পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৬ নভেম্বর, ২০২২সময়40 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ রেলওয়ে ৩য়/৪র্থ শ্রেণির নিয়োগ পরীক্ষা - ২০২২ পদের নাম: খালাসী (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৫.১১.২০২২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৬ নভেম্বর, ২০২২ · ৭০ প্রশ্ন

.
মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে?
  1. ক) ১০ই এপ্রিল ১৯৭১
  2. খ) ১৪ই এপ্রিল ১৯৭১
  3. গ) ১৭ই এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১লা এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১৭ই এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ই এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
.
3x2 + x - 10 এর উৎপাদকে বিশ্লেষণ?
  1. ক) (x + 2) (3x - 5)
  2. খ) (3x + 2) (x - 5)
  3. গ) (x - 2) (3x + 5)
  4. ঘ) (3x - 2) (x + 5)
সঠিক উত্তর:
ক) (x + 2) (3x - 5)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x + 2) (3x - 5)
ব্যাখ্যা

3x2 + x - 10
= 3x2 + 6x - 5x - 10
= 3x(x + 2) - 5(x + 2)
=(x + 2)(3x - 5)

.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) পল্লী সমাজ
  2. খ) শেষ প্রশ্ন
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) পরিণীতা
সঠিক উত্তর:
গ) পদ্মরাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) পদ্মরাগ
ব্যাখ্যা
'পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত  একটি উপন্যাস।
- তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো।
- এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

বেগম রোকেয়া রচিত অন্যান্য গ্রন্থ -
- মতিচুর,
- অবরোধবাসিনী,
- Sultana's Dream ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
.
Write the noun form of 'Choose' -
  1. ক) Chosen
  2. খ) Choice
  3. গ) Choosing
  4. ঘ) Chosened
সঠিক উত্তর:
খ) Choice
উত্তর
সঠিক উত্তর:
খ) Choice
ব্যাখ্যা
• The noun form of 'Choose' is 'Choice'.
- Choice (noun) বাছাই; পছন্দ।
- Choose (verb) বেছে নেওয়া; পছন্দ করা।

Source: Accessible Dictionary by Bangla Academy
.
Translate into English. এই চাকরিটি আমার খুবই প্রয়োজন।
  1. ক) I need this job badly.
  2. খ) I need this job urgently.
  3. গ) I need this work very urgently.
  4. ঘ) I am in need of this job.
সঠিক উত্তর:
ক) I need this job badly.
উত্তর
সঠিক উত্তর:
ক) I need this job badly.
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) I need this job badly. 

Badly (adverb) used to emphasize how much you want, need, etc. somebody/something.
অর্থাৎ কেউ কোনো কিছু কতটা চায়, কিংবা প্রয়োজন ইত্যাদির উপর জোর দিতে বাক্যে badly ব্যবহৃত হয়।
তাই এই চাকরিটি আমার খুবই প্রয়োজন এর সঠিক translation হবে - I need this job badly.
.
'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) ক্ষণস্থায়ী বন্ধু
  2. খ) অর্থের কু প্রভাব
  3. গ) তীব্র জ্বালা
  4. ঘ) অসম্ভব বস্তু
সঠিক উত্তর:
খ) অর্থের কু প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থের কু প্রভাব
ব্যাখ্যা
'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব। 
উদাহরণ - তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ বলে মনে কর না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
  1. ক) ২.৪৫
  2. খ) ৩.২৮
  3. গ) ২.৫৪
  4. ঘ) ৩৯.৩৭
সঠিক উত্তর:
গ) ২.৫৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২.৫৪
ব্যাখ্যা

আমরা জানি 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি ।
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।

.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ২১২, ১৭৯, ১৪৬, ১১৩,...........
  1. ক) ১৩
  2. খ) ৪৩
  3. গ) ৩৩
  4. ঘ) ৮০
সঠিক উত্তর:
ঘ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ২১২, ১৭৯, ১৪৬, ১১৩,...........

সমাধান: 
এখানে
ধারাটির অন্তর = ৩৩

২১২ - ১৭৯ = ৩৩
১৭৯ - ১৪৬ = ৩৩
১৪৬ - ১১৩ = ৩৩
১১৩ - ৮০ = ৩৩

.
Fill in the blank. Call _____ doctor immediately.
  1. ক) at
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) in
উত্তর
সঠিক উত্তর:
গ) in
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) in
Call in - কাউকে ডাকা বা তলব করা। 
যেহেতু প্রশ্নে ডাক্তার ডাকতে বলা হয়েছে তাই call এর পর in ব্যবহৃত হবে।
সুতরাং, সঠিক উত্তর - Call in doctor immediately.
 
অন্যদিকে,
call at - কোথাও সামান্য সময়ের জন্য থামা।
call for - কোনো কিছু দাবী করা,চাওয়া বা আহবান করা।
১০.
অগ্নি নির্বাপক যন্ত্রে কি গ্যাস ব্যবহৃত হয়?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) মিথেন
  4. ঘ) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর:
ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা
- একটি নিরাপদ অগ্নিনির্বাপণ উপাদান হচ্ছে ড্রাই কার্বন-ডাই-অক্সাইড।
- যখন নির্বাপণ যন্ত্রের ভালব খোলা হয় তখন কার্বন-ডাই-অক্সাইড সম্প্রসারিত হয়ে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসে পরিণত হয়।
- যেহেতু কার্বন-ডাই-অক্সাইড অক্সিজেনের চেয়ে ভারী তাই এটি জ্বালানীর চারপাশ থেকে অক্সিজেনকে সরিয়ে দেয়।
- অক্সিজেনের অভাবে আগুন আর জ্বলতে পারে না।

