পরীক্ষা আর্কাইভ

Probashi Kallayn Bank Ltd. - Senior Officer

পরীক্ষাUnlistedতারিখ১২ জানুয়ারি, ২০১৮সময়50 minutes৭৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭৮
সিলেবাস
Probashi Kallayn Bank Ltd. Post Name: Senior Officer (গ্রেড-৯) Exam Date: 12.01.2018
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Probashi Kallayn Bank Ltd. - Senior Officer

Unlisted · ১২ জানুয়ারি, ২০১৮ · ৭৮ প্রশ্ন

.
নিচের কোনটি প্রবন্ধের বই?
  1. ক) পল্লী-সমাজ
  2. খ) দিবারাত্রির কাব্য
  3. গ) কালান্তর
  4. ঘ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা
'কালান্তর' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধের সংকলন।

অন্যদিকে,
- 'পল্লী-সমাজ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
- 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
- 'মৃত্যুক্ষুধা' কাজী নজরুল ইসলামের উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সৌম্য’- এর বিপরীত শব্দ কি?
  1. ক) অসুন্দর
  2. খ) কুৎসিত
  3. গ) কাপুরুষ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
সৌম্য এর বিপরীত শব্দ - উগ্র।
সুন্দর এর বিপরীত শব্দ - কুৎসিত।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
কোনটি সঠিক?
  1. ক) ভদ্রতাচিত
  2. খ) ভদ্রতচিত
  3. গ) ভদ্রচিত
  4. ঘ) ভদ্রাচিত
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর - ভদ্রোচিত।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
ভদ্রোচিত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: ভদ্র + উচিত।
অর্থ:
- ভদ্রলোকের পক্ষে শোভনীয়,
- ভদ্রজনোচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘বকলম’ শব্দটি বাংলা ভাষায় এসেছে-
  1. ক) ফারসি ভাষা থেকে
  2. খ) আরবী ভাষা থেকে
  3. গ) হিন্দি ভাষা থেকে
  4. ঘ) বর্মি ভাষা থেকে
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বকলম (বিশেষ্য) মিশ্র শব্দ।
-ফারসি 'ব' এবং আরবি 'কলম' থেকে এসেছে 'বকলম' শব্দটি। 

অর্থ:
- লিখতে পারেনা এমন ব্যক্তির পক্ষে যে স্বাক্ষর করে।
-------------------
প্রশ্নটি (Probashi Kallayn Bank Ltd. Post Name: Senior Officer Exam Date: 12.01.2018) - এর ছিলো। অপশনে যেহেতু মিশ্র শব্দ (ফারসি+আরবি) দেওয়া নেই, তাই এখানে প্রধান শব্দ 'কলম' আরবি থেকে আসায় অধিক গ্রহণযোগ্য উত্তর 'আরবি নেওয়া হয়েছে। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘এপিটাফ’ শব্দের অর্থ-
  1. ক) শোক কবিতা
  2. খ) গীতিকা
  3. গ) সমাধি-লিপি
  4. ঘ) মানপত্র
ব্যাখ্যা
• Epitaph এর বাংলা পরিভাষা - সমাধি-লিপি/ সমাধিস্তম্ভ-লিপি/ সমাধিফলক।
অর্থ: মৃত ব্যক্তিদের সমাধি সৌধে বা কবরস্থানে কিছু গুরুত্বপূর্ণ লেখা থাকে তাকেই সমাধি-লিপি বলে।

উৎস: বাংলা একাডেমি অভিধান; অক্সফোর্ড ডিকশনারি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
  1. ক) সব্যসাচী
  2. খ) প্রত্যুদগমন
  3. গ) কিংকর্তব্যবিমূঢ়
  4. ঘ) অকালবোধন
ব্যাখ্যা
অকালবোধন (বিশেষ্য) - অসময়ে আহবান।
অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় প্রকাশ - অকালবোধন।
অন্যদিকে,
- অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ - প্রত্যুদ্‌গমন।
- কি করতে হবে যে স্থির করতে পারে না এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি অভিধান; যুগান্তর পত্রিকা।
.
জাতি + অভিমান =
  1. ক) জাত্যাভিমান
  2. খ) জাত্যভিমান
  3. গ) জাতিভিমান
  4. ঘ) জাতভিমান
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
জাত্যভিমান (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- উচ্চবংশের জন্মের অহংকার।
- বংশগৌরব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
সংশয়- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) দ্বিধা
  2. খ) নির্ভয়
  3. গ) প্রত্যয়
  4. ঘ) বিস্ময়
ব্যাখ্যা
• সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়
ভয় - নির্ভয়।
দ্বিধা- নির্দ্বিধা।
বিস্ময় - স্বাভাবিক।

উৎস: বাংলা একাডেমি অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর।
.
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
  1. ক) সুসময়
  2. খ) দুঃসময়
  3. গ) অলীক বস্তু
  4. ঘ) শেষ রক্ষা
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
উদাহরণ: ব্যাবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘যার কোন মূল্য নেই’- এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ক) ডাকা বুকো
  2. খ) তুলসী বনের বাঘ
  3. গ) কাঠের পুতুল
  4. ঘ) ঢাকের বাঁয়া
ব্যাখ্যা
• 'ঢাকের বাঁয়া' বাগধারাটির অর্থ = যার কোন মূল্য নেই।

অন্যদিকে,
• ডাকাবুকা - দুরন্ত বা নির্ভীক,
• তুলসী বনের বাঘ - ভন্ড সাধু,
• কাঠের পুতুল - নির্জীব বা অসার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নিঃশোষিত
  2. খ) নীরস
  3. গ) মাধুরিয়া
  4. ঘ) অধীনী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান:
নীরস (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি-প্রত্যয়: নির্‌+রস।
অর্থ: নীরসতা।

নীরস (বিশেষণ)
অর্থ:
- রসহীন (নীরস ভূমি),
- বৈচিত্র আলোচনা,
- অপ্রসন্ন,
- ম্লান,
- রসবোধ্য,
- বেরসিক,
- রুক্ষ,
- কর্কশ।

অন্যদিকে,
নিঃশোষিত, মাধুরিয়া ও অধীনে শব্দের সঠিক বানান যথাক্রমে - নিঃশেষিত, মাধুরী ও অধীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) লাফালাফি
  2. খ) লষ্ফঝাপ
  3. গ) বেহায়াপনা
  4. ঘ) লজ্জা
ব্যাখ্যা
• বিড়ালের আড়াই পা - (said about) a person who quickly forgets his promises; ill will; resolve.
বাংলা অর্থ: বেহায়াপনা/লজ্জাহীন/বিদ্বেষপূর্ণ ইত্যাদি।
আবার,
• 'বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ হলো - ক্ষণস্থায়ী রাগ।

