পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes২২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পরীক্ষা - ৬ সাধারণ বিজ্ঞান টপিকসমূহ: ভৌত বিজ্ঞান - রসায়ন বিষয়ক: ১. পদার্থের অবস্থা ও ধর্ম, পারমাণবিক গঠন, মৌলিক কণা, মৌলের ধর্ম, পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন, সাধারণ রাসায়নিক বিক্রিয়া, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়। ২. মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, পদার্থের দ্রবণ ধর্ম ও দ্রাব্যতা, সাবানের কাজ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন, তড়িৎ কোষ, অজৈব ও জৈব যৌগ, পলিমার। ভৌত বিজ্ঞান - পদার্থ বিষয়ক: ১. ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, আধুনিক পদার্থবিজ্ঞান, পদার্থের চৌম্বকত্ব, তড়িৎ চৌম্বক ও তাড়িত চৌম্বকীয় আবেশ, তরঙ্গ এবং শব্দ, শক্তি। ২. কাজ, শক্তি ও ক্ষমতা; তাপ ও তাপগতি বিদ্যা, পদার্থের গ্যাসীয় ধর্ম, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, আলোক বিজ্ঞান ও আলোক যন্ত্রপাতি, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা। আধুনিক বিজ্ঞান: ১. পৃথিবী সৃষ্টির ইতিহাস, মহাকর্ষ-অভিকর্ষ, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা, বিভিন্ন রশ্মি ও তার ব্যবহার, ইলেক্ট্রনিক্স, মহাকাশ ও জ্যাতির্বিজ্ঞান, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান ইত্যাদি। উৎস: ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পদার্থ বিজ্ঞান ও রসায়ন বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
অম্লধর্মী বাদামী গ্যাস কোনটি?
  1. N2O
  2. NO2
  3. N2O3
  4. N2O5
সঠিক উত্তর:
NO2
উত্তর
সঠিক উত্তর:
NO2
ব্যাখ্যা
• NO₂ অম্লধর্মী বাদামী গ্যাস।

- NO₂ একটি বাদামী বর্ণের গ্যাস, যা বায়ুর সংস্পর্শে দৃশ্যমান হয়।
- এটি সাধারণত বায়ুদূষণের অন্যতম প্রধান উপাদান হিসেবে পরিচিত।
- NO₂ পানির(H₂O) এর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড (HNO₃) এবং নাইট্রাস অ্যাসিড (HNO₂) উৎপন্ন করে, যা অম্লীয়।
     2NO2 ​+ H2​O → HNO3 ​+ HNO2
- এর অর্থ, NO₂ পানির সাথে মিশে অম্ল তৈরি করে, তাই এটি অম্লধর্মী গ্যাস।

উৎস: রসায়ন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
কোন ধাতুকে পোড়ালে ইটের ন্যায় লাল বর্ণের শিখা দেখা যায়?
  1. ক্যালসিয়াম
  2. সোডিয়াম
  3. পটাসিয়াম
  4. কপার
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
ব্যাখ্যা
• যখন ক্যালসিয়াম (Calcium) ধাতুকে পুড়ানো হয়, তখন তা ইটের ন্যায় লাল বর্ণের শিখা উৎপন্ন করে।
- এটি মূলত ক্যালসিয়াম আয়ন দ্বারা নির্গত তাপের কারণে।
- ক্যালসিয়ামের জন্য এই শিখার বর্ণ বিশেষভাবে চিহ্নিতকরণ এবং এটি কেমিক্যাল পরীক্ষায় ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- সোডিয়াম → সোডিয়াম ধাতু আম্বর (Yellow) বা কমলা রঙের শিখা উৎপন্ন করে।
- পটাসিয়াম → পটাসিয়াম ধাতু হালকা বেগুনি (Lilac) শিখা উৎপন্ন করে।
- কপার → কপার ধাতু সবুজ (Green) রঙের শিখা উৎপন্ন করে।

