পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২০ নভেম্বর, ২০২২সময়40 minutes
মোট প্রশ্ন৬৩
সিলেবাস
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার - ১১.১১.২০২২ পদের নাম : কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (চুক্তিভিত্তিক)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২০ নভেম্বর, ২০২২ · ৬৩ প্রশ্ন

.
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক কোনটি?
  1. ক) সুর্বচন নির্বাচনে
  2. খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. গ) রক্তাক্ত প্রান্তর
  4. ঘ) নুরলদীনের সারাজীবন
সঠিক উত্তর:
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
• পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য |
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। 
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি |

• তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- গণনায়ক,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

অন্যদিকে, 
'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা - আব্দুল্লাহ আল মামুন। 
'রক্তাক্ত প্রান্তর' - পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিকায় মুনীর চৌধুরীর লেখা মৌলিক নাটক।
সৈয়দ শামসুল হক রচিত 'নূরলদীনের সারাজীবন' নাটকের পটভূমি কৃষক বিদ্রোহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
  1. ক) কাহ্নপা
  2. খ) লুইপা
  3. গ) সরহপা
  4. ঘ) শবরপা
সঠিক উত্তর:
ঘ) শবরপা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শবরপা
ব্যাখ্যা
• শবরপা এর জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে। 
- সেই সূত্রে শবরপা চর্যাপদের কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি 'বাংলা দেশে'র লোক।
- শবরপা চর্যাপদের প্রথম টিকাকার লুইপা এর গুরু ছিলেন।
- শবরপা নিজে নাগার্জুনের শিষ্য ছিলেন।
- চর্যাপদের ২৮ ও ৫০ নং পদ তাঁর রচনা।

অন্যদিকে,
- চর্যাপদের আদি চর্যাকার/বাংলা সাহিত্যের প্রথম কবি/চর্যাপদের প্রথম পদের রচয়িতা - লুইপা।
- মুহম্মদ শহীদুল্লাহ্‌র অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা লুইপা জীবিত ছিলেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ?
  1. ক) সওগাত
  2. খ) শিখা
  3. গ) দিকর্দশন
  4. ঘ) ধূমকেতু
সঠিক উত্তর:
ঘ) ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধূমকেতু
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা -
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন ।

অন্যদিকে,
- সওগাত (১৯২৮) পত্রিকার সম্পাদক - মোহাম্মদ নাসিরউদ্দীন
- শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশনারিদের উদ্যোগে ১৮১৮ সালের এপ্রিল মাসে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় দিগদর্শন সাময়িকপত্র প্রকাশিত হয়।
- শিখা পত্রিকাটি ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র। অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
.
'সোজন বাদিয়ার ঘাট' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. সৈয়দ শামসুল হক
  3. কায়কোবাদ
  4. জসীমউদ্দীন
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
ব্যাখ্যা
• কবি জসীমউদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৩ সালে।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী, 
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে,
- ভয়াবহ সেই দিনগুলিতে ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি' কবিতাটি কার লেখা?
  1. ক) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) পল্লীকবি জসিমউদ্দীন
সঠিক উত্তর:
ক) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত 'চক্রবাক' কাব্যগ্রন্থের অন্যতম কবিতা “বাতায়ন পাশে গুবাক তরুর সারি” ।
কবিতাটি নিম্নরূপ- 

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি

বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী!
ওগো বন্ধুরা, পাণ্ডুর হয়ে এল বিদায়ের রাতি!
আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি,
আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। ...

অস্ত-আকাশ-অলিন্দে তার শীর্ণ কপোল রাখি
কাঁদিতেছে চাঁদ, ‘মুসাফির জাগো, নিশি আর নাই বাকি'
নিশীথিনী যায় দূর বন—ছায়, তন্দ্রায় ঢুলুঢুল,
ফিরে ফিরে চায়, দু'হাতে জড়ায় আঁধারের এলোচুল। (সংক্ষিপ্ত)

• কাজী নজরুল ইসলামের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-   
- অগ্নিবীণা
- বিষের বাঁশি 
- ভাঙার গান 
- সাম্যবাদী
- সর্বহারা
- ঝিঙে ফুল
- ফণি-মনসা 
- জিঞ্জিরা
- প্রলয় শিখা ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং চক্রবাক কাব্যগ্রন্থ।
.
‘সেতার' কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) দ্বিগু
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস: যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন - বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

• সংখ্যাবাচক বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন – চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ,
সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
  1. ক) শেষের কবিতা
  2. খ) ডাকঘর
  3. গ) বলাকা
  4. ঘ) কালান্তর
সঠিক উত্তর:
ক) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) শেষের কবিতা
ব্যাখ্যা
• 'শেষের কবিতা'  একটি রোমান্টিক উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
- এই উপন্যাসের অন্যতম চরিত্র: অমিত, কেতকী ও লাবণ্য।

অন্যদিকে, 
ডাকঘর - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক।
বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
কালান্তর - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সায়ত্বশাসন
  2. খ) সায়ত্ত্বশাসন
  3. গ) স্বায়ত্তশাসন
  4. ঘ) সায়ত্তসাশন
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
শুদ্ধ বানান = স্বায়ত্তশাসন

