পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পরীক্ষা - ১০: বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের জাতীয় বিষয়াবলি [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) ভাষা আন্দোলন, ii) যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন, iii) ৫৬ - এর শাসনতন্ত্র আন্দোলন iv) পাকিস্তানে সামরিক শাসন ও শাসন বিরোধী আন্দোলন v) ৬২-এর শিক্ষা আন্দোলন vi) ছয়দফা এবং বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত i) বীজগাণিতিক সূত্রাবলি ও এর প্রয়োগ, বহুপদী উৎপাদক ও এর বিশ্লেষণ; ii) সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
‘ছয় দফায়’ কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
  1. প্রাদেশিক স্বায়ত্তশাসনের ক্ষমতা
  2. মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা
  3. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  4. বিচারিক ক্ষমতা
ব্যাখ্যা
৬ দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলের নেতারা একটি সম্মেলনের আহবান করেন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন।
- এই ৬ দফার মধ্যে ৩ টি দফা অর্থনীতি ও মুদ্রা বিষয়ক এবং বাকি ৩ টি শাসন ও নিরাপত্তা বিষয়ক দাবি ছিল।
- বঙ্গবন্ধু এই ৬ দফা কে “আমাদের বাঁচার দাবি” হিসেবে আখ্যা দেন।
- ঐতিহাসিক এই ৬ দফাকে ‘ম্যাগনাকার্টা’র সাথে তুলনা করা হয়।

• ছয়টি দফা হলো-
১। প্রাদেশিক স্বায়ত্তশাসনের ক্ষমতা,
২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
৩। মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা,
৪। রাজস্ব, কর বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা,
৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা,
৬। আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা,

===============
- ‘ছয় দফায়’ বিচারিক ক্ষমতার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
১৯৪৮ সালে ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' তিনি -
  1. মোহাম্মদ আলী জিন্নাহ
  2. খাজা নাজিম উদ্দিন
  3. ফিরোজ খান নুন
  4. মোহাম্মদ হোসেন জিন্নাহ
ব্যাখ্যা
বাংলা ভাষা:
- ১৯৪৮ সালের ১৯ মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ পূর্ব-পাকিস্তান সফরে ঢাকায় আসেন।
- গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের জনসভায় এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কনভোকেশনে ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' (Urdu and only Urdu shall be the state language of Pakistan)।
- জিন্নাহর এ বক্তব্য পেশের সময় উপস্থিত ছাত্ররা 'না' 'না' ধ্বনি দিয়ে এর প্রতিবাদ জানান।

এছাড়াও,
- জিন্নাহর এ ঘোষণা পূর্ববাংলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- ২৪ মার্চ সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা করার দাবি জানিয়ে জিন্নাহকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

উৎস: ইতিহাস, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
কত সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়?
  1. ৪ ডিসেম্বর ১৯৫৭
  2. ৭ নভেম্বর ১৯৫৮
  3. ৭ অক্টোবর ১৯৫৮
  4. ৪ আগস্ট ১৯৫৭
ব্যাখ্যা
সামরিক শাসন:
- পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন।
- কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা ও মন্ত্রীপরিষদ বাতিল করেন।
- ২৭ অক্টোবর ১৯৫৮ জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে হটিয়ে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।

- ১৯৬২ সালের ৮ জুন আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেন।
- ইয়াহিয়া খান ১৯৬৯ সালের ২৫শে মার্চ দ্বিতীয়বারের মতো পাকিস্তানে সামরিক শাসন জারি করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
.
মৌলিক গণতন্ত্রের কতটি স্তর ছিল?
  1. ৭টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৪টি
ব্যাখ্যা
মৌলিক গণতন্ত্র:
- জেনারেল আইয়ুব খান ১৯৫৮ সালের ২৭ অক্টোবর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েই নিজের ভবিষ্যৎ ক্ষমতার ভিত্তি সুদৃঢ় ও সুনিশ্চিত করার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে প্রধান পদক্ষেপ হলো 'মৌলিক গণতন্ত্র' নামে এক নতুন পদ্ধতি চালু।
- পূর্ব পাকিস্তানের ৪০ হাজার এবং পশ্চিম পাকিস্তানের ৪০ হাজার মৌলিক গণতন্ত্রী সদস্য জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে বিধান করা হয়।

