পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৪ অক্টোবর, ২০২০সময়25 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BARD)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-০৬.০১২.২০১৩ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৪ অক্টোবর, ২০২০ · ৪৯ প্রশ্ন

.
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?
  1. ক) পড়াতাম
  2. খ) পড়ালাম
  3. গ) পড়িয়েছিলাম
  4. ঘ) পড়াবো
সঠিক উত্তর:
ক) পড়াতাম
উত্তর
সঠিক উত্তর:
ক) পড়াতাম
ব্যাখ্যা

যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত (অভ্যস্ততা) এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়।
ক) কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হত।
খ) অসম্ভব কল্পনায় : সাতাশ হত যদি একশ’ সাতাশ।
গ) সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালই হত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
”সংবাদ” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সম্ + বাদ
  2. খ) সং + বাদ
  3. গ) স + অংবাদ
  4. ঘ) সমং + বাদ
সঠিক উত্তর:
ক) সম্ + বাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্ + বাদ
ব্যাখ্যা

‘ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।
সম্‌+যম = সংযম
সম্‌+বাদ = সংবাদ
সম্‌+রক্ষণ = সংরক্ষণ
সম্‌+লাপ = সংলাপ
সম্‌+শয় = সংশয়
সম্‌+সার = সংসার
সম্‌+হার = সংহার
বারম্‌+বার = বারংবার
কিম্‌+বা = কিংবা
সম্‌+বরণ = সংবরণ
সম্‌+যোগ = সংযোগ
সম্‌+যোজন = সংযোজন
সম্‌+শোধন = সংশোধন
সর্বম্‌+সহা = সর্বংসহা
স্বয়ম্‌+বরা = স্বয়ম্বরা
উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম- সম্‌+রাট = সম্রাট।

.
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
  1. ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) প্যাঁরীচাঁদ মিত্র
  4. ঘ) প্রমথনাথ বসু
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী,গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক, ইতালীয় সনেটের প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। জন্ম-৭ আগস্ট, ১৮৬৮,পিতার কর্মস্থল যশোরে।তার পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তার ছদ্মনাম -বীরবল, নীললোহিত। চলিত রীতির প্রবর্তনে যে পত্রিকার অবদান বেশি-সবুজ পত্র (১৯১৪)। তার চলিত রীতির প্রথম গদ্য রচনা 'বীর বলের হালখাতা ' - ভারতী পত্রিকায় প্রকাশ হয়।
কাব্য গ্রন্থ -- সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯)
গল্পগ্রন্থ-- চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯)
নীললোহিত গল্প সংগ্রহ (১৯৪১)।
প্রবন্ধগ্রন্থ -- তেল- নুন -লাকড়ী (১৯০৬), বীর বলের হালখাতা (১৯১৬), নানাকথা (১৯১৯), আমাদের শিক্ষা (১৯২০), রায়তের কথা (১৯২৬), নানাচর্চা (১৯৩২), আত্নকথা (১৯৪৬)।
মাসিক সাহিত্য পত্রিকা -সবুজ পত্র (১৯১৪), বিশ্ব ভারতী পত্রিকা
বিখ্যাত উক্তি :--
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষত (বইপড়া)।
- ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে'-(ভাষার কথা)।
-জীবনে জ্যাঠামি, সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না-প্রমথ চৌধুরী (সাহিত্যে খেলা)।
-মনোজগতে বাতি জ্বালানোর জন্যে সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন
-জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারদিক ছড়াইয়া পড়িবে।
-সাহিত্যের উদ্দেশ্যে সকলকে আনন্দ দান করা কারো মনোরঞ্জনের বিষয় নহে-সাহিত্যে খেলা।
-ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়।
মৃত্যু- ২ সেপ্টেম্বর ১৯৪৬ সালে শান্তি নিকেতনে।
উৎসঃ বাংলা একাডেমী এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।