Source: National Emergency Service, 999.gov.bd
১১.
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
  1. ক) ১২১১
  2. খ) ১২০৪
  3. গ) ১২১২
  4. ঘ) ১২০০
সঠিক উত্তর:
খ) ১২০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০৪
ব্যাখ্যা
ত্রয়োদশ শতকে ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়।
- ১২০৪ সালে বখতিয়ার খলজি বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন।
- উত্তর আফগানিস্তানের গরমশির (আধুনিক দস্ত-ই-মার্গ) এলাকার বাসিন্দা ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির খলজী সম্প্রদায়র্ভুক্ত ছিলেন। 
- বখতিয়ার খলজী স্বল্প সময়ের জন্য নদীয়ায় অবস্থান করেন এবং পরে তিনি গৌড়ের দিকে যাত্রা করেন।
- তিনি ৬০১ হিজরিতে (১২০৫ খ্রি.) বিনা বাধায় গৌড় জয় করেন এবং লখনৌতি নাম দিয়ে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন। পূর্বে গৌড়ের নাম ছিল লক্ষণাবতী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
১২.
সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি?
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৬ : ৫ : ৩
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ১৩ : ১২ : ৫
সঠিক উত্তর:
ঘ) ১৩ : ১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫২ 
১৬৯ = ১৪৪ + ২৫
১৬৯ = ১৬৯

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।

১৩.
Fill in the blank. He is ignorant ______ this law.
  1. ক) to
  2. খ) in
  3. গ) of
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা

According to Oxford Dictionary -
Ignorant
Meaning: not having any knowledge or information about a particular thing.
• Ignorant of something: At that time I was ignorant of events going on elsewhere.
• Ignorant about something: He's ignorant about modern technology.
-----------------

According to Cambridge Dictionary -
Ignorant
Meaning: not having enough knowledge, understanding, or information about something.
• Many teenagers are surprisingly ignorant about current politics.
• We remained blissfully ignorant of the troubles that lay ahead.
-----------------

১৪.
বঙ্গবন্ধু কবে 'ছয় দফা' ঘোষণা করেন?
  1. ক) ৩ জানুয়ারি ১৯৬৬
  2. খ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
  3. গ) ১ ফেব্রুয়ারি ১৯৬৬
  4. ঘ) ১৫ জুন ১৯৬৬
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং
- ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়।
- এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
১৫.
১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ৫ মিনিট
  3. গ) ১০ মিনিট
  4. ঘ) ৫০ মিনিট
সঠিক উত্তর:
ক) ১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?

সমাধান: 
১০টি বানর ১০টি কলা খেতে পারে ১ মিনিটে
১টি বানর ১টি কলা খেতে পারে (১ × ১০)/১০ মিনিটে
৫০টি বানর ৫০টি কলা খেতে পারে (১ × ১০ × ৫০)/(১০ × ৫০) মিনিটে
= ১ মিনিটে

১৬.
'নকশী কাঁথার মাঠ' কাব্যের নায়িকার নাম কী?
  1. ক) মধুমালা
  2. খ) রূপাই
  3. গ) সাজু
  4. ঘ) দুলী
সঠিক উত্তর:
গ) সাজু
উত্তর
সঠিক উত্তর:
গ) সাজু
ব্যাখ্যা
• 'নকশী কাঁথার মাঠ' কাব্যের নায়িকা - সাজু
- জসীম উদদীনের বিখ্যাত কাহিনিকাব্য - নকশী কাঁথার মাঠ।
- ১৯২৯ সালে নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
- এটি ইংরেজিতে অনুবাদ করেন ই. এম. মিলফোর্ড।
- ইংরেজি অনুবাদের নাম - The Field of Embroidered Quilt.
- নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
বাংলা ভাষায় ছন্দ কত প্রকার?
  1. ক) দুই
  2. খ) চার
  3. গ) তিন
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
গ) তিন
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন
ব্যাখ্যা
বাংলা ছন্দ তিন রকমের।
যথা:
- অক্ষরবৃত্ত,
- মাত্রাবৃত্ত এবং
- স্বরবৃত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
এক কথায় প্রকাশ করুন- ‘হাতির ডাক'
  1. ক) অজিন
  2. খ) বৃংহতি
  3. গ) হ্রেষা
  4. ঘ) কেকা
সঠিক উত্তর:
খ) বৃংহতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃংহতি
ব্যাখ্যা
‘হাতির ডাক’ এর এক কথায় প্রকাশ - বৃংহতি

কিছু এক কথায় প্রকাশ:
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা
বাঘের ডাক - হুংকার
হস্তী রাখার স্থান - বারী/পিলখানা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
The plural form of ox-
  1. ক) oxes
  2. খ) oxis
  3. গ) oxen
  4. ঘ) oxess
সঠিক উত্তর:
গ) oxen
উত্তর
সঠিক উত্তর:
গ) oxen
ব্যাখ্যা
The plural form of ox is - oxen. 
Singular - Ox -  গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড়।
Plural- Oxen - ষাঁড়গুলো।
২০.
খাঁটি বাংলা শব্দ কোনটি?
  1. ক) হালুয়া
  2. খ) চাঁদ
  3. গ) ঈদ
  4. ঘ) ঢোল
সঠিক উত্তর:
খ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
খ) চাঁদ
ব্যাখ্যা
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা হয়েছে :
- তৎসম,
- তদ্ভব,
- দেশি ও
- বিদেশি।

