পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাUnlistedতারিখ৩০ ডিসেম্বর, ২০২০সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

Unlisted · ৩০ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
একটি গাড়ি যদি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে চলে, তবে ৭ মিনিটে তা কত কিলোমিটার যাবে?
  1. ক) ২১
  2. খ) ২০
  3. গ) ১০.৫
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
গাড়িটি ১ ঘণ্টা বা ৬০ মিনিটে যায় ৯০ কিলোমিটার
তাহলে, ৭ মিনিটে যাবে (৯০ × ৭)/৬০ = ১০.৫ কিলোমিটার
.
কোন সংখ্যার তিনগুন থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, 3x - 7 = x + 7
⇒ 2x = 7 + 7 = 14
∴ x = 7
.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১৫
  2. খ) ৪০
  3. গ) ২০
  4. ঘ) ৩২
ব্যাখ্যা

ধরি, বাঁশটির দৈর্ঘ্য ক মিটার
∴ ক - ক/৪ - ৩ক/৫ = ৬
⇒ ২০ক - ৫ক - ১২ক = ১২০
⇒ ৩ক = ১২০
∴ ক = ৪০ 

.
x + y = 18 এবং x - y = 4 হলে, xy এর মান কত?
  1. ক) 42
  2. খ) 64
  3. গ) 77
  4. ঘ) 96
ব্যাখ্যা

দেওয়া আছে, x + y = 18……(i) এবং x - y = 4…….(ii)
(i) + (ii) = 2x = 22
∴ x = 11
∴ (i) নং হতে, 11 + y = 18
⇒ y = 7 
∴ xy = 11 × 7 = 77

.
a2 + 1/a2 = 11 হলে, a − 1/a এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা

a2 + 1/a2 = 11
বা, (a - 1/a)2 + 2a.1/a = 11
বা, (a - 1/a)2 = 11 - 2 = 9
বা, (a - 1/a) = 3

.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ৪-এর বর্গ হবে?
  1. ক) ৩৬
  2. খ) ৪৯
  3. গ) ১৬
  4. ঘ) ২৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
শর্তমতে, √x + ৯ = ৪
√x = ১৬ - ৯ = ৭ 
(√x) = ৭ = ৪৯

.
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ৯১
  4. ঘ) ৯৬
ব্যাখ্যা
৯০% মূল্য = ৭২ টাকা
তাহলে বইটির প্রকৃত মূল্য, ১০০% = (৭২ × ১০০) / ৯০ = ৮০ টাকা
.
দুটি সংখ্যার যোগফল ২০ এবং গুণফল ৯১। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৯
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৭
ব্যাখ্যা

ধরি বড় সংখ্যাটি a, ছোটো সংখ্যাটি b
শর্তমতে, a + b = 20…..(i), ab = 91
আমরা জানি, (a - b)2 = (a + b)2 - 4ab = (20)2 - 4 × 91 = 36 
∴ a - b = 6…..(ii)
(i) - (ii) করে পাই, 2b = 14
⇒ b = 7 
সুতরাং, ছোটো সংখ্যাটি হবে 7

