পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়31 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা] ----------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
'ব্রাহ্মণ' শব্দের 'হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ক্ + ষ
  2. ষ্‌ + হ
  3. হ্ + ম
  4. ম্‌ + হ
ব্যাখ্যা

• 'ব্রাহ্মণ' শব্দের 'হ্ম' যুক্তবর্ণটি (হ্ + ম = হ্ম) বর্ণের সমন্বয়ে গঠিত। 

​যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় তাদের কে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় না তাদের কে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + স = ক্স,
- ক্ + ষ = ক্ষ,
- হ্+ ম = হ্ম,
- হ্ + ন = হ্ন,
- ষ + ণ= ষ্ণ,
- ক্ + ষ + ম = ক্ষ্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি (সংস্করণ-২০২১)।

.
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
  1. সমাস 
  2. সন্ধি
  3. প্রত্যয় 
  4. বাচ্য 
ব্যাখ্যা

• ধ্বনিতত্ত্ব:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য- বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ হলো-
- ধ্বনি,
- বর্ণ,
- ধ্বনির উচ্চারণ প্রণালি,
- উচ্চারণের স্থান,
- ধ্বনি পরিবর্তন ও লোপ,
- ষ-ত্ব ও ণ-ত্ব বিধান,
- সন্ধি ইত্যাদি।

অন্যদিকে, 
• সমাস ও প্রত্যয় রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 
• বাচ্য বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

.
ম-এর উচ্চারণ [অঁ]-এর মতো হয়েছে নিচের কোন শব্দে?
  1. স্মরণ
  2. যুগ্ম
  3. জন্ম
  4. গুল্ম
ব্যাখ্যা

• ম বর্ণের সাধারণ উচ্চারণ [ম]। শব্দের প্রথম বর্ণে ম-ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময়ে ম-এর উচ্চারণ [অঁ]-এর মতো হয়।
যেমন: শ্মশান [শঁশান্], স্মরণ [শঁরোন্]।

• শব্দের মধ্যে ম-ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক হয়।
যেমন: আত্মীয় [আত্‌তিঁয়ো], পদ্ম [পদ্‌দোঁ]।

• কিছু ক্ষেত্রে ম-ফলায় ম্-এর উচ্চারণ বজায় থাকে।
যেমন: যুগ্ম [জুগ্‌মো], জন্ম [জন্‌মো], গুল্ম [গুল্‌মো]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

.
'যায়' শব্দে কোন দ্বিস্বরধ্বনি ব্যবহৃত হয়েছে?
  1. আই্‌ 
  2. আএ্‌
  3. অএ্‌
  4. ওই্‌
ব্যাখ্যা

• 'যায়' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [এ্‌] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আএ্‌] তৈরি হয়েছে। 

-----------------
• দ্বিস্বরধ্বনি:
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্‌] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্‌] তৈরি হয়েছে।

দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
[আই্‌]: তাই, নাই।
[এই্‌]: সেই, নেই।
[আও্‌]: যাও, দাও।
[আএ্‌]: খায়, যায়।
[উই্‌]: দুই, রুই।
[অএ্‌]: নয়, হয়।
[ওউ্‌]: মৌ, বউ।
[ওই্‌]: কৈ, দই।
[এউ্‌]: কেউ, ঘেউ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?
  1. শরীর > শরীল
  2. চক্র > চক্ক
  3. ধোবা > ধোপা
  4. পদ্ম > পদ্দ
ব্যাখ্যা

• ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি হয় তখন তাকে ব্যঞ্জন বিকৃতি বলো।
যেমন:
- কবাট > কপাট,
- ধোবা > ধোপা,
- ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে,
-------------------
• বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।

• প্রগত সমীভবন:
পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়, একে বলে প্রগত সমীভবন।
যেমন:
- চক্র > চক্ক;
- পক্ব > পক্ক;
- পদ্ম > পদ্দ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
সাধু রীতির বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
  2. তৎসম শব্দবহুল।
  3. সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। 
  4. বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী। 
ব্যাখ্যা

