পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
পার্ট-১) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। পার্ট-২) পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং লাইভ এমসিকিউ পিডিএফ লেকচার। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
তৃতীয় বিশ্ব জলবায়ু কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ভিয়েনা
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) স্টকহোম
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
এই পর্যন্ত ৩টি বিশ্ব জলবায়ু কনফারেন্স অনুষ্ঠিত হয়। সর্বশেষ তৃতীয় বিশ্ব জলবায়ু কনফারেন্স অনুষ্ঠিত হয় ৩১ আগস্ট - ৪ সেপ্টেম্বর, ২০০৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায়।
.
গ্রীনপিস ফাউন্ডেশনের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আমস্টারডাম
  2. খ) কাইলুয়া
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) টরেন্টো
সঠিক উত্তর:
খ) কাইলুয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কাইলুয়া
ব্যাখ্যা
খেয়াল করে দেখুন, নেদারল্যান্ডসের গ্রিনপিস এবং গ্রিনপিস ফাউন্ডেশন আলাদা।
গ্রিনপিস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের কাইলুয়াতে অবস্থিত।
কানাডাতে প্রতিষ্ঠিত (তবে নেদারল্যান্ডসভিত্তিক) গ্রিনপিস যখন গ্রিনপিস ইন্টারন্যাশানালে রুপান্তরিত হয় তখন এটা সেখানে জয়েন করেনি। আলদা থেকে যায়।
.
আইপিসিসি প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৯৪ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ১৯৯১ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
IPCC বা Inter-governmental Panel on Climate Change নামক জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগ গঠিত হয়। প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫০০ বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক, যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে। আইপিসিসি ২০০৭ সালে নোবেল পুরস্কার পায়। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
আর্কটিক অঞ্চলের দেশ কতটি?
  1. ক) ৭টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮টি
ব্যাখ্যা
সুমেরু অঞ্চল বা আর্কটিক পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। রাজনৈতিক ও সামাজিকভাবে আটটি সুমেরু আঞ্চলিক রাষ্ট্রের (কানাডা, রাশিয়া, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাষ্ট্র, সুইডেন, ফিনল্যান্ড ও আইসল্যান্ড) সর্বউত্তরের সব স্থানগুলোকেই সুমেরু অঞ্চলের ভেতর ফেলা হয়, যদিও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তাদের অনেকগুলোই সুমেরু বৃত্তের দক্ষিণে। সুমেরু অঞ্চলে সাধারণত শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রা ও পরিবেশের মধ্যে বিশাল পার্থক্য দেখা যায়। অঞ্চলটির উত্তরাংশ পুরো বছর বরফাচ্ছাদিত থাকে, এবং দক্ষিণাংশে ঘাস, হোগলা ও গুল্মজাতীয় গাছ দেখা যায়। চিরহিমায়িত ভূমির পৃষ্ঠ অবশ্য গ্রীষ্মকালে সকল বরফ ঝেড়ে ফেলে সজীব হয়ে ওঠে। এখানকার তিন-পঞ্চমাংশ জায়গাই আসলে চিরহিমায়িত অঞ্চলের বাইরে। গ্রীষ্মকাল সংক্ষিপ্ত হলেও তখন সূর্য দীর্ঘক্ষণ ধরে আলো ও তাপ দিতে পারে।
.
কোনটি বাংলাদেশের রামসার সাইট?
  1. ক) রাতারগুল
  2. খ) সোমপুর বিহার
  3. গ) জাফলং
  4. ঘ) টাঙ্গুয়ার হাওর
সঠিক উত্তর:
ঘ) টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

