পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ৩২ গণিত পরীক্ষা - ৭ টপিক: রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° হলে ত্রিভুজটি কোন ধরনের হবে?
  1. সমবাহু
  2. স্থূলকোণী
  3. সমদ্বিবাহু
  4. সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° 
বা, ৩৫° + ৫৫° + তৃতীয় কোণ = ১৮০° 
বা, তৃতীয় কোণ =  ১৮০° - ৯০° 
∴ তৃতীয় কোণ = ৯০° 

সুতরাং, ত্রিভুজটি সমকোণী। 
.
একটি সমবাহু ত্রিভুজের বাহু 8√3 সে.মি. হলে, ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 12 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহু 8√3 সে.মি. হলে, ত্রিভুজটির মধ্যমা কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের মধ্যমা = (√3/2) × বাহু 
= (√3/2) × 8√3
= 12 সে.মি.
.
বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 
  1. 45°
  2. 90°
  3. 120°
  4. 180°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব।
মনে করি,
O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ P বিন্দুতে PT একটি স্পর্শক এবং OP স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। 
PT ⊥ OP এবং ∠OPT = 90° 

.
বিন্দুর মাত্রা কয়টি?
ব্যাখ্যা
প্রশ্ন: বিন্দুর মাত্রা কয়টি? 

সমাধান: 
বিন্দু (Point): 
- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই। 
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন। 
- পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। 

বিন্দুর শ্রেণিবিভাগ: 
- বিন্দুকে সাধারণত ৩ শ্রেণিতে ভাগ করা হয়েছে। 
যথা- 
i. সমরেখ বিন্দু, 
ii. অসমরেখ বিন্দু এবং 
iii. সমবিন্দু। 

সাধারণ বিন্দু: 
- একটি সমতলে দুটি সরলরেখা যে নির্দিষ্ট বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটিকেই সাধারণ বিন্দু বলে। 
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না। 
- একটি বিন্দু দিয়ে একাধিক বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়। 
- সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে। 
.
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 
  1. ১৪৩ ডিগ্রি
  2. ১২৭ ডিগ্রি
  3. ৩৭ ডিগ্রি
  4. ৫৩ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 

সমাধান: 
আমরা জানি, 
বিপ্রতীপ কোণ পরস্পর সমান। 
অর্থাৎ, 
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৩৭ ডিগ্রি। 
.
একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সে.মি. হলে, অর্ধবৃত্তটির পরিসীমা কত? 
  1. 72 সে.মি.
  2. 90 সে.মি.
  3. 108 সে.মি.
  4. 126 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সে.মি. হলে, অর্ধবৃত্তটির পরিসীমা কত? 

সমাধান: 
আমরা জানি, 
অর্ধবৃত্তের পরিসীমা = r (2 +  π) সে.মি. 
= 21 (2 + 3.1416) সে.মি. 
= 107.97 সে.মি.  
= প্রায় 108 সে.মি. 

∴ অর্ধবৃত্তের পরিসীমা = 108 সে.মি.।
.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13মি., 14মি. ও 15মি., ত্রিভুজের অর্ধ পরিসীমা কত?
  1. 19 মিটার 
  2. 26 মিটার 
  3. 23 মিটার 
  4. 21 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13মি., 14মি. ও 15মি., ত্রিভুজের অর্ধ পরিসীমা কত?

সমাধান: 
ত্রিভুজের পরিসীমা =(13 +14 + 15) = 42 
ত্রিভুজের অর্ধ পরিসীমা s=  42/2
= 21 মিটার 
.
দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ, একটিকে অপরটির কী বলে? 
  1. সম্পূরক কোণ
  2. পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ, একটিকে অপরটির কী বলে?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 
যেমন- 52° কোণের সম্পূরক কোণ = (180 - 52)°
= 128°
.
একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
  1. 168 বর্গ সে.মি.
  2. 96 বর্গ সে.মি.
  3. 144 বর্গ সে.মি.
  4. 48 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান: 
ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b একক হলে, 
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)

∴ ক্ষেত্রফল = (16/4) √{4(10)2} - (16)2
= 4{√(400 - 256)
= 4 √144
= 4 × 12
= 48

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সে.মি.।
১০.
দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করলে ঐ বিন্দুগুলিকে কী বলে? 
  1. সাধারণ বিন্দু
  2. সমবিন্দু
  3. সমরেখ বিন্দু
  4. অসমরেখ বিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করলে ঐ বিন্দুগুলিকে কী বলে? 

সমাধান: 
- দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। 
- যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। 
- একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। 
- প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। 

অন্যদিকে,
- একটি বিন্দু একাধিক সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটিকে সমবিন্দু বলে। আর রেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে।
১১.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৫০মিটার। ত্রিভুজটির ভূমি ১০০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত? 
  1. ৫০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৭৫ মিটার
  4. ৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৫০মিটার। ত্রিভুজটির ভূমি ১০০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?  

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫০ মিটার  
∴ বর্গের ক্ষেত্রফল = (৫০ × ৫০) বর্গ মিটার 
= ২৫০০ বর্গ মিটার 

যেহেতু, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = ২৫০০ বর্গ মিটার 
∴ ত্রিভুজটির ভূমি = ১০০ মিটার  

আমরা জানি, 
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
বা, (১/২) × ১০০ × উচ্চতা = ২৫০০ 
বা, উচ্চতা = (২৫০০ × ২)/১০০ 
∴ উচ্চতা = ৫০ মিটার।
১২.
6 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?
  1. π
  2. 36π
  3. 216π
ব্যাখ্যা

প্রশ্ন: 6 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের ব্যাসার্ধ, r = 6 মিটার 
বৃত্তকলা দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60° 

আমরা জানি, 
বৃত্তকলার ক্ষেত্রফল =  (θ/360) × πr2 
∴ প্রদত্ত বৃত্তকলার ক্ষেত্রফল = (θ/360) × πr2 
= (60/360) × π × (6)2 
= (1/6) × π × 36 
= 6π