পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৮
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন

.
What is the adjective form of the word "Skeptic"?
  1. ক) skepticalness
  2. খ) Skepticism
  3. গ) skepticality
  4. ঘ) Skeptical
সঠিক উত্তর:
ঘ) Skeptical
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Skeptical
ব্যাখ্যা
♦ Skeptic: [noun]
English Meaning: A person who doubts the truth or value of an idea or belief.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে, সংশয়াত্মা, সংশয়ান, সংশয়বাদী।

Synonyms: Doubter (অবিশ্বাসী), Rationalist (যুক্তিবাদী), Atheist (নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী), Agnostic (অজ্ঞেয়বাদী), Pessimist (নৈরাশ্যবাদী)।
Antonyms: Believer (বিশ্বাসী ব্যক্তি; ইমানদার), Worshipper (আবেদ, ইবাদতকারী), Admirer(ভক্ত), Devotee (উপাসক), Pious (ধার্মিক)। 

Other Forms: 
- Skeptical (adjective) সন্দেহপ্রবণ; সংশয়বাদী; সন্দিগ্ধচিত্ত।
- Skeptically (adverb) সংশয়ের সঙ্গে; সন্ধিগ্ধভাবে।
- Skepticism (noun) সন্ধিগ্ধচিত্ততা; সংশয়বাদ। 

Example Sentence: 
1. He was different from the other skeptic that had questioned her before.
2. At first, I was skeptical about the test, but later on I realized it creates good value. 

Source: Live MCQ Lecture.
.
Which of the following characters can't be found in Shakespeare's tragedy "King Lear"?
  1. ক) Cordelia
  2. খ) Edmund
  3. গ) Mephistopheles
  4. ঘ) Goneril
সঠিক উত্তর:
গ) Mephistopheles
উত্তর
সঠিক উত্তর:
গ) Mephistopheles
ব্যাখ্যা
♦ King Lear:
- এটি Shakespeare লিখিত একটি tragedy.
- এটি five acts বিশিষ্ট।
- 1608 সালে প্রকাশিত হয়।
- Lear তার তিন কন্যা Goneril, Regan এবং Cordelia এর মাঝে তার kingdom ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
- তখন তিনি তার তিন কন্যা কে কিছু প্রশ্ন করে, সেসব প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে তিনি তার সব কিছু বড় ও মেঝ কন্যার নামে করে দেয় ও ছোট কন্যা Cordelia কে বঞ্চিত করে।
- এই সিদ্ধান্তটি ছিল খুবই ভুল, যার ফল তাকে ভোগ করতে হয়।
- এসব কাহিনীর উপর ভিত্তি করে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কাহিনীটি এগিয়ে যায়।
- The main theme in this play is 'the error of judgement'.

• Characters:
- Cordelia,
- Goneril,
- Regan,
- Edmund,
- Edgar,
- Fool,
- Lear,
- Earl of Kent etc.

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.


• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

• প্রশ্নে উল্লেখিত Mephistopheles চরিত্রটি পাওয়া যায় Christopher Marlowe লিখিত Doctor Faustus এ।

Source: britannica.com
.
Which of the following has the same meaning as "Garrulous"?
  1. ক) Concise
  2. খ) Taciturn
  3. গ) loquacious
  4. ঘ) Reticent
সঠিক উত্তর:
গ) loquacious
উত্তর
সঠিক উত্তর:
গ) loquacious
ব্যাখ্যা
♦ Garrulous: [adjective]
English Meaning: Having the habit of talking a lot, especially about unimportant things.
Bangla Meaning: বাচাল; বাক্যবাগীশ।


Synonyms: Talkative (বাচাল), Chattering (বক বক), Babbling (অস্ফুটবাক্), loquacious (বাকপটু), Chatty (বাক্যবাগীশ)।  
Antonyms: Concise (সংক্ষিপ্ত), Taciturn (অল্পবাদী; মিতবাক), Reticent (স্বল্পভাষী; গুরুগম্ভীর), Self-effacing (আত্মকেন্দ্রীক), Brief (সংক্ষিপ্ত)।  

Other Forms:
Garrulity (noun) [uncountable noun] বাচালতা।


Example Sentence: 
1. I had talked too much about myself and felt like a garrulous old fool.
2. Her garrulous neighbors kept her from concentrating.
.
Which of the following will be the correct plural form of 'seraph'?
  1. ক) seraph
  2. খ) seraphim
  3. গ) seraphes
  4. ঘ) seraphimes
সঠিক উত্তর:
খ) seraphim
উত্তর
সঠিক উত্তর:
খ) seraphim
ব্যাখ্যা
 ♦ Seraph:
English meaning: an angel of the highest rank.
Bangla meaning: সর্বোচ্চ শ্রেণির ফেরেশতাদের যে কোনো একজন।
Plural form: seraphim, seraphs.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Choose the odd man out:
  1. ক) John Lyly
  2. খ) Alexander Pope
  3. গ) Christopher Marlowe
  4. ঘ) Thomas Kyd
সঠিক উত্তর:
খ) Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
খ) Alexander Pope
ব্যাখ্যা
♦  Alexander Pope:
-
তিনি একজন English author.
- তিনি English Augustan period এর একজন poet ও satirist.
-  He is one of the most epigrammatic of all English authors.

• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot
- An Essay on Criticism
- An Essay on Man
- Eloisa to Abelard
- The Dunciad
- The New Dunciad
- The Rape of the Lock
- Windsor-Forest

• প্রশ্নে উল্লেখিত Alexander Pope ছাড়া বাকি তিনজনই Elizabethan period এর Author.

