পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Subject - English Language and Grammar Topic - Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Choose the correct sentence:
  1. He entered into the room.
  2. He entered to the room.
  3. He entered in the room.
  4. He entered the room.
ব্যাখ্যা

Correct answer: He entered the room.
- Transitive verb এরপর কোন Preposition বসে না। সরাসরি Object বসে।

• কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter etc. - Transitive verb এরপর কোন Preposition বসে না।
- Enter একটি Transitive verb তাই এরপর কোন Preposition বসে না।
- Correct sentence: He entered the room.
- উল্লিখিত বাকি অপশনগুলোতে entered (verb) এরপর Preposition (into, to, in) এর ব্যবহার হয়েছে যার জন্য sentence গুলো ভুল।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

.
Choose the correct sentence:
  1. He has gone to the library yesterday.
  2. He went to the library yesterday.
  3. He goes to the library yesterday.
  4. He gone to the library yesterday.
ব্যাখ্যা

The correct answer is- He went to the library yesterday.
- প্রদত্ত sentence টি Past Indefinite Tense এ আছে। প্রশ্নে Past Indefinite Tense এর নির্দেশক শব্দ yesterday থাকায় মূল verb টির past form হবে। 

Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।
- যখন sentence এ yesterday, ago, last night, last week, last month, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়।

Other options:
ক) He has gone to the library yesterday.
- এখানে "yesterday" দ্বারা অতীতের সময় বোঝানো হয়েছে, তাই মূল verb টির past form হবে। তাই এটি সঠিক নয়।

গ) He goes to the library yesterday.
- এখানে "yesterday" দ্বারা অতীতের সময় বোঝানো হয়েছে, তাই মূল verb টির past form হবে।কিন্তু এখানে মূল verb এর present form হিসেবে 'goes' ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়।

ঘ) He gone to the library yesterday.
- কারণ এই বাক্যে auxiliary verb (যেমন: has/have/had) ব্যবহৃত হয়নি, অথচ past participle ব্যবহার করা হয়েছে, এজন্য বাক্যটি grammatically incorrect.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
Choose the correct sentence.
  1. By the end of the year, I will save enough money for the trip to London.
  2. By the end of the year, I will have saved enough money for the trip to London.
  3. By the end of the year, I will be saving enough money for the trip to London.
  4. By the end of the year, I will have been saving enough money for the trip to London.
ব্যাখ্যা

• Correct sentence: By the end of the year, I will have saved enough money for the trip to London. 
- By the time/ by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb এর future perfect tense হয়।
- By the time যুক্ত clause টি present indefinite হয় এবং অন্য clause টি future perfect tense হয়।
- Future perfect tense এর সঠিক structure হলো sub + will have + verb এর past participle form.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• By the end of the year, I will save enough money for the trip to London.
- ভুল। কারণ, By the time এর পরের clause টি Simple Future Tense এ আছে। কিন্তু এটি future perfect tense হবে।

• By the end of the year, I will be saving enough money for the trip to London.
- ভুল। কারণ, By the time এরপরের clause টি Future Continuous Tense এ আছে। কিন্তু এটি future perfect tense হবে।

• By the end of the year, I will have been saving enough money for the trip to London.
- ভুল। কারণ, By the time এরপরের clause টি Future Perfect Continuous Tense এ আছে। কিন্তু এটি future perfect tense হবে। 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
Identify the correct sentence.
  1. Masum has been hanged for murder.
  2. Masum was hanged for murder.
  3. Masum has been hung for murder.
  4. Masum was hanging for murder.
ব্যাখ্যা

• Correct Sentence: Masum was hanged for murder.
- Bangla meaning: মাসুমকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল।

• প্রদত্ত Sentence টিতে ফাঁসির কথা বলা হয়েছে।
- আর Hang এর ফাঁশি দেয়া অর্থে এর past form ও past pasrticiple form হয় Hanged.
- অপরদিকে, Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলান অর্থে এর past form ও past pasrticiple form হয় Hung. 
- তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে: Masum was hanged for murder.

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary.

