পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২১ মার্চ, ২০২৩সময়01 hr 40 mins১৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২০০
সিলেবাস
কারিগরি শিক্ষা অধিদপ্তর পদের নাম: জুনিয়র ইন্সট্রাক্টর (১০ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.০৩.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২১ মার্চ, ২০২৩ · ২০০ প্রশ্ন

.
নিচের কোন শব্দ বিশেষ্য'র উদাহরণ?
  1. ক) পতিত
  2. খ) জান্তব
  3. গ) আগ্নেয়
  4. ঘ) উন্নয়ন
সঠিক উত্তর:
ঘ) উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উন্নয়ন
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'উন্নয়ন' শব্দটি বিশেষ্যের উদাহরণ।

• উন্নয়ন (বিশেষ্য):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে উন্‌নয়োন।
- এর অর্থ হচ্ছে উন্নতিসাধন, বিকাশ, উত্তোলন।

অন্যদিকে,
• জান্তব (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে জান্‌তব্‌।
- এর অর্থ হচ্ছে জন্তুজাত, জন্তুসম্পর্কিত, পশুবৎ।

• পতিত (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোতিতো।
- এর অর্থ হচ্ছে অনাবাদি, দুর্দশাপ্রাপ্ত, চ্যুত, ভ্রষ্ট ইত্যাদি।

• আগ্নেয় (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে আগ্‌নেয়ো।
- এর অর্থ হচ্ছে অগ্নি-সম্বন্ধীয়, অগ্নিগর্ভ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
  1. ক) ০২টি
  2. খ) ০৪টি
  3. গ) ০৬টি
  4. ঘ) ০৮টি
সঠিক উত্তর:
খ) ০৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ০৪টি
ব্যাখ্যা
• ব্যাকরণের আলোচ্য বিষয়কে অন্তত চার ভাগে ভাগ করা যায়।
- ধ্বনিতত্ত্ব।
- রূপতত্ত্ব।
- বাক্যতত্ত্ব।
- অর্থতত্ত্ব।

• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল, ষ-ত্ব ও ণ-ত্ব বিধান,
সন্ধি প্রভৃতি।

• রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া ।

• বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে ।

• অর্থতত্ত্ব
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
‘নিমরাজি’ ‘নিম’ উপসর্গটি কোন ভাষার?
  1. ক) আরবী
  2. খ) বাংলা
  3. গ) ইংরেজি
  4. ঘ) ফার্সি
সঠিক উত্তর:
ঘ) ফার্সি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফার্সি
ব্যাখ্যা
'নিমরাজি' শব্দে 'নিম' উপসর্গটি অর্ধেক অর্থে ব্যবহৃত হয়েছে।
- এটি একটি ফারসি উপসর্গের উদাহরণ।

আরও কিছু ফারসি উপসর্গ নিম্নরূপ-
- ফি: প্রত্যেক অর্থে = ফি-বছর, ফি-সপ্তাহ, ফি-রোজ, ফি-সব।
- না: না অর্থে = নারাজ, নাচার।
- ব: সাথে অর্থে = বনাম, বকলম, বমাল। 
- কম: অল্প অর্থে = কমবখ্‌ত, কমআক্কেল, কমজোর।
- বে: না অর্থে = বেকার, বেয়াদব, বেকসুর, বেহায়া।
- বর: মন্দ অর্থে = বরখাস্ত, বরখেলাপ, বরদাস্ত, বরবাদ।
- নিম: অর্ধেক অর্থে = নিমরাজি, নিমমোল্লা। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
শহরের সাদৃশ = উপশহর হচ্ছে অব্যয়ীভাব সমাস।

• পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
যেমন-
বিরুদ্ধ বাদ = প্রতিবাদ;
দিন দিন = প্রতিদিন;
শহরের সাদৃশ = উপশহর;
উপকূল = কূলের সমীপে;
আমরণ = মরণ পর্যন্ত;
যথারীতি = রীতিকে অতিক্রম না করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) বন্দ্যোপাধ্যায়
  2. খ) পক্ব
  3. গ) চট্রোপাধ্যায়
  4. ঘ) সংশয়
সঠিক উত্তর:
গ) চট্রোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্রোপাধ্যায়
ব্যাখ্যা
বন্দ্যোপাধ্যায়, পক্ব ও সংশয় - বানান ৩টি শুদ্ধ।

বাংলা একাডেমী অভিধান অনুসারে,
- বন্দ্যোপাধ্যায় (বিশেষ্য পদ) = কুলীন ব্রাহ্মণের উপাধিবিশেষ, বাঁড়ুয্যে।
- পক্ব (বিশেষণ):
অর্থ: শাদা (পক্ব কেশ); পাকা; কাঁচার বিপরীত (পক্বফল); পরিণত; পটু (পক্ববুদ্ধি)।
- সংশয় (বিশেষ্য পদ) = সন্দেহ, দ্বিধা, দ্বৈধজ্ঞান; অবিশ্বাস; ভয়।
==========
চট্রোপাধ্যায় বানানটি ভুল।
এর শুদ্ধরূপ = চট্টোপাধ্যায়।

চট্টোপাধ্যায় (বিশেষ্য) = বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ; চাটুয্যে; চাটুজ্যে; চ্যাটার্জি।
.
অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ :
  1. ক) হাইকু
  2. খ) ‘সনেট’
  3. গ) ব্লাংকভার্স
  4. ঘ) লিমেরিক
সঠিক উত্তর:
গ) ব্লাংকভার্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্লাংকভার্স
ব্যাখ্যা
• অমিত্রাক্ষর ছন্দ ইংরেজি হচ্ছে Blank verse (ব্লাংকভার্স)।

• বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- অমিত্রাক্ষর ছন্দে অন্তমিল থাকে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
‘ভানসিংহ ঠাকুরের পদাবলী’ বাংলা সাহিত্যের কোন যুগের নির্দেশন?
  1. ক) প্রাচীন যুগ
  2. খ) আধুনিক যুগ
  3. গ) মধ্যযুগ
  4. ঘ) অন্ধকার যুগ
সঠিক উত্তর:
খ) আধুনিক যুগ
উত্তর
সঠিক উত্তর:
খ) আধুনিক যুগ
ব্যাখ্যা
• আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী রচনা করেছেন।
- পদাবলী নিয়ে তার রচিত কাব্যের নাম 'ভানুসিংহের পদাবলী'। এর বেশির ভাগ পদই ব্রজবুলি ভাষায় রচিত।
- গ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র অন্তর্গত লেখা- 'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান! মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট রক্ত কমল কর.......'।

• রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন রচনার ক্ষেত্রে অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করেছেন।
• উল্লেখযোগ্য কয়েকটি হলো -
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূণ্য ভট্টাচার্য,
- নবীন কিশোর শর্মন,
- ষষ্ঠীচরণ দেবশর্মা,
- বানীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি কনিষ্ঠা,
- শ্রীমতি মধ্যমা

উংস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্যে ব্যবহৃত ছন্দের নাম :
  1. ক) মুক্তক ছন্দ
  2. খ) স্বরবৃত্ত ছন্দ
  3. গ) গদ্যছন্দ
  4. ঘ) মন্দাক্রান্তা ছন্দ
সঠিক উত্তর:
ক) মুক্তক ছন্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) মুক্তক ছন্দ
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্যে ব্যবহৃত ছন্দের নাম: 'মুক্তক ছন্দ' বা 'মুক্তবন্ধ ছন্দ'।

• ‘বলাকা’ কাব্যের কয়েকটি লাইন -
হে বিরাট নদী,
অদৃশ্য নিঃশব্দ তব জল
অবিচ্ছিন্ন অবিরল
চলে নিরবধি।
স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে;
বস্ত্তহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে
পুঞ্জ পুঞ্জ বস্ত্তফেনা উঠে জেগে;
আলোকের তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণস্রোতে
ধাবমান অন্ধকার হতে;
ঘূর্ণাচক্রে ঘুরে ঘুরে মরে
স্তরে স্তরে
সূর্যচন্দ্রতারা যত
বুদবুদের মতো।

- 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের বৈশিষ্ট্যকে বোঝাতে গিয়ে কেউ কেউ ছন্দের এরূপ মুক্ত স্বভাবকে নাম দিয়েছেন ‘মুক্তক ছন্দ’ বা ‘মুক্তবন্ধ ছন্দ’। আবার কেউ কেউ এছন্দকে অমিত্রাক্ষর ছন্দেরই রবীন্দ্রনাথকৃত অভিনবরূপ বলে মনে করেন যা অন্ত্যানুপ্রাসযুক্ত। পাশ্চাত্য সাহিত্যে বহুল ব্যবহূত এ ছন্দকে free verse  বা verse-libre বলে।

উৎস: বলাকা ও বাংলাপিডিয়া।
.
‘অগ্নি-বীণা’ কাব্য উৎসর্গ করা হয়?
  1. ক) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
  2. খ) শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে
  3. গ) শ্রীকৃষ্ণ মজুমদারকে
  4. ঘ) শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরকে
সঠিক উত্তর:
খ) শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে
ব্যাখ্যা
• 'অগ্নি-বীণা' কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ।
- কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ কে উৎসর্গ করেন।
- এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়ােল্লাস'।
- এ কাব্যে মােট ১২টি কবিতা আছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-  ড. সৌমিত্র শেখর।
১০.
‘কামিজ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ইংরেজি
  2. খ) হিন্দি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ওলন্দাজ
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
ব্যাখ্যা
• পর্তুগিজ শব্দ :
- আচার, আনারস, আতা, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্তিরি , ইস্পাত, কামরা, কাকাতুয়া, কামিজ, কেদারা, কেরানি, গামলা, গুদাম, গির্জা, চাবি, জানালা, তামাক, তােয়ালে, পাদ্রি, পাউরুটি, পেঁপে, পেরেক, পেয়ারা, পিস্তল, ফিতে, বালতি, বাসন, বােতাম, সাবান, সায়া ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- এটি কোন ধরণের বাক্য?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) যৌগিক
  4. ঘ) মিশ্রবাক্য
সঠিক উত্তর:
ক) সরল
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল
ব্যাখ্যা
• মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে - বাক্যটি একটি সরল বাক্য।
- এটির জটিল রূপ হলো মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।

• সরল বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।
১২.
‘সম্মুখে অগ্রসর হয়ে অর্ভ্যথনা’ -কে এক কথায় বলে -
  1. ক) আবাহন
  2. খ) স্বাগতম
  3. গ) প্রত্যুদ্গমন
  4. ঘ) সম্ভাষণ
সঠিক উত্তর:
গ) প্রত্যুদ্গমন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রত্যুদ্গমন
ব্যাখ্যা
• ’সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে - প্রত্যুদগমন।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১৩.
‘ওদিকে আর যাব না’- এ বাক্যে ‘আর’ শব্দটি ব্যবহৃত হয়েছে-
  1. ক) নির্দেশ অর্থে
  2. খ) পুনরাবৃত্তি অর্থে
  3. গ) স্বীকৃতিজ্ঞাপন অর্থে
  4. ঘ) বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর:
খ) পুনরাবৃত্তি অর্থে
উত্তর
সঠিক উত্তর:
খ) পুনরাবৃত্তি অর্থে
ব্যাখ্যা
‘ওদিকে আর যাব না’- এ বাক্যে ‘আর’ শব্দটি ব্যবহৃত হয়েছে- পুনরাবৃত্তি অর্থে।
১৪.
উপসর্গযোগে গঠিত শব্দ হলো:-
  1. ক) নবান্ন
  2. খ) আকাল
  3. গ) পঞ্চনদ
  4. ঘ) ঢাকাই
সঠিক উত্তর:
খ) আকাল
উত্তর
সঠিক উত্তর:
খ) আকাল
ব্যাখ্যা
- উপসর্গযোগে গঠিত শব্দ হচ্ছে আকাল।

• মন্দ/নিকৃষ্ট অর্থে
- আকাঠ/আকাঠা, আগাছা, আকথা, আকাল, আঘাট/আঘাটা।
১৫.
নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) দাপট
  2. খ) পেঁটরা
  3. গ) মিতালি
  4. ঘ) যাচাই
সঠিক উত্তর:
গ) মিতালি
উত্তর
সঠিক উত্তর:
গ) মিতালি
ব্যাখ্যা
• শব্দের শেষে আলি থাকলে আলি হবে। 
• শর্টকাট : আলি = আলি। মিতালী হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

• প্রদত্ত শব্দ    প্রকৃতি ও প্রত্যয়
গৃহস্থালি  --  গৃহস্থ + আলি    
গীতালি  --  গীত + আলি
ঘটকালি  --  ঘটক + আলি    
সোনালি  --  সোনা + আলি
মিতালি  --  মিতা + আলি    
রুপালি  --  রুপা + আলি

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা ব্যাকরণ, ভাষা-শিক্ষা।
১৬.
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের নায়ক-
  1. ক) মুহাম্মদ মুস্তফা
  2. খ) আরেফ আলী
  3. গ) মজিদ
  4. ঘ) কাদের
সঠিক উত্তর:
খ) আরেফ আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) আরেফ আলী
ব্যাখ্যা
• সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাস চাঁদের অমাবস্যা।
- এই উপন্যাসের মৌল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আরেফের মনোগত ক্রিয়া প্রতিক্রিয়া। অর্থাৎ, এটি একটি মনোসমীক্ষামূলক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
‘হেম’ শব্দের অর্থ-
  1. ক) সুধাকর
  2. খ) মুক্তা
  3. গ) রত্ন
  4. ঘ) স্বর্ণ
সঠিক উত্তর:
ঘ) স্বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বর্ণ
ব্যাখ্যা
• হেম (বিশেষ্য)
- এর অর্থ হচ্ছে স্বর্ণ, সুবর্ণ, সোনা।
১৮.
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
  1. ক) ঝরা পালক
  2. খ) মহাপৃথিবী
  3. গ) ৭টি তারার তিমির
  4. ঘ) নিজ বাসভূমে
সঠিক উত্তর:
ঘ) নিজ বাসভূমে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিজ বাসভূমে
ব্যাখ্যা
- উল্লেখিত অপশনগুলোর মধ্যে নিজ বাসভূমে হচ্ছে শামসুর রাহমান রচিত কাব্য।
- বাকি অপশনগুলো জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ।

• ঝরাপালক (১৯২৭) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ।
তার অন্যান্য কাব্যগ্রন্থঃ-- ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৯.
ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) মৃত্যুক্ষুধা
  2. খ) লালসালু
  3. গ) আরেক ফাল্গুন
  4. ঘ) ঘর মন জানালা
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
• ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস জহির রায়হান রচিত 'আরেক ফাল্গুন'।
- বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন' উপন্যাস রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ব্যকুল
  2. খ) ব্যাকুল
  3. গ) ব্যাকূল
  4. ঘ) ব্যকূল
সঠিক উত্তর:
খ) ব্যাকুল
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাকুল
ব্যাখ্যা
- উল্লেখিত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ব্যাকুল

• ব্যাকুল (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়ন = বি+আ+√কুল্‌+অ 
অর্থ:  অতিশয় আকুল, অস্থির, উৎকণ্ঠিত, ব্যগ্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১.
‘স্বাগত’ এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) সু+আগত
  2. খ) স্বা-গত
  3. গ) সু+গত
  4. ঘ) স্বাগত
সঠিক উত্তর:
ক) সু+আগত
উত্তর
সঠিক উত্তর:
ক) সু+আগত
ব্যাখ্যা
• স্বাগত - সু + আগত।
স্বাগত - শুভাগত; অভ্যর্থিত অতিথি।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
২২.
‘বিষাদসিন্ধু’ কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) রূপক কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) তৎপুরুষ
সঠিক উত্তর:
খ) রূপক কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) রূপক কর্মধারয়
ব্যাখ্যা
• বিষাদসিন্ধু শব্দটি রূপক কর্মধারয় সমাস।
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
২৩.
‘কিন্ডারগার্টেন’- শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
  1. ক) জাপানি
  2. খ) স্প্যানিশ
  3. গ) জার্মান
  4. ঘ) আইরিশ
সঠিক উত্তর:
গ) জার্মান
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মান
ব্যাখ্যা
• ‘কিন্ডারগার্টেন’ শব্দটি জার্মান, যার অর্থ হচ্ছে শিশুদের বাগান।
'কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।

উৎস: ব্রিটানিকা।
২৪.
‘অভিরাম’ শব্দের অর্থ কী?
  1. ক) বিরামহীন
  2. খ) চলমানতা
  3. গ) বালিশ
  4. ঘ) সুন্দর
সঠিক উত্তর:
ঘ) সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুন্দর
ব্যাখ্যা
• অভিরাম (বিশেষণ):
১ মনোহর; সুন্দর (কমলকোরক অভিরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)।
২ তৃপ্তিদায়ক (নয়নাভিরাম দৃশ্য)।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
২৫.
‘নীড়সন্ধানী’ কার রচিত উপন্যাস?
  1. ক) রাজিয়া খান
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) শওকত আলী
  4. ঘ) হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
- ‘নীড়সন্ধানী’ আনোয়ার পাশা রচিত উপন্যাস।

- আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়া যায়।
- ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর তাকে হত্যা করে পাকিস্তানিরা।
- আনোয়ার পাশাকে ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর) প্রদান করে।

• আনোয়ার পাশা রচিত কাব্যগ্রন্থ:
- নদী নি:শেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী।