উৎস: রসায়ন ১ম পত্র, একাদশ- দ্বাদশ শ্রেণি।
.
ওজোনস্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?
  1. ক্লোরিন
  2. ফ্লোরিন
  3. ব্রোমিন
  4. হাইড্রোজেন
সঠিক উত্তর:
ক্লোরিন
উত্তর
সঠিক উত্তর:
ক্লোরিন
ব্যাখ্যা
• ক্লোরিন (Cl) ওজোনস্তর ধ্বংসের মূল কারণ।
- ওজোনস্তর (O₃) আমাদের বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে অবস্থিত, যা ক্ষতিকর অতিবেগুনি (UV) রশ্মি শোষণ করে আমাদের রক্ষা করে।
- কিছু নির্দিষ্ট গ্যাস ওজোনস্তর ধ্বংস করতে পারে, যার মধ্যে ক্লোরোফ্লুরোকার্বন (CFCs) অন্যতম।
- CFCs-এর প্রধান উপাদান ক্লোরিন। 
- ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগগুলোর মধ্যে ক্লোরিন থাকে, যা যখন স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছে UV রশ্মির কারণে ভেঙে যায়, তখন ক্লোরিন পরমাণু মুক্ত হয়।
- মুক্ত Cl (ক্লোরিন পরমাণু) ওজোনের (O₃) সাথে বিক্রিয়া করে ওজোনস্তর ক্ষয় করে।

উৎস: ব্রিটানিকা।
.
নিষ্ক্রিয় গ্যাস কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
• নিষ্ক্রিয় গ্যাস:
- পর্যায় সারণির 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস (Inert Gases) বলা হয়।
- নিষ্ক্রিয় গ্যাস ৭টি।

• মৌলগুলো হলো:
- হিলিয়াম (He),
- নিয়ন (Ne),
- আর্গন (Ar),
- ক্রিপ্টন (Kr),
- জেনন (Xe),
- রেডন (Rn) এবং
- ওগানেসন (Og)।

- এগুলোর মধ্যে প্রথম ৬টি প্রকৃতিতে প্রাপ্ত।
- ওগানেসন (Og) পরীক্ষাগারে তৈরি এবং তেজস্ক্রিয়।
- এই মৌলগুলোর সবচেয়ে বাইরের শক্তিস্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে বলে এরা ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে চায় না।
- রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়ায় এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলে।
- নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে।

উৎস: রসায়ন, ৯ম-১০ম শ্রেণি।
.
নিচের কোনটি এসি কারেন্টের বৈশিষ্ট্য?
  1. শুধু একদিকে চলে
  2. ব্যাটারি থেকে উৎপন্ন হয়
  3. সময়ের সাথে দিক পরিবর্তন হয়
  4. সময়ের সাথে দিক পরিবর্তন হয় না
সঠিক উত্তর:
সময়ের সাথে দিক পরিবর্তন হয়
উত্তর
সঠিক উত্তর:
সময়ের সাথে দিক পরিবর্তন হয়
ব্যাখ্যা
• AC (Alternating Current) বা পরিবর্তীধারার মূল বৈশিষ্ট্য হলো এটি সময়ের সাথে দিক পরিবর্তন করে।

• AC কারেন্টের বৈশিষ্ট্য:
- AC কারেন্ট নির্দিষ্ট সময় পরপর তার দিক পরিবর্তন করে।
- সাধারণত ৫০ Hz বা ৬০ Hz ফ্রিকোয়েন্সিতে চলে (যেমন: আমাদের গৃহস্থালির বিদ্যুৎ সরবরাহ ৫০ Hz)।
- অর্থাৎ, প্রতি সেকেন্ডে ৫০ বা ৬০ বার দিক পরিবর্তন করে।
- AC কারেন্ট জেনারেটর (Alternator) থেকে উৎপন্ন হয়, ব্যাটারি থেকে নয়।
- এর তরঙ্গধারা সাইন ওয়েভ (Sinusoidal Wave) আকারে ওঠানামা করে।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ- দ্বাদশ শ্রেণি এবং ব্রিটানিকা
.
নিচের কোন ধাতুটির পারমানবিক ভর পানি অপেক্ষা কম?
  1. অ্যালুমিনিয়াম
  2. সোডিয়াম
  3. ম্যাগনেসিয়াম
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
- পানি (H₂O) এর পারমাণবিক ভর ১৮ (1 পরমাণু হাইড্রোজেন = 1, 1 পরমাণু অক্সিজেন = 16)।
- অ্যালুমিনিয়াম (Al): পারমাণবিক ভর = 27।
- সোডিয়াম (Na): পারমাণবিক ভর = 23।
- ম্যাগনেসিয়াম (Mg): পারমাণবিক ভর = 24.3। 
• সুতরাং সবগুলো পদার্থের পারমানবিক ভর পানি অপেক্ষা বেশি।