.
Choose the grammatically accurate sentence: 
  1. The police is investigating the case.
  2. One of the children have received a gift.
  3. Each of the students is required to submit the assignment by Friday.
  4. None
ব্যাখ্যা

• Correct Sentence: Each of the students is required to submit the assignment by Friday.
- Each of যদি subject হিসেবে ব্যবহার হলে এরপরে সব সময় Plural Noun (students) বসে এবং 'Each' singular হওয়ায় Verb Singular হবে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
(ক) Police একটি Plural noun যা দেখতে singular মনে হয়। তাই Plural verb (are) ব্যবহার করতে হবে।
Correct Sentence: The police are investigating the case

(খ) One of যদি subject হিসেবে ব্যবহার হলে এরপরে সব সময় Plural Noun (children) বসে এবং 'Each' singular হওয়ায় Verb Singular হবে।
Correct Sentence: One of the children has received a gift.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Choose the correct sentence.
  1. My birthday is on October 24th.
  2. My birthday is in October 24th.
  3. My birthday is at October 24th.
  4. My birthday is by October 24th.
ব্যাখ্যা

• Correct sentence: My birthday is on October 24th.
- নির্দিষ্ট দিন ও তারিখের পূর্বে on বসে।

• Other options:
খ) My birthday is in October 24th.
- মাস, বছর, ঋতুর পূর্বে In, preposition হিসেবে ব্যবহৃত হয়।
- তবে নির্দিষ্ট দিন ও তারিখের পূর্বে on বসে। তাই এখানে In, preposition এর ব্যবহার সঠিক নয়।

গ) My birthday is at October 24th.
- নির্দিষ্ট সময়ের পূর্বে At, preposition হিসেবে ব্যবহৃত হয়।
- তবে নির্দিষ্ট দিন ও তারিখের পূর্বে on বসে। তাই এখানে at, preposition এর ব্যবহার সঠিক নয়।

ঘ) My birthday is by October 24th.
- কোনো নির্দিষ্ট সময়সীমার আগে বা 'মধ্যে' বোঝাতে by, preposition হিসেবে ব্যবহৃত হয়।
- তবে নির্দিষ্ট দিন ও তারিখের পূর্বে on বসে। তাই এখানে by, preposition এর ব্যবহার সঠিক নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
Choose the correct Sentence.
  1. Neither the chairman and nor the members are present.
  2. Not the chairman definitely nor the members are present.
  3. Neither the chairman nor the members are present.
  4. Neither the chairman or the members are present.
ব্যাখ্যা

• Correct Sentence. Neither the chairman nor the members are present.

• এখানে "Neither --- nor" Co-relative Conjunction ব্যবহার করা হয়েছে।
- Neither --- nor দ্বারা দুইটা Noun/ Pronoun যুক্ত হলে শেষের noun/ pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যের শেষে the members আছে, plural noun আছে, তাই এখানে ‍are হয়েছে।
- "Neither --- nor" expresses a negative relationship between two elements.

Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Neither the chairman and nor the members are present. (এটি ভুল)
- "and nor" ব্যাকরণগতভাবে ভুল।
- বাক্যে Neither থাকলে and এর ব্যবহার হয় না। শুধু nor বসে।

খ) Not the chairman definitely nor the members are present. (এটি ভুল)
- "Nor" শব্দটি বাক্যের মাঝে ব্যবহার করা হলে  বাক্যের শুরুতে "Neither" বসে।

ঘ) Neither the chairman or the members are present. (এটি ভুল)
- "Neither" ব্যবহার করলে তার সাথে "or" নয়, "nor" ব্যবহার করতে হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Which of the following sentences is correct?
  1. We finished watch the movie.
  2. We finished to watch the movie.
  3. We finished watching the movie. 
  4. We finished to watching the movie.
ব্যাখ্যা

→ প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে: গ) We finished watching the movie.

- কিছু কিছু verb এর পরে সাধারণত verb+ing (gerund) ব্যবহৃত হয়।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.

অর্থাৎ "Finish" verb এর পরে সরাসরি  verb এর Gerund (watching) form বসে। 
তাই উল্লিখিত প্রশ্নের সঠিক বাক্য:- গ) We finished watching the movie.

