পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৩ মার্চ, ২০২৪সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪র্থ পর্যায়] ২৮. ০৬.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৩ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
কোনটি সঠিক?
  1. ক) Paper is made with wood.
  2. খ) Paper is made by wood
  3. গ) Paper is made of wood.
  4. ঘ) Paper is made from wood.
সঠিক উত্তর:
ঘ) Paper is made from wood.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Paper is made from wood.
ব্যাখ্যা

উৎপাদন প্রক্রিয়ার পর সৃষ্ট বস্তুতে উপাদান পরিবর্তিত থাকলে অর্থ্যাৎ চোখে দেখে উপাদান শনাক্ত করতে পারলে made এর পর of বসে।
কিন্তু চোখে দেখে শনাক্ত করতে না পারলে made এর পরে from বসে।
যেমন-
The ring is made of gold.
The paper is made from wood.

.
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
  1. ক) সেমিকোলন
  2. খ) বিন্দু
  3. গ) কমা
  4. ঘ) কোলন
সঠিক উত্তর:
খ) বিন্দু
উত্তর
সঠিক উত্তর:
খ) বিন্দু
ব্যাখ্যা

শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহৃত হয়।
যেমনঃ
তিনি পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন।
রাজু এবার এস.এস.সি পাস করেছে।
উৎসঃ বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ষষ্ঠ শ্রেণি।

.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) আমার কথাই প্রামান্য হলো
  2. খ) আমার কথাই প্রমাণীত হলো
  3. গ) আমার কথাই প্রামন হলো
  4. ঘ) আমার কথাই প্রমাণিত হলো
সঠিক উত্তর:
ঘ) আমার কথাই প্রমাণিত হলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমার কথাই প্রমাণিত হলো
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য- আমার কথাই প্রমাণিত হলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত?
  1. ক) বিদেশী
  2. খ) সংস্কৃত
  3. গ) খাঁটি
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
ব্যাখ্যা

‘পঠ্‌’ সংস্কৃত ধাতু।
এটি দ্বারা গঠিত শব্দ- পঠন, পাঠ্য, পঠিত, পাঠক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
  1. ক) ইয়াংসিকিয়াং
  2. খ) ইউফ্রেটিস
  3. গ) হোয়াংহো
  4. ঘ) গঙ্গা
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা

ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)।
তিব্বতের মালভূমির উৎস থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।
উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।

.
'আজকে নগদ কালকে ধার'- এখানে 'আজকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ২য়া
  2. খ) করণে ২য়া
  3. গ) অধিকরণে ২য়া
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
গ) অধিকরণে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিকরণে ২য়া
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
যেমন,
প্রভাতে সূর্য উঠে।
(এতে 'এ' বিভক্তি থাকায়, এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি)
শরতে শাপলা ফোটে।
(এতে 'এ' বিভক্তি থাকায়, এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি)
আজকে নগদ কালকে ধার।
(এতে 'কে' বিভক্তি থাকায়, এটি অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি)
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'অনুচিত' শব্দটি কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
ব্যাখ্যা

অনুচিত (বিশেষণ) - অন্যায়; অকর্তব্য অযথা।
(ক্রিয়াবিশেষণ) - অন্যায়ভাবে।
(তাহে হৈল বিপরীতি, আরো কহ অনুচিত-ভারতচন্দ্র রায় গুণাকর)।
{(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উচিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
'ওষ্ঠ্য' বর্ণ কোনগুলি?
  1. ক) ট, ঠ, ড, ঢ, ণ
  2. খ) প, ফ, ব, ভ, ম
  3. গ) ক, খ, গ, ঘ, ঙ
  4. ঘ) চ, ছ, জ, ঝ, ঞ
সঠিক উত্তর:
খ) প, ফ, ব, ভ, ম
উত্তর
সঠিক উত্তর:
খ) প, ফ, ব, ভ, ম
ব্যাখ্যা

প- বর্গীয় ধ্বনিঃ প, ফ, ব, ভ, ম এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে।
তাই এদের ওষ্ঠ্য ধ্বনি এবং প্রতীকগুলোকে ওষ্ঠ্য বর্ণ বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কত সালে নীল কমিশন গঠন করা হয়?
  1. ক) ১৮৬১
  2. খ) ১৮৫৭
  3. গ) ১৮৪৫
  4. ঘ) ১৮৮২
সঠিক উত্তর:
ক) ১৮৬১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৬১
ব্যাখ্যা

নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই অনুসারে সঠিক উত্তর ১৮৬১ সাল।
কিন্তু বাংলাপিডিয়া, ব্রিটানিকাসহ অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে আমরা পেয়েছি, নীল কমিশন গঠিত হয়েছে ১৮৬০ সালে।
তাই মূল পরীক্ষায়, ১৮৬০ এবং ১৮৬১ উভয়ই অপশনে থাকলে, আপনারা আপনাদের বিবেচনা থেকে উত্তর করবেন।

১৮৫৯ খ্রিস্টাব্দে ইংরেজ নীলকরদের সীমাহীন অত্যাচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে নীল চাষিরা যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে খ্যাত।
বাংলাদেশে একচেটিয়া নীলের ব্যবসা ছিল ইংরেজ বণিকদের।
নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার ১৮৬১ খ্রিস্টাব্দে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

১৮৫৯ সালে রায়তরা সমগ্র বাংলা জুড়ে নীলকরদের বিরুদ্ধে এক সংগঠিত আন্দোলন শুরু করে।
এ আন্দোলনের মুখে ১৮৬০ সালের ৩১ মার্চ সরকার নীল উৎপাদন ব্যবস্থা ও এর অর্থনীতি তদন্ত করবার জন্য ‘নীল কমিশন’ গঠন করে।
সূত্রঃ বাংলাপিডিয়া।

১০.
বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
  1. ক) ১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
  2. খ) ১৮৮১ সালে রংপুর জেলায়
  3. গ) ১৮৮০ সালে রংপুর জেলায়
  4. ঘ) ১৮৭৯ সালে রংপুর জেলায়
সঠিক উত্তর:
গ) ১৮৮০ সালে রংপুর জেলায়
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৮০ সালে রংপুর জেলায়
ব্যাখ্যা

বেগম রোকেয়াকে বাংলার নারী জাগরণের অগ্রদূত বলা হয়।
বিশ শতকের প্রথমার্ধে তিনি নারীশিক্ষা বিশেষত মুসলিম নারীদের মধ্যে শিক্ষার প্রসারে অক্লান্ত পরিশ্রম করেন।
এছাড়া তিনি নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সরকারের নিকট নারীদের উন্নয়নে বিভিন্ন দাবী দাওয়া পেশ করেন।
বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালে কলকাতায় মারা যান।
তার জন্ম ও মৃত্যু তারিখ ৯ ডিসেম্বর।
সূত্রঃ বাংলাপিডিয়া।