সোর্স: বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১৩.
সমাস নিষ্পন্ন পদটিকে কী বলে?
  1. ক) সমস্যামান পদ
  2. খ) ব্যাসবাক্য
  3. গ) উত্তরপদ
  4. ঘ) সমস্তপদ
ব্যাখ্যা
• সমাসের বিভিন্ন পরিভাষার মধ্যে সমস্ত পদ একটি।
- সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্তপদ বা সমাসপদ্ধ পদ।
- এছাড়াও সমাস গঠন ও নির্ণয়ে সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ এবং ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য গুরুত্বপূর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৪.
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
  1. ক) কবিরাজ
  2. খ) ননদ
  3. গ) কুলটা
  4. ঘ) ইবীন
ব্যাখ্যা
‘ননদ’ স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে।
যথা: দেবর ও ননদাই।

নিত্য পুরুষবাচাক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচাক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৫.
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
  1. ক) সম্ + চয় = সঞ্চয়
  2. খ) রাজ + জ্ঞী = রাজ্ঞী
  3. গ) শ + অন = শয়ন
  4. ঘ) মনো + কষ্ট = মনঃকষ্ট
ব্যাখ্যা
সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে’ ম ‘ হয়।
এরূপ-
সম্+ ধি= সন্ধি,
সম্+ চয়= সঞ্চয়,
সম্+তাপ= সন্তাপ,
কিম+ভূত= কিম্ভূত,
সম্+সার= সংসার,
সম্+বাদ= সংবাদ ইত্যাদি।


অন্যদিকে,
রাজ্‌ + নী = রাজ্ঞী
শয়ন = শে+অন
মনঃ + কষ্ট = মনঃকষ্ট

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১৬.
‘গোঁফ খেজুরে’ কোন সমাস?
  1. ক) ব্যতিহার বহুব্রীহি
  2. খ) ব্যধিকরণ বহুব্রীহি
  3. গ) দ্বিগু
  4. ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা
• পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
যেমন:
- গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।
- আশীতে বিষ যার = আশীবিষ
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব
- দুই কান কাটা যার = দু কানকাটা

অনুরূপভাবে,
পা-চাটা, ছা-পোষা, ধামাধরা, বোটাখসা - ইত্যাদি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
১৭.
Questions(17 - 20): Choose the word that conveys the same meaning as the given word:
17. Impute
  1. ক) blame
  2. খ) attribute
  3. গ) apply
  4. ঘ) expert
ব্যাখ্যা
Impute (verb): 
• English Meaning- To lay the responsibility or blame for (something) often falsely or unjustly.
• Bengali Meaning- কার্য, গুণ বা পরিণামস্বরূপ বিবেচনা করা; আরোপ/অধ্যারোপ করা; দোষারোপ করা। 

• Synonyms- Ascribe (আরোপ করা), Blame- দোষী সাব্যস্ত করা। 

• Example Sentence- People often impute his silence to unfriendliness and not to the shyness it really represents.
• Other Forms- 
Imputability (noun), Imputable (adjective). 

Other options: 
Attribute - আরোপ করা। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৮.
Exigency
  1. ক) dilemma
  2. খ) constraint
  3. গ) demand
  4. ঘ) occasion
ব্যাখ্যা
Exigency (noun): 
• English Meaning- The difficulties of a situation, especially one that causes urgent demands.
• Bengali Meaning- জরুরি প্রয়োজন; জরুরি অবস্থা।

• Synonyms: Need (আবশ্যকতা; প্রয়োজন), Demand (চাহিদা; দাবি), Essential (প্রয়োজনীয়; অপরিহার্য), Necessity (প্রয়োজনীয়তা), Requirement (চাহিদা)। 
• Antonyms: Advantage (সুবিধা; সুযোগ), Benefit (উপকার; সুবিধা; সুফল), Comfort (আরাম; স্বস্তি), Reward (পুরষ্কার), Ease (সহজ করা)। 

• Other Forms: Exigent (adjective) (১) জরুরি। (২) অত্যধিক দাবি করে এমন।
• Example Sentence: 
1. He put financial exigency before personal sentiment.
2. He never knew what to do in an exigency.

Other options, 
Dilemma- উভয়সংকট। 
Constraint- সীমাবদ্ধতা। 
Occasion-  উপযুক্ত সময়। 

Source: Live MCQ lecture. 
১৯.
Anxiety
  1. ক) worry
  2. খ) comfort
  3. গ) faith
  4. ঘ) none of them
ব্যাখ্যা
Anxiety (noun): 
• English Meaning- Apprehensive uneasiness or nervousness usually over an impending or anticipated ill.
• Bengali Meaning-  ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা। 

• Synonyms- Fear (ভয়), Worry (দুশ্চিন্তিত হওয়া), Concern (উদ্বেগ), Unease (অস্বস্তি)। 
• Antonyms- Ease (আরাম), Contentment (তৃপ্তি), Relief (লাঘব), Comfort (আরাম)। 

• Example Sentences:
- She suffers from chronic anxiety.
- He's been feeling a lot of anxiety about his new job.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২০.
Ruthless
  1. ক) Mindful
  2. খ) cruel
  3. গ) merciful
  4. ঘ) none of them
ব্যাখ্যা
Ruthless (adjective): 
• English meaning- Having no pity.
• Bengali Meaning- নির্মম; ক্রূর; নিষ্করুণ; নৃশংস; নির্দয়।

• Synonyms- Merciless (নির্দয়), Cruel (নির্দয়)। 
• Antonyms- Sympathetic (সহানুভূতিশীল), Sensitive (সংবেদনশীল), Compassionate (করুণাময়)। 

• Other forms- 
Ruthlessly (adverb)- নির্মমভাবে; Ruthlessness (noun)- নিষ্ঠুরতা। 
• Example Sentence: 
- The journalist was ruthless in his criticism.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Questions (21 - 23): Select the word or phrase that best completes the sentence.
21. Employers look for agility in workers in small-part production plants.
  1. ক) flexibility
  2. খ) dexterity
  3. গ) alertness
  4. ঘ) liveliness
ব্যাখ্যা
Agility (noun) - ক্ষিপ্রতা; ক্ষিপ্রকারিতা।

অন্যান্য অপশনসমূহ, 
Dexterity (noun)- দক্ষতা; চতুরতা। 
Flexibility- নমনীয়তা।
Alertness- সতর্কতা। 
Liveliness- উচ্ছলতা। 

- অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, প্রদত্ত sentence টিতে agility এর পরিবর্তে dexterity বসালে বাক্যটির অর্থ যথার্থ হয়। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২২.
Writing a beautiful sonnet is as much an achievement as to finish a 400-page novel.
  1. ক) finishing
  2. খ) it is to finish
  3. গ) to have finished
  4. ঘ) if to finish
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যের subject হচ্ছে Writing. 
- বাক্যের parallelism এর জন্য subject কে অনুসরণ করে 'finishing' হবে। 

Complete Sentence: Writing a beautiful sonnet is as much an achievement as finishing a 400-page novel.
২৩.
You can reach your goal only when you aspire.
  1. ক) aim high
  2. খ) attempt it
  3. গ) try
  4. ঘ) dream
ব্যাখ্যা
• - Aspire- উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া/ আকুলভাবে আকাঙ্ক্ষা করা।

•  অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
- Attempt- চেষ্টা/উপক্রম/যত্ন/উদযোগ করা; প্রবৃত্ত হওয়া। 
- Aim high- উচ্চ লক্ষ্য। 
- Try- চেষ্টা করা। 
- Dream- স্বপ্ন।

• Aspire - aim high; direct one's hopes or ambitions towards achieving something; আকুলভাবে আকাঙ্ক্ষা করা।
- কিন্তু এখানে বাক্যে যে অর্থে aspire আছে তার পরিবর্তে attempt it ই উপযুক্ত।
- তাই বাক্যের অর্থের দিক দিয়ে aspire-এর স্থলে attempt it যথাযথ।

Source: Bangla Academy Dictionary.
২৪.
Questions (24-27): There are blank spaces in the following passage which have been numbered. These numbers are printed below the passage and against each some words are suggested. Find out the word that best fit the blank spaces.
Global strategies to control infective disease have historically included the erection of barriers to international travel and  __ (24)- Keeping people with such deadly disease outside national borders has - (25)- as an important public health policy in the human immunodeficiency virus (HIV) epidemic. Between 29 and 50 countries - (26) - to have introduced border restrictions on HIV-positive foreigners, usually those planning an- (27)- stay in the country, such as students, workers or seamen.
  1. ক) migration
  2. খ) immigrate
  3. গ) emigration
  4. ঘ) immigration
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
Migration (noun)- অভিপ্রয়াণ। 
Immigrate (verb)- বসতিস্থাপনের/অভিবাসনের জন্য আসা।
Emigration (noun)- দেশান্তর।
Immigration (noun)- অভিবাসন।

• শব্দ গুলোর অর্থ বিশ্লেষন করলে দেখা যায়, শূন্যস্থানে immigration শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- আন্তর্জাতিক পর্যটন এবং অভিবাসন অর্থে and এরপর শূন্যস্থানে immigration বসবে।

Source: Bangla Academy Dictionary.
২৫.
Fill in the gap in the passage above from the given options.
  1. ক) reemerged
  2. খ) returned
  3. গ) merged
  4. ঘ) restrained
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) reemerged - পুনরায় আবির্ভূত হওয়া, উদ্ভূত হওয়া।
খ) returned -  প্রত্যাবর্তন; ফিরে যাওয়া; ফেরত দান; ফেরত পাঠানো
গ) merged - অঙ্গীভূত করা বা হওয়া; একাধিক কিছু এক সত্তায় পরিণত করা বা হওয়া; কিছুতে নিমজ্জিত করা বা হওয়া।
ঘ) restrained - ধরে রাখা; নিয়ন্ত্রণে রাখা।

* সম্পূর্ণ ব্যাখা যোগ করা হবে। 
২৬.
Fill in the gap in the passage above from the given options.
  1. ক) is reported
  2. খ) are reported
  3. গ) are
  4. ঘ) reports
ব্যাখ্যা
ব্যাখ্যা যোগ করা হবে। 
২৭.
Fill in the gap in the passage above from the given options.
  1. ক) extended
  2. খ) intended
  3. গ) interested
  4. ঘ) unplanned
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) extended - প্রসারিত
খ) intended -  ইচ্ছা/মনস্থ/সংকল্প করা; উদ্দেশ্য/অভিপ্রায় থাকা
গ) interested - আগ্রহী; স্বার্থসম্পৃক্ত; স্বার্থান্বেষী, কৌতূহলী; আগ্রহান্বিত
ঘ) unplanned - অপরিকল্পিত

* সম্পূর্ণ ব্যাখা যোগ করা হবে। 
২৮.
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer. Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The cloth bound books need not to be together. The cloth-bound books must be next to each other, if a paperback book is in which the following position?
  1. ক) the ninth
  2. খ) the first
  3. গ) the fifth
  4. ঘ) the seventh
অনির্ধারিত
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

- The cloth-bound books must be next to each other, if a paperback book is in which the following position?

Solution: 


কাপড় মোড়ানো বইগুলো একসাথে রাখতে হলে উপরোক্ত ভাবে সাজানো যাবে।
যেখানে কাগজে মোড়ানো বইগুলো (১, ২), (৪, ৫), (৫, ৬) বা, (৮, ৯) অবস্থানে রাখা যাবে।

[অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হল]
২৯.
If the second book is a clothbound and the third book is a paperback, which of the following can be a cloth-bound book?
  1. ক) the second
  2. খ) the ninth
  3. গ) the seventh
  4. ঘ) none of these
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The cloth bound books need not to be together.

- If the second book is a clothbound and the third book is a paperback, which of the following can be a cloth-bound book?

Solution: 

যদি দ্বিতীয় বইটি কাপড় মোড়ানো এবং তৃতীয় বইটি কাগজ মোড়ানো হয় তাহলে উপরোক্ত ভাবে সাজানো যাবে।
চিত্রানুযায়ী, কাপড়ে মোড়ানো বই ১ম, ৫ম, ৯ম অবস্থানে থাকতে পারবে।
৩০.
If no cloth-bound book is next to another cloth-bound book, which one can be a paperback book?
  1. ক) the fifth
  2. খ) the ninth
  3. গ) the third
  4. ঘ) the sixth
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

- If no cloth-bound book is next to another cloth-bound book, which one can be a paperback book?

Solution:

কাপড় মোড়ানো বইগুলোকে একসাথে না রাখলে উপরোক্ত ভাবে সাজানো যাবে।
যেখানে কাগজে মোড়ান বইগুলো ২য়, ৩য়, ৭ম, ৮ম অবস্থানে থাকতে পারবে।
৩১.
If the first and seventh books have the same kinds of binding, which of the following must be a leather-bound books?
  1. ক) the second
  2. খ) the fourth
  3. গ) the first
  4. ঘ) the sixth
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

- If the first and seventh books have the same kinds of binding, which of the following must be a leather-bound books?