.
G-7 এর একমাত্র এশীয় দেশ -
  1. ক) ভারত
  2. খ) জাপান
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
G-7 এর পূর্ণরূপ - Group of 7। এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি।
জি-৭ এর সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। এর একমাত্র এশীয় দেশ জাপান।
ভারত জি-৭ ভুক্ত দেশ নয়।
উৎসঃ G-7 ওয়েবসাইট
১০.
ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?
  1. ক) ৫৫%
  2. খ) ৪০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৪৬%
ব্যাখ্যা
গুণগত সার বলতে আমরা সেসব সারকে বুঝি যা সরকার কর্তৃক জারিকৃত নির্দেশের শর্তাবলি পূরণ করে। উদাহরণস্বরূপ, ইউরিয়া সারকে ধরা যাক এ সারে মোট নাইট্রোজেন পুষ্টি উপাদানের পরিমাণ ৪৬.০% এবং সর্বোচ্চ বাইউরেটের পরিমাণ ১.৫% ও মোট আর্দ্রতা ১.০% নির্ধারণ করা হয়েছে। যদি কোন ইউরিয়া সারের নমুনায় নাইট্রোজেনের পরিমাণ ৪৬% এর কম হয়, বাইউরেটের পরিমাণ ১.৫% এর বেশি হয় এবং আর্দ্রতার পরিমাণ ১.০% এর বেশি থাকে, তাহলে বুঝতে হবে সারটি মানসম্মত নয়।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
১১.
মানবদেহের কোষে কত জোড়া অটোজোম থাকে?
  1. ক) ২৪
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ৪৬
ব্যাখ্যা
মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো ২৩ জোড়া বা ৪৬ টি।এর মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোসোম এবং ২২ জোড়া বা ৪৪ টি থাকে অটোসোম।
উৎসঃ নবম-দশম শ্রেণী, জীববিজ্ঞান
১২.
সেরিকালচার বলতে কী বোঝায়?
  1. ক) মৎস্য চাষ
  2. খ) মৌমাছি চাষ
  3. গ) রেশম চাষ
  4. ঘ) পাখি পালন
ব্যাখ্যা
পিসিকালচার - মৎস্য চাষ বিষয়ক বিদ্যা; এপিকালচার - মৌমাছির পালন বিষয়ক বিদ্যা; এভিকালচার - পাখিপালন বিদ্যা এবং রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
১৩.
আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. ক) বাগেরহাট
  2. খ) লালমনিরহাট
  3. গ) নীলফামারী
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
লালমনিরহাট জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা। তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া
১৪.
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১১ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ১০ টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে। ১১ এপ্রিল তা পুনর্গঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১ টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। ১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
১৫.
'রাবণের গোষ্ঠী' বাগধারাটির অর্থ কী?
  1. ক) উভয় সংকট
  2. খ) বড় পরিবার
  3. গ) চূড়ান্ত অশান্তি
  4. ঘ) চির অশান্তি
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপুর্ণ বাগধারাঃ
রাবণের চিতা - চীর অশান্তি।
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শাঁখের করাত - উভয় সংকট।
নজর লাগা - অশুভ দৃষ্টিতে পড়া।
অগস্ত্য যাত্রা - শেষ বিদায়।
অনন্ত শয্যা - শেষ শয্যা।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি : ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৬.
কোন চিহ্নে বিরতি-কাল হবে ১ বলার দ্বিগুণ সময়?
  1. ক) ড্যাস
  2. খ) হাইফেন
  3. গ) সেমিকোলন
  4. ঘ) দাড়ি
ব্যাখ্যা
দাঁড়ি (।) পূর্ণচ্ছেদ চিহ্ন, এর ব্যবহারের ফলে এক সেকেন্ড বিরতি দিতে হয়৷
দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন (?) এবং বিস্ময়চিহ্ন (!) বাক্যের শেষে ব্যবহৃত হয়৷
হাইফেন (-) চিহ্নে থামার প্রয়োজন নেই, সেমিকোলন (;) চিহ্নে বিরতি-কাল হবে ১ বলার দ্বিগুণ সময়৷
ড্যাস (–) চিহ্নে এক সেকেন্ড থামতে হয়৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ষষ্ঠ এবং নবম-দশম শ্রেণি
১৭.
''এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।''
এই পঙক্তির রচয়িতা -
  1. ক) শামসুর রহমান
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব - তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
- ছাড়পত্র
- সুকান্ত ভট্টাচার্য 

১৮.
'লাপাত্তা' কোন ধরনের উপসর্গযোগে গঠিত?
  1. ক) ফারসি
  2. খ) ইংরেজি
  3. গ) আরবি
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা এই শব্দগুলোতে না অর্থে আরবি উপসর্গ 'লা' ব্যবহৃত হয়৷ এছাড়াও, ‘আম্, খাস, গর্’ এগুলোও আরবি উপসর্গ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
১৯.
সন্ধি বিচ্ছেদ করুন - ''বিপৎসংকুল''
  1. ক) বিপদ + সংকুল
  2. খ) বিপথ + সংকুল
  3. গ) বিপদ্ + সংকুল
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন -
দ্ > ত্ঃ তদ্ + কাল = তৎকাল, বিপদ্ + সংকুল = বিপৎসংকুল
ধ্ > ত্ঃ ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা। এরূপ হৃৎকম্প, তৎপর, তত্ত্ব, তৎসম ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
২০.
‘কায়েতের ঘরের ঢেঁকি’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) অরাজক দেশ
  2. খ) অপদার্থ লোক
  3. গ) মূল্যবান
  4. ঘ) অস্থির মানব মন
ব্যাখ্যা
মন না মতি - অস্থির মানব মন।
মন উচাটন হওয়া - অস্থির হওয়া।
মগের মুল্লুক - অরাজক দেশ।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২১.
সূর্য এর সমার্থক প্রতিশব্দ--
  1. ক) হিরণ
  2. খ) দ্যুলোক
  3. গ) মার্তণ্ড
  4. ঘ) ধরিত্রী
ব্যাখ্যা
সূর্য শব্দের সমার্থক শব্দ মিহির, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, বিভাকর দিবাবসু, অরুণ, দ্যুমণি, প্রভাকর ইত্যাদি৷
হিরণ - স্বর্ণ, হেম, সুবর্ণ।
দ্যু, দ্যুলোক - স্বর্গ, আকাশ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান
২২.
ভাষার মূল ভিত্তি কোনটি?
  1. ক) শব্দ
  2. খ) বর্ণ
  3. গ) ধ্বনি
  4. ঘ) বাক্য
ব্যাখ্যা