• Elizabethan period: 
- এই যুগটি Queen Elizabeth-I এর নামে নামকরণ করা হয়েছে।
- একে English Literature এর স্বর্ণযুগ বলা হয়।
- এই যুগেই ইংরেজী সাহিত্যের সবচেয়ে বেশী বিকাশ ঘটেছিলো।
- বিশেষ করে নাট্যজগতে এক বৈপ্লবিক সংস্কার সাধিত হয়েছিল।
- চার্চের আধিপত্য থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে সাহিত্য রচনা শুরু হয়েছিল। 
- Christopher Marlowe, William Shakespeare, Thomas Kyd, Thomas Norton, Francis Bacon, etc are famous literary figures of this period.

• Other titles of this age:
- Glorious Period of English literature.
- A nest of singing birds.

• Major writers: 
- Shakespeare,
- Francis Bacon,
- Ben Johnson
- Christopher Marlowe,
- John Lyly,
- Thomas Kyd,
- Robert Greene,
- George Peele etc.

Source: ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
The beast in him started working. Here 'beast' is a/an -
  1. ক) common noun
  2. খ) abstract noun
  3. গ) collective noun
  4. ঘ) material noun
সঠিক উত্তর:
খ) abstract noun
উত্তর
সঠিক উত্তর:
খ) abstract noun
ব্যাখ্যা
♦ Abstract noun: 
- এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
- এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
- গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।
- এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

• সাধারণত beast হলো একটি common noun.
- 'The beast in him started working' কিন্তু এই বাক্যটির অর্থ 'তার ভেতরের পশুত্ব কাজ করা শুরু করল'
- যেহেতু এখানে পশু না বুঝিয়ে পশুত্ব বুঝাচ্ছে যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না, যা শুধু অনুভব করা যায় তাই এটি Abstract noun হবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Change the following sentence into simple sentence: The book which was published last year got a good market.
  1. ক) The book had published last year got a good market.
  2. খ) The book was published last year got a good market.
  3. গ) The book published last year got a good market.
  4. ঘ) The book was published last year got a good market.
সঠিক উত্তর:
গ) The book published last year got a good market.
উত্তর
সঠিক উত্তর:
গ) The book published last year got a good market.
ব্যাখ্যা
♦ Complex to simple sentence:

• Subject + relative pronoun + past participle যুক্ত এর ক্ষেত্রে,
- প্রথমে Subject বসে।
- relative pronoun উঠে যায়।
- auxiliary verb উঠে যায়।
- sentence এর বাকি অংশ বসে।

Structure: প্রথমে Subject + relative pronoun উঠে যায় + auxiliary verb উঠে যায় + sentence এর বাকি অংশ বসে।

• The book + relative pronoun which উঠে যায় + auxiliary verb was উঠে যায় + published last year got a good market.

উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর - The book published last year got a good market.

Source: Advanced Learner's HSC by Chowdhury & Hossain.
.
Select the one-word substitution for the given sentence: A form of government in which power is held by the nobility -
  1. ক) Autonomy
  2. খ) Autocracy
  3. গ) Anarchy
  4. ঘ) Aristocracy
সঠিক উত্তর:
ঘ) Aristocracy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Aristocracy
ব্যাখ্যা
♦ Aristocracy:
- Meaning: অভিজাত শাসকগোষ্ঠী; অভিজাতশ্রেণী।
- A form of government in which power is held by the nobility.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো হলো:
- Anarchy: A state of disorder due to absence or non-recognition of authority or other controlling systems.
- Autocracy: A system of government by one person with absolute power.
- Autonomy: A self-governing country or region.
.
"Jacobean Period" is the sub age of -
  1. ক) Modern period
  2. খ) Romantic period
  3. গ) Neoclassical period
  4. ঘ) Renaissance period
সঠিক উত্তর:
ঘ) Renaissance period
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Renaissance period
ব্যাখ্যা
♦ The Renaissance Period:
- 1500 থেকে 1660 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে The Renaissance Period হিসেবে ধরা হয়ে থাকে।
- যদিও Renaissance যুগের সূচনা হয় 1453 সালে কিন্তু ইংরেজী সাহিত্যে এর প্রভাব পরে 1500 এর পর থেকে।
- This period is called Renaissance because Renaissance spirit was the main driving force that characterized the literature of that time.

• Renaissance Period মোট 4টি ছোট সময়কালে বিভক্ত।

• The Renaissance Period: 1500-1660
Sub age: 
- Elizabethan age: 1558-1603
- Jacobean age: 1603-1625
- Caroline age: 1625-1649
- Commonwealth period: 1649- 1660

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে:
• Neoclassical period: 1660-1785
- Sub Age:
1. The Restoration period: 1660-1700
2. The Augustan period/ The Age of Pope: 1700-1745
3. The Age of Sensibility or The Age of Johnson: 1745-1785

• Romantic period: 1798-1832

• Modern period: 
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত।
- যেমন:
1. The Edwardian period: 1901-1910
2. The Georgian period: 1910-1936

Source: ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১০.
She frowned _______ me, clearly annoyed.
  1. ক) with
  2. খ) in
  3. গ) upon
  4. ঘ) at
সঠিক উত্তর:
ঘ) at
উত্তর
সঠিক উত্তর:
ঘ) at
ব্যাখ্যা
♦ Frown at:
English meaning: as in disliked.
Bangla meaning: ভ্রকুটি করা।
Example sentence: The teacher frowned at the boy who made noise in the class.