Example:
admit - She admitted making a mistake.
appreciate - I appreciate being invited to the party.
avoid - They avoided talking about the issue.
consider - She is considering moving to another city.

• উল্লিখিত প্রশ্নে অপশনগুলো:
ক) We finished watch the movie. - ভুল। কারণ “finished”-এর পরে verb-এর base form বসে না।
খ) We finished to watch the movie. - ভুল। “finished”-এর পরে “to + verb” ব্যবহার হয় না।
ঘ) We finished to watching the movie. - ভুল। “to” আর “-ing” একসাথে বসে না এখানে।

.
Choose the correct sentence:
  1. Could I have a few water, please?
  2. Could I have some water, please?
  3. Could I have few water, please?
  4. Could I have many water, please?
ব্যাখ্যা

Complete sentence: Could I have some water, please?
- প্রদত্ত বাক্যে 'water' একটি uncountable noun, তাই এর পূর্বে Determiner হিসেবে some-এর ব্যবহার করা হয়েছে।

Determiner: 
• Determiner: যে সকল word - Noun-এর নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না-বাচকতা ইত্যাদি নির্দেশ     করে, সেগুলোকে Determiner বলে।
- Determiner এর প্রধান কাজ হলো Noun -কে determine করা।
- কিছু সংখ্যক বা কিছু পরিমাণ অর্থে countable/uncountable noun উভয়ের পূর্বে determiner হিসেবে some ব্যবহৃত হয়।

অন্যদিকে,
ক) Could I have a few water, please?
- এখানে water, Uncountable noun. তাই uncountable noun এর পূর্বে Determiner হিসেবে "a few" এর ব্যবহার সঠিক নয়।

গ) Could I have few water, please?
- এখানে water, Uncountable noun. তাই uncountable noun এর পূর্বে Determiner হিসেবে "few" এর ব্যবহার সঠিক নয়।

ঘ) Could I have many water, please?
- অনেকগুলো অর্থে "many" countable noun এর পূর্বে ব্যবহৃত হয়। এখানে water, Uncountable noun. তাই uncountable noun এর পূর্বে Determiner হিসেবে "many" এর ব্যবহার সঠিক নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

১০.
Select the correct sentence:
  1. The ewes protects their lamb from danger.
  2. The ram protect their lamb from danger.
  3. The ram protects her lamb from danger.
  4. The ewe protects her lamb from danger.
ব্যাখ্যা

• Correct sentence: ঘ) The ewe protects her lamb from danger.
- Bangla meaning: ভেড়িটি তার মেষশাবককে বিপদ থেকে রক্ষা করে।

- প্রদত্ত বাক্যে 'The ewe' হলো 'feminine' এবং singular, তাই singular verb 'protects' এবং possessive 'her' ব্যবহার হবে।

• Ewe [feminine form]
- Bangla meaning: স্ত্রী-ভেড়া ; ভেড়ি।

- এর masculine gender হলো- Ram.

অন্যদিকে,
ক) The ewes → plural. তাই singular verb 'protects' ভুল।

খ) The ram → (পুরুষ মেষ; ভেড়া), singular subject with plural verb, তাই ভুল।

ঘ) The ram → male sheep, তাই "her" lamb ভুল।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১১.
Select the correct sentence:
  1. At that time, all serious artists aspired for go to Rome.
  2. At that time, all serious artists aspired of go to Rome.
  3. At that time, all serious artists aspired to go to Rome.
  4. At that time, all serious artists aspired with go to Rome.
ব্যাখ্যা

• Correct sentence is - গ) At that time, all serious artists aspired to go to Rome.

• Aspire to something (phrasal verb with aspire verb)
- English Meaning: To have a strong wish or hope to do or have something.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।

- The verb "aspire" is correctly followed by "to" when referring to a goal or ambition.
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire -এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• More examples:
- Many people aspire to happiness, health, and a peaceful life.
- They aspire to success, recognition, and financial stability in their business.