ভাষার মূল ভিত্তি - ধ্বনি।
ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি।
ভাষার মূল উপকরণ - বাক্য।
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

২৩.
উকিল শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
  1. ক) তৎসম
  2. খ) আরবি
  3. গ) হিন্দি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলােকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়।
যথা- ১. ধর্মসংক্রান্ত শব্দ : আল্লাহ্, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গােসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মােক্তার, রায় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
২৪.
Which one is the correct sentence?
  1. ক) Each of the building is surrounded by high metal fencing.
  2. খ) Each of the buildings are surrounded by high metal fencing.
  3. গ) Each of the buildings is surrounded by high metal fencing.
  4. ঘ) Each of the buildings were surrounded by high metal fencing.
ব্যাখ্যা

One of, each of, either of, neither of যুক্ত বাক্যে Plural noun/pronoun থাকলেও verb হবে singular.
Neither of the roads leads to the railway station.
Each of the buildings is surrounded by high metal fencing.
Each of the horses has won major international races.

২৫.
Point out where the article is misused.
  1. ক) an university
  2. খ) an old shoe
  3. গ) a one-year-old child
  4. ঘ) a big truck
ব্যাখ্যা

We use ‘a’ before a consonant sound. Example: A car, a house, a big truck, a wheel.
Warning: Some words that begin with a vowel letter in writing have a consonant sound. Example: a university, a one-year-old child. 

We use ‘an’ before a vowel sound. Example: An apple, an old shoe, an orchestra, an umbrella.
Warning: Some words that begin with a consonant letter in writing have a vowel sound: an hour, an MP3 player.
Source: Cambridge Dictionary

২৬.
Choose correct indirect speech: He said to me, “May you have wealth.’’
  1. ক) He told me that I might have wealth.
  2. খ) He wished to me that I might have wealth.
  3. গ) He wished me that I might have wealth.
  4. ঘ) He wished I might have wealth.
ব্যাখ্যা
Optative sentence হলে indirect speech করার সময় ‍said এর পরিবর্তে wished / prayed হবে। এবং reporting verb অনুসারে অনুসারে tense এর পরিবর্তন হয়।
এখানে তাই সঠিক indirect speech হবে - He wished that I might be happy.
He said to me, “May you have wealth.’’ – বাক্যটির indirect speech হবে - He wished me that I might have wealth.
২৭.
The patient _____ before the doctor came.
  1. ক) was died
  2. খ) have died
  3. গ) had died
  4. ঘ) died
ব্যাখ্যা
Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে। যেমনঃ The patient had died before the doctor came. He had written this book before he retired.
২৮.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) ভবিষ্যৎ
  2. খ) দীর্ঘজীবী
  3. গ) সমীচিন
  4. ঘ) আশীর্বাদ
ব্যাখ্যা
শুদ্ধ বানান - ভবিষ্যৎ, দীর্ঘজীবী, সমীচীন, আশীর্বাদ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৯.
''এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি''
চরণদ্বয়ের রচয়িতা -
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) শামসুর রহমান
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি-
চরণদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চিত্রা’ কাব্য গ্রন্থের অন্তর্গত “দুই বিঘা জমি” কবিতার অংশ।
৩০.
'সংস্কৃত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সং + কৃত
  2. খ) সম + কৃত
  3. গ) সং + স্কৃত
  4. ঘ) সম্ + কৃত
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি হচ্ছে- সম্ + কার = সংস্কার, সম্ + বিধান = সংবিধান, উৎ + স্থাপন = উত্থাপন, সম্ + কৃত = সংস্কৃত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৩১.
The chairman and the secretary _____ present at the last meeting.
  1. ক) is
  2. খ) are
  3. গ) was
  4. ঘ) were
ব্যাখ্যা
The chairman and secretary দ্বারা একই ব্যক্তিকে বুঝাচ্ছে, কারণ secretary এর পূর্বে the নেই। এ থেকে বুঝা যায় Chairman এবং secretary একই ব্যক্তির দুই উপাধি। তাই এখানে verb ও হবে singular। অন্যথায় were হবে।
যেমনঃ The chairman and the secretary were present at the last meeting. এই বাক্যে চেয়ারম্যান এবং সেক্রেটারি আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। এবং last meeting দ্বারা অতীতে ঘটে যাওয়া কোনো কাজকে নির্দেশ করছে, তাই are না হয়ে were হবে
৩২.
Which one is the indefinite pronoun?
  1. ক) myself
  2. খ) they
  3. গ) who
  4. ঘ) anybody
ব্যাখ্যা