তাঁর মধ্যে- 

তদ্ভব শব্দ: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি। 

দেশি শব্দ: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়,
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চাঁদ = সংস্কৃত ‘চন্দ্র’ থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। তাই ‘চাঁদ’ খাঁটি বাংলা শব্দ।  

---------------------
অন্যদিকে, 
হালুয়া, ইদ/ঈদ = আরবি শব্দ। 

ঢোল (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ: উভয় প্রান্ত চামড়া দিয়ে আবৃত বেলনাকার বাদ্যযন্ত্র বিশেষ।
২১.
একটি বৃত্তের ব্যাস 20 সে.মি. হলে উহার ক্ষেত্রফল কত?
  1. ক) 314 বর্গ সে.মি.
  2. খ) 326 বর্গ সে.মি.
  3. গ) 400 বর্গ সে.মি.
  4. ঘ) 324 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ক) 314 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 314 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 20 সে.মি. হলে উহার ক্ষেত্রফল কত?

সমাধান: 
বৃত্তের ব্যাস = 20মি.
ব্যাসার্ধ r = 20/2 সে.মি. বা 10 সে.মি.
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= 3.14 × 102
= 314 বৰ্গ সে.মি.

২২.
পাঁচটি সংখ্যার গড় ৪৬। সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৪৮
  2. খ) ৪৯
  3. গ) ৫০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ৪৬। সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান: 
পাঁচটি সংখ্যার গড় = ৪৬
পাঁচটি সংখ্যার সমষ্টি = (৫ × ৪৬) = ২৩০

চারটি সংখ্যার গড় = ৪৫
চারটি সংখ্যার সমষ্টি = (৪ × ৪৫) = ১৮০।
পঞ্চম সংখ্যাটি = ২৩০ - ১৮০ = ৫০

২৩.
০.১ × ০.০৩ × ৪.০ = ?
  1. ক) ০.১২
  2. খ) ০.০১২
  3. গ) ১.২০
  4. ঘ) ০.১২০
সঠিক উত্তর:
খ) ০.০১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০১২
ব্যাখ্যা

প্রশ্ন: ০.১ × ০.০৩ × ৪.০ = ?

সমাধান: 
০.১ × ০.০৩ × ৪.০ = ০.০১২

২৪.
'Crocodile tears' means-
  1. ক) Real love
  2. খ) Emotion
  3. গ) Pretend to cry
  4. ঘ) Foolish
সঠিক উত্তর:
গ) Pretend to cry
উত্তর
সঠিক উত্তর:
গ) Pretend to cry
ব্যাখ্যা
Crocodile tears
English Meaning: tears or expressions of sorrow
that are insincere / false or affected tears/ pretend to cry
Bangla Meaning: মায়াকান্না
 
Ex. Sentence: Heartless people can shed crocodile
tears.
Bangla Meaning: নির্দয় মানুষেরাই মায়াকান্না কাঁদে।
 
Source: Live MCQ Lecture.
২৫.
Shallow এর বিপরীত অর্থবোধক (antonym) শব্দ -
  1. ক) Deep
  2. খ) Small
  3. গ) Long
  4. ঘ) Heavy
সঠিক উত্তর:
ক) Deep
উত্তর
সঠিক উত্তর:
ক) Deep
ব্যাখ্যা
shallow (adjective) 
অর্থ : অগভীর; গাধ; চেটালো
 
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Deep (adjective) গভীর; অগাধ
Small (adjective) ক্ষুদ্র; ছোট; অল্প
Long (adjective) লম্বা; দীর্ঘ।
Heavy (adjective)  ভারী; গুরু; গুরুভার; গরীয়ান।
 
সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন সমুহের মধ্যে কেবল মাত্র deep শব্দটি, Shallow এর বিপরীত অর্থ প্রকাশ করে। 
তাই,  Shallow এর বিপরীত অর্থবোধক (antonym) শব্দ - Deep

Source: Accessible Dictionary by Bangla Academy
২৬.
বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
  1. ক) মেঘনা
  2. খ) যমুনা
  3. গ) কপোতাক্ষ
  4. ঘ) ব্ৰহ্মপুত্ৰ
সঠিক উত্তর:
ঘ) ব্ৰহ্মপুত্ৰ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্ৰহ্মপুত্ৰ
ব্যাখ্যা
বাংলাদেশের দীর্ঘতম নদ হলো ব্ৰহ্মপুত্ৰ। 
ব্রহ্মপুত্র (Brahmaputra)
⇨ ব্রহ্মপদ নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। এরপর এটি তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।    
⇨ এই নদ ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় মিলিত হয়েছে।
⇨ বাংলাদেশের ভিতরে এ নদের দৈর্ঘ্য প্রায় ২৭৭ কিলোমিটার।
⇨ ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী।
⇨ আর প্রধান শাখানদী হলো বংশী ও শীতলক্ষ্যা। 

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৭.
Walking is good for health. Here 'walking' is-
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Gerund
  4. ঘ) Participle
সঠিক উত্তর:
গ) Gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) Gerund
ব্যাখ্যা
-  Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি যৌথভাবে Verb এবং noun এর কাজ করে এবং বাক্যের শুরুতে বসে  তবে তা Gerund / Verbal Noun  হিসেবে বিবেচ্য হবে।
- Gerund যৌথভাবে  Verb এবং noun এর কাজ করে বলে একে Double Parts of Speech ও বলা হয়।
 
প্রদত্ত বাক্য Walking is good for health - (walk + ing) বাক্যে subject হিসেবে বসে যৌথভাবে Verb এবং noun এর কাজ করেছে।
সুতরাং, Walking is good for health. Here 'walking' is - gerund.
২৮.
a + b = 3 এবং ab = 2 হলে a3 + b3 = ?
  1. ক) 9
  2. খ) 27
  3. গ) 18
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 3 এবং ab = 2 হলে a3 + b3 = ?