উল্লেখ্য যে, 
[শুধুমাত্র সংগ্রামের নোটবুকে মৌলিক গণতন্ত্রের ৫টি স্তর বলা হয়েছে। কিন্তু  পৌরনীতি ও সুশাসন, ইতিহাস, ও  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খন্ডের মধ্যে  মৌলিক গণতন্ত্রের ৪টি স্তরের কথা বলা হয়েছে। তাই অধিক গ্রহনযোগ্য হিসেবে ৪ টি উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কী ছিল?
  1. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
  2. প্রাদেশিক স্বায়ত্তশাসন‌
  3. মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
  4. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
ব্যাখ্যা
• ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।

• দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।।

উৎস: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
তমদ্দুন মজলিসের সাথে সম্পৃক্ত ছিলেন -
  1. আবুল কাশেম
  2. কাজী মোতাহার হোসেন
  3. আবুল মনসুর আহমদ
  4. উপরের সবাই
ব্যাখ্যা
তমদ্দুন মজলিস:
- তমদ্দুন মজলিস  ইসলামী আদর্শশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়।

• প্রতিষ্ঠানের উদ্দেশ্য:
- বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা।
- পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিল প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়.
- আবুল কাশেম এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

তমদ্দুন মজলিসেরস ৩ সদস্যের  কমিটি:
- অধ্যাপক আবুল কাশেম,কাজী মোতাহার হোসেন,আবুল মনসুর আহমদ।
- ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে পুস্তিকা প্রকাশ - ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর।

উৎস:- স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রথম খন্ড ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
কোন শিক্ষা কমিশন 'অবৈতনিক শিক্ষার ধারণা বস্তুত অবাস্তব কল্পনা মাত্র' রিপোর্ট পেশ করেন?
  1. এস. এম. শরীফ শিক্ষা কমিশন
  2. নজরুল শিক্ষা কমিশন
  3. এস. এম. হামিদুর শিক্ষা কমিশন
  4. কুদরত ই খুদা শিক্ষা কমিশন
ব্যাখ্যা
শিক্ষা আন্দোলন, ১৯৬২:
- ৩০ ডিসেম্বর, ১৯৫৮ আইয়ুব খান পাকিস্তানের শিক্ষা সচিব এস. এম. শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট শিক্ষা কমিশন গঠন করেন।
- ১৯৬২ সালে শিক্ষা কমিশন রিপোর্ট দেয় যে "অবৈতনিক শিক্ষার ধারণা বস্তুত অবাস্তব কল্পনা মাত্র"।
- এর ফলে ছাত্ররা গণতান্ত্রিক শিক্ষার দাবিতে শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যা শিক্ষা আন্দোলন নামে পরিচিত।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন -
  1. নুরুল হক ভূঞা
  2. আবদুল মতিন
  3. কাজী গোলাম মাহবুব
  4. শামসুল আলম
ব্যাখ্যা
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
• ১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
•  কাজী গোলাম মাহবুবকে আহবায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।
• এই সভায় ২১ ফেব্রুয়ারি পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের দিন দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে, 
• ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে তমুদ্দিন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঞা।
• ১৯৪৮ সালের ২ মার্চ ছাত্রসমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এ পরিষদের আহবায়ক মনোনীত হন শামসুল আলম।
• ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন আবদুল মতিন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচ এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
.
আওয়ামী লীগের ছয়-দফা কত সালে পেশ করা হয়েছিল?
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৬৪ সালে
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লাগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষে ৬ দফা দাবি পেশ করেন।
- ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ৬ দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়।
- ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান বিরোধীদলীয় সম্মেলনে ৬ দফা পেশ করেন।
- ১৯৬৬ সালের ১৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে ‘আমাদের বাঁচার দাবি: ৬ দফা কর্মসূচি’ শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি,  যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১০.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন?
  1. ৩৮ বছর
  2. ৩৬ বছর
  3. ৩৪ বছর
  4. ৩২ বছর
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে গঠিত হয় ।
- ২১ দফার অন্যতম রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান।
- ১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব পাকিস্তানে প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চানদলীয় জোট যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

