পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
স্বল্পকাল স্থায়ী বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?
  1. ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাব?
  2. দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো।
  3. এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
  4. ডেকে ডেকে হয়রান হয়েছি।
ব্যাখ্যা
ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি:
 
বিশেষণ রূপে:
- এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
- তোমার নেই নেই ভাব গেলো না।
 
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
- দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো।
 
ক্রিয়া বিশেষণ:
- দেখে দেখে যেও।
- ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাব?
 
পৌনঃপুনিকতা বোঝাতে:
- ডেকে ডেকে হয়রান হয়েছি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'এক্‌ + দশ = একাদশ' কোন সন্ধির উদাহরণ?
  1. ব্যঞ্জনসন্ধি
  2. স্বরসন্ধি
  3. নিপাতনে সিদ্ধ সন্ধি
  4. বিসর্গসন্ধি
ব্যাখ্যা
- 'একাদশ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = এক্‌ + দশ।
- এটি নিপাতনে সন্ধি বিচ্ছেদের উদাহরণ। 
 
কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
• বন্‌ + পতি = বনস্পতি,
• আ + চর্য = আশ্চর্য,
• গো + পদ = গোষ্পদ,
• পর্‌ + পর = পরস্পর,
• ষট্ + দশ = ষোড়শ,
• এক্‌ + দশ = একাদশ ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'আফতাব সংগীত' গ্রন্থের লেখক কে?
  1. শাহ আবদুল করিম
  2. লালন শাহ
  3. সঞ্জীব চৌধুরী
  4. হাসন রাজা
ব্যাখ্যা
- 'আফতাব সংগীত' গ্রন্থের লেখক শাহ আবদুল করিম। 
- এটি প্রকাশিত হয় ১৯৫৬ সালে। 

শাহ আবদুল করিম:
- লোকসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে। 
- প্রথম জীবনে তিনি বাউল, ভক্তিমূলক, জারি, সারি, রাধাকৃষ্ণবিষয়ক পালাগান গেয়েছেন।
- কিন্তু পরিণত বয়সে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে খ্যাতি অর্জন করেন।
- সঙ্গীতজীবনের একদিকে তিনি ছিলেন গণচেতনার সঙ্গীত রচয়িতা, সুরকার ও গায়ক, অন্যদিকে ছিলেন বাউল-আঙ্গিকের সঙ্গীতশিল্পী। 
- ১৯৫৪ সালে শাহ আবদুল করিম প্রণীত গণসঙ্গীত গ্রন্থ প্রকাশিত হয়।
 
তাঁর প্রকাশিত অন্যান্য গানের সংকলন হলো:
- কালনীর ঢেউ,
- ভাটির চিঠি,
- ধলমেলা,
- কালনীর কূলে।
 
তাঁর লেখা ও সুর করা কয়েকটি গান নিম্নরূপ- 
- বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
- আগে কি সুন্দর দিন কাটাইতাম
- গাড়ি চলে না
- রঙ এর দুনিয়া তরে চায় না
- আমি কূলহারা কলঙ্কিনী
- কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
- কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
- আইলায় না আইলায় নারে বন্ধু
- গান গাই আমার মনরে বুঝাই প্রভৃতি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘মৃতজনে দেহ প্রাণ।’ - এখানে ‘মৃতজনে’ কোন কারক?
  1. করণ কারক
  2. কর্ম কারক
  3. অধিকরণ কারক
  4. সম্প্রদান কারক
ব্যাখ্যা
সম্প্রদান কারক:
- যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক।
- দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে।
- তবে কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্প্রদান কারক হয় না।
যেমন: 
- ভিখারীকে ভিক্ষা দাও।
- সৎপাত্রে কন্যা দান কর।
- সমিতিতে চাঁদা দাও।
- অন্ধজনে দেহ আলাে।
- বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।
- মৃতজনে দেহ প্রাণ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'হক' শব্দের বিপরীতার্থক অর্থ -
  1. চাওয়া
  2. দাবি
  3. পরকীয়
  4. নাহক
ব্যাখ্যা
• 'হক' শব্দের বিপরীতার্থক অর্থ - নাহক

অন্যদিকে, 
- 'স্বকীয়' শব্দের বিপরীতার্থক অর্থ - পরকীয়।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অভ্যাগত' শব্দের সমার্থক শব্দ -
  1. অকর্মণ্য
  2. অনুসন্ধান
  3. নিরুদ্যম
  4. অতিথি
ব্যাখ্যা
'অতিথি' শব্দের সমার্থক শব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, কুটুম।

অন্যদিকে,
'অলস' শব্দের সমার্থক শব্দ:
- আলসে, নিষ্ক্রিয়, নিষ্কর্মা, অকর্মা, শ্রমকাতর, অকেজো, অকর্মণ্য, শ্রমবিমুখ, নিরুদ্যম, জড়প্রকৃতি।

'খোঁজ' শব্দের সমার্থক শব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. শিরিষ
  2. শিরীষ
  3. শীরীষ
  4. শিরীস
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'শিরীষ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: √শৃ + ঈষ।
অর্থ: 
- ক্রান্তীয় অঞ্চলে বর্ষাকালে ফোটে এমন সাদা সুগন্ধ ফুল বা তার দীর্ঘ (২৫-৩০ মিটার উঁচু) ও সরল কাণ্ডবিশিষ্ট পত্রমোচী বৃক্ষ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক অভিধান।
.
সংস্কৃত ধাতু কোনটি?
  1. জান্‌
  2. গঠ্‌
  3. কাঁদ্‌
  4. কাট্‌
ব্যাখ্যা
• সংস্কৃত ধাতু - গঠ্‌।
 
• বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথা:
(ক) বাংলা,
(খ) সংস্কৃত এবং
(গ) বিদেশি ধাতু।
 
বাংলা ধাতু:
যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলো হলো বাংলা ধাতু।
যেমন - কাট্, কাঁদ্‌, জান্‌, নাচ্ ইত্যাদি।
 
সংস্কৃত ধাতু:
বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে।
যেমন - কৃ, গম্, ধৃ, গঠ্‌, স্থা, খাদ্‌ ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
Choose the wrongly spelled word.
  1. Pernicious
  2. Quixotic
  3. Resilience
  4. Melifluous
ব্যাখ্যা
• অপশন গুলোর মধ্যে ভুল বানান - Melifluous.

• Mellifluous:
English meaning: having a pleasant and flowing sound.
Bangla meaning: সুমধুর; সুললিত।

Options,
- Pernicious: ক্ষতিকর; ধ্বংসকর।
- Quixotic: উচ্চ অথচ অলীক আদর্শের অনুগামী; খামখেয়ালি; আপন স্বার্থ সম্পর্কে অসচেতন; পরোপকারী।
- Resilience:  আগের অবস্থায় ফিরে আসার গুণাবলি; (যেমন বাবার ফিরে আসে); (লাক্ষণিক) স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন (যেমন জ্বর ভোগের পর)।

Source: Cambridge & Accessible Dictionary.
১০.
Choose the antonym of 'Pallid'.
  1. Torpor
  2. Healthy
  3. Salubrious
  4. Both B & C
ব্যাখ্যা
• Pallid (adjective)
English Meaning: very pale, in a way that looks unhealthy and not attractive.
Bangla Meaning: ফ্যাকাসে; মলিন; রুগ্‌ণ দেখায় এমন।
 
Synonyms: Pale (ফ্যাকাশে), Colorless (বিবর্ণ), Bloodless (রক্তাল্পতাগ্রস্থ), Livid (পাংশুবর্ণ), Sick (অসুস্থ)। 
Antonyms: Healthy (স্বাস্থ্যবান), Strong (শক্তিশালী), Hefty (ধরণী), Salubrious (স্বাস্থ্যপ্রদ), Tidy (পরিচ্ছন্ন)। 
 
Other Forms: 
- Pallidly(adverb); - Pallidness (noun).
 
Example Sentence: 
1. She found him on the bed, pallid and shivering.
2. His Pallid face easily caught in the eyes of the Headmistress. 
 
• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো:
- Torpor: অসাড় অবস্থা।
 
Source: Live MCQ Lecture.
১১.
Antonym of 'Stanch' -
  1. Solicitous
  2. Unclog
  3. Stem
  4. Bombastic
ব্যাখ্যা
• Stanch (verb transitive)
English Meaning: To stop the flow of something, especially blood
Bangla Meaning: কোনোকিছুর প্রবহমান ধারা (বিশেষত রক্তের) রোধ করা।.
 
Synonyms: Stem (প্রবাহ বন্ধ করে দেওয়া, থামানো), Control (নিয়ন্ত্রন করা), Restrict (আটকানো), Curtail (হ্রাস করা), Hinder (বাঁধাগ্রস্থ করা)। 
Antonyms: Unclog (মুক্ত করা), Unblock, Release (ছেড়ে দেয়া), Abet (ছেড়ে দেওয়া), Accelerate (তরান্বিত করা)। 
 
Other Forms: - Stanch (Adjective). 
 
Example Sentence: 
1. In 1997 Nyembe was a victim of the rise in violent crime that not even then President Mandela could stanch.
2. In a swift move to stanch the controversy, Governor Rockefeller demanded the piece be removed.
 
• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো:
- Bombastic: আড়ম্বরপূর্ণ।
- Solicitous: কাউকে সাহায্য বা সেবা করার জন্য উদগ্রীব
 
Source: Live MCQ Lecture.
১২.
We have signed a contract which ________ when the project must be completed.
  1. emits
  2. stipulates
  3. hack
  4. inducement
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ: 
- Emit (নির্গত করা),
- Hack (কোপানো),
- Inducement (উৎসাহের হেতু; প্রবর্তনা),
- Stipulate ( চুক্তির শর্ত হিসেবে কোনো বিষয়ে জোর করা)।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে stipulates বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

• Complete sentence: We have signed a contract which stipulates when the project must be completed.
 
Source: Live MCQ Lecture.
১৩.
He has an ______ collection of old toys and games.
  1. gracious
  2. esoteric
  3. cheeky
  4. exalt
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ: 
- Gracious (শিষ্ট, সদয়),
- Cheeky (ধৃষ্ট),
- Exalt (উচ্চকিত ভাবে প্রশংসা করা),
- Esoteric (কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য)।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে esoteric বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

• Complete sentence: He has an esoteric collection of old toys and games.
 
Source: Live MCQ Lecture.
১৪.
The car seemed to be in _________ condition.
  1. gainsay
  2. supersede
  3. pristine
  4. prance
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ: 
- Prance (বড় বড় পদক্ষেপে হাঁটা),
- Supersede (স্থান অধিকার করা),
- Gainsay (প্রতিবাদ করা),
- Pristine (আদিম; আদি; আদি-অকৃত্রিম)।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে pristine বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

• Complete sentence: The car seemed to be in pristine condition.
 
Source: Live MCQ Lecture.
 