স্বায়ত্তশাসন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = স্বায়ত্ত+শাসন
অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘একখানি ছোট ক্ষেত, আমি একালা' কোন কবিতার চরণ?
  1. ক) চিত্রা
  2. খ) সোনার তরী
  3. গ) বলাকা
  4. ঘ) ১৪০০ সাল
সঠিক উত্তর:
খ) সোনার তরী
উত্তর
সঠিক উত্তর:
খ) সোনার তরী
ব্যাখ্যা
• আলোচ্য চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতা থেকে নেয়া হয়েছে। 

• 'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা।
- এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। সোনার তরী 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত।
- এর অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। 
- এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।
কবিতাটি নিম্নরূপ- 

সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুর

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
     কূলে একা বসে আছি, নাহি ভরসা।
            রাশি রাশি ভারা ভারা
            ধান কাটা হল সারা,
            ভরা নদী ক্ষুরধারা
                    খরপরশা।
     কাটিতে কাটিতে ধান এল বরষা।
     একখানি ছোটো খেত, আমি একেলা,
     চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
            পরপারে দেখি আঁকা
            তরুছায়ামসীমাখা
            গ্রামখানি মেঘে ঢাকা
                    প্রভাতবেলা-- (সংক্ষিপ্ত) 

উৎস: সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০.
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী- গানটির রচিয়তা কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
  3. গ) মাহবুবুল আলম
  4. ঘ) শামসুর রহমান
সঠিক উত্তর:
খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
• ''আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি......''
- গানটির রচয়িতা সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
`ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি‘- কোন কবির লেখা?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) বিহারীপাল চক্রবর্তী
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) শাহ্ মোহাম্মদ সগীর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• আলোচ্য পঙ্কতিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বঙ্গভাষা' কবিতা থেকে নেয়া হয়েছে। 
- 'বঙ্গভাষা' কবিতাটি একটি সনেট এবং এটি কবির ''চতুর্দশপদী কবিতাবলী''র অন্তর্ভূক্ত।

বঙ্গভাষা
মাইকেল মধুসূদন দত্ত

"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;--
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;--
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!

স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে--
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥"

উৎস: বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত।
১২.
`ইদানিং‘- এর বিপরীত শব্দ কী?
  1. ক) তদাদিন
  2. খ) ততদিন
  3. গ) পরদিন
  4. ঘ) তদানিং
সঠিক উত্তর:
ঘ) তদানিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তদানিং
ব্যাখ্যা
`ইদানীং‘- এর বিপরীত শব্দ - তদানীং। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
ইহকাল - পরকাল 
ইন্দ্রীয় - অতিন্দ্রীয় 
ইহলৌকিক - পারলৌকিক 
ঈদানীন্তন - তদানীন্তন 
ঈষৎ - অধিক/প্রচুর 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
`যুদ্ধে স্থির থাকেন যিনি‘- এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) যুধিষ্টির
  2. খ) স্থিরচির
  3. গ) দৃঢ়চির
  4. ঘ) যুদ্ধস্থির
সঠিক উত্তর:
ক) যুধিষ্টির
উত্তর
সঠিক উত্তর:
ক) যুধিষ্টির
ব্যাখ্যা
`যুদ্ধে স্থির থাকেন যিনি‘- এর বাক্য সংকোচন = যুধিষ্ঠির

অনুরূপ কিছু বাক্য সংকোচন,
- যুদ্ধের জন্য ইচ্ছুক = যুযুৎসা 
- যার পর আর কিছু নাই = যৎপরোনাস্তি
- যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমি কে = অযোধ্যা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৪.
ইত্যাদি- এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ইত+আদি
  2. খ) ইত্য+আদি
  3. গ) ইতি+আদি
  4. ঘ) ইতা+আদি
সঠিক উত্তর:
গ) ইতি+আদি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতি+আদি
ব্যাখ্যা
• ইত্যাদি- এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ = ইতি+আদি। 

• ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। 
যেমন,
মস্যাধার = মসী+আধার
ইতি + অন্ত = অত্যন্ত 
অতি + উক্তি = অত্যুক্তি 
প্রতি + ঊষ = প্রত্যূষ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
`কংস মামা‘ বাগধারাটির অর্থ কী?
  1. ক) দয়ালু মামা
  2. খ) দুপুরের মামা
  3. গ) নির্মম আত্মীয়
  4. ঘ) পুত্রের আত্মীয়
সঠিক উত্তর:
গ) নির্মম আত্মীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্মম আত্মীয়
ব্যাখ্যা
• 'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয়।
উদাহরণ - কংস মামার হাতে যখন পড়েছ, তখন তোমার কপালের দুর্ভোগ ঠেকাবে কে? 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
রূপসী বাংলার কবি কাকে বলা হয়?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) জসীম ঊদ্দীন
  3. গ) হাছন রাজা
  4. ঘ) সমরেশ মজুমদার
সঠিক উত্তর:
ক) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• রূপসী বাংলার কবি বলা জীবননান্দ দাশকে। 

