পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা – ৯ বাংলাদেশের রাজনৈতিক দল রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পাস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ, চাপসৃষ্টিকারী গোষ্ঠী এবং বিবিধ বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব [Live Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
বর্তমান আওয়ামী লীগের সর্বপ্রথম নাম ছিলো -
  1. ক) আওয়ামী জাতীয় লীগ
  2. খ) আওয়ামী মুসলিম লীগ
  3. গ) পূর্ব পাকিস্তান সতন্ত্র জোট
  4. ঘ) আওয়ামী ন্যাশনাল পার্টি
সঠিক উত্তর:
খ) আওয়ামী মুসলিম লীগ
উত্তর
সঠিক উত্তর:
খ) আওয়ামী মুসলিম লীগ
ব্যাখ্যা
আওয়ামী মুসলিম লীগ:
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ১৯৫৫ সালে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটি নিম্নরুপ:
- প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ।
- প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন- সামসুল হক ।
- প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক- শেখ মুজিবুর - রহমান।
- প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি- আতাউর রহমান ও আব্দুস সালাম খান।
- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
- ১৯৬৬ সালের মার্চে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ।

উৎস: বাংলাপিডিয়া ও ইতিহাস প্রথম পত্র, (HSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মেট্রোরেলের প্রথম নারী চালক -
  1. ক) মরিয়ম আফিজা
  2. খ) মরিয়ম আক্তার
  3. গ) উন্মে হাবিবা
  4. ঘ) আয়াত ঐশি
সঠিক উত্তর:
ক) মরিয়ম আফিজা
উত্তর
সঠিক উত্তর:
ক) মরিয়ম আফিজা
ব্যাখ্যা
- মেট্রোট্রেনের সংখ্যা: ২৪ সেট।
- প্রতিটি ট্রেনে কোচ সংখ্যা: ৬।
- প্রতি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা: ২,৩০৮ জন (মাঝের ৪টি কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন এবং ট্রেইলার কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৭৪ জন)।
- পরিচালনা-প্রযুক্তি: কমিউনিকেশন বেইজড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)।
- চলাচলের সময়: সকাল ৮টা থেকে শুরু (আপাতত)।
- প্রথম নারী চালক: মরিয়ম আফিজা
- সর্বোচ্চ পরিকল্পিত গতি: ১০০ কিলোমিটার/ঘণ্টা।

উৎস: Live MCQ লেকচার।
.
জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান কে ছিলেন?
  1. ক) আনোয়ার হোসেন মঞ্জু
  2. খ) নাজিউর রহমান মঞ্জু
  3. গ) মেজর জিয়াউর রহমান
  4. ঘ) হুসেইন মুহম্মদ এরশাদ
সঠিক উত্তর:
ঘ) হুসেইন মুহম্মদ এরশাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হুসেইন মুহম্মদ এরশাদ
ব্যাখ্যা
জাতীয় পার্টি (জে.পি):
- ১৯৮৬ সালের ১ জানুয়ারি লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদকে চেয়ারম্যান করে গঠিত রাষ্ট্রীয় আনুকূল্য প্রাপ্ত একটি মধ্যপন্থী দল।
- ১৯৮৬ সালের মে মাসে এবং এরপর ১৯৮৮ সালের মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এ দল সহজেই বিজয় অর্জন করে।
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং ছাত্রদের দ্বারা পরিচালিত আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন।
- ১৯৯১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত দেশের পঞ্চম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩৫টি আসনে জয়ী হয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়।
- জাতীয় পার্টি এখন নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (আনোয়ার হোসেন মঞ্জু) এবং জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জু) এই তিন ভাগে বিভক্ত।

উৎস: Live MCQ লেকচার।
.
কর্ণফুলী টানেলের জন্য ঋণ দেয় কোন ব্যাংক?
  1. ক) চীনের সাংহাই ব্যাংক
  2. খ) চীনের এক্সিম ব্যাংক
  3. গ) সুইস ব্যাংক
  4. ঘ) জাপানের হিরোশি ব্যাংক
সঠিক উত্তর:
খ) চীনের এক্সিম ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) চীনের এক্সিম ব্যাংক
ব্যাখ্যা
- চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পের জন্য ৫ হাজার ৯১৩ কোটি টাকা ঋণ দেয়। বাকি টাকার জোগান দেয় বাংলাদেশ সরকার।
- চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি টানেলটি নির্মাণ করছে।