• সাধু রীতির বৈশিষ্ট্য নয়- বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী। 

সাধু রীতি:
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

------------------
• চলিত রীতি:
(ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভকরেছে।
(খ) এ রীতি তদ্ভব শব্দবহুল।
(গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
(ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে?
  1. রাজা রামমোহন রায়
  2. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  3. মানোএল দা আসুম্পসাঁউ
  4. উইলিয়ম কেরী
ব্যাখ্যা

ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। হ্যালহেড ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালহেড বাংলা ভাষার ব্যাকরণ রচনায় উদ্যোগী হন।
- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ রচয়িতা।
- তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ বলে পরিগণিত। বাঙালি সংস্কৃতির ইতিহাসে হ্যালহেডের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান তাঁর বাংলা ভাষার ব্যাকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
'ত্ত' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ক্‌ + ত 
  2. ত্‌ + ক 
  3. ত্‌ + ত 
  4. ও্‌ + ত
ব্যাখ্যা

সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ- ত্ + ত = ত্ত।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্‌ + ত = ক্ত,
- ঙ্‌ + গ = ঙ্গ,
- ভ্ + র = ভ্র,
- ত্ + থ = ত্থ,
- ঙ্‌ + ক = ঙ্ক,
- হ্ + ম = হ্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'বুনা > বোনা' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. পরাগত স্বরসঙ্গতি
  2. প্রগত স্বরসঙ্গতি
  3. মধ্যগত স্বরসঙ্গতি
  4. অন্যোন্য স্বরসঙ্গতি
ব্যাখ্যা

• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি> বিলিতি।

প্রগত স্বরসঙ্গতি: আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো,
- শিকা > শিকে,
- তুলা > তুলো।

পরাগত স্বরসঙ্গতি: অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বুনা > বোনা;
- দেশি> দিশি।

মধ্যগত স্বরসঙ্গতি: আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বিলাতি > বিলিতি,
- ভিখারি > ভিখিরি।

অন্যোন্য স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মোজা > মুজো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১০.
মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
  1. গদ্যনির্ভর
  2. ধর্মনির্ভর
  3. কল্পনানির্ভর
  4. রূপকথানির্ভর
ব্যাখ্যা
মধ্যযুগ:
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগ।
- মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য - ধর্মকেন্দ্রিকতাই মুখ্য, মানবতাসহ সব কিছুই গৌণ।
- মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্যধারা - বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, শাক্তপদ, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য, লোক সাহিত্যধারা ইত্যাদি।
- মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সমৃদ্ধ।
- মধ্যুযগে লোক সাহিত্যধারা ব্যতিক্রম। কারণ, এই ধারায় ধর্ম বা দেব-দেবী নয়, মানুষের গুরুত্ব অধিক এবং তার প্রণয় ও কামনাকে মুখ্য বিবেচনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
১১.
'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
  1. চন্দরা
  2. চারুলতা
  3. রতন
  4. সুরবালা
ব্যাখ্যা
• 'নষ্টনীড়' ছোটগল্প:
- 'নষ্টনীড়' ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' ছোট গল্পের চরিত্র 'চারুলতা'।
- এর অন্য দুটি চরিত্র - অমল, ভূপতি।
- গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত। এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের চারুলতা নামে একটি চলচ্চিত্র নির্মান করেন।
- এই ছোটগল্পে একজন নিসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে,
- 'শাস্তি' ছোটগল্পের নায়িকা 'চন্দরা'।
- সুরবালা, একরাত্রি ছোটগল্পের চরিত্র।
- রতন, পোস্টমাস্টার ছোটগল্পের চরিত্র।