Solution: 

প্রথম এবং ৭ম অবস্থানে একই বই রাখলে অবশ্যই কাপড়ে মোড়ানো বই রাখতে হবে।
উপরোক্ত উপায়ে সাজানো যাবে যেখানে ৩য়, ৪র্থ, ৫ম স্থানে অবশ্যই চামড়া মোড়ানো বই থাকবে।
৩২.
If the sixth book is a leather-bound and eighth book is a cloth-bound, which of the following must be a paperback?
  1. ক) the second
  2. খ) the first
  3. গ) the third
  4. ঘ) the fourth
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

- If the sixth book is a leather-bound and eighth book is a cloth-bound, which of the following must be a paperback?

Solution: 

৬ষ্ঠ স্থানে চামড়া মোড়ানো এবং ৮ম স্থানে কাপড়ে মোড়ানো বই থাকলে উপরোক্ত উপায়ে সাজানো যাবে।
যেখানে ২য় স্থানে অবশ্যই কাগজে মোড়ানো থাকবে।
৩৩.
Triangle ABC has the following vertices: A (1, 0), B (5, 0) and C (3, 4). Which of the following is true?
  1. ক) CA = CB
  2. খ) AB = AC
  3. গ) AC < BC
  4. ঘ) AB = BC
ব্যাখ্যা
Question: Triangle ABC has the following vertices: A (1, 0), B (5, 0) and C (3, 4). Which of the following is true?

Solution:
দেওয়া আছে, 
A(1, 0)
B(5, 0)
C(3, 4)

AB = √{(1 - 5)2 + (0 - 0)2} = √16 = 4
AC = √{(1 - 3)2 + (0 - 4)2} = √20 = 2√5
BC = √{(5 - 3)2 + (0 - 4)2} = √20 = 2√5

so, 
AC = BC
৩৪.
Increasing the original price of an item by 10%, then decreasing by 20% and then again increasing the price by 10% is equivalent:
  1. ক) 4.4% increase
  2. খ) 3.2% decrease
  3. গ) 3.5% decrease
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Question: Increasing the original price of an item by 10%, then decreasing by 20% and then again increasing the price by 10% is equivalent - 

Solution: 
ধরি, 
প্রাথমিক দাম = ১০০ টাকা
১০% বৃদ্ধি করলে = ১০০ + (১০০ এর ১০%)
= ১১০ টাকা

২০% হ্রাস করলে দাম = ১১০ - (১১০ এর ২০%)
= ১১০ - ২২ = ৮৮ টাকা

১০% বৃদ্ধি করলে = ৮৮ + (৮৮ এর ১০%)
= ৮৮ + ৮.৮
= ৯৬.৮ টাকা

∴ হ্রাস = (১০০ - ৯৬.৮) = ৩.২ টাকা

শতকরা হ্রাস = ৩.২%
৩৫.
{2√(27) - √(75) +√(12)} is equal to-
  1. ক) 4√3
  2. খ) √3
  3. গ) 2√3
  4. ঘ) 3√3
ব্যাখ্যা
Question: {2√(27) - √(75) +√(12)} is equal to-

Solution: 
(2√27- √75+√12)
= √108 - √75 + √12
= √(36 × 3) - √(25 × 3) + √(4 × 3)
= 6√3 - 5√3 + 2√3
= 3√3
৩৬.
A two-digit number has 3 in its unit digit. The sum of its digits is one seventh of the number itself. What is the number?
  1. ক) 73
  2. খ) 53
  3. গ) 63
  4. ঘ) 83
ব্যাখ্যা
Question: A two-digit number has 3 in its unit digit. The sum of its digits is one seventh of the number itself. What is the number?

Solution: 
ধরি,
দশক স্থানীয় অংকটি = ক

∴ সংখ্যাটি = ১০ক + ৩

প্রশ্নমতে,
১/৭(১০ক + ৩) = (ক + ৩)
১০ক + ৩ = ৭ক + ২১
৩ক = ১৮
ক = ৬

∴ সংখ্যাটি = ৬৩
৩৭.
A student loses 1 mark for every wrong answer and scores 2 marks for every correct answer. If he answers all the 60 questions in an exam and scores 39 marks, how many of them were correct?
  1. ক) 33
  2. খ) 31
  3. গ) 27
  4. ঘ) 37
ব্যাখ্যা
Question: A student loses 1 mark for every wrong answer and scores 2 marks for every correct answer. If he answers all the 60 questions in an exam and scores 39 marks, how many of them were correct?

Solution: 
ধরি, 
ক সংখ্যক উত্তর ভুল দিয়েছে।

যদি ৬০ টি উত্তর সঠিক হতো তাহলে পেত = ৬০ × ২ = ১২০ নম্বর

প্রতিটি ভুল উত্তরের জন্য প্রকৃতপক্ষে কাটা যায় = ২ + ১ = ৩ নম্বর

প্রশ্নমতে,
১২০ - ৩ক = ৩৯
৩ক = ১২০ - ৩৯
ক = ৮১/৩
ক = ২৭

সুতরাং, ২৭ টি উত্তর ভুল ছিল এবং (৬০ - ২৭) বা, ৩৩ টি উত্তর সঠিক ছিল।
৩৮.
The triangular base of a prism is a right triangle of sides a and b = 2a. The height h of the prism is equal to 10 mm and its volume is equal to 40 mm³, what will be the lengths of the sides a and b of the triangle?
  1. ক) 2 mm and 3 mm
  2. খ) 1 mm and 4 mm
  3. গ) 2 mm and 2 mm
  4. ঘ) 2 mm and 4 mm
ব্যাখ্যা
Question: The triangular base of a prism is a right triangle of sides a and b = 2a. The height h of the prism is equal to 10 mm and its volume is equal to 40 mm³, what will be the lengths of the sides a and b of the triangle?

Solution: 


দেওয়া আছে, 
b = 2a,
h = 10mm
V = 40mm3

আমরা জানি, 
ত্রিভুজ আকৃতির প্রিজমের আয়তন V = 1/2(a × b × h)
40 = 1/2(2a2 × 10)
2a2 = 8
a2 = 4
a = 2mm

∴ a = 2mm এবং b = 2mm.
৩৯.
The sum of principal and simple interest of a certain amount of money would be Tk. 460 after 3 years from now and Tk. 500 after 5 years from now. What is the total interest rate?
  1. ক) 5%
  2. খ) 12%
  3. গ) 15%
  4. ঘ) 20%
ব্যাখ্যা
Question: The sum of principal and simple interest of a certain amount of money would be Tk. 460 after 3 years from now and Tk. 500 after 5 years from now. What is the total interest rate?

