পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
ভূগোল ও নৈতিকতা সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
দেশের ১৩ তম প্রাকৃতিক দুর্যোগ-
  1. ক) অগ্নিকাণ্ড
  2. খ) ভূমিধস
  3. গ) বজ্রপাত
  4. ঘ) টর্নেডো
সঠিক উত্তর:
গ) বজ্রপাত
উত্তর
সঠিক উত্তর:
গ) বজ্রপাত
ব্যাখ্যা

- ১৭ মে ২০১৬ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বজ্রপাতকে দেশের ১৩ তম প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে।
- যার ফলে বাংলাদেশে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ হলৌ ১৩টি।
- বর্তমানে বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে।

উৎস: প্রথম আলোর ওয়েবসাইট।

.
'আকাবা' সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
  1. ক) জর্ডান
  2. খ) ইয়েমেন
  3. গ) কানাডা
  4. ঘ) স্কটল্যান্ড
সঠিক উত্তর:
ক) জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
ক) জর্ডান
ব্যাখ্যা

- আকাবা সমুদ্রবন্দর অবস্থিত জর্ডানে।
- মন্ট্রিল, কুইবেক, ভ্যাঙ্কুভার সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।
- গ্লাসগো সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
- এডেন সমুদ্রবন্দর ইয়েমেনে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট।

.
বাংলাদেশের কয়টি বিভাগের সাথে ভারত ও মিয়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা

- বাংলাদেশে বর্তমানে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি।
- এর মধ্যে ৬ বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।
- অর্থাৎ ২টি বিভাগের সাথে ভারত ও মিয়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।

উৎস: বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।

.
হরমুজ প্রণালী পৃথক করেছে কোন‌‌ দুটি দেশকে?
  1. ক) ওমান ও সংযুক্ত আরব আমিরাত
  2. খ) ইরান ও সৌদিআরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
  4. ঘ) ইরান ও ইয়েমেন
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত ও ইরান
ব্যাখ্যা

জিব্রাল্টার ও লোহিত উপসাগরকে
- হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে।
- অপরদিকে, পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানকে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

.
বাংলাদেশের প্রথম খনিজ তেলক্ষেত্র আবিষ্কৃত হয়-
  1. ক) জকিগঞ্জে
  2. খ) হরিপুরে
  3. গ) মনতলায়
  4. ঘ) বরকলে
সঠিক উত্তর:
খ) হরিপুরে
উত্তর
সঠিক উত্তর:
খ) হরিপুরে
ব্যাখ্যা

- বাংলাদেশের দুটি খনিজ তেলক্ষেত্র রয়েছে।
- বাংলাদেশের প্রথম খনিজ তেলক্ষেত্রটি হরিপুর তেলক্ষেত্র। এটি আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সালে তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু হয় এবং ১৯৯৪ সাল থেকে তেল উৎপাদনে স্থগিত হয়ে যায়।

উৎস: সিলেট জেলার সরকারি ওয়েবসাইট।

.
'পতেঙ্গা' সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
  1. ক) পটুয়াখালী
  2. খ) টেকনাফ
  3. গ) কক্সবাজার
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
ঘ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা

- পারকী, পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত।
- কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। লাবনী, হিমছড়ি, ইনানী, সাবরাং ইত্যাদি বিচ কক্সবাজারে অবস্থিত‌।
- কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালীতে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

.
বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়-
  1. ক) জালালাবাদে
  2. খ) বেতবুনিয়ায়
  3. গ) তালিবাবাদে
  4. ঘ) মহাখালীতে
সঠিক উত্তর:
খ) বেতবুনিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বেতবুনিয়ায়
ব্যাখ্যা

• বর্তমানে বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথা-
- রাঙ্গামাটি (বেতবুনিয়া)
- গাজীপুর (তালিবাবাদ)
- মহাখালী
- সিলেট
- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন।
- এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

উৎস: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।

.
মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৮০ সালে
  3. গ) ১৯৮৮ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮০ সালে
ব্যাখ্যা

- মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (SPARRSO- Space Research and Remote Sensing Organisation) প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।

উৎস: স্পারসোর ওয়েবসাইট।

.
'শৈলপ্রপাত' জলপ্রপাত কোথায় অবস্থিত?
  1. ক) খাগড়াছড়িতে
  2. খ) কক্সবাজারে
  3. গ) মৌলভীবাজারে
  4. ঘ) বান্দরবানে
সঠিক উত্তর:
ঘ) বান্দরবানে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বান্দরবানে
ব্যাখ্যা