- ৪ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে ৫ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়।
- ১৪ মে এই মন্ত্রিসভায় আওয়ামীলীগ যোগদান করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, বন, সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হন।
- তখন তার বয়স ছিলো ৩৪ বছর।
- তবে ৩০শে মে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১১.
পাকিস্তানে প্রথম সামরিক শাসন প্রত্যাহার করেন -
  1. মালিক ফিরোজ খান
  2. ইয়াহিয়া খান
  3. আইয়ুব খান
  4. ইস্কান্দার মির্জা
ব্যাখ্যা
• সামরিক শাসন প্রত্যাহার:
- পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ অক্টোবর মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন।
- সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন।

অন্যদিকে,
- ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সড়িয়ে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।
- ১৯৬২ সালের ৮ জুন আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেন।
- ইয়াহিয়া খান ২৫ মার্চ ১৯৬৯ সালে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে সামরিক শাসন জারি করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
১২.
নিচের কোনটি ভাষা আন্দোলনের মুখপত্র হিসেবে পরিচিত?
  1. সাপ্তাহিক সৈনিক
  2. সাপ্তাহিক ধূমকেতু
  3. সাপ্তাহিক বাংলা
  4. সাপ্তাহিক ইত্তেফাক
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলনের মুখপত্র ছিল- 'সাপ্তাহিক সৈনিক' পত্রিকা। 
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমুদ্দিন মজলিশ' -এর উদ্যোক্তা গণ এই পত্রিকার প্রকাশক ছিলেন।
- সেই অর্থে এটি তমুদ্দিন মজলিসেরও মুখপত্র।
- সাপ্তাহিক সৈনিক -এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। 
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - শাহেদ আলী। 
- পরে এর সম্পাদক ছিলেন - আবদুল গফুর ও সানাউল্লাহ নুরী।

অন্যদিকে,
- তমুদ্দিন মজলিসের উদ্যোগে আরো একটি মাসিক পত্রিকা প্রকাশিত হতো যার নাম - 'মাসিক দ্যুতি'।
- মাসিক দ্যুতি - ভাষা আন্দোলনের স্বপক্ষে কাজ করলেও সে অর্থে এটিকে ভাষা আন্দোলনের মুখপত্র বলা যায় না।
- এছাড়াও, 'দৈনিক আজাদ' পত্রিকাও ভাষা আন্দোলনে বাংলা ভাষার পক্ষে বিভিন্ন নিবন্ধ প্রকাশ করতো।
- বাংলা ভাষার পক্ষের আরো কয়েকটি পত্রিকা হচ্ছে - ইনসাফ, মিল্লাত, ইত্তেহাদ, ইত্তেফাক, ঢাকা প্রকাশ, সীমান্ত ইত্যাদি।
- 'মর্নিং নিউজ' উর্দুর পক্ষে নিউজ প্রকাশ করে বাংলা ভাষার তীব্র বিরোধিতা করতো। 

উৎস: বাংলাপিডিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত স্মারকগ্রন্থ ও প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
১৩.
ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
  1. ম্যাগনাকার্টা
  2. পিটিশন অব রাইটস
  3. মুখ্য আইন
  4. মুক্তির প্রথা
ব্যাখ্যা
ছয় দফা
- ৬ দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।
- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লাগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষে ৬ দফা দাবি পেশ করেন।