Solution: 
ধরি,
মুনাফার হার = r
মূলধন = P

দেওয়া আছে,
৩ বছরে মুনাফা আসলে হয় = ৪৬০ টাকা
৫ বছরে মুনাফা আসলে হয় = ৫০০ টাকা

∴ ২ বছরে সরল মুনাফা = ৫০০ - ৪৬০ = ৪০ টাকা
তাহলে, ৩ বছরের সরল মুনাফা = (৪০/২)৩ = ৬০ টাকা

∴ মূলধন, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা

আমরা জানি,
I = Pnr
r = I/Pn
= 60/(400 × 3)
= 0.05 × 100%
= 5%
৪০.
A wheel rotates 10 times per minutes and moves 20 m during each rotation. How many feet does the wheel move in 1 hour?
  1. ক) 10000
  2. খ) 12000
  3. গ) 18000
  4. ঘ) 20000
অনির্ধারিত
ব্যাখ্যা
Question: A wheel rotates 10 times per minute and moves 20 m during each rotation. How many feet does the wheel move in 1 hour?

Solution: 
আমরা জানি, 
১ মিটার = ৩.২৮০ ফুট

১ ঘণ্টায় ঘুরে = ১০ × ৬০ বার
= ৬০০ বার

∴ মোট অতিক্রান্ত দূরত্ব = ৬০০ × ২০ = ১২০০০ মিটার
= ১২০০০ × ৩.২৮০ ফুট
= ৩৯৩৬০ ফুট

সঠিক উত্তর ১২০০০ মিটার বা, ৩৯৩৬০ ফুট। 

[প্রশ্নে দূরত্ব মিটার এককে দেয়া আছে এবং উত্তর চাওয়া হয়েছে ফুট এককে। দুইটিই মিটার অথবা দুইটি ফুট হলে সঠিক উত্তর 12000 হতো। কিন্তু প্রদত্ত প্রশ্ন অনুসারে সঠিক উত্তর নেই।]
৪১.
If x and y are consecutive positive integers, which of the following must be an even integer?
  1. ক) x
  2. খ) y
  3. গ) xy/2
  4. ঘ) xy
ব্যাখ্যা
Question: If x and y are consecutive positive integers, which of the following must be an even integer?

Solution: 
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটি জোড় হলে অপরটি অবশ্যই বিজোড় হবে।

একটি জোড় এবং একটি বিজোড় পূর্ণ সংখ্যার গুণফল অবশ্যই একটি জোড় পূর্ণসংখ্যা হবে।

তাই, x এবং y দুইটি ক্রমিক সংখ্যা হলে xy জোড় হবে।
৪২.
There are n students in a school. If r% among the students are 12 years or younger, which of the following expressions represents the number of students who are older than 12?
  1. ক) n(1 - r)
  2. খ) 100 (1 - r)n
  3. গ) n(1 - r)/100
  4. ঘ) n(100 - r)/100
ব্যাখ্যা
Question: There are n students in a school. If r% among the students are 12 years or younger, which of the following expressions represents the number of students who are older than 12?

Solution: 
r% শিক্ষার্থীর বয়স ১২ বা তার কম হলে,

n - ( n এর r%) এর বয়স ১২ এর বেশি।
= n - (rn/100)
= (100n - rn)/100
= n(100 - r)/100
৪৩.
The ratio between the perimeter and the breadth of a rectangular is 5 : 1. If the area of the rectangle is 216 cm2, what is the length of the rectangle?
  1. ক) 16 cm
  2. খ) 18 cm
  3. গ) 20 cm
  4. ঘ) 22 cm
ব্যাখ্যা
Question: The ratio between the perimeter and the breadth of a rectangular is 5 : 1. If the area of the rectangle is 216 cm2, what is the length of the rectangle?

Solution: 
ধরি,
দৈর্ঘ্য = l 
প্রস্থ = b 

প্রশ্নমতে,
2(l + b) : b = 5 : 1
2l + 2b = 5b
2l = 3b
l = 3b/2

আবার,
l × b = 216
(3b/2) × b = 216
3b2/2 = 216
b2 = 144
b = 12

∴ প্রস্থ = 3b/2 = (3 × 12)/2 = 18cm
৪৪.
If (x + y) > 5 and (x - y) > 3, then which of the following gives all and only possible values of x?
  1. ক) x < 3
  2. খ) x > 3
  3. গ) x > 4
  4. ঘ) x < 5
ব্যাখ্যা
Question: If (x + y) > 5 and (x − y) > 3, then which of the following gives all and only possible values of x?

solution: 
দেওয়া আছে,
(x + y) > 5. . . . . (i)
(x − y) > 3. . . . .(ii)

(i) ও (ii) নং যোগ করে পাই, 
2x > 8
x > 4
৪৫.
Three boys have marbles in the ratio of 19 : 5 : 3. If the boy with the least number has 9 marbles, how many marbles does the boy with the highest number have?
  1. ক) 57
  2. খ) 15
  3. গ) 76
  4. ঘ) 38
ব্যাখ্যা
Question: Three boys have marbles in the ratio of 19 : 5 : 3. If the boy with the least number has 9 marbles, how many marbles does the boy with the highest number have?

Solution: 
ধরি,
তিন জনের মারবেলের পরিমান যথাক্রমে 19x, 5x, 3x

প্রশ্নমতে,
3x = 9
x = 3

প্রথম জনের মারবেল / সর্বোচ্চ মারবেল = 19x
= 19 × 3
= 57
৪৬.
The area of a rectangle R with width 4 ft is equal to the area of a square S, which has a perimeter of 24 ft. the perimeter of the rectangle R, in feet, is
  1. ক) 9
  2. খ) 16
  3. গ) 24
  4. ঘ) 26
ব্যাখ্যা
Question: The area of a rectangle R with width 4 ft is equal to the area of a square S, which has a perimeter of 24 ft. the perimeter of the rectangle R, in feet, is - 

Solution: 
ধরি,
চতুর্ভুজ, R এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে l, b.
বর্গের এক বাহু = a

প্রশ্নমতে, 
4a = 24
a = 6

∴ চতুর্ভুজের ক্ষেত্রফল = বর্গের ক্ষেত্রফল 
l × b = a2
l = a2/b
= 36/4
= 9

∴ চতুর্ভুজের পরিসীমা = 2(l + b)
= 2(9 + 4)
= 26 feet
৪৭.
In a class of 120 students, 70 percent can speak only Bengali and the rest can speak English. If 25 percent of those in the class who can speak English can also speak Bengali, how many of the students in the class can speak Bengali?
  1. ক) 39
  2. খ) 48
  3. গ) 84
  4. ঘ) 93
ব্যাখ্যা
Question: In a class of 120 students, 70 percent can speak only Bengali and the rest can speak English. If 25 percent of those in the class who can speak English can also speak Bengali, how many of the students in the class can speak Bengali?

