পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ৭ পার্ট-১) English Literature Topics: 1. Writers Neoclassical period [The Restoration Period, The Augustan Period, The Age of Sensibility]. 2. Writers of Romantic Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: John Milton, John Dryden, Alexander Pope, Jonathan Swift, Henry Fielding, Dr. Samuel Johnson, Thomas Gray, Edmund Burke, Oliver Goldsmith, William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley, John Keats, Jane Austen. ii) Other Writers: John Bunyan, John Locke, Daniel Defoe, Beaumont and Fletcher, George Chapman, Samuel Butler, William Congreve, George Farquhar, Edmund Waller, Samuel Richardson, Edward Gibbon, William Wycherley, Charles Lamb, William Hazlitt. পার্ট-২) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন টপিকসমূহ: 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; পার্ট-৩) সাধারণ বিজ্ঞান টপিকসমূহ: ভৌত বিজ্ঞান: (রসায়ন বিজ্ঞান বিষয়ক) ১. পদার্থের অবস্থা ও ধর্ম, পারমাণবিক গঠন, মৌলিক কণা, মৌলের ধর্ম, পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন, সাধারণ রাসায়নিক বিক্রিয়া, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়। ২. মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, পদার্থের দ্রবণ ধর্ম ও দ্রাব্যতা, সাবানের কাজ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন, তড়িৎ কোষ, অজৈব ও জৈব যৌগ, পলিমার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
What event led Milton to write Lycidas?
  1. The Great Plague
  2. The execution of Charles I
  3. The death of Edward King in a shipwreck
  4. The outbreak of the English Civil War
ব্যাখ্যা
• Lycidas (elegy):
- এটি একটি শোকগাঁথা।
- কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।
- কবিতাটি প্রকাশিত হয় ১৬৩৮ সালে।
- এটি একটি Pastoral elegy.
- John Milton wrote Lycidas (Pastoral elegy) on the death of Edward king.
- Edward king was a friend of John Milton.

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost.
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).

Source: Britannica and Live MCQ Lecture.
.
Which of the following was written during the Neoclassical period?
  1. The Sun Also Rises
  2. Mrs Dalloway
  3. A Passage to India
  4. Absalom and Achitophel
ব্যাখ্যা
• Absalom and Achitophel:
- এটি John Dryden রচিত একটি কবিতা, তিনি Neoclassical period এর লেখক তাই এটি Neoclassical period এর রচনা।
- এটি প্রকাশিত হয় 1681 সালে।
- তার রচিত একটি ‘verse satire’ বা ব্যঙ্গাশ্রয়ী রূপক কাব্য।
- কবিতাটি লেখা হয়েছিল heroic couplets এ।

• John Dryden:
- John Dryden হচ্ছেন the restoration Period এর একজন author.
- তিনি একাধারে একজন English poet, dramatist ও literary critic

• Notable works:
- Absalom and Achitophel,
- Annus Mirabilis,
- Astraea Redu,
- The Essay of Dramatic Poesy,
- All for Love.

Source: Britannica.
.
What is "the lock" in the title referring to in 'The Rape of the Lock'?
  1. A secret door
  2. A hair ornament
  3. A lock of Belinda's hair
  4. A prison cell
ব্যাখ্যা
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.

• The Rape of the Lock: 
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।

- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।

• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.

• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

Source: Britannica.
.
What is the full name of the protagonist in Gulliver’s Travels?
  1. Lemuel Gulliver
  2. Lionel Gulliver
  3. Laurence Gulliver
  4. Leonard Gulliver
ব্যাখ্যা
• Gulliver's Travels:
- Jonathan Swift রচিত একটি novel, তিনি Augustan age এর একজন Author, তাই এটি Augustan age এর  রচনা।
- এটি 18th century এর একটি famous satire.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
 
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙ্গে যায়।
- Gulliver প্রানে বেঁচে যায় কিন্তু এক অদ্ভুত দেশে নিজেকে আবিষ্কার করে যেখানে সবার উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-  তার বিশাল দেহ নিয়ে লিলিপুটদের নানা উপকারে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও লড়াই করে।
- এভাবে সে লিলিপুটদের রাজ্যে একপ্রকার হিরোতে পরিণত হয়।
- যদিও এক পর্যায়ে Gulliver তাদের রোষের শিকার হয় এবং তার শাস্তি হয় তার চোখ তুলে ফেলা হবে।
- পরিশেষে Gulliver শাস্তি এড়াতে সমর্থ হয় এবং বেঁচে ফিরে আসে।
 
• Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- তিনি Augustan age এর একজন Author.
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.
 
• Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books.

Source: Britannica & Live MCQ lecture.
.
Who wrote 'Tom Jones'?
  1. John Milton
  2. Samuel Johnson
  3. Henry Fielding
  4. Alexander Pope
ব্যাখ্যা
• Tom Jones:
- এটি Henry Fielding রচিত। 
- Tom Jones, in full The History of Tom Jones, a Foundling হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়।
- এটি একটি রোমান্স প্লটের উপরে লেখা।
- Tom Jones, Picaresque Novel এর অন্যতম উদাহরণ।
- নায়ক Tom Jones কে পরিত্যাগ করে পালিয়ে যায় তার বাবা মা ।
- অন্যের আশ্রয়ে বড় হয় নায়ক।
- নায়িকা Sophia কে তারা বাবা মা অযোগ্য পাত্রের সাথে বিয়ে ঠিক করলে সে গৃহত্যাগ করে।
- নানা ঘটনা প্রবাহের শেষে নায়ক নায়িকার মিলন হয় ৷

• Henry Fielding:
- He is regarded as the 'Father of Modern English Novel' with Samuel Richardson.
- He is famous for Picaresque Novel.
- His pen name is Captain Hercules Vinegar

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.