• Appropriate preposition এর ক্ষেত্রে, 'ভ্রকুটি করা' অর্থ বোঝাতে Frown এর সাথে at বসে।
- তাই শূন্যস্থানে at বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১১.
Read diligently lest you ________ in the exam.
  1. ক) should fail
  2. খ) should failed
  3. গ) fail
  4. ঘ) should not fail
সঠিক উত্তর:
ক) should fail
উত্তর
সঠিক উত্তর:
ক) should fail
ব্যাখ্যা
♦ Lest:
- Meaning: ‘পাছে ভয় হয় যে’।
- Lest negative অর্থ প্রদান করে।
- অতএব Lest দ্বারা যে clause আরম্ভ হয় তাতে no বা not বসে না।
- Lest দ্বারা যে clause শুরু হয় তার পরে should/ might বসে।

Source: Advanced Learner's HSC by Chowdhury & Hossain.
১২.
The famous literary work "The Sun Also Rises" is a/an -
  1. ক) drama
  2. খ) poem
  3. গ) novel
  4. ঘ) short story
সঠিক উত্তর:
গ) novel
উত্তর
সঠিক উত্তর:
গ) novel
ব্যাখ্যা
♦ The Sun Also Rises: 
- লেখক রচিত প্রথম সার্থক বা গুরুত্বপূর্ণ উপন্যাস। 
- প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে।
- উপন্যাসটির অপর নাম Fiesta.
- এই নামে এটি লন্ডনে প্রকাশিত হয়েছিল।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে ‘’Lost Generation’’ বা সেসময়ের তরুণ প্রজন্মের কাছে যুদ্ধের প্রভাব কেমন ছিল তা আঁচ করা যায় এই উপন্যাসটি থেকে। 
- কাহিনী স্পেন এবং প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 

• Ernest Hemingway:
- তিনি জন্ম গ্রহন করেন ১৮৯৯ সালে আমেরিকার ইলিনয়তে। 
- তিনি মূলত: একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। 
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী ২0 শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

• Notable works:
- The Sun Also Rises,
- The old man and The Sea,
- A Farewell to Arms,
- Green Hills of Africa ইত্যাদি।

• অপরদিকে, The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
১৩.
Fill in the blanks with appropriate article: She had been suffering from ___ cancer.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) Zero article
সঠিক উত্তর:
ঘ) Zero article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Zero article
ব্যাখ্যা
♦ Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- রোগের নামের পূর্বে the বসে না।
- যেমন: Cholera has broken out in the village.

• ব্যতিক্রম: The gout, the measles, the mumps.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৪.
I am sure of who you really are. Here the underlined clause is -
  1. ক) Prepositional clause
  2. খ) Noun clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Adjective clause
সঠিক উত্তর:
খ) Noun clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun clause
ব্যাখ্যা
♦ Noun clause:
- A noun clause is a group of words that band together and act like a noun.
- যে clause কোন sentence এ noun এর মতো কাজ করে তাকে Noun clause বলে।
- A noun clause is used when a single word isn’t enough.
- এরা সবসময় dependent clause হিসেবে থাকে।

• একটি বাক্যের যেসব জায়গায় noun clause বসে থাকে। যেমন-
- Verb এর subject হিসেবে।
-  Verb এর object হিসেবে।
- Object এর complement হিসেবে।
- Subject এর complement হিসেবে।
- preposition এর object হিসেবে।
- Noun বা 'It" pronoun এর apposition রূপে।

এই বাক্যে ‘who you really are.’ clause টি preposition এর পরে বসেছে object হিসেবে, তাই এটি noun clause.


Source: Advanced Learner’s Chowdhury & Hossain
১৫.
একটি বই ৫% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ১০% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত হবে? 
  1. ক) ১৮০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ১৯০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৫% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ১০% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত হবে? 

সমাধান: 
ধরি,
বইটির ক্রয়মূল্য ১০০ টাকা 
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯৫ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা 

ক্ষতি ও লাভে বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯৫) = ১৫ টাকা 

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি যখন ক্রয় মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি যখন ক্রয় মূল্য (১০০ × ৩০)/১৫ টাকা 
= ২০০ টাকা
১৬.
একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। H অপেক্ষা T বেশি আসার সম্ভাবনা কত?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৮
  3. গ) ৩/৮
  4. ঘ) ১/২
সঠিক উত্তর:
ঘ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। H অপেক্ষা T বেশি আসার সম্ভাবনা কত?

সমাধান: 
মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্র = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
মোট নমুনা বিন্দু = ৮টি 

H অপেক্ষা T বেশি আসে = {HTT, THT, TTH, TTT}
অনুকূলে নমুনা বিন্দু = ৪টি

 H অপেক্ষা T বেশি আসার সম্ভাবনা = ৪/৮ = ১/২ 
১৭.
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান: 

১৮.
যদি ক : খ : গ = ৩ : ৪ : ৭ হয়, তবে (ক + খ + গ) : গ কত হবে?
  1. ক) ১ : ২
  2. খ) ৩ : ২
  3. গ) ২ : ১
  4. ঘ) ৪ : ৩
সঠিক উত্তর:
গ) ২ : ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ : গ = ৩ : ৪ : ৭ হয়, তবে (ক + খ + গ) : গ কত হবে?

সমাধান: 
ধরি,
ক = ৩x
খ = ৪x
গ = ৭x

∴ ক + খ + গ = ৩x + ৪x + ৭x = ১৪x

(ক + খ + গ) : গ = ১৪x : ৭x = ১৪ : ৭ = ২ : ১
১৯.
f(x) = x2 + bx + 16 এবং f(- 4) = 0 হলে b এর মান কত?
  1. ক) 8
  2. খ) - 8
  3. গ) 4
  4. ঘ) - 4
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 + bx + 16 এবং f(- 4) = 0 হলে b এর মান কত?

