পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ১৬ [রিভিশন ক্লাস ২১ ও ২২] রিভিশন – (পরীক্ষা ১ – ১৫)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কোনটি ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার?
  1. ওয়ার্ম
  2. ট্রোজান হর্স
  3. অ্যাডওয়্যার
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• মেলওয়্যার (Malware):
- মেলওয়্যার (Malware) একটি ইংরেজি শব্দ যার পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
- সাধারণভাবে মেলওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।
- মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে: স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়ার্ম প্রভৃতি।
- এগুলোর প্রতিটির টাইপ বা প্রকৃতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং এর ক্ষতিসাধন করা।
- এজন্য এগুলোর প্রত্যেকটি মেলওয়্যারের এক একটি টাইপ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এমনকি আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও অ্যাডভান্স লেভেলের মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্তকরা হয়। যেমন: Ransomware. 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল)।
.
অক্টাল সংখ্যা (255)8 এর বাইনারি মান কোনটি?  
  1. 010101100
  2. 010101111
  3. 010101101
  4. 110101101
সঠিক উত্তর:
010101101
উত্তর
সঠিক উত্তর:
010101101
ব্যাখ্যা
• অক্টাল সংখ্যা (255)8 এর বাইনারি রূপান্তর:
- অক্টাল সংখ্যার প্রতিটি অংককে (অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত) 3 বিট বাইনারি সমকক্ষ মান বসিয়ে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়।
এখানে,
2 = 010,
5 = 101,
5 = 101.

অর্থাৎ, (255)8 = (010101101)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
IBM-370 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ১ম প্রজন্ম
  2. ২য় প্রজন্ম
  3. ৩য় প্রজন্ম
  4. ৪র্থ প্রজন্ম
সঠিক উত্তর:
৩য় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
৩য় প্রজন্ম
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্ম (Third Generation,1965-1971):
- ১৯৬৫ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
- একীভূত বর্তনী (Integrated Circuit), অর্ধপরিবাহী স্মৃতি, উন্নত কার্যকারিতা, নির্ভরশীলতা এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।
- একীভূত বর্তনীতে অনেক ট্রানজিস্ট্রর, অর্ধপরিবাহী ডায়োড এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে। 
- কম্পিউটারের আকার আরও ছোট হয়, দাম কমে, কাজের ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচ কমে যায়।
- এই প্রজন্মের কম্পিউটারের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে- অধিক সংখ্যক ইনপুট ও আউটপুট ডিভাইস সংযোজন, অধিক প্রক্রিয়াকরণ ক্ষমতা, সুর ও শব্দ সৃষ্টির ক্ষমতা, তারের সাহায্যে দূরবর্তী কোন কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান ক্ষমতা ইত্যাদি।
- এই সময়ে মিনি কম্পিউটারের উদ্ভব ঘটে। এই প্রজন্মে উচ্চতর ভাষার প্রচলন এবং নির্বাহী পদ্ধতির উন্নয়ন ঘটে।
- IBM 360, IBM 370, GE 600 ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কাকে Soul of the computer system বলা হয়?
  1. Operating System
  2. Keyboard
  3. Hardware
  4. Memory
সঠিক উত্তর:
Operating System
উত্তর
সঠিক উত্তর:
Operating System
ব্যাখ্যা
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
- অপারেটিং সিস্টেম হল এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়ার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস (interface) হিসেবে কাজ করে।
- অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে অর্থাৎ operate করে। এর জন্য অপারেটিং সিস্টেমকে কম্পিউটারের আত্মা বলা হয় ইংরেজিতে soul of the computer system বলা হয়।

উৎস: www.bartleby.com.
.
প্রথম প্রোগ্রামিং ভাষা হিসেবে পরিচিত কোনটি?
  1. Assembly
  2. ADA
  3. C
  4. HTML
সঠিক উত্তর:
ADA
উত্তর
সঠিক উত্তর:
ADA
ব্যাখ্যা
ADA প্রোগ্রামিং ভাষা:
- ADA হচ্ছে কম্পিউটার এর প্রথম প্রোগ্রামিং ভাষা
- লেডি অ্যাডা আগাস্টার নাম অনুসারে এই ভাষার নামকরণ করা হয়।
- বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা অ্যাডা বায়রন (Augusta Ada Byron)। ডাক নাম ছিল 'কাউন্টেস অফ লাভলেস' বা 'অ্যাডা লাভলেস'।
- চার্লস ব্যাবেজ এর আবিষ্কৃত কম্পিউটারের বা ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন।