• তাঁর রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।
২৬.
রশীদ হায়দারের ‘খাঁচায়’ উপন্যাসের পটভূমি হলো :
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) মুক্তিযুদ্ধ
  3. গ) স্বৈরাচার বিরোধী আন্দোলন
  4. ঘ) ছাত্র আন্দোলন
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
- রশীদ হায়দারের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- খাঁচায় (১৯৭৫)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
২৭.
‘প্রচ্ছদ’ শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো :
  1. ক) প্র + ছদ
  2. খ) প্রৎ + ছদ
  3. গ) প্রচ্ছ + দ
  4. ঘ) প্রচ্ছদ + অ
সঠিক উত্তর:
ক) প্র + ছদ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্র + ছদ
ব্যাখ্যা
• স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন-
এক + ছত্র = একচ্ছত্র,
মুখ + ছবি = মুখচ্ছবি,
অঙ্গ + ছেদ = অঙ্গচ্ছেদ,
আলোক + ছটা = আলোকচ্ছটা,
প্র + ছদ = প্রচ্ছদ,
বৃক্ষ + ছায়া = বৃক্ষছায়া,
কথা + ছলে = কথাচ্ছলে,
আচ্ছা + দন = আচ্ছাদন,
পরি + ছদ = পরিচ্ছদ,
বি + ছেদ= বিচ্ছেদ,
বি + ছিন্ন = বিচ্ছিন্ন,
প্রতি + ছবি = প্রতিচ্ছবি,
অনু + ছেদ = অনুচ্ছেদ,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৮.
‘তদ্ভব’ শব্দের অর্থ হলো:-
  1. ক) সংস্কৃতের সমান
  2. খ) সংস্কৃত নয়
  3. গ) সংস্কৃত থেকে উদ্ভূত
  4. ঘ) বিদেশী শব্দ
সঠিক উত্তর:
গ) সংস্কৃত থেকে উদ্ভূত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংস্কৃত থেকে উদ্ভূত
ব্যাখ্যা
• তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।

- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।
- যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হথ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
- একইভাবে সংস্কৃত 'চন্দ্র' শব্দ থেকে 'চাঁদ' শব্দটি উৎপন্ন হয়েছে।
- এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৯.
নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়?
  1. ক) ইনসান
  2. খ) ইবাদত
  3. গ) মর্জি
  4. ঘ) আসরফি
সঠিক উত্তর:
ঘ) আসরফি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আসরফি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'আসরফি' আরবি শব্দ নয়।

অপরদিকে,
• মর্জি, ইবাদত, ইনসান - আরবি শব্দ ভাষা থেকে আগত বাংলা শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩০.
‘ক্ষ’ যুক্ত বর্ণে যে দুটো বর্ণ মেলে, তারা হলো-
  1. ক) ক + স
  2. খ) খ + ঞ
  3. গ) ক + ষ
  4. ঘ) খ + খ
সঠিক উত্তর:
গ) ক + ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক + ষ
ব্যাখ্যা
• ‘ক্ষ’ যুক্ত বর্ণে যে দুটো বর্ণ মেলে- ক্ষ = ক+ষ।
এছাড়াও,
ষ্ণ = ষ+ণ
ক্ষ = ক+ষ
হ্ম = হ+ম
জ্ঞ = জ+ঞ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩১.
‘মুক্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো:
  1. ক) মুক্ + ত
  2. খ) মুচ্ + ত
  3. গ) মুচ + ক্ত
  4. ঘ) মচ্ত + ক
সঠিক উত্তর:
খ) মুচ্ + ত
উত্তর
সঠিক উত্তর:
খ) মুচ্ + ত
ব্যাখ্যা
• ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে।
- মুচ্‌+ত= মুক্ত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। 'মুচ্‌' ধাতুর পর 'ত' যুক্ত হয়ে 'মুক্ত' হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩২.
নিচের কোনটি নাটক?
  1. ক) গড্ডলিকা
  2. খ) রক্তকবরী
  3. গ) সিন্ধু হিন্দোল
  4. ঘ) কালান্তর
সঠিক উত্তর:
খ) রক্তকবরী
উত্তর
সঠিক উত্তর:
খ) রক্তকবরী
ব্যাখ্যা
- রক্তকরবী (১৯২৬) রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক।
- ১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত।
- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।

• রবীন্দ্রনাথ রচিত আরো নাটক:
- বিসর্জন
- রাজা
- অচলায়তন
- চিরকুমার সভা
- তাসের দেশ
- বৈকুন্ঠের খাতা
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত
- ডাকঘর
- বসন্ত
- চণ্ডালিকা
- নটীর পূজা

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
‘বীরঙ্গনা-কাব্য’ কোন জাতীয় কাব্য?
  1. ক) মহাকাব্য
  2. খ) গীতিকাব্য
  3. গ) পত্রকাব্য
  4. ঘ) মঙ্গলকাব্য
সঠিক উত্তর:
গ) পত্রকাব্য
উত্তর
সঠিক উত্তর:
গ) পত্রকাব্য
ব্যাখ্যা
• 'বীরাঙ্গনা কাব্য' একটি পত্র কাব্য

- পত্রাকারে এ ধরনের সাহিত্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।
- এই কাব্যে এই গ্রন্থে মোট ১১ টি পত্র আছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩৪.
‘কবর’ নাটকের পটভূমি হলো:
  1. ক) দেশভাগ
  2. খ) মুক্তিযুদ্ধ
  3. গ) ভাষা আন্দোলন
  4. ঘ) গণ-অভ্যুত্থান
সঠিক উত্তর:
গ) ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাষা আন্দোলন
ব্যাখ্যা
• 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
‘জনবিরল’- শব্দের বিপরীত শব্দ হলো :
  1. ক) জনাকীর্ণ
  2. খ) জনহীন
  3. গ) নির্জন
  4. ঘ) জনশূন্য
সঠিক উত্তর:
ক) জনাকীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) জনাকীর্ণ
ব্যাখ্যা
জনবিরল (বিশেষণ) - খুব কম লোক আছে এমন।

এর বিপরীত শব্দ হবে - জনাকীর্ণ।

সূত্র: অভিগম্য অভিধান।
৩৬.
নিচের কোন বাগধারা ‘পটল তোলা’ বাগধারার সমার্থক?
  1. ক) ভূতের বাপের শ্রাদ্ধ
  2. খ) ভবভূতির পথে
  3. গ) ভবলীলা সাঙ্গ
  4. ঘ) পরের ধনে পোদ্দারি
সঠিক উত্তর:
গ) ভবলীলা সাঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভবলীলা সাঙ্গ
ব্যাখ্যা
- 'পটল তোলা' বাগধারার অর্থ মারা যাওয়া।
অন্যদিকে, ভবলীলা সাঙ্গ বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া যা 'পটল তোলা' বাগধারার সমার্থক।

• ভূতের বাপের শ্রাদ্ধ বাগ্‌ধারাটির অর্থ - অপচয়জনক ব্যাপার।
• পরের ধনে পোদ্দারি বাগধারাটির অর্থ - অপরের টাকা অথচ নিজের গর্ব প্রকাশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩৭.
নিচের কোনটি ‘বায়ু’ শব্দের প্রতিশব্দ?
  1. ক) চঞ্চলা
  2. খ) মরুৎ
  3. গ) ক্ষণপ্রভা
  4. ঘ) চটুল
সঠিক উত্তর:
খ) মরুৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) মরুৎ
ব্যাখ্যা
• 'বায়ু' শব্দটি আগুনের সমার্থক শব্দ মরুৎ৷
- বাতাসের অন্যান্য প্রতিশব্দ হল বায়ু, সমীরণ, সমীর, বাত,মরুৎ, গন্ধবহ।

অন্যান্য অপশন:
• বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
 বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

• চপল/চটুল হচ্ছে গম্ভীর এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩৮.
বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধানে’র সম্পাদক হলেন:
  1. ক) ড. মুহম্মদ এনামুল হক
  2. খ) নরেন বিশ্বাস
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) ড. আহমদ শরীফ
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি প্রকাশিত আঞ্চলিক অভিধানের প্রধান সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯)। 
• তার অন্যান্য সংকলিত ও সম্পাদিত গ্রন্থ:
- পদ্মাবতী,
- প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী,
- গল্প সংকলন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯.
সবচেয়ে বেশি চর্যাপদ রচয়িতা চর্যাকার হলেন:
  1. ক) লুই পা
  2. খ) কাহ্ন পা
  3. গ) কুক্কুরী পা
  4. ঘ) ভুসুকু পা
সঠিক উত্তর:
খ) কাহ্ন পা
উত্তর
সঠিক উত্তর:
খ) কাহ্ন পা
ব্যাখ্যা
- কাহ্নপা চর্যাপদের সবচেয়ে বেশি ১৩টি পদ রচনা করেন।

• চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে (১৩১৪ বঙ্গাব্দে)।
- এবং ১৯১৬ খ্রিস্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
- প্রাচীন এ গ্রন্থটির সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

• চর্যাপদ 
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খন্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা,  কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
- কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
- ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ ৮ টি পদ লেখেন।
- চর্যাপদের পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় রচিত। 
- চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৪০.
নিচের কোনটি মৌলিক শব্দের উদাহরণ -
  1. ক) মানব
  2. খ) ধাতব
  3. গ) একাঙ্ক
  4. ঘ) গোলাপ
সঠিক উত্তর:
ঘ) গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোলাপ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে মৌলিক শব্দের উদাহরণ হচ্ছে গোলাপ।

• মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

অন্যদিকে,
মানব, একাঙ্ক, ধাতব ইত্যাদি সাধিত শব্দ।

উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
৪১.
The bird flew high. Here the word 'high' is a/an___
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) verb
সঠিক উত্তর:
গ) adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) adverb
ব্যাখ্যা
• The bird flew high. Here the word 'high' is an - adverb.
- High (adjective) - নিচ থেকে উপরে বহুদূর পর্যন্ত বিস্তৃত; 
- কিন্তু উল্লেখিত বাক্যে তা verb word 'flew' কে modify করায় এটি adverb হিসাবে বিবেচিত হবে। 
-  যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
৪২.
Select the correct passive voice of "He did for me the unnecessary things."-
  1. ক) The unnecessary things were done for me by him.
  2. খ) The unnecessary things was done by him for me.
  3. গ) The unnecessary things had been done for me by him.
  4. ঘ) The unnecessary things had to be done for me by him.
সঠিক উত্তর:
ক) The unnecessary things were done for me by him.
উত্তর
সঠিক উত্তর:
ক) The unnecessary things were done for me by him.
ব্যাখ্যা
• Voice পরিবর্তনের নিয়ম অনুযায়ী, 
- প্রথমে object টি subject হিসাবে বসবে
- Tense এবং person-অনুসারে Auxiliary verb
- Verb-এর past participle
- অন্য object
- by
- active voice-এর subject-টি object হিসেবে লেখা হয়।
 - তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - The unnecessary things were done for me by him. 
৪৩.
I myself went there. Here 'myself is-
  1. ক) reciprocal pronoun
  2. খ) emphatic pronoun
  3. গ) reflexive pronoun
  4. ঘ) distributive pronoun
সঠিক উত্তর:
খ) emphatic pronoun
উত্তর
সঠিক উত্তর:
খ) emphatic pronoun
ব্যাখ্যা
• I myself went there. Here 'myself' is - emphatic pronoun.
- Myself, Yourself, Himself, Herself, Itself, Oneself, Ourselves, Yourselves, Themselves ইত্যাদি সাধারণত Reflexive Pronoun হিসেবে পরিচিত যা বাক্যের শেষে বসে object হিসাবে কাজ করে। 
যেমন- He killed himself.

কিন্তু  এগুলো যদি subject এর পর বসে  এবং Noun or Pronoun এর উপর গুরুত্ব আরোপ/ Emphasis করার জন্য আসে তখন এদের Emphatic Pronoun বলে।
- I myself went there.  এই বাক্যে myself subject I / pronoun, এরপর বসে এর উপর গুরুত্ব আরোপ করায় এটি Emphatic Pronoun.
৪৪.
What is the plural of 'photo"?
  1. ক) Photos
  2. খ) Photo
  3. গ) Photoes
  4. ঘ) Phottos
সঠিক উত্তর:
ক) Photos
উত্তর
সঠিক উত্তর:
ক) Photos
ব্যাখ্যা
• The plural of 'photo' is - Photos. 
- Photo(noun) (plural photos) (কথ্য) ফটোগ্রাফ।

Source: Bangla Academy Dictionary.
৪৫.
What kind of Noun is 'Cavalry'
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Collective
  4. ঘ) Abstract
সঠিক উত্তর:
গ) Collective
উত্তর
সঠিক উত্তর:
গ) Collective
ব্যাখ্যা
• Cavalry - is a Collective noun.
- Cavalry অর্থ হচ্ছে -  অশ্বারোহী সেনাদল।
- যেসব noun একজাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective noun বলে।
- যেমন - band, gang, party, army, flock, cavalry, herd, crowd, family, poultry etc.
৪৬.
Identify the correct sentence.
  1. ক) If you had come, I would have helped you.
  2. খ) If you have come, I would have helped you.
  3. গ) If you have had come, I will help you.
  4. ঘ) If you had come, I would help you.
সঠিক উত্তর:
ক) If you had come, I would have helped you.
উত্তর
সঠিক উত্তর:
ক) If you had come, I would have helped you.
ব্যাখ্যা
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।
- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - If you had come, I would have helped you.
৪৭.
The phrase 'Keep an eye on' means-
  1. ক) to keep under careful observation
  2. খ) to remain awake
  3. গ) to continue doing something
  4. ঘ) to look at someone
সঠিক উত্তর:
ক) to keep under careful observation
উত্তর
সঠিক উত্তর:
ক) to keep under careful observation
ব্যাখ্যা
Keep an eye on someone / something (phrase verb)
English Meaning: keep under careful observation / to watch (someone or something) closely.
Bangla Meaning: কড়া নজর রাখা

Ex. Sentence:
- Keep an eye on your new servant.
- তোমার নতুন কাজের লোকের উপর নজর রেখো।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
৪৮.
Choose the correct option: "No sooner had we reached the station-the train left.
  1. ক) after
  2. খ) than
  3. গ) before
  4. ঘ) then
সঠিক উত্তর:
খ) than
উত্তর
সঠিক উত্তর:
খ) than
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়.
- মনে রাখতে হবে, No sooner had _____ than এভাবে আসে।
- অর্থাৎ No sooner had এর সাথে than হয়।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর - than.
- Complete sentence: "No sooner had we reached the station than the train left.
৪৯.
We asked him why he _____ telephoned earlier.
  1. ক) did not
  2. খ) had not
  3. গ) has not
  4. ঘ) was not
সঠিক উত্তর:
খ) had not
উত্তর
সঠিক উত্তর:
খ) had not
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি past perfect tense এ আছে। 
- Subject + had + verb এর past participle + Extension.
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had not।
- Complete sentence: We asked him why he had not telephoned earlier.
৫০.
Select the correct tag question: My sister doesn't like fish_____
  1. ক) does she
  2. খ) did she
  3. গ) doesn't she
  4. ঘ) won't she
সঠিক উত্তর:
ক) does she
উত্তর
সঠিক উত্তর:
ক) does she
ব্যাখ্যা
• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে। 
- Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হবে।
- বাক্যটি Present indefinite tense হওয়ায় Tag question এর ক্ষেত্রে does she হবে।
- Complete Sentence: My sister doesn't like fish, does she?
৫১.
Choose the correct option: My father doesn't tell a lie, and_____
  1. ক) neither I do
  2. খ) neither do I
  3. গ) either do I
  4. ঘ) I do either
সঠিক উত্তর:
খ) neither do I
উত্তর
সঠিক উত্তর:
খ) neither do I
ব্যাখ্যা
• Negative বাক্যের ক্ষেত্রে agreement এর Structure: neither + positive auxiliary + sub.
- সুতরাং neither do I সঠিক হবে।
- Complete sentence: My father doesn't tell a lie, and neither do I.

- Neither এরপর negative word বসে না তাই neither don’t I সঠিক নয়।
- Either বসে affirmative বাক্যের ক্ষেত্রে তাই either do I ভুল।
৫২.
What is the adjective form of the word 'obligate'?
  1. ক) Obligatory
  2. খ) Obligation
  3. গ) Obligative
  4. ঘ) Obligatoriness
সঠিক উত্তর:
ক) Obligatory
উত্তর
সঠিক উত্তর:
ক) Obligatory
ব্যাখ্যা
• Obligate (verb transitive) কাউকে (বিশেষত আইনগতভাবে) কোনোকিছু করতে বাধ্য রাখা।
- এর adjective form হচ্ছে - Obligatory (আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়)

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Obligation (noun_ - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা
- Obligatoriness (noun)
৫৩.
Change the form of narration: The teacher said "Honesty is the best policy."
  1. ক) The teacher said that Honesty is the best policy.
  2. খ) The teacher said that Honesty was the best policy.
  3. গ) The teacher said that Honesty had been the best policy
  4. ঘ) The teacher said that Honesty should be the best policy.
সঠিক উত্তর:
ক) The teacher said that Honesty is the best policy.
উত্তর
সঠিক উত্তর:
ক) The teacher said that Honesty is the best policy.
ব্যাখ্যা
• Reported speech কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বা ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করলে Indirect Narration এ Tense এর কোনো পরিবর্তন হয় না।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - The teacher said that Honesty is the best policy.
৫৪.
Choose the appropriate article: Can you speak Spanish?
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ঘ) no article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) no article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী - 
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে Spanish দ্বারা ভাষার নাম নির্দেশ করছে, তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- তাই সঠিক উত্তর হবে - no article.
৫৫.
I think it _____ rain today.
  1. ক) Shall
  2. খ) may
  3. গ) might
  4. ঘ) must
সঠিক উত্তর:
খ) may
উত্তর
সঠিক উত্তর:
খ) may
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - may.
- May হচ্ছে সম্ভাব্যতা নির্দেশক শব্দ। 
- I think থাকায় বাক্যটি দ্বারা সম্ভবনা প্রকাশ করছে বোঝাচ্ছে।
- Complete sentence: I think it may rain today.
৫৬.
The plural form of personal pronoun 'my' is____
  1. ক) we
  2. খ) me
  3. গ) our
  4. ঘ) us
সঠিক উত্তর:
গ) our
উত্তর
সঠিক উত্তর:
গ) our
ব্যাখ্যা
• The plural form of personal pronoun 'my' is - our.
- অন্যদিকে, 
- we এবং us হচ্ছে plural এবং me হচ্ছে singular.
৫৭.
Choose the appropriate Linker: I'll visit you ___ I have finished my homework.
  1. ক) whereas
  2. খ) so
  3. গ) but
  4. ঘ) as soon as
সঠিক উত্তর:
ঘ) as soon as
উত্তর
সঠিক উত্তর:
ঘ) as soon as
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত প্রশ্ন গুলোর মধ্যে - 

ক) whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
গ) but - কিন্তু; তবে।
ঘ) as soon as - করতে না করতেই/ হতে না হতেই।
- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে as soon as বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।
- Complete sentence: I'll visit you as soon as I have finished my homework.
- Bangla Meaning: আমি আমার বাড়ির কাজ শেষ করার সাথে সাথে আপনার সাথে দেখা করব।

Source: Bangla Academy Dictionary.
৫৮.
Put the right form of verbs: My uncle (be) a source of inspiration for me since I was a young boy.
  1. ক) was being
  2. খ) will be
  3. গ) is being
  4. ঘ) has been
সঠিক উত্তর:
ঘ) has been
উত্তর
সঠিক উত্তর:
ঘ) has been
ব্যাখ্যা
• Since (হতে/থেকে) এর পরের বাক্যাংশ Past Indefinite Tense হলে পূর্বের বাক্যাংশ Present Indefinite/Present Perfect হয়।
- তাই শূন্যস্থানে সঠিক হবে - has been.
- Complete Sentence: My uncle has been a source of inspiration for me since I was a young boy.
৫৯.
A person whose 'head' is in the clouds is-
  1. ক) proud
  2. খ) a day dreamer
  3. গ) an aviator
  4. ঘ) extraordinary
সঠিক উত্তর:
খ) a day dreamer
উত্তর
সঠিক উত্তর:
খ) a day dreamer
ব্যাখ্যা
• A person whose head is in the clouds is - a day dreamer.