Source: Britannica, Live MCQ Lecture.
.
The Way of the World is written in which genre?
  1. Tragedy
  2. Comedy of Manners
  3. Farce
  4. Novel
ব্যাখ্যা
• The Way of the World:
- Comedy of Manner এর ধারায় লেখা 5acts বিশিষ্ট এই playটি ১৭০০ সালে প্রথম প্রকাশিত হয়।
- এই play টিকে William Congreve এর অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- Way of The World এ লেখক তাঁর তৎকালীন সমাজ ব্যবস্থা এবং এর রীতিনীতি গুলোকে বিশেষ করে প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয় গুলোকে নিয়ে উপহাস করেছেন।
- The plot concerns the efforts of the lovers Millamant and Mirabell to obtain the permission of Millamant’s aunt for their marriage. Despite a scheme that goes awry and after several misunderstandings and other complications are cleared up, the two finally obtain her consent.

• William Congreve was famous for the Comedy of Manners.
- তিনি Restoration period এর একজন স্বনামধন্য লেখক।
- He shaped the English comedy of manners through his brilliant comic dialogue, his satirical portrayal of the war of the sexes, and his ironic scrutiny of the affectations of his age.

• His famous plays:
- The Way of The World,
- Love for Love,
- The Double Dealer,
- The Old Bachelor etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
.
'Elegy Written in a Country Churchyard' is a/an -
  1. Play
  2. Novel
  3. Essay
  4. Elegy
ব্যাখ্যা
• Elegy Written in a Country Churchyard
- এটি Thomas Gray রচিত একটি Elegy বা শোকগাঁথা।
- এই শোকগাঁথাটি ১৭৫১ সালে প্রকাশিত হয়।
- A meditative poem written in iambic pentameter quatrains published in 1751.
- ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা রত্নভান্ডার বলা যেতে পাারে এই সাহিত্যটিকে।
- এখানে মূলত: কবরস্থানে বসে একজন বর্ণনাকারী অত্যন্ত করুণ এবং স্পষ্ট ভাষায় তার চারপাশের বর্ণনা দিচ্ছে।

• Thomas Gray (1716-1771)
- Thomas Gray একজন ইংরেজ কবি, পণ্ডিত এবং অধ্যাপক, যিনি তাঁর আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য সবচেয়ে পরিচিত। 
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- তিনি আঠারো শতকের মধ্যভাগের একজন প্রভাবশালী কবি ছিলেন এবং Romantic movement -এর পূর্বসূরী ছিলেন।
- তার বিখ্যাত Elegy হলো 'Elegy Written in a Country Churchyard'.
- তিনি 'The Age of Sensibility' -এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
.
Which country name can be found in 'The Solitary Reaper'?
  1. Scotland
  2. Ireland
  3. France
  4. England
ব্যাখ্যা
• The Solitary Reaper: 
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- এই কবিতাটি প্রকাশিত হয় ১৮০৭ সালে। 
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
-  The Solitary Reaper  বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক(যে ফসল কাটে)।

• William Wordsworth (1770 - 1850): 
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। 
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত। 
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)। 

• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

Source: Britannica.
.
O Wind, If ______ comes, can Spring be far behind? Complete the quote of Shelley.
  1. Autumn
  2. Winter
  3. Summer
  4. Rain
ব্যাখ্যা
• "O Wind, If Winter comes, can Spring be far behind?"
- P.B. Shelley phrased this poetic line
- "If Winter comes, can Spring be far behind?" এই লাইনটি P.B. Shelley -এর Ode to the West Wind কবিতা থেকে নেওয়া হয়েছে।

• Ode to the West Wind
- কবিতাটি প্রকাশিত হয় ১৮২০ সালে।
- এই কবিতাকে গণ্য করা হয়, কবির passionate language and symbolic imagery ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত রুপে।
- Shelley এখানে West Wind এর কাছে সাহায্য আহবান করছেন।
- কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy তে।
- কারো কারো মতে, কবিতাটি Shelley তার পুত্র William এর মৃত্যুশোকে লিখেছিলেন।
- কবি West Wind এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং একইভাবে আশাবাদ ব্যক্ত করেছেন এভাবেই যেন বৈপ্লবিক চিন্তাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়।
- কবিতার শেষ লাইনটি বিখ্যাত: “ O Wind, If Winter comes, can Spring be far behind?”

• P. B. Shelley (1792-1822):
- তার পুরো নাম Percy Bysshe Shelley.
- P. B. Shelley ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- তিনি ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য প্রবল সমর্থনের জন্য পরিচিত।
- তিনি রোমান্টিক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন এবং তাঁর ভাষা এবং বিষয়ের উদ্ভাবনী ব্যবহারের জন্য প্রশংসিত।
- তিনি বিশ্বাস করতেন সমাজের পরিবর্তনের জন্য একটি গুনগত বিপ্লবের প্রয়োজন।
- এজন্য তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
- তাঁর নিরন্তর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ নিয়ে আসা।
১০.
Famous character 'Xury' is created by -
  1. Henry Fielding
  2. Jonathan Swift
  3. John Dryden
  4. Daniel Defoe
ব্যাখ্যা
• Robinson Crusoe
- "Robinson Crusoe" হলো English novelist - Daniel Defoe রচিত একটি জনপ্রিয় উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৭১৯ সালে।
- এটি ইংরেজি সাহিত্যের প্রথম বাস্তবধর্মী উপন্যাসগুলোর মধ্যে একটি এবং অ্যাডভেঞ্চার সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।
- এর কেন্দ্রীয় চরিত্র, Robinson Crusoe -এর নামে novel টি নামকরণ করা হয়েছে।
- Robinson Crusoe হচ্ছে Defoe's first long work of fiction.

