পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৯ জানুয়ারি, ২০২৩সময়35 minutes৫৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: Assistant Enforcement Coordinator (বিধি মোতাবেক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩১.১২.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৯ জানুয়ারি, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
কোনটি সঠিক বানান?
  1. ক) সমীচীন
  2. খ) সমিচীন
  3. গ) সমীচিন
  4. ঘ) সমিচিন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সমীচীন
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [সম্যচ্+ঈন]
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, সত্য, উচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Which one is masculine word?
  1. ক) Mare
  2. খ) Lad
  3. গ) Pillow
  4. ঘ) Pony
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে lad (বালক) হলো masculine বা পুরুষবাচক
- এর feminine হচ্ছে - Lass বালিকা

অন্য অপশন গুলোর মধ্যে - 
- Mare হলো feminine gender যার অর্থ ঘোটকী এবং এর masculine gender হচ্ছে Stallion- ঘোটক।
- Pillow অর্থ বালিশ;
- Pony অর্থ টাট্টু ঘোড়া বা ছোট ঘোড়া।
.
If a pen is sold at taka 55 it makes a profit of 10%. What is its purchase cost?
  1. ক) 50
  2. খ) 110
  3. গ) 45
  4. ঘ) 60
ব্যাখ্যা
Question: If a pen is sold at taka 55 it makes a profit of 10%. What is its purchase cost?

Solution: 
10% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + 10 = 110 টাকা 

বিক্রয়মূল্য 110 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা 
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100/110 টাকা 
বিক্রয়মূল্য 55 টাকা হলে ক্রয়মূল্য = 100 × 55/110 টাকা 
= 50 টাকা 
.
Who was the Director of the film 'Let there be Light'?
  1. ক) Humayon Ahmed
  2. খ) Amjad Hossain
  3. গ) Khan Ataur Rahman
  4. ঘ) Zahir Raihan
ব্যাখ্যা
Let There Be Light ছবিটি পরিচালনা করেন জহির রায়হান।

জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- কখনও আসেনি
- কাজল
- কাঁচের দেয়াল
- বেহুলা
- আনোয়ারা
- সঙ্গম
- বাহানা প্রভৃতি।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
.
Sources to produce electricity in Bangladesh :
  1. ক) Mineral oil
  2. খ) Natural gas
  3. গ) Hilly River
  4. ঘ) All of them
ব্যাখ্যা
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের উৎস:
-  খনিজ তেল
-  প্রাকৃতিক গ্যাস
-  পাহাড়ি নদী
.
DNA is found in :
  1. ক) Chromosome
  2. খ) Golgi Complex
  3. গ) Ribosome
  4. ঘ) Lysosome
ব্যাখ্যা
- জেনেটিক্স বা বংশগতির ভৌত ভিত্তি হলো ক্রোমোজোম৷ আর রাসায়নিক ভিত্তি হলো ডিএনএ (DNA) যার পূর্ণরূপ Deoxyribo Nucleic Acid.
- DNA থাকে ক্রোমোজোমের ভেতর আর ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতর।
- বিজ্ঞানী Watson ও Crick ১৯৫৩ সালে DNA অণুর Double Helix বা দ্বিসূত্র কাঠামোর বর্ণনা দেন৷

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
Fill in the blank of, 'A seventeen years old is not ______ to vote in an election.'
  1. ক) as old enough
  2. খ) enough old
  3. গ) old enough
  4. ঘ) enough older
ব্যাখ্যা
• 'Enough' এর আগে adjective বসে৷
- তাই সঠিক বাক্য: A seventeen years old is not old enough to vote in an election.
• adjective + enough  হলে অর্থ হয় প্রয়োজন অনুসারে; যথেষ্টভাবে।

• এই ধরণের আরো কিছু  উদাহরণ - 
- At the time, he wasn't old enough to vote.
- Surely no one would be foolish enough to lend him the money?
- It’s small enough to fit in your pocket.