Have one’s head in the clouds
English Meaning: (of a person) out of touch with reality / daydreaming.
Bangla Meaning: পরিস্থিতি সম্পর্কে পুর্ণ ধারণা না রাখা / আকাশ কুসুম কল্পনা।

Ex. Sentence: He's always got his head in the clouds.
Bangla Meaning: সে সর্বদাই দিবা-স্বপ্নে বিভোর থাকে।
- সুতরাং A person whose head is in the clouds is - day dreamer. 

Source: Live MCQ Lecture.
৬০.
Choose the right word: They have their ______ support for our case.
  1. ক) pledged
  2. খ) discovered
  3. গ) provided
  4. ঘ) defered
সঠিক উত্তর:
ক) pledged
উত্তর
সঠিক উত্তর:
ক) pledged
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -

ক) pledged - প্রতিজ্ঞা/অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া; অঙ্গীকারাবদ্ধ/প্রতিশ্রুতিবদ্ধ হওয়া
খ) discovered - আবিষ্কার করা; আবরণমুক্ত করা; অস্তিত্ববান কিন্তু অজানা কোনো কিছুকে জ্ঞানের মধ্যে আনা; নতুন বা অভাবিত কোনো কিছু বুঝতে পারা:
গ) provided - যথাযথ প্রস্তুতি গ্রহণ করা; প্রতিপালন/ভরণপোষণ করা; সংস্থান/সৎকার করা
ঘ) deferred -  মুলতবি রাখা; স্থগিত রাখা; মুলতবি করা; বিলম্ব করা;
- সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে - pledged শব্দটি বসালে বাক্যের অর্থটি পূর্ণতা পাবে।

• Complete Sentence: They have their pledged support for our case.
- Bangla Meaning: আমাদের মামলার প্রতি তাদের প্রতিশ্রুতিপূর্ণ সমর্থন রয়েছে।
৬১.
Identify the feminine gender:
  1. ক) buck
  2. খ) sow
  3. গ) hunter
  4. ঘ) baron
সঠিক উত্তর:
খ) sow
উত্তর
সঠিক উত্তর:
খ) sow
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - sow হচ্ছে feminine gender
- sow - বন্য শূকরী হচ্ছে feminine gender
- এর masculine gender হচ্ছে Boar -বন্য শূকর

অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) buck - (হরিণ) হচ্ছে  masculine gender
- এর feminine gender হচ্ছে Doe (হরিণী)

গ) hunter - ( শিকারি)  masculine gender.
- এর feminine form হচ্ছে - Huntress (শিকারি স্ত্রীলোক)।

ঘ) baron - হচ্ছে masculine gender এবং
- এর feminine হচ্ছে Baroness.
৬২.
Fill in the gap: Would you mind _____ the window?
  1. ক) close
  2. খ) closing
  3. গ) closed
  4. ঘ) to close
সঠিক উত্তর:
খ) closing
উত্তর
সঠিক উত্তর:
খ) closing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - closing.
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.
- Complete sentence: Would you mind closing the window?
৬৩.
Choose the correct singular number:
  1. ক) fungi
  2. খ) foci
  3. গ) bacterium
  4. ঘ) errata
সঠিক উত্তর:
গ) bacterium
উত্তর
সঠিক উত্তর:
গ) bacterium
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - bacterium হচ্ছে singular number.
- এর plural form হচ্ছে becteria.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Fungi হচ্ছে Fungus এর plural form.
• foci হচ্ছে Focus এর plural number.
• The Plural form of Erratum is - errata.
৬৪.
What is the correct translation of 'যার জ্বালা সেই বোঝে’?
  1. ক) The player best knows where he is defeated.
  2. খ) The wearer best knows where the shoe pinches.
  3. গ) The king best knows when the subject suffers.
  4. ঘ) The salesman best knows where he loses.
সঠিক উত্তর:
খ) The wearer best knows where the shoe pinches.
উত্তর
সঠিক উত্তর:
খ) The wearer best knows where the shoe pinches.
ব্যাখ্যা
• যার জ্বালা সেই বোঝে হচ্ছে একটি প্রবাদ বাক্য। 
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - The wearer best knows where the shoe pinches.

Source: Bangla Academy Dictionary.
৬৫.
Who wrote “Julius Caesar"?
  1. ক) Francis Bacon
  2. খ) William Shakespeare
  3. গ) P.B. Shelley
  4. ঘ) Bernard Shaw
সঠিক উত্তর:
খ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
খ) William Shakespeare
ব্যাখ্যা
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy. 
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- জুলিয়াস সিজার ছিলেন একজন রোমান সম্রাট। তার কাহিনী নিয়ে শেক্সপিয়ার নাটকটি রচনা করেন।
 
Source: Britannica.
৬৬.
The word 'Oncology' is related with -
  1. ক) law
  2. খ) medicine
  3. গ) ecology
  4. ঘ) environment
সঠিক উত্তর:
খ) medicine
উত্তর
সঠিক উত্তর:
খ) medicine
ব্যাখ্যা
Oncology হল ক্যান্সারবিদ্যা - Study of cancer.
- সুতরাং, The word 'Oncology' is related with - medicine।

Source: Oxford Learners Dictionary.
৬৭.
'Ordinary' means-
  1. ক) best and cleanest
  2. খ) normal and usual
  3. গ) oldest and dirtiest
  4. ঘ) normal or usual
সঠিক উত্তর:
ঘ) normal or usual
উত্তর
সঠিক উত্তর:
ঘ) normal or usual
ব্যাখ্যা
• 'Ordinary' means - normal or usual.
- Ordinary ((adjective)
- English Meaning: Normal, usual
- Bangla Meaning: স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা

Source: Bangla Academy Dictionary.
৬৮.
Choose the correct one:
  1. ক) Lifebuoy
  2. খ) Lifeboy
  3. গ) Livebay
  4. ঘ) Liveboyce
সঠিক উত্তর:
ক) Lifebuoy
উত্তর
সঠিক উত্তর:
ক) Lifebuoy
ব্যাখ্যা
Lifebuoy (noun)
English meaning: a buoyant support such as a lifebelt for keeping a person afloat in water.
Bangla Meaning: বলয়াকার; লাইফবেল্ট।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
৬৯.
In which century was the Victorian period?
  1. ক) 17th Century
  2. খ) 18th Century
  3. গ) 19th Century
  4. ঘ) 20th Century
সঠিক উত্তর:
গ) 19th Century
উত্তর
সঠিক উত্তর:
গ) 19th Century
ব্যাখ্যা
19th century of English literature refers to - The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগের নামকরণ করা হয়েছে Queen Victoria এর নামানুসারে।
৭০.
Which one is correct?
  1. ক) The captain commanded the soldiers to fire on.
  2. খ) The captain told the soldiers to fire on.
  3. গ) The captain proposed the soldiers to fire on.
  4. ঘ) The captain requested the soldiers to fire on.
সঠিক উত্তর:
ক) The captain commanded the soldiers to fire on.
উত্তর
সঠিক উত্তর:
ক) The captain commanded the soldiers to fire on.
ব্যাখ্যা
• সামরিক বাহিনীর আদেশের ক্ষেত্রে Command হয়।
- তাই সঠিক উত্তর হবে - The captain commanded the soldiers to fire on.
৭১.
Choose the correct spelling.
  1. ক) auxilary
  2. খ) auxiliary
  3. গ) auxilery
  4. ঘ) auxilliary
সঠিক উত্তর:
খ) auxiliary
উত্তর
সঠিক উত্তর:
খ) auxiliary
ব্যাখ্যা
Auxiliary (adjective)
English meaning: providing supplementary or additional help and support.
Bangla Meaning: সহায়ক

Source: Bangla Academy Dictionary.
৭২.
'Always speak the truth' is a/an-sentence
  1. ক) assertive
  2. খ) interrogative
  3. গ) optative
  4. ঘ) imperative
সঠিক উত্তর:
ঘ) imperative
উত্তর
সঠিক উত্তর:
ঘ) imperative
ব্যাখ্যা
• 'Always speak the truth' is an- imperative sentence.
- Imperative Sentence: যে Sentense দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে Imperative Sentence বলে।
- Always speak the truth - সব সময় সত্য কথা বলবে।
-  এই বাক্যে দ্বারা উপদেশ বোঝাচ্ছে।
- তাই এটি imperative sentence.
৭৩.
Proclaim' means-
  1. ক) claim loudly
  2. খ) shout
  3. গ) make known publicly through cry
  4. ঘ) make known publicly
সঠিক উত্তর:
ঘ) make known publicly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) make known publicly
ব্যাখ্যা
'Proclaim'
English meaning: announce officially or publicly.
Bangla Meaning:  ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা
- সুতরাং, সঠিক উত্তর হবে - make known publicly.

Source: Oxford Learner's Dictionary.
৭৪.
Choose the correct word: The man is trying hard to _____ weight.
  1. ক) loose
  2. খ) lose
  3. গ) loss
  4. ঘ) lost
সঠিক উত্তর:
খ) lose
উত্তর
সঠিক উত্তর:
খ) lose
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - lose. 
- কারণ infinitive এরপরে verb এর base form বসে। 
- Complete sentence: The man is trying hard to lose weight.
৭৫.
The invigilator made us _ our identity cards at the test center.
  1. ক) show
  2. খ) to show
  3. গ) showing
  4. ঘ) have shown
সঠিক উত্তর:
ক) show
উত্তর
সঠিক উত্তর:
ক) show
ব্যাখ্যা
• যে Verb এর Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাকে Causative Verb বলে।
- যেমন – make, have, get, cause, let ইত্যাদি।
- এদের মধ্যে Cause এর object যদি অর্থগতভাবে পরবর্তী Verb এর কর্তা হয়, তাহলে Infinitive বা to + Verb এর Base Form বসে।
- যেমন- The invigilator made us show our identity card at the test center.
৭৬.
Antonym of the word 'Soothe' is -
  1. ক) conceal
  2. খ) charm
  3. গ) irritate
  4. ঘ) tolerate
সঠিক উত্তর:
গ) irritate
উত্তর
সঠিক উত্তর:
গ) irritate
ব্যাখ্যা
• Soothe -  শান্ত বা প্রশমিত করা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) conceal - গোপন করা; লুকিয়ে রাখা; গুপ্ত বা অব্যক্ত রাখা; ছদ্মবেশ পরানো
খ) charm - আকর্ষণীয়তা; মনোহারিতা
গ) irritate - বিরক্ত/রুষ্ট/কুপিত/উত্ত্যক্ত করা; রাগানো
ঘ) tolerate - সঙ্গ সহ্য করা; বরদাস্ত করা
- সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে irritate  শব্দটি Soothe এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - irritate.
৭৭.
Slangs in a language are usually ephemeral in nature. Here the underlined word means-
  1. ক) transient
  2. খ) necessary
  3. গ) obvious
  4. ঘ) custom
সঠিক উত্তর:
ক) transient
উত্তর
সঠিক উত্তর:
ক) transient
ব্যাখ্যা
• ephemeral - স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) transient - স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী।
খ) necessary - প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।
গ) obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
ঘ) custom -  প্রথা; অভ্যাস
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - transient শব্দটি ephemeral এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই, সঠিক উত্তর - transient.

Source: Bangla academy Dictionary.
৭৮.
Select the appropriate preposition. “The candles have been blown _____by the wind.”
  1. ক) out
  2. খ) away
  3. গ) up
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) out
উত্তর
সঠিক উত্তর:
ক) out
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Blow away- উপড়ে ফেলা বা গুলি করে হত্যা করা।
- Blow up- বিস্ফোরিত হওয়া
- Blow out- নিভানো
- সুতরাং, নিভানো অর্থে শূন্যস্থানে out বসবে।
- complete sentence: “The candles have been blown out by the wind.”
৭৯.
I could barely make out the traffic sign through the rain. Here the phrasal verb 'make out' means -
  1. ক) discern
  2. খ) violet
  3. গ) await
  4. ঘ) obey
সঠিক উত্তর:
ক) discern
উত্তর
সঠিক উত্তর:
ক) discern
ব্যাখ্যা
Make out (Phrasal verb)
Meaning: manage with some difficulty to see or hear someone or something
Bangla Meaning: বুঝতে পারা।
 
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
discern - চোখ অথবা বোধশক্তির দ্বারা নির্ণয় করা; দেখা বা উপলব্ধি করতে পারা
violet - গন্ধ পুষ্পবিশিষ্ট ক্ষুদ্র বুনো বা উদ্যান-উদ্ভিদ; ভায়োলেট, বেগুনি রং; ধূম্র।
await - অপেক্ষা/প্রতীক্ষা করা; প্রতীক্ষায় থাকা
obey - আজ্ঞানুবর্তী হওয়া; মেনে চলা; বাধ্য হওয়া; আজ্ঞাপালন করা

• সুতরাং, I could barely make out the traffic sign through the rain. Here the phrasal verb 'make out' means - discern.

Source: Bangla Academy Dictionary.
৮০.
The idiom "To sit on the fence" means -
  1. ক) to keep away
  2. খ) to remain neutral
  3. গ) to be in danger
  4. ঘ) to guard someone
সঠিক উত্তর:
খ) to remain neutral
উত্তর
সঠিক উত্তর:
খ) to remain neutral
ব্যাখ্যা
Sit on the fence
English Meaning: avoid making a decision or choice / in a position of neutrality or indecision.
Bangla Meaning: বিতর্কিত বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়া / নিরপেক্ষতা অবলম্বন করা

Ex. Sentence: You can't sit on the fence any longer - you have to decide whose side you're on.
Bangla Meaning: তুমি সিদ্ধান্তহীন হয়ে থাকতে পারো না - তুমি কার পক্ষে এটা তোমাকে ঠিক করতেই হবে।

Source: Live MCQ Lecture.
৮১.
 ‍a = √3 এবং b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) a + b
  2. খ) ab
  3. গ) a/b
  4. ঘ) b/a
সঠিক উত্তর:
ক) a + b
উত্তর
সঠিক উত্তর:
ক) a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a = √3 এবং b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? 

সমাধান:
দেওয়া আছে, 
a = 3
b = 12

এখন,
a + b = √3 + √12   [ যা একটি অমূলদ সংখ্যা ]  
ab = √3√12 = √(3 × 12) = √36 = 6  [ যা একটি মূলদ সংখ্যা ] 
a/b = √3/√12 = √(3/12) = √(1/4) = 1/2  [ যা একটি মূলদ সংখ্যা ] 
b/a = √12/√3 = √(12/3) = √4 = 2  [ যা একটি মূলদ সংখ্যা ]
৮২.
একটি কলম ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কলমটির মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ১৮০ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ১৪০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কলমটির মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮০ টাকা।
৫% লাভে বিক্রয়মূল্য ১০৫ টাকা।
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৮০) = ২৫টাকা।  

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/২৫) টাকা 
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/২৫ টাকা = ১৮০ টাকা 

∴ কলমটির মূল্য ১৮০ টাকা
৮৩.
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
  1. ক) ৮০%
  2. খ) ৭৫%
  3. গ) ৭২%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
ক) ৮০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

সমাধান: 
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৪/৫) × ১০০
= ৪ × ২০
= ৮০%
৮৪.
৫ টাকায় ৮ টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ১২টি কলার ক্রয়মূল্য কত?
  1. ক) ১০ টাকা
  2. খ) ৮ টাকা
  3. গ) ১২ টাকা
  4. ঘ) ৯ টাকা
সঠিক উত্তর:
ক) ১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ৮ টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ১২টি কলার ক্রয়মূল্য কত?

সমাধান: 
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৭৫) টাকা
∴ বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫)/৭৫ টাকা = ২০/৩ টাকা 

 এখন,
৮টি কলার ক্রয়মূল্য ২০/৩ টাকা
∴ ১টি কলার ক্রয়মূল্য ২০/(৩ × ৮) টাকা
∴ ১২টি কলার ক্রয়মূল্য (২০ × ১২)/(৩ × ৮) টাকা = ১০ টাকা 
৮৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ২/৩
  2. খ) ১৩/১৫
  3. গ) ৪/৫
  4. ঘ) ২৩/৩০
সঠিক উত্তর:
খ) ১৩/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
ক) ২/৩ = ০.৬৬৭
খ) ১৩/১৫ = ০.৮৬৬৭
গ) ৪/৫ = ০.৮
ঘ) ২৩/৩০ = ০.৭৬৬৭

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড় 
৮৬.
নিচের কোনটি ছোট মৌলিক সংখ্যা?
  1. ক) ০
  2. খ) ২
  3. গ) ১
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ছোট মৌলিক সংখ্যা? 