.
বাংলা ব্যাকরণের নিয়মানুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
  1. ক) বিশেষ্য পদ
  2. খ) ক্রিয়া পদ
  3. গ) বিশেষণ পদ
  4. ঘ) সর্বনাম পদ
সঠিক উত্তর:
খ) ক্রিয়া পদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিয়া পদ
ব্যাখ্যা

ক্রিয়া পদঃ যে পদ দিয়ে কোন কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে।
অর্থাৎ, বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোন কাজ সম্পাদন করা বা কোন কাজ সংঘটন হওয়াকে বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে।

ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ ও কাল অনুযায়ী ক্রিয়াবিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। যেমন, ‘পড়্’ একটি ধাতু। এর সঙ্গে উত্তম পুরুষ ও সাধারণ বর্তমান কাল অনুযায়ী ‘ই’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয় ‘পড়ি’ ক্রিয়াপদটি। আবার মধ্যম পুরুষের জন্য হবে ‘পড়ো’। নাম পুরুষের জন্য হবে ‘পড়ে’। আবার উত্তম পুরুষের জন্য ঘটমান বর্তমান কালের জন্য হবে ‘পড়ছি’। সাধারণ অতীত কালের জন্য হবে ‘পড়েছি’।

ক্রিয়া পদ বাক্যের অপরিহার্য অঙ্গ। শুধু ক্রিয়াপদ নিয়ে একটি বাক্য গঠিত হতে পারে। কিন্তু ক্রিয়া পদ ছাড়া কোন বাক্য গঠিত হতে পারে না। তবে মাঝে মাঝে অনেক বাক্যের ক্রিয়াপদটি উহ্য থাকে। যেমন- ‘রমেশ আমার ভাই (হয়)।’ এই বাক্যে ‘হয়’ ক্রিয়াটি উহ্য থাকে, এটি না লিখলেও সবাই বুঝতে পারে। আর তাই এটি লেখাও হয় না।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোকিল এর সমার্থক লিখুন-
  1. ক) কপোত
  2. খ) পিক
  3. গ) বসন্তদূত
  4. ঘ) বিহংগ
অনির্ধারিত
ব্যাখ্যা

কোকিল শব্দের সমার্থক হলো পিক, কলকন্ঠ, বসন্তদূত ইত্যাদি।
সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণী, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

.
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
  1. ক) ১৩৫১-১৫০০
  2. খ) ৬০০-৭৫০
  3. গ) ১২০১-১৩৫০
  4. ঘ) ৬০০-৯৫০
সঠিক উত্তর:
গ) ১২০১-১৩৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০১-১৩৫০
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় ১৮০১ সাল থেকে বা উনিশ শতক থেকে।
১২০১ সাল বা তের শতক থেকে ১৮০০ বা আঠারো শতক পর্যন্ত হলো মধ্যযুগ। এর মধ্যে ১২০১ থেকে ১৩৫০ সাল হলো অন্ধকার যুগ।
প্রাচীন যুগ ধরা হয় ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত সময়কে।
মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)

.
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
  1. ক) বৈষ্ণব পদাবলী
  2. খ) শ্রীকৃষ্ণ কীর্তন
  3. গ) চর্যাপদ
  4. ঘ) ইউসুফ জুলেখা
সঠিক উত্তর:
গ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
গ) চর্যাপদ
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) রূপতত্ত্ব
সঠিক উত্তর:
গ) বাক্যতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে ৪ টি ভাগে ভাগ করা হয়:
- ধ্বনিতত্ত্ব,
- রূপতত্ত্ব,
- বাক্যতত্ত্ব,
- অর্থতত্ত্ব।

• ধ্বনিতত্ত্ব:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব:
রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। শব্দ ও পদনির্মাণের বিভিন্ন দিক ব্যাকরণের এই অংশে আলোচিত হয়।
যেমন- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।