সমাধান: 
f(- 4) = (- 4)2 + b(- 4) + 16
= 16 - 4b + 16
= 32 - 4b

∴ 32 - 4b = 0
⇒ 4b = 32 
∴ b = 8 
২০.
৩ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ বৃত্তের কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৩ মিটার
  2. খ) ২π মিটার 
  3. গ) π/২ মিটার 
  4. ঘ) π মিটার 
সঠিক উত্তর:
ঘ) π মিটার 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) π মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ বৃত্তের কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r = ৩ মিটার 
উৎপন্ন কোণ, θ = ৬০° = (৬০° × π)/১৮০° 
= π/৩
বৃত্তচাপের দৈর্ঘ্য, s 

আমরা জানি,
s = rθ 
= ৩ × (π/৩)
= π মিটার
২১.
বার্ষিক ৬% মুনাফায় ৫২০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ক) ৪৫০ টাকা
  2. খ) ৫২৪ টাকা
  3. গ) ৬২৪ টাকা
  4. ঘ) ৬৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৬২৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% মুনাফায় ৫২০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান: 
দেওয়া আছে,
মুনাফার হার, r = ৬% = ৬/১০০
আসল, P = ৫২০০ টাকা 
সময়, n = ২ বছর 

আমরা জানি,
মুনাফা, I = Pnr 
= ৫২০০ × ২ × (৬/১০০)
= ৫২ × ২ × ৬
= ৬২৪ টাকা 
২২.
5a = 3125 হলে, 5a - 3 এর মান কত?
  1. ক) 25
  2. খ) 125
  3. গ) 625
  4. ঘ) 1625
সঠিক উত্তর:
ক) 25
উত্তর
সঠিক উত্তর:
ক) 25
ব্যাখ্যা
প্রশ্ন: 5a = 3125 হলে, 5a - 3 এর মান কত?

সমাধান: 
5a = 3125 
⇒ 5a = 55
∴ a = 5

∴ 5a - 3 = 55 - 3 = 52 = 25 
২৩.
8টি বস্তুর একবারে দুইটি নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না?
  1. ক) 54
  2. খ) 48
  3. গ) 56
  4. ঘ) 30
সঠিক উত্তর:
ঘ) 30
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 30
ব্যাখ্যা
প্রশ্ন: 8টি বস্তুর একবারে দুইটি নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না?

সমাধান: 
৪টি বস্তুর মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত না থাকলে অবশিষ্ট বস্তু থাকে (8-2) টি = 6টি

∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা 6P= 6!/4! = 30 
২৪.
যদি x/y = 2/3, y/z = 4/5 হয়, তাহলে (x + y)/(y + z) = ?
  1. ক) 3/4
  2. খ) 27/20
  3. গ) 20/27
  4. ঘ) 8/15
সঠিক উত্তর:
গ) 20/27
উত্তর
সঠিক উত্তর:
গ) 20/27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x/y = 2/3, y/z = 4/5 হয়, তাহলে (x + y)/(y + z) = ?

সমাধান: 
x/y = 2/3
∴ x = (2y)/3

y/z = 4/5
∴ z = (5y)/4

 (x + y)/(y + z)
= {(2y)/3 + y}/{y + (5y)/4}
= {y (2/3 + 1)}/{y(1 + 5/4)}
= (2/3 +1)/(1 + 5/4)
= (5/3)/(9/4)
= (5 × 4)/(3 × 9)
= 20/27
২৫.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ক) ২০টি
  2. খ) ১৮টি
  3. গ) ১৬টি
  4. ঘ) ১৪টি
সঠিক উত্তর:
ক) ২০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান:
সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণ ১৮০° - ১৬২° = ১৮°

বাহুর সংখ্যা = ৩৬০°/১৮° 
= ২০টি 
২৬.
2x + 5 > 11 অসমতাটির সমাধান নিচের কোনটি?
  1. ক) x < 3
  2. খ) 2x > 7
  3. গ) x < - 3
  4. ঘ) x > 3
সঠিক উত্তর:
ঘ) x > 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x > 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 5 > 11 অসমতাটির সমাধান নিচের কোনটি?

সমাধান: 
2x + 5 > 11
বা, 2x > 11 - 5
বা, 2x > 6
∴ x > 3
২৭.
5 + 8 + 11 + 14 +.......ধারাটির কততম পদ 302?
  1. ক) 85
  2. খ) 90
  3. গ) 100
  4. ঘ) 105
সঠিক উত্তর:
গ) 100
উত্তর
সঠিক উত্তর:
গ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +.......ধারাটির কততম পদ 302?

সমাধান:  
ধরি,
 n তম পদ = 302
বা, a + (n - 1)d = 302
বা, 5 + (n - 1)3 = 302
বা, 3n - 3 = 297
বা, 3n = 300
বা, n = 100
২৮.
কোনটি শক্তি পরিমাপের একক নয়?
  1. ক) Nm
  2. খ) Joule
  3. গ) Unit
  4. ঘ) Watt
সঠিক উত্তর:
ঘ) Watt
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Watt
ব্যাখ্যা
শক্তি: 
- কাজ করার সামর্থকে শক্তি বলে।
- শক্তি থাকলেই কাজ হয়। তাই কাজ  শক্তি একই জিনিস।

কাজ: কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুর সরণ হয় তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে।

W = F.s

একক: 
Nm, Joule, Unit( বিদ্যুৎ শক্তি পরিমাপের একক)।

১ unit = ৩.৬ × ১০ joule

উৎস: মাধ্যমিকের পদার্থবিজ্ঞান বই।
২৯.
এর ইলেকট্রন সংখ্যা কয়টি?
  1. ক) ১৩ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
ঘ) ১০ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ টি
ব্যাখ্যা
পরমাণুর গঠন: 
- পরমানুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস।
- নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু বৃত্তাকার কক্ষপথ থাকে।

পরমাণুর কণিকা:
- পরমাণুর স্থায়ী কণিকা তিনটি। 
i) ইলেকট্রন
ii) প্রোটন
iii) নিউট্রন
- প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের ভিতর অবস্থান করে।
- ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে।

পারমানবিক সংখ্যা ও ভর সংখ্যা: 
- পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যাই পারমানবিক সংখ্যা।
- নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিই ভর সংখ্যা।
- পরমাণুর প্রতীকের বাম পাশে উপরে ভর সংখ্যা এবং নিচে পারমানবিক সংখ্যা লিখে প্রকাশ করা হয়।