.
বিশ্ব পানি দিবস পালিত হয়-
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২২ মার্চ
  3. গ) ২৩ মার্চ
  4. ঘ) ২২ মে
সঠিক উত্তর:
খ) ২২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২ মার্চ
ব্যাখ্যা
বিশ্ব পানি দিবস পালিত হয় ২২শে মার্চ। ২১ মার্চ বিশ্ব বন দিবস, ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। বিশ্ব পানি দিবস হল পানির গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।
.
'Climate Vulnerable Forum' কোন দেশের উদ্যোগে গঠিত হয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) জার্মানি
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
Climate Vulnerable Forum (CVF)- ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে মালদ্বীপের উদ্যোগে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ২০ টি। এটি হলো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অধিকতর ঝুঁকিপূর্ণ দেশসমূহের একটি ফোরাম। উৎস: CVF এর ওয়েবসাইট।
.
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল কার্যকর হয়-
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
ব্যাখ্যা
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল- কার্টাগেনা প্রটোকল। এটি ২০০০ সালে স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সালে কার্যকর হয়। কার্টাগেনা শহরটি কলম্বিয়ায় অবস্থিত। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি পাহাড়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. ক) মালদ্বীপ
  2. খ) ভানুয়াতু
  3. গ) বলিভিয়া
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
ঘ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেপাল
ব্যাখ্যা
২০০৯ সালে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার ও অন্য ২২ জন মন্ত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১৯২ ফুট ওপরে কালাপাথর শৃঙ্গে বৈঠকে বসেন৷ প্রধানমন্ত্রী মাধব কুমার বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকারক প্রভাব যেসব দেশের উপর পড়ছে তার মধ্যে নেপাল অন্যতম৷ হিমালয়ের বরফ বিপদজনক মাত্রায় গলছে৷
১০.
ইকোলজি শব্দটি প্রথম ব্যবহৃত হয়-
  1. ক) ১৮৯৬ সালে
  2. খ) ১৮৭৮ সালে
  3. গ) ১৮৬৯ সালে
  4. ঘ) ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
গ) ১৮৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬৯ সালে
ব্যাখ্যা
১৮৬৯ সালে 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেইকেল। 'গ্রীনহাউস' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী সোভনর্টে আরহেনিয়াস। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১১.
জার্মান ওয়াচ প্রকাশিত ২০২০ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৭ম
  2. খ) ৮ম
  3. গ) ৯ম
  4. ঘ) ১০ম
সঠিক উত্তর:
ক) ৭ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ম
ব্যাখ্যা
জলবায়ু ঝুঁকি সূচক-২০২০ সালে বাংলাদেশ সপ্তম। দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। ২০ বছর ধরে দুর্যোগের সংখ্যা, মৃত্যু, ক্ষয়ক্ষতির মোট হিসাবের ভিত্তিতে তৈরি ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২০’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচ ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে। জার্মান ওয়াচ প্রকাশিত ২০১৯ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ম। উৎস: দৈনিক পত্রিকা।
১২.
বিশ্ব পর্যটন সংস্থার সদরদপ্তর কোথায়?
  1. ক) অটোয়া
  2. খ) মাদ্রিদ
  3. গ) মন্ট্রিল
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
খ) মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মাদ্রিদ
ব্যাখ্যা

- UNWTO ১৯৩৪ সালে প্রথম International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে আত্মপ্রকাশ করে।
- পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে International Congress of National Tourism Bodies এর প্রথম সম্মেলনে পূর্ববর্তী সংগঠনের নাম পরিবর্তন করে United Nations World Tourism Organization (UNWTO) যাত্রা শুরু হয়।
- United Nations World Tourism Organization (UNWTO) এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ১৯৪৬ সালে।
- সংস্থাটির সদরদপ্তর স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৫৯টি দেশ। এছাড়াও ৬টি সহযোগী সদস্য দেশ রয়েছে।
- বাংলাদেশ UNWTO এর সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।
- বর্তমান প্রধান (মহাসচিব) - Zurab Pololikashvili (জর্জিয়া)। তিনি ২০১৮ সালে মহাসচিব পদে যোগদান করেন।

(তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট)