১৫.
The policy of charging air travelers for vegetarian meals proved unpopular and has already been __________.
  1. continence
  2. disparate
  3. rescinded
  4. slinked
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ: 
- Slink: ধীর এবং সতর্ক পদক্ষেপে হাঁটা।
- Disparate: অসদৃশ; অসম।
- Rescind: বাতিল করা।
- Continence: আত্মসংযম; মিতাচার; আবেগ এবং রিপুর উপর নিয়ন্ত্রণক্ষমতা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে rescind বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

• Complete sentence: The policy of charging air travelers for vegetarian meals proved unpopular and has already been rescinded.
 
Source: Live MCQ Lecture.
 
১৬.
Times Square is the ________ of the New York subway.
  1. erupt
  2. nexus
  3. lampoon
  4. civility
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ: 
- Nexus: সংযোগ; বন্ধন; সম্বন্ধ; পরস্পরসম্বন্ধ শ্রেণি।
- Civility: শিষ্টাচার।
- Lampoon (কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা)।
- Erupt (লাভা নির্গত হওয়া)।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে nexus বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

• Complete sentence: Times Square is the nexus of the New York subway.
 
Source: Live MCQ Lecture.
১৭.
Synonym of 'Discrete' -
  1. Affiliated
  2. Literal
  3. Separate
  4. Dishonest
ব্যাখ্যা
• Discrete (adjective)
English Meaning: Having an independent existence or form apart from other similar things.
Bangla Meaning: পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
 
Synonyms: Separate (বিভক্ত; পৃথক), Detached (বিচ্ছিন্ন), Individual (পৃথক), Distinct (স্বতন্ত্র), Isolated (বিচ্ছিন্ন)।
Antonyms: Connected (সংযুক্ত), Linked (সংযুক্ত), Associated (সম্মিলিত, সংযুক্ত), Related (সম্পর্কিত), Affiliated (অধিভুক্ত)।
 
অন্য অপশন,
- Literal (আক্ষরিক),
- Dishonest (অসৎ)।

Source: Live MCQ Lecture.
১৮.
Which of the following words is synonymous with 'Modicum'?
  1. Iota
  2. Shred
  3. Hoot
  4. All of these
ব্যাখ্যা
• Modicum (noun)
English Meaning: A small amount, especially of something good or pleasant.
Bangla Meaning: অল্প/পরিমিত/কিঞ্চিৎ পরিমাণ: a modicum of afford/truth.
 
Synonyms: Iota (যৎসামান্য), Drop (এক ফোঁটা), Fragment (খুব সামান্য), Hoot (খুব অল্প), Shred (টুকরো)। 
Antonyms: Pile (প্রচুর), Lot (অনেক) Bunch (গুচ্ছ), Entirely(সামগ্রিক), Whole (পুরোপুরি)। 
 
Example Sentence: 
1. However, not one of them stands up to even a modicum of scholarly scrutiny.
2. Only a modicum of skill is necessary to put the kit together.
 
Source: Live MCQ Lecture.
১৯.
Synonym of 'Strident' -
  1. Harsh
  2. Moral
  3. Divergent
  4. Repugnance
ব্যাখ্যা
• Strident (Adjective)
English Meaning: Having a loud, rough and unpleasant sound.
Bangla Meaning: উচ্চনাদী; কর্কশ; তীক্ষ্ণ। 
 
Synonyms: Harsh (তীক্ষ্ম), Loud (উচ্চৈঃস্বর), Unpleasantly noisy (অস্বস্তিকর আওয়াজ), Blatant (ভীষণ), Horrifying (ভয়ংকর)। 
Antonyms: Soft (অনুচ্চ), Getnle (মৃদু), Soothing (স্বস্তিকর), Sweet (মিষ্টি স্বর), Low (নিচু স্বর)। 
 
Options,
- Moral (ধার্মিক),
- Divergent (বিপদগামী), 
- Repugnance (বিদ্বেষমূলক)।

Source: Live MCQ Lecture.
২০.
Synonym of 'Morose' -
  1. Grumpy
  2. Pollyannaish
  3. Sovereign
  4. Crabby
ব্যাখ্যা
• Morose (adjective)
English Meaning: Unhappy or annoyed and unwilling to speak, smile, or be pleasant to people.
Bangla Meaning: গোমড়া; খিটখিটে; কটুস্বভাব; অসামাজিক।
 
Synonyms: Grumpy (বদমেজাজী; রুষ্ট), Unsociable (অসামাজিক), Crabby (কর্কশ), Bad-tempered (বদমেজাজী), Hostile (শত্রু ভাবাপন্ন)। 
Antonyms: Cheerful (প্রফুল্ল ও তুষ্ট; আগ্রহী), Happy (খুশি), Communicative (কথা বলায় ও বার্তা প্রদানে আগ্রহী; আলাপী), Pollyannaish (প্রফুল্ল/ প্রফুল্লিত), Upbeat (উচ্ছসিত)। 
 
অন্য অপশন,
- Sovereign (সর্বোচ্চ),
- Crabby (কর্কশ)।

Source: Live MCQ Lecture.
২১.
In which scenario would someone likely use the phrase "head over ears"?
  1. When describing a casual interest in a hobby
  2. When talking about a lack of interest in a subject
  3. When expressing deep involvement or immersion in something
  4. When describing a temporary feeling
ব্যাখ্যা
• Head over ears
English Meaning: deeply
Bangla Meaning: গভীরভাবে

Ex. Sentence: He is in head over ears debt.
Bangla Meaning: সে খুব ঋণগ্রস্ত।

Source: Live MCQ Lecture.
২২.
In what context might someone use the phrase "Look a gift-horse in the mouth"?
  1. When they are grateful for a generous gift.
  2. When they are hesitant to accept help from others.
  3. When they find fault with something given to them for free.
  4. When they eagerly anticipate receiving a present.
ব্যাখ্যা
• Look a gift-horse in the mouth:
English meaning: to find fault with a free gift or chance benefit.
Bangla meaning: উপকারের ত্রুটি খোঁজা।

Example: When you're an entrepreneur, you don't look a gift horse in the mouth.

