পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
৪৪তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
অন্ধকার যুগের স্থায়িত্ব কাল কত বছর?
  1. ক) ১০০ বছর
  2. খ) ১৫০ বছর
  3. গ) ২০০ বছর
  4. ঘ) ২৫০ বছর
সঠিক উত্তর:
খ) ১৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০ বছর
ব্যাখ্যা
চর্যাপদ রচিত হয়েছিলো ৯৫০-১২০০ অব্দের মধ্যে। 
কিন্তু এর পরেই বাঙলা সাহিত্যের পৃথিবীতে নেমে আসে এক করুণ অন্ধকার, আর সে অন্ধকার প্রায় দেড়শো বছর টিকেছিলো।
- ১২০০ অব্দ থেকে ১৩৫০ অব্দ পর্যন্ত সময়ের মধ্যে লেখা কোন সাহিত্য নেই। 
- এ সময়ের মধ্যে কোনো সাহিত্যকর্ম পাওয়া যায়নি বলে এ সময়কে বলা হয় অন্ধকার যুগ। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দুঃখের কবি বলেছেন?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) আলাওল
  3. গ) চণ্ডীদাস
  4. ঘ) গোবিন্দদাস
সঠিক উত্তর:
গ) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) চণ্ডীদাস
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন। 

চন্ডীদাস (আনু.১৪শ শতক):
- চন্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস।
- চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন। 
- তিনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ।
- তিনি চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন।
- চন্ডীদাস এর সাধনঙ্গিনী ছিলেন রামী নামের একজন রজকিনী। 
- চণ্ডীদাস সহজিয়াপন্থী কবি ছিলেন। 
- চিণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়। তাঁর জাত-পাতমুক্ত সমাজে প্রথম মানবতার বানী- 
                    "শুনহ মানুষ   ভাই
                 সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথের অতিপ্রাকৃতিক গল্প নিম্নের কোনটি?
  1. ক) নিশীথে
  2. খ) যজ্ঞেশ্বরের যজ্ঞ
  3. গ) অনধিকার প্রবেশ
  4. ঘ) ল্যাবরেটরি
সঠিক উত্তর:
ক) নিশীথে
উত্তর
সঠিক উত্তর:
ক) নিশীথে
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের অতিপ্রাকৃতিক গল্প 'নিশীথে'।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ
- নিশীতে
- মণিহার
- কঙ্কাল

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: 
- রবিবার
- শেষকথা
- ল্যাবরেটরি।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
- দেনাপাওনা
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা
- যজ্ঞেশ্বরের যজ্ঞ
- অনধিকার প্রবেশ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় কত তারিখে?
  1. ক) ১৯৭৫ সালের ২৮ জানুয়ারি
  2. খ) ১৯৭৫ সালের ১৮ ফেব্রুয়ারি
  3. গ) ১৯৭৬ সালের ২৮ জানুয়ারি
  4. ঘ) ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি 

কাজী নজরুল  ইসলাম, (১৮৯৯-১৯৭৬):

- কাজী নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের  ইমাম ও মাজারের খাদেম।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ (সওগাত, মে ১৯১৯) নামক প্রথম গদ্য রচনা।
- প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’ (বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, জুলাই ১৯১৯।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।  
- বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'৬৯ এর পটভূমিতে লেখা আহমদ ছফা রচিত উপন্যাসের নাম কী?
  1. ক) জল্লাদ সময়
  2. খ) গাভী বৃত্তান্ত
  3. গ) ওঙ্কার
  4. ঘ) নিহত নক্ষত্র
সঠিক উত্তর:
গ) ওঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
গ) ওঙ্কার
ব্যাখ্যা
'৬৯ এর পটভূমিতে লেখা আহমদ ছফা রচিত উপন্যাসের নাম 'ওঙ্কার'।
- এ উপন্যাসের নায়ক আবু নাসের।
-------------------
আহমদ ছফা (১৯৪৩-২০০১):
- ১৯৪৩ সালের ৩০ জুন  চট্টগ্রাম জেলার  চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম।
- ষাটের দশকে তাঁর সাহিত্য-জীবনের সূচনা হয়। সৃষ্টিধর্মী লেখক হিসেবে তিনি গল্প,  উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ,  শিশুসাহিত্য ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখান। তিনি বিভিন্ন সময়ে সাহিত্য-সাময়িকপত্র সম্পাদনা করেন। 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- সূর্য তুমি সাথী (১৯৬৭),
- উদ্ধার (১৯৭৫),
- একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৯),
- অলাতচক্র (১৯৯০),
- ওঙ্কার (১৯৯৩),
- গাভীবৃত্তান্ত (১৯৯৪),
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬),
- পুষ্পবৃক্ষ ও বিহঙ্গপুরাণ (১৯৯৬) 

তাঁর গল্পগ্রন্থ:
নক্ষত্র (১৯৬৯)


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিম্নের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) দৈন্যতা প্রশংসনীয় নয়
  2. খ) শুধুমাত্র তুমি গেলেই হবে 
  3. গ) একের লাঠি দশের বোঝা
  4. ঘ) আমার মামা ও আমি ঢাকা গিয়েছিলাম
সঠিক উত্তর:
ঘ) আমার মামা ও আমি ঢাকা গিয়েছিলাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমার মামা ও আমি ঢাকা গিয়েছিলাম
ব্যাখ্যা
** অশুদ্ধ - শুদ্ধ 
• তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি - তার উদ্ধত (বা ঔদ্ধতপূর্ণ) আচরণে ব্যথিত হয়েছি 
• দৈন্যতা প্রশংসনীয় নয়। - দীনতা প্রশংসনীয় নয়।
• তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। - তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।
• শুধুমাত্র তুমি গেলেই হবে। - শুধু তুমি গেলেই হবে।
• আমি সাক্ষী দিব না। - আমি সাক্ষ্য দিব না।
• একের লাঠি দিশের বোঝা। - দশের লাঠি একের বোঝা।
• আমি তোমার কাছে কৃতজ্ঞতা রইলাম। - আমি তোমার নিকট কৃতজ্ঞ রইলাম।
• আমি ও আমার মামা ঢাকা গিয়েছিলাম। - আমার মামা ও আমি ঢাকা গিয়েছিলাম।


উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সৈয়দ শামসুল হক রচিত "বাংলার মাটি বাংলার জল" কী ধরণের গ্রন্থ?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) সমালোচনামূলক
সঠিক উত্তর:
খ) নাটক
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- একদা এক রাজ্যে,
- পরানের গহীন ভিতর,
- বিরতিহীন উৎসব,
- বৈশাখে রচিত পঙক্তিমালা,
- প্রতিধ্বনিগণ,
- ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি।

তাঁর রচিত কাব্যনাট্য-
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উপন্যাস:
- নিষিদ্ধ লোবান,
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন,
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ,
- ত্রাহী,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- দেয়ালের দেশ,
- খেলারাম খেলে যা,
- তুমি সেই তরবারী,
- মৃগয়ার কালখেপ ইত্যাদি 

উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
কোনটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত আত্মকাহিনী নয়?
  1. ক) স্মৃতিকথা
  2. খ) ঠাকুর বাড়ির আঙ্গিনায়
  3. গ) স্মরণের সরণী বাহি
  4. ঘ) যাদের দেখেছি
সঠিক উত্তর:
ক) স্মৃতিকথা
উত্তর
সঠিক উত্তর:
ক) স্মৃতিকথা
ব্যাখ্যা
পল্লীকবি জসীমউদ্দীন রচিত আত্মকথা
- যাদের দেখেছি (১৯৫১)
- ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
- জীবন কথা ( ১৯৬৪)
- স্মৃতিপট (১৯৬৪)
- স্মরণের সরণী বাহি (১৯৭৮)

 নাটক
- পদ্মাপার (১৯৫০)
- বেদের মেয়ে (১৯৫১)
- মধুমালা (১৯৫১)
- পল্লীবধূ (১৯৫৬)
- গ্রামের মায়া (১৯৫৯)

তাঁর রচিত কাব্যগ্রন্থ
- রাখালী (১৯২৭)
- নকশী কাঁথার মাঠ (১৯২৯)
- বালুচর (১৯৩০)
- ধানখেত (১৯৩৩)
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
- হাসু (১৯৩৮)
- রুপবতী (১৯৪৬)
- মাটির কান্না (১৯৫১)
- এক পয়সার বাঁশী (১৯৫৬)
- সখিনা (১৯৫৯)
- সুচয়নী (১৯৬১)
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
- মা যে জননী কান্দে (১৯৬৩)
- হলুদ বরণী (১৯৬৬)
- জলে লেখন (১৯৬৯)
- পদ্মা নদীর দেশে (১৯৬৯)
- কাফনের মিছিল (১৯৭৮)
- মহরম
- দুমুখো চাঁদ পাহাড়ি (১৯৮৭)

উপন্যাস
- বোবা কাহিনী (১৯৬৪)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
.
অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি- এখানে 'অসুস্থ ছেলেটি' কোন ধরণের বর্গের অন্তর্গত?
  1. ক) বিশেষ্যবর্গ
  2. খ) বিশেষণবর্গ
  3. গ) ক্রিয়াবিশেষণ বর্গ
  4. ঘ) ক্রিয়া বর্গ
সঠিক উত্তর:
ক) বিশেষ্যবর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্যবর্গ
ব্যাখ্যা
বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশ কে বর্গ বলে। 
নিচে বিভিন্ন ধরনের বর্গের পরিচয় দেয়া হল- 
বিশেষ্যবর্গ: বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্যবর্গ তৈরি হয়। 
যেমন - অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। 
             আমার ভাই পড়তে বসেছে।  
            রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। 

বিশেষণবর্গ: বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণবর্গ।
যেমন- আমটা দেখতে ভারী সুন্দর। 
           ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।

ক্রিয়াবিশেষণ বর্গ: যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়াবিশেষণ বর্গ বলে। 
যেমন - সকাল আটটার সময় সে রওনা হলো।
            তারপর আমরা দশ নম্বর প্লাটফর্মে  গিয়ে দাড়ালাম। 

