পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিচের কোনটি উপন্যাস ?
  1. ক) নদীবক্ষে
  2. খ) শাশ্বত বঙ্গ
  3. গ) মানব বন্ধু
  4. ঘ) বাংলার জাগরণ
ব্যাখ্যা
কাজী আবদুল ওদুদ রচিত নাটক ‘পথ ও বিপথ', ‘মানব বন্ধু’। ‘ নদীবক্ষে’ – উপন্যাস। ‘শাশ্বত বঙ্গ' ও ‘বাংলার জাগরণ' – প্রবন্ধ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
আবুল মনসুর আহমদ রচিত আত্মজীবনী কোনটি?
  1. ক) রেখাচিত্র
  2. খ) লেখকের রোজনামচা
  3. গ) আত্মকথা
  4. ঘ) আমর এই ছোট ভুবন
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ রচিত আত্মজীবনী – ‘আত্মকথা’ (১৯৭৮)। ‘রেখাচিত্র’ ও ‘লেখকের রোজনামচা’ রচয়িতা হলেন আবুল ফজল। ‘আমার এই ছোট ভুবন’ হলো আবুল হোসেনের স্মৃতিকাথা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘বিরস সংলাপ'- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আহমদ শরীফ
  2. খ) আাল মাহমুদ
  3. গ) আবুল হোসেন
  4. ঘ) এস. ওয়াজেদ আলী
ব্যাখ্যা
আবুল হোসেন রচিত কাব্যগ্রন্থ হলোঃ ‘নববসন্ত’, বিরস সংলাপ, হাওয়া তোমার কি দুঃসাহস, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে, এখনও সময় আছে, রাজ-রাজড়া, আর কিসের অপেক্ষা, রাজাকাহিনী। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
আল মাহমুদ রচিত ‘সোনালী কাবিন’ – একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) স্মৃতিকথা
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি আহসান হাবিবের লেখা কাবগ্রন্থ নয়?
  1. ক) আশায় বসতি
  2. খ) অরণ্যে নীলিমা
  3. গ) মেঘ বলে চৈত্রে যাব
  4. ঘ) সারা দুপুর
ব্যাখ্যা
আহসান হাবীবের ‘অরণ্যে নীলিমা’ – উপন্যাস। কাব্যগ্রন্থঃ আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, সারা দুপুর, ছায়াহরিণ, দু'হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পর্ণে মুখ, প্রেমের কবিতা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ?
  1. ক) নীতিবোধ
  2. খ) প্রভাবতী সম্ভাষণ
  3. গ) কথামালা
  4. ঘ) বোধদয়
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত মৌলিক গ্রন্থ ‘প্রভাবতী সম্ভাষণ’(১৮৬৩)। ‘বোধদয়’ – চেম্বার্সের Rudiments of knowledge অনুসরনে রচিত। ‘নীতিবোধ’ – রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের The Moral Class Book অবলম্বনে রচিত। কথামালা – ঈশপের কাহিনী অবলম্বনে রচিত। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি নাটক?
  1. ক) বৌ-বেগম
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) বাতায়ন
  4. ঘ) উস্তাদ
ব্যাখ্যা
ইব্রাহিম খাঁ রচিত নাটক ‘ আনোয়ার পাশা’, বৌ-বেগম' – উপন্যাস, ‘উস্তাদ’- গল্পগ্রন্থ, , ‘বাতায়ন’ হলো স্মৃতিকথা।রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘প্রাচ্য ও প্রতীচ্য’ -প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) আবুল মনসুর
  3. গ) এস. ওয়াজেদ আলী
  4. ঘ) কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা
এস. ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ হলোঃ জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালী, আকবরের রাষ্ট্রসাধনা, মুসলিম সংস্কৃতির আদর্শ, ইকবালের পয়গাম। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘ আবদুল্লাহ’- উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) কাজী আবদুল ওদুদ
  2. খ) কাজী ইমদাদুল হক
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক রচিত উপন্যাস হলো ‘আবদুল্লাহ’। উপন্যাসটি প্রথমে ‘মুসলিম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকে। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১০.