Solution: 
শুধু বাংলায় কথা বলতে পারে ১২০ জনের ৭০%
= ১২০ × ৭০/১০০
= ৮৪ জন

ইংরেজিতে কথা বলতে পারে = (১২০ - ৮৪) = ৩৬ জন
৩৬ জনের মধ্যে বাংলায় ও কথা বলতে পারে = ৩৬ এর ২৫% = ৯ জন।

∴ বাংলায় মোত কথা বলতে পারে = ৮৪ + ৯ = ৯৩ জন
৪৮.
A lamp is manufactured to sell for $ 35.00, which yields a profit of 25% of cost. If the profit is to be reduced to 15% of the cost, what will be the new retail price of the lamp?
  1. ক) $31.50
  2. খ) $28.00
  3. গ) $21.00
  4. ঘ) $32.20
ব্যাখ্যা
Question: A lamp is manufactured to sell for $ 35.00, which yields a profit of 25% of cost. If the profit is to be reduced to 15% of the cost, what will be the new retail price of the lamp?

Solution: 
২৫% লাভে খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে খরচ ১০০ টাকা
বিক্রয়মূল্য ৩৫ টাকা হলে খরচ = (১০০ × ৩৫)/১২৫ টাকা
= ২৮ টাকা

আবার, ১৫% লাভে নতুন বিক্রয়মূল্য = ১১৫ টাকা

খরচ ১০০ তাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
খরচ ২৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ২৮)/১০০ টাকা
= ৩২.২ টাকা
৪৯.
In triangle ABC, AB = AC. All of the following statements are true except-
  1. ক) AB < AC + BC
  2. খ) AC < AB + BC
  3. গ) BC + AC > AB + BC
  4. ঘ) AC+ BC = AB + BC
ব্যাখ্যা
Question: In triangle ABC, AB = AC. All of the following statements are true except-

Solution: 


দেওয়া আছে,
AB = AC

তাহলে, AB + BC = AC + BC হবে।

অর্থাৎ BC + AC > AB+ BC ভুল।
৫০.
If an inspector rejects 0.08% of a product as defective, how many units of the product will he examine in order to reject 2?
  1. ক) 500
  2. খ) 1500
  3. গ) 2000
  4. ঘ) 2500
ব্যাখ্যা
Question: If an inspector rejects 0.08% of a product as defective, how many units of the product will he examine in order to reject 2?

Solution:
ধরি,
ক পরিমান পণ্য পরীক্ষা করতে হবে।

তাহলে,
ক এর ০.০৮% = ২
ক = (২ × ১০০)/০.০৮
= ১০০/০.০৪
= ১০০০০/৪
= ২৫০০
৫১.
There are 15 balls in a box : 8 balls are green, 4 are blue and 3 are white, Then 1 green and 1 blue balls are taken from the box and put away. What is the probability that a blue ball is selected at random from the box?
  1. ক) 3/15
  2. খ) 4/15
  3. গ) 3/13
  4. ঘ) 4/13
ব্যাখ্যা
Question: There are 15 balls in a box: 8 balls are green, 4 are blue and 3 are white, then 1 green and 1 blue ball are taken from the box and put away. What is the probability that a blue ball is selected at random from the box?

Solution: 
মোট বল আছে = ১৫ টি
যেখানে নীল বল আছে = ৪ টি

১ টি সবুজ, ১ টি নীল বল সড়িয়ে নিলে মোট বল = ১৫ - ২ = ১৩ টি
নীল বল থাকে = ৪ - ১ = ৩ টি

তাহলে, বক্স থেকে একটি বল তুললে এটি নীল হওয়ার সম্ভাবনা = ৩/১৩
৫২.
A short distance athlete has taken 60 seconds to cover 100 meters. If he makes 30 steps in 9 seconds, how many steps has he taken in that time?
  1. ক) 130
  2. খ) 170
  3. গ) 173
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Question: A short distance athlete has taken 60 seconds to cover 100 meters. If he takes 30 steps in 9 seconds, how many steps has he taken in that time?

Solution: 
৯ সেকেন্ডে স্টেপ দেয় ৩০ টি
৬০ সেকেন্ডে স্টেপ দেয় = (৩০ × ৬০)/৯
= ২০০ টি
৫৩.
Three angles of a triangle are in proportion 5 : 6 : 7. Then what is the difference in degrees between the biggest and the smallest angles?
  1. ক) 10°
  2. খ) 20°
  3. গ) 25°
  4. ঘ) 30°
ব্যাখ্যা
Question: Three angles of a triangle are in proportion 5 : 6 : 7. Then what is the difference in degrees between the biggest and the smallest angles?

Solution: 
ধরি,
তিনটি কোণ যথাক্রমে 5x, 6x, 7x

তাহলে, 5x + 6x + 7x = 180°
18x = 180°
x = 10°

∴ বৃহত্তর ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 7x - 5x
= 2x 
= 20°
৫৪.
If the length of each of the sides of three square garden's plots is increased by 50 percent, by what percent is the sum of the areas of the three plots increased?
  1. ক) 375%
  2. খ) 200%
  3. গ) 150%
  4. ঘ) 125%
ব্যাখ্যা
Question: If the length of each of the sides of three square garden's plots is increased by 50 percent, by what percent is the sum of the areas of the three plots increased?

Solution:
ধরি,
প্রতি ধারের দৈর্ঘ্য = ক

তাহলে ৩ টি প্লটের মোট ক্ষেত্রফল = ৩ক

দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য = ক + ( ক এর ৫০%)
= ১.৫ক

৩ টি প্লটের মোট নতুন ক্ষেত্রফল = ৩(১.৫ক)
= (৩ × ২.২৫) ক
= ৬.৭৫ ক

শতকরা ক্ষেত্রফলের পরিবর্তন = {(৬.৭৫ক - ৩ক)/৩ক} ১০০%
= {৩.৭৫ক/৩ক} ১০০%
= ১২৫%
৫৫.
A manufacturer sells three products i.e. A, B and C. Product A costs 200 and sells for 250, Product B costs 150 and sells for 180, product C costs 100 and sells for 110. On which product, he has maximum percentage of profit?
  1. ক) B only
  2. খ) A and B both
  3. গ) A only
  4. ঘ) C only
ব্যাখ্যা
Question: A manufacturer sells three products i.e. A, B and C. Product A costs 200 and sells for 250, Product B costs 150 and sells for 180, product C costs 100 and sells for 110. On which product, he has maximum percentage of profit?