• কিন্তু Noun থাকলে সেটা 'Enough' এর পরে বসে৷
- যেমন: I have not enough money to buy a car.
• enough + noun হলে অর্থ হয় যথেষ্ট। 

Source: Oxford & Longman Dictionary.
.
When base is 12 inch and height is 8 inch of a triangle, its area :
  1. ক) 96 sq-in
  2. খ) 48 sq-in
  3. গ) 48 in
  4. ঘ) 40 in
ব্যাখ্যা
Question: When base is 12 inch and height is 8 inch of a triangle, its area :

Solution: 
আমরা জানি 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × 12 × 8 বর্গ ইঞ্চি 
= 48 বর্গ ইঞ্চি 
.
'Dry Ice' is produced from :
  1. ক) Oxygen
  2. খ) Sulphur di oxide
  3. গ) Carbon di oxide
  4. ঘ) Nitrogen
ব্যাখ্যা
- শুষ্ক বরফ বা ‘ড্রাই আইস’ হলো জমাট বা হিমায়িত কার্বন-ডাই-অক্সাইড।
- এ কঠিনীকৃত কার্বন-ডাই-অক্সাইড -78.5℃ উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়।
- তাই এর নাম শুষ্ক বরফ বা ড্রাই আইস।

উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০.
Which word remains same in plural form?
  1. ক) Aircraft
  2. খ) Intention
  3. গ) Mouse
  4. ঘ) Thesis
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Aircraft শব্দটি  remains same in plural form.
- English Grammar এ এমন কিছু শব্দ আছে যাদের  singular ও plural form একই।
- যেমন: public, deer, sheep ইত্যাদি।

অন্যদিকে,
Intention এর plural form Intentions.
Mouse এর plural form Mice.
Thesis এর plural form Theses.
১১.
Which country first gave recognition (স্বীকৃতি) to Bangladesh?
  1. ক) India
  2. খ) Russia
  3. গ) Bhutan
  4. ঘ) Nepal
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। একইদিন দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত।
- তবে বিগত ২৯তম এবং ১৭তম বিসিএস পরিক্ষার প্রশ্ন অনুয়ায়ী বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।
অন্যদিকে,
- তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া, প্রথম আলো এবং নিউইয়র্ক টাইমস। 
১২.
Which symbol must remain in e-mail address?
  1. ক) $
  2. খ) #
  3. গ) @
  4. ঘ) &
ব্যাখ্যা
- ইমেইলে '@' চিহ্নটি ব্যবহৃত হয়। 
- ইমেইল কথাটির মানে হলাে ইলেক্ট্রনিক মেইল বা ইলেক্ট্রনিক চিঠি।
- ই-মেইল এড্রেস হলো কোন ব্যক্তির সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয়। একটি চিঠি পাঠালে হলে প্রাপক ও প্রেরকের যেমন একটি ঠিকানা বা এড্রেস প্রয়োজন তেমনি ই-মেইল পাঠানোর জন্যও একটি ঠিকানা বা E-mail এড্রেস প্রয়োজন।

ই- মেইলের সুবিধাবলী- 
১. ই-মেইল ব্যবহার করা সহজ। যে কোন তথ্য আদান-প্রদান করা যায়। 
২. মুহূর্তেই বিশ্বের যে কোন জায়গায় তথ্য পাঠানো যায়।
৩. ই-মেইলের সাথে এটাচ করে লেখা, অডিও, ভিডিও ইত্যিাদি পাঠানো যায়।
৪. একই মেইল একইসাথে অনেকের কাছে পাঠানো যায়।
৫. ই-মেইলের মাধ্যমে কম খরচে ও সহজে প্রোডাক্ট মার্কেটিং করা যায়।
৬. ই-মেইল ব্যবস্থায় কোন কাগজের ব্যবহার না থাকায় এটি পরিবেশ বান্ধব।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১৩.
’ছন্দের যাদুকর’ কোন কবি?
  1. ক) সুকুমার রায়
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) আল মাকসুদ
  4. ঘ) জসিম উদ্দিন
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মূলত কবি।
- তাঁর বহুল প্রচলিত কবিতা 'মেথর'।
- দেশাত্মবোধ, শক্তির সাধনা, মানবতাবোধ তাঁর কবিতার ভাববস্তু।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।

তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'Enough is enough' is used to mean?
  1. ক) Continue
  2. খ) Stop
  3. গ) Continue until it is enough
  4. ঘ) None
ব্যাখ্যা
• Enough is enough (phrase)
- English Meaning: something you say when you want something to stop.

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Continue -  চলতে থাকা; অবিরাম অনুবৃত্তি করা; স্থায়ী থাকা; বহাল থাকা
খ) Stop -  কোনোকিছু থামিয়ে দেওয়া
গ) Continue until it is enough - যথেষ্ট না হওয়া পর্যন্ত চালিয়ে নেয়া/ যাওয়া।
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে stop শব্দটি enough is enough phrase টির সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - stop.