• জীবননান্দ দাশ একজন কবি, শিক্ষাবিদ।
তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

• জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমি হননের কবি
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
গগণে উঠিল রবি, লোহিত বরণ- গগণে কোন কারকে কোন বিভক্তি
  1. ক) অপাদানে শূণ্য
  2. খ) অপাদানে সপ্তমী
  3. গ) করলে সপ্তমী
  4. ঘ) অধিকরণে সপ্তমী
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• 'গগণে উঠিল রবি, লোহিত বরণ' - বাক্যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
কিন্তু -এ বিভক্তি যুক্ত হইয়েছে।
তাই বাক্যটি = অধিকরণে সপ্তমী বিভক্তি প্রকাশ করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
আমার দেখা নয়া চীন- কে লিখেছেন?
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) শেখ মুজিবুর রহমান
  3. গ) আবুল ফজল
  4. ঘ) শাহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর:
খ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
“আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ।
- এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ।
- ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে।
- ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু।
- তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে।

উৎস: আমার দেখা নয়াচীন : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
১৯.
William Shakespeare- was born in-
  1. ক) USA
  2. খ) Germany
  3. গ) Greece
  4. ঘ) UK
সঠিক উত্তর:
ঘ) UK
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UK
ব্যাখ্যা
The United Kingdom (UK) is made up of England, Scotland, Wales and Northern Ireland.

- William Shakespeare English poet, dramatist, and actor often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time was born in Stratford-upon-Avon, Warwickshire, England.
- Shakespeare was born on 23rd April,1564 AD and died on 23rd April,1616 AD.

Source: Britannica.
২০.
Love, courage & freedom are the example of-
  1. ক) Proper noun
  2. খ) Abstract noun
  3. গ) Common noun
  4. ঘ) Countable noun
সঠিক উত্তর:
খ) Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Abstract noun
ব্যাখ্যা
Love, courage & freedom are the example of - Abstract Noun. 

Abstract Noun: 
যে সব noun অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।
- Love, courage & freedom এই noun গুলোর কোন বাহ্যিক অস্তিত্ব নেই বা ধরা, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাই এরা Abstract Noun.

আরো  কিছু  Abstract Noun এর উদাহরণ - 
- Happiness
- Motherhood
- Infancy
- Kindness, etc.
২১.
Use article - He speaks English like _____ English.
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
গ) the
উত্তর
সঠিক উত্তর:
গ) the
ব্যাখ্যা
Article এর নিয়মানুযায়ী যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
যেহেতু প্রশ্নে like __ English দ্বারা ইংরেজদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে। 
সম্পূর্ণ বাক্যটি - He speaks English like the English.
২২.
Arm in arm means-
  1. ক) হাতে হাত রাখা
  2. খ) পরস্পর সম্পর্কিত বিষয়
  3. গ) সুসম্পর্ক
  4. ঘ) সৌজন্য বিনিময়
সঠিক উত্তর:
ক) হাতে হাত রাখা
উত্তর
সঠিক উত্তর:
ক) হাতে হাত রাখা
ব্যাখ্যা
Arm in arm means- (of two or more people) with arms linked - অর্থাৎ হাতে হাত রেখে চলা বা হাত ধরাধরি করে। 
Example Sentence: "They walked arm in arm"
২৩.
Rana died ___ over eating.
  1. ক) of
  2. খ) by
  3. গ) for
  4. ঘ) from
সঠিক উত্তর:
ঘ) from
উত্তর
সঠিক উত্তর:
ঘ) from
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে -  from.
সাধারণত, Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
সম্পূর্ণ বাক্য - Rana died from over eating.

die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country .
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.
২৪.
What is the verb form of amendment?
  1. ক) amending
  2. খ) amenting
  3. গ) amend
  4. ঘ) amendous
সঠিক উত্তর:
গ) amend
উত্তর
সঠিক উত্তর:
গ) amend
ব্যাখ্যা
Amendment শব্দের অর্থ  উন্নতিসাধন; ভুল সংশোধন, যা একটি Noun.
এর verb form হচ্ছে amend - অপেক্ষাকৃত ভালো হওয়া বা করা; উন্নত হওয়া; উন্নতিসাধন করা; ভুল বা ত্রুটিমুক্ত করা।

Source: Accessible Dictionary.
২৫.
He studies Bangla ____ Dhaka University -
  1. ক) in
  2. খ) of
  3. গ) at
  4. ঘ) into
সঠিক উত্তর:
গ) at
উত্তর
সঠিক উত্তর:
গ) at
ব্যাখ্যা
সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের নামের পুর্বে at, preposition হিসাবে বসে।
তাই সঠিক উত্তর - He studies Bangla at Dhaka University.

- Use at before a type of school
The following sentences are all good examples of these rules:

- I was studying English at Miami Dade College, in Miami.
- Maria is taking an English course at Greenfield College.