• Note: aspiration -এর সাথে to do/be অথবা for ব্যবহৃত হয়।
- যেমন: aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১২.
Identify the correct sentence:
  1. We would have gone to the beach if the weather had been nice.
  2. We would have gone to the beach if the weather nice.
  3. We may have gone to the beach if the weather had been nice.
  4. We will have gone to the beach if the weather had nice.
ব্যাখ্যা

• Correct sentence: We would have gone to the beach if the weather had been nice.
- Bangla Meaning: যদি আবহাওয়া ভালো হতো, তবে আমরা সমুদ্রে যেতাম।

- উল্লিখিত প্রশ্নটি Third Conditional sentence -এর উপর ভিত্তি করে করা হয়েছে।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে) -এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle + extension.
- অথবা, Subject + would/could/might + have + verb -এর past participle + extension, If + subject + Past Perfect (had +V3).
- অর্থাৎ, If clause টি বাক্যের প্রথমে কিংবা শেষেও বসতে পারে।

• Note: 'If' না থাকলে Condition part টি 'Had' দ্বারা শুরু হয়।

১৩.
Find the correct sentence.
  1. She felt hedged to by all the responsibilities of her job and family.
  2. She felt hedged on by all the responsibilities of her job and family.
  3. She felt hedged with by all the responsibilities of her job and family.
  4. She felt hedged in by all the responsibilities of her job and family.
ব্যাখ্যা

• Correct Sentence: She felt hedged in by all the responsibilities of her job and family.
- Bangla Meaning: চাকরি ও পারিবারিক দায়িত্বের চাপে তিনি যেন বন্দি হয়ে পড়েছিলেন।

• Hedge (somebody/something) in [phrasal verb]
- English Meaning: to surround somebody/something with something.
- Bangla Meaning: বেড়া দেওয়া; পরিবৃত করা; সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষার উপায়; রক্ষাকবচ।

More Examples:
- The company is hedged in by strict government regulations.
- He wanted to be creative, but the project was too hedged in by rules.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

১৪.
Choose the correct Past Perfect Tense.
  1. They had to finished the work.
  2. They had be finish the work.
  3. They had finished the work.
  4. They had finish the work.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) They had finished the work.

• Past Perfect Tense:
- অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা Simple Past Tense হয়।

• Structure: Subject + had + verb এর Past Participle Form + বাকি অংশ (যদি থাকে)।

• Example:
- She had left before I arrived.
- They had finished the work.
- The train had already departed.

১৫.
Choose the correct sentence?
  1. How much apples are there in the basket?
  2. How more apples are there in the basket?
  3. How many apples are there in the basket?
  4. How little apples are there in the basket?
ব্যাখ্যা

Correct answer: How many apples are there in the basket?
- "apples" is countable noun, তাই এখানে Determiner হিসেবে many ব্যবহার করা হয়েছে।
- "Many" determiner হিসেবে ব্যবহারের প্রধান নিয়ম হলো এটি Plural Countable Noun এর পূর্বে বসে।
- Some, any, much, few, many ইত্যাদি হলো quantifiers, যা এক ধরণের determiners.

Other options:
ক) How much apples are there in the basket?
– "apples" is countable noun, তাই এখানে Determiner হিসেবে many এর পূর্বে "much" এর ব্যবহার সঠিক নয়।

খ) How more apples are there in the basket?
- "apples" is countable noun,তাই এখানে Determiner হিসেবে many ব্যবহার করতে হবে। এখানে "more" এর ব্যবহার সঠিক নয়।

গ) How little apples are there in the basket?বসে।
- "apples" is countable noun, তাই এখানে Determiner হিসেবে many এর পূর্বে "little" এর ব্যবহার সঠিক নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

১৬.
Choose the correct sentence-
  1. The police is informed about the incident yesterday.
  2. The police are informed about the incident yesterday.
  3. The police was informed about the incident yesterday.
  4. The police were informed about the incident yesterday.
ব্যাখ্যা

Correct sentence: The police were informed about the incident yesterday.
- The police একটি collective noun হওয়ায় এবং ঘটনাটি গতকালকের হবার কারণে এখানে verb হিসাবে were ব্যবহৃত হয়েছে।

• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়।
- আবার The police - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- The police একটি collective noun. এটি সবসময় 'singular' রূপ, কিন্তু তবে অর্থগত দিক
 থেকে এটি plural, তাই plural verb (were) ব্যবহৃত হয়।
- তাই প্রথম শূন্যস্থানটিতে were বসবে।

Other options:
ক) The police is informed about the incident yesterday.
- The police একটি collective noun. এটি সবসময় তাই plural verb গ্রহন করে। তাই এখানে verb হিসেবে "is" এর ব্যবহার সঠিক নয়।

খ) The police are informed about the incident yesterday.
- The police একটি collective noun. এটি সবসময় তাই plural verb গ্রহন করে। কিন্তু ঘটনাটি গতকালকের হবার কারণে এখানে verb হিসাবে are এর ব্যবহার সঠিক নয়।

গ) The police was informed about the incident yesterday.
- The police একটি collective noun. এটি সবসময় তাই plural verb গ্রহন করে। তাই এখানে verb হিসেবে "was" এর ব্যবহার সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৭.
Which of the following is incorrect?
  1. The boar raised his head, sniffing the air, while the sow quietly watched him from afar.
  2. The witch brewed a magical potion in her hidden cottage.
  3. The filly nuzzled his mother affectionately in the stable.
  4. The wizard used his wand to turn the stone into gold.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) The filly nuzzled his mother affectionately in the stable.

• “Filly” হলো female young horse। তাই filly-এর জন্য her mother ব্যবহার করতে হবে, his mother নয়।

• colt - (বাচ্চা ঘোড়া)  masculine gender.
- এর feminine form হচ্ছে - Filly (বাচ্চা ঘোটকী)।


বাকি বাক্যগুলো সঠিক:

ক) The boar raised his head, sniffing the air, while the sow quietly watched him from afar.
- Feminine Gender - Sow (পূর্ণবয়স্ক শূকরী)।
- এর Masculine Gender - Boar (বন্য মর্দা শূকর)।
- তাই এই বাক্যটি সঠিক। 

খ) The witch brewed a magical potion in her hidden cottage.
-  Witch (ডাইনি; মোহিনী নারী) Feminine Gender.
- তাই এই বাক্যটি সঠিক। 

ঘ) The wizard used his wand to turn the stone into gold.
- Masculine Gender - Wizard (জাদুকর)।
- তাই এই বাক্যটি সঠিক। 

১৮.
Choose the correct sentence:
  1. No fewer than fifty people were admitted into the hospital.
  2. No lesser than fifty people were admitted into the hospital.
  3. No fewer than fifty people was admitted into the hospital.
  4. None of these
ব্যাখ্যা

Correct sentence: No fewer than fifty people were admitted into the hospital.
- Countable noun (যেমন students, books, people) এর আগে- "fewer" ব্যবহৃত হয়।
- People countable noun হওয়ায় fewer এবং plural হওয়াতে verb হিসেবে were ব্যবহার করা হয়েছে।

Other options,
খ) No lesser than fifty people were admitted into the hospital.
- "Lesser" সাধারণত degree বা quality বোঝাতে ব্যবহৃত হয়, সংখ্যা বোঝাতে নয়।
-"People" সংখ্যা বোঝাচ্ছে, তাই এর পূর্বে "fewer" হবে।

গ) No fewer than fifty people was admitted into the hospital.
-  এখানে people একটি  plural subject হওয়াতে verb "were" হবে, "was" নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৯.
Choose the incorrect one.
  1. The ewe calmly fed her lamb.
  2. The stag shook his antlers, and the hind bent down to feed her young ones.
  3. The ram stamped his feet loudly.
  4. The roebuck lifted his head proudly, while the doe protected his fawn.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) The roebuck lifted his head proudly, while the doe protected his fawn.

