পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পরীক্ষা - ১৯ পার্ট-১) বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। পার্ট-২) বাংলা ব্যাকরণ: টপিকসমূহ ১. শব্দপ্রকরণ (সমাস; উপসর্গ ও অনুসর্গ) ২. পদ-প্রকরণ (পদ ও এর শ্রেণিবিভাগ) ৩. বাক্য প্রকরণ (বাক্য ও বাক্যের প্রকারভেদ; বাক্য ও উক্তির পরিবর্তন; কারক ও বিভক্তি; বাচ্য ও বাচ্যের পরিবর্তন।) ------------------ পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। পার্ট–২ সোর্স: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
"পশ্চাৎ ধাবন = অনুধাবন" কোন ধরনের সমাস?
  1. বহুব্রীহি
  2. কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. অব্যয়ীভাব
ব্যাখ্যা
• অব্যয়ীভাব সমাস:
অব্যয় পদ পূর্বে বসে যে-সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্য গঠিত হয়।

বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ:
- বীপ্সা (অনু, প্রতি) : দিন দিন = প্রতিদিন, ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণ, অনুক্ষণ ইত্যাদি।
- পশ্চাৎ (অনু) : পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ ধাবন = অনুধাবন ইত্যাদি।
- বিরােধ (প্রতি) : বিরুদ্ধ বাদ = প্রতিবাদ, বিরুদ্ধ কূল = প্রতিকূল ইত্যাদি।
- প্রতিনিধি অর্থে (প্রতি): প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব।
- প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) : প্রত্যুত্তর, প্রতিপক্ষ।

উৎস: ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
.
অনুসর্গ -
  1. কখনো স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়।
  2. কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়।
  3. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।
  4. সবগুলোই
ব্যাখ্যা
অনুসর্গ:
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।

[অনুসর্গগুলো কখনো প্রতিপাদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা ‘কে’ এবং ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।]

• বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে: প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, পর্যন্ত, মতো, নামে, পানে, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, ভিতর, পাছে, চেয়ে ইত্যাদি।

[এদের মধ্যে দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক (তৃতীয়া বিভক্তি), হইতে, হতে, চেয়ে (পঞ্চমী বিভক্তি), অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
"বাগানে অনেক লাল গোলাপ ফুটেছে।" - বাক্যে 'লাল' কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. অব্যয় বিশেষণ
ব্যাখ্যা
• বিশেষণ সাধারণত কোনো বিশেষ্যের গুণ, রঙ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে।

• "বাগানে অনেক লাল গোলাপ ফুটেছে।" - 
এ বাক্যে,
"লাল" শব্দটি "গোলাপ" এর বৈশিষ্ট্য নির্দেশ করছে, যা বিশেষণের কাজ। 

এখানে,  "লাল" শব্দটি বিশেষণ পদ।

আবার, 
• ‘লাল থেকে নীল ভালো।
- এখানে 'লাল' এটি বিশেষ্য পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
নিচের কোনটি একটি অনুসর্গ?
  1. দিগে
  2. দের
  3. সঙ্গে
  4. গুলো
ব্যাখ্যা
• 'সঙ্গে' - একটি অনুসর্গ।

অন্যদিকে,
• 'দিগে, দের'  - দ্বিতীয়া বিভক্তির  উদাহরণ।
• 'গুলো' - পদাশ্রিত নির্দেশক।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:

- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি বহুব্রীহি সমাস?
  1. মাথায়পাগড়ি
  2. প্রতিদিন
  3. খেয়াঘাট
  4. চন্দ্রমুখ
ব্যাখ্যা
• 'মাথায় পাগড়ি যার - মাথায়পাগড়ি' - অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। 
-------------------- 
• অলুক বহুব্রীহি: 
যে বহুব্রীহি সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয়না তাই অলুক বহুব্রীহি সমাস।
যেমন:
গায়ে এসে পড়ে যে - গায়ে পড়া। 
মাথায় পাগড়ি যার - মাথায়পাগড়ি। 

অন্যদিকে, 
• দিন দিন = প্রতিদিন; অব্যয়ীভাব সমাস।
• খেয়ার ঘাট = খেয়াঘাট; তৎপুরুষ সমাস।
• চন্দ্রমুখ; কর্মধারয় সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ); প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
.
"বিপ্রযুক্ত" শব্দটিতে কয়টি উপসর্গ রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'বিপ্রযুক্ত' শব্দটিতে — ২টি উপসর্গ রয়েছে।