উৎস: Live MCQ লেকচার।
.
ব্যক্তি ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে -
  1. ক) সুশীল সমাজ
  2. খ) উপজাতি
  3. গ) রাজনৈতিক নেতা
  4. ঘ) গোষ্ঠী
সঠিক উত্তর:
ক) সুশীল সমাজ
উত্তর
সঠিক উত্তর:
ক) সুশীল সমাজ
ব্যাখ্যা
- সুশীল সমাজ হচ্ছে রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী।
- সুশীল সমাজ হল একটি সংগঠিত গোষ্ঠী, যার সদস্যরা সরকারের কাছ থেকে নাগরিক অধিকার অর্জনের জন্য স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়।
 -সুশীল সমাজ ব্যক্তি ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে
 -সুশীল সমাজ কখনও কখনও সরকার ও জনগণের মধ্যকার দ্বান্দ্বিক সম্পর্ক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
কাগমারী সম্মেলনের আহ্বায়ক কে?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) এ কে ফজলুল হক
  3. গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর
সঠিক উত্তর:
গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী: 
- ১৯৪৯ সালে মাওলানা ভাসানী ও সোহরাওয়ার্দী প্রচেষ্টায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- ১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের আহ্বায়ক।
- ১৯৭৬ সালের ১৬মে মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ পরিচালিত হয়।

উৎস: Live MCQ লেকচার।
.
ভারতে গঠিত সর্বপ্রথম সমাজতান্ত্রিক দল -
  1. ক) কংগ্রেস
  2. খ) কমিউনিস্ট পার্টি
  3. গ) নিখিল বঙ্গ প্রজা পার্টি
  4. ঘ) কৃষক প্রজা পার্টি
সঠিক উত্তর:
খ) কমিউনিস্ট পার্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) কমিউনিস্ট পার্টি
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশের প্রথম দিকের রাজনৈতিক দলগুলোর মধ্যে,
- ১৮৮৫ সালে বৃটিশ ভারতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

সর্বপ্রথম সমাজতান্ত্রিক দল ছিল ভারতের কমিউনিস্ট পার্টি। ১৯২৫ সালে এ সংগঠনটি গঠিত হয়।

উৎস: Live MCQ লেকচার।
.
বাংলাদেশের কততম স্থান হিসেবে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ হয়?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা
ইউনেস্কোর মতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের স্থানসমূহ: 
- সোমপুর বিহার-পাহাড়পুর, নঁওগা-১৯৮৫ সাল( ১ম)।
- ষাট গম্বুজ মসজিদ-বাগেরহাট- ১৯৮৫ সাল(২য়)।
- সুন্দরবন-খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট-১৯৯৭ (৩য়)।

উৎস:
বাংলাপিডিয়া।
.
কোন দলটি যুক্তফ্রন্ট এর অন্তর্ভুক্ত ছিল না?
  1. ক) আওয়ামী মুসলিম লীগ
  2. খ) নেজামে ইসলাম
  3. গ) কৃষক শ্রমিক পার্টি
  4. ঘ) জাতীয় পার্টি
সঠিক উত্তর:
ঘ) জাতীয় পার্টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাতীয় পার্টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট এর অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহ:
- আওয়ামী মুসলিম লীগ,
- নেজামে ইসলাম,
- কৃষক শ্রমিক পার্টি,
- বামপন্থী গণতন্ত্রী দল।

(বাংলাপিডিয়া, নবম দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

[ অতিরিক্ত একটি দল এর কথা উল্লেখ আছে নবম দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই(২০২২) সংস্করণে।]
- খিলাফত ই রাব্বানী।
১০.
বাংলাদেশ ভারতের মধ্যে মোট কয়টি ছিটমহল বিনিময় হয়?
  1. ক) ১১১ টি
  2. খ) ৫১ টি
  3. গ) ১৬২ টি
  4. ঘ) ১৫২ টি
সঠিক উত্তর:
গ) ১৬২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬২ টি
ব্যাখ্যা
- ছিটমহল বিনিময় কার্যকর হয় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে।
- বাংলাদেশ ভারতের মধ্যে মোট ১৬২ টি ছিটমহল বিনিময় হয়।
- বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত।
- ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের ভাগে অন্তর্ভুক্ত ১৭,১৬০ একর জায়গা।
- ভারতের ভাগে অন্তর্ভুক্ত ৭১১০ একর জায়গা।