মৌল ও আয়ন: 
- যে সকল পরমাণুর প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে মৌল বলে।
- আয়নে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে না।
- যদি ইলেকট্রন সংখ্যার ঘাটতি ঘটে তাহলে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়।
- ইলেকট্রন সংখ্যা বেশি হলে ঋণাত্মক হয়।

প্রদত্ত আয়নের ক্ষেত্রে,
পারমানবিক সংখ্যা = ১১
ভর সংখ্যা = ২৩
আধান = + 
অর্থাৎ আয়নে ইলেকট্রন সংখ্যা ঘাটতি। একটি ধনাত্মক চিহ্ন অর্থাৎ একটি ইলেকট্রন কম।
∴ উক্ত আয়নে ইলেকট্রনের সংখ্যা = ১১ - ১ = ১০ টি।

উৎস: মাধ্যমিকের রসায়ন বই।
৩০.
'O' ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্তে কোন অ্যান্টিবডি থাকে?
  1. ক) A
  2. খ) a
  3. গ) B
  4. ঘ) a ও b
সঠিক উত্তর:
ঘ) a ও b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a ও b
ব্যাখ্যা
রক্তের গ্রুপ:
- লোহিত রক্ত কণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত বিভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে রক্ত গ্রুপ বলে।
- রক্ত কণিকায় অ্যান্টিজেনের উপস্থিত ও অনুপস্থিতির উপর নির্ভর করে রক্তের যে শ্রেণীবিন্যাস, তা ব্লাড গ্রুপ নামে পরিচিত।
- মানুষের রক্তে A ও B এ দু'ধরনের অ্যান্টিজেন থাকে এবং a, b দুইটি অ্যান্টিবডি থাকে।
- A অ্যান্টিজেন ও a অ্যান্টিবডি একসাথে থাকলে রক্ত জমাট বেঁধে যায়। একই ভাবে B অ্যান্টিজেন ও b অ্যান্টিবডির ক্ষেত্রেও একই।
- মানুষের রক্তের গ্রুপকে ৪ ভাগে ভাগ করা যায় । যথা- O, A, B এবং AB।

0 রক্তের গ্রুপ:
- O গ্রুপের রক্তের কণিকা ঝিল্লিতে কোন অ্যান্টিজেন নাই কিন্তু a, b দুইটি অ্যান্টিবডি থাকে।
- O রক্তের গ্রুপের লোকেরা সাধারণত সর্বজনীন রক্ত দাতা হিসাবে পরিচিত এবং শুধুমাত্র O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে।

AB রক্তের গ্রুপ:
- AB রক্তের গ্রুপে A ও B দুটি অ্যান্টিজেন থাকে কিন্তু কোন অ্যান্টিবডি থাকে না।
- AB রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় কারণ সব গ্রুপের রক্ত এটি গ্রহণ করতে পারে এবং শুধুমাত্র AB রক্তের গ্রুপের ব্যক্তিদের রক্ত দান করতে পারে।

A রক্তের গ্রুপ:
- A রক্তের গ্রুপে A অ্যান্টিজেন থাকে এবং b অ্যান্টিবডি থাকে।
- A রক্তের গ্রুপের ব্যক্তি শুধুমাত্র A এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে এবং টাইপ A এবং AB ব্যক্তিদের দান করতে পারে।

B রক্তের গ্রুপ:
- B রক্তের গ্রুপে B অ্যান্টিজেন থাকে a অ্যান্টিবডি থাকে।
- B রক্তের গ্রুপের ব্যক্তি শুধুমাত্র B এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে এবং B এবং AB গ্রুপের ব্যক্তিদের রক্ত দান করতে পারে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগাম।
৩১.
0° সেলসিয়াস তাপমাত্রায় শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
  1. ক) 330m/s
  2. খ) 340m/s
  3. গ) 335m/s
  4. ঘ) 0m/s
সঠিক উত্তর:
ঘ) 0m/s
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0m/s
ব্যাখ্যা
শব্দের বেগ: 
- শব্দ প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে।

বৈশিষ্ট্য: 
- শব্দ উৎপন্ন হয় কম্পনের ফলে।
- শব্দ একধরনের শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জোগায়।
- শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন।
- শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে না। চাঁদে বায়ু না থাকায় চাঁদে কথা বললে শোনা যায় না।
- দূরত্ব বৃদ্ধি পেলে শব্দের তীব্রতা কমে যায়।
- ০° তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ৩৩০ মি/সে। মাধ্যমের ঘনত্ব বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। যেমন: পানিতে শব্দের বেগ ১৮৯৩ মি/সে এবং লোহায় ৫১৩০ মি/সে।

উৎস: নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই।
৩২.
সোডা অ্যাসের সাথে কত অনু পানি যুক্ত হলে কাপড় কাচার সোডা তৈরি হয়?
  1. ক) ৩ অনু
  2. খ) ৭ অনু
  3. গ) ১০ অনু
  4. ঘ) ১২ অনু
সঠিক উত্তর:
গ) ১০ অনু
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ অনু
ব্যাখ্যা
কাপড় কাচা সোডা:
- সোডিয়াম কার্বনেট (Na2CO3) কে সোডা অ্যাস বলা হয়।
- সোডা অ্যাসের 1 অণুর সাথে 10 অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে।
- কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট (Na2CO3.10H2O)।

উৎপাদন প্রনালী: 
- গাঢ় NaOH এর দ্রবণের মধ্যে CO2 কে অধিক পরিমাণে চালনা করলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে।
- বিক্রিয়া পাত্রের মধ্যে Na2CO3 এবং পানি থাকে। সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে যুক্ত হয়ে কাপড় কাচা সোডা (Na2CO3.10H2O) উৎপন্ন হয় ৷