• 'বিপ্রযুক্ত' শব্দের উপসর্গ বিশ্লেষণ:
- বি + প্র।

এখানে,
• 'বিপ্রযুক্ত' শব্দের অর্থ:
- সংযোগহীন, বিযুক্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা-ড. হায়াৎ মামুদ।
.
“সে বন্ধুর জন্য কষ্ট পাচ্ছে।” এখানে "জন্যে" কোন পদ?
  1. ক্রিয়া
  2. বিশেষণ
  3. অনুসর্গ
  4. বিশেষ্য
ব্যাখ্যা
• “সে বন্ধুর জন্য কষ্ট পাচ্ছে।” এখানে "জন্য" অনুসর্গ/অবয় পদ।

অনুসর্গ:
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।

• এ বাক্যে "জন্যে" শব্দটি বন্ধুর জন্য 'নিমিত্ত' অর্থে ব্যবহৃত হয়েছে। এটি বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করছে, যা অনুসর্গের বৈশিষ্ট্য।

সুতরাং, "জন্যে" একটি অনুসর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
"মন দিয়ে গড়া = মনগড়া" কোন ধরনের তৎপুরুষ সমাস?
  1. দ্বিতীয়া
  2. তৃতীয়া
  3. চতুর্থ
  4. ষষ্ঠী
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।

তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
- যথা:
- মন  দিয়ে গড়া = মনগড়া,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- মধু দিয়ে মাখা= মধুমাখা ৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'গুরুত্ব' কোন ধরনের বিশেষ্য পদ?
  1. জাতি
  2. বস্তু
  3. সমষ্টি
  4. গুণ
ব্যাখ্যা
• 'গুরুত্ব' - গুণ-বিশেষ্য।
-------------------- 
বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য, ২. জাতি-বিশেষ্য, ৩. বস্তু-বিশেষ্য, ৪. সমষ্টি-বিশেষ্য, ৫. গুণ-বিশেষ্য এবং ৬. ক্রিয়া-বিশেষ্য ।
---------------------- 
১. নাম-বিশেষ্য:
- ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন – স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা ।

২. জাতি-বিশেষ্য:
- জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি ।

৩. বস্তু-বিশেষ্য:
- কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে।
যেমন –
ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

৪. সমষ্টি-বিশেষ্য:
- এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়।
যেমন –
জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

৫. গুণ-বিশেষ্য:
- গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন – সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। 

৬. ক্রিয়া-বিশেষ্য:
- যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
১০.
"খাবারটা দেখতে সুন্দর, কিন্তু স্বাদ তেমন ভালো নয়।" - কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. অনুজ্ঞা বাক্য
ব্যাখ্যা
• "খাবারটা দেখতে সুন্দর, কিন্তু স্বাদ তেমন ভালো নয়।" - এটি যৌগিক বাক্য। 

• যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
খাবারটা দেখতে সুন্দর, কিন্তু স্বাদ তেমন ভালো নয়।
সে এখানে এল এবং সব কথা খুলে বলল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
জামাল বলেছিল, "আমি বাজারে যাচ্ছি।" - এ বাক্যের পরোক্ষ উক্তি কোনটি?
  1. জামাল বলেছিল, সে বাজারে যাচ্ছে।
  2. জামাল বলেছিল যে, সে বাজারে যাচ্ছিল।
  3. জামাল বলেছিল যে, আমি বাজারে যাচ্ছি।
  4. জামাল বলেছিল যে তারা বাজারে যাচ্ছিল।
ব্যাখ্যা
• প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার সময়ে কালবাচক ও স্থানবাচক শব্দের পরিবর্তন হয়।
যেমন:
জামাল বলেছিল, "আমি বাজারে যাচ্ছি।"
জামাল বলেছিল যে, সে বাজারে যাচ্ছিল। 

তেমনিভাবে, 
প্রত্যক্ষ উক্তি: লোকটি বললেন, “আমি আগামীকাল এখানে আবার আসব ।”
পরোক্ষ উক্তি: লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
১২.
উপসর্গবিহীন শব্দ কোনটি?
  1. প্রভাব
  2. বিনিদ্র
  3. সুলভ
  4. আতিশয্য
ব্যাখ্যা
• 'আতিশয্য' - শব্দটিতে কোনো ধরনের উপসর্গ ব্যবহৃত হয়নি।