ক্রিয়া বর্গ: বাক্যের ইধেয় অংশের ক্রিয়া প্রায় সময় ক্রিয়া বর্গহিসেবেকাজকরে।
যেমন - সে লিখছে আর হাসছে। 
            সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১০.
'তৃতীয় প্রজন্ম' শব্দজোড়ের 'তৃতীয়' কোন জাতীয় বিশেষণ?
  1. ক) পূরণবাচক
  2. খ) গুণবাচক
  3. গ) পরিমাণবাচক
  4. ঘ) ক্রমবাচক
সঠিক উত্তর:
ক) পূরণবাচক
উত্তর
সঠিক উত্তর:
ক) পূরণবাচক
ব্যাখ্যা
বিশেষণ ও বিশেষণের শ্রেণিবিভাগ: যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বােঝায়, তাকে বিশেষণ বলে। যেমন – সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা, হাজার সমস্যা, তাজা মাছ।

পূরণবাচক:
যে বিশেষণ দিয়ে পূরণসংখ্যা বােঝায়, তাকে পূরণবাচক বিশেষণ বলে।
যেমন – তৃতীয় প্রজন্ম, ৩৪তম অনুষ্ঠান – এখানে তৃতীয় ও ৩৪তম পূরণবাচক বিশেষণ।

গুণবাচক:
যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বােঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
যেমন – চালাক ছেলে, ঠান্ডা পানি – এখানে ‘চালাক’ ও ঠান্ডা হলাে গুণবাচক বিশেষণ।

পরিমাণবাচক:
যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বােঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে।
যেমন- আধা কেজি চাল, অনেক লােক – এখানে আধা কেজি’ ও ‘অনেক পরিমাণবাচক বিশেষণ।

ক্রমবাচক:
যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বােঝায়, তাকে ক্রমবাচক বিশেষণ বলে।
যেমন – এক টাকা, আট দিন – এখানে ‘এক’ ও ‘আট’ ক্রমবাচক বিশেষণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১১.
'কারদানি' শব্দে 'কার' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বিশেষ অর্থে
  2. খ) কাজ অর্থে
  3. গ) আধীন অর্থে
  4. ঘ) অর্ধেক অর্থে
সঠিক উত্তর:
খ) কাজ অর্থে
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজ অর্থে
ব্যাখ্যা
'কারদানি' শব্দে 'কার' উপসর্গটি একটি ফারসি উপসর্গের উদাহরণ।
'কার' উপসর্গটি 'কাজ অর্থে' ব্যবহৃত হয়েছে।
যেমন- কারচুপি, কারদানি, কারবার, কারসাজি, কারখানা। 


আরও কিছু ফারসি উপসর্গের উদাহরণ- 
ফি - প্রত্যেক অর্থে= ফি-বছর, ফি-হপ্তা, ফি-রোজ, ফি-সব।
না - না অর্থে = নামঞ্জুর, নারাজ, নাচার।
কম - কম অর্থে = কমবখত, কমআক্কেল, কমজোর।
ব - সাথে অর্থে = বকলম, বনাম, বমাল। 
নিম - অর্ধেক অর্থে = নিমরাজি, নিমমোল্লা। 
দর - অধীন অর্থে = দরপাট্টা, দরখাস্ত, দরপাওনা। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'আড়াই', 'দেড়', 'সওয়া', 'সাড়ে' - কোন ধরনের শব্দ হিসাবে ব্যবহৃত হয়?
  1. ক) আধিক্য নির্দেশক শব্দ
  2. খ) ন্যূনতা নির্দেশক শব্দ
  3. গ) ভগ্নাংশ সংখ্যাশব্দ
  4. ঘ) পূর্ণগুণিতক শব্দ
সঠিক উত্তর:
ক) আধিক্য নির্দেশক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) আধিক্য নির্দেশক শব্দ
ব্যাখ্যা
সংখ্যাবাচক বিশেষণের শ্রেণিবিভাগ - 
- পূর্ণসংখ্যাবাচক বিশেষণ
- ক্রমবাচক বিশেষণ
- তারিখ সংখ্যাশব্দ
- গুণিতক সংখ্যাশব্দ

গুণিতক সংখ্যাশব্দ তিন ধরনের - 
- পূর্ণগুণিত শব্দ : এক এক্কে এক, দুই দুগুণে চার ইত্যাদি।
- ভগ্নাংশ সংখ্যাশব্দ : চৌথাই, সিকি , পোয়া, তেহাই, অর্ধ ইত্যাদি।
- ন্যূনতা নির্দেশক শব্দ : পৌনে চার, পৌনে সাত ইত্যাদি। 
- আধিক্য নির্দেশক শব্দ : 'আড়াই' 'দেড়', 'সওয়া', 'সাড়ে' ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
১৩.
'স্তুতি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ভক্তি
  2. খ) প্রশংসা
  3. গ) নিন্দা
  4. ঘ) পূজা
সঠিক উত্তর:
গ) নিন্দা
উত্তর
সঠিক উত্তর:
গ) নিন্দা
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 

সুষম - অসম
স্থির চঞ্চল
স্তুতি - নিন্দা
শায়িত - উত্থিত
শাসক - শাসিত 
শর্বরী - দিবস
শৈত্য - উত্তাপ 
শঠ - সাধু
শুচি - অশুচি 
শীঘ্র - বিলম্ব 
সার্থক- নিরর্থক

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
চিকুর শব্দের অর্থ কী?
  1. ক) ললাট
  2. খ) হর্ষ
  3. গ) কেশ
  4. ঘ) চক্ষু
সঠিক উত্তর:
গ) কেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) কেশ
ব্যাখ্যা
চিকুর শব্দের অর্থ কেশ।
⇒ কেশ শব্দের প্রতিশব্দ - চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।
⇒ ললাট শব্দের প্রতিশব্দ - কপাল, ভাগ্য, ভাল, অলিক, নিয়তি, অদৃষ্ট, দৈব। 
⇒ আনন্দ শব্দের প্রতিশব্দ - হর্ষ, পুলক, আহ্লাদ, সুখ, খুশি তৃপ্তি, সন্তোষ। 
⇒ চক্ষু শব্দের প্রতিশব্দ - দর্শন,  লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ আঁখি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
নিম্নের শুদ্ধ বানান কোনটি?
  1. ক) ভ্রুন
  2. খ) প্রতিদন্দ্বিতা
  3. গ) সমীচিন
  4. ঘ) প্রত্যয়ন
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়ন
ব্যাখ্যা
প্রত্যয়ন বানানটি সঠিক।

অন্যান্য বানানের শুদ্ধরূপ:
ভ্রূণ (ভ্রুন্‌)

[স. √ভ্রুণি+অ]
বিশেষ্য
- মাতৃগর্ভে সকল অঙ্গ বৃদ্ধিপ্রাপ্রাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত অপরিণত সন্তান বা শাবক।
- বীজের অঙ্কুর সৃষ্টিকারী অংশ। 

প্রতিদ্বন্দ্বিতা (প্রোতিদ্‌দোন্‌দিতা) 
[স. প্রতিদ্বন্দ্ব+ইন্‌+তা] 
বিশেষ্য 
- পরষ্পরের দ্বন্দ্ব বা বিরোধ।
- প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষা।
- প্রতিযোগিতা।

সমীচীন (শোমিচিন)
[স. সম্যচ্‌+ঈন] 
বিশেষণ 
- সংগত
- উপযুক্ত
- উত্তম 
- যথার্থ, সত্য
- উচিত

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
১৬.
When you use words that are the opposite of what you mean, you are using -
  1. ক) Paradox
  2. খ) Irony
  3. গ) Satire
  4. ঘ) Metaphor
সঠিক উত্তর:
খ) Irony
উত্তর
সঠিক উত্তর:
খ) Irony
ব্যাখ্যা
Irony:
- The use of words that are the opposite of what you mean, as a way of being funny.
- A situation in which something which was intended to have a particular result has the opposite or a very different result.

Paradox: 
A situation or statement that seems impossible or is difficult to understand because it contains two opposite facts or characteristics.

Satire:
A way of criticizing people or ideas in a humorous way, especially in order to make a political point, or a piece of writing that uses this style.

Metaphor:
An expression, often found in literature, that describes a person or object by referring to something that is considered to have similar characteristics to that person or object.

Source: Cambridge Dictionary.
১৭.
The novel 'Lady Chatterley's Lover' was written by -
  1. ক) Charles Lamb
  2. খ) D.H. Lawrence
  3. গ) Christopher Marlowe
  4. ঘ) Andrew Marvell
সঠিক উত্তর:
খ) D.H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
খ) D.H. Lawrence
ব্যাখ্যা
D.H. Lawrence (1885-1930):
- In full David Herbert Lawrence.
- He is an English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters.

His novels:
- Sons and Lovers (1913
- The Virgin and the Gypsy
- The Rainbow (1915)
- Women in Love (1920)
- The White Peacock
- Lady Chatterley's Lover
- Aaron’s Rod, Kangaroo etc.

His famous short stories:
- The Rocking Horse Winner
- The Captain Doll, The Ladybird
- The Price
- The Fox.

His plays:
- Touch and Go
- The Married Man

His Poems:
- The White Horse
- Birds Beasts and Flowers.

Source: Live MCQ Lecture and Encyclopedia Britannica
১৮.
Which information below is not true about W.B Yeats?
  1. ক) He was awarded Nobel prize in 1923
  2. খ) He was a dramatist.
  3. গ) He wrote the preamble of Tagore's “Gitanjali”
  4. ঘ) He was a Scottish Poet
সঠিক উত্তর:
ঘ) He was a Scottish Poet
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He was a Scottish Poet
ব্যাখ্যা

William Butler Yeats (1865 – 1939):
- Irish dramatist, poet and critic.
- He is famous for his use of “Symbolism and Mysticism”.
- He wrote the preamble of Tagore's “Gitanjali” in 1912, which later got Nobel prize in 1913.
- W.B Yeats got the Nobel prize in 1923.

Major Works:
Poems:
- The Wild Swans at Coole,
- The Tower
- The Winding Stair and Other poems
- The Resurrection, The Second Coming
- The Cat and the Moon
- Sailing to Byzantium
- The Lake Isle of Innisfree
- Among School Children
- A Prayer for My Daughter
- When You Are Old.

Drama:
- The Countess Cathleen
- Cathleen in Houlihan.

Source: Brtiannica.com 

১৯.
The collection of poems, "Four Quartets" is written by____
  1. ক) George Eliot
  2. খ) T.S Eliot
  3. গ) E.M Forster
  4. ঘ) Ezra Pound
সঠিক উত্তর:
খ) T.S Eliot
উত্তর
সঠিক উত্তর:
খ) T.S Eliot
ব্যাখ্যা
Four Quartets" is written by T.S Eliot. 

T.S. Eliot:
- Full name: in full Thomas Stearns Eliot
- Born: September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- Death: died January 4, 1965, London, England
- He was an American-English poet, playwright, literary critic, and editor.
- He was a leader of the Modernist movement in poetry.