উৎস: মাধ্যমিকের রসায়ন বই।
৩৩.
Full-wave bridge রেক্টিফিকেশনের জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) p-type সেমিকন্ডাক্টর
  2. খ) p-n জাংশন
  3. গ) ট্রানজিস্টর
  4. ঘ) ট্রান্সফর্মার
সঠিক উত্তর:
খ) p-n জাংশন
উত্তর
সঠিক উত্তর:
খ) p-n জাংশন
ব্যাখ্যা
p-n জাংশন:
- এটি রকধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস।
- p-n জাংশন এর অপর নাম ডায়োড বা রেক্টিফায়ার।
- রেক্টিফায়ার এর কাজ হলো  AC কে DC তে পরিবর্তন করা।
- এই রেক্টিফিকেশন বা একমুখীকরণের তিনটি প্রক্রিয়া:
i) half - wave রেক্টিফিকেশন।
ii) full - wave রেক্টিফিকেশন।
iii) full - wave bridge রেক্টিফিকেশন।

ট্রানজিস্টর: 
- এটিও একধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস।
- p-n-p বা, n-p-n জাংশন নামে পরচিত।
- এটি সাধারণত দুর্বল সিগনালকে শক্তিশালী করতে ব্যবহার করা হয়।

ট্রান্সফর্মার: 
- এটি উচ্চ বিভবকে নিন্ম বিভবে বা, নিন্ম বিভবকে উচ্চ বিভিবে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়।

উৎস: একাদশ শ্রেনীর পদার্থবিজ্ঞান বই ।
৩৪.
22 ক্যারেট স্বর্ণে কত শতাংশ স্বর্ণ থাকে?
  1. ক) ৯১.৭%
  2. খ) ৮৫%
  3. গ) ৯৯%
  4. ঘ) ৬৭.৫%
সঠিক উত্তর:
ক) ৯১.৭%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯১.৭%
ব্যাখ্যা
বিভিন্ন সংকর ধাতু এবং তাদের উপাদান: 


উৎস: মাধ্যমিকের রসায়ন বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।



উৎস: মাধ্যমিকের রসায়ন বই, NCTB.

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য বেশি গ্রহনযোগ্য কারন আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটের সাথে তথ্যের সামঞ্জস্য রয়েছে। যেমন: 


উৎস: worldgoldcounsil.
৩৫.
উদ্ভিদে সবচেয়ে বেশি প্রস্বেদন হয় কোন অংশের মাধ্যমে?
  1. ক) পত্ররন্ধ্র
  2. খ) কিউটিনের আবরন
  3. গ) লেন্টিসেল
  4. ঘ) মূল
সঠিক উত্তর:
ক) পত্ররন্ধ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) পত্ররন্ধ্র
ব্যাখ্যা
প্রস্বেদন:
- উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে।
- শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলির জন্য ব্যয় হয় ৷
- অবশিষ্ট পানি উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে বাষ্পাকারে বাইরে বের হয়ে যায় ৷
- সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া।

এ কাজটি তার বায়বীয় অঙ্গের কোন অংশের মাধ্যমে ঘটে, তার ভিত্তিতে এদের তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা-
১। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন,
২। কিউটিকুলার প্রস্বেদন ও
৩। লেন্টিকুলার প্রস্বেদন।

পত্ররন্ধ্রীয় প্রস্বেদন:
- পাতায়, কচিকাণ্ডে, ফুলের বৃত্তি ও পাপড়িতে দুটি রক্ষীকোষ (Guard cell) বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে। এদেরকে পত্ররন্ধ্র (একবচন stora, বহুবচন stomata) বলে।
- কোনো উদ্ভিদের মোট প্রস্বেদনের 90-95% হয় পত্ররন্ধ্রের মাধ্যমে ৷

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৬.
পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখে -
  1. ক) লিগামেন্ট
  2. খ) ফাইবার
  3. গ) কানেক্টিভ জয়েন্ট
  4. ঘ) টেনডন
সঠিক উত্তর:
ঘ) টেনডন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টেনডন
ব্যাখ্যা
টেনডন:
- টেনডন হলো সংযোগ টিস্যু নির্মিত একটি শক্ত ফিতা বিশেষ যা পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখে।
- টেনডন পেশির ফাইবার হাড়ের পেরিঅস্টিয়ামের ফাইবারের সাথে পারস্পরিক শক্ত বুনন কাঠামো তৈরি করে, তাই সহজে পেশি থেকে হাড় বা হাড় থেকে পেশি বিচ্ছিন্ন হতে পারে না।
- টেনডন বেশ শক্ত, সহজে ছিঁড়ে বা ভেঙ্গে যায় না।

লিগামেন্ট:
- লিগামেন্ট হলো সংযোগ টিস্যু নির্মিত নমনীয় বন্ধনী যা দুটি হাঁড়কে একত্রে বেঁধে রাখে।
- অস্থিসন্ধির হাড়সমূহকে যার যার অবস্থানে সুদৃঢ়ভাবে ধরে রাখে লিগামেন্ট।
- লিগামেন্টের ফাইবারসমূহ হাড়ের পেরিঅস্টিয়ামের বর্ধিত অংশ। লিগামেন্ট ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত, আর ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে ইলাস্টিক তন্তু গঠিত।