• বাক্যতত্ত্ব:
বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

• অর্থতত্ত্ব:
ব্যকরণের এই অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
“আনারস” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) বার্মিজ
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা

পর্তুগিজ শব্দঃ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। পাঞ্জাবি শব্দ হলো চাহিদা ও শিখ ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

১০.
“ঘেটুপুত্র কমলা” চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) মোর্শেদুল আলম
  2. খ) সুভাষ দত্ত
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) হুমায়ুন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা

হুমায়ূন আহমেদের সর্বশেষ নির্মিত চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' যা ২০১২ সালে নির্মিত হয়েছিল। তাঁর নির্মিত অন্যান্য চলচ্চিত্র- আগুনের পরশমনি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, আমার আছে জল।
এছাড়াও তিনি নিজে পরিচালনা করেননি কিন্তু তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত এরকম কিছু চলচ্চিত্রঃ শঙ্খনীল কারাগার, দারুচিনি দ্বীপ, নন্দিত নরকে।

১১.
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস কোনটি?
  1. ক) আলালের ঘরের দুলাল
  2. খ) ফুলমনি ও করুনার বিবরণ
  3. গ) মৃত্যু ক্ষুধা
  4. ঘ) দুর্গেশনন্দিনী
সঠিক উত্তর:
ঘ) দুর্গেশনন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) এবং প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। উপন্যাস দুটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা

১২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আদ্যোক্ষর
  2. খ) আদ্যক্ষর
  3. গ) আদ্যখর
  4. ঘ) আদ্যাক্ষর
সঠিক উত্তর:
ঘ) আদ্যাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আদ্যাক্ষর
ব্যাখ্যা

আদ্যাক্ষর (আদ্য + অক্ষর) - প্রথম অক্ষর।
আদ্য অর্থ - প্রথম, আদিম।
আদ্যা অর্থ - প্রকৃতি, পরমেশ্বরী, মহাবিদ্যা, দুর্গা, কালী, মহামায়।

সুত্রঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩.
Choose the correct analogy of Colour : Spectrum.
  1. ক) liner : scale
  2. খ) sound : waves
  3. গ) verse : poem
  4. ঘ) dimension : space
সঠিক উত্তর:
খ) sound : waves
উত্তর
সঠিক উত্তর:
খ) sound : waves
ব্যাখ্যা

Colour (রঙ) : Spectrum (বর্ণালি)
Sound (শব্দ) : Waves (তরঙ্গ)
অনেক গুলো রঙ বর্ণালি ছড়িয়ে দেয়, আবার আবার অনেক গুলো শব্দ শব্দের ঢেউ বা তরঙ্গ ছড়িয়ে দেয়।

১৪.
Antonym of ''famous'' is-
  1. ক) distinguished
  2. খ) immature
  3. গ) obscure
  4. ঘ) illiterate
সঠিক উত্তর:
গ) obscure
উত্তর
সঠিক উত্তর:
গ) obscure
ব্যাখ্যা

obscure (adjective)
(১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট: an obscure source.
(২) সুপরিচিত নয় এমন অখ্যাত: an obscure poet.
distinguished বিশিষ্ট; স্বতন্ত্র; সম্মানিত: He is a distinguished scholar.
immature (adjective)
অপক্ব; অপরিপক্ব; অপরিণত: an immature boy; immature minds of young children.