Best Works:
- The Waste Land (1922)
- Four Quartets (1943).
- Murder in the Cathedral (Play)
- The Sacred Wood (Collection of Essays)

Source: www.britannica.com
২০.
Which novel below is not written by Arundhati Roy?
  1. ক) The God of Small Things
  2. খ) AZADI: Freedom. Fascism. Fiction
  3. গ) The Ministry of Utmost Happiness
  4. ঘ) The Inheritance of Loss
সঠিক উত্তর:
ঘ) The Inheritance of Loss
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Inheritance of Loss
ব্যাখ্যা

- The Inheritance of Loss is written by another Indian Author, Kiran Desai

Kiran Desai:
- Indian-American author. 
- She was born in Delhi, in 1971.
- The Inheritance of Loss (2006) is her most popular novel and became an international best seller. 
- She is the daughter of Prominent Indian Writer Anita Desai
- Her grandfather was a Bengali businessman. 

Best Works: 

- Hullabaloo in the Guava Orchard
- The Inheritance of Loss

Arundhati Roy:

- full name Suzanna Arundhati Roy
- Born: November 24, 1961, Shillong, Meghalaya, India. 
- Indian author, actress, and political activist.
- She is best known for the award-winning novel The God of Small Things (1997) and for her involvement in environmental and human rights causes.

Key Works: 
- The God of Small Things
- The Ministry of Utmost Happiness.

২১.
Digression happens when____
  1. ক) a part of speech or writing contains more word than necessary
  2. খ) a part of speech or writing is relevant with the core topic
  3. গ) a part of speech or writing breaks the theme.
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) a part of speech or writing breaks the theme.
উত্তর
সঠিক উত্তর:
গ) a part of speech or writing breaks the theme.
ব্যাখ্যা

Digression:(অবান্তরতা) If a part of speech or writing breaks the theme it is called digression.অর্থাৎ মূল বিষয়বস্তু বা থিম থেকে সরে  যাওয়া।

Source: https://www.merriam-webster.com/

 

২২.
What kind of play is Antony and Cleopatra?
  1. ক) Comedy
  2. খ) Tragedy
  3. গ) Historic play
  4. ঘ) Tragi comedy
সঠিক উত্তর:
খ) Tragedy
উত্তর
সঠিক উত্তর:
খ) Tragedy
ব্যাখ্যা
- Antony and Cleopatra is a tragedy by William Shakespeare. 
Shakespeare wrote total 37 plays. Those are: 
Great Plays of Shakespeare: 
Shakespeare wrote four types of play: 
Tragedy 
Comedy
Tragi-comedy 
Historical play

Tragedies: 
- Antony and Cleopatra
- Coriolanus
- Hamlet
- Julius Caesar
- King Lear
- Macbeth
- Othello
- Romeo and Juliet
- Timon of Athens
- Titus Andronicus

Comedies: 
- All's Well That Ends Well
- As You Like It
- The Comedy of Errors
- Love's Labor's Lost
- The Merry Wives of Windsor
- A Midsummer Night's Dream
- Much Ado About Nothing
- Pericles, princes of tower
- The Taming of the Shrew
- The Tempest
- Twelfth Night
- The Two Gentlemen of Verona
- The Two Noble Kinsmen

Tragi-Comedies: 
- Cymbeline
- The Merchant of Venice
- The Winter’s Tale
- Troilus and Cressida
- Measure for Measure

Historic plays: 
- Henry IV, Part 1
- Henry IV, Part 2
- Henry V
- Henry VI, Part 1
- Henry VI, Part 2
- Henry VI, Part 3
- Henry VIII
- King John
- Richard II
- Richard III

Source: Britannica.com
২৩.
I see you are a Nazrul. The underlined word is a/an -
  1. ক) Proper noun
  2. খ) Abstract noun
  3. গ) Common noun
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
গ) Common noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Common noun
ব্যাখ্যা
সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয়।
কিন্তু, এখানে Nazrul বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Nazrul এর মত যে কাউকে বুঝাচ্ছে। তাই এখানে Nazrul হচ্ছে Common Noun.
Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে a/an/the ব্যবহৃত হয়।
২৪.
“Let there be light”. Here 'be' is a/an –
  1. ক) Finite Verb
  2. খ) Modal auxiliary verb
  3. গ) Bare infinitive
  4. ঘ) Participle
সঠিক উত্তর:
গ) Bare infinitive
উত্তর
সঠিক উত্তর:
গ) Bare infinitive
ব্যাখ্যা
Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive.

Let-এর পরে Verb-এর to-বিহীন infinitive form বসে। তাই, 'be' verb-টি to-বিহীন infinitive form. To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।

Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে। যেমন: Subject, Object এবং Complement.
২৫.
A book consisting of two or more parts that have already been published separately is called -
  1. ক) Omnibus
  2. খ) Biography
  3. গ) Archive
  4. ঘ) Encyclopedia
সঠিক উত্তর:
ক) Omnibus
উত্তর
সঠিক উত্তর:
ক) Omnibus
ব্যাখ্যা
Omnibus - a book consisting of two or more parts that have already been published separately.
Biography - the life story of a person written by someone else.
Archive - a collection of historical records relating to a place, organization, or family.
Encyclopedia - a book or set of books containing many articles arranged in alphabetical order that deal either with the whole of human knowledge or with a particular part of it, or a similar set of articles on the internet.

Source: Cambridge Dictionary.
২৬.
Everything has fallen ___ his shoulders.
  1. ক) in
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) on
উত্তর
সঠিক উত্তর:
খ) on
ব্যাখ্যা
(অদৃশ্যভাবে) উপরে/ওপর বুঝাতে এখানে on/upon ব্যবহৃত হয়।
Everything has fallen on his shoulders. - সবকিছু তার কাঁধে পড়েছে।
২৭.
Identify the correct synonym of the word 'Strut'.
  1. ক) Hide
  2. খ) Dislike
  3. গ) Sweep
  4. ঘ) Ugly
সঠিক উত্তর:
গ) Sweep
উত্তর
সঠিক উত্তর:
গ) Sweep
ব্যাখ্যা
Strut [স্ট্রাট্] (verb intransitive)

English Meaning: To walk with your chest pushed forward and your shoulders back to show you are proud.
Bangla Meaning: (strutted, strutting, struts) সদর্পে পদচারণ করা।

Synonyms: Swagger (সদম্ভে চলাফেরা করা), Parade (কুচকাওয়াজ করা), Sweep (সগৌরবে চলা).
Antonyms: Conceal (গোপন করা), Hide (লুকিয়ে থাকা).

Source: Live MCQ Lecture
২৮.
Choose the right form of the verb.
Opi cannot help _____ the girl.
  1. ক) to marry
  2. খ) marry
  3. গ) marrying
  4. ঘ) marry off
সঠিক উত্তর:
গ) marrying
উত্তর
সঠিক উত্তর:
গ) marrying
ব্যাখ্যা
cannot but/ cannot help (না করে না পারা):
- cannot but এর পর verb এর base form বসে।
- cannot help এর পর verb+ing হয়।

যেমন-
We cannot but obey our parents. (আমরা আমাদের পিতা-মাতাকে মান্য না করে পারব না।)
We cannot help obeying our parents. (আমরা আমাদের পিতা-মাতাকে মান্য না করে পারব না।)
২৯.
What is the noun form of the word 'Remit'?
  1. ক) Remission
  2. খ) Remition
  3. গ) Remiss
  4. ঘ) Remitence
সঠিক উত্তর:
ক) Remission
উত্তর
সঠিক উত্তর:
ক) Remission
ব্যাখ্যা
Remit (verb transitive), (verb intransitive) (remitted, remitting, remits) - (ঈশ্বর সম্বন্ধে) (পাপ) ক্ষমা করা।
Remission (noun) - মোচন; ক্ষমা; মার্জনা।
 -----------------------

Remittent (adjective) - (বিশেষত জ্বর) সবিরাম।
Remiss (adjective) - কর্তব্য অবহেলাকারী; অমনোযোগী।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Identify the word which is spelt incorrectly?
  1. ক) Commentary
  2. খ) Committee
  3. গ) Commission
  4. ঘ) Commpetent 
সঠিক উত্তর:
ঘ) Commpetent 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Commpetent 
ব্যাখ্যা
সঠিক বানানটি হবে -
Competent - (উপযুক্ত; সক্ষম; দক্ষ। পর্যাপ্ত)

Source: Accessible Dictionary by Bangla Academy
৩১.
Change the voice: “Parimal's friends laughed at him”
  1. ক) Parimal was laughed at by his friends.
  2. খ) Parimal was laughed at his friends.
  3. গ) Parimal was laughed by at his friends.
  4. ঘ) Parimal was laughed by his friends.
সঠিক উত্তর:
ক) Parimal was laughed at by his friends.
উত্তর
সঠিক উত্তর:
ক) Parimal was laughed at by his friends.
ব্যাখ্যা
Active Voice এর sentence এ কোনো Group verb থাকলে Voice change করার সময় Group verb এর Preposition টি verb এর সাথেই থাকে; এর পরে by বসাতে হয়।
সঠিক বাক্যটি হবে - Parimal was laughed at by his friends.
৩২.
Identify the correct sentence:
  1. ক) The bird which is flying in the sky look very beautiful.
  2. খ) The bird flying in the sky look very beautiful.
  3. গ) The bird flying in the sky looks very beautiful.
  4. ঘ) The birds which fly in the sky looks very beautiful.
সঠিক উত্তর:
গ) The bird flying in the sky looks very beautiful.
উত্তর
সঠিক উত্তর:
গ) The bird flying in the sky looks very beautiful.
ব্যাখ্যা
The bird (পাখিটি) - singular noun হওয়ায় verb 'look' এর সাথে s যোগ হয়ে looks হবে। 

কিন্তু The birds (পাখিগুলো) - plural noun ব্যবহার করলে verb এর সাথে 's' যুক্ত হবে না।

তাই সঠিক বাক্যটি হবে - The bird flying in the sky looks very beautiful.
৩৩.
Identify the correct sentence -
  1. ক) Happiness consists in contentment.
  2. খ) Happiness consists on contentment.
  3. গ) Happiness consists of contentment.
  4. ঘ) Happiness consists by contentment.
সঠিক উত্তর:
ক) Happiness consists in contentment.
উত্তর
সঠিক উত্তর:
ক) Happiness consists in contentment.
ব্যাখ্যা
Consist in = নিহিত থাকা।
Consist in - to have something as a main and necessary part or quality; lie.
Happiness consists in contentment. - সুখ তৃপ্তির মধ্যে রয়েছে।