যে সকল pronoun কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে Indefinite pronoun বলে।
যেমন- Any, Anyone, Everyone, Some, Someone, Anybody, Most, Another, All, Little, Many ইত্যাদি।

৩৩.
Identify the singular number :
  1. ক) Formula
  2. খ) Data
  3. গ) Fungi
  4. ঘ) Agendas
ব্যাখ্যা

Singular Number -- Plural Number
Formula -- Formulae / Formulas
Datum -- Data
Fungus -- Fungi / Funguses
Agenda -- Agendas

Again,
Originally agenda was the plural of agendum, meaning ‘a thing to be done'. However, it became applied to a list of things to be done, and in this, the most usual modern sense, it has become firmly singular, with the plural agendas.

Source: Oxford Dictionary.

৩৪.
We were soon absorbed ____ local village life.
  1. ক) in
  2. খ) into
  3. গ) to
  4. ঘ) on
ব্যাখ্যা

Be absorbed in something - to interest someone so much that they do not pay attention to other things.
Example - Judith lay on the settee, absorbed in her book. He was absorbed in deep thought.
Be absorbed into something - to become part of something larger.
Example - We were soon absorbed into local village life.
Source:: Longman Dictionary of Contemporary English

৩৫.
When the men were out working in the field, I ____ with milking the cows, feeding the calves and the pigs.
  1. ক) help
  2. খ) was helping
  3. গ) helped
  4. ঘ) would help
ব্যাখ্যা
We often use ''when and while'' with the past continuous to refer to background events:
When the men were out working in the field, I helped with milking the cows, feeding the calves and the pigs.
While he was working, he often listened to music.
Source: Cambridge Dictionary
৩৬.
William Shakespeare died in -
  1. ক) 1516
  2. খ) 1564
  3. গ) 1616
  4. ঘ) 1664
ব্যাখ্যা
William Shakespeare, Shakespeare also spelled Shakspere, byname Bard of Avon or Swan of Avon, (baptized April 26, 1564, Stratford-upon-Avon, Warwickshire, England—died April 23, 1616, Stratford-upon-Avon), English poet, dramatist, and actor often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
Source: britannica.com
৩৭.
Which of the nouns is used in the feminine form?
  1. ক) Day
  2. খ) War
  3. গ) Night
  4. ঘ) Winter
ব্যাখ্যা
Autumn, Church, Earth, Hope, Justice, Liberty, Mercy, Modesty, Moon, Night, Nature, Peace, Religion, Spring, Truth এদের সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারীসুলভ গুণ থাকার কারণে এদেরকে Feminine gender হিসেবে গণ্য করা হয়।
আবার জাহাজ, দেশ এবং সুন্দর শিল্পকর্মের নামকে Feminine gender ধরা হয়। e.g. The Titanic sank with all her passengers.
Poetry has her charms. Death, Anger, Day, Fear, June, Love, Revenge, Sun, Summer, Thunder, Time, War, Winter এদের তেজ, শক্তি বা পুরুষোচিত গুণ থাকার কারণে এদেরকে হিসেবে Masculine gender হিসেবে গণ্য করা হয়।
৩৮.
Choose the correct sentence.
  1. ক) The rich is not happy always.
  2. খ) The rich are not always happy.
  3. গ) Rich is not always happy.
  4. ঘ) The rich is not always happy.
ব্যাখ্যা
The rich বলতে একটা নির্দিষ্ট community কে বোঝানো হয়েছে যেটি plural. তাই বাক্যের গঠন অনুযায়ী ‘The rich are not always happy’ বাক্যটি সঠিক।
৩৯.
While the teacher ____ a lecture, I entered the classroom.
  1. ক) was delivering
  2. খ) delivered
  3. গ) have delivered
  4. ঘ) delivering
ব্যাখ্যা

Past Continuous ও Past Indefinite দুটি একত্রে আসলে
While + Past Continuous Tense + Past Indefinite Tense. While the teacher was delivering a lecture, I entered the classroom.
when + past indefinite + past continuous. Example: When I saw the gardener, he was cutting down trees. 