- ৬ দফা দাবির মূল উদ্দেশ্য-পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র।
- ৬ দফাকে ‘ম্যাগনা কার্টা’ বা বাঙালি জাতির 'মুক্তির সনদ'ও বলা হয়।

উল্লেখ্য,
- ম্যাগনা কার্টা হল ইংরেজদের রাজনৈতিক স্বাধীনতার নিশ্চয়তা প্রদানকারী একটি দলিল যা রাজা জন তার বিদ্রোহী ব্যারন বা অভিজাতদের চাপে ১৫ জুন, ১২১৫ সালে স্বাক্ষর করেছিলেন।
- এটিকে বলা হয় ব্রিটিশ গঠনতন্ত্রের বাইবেল।
- এর শর্ত গুলোর মধ্যে প্রধান হচ্ছে, রাজা প্রতিনিধি স্থানীয় লোকদের অনুমোদন ছাড়া কারো স্বাধীনতায় এবং সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না।

উৎস:  অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাপিডিয়া এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি,  যুগান্তর পত্রিকা রিপোর্ট।।
১৪.
কত সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়?
  1. ১৯৫২ সালে
  2. ১৯৫১ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৪৭ সালে
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের সূত্রপাত:
- তমদ্দুন মজলিস ১৯৪৭ সালে আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশের, (তৎকালীন পূর্ব পাকিস্তান)  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। 
- পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তুলে তমদ্দুন মজলিস বাংলা ভাষা আন্দোলন শুরু করে।
 - যদিও এই সংগঠনের প্রতিবাদ লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ ছিলো।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে

- ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভের মাত্র ৭ মাস পরে, ১৯৪৮ সালের মার্চ মাসে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলি জিন্নাহ ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যাল্যের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা।
- এই ঘোষণা করলে সদ্য জাত রাষ্ট্রে ভাষা আন্দোলন নিয়ে প্রকাশ্য রূপ ধারণ করে।

[শুধুমাত্র ইতিহাস,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইতে ভাষা আন্দোলনের সূত্রপাত  ১৯৪৮ দেওয়া হয়েছে। অধিক গ্রহণযোগ্য হিসেবে ১৯৪৭ সালকে সঠিক উত্তর হিসেবে বিবেচনা করা হয়েছে। যদি অপশনে ১৯৪৭ না থাকে তাহলে ১৯৪৮ উত্তর হবে।]

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেনি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেনি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
১৫.
'আমাদের বাঁচার দাবি: ৬-দফা কর্মসূচি’ শীর্ষক পুস্তিকা প্রচার করা হয় কার নামে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. আবদুল হামিদ খান ভাসানী
  3. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. খাজা নাজিমউদ্দীন
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে ছয় দফা দাবি উত্থাপন করেন। 
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।
 - ১৯৬৬ সালের ১৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে ‘আমাদের বাঁচার দাবি: ৬ দফা কর্মসূচি’ শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়।
- ৬ দফা দাবির মূল উদ্দেশ্য-পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র।
- ৬ দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্বশাসন দিতে হবে। 

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃমোজাম্মেল হক।
১৬.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙ্গে দেয়া হয় -
  1. ১৯৫৪ সালের ৮ জুন
  2. ১৯৫৪ সালের ৩০ এপ্রিল
  3. ১৯৫৪ সালের ৮ মে
  4. ১৯৫৪ সালের ৩০ মে
ব্যাখ্যা
• যুক্তফ্রন্ট:
- ৪ ডিসেম্বর, ১৯৫৩ আওয়ামী মুসলিম লীগ ও শেরে বাংলার কৃষক-শ্রমিক পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো নৌকা।
- যুক্তফ্রন্টের মূল লক্ষ্য ছিল - প্রাদেশিক স্বায়ত্তশাসন।
- যুক্তফ্রন্টর পক্ষ থেকে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।

- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি। 
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারী করেন।