Source: The Britannica Dictionary.
২৬.
At a discount means-
  1. ক) অনাদৃত
  2. খ) মূল্যহ্রাস
  3. গ) গুরুত্বপূর্ণ
  4. ঘ) জনপ্রিয়
সঠিক উত্তর:
খ) মূল্যহ্রাস
উত্তর
সঠিক উত্তর:
খ) মূল্যহ্রাস
ব্যাখ্যা
Discount - less than the usual price/  পূর্ণ মূল্য থেকে কিছু পরিমাণ ছাড়।
 সুতরাং At a discount means - মূল্যহ্রাস।

Source: Accessible Dictionary
২৭.
Which one is the common gender?
  1. ক) Deer
  2. খ) Tiger
  3. গ) Bull
  4. ঘ) Dog
সঠিক উত্তর:
ক) Deer
উত্তর
সঠিক উত্তর:
ক) Deer
ব্যাখ্যা
Deer is a common gender.
Deer - হরিণ / হরিণী
[Stag - পুরুষ হরিণ; Hind - হরিণী, মৃগী]

অন্য অপশন গুলোর মধ্যে - 
Tiger - বাঘ - masculine gender. এর feminine হচ্ছে Tigress.
Bull -  ষাঁড়; বৃষ - masculine gender. এর feminine হচ্ছে Cow.
Dog - কুকুর - masculine gender. এর feminine হচ্ছে Bitch.

Source: Applied English Grammar and Composition by P.C Das
২৮.
Meaning of the 'White Elephant' -
  1. ক) White colour elephant
  2. খ) Black marketer
  3. গ) Costly & troublesome
  4. ঘ) Hoarder
সঠিক উত্তর:
গ) Costly & troublesome
উত্তর
সঠিক উত্তর:
গ) Costly & troublesome
ব্যাখ্যা
White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose / Costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।

Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।

Source: Live MCQ Lecture.
২৯.
Fill up with linking word: Do not go tomorrow ___ I call.
  1. ক) If
  2. খ) without
  3. গ) While
  4. ঘ) Unless
সঠিক উত্তর:
ঘ) Unless
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unless
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
If - যদি।
Without -  অধিকারী না-হয়ে; ব্যতীত; বিনা, ছাড়া।
While - ক্ষণ।
Unless - যদি না। 

সুতরাং context অনুসারে শূন্যস্থানে unless বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। 
তাই Unless সঠিক উত্তর। 
Complete Sentence: Do not go tomorrow unless I call.
৩০.
Antonym of the word 'violent'-
  1. ক) Weak
  2. খ) Rough
  3. গ) Mad
  4. ঘ) Calm
সঠিক উত্তর:
ঘ) Calm
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Calm
ব্যাখ্যা
Violent (adjective)
(১) প্রচণ্ড; অত্যুগ্র; প্রবল; হিংস্র।
(২) প্রচণ্ড আক্রমণজনিত; অপঘাতজনিত।
(৩) তীব্র।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Weak - দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম
Rough -  অসমতল,  অমার্জিত, কর্কশ
Mad - পাগল; মানসিক রোগী, রাগান্বিত।
Calm - শান্ত, স্থির, নিস্তরঙ্গ, অনুত্তেজিত। 

সুতরাং বোঝা যাচ্ছে প্রদত্ত অপশন গুলোর মধ্যে কেবল মাত্র Calm শব্দটি `violent' এর বিপরীত অর্থ প্রকাশ করে।
তাই, Antonym of the word `violent'- is - Calm.

Source: Accessible Dictionary.
৩১.
Choose the correct sentence?
  1. ক) I, You & Lima are present
  2. খ) You, I & Lima are present
  3. গ) Lima, I & You are present
  4. ঘ) You, Lima & I are present.
সঠিক উত্তর:
ঘ) You, Lima & I are present.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) You, Lima & I are present.
ব্যাখ্যা
কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন: You, he and I are present.

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - You, Lima & I are present.


কিন্তু মনে রাখতে হবে,
দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person+ third person + auxiliary verb এর plural for
যেমন: I, you and he are guilty.
৩২.
Which one is the singular number?
  1. ক) Mice
  2. খ) Teeth
  3. গ) Men
  4. ঘ) Army
সঠিক উত্তর:
ঘ) Army
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Army
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে - Army.
Army হচ্ছে একটি collective noun এবং Collective nouns are generally singular and take singular verbs and pronouns.

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Mice - Mouse ( ইঁদুর) -এর plural.
Teeth - Tooth ( দাঁত) - এর plural.
Men - Man (মানুষ) এর plural.

Source: Accessible Dictionary.
৩৩.
Use the right form of verb. Slow & steady.......the race.
  1. ক) win
  2. খ) has won
  3. গ) won
  4. ঘ) wins
সঠিক উত্তর:
ঘ) wins
উত্তর
সঠিক উত্তর:
ঘ) wins
ব্যাখ্যা
সমজাতীয় একাধিক noun যদি and দ্বারা যুক্ত হয়ে যদি একটি জিনিসকেই বুঝায় তাহলে সেটি singular হয় এবং এদের verb ও singular হয়। 
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - wins.

আবার, 'Slow and steady wins the race.' একটি proverb, সে হিসাবেও শূন্যস্থানে wins বসানো যৌক্তিক।
৩৪.
Identify adjective-
  1. ক) These
  2. খ) Drive
  3. গ) Dhaka
  4. ঘ) Friendly
সঠিক উত্তর:
ঘ) Friendly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Friendly
ব্যাখ্যা
Friendly (adjective) বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
These - Demonstrative Pronoun.