উৎস: ব্রিটানিকা।
.
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. দ্রুত গতিতে কাজ করা
  2. নির্ভুলভাবে কাজ করা
  3. ক্লান্তিহীন কাজ করা
  4. গণনার সুক্ষ্মতা খুবই কম
সঠিক উত্তর:
গণনার সুক্ষ্মতা খুবই কম
উত্তর
সঠিক উত্তর:
গণনার সুক্ষ্মতা খুবই কম
ব্যাখ্যা
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য :
ক. দ্রুত গতিতে কাজ করা।
খ. নির্ভুলভাবে কাজ করা।
গ. স্মৃতিতে কাজ জমা রাখা। 
ঘ. কম্পিউটারে প্রাপ্ত ফলাফলের সুক্ষ্মতা অতুলনীয়।
ঙ. গণনার সূক্ষ্মতা অত্যন্ত বেশি অর্থাৎ গাণিতিক হিসেবের ক্ষেত্রে অনেক দশমিক স্থান পর্যন্ত ফলাফল দিতে সক্ষম।
চ. দীর্ঘক্ষণ একটানা কাজ করলেও কম্পিউটার ক্লান্ত হয় না বা গণনায় ভুল করে না।

উৎস: www.ebookbou.edu.bd.
.
সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. Andriod
  2. Mac OS
  3. MS Word
  4. Linux OS
সঠিক উত্তর:
MS Word
উত্তর
সঠিক উত্তর:
MS Word
ব্যাখ্যা
• সফটওয়্যার প্রধানত দুই ধরনের।
যথা-
১. সিস্টেম সফট্ওয়্যার (System Software) এবং
২. অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার (Application Software).

সিস্টেম সফটওয়্যার এর বিশেষ কাজ-
- সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে একটি কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার পার্ট গুলোকে নিয়ন্ত্রণ করা হয়।
- Operating system হলো সব থেকে জরুরি system software, যেটাকে সবচেয়ে প্রথমেই কম্পিউটারে ইনস্টল করতে হয়। একটি Operating system ছাড়া আপনার কম্পিউটার কোনো ভাবেই অন্যান্য কাজ করতে পারবেনা।
- Language processing এর ক্ষেত্রে system software এর প্রয়োজন। আমাদের সাধারণ English ভাষাতে দেওয়া নির্দেশাবলী গুলোকে, মেশিনের বুঝতে পারা ভাষাতে রূপান্তর করে।
- User application software এবং hardware এর মাঝে ইন্টারফেস বা মধ্যস্ততাকারী হিসেবে কাজ করা।

সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ:
Windows OS (windows 8, 7, 10, 11)
Mac OS
Android
Anti virus (Avast, quick heal, Kaspersky)
Linux OS (UNIX)
Disk cleaner
Disk compression 
Backup utility software

MS Word হলো অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার (Application Software).
.
16টি ইনপুট থেকে এনকোডারে কয়টি আউটপুট পাওয়া যাবে?
  1. 1টি
  2. 2টি
  3. 3টি
  4. 4টি
সঠিক উত্তর:
4টি
উত্তর
সঠিক উত্তর:
4টি
ব্যাখ্যা
এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। 
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়। যেমন: যদি 23 = 8টি ইনপুট হয় তাহলে 3টি আউটপুট হবে। আবার 16 = 24 টি ইনপুট হয় তাহলে 4টি আউটপুট হবে
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।
- এনকোডারের সাহায্যে যে কোন আলফানিউমেরিক বর্ণকে অ্যাসকি, ইবিসিডিক ইত্যাদি কোডে পরিণত করা যায়। সেজন্য ইনপুট ব্যবস্থায় কী-বোর্ডের সঙ্গে এনকোডার যুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি পেরিফেরাল ডিভাইস নয়?
  1. কী-বোর্ড
  2. পেনড্রাইভ
  3. পাওয়ার পয়েন্ট
  4. প্রিন্টার
সঠিক উত্তর:
পাওয়ার পয়েন্ট
উত্তর
সঠিক উত্তর:
পাওয়ার পয়েন্ট
ব্যাখ্যা
পেরিফেরাল ডিভাইস (Peripheral Device):
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ইনপুট পেরিফেরালস, 
২. আউটপুট পেরিফেরালস এবং 
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরালস। 

ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল। যেমন: কী-বোর্ড, ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার, লাইটপেন, বার কোড রিডার ইত্যাদি।

আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রর্দশনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে।
- এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
অর্থাৎ, কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যার সমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রর্দশন করে সেগুলোকে আউটপুট পেরিফেরাল বলা হয়। 
যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। 
যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

পাওয়ার পয়েন্ট (Power Point) একটি সফটওয়্যার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
নিচের কোনটি ব্যাকআপ এন্ড রিকভারি টুল?
  1. Dropbox
  2. Play Store
  3. MS Excel
  4. Google Chrome
সঠিক উত্তর:
Dropbox
উত্তর
সঠিক উত্তর:
Dropbox
ব্যাখ্যা
- যে টুলস বা সফটওয়্যার স্টোরেজে ডেটা রাখার পাশাপাশি অন্য কোন লোকেশনে ব্যাকআপ রাখে।
- স্টোরেজের কোন ডেটা মুছে গেলে বা হারিয়ে গেলে পুনরায় ডেটা রিকভার করতে পারে তাদেরকে ব্যাকআপ  এন্ড রিকভারি টুল (Backup And Recovery Tool) বলে। 

কয়েকটি ডেটা ব্যাকআপ রাখার টুল হলো-
- Google Drive, 
- Dropbox, 
- Microsoft one drive ইত্যাদি। 
১১.
CPU এর অংশ নয় কোনটি?
  1. আউটপুট অংশ
  2. নিয়ন্ত্রণ অংশ
  3. গাণিতিক যুক্তি অংশ
  4. স্মৃতি অংশ
সঠিক উত্তর:
আউটপুট অংশ
উত্তর
সঠিক উত্তর:
আউটপুট অংশ
ব্যাখ্যা
সিপিইউ (CPU):
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ- এর ওপর নির্ভরশীল।

সিপিইউ-এর সংগঠন:
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit), 
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit), 
৩. স্মৃতি অংশ (Memory Unit). 