Source: Collins Dictionary.
২৩.
What does the English phrase "Herculean task" mean?
  1. A task that requires minimal effort.
  2. A task that can be completed easily.
  3. A task that is impossible to accomplish.
  4. A task that requires extremely great strength or effort.
ব্যাখ্যা
• Herculean task
English Meaning: the task which requires extremely great strength or effort.
Bangla Meaning: খুব কঠিন কাজ যা করতে অনেক শক্তি এবং প্রচেষ্টার প্রয়োজন হয়।

Ex. Sentence: To do this project within the deadline is a herculean task.
Bangla Meaning: সময়সীমার মধ্যে এই প্রজেক্টের কাজ শেষ করতে খুব কষ্ট করতে হবে।

Source: Live MCQ Lecture.
২৪.
What does the English phrase "Keep the flag flying" mean?
  1. To lower the national flag.
  2. To carry a country or group.
  3. To act or speak for the country or group that a flag represents.
  4. To ignore the significance of national symbols.
ব্যাখ্যা
• Keep the flag flying
English Meaning: to act or speak for the country or group that a flag represents.
Bangla Meaning: সমর্থন যোগানো / পতাকা তুলে ধরা।

Ex. Sentence: The diplomats represent our country abroad and keep the country's flag flying.
Bangla Meaning: কূটনৈতিকরা বিদেশের মাটিতে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে এবং দেশের পতাকাকে সুউচ্চে তুলে ধরে।

Source: Live MCQ Lecture.
২৫.
It was Sunday on Jan 1, 2006. What was the day of the week Jan 1, 2010?
  1. Monday
  2. Friday
  3. Sunday
  4. Tuesday
ব্যাখ্যা
Question: It was Sunday on Jan 1, 2006. What was the day of the week Jan 1, 2010?

Solution:
On 31st December, 2005 it was Saturday. 
Number of odd days from 2006 to 2009 = (1 + 1 + 2 + 1) = 5 days. 
On 31st December 2009, it was Thursday.
Thus, on 1st Jan, 2010 it is Friday
২৬.
The compound interest on Tk. 30000 at 7% per annum is Tk. 4347. The period is-
  1. 2 years
  2. 2.5 years
  3. 3 years
  4. 4 years
ব্যাখ্যা
Question: The compound interest on Tk. 30000 at 7% per annum is Tk. 4347. The period is-

Solution:
Amount = Tk. (30000 + 4347) = Tk. 34347
let the time be n years
Then,
30000(1 + 7/100)n = 34347
⇒ (107/100)n = 34347/30000 = 11449/10000 = (107/100)2
∴ n = 2 years
২৭.
One rabbit saw 6 elephants while going towards River. Every elephant saw 2 monkeys are going towards river. Every monkey holds one tortoise in their hands. How many animals are going towards the river?
  1. 14
  2. 11
  3. 5
  4. 8
ব্যাখ্যা
Question: One rabbit saw 6 elephants while going towards River. Every elephant saw 2 monkeys are going towards river. Every monkey holds one tortoise in their hands. How many animals are going towards the river?

Solution:
From the given data,
1 rabbit is going towards river not the six elephants. And these 6 elephants saw 2 monkeys are going towards river. Each monkey is holding 1 tortoise.

Hence, number of animals going towards river are 1 rabbit, 2 monkeys and 2 tortoice
= 1 + 2 + 2
= 5.
 
২৮.
The Sum of three consecutive numbers is 126. Find the highest number.
  1. 41
  2. 42
  3. 43
  4. 44
ব্যাখ্যা
Question: The Sum of three consecutive numbers is 126. Find the highest number.

Solution:
Let,
The numbers be x, x + 1, x + 2

ATQ,
x + x + 1 + x + 2 = 126
⇒ 3x + 3 = 126
⇒ 3x = 123
∴ x = 41

∴ Highest number 41 + 2 = 43
২৯.
In an election between two candidates, one got 55% of the total valid votes, 20% of the votes were invalid. If the total number of votes was 15000, the number of valid votes that the other candidate got, was-
  1. 5000
  2. 5400
  3. 5800
  4. 6200
ব্যাখ্যা
Question: In an election between two candidates, one got 55% of the total valid votes, 20% of the votes were invalid. If the total number of votes was 15000, the number of valid votes that the other candidate got, was-

Solution:
Total number of votes = 15000
Given that 20% of Percentage votes were invalid
⇒ Valid votes = 80%
∴ Total valid votes = 15000 × (80/100) = 12000
 
1st candidate got 55% of the total valid votes. 
Hence the 2nd candidate should have got 45% of the total valid votes 

∴ Valid votes that 2nd candidate got = total valid votes × (45/100) 
= 12000 × (45/100) = 5400
৩০.
A train overtakes two persons who are walking in the same direction in which the train is going, at the rate of 2 kmph and 4 kmph and passes them completely in 9 and 10 seconds respectively. The length of the train is-
  1. 45 m
  2. 50 m
  3. 54 m
  4. 72 m
ব্যাখ্যা
Question: A train overtakes two persons who are walking in the same direction in which the train is going, at the rate of 2 kmph and 4 kmph and passes them completely in 9 and 10 seconds respectively. The length of the train is-

Solution:
2 kmph = 2 × (5/18) m/sec = 5/9 m/sec.
4 kmph = 4 × (5/18) m/sec = 10/9 m/sec.
Let the length of the train be x metres and its speed by y m/sec
Then,
{x/(y - 5/9)} = 9 and {x/(y - 10/9)} = 10
∴ 9y - 5 = x and 10(9y - 10) = 9x
⇒ 9y - x = 5 and 90y - 9x = 100.