Source: Cambridge Dictionary
৩৪.
x2 - 3x + 1 = 0 হলে (x4 - 1)/x2 এর মান কত?
  1. ক) 5√5
  2. খ) 3√3
  3. গ) 3√5
  4. ঘ) 5√3
সঠিক উত্তর:
গ) 3√5
উত্তর
সঠিক উত্তর:
গ) 3√5
ব্যাখ্যা
দেয়া আছে,
x2 - 3x + 1 = 0
x2 + 1 = 3x
(x2 + 1)/x = 3x/x
x2/x +1/x = 3
x + 1/x = 3

আবার 
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4.x.(1/x)
(x - 1/x)2 =32 - 4
(x - 1/x)2  = 9 - 4 
(x - 1/x)2 = 5 
(x - 1/x) = √5 

এখন
(x4 - 1)/x2 = x4/x2 - 1/x2 
                 = x2 - 1/x2
                 = (x)2 - (1/x)2
                  = (x + 1/x) (x -1/x)
                   = 3√5
৩৫.
492a+3 = 73a + 6 হয়, তবে a এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
492a+3 = 73a + 6 
(72)2a+3 =73a + 6
72(2a+3) = 73a + 6
2(2a+3) = 3a + 6
4a + 6 = 3a + 6
4a - 3a = 6 - 6 
a = 0
৩৬.
একটি সংখ্যার ২০% যদি ১২০ হয় তাহলে ঐ সংখ্যাটির ১৪০% কত হবে? 
  1. ক) ৭২০
  2. খ) ৮৪০
  3. গ) ৭৬০
  4. ঘ) ৮২০
সঠিক উত্তর:
খ) ৮৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৪০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ২০% = ১২০
ক এর ২০/১০০ = ১২০ 
২০ক/১০০ = ১২০ 
ক/৫ = ১২০
ক = ১২০ × ৫ 
ক = ৬০০

সুতরাং ৬০০ এর ১৪০% = ৬০০ এর ১৪০/১০০
                                    =৮৪০
৩৭.
পাঁচটি সংখ্যার গড় 21। যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তবে গড় হয় 17। বাদ দেয়া সংখ্যাটি কত? 
  1. ক) 32
  2. খ) 33
  3. গ) 35
  4. ঘ) 37
সঠিক উত্তর:
ঘ) 37
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 37
ব্যাখ্যা
দেয়া আছে 
5টি সংখ্যার গড় 21 
5টি সংখ্যার যোগফল 21 × 5 = 105 

ধরি, 
বাদ দেয়া সংখ্যাটি x 

প্রশ্নমতে, 
(105 - x)/4 = 17
105 - x = 68 
 x =105 - 68 
x = 37
৩৮.
logx20 = 2 হলে, x এর মান কত?
  1. ক) 4√5
  2. খ) 5√5
  3. গ) 2√5
  4. ঘ) 3√5
সঠিক উত্তর:
গ) 2√5
উত্তর
সঠিক উত্তর:
গ) 2√5
ব্যাখ্যা
logx20 = 2
x2 = 20
x2 = 22×5
x2 = (2√5)2
x = 2√5
৩৯.
Δ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে, ∠ACD এর সমান হবে- 
  1. ক) ∠B   + ∠C  
  2. খ) ∠A  + ∠B 
  3. গ) ∠A  + ∠B +∠C  
  4. ঘ) ∠A  - ∠B +∠C
সঠিক উত্তর:
খ) ∠A  + ∠B 
উত্তর
সঠিক উত্তর:
খ) ∠A  + ∠B 
ব্যাখ্যা


 
আমরা জানি, 
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
Δ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে, বহিঃস্থ কোণ ∠ACD উৎপন্ন হয়

∠ACD = ∠A  + ∠B
৪০.
। 2x - 5। ≤ 1 হলে,অসমতাটির সমাধান -
  1. ক) - 1 ≤ x ≤ 2
  2. খ) 3 ≤ x ≤ 4
  3. গ) - 2 ≤ x ≤ 3
  4. ঘ) 2 ≤ x ≤ 3
সঠিক উত্তর:
ঘ) 2 ≤ x ≤ 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 ≤ x ≤ 3
ব্যাখ্যা
- 1 ≤ 2x - 5 ≤ 1
- 1 + 5 ≤ 2x - 5 + 5 ≤ 1+ 5
4 ≤ 2x ≤ 6
(4/2) ≤ (2x/2) ≤ (6/2)
2 ≤ x ≤ 3
৪১.
একটি বাক্সে ৬টি সাদা, ৭টি লাল এবং ৯টি কালো বল আছে। এলোমেলো ভাবে ৩টি বল তুলে নেওয়া হলো। বলগুলি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৫/২৮
  2. খ) ৩/২৮
  3. গ) ১/২৮
  4. ঘ) ৯/২৮
সঠিক উত্তর:
গ) ১/২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২৮
ব্যাখ্যা
দেয়া আছে 
সাদা বল আছে = ৬টি
লাল বল আছে = ৭টি
কালো বল আছে = ৯টি 
মোট বল  = (৬ +৭ + ৯)টি  = ২২ টি 

৩টি বল লাল হওয়ার সম্ভাবনা = C/২২C = ১/৪৪
৩টি বল সাদা হওয়ার সম্ভাবনা = C/২২C = ১/৭৭


বল গুলো লাল বা সাদা হওয়ার সম্ভাবনা = (১/৪৪) + (১/৭৭)
                                                           =(৭ + ৪)/৩০৮
                                                           = ১১/৩০৮
                                                           = ১/২৮
৪২.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি সমান কত? 
  1. ক) 630°
  2. খ) 720°
  3. গ) 810°
  4. ঘ) 540°
সঠিক উত্তর:
খ) 720°
উত্তর
সঠিক উত্তর:
খ) 720°
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2 × 6 - 4) সমকোণ
                                                                = (12 - 4) × 90°
                                                                = 8 × 90°
                                                                = 720°
ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = আট সমকোণ
৪৩.
2x2 - x - 3 = 0 হলে x  এর মান কত?
  1. ক) 3/2  এবং - 3
  2. খ) 2/3  এবং 1
  3. গ) - 3/2  এবং 1
  4. ঘ) 3/2  এবং - 1
সঠিক উত্তর:
ঘ) 3/2  এবং - 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3/2  এবং - 1
ব্যাখ্যা
2x2 - x - 3 = 0 
2x2 - 3x + 2x - 3 = 0
x(2x - 3) + 1 (2x - 3) = 0
(2x - 3) (x + 1) = 0
হয়                          অথবা 
2x - 3 = 0                    x + 1 = 0
2x = 3                              x = - 1
x = 3/2
৪৪.
একটি অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি পরস্পরের সাথে করমর্দন করেন। যদি মোট 66 টি করমর্দন হয়, তবে অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল? 
  1. ক) 11 জন
  2. খ) 12 জন
  3. গ) 13 জন
  4. ঘ) 14 জন
সঠিক উত্তর:
খ) 12 জন
উত্তর
সঠিক উত্তর:
খ) 12 জন
ব্যাখ্যা
ধরি,
সভায় মোট লোক ছিল = n, 

∴ মোট করমর্দন nc2 = 66
বা, {(n)(n - 1)}/2 = 66
বা, (n2 - n)/2 = 66
বা, n2 - n = 132
বা, n2 - n - 132 = 0
বা, n2 - 12n + 11n - 132 = 0
বা, n(n - 12) + 11(n - 12) = 0
বা, (n - 12)(n + 11) = 0

হয়                                অথবা 
n - 12 = 0                     n + 11 = 0
n = 12                            n = - 11 [গ্রহণযোগ্য নয় ]
৪৫.
একটি গুণোত্তর ধারার ১ম পদ 4, চতুর্থ পদ 108 হলে, তৃতীয় পদ কত? 
  1. ক) 30
  2. খ) 36
  3. গ) 45
  4. ঘ) 48
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা
দেওয়া আছে,
গুণোত্তর ধারার ১ম পদ a = 4
সাধারণ অনুপাত r 

এবং গুণোত্তর ধারার চতুর্থ পদ = 108
⇒ ar4 - 1 = 108
⇒ 4×r3 = 108
⇒ r3 =108/4
⇒ r3 = 27
∴ r = 3 

∴ তৃতীয় পদ = ar3 - 1
                   = 4×(3)2
                   = 4 × 9
                   = 36
৪৬.
একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হত। টেবিলের ক্রয়মূল্য কত? 
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ৬০০টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৬০০টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০০টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে , 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা =  ৯০ টাকা 
৫% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০+ ৫) টাকা =  ১০৫ টাকা 

উভয় বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য = ১০৫ - ৯০ 
                                                   = ১৫ টাকা 

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা 
বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৯০/১৫টাকা 
                                                           = ৬০০ টাকা
৪৭.
১ ডাইন সমান কত?
  1. ক) ০.০০০১ নিউটন
  2. খ) ০.০০০০১ নিউটন
  3. গ) ০.০০১ নিউটন
  4. ঘ) ০.০১ নিউটন
সঠিক উত্তর:
খ) ০.০০০০১ নিউটন
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০০০১ নিউটন
ব্যাখ্যা
SI পদ্ধতিতে বলের একক নিউটন।
C.G.S পদ্ধতিতে বলের একক ডাইন।
১ ডাইন = ০.০০০০১ নিউটন। 
 
উৎস: ব্রিটানিকা। 
৪৮.
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
  1. ক) হ্রদের পানি
  2. খ) ঝরনার পানি
  3. গ) পুকুরের পানি
  4. ঘ) সাগরের পানি
সঠিক উত্তর:
খ) ঝরনার পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝরনার পানি
ব্যাখ্যা
আবদ্ধ পানি (যেমন: হ্রদের পানি, পুকুরের পানি) এর চেয়ে দ্রুত চলমান পানিতে (যেমন: পাহাড়ি ঝরনা, নদী) অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। 
Rapidly moving water, such as in a mountain stream or large river, tends to contain a lot of dissolved oxygen, whereas stagnant water contains less.