‘সাহিত্য সংস্কৃতি চিন্তা’ – গ্রন্থের রচয়িতা –
  1. ক) আবুল হোসেন
  2. খ) আহমদ ছফা
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) এস. ওয়াজেদ আলী
ব্যাখ্যা
আহমদ শরীফ রচিত গ্রন্থ হলোঃ সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে, বিচিত্র চিন্তা, একালে নজরুল, স্বদেশ চিন্তা, বিশ শতকের বাঙালী, বাংলার পটভূমি ইত্যাদি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১১.
আবুল হুসেন রচিত প্রবন্ধ কোনটি?
  1. ক) নববসন্ত
  2. খ) কালের কলস
  3. গ) মুসলিম কালচার
  4. ঘ) সত্যের সন্ধানে
ব্যাখ্যা
আবুল হুসেন রচিত প্রবন্ধ ‘মুসলিম কালচার'। ‘ কালের কলস’ আল মাহমুদ এর কাব্যগ্রন্থ। ‘ সত্যের সন্ধানে’ এর লেখক আরজ আলী মাতুব্বর। ‘নববসন্ত’ হলো আবুল হোসেনের কাব্যগ্রন্থ।রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১২.
নিচের কোনটি আল মাহমুদ রচিত উপন্যাস নয়?
  1. ক) বখতিয়ারের ঘোড়া
  2. খ) কাবিলের বোন
  3. গ) উপমহাদেশ
  4. ঘ) আগুনের মেয়ে
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলোঃ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, প্রেমের কবিতা, আরব্য রজনীর রাজহাঁস, দোয়েল ও দয়িতা ইত্যাদি। উপন্যাসঃ ডাহুকী, কবি ও কোলাহল, উপমহাদেশ, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারায় চতুরঙ্গ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৩.
‘মানচিত্র’- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) আবুল মনসুর
  3. গ) কাজী ইমদাদুল হক
  4. ঘ) আহমদ শরীফ
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ রচিত কাব্যগ্রন্থঃ মানচিত্র, সাজঘর, শ্রেষ্ঠ কবিতা, চোখ, লেলিহান পাণ্ডুলিপি, সূর্য জ্বালার স্বপন। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৪.
‘জাগ্রত বাংলাদেশ’ -প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) আবুল মনসুর
  2. খ) এস. ওয়াজেদ আলী
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আহমদ ছফা
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত প্রবন্ধ হলোঃ জাগ্রত বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, সেই সব লেখা, উপলক্ষের লেখা, রাজনীতির লেখা, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৫.
‘বৃষ্টি পড়ে টাপুর-টুপুর’- শিশু সাহিত্যের রচনাকারী –
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) ইব্রাহিম খাঁ
  4. ঘ) আহসান হাবিব
ব্যাখ্যা
আহসান হাবিবের শিশু সাহিত্য হলোঃ ছোটদের পাকিস্তান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপরে, পাখিরা ফিরে আসে, রেলগাড়ি ঝমাঝম, জোৎস্না রাতের গল্প। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৬.
কাজী ইমদাদুল হক রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি?
  1. ক) আঁখিজল
  2. খ) লতিকা
  3. গ) প্রবন্ধমালা
  4. ঘ) নবী কাহিনী
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক রচিত শিশুতোষ গ্রন্থ ‘নবী কাহিনী’। ‘আঁখিজল’ ও ‘লতিকা’ হলো কাব্যগ্রন্থ। ‘প্রবন্ধমালা’ হলো প্রবন্ধ গ্রন্থ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৭.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন?
  1. ক) ১৮২৯
  2. খ) ১৮৪১
  3. গ) ১৮২৬
  4. ঘ) ১৮২৮
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২৯ সালে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।