• Summary:
- উপন্যাসটির প্রধান চরিত্র Robinson Crusoe, একজন ইংরেজ নাবিক, তিনি ভাগ্য পরিবর্তনের জন্য সমুদ্রযাত্রায় গিয়ে বিপদের সম্মুখীন হয়।
- জাহাজডুবির ফলে একটি নির্জন দ্বীপে আটকা পড়ে। সেখানে প্রকৃতির সঙ্গে লড়াই, নিজের টিকে থাকার চেষ্টা এবং মানব সভ্যতার চিহ্ন তৈরি করার গল্প উপন্যাসটির মূল বিষয়বস্তু। পরে সে Friday নামে এক আদিবাসীকে রক্ষা করে এবং তাকে সহচর হিসেবে গ্রহণ করে।
- সেখানেই বাড়ী তৈরী করেন, ফসল উৎপাদন শুরু করেন।
- তারপর একপর্যায়ে জঙ্গলের মানুষখেকোদের সাথেও লড়াই করেন।
- স্পেনের দখলে আসার পর তিনি তিন দশক পর লন্ডনে ফিরেন।
- "Robinson Crusoe" প্রকৃতির বিরুদ্ধে মানুষের সংগ্রাম, ধৈর্য, পরিশ্রম, আত্মনির্ভরশীলতা ও বিশ্বাস নিয়ে লেখা একটি ক্লাসিক সাহিত্যকর্ম, যা আজও জনপ্রিয়।

• The important characters:
- Robinson Crusoe,
- Xury,
- Friday, etc.

• Daniel Defoe (1660-1731)
- Daniel Defoe ছিলেন ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক, ব্যবসায়ী এবং রাজনৈতিক বিশ্লেষক।
- তিনি আধুনিক ইংরেজি উপন্যাসের পথিকৃৎ হিসেবে পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম "Robinson Crusoe" (১৭১৯), যা তাকে বিশ্বসাহিত্যে অমর করে তোলে।
- তিনি তার লেখায় সমাজ, অর্থনীতি ও রাজনীতি নিয়ে আলোচনা করেছেন এবং মধ্যবিত্ত সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন।
- তার রচনাশৈলী সহজ ও প্রাণবন্ত, যা পাঠকদের সহজেই আকৃষ্ট করে।

• Notable works:
- Robinson Crusoe,
- Captain Singleton,
- Colonel Jack,
- Moll Flanders, etc.

Source: Britannica.
১১.
Which character initially appears to be arrogant but later falls in love with Elizabeth Bennet in 'Pride and Prejudice'?
  1. Mr. Bingley
  2. Mr. Wickham
  3. Mr. Darcy
  4. Sir William Lucas
ব্যাখ্যা
• Pride and Prejudice:
- Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- Jane Austen, Romantic period এর একজন author তাই এটি Romantic যুগের novel.
- Fitzwilliam Darcy, was Elizabeth's love interest in "Pride and Prejudice".
- এটি একটি Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।

• কাহিনির সূত্রপাত ১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
- Bennet পরিবারের সাথে Fitzwilliam Darcy নামক একজন জমিদারের সম্পর্কে নিয়ে।
- Bennet পরিবারের মোট পাঁচজন কন্যা।
- এই পাঁচ কন্যার মা তার কন্যার বিয়ে দেয়ার জন্য বিভিন্ন Eligible Bachelor এর খোঁজ করেন।
- পাঁচ কন্যার এক কন্যা, Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়তে চায়, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় যুক্তিহীন কিছু পূর্ব ধারণার কারণে।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Some notable work:
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion,
- Pride and Prejudice,
- Sense and Sensibility.

Source: Britannica.
১২.
Who wrote 'Ozymandias'?
  1. Keats
  2. Shelley
  3. Wordsworth
  4. Gray
ব্যাখ্যা
• Ozymandias:
- এটি P.B. Shelley রচিত কবিতা।
- এটি একটি Sonnet.
- প্রকাশিত হয় ১৮১৮ সালে।
- Ozymandias was a Greek name for the pharaoh Ramesses II.
- অর্থাৎ মিশরীয় শাসক ফারাও বা ফিরাউন ২য় রামসেস এর গ্রীক নাম হল Ozymandias.
- এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে, একচ্ছত্র ক্ষমতাও ক্ষনস্থায়ী।
- যত বড় ক্ষমতাধর এবং শক্তিশালী শাসকই হোক না কেন তার ক্ষমতা সীমাবদ্ধ।
 
• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
 
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
 
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.
১৩.
বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা নিচের কোনটির বৈশিষ্ট্য?
  1. সুশাসন
  2. নৈতিকতা
  3. মূল্যবোধ
  4. কর্তব্যবোধ
ব্যাখ্যা
মূল্যবোধের বৈশিষ্ট্য:
সামজিক মূল্যবোধের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে:
১. সামাজিক মাপকাঠি,
২. যোগসূত্র ও সেতুবন্ধন,
৩. নৈতিক প্রাধান্য,
৪. বিভিন্নতা,
৫. বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা,
৬. পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৪.
প্রতি বছর কোন সংস্থা মানব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে?
  1. World Bank
  2. UNCTAD
  3. UNDP
  4. UNEP
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (HDI):
- মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশ-সমূহের জীবন মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক।
- একে সংক্ষেপে HDI ( Human Development Index) বলা হয়।
- মানব উন্নয়ন মাপকাঠি সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়।
- প্রতি বছর UNDP মানব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- মানব উন্নয়ন সূচক ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১২৯তম।