Drive -(noun) মোটরগাড়িতে ভ্রমণ।
Drive - (verb transitive) চিৎকার করে, আঘাত করে বা অন্য কোনো উপায়ে জীবজন্তু বা মানুষকে একটি বিশেষ দিকে ধাবিত করা বা তাড়িয়ে নেওয়া।/ মোটরগাড়ি বা অন্য কোনো যানবাহন চালনা করা।

Dhaka - Noun / Proper Noun.

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৫.
Which spelling is correct?
  1. ক) Liesure
  2. খ) Leisure
  3. গ) Liasure
  4. ঘ) Lesiure
সঠিক উত্তর:
খ) Leisure
উত্তর
সঠিক উত্তর:
খ) Leisure
ব্যাখ্যা
Leisure - (noun)
English Meaning: Freedom from occupation or business; vacant time; time free from employment.
Bangla Meaning: অবকাশ; অবসর।

Source: Accessible Dictionary
৩৬.
`গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে‘- এর সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
  1. ক) It is raining
  2. খ) it has been raining
  3. গ) It has been drizzling
  4. ঘ) it is drizzling
সঠিক উত্তর:
ঘ) it is drizzling
উত্তর
সঠিক উত্তর:
ঘ) it is drizzling
ব্যাখ্যা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি (noun) এর ইংরেজি হচ্ছে  drizzling.
আর বৃষ্টি হচ্ছে দ্বারা যে বাক্যটি present continuous tense এ আছে।
তাই সঠিক উত্তর হবে - it is drizzling.
৩৭.
Synonym of 'Invent' is -
  1. ক) Initiate
  2. খ) Try
  3. গ) Create
  4. ঘ) Identify
সঠিক উত্তর:
গ) Create
উত্তর
সঠিক উত্তর:
গ) Create
ব্যাখ্যা
According to Cambridge Dictionary:
Invent:
to design and/or create something that has never been made before.
Create: to make something new, or invent something.
Initiate: to cause something to begin.
Identify: to recognize someone or something and say or prove who or what that person or thing is.
Try:
to attempt to do something.

অর্থাৎ, Invent এর synonym হবে - Create.
৩৮.
Which one is in passive form of 'Shut the door'.
  1. ক) The door is shut
  2. খ) The door is shut by me
  3. গ) The door be shut
  4. ঘ) Let the door be shut
সঠিক উত্তর:
ঘ) Let the door be shut
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Let the door be shut
ব্যাখ্যা
Imperative Sentence কে passive করবার নিয়ম - 
Let + Object বসে subject হিসাবে + be + verb past participle 
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let the door be shut.
৩৯.
একটি পরীক্ষায় জামাল ও কামাল যথাক্রমে ৯০% ও ৮০% নাম্বার পায়। পরীক্ষায় মোট নাম্বার ৮০০ হলে উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান কত?
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
গ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় জামাল ও কামাল যথাক্রমে ৯০% ও ৮০% নাম্বার পায়। পরীক্ষায় মোট নাম্বার ৮০০ হলে উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান কত?

সমাধান: 
জামাল পরীক্ষায় পায় = ৮০০ এর ৯০%
                                 =  ৮০০ এর ৯০/১০০
                                  = ৭২০ 

কামাল পরীক্ষায় পায় = ৮০০ এর ৮০%
                                 =  ৮০০ এর ৮০/১০০
                                  = ৬৪০ 
উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান = (৭২০ - ৬৪০) = ৮০ নম্বর
৪০.
একটি ছাত্রবাসে ৫০ জনের ১৫ দিনের খাদ্য মুজদ আছে। ঐ খাদ্যে ৩০ জনের কতদিন যাবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২৫ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) ২৮ দিন
সঠিক উত্তর:
খ) ২৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রবাসে ৫০ জনের ১৫ দিনের খাদ্য মুজদ আছে। ঐ খাদ্যে ৩০ জনের কতদিন যাবে?

সমাধান: 
৫০ জনের খাদ্য মুজদ আছে ১৫  দিনের
 ১ জনের খাদ্য মুজদ আছে  ৫০ × ১৫  দিনের
২৫ জনের খাদ্য মুজদ আছে  (৫০ × ১৫)/২৫  দিনের
                                               = ৩০  দিনের
৪১.
বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
গ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয়
ব্যাখ্যা
• বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং ভিয়েতনামের ট্রেড প্রমোশন কাউন্সিলের (ভিয়েট্রেড) পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ সালে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল তিন হাজার ৫৮০ কোটি ডলার। একই বছর ভিয়েতনামের রপ্তানির মোট পরিমাণ তিন হাজার ১০৮ কোটি ডলার।
- ডব্লিউটিওর পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ভিয়েতনামের কাছে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক দেশের মর্যাদা হারায় বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ১০০ কোটি ডলার মূল্যের পোশাক বেশি রপ্তানি করে এগিয়ে যায় ভিয়েতনাম। ওই বছর বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ৮০০ কোটি ডলার। ভিয়েতনামের ছিল দুই হাজার ৯০০ কোটি ডলার।
- ২০২১ সাল শেষে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৪৭২ কোটি ডলার বেশি। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পরবর্তী প্রতিবেদনে দ্বিতীয় অবস্থানের এই স্বীকৃতি পাওয়া যাবে। সদস্য দেশগুলোর রপ্তানি বাণিজ্যের বিশ্নেষণ নিয়ে প্রতিবছর জুনে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকে সংস্থাটি।