• এছাড়াও তাঁর রচিত অন্যান্য ছোটগল্প:
- শাস্তি,
- একরাত্রি।
- মধ্যবর্তিনী
- ল্যাবরেটরী,
- সমাপ্তি,
- পোস্টমাস্টার,
- হৈমন্তী,
- ছুটি,
- দেনা পাওনা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; রবীন্দ্র রচনাবলী।
১২.
মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্যধারা- 
  1. জীবনী সাহিত্য
  2. বৈষ্ণব সাহিত্য
  3. লোক সাহিত্য
  4. মঙ্গলকাব্য
ব্যাখ্যা

• মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্যধারা - লোকসাহিত্য ধারা


• মধ্যযুগের সাহিত্যধারা:
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগ।
- মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য - ধর্মকেন্দ্রিকতাই মুখ্য, মানবতাসহ সব কিছুই গৌণ।

- মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্যধারা:
- বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, শাক্তপদ, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য, লোক সাহিত্যধারা ইত্যাদি।
- মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সমৃদ্ধ।

- মধ্যযুগের — লোকসাহিত্য ধারা ব্যতিক্রম।
কারণ, এই ধারায় ধর্ম বা দেব-দেবী নয়, মানুষের গুরুত্ব অধিক এবং তার প্রণয় ও কামনাকে মুখ্য বিবেচনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
১৩.
'রোমান্টিক প্রণয়োপাখ্যান' ধারার প্রথম কবির নাম কী?
  1. দৌলত কাজী
  2. শেখ ফয়জুল্লাহ্‌
  3. আব্দুল কাদির
  4. শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা
শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি।
- রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- শাহ মুহম্মদ সগীর।
- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- তার হাতে রচিত হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’।
- তাঁর রচিত 'ইউসুফ-জুলেখা' কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের স্তুতি আছে।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন। 

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
কোন নাট্যকার বাংলা নাটকে ‘অ্যাবসার্ডধারা’র প্রবর্তন করেন?
  1. মুনীর চৌধুরী
  2. নূরুল মোমেন
  3. সাঈদ আহমদ
  4. বিজন ভট্টাচার্য
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান নাট্যকার - সাঈদ আহমদ।
​- ১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখে সাঈদ আহমদ এই ধরনের নাটকের প্রতি আকৃষ্ট হন এবং বাংলায় অ্যাবসার্ডধর্মী নাটকের প্রচলন করেন। 
​• ১৯৭৫ সালে অ্যাবসার্ডধারার বাইরে এসে দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে রচনা করেন - 'প্রতিদিন একদিন' নাটক।

​তার রচিত উল্লেখযোগ্য নাটক:
- কালবেলা,
- মাইলপোস্ট,
- তৃষ্ণায়,
- প্রতিদিন একদিন,
- শেষ নবাব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।
১৫.
He has finished in no time.
Here, 'no' is-
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• He has finished in no time.
- Here, 'no' is an adjective.

- It modifies "time" → making it an adjective of quantity.

• No (adjective)
- English Meaning: not any; hardly anyvery little.
- Bangla Meaning: (১) না; নয়; (২) কোনো শব্দের আগে বসে ঐ শব্দের উলটোটা নির্দেশ করে; না; নয় ইত্যাদি।
- Example: There’s no butter left.

• অন্যদিকে,
• No (noun) [plural noes/ nos]
- English Meaning: a negative answer; a negative vote or decision.
- Bangla Meaning: না; অসম্মতি। (Emphasizes the negative reply).
 
• No (adverb) -  not so; used to give negative answers
- Example: "Would you like some coffee?" "No, thank you."

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৬.
The masculine form of 'Nymph' is-
  1. Swain
  2. Friar
  3. Spinster
  4. Sire
ব্যাখ্যা
• The masculine form of 'Nymph' is Swain.

Nymph (রূপসী নারী) Feminine gender.
- এর Masculine form হচ্ছে Swain ((কাব্যিক বা পুরাতনী) বিশেষত প্রেমিক হিসেবে বিবেচিত গ্রাম্যযুবক; নাগর).

অন্যদিকে,
• Friar/monk, (সন্ন্যাসী; ভিক্ষু; মঠবাসী) ------------- nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী)
- এর Feminine gender হচ্ছে Nun (মঠবাসিনী; সন্ন্যাসিনী).