উৎস: রসায়ন, নবম - দশম শ্রেণি।
.
আমলকিতে কোন এসিড থাকে?
  1. স্যালিসাইলিক এসিড
  2. অ্যাসকরবিক এসিড
  3. টারটারিক এসিড
  4. ফরমিক এসিড
সঠিক উত্তর:
অ্যাসকরবিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসকরবিক এসিড
ব্যাখ্যা
• আমলকিতে থাকে অ্যাসকরবিক এসিড।

• বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব
এসিড:
- পিঁপড়ার কামড়ে ফরমিক এসিড থাকে।
- আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড।
- তেঁতুলে থাকে টারটারিক এসিড।
- আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড।
- স্যালিসাইলিক এসিড পাওয়া যায় আঙ্গুর, স্ট্রবেরি, বরই ইত্যাদি ফলে।

উৎস:  বিজ্ঞান, অষ্টম শ্রেণি ও ব্রিটানিকা।
.
কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার?
  1. পলিথিন
  2. ব্যাকেলাইট
  3. ফাইবার গ্লাস
  4. মেলামাইন
সঠিক উত্তর:
পলিথিন
উত্তর
সঠিক উত্তর:
পলিথিন
ব্যাখ্যা
• কৃত্রিম পলিমার:
• পরীক্ষাগারে কৃত্রিমভাবে প্রস্তুত পলিমার সমূহ এ জাতীয় পলিমার।
যেমন- পলিইথিলিন, পলিস্ট্যারিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), নাইলন, টেফলন, টেরিলিন ইত্যাদি।
- গঠন ও তাপীয় বেশিষ্ট্যের উপর ভিত্তি করে কৃত্রিম পলিমারকে আবার দুই শ্রেণিতে ভাগ করা হয়।
যেমন-
• থার্মোপ্লাস্টিক পলিমার:
- এটি সহজেই গলানো ও পুনরায় ব্যবহার করা যায়।
- সাধারণত প্লাস্টিক ব্যাগ, বোতল, পাইপ, তারের আবরণে ব্যবহৃত হয়।
- এটি নরম ও নমনীয় (flexible) হওয়ায় সহজে আকৃতি পরিবর্তন করা যায়।
- উদাহরণ: পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, পলিথিন

• থার্মোর্সেটিং প্লাস্টিক:

- থার্মোসেটিং প্লাষ্টিকের ক্ষেত্রে এরা অপেক্ষাকৃত শক্ত ও কম নমনীয় হয়।
- তাপ প্রয়োগে এগুলো গলে যায় না বরঞ্চ কালো কয়লায় পরিণত হয়।
যেমন- ব্যাকেলাইট,মেলামাইন, ফাইবার গ্লাস, কৃত্রিম রেজিন ইত্যাদি।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আলো যে সাতটি বর্ণের সমষ্টি, এটা কে প্রমাণ করেন?
  1. আইনস্টাইন
  2. নিউটন
  3. ম্যাক্সওয়েল
  4. গ্যালিলিও
সঠিক উত্তর:
নিউটন
উত্তর
সঠিক উত্তর:
নিউটন
ব্যাখ্যা
• আইজ্যাক নিউটন প্রথম প্রমাণ করেন যে সাদা আলো আসলে সাতটি রঙের সমন্বয়ে গঠিত।

• 1672 সালে নিউটনের প্রিজম পরীক্ষা:
- তিনি একটি প্রিজমের মাধ্যমে সূর্যের আলো পাঠিয়ে দেখেন যে এটি সাতটি আলাদা রঙে বিভক্ত হয়।
- এই সাতটি রঙ হলো: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা, লাল (VIBGYOR)
- নিউটন দ্বিতীয় একটি প্রিজম ব্যবহার করে আলাদা রঙগুলো আবার মিলিয়ে সাদা আলো তৈরি করেন।
- এটি প্রমাণ করে যে সাদা আলো আসলে সাতটি রঙের সমষ্টি।