On solving, we get: x = 50.
Therefore Length of the train is 50 m.
 
৩১.
A right triangle with sides 3 cm, 4 cm and 5 cm is rotated the side of 3 cm to form a cone. The volume of the cone so formed is-
  1. 12π cm3
  2. 15π cm3
  3. 16π cm3
  4. 20π cm3
ব্যাখ্যা
Question: A right triangle with sides 3 cm, 4 cm and 5 cm is rotated the side of 3 cm to form a cone. The volume of the cone so formed is-

Solution:

Clearly, we have r = 3 cm and h = 4 cm.
∴ Volume = (1/3)πr2h = (1/3) × π × 32 × 4 cm3 = 12 cm3.
৩২.
A hall is 15 m long and 12 m broad. If the sum of the areas of the floor and the ceiling is equal to the sum of the areas of four walls, the volume of the hall is-
  1. 720
  2. 900
  3. 1200
  4. 1800
ব্যাখ্যা
Question: A hall is 15 m long and 12 m broad. If the sum of the areas of the floor and the ceiling is equal to the sum of the areas of four walls, the volume of the hall is-

Solution:
A hall is 15 m long and 12 m broad.
∴ The area of floor is = 15 × 12 = The area of ceiling

Let the height of the hall = h 
∴ total area of four walls = 15 × h + 12 × h + 15 × h + 12 × h = 2(15h + 12h)

ATQ,
2(15h + 12h) = 2(15 × 12)
⇒ 27h = 180
⇒ h = 180/27
∴ h = 20/3

∴ Volume = 15 × 12 × (20/3) m3 = 1200 m3
৩৩.
Find the value of [2 - 3 × (2 - 3)- 1]- 1.
  1. 1/5
  2. - 1/5
  3. 5
  4. - 5
ব্যাখ্যা
Question: Find the value of [2 - 3 × (2 - 3)- 1]- 1.
 
Solution: 
[2 - 3 × (2 - 3)- 1]- 1
= [2 - 3 × (- 1)- 1]- 1
= [2 - 3 × (- 1)]- 1
= [2 + 3]- 1
= 5- 1
= 1/5 
৩৪.
Which of the following is not equivalent to 25x2 = y2 - 4?
  1. x2 = (y2 - 4)/25
  2. 25x2 = (y + 2)(y - 2)
  3. 75x2 = 3y2 - 12
  4. 5x = y - 2
ব্যাখ্যা
Question: Which of the following is not equivalent to 25x2 = y2 - 4?
 
Solution:
25x2 = y2 - 4
= y2 - 22
= (y + 2) (y - 2)
 
25x2 = y2 - 4
⇒ 3 × 25x2 = 3(y2 - 4)
⇒ 75x2 = 3y2 - 12
 
25x2 = y2 - 4
⇒ x2 = (y2 - 4)/25 
 
So, last option is not equivalent to 25x2 = y2 - 4
৩৫.
How many 3-digit numbers can be formed from the digits 2, 3, 5, 6, 7 and 9, which are divisible by 5 and none of the digits is repeated?
  1. 10
  2. 20
  3. 15
  4. 5
ব্যাখ্যা
Question: How many 3-digit numbers can be formed from the digits 2, 3, 5, 6, 7 and 9, which are divisible by 5 and none of the digits is repeated?
 
Solution: 
শেষ অঙ্কটি 5 হলে, সংখ্যাটি 5 দ্বারা নি:শেষে বিভাজ্য হবে। 
 
১ম অঙ্কটি 2, 3, 6, 7, 9 এর যে কোন একটি হতে পারে।
১ম অঙ্কটি বাছাই করার উপায় = 5C1 = 5
 
২য় অঙ্ক বাছাই করতে হবে অবশিষ্ট 4 টি অঙ্ক থেকে। 
২য় অঙ্ক বাছাই করার উপায় = 4C1
= 4 
 
∴ মোট বাছাই করার উপায় = 5 × 4
= 20
৩৬.
If (1/x) + (1/y) = 1/3, then xy/(x + y) = ?
  1. 3
  2. 1
  3. 1/3
  4. 1/5
ব্যাখ্যা
Question: If (1/x) + (1/y) = 1/3, then xy/(x + y) = ?
 
Solution:
(1/x) + (1/y) = 1/3
⇒ (y + x)/xy = 1/3
∴ xy/(x + y) = 3
৩৭.
A grocer has a sale of Tk. 6435, Tk. 6927, Tk. 6855, Tk. 7230 and Tk. 6562 for 5 consecutive months. How much sale must he have in the sixth month so that he gets an average sale of Tk. 6500?
  1. Tk. 4991
  2. Tk. 5991
  3. Tk. 6001
  4. Tk. 6991
ব্যাখ্যা
Question: A grocer has a sale of Tk. 6435, Tk. 6927, Tk. 6855, Tk. 7230 and Tk. 6562 for 5 consecutive months. How much sale must he have in the sixth month so that he gets an average sale of Tk. 6500?