উৎস:-স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৭.
কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
  1. বাঙ্গালী জাতীয়তাবাদী
  2. অসাম্প্রদায়িকতা
  3. বাঙ্গালী সামাজিক চেতনা
  4. দ্বি-জাতি তত্ত্ব
ব্যাখ্যা
• ভাষা আন্দোলনের ভিত্তি:
- বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল।
- স্বাধীন বংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। 
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- এই জাতীয়তাবোধের ভিত্তি ছিলো বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি।
- বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে পূর্ব বাংলার মানুষের মধ্যে যে জাতীয় ঐক্যের সূচনা হয় তা-ই পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিসংগ্রামের মুখ্য প্রেরণা হিসেবে কাজ করেছিলো।

অন্যদিকে,
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্রের উদ্ভব হয়।
- ১৯৪৭ সালের সেপ্টেন্বরে পূর্ব বাংলায় ‘তমুদ্দুন মজলিস’ নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে।
- তমুদ্দুন মজলিসের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তরুণ অধ্যাপক আবুল কাশেম। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি এবং যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১৮.
9x2y2 - 5xy2 - 14y2 এর উৎপাদক কোনটি?
  1. 9x + 14
  2. x - 1
  3. y2
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2y2 - 5xy2 - 14y2 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
 9x2y2 - 5xy2 - 14y2 
= 9x2y2 - 14xy2 + 9xy2 - 14y2
= xy2 (9x - 14) + y2 (9x - 14)
= (9x - 14) (xy2 + y2)
= y2(9x - 14)(x + 1)
১৯.
a(b - a) = b2 হলে, a3 + b3 এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: a(b - a) = b2 হলে, a3 + b3 এর মান কত? 

সমাধান: 
a(b - a) = b2
⇒ ab - a2 = b2 
∴ a2 + b2 = ab 

a3 + b3 
= (a + b)(a2 - ab + b2)
= (a + b)(ab - ab)
= (a + b) × 0
= 0
২০.
a4 + 64b4 এর উৎপাদক কোনটি?
  1. a2 + 4ab + b2
  2. a2 - ab + 8b2
  3. a2 + 4ab + 8b2
  4. a2 + 8b2
ব্যাখ্যা
প্রশ্ন: a4 + 64b4 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
a4 + 64b4
= (a2)2 + (8b2)2 
=  (a2)2 + 2.a2.8b2 + (8b2)2 - 2.a2.8b2
= (a2 + 8b2)2 - (4ab)2
= (a2 + 4ab + 8b2) (a2 - 4ab + 8b2)
২১.
  1. 4
  2. 2
  3. 1
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
২২.
উৎপাদকে বিশ্লেষণ করুন: 16x3 - 46x2 + 15x
  1. x(2x + 5)(8x - 3) 
  2. x(2x - 5)(8x + 3) 
  3. x(2x - 3)(8x - 5) 
  4. x(2x - 5)(8x - 3) 
ব্যাখ্যা
প্রশ্ন: উৎপাদকে বিশ্লেষণ করুন: 16x3 - 46x2 + 15x 

সমাধান: 
16x3 - 46x2 + 15x 
= x(16x2 - 46x + 15)
= x(16x2 - 40x - 6x +15)
= x{8x(2x - 5) - 3(2x - 5)}
= x(2x - 5)(8x - 3)
২৩.
যদি (A/B) < 1 এবং A ও B ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, নিচের কোনটি অবশ্যই 1 এর চেয়ে বড় হবে? 
  1. A/B
  2. A/2B
  3. B/A
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (A/B) < 1 এবং A ও B ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, নিচের কোনটি অবশ্যই 1 এর চেয়ে বড় হবে? 

সমাধান: 
(A/B) < 1
⇒ A < B
⇒ B > A
⇒ B/A > 1
২৪.
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান: 
২৫.
২৪০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন শিশু ছিল?
  1. ৭৫ জন 
  2. ৯৫ জন 
  3. ১১০ জন 
  4. ১১৫ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন শিশু ছিল?

