১) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি ২) আন্তর্জাতিক চুক্তিসমূহ।
সোর্সঃ যেকোনো গাইড বই এবং লাইভ এমসিকিউ পিডিএফ লেকচার।
[এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
- যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2020 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। রিপোর্টে শীর্ষ দেশসমূহ: - প্রথম : ডেনমার্ক - দ্বিতীয় : লুক্সেমবার্গ - তৃতীয় : সুইজারল্যান্ড। - বাংলাদেশের অবস্থান : ১৬২তম। - সর্বনিম্ন দেশ (১৮০তম): লাইবেরিয়া। (সূত্র: Environmental Performance Index-2020)
২.
বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় কত তারিখে?
ক
ক) ২২ মার্চ
খ
খ) ২২ এপ্রিল
গ
গ) ২২ মে
ঘ
ঘ) ২১ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- ২২ এপ্রিল : বিশ্ব ধরিত্রী দিবস - ২২ মার্চ : বিশ্ব পানি দিবস - ২২ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস - ২১ সেপ্টেম্বর : বিশ্ব শান্তি দিবস। (সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গ্রহণ করেছে। - এই অভিষ্টে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। - ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গৃহিত হয়। - এগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে। লক্ষ্যমাত্রাসমূহ হলো: - দারিদ্র্য নির্মূল - ক্ষুধামুক্তি - সুস্বাস্থ্য - মানসম্মত শিক্ষা - লিঙ্গ সমতা - বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - বৈষম্য হ্রাস - টেকসই শহর ও জনগণ - পরিমিত ভোগ ও উৎপাদন - জলবায়ু বিষয়ে পদক্ষেপ - সামুদ্রিক বাস্তুসংস্থান - স্থলভাগের জীবন - শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - অভিষ্টের জন্যে অংশীদারিত্ব। (সূত্রঃ SDG ওয়েবসাইট)
এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর হলো ২০১৬-২০৩০ সাল। যেহেতু প্রশ্নের অপশনে সুনির্দিষ্ট উত্তরটি নেই তাই অপশন বিবেচনায় ২০১৫-২০৩০ সাল সঠিক উত্তর ধরা হয়েছে।
৪.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
ক
ক) এলএনজি
খ
খ) খনিজ তেল
গ
গ) কয়লা
ঘ
ঘ) জিওথার্মাল
ব্যাখ্যা
- যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বলে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে: - জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি - সৌরতাপ - বায়ু - জলবিদ্যুৎ - বায়োগ্যাস ইত্যাদি। অন্যদিকে, - খনিজ তেল, কয়লা ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) হলো অনবায়নযোগ্য জ্বালানি। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৫.
IUCN এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক
ক) জেনেভা
খ
খ) বার্ন
গ
গ) গ্ল্যান্ড
ঘ
ঘ) ফনটেনব্লু
ব্যাখ্যা
- IUCN (The International Union for Conservation of Nature) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা। - এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত। - বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৮,০০০। - এটি বিশ্বের ১৬০টির অধিক দেশে কাজ করছে। (সূত্রঃ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
৬.
UNEP এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক
ক) নিউইয়র্ক
খ
খ) মাদ্রিদ
গ
গ) ভিয়েনা
ঘ
ঘ) নাইরোবি
ব্যাখ্যা
- UNEP (United Nations Environment Programme) এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। - UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। - বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন। - সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। - UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়। (সূত্রঃ UNEP ওয়েবসাইট)
৭.
কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি?
ক
ক) অস্ট্রেলিয়া
খ
খ) ভুটান
গ
গ) পোল্যান্ড
ঘ
ঘ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ ভুটান। - দেশটির বার্ষিক কার্বন নিঃসরণের পরিমাণ ২০ লক্ষ টন এবং বিপরীতে কার্বন শোষণের ক্ষমতা ৬০ লক্ষ টন। - তাই ভুটানকে কার্বন প্রভাবমুক্ত দেশ বলা হয়। - দেশটির মোট আয়তনের প্রায় ৭০ ভাগই বনভূমি। (সূত্র: গ্রোবাল ভিশন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৮.
বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতায় শীর্ষ দেশ কোনটি?
ক
ক) যুক্তরাষ্ট্র
খ
খ) ভারত
গ
গ) চীন
ঘ
ঘ) কানাডা
ব্যাখ্যা
- আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA) প্রকাশিত Renewable Energy Statistics-2020 অনুসারে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতায়: - প্রথম : চীন - দ্বিতীয় : যুক্তরাষ্ট্র - তৃতীয় : ব্রাজিল। (সূত্র: Renewable Energy Statistics 2020)
৯.
‘গ্রিনবেল্ট মুভমেন্ট’ এর প্রবর্তক কে?