অন্যদিকে, 
• 'প্রভাব' → এখানে তৎসম "প্র-" উপসর্গ রয়েছে।
• 'বিনিদ্র' → এখানে তৎসম "বি-" উপসর্গ রয়েছে।
• 'সুলভ' → এখানে তৎসম "সু-" উপসর্গ রয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা-ড. হায়াৎ মামুদ।
১৩.
বিপরীতার্থক শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস কোনটি?
  1. হাট-বাজার
  2. চা-বিস্কুট
  3. আয়-ব্যয়
  4. হাত-পা
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
• জমা – খরচ,
• আয় – ব্যয়,
• ছোট – বড়,
• লাভ – লোকসান ইত্যাদি।

অন্যদিকে,
• হাট-বাজার - সমার্থক শব্দযোগে গঠিত,
• চা-বিস্কুট - মিলনার্থক শব্দযোগে গঠিত,
• হাত-পা - অঙ্গবাচক শব্দযোগে গঠিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
১৪.
“তুমি আমার চেয়ে ভালো।” বাক্যে "চেয়ে" কোন বিভক্তির অনুসর্গ?
  1. সপ্তমী
  2. চতুর্থী
  3. পঞ্চমী
  4. ষষ্ঠী
ব্যাখ্যা
কয়েকটি অনুসর্গের উদাহরণ:
- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।
-------------------
• “তুমি আমার চেয়ে ভালো।” - 
- এ বাক্যে "চেয়ে" শব্দটি তুলনার অর্থ প্রকাশ করছে।
- বাংলা ব্যাকরণ অনুযায়ী, পঞ্চমী বিভক্তির অন্তর্ভুক্ত = হতে , থেকে, চেয়ে।

সুতরাং,
"চেয়ে" পঞ্চমী বিভক্তির অনুসর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
"বইটি পড়া হয়েছে।" - বাক্যটির ভাববাচ্যে রূপান্তর কোনটি?
  1. বইটি সে পড়েছে।
  2. বইটি পড়া হোক।
  3. বইটি পড়।
  4. বইটি তার দ্বারা পড়া হোক।
ব্যাখ্যা
• "বইটি পড়া হয়েছে।" - এর ভাববাচ্য রূপ হচ্ছে — "বইটি পড়া হোক।"

• কর্তাবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর করার নিয়ম: 
কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে একটি ক্রিয়াবিশেষ্যকে নিয়ন্ত্রকের ভূমিকায় আসতে হয়।
যেমন:
কর্তাবাচ্য: বইটি পড়া হয়েছে।
ভাববাচ্য: বইটি পড়া হোক।

কর্তাবাচ্য: তুমি কখন এলে?
ভাববাচ্য: কখন আসা হলো?

কর্তাবাচ্য: ওখানে কেন গেলে?
ভাববাচ্য: ওখানে কেন যাওয়া হলো?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৬.
"ওই, ওরা" - কোন ধরনের সর্বনাম?
  1. সাপেক্ষ সর্বনাম
  2. অনির্দষ্ট সর্বনাম
  3. নির্দেশক সর্বনাম
  4. আত্মবাচক সর্বনাম
ব্যাখ্যা
নির্দেশক সর্বনাম: 
যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে  নির্দেশক সর্বনাম বলে।
যেমন:
নিকট নির্দেশক- এ, এই, এরা, ইহারা, ইনি।
দূর নির্দেশক- ও, ওই, ওরা, উনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৭.
‘বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা’ -এখানে ‘বিনে’ কোন অর্থ প্রকাশ করছে?
  1. ছাড়া
  2. সঙ্গে
  3. আবশ্যিকতা
  4. প্রয়োজন
ব্যাখ্যা
• ‘বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা’ -
এখানে
বাক্যে "বিনে স্বদেশী ভাষা" বলতে "স্বদেশী ভাষা ছাড়া" বোঝানো হয়েছে। এখানে "বিনে" অনুসর্গটি "ছাড়া" বা "ব্যতিরেকে" অর্থ প্রকাশ করছে।

সুতরাং, "বিনে" শব্দটি "ছাড়া" অর্থে ব্যবহৃত হয়েছে।

সূত্র: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১৮.
"আম, খাস" - কোন ধরনের উপসর্গ?
  1. ফারসি উপসর্গ
  2. আরবি উপসর্গ
  3. উর্দু উপসর্গ
  4. হিন্দি উপসর্গ
ব্যাখ্যা
বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
 