- শৈলপ্রপাত জলপ্রপাত বান্দরবানে অবস্থিত।
- হামহাম, মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত।
- আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত।
- রিছাং ঝর্না খাগড়াছড়িতে অবস্থিত।
- হিমছড়ি কক্সবাজারে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

১০.
মঙ্গল গ্রহকে বলা হয়-
  1. ক) গ্রহরাজ
  2. খ) লালগ্রহ
  3. গ) সবুজগ্রহ
  4. ঘ) ক্ষুদ্রগ্রহ
সঠিক উত্তর:
খ) লালগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
খ) লালগ্রহ
ব্যাখ্যা

- সৌরজগতের গ্রহ ৮টি।
- ইউরেনাসকে সবুজগ্রহ,
- বুধকে ক্ষুদ্রগ্রহ,
- মঙ্গলকে লালগ্রহ,
- বৃহস্পতিকে গ্রহরাজ বলে।

- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- পৃথিবীর উপগ্রহ ১টি (চাঁদ)
- মঙ্গলের উপগ্রহ দুইটি (ফোবস ও ডিমোস)।
- সবচেয়ে বেশি উপগ্রহ শনির।
- দ্বিতীয় সর্বোচ্চ উপগ্রহ বৃহস্পতির।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১১.
কোন উপাদানটি ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) সিলিকন
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) অক্সিজেন
সঠিক উত্তর:
ঘ) অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্সিজেন
ব্যাখ্যা

- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১২.
'নিস' কোন শিলার উদাহরণ?
  1. ক) পাললিক শিলা
  2. খ) আগ্নেয় শিলা
  3. গ) রূপান্তরিত শিলা
  4. ঘ) স্তরীভূত শিলা
সঠিক উত্তর:
গ) রূপান্তরিত শিলা
উত্তর
সঠিক উত্তর:
গ) রূপান্তরিত শিলা
ব্যাখ্যা

- জন্মের প্রথমে পৃথিবী ছিলো একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। এর পর আবার তাপ বিকিরণ করে উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে বলে আগ্নেয় শিলা বলে।
- আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় বলে তাকে প্রাথমিক শিলা ও অস্তরীভূত শিলা বলে।
- আগ্নেয় শিলা স্ফটিকার, অপেক্ষাকৃত ভারী, কঠিন ও কম ভঙ্গুর। - আগ্নেয় শিলায় কোন জীবাশ্ম নেই।
- গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক, সিল, ব্যাসল্ট, অ্যান্ডিসাইট ইত্যাদি আগ্নেয় শিলার উদাহরণ।
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।
- পাললিক শিলার উদাহরণ- চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, বেলেপাথর, পলিপাথর, কর্দমপাথর, চক, কোকিনা, লবণ, জিপসাম, ডায়াটম, ডোলোমাইট ইত্যাদি।
- আগ্নেয় শিলা ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- নিস, মার্বেল, স্লেট, গ্রাফাইট, কোয়ার্টাজাইট ইত্যাদি রূপান্তরিত শিলার উদাহরণ।
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রুপান্তরিত হয়ে কোয়ার্টাজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হলে নিস।
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১৩.
'মন্টেস্কু' কোন দেশি দার্শনিক ছিলেন?
  1. ক) জার্মানি
  2. খ) ফরাসি
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরাসি
ব্যাখ্যা

- মন্টেস্কু ফরাসি দার্শনিক ছিলেন।
- তিনি The Spirit of Laws গ্রন্থের রচয়িতা রচয়িতা।
- তিনি এই গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।
- তাঁর মতে, কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে একচেটিয়া সরকারি ক্ষমতা প্রদান করা ঠিক নয়।

১৪.
বাংলাদেশের সংবিধানে মৌলিক চাহিদা সম্পর্কে বলা হয়েছে-
  1. ক) ১৫ নং অনুচ্ছেদে
  2. খ) ২৬ নং অনুচ্ছেদে
  3. গ) ২৮ নং অনুচ্ছেদে
  4. ঘ) ৩৯ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
ক) ১৫ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ
- ১৫(ক) অনুযায়ী, মৌলিক চাহিদা পাঁচটি।
যথা-
১. অন্ন,
২. বস্ত্র,
৩. বাসস্থান,
৪. শিক্ষা ও
৫. চিকিৎসা।
• ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
• ২৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্যের কথা।
• ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতার কথা।