ক
ক) নরম্যান বোরলগ
খ
খ) আল গোর
গ
গ) ওয়াঙ্গিরি মাথাই
ঘ
ঘ) তাওয়াক্কুল কারমান
ব্যাখ্যা
- ‘গ্রিনবেল্ট মুভমেন্ট’ হলো একটি পরিবেশবাদী আন্দোলন। কেনিয়ার পরিবেশ আন্দোলন কর্মী ওয়াঙ্গিরি মাথাই এটি প্রবর্তন করেন। - তার উদ্যোগে ১৯৭৭ সালে ‘গ্রিনবেল্ট মুভমেন্ট’ যাত্রা শুরু করে। - পরিবেশ রক্ষায় অবদানের জন্যে ওয়াঙ্গিরি মাথাই ২০০৪ সালে প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। (সূত্র: নোবেল পুরস্কার এবং গ্রিনবেল্ট মুভমেন্ট ওয়েবসাইট)
১০.
The Climate Vulnerable Forum জোটের বর্তমান সভাপতি কে?
ক
ক) ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
খ
খ) লিওনেল অ্যাঞ্জিমা
গ
গ) শেখ হাসিনা
ঘ
ঘ) জোকো উইদোদো
ব্যাখ্যা
- The Climate Vulnerable Forum (CVF) জোটের বর্তমান সভাপতি বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটের নেতৃত্ব দিচ্ছেন। - The Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট। - ২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে মালদ্বীপের উদ্যোগে এই জোট গঠিত হয়। - এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি। (সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট)
১১.
ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
ক
ক) বর্ণ বৈষম্য
খ
খ) নারী অধিকার
গ
গ) জলবায়ু পরিবর্তন
ঘ
ঘ) যুদ্ধ বিরোধিতা
ব্যাখ্যা
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের একটি বৈশ্বিক মুভমেন্ট। - ২০১৮ সালের আগস্টে ১৫ বছর বয়সী সুইডিশ স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন। - থুনবার্গ স্কুল বর্জন করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। - তার তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং শুক্রবার স্কুল ধর্মঘট করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করতে শুরু করে। - ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা। (সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট)
১২.
ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
ক
ক) পল রোমার
খ
খ) মাইকেল হিউটন
গ
গ) এস্তার দুফলো
ঘ
ঘ) গ্রুন্টার পাউলি
ব্যাখ্যা
- ব্লু ইকোনমি হলো সমুদ্রনির্ভর অর্থনীতি। - ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি। ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন। - পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। - তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে। (সূত্র: এসডিজি ওয়েবসাইট এবং দ্য ব্লু ইকোনমি : গ্রুন্টার পাউলি)
১৩.
বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট কোনটি?
ক
ক) কঙ্গো বেসিন
খ
খ) আমাজন বনভূমি
গ
গ) দক্ষিণ-পূর্ব এশীয় বনভূমি
ঘ
ঘ) ডেইনট্রি ফরেস্ট
ব্যাখ্যা
- দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত আমাজন বনভূমি বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। আমাজন বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ মাইল। - পৃথিবীতে মোট অক্সিজেনের শতকরা ২০ ভাগ আমাজন বনভূমি একা সরবরাহ করে। যার কারণে এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। - আফ্রিকার কঙ্গো বেসিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট। (সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস এবং আল জাজিরা)
১৪.
নিচের কোন চুক্তিটি এখনো কার্যকর হয়নি?
ক
ক) সিটিবিটি চুক্তি
খ
খ) এনপিটি চুক্তি
গ
গ) বাসেল কনভেনশন
ঘ
ঘ) অটোয়া চুক্তি
ব্যাখ্যা
- CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) চুক্তিটি এখনো কার্যকর হয়নি। চু্ক্তিটি ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়। - চুক্তিটি কার্যকরের জন্যে চুক্তির অ্যানেক্স-২ অংশে উল্লিখিত ৪৪টি দেশের প্রত্যেকটির অনুমোদন আবশ্যক। - কিন্তু অ্যানেক্স-২ অংশের ৮টি দেশ এখনো চুক্তিটি অনুমোদন করেনি। দেশগুলো হলো: - ভারত - পাকিস্তান - উত্তর কোরিয়া - যুক্তরাষ্ট্র - চীন - ইসরাইল - মিশর - ইরান। এর ম্যধ্যে প্রথম তিনটি দেশ চুক্তিতে স্বাক্ষরও করেনি। - বর্তমান পর্যন্ত ১৮৫টি দেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করেছে। - বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ চুক্তিটি অনুমোদন করে। অন্যদিকে, - এনপিটি চুক্তি কার্যকর হয় : ৫ মার্চ ১৯৭০ - অটোয়া চুক্তি কার্যকর হয় : ৬ সেপ্টেম্বর ২০০০ - বাসেল কনভেনশন কার্যকর হয় : ৫ মে ১৯৯২। (সূত্রঃ সিটিবিটিও এবং জাতিসংঘ ওয়েবসাইট)
১৫.