সমাধান: 
বনভোজনে পুরুষ ছিল = ক জন 
বনভোজনে মহিলা ছিল = (ক -  ২০) জন 
বনভোজনে প্রাপ্তবয়স্ক ছিল = ক + ক - ২০ = ২ক - ২০ জন 
বনভোজনে শিশু ছিল = (২ক -  ২০ - ২০) জন 
= ২ক - ৪০ জন 

প্রশ্নমতে,
২ক - ২০ + ২ক - ৪০ = ২৪০
⇒ ৪ক - ৬০ = ২৪০
⇒ ৪ক = ২৪০ + ৬০
⇒ ৪ক = ৩০০
⇒ ক = ৩০০/৪
⇒ ক = ৭৫

বনভোজনে  শিশু ছিল = ২ × ৭৫ - ৪০ 
= ১৫০ - ৪০ 
= ১১০ জন
২৬.
a2b + ab2 = 70, 2ab = 20 হলে, (a - b)2 =?
  1. 7
  2. 9
  3. 12
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: a2b + ab2 = 70, 2ab = 20 হলে, (a - b)2 =?

সমাধান:            
2ab = 20
⇒ ab = 20/2
⇒ ab = 10

a2b + ab2 = 70
⇒ ab(a + b) = 70
⇒ 10(a + b) = 70
∴ a + b = 7

(a - b)2 = (a + b)2 - 4ab
= 72 - 4 × 10
= 49 - 40
= 9
২৭.
4x + 4 > 16 হলে- 
  1. x > 3 
  2. x > 4 
  3. x > 5 
  4. x > 6 
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 4 > 16 হলে- 

সমাধান: 
4x + 4 > 16
⇒ 4x > 16 - 4
⇒ 4x > 12 
∴ x > 3 
২৮.
  1. 0.244
  2. 2.44
  3. 24.4
  4. 0.0244
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
সমাধান:
(244/0.244) = (24.4/x)
⇒ x = (24.4 × 0.244)/244
= (24.4 × 244)/(1000 × 244)
= 24.4/1000
= 0.0244
২৯.
a + 21/3 + 22/3 = 0 হলে, a3 + 6 এর মান কত?
  1. 3a
  2. 4
  3. 6a
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: a + 21/3 + 22/3 = 0 হলে, a3 + 6 এর মান কত?  

সমাধান: 
a + 21/3 + 22/3 = 0
⇒ a = - (21/3 + 22/3)
⇒ a3 = - (21/3 + 22/3)3
⇒ a3 = -{(21/3)3 + (22/3)3 + 3.21/3.22/3(21/3 + 22/3)}
⇒ a3 = - {2 + 4 + 3.2(-a)}
⇒ a3 = - 6 + 6a
⇒ a3 + 6 = 6a
৩০.
যদি (x + y, 3) = (5, x - y) হয়, তবে x এবং y এর মান কত?
  1. (2, 1)
  2. (3, 1)
  3. (4, 2)
  4. (4, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x + y, 3) = (5, x - y) হয়, তবে x এবং y এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, (x + y, 3) = (5, x - y)
ক্রমজোড়ের শর্তমতে, x + y = 5 
এবং x - y = 3

x + y + x - y = 5 + 3 
⇒ 2x = 8 
∴ x = 4 

4 - y = 3 
⇒ y = 4 - 3 = 1 
৩১.
যদি a/b = 3/4 ও b/c = 5/6 হলে, (a + b)/(b + c) =?
  1. 32
  2. 35/44
  3. 3/4
  4. 1/11
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a/b = 3/4 ও b/c = 5/6 হলে, (a + b)/(b + c) =?