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা-ড. হায়াৎ মামুদ।
১৯.
"আমাদের পুকুরে মাছ আছে।" - এখানে "পুকুরে" কোন কারক?
  1. অপাদান কারক
  2. কর্তৃকারক
  3. অধিকরণ কারক
  4. কর্মকারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।

• যেমন - 
- আমাদের পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
(কোনো স্থানে কোনো কিছু আছে বোঝালে অধিকরণ কারক হবে।) 

তেমনিভাবে, 
- বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
- ঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২০.
"কামাল চালাক ছেলে, সে সবাইকে সহজেই বুঝিয়ে ফেলে।" - এখানে 'চালাক' কোন ধরনের বিশেষণ?
  1. বর্ণবাচক বিশেষণ
  2. গুণবাচক বিশেষণ
  3. অবস্থাবাচক বিশেষণ
  4. নির্দিষ্টতাবাচক বিশেষণ
ব্যাখ্যা
• গুণবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
 যেমন-
"কামাল চালাক ছেলে, সে সবাইকে সহজেই বুঝিয়ে ফেলে।"- 
এখানে,
‘চালাক’ হলো গুণবাচক বিশেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২১.
সাধারণ অনুসর্গ রয়েছে কোন বাক্যটিতে?
  1. বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
  2. ভালো করে খেয়ে নাও।
  3. মাথার উপরে নিল আকাশ।
  4. মন দিয়ে লেখাপড়া করা দরকার।
ব্যাখ্যা
অনুসর্গ ২ প্রকার:
- সাধারণ অনুসর্গ
- ক্রিয়াজাত অনুসর্গ 

সাধারণ অনুসর্গ:
যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে।
যেমন: 
• উপরে: মাথার উপরে নিল আকাশ।
• কাছে: কার কাছে গেলে জানা যাবে?
• দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না।

অন্যদিকে,
ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন:
• করে: ভালো করে খেয়ে নাও।
• ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
• দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার।
• বলে: তুমি আসবে বলে আমি দাঁড়িয়ে আছি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২২.
প্রাদি সমাসের উদাহরণ কোনটি?
  1. প্রগতি
  2. প্রবচন
  3. পরিভ্রমণ
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রাদি সমাস:
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যেও সমাস হয় তাকে বলে প্রাদি সমাস।
যেমন, 
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ,
- অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ,
- প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত,
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২৩.
"জমিতে বেশ ধান পেয়েছি।" - নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?
  1. কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
  2. কর্মকারকে সপ্তমী বিভক্তি
  3. করণকারকে সপ্তমী বিভক্তি
  4. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা
• "জমিতে বেশ ধান পেয়েছি।" - এখানে 'জমিতে' অপাদান কারক।

• অপাদান কারক:
যা থেকে কোনো কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক। বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক।
যেমন:
- জমিতে বেশ ধান পেয়েছি।"
[বাক্যে 'জমিতে' থেকে ধান উৎপন্ন হয়েছে। এবং এতে 'এ' বা সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। তাই 'জমিতে' শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
নিচের কোনটি বিদেশি অব্যয় শব্দ?
  1. আবার
  2. যথা
  3. আলবত
  4. বরং
ব্যাখ্যা
বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে।
যথা- 
- বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ।

১. বাংলা অব্যয় শব্দ গুলো হলো: আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি।
২. তৎসম অব্যয় শব্দ গুলো হলো: যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। 'এবং' ও 'সুতরাং' তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে 'এবং' শব্দের অর্থ এমন, আর 'সুতরাং' অর্থ অত্যন্ত, অবশ্য। কিন্তু এবং ও (বাংলা), সুতরাং = অতএব (বাংলা)।
৩. বিদেশি অব্যয় শব্দ গুলো হলো: আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৫.
যদি a + b + c = 8 এবং a2 + b2 + c2 = 30 হয়, তবে ab + bc + ca = কত?
  1. 21
  2. 38
  3. 17
  4. 26
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 8 এবং a2 + b2 + c2 = 30 হয়, তবে ab + bc + ca = কত?