সমাধান: 
দেয়া আছে, 
a + b = 3 
ab = 2

আমরা জানি,
a+ b3 = (a + b)3 - 3ab(a + b)
= 33 - 3 × 2 × 3
= 27 - 18
= 9 

২৯.
Write the correct spelling
  1. ক) fassinate
  2. খ) fascinate
  3. গ) faccinate
  4. ঘ) fesinate
সঠিক উত্তর:
খ) fascinate
উত্তর
সঠিক উত্তর:
খ) fascinate
ব্যাখ্যা
Fascinate (verb transitive)

English meaning:
To influence in an uncontrollable manner; to operate on by some powerful or irresistible charm; to bewitch; to enchant.

Bangla Meaning:
(১) মুগ্ধ করা; প্রবলভাবে আকর্ষণ করা।
(২) সাপের মতো চোখে-চোখে চেয়ে থেকে চলৎশক্তি রহিত করা।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩০.
Change into indirect form - He said, "I am writing a letter".
  1. ক) He said that he was writing a letter.
  2. খ) He said that he is writing a letter.
  3. গ) He said that he has written a letter.
  4. ঘ) He said that he has been writing a letter.
সঠিক উত্তর:
ক) He said that he was writing a letter.
উত্তর
সঠিক উত্তর:
ক) He said that he was writing a letter.
ব্যাখ্যা
যদি  reporting verb past indefinite tense এর হয় এবং reported speech হয় present continuous tense তাহলে এর  indirect speech হবে past continuous tense এ।
যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্য - He said, "I am writing a letter" এ, reporting verb past indefinite tense এবং reported speech টি  present continuous tense এ আছে, তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - He said that he was writing a letter.
৩১.
'Go there at once' is an _____ sentence.
  1. ক) Imperative
  2. খ) Optative
  3. গ) Exclamatory
  4. ঘ) Interrogative
সঠিক উত্তর:
ক) Imperative
উত্তর
সঠিক উত্তর:
ক) Imperative
ব্যাখ্যা
'Go there at once' is an Imperative sentence.
Imperative sentence: যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ইত্যাদি বোঝায় তাকে Imperative sentence বলে।
প্রশ্ন প্রদত্ত বাক্যটি হচ্ছে -
Go there at once 
Bangla Meaning:  অবিলম্বে সেখানে যাও।
যেহেতু বাক্যটি দ্বারা আদেশ বোঝাচ্ছে তাই এটি Imperative sentence.
৩২.
x3 - 2x2, x2 - 4 ও xy - 2y এর গ.সা.গু কত?
  1. ক) (x + 2)
  2. খ) (x - 2)
  3. গ) (x + 4)
  4. ঘ) x (x - 2)
সঠিক উত্তর:
খ) (x - 2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x - 2)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 2x2, x2 - 4 ও xy - 2y এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x3 - 2x2 
= x2(x - 2)

২য় রাশি = x2 - 4
= x2 - 22 
= (x + 2)(x - 2)
৩য় রাশি = xy - 2y
= y(x - 2)

নির্ণেয় গ.সা.গু = (x - 2)

৩৩.
'লাঠালাঠি' কোন সমাস?
  1. ক) প্রাদি
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) ব্যতিহার বহুব্রীহি
সঠিক উত্তর:
ঘ) ব্যতিহার বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যতিহার বহুব্রীহি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।

যেমন:
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৩৪.
Change the voice- He teaches us English.
  1. ক) We are taught English by him.
  2. খ) English is taught by him.
  3. গ) We taught English by him.
  4. ঘ) We teach English to him.
সঠিক উত্তর:
ক) We are taught English by him.
উত্তর
সঠিক উত্তর:
ক) We are taught English by him.
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত বাক্যে দুইটি object রয়েছে - us and English. 
এর voice change দুইভাবে করা সম্ভব - 
- We are taught English by him.
- English is taught to us by him.
Active voice এ double object থাকলে passive করার নিয়মঃ
 
- দুটি object- এর যেকোনটি subject হিসেবে নেয়া হয় (ব্যক্তিবাচক object-টি পরিবর্তন করা ভাল)
- Tense এবং person-অনুসারে Auxiliary verb
- Verb-এর past participle
- অন্য object
- by
- active voice-এর subject-টি object হিসেবে লেখা হয়।
 
যেহেতু প্রশ্নে, we are taught English by him. রয়েছে তাই এটি সঠিক উত্তর।
৩৫.
Translate into English - ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে।
  1. ক) The train leaves in right time.
  2. খ) The train has left at right time.
  3. গ) The train is leaving in just time.
  4. ঘ) The train has right time left.
সঠিক উত্তর:
খ) The train has left at right time.
উত্তর
সঠিক উত্তর:
খ) The train has left at right time.
ব্যাখ্যা
ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে  এর সঠিক translation হবে The train has left at right time..
বাক্যটি present perfect tense এ আছে যার গঠন হচ্ছে নিম্নরূপ -
Subject + have/has + verb এর past participle form + Object. 
যথাসময়ে বোঝাতে ar right time ব্যবহৃত হয়েছে।
৩৬.
কোনটি জংশন স্টেশন?
  1. ঢাকা
  2. রাজশাহী
  3. আখাউড়া
  4. খুলনা
সঠিক উত্তর:
আখাউড়া
উত্তর
সঠিক উত্তর:
আখাউড়া
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন ঈশ্বরদী
- আখাউড়া বাংলাদেশের অন্যতম  রেলওয়ে জংশন। 
- বাংলাদেশের বৃহত্তম রেল কারখানা- সৈয়দপুর
- বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন- কমলাপুর
 