১১.
উয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিলো?
  1. ক) পাঁচ কোটি বছর আগে
  2. খ) তিন কোটি বছর আগে
  3. গ) দুইশত বছর আগে
  4. ঘ) আড়াই হাজার বছর আগে
সঠিক উত্তর:
ঘ) আড়াই হাজার বছর আগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আড়াই হাজার বছর আগে
ব্যাখ্যা

উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবিস্থত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
এছাড়াও এতে আড়াই হাজার বছর আগের জাপোনিকা জাতের ধান চাষের প্রমাণ পেয়েছেন গবেষকেরা।
সূত্রঃ বাংলাপিডিয়া এবং প্রথম আলো পত্রিকা (০৭ ডিসেম্বর ২০১৯)।

১২.
যদি a + b = 2, ab = 1 হয় তবে a ও b এর যথাক্রমে-
  1. ক) -1, 3
  2. খ) -3, -4
  3. গ) 0, 2
  4. ঘ) 1, 1
সঠিক উত্তর:
ঘ) 1, 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1, 1
ব্যাখ্যা

প্রথম পদ্ধতিঃ
উক্ত অপশন গুলোর মধ্য একমাত্র 'ঘ' অপশনটি সমীকরন দুইটিকে সিদ্ধ করে তাই a এবং b এর মান হবে যথাক্রমে 1, 1।

দ্বিতীয় পদ্ধতিঃ
a + b = 2 ......(1)
ab = 1 ......(2)
আমরা জানি,
(a - b)2 = (a+b)2 - 4ab
= 22 -4 = 0
∴ a - b = 0 .....(3)
(1) + (3) হতে পাই,
a = 1 
a এর মান (1) সমীকরণে বসিয়ে পাই,
b = 1
∴ a, b = 1, 1

১৩.
কোনটি শুদ্ধ?
  1. ক) He is a lecturer in English
  2. খ) He is a lecturer for English
  3. গ) He is a lecturer to English
  4. ঘ) He is a lecturer of English
সঠিক উত্তর:
ক) He is a lecturer in English
উত্তর
সঠিক উত্তর:
ক) He is a lecturer in English
ব্যাখ্যা

Lecturer (noun) someone who teaches at a college or university.
A senior lecturer
A lecturer in psychology
Source: Cambridge Dictionary.

১৪.
Which sentence is with correct punctuation-
  1. ক) Maria, my student, is on leave today.
  2. খ) Maria my student, is on leave today .
  3. গ) Maria my student is on leave today .
  4. ঘ) Maria my student is ,on leave today.
সঠিক উত্তর:
ক) Maria, my student, is on leave today.
উত্তর
সঠিক উত্তর:
ক) Maria, my student, is on leave today.
ব্যাখ্যা

An appositive is a noun or a noun phrase that renames another noun right beside it.
The appositive can be a short or long combination of words.
Such as,
Maria, my student, is on leave today.
The insect, a cockroach, is crawling across the kitchen table.
Water, an important element of environment, is polluted by various ways.

১৫.
জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য হলো -
  1. ক) বিশ্বের পরিবেশ উন্নয়ন
  2. খ) বিশ্বের ক্রিড়াড়গতের উন্নয়ন
  3. গ) বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
  4. ঘ) বিশ্বের আবহাওয়ার উন্নয়ন
সঠিক উত্তর:
গ) বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
ব্যাখ্যা

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)
এই লক্ষগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্বের সকল দেশের সার্বিক কল্যাণ সাধনই এই লক্ষ্যগুলো প্রণয়নের মূল উদ্দেশ্য।

১৬.
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে -
  1. ক) অল্পপ্রাণ
  2. খ) অধিকপ্রাণ
  3. গ) স্বল্পপ্রাণ
  4. ঘ) মহাপ্রাণ
সঠিক উত্তর:
ঘ) মহাপ্রাণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাপ্রাণ
ব্যাখ্যা

যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
যেমন- খ, ঘ, ছ, ঝ ইত্যাদি।
আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে।
যেমন- ক, গ, চ, জ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন?
  1. ক) নিরাপত্তা পরিষদে
  2. খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদে
  3. গ) অছি পরিষদে
  4. ঘ) সাধারণ পরিষদে
সঠিক উত্তর:
ঘ) সাধারণ পরিষদে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাধারণ পরিষদে
ব্যাখ্যা

১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন।
উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

১৮.
NASA কোন ধরণের প্রতিষ্ঠান?
  1. ক) মহাকাশ গবেষণা
  2. খ) বিশ্ব পরিবেশ
  3. গ) বিজ্ঞান গবেষণা
  4. ঘ) গোয়েন্দা
সঠিক উত্তর:
ক) মহাকাশ গবেষণা
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাকাশ গবেষণা
ব্যাখ্যা

NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration.
NASA হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
এটি ১৯৫৮ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো এটির উৎক্ষেপণ কেন্দ্র।
(সূত্রঃ NASA ওয়েবসাইট)

১৯.
কোন শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ১
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১
ব্যাখ্যা

শুধু বাংলায় পাস করেছে = (৯৪ - ৭৫) জন।
= ১৯ জন।
শুধু গণিতে পাস করেছে = (৮০ - ৭৫) জন।
= ৫ জন।
উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭৫ + ১৯ + ৫) জন।
= (১০০ - ৯৯) জন।
= ১ জন।

২০.
একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
খ) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ টি
ব্যাখ্যা

একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে ২ টি সমকোণ পাওয়া যায়।
২১.
“গাছের প্রাণ আছে”- কে প্রমাণ করেন?
  1. ক) আলবার্ট আইনস্টাইন
  2. খ) জগদীশ চন্দ্র বসু
  3. গ) আর্নেস্ট হেমিংওয়ে
  4. ঘ) চার্লস ডারউইন
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা

জগদীশ চন্দ্র বসুর উল্লেখযেযাগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন, এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা।
উদ্ভিদের জীবনচক্র তিনি প্রমাণ করেছিলেন।
তিনি গাছেরও যে প্রাণ আছে এটা আবিষ্কার করেন।
বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
যদিও বেতারের আবিষ্কারক হিসাবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি, কারণ জগদীশ বসু এটার আবিষ্কারকে নিজের নামে পেটেন্ট করেননি।
উৎসঃ বিবিসি।

২২.
Two heads are better than one এ প্রবাদ বাক্যটির ভাবার্থ কোনটি?
  1. ক) Comprehension
  2. খ) Correction
  3. গ) Compromise
  4. ঘ) Consultation
সঠিক উত্তর:
ঘ) Consultation
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Consultation
ব্যাখ্যা

Two heads are better than one (proverb): It is easier for two people who help each other to solve a problem than it is for one person to solve, it's helpful to have the advice or opinion of a second person.
Consultation- A meeting to discuss something or to get advice, A meeting with an expert, such as a medical doctor, in order to seek advice.
Source: Oxford Dictionary.