উৎস: ব্রিটানিকা।
১০.
রাডারে ব্যবহৃত তড়িৎ চৌম্বক তরঙ্গ কোনটি?
  1. এক্স-রে
  2. মাইক্রোওয়েভ
  3. রেডিও তরঙ্গ
  4. অবলোহিত রশ্মি
সঠিক উত্তর:
মাইক্রোওয়েভ
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোওয়েভ
ব্যাখ্যা
• মাইক্রোওয়েভ:
- মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে দ্রুত খাবার গরম বা রান্না করা যায়।
- রাডার সিস্টেমে মাইক্রোওয়েভ ব্যবহার করে বস্তুর দূরত্ব, গতি এবং অবস্থান নির্ধারণ করা হয়।
- মাইক্রোওয়েভ ওয়াই-ফাই, ব্‌লুটুথ এবং অন্যান্য ওয়‍্যারলেস প্রযুক্তিতে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
• এক্স-রে:
- বিভিন্ন প্রকার রোগের কারণ অনুসন্ধানে, ক্যান্সার কোষ ধ্বংসের জন্য এই রশ্মি ব্যবহার করা হয়।

• রেডিও তরঙ্গ:
- মোবাইল ফোন, বিমান চালনা, রেডিও এবং টিভি সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থায় এই তরঙ্গ ব্যবহৃত হয়।

• অবলোহিত রশ্মি:
- চিকিৎসা ক্ষেত্রে, কম্পন সংক্রান্ত বর্ণালী বিদ্যায় এবং অবলোহিত ফটোগ্রাফিতে এই তরঙ্গ ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
প্লাস্টার অফ প্যারিস বলা হয়-
  1. শুষ্ক ক্যালসিয়াম সালফেট
  2. শুষ্ক ক্যালসিয়াম কার্বনেট
  3. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম সালফেটের অণুকে
  4. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেটের অণুকে
সঠিক উত্তর:
শুষ্ক ক্যালসিয়াম সালফেট
উত্তর
সঠিক উত্তর:
শুষ্ক ক্যালসিয়াম সালফেট
ব্যাখ্যা
• প্লাস্টার অফ প্যারিস (Plaster of Paris - POP) হলো শুষ্ক ক্যালসিয়াম সালফেট।
- এটি ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট বা জিপসাম (Gypsum) কে গরম করে পানি মুক্ত করলে তৈরি হয়।

অন্যদিকে,
- শুষ্ক ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) → এটি চুনাপাথর (Limestone) বা মার্বেল নামে পরিচিত।
- দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম সালফেট (CaSO₄·2H₂O) → এটি জিপসাম (Gypsum), যা POP তৈরির মূল উপাদান।

উৎস: ব্রিটানিকা।
১২.
চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি?
  1. আলফা রশ্মি
  2. বিটা রশ্মি
  3. গামা রশ্মি
  4. এক্স রে
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) গামা রশ্মি ও ঘ) এক্স রশ্মি
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

• গামা রশ্মি:
- স্বল্পতম তরঙ্গদৈর্ঘ্য এবং সর্বোচ্চ শক্তির ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ।
- ফরাসি রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী পল ভিলার্ড ১৯০০ সালে গামা রশ্মি আবিষ্কার করেন। একে y দ্বারা প্রকাশ করা হয়।
- এ রশ্মি আধান নিরপেক্ষ।
- এই রশ্মি বিদ্যুৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।
- গামা রশ্মি একটি তেজস্ক্রিয় রশ্মি।
- এটি নির্গমনের ফলে কোনো প্রোটন, নিউট্রন বা ইলেকট্রনের সংখ্যার হ্রাস-বৃদ্ধি বা রূপান্তর ঘটে না।
- এই রশ্মির কোনো ভর নেই।
- আয়নিত করার ক্ষমতা সর্বনিম্ন ও ভেদন ক্ষমতা সর্বোচ্চ।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই?
  1. ইলেকট্রন
  2. প্রোটন
  3. নিউট্রন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নিউট্রন
উত্তর
সঠিক উত্তর:
নিউট্রন
ব্যাখ্যা
• হাইড্রোজেন (H) পরমাণু:
- হাইড্রোজেন মৌলের প্রতীক H এবং সংকেত H2
- হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১ এবং ভর সংখ্যাও ১।
- একটি হাইড্রোজেন পরমাণু বিশ্লেষণ করলে দেখা যায় যে, এখানে কেন্দ্রের বাইরে কক্ষপথে ১টি ইলেকট্রন এবং কেন্দ্রে ১টি প্রোটন অবস্থান করে।
- হাইড্রোজেন (প্রোটিয়াম) পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না।
- তবে হাইড্রোজেনের অন্য দুটি আইসোটোপ- ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম এর ক্ষেত্রে যথাক্রমে ১টি ও ২টি করে নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে।
- হাইড্রোজেন পরমাণু বলতে স্বাভাবিকভাবে প্রোটিয়াম কেই বোঝায়।