সমাধান:
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 82 = 30 + 2(ab + bc + ca)
⇒ 64 = 30 + 2(ab + bc + ca)
⇒ 64 - 30 = 2(ab + bc + ca)
⇒ 34 = 2(ab + bc + ca)
⇒ ab + bc + ca = 34/2
∴ ab + bc + ca = 17
২৬.
- 4 < 2x + 2 ≤ 10 অসমতাটির সমাধান কোনটি?
  1. (1, - 4]
  2. [- 2, 5)
  3. (- 3, 4]
  4. [2, - 6)
ব্যাখ্যা
প্রশ্ন: - 4 < 2x + 2 ≤ 10 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
4 < 2x + 2 ≤ 10
= - 4 - 2 < 2x + 2 - 2 ≤ 10 - 2
= - 6 < 2x ≤ 8
= (- 6/2) < (2x/2) ≤ (8/2)
= - 3 < x ≤ 4

∴ অসমতাটির সমাধান (- 3, 4]
২৭.
(2x - 3y, 8) = (- 5, 4x + y) হলে, (x, y) = কত?
  1. (13/17, 11/15)
  2. (7/12, 10/13)
  3. (19/14, 18/7)
  4. (21/29, 13/28)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x - 3y, 8) = (-5, 4x + y) হলে, (x, y) = কত?

সমাধান:
2x - 3y = - 5 ...... (1)
4x + y = 8 ...... (2)

(1) নং × 1 + (2) নং × 3 ⇒
2x - 3y + 12x + 3y = - 5 + 24
⇒ 14x = 19
∴ x = 19/14

x এর মান (2)নং বসিয়ে পাই,
4(19/14) + y = 8
⇒ 76/14 + y = 8
⇒ y = 8 - 76/14
⇒ y = (112 - 76)/14
∴ y = 18/7

∴ (x, y) = (19/14, 18/7)
২৮.
যদি (1/2) (b + b-1) = 2 হয়, তাহলে (b3 + b-3) এর মান কত?
  1. 68
  2. 64
  3. 52
  4. 56
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (1/2) (b + b-1) = 2 হয়, তাহলে (b3 + b-3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(1/2) (b + b-1) = 2
⇒ b + (1/b) = 4

এখন,
b3 + b-3 = b3 + (1/b3)
= {b + (1/b)}3 - 3 · b · (1/b){b + (1/b)}
= 43 - 3 · 4
= 64 - 12
= 52
২৯.
পরমমান চিহ্ন ব্যবহার করে অসমতাটি প্রকাশ করুন: - 4 < x + 1 < 6
  1. |x + 1| > 3
  2. |x + 1| < 5
  3. |x| > 3
  4. |x| < 5
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে অসমতাটি প্রকাশ করুন: - 4 < x + 1 < 6

সমাধান:
- 4 < x + 1 < 6
⇒ - 4 - 1 < x + 1 - 1 < 6 - 1
⇒ - 5 < x < 5
∴ |x| < 5
৩০.
3b - 48b3 এর একটি উৎপাদক নয় কোনটি?
  1. 3b
  2. (4b + 1)
  3. (1 - 4b)
  4. (3b + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 3b - 48b3 এর একটি উৎপাদক নয় কোনটি?

সমাধান:
3b - 48b3
= 3b(1 - 16b2)
= 3b{12 - (4b)2}
= 3b(1 + 4b)(1 - 4b)
৩১.
একটি বাসে প্রতি সারিতে ৫ জন করে যাত্রী বসলে ২টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৪ জন করে বসলে ১০ জন যাত্রী দাঁড়িয়ে থাকে। বাসটিতে মোট কতটি সারি আছে?
  1. ১৮ টি
  2. ২২ টি
  3. ২০ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসে প্রতি সারিতে ৫ জন করে যাত্রী বসলে ২টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৪ জন করে বসলে ১০ জন যাত্রী দাঁড়িয়ে থাকে। বাসটিতে মোট কতটি সারি আছে?

সমাধান:
ধরি,
সারি সংখ্যা = ক টি

প্রতি সারিতে ৫ জন করে যাত্রী বসলে ২টি সারি খালি থাকে
∴ যাত্রীসংখ্যা = (ক - ২) × ৫ জন

প্রতি সারিতে ৪ জন করে যাত্রী বসলে ১০ জন যাত্রী দাঁড়িয়ে থাকে
∴ যাত্রীসংখ্যা = ৪ক + ১০ জন

প্রশ্নমতে,
(ক - ২) × ৫ = ৪ক + ১০
⇒ ৫ক - ১০ = ৪ক + ১০
∴ ক = ২০

অতএব, বাসটিতে মোট ২০ টি সারি আছে।
৩২.
x + y = 14 এবং xy = 45 হলে, (1/x2) + (1/y2) এর মান কত?
  1. 54/191
  2. 106/2025
  3. 36/983
  4. 237/1036
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 14 এবং xy = 45 হলে, (1/x2) + (1/y2) এর মান কত?