সমাধান: 
a/b = 3/4
⇒ (a/b) + 1 = (3/4) + 1
∴ (a + b)/b = 7/4

b/c = 5/6
⇒ c/b = 6/5
⇒ c/b + 1 =  6/5 + 1
∴ (b + c)/b = 11/5

{(a + b)/b}/{(b + c)/b} = (7/4)/(11/5)
⇒ (a + b)/(b + c) = (7 × 5)/(4 × 11)
∴ (a + b)/(b + c) = 35/44
৩২.
9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
9x2 - 12x
= (3x)2 - 2.3x.2 + 22 - 22
= (3x - 2)2 - 4

9x2 - 12x এর সাথে 4 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 
৩৩.
রকিবুল সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 
  1. ৫০ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রকিবুল সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 

সমাধান:
ধরি,
তাঁর বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে,
{(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
বা, ১৩ক = ৭৮০
বা, ক = ৭৮০/১৩
∴ ক = ৬০

∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর
৩৪.
3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি? 
  1. [1, ∞]
  2. ( - ∞, ∞)
  3. (1, ∞)
  4. [3/2, ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি? 

সমাধান: 
 3x - 2 > 2x - 1
⇒ 3x - 2x > - 1 + 2
⇒ x > 1

সমাধান সেট = (1, ∞)
৩৫.
একটি ক্লাসে যত জন শিক্ষার্থী আছে প্রত্যেকে ঠিক তত পয়সা করে চাঁদা দেওয়াতে মোট ৩০২৫ টাকা হলো। ঐ ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ৫০০ জন
  2. ৫২৫ জন
  3. ৫৫০ জন
  4. ৫৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে যত জন শিক্ষার্থী আছে প্রত্যেকে ঠিক তত পয়সা করে চাঁদা দেওয়াতে মোট ৩০২৫ টাকা হলো। ঐ ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান: 
ধরি,
শিক্ষার্থীর সংখ্যা = x
∴ একজনের চাঁদার পরিমাণ x পয়সা
∴ মোট চাঁদার পরিমাণ = x × x পয়সা
= x2 পয়সা

শর্তমতে,
x2 = ৩০২৫ × ১০০
∴ x = √(৩০২৫ × ১০০)
= ৫৫০ জন 
৩৬.
। 2x - 13। ≤ 7 অসমতাটির সমাধান কোনটি? 
  1. 3 ≤ x < 10
  2. 5 ≤ x ≤ 10
  3. 3 < x ≤ 10
  4. 3 ≤ x ≤ 10
ব্যাখ্যা
প্রশ্ন: । 2x - 13। ≤ 7 অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান: 
।2x - 13। ≤ 7
⇒ - 7 ≤ 2x - 13  ≤ 7
⇒ - 7 + 13 ≤ 2x - 13 + 13 ≤ 7 + 13
⇒ 6 ≤ 2x ≤20
⇒ 6/2 ≤ 2x/2 ≤ 20/2
⇒ 3 ≤ x ≤ 10
৩৭.
m - n = 7, mn = 8 হলে, m + n =? 
  1. ± 7
  2. ± 9
  3. ± 12
  4. ± 15
ব্যাখ্যা
প্রশ্ন: m - n = 7, mn = 8 হলে, m + n =? 

সমাধান:
(m + n)2 = (m - n)2 + 4mn
= 72 + (4 × 8)
= 49 + 32
= 81

∴ m + n = ± 9
৩৮.
নিচের কোন বহুপদীর উৎপাদক a - 1? 
  1. a3 - 9
  2. a3 - a2 + (a + 1)3
  3. a2 + 2a - 4
  4. a3 - 9 + (a + 1)3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বহুপদীর উৎপাদক a - 1? 

সমাধান:
a = 1 হলে,
a2 + 2a - 4 
= 12 + 2 × 1 - 4
= 1 + 2 - 4
= 3 - 4
= -1 ≠ 0

a3 - 9
= 13 - 9
= 1- 9
= -8 ≠ 0

a3 - a2 + (a + 1)3
= 13 - 12 + 23
= 1 - 1 + 8
= 8 ≠ 0

a3 - 9 + (a + 1)3
= 13 - 9 + 23
= 1 - 9 + 8
= 9 - 9
= 0

অতএব, a3 - 9 + (a + 1)3 এর উৎপাদক a - 1
৩৯.
নিম্নের অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করুন:
- 3 < x < 2
  1. |x + 1/2| < 1/2
  2. |2x + 1| < 5
  3. |x - 1| < 5
  4. |2x| < 5
ব্যাখ্যা
প্রশ্ন:  নিম্নের অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করুন:
- 3 < x < 2