১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রান্সিসকো কনফারেন্সে কতটি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলো?
ক
ক) ৩২টি
খ
খ) ৪৮টি
গ
গ) ৫০টি
ঘ
ঘ) ৫১টি
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলো। - ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড একই বছরের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। - ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। - এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। (সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৬.
নিচের কোনটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি?
ক
ক) RCEP
খ
খ) AFTA
গ
গ) COMESA
ঘ
ঘ) USMCA
ব্যাখ্যা
- গত ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশদেগুলোর মধ্যে স্বাক্ষরিত হওয়া RCEP (The Regional Comprehensive Economic Partnership) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য। - মোট ১৫টি দেশ চুক্তিটির অংশীদার। - চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মোট জিডিপি বিশ্বের মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ। (সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট)
১৭.
কোন চুক্তির মাধ্যমে ‘ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি’ গঠিত হয়?
ক
ক) রোম চুক্তি
খ
খ) ম্যাস্ট্রিক্ট ট্রিটি
গ
গ) লিসবন চুক্তি
ঘ
ঘ) সেভার্স চুক্তি
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৫শে মার্চ স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে ‘ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি’ গঠিত হয়। - চুক্তিটি কার্যকর হয় ১৯৫৮ সালের ১ জানুয়ারি। - ৬টি দেশের উদ্যোগে চুক্তিটি স্বাক্ষরিত হয়। দেশগুলো হলো: - বেলজিয়াম - নেদারল্যান্ডস - লুক্সেমবার্গ - ফ্রান্স - ইতালি ও - জার্মানি। - পরবর্তীতে ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকরের মাধ্যমে ‘ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি’ ‘ইউরোপিয়ান ইউনিয়নে’ পরিণত হয়। (সূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১৮.
CPTPP চুক্তি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
ক
ক) সামরিক
খ
খ) বাণিজ্যিক
গ
গ) রাজনৈতিক
ঘ
ঘ) গোয়েন্দা তথ্য বিনিময়
ব্যাখ্যা
- The Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। - ২০১৮ সালের ৮ মার্চ এটি চিলির সান্টিয়াগো শহরে স্বাক্ষরিত হয়। স্বাক্ষরকারী দেশগুলো হলো: - কানাডা - পেরু - মেক্সিকো - চিলি - অস্ট্রেলিয়া - নিউজিল্যান্ড - জাপান - মালয়েশিয়া - ব্রুনাই - সিঙ্গাপুর - এবং - ভিয়েতনাম। - ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ছয়টি দেশ কর্তৃক অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হয়। - যুক্তরাষ্ট্র শুরুতে এটিতে যুক্ত থাকলেও পরবর্তীতে নিজেকে প্রত্যাহার করে নেয়। (সূত্র: কানাডিয়ান সরকারি ওয়েবসাইট)
১৯.
ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক
ক) ১০ জুন ২০২০
খ
খ) ২৫ জুলাই ২০২০
গ
গ) ১৫ সেপ্টেম্বর ২০২০
ঘ
ঘ) ১০ অক্টোবর ২০২০
ব্যাখ্যা
- তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর ২০২০ সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত। - একইদিন চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইনও ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্যে চুক্তিতে স্বাক্ষর করে। (সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
২০.
বাংলাদেশ কবে ‘পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ’ চুক্তিতে স্বাক্ষর করেছে?
ক
ক) ৭ জুলাই ২০১৭
খ
খ) ২০ সেপ্টেম্বর ২০১৭
গ
গ) ২৬ সেপ্টেম্বর ২০১৯
ঘ
ঘ) ২২ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা
- পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ৭ জুলাই পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি গৃহিত হয়। - চুক্তিটি ২০ সেপ্টেম্বর ২০১৭ স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়। ৫০তম দেশ হিসেবে হন্ডুরাস গত ২৪ অক্টোবর ২০২০ চুক্তিটি অনুমোদন করায় ২০২১ সালের ২২শে জানুয়ারি এটি কার্যকর হয়। - চুক্তিটিতে বর্তমান পর্যন্ত ৮৬টি দেশ স্বাক্ষর করেছে। - বাংলাদেশ ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর এটিতে স্বাক্ষর করে এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে। (সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২১.
শেনজেন চুক্তিভুক্ত দেশের সংখ্যা কতটি?