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৪.
আকাশে উজ্জ্বলতম তারা কোনটি?
  1. প্রক্সিমা সেন্টারাই
  2. লুব্ধক
  3. পলিক্স
  4. ডিমোস
সঠিক উত্তর:
লুব্ধক
উত্তর
সঠিক উত্তর:
লুব্ধক
ব্যাখ্যা

• লুব্ধক (Sirius):
- লুব্ধক (Sirius) হল রাত্রিকালীন আকাশে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল তারা।
- এটি পৃথিবী থেকে প্রায় ৮.৬ আলোকবর্ষ দূরে।
- লুব্ধক আসলে একটি যুগল তারকা (binary star system), যেখানে Sirius A ও Sirius B নামে দুটি তারা রয়েছে।

অন্যদিকে,
- প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র।
- (প্রক্সিমা সেন্টরাই (Proxima Centauri) হল পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র, যদি আমরা সূর্যকে গণনার বাইরে রাখি।)

- ডিমোস মঙ্গল গ্রহের একটি উপগ্রহ।
- পলিক্স এটি Gemini তারামণ্ডলের সবচেয়ে উজ্জ্বল তারকা।

উৎস: ব্রিটানিকা।

১৫.
মাটির pH কত হলে তাকে অ্যালকালিন(Alkaline) মাটি বলা হয়?
  1. 7
  2. 8
  3. 6
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
• মাটির pH মান নির্ধারণ করে সেটি অম্লীয় (Acidic), নিরপেক্ষ (Neutral), অথবা ক্ষারীয়/অ্যালকালিন (Alkaline) কিনা।
• সাধারণত, pH 7-এর বেশি হলে মাটিকে ক্ষারীয় (Alkaline) মাটি বলা হয়।

• pH মান অনুযায়ী মাটির ধরন:

• pH < 7 = অম্লীয় (Acidic) মাটি; 
• pH = 7 = নিরপেক্ষ (Neutral) মাটি; 
• pH > 7 = ক্ষারীয় বা অ্যালকালিন (Alkaline) মাটি; 

উৎস: রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৬.
গ্যালভানাজিং কী?
  1. লোহার উপর তামার প্রলেপ
  2. লোহার উপর সীসার প্রলেপ
  3. লোহার উপর দস্তার প্রলেপ
  4. দস্তার উপর সীসার প্রলেপ
সঠিক উত্তর:
লোহার উপর দস্তার প্রলেপ
উত্তর
সঠিক উত্তর:
লোহার উপর দস্তার প্রলেপ
ব্যাখ্যা
• গ্যালভানাইজিং প্রক্রিয়ায় সাধারণত লোহার উপর দস্তার প্রলেপ দেয়া হয়।

• গ্যালভানাইজিং:
- যে কোন ধাতুর উপর জিংকের (দস্তা) প্রলেপ দেয়াকে গ্যালভানাইজিং বলে।
- এ ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই।
- এটি ধাতুকে ক্ষয় ও জারক বিক্রিয়া থেকে রক্ষা করে, বিশেষ করে জলীয় বাষ্প, অক্সিজেন এবং অ্যাসিডিক পরিবেশে।
- লোহাকে গলিত দস্তায় ডুবিয়ে লোহার উপর দস্তার পাতলা প্রলেপ দেয়া হয়।