১৫.
What is the meaning of the word ''Statusquo''?
  1. ক) equal status
  2. খ) state affair
  3. গ) high status
  4. ঘ) the former state
সঠিক উত্তর:
খ) state affair
উত্তর
সঠিক উত্তর:
খ) state affair
ব্যাখ্যা
Status quo (noun): the existing state of affairs, especially regarding social or political issues. 'they have a vested interest in maintaining the status quo'
১৬.
Choose the synonym of ''Disdain''.
  1. ক) pain
  2. খ) disappear
  3. গ) scorn
  4. ঘ) monograph
সঠিক উত্তর:
গ) scorn
উত্তর
সঠিক উত্তর:
গ) scorn
ব্যাখ্যা

disdain (verb transitive) ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা; অসম্মানজনক মনে করা।

scorn (noun) [uncountable noun]
(১) নিদারুণ অবজ্ঞা; অশ্রদ্ধা; ঘৃণা; তাচ্ছিল্য।
laugh somebody/something to scorn কারো প্রতি অবজ্ঞাভরে/তাচ্ছিল্যের সঙ্গে হাসা।
(২) অবজ্ঞা, তাচ্ছিল্য বা অশ্রদ্ধার পাত্র।

monograph (noun) একটি বিশেষ বিষয়ে আনুপুঙ্খিক পাণ্ডিত্যপূর্ণ বিবরণ; বিশেষত প্রকাশিত প্রতিবেদন।

১৭.
I spent _______ with the patient.
  1. ক) sometimes
  2. খ) sometime
  3. গ) some time
  4. ঘ) some times
সঠিক উত্তর:
গ) some time
উত্তর
সঠিক উত্তর:
গ) some time
ব্যাখ্যা
Sometime অর্থ ভবিষ্যতে কোনো এক সময়ে, sometimes অর্থ প্রায়ই, some times এর ব্যবহার ভুল। Some time অর্থ কিছু সময় যার ব্যাবহার সঠিক৷
১৮.
I don't mind _______ with the cooking but I am not going to wash the dishes.
  1. ক) to help
  2. খ) help
  3. গ) helping
  4. ঘ) for helping
সঠিক উত্তর:
গ) helping
উত্তর
সঠিক উত্তর:
গ) helping
ব্যাখ্যা
কিছু verb আছে যেগুলোর পরে complement-এ verb এর সাথে ing যোগ করতে হয়। verb গুলো হলো- admit, consider, enjoy, keep, discuss, avoid, deny, mind, finish, stop, postponed ইত্যাদি। যেমন- don't mind helping with the cooking but I am not going to wash the dishes. Cricket enjoys huge following in Bangladesh.
১৯.
Many scientists are still hoping --- life on another planet.
  1. ক) to have found
  2. খ) to find
  3. গ) to have been found
  4. ঘ) finding
সঠিক উত্তর:
খ) to find
উত্তর
সঠিক উত্তর:
খ) to find
ব্যাখ্যা

বাক্যটিতে active ও future sense প্রকাশ করছে।
‘To + verb’ future sense প্রকাশ করে। এই হিসেবে ‘to find’ সঠিক। তাছাড়া active sence প্রকাশ করায় অপশন ক ও গ ভুল।

২০.
Identify the faulty sentence-
  1. ক) It is eleven thirty
  2. খ) It is half past eleven
  3. গ) It is quarter to past eleven
  4. ঘ) It is eleven O'clock
সঠিক উত্তর:
গ) It is quarter to past eleven
উত্তর
সঠিক উত্তর:
গ) It is quarter to past eleven
ব্যাখ্যা

Quarter to eleven- পৌনে এগারটা।
Quarter past eleven- সোয়া এগারটা।
এই ক্ষেত্রে পাশাপাশি to এবং past এর ব্যবহার ভুল।
তাই উত্তর (গ)।

২১.
The word ''Intolerable'' is-
  1. ক) verb
  2. খ) conjunction
  3. গ) adjective
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
গ) adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) adjective
ব্যাখ্যা

intolerable (adjective) অসহ্য; দুঃসংবাদ; দুর্বিষহ; অসহনীয়: intolerable heat/insolence; an intolerable place.
intolerably (adverb) অসহ্যরকম, অসহনীয়রূপে ইত্যাদি।