২৩.
The adjective form of 'decision' is-
  1. ক) decisive
  2. খ) deceived
  3. গ) decide
  4. ঘ) decisiveness
সঠিক উত্তর:
ক) decisive
উত্তর
সঠিক উত্তর:
ক) decisive
ব্যাখ্যা

Decision (noun)
(১) [uncountable noun, countable noun] সিদ্ধান্ত; মীমাংসা; নিষ্পত্তি।
Give a decision on a case; reach/come to/arrive at/take/make a decision.
(২) [uncountable noun] সিদ্ধান্তগ্রহণ এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার ক্ষমতা; সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা; সংকল্পবদ্ধতা।
He lacks decision.

Decide (verb) (প্রশ্ন বা সন্দেহের) মীমাংসা/নিষ্পত্তি করা; ফয়সালা করা; (মধ্যে, পক্ষে, বিপক্ষে, অনুকূলে) রায় দেওয়া; বিচার করা।
You cannot decide every question by pure speculation.
I am unable to decide between the two.
The judge decided for/against the defendant.

Decisive (adjective)
(১) নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত।
A decisive battle.
(২) সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার পরিচয়সূচক; সুস্পষ্ট; চূড়ান্ত।
He gave a decisive answer.
Decisively (adverb) সুস্পষ্টভাবে; চূড়ান্তভাবে।

২৪.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
∴ ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০-৮০) = ২০%

২৫.
x2 + 1/x2 এর নিম্নোক্ত কোন মানের জন্য x3 + 1/x3 = 0 হবে?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) -2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা

x3 + 1/x3 = 0
বা, (x + 1/x) (x2 - x . 1/x + 1/x2) = 0
বা, (x + 1/x) (x2 - 1 + 1/x2) = 0
∴ (x + 1/x) (x2 + 1/x2 - 1) = 0
হয়,
x + 1/x = 0
অথবা,
x2 + 1/x2 - 1 = 0
∴ x2 + 1/x2 = 1

২৬.
'বারো ভুঁইয়া' কাদের বলা হতো?
  1. ক) মোগল আমলের ১২ জন সেনাপতিকে
  2. খ) বৃটিশ যুগের শক্তিশালী যোদ্ধাদের
  3. গ) উপরে উল্লেখিত সকলকে
  4. ঘ) বড় বড় স্বাধীন জমিদার
সঠিক উত্তর:
ঘ) বড় বড় স্বাধীন জমিদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বড় বড় স্বাধীন জমিদার
ব্যাখ্যা

বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলায় যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বাংলার ইতিহাসে 'বারো ভুঁইয়া' নামে পরিচিত।
যশোরের রাজা প্রতাপাদিত্য বারো ভুঁইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন।
১৬০০ খ্রিষ্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।
বারো ভূঁইয়াদের নেতা ছিলেন সোনার গাঁয়ের জমিদার ঈসা খাঁ।
তার মৃত্যুর পর মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ স্তিমিত হয়ে যায়।
উৎসঃ বাংলাপিডিয়া।

২৭.
'কর্মভোগ এড়ানো যায় না' - এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) কর্তব্য
  2. খ) কৃতকর্ম
  3. গ) কপাল
  4. ঘ) অনুষ্ঠান
সঠিক উত্তর:
খ) কৃতকর্ম
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃতকর্ম
ব্যাখ্যা

'কর্মভোগ এড়ানো যায় না'
এখানে 'কর্ম' শব্দটি দ্বারা কৃতকর্ম বা দুষ্কর্ম অর্থ প্রকাশ করছে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২৮.
P এর মান কত হলে 4x2 − px + 9 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 16
  2. খ) 10
  3. গ) 9
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ঘ) 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12
ব্যাখ্যা

প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হলে এর মূলদ্বয়ের মান সমান এবং নিশ্চায়কের মান শূন্য হবে।
অর্থাৎ
p2 - 4.4.9 = 0
বা, p2 = 144
বা, p = 12

২৯.
What is the meaning of 'of late'?
  1. ক) lateness
  2. খ) too late
  3. গ) delayed
  4. ঘ) recently
সঠিক উত্তর:
ঘ) recently
উত্তর
সঠিক উত্তর:
ঘ) recently
ব্যাখ্যা

Of late- Recently (ইদানীং, সম্প্রতি).
I have not seen him of late.
She'd been drinking too much of late.

৩০.
নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ-
  1. ক) Out of sorts
  2. খ) Out of doors
  3. গ) Out of order
  4. ঘ) Out of print
সঠিক উত্তর:
ঘ) Out of print
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Out of print
ব্যাখ্যা

Out of print: (of a book) no longer available from the publisher; books that are out of print are no longer available to buy because new copies are no longer being produced.
‘The title I want is out of print’

Out of sorts: slightly unwell.
'she's been feeling nauseous and generally out of sorts'

Out of doors: in or into the open air.
'Food tastes even better out of doors'

Out of order:
1. (of a device) not working properly or at all.
'The elevator was out of order'
2. not in the correct sequence.
'He recorded the seven pieces out of order'

Source: Oxford Dictionary.

৩১.
Look forward means-
  1. ক) examine
  2. খ) take care of
  3. গ) Find out
  4. ঘ) expect with pleasure
সঠিক উত্তর:
ঘ) expect with pleasure
উত্তর
সঠিক উত্তর:
ঘ) expect with pleasure
ব্যাখ্যা

Look forward to (phrase): Expect with pleasure, Await something eagerly, To feel pleased and excited about something that is going to happen.
I'm really looking forward to my holiday.
We look forward to seeing you.
We can now look forward to the final and hope that the lads can keep up the momentum.
Source: Oxford & Cambridge Dictionary.

৩২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Occation
  2. খ) Occassion
  3. গ) Ocasion
  4. ঘ) Occasion
সঠিক উত্তর:
ঘ) Occasion
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Occasion
ব্যাখ্যা

Occasion (noun):
(১) [countable noun] কোনো নির্দিষ্ট ঘটনার সময়; (কোনোকিছুর) উপযুক্ত সময়: on this/that occasion, এই/সেই (ঘটনার) সময়; on one occasion, একবার; একদা; This s not an occasion (উপযুক্ত সময়) for laughter, হাসার সময় এটা নয়।
on occasion মাঝেমধ্যে; কখনোসখনো; যখন প্রয়োজন হয় তখন।
rise to the occasion সময়োপযোগী কাজ করার ক্ষমতা যে আছে এটা প্রমাণ করা।
take this/that occasion to say something কোনোকিছু বলার সুযোগ গ্রহণ করা।
(২) [uncountable noun] যুক্তি; কারণ; হেতু; প্রয়োজন: He’s had no occasion to ask for more money.
(৩) [countable noun] প্রত্যক্ষ, আপেক্ষিক বা আনুষঙ্গিক কারণ বা হেতু: Sara’s party was quite an occasion.

Occasion (verb) কারণ হওয়া: His wife’s sudden illness occasioned him much anxiety.