• Spinster (অবিবাহিতা মহিলা) (Feminine gender)
- এর masculine gender - Bachelor (অবিবাহিত পুরুষ)।

• Sire (masculine) (noun) - কোনো পশুর জনক (সম্রাট)।
- এর feminine হচ্ছে - Dame -পশুদের সম্রাজ্ঞী।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৭.
She is standing _____ the window.
  1. to
  2. over
  3. by
  4. with
ব্যাখ্যা
• Complete sentence: She is standing by the window.
- Bangla meaning: সে জানালার পাশে দাঁড়িয়ে আছে।

• By (Preposition)
- English Meaning: in proximity to: near.
- Bangla Meaning: কাছে; পাশে; নিকটে; ধারে।

- কোনো ব্যক্তি/বস্তুর কাছে; পাশে; নিকটে বুঝাতে by বসে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৮.
The wind is quite strong.
Here, 'quite' does the function of-
  1. Adverb of manner
  2. Adverb of frequency
  3. Adjective
  4. Adverb of degree
ব্যাখ্যা
• The wind is quite strong.
- Here, 'quite' does the function of an Adverb of degree.
 
• Adverb of degree:
- এই ধরনের adverb কতোখানি, কি মাত্রায় এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- Example: Almost, quite, very, much, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, half, enough, somewhat, altogether, too, little, a little, rather.

• Adverb:
- Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে।
 
• Adverb of manner:
- যে adverb কোনো কিছু কিভাবে হয় হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
- Example: sadly, softly, steadily, slowly, soundly, swiftly, simply, suddenly, carefully, carelessly, easily, quickly, possibly, probably, luckily, fortunately, unfortunately, naturally, rightly, urgently, wrongly.

• Adverb of frequency:
- যে Adverb কোন কিছু করার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Example: always, usually, often, sometimes, rarely, never, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. DAS.
১৯.
The plural of 'Nucleus' is-
  1. Nucleii
  2. Nucleis
  3. Nuclei
  4. Nuclesis
ব্যাখ্যা
• The plural of 'Nucleus' is Nuclei.

• Nucleus (noun)
- English Meaning: The central and most important part of an object, movement, or group, forming the basis for its activity and growth; a basic or essential part: core.
- Bangla Meaning: কেন্দ্রীয় বা মূল অংশ, যাকে ঘিরে অন্যান্য অংশ বিন্যস্ত বা সংহত হয়; বিশেষত পরমাণুর প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় অংশ; মূলাধার; পরমাণুকেন্দ্র।

- Nucleus -এর plural form হলো Nuclei, also nucleuses.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২০.
That was a good movie. Here 'That' is-
  1. Distributive Pronoun
  2. Demonstrative Pronoun
  3. Relative Pronoun
  4. Indefinite Pronoun
ব্যাখ্যা
• That was a good movie.
- Here 'That' is- Demonstrative Pronoun.

• Demonstrative Pronoun:
- A demonstrative pronoun is a pronoun used to point to specific people or things.
- কোনো ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun. 
- যেমন: this, that, these, those, etc

• সাধারণত pronoun ৮ প্রকার। যথা-
- Personal Pronoun (I, we, me, it),
- Demonstrative Pronoun (this, that), 
- Interrogative Pronoun (what, who), 
- Relative Pronoun (what, who, that), 
- Indefinite Pronoun (one, some, any, all, many), 
- Distributive Pronoun (each, every), 
- Reflexive Pronoun (myself, themselves), 
- Reciprocal Pronoun (each other, one another).

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২১.
Identify the determiner: It is not your fault.
  1. It
  2. Not
  3. Your
  4. Fault
ব্যাখ্যা
• It is not your fault.
- Here, the determiner is - গ) Your.