সমাধান:
(1/x2) + (1/y2
= (x2 + y2)/x2y2
= {(x + y)2 - 2xy}/(xy)2
= (142 - 2 · 45)/452
= (196 - 90)/2025
= 106/2025
৩৩.
|2x - 3| ≤ 7 হলে, p এবং q এর কোন মানের জন্য p ≤ 4x + 1 ≤ q হবে?
  1. p = - 4 এবং q = 16
  2. p = 3 এবং q = 15
  3. p = - 7 এবং q = 21
  4. p = 5 এবং q = 25
ব্যাখ্যা
প্রশ্ন: |2x - 3| ≤ 7 হলে, p এবং q এর কোন মানের জন্য p ≤ 4x + 1 ≤ q হবে?

সমাধান:
|2x - 3| ≤ 7
⇒ - 7 ≤ 2x - 3 ≤ 7
⇒ - 7 + 3 ≤ 2x - 3 + 3 ≤ 7 + 3
⇒ - 4 ≤ 2x ≤ 10
⇒ - 2 ≤ x ≤ 5
⇒ - 8 ≤ 4x ≤ 20
⇒ - 8 + 1 ≤ 4x + 1 ≤ 20 + 1
⇒ - 7 ≤ 4x + 1 ≤ 21

যেখানে, p ≤ 4x + 1 ≤ q
∴ p = - 7 এবং q = 21
৩৪.
4x2 + 11x - 3 এর একটি উৎপাদক (x + 3) হলে, অপর উৎপাদকটি কত?
  1. (x - 3)
  2. (4x - 1)
  3. (x + 4)
  4. (2x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 + 11x - 3 এর একটি উৎপাদক (x + 3) হলে, অপর উৎপাদকটি কত?

সমাধান:
4x2 + 11x - 3
= 4x2 + 12x - x - 3
= 4x(x + 3) - 1(x + 3)
= (x + 3)(4x - 1)

∴ একটি উৎপাদক (x + 3) হলে, অপর উৎপাদকটি হবে (4x - 1).
৩৫.
5x + 2y - 8 = 0 এবং y + 3x + 1 = 0 এর সমাধান নিচের কোনটি?
  1. (x, y) = (- 10, 29)
  2. (x, y) = (7, 12)
  3. (x, y) = (- 8, 15)
  4. (x, y) = (9, - 14)
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 2y - 8 = 0 এবং y + 3x + 1 = 0 এর সমাধান নিচের কোনটি?

সমাধান:
5x + 2y - 8 = 0 ................. (1)
y + 3x + 1 = 0
⇒ y = - 3x - 1 ..................... (2)
(1) নং হতে,
5x + 2(- 3x - 1) - 8 = 0
⇒ 5x - 6x - 2 - 8 = 0
⇒ - x - 10 = 0
∴ x = - 10
x এর মান (2) নং বসিয়ে পাই,
y = - 3(- 10) - 1
⇒ y = 30 - 1
∴ y = 29

নির্ণেয় সমাধান (x, y) = (- 10, 29)
৩৬.
a + b = √11 এবং a - b = √3 হলে, 8ab (a2 + b2) =?
  1. 86
  2. 112
  3. 128
  4. 94
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √11 এবং a - b = √3 হলে, 8ab (a2 + b2) =?

সমাধান:
8ab (a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2}{(a + b)2 + (a - b)2}
= {(√11)2 - (√3)2}{(√11)2 + (√3)2}
= (11 - 3)(11 + 3)
= 8 × 14
= 112
৩৭.
|x + 3| ≤ 4 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. - 5
  2. 3
  3. - 7
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: |x + 3| ≤ 4 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
|x + 3| ≤ 4
⇒ - 4 ≤ x + 3 ≤ 4
⇒ - 4 - 3 ≤ x + 3 - 3 ≤ 4 - 3 
⇒ - 7 ≤ x ≤ 1

∴ x এর সর্বনিম্ন মান = - 7
৩৮.
নিচের কোন বহুপদীর একটি উৎপাদক x - 2?
  1. x2 + 5x - 6
  2. x2 - 5x + 3
  3. x2 - 3x + 2
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বহুপদীর একটি উৎপাদক x - 2?