Source: usgs.gov and others.
৪৯.
অ্যামিনো এসিড নিচের কোনটির গাঠনিক একক?
  1. ক) ভিটামিন
  2. খ) ফ্যাট
  3. গ) স্টার্চ
  4. ঘ) প্রোটিন
সঠিক উত্তর:
ঘ) প্রোটিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রোটিন
ব্যাখ্যা
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত। আমিষের একক হল অ্যামাইনো এসিড।
আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামাইনো এসিড পাওয়া গেছে যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড।
সূত্র: বিজ্ঞান : নবম-দশম শ্রেণী

সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান।

মানব শরীরে ২০ টি অ্যামিনো এসিড রয়েছে, যা প্রোটিন গঠনে সহায়তা করে।
উৎসঃ ব্রিটানিকা।
৫০.
শিশুর বয়স কত হলে পেন্টাভ্যালেন্ট ও ওপিভি টিকার প্রথম ডােজ দিতে হয়?
  1. ক) ৪৯ দিন
  2. খ) ৬০ দিন
  3. গ) ৪২ দিন
  4. ঘ) ৫৬ দিন
সঠিক উত্তর:
গ) ৪২ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২ দিন
ব্যাখ্যা
- শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন পূর্ণ হলেই পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) ও ওপিভি টিকার প্রথম ডােজ দিতে হবে জন্মের প্রথম বছরেই। 
- সবগুলাে টিকা দেয়ার জন্য কমপক্ষে ৪ বার টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে ।
- শিশুর বয়স ৯ মাস পূর্ণ হয়ে ১০ মাসে পড়লেই হামের টিকা এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হবে। 
- ১৫ বছর বয়স হলেই সকল মহিলাদের ধনুষ্টংকারের প্রতিষেধক টিটি টিকা দেয়া শুরু করতে হবে এবং সময়সূচি অনুযায়ী ৫ ডােজ টিটি টিকা নেয়া শেষ করতে হবে। 
- ১-৫ বছর বয়সী শিশুকে ৬ মাস অন্তর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট। 
৫১.
তড়িৎপ্রবাহ পরিমাপ করা হয় কোনটির সাহায্যে?
  1. ক) তড়িৎবীক্ষণ যন্ত্র
  2. খ) অ্যামিটার
  3. গ) ভোল্টমিটারের
  4. ঘ) ক্যালরিমিটার
সঠিক উত্তর:
খ) অ্যামিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যামিটার
ব্যাখ্যা
- অ্যামিটার ব্যবহৃত হয় তড়িৎপ্রবাহ পরিমাপের জন্য।
- কোনো বস্তুতে উপস্থিত আধানের অস্তিত্ব নির্ণয় করা হয় তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে।
- বিভব পার্থক্য নির্ণয় করা হয় ভোল্টমিটারের সাহায্যে।
- তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালরিমিটার। 

সূত্র: মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, নবম-দশম শ্রেণি। 
৫২.
দেহ থেকে হৃদপিন্ডে রক্ত বহন করে নিয়ে যায় যে রক্তনালী -
  1. ক) আর্টারি
  2. খ) ক্যাপিলারি
  3. গ) ভেইন
  4. ঘ) নার্ভ
সঠিক উত্তর:
গ) ভেইন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভেইন
ব্যাখ্যা
- যে সব রক্তনালির মাধ্যমে রক্ত হৃদপিন্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে বাহিত হয়, তাকে ধমনি বা আর্টারি (Artory) বলে।
- যে সব রক্তনালীর মাধ্যমে সাধারণত কার্বন ডাই-অক্সাইডসমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিন্ডে বহন করে নিয়ে
আসে, তাদের শিরা (Vein) বলে।
 
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৩.
রেকটিফায়ার নিচের কোন কাজটি করে?
  1. ক) Direct current কে Alternating current এ রূপান্তর।
  2. খ) Alternating current কে Direct current এ রূপান্তর।
  3. গ) Input এর প্রদত্ত সংকেতকে Output এ বিবর্ধন।
  4. ঘ) উপরের সবগুলো।
সঠিক উত্তর:
খ) Alternating current কে Direct current এ রূপান্তর।
উত্তর
সঠিক উত্তর:
খ) Alternating current কে Direct current এ রূপান্তর।
ব্যাখ্যা
- ব্যাটারি বা শুষ্ক কোষ হলো ডিসি প্রবাহের প্রধান উৎস। কিন্তু এদের ভোল্টেজ বেশ কম এবং এগুলো প্রায়ই পরিবর্তন করতে হয় বলে বেশ ব্যয়বহুল। 

- অর্থাৎ ব্যাটারি দ্বারা আমাদের সব প্রয়োজন মিটানো সম্বব নয়। তাই আমাদের প্রয়োজন বৈদ্যুতিক সরবরাহ লাইনের দিক পরিবর্তী তথা এসি ভোল্টেজকে একমুখী তথা ডিসি ভোল্টেজ রূপান্তরিত করা।
 
- যে প্রক্রিয়ায় এই রূপান্তরের কাজটি সম্পন্ন করা হয় তাকে বলে রেকটিফিকেশন বা একমুখীকরণ।
- যে প্রক্রিয়ায় পরিবর্তী প্রবাহ (Alternating current) বা ভোল্টেজকে একমুখী প্রবাহ ((Direct current-) বা ভোল্টেজে রূপান্তর করা হয় তাকে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলে।
- একমুখীকরণের কাজটি যে যন্ত্র দ্বারা সম্পন্ন করা হয় তাকে রেফটিফায়ার বলে।
 
উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৪.
নিচের কোন উক্তিটি সত্য নয়?
  1. ক) ক্যাশ মেমােরির চেয়ে রেজিস্টারের আকার ছোট।
  2. খ) রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির গতি বেশি।
  3. গ) রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যে যুক্ত থাকে।
  4. ঘ) উপরের সবগুলো সত্য।
সঠিক উত্তর:
খ) রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির গতি বেশি।
উত্তর
সঠিক উত্তর:
খ) রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির গতি বেশি।
ব্যাখ্যা
- কম্পিউটারের রেজিস্টার মেমোরি একসেস  সবচেয়ে কম।
- কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলক বেশি।
- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।
- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।
- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম।


উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
 
৫৫.
নিচের কোনটি কম্পিউটার অ্যান্টিভাইরাস নয়?
  1. ক) নরটন
  2. খ) হপার.আর
  3. গ) কোবরা
  4. ঘ) এভিজি
সঠিক উত্তর:
খ) হপার.আর
উত্তর
সঠিক উত্তর:
খ) হপার.আর
ব্যাখ্যা
কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
- AVG,
- AVIRA,
- AVAST,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus,
- PC Tools Antivirus ইত্যাদি।

অন্যদিকে, এক্স ৯৭এম/হপার.আর হলো একটি ভাইরাস।
৫৬.
ইন্টারনেটের সাথে সম্পৃক্ত প্রটোকল নয় কোনটি?
  1. ক) SMTP
  2. খ) C++
  3. গ) POP3
  4. ঘ) IMAP
সঠিক উত্তর:
খ) C++
উত্তর
সঠিক উত্তর:
খ) C++
ব্যাখ্যা
ইন্টারনেট কমিউনিকেশন্সে ডেটা ট্রান্সমিট পদ্ধতি নিয়ন্ত্রণ করার পদ্ধতিই প্রটোকল।
অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের সুপরিকল্পিত রীতিনীতিই হলো প্রটোকল।
উল্লিখিত অপশন সমূহের মধ্যে C++ হলো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
বাকি সবগুলো ইন্টারনেটে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রটোকল।
৫৭.
মডেমের কোন অংশটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
  1. ক) মডুলেটর
  2. খ) ডিমডুলেটর
  3. গ) ট্রান্সলেটর
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) মডুলেটর
উত্তর
সঠিক উত্তর:
ক) মডুলেটর
ব্যাখ্যা
মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানে সহায়তা করে। মডেমের দুটি অংশ। যথা:
- মডুলেটর ও
- ডি-মডুলেটর
 
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে। এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন। 
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

 
৫৮.
কোন কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MIPS এককে?
  1. ক) মাইক্রোকম্পিউটার
  2. খ) মেইনফ্রেম কম্পিউটার
  3. গ) সুপার কম্পিউটারের
  4. ঘ) পার্সোনাল কম্পিউটার
সঠিক উত্তর:
খ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
খ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
- সাধারণত মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MHz বা GHz এ।
 - কিন্তু মিনি ও মেইনফ্রেম কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MIPS (Millions of Instructions per Second) বা BIPS (Billions of Instructions per Second) এ।
 - আবার সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MFLOPS (Millions of Floating Point Operations per Second), GFLOPS (Giga of Floating Point Operations per Second), TFLOPS (Tera of Floating Point Operations per Second) ইত্যাদিতে। 
 
সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৯.
নিচের কোনটি ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর?
  1. ক) ৮০৮৬
  2. খ) ৮০৪৮৬
  3. গ) ৮০৮৮
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ৮০৪৮৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০৪৮৬
ব্যাখ্যা
প্রথম মাইক্রোপ্রসেসর হলো ইন্টেল 4004, যা ১৯৭১ সালে উদ্ভাবিত হয়। 
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

উৎস: ব্রিটানিকা।
৬০.
যদি log8x = 2/3 হয়, তবে x এর মান কত?
  1. ক) 3/4
  2. খ) 1/4
  3. গ) 4
  4. ঘ) 4/5
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
log8x = 2/3
x = 82/3
x = (23)2/3
x = 22
x = 4
৬১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
1, 9, 25, 49, 81, ?
  1. ক) 121
  2. খ) 119
  3. গ) 117
  4. ঘ) 115
সঠিক উত্তর:
ক) 121
উত্তর
সঠিক উত্তর:
ক) 121
ব্যাখ্যা
ধারটি ধারাবাহিক বিজোড় সংখ্যার বর্গ নিয়ে গঠিত।
অর্থাৎ 
12 = 1
32 = 9
52 = 25
72 = 49
92 = 81 
112 = 121
৬২.
নিচের কোনটি অন্যগুলির চেয়ে আলাদা? 
  1. ক) Aeroplane
  2. খ) Car
  3. গ) Scooter
  4. ঘ) Truck
সঠিক উত্তর:
ক) Aeroplane
উত্তর
সঠিক উত্তর:
ক) Aeroplane
ব্যাখ্যা
Aeroplane আকাশে উড়ে চলে।  
অন্য সবগুলো রাস্তায় চলে।
৬৩.
তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে 15 বেশি। প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? 
  1. ক) 28
  2. খ) 30
  3. গ) 32
  4. ঘ) 26
সঠিক উত্তর:
খ) 30
উত্তর
সঠিক উত্তর:
খ) 30
ব্যাখ্যা
ধরি,
১ম সংখ্যাকে a 
২য় সংখ্যাকে b 
৩য় সংখ্যাকে c 