• Determiner:
- যে সকল word - Noun -এর নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না-বাচকতা ইত্যাদি নির্দেশ করে, সেগুলোকে Determiner বলে।
- Determiner - এর প্রধান কাজ হলো Noun/Pronoun -কে determine করা।

• বিভিন্ন প্রকারের Determiner আছে, যেমন-
- Articles: A, An, The.
- Demonstrative: This, these, that, those.
- Possessive: My, your, his, her, etc.
- Interrogative: What, which, whose, etc.
- Quantifier: Some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
- General Ordinals: Last, next, other, the other, etc.
- Cardinal Numerals: One, Two, Three, Four, etc.
- Ordinal Numeral: First, Second, Third, Fourth, etc.
 
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২২.
Choose the correct sentence:
  1. Open with page 30.
  2. Open at page 30.
  3. Open for page 30.
  4. Open by page 30.
ব্যাখ্যা
• The correct sentence: Open at page 30.

কোনো বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠা বের করা বুঝাতে Open at page ব্যবহৃত হয়।
- যেমন: Open at page 30.

আবার,
• Open to (উন্মুক্ত):
- His plan is open to objection.
২৩.
Which one is an adjective?
  1. Nostalgia
  2. Poverty
  3. Magnificently
  4. Extraordinary
ব্যাখ্যা
• 'Extraordinary' is an adjective.

• Extraordinary (adjective)
- English Meaning: Exceptional to a very marked extent.
- Bangla Meaning: অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট।
- Example: The race is an extraordinary event.

• অন্যদিকে,
ক) Nostalgia (noun) - গৃহকাতরতা; অতীতবিধুরতা।
খ) Poverty (noun) - দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য।
গ) Magnificently (adverb) - জাঁকজমকপূর্ণভাবে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
What kind of noun is 'Fleet'?
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Abstract noun
ব্যাখ্যা
• 'Fleet' is a Collective noun.

• Fleet 
- English Meaning: a number of warships under a single command.
- Bangla Meaning: একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, fleet, crew, majority, minority, etc.
২৫.
a - (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত?
  1. 11
  2. 13
  3. 16
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a - (1/a) = 3
বা, {a - (1/a)}2 = (3)2 
বা, a2 + (1/a2) - 2.a.1/a = 9 
বা, a2 + (1/a2) - 2 = 9 
বা, a2 + (1/a2) = 9 + 2 
∴ a2 + (1/a2) = 11 
২৬.
x2 - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
  1. 0
  2. - 2
  3. 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?

সমাধান: 
x + 1 = 0 
∴ x = - 1

এখন, 
x = - 1 বসিয়ে পাই, 
x2 - 3x - 2
= (- 1)2 - 3 × (- 1) - 2
= 1 + 3 - 2 
= 4 - 2 
= 2 
∴ 2, অবশিষ্ট থাকবে।
২৭.
|x - 2| ≤ 5 হলে, x -এর সর্বনিম্ন মান কত?
  1. 2
  2. 3
  3. - 3
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে, x -এর সর্বনিম্ন মান কত?

সমাধান: 
|x - 2| ≤ 5 
বা, - 5 ≤ x - 2 ≤ 5 
বা, - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 
বা, - 3 ≤ x ≤ 7 
∴ x -এর সর্বনিম্ন মান = - 3 ।
২৮.
a + b = 13 এবং a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?
  1. 89
  2. 79
  3. 69
  4. 97
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 13 এবং a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
 a + b = 13
এবং
a - b = 3 

আমরা জানি, 
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2 
বা, 2(a2 + b2) = (13)2 + (3)2 
বা,  2(a2 + b2) = 169 + 9 
বা,  2(a2 + b2) = 178 
বা, (a2 + b2) = 178/2 
∴ a2 + b2 = 89
২৯.
m এর মান কত হলে 4x2 - mx + 49 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 24
  2. 28
  3. 30
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 - mx + 49 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
4x2 - mx + 49
= (2x)2 - 2.2x.7 + 72
= (2x - 7)2
অর্থাৎ, m এর মান 28 হলে রাশিটি পূর্ণ বর্গ হবে। 
৩০.
3x + 2y = 7, x - y = - 1 হলে, xy =কত? 
  1. 1
  2. - 1
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 7, x - y = -1 হলে, xy = কত?