সমাধান: 

মৌলিক সংখ্যা: ১ থেকে বড় যেসব সংখ্যা ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ১৩ ইত্যাদি। 
- সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২। 
৮৭.
নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়?
  1. ক) √-3
  2. খ) 0
  3. গ) √ 3
  4. ঘ) √(2/3)
সঠিক উত্তর:
ক) √-3
উত্তর
সঠিক উত্তর:
ক) √-3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়?

সমাধান:

বাস্তব সংখ্যা: সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন: -1, -2, -3,.....1, 2, 3, .....1/2, 2/3, 3/4,.......√2, √3, √5,......., 1.23, 1.333,...... ইত্যাদি। 
প্রদত্ত প্রশ্নে 0, √3, √(2/3) বাস্তব সংখ্যা এবং √-3 বাস্তব সংখ্যা নয়।
৮৮.
নিচের কোনটি মিথ্যা?
  1. ক) -2 একটি জোড় সংখ্যা
  2. খ) 0 একটি বাস্তব সংখ্যা
  3. গ) 2 একটি মৌলিক সংখ্যা
  4. ঘ) 2 জটিল সংখ্যা
সঠিক উত্তর:
ঘ) 2 জটিল সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 জটিল সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মিথ্যা?

সমাধান: 

জোড় সংখ্যা: যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। যেমন: 4, 8, 10, 12 ইত্যাদি। 
বাস্তব সংখ্যা: সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন: -1, -2, -3,.....1, 2, 3, .....1/2, 2/3, 3/4,.......√2, √3, √5,......., 1.23, 1.333,...... ইত্যাদি। 
মৌলিক সংখ্যা: ১ থেকে বড় যেসব সংখ্যা ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ১৩ ইত্যাদি। 

২ একটি জোড়, বাস্তব ও মৌলিক সংখ্যা কিন্তু জটিল সংখ্যা নয়। 
∴ ২ জটিল সংখ্যা এ কথাটি মিথ্যা। 
৮৯.
A = {a, b, c} এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) ৮টি
  2. খ) ৭টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৭টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, c} এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত উপসেটের সংখ্যা = 2- 1 [ মোট উপসেট থেকে ঐ সেটটি বাদ দিতে হবে ] 

এখানে,
A = {a, b, c}
2- 1
= 8 - 1
= 7

∴ প্রকৃত উপসেট হবে ৭টি
৯০.
 
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ক) ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান: 

৯১.
log2√264 এর মান কত?
  1. ক) 4
  2. খ) -4
  3. গ) 2
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2√264 এর মান কত? 

সমাধান: 
log2√264 
= log2√2(2√2)4 
= 4log2√2(2√2)
= 4 × 1
= 4
৯২.
4x + 1 = 2x - 2 হলে x = কত?
  1. ক) 4
  2. খ) - 4
  3. গ) 2
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) - 4
উত্তর
সঠিক উত্তর:
খ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 2x - 2 হলে x = কত?

সমাধান: 
4x + 1 = 2x - 2 
⇒ 22(x + 1) = 2x - 2 
⇒ 22x + 2 = 2x - 2 
⇒ 2x + 2 = x - 2 
⇒ 2x - x = - 2 - 2
∴ x = - 4
৯৩.
x2 - (a + b) x + ab = 0 এর সমাধান সেট নিচের কোনটি?
  1. ক) {- a, - b}
  2. খ) {a, - b}
  3. গ) {a, b}
  4. ঘ) {-a, b}
সঠিক উত্তর:
গ) {a, b}
উত্তর
সঠিক উত্তর:
গ) {a, b}
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - (a + b)x + ab = 0 এর সমাধান সেট নিচের কোনটি? 

সমাধান:
দেওয়া আছে, 
x2 - (a + b)x + ab = 0 
⇒ x2 - ax - bx + ab = 0
⇒ x(x - a) - b(x - a) = 0 
∴ (x - a) (x - b) = 0 

এখন,
x - a = 0
∴ x = a

আবার,
x - b = 0 
∴ x = b

∴ x = {a , b} 
৯৪.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a2 = bc
  2. খ) b2 = ac
  3. গ) ab = bc
  4. ঘ) a = b =c
সঠিক উত্তর:
খ) b2 = ac
উত্তর
সঠিক উত্তর:
খ) b2 = ac
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান: 
a, b ও c ক্রমিক সমানুপাতিক হলে,
a : b = b : c 
⇒ a/b = b/c 
∴ b2 = ac
৯৫.
1/x + 1/y = 3 এবং 1/x2 - 1/y2 = 9 হলে 1/x - 1/y = কত?
  1. ক) 1
  2. খ) 1/3
  3. গ) 3
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 1/x + 1/y = 3 এবং (1/x2) - (1/y2) = 9 হলে 1/x - 1/y = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
1/x + 1/y = 3 
এবং (1/x2) - (1/y2) = 9

এখন,
(1/x2) - (1/y2) = 9 
⇒ (1/x + 1/y)(1/x - 1/y) = 9
⇒ 1/x - 1/y = 9/3  [ 1/x + 1/y = 3 ]
∴ 1/x - 1/y = 3
৯৬.
In(e) এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2.27
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: ln(e) এর মান কত?

সমাধান:
ln(e) = 1
[গানিতিক সূত্র হিসেবে মনে রাখুন]
৯৭.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ক) 32 মিটার
  2. খ) 48 মিটার
  3. গ) 36 মিটার
  4. ঘ) 64 মিটার
সঠিক উত্তর:
খ) 48 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 48 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার x মিটার
∴ দৈর্ঘ্য 2x মিটার

প্রশ্নমতে,
2x² = 128
⇒ x² = 64
⇒ x² = 82
∴ x = 8 

∴ আয়তাকার ঘরের বিস্তার 8 মিটার
∴ দৈর্ঘ্য = 2x = 2 × 8 = 16 মিটার

এখন,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 (16 + 8) মিটার
= 48 মিটার
৯৮.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
  1. ক) 6 : 4 : 3
  2. খ) 6 : 5 : 4
  3. গ) 12 : 8 : 4
  4. ঘ) 13 : 12 : 5
সঠিক উত্তর:
ঘ) 13 : 12 : 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 13 : 12 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

সমাধান: 
আমর জনি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
⇒ 122 + 52 = 132
⇒ 144 + 25 = 169
⇒ 169 = 169

∴ 13 : 12 : 5 বাহুগুলির অনুপাত দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যায়।
৯৯.
একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল 6 বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 6 একক
  2. খ) 8 একক
  3. গ) 10 একক
  4. ঘ) 12 একক
সঠিক উত্তর:
ক) 6 একক
উত্তর
সঠিক উত্তর:
ক) 6 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল 6 বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ভূমি = x একক
উচ্চতা = x/3 একক 

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 

প্রশ্নমতে,
6 = (1/2) × x × (x/3)
⇒ x2 = 36
⇒ x2 = 62
∴ x = 6 

∴ ভূমির দৈর্ঘ্য 6 একক 

১০০.
5+11+17+ ................ + 65 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 11
সঠিক উত্তর:
ঘ) 11
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: 5+11+17+ ................ + 65 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
a = 5
d = 6

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে, 
65 = 5 + (n - 1)6
⇒ 6n - 6 = 65 - 5
⇒ 6n = 60 + 6
⇒ 6n = 66
⇒ n = 66/6
∴ n = 11 

∴ ধারাটির পদসংখ্যা 11
১০১.
যদি x/y = 2/3 হয়, তবে (6x + y)/(3x + 2y) এর মান কত?
  1. ক) 5/4
  2. খ) 4/5
  3. গ) 14/15
  4. ঘ) 20/13
সঠিক উত্তর:
ক) 5/4
উত্তর
সঠিক উত্তর:
ক) 5/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x/y = 2/3 হয়, তবে (6x + y)/(3x + 2y) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x/y = 2/3
⇒ 2y = 3x 
⇒ y = (3/2)x
∴ y = 3x/2

এখন,
(6x + y)/(3x + 2y)
= {6x + (3x/2)}/{3x + 2(3x/2)}  [ y = 3x/2 ]
= {(12x + 3x)/2}/{3x + 3x}
= 15x/12x
= 5/4
১০২.
৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?
  1. ক) ৮৮০ টাক
  2. খ) ৯৪০ টাকা
  3. গ) ৯৬০ টাকা
  4. ঘ) ৯৮০ টাকা
সঠিক উত্তর:
গ) ৯৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?

সমাধান: 
ধরি,
৮৪ টাকা x টাকার ৮.৭৫%
অর্থাৎ x এর ৮.৭৫% = ৮৪ টাকা
⇒ x × (৮.৭৫/১০০) = ৮৪ 
⇒ x = (৮৪ × ১০০)/৮.৭৫
∴ x = ৯৬০
১০৩.
২/৫ এবং ৫/৯ এর গ.সা.গু কত?
  1. ক) ১/৪৫
  2. খ) ২/৪৫
  3. গ) ৭/৪৫
  4. ঘ) - ৪৫
সঠিক উত্তর:
ক) ১/৪৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫ এবং ৫/৯ এর গ.সা.গু কত?

সমাধান: 
২/৫ এবং ৫/৯ এর গসাগু, 

ভগ্নাংশ দুটির, লব দুটির গ.সা.গু ২,৫ = ১
হর দুটির ল.সা.গু ৫,৯ = ৪৫

∴ নির্ণেয় গ.সা.গু ১/৪৫
১০৪.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
ঘ) ১৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি a
ছোট সংখ্যাটি a - 1
প্রশ্নমতে, 
a² - (a - 1)² = 17
⇒ a² - (a² - 2a + 1) = 17
⇒ a² - a² + 2a - 1 = 17
⇒ 2a = 18
∴ a = 9

∴ বড় সংখ্যাটি a = 9
∴ ছোট সংখ্যাটি (a - 1) = (9 - 1) = 8

∴ সংখ্যাদ্বয়ের যোগফল (9 + 8) = 17
১০৫.
কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে?
  1. ক) 35
  2. খ) 36
  3. গ) 37
  4. ঘ) 38
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
√x + 3 = 3
⇒ √x = 9 - 3
⇒ (√x)2 = 6
∴ x = 36 
১০৬.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?

সমাধান: 
মনে করি,
সংখ্যা তিনটি  (x-1), x এবং (x+1)

প্রশ্নমতে, 
(x-1).x.(x+1) = 120
⇒ x³ - x = 120
⇒ x³ - x - 120 = 0
⇒ x³ - 5x² + 5x² - 25x + 24x - 120 = 0
⇒ x²(x-5) + 5x(x-5) + 24(x-5) = 0
⇒ (x-5)(x²+5x+24) = 0
∴ x = 5    ( অন্যান্য মানগুলিকে উপেক্ষা করে)

∴ ক্রমিক সংখ্যা তিনটি = 4,5 এবং 6

∴ ক্রমিক সংখ্যা তিনটির যোগফল = 4 + 5 + 6 =15
১০৭.
6 + 12 + 18 + 24 +...........ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
  1. ক) 320
  2. খ) 325
  3. গ) 340
  4. ঘ) 330
সঠিক উত্তর:
ঘ) 330
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 330
ব্যাখ্যা
প্রশ্ন: 6 + 12 + 18 + 24 +...........ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 6
d = 6
n = 10 

আমরা জানি, 
সমষ্টি = (n/2){2a + (n - 1)d)}
= (10/2){2 × 6 + (10 - 1)6}
= 5{12 + (9 × 6)}
= 5 × 66
= 330
১০৮.
x2−4x+1=0 হলে x/(x2−3x+1) এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2−4x+1=0 হলে x/(x2−3x+1) এর মান কত?

সমাধান: 
x² - 4x + 1 = 0
∴ x² + 1 = 4x

এখন,
x/(x² - 3x + 1)
⇒ x/(x² + 1 - 3x)
⇒ x/(4x - 3x)
∴ x/x = 1
১০৯.
(২৫/৪)% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
  1. ক) দুই বছরে
  2. খ) (৪/৫) বছরে
  3. গ) তিন বছরে
  4. ঘ) চার বছরে
সঠিক উত্তর:
গ) তিন বছরে
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
I = ১৮ টাকা 
P = ৯৬ টাকা 
r = (২৫/৪)/১০০ = ১/১৬

আমরা জানি,
I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = ১৮/{(৯৬) × (১/১৬)}
⇒ n = (১৮ × ১৬)/৯৬ 
∴ n = ৩
১১০.
A = {a, b, c} এর P (A)- তে কতটি উপাদান থাকবে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ঘ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, c} এর P (A)- তে কতটি উপাদান থাকবে?

সমাধান: 
দেওয়া আছে,
A = {a, b, c}
A সেটের উপাদান সংখ্যা ৩টি 

আমরা জানি, 
পাওয়ার সেটের উপাদান সংখ্যা = 2n 
∴ P(A) = (২) = ৮
১১১.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) শামীম শিকদার
  2. খ) হামিদুর রহমান
  3. গ) মৃণাল হক
  4. ঘ) কামরুল হাসান
সঠিক উত্তর:
খ) হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) হামিদুর রহমান
ব্যাখ্যা
• হামিদুর রহমান:
- বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার/স্থপতি হলেন হামিদুর রহমান।
- ১৯৫৬ সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজের পাশে হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- ১৯৬৩ সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম এই শহীদ মিনার উদ্বোধন করেন।

তথ্যসূত্র- বাংলাপিডিয়া।
১১২.
মাতার বাড়ি কোন জেলায় অবস্থিত?
  1. ক) কক্সবাজার
  2. খ) কুমিল্লা
  3. গ) নোয়াখালী
  4. ঘ) ভোলা
সঠিক উত্তর:
ক) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
ক) কক্সবাজার
ব্যাখ্যা
- মাতার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন।

- মাতারবাড়ি বন্দর হল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের, কক্সবাজার জেলার, মাতারবাড়ি এলাকার প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর।
- কক্সবাজার জেলার মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লাবাহী জাহাজ ভেড়ানো জেটিকে সম্প্রসারণ করে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বন্দর হিসাবে নির্মাণ করা হবে।

- স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশে সমুদ্র বন্দরের সংখ্যা ছিল মাত্র দুইটি। চট্টগ্রাম এবং মংলা।
- বাংলাদেশের সব থেকে গভীরতম সমুদ্রবন্দর হচ্ছে মাতারবাড়ি সমুদ্রবন্দর।
- মহেশখালী দ্বীপের আয়তন প্রায় ১৪ বর্গকিলোমিটার। সেই সাথে মাতারবাড়ি চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ১৪.৫ কিমি।
- ভাটার সময় গভীরতা থাকে প্রায় ১৪ মিটার। আর জোয়ারের সময় প্রাকৃতিক ভাবেই গভীরতা হয় প্রায় ১৮.৫ মিটার।
- মাতারবাড়ি বন্দরের কাজ শেষ হলে এই দ্বীপে ২৪০০০ একরের বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চলে বিশাল বিনিয়োগ আসবে।

তথ্যসূত্র: সময় টিভি অনলাইন নিউজ।
১১৩.
‘দারিদ্র’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) সাম্যবাদী
  2. খ) বিষের বাঁশি
  3. গ) সিন্দু-হিন্দোল
  4. ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তর:
গ) সিন্দু-হিন্দোল
উত্তর
সঠিক উত্তর:
গ) সিন্দু-হিন্দোল
ব্যাখ্যা
- সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।
- ''দারিদ্র'' কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

এই কাব্যের দুটি লাইন-
হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১৪.
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
  1. ক) গৌড়
  2. খ) পুণ্ড্র
  3. গ) সমতট
  4. ঘ) হরিকেল
সঠিক উত্তর:
খ) পুণ্ড্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পুণ্ড্র
ব্যাখ্যা
- প্রাচীন বাংলার জনপদসমূহের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীনতম জনপদ হিসেবে বিবেচনা করা হয় পুণ্ড্র জনপদকে।
- পুন্ড্র ‘জন’ বা জাতি এ জনপদ গঠন করেছিল। পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- এটি বাংলার প্রাচীনতম জনপদ।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল।

এছাড়াও প্রাচীন বাংলার আরো জনপদ সমূহ হচ্ছে:
- বঙ্গ
- বরেন্দ্র
- সমতট
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- তাম্রলিপ্
- গঙ্গারিডাই
- গৌড় প্রভৃতি।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
১১৫.
ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
  1. ক) ২১শে ফেব্রুয়ারী, ১৯৯৯ সালে
  2. খ) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে
  3. গ) ১৯ নভেম্বর, ১৯৯৯ সালে
  4. ঘ) ২০ নভেম্বর, ২০০০ সালে
সঠিক উত্তর:
খ) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
১১৬.
বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?
  1. ক) বাখরাবাদ
  2. খ) হরিপুর
  3. গ) তিতাস
  4. ঘ) হবিগঞ্জ
সঠিক উত্তর:
গ) তিতাস
উত্তর
সঠিক উত্তর:
গ) তিতাস
ব্যাখ্যা
 • এক নজরে তিতাস গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশে সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে
- এরপর সিলেট অঞ্চলে আরও বেশকিছু গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর যখন ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে একটি বিরাট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় তখন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে নতুন আরেক এক দিগন্তের সূচনা হয়।
- ১৯৬৪ সালের ২০ নভেম্বর এ গ্যাসক্ষেত্রটি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নামে জন্মলাভ করে।
- ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত এই গ্যাসক্ষেত্রটি পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করেছিল।
- ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে প্রায় ১৪টি কূপ খনন করা হয়েছে।
- ৬৪ বর্গকিলোমিটার ব্যাপী বিস্তৃত এই গ্যাসক্ষেত্রটির ভূগঠন গম্বুজাকৃতির যেখানে মোট অনুমিত মজুদ গ্যাসের পরিমাণ প্রায় ৪.১৩ ট্রিলিয়ন ঘনফুট যার মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ২.১ ট্রিলিয়ন ঘনফুট।
- মজুদ গ্যাসের হিসাবমতে এটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র।
২২৫২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে তিতাস গ্যাস কোম্পানি বর্তমানে জনগনকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। 