প্রশ্নমতে, 
{(a + b)/2} - {(b + c)/2} = 15
(a + b - b - c)/2 = 15 
(a - c)/2 = 15 
a - c = 30
৬৪.
প্যাটার্ন সমাপ্ত করতে কোন চিত্রটির প্রয়োজন? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্যাটার্ন সমাপ্ত করতে অপশন গ চিত্রটি প্রয়োজন

৬৫.
যদি ৩ × ৩ = ৮১, ৫ × ৪ = ৪০০, ৬ × ৩ = ৩২৪ হয়, তবে ৪ × ৪ = ?
  1. ক) ২২৩
  2. খ) ২৭৮
  3. গ) ২৪৪
  4. ঘ) ২৫৬
সঠিক উত্তর:
ঘ) ২৫৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫৬
ব্যাখ্যা
এখানে
৩ × ৩= ৯             (৯) = ৮১
৫ × ৪ = ২০           (২০) =৪০০
৬ × ৩ = ১৮           (১৮) = ৩২৪
৪ × ৪ = ১৬            (১৬) = ২৫৬
৬৬.
যদি ২০০১ সালের ১লা জানুয়ারি রবিবার হয়, ২০০২ সালের ১লা জানুয়ারি কী বার হবে? 
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
গ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমবার
ব্যাখ্যা
লিপ ইয়ার বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
লিপ ইয়ার হলে একদিন বাড়তি যোগ করতে হয়।
২০০১ সালের ১লা জানুয়ারি রবিবার, তাই ২০০১ সালের ৩১ ডিসেম্বর রবিবার
২০০২ সালের ১লা জানুয়ারি সোমবার হবে। 
৬৭.
1360 টাকা A,B ,C এর মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন A পায় B এর 2/3 অংশ B পায় C এর 1/4 অংশ। তাহলে A কত টাকা পাবে? 
  1. ক) 200 টাকা
  2. খ) 120 টাকা
  3. গ) 160 টাকা
  4. ঘ) 240 টাকা
সঠিক উত্তর:
গ) 160 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 160 টাকা
ব্যাখ্যা
ধরি, 
C পায়  = x টাকা 
B পায়  =  x এর 1/4 অংশ
            =x /4 টাকা 

A পায়  =(x /4) এর 2/3 অংশ
           = x /6 টাকা 

প্রশ্নমতে, 
(x/6) + (x/4) + x = 1360
(2x + 3x + 12x)/12 = 1360
17x/12 = 1360 
17x = 1360 × 12
x = (1360 × 12)/17
x = 960

A পায় = 960/6 = 160 টাকা
৬৮.
4 : 30 মিনিটে ঘড়ির ঘণ্টার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 75°
সঠিক উত্তর:
খ) 45°
উত্তর
সঠিক উত্তর:
খ) 45°
ব্যাখ্যা
আমরা জানি,
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = | (11 × M - H × 60 )/2 |°

নির্ণেয় কোণ = | ( 11 × 30 -  60 × 4)/2 |°
                   = ।330 - 240/2 |°     
                   = 90°/2
                   = 45°
৬৯.
একটি ছেলের ছবির দেখিয়ে রবিন বলেন, 'সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে।' সেই ছেলের সাথে রবিনের সম্পর্ক কী?
  1. ক) বাবা
  2. খ) চাচা
  3. গ) মামা
  4. ঘ) ভাই
সঠিক উত্তর:
ক) বাবা
উত্তর
সঠিক উত্তর:
ক) বাবা
ব্যাখ্যা
ছবির ছেলেটি রবিনের মায়ের ছেলের একমাত্র ছেলে অর্থাৎ রবিনের ছেলে।
তাই, রবিন ছেলের বাবা।
৭০.
X বিন্দু থেকে শুরু করে, রাফসান পশ্চিম দিকে 15 মিটার হাঁটলেন। তিনি বাম দিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন। তিনি তারপর বাম দিকে ঘুরলেন এবং 15 মিটার হাঁটলেন। এরপরে তিনি ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলেন। রাফসান এখন X থেকে কত দূরে এবং কোন দিকে আছে?
  1. ক) 35 মিটার পূর্বে
  2. খ) 27 মিটার উত্তরে
  3. গ) 32 মিটার দক্ষিণে
  4. ঘ) 30 মিটার পশ্চিমে
সঠিক উত্তর:
গ) 32 মিটার দক্ষিণে
উত্তর
সঠিক উত্তর:
গ) 32 মিটার দক্ষিণে
ব্যাখ্যা



 
নির্ণেয় দূরত্ব = (20 +12) মিটার 
                    = 32 মিটার 
রাফসান এখন X থেকে দক্ষিণ দিকে আছে।
৭১.
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কয়টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
ব্যাখ্যা
- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচটি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৭৭ সালে প্রথম,
- ১৯৮৩-৮৪ সালে দ্বিতীয় (শহর ও পল্লী অঞ্চলে পৃথকভাবে পরিচালিত প্রথম কৃষিশুমারি)
- ১৯৯৬ সালে তৃতীয় (শুধু পল্লী অঞ্চলে অনুষ্ঠিত কৃষিশুমারি) এবং
- ২০০৮ সালে চতুর্থ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় (দেশের প্রথম পূণাঙ্গ কৃষিশুমারি অর্থাৎ শহর ও পল্লী অঞ্চলে একসাথে পরিচালিত হয় )।
- সর্বশেষ ২০১৯ সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।

উৎস:-  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
৭২.
সম্প্রতি আইসিসি প্রকাশিত টি-২০ ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় কোন বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন?
  1. ক) মাশরাফি বিন মরতুজা
  2. খ) মোহাম্মদ রফিক
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) মোহাম্মদ আশরাফুল
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
- আইসিসি প্রকাশিত টি-২০ ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান স্থান পেয়েছেন।
- তিনি ৪০৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছেন। 
- ৫৫৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার সেন ওয়াটসন।

তথ্যসূত্র:- আইসিসি এবং যমুনা টিভি।
৭৩.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
  1. ক) ৭১.২
  2. খ) ৭২.৮
  3. গ) ৭৩.২
  4. ঘ) ৭৪.৫
সঠিক উত্তর:
খ) ৭২.৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২.৮
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৮ বছর।
- নারীদের গড় আয়ু-৭৪.৫ বছর।
- পুরুষের গড় আয়ু-৭১.২ বছর।

তথ্যসূত্র:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৭৪.
'ট্রেজারি বেঞ্চ' কী?
  1. ক) স্পিকারের আসন
  2. খ) প্রধানমন্ত্রীর আসন
  3. গ) সংসদ-কক্ষের সামনের দিকের আসন
  4. ঘ) রাষ্ট্রপতির আসন
সঠিক উত্তর:
গ) সংসদ-কক্ষের সামনের দিকের আসন
উত্তর
সঠিক উত্তর:
গ) সংসদ-কক্ষের সামনের দিকের আসন
ব্যাখ্যা
- সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ। 
- সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ সামনের সারিতে বসেন। 
- স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ। 
- ট্রেজারি বেঞ্চকে ‘ফ্রন্ট বেঞ্চ’ও বলা হয়।
- সংসদে সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পেছনের সারিতে বসেন তাদের বলা হয় ব্যাকবেঞ্চার। 
- এ সদস্যগণ সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নন, আবার বিরোধী দলের নেতৃস্থানীয়ও নন। তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পেছনের সারিতে বসেন।

তথ্যসূত্র - Marriam Webster এবং বাংলাপিডিয়া।
৭৫.
বাংলাদেশ প্রথমবারের মতো কোন সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়?
  1. ক) UNICEF
  2. খ) UN Women
  3. গ) UN Habitat
  4. ঘ) UNWTO
সঠিক উত্তর:
খ) UN Women
উত্তর
সঠিক উত্তর:
খ) UN Women
ব্যাখ্যা
- UN Women'র নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয় - বাংলাদেশ।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে ইউএন ওমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র:- প্রথম আলো রিপোর্ট।
৭৬.
বাংলাদেশে এ পর্যন্ত কতবার সামরিক আইন জারি করা হয়?
  1. ক) ২ বার
  2. খ) ৩ বার
  3. গ) ৪ বার
  4. ঘ) ৫ বার
সঠিক উত্তর:
ক) ২ বার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ বার
ব্যাখ্যা
- বাংলাদেশে এ পর্যন্ত ২ বার সামরিক আইন জারি করা হয়।
-১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৭৫ সালের ২০ আগস্ট খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতাসীন হয়ে দেশে প্রথম সামরিক আইন জারি করে।
- ১৯৭৯ সালের ৯ এপ্রিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক আইন প্রত্যাহার করেন।
- দ্বিতীয়বার ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদ কর্তৃক সামরিক আইন জারি করা হয়।
- যা ১৯৮৬ সালের ১০ নভেম্বর প্রত্যাহার করা হয়।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৭৭.
পারিবারিক কাঠামো পিতৃত্রান্তিক নয় কোন উপজাতির?
  1. ক) খাসিয়া
  2. খ) গারো
  3. গ) সাঁওতাল
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
- বাংলাদেশে বসবাসকারী ৫০টি উপজাতির মধ্যে খাসিয়া এবং গারো বা মান্দি সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
- খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
- গারো বাংলাদেশের অন্যতম প্রধান উপজাতি গোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের প্রধান আবাসস্থল।
- এছাড়াও শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায়ও এরা বসবাস করে।
- বাকি সবগুলো উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট জেলা সমূহের ওয়েবসাইট।
৭৮.
কতজন সদস্য নিয়ে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
  1. ক) ৩০ জন
  2. খ) ৩৫ জন
  3. গ) ৪০ জন
  4. ঘ) ৪৫ জন
সঠিক উত্তর:
গ) ৪০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ জন
ব্যাখ্যা

- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
- কাজী গোলাম মাহবুবকে আহবায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- এই সভায় ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের দিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।
- ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে তমুদ্দিন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঞা।
- ১৯৪৮ সালের ২ মার্চ ছাত্রসমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এ পরিষদের আহবায়ক মনোনীত হন শামসুল আলম।
- ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন আবদুল মতিন।

তথ্যসূত্র :- ইতিহাস প্রথম পত্র - এইচ এস সি ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণী।