উৎস : বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট
৩৭.
চর্যাপদে সবচেয়ে বেশি পদ করেন কে?
  1. ক) লুইপা
  2. খ) শরপা
  3. গ) কাহ্নপা
  4. ঘ) ভুসুকুপা
সঠিক উত্তর:
গ) কাহ্নপা
উত্তর
সঠিক উত্তর:
গ) কাহ্নপা
ব্যাখ্যা
• চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন- কাহ্নপা 
- কাহ্নপা  ১৩ টি পদ রচনা করেন।  
- কাহ্নপা রচিত ২৪ নং পদটি পাওয়া যায় নি।
- তাঁর চর্যাপদে কাহ্নিল, কাহ্নি, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ, কাহ্নু  নাম পাওয়া যায়।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
একটি কাজ ৩০ জন লোক ২০ দিনে সম্পন্ন করে। কাজ শুরুর ১০ দিন পর ১০ জন লোক চলে গেলে বাদ বাকী কাজ কত দিনে শেষ হবে?
  1. ক) ২০ দিনে
  2. খ) ১৮ দিনে
  3. গ) ১৫ দিনে
  4. ঘ) ২৪ দিনে
সঠিক উত্তর:
গ) ১৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ দিনে
ব্যাখ্যা
অবশিষ্ট লোক = ৩০ - ১০ = ২০ জন 
সময় বাকি = ২০ - ১০  = ১০ দিন 
 
৩০ জন লোক কাজ সম্পন্ন করে ১০ দিনে 
১ জন লোক সম্পন্ন করে ৩০ × ১০ দিনে 
২০ জন লোক সম্পন্ন করে (৩০ × ১০)/২০ দিনে 
                                       = ১৫ দিনে 
৩৯.
'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. ক) মর্মার্থে
  2. খ) ক্ষুদ্রার্থে
  3. গ) বৃহদার্থে
  4. ঘ) বিপরীতার্থে
সঠিক উত্তর:
খ) ক্ষুদ্রার্থে
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষুদ্রার্থে
ব্যাখ্যা
ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
নাটক - নাটিকা 
মালা - মালিকা 
গীত - গীতিকা 
পুস্তক - পুস্তিকা 

- এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৪০.
নিচের কোনটি বড়?
  1. ক) ১৫/১৫
  2. খ) ১/১৫
  3. গ) ১.২৫
  4. ঘ) ০.৯৫
সঠিক উত্তর:
গ) ১.২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১.২৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি বড়?

সমাধান: 
১৫/১৫ = ১
১/১৫ = ০.৬৭ 
১.২৫ = ১.২৫
০.৯৫ = ০.৯৫

৪১.
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
গ) রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙ্গামাটি
ব্যাখ্যা
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড়/বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং
- সবচেয়ে ছোট/ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৪২.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. ও ২০ সে.মি. হলে উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ৬০ সে.মি.
  2. খ) ৩০ সে.মি.
  3. গ) ৪০ সে.মি.
  4. ঘ) ৫২ সে.মি.
সঠিক উত্তর:
গ) ৪০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. ও ২০ সে.মি. হলে উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. ও ২০ সে.মি.

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২)(২০ × ১০) বর্গ সেমি
= ১০০ বর্গ সে.মি.

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০ বর্গ সে.মি.
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √১০০ বর্গ সে.মি.
= ১০
বর্গক্ষেত্রের পরিসীমা = (৪ × ১০)সে.মি. = ৪০সে.মি.

৪৩.
'পদ্মাবতী' কার রচনা?
  1. ক) সৈয়দ সুলতান
  2. খ) শাহ মুহাম্মদ সগীর
  3. গ) আব্দুল হাকিম
  4. ঘ) আলাওল
সঠিক উত্তর:
ঘ) আলাওল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলাওল
ব্যাখ্যা
• মহাকবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম 'পদ্মাবতী'।
- এই কাব্যটি আলাওল রচনা করেন মাগণ ঠাকুরের অনুরোধে।
- পদ্মাবতী রচিত বা প্রকাশিত হয় ১৬৪৮ সালে।
- এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত এর কাব্যোনুবাদ।

উল্লেখ্য, ‘পদ্মাবতী’ নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
৪৪.
Transform into future perfect tense- 'I am going to school.'
  1. ক) I will go to school.
  2. খ) I will be going to school.
  3. গ) I will have going to school.
  4. ঘ) I will have gone to school.
সঠিক উত্তর:
ঘ) I will have gone to school.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I will have gone to school.
ব্যাখ্যা
Future perfect tense এর গঠন নিম্নরূপ - 
subject + will + have + main verb এর Past participle form + object.
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর,
I will have gone to school.
৪৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সংসপ্তক
  2. খ) সংশপ্তক
  3. গ) শংসপ্তক
  4. ঘ) শংশপ্তক
সঠিক উত্তর:
খ) সংশপ্তক
উত্তর
সঠিক উত্তর:
খ) সংশপ্তক
ব্যাখ্যা
সংশপ্তক (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সংসপ্ত+ক 
অর্থ:
- যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক।
- মহাভারতোক্ত শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা। 
- নির্ভীক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৬.
'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
  1. ক) নৌ + ইক
  2. খ) নবৌ + ইক
  3. গ) নবো + ইক
  4. ঘ) না + বিক
সঠিক উত্তর:
ক) নৌ + ইক
উত্তর
সঠিক উত্তর:
ক) নৌ + ইক
ব্যাখ্যা
'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ = নৌ + ইক।
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়।
যেমন-
গৈ + অক = গায়ক,
নে + অন = নয়ন,
নৈ + অক = নায়ক,
পো + অন = পবন,
গো + এষণা = গবেষণা,
নৌ + ইক = নাবিক,
পো + ইত্র = পবিত্র,
গো + আদি = গবাদি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৭.
কোনটি সমার্থক শব্দ নয়?
  1. ক) সন্দেশ
  2. খ) সংবাদ
  3. গ) বার্তা
  4. ঘ) গুজব
সঠিক উত্তর:
ঘ) গুজব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুজব
ব্যাখ্যা
• সমার্থক শব্দ নয় = গুজব। 