২২.
I never interfere ______ my grown up children, Mrs. Chowdhury said
  1. ক) in
  2. খ) with
  3. গ) about
  4. ঘ) at
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা

interfere (verb intransitive)
(১) interfere (in something) (ব্যক্তি) অনধিকারচর্চা/ পরাধিকারচর্চা/ অনধিকার প্রবেশ করা; হস্তক্ষেপ করা; নাক গলানো: He is always interfering in my affairs.
(২) interfere (with) (ব্যক্তি) অনধিকারপূর্ণ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা: you should not interfere with this machine.
(৩) interfere (with) (ঘটনা, পরিস্থিতি ইত্যাদি) অন্তরায় হওয়া; সংঘর্ষে লিপ্ত হওয়া; ব্যাহত করা: You filial piety should not interfere with your duty.

২৩.
They have ______ their support for our case.
  1. ক) pledged
  2. খ) disavowed
  3. গ) provided
  4. ঘ) deferred
সঠিক উত্তর:
ক) pledged
উত্তর
সঠিক উত্তর:
ক) pledged
ব্যাখ্যা
pledge প্রতিজ্ঞা/অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া; অঙ্গীকারাবদ্ধ/প্রতিশ্রুতিবদ্ধ হওয়া: be pledged to secrecy; pledge one’s word/ honour.
২৪.
Shakespeare's ''To be or not to be'' is quoted from-
  1. ক) Othello
  2. খ) Macbeth
  3. গ) Hamlet
  4. ঘ) Henry VII
সঠিক উত্তর:
গ) Hamlet
উত্তর
সঠিক উত্তর:
গ) Hamlet
ব্যাখ্যা
‘To be or not to be that is the question’ হচ্ছে Prince Hamlet এর একটি স্বগতোক্তি (soliloquy). এই soliloquy দ্বারা মানব মনের সিদ্ধান্তহীনতা কে বুঝানো হয়।
২৫.
বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি?
  1. ক) ডুমুরিয়া
  2. খ) কয়রা
  3. গ) কলারোয়া
  4. ঘ) টেকনাফ
সঠিক উত্তর:
ঘ) টেকনাফ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টেকনাফ
ব্যাখ্যা

বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ, সর্ব পূর্বের উপজেলা থানচি, সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ এবং সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
উৎসঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।

২৬.
বাংলাদেশের জাতীয় খেলা-
  1. ক) ফুটবল
  2. খ) ক্রিকেট
  3. গ) কাবাডি
  4. ঘ) ব্যাডমিন্টন
সঠিক উত্তর:
গ) কাবাডি
উত্তর
সঠিক উত্তর:
গ) কাবাডি
ব্যাখ্যা

বাংলাদেশে কাবাডি অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এ খেলা গ্রামাঞ্চলে অধিকতর জনপ্রিয় হওয়ায় একে গ্রামবাংলার খেলাও বলা হয়। কোনো কোনো স্থানে কাবাডিকে আবার হাডুডু খেলাও বলে। তবে এ খেলা অতি জনপ্রিয় হলেও হাডুডু খেলার কোনো সঠিক নিয়মকানুন না থাকায় বিভিন্ন স্থানে এটি বিভিন্ন নিয়মে অনুষ্ঠিত হতো। ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)

২৭.
আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) দি হেগ
  2. খ) জেনেভা
  3. গ) ন্যুরেন বাগ
  4. ঘ) টোকিও
সঠিক উত্তর:
ক) দি হেগ
উত্তর
সঠিক উত্তর:
ক) দি হেগ
ব্যাখ্যা

জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ, সোমালিয়া।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২৮.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তি কে বলা হয়-
  1. ক) ইন্টারকম
  2. খ) ইন্টারনেট
  3. গ) টেলিগ্রাম
  4. ঘ) ইন্টারসীট
সঠিক উত্তর:
খ) ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্টারনেট
ব্যাখ্যা

কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট।
উৎসঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