উৎস: UNDP ওয়েবসাইট।
১৫.
সংস্কৃতিকে বলা হয় মূল্যবোধের -
  1. প্রাণ
  2. সোপান
  3. চালিকাশক্তি
  4. মৌলিক গুণ
ব্যাখ্যা
মূল্যবোধ:
- সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা।
-আমাদের এ সকল কর্মকাণ্ড সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
- মূল্যবোধের মাধ্যমে সমাজভেদে মানুষের আচার-আচরণের মাঝে যে পার্থক্য পরিলক্ষিত হয় সংস্কৃতি মানুষকে তার কাঙিক্ষত আচরণটি শেখায়।
- সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকাশক্তি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১৬.
সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জনগণের কল্যাণে শাসনকার্য পরিচালনা হচ্ছে -
  1. কুশাসন
  2. সুশাসন
  3. ই-গভর্নেন্স
  4. রাজনেতিক ব্যবস্থা
ব্যাখ্যা
- ম্যাক করণী বলেন, "সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়"।
- মারটিন মিনোগ (Martin Minogue) সুশাসন সম্পর্কে বলেন, "ব্যাপক অর্থে সুশাসন হচ্ছে কতগুলো উদ্যোগের সমষ্টি এবং একটি সংস্কার কৌশল যা সরকারকে অধিকতর গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর করে তোলে।"
- ল্যান্ডেল মিল (Landell Mill) মনে করেন, সুশাসন একটি জাতির রাজনেতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জন প্রশাসন এবং আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়।
- বিশেষজ্ঞদের মতে, সুশাসন সরকার পরিচালনা অপেক্ষা একটি বিস্তৃত ধারণা যা একটি নির্দিষ্ট ভূখন্ডে সামাজিক নিয়ম-শৃঙ্খলা রক্ষায় এবং নির্বাহী ক্ষমতা ব্যবহারের প্রশ্নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ভূমিকার সাথে বিশেষভাবে সম্পর্কিত।"
- সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জনগণের কল্যাণে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন।
- সুশাসন সেই শাসনব্যবস্থা যেখানে জনগণের তথা রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধিত হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র , এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭.
প্লাজমা অবস্থায় কণাগুলির বৈশিষ্ট্য কী?
  1. কণাগুলি আয়নিত হয়
  2. কণাগুলি নির্জীব থাকে
  3. কণাগুলি গতি হারায়
  4. কণাগুলি কঠিন হয়
ব্যাখ্যা
• প্লাজমা হল একটি বৈদ্যুতিক পরিবাহী মাধ্যম যেখানে প্রায় সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত কণা থাকে , যা গ্যাসের পরমাণুগুলি আয়নিত হয়ে গেলে উৎপন্ন হয়। অর্থাৎ এটি একটি আয়নিত অবস্থা। 
- এটিকে কখনও কখনও পদার্থের চতুর্থ অবস্থা হিসাবে উল্লেখ করা হয়, যা কঠিন , তরল এবং বায়বীয় অবস্থা থেকে পৃথক ।
- এটি এমন একটি বিশেষ অবস্থা, যা খুব উচ্চ তাপমাত্রায় বা উচ্চ  শক্তির সাহায্যে  উৎপন্ন হয়। এই আয়নিত গ্যাসীয় অবস্থার  কারনে এরা  বিশেষ অবস্থায়  বিদ্যুৎ পরিবহন করতে পারে। 

⇒ প্লাজমার কণাগুলি পদার্থের মধ্যে সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হয়  এবং তারা একে অপরের সাথে সংঘর্ষ করতে থাকে, ফলে এটি একটি বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে। এটি সূর্যের কেন্দ্র এবং আয়নোস্ফিয়ারে পাওয়া যায়, এবং এটি প্লাজমা টিভি, প্লাজমা কাটিং, এবং আণবিক গবেষণার মতো প্রযুক্তিতে ব্যবহার হয়।

অন্যদিকে,
কণাগুলি নির্জীব:  প্লাজমা অবস্থায় কণাগুলির গতি থাকে, সুতরাং এটি  সঠিক নয়। এটি গতিশীল এবং শক্তিসম্পন্ন। 

কণাগুলি গতি হারায়:  প্লাজমা কণাগুলি সবসময় গতিশীল থাকে, তাই তারা গতি হারায় না। বরং উচ্চ গতিতে চলে। 

কণাগুলি কঠিন হয়:   প্লাজমা গ্যাসের একটি অবস্থা, এবং এটি কঠিন অবস্থায় পরিণত হয় না। এটি তরল বা কঠিন নয়, বরং একটি আয়নিত গ্যাস।

তথ্যসূত্র:
- রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- ব্রিটানিকা
১৮.
কোনো পদার্থে ঘনীভবন প্রক্রিয়া ঘটলে তাপের কোন পরিবর্তনটি ঘটে?
  1. তাপের শোষন
  2. তাপের নির্গমন
  3. তাপের কোন পরিবর্তন ঘটে না।
  4. তাপ নির্গত হয় না
ব্যাখ্যা
• ঘনীভবন হল একটি তাপগতীয় প্রক্রিয়া যেখানে গ্যাস অবস্থায় থাকা কোন পদার্থ তাপ হ্রাসের কারণে তরল অবস্থায় পরিণত হয়।

-  এটি সাধারণত তাপমাত্রা হ্রাসের ফলে ঘটে, যখন গ্যাসের কণাগুলির গতির পরিমাণ কমে যায় এবং তারা একে অপরকে আকর্ষণ করে,
 ফলে তরল অবস্থায় রূপান্তরিত হয়। 

এটি একটি তাপোৎপাদী প্রক্রিয়া (Exothermic process), অর্থাৎ এই প্রক্রিয়ায় তাপের নির্গমন হয়। 

-  যখন গ্যাস তরল অবস্থায় পরিবর্তিত হয়, তখন তার আণবিক শক্তি কমে যায় এবং তাপ মুক্ত হয়।