Source: Bangla Academy Dictionary.
১৫.
If, x - y = 5, xy = 6, then x + y =?
  1. ক) 7
  2. খ) ± 7
  3. গ) 1
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: If, x - y = 5, xy = 6, then x + y =?

Solution: 
Given that 
x - y = 5
xy = 6

Now
(x + y)2 = (x - y)2 + 4xy 
(x + y)2 = 52 + 4 × 6 
(x + y)2 = 25 + 24 
(x + y)2 = 49 
(x + y) =±√49
x + y = ±7
১৬.
In which logic gate output is 1 when all inputs are zero?
  1. ক) AND
  2. খ) NAND
  3. গ) OR
  4. ঘ) NOR
অনির্ধারিত
ব্যাখ্যা
NAND ও NOR উভয় গেইট হলো সার্বজনীন লজিক গেইট। 
NAND ও NOR গেইট দুইটিতে ইনপুট ০ হলে আউটপুট ১ হয়।
দ্বৈত উত্তর থাকায় প্রশ্নের উত্তর তুলে দেয়া হয়েছে। 

১৭.
How many accused were in 'Agartala Conspiracy Case' including Bangabandhu?
  1. ক) 36
  2. খ) 35
  3. গ) 34
  4. ঘ) 32
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা
• ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
• ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
• বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
• মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত।
• ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
• এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
• গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
১৮.
What is the maximum operating transmission voltage (KV) in Bangladesh?
  1. ক) 33
  2. খ) 132
  3. গ) 230
  4. ঘ) 400
ব্যাখ্যা
Power Grid Company of Bangladesh (PGCB) is the transmission utility, owning and
managing the transmission network and substations at 132 kilovolts (kV), 230 kV, and 400 kV. 

উৎস : এশিয়া উন্নয়ন ব্যাংক 
১৯.
Brochure means:
  1. ক) Opening
  2. খ) Bureau
  3. গ) Censor
  4. ঘ) Pamphlet
ব্যাখ্যা
• Brochure - কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Opening -  খোলা জায়গা; যাওয়া বা আসার পথ
খ) Bureau - দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
গ) Censor - পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া
ঘ) Pamphlet -  পুস্তিকা

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.

Source: Live MCQ Lecture.
২০.
’সর্বাঙ্গীণ’ এর প্রকৃতি-প্রত্যয়-
  1. ক) সর্বঙ্গ + ঈন
  2. খ) সর্ব + অঙ্গীন
  3. গ) সর্ব + ঙ্গীন
  4. ঘ) সর্বাঙ্গ + ঈন
ব্যাখ্যা
নীন (ঈন)- প্রত্যয়ঃ
সর্বজন + নীন = সর্বজনীন
কুল + নীন = কুলীন
নব + নীন = নবীন

তেমনিভাবে,
সর্বাঙ্গ + ঈন = সর্বাঙ্গীণ
সর্বাঙ্গীণ শব্দের অর্থ পূর্ণাঙ্গ, সম্পূর্ণ।

উৎস: নবম-দশম শ্রেণী, বাংলা ভাষার ব্যাকরণ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি ।
২১.
0.1 × 0.01 + 1 = ?
  1. ক) 1.01
  2. খ) 1.001
  3. গ) 2.01
  4. ঘ) 0.001
ব্যাখ্যা
Question: 0.1 × 0.01 + 1 = ?

Solution: 
0.1 × 0.01 + 1
= 0.001 + 1
= 1.001
২২.
What is LINUX?
  1. ক) Operating system
  2. খ) Application program
  3. গ) Antivirus software
  4. ঘ) Firewall
ব্যাখ্যা
লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। 

লিনাক্সের কোনাে একক মালিক নেই। একে ওপেন সাের্স অপারেটিং সিস্টেম বলে। ইউনিক্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় ফিনল্যান্ডের যুবক লিনাস টারবােন্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেমটির উদ্ভাবন করেন যা ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হয় । উন্মুক্ত সাের্স কোর্ড ভিত্তিক এ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলাের মধ্যে রেডহ্যাট লিনাক্স, ক্যালডেরা, ফেডােরা, উবুন্টু সর্বাধিক জনপ্রিয়।

লিনাক্স অপারেটিং সিস্টেমের চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক দুটো ভার্সনই বাজারে পাওয়া যায়।

উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ
২৩.
Omicron, the new variant of COVID - 19 is originated from :
  1. ক) China
  2. খ) UK
  3. গ) America
  4. ঘ) South Africa
ব্যাখ্যা
- দক্ষিণ আফ্রিকায় নতুন আরেকটি ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ শনাক্ত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এটিকে 'উদ্বেগজনক' হিসেবে চিহ্নিত করেছে এবং এর নাম দিয়েছে ওমিক্রন।
- বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক।
- একইসঙ্গে বর্তমানে যেসব করোনার টিকা আছে সেগুলোর প্রতিরোধ ক্ষমতা হয়তো অতিক্রম করতে পারে। 
- বিশেষজ্ঞরা এটিকে 'সুপার স্ট্রেইন' হিসেবে আখ্যায়িত করেছেন।
- এর জিনে সর্বপ্রথম শনাক্ত করোনাভাইরাসের সঙ্গে ৩০ ধরনের বেশি মিউটেশন হয়েছে।
- যা এ পর্যন্ত শনাক্ত যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি এবং ডেল্টার তুলনায় দ্বিগুণ।

উৎস: দ্যা ডেইলি ষ্টার। 
২৪.
’সূর্য’ শব্দের সমার্থক কি ?
  1. ক) অর্ণব
  2. খ) অর্ক
  3. গ) পল্লব
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে সমর্থক বা প্রতিশব্দ বলে।
• 'সূর্য' এর প্রতিশব্দ - রবি, সবিতা, দিবাকর, আদিত্য, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
The nature of electricity being produced using sun rays is :
  1. ক) AC
  2. খ) DC
  3. গ) Both AC and DC
  4. ঘ) None
ব্যাখ্যা
সৌরশক্তি বা সোলার পাওয়ার:
সূর্য রশ্মির আলো ও তাপ কে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এর ফটোইলেক্ট্রিক ইফেক্টকে কাজে লাগিয়ে ফটোভোল্টাইক কোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

Solar panels produce direct current: the sun shining on the panels stimulates the flow of electrons, creating current. Because these electrons flow in the same direction, the current is direct.
২৬.
How many prime numbers (মৌলিক সংখ্যা) are there from 1 to 10?
  1. ক) 10
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 3
ব্যাখ্যা
Question: How many prime numbers (মৌলিক সংখ্যা) are there from 1 to 10?

Solution:
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
২৭.
’শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
  1. ক) কবিতা
  2. খ) উপন্যাস
  3. গ) গল্প
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।

এই উপন্যাসের অন্যতম চরিত্রঃ
- অমিত,
- কেতকী ও
- লাবণ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
Which one is output device?
  1. ক) Microphone
  2. খ) CD-Drive
  3. গ) Monitor
  4. ঘ) None
ব্যাখ্যা

কম্পিউটারের যেসব যন্ত্রপাতির মাধ্যমে সংরক্ষিত বা প্রক্রিয়াজাত তথ্য কম্পিউটার ইউজার (User) বা ব্যবহারকারীদের কাছে প্রদর্শন করা যায় তাদেরকে আউটপুট ডিভাইস বলা হয়।
কয়েকটি আউটপুট ডিভাইসের নাম :
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪. প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।
 
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, এসএসসি ও দাখিল(ভোকেশনাল)

২৯.
The solution of equation x - y = 2 and x + y = 4 is :
  1. ক) 3 and 1
  2. খ) 4 and 3
  3. গ) 5 and 1
  4. ঘ) -1 and -3
ব্যাখ্যা
Question: The solution of equation x - y = 2 and x + y = 4 is :

Solution: 
দেয়া আছে 
x - y = 2............(1)
x + y = 4............(2)

(1) + (2) ⇒
x -  y + x + y = 2 + 4
2x = 6
x = 3
(2) ⇒
x + y = 4
3 + y = 4
y = 4 - 3
y = 1 

(x, y) = (3,1)
৩০.
Who scored the only goal in the final match of 2021 SAFF U-19 Women's Championship?
  1. ক) Shaheda Akter Ripa
  2. খ) Anai Mogini
  3. গ) Maria Manda
  4. ঘ) Anishka
ব্যাখ্যা
- ২২ ডিসেম্বর ২০২১ তারিখে সাফ অনূর্ধ্ব–১৯ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এর দেয়া এক গোলই বাংলাদেশের শিরোপা নির্ধারণ করে দেয়৷

উৎস: দৈনিক প্রথম আলো 
৩১.
কোনটি এন্টিবায়োটিক?
  1. ক) ইনসুলিন
  2. খ) পেপসিন
  3. গ) ইথিলিন
  4. ঘ) পেনিসিলিন
ব্যাখ্যা
পেনিসিলিন হলো একটি এন্টিবায়োটিক। 