১৩.
বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে-
  1. ক) Sierra Club
  2. খ) US Aid
  3. গ) Greenpeace
  4. ঘ) Water Aid
সঠিক উত্তর:
ঘ) Water Aid
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Water Aid
ব্যাখ্যা
বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে Water Aid. এটি ব্রিটেনভিত্তিক একটি সংস্থা। ২১ জুলাই, ১৯৮১ এটি প্রতিষ্ঠিত হয়।
১৪.
'গ্রিন ক্লাইমেট ফান্ড' এর সদরদপ্তর অবস্থিত-
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ইনচিয়ন
  3. গ) অকল্যান্ড
  4. ঘ) বেইজিং
সঠিক উত্তর:
খ) ইনচিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইনচিয়ন
ব্যাখ্যা
Green Climate Fund (GCF) জলবায়ু পরিবর্তন রোধে গঠিত হয়েছে ২০১০ সালে। এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে অবস্থিত। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
১৫.
গ্লোবাল জিরো কি?
  1. ক) বিশ্বের তাপমাত্রা হ্রাসকরণ কর্মসূচি
  2. খ) বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি
  3. গ) বিশ্বের উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন চুক্তি
  4. ঘ) জাতিসংঘভুক্ত দেশগুলোর নিরস্ত্রীকরণ চুক্তি
সঠিক উত্তর:
খ) বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি
ব্যাখ্যা
'গ্লোবাল জিরো' হলো ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) নিউইয়র্কে
  2. খ) জোহানেসবার্গ
  3. গ) ব্রাসিলিয়া
  4. ঘ) রিওডিজেনেরিও
সঠিক উত্তর:
ঘ) রিওডিজেনেরিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিওডিজেনেরিও
ব্যাখ্যা
প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিওডিজেনেরিওতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধরিত্রী সম্মেলন ২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনেরিওতে অনুষ্ঠিত হয় এবং বিশেষ ধরিত্রী সম্মেলন ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
১৭.
মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৮৭ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮৭ সালে
ব্যাখ্যা
বায়মণ্ডলের ওজোন স্তরকে রক্ষা বিষয়ক প্রটোকল মন্ট্রিল প্রটোকল। এটি ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৮৯ সালে। এর পুরো নাম- Montreal Protocol on Substance that Deplete the Ozone Layer. বাংলাদেশ অনুমােদন করে- ১৯৯০ সালে।
১৮.
গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে-
  1. ক) ২০১৭ সালে
  2. খ) ২০১৮ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ২০২০ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৮ সালে
ব্যাখ্যা
১৬ বছরের সুইডিশ কিশােরী গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সােচ্চার এক পরিবেশকন্যা। ২০ আগস্ট ২০১৮ সুইডেনে নিজের মতাে করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সে। সুইডেনের পার্লামেন্ট ভবনের বাইরে তার School Strike for Climate শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে Fridays for Future আন্দোলনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে অনেক দেশে। নজর কাড়ে বিশ্বের। সে সময় জলবায়ু পরিবর্তনের পরিণতি উপেক্ষা না করতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানায় সে ১৬ মে ২০১৯ টাইম ম্যাগাজিন তাকে আগামী প্রজন্মের নেতা হিসেবে নির্বাচিত করে। জলবায়ু‌ পরিবর্তন নিয়ে জনমত তৈরি করতে পারায় গ্রেটা থুনবার্গ এখন পুরাে বিশ্বের কাছে এক নামে পরিচিত।
১৯.
'Climate and Clean Air Coalition' এর সদস্য দেশ-
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়ন রোধে গঠিত নতুন একটি জোট 'Climate and Clean Air Coalition'। ১৬ ফেব্রুয়ারি, ২০১২ সালে হিলারি ক্লিনটন এই পরিবেশবাদী জোট গঠনের ঘোষণা দেন। এর সদস্য সংখ্যা ৬টি। যথা- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, ঘানা, মেক্সিকো ও সুইডেন। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
২০.
কত সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো কৃষ্ণগহ্বরের ছবি তুলতে সক্ষম হন?
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ২০০৬ সালে
  3. গ) ২০১৫ সালে
  4. ঘ) ২০১৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০১৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১৯ সালে
ব্যাখ্যা
কৃষ্ণগহ্বর প্রচন্ড শক্তিশালী অভিকর্ষ বলের টানে সবকিছু শোষণ করে নিজের দিকে নেয়‌। এর চরিত্র এতই সর্বগ্রাসী যে কোনো ধরনের তরঙ্গ এমনকি আলোও শোষিত হয়ে যায়। ২০১৯ সালে প্রথমবারের মতো একটা কৃষ্ণগহ্বরের ছবি তুলতে সক্ষম হন বিজ্ঞানীরা। ছবিটি ধারণ করে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। ব্যাকহোলটি মেসিয়ার ৮৭ গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত।
২১.
'ট্রিনিটি টেস্ট' কি?
  1. ক) আটলান্টিক মহাসাগরে ব্রিটিশদের প্রথম বোমা পরীক্ষা
  2. খ) প্রথম অ্যাটোমিক বোমা নিক্ষেপের ছদ্মনাম
  3. গ) প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষার ছদ্মনাম
  4. ঘ) প্রথম পারমানবিক বোমা এক্সপ্লোশন
সঠিক উত্তর:
ঘ) প্রথম পারমানবিক বোমা এক্সপ্লোশন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রথম পারমানবিক বোমা এক্সপ্লোশন
ব্যাখ্যা
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র মেক্সিকোর আলামোগোর্ডোর নামক স্থানে বিশ্বের প্রথম পারমানবিক বোমা ট্রিনিটি এর সফল বিস্ফোরণ ঘটায়।
২২.
অস্থি বা হাড়ে কত ভাগ ক্যালসিয়াম ফসফেট থাকে?
  1. ক) ৪০
  2. খ) ৫০
  3. গ) ৬০
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা
মানবদেহে হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফসফরাস ও ক্যালসিয়াম। অস্থির বা হাড়ের প্রায় ৬০% ক্যালসিয়াম ফসফেট। এছাড়া প্রাণীদেহে ফসফোপ্রোটিন বা ফসফোলিপিড হিসেবেও ফসফরাস থাকে। উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৩.
'Tidal Bore' শব্দের অর্থ-
  1. ক) ঘূর্ণিঝড়
  2. খ) উপকূলীয় অঞ্চল
  3. গ) সুনামি
  4. ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর:
ঘ) জলোচ্ছ্বাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জলোচ্ছ্বাস
ব্যাখ্যা
'Tidal Bore' শব্দের অর্থ জলোচ্ছ্বাস। Cyclone শব্দের অর্থ ঘূর্ণিঝড় এবং Coastal area মানে উপকূলীয় অঞ্চল।
২৪.
নিচের কোনটি ট্রানজিস্টরের অংশ নয়?
  1. ক) নিঃসারক
  2. খ) পীঠ
  3. গ) সংগ্রাহক
  4. ঘ) বহির্মুখ
সঠিক উত্তর:
ঘ) বহির্মুখ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহির্মুখ
ব্যাখ্যা