• “Doe” (হরিণী/স্ত্রী হরিণ) সর্বদা female, তাই তার জন্য her fawn ব্যবহার করতে হবে।
- বাক্যে ভুল হয়েছে, কারণ his fawn বলা হয়েছে।

বাকি বাক্যগুলো সঠিক:
ক) The ewe calmly fed her lamb.
- Ewe [feminine form] -  স্ত্রী-ভেড়া ; ভেড়ী।
- তাই এই বাক্যটি সঠিক। 

খ) The stag shook his antlers, and the hind bent down to feed her young ones.
- Stag [masculine gender] - পুরুষ হরিণ।
- এর feminine gender হলো- Hind.
- তাই এই বাক্যটি সঠিক। 

গ) The ram stamped his feet loudly.
- Ram হলো masculine gender.
- তাই এই বাক্যটি সঠিক। 

২০.
Which of the following sentences needs correction?
  1. Some of the cake was eaten.
  2. Either of the girls can attend.
  3. None of the money were spent.
  4. Neither of the answers is correct.
ব্যাখ্যা

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - None of the money were spent - এই বাক্যে correction এর প্রয়োজন আছে।
- কারণ, এখানে were এর ব্যবহার ভুল।
- were এর স্থলে was ব্যবহৃত হলে বাক্যটি সঠিক হবে।
- Correct sentence: None of the money was spent.

• Oxford Learners Dictionary, Cliffs TOFEL, Cambridge ইত্যাদি উৎস অনুসারে,
1. none + of the + singular noun + singular verb.
2. none + of the + plural countable noun + plural verb.
অর্থাৎ, দুই ধরনের ব্যবহারই রয়েছে।

• তবে, Cambridge dictionary এর মতে,
- informal speaking এর ক্ষেত্রে লোকজন অনেক সময় none of এর পরে plural verb ব্যবহার করে।
- তবে, formal English এ 'none of' subject হলে singular verb ব্যবহার করা হয়।

• None যুক্ত বাক্যের verbটি singular হবে নাকি plural তা নির্ভর করে বাক্যস্থিত noun এর উপর যেটিকে none follow কছে।
- none + of the + uncountable noun + singular verb.
- এই নিয়মানুযায়ী, গ) বাক্যে নিয়মানুযায়ী, were এরস্থলে was এর ব্যবহার সঠিক, কারণ, money uncountable noun.

Example:
- None of that surprises me.
- Indeed, none of his novels is well-shaped or well-written.
- None of the products have been tested on animals and all the bottles are recyclable. (informal)

• ইংরেজি গ্রামারের ক্ষেত্রে formal নিয়মকে অধিক গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) Some of the cake was eaten.
- Some + of the + singular noun + singular verb.
- Some + of the + plural countable noun + plural verb.

Example: - Some of the money was given to the poor.

খ) Either of the girls can attend.
- Either of the + plural noun + singular verb.
- Either of দ্বারা দুয়ের যেকোনো একটিকে নির্দেশ করে।

Example: - Either of the roads leads in the same direction.

ঘ) Neither of the answers is correct.
- Neither + of + plural noun + singular verb.
- সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

Example:- Neither of the two men was strong.

২১.
Choose the correct sentence.
  1. The manager and the accountant are present during yesterday's inspection.
  2. The manager and the accountant is present during yesterday's inspection.
  3. The manager and the accountant were present during yesterday's inspection.
  4. The manager and the accountant have present during yesterday's inspection.
ব্যাখ্যা

• আবার, And দ্বারা যুক্ত sentence এ যদি subject একই ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ভিন্ন দুটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন তাদের verb ও pronoun plural হয়। 
- Sub দুটি ব্যক্তি এটি বুঝার সহজ উপায় হলো Subject বা Noun এর পূর্বে Article আছে কিনা তা লক্ষ্য রাখা।
- Noun দুটি ভিন্ন হলে noun দুটির আগে the থাকবে।
- Example: The Headmaster and the Secretary are present in the meeting.

• Correct sentence: The manager and the accountant were present during yesterday's inspection.
- Sentence টিতে yesterday থাকায় sentence টি Past Indifinite Tense কে নির্দেশ করছে।
- তাই, এখানে are, have না হয়ে were হয়েছে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- (ক) এবং (ঘ) তে Plural verb হিসেবে are এবং have ব্যবহার করা হয়েছে। যা Present Tense এর সাথে ব্যবহার করা হয়। কিন্তু sentence টিতে yesterday থাকায় sentence টি Past Indifinite Tense কে নির্দেশ করছে। তাই, এখানে were ব্যবহার হবে, are এবং were নয়।

Correct sentence: The manager and the accountant were present during yesterday's inspection.