সূত্র: বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), সমকাল ও Daily Observer
৪২.
শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
  1. ক) ১০ই ফেব্রুয়ারী
  2. খ) ১০ই জানুয়ারী
  3. গ) ৩০শে মার্চ
  4. ঘ) ৩০শে ফেব্রুয়ারী
সঠিক উত্তর:
খ) ১০ই জানুয়ারী
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ই জানুয়ারী
ব্যাখ্যা
• ১৯৭২সালে ৮ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়।
- সেদিনই তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেন এবং লন্ডনে হোটেলে অবস্থানকালে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব মিডিয়ার মুখোমুখি হন।
- ৯ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে দেখা করেন।
- ঢাকায় ফেরার পূর্বে তিনি নয়াদিল্লীতে কিছুসময় অবস্থান করেন। ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিমান বন্দরে সাদর অভ্যর্থনা জানান।
- ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের বুকে ফিরে আসেন। সেদিন বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে অবিস্মরণীয় সংবর্ধনা জানায়। লক্ষ জনতার হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্নাত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে আসেন এবং অশ্রুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
- ১২ জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

সূত্র: mujib100.gov.bd ও বাংলাপিডিয়া
৪৩.
নিচে উল্লেখিত কোন জেলার সাথে মায়ানমারের সীমানা রয়েছে?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) চট্টগ্রাম
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
ক) রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাঙ্গামাটি
ব্যাখ্যা
বান্দরবান ও রাঙ্গামাটি জেলার সাথে মায়ানমারের সীমানা রয়েছে।

• ভারত ও মিয়ারমার এদুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
- বাংলাদেশের মোট ৩২ টি জেলার সাথে দেশ দুটির সীমানা রয়েছে।
- ভারতের সাথে ৩০ টি জেলা এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলার সীমানা রয়েছে।
- মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার।
- রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের  সীমানা রয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া
৪৪.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়?
  1. ক) ৬ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ২০ জন
সঠিক উত্তর:
গ) ৭ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ জন
ব্যাখ্যা
• বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়।
১. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
২. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
৩. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
৪. বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন
৫. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
৬. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ
৭. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ

সূত্র: বাংলাপিডিয়া
৪৫.
স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃত দানকারী দেশ কোনটি?
  1. ক) জাপান
  2. খ) বৃটেন
  3. গ) নেপাল
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
ঘ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুটান
ব্যাখ্যা
• ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০-১১.৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়
৪৬.
বাংলাদেশে সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
  1. ক) সিডর
  2. খ) আইলা
  3. গ) বুলবুল
  4. ঘ) সিত্রাং
সঠিক উত্তর:
ঘ) সিত্রাং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিত্রাং
ব্যাখ্যা
• বাংলাদেশে সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম সিত্রাং।
- অক্টোবর ২০২২ সালে  ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত আনে।
- ঘূর্ণিঝড়টি ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গেছ।
- ৪১৯ ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে৷
 চার কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে ৮০ লাখ গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন৷ 

• কীভাবে নামকরণ হয় ঘূর্ণিঝড়ের?
- বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে।
- যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ।
- দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।
- একসময় ঝড়গুলোকে নানা নম্বর দিয়ে শনাক্ত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতো।
- ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো।
- এ কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়।
- সে সময় আটটি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। সেই তালিকায় থাকা একটি নামই সিত্রাং।
- এর আগে থেকেই যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ করা হতো।

• ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হলেও আটলান্টিক মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বলা হয় টাইফুন।

সূত্র: বিবিসি বাংলা

 
৪৭.
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
  1. ক) লক্ষীপুর
  2. খ) যশোর
  3. গ) ঢাকা
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
খ) যশোর
উত্তর
সঠিক উত্তর:
খ) যশোর
ব্যাখ্যা
• ২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবাকেন্দ্র চালু হওয়ার পর তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে ‘বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা’ হিসেবে ঘোষণা দেন।
- সে সময় তিনি ‘ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম’-এর উদ্বোধন করেন। এ সিস্টেমের আওতায় যশোর জেলার ২৩২টি সরকারি দপ্তরে যেকোনো সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়।

সূত্র: bdembassyusa.org ও প্রথম আলো
৪৮.
২০২২-সাফ মহিলা ফুটবল চ্যাম্পীয়নশীপে বাংলাদেশ নেপালকে কত গোলে হারিয়েছিল?
  1. ক) 1-3
  2. খ) 3-1
  3. গ) 1-0
  4. ঘ) 1-2
সঠিক উত্তর:
খ) 3-1
উত্তর
সঠিক উত্তর:
খ) 3-1
ব্যাখ্যা
• নেপালকে ৩–১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল বাংলাদেশ।
• প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।

সূত্র: Bangladesh Football Federation ও প্রথম আলো
৪৯.
নিচের কোন সালের ফেব্রুয়ারী মাস ২৯ দিন?
  1. ক) ২০২৩
  2. খ) ২০২৪
  3. গ) ২০২৫
  4. ঘ) ২০২৬
সঠিক উত্তর:
খ) ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সালের ফেব্রুয়ারী মাস ২৯ দিন?