Solution: 
প্রোডাক্ট A তে,
লাভ = ২৫০ - ২০০ = ৫০ টাকা
শতকরা লাভ = (৫০ × ১০০)/২০০ = ২৫%

প্রোডাক্ট B তে,
লাভ = ১৮০ - ১৫০ = ৩০ টাকা
শতকরা লাভ = (৩০ × ১০০)/১৫০ = ২০%

প্রোডাক্ট C তে,
লাভ = ১১০ - ১০০ = ১০ টাকা
শতকরা লাভ = (১০ × ১০০)/১০০ = ১০%

সুতরাং প্রোডাক্ট A তে লাভ বেশি হবে।
৫৬.
A farmer has two rectangular fields. The larger field has twice the length and four times the width of the smaller field. If the smaller field has area K, then the area of the larger field is greater than the area of the smaller field by what amount?
  1. ক) 2K
  2. খ) 5K
  3. গ) 6K
  4. ঘ) 7K
ব্যাখ্যা
Question: A farmer has two rectangular fields. The larger field has twice the length and four times the width of the smaller field. If the smaller field has area K, then the area of the larger field is greater than the area of the smaller field by what amount?

Solution:

ধরি,
ছোট মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে l, b.
∴ ক্ষেত্রফল, k = l × b

বর মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2l, 4b
∴ ক্ষেত্রফল = 2l × 4b = 8(l × b) = 8k

∴ বড় মাঠের ক্ষেত্রফল বেশি = 8k - k = 7k
৫৭.
The radiant energy of the Sun results from-
  1. ক) Nuclear fusion
  2. খ) Nuclear fission
  3. গ) Cosmic radiation
  4. ঘ) Combustion
ব্যাখ্যা
• সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
- সূর্য থেকে যে শক্তি পাওয়ার যায় তাকে বলা হয় সৌরশক্তি।
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্যের কিরণ থেকে তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
Fathometer is used to measure -
  1. ক) Sound intensity
  2. খ) Earthquakes
  3. গ) Rainfall
  4. ঘ) Ocean depth
ব্যাখ্যা
• ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম ফ্যাদোমিটার।
• ব্যারোমিটার - বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ব্যারোমিটার।
• ট্যাকোমিটার - উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।
• ভিক্টোমিটার - ভিন্টেজ এয়ারক্রাফট বা ভিক্টোমিটার একটি কেন্দ্রাতিক ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণয়ে ব্যবহার করে ইউ. এস নেভি।

উৎস: ব্রিটানিকা।
৫৯.
Which of the following is called Blue Planet?
  1. ক) Saturn
  2. খ) Earth
  3. গ) Jupiter
  4. ঘ) Mars
ব্যাখ্যা
পৃথিবী (Earth):
- পৃথিবী সৌরজগতের মাঝারী আকারের একটি গ্রহ (গড় ব্যস হলো ১২,৭৩৪.৫ কি. মি. প্রায়)।
- যার দুই তৃতীয়াংশ হলো পানি। যার ফলে একে Blue Planet বলা হয়। 
- পৃথিবী নিজ কক্ষপথটি ডিম্বাকৃতির ও মোট ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড বা এক বছরে সূর্যকে প্রদক্ষিন করে থাকে।
- পৃথিবী নিজ অক্ষে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা এক দিনে আবর্তন করে।
- পৃথিবীর একটি মাত্র উপগ্রহ হলো চন্দ্র। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
Radio link is a tool of banking communication in a-
  1. ক) WAN area
  2. খ) LAN area
  3. গ) Remote area
  4. ঘ) VAN area
ব্যাখ্যা
• ব্যাংকিং যোগাযোগের ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে (Remote area) Radio Link ব্যবহৃত হয় যেখানে হাই স্পিড নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়। 
- Radio Link হলো একটি ডেটা নেটওয়ার্ক দুটি নোড বা রেডিও ইউনিটের মধ্যে একটি বেতার সংযোগ। 
৬১.
Stress test is related to assess health of which institution?
  1. ক) Bank
  2. খ) Multinational Firm
  3. গ) Private Firm
  4. ঘ) None of them
ব্যাখ্যা
- A bank stress test is an analysis conducted under hypothetical scenarios designed to determine whether a bank has enough capital to withstand a negative economic shock.
- These scenarios include unfavorable situations, such as a deep recession or a financial market crash. 
- Stress tests focus on a few key areas, such as credit risk, market risk, and liquidity risk to measure the financial status of banks in a crisis.
 - Using computer simulations, hypothetical scenarios are created using various criteria from the Federal Reserve and International Monetary Fund (IMF).

Source: Investopedia.com
৬২.
Which one of the following is not the official language of United Nations Organizations
  1. Spanish
  2. Portuguese
  3. Chinese
  4. None of them
ব্যাখ্যা
• জাতিসংঘ:
 -জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় - পর্তুগীজ।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
- ১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
- কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৬৩.
Operating System is the most common type of____ software.
  1. ক) System
  2. খ) Application
  3. গ) Communication
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• সিস্টেম সফটওয়্যার (System Software): 
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। 
- DOS, Windows, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
- আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
Which one of the following countries is not a member of the OPEC?
  1. ক) Algeria
  2. খ) Indonesia
  3. গ) Malaysia
  4. ঘ) Nigeria
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রদত্ত অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• OPEC:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC)
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries
- প্রতিষ্ঠা লাভের স্থান - বাগদাদ, ইরাক (বাগদাদ সম্মেলনের মাধ্যমে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে (OPEC )গঠিত হয়। 

- বর্তমান সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১ সেপ্টেম্বর, ১৯৬৫ থেকে)।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর  বর্তমান সদস্য দেশ- ১৩টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উতস: OPEC -এর ওয়েবসাইট।
৬৫.
Who is the author of the book 'The Rights of Man?
  1. ক) Thomas Hardy
  2. খ) Thomas Mann
  3. গ) Thomas Moore
  4. ঘ) Thomas Paine
ব্যাখ্যা
• Thomas Paine  is an English-American writer and political pamphleteer whose Common Sense pamphlet and Crisis papers were important influences on the American Revolution.
- Other works that contributed to his reputation as one of the greatest political propagandists in history were Rights of Man, a defense of the French Revolution and of republican principles, and The Age of Reason, an exposition of the place of religion in society.