-  এই মুক্ত তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে এবং তা তাপমাত্রার বৃদ্ধি ঘটায়।


তথ্যসূত্র:
- রসায়ন, ৯ম ও ১০ম শ্রেণী।
১৯.
হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়?
ব্যাখ্যা
আইসোটোপ: যে সকল পরমানুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। 

• হাইড্রোজেন পর্যায় সারণির প্রথম মৌল যার পারমানবিক সংখ্যা ১। 
• হাইড্রোজেনের সাতটি আইসোটোপ আছে। ( 1Η, 2Η, 3Η, 4Η, 5Η, 6Η, 7H )
• যার মধ্যে তিনটি প্রকৃতি তে পাওয়া যায়। এগুলো হলো প্রোটিয়াম ( 1Η ), ডিউটেরিয়াম ( 2Η ) , ট্রিটিয়াম ( 3Η )। 
অন্য ৪ টি ( 4Η, 5Η, 6Η, 7H ) প্রস্তুত করা হয় ল্যাবরেটরি তে। 

তথ্যসূত্র: 
- রসায়ন বিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণী।
২০.
মোম গলানো কি ধরনের পরিবর্তন?
  1. রাসায়নিক পরিবর্তন
  2. ভৌত পরিবর্তন
  3. পর্যায়ক্রমিক পরিবর্তন
  4. কোন পরিবর্তন ঘটে না
ব্যাখ্যা
ভৌত পরিবর্তন: যে পরিবর্তনে পদার্থের আণবিক গঠন অপরিবর্তিত থাকে, শুধু ভৌত অবস্থা (যেমন: কঠিন → তরল), আকার বা আয়তন পরিবর্তন হয় তাকে পদার্থের ভৌত পরিবর্তন বলা হয়। ।
উদাহরণ: বরফ গলানো, মোম গলানো, কাগজ কাটা।

মোম গলানো একটি ভৌত পরিবর্তন। 
- এখানে মোমের গলন প্রক্রিয়ায় কেবল তাপের প্রভাবে তার ভৌত অবস্থা (solid → liquid) পরিবর্তিত হচ্ছে।  
- তবে মোমের রাসায়নিক গঠন বা তার মৌলিক উপাদানের কোনো পরিবর্তন ঘটছে না।
- তাপ প্রয়োগ করলে মোম গলে আবার তাপ প্রয়োগ বন্ধ করলে মোম পুনরায় কঠিন হয়।  এটি একটি ভৌত পরিবর্তন। 

তথ্যসূত্র: 
- রসায়ন , নবম-দশম শ্রেণী।
২১.
উচ্চতর জৈব এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবন কে কি বলা হয়?
  1. বেকিং সোডা
  2. কস্টিক পটাশ
  3. গ্রিজ
  4. সাবান
ব্যাখ্যা
সাবান:  সাবান হলো উচ্চতর জৈব এসিডের  (যেমন: স্টিয়ারিক এসিড, পামিটিক এসিড)  সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
- এটি পানিতে দ্রবীভূত হয়ে ময়লা ও তেল অপসারণ করে।


• সাবান তৈরির রাসায়নিক বিক্রিয়া কে বলা হয় স্যাপোনিফিকেশন।
- এ প্রক্রিয়া তে জৈব এসিডের সাথে ক্ষারের ক্রিয়ায় সাবান তৈরি হয়। 
বিক্রিয়াটি হলো:
                       জৈব এসিড বা স্টিয়ারিক এসিড (C₁₇H₃₅COOH ) + NaOH → C17H35COONa (সোডিয়াম স্টিয়ারেট) + H2O
- এখানে সোডিয়াম স্টিয়ারেট হলো সবানের রাসায়নিক নাম। 

অন্যদিকে, 
বেকিং সোডা: এটির রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট (NaHCO₃)।  এটি খাদ্য প্রস্তুতিতে ব্যবহার হয়।

কস্টিক পটাশ: এটির রাসায়নিক নাম হলো পটাশিয়াম হাইড্রক্সাইড (KOH)।  এটি সাবান তৈরির জন্য ব্যবহার হয়, কিন্তু এটি সাবান নয়। 

গ্রিজ: এটি একধরনের ঘন পিচ্ছিল পদার্থ। এটি সাধারণত লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়।


তথ্যসূত্র:
-  রসায়ন ,  নবম-দশম শ্রেণী। 
- রসায়ন ২য় পত্র,  একাদশ-দ্বাদশ শ্রেণী।
২২.
পর্যায় সারণির বাম থেকে ডানে গেলে মৌলের ধাতব ধর্মের কী পরিবর্তন হয়?
  1. হ্রাস পায়
  2. অল্প বৃদ্ধি পায়
  3. অপরিবর্তিত থাকে
  4. অনেক বৃদ্ধি পায়
ব্যাখ্যা
ধাতব ধর্ম (Metallic Properties): যে সকল মৌল চকচকে, আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহি তাদেরকে বলা হয় ধাতু। 
- আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে।
- ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলে।
- যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি।
- পর্যায় সারণির (Periodic Table) বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলির ধাতব ধর্ম (metallic character) ধীরে ধীরে হ্রাস পায়।


পর্যায় সারণিতে ধাতব ও অধাতব ধর্মের প্রবণতা:- 

পর্যায় (Row) বাম থেকে ডানে:
-  ধাতব ধর্ম হ্রাস পায় । (যেমন: Na → Mg → Al → Si → P → S → Cl)।
-  অধাতব ধর্ম বৃদ্ধি পায়।

গ্রুপ (Column) উপর থেকে নিচে:
- ধাতব ধর্ম বৃদ্ধি পায় (যেমন: Li → Na → K → Rb → Cs)।
- অধাতব ধর্ম হ্রাস পায়। 