সমাধান: 
লিপ ইয়ার হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস হবে ২৯ দিনে হবে।
৫০.
৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) ০
  2. খ) ৯০০০০
  3. গ) ১
  4. ঘ) ৯০০০১
সঠিক উত্তর:
গ) ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান: 
৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
অন্তর = (১০০০০ - ৯৯৯৯) = ১
৫১.
এক ব্যক্তি আয়ের ৫% আয়কর দেন। তিন ৬০০ টাকা আয়কর দিলে মোট আয় কত?
  1. ক) ২০০০০
  2. খ) ১৫০০০
  3. গ) ১২০০০
  4. ঘ) ১০০০০
সঠিক উত্তর:
গ) ১২০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি আয়ের ৫% আয়কর দেন। তিন ৬০০ টাকা আয়কর দিলে মোট আয় কত?

সমাধান:
৫ টাকা আয়কর দিলে মোট আয় = ১০০ টাকা 
১ টাকা আয়কর দিলে মোট আয় = ১০০/৫ টাকা
৬০০ টাকা আয়কর দিলে মোট আয় = (১০০ × ৬০০)/৫ টাকা  
                                                        = ১২০০০ টাকা
৫২.
a - b = 3, ab =4 হলে, a2 + b2 এর মান কত?
  1. ক) 12
  2. খ) 15
  3. গ) 17
  4. ঘ) 20
সঠিক উত্তর:
গ) 17
উত্তর
সঠিক উত্তর:
গ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3, ab =4 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান: 
a - b = 3
ab =4 

a2 + b2 = (a - b)2 + 2ab
             = 32 + 2 × 4
             = 9 + 8
             = 17
৫৩.
a + b = 9, a - b = 7, হলে ab এর মান কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 9, a - b = 7, হলে ab এর মান কত?

সমাধান: 
a + b = 9
a - b = 7
এখন 
4ab = (a + b)2 - (a - b)2
4ab  = 92 - 7
4ab  = 81 - 49
4ab = 32
ab = 8
৫৪.
a = b হলে, a3 - ‍7a2b + 7ab2 - b3 = কত?
  1. ক) 2b
  2. খ) 0
  3. গ) 8a
  4. ঘ) 6b
সঠিক উত্তর:
খ) 0
উত্তর
সঠিক উত্তর:
খ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: a = b হলে, a3 - ‍7a2b + 7ab2 - b3 = কত?
সমাধান: 
a = b

প্রদত্ত রাশি = a3 - ‍7a2b + 7ab2 - b3 
                  = b3 - 7.b2.b + 7.b.b2 - b3
                  = b3 - 7b3 + 7b3 - b3
                  = 8b3 - 8b3
                  = 0
৫৫.
X2 - 16 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে?
  1. ক) (x2 - 4) (ax2 - 4)
  2. খ) (x + 4) (x - 4)
  3. গ) (x + 2) (x - 2)
  4. ঘ) (x2 + 16) (x2 - 16)
সঠিক উত্তর:
খ) (x + 4) (x - 4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x + 4) (x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 16 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে?

সমাধান: 
x2 - 16 =x2 - 42
             = (x + 4) (x - 4)
৫৬.
x + 1/x = 6 হলে (x - 1/x)2 এর মান কত?
  1. ক) 32
  2. খ) 30
  3. গ) 34
  4. ঘ) 28
সঠিক উত্তর:
ক) 32
উত্তর
সঠিক উত্তর:
ক) 32
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 6 হলে (x - 1/x)2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = 6

(x - 1/x)2 = (x+ 1/x)2 - 4.x.(1/x)
                = 62 - 4
                = 36 - 4
                = 32
৫৭.
একটি সংখ্যার ৩ গুণের সাথে এর দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ১৪
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৩ গুণের সাথে এর দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি ক
প্রশ্নমতে,
 ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ১৮
৫৮.
৩ টার সময় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটায় অন্তর্ভুক্ত কোণ কত?
  1. ক) ১৮০°
  2. খ) ১১৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
গ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ টার সময় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটায় অন্তর্ভুক্ত কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোণের পরিমাণ:
= │(11M - 60H)/2│
= │(11 × 0 - 60 × 3)/2│
= │0 - 180)/2│
= │- 180/2│
= 90°
৫৯.
The main two components of CPU are-
  1. ক) Control Unit & ALU
  2. খ) ALL & BUS
  3. গ) Control Unit & Register
  4. ঘ) Registers & Main Memory
সঠিক উত্তর:
ক) Control Unit & ALU
উত্তর
সঠিক উত্তর:
ক) Control Unit & ALU
ব্যাখ্যা
- CPU এর পূর্ণরুপ Central Processing Unit
- কম্পিউটার ব্রেইন বা মস্তিস্ক বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- এটিই সবকিছুর নিয়ন্ত্রক। 

দুইটি প্রধান অংশ নিয়ে মূলত CPU গঠিত। যথা :
- ALU (Arithmetic Logic Unit),
- Control Unit 
 
There are 2 parts of the CPU: The ALU and Control Unit.
The Arithmetic Logic Unit (ALU) performs arithmetic operations (such as addition and subtraction) and logical operations (such as comparing two values).
The Control Unit deciphers and carries out instructions.