তথ্যসূত্র: Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR)
১১৭.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিল?
  1. ক) রাষ্ট্রবিজ্ঞান
  2. খ) সমাজ বিজ্ঞান
  3. গ) আইন
  4. ঘ) অর্থনীতি
সঠিক উত্তর:
গ) আইন
উত্তর
সঠিক উত্তর:
গ) আইন
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
- শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- মুজিব ছয় ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন।
- তিনি স্থানীয় গীমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- চোখের সমস্যার কারণে তাঁর প্রাথমিক শিক্ষা চার বছর ব্যাহত হয়।
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- ম্যাট্রিক পাশের পর মুজিব কলকাতায় গিয়ে ইসলামিয়া কলেজে ভর্তি হন।
- সেখান থেকেই তিনি আই.এ ও বি.এ পাশ করেন।
- তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একজন সক্রিয় কর্মী এবং ১৯৪৩ সাল থেকে নিখিল ভারত মুসলিম লীগ কাউন্সিলের সদস্য ছিলেন।
- রাজনীতিতে তিনি ছিলেন এইচ. এস সোহরাওয়ার্দীর একজন একনিষ্ঠ অনুসারী। 
- ভারত বিভাগের (১৯৪৭) পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে  অধ্যয়নের জন্য ভর্তি হন।
- তবে পড়াশুনা শেষ করতে পারেন নি।
- কারণ চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঔদাসীন্যের বিরুদ্ধে তাদের বিক্ষোভ প্রদর্শনে উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে ১৯৪৯ সালের প্রথমদিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১১৮.
মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
  1. ক) ১ নম্বর
  2. খ) ৫ নম্বর
  3. গ) ৮ নম্বর
  4. ঘ) ১০ নম্বর
সঠিক উত্তর:
গ) ৮ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ নম্বর
ব্যাখ্যা
- ১৯৭১ সালে ‍মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।
- এর মধ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা এবং ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়।
- বর্তমান মেহেরপুর জেলা ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো।
- ৮ নং সেক্টরের কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর।
- ঢাকা শহর ২নং সেক্টরের অধীন ছিলো।

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
১১৯.
‘ভেটো’ ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র?
  1. ক) জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্র
  2. খ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
  3. গ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
  4. ঘ) জাতিসংঘের মহাসচিব
সঠিক উত্তর:
গ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবরে বিশ্বের ৫০টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করে।
- জাতিসংঘ সচিবালয় নিউইয়র্কে অবস্থিত।
- তাই ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়।
- বর্তমানে জাতিসংঘ পাঁচটি অঙ্গ সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। যথা- (১) সাধারণ পরিষদ (২) নিরাপত্তা পরিষদ (৩) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (৪) সচিবালয় ও (৫) আন্তর্জাতিক আদালত।
- নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাশালী কাঠামো।
- অন্য পরিষদ কেবল কোন বিষয়ে সুপারিশ করতে পারে।
- কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব মূলত নিরাপত্তা পরিষদের।
- বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজার রাখার দায়িত্বটি মূলত এ পরিষদই তদারকি করে থাকে।
- এ পরিষদের স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের সদস্য রয়েছে। স্থায়ী সদস্য হল ৫টি। যথা, (১) যুক্তরাষ্ট্র (২) রাশিয়া, (৩) যুক্তরাজ্য, (৪) ফ্রান্স ও (৫) চীন।
- তাছাড়াও ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে।
- এসব সদস্য দুই বছরের জন্য আঞ্চলিক ভিত্তিতে পর্যায়ক্রমে নির্বাচিত হয়।
- স্থায়ী সদস্যদের ভেটো নামে বিশেষ ক্ষমতা রয়েছে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২০.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
  1. ক) ২০০০ মেগাওয়াট
  2. খ) ২২০০ মেগাওয়াট
  3. গ) ২৪০০ মেগাওয়াট
  4. ঘ) ২৮০০ মেগাওয়াট
সঠিক উত্তর:
গ) ২৪০০ মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০০ মেগাওয়াট
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: 
- পাবনা জেলার রূপপুরে পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়াযর সহায়তায় । 
- রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 
- এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ তের হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। 
- বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।

তথ্যসূত্র: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
১২১.
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৬.১০ কি.মি.
  2. খ) ৬.১৫ কি.মি.
  3. গ) ৬.৫ কি.মি.
  4. ঘ) ৬.৮০ কি.মি.
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি.
ব্যাখ্যা
• পদ্মা সেতু:
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা
- সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
-  পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু।
- সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে।
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো।
১২২.
বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
• বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর ৩টি:
১. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর,
২. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও
৩. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷

• বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) (Civil Aviation Authority of Bangladesh-CAAB):
- বাংলাদেশের আকাশসীমায় ও বিমানবন্দরসমূহে চলাচলকারী দেশীয় ও আন্তর্জাতিক সকল উড়োজাহাজ এর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পালন করে থাকে। 
- CAAB এর অধীনে বর্তমানে দেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ও ৭টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ২টি স্টলপোর্ট রয়েছে।
- এই ১২টি বিমানবন্দর ও স্টলপোর্টের মধ্যে বর্তমানে ৮টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
- যাত্রী স্বল্পতার কারণে ২টি অভ্যন্তরীণ বিমান বন্দর ও ২টি স্টলপোর্টে কোন ফ্লাইট যাতায়াত করছে না।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড: বর্তমানে ৭টি অভ্যন্তরীণ ও ১৯টি আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস পরিচালনা করছে।

সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
১২৩.
মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) সিলেট
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর:
ঘ) মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৌলভীবাজার
ব্যাখ্যা
• মাধবকুন্ড জলপ্রপাত:
- মৌলভীবাজার জলোর বড়লখো উপজলোয় মাধবকুন্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত।
- প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়।
- এ জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস।
- জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত।
- মাধবকুন্ড ইকোপার্কে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তাছাড়া এ মাধবকুন্ড জলপ্রপাত সংলগ্ন কুন্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান হয় এবং মেলা বসে।
- হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থ স্থান।

তথ্যসূত্র: মৌলভীবাজার জেলা
১২৪.
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
  1. ক) আইনমন্ত্রী
  2. খ) আইন সচিব
  3. গ) এটর্নি জেনারেল
  4. ঘ) প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
গ) এটর্নি জেনারেল
উত্তর
সঠিক উত্তর:
গ) এটর্নি জেনারেল
ব্যাখ্যা
• এটর্নি জেনারেল:
- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হলেন এটর্নি জেনারেল। 
- অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল।

এছাড়াও, 
- অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন।
- অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

তথ্যসূত্র: এটর্নি জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট।
১২৫.
৮ম পঞ্চবার্ষিকি পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
  1. ক) ২০১৯ - ২০২৪
  2. খ) ২০২০ - ২০২৫
  3. গ) ২০২১ -২০২৫
  4. ঘ) ২০২১ - ২০২৬
সঠিক উত্তর:
খ) ২০২০ - ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০ - ২০২৫
ব্যাখ্যা
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী।
- বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।
- বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ১৯৭৩-৭৮।
- বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
- পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে - জাতীয় অর্থনৈতিক কাউন্সিল।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন।
১২৬.
নিম্নের কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) আফগানিস্তান
  2. খ) ভুটান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) মায়ানমার
সঠিক উত্তর:
ঘ) মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মায়ানমার
ব্যাখ্যা
• সার্ক:
- গঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান 
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
এগুলো হলো: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
- সার্কের অন্তর্ভুক্ত নয় হচ্ছে -মায়ানমার।

• সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।
১২৭.
নাগাসাকি কোন দেশের শহর?
  1. ক) কম্বোডিয়া
  2. খ) জাপান
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
- নাগাসাকি জাপানের একটি শহর।

এছাড়াও -
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয় এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

(সূত্র: হিস্টোরি ডটকম)
১২৮.
IMF- এর পূর্ণ অভিব্যক্তি কী?
  1. ক) International Mandatory Fund
  2. খ) International Monetary Fund
  3. গ) International Matching Fund
  4. ঘ) International Mutual Fund
সঠিক উত্তর:
খ) International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
খ) International Monetary Fund
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- The International Monetary Fund (IMF) ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

[উৎস: IMF ওয়েবসাইট]
১২৯.
'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
  1. ক) গাজী মাজহারুল আনোয়ার
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আনোয়ার পারভেজ
  4. ঘ) সমর দাস
সঠিক উত্তর:
গ) আনোয়ার পারভেজ
উত্তর
সঠিক উত্তর:
গ) আনোয়ার পারভেজ
ব্যাখ্যা
- জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা বা গীতিকার হলেন- গাজী মাজহারুল আনোয়ার।
- গানটির সুরকার হলেন আনোয়ার পারভেজ।

এছাড়াও -
- গোবিন্দ হালদার একটি ফুলকে বাচাবো বলে, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্বদিগন্তে সূ্র্য উঠেছে প্রভৃতি গানের রচয়িতা।
- সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
- জনতার সংগ্রাম চলবেই গানটি সিকান্দার আবু জাফর রচিত।
- সালাম সালাম হাজার সালাম গানটি ফজলে এ খোদা রচিত।

সূত্র: মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক প্রণোদনা : গান, দৈনিক ভোরের কাগজ
১৩০.
বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
  1. ক) ২০২৬
  2. খ) ২০৩০
  3. গ) ২০৩৬
  4. ঘ) ২০৪১
সঠিক উত্তর:
ক) ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০২৬
ব্যাখ্যা
- স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ।
- স্বল্পোন্নত দেশের যোগ্যতা নির্ধারণের সূচক তিনটি—মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা।
- ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে তিন সূচকেই মান অর্জন করেছে বাংলাদেশ।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এ সুপারিশ করেছে।
- তবে বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- সবকিছু ঠিক থাকলে পাঁচ বছর পর এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
- বর্তমানে ৪৬টি স্বল্পোন্নত দেশ আছে।
- এ পর্যন্ত মালদ্বীপ, বতসোয়ানা, ইকুয়েটোরিয়াল গিনি, সামোয়া ও কেইপ ভার্দে—এই পাঁচ দেশ এলডিসি থেকে বের হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা।
১৩১.
FAO- এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) মস্কো
  3. গ) রোম
  4. ঘ) টোকিও
সঠিক উত্তর:
গ) রোম
উত্তর
সঠিক উত্তর:
গ) রোম
ব্যাখ্যা
- জতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
- (FAO)-এর পূর্ণরুপ– Foad and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতষ্ঠার মূল উদ্দেশ্য–  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- প্রতিষ্ঠা লাভ করে– ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর।
- সদর দপ্তর– রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা–১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি  সংস্থা, সংস্থাটি হলো (ইইউ )।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।

তথ্যসূত্র: Official website (FAO)
১৩২.
নিম্নের সংস্থা সমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
  1. ক) BIMSTEC
  2. খ) OIC
  3. গ) D-8
  4. ঘ) ASEAN
সঠিক উত্তর:
ঘ) ASEAN
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ASEAN
ব্যাখ্যা
- বাংলাদেশ ASEAN এর সদস্য দেশ নয়।
- দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির জোট (ASEAN)।
-প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট ১৯৬৭ সালে।
- সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।
- এর সদস্য দেশ মোট ১০টি : ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস এবং ব্রুনাই।

উৎস:  (ASEAN) -এর ওয়েবসাইট।
১৩৩.
হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
  1. ক) জিবুতি
  2. খ) মাদাগাস্কার
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
ব্যাখ্যা
- শ্রীলঙ্কায় অবস্থিত সমুদ্র বন্দর: কলম্বো, হাম্বানটোটা। 

এছাড়াও -
- বাংলাদেশে অবস্থিত সমুদ্র বন্দর: চট্টগ্রাম, মংলা।
- ভারতে অবস্থিত সমুদ্র বন্দর: কান্দলা, মুম্বাই, চেন্নাই, বিশাখাপটনাম, পোর্ট ব্লেয়ার।
- পাকিস্তানে অবস্থিত সমুদ্র বন্দর: করাচি, গোয়াদার (বেলুচিস্তান)
- চীনে অবস্থিত সমুদ্র বন্দর: সাংহাই, কিনগাদু, হংকং, ক্যান্টন, গুয়াংজু ইত্যাদি

উৎস: ওয়ার্ল্ড এটলাস
১৩৪.
এসডিজি (SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল?
  1. ক) 2025
  2. খ) 2030
  3. গ) 2035
  4. ঘ) 2036
সঠিক উত্তর:
খ) 2030
উত্তর
সঠিক উত্তর:
খ) 2030
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)
- টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
- এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট
১৩৫.
কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়?
  1. ক) EU
  2. খ) ILO
  3. গ) UNDP
  4. ঘ) WFP
সঠিক উত্তর:
ক) EU
উত্তর
সঠিক উত্তর:
ক) EU
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়ন ( EU) জাতিসংঘের অঙ্গসংগঠন নয়।
- জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংগঠনের মধ্য অন্যতম, ILO, FAO, WFP, WMO, IDA UNDP,UNWTO, UPU, IFAD, ICAO, UNESCO,WBG, MIGA, প্রভৃতি।
অন্যদিকে, 
- ইউরোপীয় ইউনিয়ন হল ইউরোপের অর্থনৈতিক সংস্থা।
- ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে।
- বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত।
- ইউরোপীয় ইউনিয়নের মোট সদস্য সংখ্যা- ২৭টি।
- সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়।

উৎস: জাতিসংঘ ও EU ওয়েবসাইট।
১৩৬.
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
  1. ক) বান কি মুন
  2. খ) কফি আনান
  3. গ) আন্তেনিও গুতেরেসে
  4. ঘ) বুত্রোস গালি
সঠিক উত্তর:
গ) আন্তেনিও গুতেরেসে
উত্তর
সঠিক উত্তর:
গ) আন্তেনিও গুতেরেসে
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ পতিষ্ঠা লাভ করে- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজার‌ল্যান্ড।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- অফিসিয়াল ভাষা - ৬ টি (ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা, আরবি)।
- কার্যকরী দাপ্তরিক ভাষা - ইংরেজী ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
১৩৭.
নিম্নের কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ক) ECOSOC
  2. খ) UNESCO
  3. গ) UNCTAD
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
খ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNESCO
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
১৩৮.
নিম্নের কোন দেশটি Horn of Africa-তে অবস্থিত?
  1. ক) মরক্কো
  2. খ) সুদান
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) সোমালিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রদত্ত অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

- 'Horn of Africa'- তে অবস্থিত দেশগুলো হলো: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া। 
- Horn of Africa এর দেশগুলো Eastern Africa বা পূর্ব আফ্রিকার অংশ।
- Horn of Africa কে Somali peninsula বা সোমালিয়া উপদ্বীপও বলা হয়।

সূত্র: World Atlas ও Britannica
১৩৯.
ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্রদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
  1. ক) বাণিজ্যের ক্ষেত্রে
  2. খ) যুদ্ধের ক্ষেত্রে
  3. গ) শিক্ষার ক্ষেত্রে
  4. ঘ) পরিবহনের ক্ষেত্রে
সঠিক উত্তর:
ক) বাণিজ্যের ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
ক) বাণিজ্যের ক্ষেত্রে
ব্যাখ্যা
 • EBA:
- ইউরোপিয়ান সিস্টেম অফ ফিনান্সিয়াল সুপারভিশন (ESFS) এর অংশ হিসাবে ১ জানুয়ারী, ২০১১-এ EBA প্রতিষ্ঠিত হয়।
- EBA হল একটি স্বাধীন EU কর্তৃপক্ষ যা ইউরোপীয় ব্যাঙ্কিং সেক্টর জুড়ে কার্যকর এবং সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান নিশ্চিত করতে কাজ করে।
- স্বল্পোন্নত দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আসা সমস্ত পণ্যের আমদানির জন্য শুল্কমুক্ত্য EBA সুবিধা প্রদান করে ইউরোপীয় ইউনিয়ন।
- এর সামগ্রিক উদ্দেশ্য হল EU-তে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যাংকিং সেক্টরের অখণ্ডতা, দক্ষতা এবং সুশৃঙ্খল কার্যকারিতা রক্ষা করা।
- EBA এর প্রধান কাজ হল ব্যাঙ্কিংয়ে ইউরোপীয় সিঙ্গেল রুলবুক তৈরিতে অবদান রাখা যার উদ্দেশ্য হল সমগ্র ইইউ জুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য একক সমন্বিত বিচক্ষণ নিয়ম প্রদান করা।

তথ্যসূত্র: European Banking Authority

১৪০.
ইউরোপীয় রুটির ঝুড়ি কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়। 
 
সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। 
এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১৪১.
নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
  1. ক) কার্বন ডাই অক্সাইড
  2. খ) অক্সিজেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
বায়ুমন্ডল: 
- পৃথিবী পৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে অদৃশ্য বায়বীয় আবরণ রয়েছে তাই হলো বায়ুমন্ডল।
- বায়ুমন্ডলের ইংরেজি প্রতিশব্দ Atmosphere। বায়ুমন্ডল পৃথিবীর অপরিহার্য অংশ।
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমন্ডলের ৯০ শতাংশ অবস্থান করছে।
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত। 

বায়ুমণ্ডলের উপাদানের পরিমাণ
উপাদানের নাম ⇒ শতকরা অংশ
নাইট্রোজেন ⇒ ৭৮.০২
অক্সিজেন ⇒ ২০.৭১
আর্গন ⇒ o.৮০ 
কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩
ওজোন ⇒ ০.০০০১ 
অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯
জলীয়বাষ্প ⇒ ০.৪১ 
ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১
--------------------------------------------- 
মোট উপাদানের পরিমাণ ⇒ ১০০.০০     