এর কারণ:
ইলেকট্রন বিন্যাস: বাম থেকে ডান দিকে গেলে যোজ্য ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পায় না।
 - ফলে, পরমাণুর আকার কমে এবং ইলেকট্রন ত্যাগের প্রবণতা (ধাতব ধর্ম) কমে।
আয়নীকরণ শক্তি: বাম থেকে ডান দিকে বাড়ে যার ফলে ইলেকট্রন ত্যাগ করা কঠিন হয়।

তথ্যসূত্র:
-  রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
২৩.
তড়িৎ কোষে কোন পদার্থটি ইলেকট্রন প্রদান করে?
  1. অ্যানোড
  2. ক্যাথোড
  3. ইলেকট্রোলাইট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• তড়িৎ কোষে (Electrochemical Cell)  অ্যানোড হলো একটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার যেখানে জারণ বা অক্সিডেশন ঘটে।
অর্থাৎ এখানে পদার্থ ইলেকট্রন প্রদান করে।
• সাধারণভাবে বলা যায়, 
অ্যানোড → অক্সিডেশন → ইলেকট্রন প্রদান

অন্যদিকে,
ক্যাথোড: ক্যাথোডে বিজারণ  (Reduction) ঘটে, যেখানে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে।
  অর্থাৎ ,  ক্যাথোড → হ্রাস → ইলেকট্রন গ্রহণ

ইলেকট্রোলাইট: এটি আয়ন পরিবহন করে (যেমন: NaCl দ্রবণ), কিন্তু ইলেকট্রন প্রদান করে না।

তথ্যসূত্র:
- রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
২৪.
পানি (H₂O) কোন ধরনের যৌগ?
  1. জৈব
  2. অজৈব
  3. মিশ্র
  4. অ্যারোমাটিক যৌগ
ব্যাখ্যা
• অজৈব যৌগ: যে সকল যৌগে কার্বন-হাইড্রোজেন বন্ধন (C-H) থাকে না এবং সাধারণত খনিজ বা ভূ-তাত্ত্বিক উৎস থেকে পাওয়া যায় তাদেরকে অজৈব যৌগ বলা হয়। ।
পানি (H₂O) হলো একটি অজৈব যৌগ।

এর কারণ হলো:
-  জৈব যৌগ সাধারণত কার্বন (C) এবং হাইড্রোজেন (H) এর সরাসরি বন্ধন (C–H bond) ধারণ করে।
-  পানি-তে কার্বন নেই। এটি হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধনে তৈরি। তাই  এটি একটি অজৈব যৌগ।

-   পানি জীবদেহের জন্য অপরিহার্য হলেও রাসায়নিক গঠনের দিক থেকে এটি জৈব রসায়নের  (C-H ভিত্তিক) অংশ নয়।
-  পানিতে কার্বন-হাইড্রোজেন (C-H) বন্ধন নেই, যা জৈব যৌগের মূল শর্ত।
-  এটি প্রাকৃতিকভাবে খনিজ বা ভূতাত্ত্বিক উৎস (নদী, সমুদ্র, বৃষ্টি) থেকে পাওয়া যায়, জীবদেহ থেকে সংশ্লেষিত হয় না।
-   এর গঠন ও ধর্ম অজৈব যৌগের সাথে সামঞ্জস্যপূর্ণ (যেমন: উচ্চ গলনাঙ্ক, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা)।

অন্যদিকে, 
•  জৈব: জৈব যৌগে অবশ্যই C-H বন্ধন থাকতে হয়, যা পানিতে নেই।
মিশ্র: মিশ্র যৌগ বলতে সাধারণত মিশ্রণ বোঝায় (যেমন: লোহা-কার্বন মিশ্রণ), যা পানির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অ্যারোমাটিক যৌগ: যে সকল জৈব যৌগের অণুতে এক বা একাধিক বেনজিন চক্র উপস্থিত থাকে তাদেরকে অ্যারোমাটিক যৌগ বলা হয়। পানি অ্যারোমাটিক যৌগ নয়। 


তথ্যসূত্র:
- রসায়ন, ৯ম ০ ১০ম শ্রেণী। 
- রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
২৫.
অভিস্রবনের সময় কোনটির পরিবর্তিন ঘটে না?
  1. ঘনত্ব
  2. ভর
  3. আয়তন
  4. চাপ
ব্যাখ্যা
অভিস্রবণ (Osmosis): অভিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে দ্রাবক (সাধারণত পানি) স্বল্প ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে অর্ধ-ভেদ্য পর্দা  (semi-permeable membrane) দিয়ে প্রবাহিত হয়।

ভর অপরিবর্তিত থাকার কারন
- রাসায়নিক প্রক্রিয়ায় ভর তৈরি বা ধ্বংস হয় না, শুধু স্থানান্তরিত হয়। 
- অভিস্রবণে শুধু পানি অণু এক দ্রবণ থেকে অন্য দ্রবণে যায়, কিন্তু মোট ভর অপরিবর্তিত থাকে।

অন্যদিকে,
ঘনত্ব:  দ্রাবকের চলাচলে দ্রবণের ঘনত্ব পরিবর্তিত হয়।
আয়তন:  দ্রবণের আয়তন দ্রাবকের বৃদ্ধি/হ্রাসের সাথে পরিবর্তিত হয়।
চাপ:  অভিস্রবণ চাপ সৃষ্টি হয় (উচ্চতর ঘনত্বের দ্রবণে বেশি চাপ সৃষ্টি হয়)।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান , নবম-দশম শ্রেণী।
- রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
২৬.
দ্রবণে সাধারণত দ্রাবকের পরিমাণ দ্রবের তুলনায় কেমন হয়?
  1. বেশি
  2. কম
  3. সমান
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• দ্রবণ (Solution) হলো দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, যেখানে একটি পদার্থ প্রধানত দ্রাবক (Solvent) এবং অন্যগুলো দ্রব (Solute)। 