উৎস: বাংলাদেশের সংবিধান।

১৫.
বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ করার আইন পাস হয়-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৬ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮০ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ আইন পাস হয় ১৯৮০ সালে (অনধিক ৫০০ টাকা নেওয়া যাবে)।
- যৌতুক নিরোধ আইন পাস হয় ২০১৮ সালে।
- এই আইনের ধারা ১১টি।
- যৌতুকের সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ১ বছরের কারাদণ্ড।

১৬.
'Social Change' গ্রন্থের রচয়িতা হলেন-
  1. ক) চার্লস ডিকেন্স
  2. খ) রবার্টসন
  3. গ) রিচার্ড ভেসেল
  4. ঘ) অগবার্ন
সঠিক উত্তর:
ঘ) অগবার্ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগবার্ন
ব্যাখ্যা

• মূল্যবোধ নিয়ে বিখ্যাত কিছু বইয়ের নাম হলো:
- 'Social Change' গ্রন্থের রচয়িতা উইলিয়াম এফ অগবার্ন। তাঁর মতে, সংস্কৃতির ধরন দুটি। যথা- বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি।
- 'A Christmas Carol' গ্রন্থের রচয়িতা চার্লস ডিকেন্স,
- 'Stoicism and the Art of Happiness' গ্রন্থের রচয়িতা ডোনাল্ড জে রবার্টসন,
- 'Nazism and War' গ্রন্থের রচয়িতা রিচার্ড ভেসেল।

১৭.
আমলাতন্ত্রকে সর্বপ্রথম যুক্তিসঙ্গত ও আইনগত মডেল হিসেবে উপস্থাপন করেন-
  1. ক) রিচার্ড ক্রসম্যান
  2. খ) ফাইনার
  3. গ) ম্যাক্সওয়েবার
  4. ঘ) রুশো
সঠিক উত্তর:
গ) ম্যাক্সওয়েবার
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাক্সওয়েবার
ব্যাখ্যা

- সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন ম্যাক্সওয়েবার।
- আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ।
- রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকরা এবং বাস্তবায়ন করেন আমলারা।
- জনগণের সাথে আমলাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক।
- রিচার্ড ক্রসম্যানের মত, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
- আমলাতন্ত্রে লালফিতার দৌরাত্ম্য খুব বেশি।

১৮.
কোনটি রাষ্ট্রের মুখ্য উপাদান?
  1. ক) অধিকার ও সাম্য
  2. খ) জনসমষ্টি
  3. গ) জাতীয়তাবাদ
  4. ঘ) স্থায়িত্ব
সঠিক উত্তর:
খ) জনসমষ্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) জনসমষ্টি
ব্যাখ্যা

- রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
- রাষ্ট্র অবশ্যই একটি সার্বভৌম ভূখণ্ড।
- রাষ্ট্রের মূখ্য উপাদান চারটি। যথা: স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
- স্থায়িত্ব, জাতীয়তাবাদ, অধিকার ও সাম্য, সম্পর্ক স্থাপনের স্বাধীনতা, আন্তর্জাতিক স্বীকৃতি ইত্যাদি কোনো রাষ্ট্রের গৌণ উপাদান।

১৯.
সর্বপ্রথম মানব উন্নয়ন সূচকের ধারণা দেন-
  1. ক) কফি আনান
  2. খ) অমর্ত্য সেন
  3. গ) অ্যাডাম স্মিথ
  4. ঘ) বান কি মুন
সঠিক উত্তর:
খ) অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অমর্ত্য সেন
ব্যাখ্যা

- মানব উন্নয়ন সূচকের প্রথম ধারণা দেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ড. অমর্ত্য সেন।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউএনডিপি (UNDP) মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।
- মানব উন্নয়ন সূচক-২০২০ এ শীর্ষ দেশ নরওয়ে।
- বাংলাদেশের অবস্থান ১৩৩ তম।

উৎস: ইউএনডিপির ওয়েবসাইট।

২০.
নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে-
  1. ক) ভেজাল
  2. খ) ঘুষ গ্রহণ
  3. গ) নকল
  4. ঘ) নৈতিক অবক্ষয়
সঠিক উত্তর:
ঘ) নৈতিক অবক্ষয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নৈতিক অবক্ষয়
ব্যাখ্যা

- দুর্নীতি হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধন বা লাভের নিমিত্তে সরকারি ক্ষমতার অপব্যবহার।
- সাধারণত দুর্নীতি বলতে সরকারি আমলাতান্ত্রিক ব্যবস্থায় ঘুষের লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাদের ক্ষমতার অপব্যবহার ইত্যাদি বোঝায়।
- নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে মূল্যবোধ ও‌ নৈতিকতার অবক্ষয়।