p-n-p or n-p-n ট্রানজিস্টরে সজ্জিত কেলাসের প্রথমটিকে নিঃসারক, মাঝেরটিকে পীঠ এবং অন্য পাশেরটিকে সংগ্রাহক বলা হয়। ট্রানজিস্টর ইলেকট্রনিক সার্কিট বা বর্তনীতে বিবর্ধক ও সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, পদার্থ বিজ্ঞান।

২৫.
কোথায় সুনামি হওয়ার সম্ভাবনা সর্বাধিক?
  1. ক) আটলান্টিক মহাসাগরে
  2. খ) ভারত মহাসাগরে
  3. গ) দক্ষিণ চীন সাগরে
  4. ঘ) প্রশান্ত মহাসাগরে
সঠিক উত্তর:
ঘ) প্রশান্ত মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রশান্ত মহাসাগরে
ব্যাখ্যা
সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ। এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্র তলদেশে প্রচন্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণেই ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত। পৃথিবীর মহাসাগর সমূহের মধ্যে প্রশান্ত মহাসাগর অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক।
২৬.
বাংলাদেশের একমাত্র ভূমিকম্পন মানমন্দিরটি কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকায়
  2. খ) রাজশাহী
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশে মাত্র একটি ভূমিকম্প রেকর্ড কেন্দ্র বা ভূমিকম্পন মানমন্দির রয়েছে। বাংলাদেশ আবহাওয়া বিভাগ চট্টগ্রাম শহরে ১৯৫৪ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠা করে।
২৭.
P-টাইপ অর্ধপরিবাহী তৈরিতে কয়টি যোজন ইলেকট্রন প্রয়োজন?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
যে সব মৌলের (যেমন- অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম বা ইনডিয়াম) তিনটি যোজন ইলেকট্রন থাকে তাদের ভেজাল হিসেবে ব্যবহার করা হলে সিলিকন বা জার্মেনিয়াম P-টাইপ বস্তুতে বা P-টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হয়। যে সকল মৌলের (যেমন- ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি) বহির্খোলকে পাঁচটি ইলেকট্রন থাকে তাদের ভেজাল হিসেবে ব্যবহার করা হলে সিলিকন বা জার্মেনিয়াম n-টাইপ বস্তুতে বা n-টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হয়। উৎস: নবম-দশম শ্রেণি, পদার্থ বিজ্ঞান।
২৮.
মৃদু পানির সবচেয়ে বড় উৎস হলো-
  1. ক) সমুদ্র
  2. খ) মহাসাগর
  3. গ) হ্রদ
  4. ঘ) বৃষ্টিপাত
সঠিক উত্তর:
ঘ) বৃষ্টিপাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বৃষ্টিপাত
ব্যাখ্যা
মৃদু পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি। সাগরের পানিতে লবণ থাকে বলে এটি মৃদু বা মিষ্টি পানির উৎস নয়। নদীর পানি ও বিলের পানি মৃদু হলেও এসব মূলত বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৯.
প্রাকৃতিক দুর্যোগের সময়ে সমুদ্রবন্দরের জন্য কয়টি সংকেত প্রচার করা হয়?
  1. ক) ৪
  2. খ) ১০
  3. গ) ৭
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
ঘ) ১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১
ব্যাখ্যা
প্রাকৃতিক দুর্যোগের সময় নদীবন্দরের জন্য ১ থেকে ৪ নম্বর এবং সমুদ্রবন্দরের জন্য ১ থেকে ১১ নম্বর পর্যন্ত হুঁশিয়ারি সংকেত প্রচার করা হয়। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩০.
পাঁচ বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর কারণ কোনটি নয়?
  1. ক) ডায়রিয়া
  2. খ) নিউমোনিয়া
  3. গ) ক্যান্সার
  4. ঘ) অপুষ্টিজনিত
সঠিক উত্তর:
গ) ক্যান্সার
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যান্সার
ব্যাখ্যা
পাঁচ বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর কারণ হতে পারে অপুষ্টিজনিত, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি। কিন্তু পাঁচ বছরের নিচের বাচ্চাদের সাধারণত ক্যান্সার রোগ হয় না।