উৎস: উচ্চ মধ্যমিকের জীববিজ্ঞান বই।
৩৭.
কোনটি চার্লসের সূত্রকে সমর্থন করে?
  1. ক) PV = ধ্রুবক
  2. খ) TV = ধ্রুবক
  3. গ) T/V = ধ্রুবক
  4. ঘ) V/T = ধ্রুবক
সঠিক উত্তর:
ঘ) V/T = ধ্রুবক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) V/T = ধ্রুবক
ব্যাখ্যা
চার্লসের সূত্র:
- স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে 0°C তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় ।
- গাণিতিক ভাষায়, Vt = V0 (273 + t)/ 273
- এ সূত্রকে অন্যভাবেও প্রকাশ করা যায়, “স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক”।
- গাণিতিকভাবে, V ∝ T বা, V/T = ধ্রুবক।

বয়েলের সূত্র:
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।
- গাণিতিকভাবে, P ∝ 1/V বা, PV = ধ্রুবক।

গে-লুস্যাকের চাপের সূত্র:
- স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক ।
- গাণিতিকভাবে, P ∝ T বা, P/T = ধ্রুবক।

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী ও নাগ)।
৩৮.
কোনটি তড়িতচৌম্বক তরঙ্গ নয়?
  1. ক) গামা
  2. খ) এক্সরে
  3. গ) বিটা
  4. ঘ) অতিবেগুণী
সঠিক উত্তর:
গ) বিটা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিটা
ব্যাখ্যা
তড়িৎচৌম্বক তরঙ্গ: 
- যে তরঙ্গ চলার পথে তড়িৎ বা চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত বা বিচ্যুত হয় না তাকে তড়িৎচৌম্বক তরঙ্গ বলে।
- যেমন: 
রেডিও তরঙ্গ,
মাইক্রোওয়েভ,
অবলোহিত রশ্মি,
দৃশ্যমান আলো,
অতিবেগুণী রশ্মি, 
এক্সরে,
গামা রশ্মি।

উৎস: এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৯.
'দরদালান' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. ক) তৎসম
  2. খ) বাংলা
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
ঘ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফারসি
ব্যাখ্যা
• 'দরদালান' শব্দে 'মধ্যস্ত বা অধীন' অর্থে ফারসি 'দর' উপসর্গ ব্যবহার করা হয়েছে।  

• বিদেশি উপসর্গ : আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪০.
'লাঙুল' শব্দের অর্থ-
  1. ক) হালচাষ
  2. খ) কৃষিযন্ত্র
  3. গ) লেজ
  4. ঘ) লজ্জা
সঠিক উত্তর:
গ) লেজ
উত্তর
সঠিক উত্তর:
গ) লেজ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'লাঙুল' শব্দের অর্থ - 'লেজ'। 

• 'লাঙুল' এর বিশেষণ শব্দ - 'লাঙুলি'। 
• 'লাঙুলি' শব্দের অর্থ - 'লেজবিশিষ্ট'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪১.
'আসমান' শব্দটি কোন ভাষা থেকে আগত-
  1. ক) তৎসম
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) হিন্দি
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আসমান'- ফারসি ভাষার শব্দ। 
- আসমান শব্দের বিশেষণ - আসমানি।

বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ:
- বেহেশত, দোজখ, ফেরেশতা, নামাজ, খোদা, গুনাহ, পয়গম্বর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪২.
'কি' এবং 'কী' যথাক্রমে-
  1. ক) সর্বনাম ও বিশেষ্য পদ
  2. খ) অব্যয় ও সর্বনাম পদ
  3. গ) বিশেষ্য ও অব্যয় পদ
  4. ঘ) সর্বনাম ও বিশেষণ পদ
সঠিক উত্তর:
খ) অব্যয় ও সর্বনাম পদ
উত্তর
সঠিক উত্তর:
খ) অব্যয় ও সর্বনাম পদ
ব্যাখ্যা
• বাংলা বানানের নিয়মানুসারে 'কি' ও 'কী' এর ব্যবহারের নিয়ম:
১. অন্যদিকে অব্যয়পদরূপে 'কি' ব্যবহৃত হয়।
বাংলা ভাষায় যেসব প্রশ্নবোধক বাক্যের উত্তর 'হ্যা-না' হয় অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা যায়, সেসব বাক্যে  কি' ব্যবহৃত হবে।
যেমন-
 যদি কামাল জামালকে প্রশ্ন করে- তুমি কি যাবে?
এখানে জামাল হ্যাঁ অথা না দিয়ে উত্তর দিতে পারে অথবা অঙ্গভঙ্গির মাধ্যমেও জানাতে পারে। তাই এ ক্ষেত্রে 'কী' না হয়ে 'কি' হাবে।

২. সর্বনাম, বিশেষণ, ক্রিয়া-বিশেষণ ও যোজক পদরূপে- 'কী' ব্যবহৃত হয়। 
যেসব প্রশ্নের উত্তরে বিস্তারিত বর্ণনা দেয়া লাগতে পারে সেখানে 'কী' বসবে।
 যেমন-
কী করো?
এটা কী ধরনের রং?

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৩.
'নারীর মূল্য' প্রবন্ধের রচয়িতা-
  1. ক) আবুল মনসুর আহমদ
  2. খ) কাজী মোতাহের হোসেন
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) কাজী আবদুল ওদুদ
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর 'অনীলা দেবী' ছদ্মনামে ১৯২৩ সালে 'নারীর মূল্য' নামক নিবন্ধ গ্রন্থটি যমুনা পত্রিকায় প্রকাশ করেছেন। 
- এটি নারীর সামাজিক অধিকার এবং সমাজে নারীর স্থান সম্পর্কিত মূল্যবান নিবন্ধ গ্রন্থ। 

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প: 
- মহেশ,
- বিলাসী,
- সতী, 
- মামলার ফল ইত্যাদি। 