উৎস: ব্রিটানিকা।
১২.
নিচের কোনটি Non-Volatile Memory?
  1. RAM
  2. DRAM
  3. NVRAM
  4. SRAM
সঠিক উত্তর:
NVRAM
উত্তর
সঠিক উত্তর:
NVRAM
ব্যাখ্যা
• RAM হচ্ছে Volatile Memory.

Volatile Memory:
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে Volatile Memory বলে।
যেমন- RAM, DRAM, SRAM, SD-RAM প্রভৃতি। 

Non-Volatile Memory:
- Non-Volatile Memory হলো সেগুলো যাদের ক্ষেত্রে সংরক্ষিত ডাটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায় না।
যেমন- ROM.
- NVRAM (non-volatile random-access memory) refers to computer memory that can hold data even when power to the memory chips has been turned off.
- NVRAM is a type of computer memory that retains its stored information even when the power is turned off. Unlike traditional random-access memory (RAM) which is volatile and loses data when power is cut, NVRAM retains its contents.

উৎস: Computerhope Website, www.techtarget.com, www.lenovo.com.
১৩.
কোন মেমরিটি অধিক গতি সম্পন্ন?
  1. Optical Disk
  2. Cache Memory
  3. Magnetic Disk
  4. Register
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা
স্টোরেজ হায়ারর্কিস বা মেমরির ধারণক্ষমতার ক্রম:
Storage Hierarchies
কম্পিউটারে বিভিন্ন রকমের মেমরি ব্যবহার করা হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযুক্তির মেমরি ব্যবহার করা হলেও মেমরি তৈরির সময় তিনটি বিষয় লক্ষ রাখা হয়। যথা-
১. মূল্য (Cost )
২. ধারণক্ষমতা (Capacity) 
৩. অ্যাকসেস টাইম (Access Time)

উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করলে নিম্নোক্ত সম্পর্কগুলো পাওয়া যায়—
১. অ্যাকসেস টাইম কম হলে প্রতি বিট তৈরিতে খরচ বেশি লাগবে এবং ধারণক্ষমতা কম হবে।
২. ধারণক্ষমতা বেশি হলে প্রতি বিট তৈরিতে খরচ কম হয়।
৩. ধারণক্ষমতা বেশি হলে অ্যাকসেস টাইম বেশি হবে।

মেমরি তৈরির লক্ষণীয় বিষয়গুলোর ওপর ভিত্তি করে কম্পিউটারে ব্যবহৃত মেমরি রেজিস্টার থেকে শুরু করে অপটিক্যাল ডিস্ক পর্যন্ত স্মৃতিগুলোকে বিভিন্ন ক্রমে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে, যা নিম্নরূপ-


- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
AI এর জনক কে?
  1. চার্লস ব্যাবেজ
  2. এলান টুরিং
  3. ডেনিস রিচি
  4. মার্শাল ম্যাকলুহান
সঠিক উত্তর:
এলান টুরিং
উত্তর
সঠিক উত্তর:
এলান টুরিং
ব্যাখ্যা
- মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা করার সক্ষমতার রূপদানকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ এলান টুরিং। 
- ১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান। 
১৫.
তানভীর একজন পাইলট কিন্তু এখনও বিমান চালায় নি। তাই সে এক বিশেষ ধরনের প্রযুক্তির সাহায্য নিয়ে বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করছে। তানভীরের ব্যবহারকৃত প্রযুক্তিটি নিচের কোনটি?
  1. আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স
  2. ভার্চুয়াল রিয়েলিটি
  3. রোবটিক্স
  4. ন্যানো টেকনোলজি
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরি করে।

ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

• ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেশনে, যেখানে বৈমানিকরা বাস্তবে বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জ্ঞান লাভ করে।
- এছাড়া ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে মোটরগাড়ি, জাহাজ ইত্যাদি চালনার বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করা যায়। ফলে প্রশিক্ষণার্থী দ্রুত গাড়ি চালনা শিখতে পারছে। এক্ষেত্রে ঝুঁকির পরিমাণও কমে যাচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে কী বলে?
  1. Search Engine Optimization
  2. Website Search Engine Connector
  3. Website to Search Engine Converter
  4. Website Optimization
সঠিক উত্তর:
Search Engine Optimization
উত্তর
সঠিক উত্তর:
Search Engine Optimization
ব্যাখ্যা
SEO:
- SEO এর পূর্ণরূপ হলো Search Engine Optimization.
- হোস্টিংকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়।
- একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে SEO বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।