৩৩.
'বিচ্ছিন্ন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বি + ছিন্ন
  2. খ) বিৎ + চ্ছিন্ন
  3. গ) বিৎ + ছিন্ন
  4. ঘ) বিচ + ছিন্ন
সঠিক উত্তর:
ক) বি + ছিন্ন
উত্তর
সঠিক উত্তর:
ক) বি + ছিন্ন
ব্যাখ্যা

স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন-
এক + ছত্র = একচ্ছত্র
মুখ + ছবি = মুখচ্ছবি
অঙ্গ + ছেদ = অঙ্গচ্ছেদ
আলোক + ছটা = আলোকচ্ছটা
প্র + ছদ = প্রচ্ছদ
বৃক্ষ + ছায়া = বৃক্ষছায়া
স্ব + ছন্দ = স্বচ্ছন্দ
কথা + ছলে = কথাচ্ছলে
আচ্ছা + দন = আচ্ছাদন
পরি + ছদ = পরিচ্ছদ
বি + ছেদ= বিচ্ছেদ
বি + ছিন্ন = বিচ্ছিন্ন
প্রতি + ছবি = প্রতিচ্ছবি
অনু + ছেদ = অনুচ্ছেদ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৪.
৯২২০ সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ৬
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

৯৬ এর বর্গ = ৯২১৬
তাহলে সৈন্য সরাতে হবে = (৯২২০ - ৯২১৬) জন
= ৪ জন।

৩৫.
Kamal said to me, ''What is your name?'' (Indirect form )
  1. ক) Kamal asked what was my name.
  2. খ) Kamal asked you your name
  3. গ) What my name is , kamal asked
  4. ঘ) Kamal asked me what my name was.
সঠিক উত্তর:
ঘ) Kamal asked me what my name was.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kamal asked me what my name was.
ব্যাখ্যা

Direct speech এর reported speech টি Interrogative sentence, তাই এক্ষেত্রে Indirect speech করার নিয়ম-
Sub + asked + obj + wh word + subject + verb + extension.
নিয়ম অনুসারে, অপশন (ঘ) সঠিক উত্তর।

৩৬.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
  1. ক) আমার জীবনী
  2. খ) সংগ্রাম
  3. গ) অসমাপ্ত আত্মজীবনী
  4. ঘ) আমার বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) অসমাপ্ত আত্মজীবনী
উত্তর
সঠিক উত্তর:
গ) অসমাপ্ত আত্মজীবনী
ব্যাখ্যা

অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
২০১২ সালে বইটি প্রকাশিত হয়।
এই বইটি ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি ও হিন্দী ভাষায় অনূদিত হয়েছে।
২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়।
খাতাগুলি ছিল অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট।
সেই খাতায় শেখ মুজিব ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় এই আত্মজীবনীমূলক লেখাকে গ্রন্থে রূপান্তরিত করা হয়।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।

৩৭.
I suggest that he _____ there.
  1. ক) gone
  2. খ) goes
  3. গ) go
  4. ঘ) went
সঠিক উত্তর:
গ) go
উত্তর
সঠিক উত্তর:
গ) go
ব্যাখ্যা

Suggest একটি Subjunctive verb.
Subjunctive mood - এর নিয়ম অনুসারে suggest এরপর that + subject + verb এর base form হয়।
তাই answer হবে অপশন (গ)।

৩৮.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
  1. ক) ৫ ঘন্টা
  2. খ) ৬ ঘন্টা
  3. গ) ৮ ঘন্টা
  4. ঘ) ১০ ঘন্টা
সঠিক উত্তর:
খ) ৬ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ ঘন্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১৮ + ৬ কিমি
= ২৪ কিমি

∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/২৪ ঘন্টা
= ২ ঘন্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১৮ - ৬ কিমি
= ১২ কিমি

∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে ৪৮/১২ = ৪ ঘন্টা।
∴ মোট সময় লাগবে = ২ + ৪ ঘন্টা।
= ৬ ঘন্টা।

৩৯.
(০.০১) এর মান কোন ভগ্নাংশটির সমান?
  1. ক) ১/১০
  2. খ) ১/১০০
  3. গ) ১/১০০০
  4. ঘ) ১/১০০০০
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
ব্যাখ্যা

(০.০১)
= (১ / ১০০)
= ১ / ১০০০০

৪০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Grievance
  2. খ) Greviance
  3. গ) Grivence
  4. ঘ) Greivance
সঠিক উত্তর:
ক) Grievance
উত্তর
সঠিক উত্তর:
ক) Grievance
ব্যাখ্যা

Grievance (noun) [countable noun]
Grievance (against) (প্রকৃত বা কল্পিত) - অভিযোগ, দুঃখদুর্দশার কারণ; দুঃখদুর্দশা।
He was nursing a grievance.
Three pilots have filed grievances against the company.

৪১.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৩১ তম
  2. খ) ১৩৩ তম
  3. গ) ১৩৬ তম
  4. ঘ) ১৩৮ তম
সঠিক উত্তর:
গ) ১৩৬ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৬ তম
ব্যাখ্যা

১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে ১৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

৪২.
x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?
  1. ক) 12
  2. খ) 7
  3. গ) 10
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা

দেওয়া আছে,
x + y = 6
তাই,
x এর মান 1 হলে y এর মান 5 হয়।
∴ xy = 5
x এর মান 2 হলে y এর মান 4 হয়।
∴ xy = 8
x এর মান 3 হলে y এর মান 3 হয়।
∴ xy = 9
x এর মান 4 হলে y এর মান 2 হয়।
∴ xy = 8
x এর মান 5 হলে y এর মান 1 হয়।
∴ xy = 5
সুতরাং xy এর বৃহত্তম মান 9.

৪৩.
A rolling stone gathers no moss. What is ''rolling''?
  1. ক) Verbal Noun
  2. খ) Gerund
  3. গ) Participle
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
গ) Participle
উত্তর
সঠিক উত্তর:
গ) Participle
ব্যাখ্যা

Participle ও Adjective ২টা উত্তরই সঠিক।
তবে, more specific হিসেবে এটা participle ধরা যেতে পারে। কারণ, participle এর Definition হচ্ছে, যে verb form- adjective এর কাজ করে, এর পাশাপাশি verb এর কিছু features ও এর মধ্যে বিদ্যমান থাকে।
যেমন, verb+ing এর মধ্যে continuous tense এর বৈশিষ্ঠ্য থাকে, যদিও এটা adjective হয়।
Verb এর pp এর মধ্যে perfect tense এর বৈশিষ্ট্য থাকে। সাধারণ adjective এর মধ্যে এসব feature পাওয়া যায় না।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এটা বলা যায় যে, যদি অপশনে Participle ও Adjective দুটিই থাকে, তাহলে Participle উত্তর করাটাই যুক্তিযুক্ত।

৪৪.
'মহারাজাধিরাজ' পদবী কারা গ্রহণ করেন-
  1. ক) আকবর, হুমায়ুন ও জাহাঙ্গীর
  2. খ) ইলিয়াস শাহ , তুঘলক ও জালালউদ্দিন
  3. গ) ধর্মপাল ও গোপাল
  4. ঘ) গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
সঠিক উত্তর:
ঘ) গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
ব্যাখ্যা