৩১.
নিচের কোনটি মহাবিশ্ব বল নয়?
  1. ক) তাড়িৎচৌম্বকীয় বল
  2. খ) দুর্বল নিউক্লিয়ার বল
  3. গ) অভিকর্ষ বল
  4. ঘ) শক্তিশালী নিউক্লিয়ার বল
সঠিক উত্তর:
গ) অভিকর্ষ বল
উত্তর
সঠিক উত্তর:
গ) অভিকর্ষ বল
ব্যাখ্যা
মহাবিশ্বের চার ধরনের বল রয়েছে। যথা-মহাকর্ষ, তাড়িৎচৌম্বকীয়, দুর্বল নিউক্লিয়ার বল এবং শক্তিশালী নিউক্লিয়ার বল। উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩২.
মহাশূন্যে পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ কোনটি?
  1. ক) কসমস
  2. খ) এস্ট্রোলার
  3. গ) স্কোর
  4. ঘ) আর্লিবার্ড
সঠিক উত্তর:
গ) স্কোর
উত্তর
সঠিক উত্তর:
গ) স্কোর
ব্যাখ্যা
মহাশূন্যে পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ স্কোর। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ আর্লি বার্ড। পরবর্তীতে নামকরণ করা হয় INTEL SAT-1।
৩৩.
পোলিও রোগের টিকা আবিষ্কৃত হয়-
  1. ক) ১৯৫৪ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৫৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫৪ সালে
ব্যাখ্যা
১৯৫৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জোনাস স্যাক পোলিও রোগের টিকা আবিষ্কার করেন। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের লা জোলা শহরে তিনি মৃত্যুবরণ করেন।
৩৪.
'The Theory of Relativity' এর প্রণেতা-
  1. ক) চার্লস ডারউইন
  2. খ) কেরোলাস লিনিয়াস
  3. গ) আইজ্যাক নিউটন
  4. ঘ) আলবার্ট আইনস্টাইন
সঠিক উত্তর:
ঘ) আলবার্ট আইনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলবার্ট আইনস্টাইন
ব্যাখ্যা
১৯০৫ সালে আইনস্টাইন দেখান যে, পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন। E=mc^2, একে আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র বলা হয়। পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায়। থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের প্রণেতা আলবার্ট আইনস্টাইন। নিউটনীয় বলবিদ্যায় দৈর্ঘ্য, ভর ও সময় ধ্রুব - গতি নির্ভর নয়। কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য, ভর ও সময় আপেক্ষিক, যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে। আপেক্ষিকতা অর্থ কোন কিছুর সাপেক্ষে। যেমন- আপেক্ষিক ভর বলতে কোন প্রসঙ্গ কাঠামো থেকে কোন স্থির পর্যবেক্ষক কোন বস্তুর ভর পরিমাপ করেন তা বোঝায়। উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৫.
গর্ভকালীন সময়ে বিপদসংকেত কোনটি নয়?
  1. ক) পাফুলা
  2. খ) রক্তপাত
  3. গ) জ্বর
  4. ঘ) ওজন বৃদ্ধি
সঠিক উত্তর:
ঘ) ওজন বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওজন বৃদ্ধি
ব্যাখ্যা
পাফুলা, রক্তপাত, জ্বর, হাঁপানি ইত্যাদি গর্ভকালীন সময়ে বিপদসংকেত। কিন্তু ওজন বৃদ্ধি সাধারণত প্রত্যেক মহিলারই হয়।
৩৬.
মাতৃগর্ভে একজন শিশু প্রতিদিন কত মিলিলিটার পানি পান করে?
  1. ক) ৩০০ মিলিলিটার
  2. খ) ৪০০ মিলিলিটার
  3. গ) ৫০০ মিলিলিটার
  4. ঘ) ৬০০ মিলিলিটার
সঠিক উত্তর:
গ) ৫০০ মিলিলিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০ মিলিলিটার
ব্যাখ্যা
মাতৃগর্ভে একজন শিশু প্রতিদিন সাধারণত ৫০০ মিলিলিটার পানি পান করে থাকে।
৩৭.
কখন পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে?
  1. ক) অষ্টমী তিথিতে
  2. খ) অমাবস্যার তিথিতে
  3. গ) পূর্ণিমা তিথিতে
  4. ঘ) খ + গ
সঠিক উত্তর:
ঘ) খ + গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ + গ
ব্যাখ্যা

সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না। তবে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়।
অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র,সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে সকলের আকর্ষণে প্রচন্ড জোয়ারের সৃষ্টি হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই।

চন্দ্রের মত সূর্যও জোয়ার ভাঁটা সৃষ্টিতে সাহায্য করে। যখন অমাবস্যার সৃষ্টি হয় তখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
অন্যদিকে পূর্ণিমার সময় পৃথিবীর একপাশে সূর্য ও অন্যপাশে চন্দ্র অবস্থান করে। এই সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
এ সময় সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে। মূলত পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ারের পানি ফুলে উঠে।
এই জোয়ারকেই বলা হয় ভরা কটাল বা তেজ কটাল।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ভূগোল ১ম পত্র বই (উন্মুক্ত)।

৩৮.
একজন পূর্ণবয়স্ক স্ত্রীলোকের হৃদপিন্ডের ওজন কত?
  1. ক) ৫০০ গ্রাম
  2. খ) ৩০০ গ্রাম
  3. গ) ২০০ গ্রাম
  4. ঘ) ৪০০ গ্রাম
সঠিক উত্তর:
গ) ২০০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ গ্রাম
ব্যাখ্যা
একজন পূর্ণবয়স্ক ব্যক্তির (পুরুষ) হৃদপিন্ডের ওজন ৩০০ গ্রাম। আর স্ত্রীলোকদের ক্ষেত্রে ওজন ২০০ গ্রাম। অর্থাৎ ১০০ গ্রাম কম। উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৯.
'মহাসেন' বাংলাদেশে আঘাত হানে-
  1. ক) ২০০৯ সালে
  2. খ) ২০১৩ সালে
  3. গ) ২০১৮ সালে
  4. ঘ) ২০১৯ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৩ সালে
ব্যাখ্যা
১৬ মে, ২০১৩ সালে ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আঘাত হানে। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার এবং থাইল্যান্ডে ঝড়টি আঘাত হানে।
৪০.
'Meteor' শব্দের অর্থ কি?
  1. ক) ছায়াপথ
  2. খ) পিণ্ড
  3. গ) ধূমকেতু
  4. ঘ) উল্কা
সঠিক উত্তর:
ঘ) উল্কা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উল্কা
ব্যাখ্যা
'Meteor' শব্দের অর্থ উল্কা, Comet শব্দের অর্থ ধূমকেতু এবং Milky Way শব্দের অর্থ ছায়াপথ।
৪১.
মানবদেহে রোগ প্রতিরোধে দ্বিতীয় প্রতিরক্ষাস্তর কোনটি?
  1. ক) সিলিয়া
  2. খ) নিউট্রোফিল
  3. গ) লালারস
  4. ঘ) লিম্ফোসাইট
সঠিক উত্তর:
ঘ) লিম্ফোসাইট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লিম্ফোসাইট
ব্যাখ্যা

মানবদেহে রোগ প্রতিরোধে দ্বিতীয় প্রতিরক্ষাস্তর লিম্ফোসাইট। ত্বক, মিউকাস মেমব্রেন, সিলিয়া, লালারস, পাকস্থলী রস, অশ্রু, মূত্র প্রবাহ, নিউট্রোফিল ইত্যাদি প্রাথমিক প্রতিরক্ষাস্তর।

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।