- অ্যান্টিবায়োটিক (Antibiotic) প্রকৃতপক্ষে মানুষের উৎপাদিত রাসায়নিক বস্তু নয়।
- অ্যান্টিবায়োটিক একটি জটিল জৈব যৌগ। বিভিন্ন প্রকার ছত্রাক, অ্যাকটিনোমাইসিটিস এবং ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, যাদের বেশির ভাগই মাটিতে বাস করে।
- অণুজীব কর্তৃক উৎপাদিত বিশেষ রাসায়নিক পদার্থের প্রভাবে রোগ বিস্তারকারী বিভিন্ন অণুজীবের বংশ বৃদ্ধি ও বিকাশ বাধা পায়। অণুজীব কর্তৃক উৎপাদিত এবং অন্যান্য অণুজীবের জন্য বিষাক্ত এসব রাসায়নিক পদার্থকে অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধক বলে ।

-  Alexander Fleming যুগান্তকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন (Penicillin) আবিষ্কার করেন।
- তিনি লক্ষ্য করেন যে, Penicillium notatum নামক এক ধরণের ছত্রাক Staphylococcus aureus নামক এক প্রকার ব্যাকটেরিয়ার বৃদ্ধি রহিত করে।
- এমনিভাবে Penicillium notatum হতে পেনিসিলিন নামক অত্যাশ্চর্য ঔষধটির আবিষ্কার ঘটে।
- ১৯৪৫ খৃষ্টাব্দে S.A. Waksman এসমস্ত রোগ প্রতিরোধকারী জীবজ রাসায়নিক পদার্থের নামকরণ করেন অ্যান্টিবায়োটিকস (Antibiotics)।
- বর্তমানে প্রচলিত বেশির ভাগ অ্যান্টিবায়োটিক চারটি গণের অণুজীব থেকে পাওয়া যায়। যথা - Streptomyces, Penicillium, Cephalosporium Bacillus

উৎস : উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
Change the voice of, 'Who is calling me?'
  1. ক) By whom am I called?
  2. খ) By whom I am called,
  3. গ) Whom am I called by?
  4. ঘ) By whom am I being called?
ব্যাখ্যা
'Who is calling me?' বাক্যটির Passive form হবে - By whom am I being called?
•  Present Continuous Tense passive voice করার structure নিম্ন রূপ:
- Active form এর object + am/is/are + being + verb এর past participle + Active form এর Subject এর Objective form + extension.
- Interrogative sentence এ who এর পরিবর্তে by whom হবে।

Active Voice: Who is calling me?
Passive Voice: By whom am I being called?
৩৩.
Under which Sector Dhaka was during our Liberation War in 1971?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 1
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।

- চট্টগ্রাম-১নং সেক্টর
- ঢাকা-২ নং সেক্টর
- রাজশাহী-৭ নং সেক্টর
- মুজিব নগর-৮ নং সেক্টর
- সুন্দরবন-৯ নং সেক্টর
- নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)
-১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না

সূত্র: ঢাকা বিভাগের ওয়েবসাইট।
৩৪.
Function of distribution sub-stations is to :
  1. ক) Step down voltage
  2. খ) step-up voltage
  3. গ) increase power
  4. ঘ) increase energy
ব্যাখ্যা
- একটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন সাধারণত ট্রান্সমিশন লেভেল থেকে ডিস্ট্রিবিউশন লেভেলে ভোল্টেজ নামিয়ে দিয়ে থাকে।
- ব্যবহারকারীর সুবিধার্থে এই কাজটি করা হয়।
- ভোল্টেজ হ্রাস করার প্রক্রিয়াটিকে "স্টেপ ডাউন ট্রান্সফরমার" বলা হয়।

উৎসঃ Massachusetts Institute of Technology (MIT) Website, Stanford University Website
৩৫.
‘অরণ্যে রোদন‘ কি?
  1. ক) বচন কান্না
  2. খ) বনের কান্না
  3. গ) পাগলের প্রলাপ
  4. ঘ) নিষ্ফল আবেদন
ব্যাখ্যা
• ‘অরণ্যে রোদন‘ বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
আষাঢ়ে গল্প - আজগুবি গল্প।
অন্ধকার দেখা - দিশেহারা হয়ে পড়া।
অমাবস্যার চাঁদ - দুর্লভ বস্তু।
অর্ধচন্দ্র - ঘাড় ধাক্কা দেয়া।
আঙুল ফুলে কলাগাছ - হঠাৎ বড়োলোক হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩৬.
What is 3% of 0.07?
  1. ক) 21
  2. খ) 0.21
  3. গ) 0.021
  4. ঘ) 0.0021
ব্যাখ্যা
Question: What is 3% of 0.07?