'খ্রীস্টীয় ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে দক্ষিণ ও পূর্ববঙ্গে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়।
সাতখানা তাম্রশাসন থেকে এই রাজ্যের তিনজন ‘মহারাজাধিরাজ’ উপাধিধারী রাজার নাম পাওয়া যায়।
তাঁরা হচ্ছেন ধর্মাদিত্য, গোপচন্দ্র ও সমাচারদেব।
তাঁদের এলাকাভুক্ত ছিল কর্ণসুবর্ণ (বর্তমান মুর্শিদাবাদ জেলা)।
উৎসঃ পৃষ্ঠা-২৮, বাঙলা ও বাঙালীর বিবর্তন, ড. অতুল সুর।

গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে সমগ্র দক্ষিণ ও পূর্ব বঙ্গে একটি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে।
বর্তমান পশ্বিমবঙ্গের কিছু অংশ পর্যন্ত এর বিস্তৃতি ছিল।
স্বাধীন বঙ্গ রাষ্ট্রের রাজারা তামার পাতে খোদাই করা রাজ নির্দেশ জারি করতেন।
এগুলোকে তাম্রশাসন বলা হতো।
এ রকম ৭টি তাম্রশাসন পাওয়া গেছে।
স্বাধীন বঙ্গরাজ্যে চন্দ্রগুপ্ত, ধর্মাদিত্য ও সমাচারদেব নামের তিনজন রাজার নাম জানা যায়।
তারা ৫২৫ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৭৫ বছর রাজত্ব করেন।
সম্ভবত চন্দ্রগুপ্ত একাই ৩৩ বছর শাসন করেছেন বলে জানা যায়।
বঙ্গের রাজাগণ ‘মহারাজাধিরাজ’ উপাধি ধারণ করতেন।
এতে তাদের সার্বভৌম ক্ষমতার পরিচয় পাওয়া যায়।
উৎসঃ বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম (উন্মুক্ত)।

৪৫.
তুমি কার সাথে কথা বলছ? এর ইংরেজি -
  1. ক) Whom are you speaking?
  2. খ) Whom are you speaking with?
  3. গ) Whom are you speaking to?
  4. ঘ) With whom are you speaking?
সঠিক উত্তর:
ঘ) With whom are you speaking?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) With whom are you speaking?
ব্যাখ্যা

''তুমি কার সাথে কথা বলছ?'' এর ইংরেজি -
With whom are you speaking?
বা, Who are you speaking with?

Who [হু] (interrogative) (Pronoun) কর্তা হিসেবে এবং শুধু ব্যক্তি সম্বন্ধে ব্যবহৃত, কর্মরূপ' whom [হুম্];
(আনুষ্ঠানিক ও সাহিত্যরীতিতে whom ব্যবহৃত হয়, কিন্তু সাধারণ কথ্যরীতিতে whom-এর স্থলে who বসে): কাকে বা কাদেরকে।
Who did you vote for?
For whom did you vote?
Source: Bangla Academy Dictionary.

৪৬.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ১৮
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা

ধরি,
পুত্রের বয়স = x বছর
এবং পিতার বয়স = y বছর।
প্রশ্নমতে,
x + y = 50 -------- (1)
এবং y + {y + (y - x)} = 102
বা, 3y - x = 102 ---------- (2)
সমীকরণ (1) এবং (2) যোগ করে পাই,
4y = 152
∴ y = 38
এখন, y এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই,
x + 38 = 50
বা, x = 50 - 38
∴ x = 12

৪৭.
'দীর্ঘস্থায়ী দুঃখ' কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
  1. ক) রাবণের চিতা
  2. খ) রাহুর দশা
  3. গ) বসন্তের কোকিল
  4. ঘ) অহি নকুল
সঠিক উত্তর:
ক) রাবণের চিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) রাবণের চিতা
ব্যাখ্যা

রাবণের চিতা - চির অশান্তি।
রাহুর দশা- অত্যন্ত অশুভ সময়।
বসন্তের কোকিল- সুসময়ের বন্ধু।
অহি নকুল - ভীষণ শত্রুতা।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৮.
দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রী হলে অপরটির মান কত?
  1. ক) ৫৫
  2. খ) ১২০
  3. গ) ১৮০
  4. ঘ) ১৫৫
সঠিক উত্তর:
ক) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৫
ব্যাখ্যা

দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°
∴ ৩৫ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৩৫° = ৫৫°

৪৯.
অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ৩ দিন
  2. খ) ১২ দিন
  3. গ) ৯ দিন
  4. ঘ) ৬ দিন
সঠিক উত্তর:
ক) ৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ দিন
ব্যাখ্যা

অপু ৬ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৬ অংশ কাজ
দীপু ১০ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/১০ অংশ কাজ
দীপু ১৫ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/১৫ অংশ কাজ
অর্থাৎ তারা একত্রে ১ দিনে করে = ১/৬ + ১/১০ + ১/১৫ অংশ কাজ।
= (৫ + ৩ + ২) / ৩০ অংশ কাজ।
= ১০/৩০ অংশ কাজ।
= ১/৩ অংশ কাজ।
সুতরাং তারা একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে = (১ x ৩)/১ দিনে।
= ৩ দিনে।

৫০.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?
  1. ক) থিওডোর রুজভেল্ট
  2. খ) জর্জ ওয়াশিংটন
  3. গ) জর্জ বুশ
  4. ঘ) আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
খ) জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
খ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা

জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন।
তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
উৎসঃ ব্রিটানিকা এবং যুক্তরাষ্ট্রের সরকারী ওয়েবসাইট।

৫১.
'একটু আগে যিনি এখানে এসেছিলেন, তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য?
  1. ক) যৌগিক
  2. খ) সরল
  3. গ) খন্ড
  4. ঘ) জটিল
সঠিক উত্তর:
ঘ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জটিল
ব্যাখ্যা

যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে।
এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে।
যেমন-
লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ।
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
একটু আগে যিনি এখানে এসেছিলেন, তিনি আমার আত্মীয় নন।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

৫২.
বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
  1. ক) বরেন্দ্র জাদুঘর
  2. খ) বাংলাদেশ নৃ-তাত্ত্বিক জাদুঘর
  3. গ) সোনারগাঁ জাদুঘর
  4. ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর
সঠিক উত্তর:
ক) বরেন্দ্র জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
ক) বরেন্দ্র জাদুঘর
ব্যাখ্যা

বাংলাদেশ এর প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর।
এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
এটি ১৯১০ সালে রাজশাহী তে প্রতিষ্ঠিত হয়।
১৮৬০ সালের ভারতীয় সমিতি আইন অনুযায়ী ১৯১৪ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর নিবন্ধন লাভ করে।
উৎসঃ রাজশাহী জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।

৫৩.
কোনটি সঠিক বানান?
  1. ক) উজ্জল্য
  2. খ) ঔজ্জ্বল্য
  3. গ) উজ্জ্বল্য
  4. ঘ) ওজ্জ্বল্য
সঠিক উত্তর:
খ) ঔজ্জ্বল্য
উত্তর
সঠিক উত্তর:
খ) ঔজ্জ্বল্য
ব্যাখ্যা