Solution:
Total sale for 5 months = Tk. (6435 + 6927 + 6855 + 7230 + 6562) = Tk. 34009.
∴ Required sale = Tk. [ (6500 × 6) - 34009 ]
= Tk. (39000 - 34009)
= Tk. 4991
৩৮.
A Company employs 15 persons, each working 44 hours a week. If 4 persons are absent, how many hours a week would the rest of the persons have to work to make up the time lost?
  1. 45
  2. 48
  3. 56
  4. 60
ব্যাখ্যা
Question: A Company employs 15 persons, each working 44 hours a week. If 4 persons are absent, how many hours a week would the rest of the persons have to work to make up the time lost?
 
Solution
একটি কোম্পানি ১৫ জন কর্মচারী নিয়োগ দেয়। প্রত্যেকে ৪৪ ঘণ্টা কাজ করে। 
মোট কাজ হয় = (১৫ × ৪৪)
= ৬৬০ ঘণ্টা 
 
৪ জন অনুপস্থিত থাকলে, বাকি থাকে = ১৫ - ৪ জন 
= ১১ জন 
 
∴ প্রত্যেকের কাজ করতে হবে = ৬৬০/১১ ঘণ্টা 
= ৬০ ঘণ্টা 
৩৯.
In which country is the International Court of Law of the Sea located?
  1. Zurich, Switzerland
  2. Hague, Netherlands
  3. Paris, France
  4. Hamburg, Germany
ব্যাখ্যা
• ITLOS:
 - সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর।
- এটির অবস্থান জার্মানির হামবুর্গে।
- এই আদালতেই ২০১২ সালের ১৪ ই মার্চ বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের রায় প্রদান করে।
- জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয় যা ১৬ নভেম্বর ১৯৯৪ কার্যকর হয়।
- প্রেসিডেন্ট - বিচারক অ্যালবার্ট হফম্যান।

সূত্র: জাতিসংঘ ও ITLOS ওয়েবসাইট।
৪০.
Which of the following options correctly represents the population growth rate in Bangladesh as reported in the Economic Survey - 2023?
  1. 1.37 percent
  2. 1.30 percent
  3. 1.27 percent
  4. 1.32 percent
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩:
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩০%। 
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল - ৭২.৩ বছর। 
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) - ৭৬.৪% ।  
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.০৩%। 
- অর্থনীতির মোট খাত - ১৯টি। 

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩।
৪১.
Who is the architect of the headquarters of the United Nations?
  1. W. Roosevelt
  2. Woodrow Wilson
  3. W. Harrison
  4. Archibald MacLeish
ব্যাখ্যা
• জাতিসংঘ:  
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
- জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি - ডব্লিউ হ্যারিসন।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৪২.
Who is the author of the book 'A Short History of the Saracens'?
  1. Nawab Abdul Latif
  2. Syed Ameer Ali
  3. Raja Rammohan Roy
  4. Syed Ameer Hamza
ব্যাখ্যা
 সৈয়দ আমীর আলী: 
- সৈয়দ আমীর আলী The Spirit of Islam এবং A short History of the Saracens নামে দুটি গ্রন্থ রচনা করেন।
- ১৮৪৯ খ্রিস্টাব্দে হুগলীর এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে তাঁর জন্ম।
- লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টারি পাশ করার পর ১৮৭৩ খ্রিস্টাব্দে দেশে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন।
- তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। 
- ১৯০৪ সালে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন।
- ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য নিয়োজিত হন এবং আমৃত্যু সে পদে বহাল থাকেন।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
Which of the following women is known as the first elected woman prime minister of the Muslim world?
  1. Shirin Ebadi
  2. Fahmida Mirza
  3. Benazir Bhutto
  4. Halima Yakub
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- তিনি পাকিস্তানের পুরুষশাসিত রাজনীতিতে নিজেকে সফল নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

উৎস: দৈনিক প্রথম আলো।
৪৪.
Which acid is typically found in apples?
  1. Citric acid
  2. Malic acid
  3. Oxalic acid
  4. Tartaric acid
ব্যাখ্যা
এসিড: 
- যেসব রাসায়নিক দ্রব্য জলীয় দ্রবণে প্রোটন বা ধনাত্মক হাইড্রোজেন আয়ন দান করে, তাদের এসিড বলে। 
- এসিডে নীল বর্ণের লিটমাস লাল হয়। 
যেমন- এসিটিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, অক্সালিক এসিড।
- এসিড শব্দটি ল্যাটিন শব্দ এসিডাস থেকে এসেছে, বাংলায় একে অম্ল বলা হয়। 
- এসিড সাধারণত টক স্বাদযুক্ত হয়ে থাকে। 
- লেবু, আমলকি, কাঁচা আমড়া, জলপাই ও করমচায় প্রয়োজনীয় সাইট্রিক এসিড থাকে। 
- তেঁতুলে টারটারিক এসিড থাকে। 
- টমেটোতে থাকে অক্সালিক এসিড। 
- আপেল ও আনারসে থাকে ম্যালিক এসিড। 
- আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয় যা খাদ্য পরিপাকে সহায়তা করে। 
- বাজারে যে সকল সফট ড্রিংকস পাওয়া যায়, এগুলো প্রকৃত অর্থে কার্বনিক এসিডের দ্রবণ। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৫.
Which of the following countries is the largest landlocked country in the world?
  1. Azerbaijan
  2. Kazakhstan
  3. Kyrgyzstan
  4. Tajikistan
ব্যাখ্যা
- কাজাখস্তান বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রজাতন্ত্র।
- কাজাখস্তানের আয়তন ২৭২৪৯০০ বর্গ কিলোমিটার।
- দেশটি পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর থেকে পূর্বে আলতায় পর্বতমালা পর্যন্ত বিস্তৃত।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলির মধ্যে রয়েছে ইশিম, ইরতুশ, সির দায়রা, টোবোল এবং উরাল।
- কাজাখস্তান হল বিশ্বের ও এশিয়ার বৃহত্তম স্থলবেষ্টিত দেশ এবং বিশ্বের নবম বৃহত্তম দেশ। 
- কাজাখস্তানের স্বাধীনতা লাভ করে ১৯৯১ সালে।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি.কম।
৪৬.
Which is the country's first digital census and household census?
  1. Seventh Census
  2. Sixth Census
  3. Fifth Census
  4. Fourth Census
ব্যাখ্যা
• আদমশুমারি:
- ১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
- এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ষষ্ঠ আদমশুমারি নাম- 'জনশুমারি ও গৃহগণনা'।
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য ছিল: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”।
- পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনাকে ‘জনশুমারি ও গৃহগণনা' নামে নামকরণ করা হয়।
- বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