২৯.
বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য-
  1. ক) বেগম রাজিয়া বানু
  2. খ) বেগম মতিয়া চৌধুরী
  3. গ) আমেনা বেগম
  4. ঘ) এদের কেউ নয়
সঠিক উত্তর:
ক) বেগম রাজিয়া বানু
উত্তর
সঠিক উত্তর:
ক) বেগম রাজিয়া বানু
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিলো ৩৪। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
সূত্রঃ বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

৩০.
কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
  1. ক) ফরিদপুর
  2. খ) রাজশাহী
  3. গ) রংপুর
  4. ঘ) যশোর
সঠিক উত্তর:
ঘ) যশোর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যশোর
ব্যাখ্যা

বর্তমানে ৪টি অঞ্চলে তুলার চাষ হচ্ছে। এ অঞ্চলগুলো হলো-যশোর, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম। যশোর ও রংপুর অঞ্চলের অধীনস্থ যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রংপুর ও রাজশাহী এলাকায় সবচেয়ে বেশি তুলাহয়। (রেফারেন্সঃ তুলা উন্নয়ন বোর্ড)

৩১.
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) দিল্লী
  2. খ) ইসলামাবাদ
  3. গ) কাঠমন্ডু
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) কাঠমন্ডু
উত্তর
সঠিক উত্তর:
গ) কাঠমন্ডু
ব্যাখ্যা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত।
Verified From: Saarc Website.

৩২.
শাপলা চত্বরের স্থপতি কে?
  1. ক) মৃণাল হক
  2. খ) মাসুদ আহমেদ
  3. গ) আবুল হোসেন
  4. ঘ) আজিজুল জলিল পাশা
সঠিক উত্তর:
ঘ) আজিজুল জলিল পাশা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আজিজুল জলিল পাশা
ব্যাখ্যা

ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থিত 'শাপলা চত্ত্বর'- এর স্থপতি আজিজুল জলিল পাশা। বাংলাদেশের জাতীয় ফুল এই শাপলা (জলপদ্ম প্রজাতির শালুক)। ভাস্কর্যটি একটি ঝরনা দ্বারা বেষ্টিত।
আজিজুল জলিল পাশার আরেকটি বিখ্যাত কীর্তি হচ্ছে - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থিত - 'দোয়েল চত্বর'। এটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল।

৩৩.
রাশিয়ার মুদ্রার নাম-
  1. ক) ইউরো
  2. খ) ডলার
  3. গ) রুবল
  4. ঘ) লিরা
সঠিক উত্তর:
গ) রুবল
উত্তর
সঠিক উত্তর:
গ) রুবল
ব্যাখ্যা

আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ। পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়াজুড়ে রাশিয়া বিস্তৃত। দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন। রাজধানী মস্কো রাশিয়ার বৃহত্তম শহর। এটি দেশের প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র।

পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়। আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত। ২০১২ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ পাঁচটি দেশের অন্যতম এটি।

রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।

রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। দেশটির পার্লামেন্টের নাম ডুমা। এটি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ভাগে বিভক্ত। রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। প্রায় ৮০ শতাংশ লোক এ ভাষায় কথা বলে। দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ ছাড়া আরও ২৭টি ভাষা প্রচলিত আছে। রাশিয়ার বেশির ভাগ মানুষ খ্রিষ্টান। মুসলমানেরা প্রধানত থাকেন ভলগা তাতারস, বশখিরস ও তাতার অঞ্চলে।

রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রাকৃতিক সম্পদ। তেল ও প্রাকৃতিক গ্যাস ১৯৯৮ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করে। রাষ্ট্রীয় মালিকানাধীন ‘গ্যাজপ্রম’ বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উত্পাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। ইউরোপের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মিটিয়ে চলেছে গ্যাজপ্রম। দেশটির মুদ্রার নাম রুবল। রাশিয়া শীতপ্রধান দেশ। দেশটি সারা বছর হিমশীতল আবহাওয়া থাকে।
সূত্রঃ প্রথম আলো।