৭৯.
সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু হয় কততম সংশোধনীর মাধ্যমে?
  1. ক) চতুর্থ সংশোধনী
  2. খ) পঞ্চম সংশোধনী
  3. গ) অষ্টম সংশোধনী
  4. ঘ) দ্বাদশ সংশোধনী
সঠিক উত্তর:
ক) চতুর্থ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
ক) চতুর্থ সংশোধনী
ব্যাখ্যা
চতুর্থ সংশোধনী-
- উত্থাপন: ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি।
- উত্থাপনকারী: আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর উত্থাপন করেন।
- গৃহীত ও রাষ্ট্রপতির সম্মতি লাভ:: ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি।
আলোচ্য বিষয়-
- সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির প্রবর্তন।
- জাতীয় সংসদের কতক ক্ষমতা খর্ব করা হয়; বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা খর্ব হয়; সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারসমূহ রক্ষা ও প্রয়োগের এখতিয়ার থেকে বঞ্চিত হয়।
- ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহিত হয়। এই সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।

উৎস:- বাংলাদেশের সংবিধান।
৮০.
নিচের কোনটি সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মাপকাঠি?
  1. ক) সংসদ -সদস্যের নির্বাচনে ভোটার তালিকাভুক্ত হতে হবে
  2. খ) অন্যূন ২৫ বছর বয়স হওয়া
  3. গ) সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দান করলে
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
সংসদ সদস্য হবার যোগ্যতা:-
১।সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ বছর বয়স্ক বাংলাদেশী যেকোন নাগরিক সংসদ সদস্য হবার যোগ্যতা রাখে।
২।তার নাম সংসদ -সদস্যের নির্বাচনে ভোটার তালিকাভুক্ত হতে হবে।

অযোগ্যতা :-
অপ্রকৃতিস্থ, দেউলিয়া, বিদেশী নাগরিকত্ব অর্জন, কোন অপরাধে দুই বছরের জন্য সাজাপ্রাপ্ত নাগরিক সংসদ সদস্য হতে পারবে না।
সংসদ সদস্য পদের আসন শূন্য হওয়ার কারন:-
১।কোন সংসদ সদস্য নিজের ইচ্ছায় পদত্যাগ দাখিল করলে অথবা একাধারে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল হবে।
২। তাছাড়া তিনি যে দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে সে দলের বিপক্ষে ভোট দান করলেও তাঁর সদস্যপদ বাতিল হবে। 
৩। নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে ৯০ দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত  শপথ গ্রহন বা ঘোষণা করতে ও শপথপত্রে বা  ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থ হন । তাহলে  তাঁর সদস্যপদ বাতিল হবে।

তথ্যসূত্র:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৮১.
মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য 'সর্বদলীয় উপদেষ্টা পরিষদ' গঠিত হয় কবে?
  1. ক) ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর
  2. খ) ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর
  3. গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
  4. ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
সঠিক উত্তর:
ক) ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- একাত্তরের ৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য আওয়ামী লীগসহ পাঁচটি দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় ৮ সদস্যের 'সর্বদলীয় উপদেষ্টা পরিষদ'।
- এই পরিষদের নেতৃবৃন্দ মূলত মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর একাত্তরের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত মুজিবনগর সরকারকেই সার্বিক সহযোগিতা দিয়েছিল।
- আনুষ্ঠানিকভাবে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করায় বিশ্বব্যাপী মুজিবনগর সরকার একটিই বার্তা দিয়েছিল, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবি বাঙালির সর্বজনীন; কোনো দল বা গোষ্ঠীর একক কোনো বিষয় নয়।
- ভারতের কলকাতায় গঠন করা হয় 'জাতীয় উপদেষ্টা কমিটি', যা 'সর্বদলীয় উপদেষ্টা পরিষদ' নামে পরিচিতি লাভ করে।

৮ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ছিলেন -
- আহবায়ক ছিলেন - তাজউদ্দীন আহমেদ।
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা।
কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন-
- অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি)
- মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি)
- মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা)
- ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)

উৎস- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক এবং নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২.
বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কুয়েত
  3. গ) সৌদি আরব
  4. ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
ব্যাখ্যা
- প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
- ২০২০-২১ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে (৩,৯৩১.১১ মিলিয়ন মার্কিন ডলার)।
- দ্বিতীয় - সংযুক্ত আরব আমিরাত, তৃতীয় - কুয়েত।
- পশ্চিমা ও ইউরোপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাষ্ট্র।

উৎস:- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ‘জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’, বাংলাদেশ ব্যাংক
৮৩.
বাংলাদেশে কর নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সাথে জড়িত প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) একনেক
  2. খ) এনইসি
  3. গ) এনবিআর
  4. ঘ) অর্থ মন্ত্রনালয়
সঠিক উত্তর:
গ) এনবিআর
উত্তর
সঠিক উত্তর:
গ) এনবিআর
ব্যাখ্যা
- সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বাংলাদেশের কর নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সাথে জড়িত।
- জাতীয় রাজস্ব বোর্ড সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার কাজে নিয়োজিত অর্থ মন্ত্রণালয়াধীন একটি সংস্থা।
- জাতীয় রাজস্ব বোর্ড অর্জিত রাজস্ব দেশের বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদের অন্যতম উৎস এবং দেশ ও অর্থনীতির স্বয়ম্ভরতা অর্জনের অন্যতম নিয়ামক।
- জাতীয় রাজস্ব বোর্ড ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ৭৬ (The National Board of Revenue Order, 1972) এর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। 

তথ্যসূত্র:- nbr.gov.bd
৮৪.
নিচের কোন নেতা চার খলিফার অর্ন্তভূক্ত নন?
  1. ক) আ. স. ম. আব্দুর রব
  2. খ) এ কে খন্দকার
  3. গ) আব্দুল কুদ্দুস মাখন
  4. ঘ) নুরে আলম সিদ্দিকী
সঠিক উত্তর:
খ) এ কে খন্দকার
উত্তর
সঠিক উত্তর:
খ) এ কে খন্দকার
ব্যাখ্যা

- বঙ্গবন্ধুর নির্দেশে ১ মার্চ “স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ” গঠিত হয় ।
“স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ” - এর সদস্যগণ হলেন -

১. নুরে আলম সিদ্দিকী (সভাপতি, ছাত্রলীগ)
২. শাজাহান সিরাজ (সাধারণ সম্পাদক, ছাত্রলীগ)
৩. আ. স. ম. আব্দুর রব (সহ-সভাপতি, ডাকসু)
৪. আব্দুল কুদ্দুস মাখন (সাধারণ সম্পাদক, ডাকসু)
- এই ৪ ছাত্র নেতাকে মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হত।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন - এ কে খন্দকার।

উৎস:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক এবং নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫.
লিসবন চুক্তির বিষয়বস্তু কী ছিল?
  1. ক) ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা করা।
  2. খ) ইউরোপীয় ইউনিয়নকে পুনর্গঠন করা।
  3. গ) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য উদারীকরণ।
  4. ঘ) আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা।
সঠিক উত্তর:
খ) ইউরোপীয় ইউনিয়নকে পুনর্গঠন করা।
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরোপীয় ইউনিয়নকে পুনর্গঠন করা।
ব্যাখ্যা
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে।
- এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
- এই চুক্তিটি কার্যকর হয় ২০০৯ সালে।
- এই চুক্তির মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়।

উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।
৮৬.
বিশ্বব্যাংক কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৪
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৪৭
সঠিক উত্তর:
খ) ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৫
ব্যাখ্যা
বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা যা দরিদ্র দেশগুলোর বড় বড় অর্থনৈতিক প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকারকে অনুদান ও ঋণ প্রদান করে থাকে।
- বিশ্বব্যাংক বলতে মূলত আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (International Bank for Reconstruction and Development - IBRD) ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (International Development Association - IDA) - কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক মোট ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এবং এদের একত্রে বিশ্বব্যাংক গ্রুপ (The World Bank Group) বলা হয়।

এক নজরে বিশ্বব্যাংক:
• প্রতিষ্ঠাকাল:
- গঠনের সিদ্ধান্ত -- ৪ জুলাই, ১৯৪৪ সাল
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা -- ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল
- কার্যক্রম শুরু -- জুন, ১৯৪৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
• সদস্য সংখ্যা - ১৮৯টি দেশ
(সর্বশেষ সদস্য - নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ২৬টি
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন - Bretton Woods Conference
•  সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র

উৎস: বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৮৭.
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদরদপ্তর কোথায়?
  1. ক) বান্দুং
  2. খ) বন
  3. গ) ইনচন
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
গ) ইনচন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনচন
ব্যাখ্যা
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অবস্থিত।
- এই ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার উন্নয়নশীল গুলোকে সহায়তা করা হয়।
- এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা প্রদান করা হয়। উন্নত দেশসমূহ এ ফান্ডে অর্থ সহায়তা দিয়ে থাকে।

তথ্যসূত্র:- গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৮৮.
Index of Economic Freedom - 2022 অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
ঘ) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক:
মার্চ ২০২২ যুক্তরাষ্ট্রের ‘The Heritage Foundation’ অর্থনৈতিক স্বাধীনতা সূচক প্রকাশ করে ‘2022 Index of Economic Freedom’ শিরোনামে।
সূচক অনুযায়ী -
শীর্ষ ৫ দেশ:
১. সিঙ্গাপুর,
২. সুইজারল্যান্ড,
৩. আয়ারল্যান্ড,
৪. লুক্সেমবার্গ ও
৫. নিউজিল্যান্ড।

সর্বনিম্ন ৫ দেশ:
১৭৭. উত্তর কোরিয়া,
১৭৭. ভেনিজুয়েলা,
১৭৬. কিউবা,
১৭৫. সুদান ও
১৭৪. জিম্বাবুয়ে।
(আফগানিস্তান, ইরাক, লিবিয়া, লিচটেনস্টেইন, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন – দেশগুলোকে সূচকে অন্তর্ভূক্ত করা হয়নি।)

বাংলাদেশের অবস্থান - ১৩৭তম।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৮৯.
আয়রন ডোম (Iron Dome) কী?
  1. ক) ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপনাস্ত্র
  2. খ) পারমাণবিক ওয়ারহ্যাড
  3. গ) ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
  4. ঘ) যুদ্ধ জাহাজ
সঠিক উত্তর:
গ) ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
ইসরায়েলের উদ্ভাবিত ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম - আয়রন ডোম (Iron Dome)
- এটি তৈরি করে ইসরায়েলের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান Rafael Advanced Defense Systems.
- আয়রন ডোম যেকোনো আবহাওয়ায় কার্যকর থাকে এবং সহজে বহনযোগ্য।
- ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে এটি আরো শক্তিশালী করে।
- হিজবুল্লাহর রকেট হামলা থেকে বাঁচার জন্য ইসরায়েল ২০১১ সালে প্রথম আয়রন ডোম ব্যবহার করে।