পরবর্তীতে-
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে।
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে।
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে।
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে।
- ষষ্ঠ আদমশুমারি ২০২২ সালে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২ ও পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪৭.
Who is credited with drawing the first map of the world?
  1. Hippocrates
  2. Pythagoras
  3. Anaximander
  4. Suriyas Melam
ব্যাখ্যা
• পৃথিবীর মানচিত্র:
- গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র আঁকেন।
- তার এ মানচিত্রটিকে আরেকটু উন্নত করেন হেক্টিয়াস অফ মিলেটাস।
- তিনি এশিয়ার শেষ প্রান্ত ভারতের অবস্থানও দেখিয়েছিলেন। 
- গ্রিক দার্শনিকরাই প্রথম প্রমাণ করেছিলেন যে, পৃথিবী একটি গ্রহ যা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস গ্রিক নাগরিক।
- মানচিত্র অঙ্কন ইতিহাসের আদিযুগে সবশেষ মানচিত্র আঁকিয়ে ছিলেন টলেমি।
- বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী হিপোক্রেটিস গ্রিক নাগরিক।

উৎস: ব্রিটানিকা এবং যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৪৮.
How many individuals or organizations were awarded on 'National Jute Day 2024'?
  1. 9
  2. 10
  3. 11
  4. 13
ব্যাখ্যা
‘জাতীয় পাট দিবস ২০২৪’ পুরষ্কার:
- পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য ২০২৪ সালে পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। 
- জাতীয় পাট দিবস-২০২৪ –এর প্রতিপাদ্য হচ্ছে - ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’।

যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়:
১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক,
২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি,
৩. সেরা পাট উৎপাদনকারী চাষি,
৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল,
৫.পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল,
৭.পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল,
৯. বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান,
১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং,
১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট ও দৈনিক ইনকিলাপ।
৪৯.
Which institution is known as 'soft loan window' of the World Bank?
  1. IDA
  2. ICF
  3. MIGA
  4. IMF
ব্যাখ্যা
• IDA:
- IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

উৎস: IDA ওয়েবসাইট।
৫০.
Which region of Bangladesh is renowned for its Manipuri dance?
  1. Sylhet
  2. Rangamati
  3. Mymensingh
  4. Patuakhali
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চল মণিপুরী নাচের জন্যে বিখ্যাত।
- সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বসবাসকারী মণিপুরী সম্প্রদায় সংস্কৃতির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী।
- তাদের সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত।
- আঠারো শতকের শেষের দিকে মণিপুরীরা ভারতের মণিপুর রাজ্য থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে বসতি স্থাপন করে।

সূত্র: মৌলভীবাজার জেলা সরকারি ওয়েবসাইট। 
৫১.
What is the name of the Malaysian currency?
  1. Rupee
  2. Ringgit
  3. Rial
  4. Dinar
ব্যাখ্যা
• মালয়েশিয়া:
- মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী - পুত্রজায়া।
- মালয়েশিয়ার রাজধানী - কুয়ালালামপুর।
- মালয়েশিয়ার মুদ্রার নাম - রিঙ্গিত।

সূত্র: ব্রিটানিকা।
৫২.
When is National VAT Day celebrated?
  1. December 9
  2. December 8
  3. December 10
  4. December 7
ব্যাখ্যা
জাতীয় ভ্যাট দিবস:
- প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস হিসেবে পালিত হয়।
- ভ্যাট দেয়ার বিষয়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতিবছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। 

এছাড়াও -
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৩.
Where is the "Black Forest" located?
  1. Kenya
  2. Germany
  3. Italy
  4. Nigeria
ব্যাখ্যা
• ব্ল্যাক ফরেস্ট:
- ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে অবস্থিত। 
- জার্মানির পশ্চিমাঞ্চলের ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে দানিয়ুব নদীর উৎপত্তি ঘটেছে।
- দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী (২,৮৫০ কি.মি.)।
- ইউরোপের দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে দানিয়ুব নদী কৃষ্ণসাগরে পতিত হয়েছে।

সূত্র: ব্রিটানিকা।
৫৪.
What does a Chronometer measure?
  1. Temperature
  2. Current
  3. Time
  4. Velocity
ব্যাখ্যা
- সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার।
- বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