৩৪.
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?
  1. ক) ৪৬
  2. খ) ৩৬
  3. গ) ৪৪
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
গ) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৪
ব্যাখ্যা
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট।
৩৫.
তিন বিঘা করিডোরের আয়তন কত?
  1. ক) ১৭৮ মিটার X ৮৫ মিটার
  2. খ) ১৮৩ মিটার X ৮৭ মিটার
  3. গ) ১৮৭ মিটার X ৯৩ মিটার
  4. ঘ) ১৭৫ মিটার X ৭১ মিটার
সঠিক উত্তর:
ক) ১৭৮ মিটার X ৮৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭৮ মিটার X ৮৫ মিটার
ব্যাখ্যা

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার আর একটি অনন্য উদাহরণ হচ্ছে তিন বিঘা করিডোর। বিশ্বের কোথাও এমন আরেকটি নজির নেইযেখানে কোন দেশের একটি অংশ তার অপর অংশের সাথে অন্য একটি দেশের করিডোরের মাধ্যমে সংযুক্ত হয়েছে। এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবংবাংলাদেশ সীমান্তের ১৭৮ মিটার x ৮৫ মিটার পরিমাপের একটি ভূ-খন্ড। করিডোরটি, যেটি দহগ্রাম-আঙ্গরপোতা (বাংলাদেশ) ছিটমহলগুলোকে বাংলাদেশের মূল ভূ-খন্ডের (পাটগ্রাম থানা) সঙ্গে এবং কুচলিবাড়িকে (ভারত) মেখলিগঞ্জ শহরের সঙ্গে যুক্ত করেছে এবং ভারত ও বাংলাদেশের মধ্যেবন্ধুত্ব ও সম্প্রীতির একটি সত্যিকারের সংযোগস্থলে পরিণত হয়েছে। ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণ সমানভাবে করিডোরটি ব্যবহার করে, যা প্রকৃতপক্ষে দুটি দেশের জনগণের বন্ধুতা ও সৎ প্রতিবেশীসুলভ পরিবেশে একত্রে বসবাস করার একটি মূর্ত প্রতীক।
উৎসঃ ভারতীয় সরকারের ওয়েবসাইট [click here]

৩৬.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ৪
  2. খ) ৭
  3. গ) ১১
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
গ) ১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে। ১১ এপ্রিল তা পুর্নগঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। ১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
(সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৩৭.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
  1. ক) ৮০ মিটার
  2. খ) ৬০ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ২০ মিটার
সঠিক উত্তর:
খ) ৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ মিটার
ব্যাখ্যা

২ এবং ৩ এর লসাগু = ৬
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ৬ মিটার গেলে
∴ ১০ বার বেশি ঘুরবে = ৬ ✕ ১০ = ৬০ মিটার

৩৮.
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ক) ৩১ টি
  2. খ) ২৩ টি
  3. গ) ২১ টি
  4. ঘ) ১৮ টি
সঠিক উত্তর:
গ) ২১ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ টি
ব্যাখ্যা

বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৪ টি।
এবং ছোট বাক্স = ৪ X ৪ = ১৬ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১+৪+১৬ = ২১ টি।

৩৯.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কি.মি। নৌকাটির স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে?
  1. ক) ১০ ঘন্টা
  2. খ) ১১ ঘন্টা
  3. গ) ১২ ঘন্টা
  4. ঘ) ৬ ঘন্টা
সঠিক উত্তর:
খ) ১১ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ ঘন্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = ৩৩/৩ = ১১ কি.মি/ঘন্টা
∴ স্রোতের বেগ = ১১-৭ = ৪ কি.মি./ঘন্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ৭-৪ = ৩ কি.মি./ঘন্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে = ৩৩/৩ ঘন্টা
= ১১ ঘন্টা।