ঔজ্জ্বল্য (বিশেষ্য)
১) উজ্জ্বলতা; দীপ্তি; প্রখরতা।
২) চাকচিক্য; চেকনাই।
উজ্জ্বল (বিশেষণ )।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৫৪.
You must work hard for success (Make it compound).
  1. ক) Work hard for the success.
  2. খ) Work hard to the success.
  3. গ) Work hard and you will succeed.
  4. ঘ) Work hard for success.
সঠিক উত্তর:
গ) Work hard and you will succeed.
উত্তর
সঠিক উত্তর:
গ) Work hard and you will succeed.
ব্যাখ্যা

Compound sentence এর দুইটি clause কে and, but, or, yet ইত্যাদি conjunction দ্বারা যুক্ত করতে হয়।
অপশনগুলোতে শুধু (গ) তে conjunction ‘and’ রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।

৫৫.
একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি?
  1. ক) ৫ : ৪
  2. খ) ৬ : ৪
  3. গ) ৪: ৫
  4. ঘ) ৫ :৬
সঠিক উত্তর:
ক) ৫ : ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ : ৪
ব্যাখ্যা

ধরি, ক্রয় মূল্য ১০০ টাকা,
২৫% লাভে বিক্রয় মূল্য ১২৫ টাকা
∴ বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য এর অনুপাত = ১২৫ : ১০০ = ৫ : ৪

৫৬.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২ । হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয় । ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৯
  2. খ) ৯/১১
  3. গ) ১১/১৩
  4. ঘ) ১১/১৫
সঠিক উত্তর:
খ) ৯/১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯/১১
ব্যাখ্যা

লব ক হলে হর ক+২,
সুতরাং, ভগ্নাংশটি ক/(ক+২)
প্রশ্নমতে, {(ক-৩)/(ক+২-৩)} + ১/৪ = ১
বা, (ক-৩)/(ক-১) = ১ - (১/৪) = ৩/৪
বা, ৪ক - ১২ = ৩ক - ৩
বা, ক = ৯
∴ নির্ণেয় ভগ্নাংশ ৯/(৯+২) = ৯/১১

৫৭.
বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
  1. ক) ৬ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
ব্যাখ্যা

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার।
যথা -
১. বাংলা
২. তৎসম ও
৩. বিদেশী
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৫৮.
যদি (x - 5) (a + x) = x2 - 25 হয়, তবে a -এর মান কত?
  1. ক) 5
  2. খ) 25
  3. গ) -25
  4. ঘ) -5
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা

(x - 5)(a + x) = x2 - 25
⇒ (x - 5)(a + x) = (x - 5)(x + 5)
⇒ a + x = x + 5
∴ a = 5

৫৯.
'নামাজ’ ও ‘রোজা' কোন দেশী শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) উর্দু
  3. গ) তুর্কী
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
ক) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফারসি
ব্যাখ্যা

বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো তিন ভাগে ভাগ করা যায়।
যেমন-
ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
বিবিধ শব্দঃ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬০.
সোহেল একটি ঘড়ি ৬১২ টকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে ঘড়িটি বিক্রয় করা। ২০% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয়মূল্য কত বাড়াতে হতো?
  1. ক) ১৫০
  2. খ) ৬১২
  3. গ) ১৪৬
  4. ঘ) ২৫২
সঠিক উত্তর:
ঘ) ২৫২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫২
ব্যাখ্যা

১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
∴ বিক্রয়মূল্য ৬১২ টাকা হলে ক্রয়মূল্য (৬১২ X ১০০)/৮৫ টাকা।
= ৭২০ টাকা।

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা।
ক্রয়মূল্য ৭২০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ X ৭২০)/১০০ টাকা।
= ৮৬৪ টাকা।

∴ বিক্রয়মূল্য বাড়াতে হবে = (৮৬৪ - ৬১২) টাকা।
= ২৫২ টাকা।

৬১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) ব্রাহ্মণ
  2. খ) মনঃকষ্ট
  3. গ) সমীচিন
  4. ঘ) দারিদ্র্য
সঠিক উত্তর:
গ) সমীচিন
উত্তর
সঠিক উত্তর:
গ) সমীচিন
ব্যাখ্যা

সমীচীন[শোমিচিন্‌] (বিশেষণ)
১) সঙ্গত।
২) যোগ্য; উপযুক্ত।
৩) উত্তম।
৪) যথার্থ; সত্য।
৫) উচিত।
{(তৎসম বা সংস্কৃত) সম্যচ্‌+ঈন(খ)}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৬২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দুরিভূত
  2. খ) দূরীভূত
  3. গ) দুরিভূত
  4. ঘ) দূরিভুত
সঠিক উত্তর:
খ) দূরীভূত
উত্তর
সঠিক উত্তর:
খ) দূরীভূত
ব্যাখ্যা

দূরীভূত (বিশেষ্য) - অপসৃত; বিতাড়িত।
দূরীভূত (বিশেষণ) - বহিষ্কৃত।
{দূর+ঈ(চ্বি)+√ভূ+ত(ক্ত)}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৬৩.
He was taken to task অর্থ -
  1. ক) সে কাজ নিয়েছিল।
  2. খ) তাকে তিরস্কার করা হয়েছিল।
  3. গ) তাকে কাজ দেয়া হয়েছিল।
  4. ঘ) তাকে কাজের জন্য বলা হয়েছিল।
সঠিক উত্তর:
খ) তাকে তিরস্কার করা হয়েছিল।
উত্তর
সঠিক উত্তর:
খ) তাকে তিরস্কার করা হয়েছিল।
ব্যাখ্যা

Cambridge Dictionary অনুযায়ী Take someone to task for something এর অর্থ হলো to criticize someone বা কাউকে তিরস্কার করা।
সুতরাং, ‘He was taken to task'- এর সঠিক বাংলা হবে - 'তাকে তিরস্কার করা হয়েছিলো'।

৬৪.
Anis had a talent ______ making people laugh.
  1. ক) on
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) for
উত্তর
সঠিক উত্তর:
খ) for
ব্যাখ্যা

Talent (noun)
(১) [countable noun, uncountable noun] কোনো কিছু উত্তমরূপে করার (বিশেষ ধরনের) নৈসর্গিক ক্ষমতা; প্রতিভা: man of great talent; local talent, কোনো এলাকার (সাধারণত শখের) গাইয়ে, বাজিয়ে, অভিনেতা, অভিনেত্রী প্রভৃতি; a Talent scout, (কথ্য) যে ব্যক্তি চলচ্চিত্র, মঞ্চ, খেলাধুলা প্রভৃতির জন্য সহজাত ক্ষমতাসম্পন্ন ছেলেমেয়েদের সন্ধানে থাকেন; প্রতিভাশিকারি; have a talent for music/not much talent for painting.
(২) [countable noun] গ্রিক, রোমক, আসিরীয় প্রভৃতি প্রাচীন জাতির মধ্যে প্রচলিত ওজন ও মুদ্রার এককবিশেষ; ট্যালেন্ট।
Talented (adjective) প্রতিভাবান; গুণী: a talented painter.
Source: Bangla Academy Dictionary.