এছাড়াও,
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
 
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫৫.
The word "raider" is associated with which sport?
  1. Football
  2. Badminton
  3. Kabaddi
  4. Rugby
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- কাবাডি খেলায় দম নিয়ে যে বিপক্ষ খেলোয়ার কোর্টে হানা দেয় তাকে রেইডার বলে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৫৬.
In which country did women first gain the right to vote?
  1. United States
  2. New Zealand
  3. Switzerland
  4. Denmark
ব্যাখ্যা
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।

পরবর্তীতে,
- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

সূত্র: Ministry for Women New Zealand ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট। 
৫৭.
Which one acts as an input and output device simultaneously?
  1. Joystick
  2. Plotter
  3. Pen Drive
  4. OCR
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।
 
• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।
 
• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pen Drive, Modem ইত্যাদি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
Which of the following is the internal memory of the computer?
  1. CD
  2. Register
  3. Microprocessor
  4. ROM
ব্যাখ্যা
• ইন্টারনাল মেমোরি:
- কম্পিউটারের ইন্টারনাল মেমোরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমোরিকে বোঝানো হয়।
 
১.রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত। 
 
২. ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরিব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।

উল্লেখ্য,
- RAM ও ROM হচ্ছে প্রাইমারি মেমোরি।
- CD হচ্ছে সেকেন্ডারি মেমোরি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
What is the decimal equivalent of "1A3"?
  1. 319
  2. 232
  3. 419
  4. 145
ব্যাখ্যা
• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।  
- A, B, C, D, E, F প্রতীক গুলোকে যথাক্রমে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ দ্বারা প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
 
∴ (1A3)16 = (1 × 162) + (10 × 161) + (3 × 160)
= 256 + 160 + 3
= (419)10
 
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
How many bits is the "Intel 4004" microprocessor?
  1. 4-bit
  2. 8-bit
  3. 16-bit
  4. 32-bit
ব্যাখ্যা
Intel Microprocessor:
- Intel Corporation এর Dr. Tade Haff কম্পিউটার চিপ এর উন্নতি সাধন করেন।
- Intel পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004 চিপটি বাজারে ছাড়েন।
- এটি পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর।
- এটি ছিল চার বিটের একটি মাইক্রোপ্রসেসর।
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।
২. ব্রিটানিকা।
৬১.
Which is not a computer peripheral device?
  1. Monitor
  2. Processor
  3. Hard disk
  4. All are peripheral devices
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস (Peripheral Device): 
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
 
১. ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল। 
- যেমন: কী-বোর্ড, ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার , লাইটপেন, বারকোড রিডার ইত্যাদি।
 
২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার , স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।
 
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। 
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

অন্যদিকে,
প্রসেসর হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
What types of hackers can do both legal and illegal work?
  1. Red hat hacker
  2. Black hat hacker
  3. Grey hat hacker
  4. White hat hacker
ব্যাখ্যা
• হ্যাকিং (Hacking):
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়। 
- বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়।
যথা:
 
• গ্রে হ্যাট হ্যাকার (Grey hat hacker):
- এ ধরনের হ্যাকাররা বৈধ (Legal) ও অবৈধ (Illegal) দুই ধরনের কাজ করতে পারে। 
- একজন Grey hat hacker যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো খুঁজে বের করে তখন সে তার মন মত কাজ করে। 
- এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।
 
• ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black hat hacker):
- একজন Black hat hacker যখন কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, তখন দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়। 
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।
 
• হোয়াইট হ্যাট হ্যাকার (White hat hacker):
- একজন white hat hacker একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটির বিষয়ে দ্রুত অবহিত করে।
- সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৩.
Which of the following is the highest unit of measurement for computer memory?
  1. Kilobyte
  2. Megabyte
  3. Gigabyte
  4. Terabyte
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক: 
- ১ বাইট=৮ বিট। 
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে। 
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। 
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়। 
- ১ কিলোবিট = ১০০০ বিট। 
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট। 
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট। 
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট। 
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়। 
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট। 
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। 
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট। 
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।  
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৬৪.
What is the full form of Wi-Fi?
  1. Wired Frequency
  2. Wireless Fidelity
  3. Wireless Fiber
  4. Wireless Interface
ব্যাখ্যা
• Wi-Fi: 
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz.
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলো রাউটার।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৫.
Who is the current CEO of "Alphabet Inc."?
  1. Jensen Huang
  2. Arvind Krishna
  3. Satya Nadella
  4. Sundar Pichai
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন]
 
•  Google (Alphabet Inc.):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present).
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।
 
অপশন আলোচনা:
- Microsoft এর CEO হচ্ছেন - Satya Nadella.
- IBM এর CEO হচ্ছেন - Arvind Krishna.
- NVIDIA এর CEO হচ্ছেন - Jensen Huang.
 
এছাড়াও,
- Facebook (Meta) এর CEO হচ্ছেন - Mark Zuckerberg.
- Tesla, SpaceX এর CEO হচ্ছেন - Elon Musk.
- X (Twitter) এর CEO হচ্ছেন - Linda Yaccarino.
- Apple Inc. এর CEO হচ্ছেন - Tim Cook.
 
- Intel এর CEO হচ্ছেন - Patrick Pat Gelsinger.
- Oracle এর CEO হচ্ছেন - Safra Catz.
- Cisco Systems এর CEO হচ্ছেন - Chuck Robbins.
- Amazon এর CEO হচ্ছেন - Andy Jassy.
 
উৎস: Websites of Google, Microsoft, Apple Inc., Amazon, Facebook (Meta), Tesla, SpaceX, X (Twitter), IBM, Intel, Oracle, Cisco Systems, NVIDIA.