৪০.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২০ বছরে সুদে-আসলে ৩ গুন হবে?
  1. ক) ১৫%
  2. খ) ১৩%
  3. গ) ১০%
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ধরি, আসল ক টাকা
সুতরাং, সুদাসল ৩ক টাকা
সুদ = (৩ক - ক) = ২ক টাকা
সুতরাং, সুদের হার = (সুদ × ১০০) / (আসল × সময়)
= (২ক × ১০০) / (ক × ২০)
= ১০%
৪১.
রেল লাইনের পাশে একটি খুঁটি রয়েছে। ঘন্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ২১০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ খুঁটিটি অতিক্রম করবে?
  1. ক) ১১ সে.
  2. খ) ১২ সে.
  3. গ) ১৩ সে.
  4. ঘ) ১৪ সে.
ব্যাখ্যা

ট্রেনটির বেগ = ৫৪ × ৫/১৮ = ১৫ মি./সে
খুঁটিটিকে অতিক্রম করতে প্রয়জনীয় সময় = ২১০ / ১৫ = ১৪ সেকেন্ড

৪২.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫২° হলে অপর কোণটি হবে -
  1. ক) 40°
  2. খ) 38°
  3. গ) 20°
  4. ঘ) 30°
ব্যাখ্যা
অপর কোণের পরিমাপ = ১৮০° - (৯০° + ৫২°) = ৩৮°
৪৩.
৪৫০ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১২% লাভ হবে?
  1. ক) ৭৯২
  2. খ) ৬৭২
  3. গ) ৬০২
  4. ঘ) ৭০০
ব্যাখ্যা

প্রশ্নমতে, ২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৭৫% = ৪৫০ টাকা
∴ ১২% লাভে ব্যাগের মূল্য হবে, ১১২% = (৪৫০ × ১১২) / ৭৫ = ৬৭২ টাকা

৪৪.
১ - ৬৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
  1. ক) ২৫
  2. খ) ৩৪
  3. গ) ৫০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
সংখ্যা সমূহের গড় = (প্রথম পদ + শেষ পদ) / ২
= (৬৯ + ১) / ২ = ৩৫
৪৫.
৮০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। বাঁশের বড় টুকরাটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১৯
  2. খ) ৩১
  3. গ) ২৭
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
বাঁশের বড় টুকরাটির দৈর্ঘ্য = ৮০ এর ১০/২০ = ৪০ মিটার
৪৬.
a + 1/a = 5 হলে a2 + 1/a2 = কত?
  1. ক) 13
  2. খ) 17
  3. গ) 23
  4. ঘ) 27
ব্যাখ্যা

a2 + 1/a2
= (a + 1/a)2 - 2.a.1/a
= 52 - 2
= 23

৪৭.
আব্দুল্লাহ প্রতি ডজন কলা ১৬ টাকা দরে ২১ ডজন এবং ২১ টাকা দরে ১৪ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ২ টাকা লাভ হবে?
  1. ক) ২২ টাকা দরে
  2. খ) ২০ টাকা দরে
  3. গ) ১৮ টাকা দরে
  4. ঘ) ১৫ টাকা দরে
ব্যাখ্যা
মোট (২১ + ১৪) = ৩৫ ডজন কলার ক্রয়মূল্য = ২১×১৬ + ১৪×২১ = ৬৩০ টাকা।
অর্থাৎ, ১ ডজন কলার ক্রয়মূল্য = ৬৩০/৩৫ = ১৮ টাকা।
∴ ২ টাকা লাভে বিক্রয়মূল্য = ১৮ + ২ = ২০ টাকা
৪৮.
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কি ছিলো?
  1. ক) সিপাহী
  2. খ) মেজর
  3. গ) ক্যাপ্টেন
  4. ঘ) ল্যান্স নায়েক
ব্যাখ্যা

মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ গণ-
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ

উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

৪৯.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান চরমপত্রের স্ক্রিপ্ট তৈরি করেন কে?
  1. ক) আবদুল মান্নান
  2. খ) এম আর আখতার মুকুল
  3. গ) আব্দুল হান্নান
  4. ঘ) আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা

স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল চরমপত্র। এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান। স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি এবং উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল।
এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয় এবং জনগণের নৈতিক মনোবল দৃঢ়করণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।
উৎসঃ বাংলাপিডিয়া

৫০.
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান কোন দেশের?
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়। এটির নির্মাতা ফ্রান্সের থ্যালেস এলিনিয়া। এটির কক্ষপথ হলো ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
উৎসঃ বিবিসি বাংলা
৫১.
মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ক) তাজউদ্দীন আহমেদ
  2. খ) এ এইচ এম কামারুজ্জামান
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত তথা অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
৫২.
সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয় কত সালে?
  1. ক) ১৭২৯
  2. খ) ১৮২৯
  3. গ) ১৮৩৯
  4. ঘ) ১৯৩৯
ব্যাখ্যা

সতীদাহ প্রথা হিন্দু সমাজের একটি প্রথা ছিলো যেখানে স্বামীর শবের সাথে বিধবা স্ত্রীকেও দাহ করা হতো।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৯ সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন। তবে এ প্রথা পুরোপুরি বন্ধ হয় উনিশ শতকের শেষ দিকে।
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
উৎসঃ বাংলাপিডিয়া