ক
ক) ১৯টি
খ
খ) ২২টি
গ
গ) ২৬টি
ঘ
ঘ) ৩৪টি
ব্যাখ্যা
- শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন স্বাক্ষরিত হয়। - বর্তমানে ২২টি ইইউ এবং ৪টি নন-ইইউ দেশসহ মোট ২৬টি দেশ শেনজেন এরিয়াভুক্ত। দেশগুলো হলো: - অস্ট্রিয়া - বেলজিয়াম - চেকিয়া (চেক রিপাবলিক) - ডেনমার্ক - এস্তোনিয়া - ফিনল্যান্ড - ফ্রান্স - জার্মানি - গ্রিস - হাঙ্গেরি - আইসল্যান্ড - ইতালি - লাটভিয়া - লিচেনস্টাইন - লিথুয়ানিয়া - লুক্সেমবার্গ - মাল্টা - নেদারল্যান্ডস - নরওয়ে - পোল্যান্ড - পর্তুগাল - স্লোভাকিয়া - স্লোভেনিয়া - স্পেন - সুইডেন - সুইজারল্যান্ড। (সূত্র: শেনজেন ভিসা ওয়েবসাইট)
২২.
‘কার্টাগেনা প্রটোকল’ কোন শহরে স্বাক্ষরিত হয়?
ক
ক) নিউইয়র্ক
খ
খ) জেনেভা
গ
গ) মন্ট্রিয়াল
ঘ
ঘ) হেলসিংকি
ব্যাখ্যা
- ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে জৈব নিরাপত্তা বিষয়ক ‘কার্টাগেনা প্রটোকল’ গৃহিত হয়। - চুক্তিটি কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর। - চুক্তিটিতে ১০৩টি দেশ স্বাক্ষর করলেও এটির অংশীদার ১৭৩টি দেশ। - বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটিতে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি কার্যকর করে। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২৩.
প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি ও অটোমান সাম্রাজ্যের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি?
ক
ক) ওয়েস্টফালিয়া চুক্তি
খ
খ) সেভার্স চুক্তি
গ
গ) ভিয়েনা চুক্তি
ঘ
ঘ) বেলফাস্ট চুক্তি
ব্যাখ্যা
- প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয় লাভের পর অটোমান সাম্রাজ্যের সাথে প্রথমে তাদের সেভার্স চুক্তি সম্পাদিত হয়। - ১৯২০ সালের ১০ আগস্ট ফ্রান্সের সেভার্সে সম্পাদিত সেভার্স চুক্তির ফলে এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকার অটোমানভুক্ত এলাকার নিয়ন্ত্রণ মিত্রশক্তির নিকট ছেড়ে দিতে হয়। - এছাড়া পশ্চিম আনাতোলিয়া ও দার্দানেলিস প্রণালিও গ্রিকদের নিকট ছেড়ে দিতে হয়। - কিন্তু তৎকালীন নব্য প্রতিষ্ঠিত তুর্কি জাতীয়তাবাদী সরকার সেভার্স চুক্তি প্রত্যাখ্যান করে। - এতে করে ১৯২৩ সালের ২৪ জুলাই সেভার্স চুক্তির স্থলে লুজান চুক্তি সম্পাদিত হয়, যার দ্বারা বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয়। - আন্তর্জাতিক নিয়মানুসারে ২০২৩ সালে লুজান চুক্তির মেয়াদ অবসান হবে। (সূত্র: ব্রিটানিকা)
২৪.
কিয়োটো প্রটোকল কী উদ্দেশ্যে গৃহিত হয়?
ক
ক) পৃথিবীর উষ্ণায়ন রোধ
খ
খ) প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ
গ
গ) ওজোনস্তরের সুরক্ষা
ঘ
ঘ) মহাশূন্যে শান্তিপূর্ণ সহাবস্থান
ব্যাখ্যা
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে কিয়োটো প্রটোকল গৃহিত হয়। - এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। - ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। - ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি। (সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
২৫.
রামসার কনভেনশন কোথায় গৃহিত হয়?
ক
ক) যুক্তরাজ্য
খ
খ) আর্জেন্টিনা
গ
গ) ইরান
ঘ
ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন গৃহীত হয়। - এটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর। - বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। - বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন রামসার সাইট। (সূত্রঃ রামসার কনভেনশন ওয়েবসাইট)
২৬.
যুদ্ধ সম্পর্কিত আচরণ বিষয়ে জেনেভা কনভেনশনের সংখ্যা কতটি?
ক
ক) ২টি
খ
খ) ৩টি
গ
গ) ৪টি
ঘ
ঘ) ৬টি
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন: - জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে। - এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত। - সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়। - এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে। - চুক্তি স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে। - এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।
⇒ মূল জেনেভা কনভেনশনগুলো: ১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে। ২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়। ৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ। ৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
উল্লেখ্য, • কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন: - ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়। - এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।
⇒ প্রটোকলসমূহ: • প্রটোকল: - ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়। • প্রটোকল: ২; - ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক। • প্রটোকল: ৩; - ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।