৪০.
সুদের হার ৬.৫০% হলে ১০০০ টাকা জমা দিয়ে ৬ বছর পরে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
  1. ক) ১২৫০ টাকা
  2. খ) ৩৯০ টাকা
  3. গ) ১৩৯০ টাকা
  4. ঘ) ১০৬৫ টাকা
সঠিক উত্তর:
গ) ১৩৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৯০ টাকা
ব্যাখ্যা

সুদ-আসল = সুদ + আসল = ১০০০×৬×(৬.৫/১০০) +১০০০ = ১৩৯০ টাকা।

৪১.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
  1. ক) ১৪ লিটার
  2. খ) ৬ লিটার
  3. গ) ১০ লিটার
  4. ঘ) ৪ লিটার
সঠিক উত্তর:
ঘ) ৪ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ লিটার
ব্যাখ্যা

ধরি,
দুধ = ৫ক লিটার, পানি = ২ক লিটার
∴ ৫ক-২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার
∴ পানির পরিমাণ = ২×২ = ৪ লিটার

৪২.
৬. ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
  1. ক) ২৭ টাকা
  2. খ) ২৫.৯৩ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ২৫.৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ২৫.৯৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫.৯৩ টাকা
ব্যাখ্যা

ক এর বেতন ১৩৫ টাকা হলে খ এর বেতন ১০০ টাকা
অর্থাৎ, ১৩৫ টাকায় খ এর বেতন কম ৩৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৩৫×১০০)/১৩৫ = ২৫.৯৩ টাকা

৪৩.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ঘ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০%
ব্যাখ্যা

গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০-৬০)% = ২০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০-৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (২০+১০+৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০-৯০)% = ১০%

৪৪.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ক) ১০৮% বৃদ্ধি
  2. খ) ১০৮% হ্রাস
  3. গ) ৮% বৃদ্ধি
  4. ঘ) ৮% হ্রাস
সঠিক উত্তর:
গ) ৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮% বৃদ্ধি
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১২০
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৯০
নতুন ক্ষেত্রফল = ১০৮০০
ক্ষেত্রফল বৃদ্ধি = ১০৮০০ – ১০০০০ = ৮০০
শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = (৮০০ x ১০০)/১০০০০ = ৮

৪৫.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

ধরি, বাহুর সংখ্যা n
সুষম বহুভুজের মোট অন্তঃস্থ কোণ = (n-2) x 180
বা, 135 x n = (n-2) x 180
বা, 135n = 180n – 360
বা, 45n = 360
বা, n = 360/45 = 8

৪৬.
log28 কত?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা

log28
= log(22)3
= 3log22
= 3 X 1
= 3

৪৭.
a2 +1/a2 = 51 হয় তবে a+1/a এর মান কত?
  1. ক) ±9
  2. খ) ±7
  3. গ) ±5
  4. ঘ) ±3
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে a + 1/a এর পরিবর্তে a - 1/a থাকলে সঠিক উত্তর হতো ± 7
a2+1/a2 = 51
বা, (a-1/a)2+2a.1/a = 51
বা, (a-1/a)2 = 51 - 2 = 49
বা, (a-1/a) = ±7

৪৮.
f(x) = x3 + kx2 - 6x - 9; kএর মান কত হলে f(3) =0 হবে?
  1. ক) 1
  2. খ) -1
  3. গ) 2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা

f(3) = 0
∴ (3)3 + k(3)2 - 6 × 3 - 9 = 0
⇒ 27 + 9k - 18 - 9 = 0
∴ k = 0

৪৯.
একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দুরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ৩০ ডিগ্রী হলে মিনারটির উচ্চতা কত?
  1. ক) 20√3 মিটার
  2. খ) 20/√3 মিটার
  3. গ) 10√3 মিটার
  4. ঘ) 20মিটার
সঠিক উত্তর:
খ) 20/√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 20/√3 মিটার
ব্যাখ্যা

উচ্চতা = [পাদদেশ হতে দূরত্ব/√3] = 20/√3 মিটার।