সন্দেশ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ  
অর্থ: 
- সংবাদ,
- খবর, 
- আদেশ
- বার্তাবাহককে প্রদত্ত উপহার,
- বিবরণ,
- ছানার তৈরি শুকনো মিঠাইবিশেষ। 

অন্যদিকে,
গুজব (বিশেষ্য) 
- ফারসি শব্দ 
অর্থ: ভিত্তিহীন রটনা, জনশ্রুতি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৮.
জাপানের পার্লামেন্টের নাম কি?
  1. ক) ডায়েট
  2. খ) ফোকেটিং
  3. গ) রিক্সভ্যাগ
  4. ঘ) রাইখস্ট্যাগ
সঠিক উত্তর:
ক) ডায়েট
উত্তর
সঠিক উত্তর:
ক) ডায়েট
ব্যাখ্যা
- জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র। এশিয়ার একমাত্র দেশ হিসাবে জাপান উন্নত দেশের জোট জি-৭ এর সদস্য।
- অতীতকালে জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিলো।
- জাপানের পার্লামেন্ট -এর নাম - ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ - হাউস অফ কাউন্সিলর (House of Councillors) - ২৪২ আসন।
- নিম্নকক্ষ - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) - ৪৭৫ আসন।
- রাশিয়ার পার্লামেন্ট - ফেডারেল এসেম্বলি।
 -জাপানের পার্লামেন্ট - ডায়েট।
- ডেনমার্কের পার্লামেন্ট - ফোকেটিং।
- ১৯৯১ সালে স্বাধাীনতাপ্রাপ্ত হওয়া ইউক্রেনের পার্লামেন্টের নাম হচ্ছে রাডা। পূর্ণ নাম : Verkhovna Rada.

উৎস: ব্রিটানিকা।
৪৯.
The Writer of 'Daffodil' poem -
  1. ক) Shakespeare
  2. খ) P.B Shelly
  3. গ) Wordsworth
  4. ঘ) John Keats
সঠিক উত্তর:
গ) Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
গ) Wordsworth
ব্যাখ্যা

প্রথমত 'Daffodil' নামে কোন কবিতা নেই; 'Daffodils' নামে রয়েছে।
William Wordsworth এর লিখা "I wondered lonely as a cloud" কবিতাটিকেও "Daffodils" বা অনেক সময় "The Daffodils" নামেও অভিহিত করা হয়।

তাছাড়া, 'Daffodils' নামে Ted Hughes এর লিখা একটি কবিতা রয়েছে।
এবং, To Daffodils নামে Robert Herrick এর লিখা একটি কবিতা রয়েছে।

প্রশ্ন ও অপশন অনুসারে সঠিক উত্তর হিসেবে গ) Wordsworth নেয়া হয়েছে।

৫০.
'চাতুর্য' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) চতুরতা
  2. খ) চতুরালি
  3. গ) চতুর
  4. ঘ) চৈতন্য
সঠিক উত্তর:
গ) চতুর
উত্তর
সঠিক উত্তর:
গ) চতুর
ব্যাখ্যা
'চাতুর্য' শব্দের বিশেষণ = 'চতুর'।

চাতুর্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: চতুরতা। 

চতুর (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ:
- ধূর্ত, বুদ্ধিমান, নিপুন।
- ঠগ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫১.
৪৫° এর সম্পূরক কোণের মান কত?
  1. ক) ১৩৫°
  2. খ) ১৪৫°
  3. গ) ৩৫°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
ক) ১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫° এর সম্পূরক কোণের মান কত?

সমাধান: 
সম্পূরক কোনের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
৪৫° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৪৫° = ১৩৫°

৫২.
Passion এর সমার্থক (synonym) শব্দ-
  1. ক) Despise
  2. খ) Love
  3. গ) Zeal
  4. ঘ) Fanatic
অনির্ধারিত
ব্যাখ্যা

Merriam Webster Dictionary অনুসারে Passion এর সমার্থক (synonym) শব্দ হিসেবে খ) Love  এবং গ) Zeal দুটিই সঠিক।
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

==============
প্রশ্ন প্রদত্ত শব্দের অর্থ -
 Passion (noun)
- A powerful emotion or its expression, esp. the emotion of love, anger, or hate.
- বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি। 

অপশনগুলোর অর্থ - 
ক) Despise (verb)
- To feel a strong dislike for someone or something because you think that that person or thing is bad or has no value.
- অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা:

খ) Love (verb, noun)
- To like something very much.
- The feeling of liking another adult very much and being romantically and sexually attracted to them, or strong feelings of liking a friend or person in your family.
- আদরযত্ন; স্নেহমমতা; প্রীতি; প্রেম; ভালোবাসা। ব্যক্তিপ্রেম; প্রণয়; অনুরাগ; যৌন বাসনা।

গ) Zeal (noun)
- Great enthusiasm or eagerness.
- সতেজতা ও উদ্দীপনা, প্রবল উৎসাহ।

ঘ) Fanatic (noun)
- a person who is extremely interested in something, to a degree that some people find unreasonable.
- অতিশয় গোঁড়া ব্যক্তি।

Source: Cambridge Dictionary, Merriam Webster Dictionary & Accessible Dictionary.