সমাধান:
f(x) এর একটি উৎপাদক x - 2 হলে f(2) = 0 হবে।
x = 2 হলে,
x2 + 5x - 6
= (2)2 + 5(2) - 6
= 4 - 10 - 6
= - 12 ≠ 0

x3 - 5x + 3
= (2)3 - 5(2) + 3
= 8 - 10 + 3
= 1 ≠ 0

x2 - 3x + 2
= (2)2 - 3(2) + 2
= 4 - 6 + 2
= 0 
∴ (x - 2), x2 - 3x + 2 এর একটি উৎপাদক।
৩৯.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 5 ও - 2 হলে, সমীকরণটি -
  1. x2 + 3x + 5 = 0
  2. x2 - 3x - 10 = 0
  3. x2 - 2x + 5 = 0
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 5 ও - 2 হলে, সমীকরণটি -

সমাধান:
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 5 ও -2 হলে, সমীকরণটি নিম্নরুপ:
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0
⇒ x2 - (5 + (- 2))x + (5 × (-2)) = 0
⇒ x2 - 3x - 10 = 0
৪০.
x + (1/x) = √7 হলে, (x6 + 1)/x3 এর মান কত?
  1. 17
  2. 10√7
  3. 49
  4. 4√7
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = √7 হলে, (x6 + 1)/x3 এর মান কত?

সমাধান:
(x6 + 1)/x3
= (x6/x3) + (1/x3)
= x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3 . x . (1/x){x + (1/x)}
= (√7)3 - 3√7
= 7√7 - 3√7
= 4√7
৪১.
q2 + 8q + 16 কে q + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: q2 + 8q + 16 কে q + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:
ধরি,
f(a) = q2 + 8q + 16

∴ f(- 2) = (- 2)2 + 8(- 2) + 16
= 4 - 16 + 16
= 4

∴ ভাগশেষ 4 হবে।
৪২.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 এবং সমষ্টি 12 হলে, ভগ্নাংশটি কত?
  1. 1/11
  2. 5/7
  3. 8/3
  4. 7/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 এবং সমষ্টি 12 হলে, ভগ্নাংশটি কত?

সমাধান:
ভগ্নাংশের হর x
ভগ্নাংশের লব = x + 2
সুতরাং, ভগ্নাংশটি হলো = (x + 2)/x

প্রশ্নানুসারে,
x + x + 2 = 12
বা, 2x + 2 = 12
বা, 2x = 12 - 2
বা, 2x = 10
∴ x = 5
ভগ্নাংশটি = (5 + 2)/5 = 7/5
৪৩.
16p2 + 24p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 4
  2. 8
  3. 9
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: 16p2 + 24p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
16p2 + 24p
= (4p)2 + 2 · 4p · 3 + (3)2 - 9
= (4p + 3)2 - 9

∴ 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৪৪.
রাহিম 4 টাকা দরে y টি পেন্সিল এবং 8 টাকা দরে (y + 3) টি রাবার কিনেছে। মোট ক্রয়মূল্য অনূর্ধ্ব 120 টাকা হলে, সে সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে?
  1. 6 টি
  2. 8 টি
  3. 4 টি
  4. 10 টি
ব্যাখ্যা
প্রশ্ন: রাহিম 4 টাকা দরে y টি পেন্সিল এবং 8 টাকা দরে (y + 3) টি রাবার কিনেছে। মোট ক্রয়মূল্য অনূর্ধ্ব 120 টাকা হলে, সে সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে?

সমাধান:
y টি পেন্সিলের ক্রয়মূল্য = 4y টাকা
আবার, (y + 3) টি রাবারের ক্রয়মূল্য = 8(y + 3) টাকা
প্রশ্নমতে,
4y + 8(y + 3) ≤ 120
⇒ 4y + 8y + 24 ≤ 120
⇒ 12y + 24 ≤ 120
⇒ 12y + 24 - 24 ≤ 120 - 24 [উভয় পক্ষ হতে 24 বিয়োগ করে]
⇒ 12y ≤ 96
⇒ 12y/12 ≤ 96/12 [উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করে]
∴ y ≤ 8
অতএব, রাহিম সর্বাধিক 8 টি পেন্সিল কিনেছে।
৪৫.
x3 - 27 এবং (x2 - 7x + 12) এর সাধারণ উৎপাদক কত?
  1. (x + 3)
  2. (x - 3)
  3. (x - 2)
  4. (x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 27 এবং (x2 - 7x + 12) এর সাধারণ উৎপাদক কত?