Solution:
0.07 এর 3%
= 0.07 এর 3/100
= 0.21/100
= 0.0021
৩৭.
Who appoints the Chief Justice in Bangladesh?
  1. ক) Prime Minister
  2. খ) Parliament
  3. গ) President
  4. ঘ) None
ব্যাখ্যা
- সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শপূর্বক অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।
- বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান।
৩৮.
Who was F. R Khan?
  1. ক) Cancer Specialist
  2. খ) Nuclear Scientist
  3. গ) Computer engineer
  4. ঘ) Architect
ব্যাখ্যা
- বিশ্বখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি এফ আর খান (ফজলুর রহমান খান)।
- তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলস টাওয়ার)-এর নকশা প্রণয়ন করেন।
- তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৩৯.
'Once in a blue moon' means:
  1. ক) Always
  2. খ) Rarely
  3. গ) Very rarely
  4. ঘ) Hourly
ব্যাখ্যা
• Once in a blue moon
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ

Ex. Sentence: He comes round once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Always -  ব্যতিক্রমহীনভাবে সর্বদা
খ) Rarely - দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না
গ) Very rarely - অত্যন্ত দুর্লভ/ কদাচিৎ
ঘ) Hourly -  প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -very rarely  শব্দটি Once in a blue moon phrase টির সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - very rarely.
- 'Once in a blue moon' means: very rarely.

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
৪০.
Ping Pong means:
  1. ক) Volleyball
  2. খ) Table Tennis
  3. গ) Basketball
  4. ঘ) Lane Tennis
ব্যাখ্যা
Ping-pong - Something resembling a game of table tennis 
- Table Tennis চীনের জাতীয় খেলা।
- চীনে এই খেলাটি Ping Pong নামে পরিচিত।
- সুতরাং, Ping Pong means: Table Tennis.
৪১.
‘বাবা‘ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) সংস্কৃত
  2. খ) হিন্দি
  3. গ) আরবি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
• তুর্কি : উজবুক, উর্দু, কঞ্চি, কুলি, কোর্মা, কাঁচি, খাতুন, বাবা, চকমকি, বাহাদুর, বেগম, বোঁচকা, সওগাত, চুকলি, তালাশ ইত্যাদি।

• আরবি : আজান, আল্লাহ্, আদম, কোরান, ফকির, খাতা, খারাপ, নগদ, তবলা, আসামি, আসবাব, ইজ্জত, দৌলত, গজল, শহিদ, শুরু,  কাবাব, খারিজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
৪২.
What is the perimeter (পরিসীমা) of a square, if its area is 400 sq. m.
  1. ক) 40m
  2. খ) 80m
  3. গ) 20m
  4. ঘ) 20 sq. m.
ব্যাখ্যা
Question: What is the perimeter (পরিসীমা) of a square, if its area is 400 sq. m.

Solution:
ধরি 
বর্গের একবাহুর দৈর্ঘ্য = x মিটার 

প্রশ্নমতে 
x2 = 400
x2 = 202
x = 20

বর্গের পরিসীমা = 4x = 4 × 20 = 80 মিটার 
৪৩.
Country participated as 'Observer' in 'Victory Day Parade 2021':
  1. ক) USA
  2. খ) Russia
  3. গ) India
  4. ঘ) Bhutan
ব্যাখ্যা
- ২০২১ সালের বিজয়ের ৫০ বছরের কুচকাওয়াজে বিভিন্ন বাহিনীর সর্বমোট ২৩টি কন্টিনজেন্ট এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভুটান, ভারত ও রাশিয়ার ৩টি কন্টিনজেন্ট এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল অংশগ্রহণ করে।
- প্রথমবারের মতো কুচকাওয়াজে পাঁচটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক দল অংশগ্রহণ করে।

তথ্যসূত্র: প্রথম আলো।
৪৪.
What is synonym of 'Incite'?
  1. ক) Urge
  2. খ) Permit
  3. গ) Instigate
  4. ঘ) Deceive
ব্যাখ্যা
• Incite -  প্ররোচিত/উত্তেজিত করা

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Urge - তাড়া করা/দেওয়া; তাড়ানো
খ) Permit -  অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা
গ) Instigate - প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া;
ঘ) Deceive - প্রতারিত করা; ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Instigate শব্দটি Incite এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - Instigate.