৫৩.
৭২০ এর ৬.৫% কত?
  1. ক) ৩৭
  2. খ) ৪৬.৮
  3. গ) ৫৬.৪
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
খ) ৪৬.৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৬.৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২০ এর ৬.৫% কত?

সমাধান: 
৭২০ এর ৬.৫% 
= ৭২০ এর ৬.৫/১০০
= ৭২০ এর ৬৫/(১০০ × ১০) 
= ৪৬.৮ 

৫৪.
The meaning of 'Crying need' is-
  1. ক) useful
  2. খ) very favourite
  3. গ) urgent need
  4. ঘ) valuable
সঠিক উত্তর:
গ) urgent need
উত্তর
সঠিক উত্তর:
গ) urgent need
ব্যাখ্যা
Crying need
English Meaning: serious and important/urgent need.
Bangla Meaning: অত্যন্ত প্রয়োজনীয়
 
Ex. Sentence: There is a crying need for more books like this one.
Bangla Meaning: এই বইয়ের মত আরো কিছু বই খুব জরুরি ছিলো।
 
Source: Live MCQ Lecture.
৫৫.
Write feminine form of 'Host' -
  1. ক) Hosten
  2. খ) Hosts
  3. গ) Hostess
  4. ঘ) Hostes
সঠিক উত্তর:
গ) Hostess
উত্তর
সঠিক উত্তর:
গ) Hostess
ব্যাখ্যা
The feminine form of host is hostess
Host - নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা; গৃহকর্তা
Hostess - আমন্ত্রয়িত্রী; আতিথ্যকর্ত্রী; গৃহকর্ত্রী।
৫৬.
'অমৃত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) গরল
  2. খ) বিষাক্ত
  3. গ) তিক্ত
  4. ঘ) বিরল
সঠিক উত্তর:
ক) গরল
উত্তর
সঠিক উত্তর:
ক) গরল
ব্যাখ্যা
'অমৃত' এর বিপরীত শব্দ = গরল। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ-
হর্ষ - বিষাদ
সচেষ্ট - নিশ্চেষ্ট
শাসক - শাসিত
অচলায়তন - সচলায়তন
উগ্র - সৌম্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৭.
Fill in the blank. Do not get _____ the running train.
  1. ক) to
  2. খ) at
  3. গ) into
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) into
উত্তর
সঠিক উত্তর:
গ) into
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) into 
get into something / enter
অর্থাৎ কোন স্থান বা কোন কিছুতে প্রবেশ করা বোঝাতে get into ব্যবহৃত হয়। 
প্রশ্ন প্রদত্ত বাক্যে চলন্ত ট্রেন এ উঠতে/ প্রবেশ করতে মানা করা হয়েছে তাই get এরপর into হবে।
৫৮.
a2 - a - 56 = 0 হলে a = ?
  1. ক) 8, - 7
  2. খ) 8,7
  3. গ) - 8,7
  4. ঘ) -8,-7
সঠিক উত্তর:
ক) 8, - 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 8, - 7
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - a - 56 = 0 হলে a = ?

সমাধান: 
a2 - a - 56 = 0 
a2 - 8a + 7a - 56 = 0
a(a - 8) + 7(a - 8) = 0
(a - 8)(a + 7) = 0

হয় 
a - 8 = 0
a = 8

অথবা 
a + 7= 0
a = - 7

৫৯.
9a2 + 16b2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি বর্গরাশি হবে?
  1. ক) 12ab
  2. খ) 20ab
  3. গ) 16ab
  4. ঘ) 24ab
সঠিক উত্তর:
ঘ) 24ab
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 24ab
ব্যাখ্যা

প্রশ্ন: 9a2 + 16b2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি বর্গরাশি হবে?

সমাধান: 
9a2 + 16b2 
= (3a)2 + (4b)2
= (3a)2 + 2. 3a. 4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab

9a2 + 16b2 এর সাথে 24ab যোগ করলে যোগফল একটি বর্গরাশি হবে  

৬০.
'দশে মিলি করি কাজ' - এখানে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি
  2. খ) সম্প্রদান কারকে ৭মী
  3. গ) কর্তৃকারকে ২য়া
  4. ঘ) কর্তৃকারকে ৪র্থী
সঠিক উত্তর:
ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা
দশে মিলি করি কাজ” বাক্যে নিম্নরেখ শব্দটি- কর্তৃকারকে/কর্তাকারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

• বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ- 
- পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তির
- আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তির 
- পাছে লােকে কিছু বলে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
- বুলবুলিতে ধান খেয়েছে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
- ঘােড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তির 
- মানুষ ভাবে এক হয় আর এক = কর্তৃকারকে শূন্য বিভক্তির
- সবাইকে একদিন মরতে হবে = কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তির। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
এক কথায় প্রকাশ করুন- 'অক্ষির সমীপে'
  1. ক) সমক্ষ
  2. খ) পরোক্ষ
  3. গ) প্রত্যক্ষ
  4. ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর:
ক) সমক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমক্ষ
ব্যাখ্যা
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে -
অক্ষির সমীপে - সমক্ষ।
অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
অক্ষির অগোচরে - পরোক্ষ।

ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে -
অক্ষির সমক্ষে বর্তমান = প্রত্যক্ষ।
অক্ষির অগোচরে = পরোক্ষ।
৬২.
রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
  1. ক) গৌড়ীয় ব্যাকরণ
  2. খ) ভাষা ও ব্যাকরণ
  3. গ) বর্ণ পরিচয়
  4. ঘ) সরল বাংলা ব্যাকরণ
সঠিক উত্তর:
ক) গৌড়ীয় ব্যাকরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) গৌড়ীয় ব্যাকরণ
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম = গৌড়ীয় ব্যাকরণ। 
রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। 
- বই টি প্রকাশিত হয় ১৯৩৩ সালে।
 
• রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
- সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।
 
তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ
- বেদান্তসার
- পথ্য প্রদান
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৩.
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৩:১ হলে পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ৮ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ৭ বছর
সঠিক উত্তর:
খ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৩ : ১ হলে পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর

পুত্রের বর্তমান বয়স = ক বছর 
পিতার বর্তমান বয়স =৪০ - ক বছর 

প্রশ্নমতে,
(৪০ - ক + ১০) : ক + ১০ = ৩ : ১
(৪০ - ক + ১০)/(ক + ১০) = ৩/১
৩ক + ৩০ = ৫০ - ক 
৩ক + ক = ৫০ - ৩০
৪ক = ২০
ক = ৫ 

পুত্রের বর্তমান বয়স = ৫ বছর

৬৪.
একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৪৬০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

৮% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।
 ৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৯২) = ১৬ টাকা।

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৮০)/১৬ টাকা
= ৫০০ টাকা।

৬৫.
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মুল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যায়?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মুল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যায়?

সমাধান: 
১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মুল্য
১টি ছাগলের মূল্য = ৩/১৫টি গরুর মুল্য
২০ টি ছাগলের মূল্য = (৩ × ২০)/১৫টি গরুর মুল্য
= ৪টি 

৬৬.
Put the correct article. He is ______ university student.
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) that
সঠিক উত্তর:
খ) a
উত্তর
সঠিক উত্তর:
খ) a
ব্যাখ্যা
Article এর নিয়মানুযায়ী a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।
কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।
Complete sentence: He is a university student.
৬৭.
কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?
  1. ক) গ্রাম
  2. খ) মহল
  3. গ) ক্ষেত্র
  4. ঘ) দাম
সঠিক উত্তর:
গ) ক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষেত্র
ব্যাখ্যা
 ‘ক্ষেত্র’ বহুবচনজ্ঞাপক শব্দ নয়। 
 
‘বচন' ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন। বাংলা ভাষায় বচন দুই প্রকার : একবচন ও বহুবচন ।
 
একবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন – সে এলো। মেয়েটি স্কুলে যায়নি।
 
বহুবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে। যেমন : তারা গেল। মেয়েরা এখনও আসেনি।
 
দৈনন্দিন ভাষার বহুবচন-প্রত্যয়
ক. ব্যক্তিবাচক কর্তৃপদ : -রা, -এরা, সকল
ব্যক্তিবাচক তির্যক : -দের (কে)/-এদের (কে)
খ. অ-মানবিক সজীব
মানবিক ক্ষেত্রে অবজ্ঞাবাচক এবং অজীব : -গুলো, (-গুলি)
 
সাহিত্যে ও বিশেষ নিরুক্তিতে (register) ব্যবহৃত বহুবচন-প্রত্যয়
ক. ব্যক্তিবাচক : --গণ, --বৃন্দ, -মণ্ডলী, -কুল, -দল, -মহল, সঙ্ঘ, সমূহ, -দিগর, -পুঞ্জ, -নিচয়, -উচ্চয়, -চয়, -ব্রজ
খ. অজীব : -আবলি, -উচ্চয়, -গুচ্ছ, -গ্রাম, -চয়, -জাল, -দল, -দাম, নিকর, -নিচয়, পাল, পুঞ্জ, ব্রজ, ব্রাত, মণ্ডল, -মণ্ডলী, মালা, রাজি, রাশি, -শ্রেণি, -সমূহ ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
৬৮.
কোনটি দন্ত বর্ণ?
  1. ক) ঙ
  2. খ) প
  3. গ) হ
  4. ঘ) দ
সঠিক উত্তর:
ঘ) দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় (ক - ম) পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে স্পর্শ ধ্বনি বলা হয়।
এর মধ্যে- 
ত থ দ ধ এবং ন দন্ত ধ্বনি নামে পরিচিত।
এবং ত থ দ ধ ন ল স দন্ত বর্ণ নামে পরিচিত।
এগুলো উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৬৯.
সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
  1. ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
  2. খ) লোহিত সাগর ও আরব সাগর
  3. গ) উত্তর সাগর ও দক্ষিণ সাগর
  4. ঘ) ভারত মহাসাগর ও আরব সাগর
সঠিক উত্তর:
ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা
- ১৮৬৯ সালে সুয়েজ খাল খনন করা হয়।
- এটি ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে।
- অন্যদিকে এই খাল মিশরের মূল ভূখন্ড থেকে সিনাই উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ সুয়েজ খাল মিশর থেকে মিশরকেই পৃথক করেছে।
- মিশর ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করে।
- এটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার।

[উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
৭০.
পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইউক্রেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। 
এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।
তাই অপশন অনুসারে, সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 
 
অপরদিকে,
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।