সমাধান:
১ম ক্ষেত্র,
x3 - 27
= (x3) - (33)
= (x - 3)(x2 + 3x + 32)
= (x - 3)(x2 + 3x + 9)

২য় ক্ষেত্র,
(x2 - 7x + 12)
= x2 - 3x - 4x + 12
= x(x - 3) - 4(x - 3)
= (x - 3)(x - 4)
∴ সাধারণ উৎপাদক = (x - 3)
৪৬.
2x + 5y = 100 এবং y = 2x হয় তাহলে y = ?
  1. 35
  2. 25
  3. 50/3
  4. 40/7
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 5y = 100 এবং y = 2x হয় তাহলে y = ?

সমাধান:
দেওয়া আছে,
2x + 5y = 100
এবং y = 2x
∴ 2x + 5(2x) = 100
⇒ 2x + 10x = 100
⇒ 12x = 100
∴ x = 25/3
∴ y = 2 × (25/3) = 50/3
৪৭.
(x + y)2 - z2 = 16, (y + z)2 - x2 = 25 এবং (z + x)2 - y2 = 64 হলে (x + y + z) এর মান কত?
  1. √55
  2. 24
  3. √105
  4. 37
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y)2 - z2 = 16, (y + z)2 - x2 = 25 এবং (z + x)2 - y2 = 64 হলে (x + y + z) এর মান কত?

সমাধান:
{(x + y)2 - z2} + {(y + z)2 - x2} + {(z + x)2 - y2} = 16 + 25 + 64
⇒ {(x + y + z)(x + y - z)} + {(x + y + z)(y + z - x)} + {(x + y + z)(x + z - y)} = 105
⇒ (x + y + z)(x + y - z + y + z - x + x + z - y ) = 105
⇒ (x + y + z)(x + y + z) = 105
⇒ (x + y + z)2 = 105
∴ (x + y + z) = √105
৪৮.
যদি pq < 0, pz > 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. q < 0
  2. q > 0
  3. qz > 0
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি pq < 0, pz > 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?

সমাধান:
এখানে,
ধরি, z = - 3 < 0 (যেকোনো ঋণাত্মক মান হতে পারে)
তাহলে, p = - 4 ধরা যায়, যেহেতু pz > 0 (এটাও যেকোনো ঋণাত্মক মান হতে পারে)
তাহলে,
ধরি, q = 2, যেহেতু pq < 0 (যেহেতু p ঋনাত্মক, সেহেতু q অবশ্যই ধণাত্মক)
সুতরাং q > 0 এবং p < 0
৪৯.
4x2 - 5x - 6 এর একটি উৎপাদক হলো-
  1. (x + 4)
  2. (2x + 1)
  3. (3x - 1)
  4. (4x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 5x - 6 এর একটি উৎপাদক হলো-

সমাধান:
4x2 - 5x - 6
= 4x2 - 8x + 3x - 6
= 4x(x - 2) + 3(x - 2)
= (x - 2)(4x + 3)
৫০.
যদি 3x - 2y - z = 32 + z এবং √(3x) - √(2y + 2z) = 4 হয়, তাহলে x = কত?
  1. 12
  2. 8
  3. 10
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x - 2y - z = 32 + z এবং √(3x) - √(2y + 2z) = 4 হয়, তাহলে x = কত?

সমাধান:
দেওয়া আছে,
3x - 2y - z = 32 + z
3x - 32 = 2y + 2z.........(i)

এবং √(3x) - √(2y + 2z) = 4...........(ii)
⇒ √(3x) - √(3x - 32) = 4
⇒ √(3x) - 4 = √(3x - 32)
⇒ 3x + 16 - 8√(3x) = 3x - 32 [উভয়পক্ষকে বর্গ করে]
⇒ 8√(3x) = 48
⇒ √(3x) = 6
⇒ 3x = 36
∴ x = 12
৫১.
a2 + (1/a2) = 11 হলে a - (1/a) এর মান কত?
  1. 9
  2. 3
  3. 21
  4. 18.5
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + (1/a2) = 11 হলে a - (1/a) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 + (1/a2) = 11
⇒ {a - (1/a)}2 + 2 . a . (1/a) = 11
⇒ {a - (1/a)}2 = 11 - 2
∴ a - (1/a) = 9
a - 1/a = 3
৫২.
দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, যদি-
  1. b2 - 4ac = 0 হয়
  2. b2 - 4ac > 0 হয়
  3. b2 - 4ac < 0 হয়
  4. b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়
ব্যাখ্যা
প্রশ্ন: দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, যদি-

সমাধান:
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।