Source: Bangla Academy Lecture.
৪৫.
The urgency of rural electrification is described in which Article of Constitution?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 16
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৬: গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব 
নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষিবিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ-ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন৷

অন্যদিকে,
- অনুচ্ছেদ-১৫: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
- ৮ নং অনুচ্ছেদ : মূলনীতিসমূহ।
- ১০ অনুচ্ছেদ : সমাজতন্ত্র ও শোষণমুক্তি।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান।
৪৬.
‘RAPIS' শব্দটি সাজালে হয় :
  1. ক) মহাসাগর
  2. খ) শহর
  3. গ) দেশ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
RAPIS শব্দ থেকে PARIS পাওয়া যায় যা একটি শহরের নাম।
প্যারিস ফ্রান্সের রাজধানী।
৪৭.
Architect of National Monument (স্মৃতিসৌধ) of Bangladesh is :
  1. ক) Hamidur Rahman
  2. খ) Quamrul Hasan
  3. গ) Syed Mainul Hosain
  4. ঘ) F. R. Khan
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত যা সম্মিলিত প্রয়াস নামেও পরিচিত। এটির স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
- ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন।
- জাতীয় স্মৃতিসৌধে মোট সাতটি স্তম্ভ রয়েছে যা আমাদের স্বাধীনতা সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটকে তুলে ধরে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি। 
৪৮.
Which one is not correct?
  1. ক) A + 0 = A
  2. খ) A.1 = A
  3. গ) A + A′ = 1
  4. ঘ) A.A′ = 1
ব্যাখ্যা
বুলিয়ান এলজ্যাবরার মৌলিক উপপাদ্যসমূহঃ
A+0 = A
A+1 = 1
A+A = A
A+A̅ = 1
A.A = A
A.1 = A
A.0 = 0
A.A̅ = 0

[সূত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, নবম-দশম শ্রেণী (ভোকেশনাল)]
৪৯.
What type of noun is 'Kindness'?
  1. ক) Abstract
  2. খ) Proper
  3. গ) Common
  4. ঘ) Material
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত Kindness হচ্ছে Abstract Noun.
Abstract noun:
- Kindness  অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।
- অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়। 

• আরো  কিছু  Abstract Noun এর উদাহরণ - 
- Happiness
- Motherhood
- Leadership
- Honesty 
৫০.
Data are entered into a computer through :
  1. ক) Software
  2. খ) Output device
  3. গ) Input Device
  4. ঘ) Memory
ব্যাখ্যা
কম্পিউটারের যে সকল ডিভাইস ব্যবহার করে কম্পিউটারকে দিক-নির্দেশনা দেয়া সম্ভব, সেসকল ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে।

ইনপুট ইউনিট ব্যবহারকারী প্রদত্ত উপাত্ত বা বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের প্রধান স্মৃতিতে সংরক্ষণ করে। অর্থাৎ ইনপুট অংশের কাজ হলো ব্যবহারকারী বা বিভিন্ন উৎস থেকে ডেটা বা নির্দেশ গ্রহণ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রেরণ করা।
বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট ইউনিট কম্পিউটারকে ডেটা বা নির্দেশ প্রদানের কাজটি সম্পাদন করে। এ ধরনের কিছু ইনপুট ডিভাইসের উদাহরণ হলো কি-বোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর (OMR), ওসিআর (OCR), জয়স্টিক, পাঞ্চকার্ড, লাইটপেন ইত্যাদি ।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫১.
How many freedom fighters received gallantry awards for contributions in our Liberation War ____ 1971?
  1. ক) 712
  2. খ) 512
  3. গ) 175
  4. ঘ) 676
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭ জন
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬ জন।

==================
উল্লেখ্য,
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

অর্থ্যাৎ, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য,
- বীরশ্রেষ্ঠ : ৭ জন
- বীর উত্তম: ৬৭ জন
- বীরবিক্রম : ১৭৪ জন
- বীরপ্রতীক : ৪২৪ জন

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাপিডিয়া এবং প্রথম আলো।
৫২.
BREB has about _______ consumers of the country in its load.
  1. ক) 70%
  2. খ) 80%
  3. গ) 85%
  4. ঘ) 90%
ব্যাখ্যা
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সারা দেশে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।
- আরইবির আওতাধীন ৪৬২টি উপজেলার গ্রীডভূক্ত এলাকায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।
- বর্তমানে এ সংস্থার মোট গ্রাহক সংখ্যা ০৩ কোটি ০৩ লক্ষ, যা জাতীয় গ্রাহক সংখ্যার (৩ কোটি ৮২ লক্ষ) প্রায় ৮০ %। 