৫৩.
আদিনাথ মন্দির অবস্থিত কোথায়?
  1. ক) সেন্টমার্টিন
  2. খ) মহেশখালী
  3. গ) খুলনা
  4. ঘ) সীতাকুণ্ড
ব্যাখ্যা
কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত।
মহেশখালীতে রয়েছে হিন্দুদের তীর্থস্থান বিখ্যাত আদিনাথ মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এ মন্দির সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান।
প্রায় ৬০০ বছরের পুরনো এ প্রাচীন সভ্যতা দেখে যে কেউ মুগ্ধ হবেন।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৫৪.
'বেণু ও বীণা', 'কুহু ও কেকা' - এ কাব্যগ্রন্থ দুটি রচনা করেছেন কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) সুকুমার রায়
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
তাঁর রচিত কাব্যগ্রন্থ- সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।‌
অনুবাদকাব্য - তীর্থ সলীল, তীর্থ রেণু, ফুলের ফসল, মণি মঞ্জুসা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৫৫.
'পারলৌকিক' এর প্রকৃতি-প্রত্যয় হবে -
  1. ক) পারলৌক + ইক
  2. খ) পরলোক + ষ্ণিক
  3. গ) পারলোক + ষ্ণিক
  4. ঘ) পরলোক + ষিক
ব্যাখ্যা
সার্বভৌম শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গসহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়।
যথা - পরলোক + ষ্ণিক = পারলৌকিক; সুভগ + ষ্য = সৌভাগ্য; সর্বভূমি + ষ্ণ = সার্বভৌম।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৫৬.
'পুস্তিকা' শব্দে 'ইকা' প্রত্যয় যুক্ত হয় কী অর্থে?
  1. ক) বৈসাদৃশ্য অর্থে
  2. খ) ক্ষুদ্রার্থে
  3. গ) বর্ধিতার্থে
  4. ঘ) রূপকার্থে
ব্যাখ্যা
ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ - নাটিকা, মালিকা, পুস্তিকা ইত্যাদি। (এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৫৭.
'আগুনের পরশমণি' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) আহমদ ছফা
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) রশীদ করিম
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- আগুনের পরশমণি, অনিল বাগচীর একদিন, সূর্যের দিন, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, ১৯৭১ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
৫৮.
'পুতুলনাচের ইতিকথা' কী ধরনের রচনা?
  1. ক) ছড়া-কবিতা
  2. খ) শিশুতোষ রচনা
  3. গ) উপন্যাস
  4. ঘ) নাট্যগ্রন্থ
ব্যাখ্যা
কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস- পদ্মানদীর মাঝি (১৯৩৬), জননী, চিহ্ন, দিবারাত্রির কাব্য, পুতুলনাচের ইতিকথা, শহরবাসের ইতিকথা, অহিংসা, শহরতলী, সোনার চেয়ে দামি, স্বাধীনতার স্বাদ, ইতিকথার পরের কথা, আরোগ্য ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫৯.
'ধী' অর্থ-
  1. ক) প্রজ্ঞাবান
  2. খ) জ্ঞান
  3. গ) নিরীহ
  4. ঘ) শান্ত
ব্যাখ্যা
ধীমান: বুদ্ধিমান, মেধাবী, কর্মতৎপর।
ধী : বুদ্ধি; বোধশক্তি; জ্ঞান; মেধা (সুধী, ধীমান, ধীশক্তি)।
মেধা : ধীমান; বুদ্ধিমান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬০.
আত্মবাচক সর্বনাম পদ কোনটি?
  1. ক) আমি
  2. খ) আমরা
  3. গ) কিছু
  4. ঘ) আপনি
ব্যাখ্যা

আত্মবাচক সর্বনাম পদ- স্বয়ং, নিজে, খোদ, আপনি।
অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম পদ - কোন, কেহ, কেউ, কিছু ইত্যাদি।
সংযোগজ্ঞাপক সর্বনাম পদ- যে, যিনি, যাঁরা, যারা, যাহারা।
ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ- আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, এ, এরা, ও, ওরা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী

৬১.
নিচের কোন শব্দে ‘অ’ উপসর্গটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অখুশি
  2. খ) অপয়া
  3. গ) অদেখা
  4. ঘ) অঘোরে
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ হলো ২১টি৷ যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।
'অ' উপসর্গটি ''না অর্থে, নিন্দিত অর্থে এবং ক্রমাগত অর্থে'' ব্যবহৃত হতে পারে৷
যেমনঃ অকাজ, অকেজো, অপয়া, অকাট, অকাল, অগোছালো (নিন্দিত অর্থে)।
অচিন, অচেনা, অজানা, অথৈ, অখুশি, অদেখা, অবাঙালি, অমিল (না অর্থে)।
অঝোর, অঝোরে, অঘোরে (ক্রমাগত অর্থে)৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৬২.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
  2. খ) গোরা (উপন্যাস)
  3. গ) পথের দাবী (উপন্যাস)
  4. ঘ) বিদ্রোহী (কবিতা)
ব্যাখ্যা
- জাহানারা ইমাম রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'।
- 'গোরা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃহত্তম এবং অনেকের মতে তাঁর সর্বশ্রেষ্ঠ উপন্যাস৷
- 'বিদ্রোহী' কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতা যা 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
-'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক 'সব্যসাচী' এই উপন্যাসের প্রধান চরিত্র৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া৷
৬৩.
What is the antonym of hybrid?
  1. ক) improved
  2. খ) improvised
  3. গ) inherited
  4. ঘ) full-blood
ব্যাখ্যা
Antonyms for hybrid is - blooded, full-blood, full-blooded, purebred, thoroughbred.
Source: Merriam-Webster
৬৪.
Fill in the blank: The summers out here are not congenial _____ the average North European.
  1. ক) for
  2. খ) to
  3. গ) with
  4. ঘ) on
ব্যাখ্যা
Congenial (adjective) - pleasant in a way that makes you feel comfortable and relaxed congenial atmosphere/surroundings/environment.
Congenial to - The summers out here are not congenial to the average North European. The climate is congenial to health.
Source: Longman Dictionary of Contemporary English
৬৫.
Which one is Reflexive pronoun?
  1. ক) it
  2. খ) every
  3. গ) herself
  4. ঘ) he
ব্যাখ্যা

Reflexive pronouns end in -self or -selves. They refer back to the subject forms of personal pronouns.
Reflexive pronouns are: myself, yourself, himself, herself, itself, oneself, ourselves, yourselves, themselves.
Source: dictionary.cambridge.org

৬৬.
Incapable of producing any useful result -
  1. ক) Shroud
  2. খ) Trifling
  3. গ) Futile
  4. ঘ) Ostentatious
ব্যাখ্যা
Futile - incapable of producing any useful result; vain; pointless; useless.
Source: Oxford
৬৭.
Synonym of ‘succumb’ is -
  1. ক) influx
  2. খ) capitulate
  3. গ) disseminate
  4. ঘ) converge
ব্যাখ্যা
Succumb - fail to resist pressure, temptation, or some other negative force; give in; give way; submit; surrender; capitulate.
Source: Oxford
৬৮.
Choose the correct sentence.
  1. ক) Surely a diplomatic solution is preferable then war.
  2. খ) Surely a diplomatic solution is more preferable to war.
  3. গ) Surely a diplomatic solution is preferable than war.
  4. ঘ) Surely a diplomatic solution is preferable to war.
ব্যাখ্যা
Preferable এর সাথে to হয় এবং preferable একটি comparative quantifier বলে এর আগে more ব্যবহার করতে হয় না।
যেমনঃ Surely a diplomatic solution is preferable to war. Death is preferable to dishonour.
৬৯.
‘David Copperfield’ is written by-
  1. ক) Thomas Grey
  2. খ) Charles Dickens
  3. গ) G. B. Shaw
  4. ঘ) Mark Anthony
ব্যাখ্যা
Charles Dickens is generally considered the greatest novelist of the Victorian era. His many volumes include such works as A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, and Our Mutual Friend.
Source: britannica.com
৭০.
‘বাংলার মাটি বাংলার জল’ কার সাহিত্যকর্ম?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ-কে। চাষাভুষার কাব্য, না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, বাংলার মাটি বাংলার জল, প্রেমাংশুর রক্ত চাই, দূর হ দুঃশাসন, শিয়রে বাংলাদেশ, মুঠোফোনের কাব্য, নিশিকাব্য ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
৭১.
বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র -
  1. ক) স্টেথোস্কোপ
  2. খ) কার্ডিওগ্রাফ
  3. গ) হাইগ্রোমিটার
  4. ঘ) স্ফিগমোম্যানোমিটার
ব্যাখ্যা

- রক্তচাপ মাপার যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার।
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র – হাইগ্রোমিটার
- গ্যাসের চাপ মাপার যন্ত্র – ম্যানোমিটার
- বায়ুর চাপ মাপার যন্ত্র – ব্যারোমিটার
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৭২.
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন -
  1. ক) উথান্ট
  2. খ) কুর্টওয়ার্ল্ড হেইম
  3. গ) ট্রিগভেলাই
  4. ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা

জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলাই। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তৃতীয় মহাসচিব মিয়ানমারের উ থান্ট। তিনি ছিলেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে)।
পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)। ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)।
সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)।
অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন।
নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস।
আর্কিভাল্ড ম্যাক্লিশ জাতিসংঘ সনদের রচয়িতা।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট

৭৩.
ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
  1. ক) অ্যাসকরবিক এসিড
  2. খ) সাইট্রিক এসিড
  3. গ) ফরমিক এসিড
  4. ঘ) নাইট্রিক এসিড
ব্যাখ্যা

ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড) - টাটকা শাক সবজি এবং টাটকা ফলে এই ভিটামিন পাওয়া যায়৷ লেটুস, কাচামরিচ, ফুলকপি করলা, টম্যাটো, আনারস, পেয়ারা ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যাত।
শুকনা ফল ও বীজে এবং টিনজাত খাবারে এই ভিটামিন পাওয়া যায় না৷
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী

৭৪.
নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ৩০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ১৪৪ টাকা
  2. খ) ৩৩৮ টাকা
  3. গ) ২৯০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
ব্যাখ্যা
৩০% লাভে নির্মাতার বিক্রয়মূল্য = (১৩০ × ২০০) / ১০০ = ২৬০ টাকা
৩০% লাভে খুচরা বিক্রয়মূল্য = (১৩০ × ২৬০) / ১০০ = ৩৩৮ টাকা
৭৫.
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৬০ মিটার এবং উচ্চতা ১৮ মিটার। প্রতি বর্গমিটারে ২.৫০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে?
  1. ক) ১২৫০ টাকা
  2. খ) ১৩৫০ টাকা
  3. গ) ১৪২৫ টাকা
  4. ঘ) ১৬০০ টাকা
ব্যাখ্যা
ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ৬০ × ১৮ = ৫৪০ বর্গমিটার
ঘাস লাগাতে খরচ হবে = ৫৪০ × ২.৫০ = ১৩৫০ টাকা
৭৬.
১, ৩, ৬, ১০, ১৫, ২১ ………...ধারাটির ত্রয়োদশ পদ কত?
  1. ক) ৬৩
  2. খ) ৬৬
  3. গ) ৭৯
  4. ঘ) ৯১
ব্যাখ্যা

এই ধারায় প্রতিটি পদ আগের দুইটি পদের ব্যাবধানের মানের সাথে ১ অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গঠিত হয়।
সপ্তম পদে ৭ বৃদ্ধি পেয়ে হবে ২৮
অষ্টম পদ হবে = ২৮ + ৮ = ৩৬
নবম পদ = ৩৬ + ৯ = ৪৫
দশম পদ হবে = ৪৫ + ১০ = ৫৫
একাদশ পদ হবে = ৫৫ + ১১ = ৬৬
দ্বাদশ পদ হবে = ৬৬ + ১২ = ৭৮
∴ ত্রয়োদশ পদ = ৭৮ + ১৩ = ৯১

৭৭.
আগামীকালের তিনদিন পর যেদিন আসবে তা শনিবার। গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) বুধবার
  3. গ) শনিবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা
আগামীকালের তিনদিন পর শনিবার হলে আগামীকাল হবে বুধবার। আজ মঙ্গলবার হলে গতকাল হবে সোমবার, তাহলে এর দুইদিন আগে/পূর্বে হবে শনিবার।
৭৮.
আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) পক
  3. গ) জিব্রাল্টার
  4. ঘ) বেরিং
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা (মরক্কো) ও ইউরোপ (স্পেন) মহাদেশকে পৃথক করেছে। বেরিং প্রণালী আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে এবং এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
Source: Worldatlas & Britannica
৭৯.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) লিনাক্স
  2. খ) এমএস ওয়ার্ড
  3. গ) লোটাস
  4. ঘ) সিরি
ব্যাখ্যা
উবুন্টু, এমএস উইন্ডোজ, এন্ড্রয়েড, রেডহ্যাট, লিনাক্স ইত্যাদি হচ্ছে সিস্টেম সফটওয়্যার।
এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
সিরি হচ্ছে এপলের এসিস্টেন্ট সফটওয়্যার।
উৎসঃ বিবিএস প্রোগ্রাম, কম্পিউটার মৌলিক শিক্ষা
৮০.
ডেনমার্কের মুদ্রা -
  1. ক) ডলার
  2. খ) ক্রোনা
  3. গ) রিয়েল
  4. ঘ) পাউন্ড
ব্যাখ্যা
ডেনমার্কের মুদ্রা - ক্রোনা
যুক্তরাষ্ট্রের মুদ্রা - ডোলার
ব্রিটেনের মুদ্রার নাম - পাউন্ড।
উৎসঃ ব্রিটানিকা