দ্রাবক হলো সেই পদার্থ যার পরিমাণ দ্রবণে তুলনামূলকভাবে বেশি থাকে এবং যেটিতে অন্য পদার্থ (দ্রব) দ্রবীভূত হয়।

• দ্রব হলো সেই পদার্থ যার পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে এবং যা দ্রাবকে মিশে যায়।

উদাহারণ:-
- সাধারণ লবণ পানি: এখানে পানির পরিমাণ বেশি থাকে (দ্রাবক >> দ্রাব)। 
- চিনির সিরাপ: এখানেও পানি প্রধান উপাদান।   

ব্যতিক্রম:-
- অ্যালকোহল-পানি মিশ্রণ: কখনো কখনো সমান অনুপাতে থাকতে পারে। 
- অম্ল: H₂SO₄ এর ক্ষেত্রে দ্রাব বেশি হতে পারে। 

তথ্যসূত্র:
- রসায়ন, ৯ম ও ১০ম শ্রেণী।
- রসায়ন ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী।
২৭.
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মূলত কোন উপাদানের উপর নির্ভর করে?
  1. নাইট্রোজেন
  2. কার্বন
  3. অক্সিজেন
  4. ক্যালসিয়াম
ব্যাখ্যা
• পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস হলো মূলত কার্বন এবং হাইড্রোজেন সমৃদ্ধ জৈব পদার্থ, যা ভূগর্ভে লক্ষ লক্ষ বছর ধরে উচ্চ চাপ ও তাপমাত্রার প্রভাবে তৈরি হয়েছে।
- এদের প্রধান উপাদান হলো হাইড্রোকার্বন (Hydrocarbon)। যার মূল গঠন কার্বন (C) ও হাইড্রোজেন (H) দিয়ে তৈরি।
- তবে, হাইড্রোকার্বনের গঠন এবং বৈশিষ্ট্যের মূল ভিত্তি হলো কার্বন পরমাণুর চেইন বা রিং কাঠামো।
- কার্বন পরমাণুগুলির মধ্যে একক, দ্বি-বন্ধন, ত্রি-বন্ধন তৈরি হয়ে বিভিন্ন ধরনের জ্বালানি উপাদান সৃষ্টি হয়।

অন্যদিকে, 
নাইট্রোজেন: মৌলিকভাবে উপস্থিত থাকতে পারে, তবে এটি প্রধান উপাদান নয়।

অক্সিজেন: এটি দহনে প্রয়োজনীয় কিন্তু জ্বালানীর মূল উপাদান নয়। 

ক্যালসিয়াম: ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ মৌল। কিন্তু এটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের উপাদান নয় ।

তথ্যসূত্র:
- রসায়ন, ৯ম ও ১০ম শ্রেণী।
- রসায়ন ২য় পত্র, একাদশ-দ্বাদশ। 
- "Fundamentals of Petroleum" by Kate Van Dyke
২৮.
পলিমার ও প্লাস্টিক তৈরিতে কার্বনের কোন বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ?
  1. বৈদ্যুতিক পরিবাহিতা
  2. কাঠিন্যতা
  3. যৌগ গঠনের ক্ষমতা
  4. উচ্চ তাপ পরিবাহিতা
ব্যাখ্যা
পলিমার ও প্লাস্টিক তৈরিতে কার্বনের যৌগ গঠনের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-  কার্বন (C) একে একে চারটি বন্ধন তৈরি করতে সক্ষম, যা তাকে বিভিন্ন ধরনের জটিল যৌগ গঠনে সক্ষম করে তোলে।
-  এটি ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এবং অন্যান্য মৌলগুলির সঙ্গে শক্তিশালী বন্ধন তৈরি করে, যার ফলে বিভিন্ন ধরনের পলিমার ও প্লাস্টিক তৈরি করা সম্ভব হয়।
-  পলিথিন, পলিপ্রোপিলিন, নাইলন ইত্যাদির পলিমার গঠন করা হয় কার্বন সম্বলিত মনোমারের সাহায্যে।  

অন্যদিকে, 
বৈদ্যুতিক পরিবাহিতা:  এটি সাধারণত পলিমার ও প্লাস্টিকের বৈশিষ্ট্য নয়।

কাঠিন্যতা: কাঠিন্যতা (hardness) প্লাস্টিকের সাধারণ বৈশিষ্ট্য নয়।

উচ্চ তাপ পরিবাহিতা: প্লাস্টিকের মধ্যে সাধারণত কম তাপ পরিবাহিতা থাকে কারন পলিমার সাধারণত তাপ কুপরিবাহী।

তথ্যসূত্র: 
- রসায়ন, ৯ম ও ১০ম শ্রেণী।
- রসায়ন ২য় পত্রএকাদশ-দ্বাদশ। 
- "Polymer Chemistry: An Introduction" by Malcom P. Stevens. 
২৯.
গ্যাল্ভানিক কোষে তড়িৎ প্রবাহ ঘটে -
  1. বাহ্যিক শক্তি প্রয়োগে।
  2. স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে।
  3. তাপীয় বিক্রিয়ার মাধ্যমে।
  4. আলো শোষনের মাধ্যমে।
ব্যাখ্যা
গ্যাল্ভানিক কোষ (Galvanic cell) এমন একটি যন্ত্র যেখানে স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এর মাধ্যমে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়।
- গ্যাল্ভানিক কোষে দুটি ভিন্ন ধাতু (অ্যানোড এবং ক্যাথোড) দ্রবণে ডুবানো থাকে।
- একে অপরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ইলেকট্রন  অ্যানোড থেকে ক্যাথোডে চলে যায়। এই ইলেকট্রন চলাচলই তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।
- এটি স্বতঃস্ফূর্ত  কারণ তাতে বাহ্যিক শক্তি প্রয়োগের দরকার নেই, শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া থেকেই তড়িৎ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। 