সমাধান: 
দেওয়া আছে,
3x + 2y = 7 .....(i)
x - y = - 1 ......(ii)

(ii) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, (i) নং সমীকরণের সাথে যোগ করে পাই- 
3x + 2y + 2x - 2y = 7 - 2
বা, 5x = 5
∴ x = 1

এখন, (ii) নং সমীকরণে x-এর মান বসিয়ে পাই- 
1 - y = - 1
বা, - y = - 1 - 1
বা, - y = - 2
∴ y = 2 

∴ xy = 1 × 2
= 2
৩১.
যদি x + 1 > 1 - 2x হয়, তবে অসমতাটির সমাধান হবে -
  1. x < 0
  2. x < - 3
  3. x > 3
  4. x > 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1 > 1 - 2x হয়, তবে অসমতাটির সমাধান হবে - 

সমাধান: 
x + 1 > 1 - 2x 
বা, x + 2x > 1 - 1 
বা, 3x > 0 
∴ x > 0
৩২.
3x2 - 7x - 6 এর উৎপাদকসমূহ কোনটি?
  1. (3x - 2) (x - 3)
  2. (3x + 2) (x - 3)
  3. (3x - 2) (x + 3)
  4. (3x + 2) (x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x - 6 এর উৎপাদকসমূহ কোনটি?

সমাধান: 
 3x2 - 7x - 6
= 3x2 - 9x + 2x - 6
= 3x(x - 3) + 2 (x - 3) 
= (x - 3) (3x + 2)
= (3x + 2) (x - 3)
৩৩.
যদি x = √3 +√2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত?
  1. 9√2
  2. 12√3
  3. 18√2
  4. 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = √3 +√2 হয়, তাহলে, x3 + (1/x3) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x = √3 + √2
বা, 1/x =  √3 - √2

এখন, 
 x + 1/x = √3 + √2 + √3 - √2 
∴ x + 1/x = 2√3 

আমরা জানি, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
= (2√3)3 - 3. 2√3
= 24√3 - 6√3
= 18√3
৩৪.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

মহিলা বীরপ্রতীক:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
- তাঁরা হলেন- ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
- তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।

৩৫.
মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন?
  1. ৫নং সেক্টর
  2. ৬নং সেক্টর
  3. ৭নং সেক্টর
  4. ৮নং সেক্টর
ব্যাখ্যা

বীরশ্রেষ্ঠ ও সেক্টর:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।

৩৬.
রাষ্ট্রপতি পদের জন্য প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৮০ সালে
ব্যাখ্যা

১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন:
- ১৯৭৮ সালের ৩ জুন বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এটিই ছিল রাষ্ট্রপতি পদের জন্য প্রথম সরাসরি নির্বাচন।
- এর আগে সংসদ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল।
- সরাসরি ভোটের রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয়ী হয়েছিলেন।
- তিনি জাতীয়তাবাদী ফ্রন্টের ব্যানারে অংশ নিয়ে ৭৭ শতাংশ ভোট পেয়েছিলেন।
- তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএজি ওসমানী গণতান্ত্রিক ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে ২২ শতাংশ ভোট পেয়েছিলেন।
- জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি।
- তিনি ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৩৭.
নিচের কোনটি এশিয়ার বৃহত্তম মরুভূমি?
  1. মোজাবে মরুভূমি
  2. গোবি মরুভূমি
  3. থর মরুভূমি
  4. ডেকান মরুভূমি
ব্যাখ্যা

গোবি মরুভূমি:
- অপশন অনুযায়ী গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি।
- এবং গোটা বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
- উত্তর ও উত্তরপূর্ব চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ার অংশে অবস্থিত।
- গোবি সাধারণত পাথুরে ও খরাময় মরুভূমি,
- যেখানে বালির চেয়ে পাথর এবং ছোট বড় কঙ্কর বেশি দেখা যায়।
- এটি বেশিরভাগই সমতল থেকে কিছুটা উঁচু বা পার্বত্য এলাকা নিয়ে গঠিত।

বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান।
- মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র,
- সাহারা মরুভূমি: আফ্রিকা,
- গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৩৮.
’সনোরা লাইন’ কোন দুই দেশের মধ্যে সীমারেখা? 
  1. জার্মানি ও ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
  3. পর্তুগাল ও স্পেন
  4. লেবানন ও ইসরায়েল
ব্যাখ্যা

সনোরা লাইন: 
- সনোরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যেকার একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা। 

- এটি মেক্সিকোর সনোরা রাজ্য এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার মধ্যে অবস্থিত। 

অপরদিকে,
- ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন,
- ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
- সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স।
- হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স।
- সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৩৯.
অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় কত সালে?
  1. ১৯৩০ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৩৩ সালে
  4. ১৯২০ সালে
ব্যাখ্যা

অ্যাডলফ হিটলার:
- ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
-১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার মৃত্যু বরণ করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

উৎস: Britannica.com.

৪০.
’গ্রীনল্যান্ড দ্বীপ’ কোন মহাসাগরে অবস্থিত? 
  1. ভূমধ্যসাগরে 
  2. প্রশান্ত মহাসাগরে
  3. উত্তর আটলান্টিক মহাসাগরে
  4. ভারত মহাসগরে
ব্যাখ্যা

গ্রীনল্যান্ড:
- গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
- এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রীনল্যান্ড (স্থানীয় ভাষায় কালালিত নুনাত) পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও বিশাল হিমবাহের জন্য।
- তাঁরা তাঁদের মাতৃভূমিকে বলেন কালালিত নুনাত, অর্থাৎ "গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
- গ্রীনল্যান্ডের রাজধানীর নাম নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।

অপরদিকে,
- নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
- বোর্নিও বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
- মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।

উৎস: Britannica.

৪১.
’কালাহারি মরুভূমি’ যে সব দেশে বিস্তৃত- 
  1. মালি, নাইজার ও চাঁদ
  2. মিশর, লিবিয়া ও সুদান
  3. নামিবিয়া, বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকা
  4. কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা
ব্যাখ্যা

- বতসোয়ানা,নামিবিয়া, দক্ষিণ আফ্রিকায় ’কালাহারি মরুভূমি’বিস্তৃত।

কালাহারি মরুভূমি:
- কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- আফ্রিকার এক-তৃতীয়াংশেরও বেশি অঞ্চল মরুভূমি দ্বারা আবৃত।
- কালাহারি মরুভূমি আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম।
- এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম মরুভূমি।
- এটি তিনটি দেশে বিস্তৃত।
- বতসোয়ানা,নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা।
- এর আয়তন প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি।
- এটি বতসোয়ানার ৭০% অঞ্চল,
- নামিবিয়ার পূর্ব অংশ এবং দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ জুড়ে বিস্তৃত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৪২.
নিচের কোনটি জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা?
  1. সিগফ্রিড লাইন
  2. লাইন অব কন্ট্রোল
  3. ম্যানারহেইম রেখা
  4. হিনডেন বার্গ লাইন 
ব্যাখ্যা

- সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স, মধ্যবর্তী সীমারেখা।

কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা:

- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন,
- র‍্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান,
- লাইন অব কন্ট্রোল (LOC): ভারত ও পাকিস্তান,
- ম্যাগিনট লাইন: জার্মানি ও ফ্রান্স,
- ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন,
- সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স।
- হিনডেন বার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ড।

উৎস: Britannica.

৪৩.
’সাহারা মরুভূমি’ উত্তর আফ্রিকার কতটি অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে?
  1. ১১টি
  2. ৬টি
  3. ১৫টি
  4. ৮টি
ব্যাখ্যা

- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।

সাহারা মরুভূমি:

- প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
- আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
- শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
- এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।