উৎস: রসায়ন, ৯ম-১০ম শ্রেণি।
১৭.
আলোর তরঙ্গতত্ত্ব কে উদ্ভাবন করেন?
  1. আইজ্যাক নিউটন
  2. ম্যাক্সওয়েল
  3. আইনস্টাইন
  4. হাইগেন
সঠিক উত্তর:
হাইগেন
উত্তর
সঠিক উত্তর:
হাইগেন
ব্যাখ্যা
• আলোকের প্রকৃতি সম্মন্ধে কয়েকটি জনপ্রিয় তত্ত্ব: 
• হাইগেনের তরঙ্গ তত্ত্ব:
- আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন হাইগেন।
- এই তত্ত্বের সাহায্যে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়; কিন্তুসমবর্তন ব্যাখ্যা করা যায় না।

• নিউটনের কণিকা তত্ত্ব:
- এই তত্ত্বে সাহায্যে ঋজুগতি প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়; কিন্তু ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ ব্যাখ্যা করা যায় না।

• ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব :
- এই তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায়; কিন্তু ফটো-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না।

• আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব:
- এই তত্ত্বের সাহায্যে কৃষ্ণবস্তু বিকিরণ, ফটো-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়; কিন্তু ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ব্যাখ্যা করা যায় না।

উৎস: পদার্থ বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি ও ব্রিটানিকা।
১৮.
সাধারণ খাওয়ার স্যালাইনে কী থাকে?
  1. 9% NaCl
  2. 0.9% NaCl
  3. 0.7% NaCl
  4. 7% NaCl
সঠিক উত্তর:
0.9% NaCl
উত্তর
সঠিক উত্তর:
0.9% NaCl
ব্যাখ্যা
• সাধারণ খাওয়ার স্যালাইনে  0.9% NaCl আছে।

• খাওয়ার স্যালাইন:
- খাওয়ার স্যালাইন (Oral Rehydration Saline/Orsaline) শরীরের পানি ও লবণের (Electrolytes) ঘাটতিপূরণ করার জন্য মুখে গ্রহনযোগ্য লবণ ও গ্‌লুকোজ মিশ্রিত পানি।
- ডায়রিয়া/কলেরায় ঘন ঘন পাতলা পায়খানার কারণে অতি অল্প সময়ে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়।
- বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়।
- তখন খাওয়ার স্যালাইন ব্যবহার করা হয়।
- নরমাল স্যালাইনে পানি, সোডিয়াম, পটাশিয়াম ও গ্লুকোজ বা শর্করা থাকে।
- প্রতি লিটার নরমাল স্যালাইনে ০.৯% সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজের পরিমাণ ২০ গ্রামের বেশি নয় এবং এর প্রায় পুরোটাই অন্ত্রে লবণ শোষণে ব্যবহৃত হয়ে যায়।

উৎস: বাংলাপিডিয়া।
১৯.
মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ-
  1. ভূপৃষ্ঠে
  2. ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীরে
  3. এভারেস্টের চূড়ায়
  4. ভূকেন্দ্রে
সঠিক উত্তর:
ভূপৃষ্ঠে
উত্তর
সঠিক উত্তর:
ভূপৃষ্ঠে
ব্যাখ্যা
• অভিকর্ষজ ত্বরণের মান:
- অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ।
- ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় এর মান তত কমতে থাকে।
- এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম।
- মেরু অঞ্চলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
- পৃথিবীর কেন্দ্রে এ এর মান শূন্য।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
২০.
নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপাতিত হয় না?
  1. বেজয়িক এসিড
  2. আয়োডিন
  3. নিশাদল
  4. বেনজিন
সঠিক উত্তর:
বেনজিন
উত্তর
সঠিক উত্তর:
বেনজিন
ব্যাখ্যা
• বেনজিন ঊর্ধ্বপাতিত হয় না।
- কারণ এটি কঠিন নয়, বরং একটি উদ্বায়ী তরল, যা গরম করলে বাষ্পে পরিণত হয়।

• ঊর্ধ্বপাতন:

- যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।
যেমন -
• বেজয়িক এসিড,
• নিশাদল (NH4CI),
• কপূর (C10H16O),
• ন্যাপথলিন (C10H8),
• কার্বন ডাই-অক্সাইড (CO₂),
• আয়োডিন (I2),
• অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AICI₃)।
- এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়।
- এই পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
২১.
১ ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট?
  1. ৩২.৬
  2. ৩২.৪
  3. ৩২.৮
  4. ৩৩.৮
সঠিক উত্তর:
৩৩.৮
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৮
ব্যাখ্যা
• ১ ডিগ্রি সেলসিয়াস = ৩৩.৮ ডিগ্রি ফারেনহাইট।

- সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো-
- C/5 = (F-32)/9 [C = সেলসিয়াস তাপমাত্রা, F = ফারেনহাইট তাপমাত্রা]।
এখানে,
1/5 = (F-32)/9
∴ F = 33.8 

উল্লেখ্য,
- -40 ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রা এবং ফারেনহাইট তাপমাত্রা সমান।
- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯° সেলসিয়াস।

উৎস: ব্রিটানিকা।
২২.
নিচের কোন হ্যালোজেন এসিডটি বেশি শক্তিশালী?
  1. HI
  2. HBr
  3. HF
  4. HCl
সঠিক উত্তর:
HI
উত্তর
সঠিক উত্তর:
HI
ব্যাখ্যা
• হ্যালোজেন এসিড:
- হ্যালোজেন গ্রুপের এসিডগুলোর শক্তি তাদের H—X বন্ধনের (Bond Strength) দুর্বলতা এবং হাইড্রোজেন আয়ন (H⁺) মুক্ত করার ক্ষমতার উপর নির্ভর করে।
- এসিডের শক্তি: HI > HBr > HCl > HF।
- HI হ্যালোজেন এসিডটি বেশি শক্তিশালী।
- হাইড্রোজেন এবং আয়োডিন পরমাণুর মধ্যে বন্ধন দীর্ঘ এবং দুর্বল, তাই এটি সহজেই H⁺ আয়ন মুক্ত করে।
- আয়োডিনের বড় পরমাণু ব্যাসার্ধ (Atomic Radius) থাকার কারণে এটি H⁺ আয়নকে সহজে আলাদা করতে পারে, যা এসিডের শক্তি বাড়ায়।
- হ্যালোজেন গ্রুপের নিচের দিকে নামার সাথে সাথে এসিডের শক্তি বাড়ে। কারণ বন্ধনের শক্তি দুর্বল হয় এবং H⁺ আয়ন সহজে মুক্ত হয়।

উৎস: রসায়ন ১ম পত্র একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৩.
পরমশূন্য তাপমাত্রা কত?
  1. - ২৭৩ ডিগ্রি সেলসিয়াস
  2. ২৭৩ কেলভিন
  3. - ২৭৩ কেলভিন
  4. শূন্য ডিগ্রি সেলসিয়াস
সঠিক উত্তর:
- ২৭৩ ডিগ্রি সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
- ২৭৩ ডিগ্রি সেলসিয়াস
ব্যাখ্যা
• পরমশূন্য তাপমাত্রা:
- যে তাপমাত্রায় গ্যাসের আয়তনের বিলুপ্তি ঘটে অর্থাৎ আয়তন শূন্য হয়ে যায়, সে তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে।
- পরমশূন্য তাপমাত্রা হলো: -২৭৩°C বা শূণ্য কেলভিন।
- পরমশূন্য তাপমাত্রা গ্যাসের প্রকৃতি ও চাপের উপর নির্ভর করে না।
- পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের স্থানান্তর গতি শূন্য হয়, গ্যাসের অণুসমূহের স্থানান্তরণ একেবারে স্তব্দ হয়ে যায়।
- এ সময় অণুসমূহ পরস্পরের খুবই নিকটে আসে, ফলে আয়তন খুবই কম হয়।
- পরমশূন্য তাপমাত্রায় কম্পন গতির জন্য পদার্থের যে শক্তি অবশিষ্ট থাকে, তাকে শূন্য বিন্দু শক্তি বলা হয়।

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ- দ্বাদশ শ্রেণি হাজারী নাগ।