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪২.
মোবাইল ফোনে ব্যবহৃত SIM- এর পূর্ণ অভিব্যক্তি কী?
  1. ক) Subscriber Identity Module
  2. খ) Subscriber Identity Method
  3. গ) Subscriber Identification Mechanism
  4. ঘ) Subscriber Identification Management
সঠিক উত্তর:
ক) Subscriber Identity Module
উত্তর
সঠিক উত্তর:
ক) Subscriber Identity Module
ব্যাখ্যা
- 'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module
- গ্রাহকদেরকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম কার্ড সরবরাহ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১৪৩.
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
  1. ক) সাগর
  2. খ) হ্রদ
  3. গ) বৃষ্টি
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
গ) বৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃষ্টি
ব্যাখ্যা
- মৃদু পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি।
- সাগরের পানিতে লবণ থাকে বলে এটি মৃদু বা মিষ্টি পানির উৎস নয়।
- নদীর পানি ও বিলের পানি মৃদু হলেও এসব মূলত বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৪৪.
মোটর গাড়ীতে ব্যবহৃত ব্যাটারীতে কোন এসিড থাকে?
  1. ক) নাইট্রিক এসিড
  2. খ) হাইড্রোক্লোরিন এসিড
  3. গ) সালফিউরিক এসিড
  4. ঘ) এসিটিক এসিড
সঠিক উত্তর:
গ) সালফিউরিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
গ) সালফিউরিক এসিড
ব্যাখ্যা
- সৌর প্যানেলে তৈরি সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য সালফিউরিক এসিড (H₂SO₄) ব্যবহার করা হয়।
- বাসাবাড়িতে আইপিএস (IPS) চালানোর জন্য এবং গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, তার অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো সালফিউরিক এসিড (H₂SO₄)
- ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটি জিনিস। সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তার মধ্যে অন্যতম হলো অ্যামোনিয়াম নাইট্রেট (NH₄NO₃), অ্যামোনিয়াম সালফেট [(NH₄)2SO₄] ও অ্যামোনিয়াম ফসফেট [(NH₄)3PO₄]। 
- আর সার কারখানায় এগুলো তৈরি করা হয় যথাক্রমে নাইট্রিক এসিড (HNO₃), সালফিউরিক এসিড (H₂SO₄) এবং ফসফরিক এসিড (H₃PO₄) ব্যবহার করে।
- শক্তিশালী এসিডগুলো ( যেমন সালফিউরিক এসিড (H₂SO₄), নাইট্রিক এসিড (HNO₃), হাইড্রোক্লোরিক এসিড (HCl) মানবদেহের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর, তেমনি আমাদের অনেক প্রয়োজনীয় এবং নিত্যব্যবহার্য জিনিসপত্রেরও অনেক ক্ষতি করে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 

১৪৫.
কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) DOS
  2. খ) Linux
  3. গ) MS Office
  4. ঘ) Ubuntu
সঠিক উত্তর:
গ) MS Office
উত্তর
সঠিক উত্তর:
গ) MS Office
ব্যাখ্যা
• MS Office অপারেটিং সিস্টেম নয়।
• DOS, Linux এবং Ubuntu হলো অপারেটিং সিস্টেম।
• MS Office: মাইক্রোসফ্ট ওয়ার্ড (Microsoft Office Word) মাইক্রোসফট অফিস এর একটি প্যাকেজ প্রোগ্রাম বা সফ্টওয়্যার যার সাহায্যে আমরা নিত্য প্রয়োজনীয় নতুন ডকুমেন্ট তৈরি, সংরক্ষণ কিংবা পূর্বে তৈরিকৃত ডকুমেন্ট পরিবর্তন করতে পারি।
- মাইক্রোসফট অফিস আমাদেরকে স্বল্প সময়ে প্রফেশনাল ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্প্রেডশিটে তথ্য ও ইনফরমেশন রাখা ও ব্যবহার করতে সাহায্য করে।
- মাইক্রোসফ্ট ওয়ার্ড এর বিভিন্ন উপাদান (টুলস) ব্যবহার করে ছবি, চার্ট, টেবিল সংযোজন করে আমরা প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে পারি।
• অপারেটিং সিস্টেম: কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৬.
NASA এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) হিউস্টন
  3. গ) কেপ কেনেডি
  4. ঘ) ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর:
ঘ) ওয়াশিংটন ডিসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাস (NASA) এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই।
- NASA- এর পূর্ণরূপ National Aeronautics and Space Administration.

উৎস: NASA Website.
১৪৭.
নিচের কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়?
  1. ক) পারদ
  2. খ) লবণ
  3. গ) পানি
  4. ঘ) কর্পূর
সঠিক উত্তর:
গ) পানি
উত্তর
সঠিক উত্তর:
গ) পানি
ব্যাখ্যা
- সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি।
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকেই আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।
- সৌরশক্তির সকল উৎস ফিউশন বিক্রিয়া

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৮.
ডেঙ্গুজ্বর নিচের কোন ধরণের ‘মশার’ মাধ্যমে ছড়ায়-
  1. ক) পুরুষ এডিস মশা
  2. খ) স্ত্রী এডিস মশা
  3. গ) স্ত্রী কিউলেক্স মশা
  4. ঘ) পুরুষ অ্যানোফিলিস মশা
সঠিক উত্তর:
খ) স্ত্রী এডিস মশা
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ত্রী এডিস মশা
ব্যাখ্যা
স্ত্রী এডিস   মশা ডেঙ্গু রোগ ছড়ায়। 

- ডেঙ্গুজ্বর (Dengue)  প্রধানত এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় এলাকার একটি ভাইরাসঘটিত সংক্রামক ব্যাধি।
- ডেঙ্গু ভাইরাস Flaviviridae গোত্রভুক্ত, যার প্রায় ৭০ ধরনের ভাইরাসের মধ্যে আছে ইয়োলো ফিভার (yellow fever) ও কয়েক প্রকার এনসেফালাইটিসের ভাইরাস।
- ডেঙ্গুজ্বরের অনুরূপ একটি রোগের মহামারীর প্রথম তথ্য পাওয়া যায় ১৭৭৯ ও ১৭৮০ সালে চিকিৎসা সংক্রান্ত বইপুস্তকে।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতায় প্রথম ডেঙ্গুজ্বর শনাক্ত হয়।
- ১৮৭১-৭২ সালে এ রোগ মহামারী আকারে দেখা দেয়।
- মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, বিশেষ করে গরম এবং বর্ষার সময়টাতেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে।
- শীতকালে এই জ্বর হয় না বললেই চলে।
- শীতে লার্ভা অবস্থায় ডেঙ্গু মশা অনেক দিন বেঁচে থাকতে পারে।
- বর্ষার শুরুতেই সেগুলো থেকে নতুন করে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা বিস্তার লাভ করে।

সূত্র: WHO Website



ডায়োড

- ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযোগে হয় না।
- ডায়োডের ব্যবহারের কোন শেষ নেই।
- সাধারণ ডায়োড ছাড়াও বিভিন্ন রঙিন ছোট ছোট আলো হল Light Emitting Diode.
- একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন ডায়োড তৈরি করা হয়।
- এটি মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে।
- রেকটিফায়ার এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে।


উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৪৯.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
  1. ক) ডিজেল
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) বায়োগ্যাস
  4. ঘ) কয়লা
সঠিক উত্তর:
গ) বায়োগ্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়োগ্যাস
ব্যাখ্যা
- যে সব পদার্থ থেকে রাসায়নিক বিক্রিয়া দ্বারা প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপাদিত হয় তাকে জ্বালানি বলে।
- তাপশক্তির উৎস হলো জ্বালানি ।
- জীবাশ্ম জ্বালানি: কয়লা, প্রাকৃতিক গ্যাস, তরল পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানি। 
- মৃত উদ্ভিদ ও প্রাণী প্রায় ২০০ মিলিয়নের অধিক সময় মাটির নীচে চাপা পড়ে থেকে উচ্চ চাপ ও উচ্চ তাপে পরিবর্তিত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৫০.
কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট অবস্থান থেকে 8kmh-1 বেগে কোথাও গিয়ে যদি আবার 7kmh-1 বেগে আগের যায়গায় ফিরে আসেন তবে তাঁর গড় বেগ হবে -
  1. ক) 7.5 kmh-1
  2. খ) 7 kmh-1
  3. গ) 7.47 kmh-1
  4. ঘ) 15 kmh-1
সঠিক উত্তর:
গ) 7.47 kmh-1
উত্তর
সঠিক উত্তর:
গ) 7.47 kmh-1
ব্যাখ্যা
ধরি, 
t1 = d/8
t2 = d/7

মোট সময় = t+ t2
= d/8 + d/7
= 15d/56

∴ মোট দূরত্ব = 2d

আমরা জানি, 
গড় বেগ = 2d/(t1 + t2)
= 2d × 56/15d
= 112/15
= 7.47 kmh-1
১৫১.
নিচের কোন স্কেলটি সূক্ষ্মতম?
  1. ক) স্লাইড ক্যালিপার্স
  2. খ) স্ক্রুগজ
  3. গ) মিটার স্কেল
  4. ঘ) স্ফেরোমিটার
সঠিক উত্তর:
খ) স্ক্রুগজ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ক্রুগজ
ব্যাখ্যা
স্ক্রু গজ
- স্ক্রু গজকে মাইক্রোমিটার স্ক্রু গজও বলা হয়।
- এটি ইস্পাত দ্বারা নির্মিত হয়।
- এই যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য, সরু তারের ব্যাস, সরু চোঙের ব্যাসার্ধ ইত্যাদি পরিমাপ করা যায়।

স্লাইড ক্যালিপার্স
যে পরিমাপক যন্ত্রের সাহায্যে কোন বস্তুর দু প্রান্তের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে পরিমাপ করা যায় তাকে স্লাইড ক্যালিপার্স বলে।

[অপশনগুলোর মধ্যে স্ক্রুগজ স্কেলটি সূক্ষ্মতম।]
১৫২.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা


১৫৩.
60kg ভরের এক ব্যক্তি 940kg ভরের লিফটে চড়ে উপরে উঠতে থাকলে লিফটের ঝুলন রশিতে টান হবে (g = 10ms-2)
  1. ক) 1000 N
  2. খ) 880 N
  3. গ) 9680 N
  4. ঘ) 11000 N
সঠিক উত্তর:
ঘ) 11000 N
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 11000 N
ব্যাখ্যা
প্রশ্ন: 60kg ভরের এক ব্যক্তি 940kg ভরের লিফটে চড়ে উপরে উঠতে থাকলে লিফটের ঝুলন রশিতে টান হবে (g = 10ms-2)

সমাধান:
মনে করি, লিফটের ত্বরণ = a

প্রশ্নে ত্বরণ এর মান উল্লেখ করা উচিত ছিল, কিন্তু যেহেতু পিএসসি'র প্রশ্নে ত্বরণ এর মান দেওয়া ছিল না সেহেতু হিসেবের সুবিধার্তে লিফটের ত্বরণ a = 1 ms-2 ধরা হয়েছে। অন্য কোন মান ধরলে উত্তর আসবে না।

দেওয়া আছে
m = 60 + 940 = 1000 kg
g = 10 ms-2

টান = m(g + a)
= 1000(10 + 1)
= 11000 N
১৫৪.
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখায়?
  1. ক) 1600 C
  2. খ) - 400 F
  3. গ) 400 C
  4. ঘ) -1600 C
সঠিক উত্তর:
খ) - 400 F
উত্তর
সঠিক উত্তর:
খ) - 400 F
ব্যাখ্যা


উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
১৫৫.
একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100W - 220V লেখা আছে। বাতিটির রোধ কত?
  1. ক) 200 Ω
  2. খ) 400 Ω
  3. গ) 300 Ω
  4. ঘ) 220 Ω
অনির্ধারিত
ব্যাখ্যা



উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫৬.
আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব?
  1. ক) দৈর্ঘ্য
  2. খ) ভর
  3. গ) সময়
  4. ঘ) আলোর দ্রুতি
সঠিক উত্তর:
ঘ) আলোর দ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলোর দ্রুতি
ব্যাখ্যা
- থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের প্রণেতা আলবার্ট আইনস্টাইন। 
- নিউটনীয় বলবিদ্যায় দৈর্ঘ্য, ভর ও সময় ধ্রুব - গতি নির্ভর নয়। 
- কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য, ভর ও সময় আপেক্ষিক, যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে
যেমন- আপেক্ষিক ভর বলতে কোন প্রসঙ্গ কাঠামো থেকে কোন স্থির পর্যবেক্ষক কোন বস্তুর ভর পরিমাপ করেন তা আপেক্ষিকতা অর্থ কোন কিছুর সাপেক্ষে বোঝায়। 

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৫৭.
সৌর শক্তির উৎস হলো-
  1. ক) ফিউশন বিক্রিয়া
  2. খ) চেইন বিক্রিয়া
  3. গ) ফিশন বিক্রিয়া
  4. ঘ) রাসায়নিক বিক্রিয়া
সঠিক উত্তর:
ক) ফিউশন বিক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিউশন বিক্রিয়া
ব্যাখ্যা
- সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি। 
- সূর্য সকল শক্তির উৎস। 
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকেই আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। 
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। 
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়। 
- সৌরশক্তির সকল উৎস ফিউশন বিক্রিয়া

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৮.
AC প্রবাহ কে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
  1. ক) ডায়োড
  2. খ) জেনারেটর
  3. গ) ট্রানজিস্টর
  4. ঘ) অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর:
ক) ডায়োড
উত্তর
সঠিক উত্তর:
ক) ডায়োড
ব্যাখ্যা
ডায়োড
- ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযোগে হয় না।
- ডায়োডের ব্যবহারের কোন শেষ নেই।
- সাধারণ ডায়োড ছাড়াও বিভিন্ন রঙিন ছোট ছোট আলো হল Light Emitting Diode.
- একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন ডায়োড তৈরি করা হয়।
- এটি মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে।
- রেকটিফায়ার এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে


উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫৯.
ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়?
  1. ক) 60Co
  2. খ) 60p
  3. গ) 65Zn
  4. ঘ) 131I
সঠিক উত্তর:
ক) 60Co
উত্তর
সঠিক উত্তর:
ক) 60Co
ব্যাখ্যা
আইসোটোপ এবং এর ব্যবহার:
- আইসোটোপগুলো হলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ।
- বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ঐ মৌলের আইসোটোপ বলে।
- অর্থাৎ কোনো মৌলের আইসোটোপ সমূহে প্রোটনের সংখ্যা সমান থাকে, কিন্তু নিউট্রোনের সংখ্যা বিভিন্ন হয়। 
- চিকিৎসা ক্ষেত্রে ‘পরমাণু চিকিৎসায়' তেজস্ক্রিয় আইসোটোপের ব্যাপক ব্যবহার রয়েছে।
- তেজস্ক্রিয় আইসোটোপ প্ৰধানত রোগ নির্ণয়ের এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 
- রোগীর শরীরে কোনো স্থানে বা অঙ্গে ক্ষতিকর ক্যান্সার টিউমারের উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে শনাক্ত করা যায়।
- কোবাল্ট-60 (60Co) আইসোটোপ থেকে নির্গত শক্তিশালী গামা রশ্মি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়
- কোবাল্ট- 60 থেকে নির্গত গামা রশ্মির সাহায্যে অপারেশনের যন্ত্রপতি রোগ জীবাণুমুক্ত করা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬০.
কক্ষ তাপমাত্রায় নিম্নের কোনটি তরল?
  1. ক) Fe
  2. খ) CI2
  3. গ) Br2
  4. ঘ) I2
সঠিক উত্তর:
গ) Br2
উত্তর
সঠিক উত্তর:
গ) Br2
ব্যাখ্যা
- ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল থাকে। 
- এর সংকেত Br2। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি। 
১৬১.
নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক?
  1. ক) দহন তাপ
  2. খ) বিক্রিয়া তাপ
  3. গ) সংঘটন তাপ
  4. ঘ) দ্রবণ তাপ
সঠিক উত্তর:
ক) দহন তাপ
উত্তর
সঠিক উত্তর:
ক) দহন তাপ
ব্যাখ্যা
• যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপােৎপাদী বিক্রিয়া বলে। 
• এখানে দহন তাপ হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া
• তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1 উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E2 থেকে বেশি।
• কাজেই এ বিক্রিয়াতে বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন AH = E2 - E1 এর মান ঋণাত্মক হয়।
তাই সঠিক উত্তর (ক) হবে।
১৬২.
খাদ্যের কোন উপাদানটি মূলত পঁচনের জন্য দায়ী?
  1. ক) ভিটামিন
  2. খ) পানি
  3. গ) লিপিড
  4. ঘ) প্রোটিন
সঠিক উত্তর:
খ) পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) পানি
ব্যাখ্যা
- খাদ্য সংরক্ষণ বলতে বোঝায়, যে ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে ফল, শাকসবজি, মাছ-মাংস, দুধ ইত্যাদি খাদ্য দ্রব্যকে খাদ্যগুণ ও পুষ্টিগুণ অপরিবর্তিত রেখে স্বাভাবিক অবস্থায় দীর্ঘ সময় রাখার ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে রান্না করা অথবা কাঁচা উভয় প্রকার খাদ্য দ্রব্যকে সংরক্ষণ করা হয়। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস্ ব্যবহার করা হয়। 