অন্যদিকে, 
বাহ্যিক শক্তি প্রয়োগে: এটি ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বাহ্যিক শক্তি প্রয়োগের মাধ্যমে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়।

তাপীয় বিক্রিয়ার মাধ্যমে: তাপীয় বিক্রিয়া (thermoelectric effect) তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারে, তবে গ্যাল্ভানিক কোষে এটি প্রযোজ্য নয়।

আলো শোষণের মাধ্যমে: এটি সোলার কোষে প্রযোজ্য, যেখানে আলো থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়।


তথ্যসূত্র:
- রসায়ন, নবম-দশম শ্রেণী।  
- রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী। 
-"Chemistry: Principles and Applications" by J. D. Lee — Galvanic Cells chapter.
৩০.
নিচের কোন ধাতুটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সবচেয়ে সহজে জারিত হয়?
  1. সোনা
  2. রূপা
  3. পটাসিয়াম
  4. তামা
ব্যাখ্যা
পটাসিয়াম (K) হলো একটি খুবই সক্রিয়  ধাতু, যা অক্সিজেনের সাথে খুব সহজেই জারণ বিক্রিয়া করে। এটি একটি ক্ষার ধাতু (alkali metal)। 
- ক্ষার ধাতুগুলোর সাধারণ বৈশিষ্ট্য হলো অত্যন্ত সহজে অক্সিজেন এবং পানি সহ অন্যান্য উপাদানের সাথে বিক্রিয়া করে।
- পটাসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হয়ে পটাসিয়াম অক্সাইড (K₂O) বা পটাসিয়াম পারঅক্সাইড (K₂O₂) তৈরি করে।
- এটিকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় কেননা বাতাস / পানির সংস্পর্শে এটির বিস্ফোরণ ঘটে।  

ধাতুর সক্রিয়তা সিরিজ (Reactivity Series):
পটাসিয়াম (K) > সোডিয়াম (Na) > ক্যালসিয়াম (Ca) > ম্যাগনেসিয়াম (Mg) > অ্যালুমিনিয়াম (Al) > জিংক (Zn) > আয়রন (Fe) > টিন (Sn) > লেড (Pb) > কপার (Cu) > মার্কারি (Hg) > সিলভার (Ag) > গোল্ড (Au)
অর্থাৎ সক্রিয়তা সিরিজে পটাশিয়াম উপরে অবস্থান করায় এটি বেশ সক্রিয়। 

অন্যদিকে, 
সোনা (Gold): সোনা অত্যন্ত স্থিতিশীল এবং সহজে অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া করে না।

রূপা (Silver): রূপা অক্সিজেনের সাথে কিছুটা প্রতিক্রিয়া করতে পারে, কিন্তু পটাসিয়ামের মতো দ্রুত নয়।

তামা (Copper): তামা কিছুটা প্রতিক্রিয়া করতে পারে, তবে এটি পটাসিয়ামের তুলনায় অনেক কম প্রতিক্রিয়া ক্ষমতা প্রদর্শন করে।


তথ্যসূত্র:

- রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী। 
- "Chemistry: The Central Science" by Brown, LeMay, Bursten — Reactivity of Alkali Metals chapter.
৩১.
নিচের কোন পরিবেশে লোহার ক্ষয় সবচেয়ে দ্রুত হয়?
  1. শুষ্ক বায়ু
  2. আর্দ্র বায়ু
  3. তেলের আবরণ
  4. নিষ্ক্রিয় গ্যাসে
ব্যাখ্যা
• লোহার মরিচা ধরা একটি ইলেক্ট্রোকেমিক্যাল করোশন প্রক্রিয়া। 
- লোহা (iron) যখন আর্দ্র বায়ু বা আর্দ্র পরিবেশে থাকে, তখন তার ক্ষয় (corrosion) সবচেয়ে দ্রুত হয়। এই প্রক্রিয়াকে মরিচা বা জং ধরা বলা হয়।
- আর্দ্র বায়ুতে পানি ও অক্সিজেন উপস্থিত থাকে, যা লোহার সাথে প্রতিক্রিয়া করে লোহা অক্সাইড (Fe₂O₃·xH₂O) বা জং তৈরি করে।
- আর্দ্রতা বা পানি উপস্থিত থাকলে, লোহা দ্রুত অক্সিডাইজড হয়, যার ফলে ক্ষয় আরও দ্রুত হয়।


ধাতুর ক্ষয়রোধের পদ্ধতি: 
- অ্যানোডিক সুরক্ষা: জিংক প্রলেপ (গ্যালভানাইজিং)।
- ক্যাথোডিক সুরক্ষা: বিদ্যুৎপ্রবাহ প্রয়োগ। 
- অ্যালয় গঠন: স্টেইনলেস স্টিল (Cr + Ni মিশ্রণ)। 

অন্যদিকে, 
শুষ্ক বায়ু: এখানে আর্দ্রতা নেই, তাই ক্ষয় কম হয়।

তেলের আবরণ: তেল লোহার উপর একটি আবরণ সৃষ্টি করে, যা লোহাকে বাতাস এবং আর্দ্রতা থেকে রক্ষা করে।

নিষ্ক্রিয় গ্যাসে: এখানে কোনো প্রতিক্রিয়া না হওয়ায় লোহা ক্ষতিগ্রস্ত হয় না।


তথ্যসূত্র:
- রসায়ন,  নবম-দশম শ্রেণী। 
- রসায়ন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।