সমাধান: 
- 3 < x < 2
⇒ - 3 + 1/2 < x + 1/2 < 2 + 1/2 [1/2 যোগ করে]
⇒ - 5/2 < x + 1/2 < 5/2
⇒ |x + 1/2| < 5/2
⇒ |2x + 1| < 5
৪০.
x - (1/x) = 1 হলে x3 - (1/x3) এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - (1/x3) এর মান কত?

সমাধান: 
x - 1/x = 1

x3 - (1/x3 ) = (x - 1/x)3 + 3.x .1/x.(x - 1/x)
= 13 + 3 . 1
= 1 + 3
= 4
৪১.
। 4x - 2। < 10 হলে, নিচের কোন অসমতাটি সঠিক?
  1. - 2 < x < 2
  2. - 1 < x < 3
  3. - 2 < x < - 3
  4. - 2 < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: । 4x - 2। < 10 হলে  নিচের কোন অসমতাটি সঠিক?

সমাধান:
|4x - 2| < 10

(4x - 2) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (4x - 2) < 10 
4x - 2 + 2 < 10 + 2
4x < 12
 x < 3

আবার,
(4x - 2) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (4x - 2) > - 10
4x - 2 + 2 > - 10 + 2
4x > - 8
x > - 2

অসমতাটির সমাধান - 2 < x < 3
৪২.
নিচের কোনটি 2x4 + 16x এর একটি উৎপাদক?
  1. 3
  2. x - 2
  3. x + 2
  4. x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 2x4 + 16x এর একটি উৎপাদক? 

সমাধান: 
2x4 + 16x
= 2x(x3 + 8)
= 2x(x3 + 23)
= 2x (x + 2) (x2 - 2x + 4)
৪৩.
কোনো পরীক্ষায় বাংলা ১ম ও ২য় পত্রে কমল পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নম্বর এবং রাফি পেয়েছে 4x এবং 84 নম্বর। কোনো পত্রে কেউ 40 এর নিচে পায়নি। বাংলা বিষয়ে রাফি হয়েছে প্রথম এবং কমল হয়েছে দ্বিতীয়। x এর মান কত? 
  1. 10 < x < 12
  2. 10 ≤ x < 12
  3. 10 ≤ x ≤ 12
  4. 10 > x > 12
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় বাংলা ১ম ও ২য় পত্রে কমল পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নম্বর এবং রাফি পেয়েছে 4x এবং 84 নম্বর। কোনো পত্রে কেউ 40 এর নিচে পায়নি। বাংলা বিষয়ে রাফি হয়েছে প্রথম এবং কমল হয়েছে দ্বিতীয়। x এর মান কত? 

সমাধান:
রাফির মোট নম্বর 4x + 84
কমলের নম্বর 5x + 6x = 11x

11x < 4x + 84
⇒ 11x - 4x < 84
⇒ 7x < 84
∴ x < 12

কোনো পত্রে কেউ 40 এর নিচে পায়নি।
4x ≥ 40
⇒ x ≥ 10

∴ 10 ≤ x < 12
৪৪.
x2 - 3x + 1 = 0 হলে x2 - (1/x2) এর মান কত?
  1. 7
  2. 2√5
  3. 3
  4. 3√5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x + 1 = 0 হলে x2 - (1/x2) এর মান কত?

সমাধান: 
x2 - 3x + 1 = 0
⇒ x2 +1 = 3x
⇒ (x2 +1)/x = 3x/x
∴ x + 1/x = 3

সূত্রানুসারে,
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4.x.1/x
⇒ x - 1/x = √{(3)2 - 4}
∴ x - 1/x = √5

এখন,
(x2 - 1/x2) = (x + 1/x)(x - 1/x)
= 3√5