উৎস: বি.বি.সি প্রতিবেদন।
-----------
৯০.
'United Nations Framework Convention on Climate Change' স্বাক্ষরিত হয় কোন শহরে?
  1. ক) রিও ডি জেনেরিও
  2. খ) প্যারিস
  3. গ) বন
  4. ঘ) কোপেনহেগেন
সঠিক উত্তর:
ক) রিও ডি জেনেরিও
উত্তর
সঠিক উত্তর:
ক) রিও ডি জেনেরিও
ব্যাখ্যা
UNFCCC:
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা চুক্তি UNFCCC - এর পূর্ণরূপ - United Nations Framework Convention on Climate Change।
- এটি একটি পরিবেশগত চুক্তি যা ১৯৯২ সালের ৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে ধরিত্রী সম্মেলনে (৩ - ১৪ জুন, ১৯৯২) স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২১ মার্চ, ১৯৯৪ সাল থেকে।

এক নজরে UNFCCC:
- প্রতিষ্ঠাকাল -- চুক্তি স্বাক্ষর - ৪ জুন, ১৯৯২ সাল ও চুক্তি কার্যকর -- ২১ মার্চ, ১৯৯৪ সাল
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ -- ১৯৭টি
- সদরদপ্তর -- বন, জার্মানি
- বাংলাদেশ ও UNFCCC -- চুক্তি স্বাক্ষর - ৯ জুন, ১৯৯২ সাল এবং  চুক্তি অনুমোদন - ১৫ এপ্রিল, ১৯৯৪ সাল।

- Conference of the Parties (COP) - হচ্ছে UNFCCC - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।
- প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC - এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
- কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে। এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯২ সালে UNFCCC - এর দপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর - জার্মানির বনে অবস্থিত। তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
৯১.
OIC প্রতিষ্ঠিত হয় কোন ঘটনার প্রেক্ষিতে?
  1. ক) আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
  2. খ) প্রথম উপসাগরীয় যুদ্ধ
  3. গ) সুয়েজ খাল জাতীয়করণ
  4. ঘ) চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ
সঠিক উত্তর:
ক) আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
উত্তর
সঠিক উত্তর:
ক) আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র:- ওআইসি ওয়েবসাইট।
৯২.
নিচের কোনটি ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য?
  1. ক) শৃঙ্খলাবদ্ধ ইকোসিস্টেম
  2. খ) লবনাক্ত সমতলভূমি
  3. গ) জোয়ার ভাটা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।
- উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত।
- এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।
- বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি। 

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৯৩.
বাংলাদেশে সাধারণত কয় ধরনের বন্যা সংঘটিত হয়ে থাকে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
- বাংলাদেশে সাধারণত চার ধরনের বন্যা সংঘটিত হয়।
এগুলো হলো:
১। বৃষ্টিজনিত বন্যা
২। উপকূলীয় বন্যা
৩। নদীসৃষ্ট বন্যা
৪। আকস্মিক বন্যা।

বাংলাদেশেরে উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ী নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে।
- এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-নভেম্বর মাসে বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ী নদীর উপচে পড়া পানির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়।
- আকস্মিক বন্যায় হাওরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

তথ্যসূত্র:- বন্যা সাড়াদান ও প্রস্তুতি পরিকল্পনা : বাংলাদেশ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
৯৪.
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে কোনটি সঠিক নয়?
  1. ক) টেকনাফ উপজেলা থেকে ৯ কিমি দক্ষিণে অবস্থিত
  2. খ) স্থানীয় জনসাধারণের কাছে নারিকেল জিনজিরা নামে পরিচিত
  3. গ) সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৩.৬ মিটার উপরে
  4. ঘ) বাংলাদেশের সর্ব-উত্তরের ইউনিয়ন
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশের সর্ব-উত্তরের ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশের সর্ব-উত্তরের ইউনিয়ন
ব্যাখ্যা
- সেন্ট মার্টিনস দ্বীপ  বাংলাদেশের সর্বদক্ষিণ অংশে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে ৯ কিমি দক্ষিণে গড়ে ওঠা একটি ছোট দ্বীপ।
- মায়ানমারের উত্তর-পশ্চিম উপকূল থেকে ৮ কিমি পশ্চিমে নাফ নদীর মুখে দ্বীপটি অবস্থিত।
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান।
- স্থানীয় জনসাধারণ এটিকে নারিকেল জিনজিরা নামে চেনে।
- সর্বতোভাবে দ্বীপটি সমতল এবং সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৩.৬ মিটার উপরে।
- ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত। উত্তরাঞ্চলীয় অংশকে বলা হয় নারিকেল জিনজিরা বা উত্তর পাড়া এবং এ অংশ ২,১৩৪ মিটার দীর্ঘ ও ১,৪০২ মিটার প্রশস্ত। 

- বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন বাংলাবান্ধা।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৯৫.
বড় পুকুড়িয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
  1. ক) বিরামপুর
  2. খ) চিরিরবন্দর
  3. গ) পার্বতীপুর
  4. ঘ) নবাবগঞ্জ
সঠিক উত্তর:
গ) পার্বতীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) পার্বতীপুর
ব্যাখ্যা
- বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি।
- এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত।
- এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে।
- এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

তথ্যসূত্র:- পার্বতীপুর উপজেলা ওয়েবসাইট।
৯৬.
'সোয়াচ অব নো গ্রাউন্ড' কী নামে পরিচিত?
  1. ক) গঙ্গা খাদ
  2. খ) গিরি খাদ
  3. গ) বেঙ্গল ফ্যান
  4. ঘ) উমা খাদ
সঠিক উত্তর:
ক) গঙ্গা খাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) গঙ্গা খাদ
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground):
- সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে। বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- সোয়াচ অফ নো গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় ১৩৫০ মি।
- সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা।
- 'বেঙ্গল ফ্যান' ভূমি রূপটি পাওয়া যায় বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৯৭.
“Man and citizen” গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) টমাস হবস
  2. খ) জ্যা জ্যাক রুঁশো
  3. গ) মন্টেস্কু
  4. ঘ) বার্ট্রান্ড রাসেল
সঠিক উত্তর:
ক) টমাস হবস
উত্তর
সঠিক উত্তর:
ক) টমাস হবস
ব্যাখ্যা
- Thomas Hobbes, (born April 5, 1588, Westport, Wiltshire, England—died December 4, 1679, Hardwick Hall, Derbyshire), English philosopher, scientist, and historian, best known for his political philosophy.
- Man and Citizen - দার্শনিক থমাস হবসের লেখা একটি বিখ্যাত বই।
তার আরো কয়েকটি বিখ্যাত বই -
- Leviathan
- Behemoth
- De Corpore
- A Dialogue Between a Philosopher and a Student of the Common Laws of England
- Writings on Common Law and Hereditary Right ইত্যাদি।

- ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর সবচেয়ে বিখ্যাত বই - The Social Contract.
- 'The Spirit of Laws'- গ্রন্থের রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
- Power : A New Social Analysis গ্রন্থটির রচয়িতা ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৯৮.
'Society' শব্দটির উৎপত্তি হয়েছে-
  1. ক) গ্রিক শব্দ থেকে
  2. খ) ল্যাটিন শব্দ থেকে
  3. গ) স্প্যানিশ শব্দ থেকে
  4. ঘ) তুর্কি শব্দ থেকে
সঠিক উত্তর:
খ) ল্যাটিন শব্দ থেকে
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যাটিন শব্দ থেকে
ব্যাখ্যা
- সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Society'।
- শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'Socious' থেকে।

- যার অর্থ সহযোগিতা বা পারস্পরিক বন্ধুত্ব।
- সমাজ মানুষের মৌলিক প্রয়োজন এবং সাধারণ উদ্দেশ্য সাধনের স্থান।
- মানুষের সংঘবদ্ধ জীবনের সূচনা ঘটে সমাজে।
- মানুষ সমাজেই জন্মগ্রহণ করেন, সমাজেই লালিত-পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
'ক্ষমতা স্বতন্ত্রীকরণ' তত্ত্বের মূল প্রবক্তা কে?
  1. ক) গ্রীক দার্শনিক এরিস্টটল
  2. খ) ব্রিটিশ দার্শনিক ব্লাকস্টোন
  3. গ) ইতালীয় চিন্তাবিদ ম্যাকিয়াভেলী
  4. ঘ) ফরাসী দার্শনিক মন্টেস্কু
সঠিক উত্তর:
ঘ) ফরাসী দার্শনিক মন্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফরাসী দার্শনিক মন্টেস্কু
ব্যাখ্যা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে রাষ্ট্র বিজ্ঞানে স্থায়ী আসন দেন মন্টেস্কু।
- ১৭৪৮ সনে তিনি তার 'The spirit of laws' গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।
- এজন্য তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা বলা হয়।
- মন্টেস্কু মনে করেন যে, প্রত্যেক সরকারের তিন ধরনের ক্ষমতা রয়েছে− আইন প্রণয়ন, শাসন ও বিচার সংক্রান্ত ক্ষমতা।
- তিনি বলেন যে, এই তিনটি ক্ষমতা অথবা এর যেকোনো দুটি এক হাতে বা এক ব্যক্তিগোষ্ঠীর হাতে একত্রিত হলে ব্যক্তি স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে।

- গ্রীক দার্শনিক এরিস্টটল The Politics গ্রন্থের চতুর্থ পর্বের চতুর্দশ অধ্যায়ে এর সন্ধান পাওয়া যায়। তিনি সরকারের অঙ্গ বা বিভাগসমূহকে গণপরিষদ শাসকবর্গ এবং বিচার বিভাগ নামে আখ্যায়িত করেন।

ব্রিটিশ আইনবিদ ব্লাকস্টোন এ প্রসঙ্গে বলেন, ‘‘আইন প্রণয়ন ও প্রয়োগের অধিকার একই ব্যক্তি বা একই ব্যক্তি-সংস্থার হাতে অর্পিত হলে জনগণের কোন স্বাধীনতা থাকবে না।


তথ্যসূত্র:- রাষ্ট্রবিজ্ঞান , এসএসএইচএল , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।