- (গ) The manager and the accountant is present during yesterday's inspection.
- Sub দুটি ব্যক্তি এটি বুঝার সহজ উপায় হলো Subject বা Noun এর পূর্বে Article আছে কিনা তা লক্ষ্য রাখা। আর এখানে manager এবং accountant এর দুটোর সাথেই article (the) ব্যবহার হয়েছে। যা দুটি ব্যক্তিকে নির্দেশ করছে। তাই, এখানে plural verb ব্যবহার হবে।

Correct sentence: The manager and the accountant were present during yesterday's inspection.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain. 

২২.
Identify the correct sentence.
  1. Each of the question in the exam was difficult.
  2. Each of the questions in the exam were difficult.
  3. Each of the questions in the exam was difficult.
  4. Each of the questions in the exam have been difficult.
ব্যাখ্যা

• Correct sentence: Each of the questions in the exam was difficult.

• One of, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Each দ্বারা প্রত্যেকটিকে আলাদাভাবে বুঝানো হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• Structure: Each of + plural noun + singular verb.

• More Example:
- Each of the students is prepared.
- Each of the players on the team wears a numbered jersey.

Other options,
ক) Each of the question in the exam was difficult.
→ এটি ভুল। 
→ এখানে question singular দেওয়া আছে। 

খ) Each of the questions in the exam were difficult. 
→ এটি ভুল। 
→ noun (questions) ঠিক আছে, কিন্তু verb were plural, তাই ভুল।

ঘ) Each of the questions in the exam have been difficult. 
→ এটি ভুল। 
→ verb have been plural, যা ভুল।

২৩.
Choose the incorrect sentence.
  1. We enjoyed a few sceneries during the trip.
  2. Several students were absent today.
  3. There are some chairs in the hall.
  4. I don’t have much time to waste.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ক) We enjoyed a few sceneries during the trip.

• “Scenery” হলো uncountable noun.
- Uncountable noun-এর সঙ্গে a few ব্যবহার করা যায় না।
- “a few” শুধু countable nouns এর জন্য ব্যবহৃত হয়।

সঠিক বাক্য হবে: We enjoyed the scenery during the trip.

বাকি বাক্যগুলো ঠিক আছে:

- I don’t have much time to waste.
- “much time” → সঠিক, কারণ “time” uncountable noun, তাই “much” ব্যবহার করা যায়।

- There are some chairs in the hall.
- “some chairs” → সঠিক, “chairs” countable, “some” ব্যবহার করা ঠিক।

- Several students were absent today.
- “Several students” → সঠিক, “students” countable, “several” ব্যবহার করা ঠিক।

২৪.
Choose the correct sentence.
  1. Furthermore, some memorand include cases even less significant than the above four.
  2. Furthermore, some memorandum include cases even less significant than the above four.
  3. Furthermore, some memorandii include cases even less significant than the above four.
  4. Furthermore, some memoranda include cases even less significant than the above four.
ব্যাখ্যা

Correct sentence - Furthermore, some memoranda include cases even less significant than the above four.

Memorandum: [Singular]
- English meaning: a short written report prepared specially for a person or group of people that contains information about a particular matter.
- Bangla meaning: স্মারক। 
Plural form: Memoranda.

Example: Michael Davis has prepared a memorandum outlining our need for an additional warehouse.

Source: Cambridge Dictionary.

২৫.
Find the correct sentence.
  1. They had left the party before it started raining.
  2. They had left the party before it had started raining.
  3. They had left the party before it has started raining.
  4. They left the party before it start raining.
ব্যাখ্যা

Answer - ক) They had left the party before it started raining.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন এর উপর ভিত্তি করে। 

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

Other options,
খ) They had left the party before it had started raining.
- এটি ভুল। দুইটি tense past perfect এ আছে, যা অসঙ্গত।

গ) They had left the party before it has started raining.
- এটি ভুল। Past perfect এর সঙ্গে present perfect (has started) ব্যবহার করা যায় না।

ঘ) They left the party before it start raining.
- এটি ভুল। “start” should be in past tense (started) to match the context.