- খাদ্যে পানির উপস্থিতি মূলত পঁচনের জন্য দায়ী।
১৬৩.
দুধ হচ্ছে -
  1. ক) জেল
  2. খ) ইমালশন
  3. গ) দ্রবণ
  4. ঘ) সাসপেনশন
সঠিক উত্তর:
খ) ইমালশন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইমালশন
ব্যাখ্যা
ইমালশন
- কলয়েড কনা ও মাধ্যম অর্থাৎ ডিসপারসড ও ডিসপারশন উভয় দশাই যদি তরল হয় তবে সে দ্রবনকে ইমালশন বলা হয়।
- দুধ একটি ইমালশন, কারণ দুধে যে চর্বি থাকে সেটিও তরল আবার যে পানিতে চর্বি কণাগুলো থাকে সেটিও তরল।
- চর্বির কণা হলো কলয়েড কণা।
- চর্বি কণা আর মাধ্যম পানি উভয়ই তরল হওয়ার কারণে দুধ এক প্রকার ইমালশন।
১৬৪.
নিচের কোনটি ভিনেগার?
  1. ক) 6-10% HCOOH
  2. খ) 6-10% CH3COOH
  3. গ) 6-10% C2H5COOH
  4. ঘ) 6-10% C6H5COOH
সঠিক উত্তর:
খ) 6-10% CH3COOH
উত্তর
সঠিক উত্তর:
খ) 6-10% CH3COOH
ব্যাখ্যা
- ভিনেগারে ইথানয়িক এসিড বিদ্যমান।
- ইথানয়িক এসিড একটি জৈব এসিড, যার রাসায়নিক সংকেত CH3COOH। 
- এটিকে দুর্বল এসিড বলা হয়। 
- এর ৬-১০% জলীয় দ্রবণকে সিরকা বা ভিনেগার বলে
- ইথানয়িক এসিড বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। 
যেমন- 
১. মুরগীর খাবার পানির সাথে ব্যবহার করা যায় 
২. আচার তৈরিতে ব্যবহার করা যায়। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৬৫.
রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো-
  1. ক) Uranium-235
  2. খ) Uranium-238
  3. গ) Uranium-233
  4. ঘ) Plutonium-239
সঠিক উত্তর:
ক) Uranium-235
উত্তর
সঠিক উত্তর:
ক) Uranium-235
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম - ২৩৫।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১৬৬.
ইনসুলিন মানবদেহের কোন অংশ হতে নিঃসৃত হয়?
  1. ক) যকৃত
  2. খ) অগ্ন্যাশয়
  3. গ) পাকস্থলি
  4. ঘ) ক্ষুদ্রান্ত্র
সঠিক উত্তর:
খ) অগ্ন্যাশয়
উত্তর
সঠিক উত্তর:
খ) অগ্ন্যাশয়
ব্যাখ্যা
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়
- ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।

উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
১৬৭.
কোনটি লিপিডের বৈশিষ্ট্য নয়?
  1. ক) এটি বর্ণহীন
  2. খ) এটি গন্ধহীন
  3. গ) এটি স্বাদহীন
  4. ঘ) এটি পানিতে অদ্রবণীয়
অনির্ধারিত
ব্যাখ্যা
লিপিডের বৈশিষ্ট্য:
- লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়, এটি বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন পদার্থ।
- এরা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফরম, অ্যাসিটোন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণে দ্রবণীয়।
- এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে।
- লিপিড পানির চেয়ে হালকা, তাই এটি পানিতে ভাসে।
- হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়।
- লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক বৃদ্ধি পায়।

লিপিডের শ্রেণিবিভাগ-
গঠন প্রকৃতি অনুসারে লিপিড প্রধানত তিন প্রকার। যথা- (ক) সরল লিপিড, (খ) যৌগিক লিপিড এবং (গ) উৎপাদিত লিপিড।

[অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
১৬৮.
চেহারা দেখার জন্য যে দর্পনটি ব্যবহৃত হয় সেটি হলো একটি-
  1. ক) উত্তল দর্পন
  2. খ) অবতল দর্পন
  3. গ) সমতল দর্পন
  4. ঘ) উভোত্তল দর্পন
সঠিক উত্তর:
গ) সমতল দর্পন
উত্তর
সঠিক উত্তর:
গ) সমতল দর্পন
ব্যাখ্যা
সমতল দর্পণ (Plane mirror):
- দর্পণ পৃষ্ঠ যদি সমতল হয় অর্থাৎ কোনো সমতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসাবে ব্যবহৃত হয় এবং তাতে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে।
- আমরা চেহারা দেখার জন্য প্রতিদিন যে আয়না ব্যবহার করি, চুল ছাটার সেলুনে, টয়লেটে, ড্রেসিং টেবিলে যে আয়না ব্যবহৃত হয় তা সমতল দর্পণ।

সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যসমূহ:
১. দর্পণ থেকে বস্তু দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের 'দূরত্ব' তত।
২. বস্তু ও বিম্ব সংযোগকারী রেখা দর্পণ তলকে লম্বভাবে ছেদ করে।
৩. সমতল দর্পণে গঠিত বিম্ব অসদ ও সোজা।
৪. বিম্বের আকার বস্তুর আকারের সমান হয়।
৫. বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে।

সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৯.
দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি?
  1. ক) অ্যান্টিজেন
  2. খ) এ্যান্টিবডি
  3. গ) প্রোটিন
  4. ঘ) রক্ত
সঠিক উত্তর:
খ) এ্যান্টিবডি
উত্তর
সঠিক উত্তর:
খ) এ্যান্টিবডি
ব্যাখ্যা
অ্যান্টিবডি (Antibody):
- অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিপরীত বস্তু বা নিজস্ব বস্তু বা কণিকা বা কোষ অথবা কোষগুচ্ছ ।
- অ্যান্টিবডি প্রধানত অ্যান্টিজেনের সাড়ায় দেহের B-লিম্ফোসাইট থেকে উৎপাদিত প্রোটিন জাতীয় পদার্থ।
- এরা রক্তের প্লাজমা ও কলারসে বর্তমান থাকে।
- এরা অ্যান্টিজেনের সাথে যুক্ত (combine) হতে পারে এবং ক্লোনাল নির্বাচন (colonal selection) দ্বারা উৎপাদিত হয় এবং দেহের প্রধান সৈনিক বা রক্ষণাবেক্ষণের হাতিয়ার হিসেবে কাজ করে
- অ্যান্টিবডিগুলো অনুপ্রবেশকারী বা বহিরাগত অ্যান্টিজেনকে ভক্ষণ করে, কখনো বিনষ্ট করে, কখনো মেরে ফেলে, কখনো বাইরে নিক্ষেপ করে।
- অ্যান্টিজেন হচ্ছে non-self আর অ্যান্টিবডি হচ্ছে self বস্তু। 
অ্যান্টিবডির প্রকার
- মানবদেহের রক্তে পাঁচ রকমের ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি দেখা যায়।
যথা- IgG, IgA, IgM, IgD ও IgE। 
- এগুলো মানবদেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- পাঁচ প্রকার অ্যান্টিবডির মধ্যে IgG রক্তরসে সর্বাধিক মাত্রায় থাকে এবং IgD ও IgE সবচেয়ে কম পরিমাণে থাকে।  

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭০.
পৃথিবীর মুক্তি বেগ V হলে, যে গ্রহের ব্যাসার্ধ ও ভর পৃথিবীর ব্যাসার্থ ও ভরের দ্বিগুণ সে গ্রহের মুক্তি বেগ কত হবে?
  1. ক) 4V
  2. খ) 2V
  3. গ) V
  4. ঘ) 1/2V
সঠিক উত্তর:
গ) V
উত্তর
সঠিক উত্তর:
গ) V
ব্যাখ্যা
• মুক্তি বেগের সূত্র: V = √(2GM/R)
যেখানে, G = মহাকর্ষীয় ধ্রুবক,
M = গ্রহের ভর,
R = গ্রহের ব্যাসার্ধ।

নতুন গ্রহের জন্য:ভর (M2) = 2M (পৃথিবীর ভরের দ্বিগুণ)
ব্যাসার্ধ (R2) = 2R (পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ)

নতুন গ্রহের মুক্তি বেগ: V2 = √(2G(2M)/(2R)) = √(2GM/R) = V
তাই, নতুন গ্রহের মুক্তি বেগ হবে V

উত্তর: গ) V

- যদিও নতুন গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ, কিন্তু মুক্তি বেগের সূত্রে এই দুটি পরিবর্তন একে অপরকে প্রভাবিত করে।
- ভর দ্বিগুণ হওয়ায় মুক্তি বেগ বাড়ার প্রবণতা দেখায়, কিন্তু ব্যাসার্ধ দ্বিগুণ হওয়ায় তা কমে যায়, ফলে শেষ পর্যন্ত মুক্তি বেগ অপরিবর্তিত থাকে।
১৭১.
অ্যান্টিবায়েটিক কাদের উপর কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না?
  1. ক) ব্যাকটেরিয়া
  2. খ) ছত্রাক
  3. গ) শৈবাল
  4. ঘ) ভাইরাস
সঠিক উত্তর:
ঘ) ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাইরাস
ব্যাখ্যা
ভাইরাসের বৈশিষ্ট্য: ভাইরাস কখনও জীবের ন্যায় আচরণ করে। আবার কখনও জড়ের ন্যায় আচরণ করে। তাই ভাইরাসে জীব এবং জড় উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। যেমন-

ভাইরাসে জীব বৈশিষ্ট্য -
- ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA বা RNA থাকে।
- পোষক কোষের অভ্যন্তরে এরা সংখ্যাবৃদ্ধি করতে পারে।
- এতে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায় ।
- ভাইরাস মিউটেশন ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম।
- নতুন সৃষ্ট ভাইরাসে মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে।
- ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবি ।

ভাইরাসে জড় বৈশিষ্ট্য -
- ভাইরাস অকোষীয়।
- এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লী, কোষ প্রাচীর, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ইত্যাদি থাকে না।
- এদের বিপাকীয় এনজাইম এবং পুষ্টি প্রক্রিয়া অনুপস্থিত।
- এদের কোন জৈবিক কার্যকলাপ যেমন প্রজনন অন্য সজীব কোষ ছাড়া ঘটতে পারে না । 
- ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায় এবং তলানিও করা যায়।
- জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয় থাকে।

- অকোষীয় ভাইরাসে দু'রকমের বৈশিষ্ট্য বিবেচনা করে একে জীব ও জড়ের মধ্যকার সেতুবন্ধন বলা হয়।
- অ্যান্টিবায়েটিক কাদের ভাইরাসের কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না।

সূত্র- জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৭২.
নিচের কোনটি আয়নিক যৌগ-
  1. ক) CH4
  2. খ) CH3CI
  3. গ) NaCI
  4. ঘ) PCI3
সঠিক উত্তর:
গ) NaCI
উত্তর
সঠিক উত্তর:
গ) NaCI
ব্যাখ্যা
- আয়নিক যৌগগুলো সাধারণত পোলার দ্রাবকে দ্রবণীয়।
- সমযোজী যৌগগুলো অপোলায় দ্রাবকে দ্রবণীয়।
- পানি (H2O) পোলার দ্রাবক।
- কার্বন ডাই-সালফাইড (CS2) কার্বন টেট্রাক্লোরাইড (CCl4), বেনজিন (C6H6) অপোলার দ্রাবক।
- খাদ্য লবণ, কাপড় কাচা সোডা, তুঁতে এরা প্রত্যেকেই আয়নিক যৌগ। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭৩.
কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল?
  1. ক) HDL
  2. খ) VLDL
  3. গ) LDL
  4. ঘ) TG
সঠিক উত্তর:
ক) HDL
উত্তর
সঠিক উত্তর:
ক) HDL
ব্যাখ্যা
- HDL-কে মানবদেহের ভালো কোলেস্টেরল বলা হয়
- এটি হৃদরোগের ঝুঁকি কমায়।
- আর ট্রাই-গ্লিসারাইড চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে।
- ট্রাইগ্লিসারাইড মানুষের খাদ্যের প্রাণিজ চর্বি অথবা - কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে।
- মানবদেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে।
- LDL-কে খারাপ কোলেস্টেরল বলা হয়, কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। 
- সাধারণত মানুষের রক্তে শতকরা ৭০ ভাগ LDL থাকে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।  
১৭৪.
এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়-
  1. ক) ৯.০ kcal
  2. খ) ৯.8 kcal
  3. গ) ৯.৩ kcal
  4. ঘ) ৯.৬ kcal
সঠিক উত্তর:
ক) ৯.০ kcal
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯.০ kcal
ব্যাখ্যা
ক্যালরি:
- কর্মশক্তি পরিমাপের একক হলো ক্যালরি। 
- পুষ্টিবিজ্ঞানে খাদ্য হতে উৎপন্ন তাপ বা শক্তি ক্যালরি দিয়ে পরিমাপ করা হয়। 
- আমরা জানি যে ১০০০ ক্যালরি = ১ কিলোক্যালরি। 
- এ হিসাবে আমাদের দেহের শক্তি চাহিদাও কিলোক্যালরি দিয়ে নির্ণয় করা হয়। 
- খাদ্য উপাদানগুলোর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট হতে উল্লেখযোগ্য ও যথেষ্ট পরিমাণে শক্তি উৎপন্ন হয়। 
- ১ গ্রাম প্রোটিন হতে ৪ কিলোক্যালরি (প্রায়) শক্তি পাওয়া যায়। 
- ১ গ্রাম কার্বোহাইড্রেট হতে ৪ কিলোক্যালরি (প্রায়) শক্তি পাওয়া যায়। 
- ১ গ্রাম তেল বা চর্বি হতে ৯ কিলোক্যালরি (প্রায়) শক্তি পাওয়া যায়। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৫.
কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগের সৃষ্টি করে?
  1. ক) ব্যাকটেরিয়া
  2. খ) ভাইরাস
  3. গ) সিজেলা
  4. ঘ) জিয়াডিয়া
সঠিক উত্তর:
ক) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
- ব্যাকটেরিয়া মানবদেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে থাকে।
যেমন- কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, আমাশয়, টিটেনাশ, কুষ্ঠ (লেপরসী) প্রভৃতি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭৬.
স্পিরলিনা কী?
  1. ক) ছত্রাক
  2. খ) শৈবাল
  3. গ) ব্যাকটেরিয়া
  4. ঘ) ভাইরাস
সঠিক উত্তর:
খ) শৈবাল
উত্তর
সঠিক উত্তর:
খ) শৈবাল
ব্যাখ্যা
- সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরােফিলযুক্ত ও স্বভােজী উদ্ভিদরাই শৈবাল।
- এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মাতে পারে।
- এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে।
- এদের দেহে কোন পরিবহন কলা থাকে না।
- এর সবুজ, লাল, বাদামী ইত্যাদি নানা রঙের হতে পারে।
- ‘স্পাইরােগাইরা’ নামক শৈবাল জলাশয়ে পাওয়া যায়।
- স্পিরলিনা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল।
- সামুদ্রিক শৈবাল থেকে এ্যালজিন প্রস্তুত করা হয় যা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়।
- আয়ােডিন ও পটাশিয়ামের একটি ভাল উৎস সামুদ্রিক শৈবাল।
- মৎস্য চাষে ফাইটোপ্লাংক্টন বিশেষ ভূমিকা রাখে এর প্রধান অংশই শৈবাল।
- চা-পাতার রেড রাস্ট শৈবাল জাতীয় মারাত্মক রােগ।
- পুকুরে শৈবাল ওয়াটাররুম সৃষ্টি করে ফলে জলজ প্রাণী ও মাছের অক্সিজেনের অভাব হয়।

সূত্র: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
১৭৭.
কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না?
  1. ক) লাল
  2. খ) নীল
  3. গ) বেগুনী
  4. ঘ) সবুজ
সঠিক উত্তর:
ঘ) সবুজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবুজ
ব্যাখ্যা
- আলোক বর্ণালির লাল, নীল, কমলা এবং বেগুনি অংশটুকুতেই সালোকসংশ্লেষণ ভালো হয়।
- সবুজ কিংবা হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না
- আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়।
- ফলে সালোকসংশ্লেষণের হারও কমে যায়।

উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্ৰেণি। 
১৭৮.
কোনটি বলের একক নয়?
  1. ক) ডাইন
  2. খ) নিউটন
  3. গ) পাউন্ডাল
  4. ঘ) জুল
সঠিক উত্তর:
ঘ) জুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জুল
ব্যাখ্যা
• বলের  এককসমূহ:
- ডাইন,
- নিউটন,
- পাউন্ডাল।

• ১ ডাইন = ০.০০০০১ নিউটন। 

==========
- জুল হলো কাজ/শক্তি/তাপের একক।
১৭৯.
আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয়-
  1. ক) তড়িৎ শক্তিতে
  2. খ) যান্ত্রিক শক্তিতে
  3. গ) আলোক শক্তিতে
  4. ঘ) গতি শক্তিতে
সঠিক উত্তর:
খ) যান্ত্রিক শক্তিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) যান্ত্রিক শক্তিতে
ব্যাখ্যা
শক্তির রূপান্তর
প্রকৃতিতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। এ সকল শক্তি একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব। একেই শক্তির রূপান্তর বলে। নিচে শক্তির রূপান্তরের কয়েকটি উদাহরণ দেয়া হল-

- আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে।

বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি:
বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সেটি ফিলামেন্টে বাঁধাপ্রাপ্ত হয় এবং উত্তপ্ত হয় এবং আমরা আলো দেখতে পাই। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি:
বিদ্যুৎ শক্তি চালনা করে পাখা ঘুরানো হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি:
কয়লা পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক ক্রিয়ার ফলে এ তাপ উৎপন্ন হয়। এ ক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি:
বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হয়। বৈদ্যুতিক ঘণ্টা বাজার ফলে শব্দ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তি:
কাঁচা লোহার উপর অন্তরীত (Insulted) তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহাটি চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি:
কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। এ তাপের সাহায্যে পানিকে বাষ্পে পরিণত করা হয়। যা দ্বারা টারবাইন চালানো হয়। আবার টারবাইন চালিয়ে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এক্ষেত্রে তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি:
ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ফেললে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এ ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

যান্ত্রিক শক্তি থেকে পারমাণবিক শক্তি:
ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে ভেঙ্গে যায় এবং প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি উৎপন্ন করে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি পারমাণবিক শক্তিতে পরিণত হয়।