৬৫.
মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯২ সালের ১৭ মার্চ
  2. খ) ১৯৯০ সালের ২৫ মার্চ
  3. গ) ১৯৯৬ সালের ২২মার্চ
  4. ঘ) ১৯৯৫ সালের ৭ মার্চ
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালের ২২মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালের ২২মার্চ
ব্যাখ্যা

১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় একটি পুরানো দ্বিতল বাড়িতে মুক্তিযুদ্ধভিত্তিক দেশের প্রথম জাদুঘর 'মুক্তিযুদ্ধ জাদুঘর' প্রতিষ্ঠিত হয়।
২০১৭ সালের ১৬ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে 'মুক্তিযুদ্ধ জাদুঘর' স্থানান্তর করা হয়।
উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট।

৬৬.
Trees have _____ off their leaves.
  1. ক) thrown
  2. খ) fallen
  3. গ) cast
  4. ঘ) put
সঠিক উত্তর:
গ) cast
উত্তর
সঠিক উত্তর:
গ) cast
ব্যাখ্যা

Trees have cast off their leaves.
অর্থঃ গাছ তাদের পাতা ফেলেছে/পরিত্যাগ করেছে।

Cast (something) off
(ক) (নৌকার) বাঁধন খুলে ভাসিয়ে দেওয়া;
(খ) পরিত্যাগ করা।

Fall off ক্ষুদ্রতর হওয়া; কম হওয়া; Sale proceeds fell off last year.

Throw (পোশাক-পরিচ্ছদ) দ্রুত বা এলোপাতাড়ি পরা বা খুলে ফেলা (on, off, over, etc): throw a shawl over one’s shoulders; throw off one’s clothes.

Put off (নৌকা ইত্যাদি) যাত্রা শুরু করা।
(ক) স্থগিত করা: The marriage was put off by a week.
(খ) (পোশাক) খুলে ফেলা; সন্দেহ, ভয় ইত্যাদি থেকে মুক্ত হওয়া: put off all your doubts.

Source: Bangla Academy Dictionary.

৬৭.
'শুদ্ধ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শান্ত
  2. খ) ভদ্র
  3. গ) সুশীল
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ কোনটিই নয়।

শুদ্ধ [শুদ্‌ধো] (বিশেষণ)
১) নির্দোষ।
২) নির্মল।
৩) পবিত্র।
৪) শোধিত।
৫) খাঁটি; ভেজালহীন।
৬) নির্ভুল।
৭) শুচি।
৮) অমিশ্রিত।
৯) বিশুদ্ধ।
১০) আঞ্চলিকতা বর্জিত।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৬৮.
'মহেঞ্জোদারো' কথার অর্থ কি?
  1. ক) মরা মানুষের ঢিবি
  2. খ) মানুষের ঢিবি
  3. গ) সিন্ধু মানুষের ঢিবি
  4. ঘ) হরপ্পা সভ্যতা
সঠিক উত্তর:
ক) মরা মানুষের ঢিবি
উত্তর
সঠিক উত্তর:
ক) মরা মানুষের ঢিবি
ব্যাখ্যা

মহেঞ্জোদারো একটি সন্ধি শব্দ, যার অর্থ মৃতের পাহাড়; মৃতের ঢিবি বা স্তুপ।

হরপ্পা ও মহেঞ্জোদারোর অবস্থানঃ
প্রত্নতত্ত্ববিদগণ বুঝতে পেরেছিলেন, সিন্ধু নদের তীরে প্রাচীন সভ্যতার অস্তিত্ব থাকতে পারে। তাই, অনেকদিন থেকেই এই অঞ্চল ঘিরে অনুসন্ধান চলছিল। প্রত্নতত্ত্ববিদগণ হরপ্পা অঞ্চলে খনন শুরু করেন ১৯২১ খ্রিস্টাব্দে। হরপ্পার অবস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের সাহিওয়াল জেলায়। মহেঞ্জোদারো অঞ্চলে খনন কাজ শুরু হয় ১৯২২ খ্রিস্টাব্দে। এরপর থেকে ক্রমাগত খনন কাজ চলতে থাকে এবং ধীরে ধীরে বেরোতে থাকে এই সভ্যতার বিস্ময়কর সব নিদর্শন। হরপ্পার চেয়ে ঐতিহাসিক নিদর্শন মহেঞ্জোদারোতে বেশি পাওয়া যায়। এ কারণে ঐতিহাসিকদের অনেকে সিন্ধু সভ্যতাকে মহেঞ্জোদারো সভ্যতা বলেছেন। আবার কারও বর্ণনায় হরপ্পার সংস্কৃতি গুরুত্ব পেয়েছে বেশি। তাঁদের নিকট সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতি নামে পরিচিত।
মহোঞ্জোদারো নগরীর আবিষ্কারঃ
মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারে প্রধান কৃতিত্ব একজন বাঙ্গালীর। তিনি ঐতিহাসিক রাখাল দাস বন্দোপাধ্যায়। তিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন ১৯২২ খ্রিস্টাব্দে। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হল মৃতের সমাধি বা স্তূপ।
এরও দুই বছর আগে হরপ্পায় অনুরূপ সংস্কৃতি আবিষ্কৃত হয়। আবিষ্কার করেন ঐতিহাসিক দয়ারাম সাহনি।
এ সময় স্যার জন মার্শাল ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক ছিলেন। তাঁর চেষ্টায় এই দুই অঞ্চলে ব্যাপক খননকার্য শুরু হয়। সিন্ধু সভ্যতা আবিষ্কারে তিনজন প্রত্নতাত্ত্বিক বিশেষ ভুমিকা রেখেছিলেন। তাঁরা হচ্ছেন কাশীনাথ দীক্ষিত, ননী গোপাল মজুমদার এবং স্যার মর্টিমার হুইলার।
উৎসঃ একাডেমিক বই এবং অন্যান্য।

৬৯.
'বঙ্গবঙ্গ' কি ধরণের সংস্কার ছিল?
  1. ক) প্রশাসনিক সংস্কার
  2. খ) সামাজিক সংস্কার
  3. গ) অর্থনৈতিক সংস্কার
  4. ঘ) কাঠামোগত সংস্কার
সঠিক উত্তর:
ক) প্রশাসনিক সংস্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রশাসনিক সংস্কার
ব্যাখ্যা

১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ।
এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।
পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ।
এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।
সুতরাং, 'বঙ্গবঙ্গ' প্রশাসনিক সংস্কার সংস্কার ছিল।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭০.
মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
  1. ক) ওডিসি
  2. খ) হায়ারোগ্লিফিক্স
  3. গ) প্যাপিরাস
  4. ঘ) ক্যালিওগ্রাফিস
সঠিক উত্তর:
খ) হায়ারোগ্লিফিক্স
উত্তর
সঠিক উত্তর:
খ) হায়ারোগ্লিফিক্স
ব্যাখ্যা

সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার।
প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর।
আনুমানিক ৫০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে প্যাপিরাস নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে পেপার শব্দের উৎপত্তি হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৭১.
'গরু ঘাস খায়' - এখানে 'খায়' কোন কালের উদাহরণ?
  1. ক) অতীত
  2. খ) সাধারণ বর্তমান
  3. গ) ঘটমান বর্তমান
  4. ঘ) পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর:
খ) সাধারণ বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
খ) সাধারণ বর্তমান
ব্যাখ্যা

যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমানকাল বলে।
যেমন-
গরু ঘাস খায়।
সন্ধ্যায় সূর্য অস্ত যায়।
বাচ্চাটি রোজ রাতে কাঁদে।
আমি রোজ সকালে বেড়াতে যাই।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৭২.
পৃথিবীর আহ্নিক গতির ফলে কী হয়?
  1. ক) সূর্য পৃথিবীর নিকটতম হয়
  2. খ) দিন ও রাত হয়
  3. গ) চাঁদের তাপ বৃদ্ধি পায়
  4. ঘ) রাত্রি দীর্ঘ হয়
সঠিক উত্তর:
খ) দিন ও রাত হয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দিন ও রাত হয়
ব্যাখ্যা

আহ্নিক গতির ফলে পৃথিবীতে বেশ কিছু কর্মকান্ড সংঘটিত হয়ে থাকে।
এগুলো হলোঃ
১। দিবা-রাত্রির সংঘটন।
২। জোয়ার-ভাটার সৃষ্টি।
৩। বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি।
৪। তাপমাত্রার তারতম্য সৃষ্টি।
৫। জীবজগতের সৃষ্টি ও বংশ বিস্তার।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৭৩.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ৪/২৭
  2. খ) ৭/৩৬
  3. গ) ১১/৪৫
  4. ঘ) ২/৯
সঠিক উত্তর:
ক) ৪/২৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪/২৭
ব্যাখ্যা

৪/২৭ = ০.১৫
৭/৩৬ = ০.১৯
১১/৪৫ = ০.২৪
২/৯ = ০.২২
সুতরাং অপশনগুলোর মধ্যে ৪/২৭ ক্ষুদ্রতম সংখ্যা।

৭৪.
The principal had an inquiry ______ the case.
  1. ক) to
  2. খ) into
  3. গ) at
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) into
উত্তর
সঠিক উত্তর:
খ) into
ব্যাখ্যা

Inquiry (noun) (plural inquiries)
(১) [uncountable noun] জিজ্ঞাসা; অনুসন্ধান; প্রশ্ন: learn something by inquiry.
On inquiry জিজ্ঞাসাক্রমে।
Court of inquiry (সামরিক) (কারো বিরুদ্ধে আনীত অভিযোগ সম্বন্ধে) তদন্তসভা।
(২) [countable noun] প্রশ্ন; তদন্ত: make inquiries about somebody or something; hold an official inquiry into something.
Source: Bangla Academy Dictionary.

৭৫.
একটি ক্লাবে ৮ জন পুরুষ ও ৮ জন মহিলা সদস্য আছেন। ৬ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে যেখানে পুরুষ ও মহিলা ৩ জন করে থাকবেন। কতভাবে এই কমিটি গঠন করা যায়?
  1. ক) ৩১৩৬
  2. খ) ৩১৩৫
  3. গ) ৩১৩৪
  4. ঘ) ৩১৩৯
সঠিক উত্তর:
ক) ৩১৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১৩৬
ব্যাখ্যা

কমিটি গঠনের উপায় = 8C3 × 8C3 = 3136

৭৬.
'যা আঘাত পায়নি' - এর বাক্য সংকোচন কী?
  1. ক) অনিরুদ্ধ
  2. খ) নির্ঘাৎ
  3. গ) অনাঘাত
  4. ঘ) অনাহত
সঠিক উত্তর:
ঘ) অনাহত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনাহত
ব্যাখ্যা

যা আঘাত পায়নি - অনাহত।
যা আহুত হয় নি - অনাহুত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭৭.
'Stop Genocide' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) চাষী নজরুল ইসলাম
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) জহির রায়হান
  4. ঘ) তারেক মাসুদ
সঠিক উত্তর:
গ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
গ) জহির রায়হান
ব্যাখ্যা

জহির রায়হান -এর চলচ্চিত্রসমূহঃ
- কখনো আসে নি (প্রথম ছবি),
- সঙ্গম (তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম টেকনিকালার ছবি),
- বাহানা (প্রথম সিনেমাস্কোপ ছবি),
- কাঁচের দেয়াল (নিগার পুরস্কার পাওয়া),
- জীবন থেকে নেয়া (১৯৭০),
- বেহুলা,
- আনোয়ারা।
এছাড়া তিনি মুক্তিযুদ্ধের প্রথম প্রামান্য চিত্র - Stop Genocide নির্মান করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭৮.
What is the meaning of ‘White Elephant?’
  1. ক) A very costly or troublesome possession
  2. খ) An elephant of white colour
  3. গ) s A hoarder
  4. ঘ) A black marketer
সঠিক উত্তর:
ক) A very costly or troublesome possession
উত্তর
সঠিক উত্তর:
ক) A very costly or troublesome possession
ব্যাখ্যা

White Elephant: A very costly and troublesome possession.
শব্দটির বাংলা অর্থঃ অনেক দামী অথচ কাজে আসে না এমন জিনিসকে বুঝায়।

৭৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ৩ অবশিষ্ট থাকে?
  1. ক) ৬৩
  2. খ) ৩৩
  3. গ) ৪৩
  4. ঘ) ৫৩
সঠিক উত্তর:
ক) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৩
ব্যাখ্যা

৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩

৮০.
দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়?
  1. ক) ২০১২ সালে
  2. খ) ২০০৯ সালে
  3. গ) ২০১০ সালে
  4. ঘ) ২০১১ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৯ সালে
ব্যাখ্যা

১৯৮৩ সাল থেকে শুরু হয় বিনামূল্যের পাঠ্যবই বিতরণ।
তবে ২০০৯ সাল পর্যন্ত প্রাথমিক স্তরের নির্ধারিত কয়েকটি বিষয়ের বই-ই কেবল শিক্ষার্থীদের দেওয়া হতো।
ঝরেপড়া রোধ করতে ও শতভাগ শিশুকে বিদ্যালয়ে ধরে রাখার স্বার্থে ২০০৯ সাল থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের যুগান্তকারী সিদ্ধান্ত নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার।
২০১০ শিক্ষাবর্ষ থেকে বছরের প্রথম কর্মদিবসে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়।
২০১৪ সাল থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাক-প্রাথমিকও।
২০১৫ সালে যুক্ত হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের ব্রেইল বই ও মাল্টিমিডিয়া সিডি।
আবার বেশ কিছু আদিবাসী গোষ্ঠীর শিশুদের জন্য তাদের বর্ণমালায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
উৎসঃ বিভিন্ন পত্রিকার রিপোর্ট।