Source: Britannica
৬৬.
Which one of the following is not an official language of the United Nations?
  1. Arabic
  2. Chinese
  3. Portuguese
  4. Spanish
ব্যাখ্যা
• জাতিসংঘ:
 -জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় - পর্তুগীজ।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
-১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়। সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৬৭.
On July_____, man walked on the Moon for the first time.
  1. ক) 19th
  2. খ) 20th
  3. গ) 18th
  4. ঘ) 21th
ব্যাখ্যা
মানুষ প্রথম চাঁদে পা রাখে ২০ জুলাই, ১৯৬৯ সালে।
- যুক্তরাষ্ট্র চন্দ্রবিজয়ী বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ।
- এপোলো-১১ নামক চন্দ্রযানে করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন।

উৎসঃ ব্রিটানিকা.কম
৬৮.
When cutting and pasting, cutting section is temporarily stored in-
  1. ক) Dashboard
  2. খ) Hard drive
  3. গ) Diskette
  4. ঘ) Clipboard
ব্যাখ্যা
Clipboard:
- ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ওই সফটওয়্যারের তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য।
- এটি র‍্যামের একটি বিশেষ অংশ।
- Cut, Copy, Paste এর জন্য যে ডেটা সিলেক্ট করা হয় সেটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে ক্লিপবোর্ডের মাধ্যমে র‍্যামে সংরক্ষিত থাকে। 
- প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কম্পিউটারে চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র‍্যামে জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়।  

উৎস: ব্রিটানিকা। 
৬৯.
If you need to change the typeface of a document, which menu will you choose?
  1. ক) Edit
  2. খ) View
  3. গ) Format
  4. ঘ) Tools
ব্যাখ্যা
Format menu: 
- ফর্মেট মেনু এর ফাংশনগুলো হচ্ছে: Font Size, Bold, Italic, Font Color ইত্যাদি। 





উৎস: Microsoft website.
৭০.
You can move between two or more Excel files opened by using the-
  1. ক) Ctrl + tab
  2. খ) Ctrl + page up
  3. গ) Ctrl + page down
  4. ঘ) Ctrl + F9
ব্যাখ্যা
Ctrl + Tab:
- Ctrl + Tab ব্যবহার করা হয় পরবর্তী কোনো এক্সেল ট্যাব ওপেন করার জন্য যা দুই বা ততোধিক Excel ফাইলের জন্য প্রযোজ্য।
• Ctrl + page up:
- Ctrl + page up ব্যবহার করা হয় আগের পেজে মুভ করার জন্য। 
• Ctrl + page down:
- Ctrl + page down ব্যবহার করা হয় পরের পেজে মুভ করার জন্য। 
• Ctrl + F9:
- Ctrl + F9 ব্যবহার করা Current Window মিনিমাইজ করার জন্য। 

উৎস: Microsoft website.
৭১.
The basic unit of a worksheet into which you enter data in Excel is called a-
  1. ক) column
  2. খ) box
  3. গ) table
  4. ঘ) cell
ব্যাখ্যা
• সেল (Cell):
- সেল হলো ডেটাবেজের সারি ও কলামের ছেদের ফলে সৃষ্ট আয়তাকার ঘর যেখানে ডেটা ইনপুট করা হয়। 
- প্রত্যেকটি ঘরের আলাদা আলাদা নাম আছে।
- নামগুলো কলামের নাম ও সারির সমন্বয়ে তৈরি হয়। যেমন- A4, B5.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
The process of transferring files from a computer on the Internet to your computer is called-
  1. ক) Forwarding
  2. খ) Downloading
  3. গ) FTP
  4. ঘ) Uploading
ব্যাখ্যা
ডাউনলোড:
- প্রয়োজনে অন্যের কম্পিউটার হতে অথবা সার্ভার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৩.
You can detect spelling and grammar errors by-
  1. ক) Press Shift + F7
  2. খ) Press Ctrl + F7
  3. গ) Press Alt + F7
  4. ঘ) Press F7
ব্যাখ্যা
F7 এর মাধ্যমে Microsoft Excel, Microsoft Word, Microsoft Outlook, and অন্যান্য Office product এ বানান এবং ব্যাকরণগত ত্রুটি সনাক্ত করা যায়।
• Shift + F7 এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ , শব্দের ধরণ ইত্যাদি জানার জন্য ডিকশনারি চালু করা যায়।
• Ctrl + F7 এর মাধ্যমে Window মুভ করা যায়।
• Alt + F7 এর মাধ্যমে পরবর্তী বানান এবং ব্যাকরণগত ত্রুটি সনাক্ত করা যায়।

উৎস: Microsoft website.
৭৪.
Verification of a login name and password is known as:
  1. ক) Configuration
  2. খ) Authentication
  3. গ) Accessibility
  4. ঘ) Logging in
ব্যাখ্যা
Authentication:
- Authentication হলো কোনো ব্যক্তি বা ডিভাইসের পরিচয় যাচাই করার প্রক্রিয়া।
- উদাহরণ: কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করা, মোবাইল ফোন আনলক করার জন্য পাসকোড ব্যবহার করা, মেইল লগইন করা ইত্যাদি। 

উৎস: Techterms website. 
৭৫.
Which can be used for quick access to commonly used commands and tools?
  1. ক) Status bar
  2. খ) Toolbar
  3. গ) Menu bar
  4. ঘ) Title bar
ব্যাখ্যা
কুইক অ্যাক্সেস টুলবার (QAT):
- কুইক অ্যাকসেস টুলবার হলো একটি কাস্টমাইজযোগ্য টুলবার যাতে কম সময়ে এবং দ্রুতগতিতে কাজ করার জন্য কমান্ডের একটি সেট থাকে যা প্রদর্শিত ট্যাব থেকে সফটওয়্যার ফাংশন সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।



উৎস: Microsoft website.
৭৬.
____are software which is used to do particular task.
  1. ক) Operating system
  2. খ) Data
  3. গ) Software
  4. ঘ) Program
ব্যাখ্যা
• সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রাম সমূহের সমষ্টিকে বোঝানো হয়।
- অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
All of the following are examples of real security and privacy risks EXCEPT :
  1. ক) Viruses
  2. খ) Spam
  3. গ) Hackers
  4. ঘ) None of them
ব্যাখ্যা
ভাইরাস:
- ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
- ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।

হ্যাকিং:
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে।
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

স্প্যামিং:
- যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো নির্দিষ্ট একটা ইমেইল অ্যাড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে তখন একে বলে স্প্যামিং।

• অর্থাৎ, ভাইরাস এবং হ্যাকার দুটোই নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য ঝুকিপূর্ণ। কিন্তু স্প্যামিং ঝুঁকিপূর্ণ নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)। 
৭৮.
The ____ program compresses large files into a smaller file.
  1. ক) WinZip
  2. খ) WinShrink
  3. গ) WinStyle
  4. ঘ) None of above
ব্যাখ্যা
WinZip:
- WinZip হল Windows, macOS, iOS এবং Android এর জন্য একটি Compressor Tool.
- WinZip ব্যবহারকারীদের ফাইল কম্প্রেস করে এবং .zip ফরম্যাটে ফাইলটি পরিণত করে। 
- WinZip বড় ফাইল কম্প্রেস করে নেটওয়ার্কের মাধ্যমে ক্লাউড, ই-মেইল ইত্যাদিতে পাঠাতে সাহায্য করে। 

উৎস: WinZip website.