উৎস: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
৬০.
কমিউনিটি ক্লিনিক থেকে নিচের কোন সেবাটি দেয়া হয় না?
  1. ক) প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব
  2. খ) সাধারণ রোগ ও জখম চিকিৎসা
  3. গ) সিজারিয়ান অপারেশন
  4. ঘ) পরিবার পরিকল্পনা সম্পর্কিত পরামর্শ
সঠিক উত্তর:
গ) সিজারিয়ান অপারেশন
উত্তর
সঠিক উত্তর:
গ) সিজারিয়ান অপারেশন
ব্যাখ্যা
- কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়ে থাকে। 
- এছাড়া ৩২ ধরনের ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিনামূল্যে বিতরণের ব্যবস্থা রয়েছে।
-  শুরুতে কমিউনিটি ক্লিনিকে ডেলিভারির ব্যবস্থা না থাকলেও পরবর্তী সময়ে কোনো কোনো ক্লিনিকে ঘরের কাছে সহজে সন্তান প্রসবের নিরাপদ স্থান হিসেবে জায়গা করে নিয়েছে।
 
- কমিউনিটি ক্লিনিক নির্মাণ লক্ষমাত্রা ১৩৮৬১ টি। 
- তন্মধ্যে ১০৬২৪ টি এইচপিএসপি এবং আরসিএইচসিআইবি এর আওতায় ২৭৫২ টি সহ মোট নির্মিত কমিউনিটি ক্লিনিকের সংখ্যা দাড়ায় ১৩৩৭৬ টি। 
 
উৎস : কমিউনিটি ক্লিনিক ওয়েবসাইট, সময় নিউজ 
৬১.
কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়?
  1. ক) ভিটামিন- কে
  2. খ) ভিটামিন- এ
  3. গ) ভিটামিন- ডি
  4. ঘ) ভিটামিন- বি-12
সঠিক উত্তর:
গ) ভিটামিন- ডি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন- ডি
ব্যাখ্যা
- রিকেটস এবং অস্টিওম্যালাসিয়া হয় ভিটামিন- ডি এর অভাবে।
- ভিটামিন বি-১২ বা সায়ানোকোবালামিনের অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
- রাতকানা রোগ হয় ভিটামিন-এ এর অভাবে।
- অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে ভিটামিন- কে এর অভাবে।

সূত্র: মাধমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৬২.
স্কার্ভি রোগের লক্ষণ কী?
  1. ক) ঘুম না হওয়া
  2. খ) মাড়ি থেকে রক্ত পড়া
  3. গ) হাড় ক্ষয় হওয়া
  4. ঘ) রাতকানা
সঠিক উত্তর:
খ) মাড়ি থেকে রক্ত পড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মাড়ি থেকে রক্ত পড়া
ব্যাখ্যা
- ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি রোগ হয়। 
- ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। 
 
এসকরবিক এসিডের অভাবজনিত অবস্থা :
১। ভিটামিন সি এর দীর্ঘদিনের অভাবে স্কার্ভি রোগ হয়। স্বার্ভি রোগে দাঁতের মাড়ি ফুলে স্পঞ্জের মতো হয়ে যায়, রক্তক্ষরণ হয়, গোড়া আলগা ও নরম হয়ে যায়, অনেক সময় দাঁত পড়ে যায়।
২। ত্বক খসখসে হয়, ফুসকুড়ি ওঠে এবং ত্বক চুলকায়।
৩। অস্থি দুর্বল হয় ও অস্থি সন্ধিতে বা গাঁটে ব্যথা হয়, অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়।
৪। লৌহের পরিশোষণ ব্যাহত হয় ও রক্তস্বল্পতা দেখা দেয়।
৫। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয় ।
৬। রক্তবাহী নালী ক্ষতিগ্রস্থ হয়ে ত্বকের ভিতরে ও বাইরে রক্তক্ষরণ হতে পারে।
৭। ক্ষধামন্দা অলসতা খিটখিটে মেজাজ পরিলক্ষিত হয়।
 
উৎস : গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৩.
কোন ভিটামিনের অভাবে 'বেরিবেরি' রোগ হয়?
  1. ক) ভিটামিন- কে
  2. খ) ভিটামিন- বি
  3. গ) ভিটামিন- ডি
  4. ঘ) ভিটামিন- ই
সঠিক উত্তর:
খ) ভিটামিন- বি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিটামিন- বি
ব্যাখ্যা
- ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
- ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
- এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
- ভিটামিন- কে(K) এর অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।

উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।