সূত্র: শক্তির উৎস ও রূপান্তর, এসএসসি, সাধারণ বিজ্ঞান এবং একাদশ - দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই (দ্বিতীয় পত্র)।
১৮০.
কোনটিকে মিশ্র পদার্থ বলা হয়?
  1. ক) লবণ
  2. খ) পানি
  3. গ) কাবন ডাই-অক্সাইড
  4. ঘ) বায়ু
সঠিক উত্তর:
ঘ) বায়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বায়ু
ব্যাখ্যা
- দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মিশ্রিত করলে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলা হয় ।
- বায়ু একটি মিশ্র পদার্থ, কারণ বায়ুতে এর উপাদান সমূহ যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। পানি, খাবার লবণ ইত্যাদি হলো যৌগিক পদার্থ আর লোহা হলো মৌলিক পদার্থ।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। 
১৮১.
কোনটি নোবেল গ্যাস নয়?
  1. ক) আর্গন
  2. খ) হিলিয়াম
  3. গ) ওজন
  4. ঘ) নিয়ন
সঠিক উত্তর:
গ) ওজন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওজন
ব্যাখ্যা
নিষ্ক্রিয় গ্যাস
- হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপটন (Kr), জেনন (Xe) ও রেডন (Rn) এ ছয়টি মৌল পর্যায় সারণিতে 18তম গ্রুপের মৌল।
- সাধারণত এরা যৌগ গঠন করে না বলে এরা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস হিসাবে পরিচিতি লাভ করেছে। 
- এ মৌলগুলো প্রকৃতিতে খুবই কম পরিমাণে পাওয়া যায়।
- মৌলগুলোর নিষ্ক্রিয়তার কারণ পরে আবিষ্কৃত হয়।
- নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের জন্য লর্ড রেলি (Lord Rayleigh) ও স্যার উইলিয়াম রামসে (Sir William Ramsay) কে ১৯০৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৮২.
ক্লোরেফিলে কোন মৌলটির উপস্থিতি বিদ্যমান?
  1. ক) K
  2. খ) Ca
  3. গ) Mg
  4. ঘ) Na
সঠিক উত্তর:
গ) Mg
উত্তর
সঠিক উত্তর:
গ) Mg
ব্যাখ্যা
- ক্লোরোফিল হচ্ছে একধরণের সবুজ রঞ্জক পদার্থ যা সায়ানোব্যাকটেরিয়ায় এবং উদ্ভিদ ও শৈবালের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়।
- ক্লোরোফিল শব্দটি গ্রীক শব্দ থেকে নেয়া হয়েছে,তাই ক্লোরোফিলের শব্দগত অর্থ সবুজ পাতা।
- ক্লোরোফিল একটি অতীব প্রয়োজনীয় জৈব অণু যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভিদকে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহে সাহায্য করে।
- ক্লোরেফিলে ম্যাগনেসিয়াম (Mg) এর উপস্থিতি রয়েছে।
১৮৩.
দুবার নোবেল পুরষ্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন -
  1. ক) পিয়ারে কুরি
  2. খ) মাদাম কুরি
  3. গ) লুইপাস্তুর
  4. ঘ) রোনান্ড রস
সঠিক উত্তর:
খ) মাদাম কুরি
উত্তর
সঠিক উত্তর:
খ) মাদাম কুরি
ব্যাখ্যা
- দুবার নোবেল পুরষ্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন মাদাম কুরি।
- তিনি পদার্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞানে নোবেল পুরষ্কার অর্জন করেন।

===================
- হেনরি বেকরেল ১৮৯৬ সালে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিস্কার করেন।
- তিনি দেখেন যে, ইউরেনিয়ামের সকল যৌগ নিজের থেকেই অস্বচ্ছ কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এর জন্য বাহ্যিক কোনো শক্তির সাহায্যে উদ্দীপ্ত করতে হয় না।

- পরবর্তিতে বিজ্ঞানী (মাদাম) মেরি কুরি থোরিয়াম মৌলেও ইউরেনিয়ামের মত ধর্ম দেখতে পান।
- পরবর্তিতে মেরি কুরি এবং পিয়েরে কুরি ইউরেনিয়াম আকরিক থেকে পোলোনিয়াম ও রেডিয়াম নিস্কাশন করেন। এদের তেজস্ক্রিয়তা কয়েক হাজার গুণ বেশী।
১৮৪.
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে-
  1. ক) পার্বত্য চট্টগ্রাম
  2. খ) ঢাকা
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
ঘ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলেট
ব্যাখ্যা
- বাংলাদেশকে ভূকম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে।
- সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন: সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার উল্লেখযোগ্য
- ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত।
- ১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত যতবার পাঁচ বা তার বেশি মাত্রায় ভূকম্পন অনুভূত হয়েছে, তার প্রায় সব কটির উৎপত্তিস্থল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার এলাকায়।
- এসব অঞ্চলে ভবিষ্যতে আরও বেশি মাত্রার ভূকম্পনের পূর্বাভাস উড়িয়ে দেওয়া যায় না।

উৎস: প্রথম আলো পত্রিকা।
১৮৫.
একটি গতিশীল বস্তুর বেগ 2ms-1 এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে -
  1. ক) 0.5 kg
  2. খ) 1 kg
  3. গ) 1.5 kg
  4. ঘ) 2 kg
সঠিক উত্তর:
ক) 0.5 kg
উত্তর
সঠিক উত্তর:
ক) 0.5 kg
ব্যাখ্যা
এখানে,
গতিশক্তি, Ek = 1 
বেগ, v = 2
ভর, m = ?

আমরা জানি,
Ek = 1/2 .mv2
or, 1 = 1/2 . m . 4
or, m = 0.5kg
১৮৬.
নিচের কোন গ্যাসটি গ্রীণ হাউস গ্যাস নয়?
  1. ক) কার্বন ডাই-অক্সাইড
  2. খ) নাইট্রাস অক্সাইড
  3. গ) কার্বন ডাই-সালফাইড
  4. ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর:
গ) কার্বন ডাই-সালফাইড
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্বন ডাই-সালফাইড
ব্যাখ্যা
- যেসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
- গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে
• কার্বন ডাই-অক্সাইড
• মিথেন
• জলীয়বাষ্প
• নাইট্রাস অক্সাইড
• ওজোন 
• হ্যালোকার্বন জাতীয় গ্যাস প্রভৃতি।
- এসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
১৮৭.
কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
  1. ক) টায়ালিন
  2. খ) পেপসিন
  3. গ) গ্যাস্টিক রস
  4. ঘ) অগ্ন্যাশয় রস
সঠিক উত্তর:
ঘ) অগ্ন্যাশয় রস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্ন্যাশয় রস
ব্যাখ্যা
- অগ্ন্যাশয়ের মধ্যে কতকগুলো এনজাইম নিঃস্রাবী ও নালিযুক্ত গ্রন্থি থাকে, এদেরকে এসিনাই বলে ।
- এরা লোবিউল গঠন করে এবং লোবিউল থেকে ছোট ছোট নালিকা বের হয়ে একত্রিত হয়ে ‘উইরসাং’ নালি গঠন করে।
- এই উইরসাং নালি অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য বরাবর ডিওডেনামের কাছে অভিন্ন পিত্তথলির সাথে মিলিত হয়ে অ্যাম্পুলার মাধ্যমে ডিওডেনামে উন্মুক্ত হয়।
- অগ্ন্যাশয় থেকে এ নালির মাধ্যমে ক্ষরিত রসকে অগ্ন্যাশয়িক রস বলে ।
- অগ্ন্যাশয় রসে প্রোটিন, শর্করা ও লিপিড বা ফ্যাট পরিপাককারী এনজাইম থাকে যা খাদ্য পরিপাকে সহায়ক

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৮৮.
কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে?
  1. ক) CH4
  2. খ) C2H4
  3. গ) C2H2
  4. ঘ) C6H6
সঠিক উত্তর:
ক) CH4
উত্তর
সঠিক উত্তর:
ক) CH4
ব্যাখ্যা
সিগমা (G) বন্ধন: 
- দুটি একই বা ভিন্ন পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমণের ফলে আণবিক অরবিটাল সৃষ্টির মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে সিগমা (০) বন্ধন বলে।

- কার্বন পরমানুর প্রতিটি sp3 সংকর অরবিটালে একটি করে বিজোড় ইলেকট্রন থাকে, যা 4 টি C - H সিগমা বন্ধন সৃষ্টি হয়। ফলে মিথেন (CH4) অণু গঠিত হয়।

- অর্থাৎ CH4 যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে।
১৮৯.
কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
  1. ক) Vit-C
  2. খ) Vit-D
  3. গ) Vit-B
  4. ঘ) Vit-K
সঠিক উত্তর:
ঘ) Vit-K
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Vit-K
ব্যাখ্যা
- সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন 'কে' পাওয়া যায়।
কাজ- দেহে ভিটামিন 'কে' প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে।
- 'ভিটামিন কে' রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৯০.
জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
  1. ক) রাইবোজোম
  2. খ) নিউক্লিয়াস
  3. গ) মাইট্রোকন্ড্রিয়া
  4. ঘ) ক্রোমেজোম
সঠিক উত্তর:
ক) রাইবোজোম
উত্তর
সঠিক উত্তর:
ক) রাইবোজোম
ব্যাখ্যা
রাইবোসোম:
- সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলা হয় রাইবোসোম।
- প্যালাডে ১৯৫৫ খ্রিস্টাব্দে রাইবোসোম আবিষ্কার করেন।
- রাইবোসোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার।
- এটি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই উপস্থিত থাকে।
- সাধারণত অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকার উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে। 
- রাইবোসোম এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক সাধন
- এটি আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করে, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে এবং এ সকল কাজে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
১৯১.
রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে-
  1. ক) CO
  2. খ) CO2
  3. গ) CH4
  4. ঘ) CI2
সঠিক উত্তর:
ক) CO
উত্তর
সঠিক উত্তর:
ক) CO
ব্যাখ্যা
- গাড়ি, বিভিন্ন যানবাহন, কল-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
- কার্বন মনোক্সাইড (CO) রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বোক্সি হিমোগ্লোবিন তৈরী করে, যা ফুসফুস থেকে সমস্ত শরীরে অক্সিজেন পরিবহনে বাঁধা সৃষ্টি করে
- এ কারণে কার্বন মনোক্সাইড বিষাক্ত।

উৎস: রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি।  
১৯২.
কোনটি অম্লীয় যৌগ?
  1. ক) FeCI3
  2. খ) KCI
  3. গ) CH3CI
  4. ঘ) C6H5CI
সঠিক উত্তর:
ক) FeCI3
উত্তর
সঠিক উত্তর:
ক) FeCI3
ব্যাখ্যা
- FeCl3 একটি লুইস এসিড।
- FeCl3 লুইস কাঠামোতে, আমরা দেখতে পাচ্ছি যে Fe +3 অক্সিডেশন অবস্থা এবং এটির d অরবিটালে পাঁচটি ইলেকট্রন রয়েছে এবং d অরবিটালে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন জমা হয় 10।
- সুতরাং, এটি তার d অরবিটালে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এটি লুইস এসিড হিসাবে কাজ করে।
- অর্থাৎ FeCl3 একটি অম্লীয় যৌগ।
১৯৩.
1 মোলের 1 লিটার NaOH দ্রবণ তৈরীতে 40 গ্রাম দ্রব প্রয়োজন। একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরীতে কত গ্রাম দ্রব প্রয়োজন?
  1. ক) 0.4 g
  2. খ) 4 g
  3. গ) 0.8 g
  4. ঘ) 10 g
সঠিক উত্তর:
ক) 0.4 g
উত্তর
সঠিক উত্তর:
ক) 0.4 g
ব্যাখ্যা
• 1 মোলের 1 লিটার NaOH দ্রবণ তৈরীতে 40 গ্রাম দ্রব প্রয়োজন। একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরীতে 0.4 g দ্রব প্রয়োজন।
১৯৪.
ক্লোরাইড আয়ন শনাক্ত করতে যে দ্রবণ ব্যবহৃত হয়-
  1. ক) জলীয় AgNO3
  2. খ) অ্যালকোহলীয় KOH
  3. গ) জলীয় BaCI2
  4. ঘ) জলীয় NaCI
সঠিক উত্তর:
ক) জলীয় AgNO3
উত্তর
সঠিক উত্তর:
ক) জলীয় AgNO3
ব্যাখ্যা
• ক্লোরাইড আয়ন শনাক্ত করতে ব্যবহৃত হয় জলীয় AgNO3 (সিলভার নাইট্রেট)।
- ক্লোরাইড লবণ (যেমন- সোডিয়াম ক্লোরাইড) এর দ্রবণে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করলে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড এর অধঃক্ষেপ পড়ে।
- এই অধঃক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে ডাই অ্যামিন সিলভার ক্লোরাইডের দ্রবণ উৎপন্ন করে। 
এই পরীক্ষা দ্বারা ক্লোরাইড আয়ন সনাক্ত করা যায়।

উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৫.
স্টার্চের মূল উপাদান কোনটি?
  1. ক) সেলুলোজ
  2. খ) গ্লুকোজ
  3. গ) ফ্রুক্টোজ
  4. ঘ) ল্যাকটোজ
সঠিক উত্তর:
খ) গ্লুকোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্লুকোজ
ব্যাখ্যা
• স্টার্চের মূল উপাদান গ্লুকোজ।
- স্টার্চ এক প্রকার পলিস্যাকারাইড।
- উদ্ভিদে স্টার্চ বা শ্বেতসার সঞ্চিত খাদ্য হিসাবে থাকে।
- অসংখ্য ∝-D গ্লুকোজ দিয়ে স্টার্চ গঠিত।
- উদ্ভিদের প্রায় সকল অংশে ক্ষুদ্র আকৃতির স্টার্চ দানা হিসাবে থাকে।
- রসাল মূলে, ভূনিন্নস্থ কান্ডে, সাণ্ড গাছের মজ্জায় এবং ধান, গম, যব, কাউন প্রভৃতি খাদ্য শস্যের সঞ্চয়ী অঙ্গে স্টার্চ জমা থাকে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৬.
দুগ্ধ চিনি কোনটি?
  1. ক) গ্লুকোজ
  2. খ) সুক্রোজ
  3. গ) ল্যাকটোজ
  4. ঘ) ম্যালটোজ
সঠিক উত্তর:
গ) ল্যাকটোজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ল্যাকটোজ
ব্যাখ্যা
• দুগ্ধ চিনি ল্যাকটোজ।
- ল্যাকটোজ একটি ডাইস্যাকারাইড বা দ্বি-আণবিক শর্করা
- একটি ল্যাকটোজ দুটি অণু এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ দ্বারা গঠিত।
- দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ।

উৎস: গার্হস্থ্যবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৭.
PET- বোতল তৈরির একটি উপাদান হলো-
  1. ক) থেলিক এসিড
  2. খ) টেরিথেলিক এসিড
  3. গ) বেনজোয়িক এসিড
  4. ঘ) অ্যাসেটিক এসিড
সঠিক উত্তর:
খ) টেরিথেলিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) টেরিথেলিক এসিড
ব্যাখ্যা
• এটি পলিয়েস্টার গ্রুপের অন্তর্গত এবং পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত এক ধরণের প্লাস্টিকের কাঁচামাল। যা টেরিথেলিক এসিড একটি উপাদান নিয়ে গঠিত।
• PET (Poly Ethylene Terephthalate).
• Molecular Formula - C8H6O4 or C6H4(COOH)2
• এটি 1941 সালে ব্রিটিশ বিজ্ঞানী হুইনফিল্ড এবং ডিক্সন দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যারা এটিকে ফাইবার তৈরির জন্য একটি পলিমার হিসাবে পেটেন্ট করেছিলেন। 
• বর্তমানে, PET হল বিশ্বের সবচেয়ে পুনর্ব্যবহৃত প্লাস্টিক৷ আসলে, স্পেনে, বাজারে প্যাকেজিংয়ের 44% গৌণ ব্যবহারের জন্য ব্যবহৃত হয়৷
•ইউরোপীয় কমিশন দ্বারা সম্মত সার্কুলার ইকোনমি কৌশল মেনে চলার জন্য 2025 সালে শতাংশটি 55 শতাংশে উন্নীত করা উচিত।
১৯৮.
নিচের কোন যৌগটি ক্ষারধর্ম প্রদর্শন করে?
  1. ক) Ba(OH)2
  2. খ) Al(OH)3
  3. গ) C2H5OH
  4. ঘ) C6H5OH
সঠিক উত্তর:
ক) Ba(OH)2
উত্তর
সঠিক উত্তর:
ক) Ba(OH)2
ব্যাখ্যা
কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড যৌগ যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি প্রস্তুত করে তাকে ক্ষারক বলে। 
যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রোক্সিল আয়ন (OH⁻) দেয় তাদের ক্ষার বলে। 
Ba(OH)2 এটি একই সাথে ক্ষারক ক্ষার দুটোই হয়।

উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৯.
কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি?
  1. ক) Li
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) Ne
সঠিক উত্তর:
ঘ) Ne
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ne
ব্যাখ্যা
• আয়নীকরণ শক্তি: গ্যাসীয় অবস্থায় কোন মৌলের নিরপেক্ষ পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করে ধনাত্বক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে মৌলটির আয়নীকরণ শক্তি বলা হয়।
- পরমাণুর বাইরের স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে প্রথম আয়নীকরণ শক্তি, পরের ১টি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলা হয়।

- দেখা যাচ্ছে যে পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে সাধারণত  ১ম আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়।
- পর্যায় সারণির বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হতে থাকে।
- এতে বাইরের স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তে থাকে।
- ফলে ইলেকট্রন অপসারণ কষ্টকর হয়, তাই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে।

উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০০.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হবে?
  1. ক) প্লুটোনিয়াম
  2. খ) ইউরেনিয়াম
  3. গ) ডিউটোরিয়াম
  4. ঘ) পলোনিয়াম
সঠিক উত্তর:
খ) ইউরেনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরেনিয়াম
ব্যাখ্যা
• পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম।
- বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন মাধ্যমগুলোর একটি হচ্ছে পরমাণু বিদ্যুৎ।
- পৃথিবীতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে প্রায় অর্ধ শতাব্দী আগে।
- বর্তমানে ৩১টি দেশ বিদ্যুৎ উৎপাদনে এ প্রযুক্তি ব্যবহার করছে। 
- ৪৫০০ টন উচ্চ গ্রেডের কয়লা থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, সেই একই পরিমাণ শক্তি মাত্র ১ কেজি ইউরেনিয়াম থেকে পাওয়া যায়। 
- দীর্ঘ মেয়াদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা হিসেবে সারাবিশ্বে সুপ্রতিষ্ঠিত।
- আর এজন্যই পৃথিবীর সব উন্নত দেশের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান মাধ্যম এটি।

উৎস: rooppurnpp.gov.bd