উৎসঃ www.reb.gov.bd/
৫৩.
শব্দের মূলকে কি বলে?
  1. ক) বিভক্তি
  2. খ) প্রত্যয়
  3. গ) অব্যয়
  4. ঘ) প্রকৃতি
ব্যাখ্যা
• শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি
যেমনঃ চলা। এখানে √চল্ হলো ধাতু বা প্রকৃতি, আর বিভক্তি হলো 'আ'।

প্রকৃতি দুই প্রকার। যথা- নামপ্রকৃতি ও ক্রিয়াপ্রকৃতি।
- নামপদের মূল অংশকে বলে নামপ্রকৃতি।
- ক্রিয়াপদের মূল অংশকে বলে ক্রিয়া-প্রকৃতি। একে ধাতুও বলা হয়।

• বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে । প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম-প্রকৃতিও বলে।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৪.
If each of the six members of a family gives money as per their membership number, then what will be the total amount :
  1. ক) 216
  2. খ) 125
  3. গ) 100
  4. ঘ) 64
অনির্ধারিত
ব্যাখ্যা
Question: If each of the six members of a family gives money as per their membership number, then what will be the total amount :

প্রশ্নটির ভাষাগত দিক থেকে অস্পষ্ট। তাই সমাধান করা সম্ভব হচ্ছে না। 
উত্তর তুলে দেওয়া হলো। 
৫৫.
'Alumni' is the plural of:
  1. ক) Aluminus
  2. খ) Alumnous
  3. গ) Alumnus
  4. ঘ) Aluminise
ব্যাখ্যা
Alumni (Plural) এর  Singular হচ্ছে Alumnus (প্রাক্তন ছাত্র-Singular)
৫৬.
Who is the 'Head of the State' of Bangladesh?
  1. ক) President
  2. খ) Prime Minister
  3. গ) Speaker
  4. ঘ) none
ব্যাখ্যা
- বাংলাদেশে চালু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি মহামান্য রাষ্ট্রপতি।
- তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান৷ তবে সরকার প্রধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারি প্রধানমন্ত্রী।
- তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি জাতীয় সংসদের স্পিকার।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট।
৫৭.
What is the per capital income ($ US) of Bangladesh in 2021?
  1. ক) 2254
  2. খ) 2454
  3. গ) 2554
  4. ঘ) 3054
ব্যাখ্যা
• নতুন ভিত্তি বছর (২০১৫-২০১৬) অনুযায়ী GDP'র সাময়িক হিসাবে ২০২০-২০২১ অর্থবছরের,
- মাথাপিছু GDP ২,৪২৬ মার্কিন ডলার;
- মাথাপিছু আয় ২,৫৫৪ মার্কিন ডলার;
- GDP'র প্রবৃদ্ধির হার ৫.৪৩%।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে,
- মাথাপিছু জিডিপি ২,৭২৩ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২,৮২৪ মার্কিন ডলার।

তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৫৮.
Which one is the smallest?
  1. ক) 0.02
  2. খ) 1 ÷ 100
  3. গ) 10 - 3
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: Which one is the smallest?

Solution:
 1 ÷ 100 = 0.01 
10 - 3 = 1/103 = 1/1000 = 0.001
৫৯.
The Nobel Laureate Abdulrazak Gurnah is from :
  1. ক) Turkey
  2. খ) Malaysia
  3. গ) Indonesia
  4. ঘ) Tanzania
ব্যাখ্যা
- ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তাঞ্জানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনাহ।
- তিনি ১৯৪৮ সালে তাঞ্জানিয়ার জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন।
- ষাটের দশকে তিনি শরনার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং তার পর থেকে সেখানেই বসবাস করছেন।
- তার লেখায় ফুটে উঠেছে ঔপনিবেশিকতার দুর্দশা ও শরনার্থীদের কষ্টের গল্প।
- তার উপন্যাসের মধ্যে প্যারাডাইস অ্যান্ড ডিসারশন অন্যতম। তিনি ১০টি উপন্যাস রচনা করেছেন।

তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৬০.
SDG - 30 এর কত নম্বর Goal এ বিদ্যুতের বর্ণনা রয়েছে?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৪ নং লক্ষ্যমাত্রায় মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।