উৎস: Live MCQ লেকচার।
১১.
স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন?
  1. ক) ১০ জানুয়ারী, ১৯৭২
  2. খ) ১১ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ১২ জানুয়ারি, ১৯৭২
  4. ঘ) ১৩ জানুয়ারি, ১৯৭২
সঠিক উত্তর:
গ) ১২ জানুয়ারি, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা
১৯৭২ সালের ১২ জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের কয়েকদিনের মধ্যেই মুজিবনগর প্রশাসনের সিনিয়র
আমলাবৃন্দ ঢাকায় এসে প্রশাসনের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন।
- ২২ ডিসেম্বর মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ ঢাকায় আসেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর লন্ডন-দিল্লি হয়ে ১০-০১-৭২ তারিখে বঙ্গবন্ধু ঢাকায় প্রত্যাবর্তন করেন।
- ঢাকায় ফেরার পরদিন (১১.১.৭২ তারিখ রাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের ‘অন্তবর্তীকালীন শাসনতন্ত্র আদেশ, ১৯৭২’ জারি করেন।
- এই আদেশের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয়।
- ১২ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধান বিচারপতির কাছে প্রথমে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- এভাবেই বঙ্গবন্ধু বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব লাভ করেন।
- তখন বাংলাদেশের প্রেসিডেন্ট নিযুক্ত হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
- প্রধান বিচারপতি মনোনীত হন বিচারপতি আবু সাদাত মোঃ সায়েম।
- ১২ জানুয়ারি বঙ্গবন্ধু ১২ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
জেনারেল এম.এ.জি ওসমানী কর্তৃক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কোনটি?
  1. ক) জাতীয় লীগ
  2. খ) জাতীয় সমাজতান্ত্রিক দল
  3. গ) জাতীয় জনতা পার্টি
  4. ঘ) আজাদী লীগ
সঠিক উত্তর:
গ) জাতীয় জনতা পার্টি
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতীয় জনতা পার্টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ এবং পরিবর্তী সময়কার রাজনৈতিক দলসমূহ: 
- আতাউর রহমান খান কর্তৃক গঠিত জাতীয় লীগ (১৯৭০),
- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ, ১৯৭২),
- জেনারেল এম.এ.জি ওসমানী কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টি (১৯৭৬),
- আব্দুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বাধীন গণ আজাদী লীগ (১৯৭৬), 
- খোন্দকার মোশতাক আহমদের নেতৃত্বাধীন গঠিত বাংলাদেশ ডেমোক্র্যাটিক লীগ (১৯৭৬)।

উৎস: Live MCQ লেকচার।
১৩.
স্বাধীন বাংলাদেশের প্রথম 'নাইট' পদকে সম্মানিত হন -
  1. ক) ডা. জাফরুল্লাহ
  2. খ) ড. মোহাম্মদ ইউনুস
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) ফজলে হাসান আবেদ
সঠিক উত্তর:
ঘ) ফজলে হাসান আবেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা
ফজলে হাসান আবেদ:
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন৷
- তাঁর বাবার নাম মরহুম সিদ্দিক হাসান এবং মায়ের নাম - মরহুমা সৈয়দা সুফিয়া খাতুন।
- সিদ্দিক হাসান ছিলেন হবিগঞ্জের সাবরেজিস্ট্রার।
- ফজলে হাসান আবেদ ব্রাক এর প্রতিষ্ঠাতা।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি 'নাইট'।
- স্বাধীন বাংলাদেশের প্রথম নাগরিক হিসেবে এই সম্মানে সম্মানিত হন বেসরকারী সংগঠন ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ
- ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা।

উৎস: ব্রাক এর ওয়েবসাইট।
১৪.
বাংলাদেশের হয়ে দুইবার এভারেস্ট জয় করেন কে?
  1. ক) মুসা ইব্রাহীম
  2. খ) এম এ মুহিত
  3. গ) নিশাত মজুমদার
  4. ঘ) লোকমান হোসেন
সঠিক উত্তর:
খ) এম এ মুহিত
উত্তর
সঠিক উত্তর:
খ) এম এ মুহিত
ব্যাখ্যা
এভারেস্ট বিজয়ে বাংলাদেশ: 
- প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম (২৩মে, ২০১০ সালে)। ৬৭তম এভারেস্টজয়ী।
- বাংলাদেশের হয়ে দুই বার এভারেস্টের চূড়ায় আরোহন করেছেন- এম এ মুহিত।
- প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন- নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)।

উৎস: Live MCQ লেকচার।
১৫.
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
  1. ক) তাজউদ্দীন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
সঠিক উত্তর:
ক) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
ক) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
তাজউদ্দীন আহমদ: 
- তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১০ এপ্রিল, ১৯৭১ - ১২ জানুয়ারি, ১৯৭২)।
- ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।
- এই দিনটি “জেলহত্যা দিবস” নামে পরিচিত।

উৎস: Live MCQ লেকচার।