• তাঁর রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্মনাম ব্যবহার করেছেন -
১) অনীলা দেবী (লেখকের বড় দিদির নাম)
২) শ্রীকান্ত শর্মা
৩) অনুরূপা দেবী
৪) অপরাজিতা দেবী
৫) শ্রী চট্টোপাধ্যায়
৬) পশুরাম (রাজবসু শেখর ও পশুরাম ছদ্মনাম ব্যবহার করেছেন, সাহিত্য সমাজে তিনিই পশুরাম নামে অধিক পরিচিত।)
৭) সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, নারীর মূল্য- নিবন্ধ গ্রন্থ।
৪৪.
নিচের কোন শব্দে সমাস ঘটিত অশুদ্ধি ঘটেছে?
  1. ক) নিরভিমান
  2. খ) সুকেশিনী
  3. গ) অহর্নিশ
  4. ঘ) দিবারাত্র
সঠিক উত্তর:
খ) সুকেশিনী
উত্তর
সঠিক উত্তর:
খ) সুকেশিনী
ব্যাখ্যা
সুকেশিনী এর শুদ্ধ প্রয়োগ- সুকেশী/সুকেশা। 

অন্য অপশনে, 
নিরভিমানী এর শুদ্ধ প্রয়োগ- 'নিরভিমান'। 
'দিবারাত্রি' এর শুদ্ধ প্রয়োগ- 'দিবারাত্র'।  
'অহর্নিশি' এর শুদ্ধ প্রয়োগ- 'অহর্নিশ'।  

• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্‌- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ- কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়। যেমন- নেই ধন যার= নির্ধন, নেই গুণ যার= নির্গুণ, নেই পাপ যার= নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ: 
অশুদ্ধ শব্দ ----- শুদ্ধ শব্দ
নিরপরাধী ------ নিরপরাধ
অহর্নিশি ----- অহর্নিশ
নিরহঙ্কারী ----- নিরহঙ্কার
নির্দোষী ------ নির্দোষ
পিতাহারা ------ পিতৃহারা
অর্ধরাত্রি ----- অর্ধরাত্র
নিরভিমানী ---- নিরভিমান
দিবারাত্রি ----- দিবারাত্র
নীরোগী ------ নীরোগ ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৪৫.
নিচের কোনটি 'অর্ণব' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) পাথার
  2. খ) সমুদ্র
  3. গ) তটিনী
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
গ) তটিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) তটিনী
ব্যাখ্যা
• 'অর্ণব' শব্দের সমার্থক শব্দ নয়- 'তটিনী'। 

• সমুদ্র এর সমার্থক শব্দগুলো হলো:
- বারিধি, জলনিধি, অম্বুধি, জলধি, পয়োনিধি, সিন্ধু, অর্ণব, পারাবার, রত্নাকর, ইরাবান, নীলাম্বু ইত্যাদি।

'তটিনী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, 
-  নদী,
- নদনদী, 
- স্রোতস্বিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ।
৪৬.
'সাত ঘাটের কানাকড়ি' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মামুনুর রশীদ
  2. খ) সৈয়দ শানসুল হক
  3. গ) মমতাজউদ্দিন আহমদ
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
গ) মমতাজউদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মমতাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা
'সাত ঘাটের কানাকড়ি' নাটকটির রচয়িতা- মমতাজউদদীন আহমদ। 

• মমতাজউদদীন আহমদ: 
- মমতাজউদদীন আহমদ মূলত একজন বিখ্যাত নাট্যকার ছিলেন।
- ১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। 

• তাঁর রচিত বিখ্যাত নাটক-
- স্বাধীনতা আমার স্বাধীনতা,
- কী চাহ শঙ্খচিল,
- হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার,
- প্রেম
- বিবাহ সুটকেস,
- রাজা অনুস্বারের পালা,
- সাত ঘাটের কানাকড়ি,
- রাক্ষুসী,
- এই সেই কণ্ঠস্বর,
- পুত্র আমার পুত্র,
- হাস্য লাস্য ভাষ্য,
- ভালোবাসার দশ নাটক ইত্যাদি।

মমতাজউদ্দীন আহমেদ (১৯৩৫-২০১৯) রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটক:
- বর্ণচোর
- বকুলপুরের স্বাধীনতা
- কী চাহ শঙ্খচিল
- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৭.
'খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি'- এটি কোন ধরনের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক শব্দ
  4. ঘ) খণ্ড বাক্য
সঠিক উত্তর:
খ) জটিল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল বাক্য
ব্যাখ্যা
• দুটি বাক্যের মাঝে কমা হলে যৌগিক ও জটিল বাক্য হতে পারে। তবে জটিল বাক্যে দুটি বাক্য সাপেক্ষ অবস্থায় থাকবে, একটি আরেকটির ওপর নির্ভর করবে, বা কোনো শর্তের অধীন থাকবে।
যেমন: 
- তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না। 
- ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।’
- ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।

• ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।’- বাক্যটির 'খাঁটি সোনার চাইতে খাঁটি' অংশটি বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য।

উৎস : বাংলা একাডেমির আধুনিক ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৮.
'এ এক বিরাট সত্য'- এই বাক্যে 'সত্য' কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) ক্রিয়া
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
• এ এক বিরাট সত্য’—এখানে ‘সত্য’ একটি বিশেষ্য।
বিশেষণ সবসময় বিশেষ্যের পূর্বে বসে।
বিরাট একটি বিশেষণ।
[বিরাট্‌] (বিশেষণ) ১ বিশাল; প্রকাণ্ড; সুবৃৎ।

• যে পদ কোন ব্যক্তি, বস্ত্ত, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।

• একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ
বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে।
যেমন -

বিশেষণ রূপে - ভালো বাড়ি পাওয়া কঠিন ।
বিশেষ্য রূপে - আপন ভালো সবাই চায় ৷

বিশেষণ রূপে - মন্দ কথা বলতে নেই ।
বিশেষ্য রূপে - এখানে কী মন্দটা তুমি দেখলে?

বিশেষণ রূপে - তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক ।
বিশেষ্য রূপে - পুণ্যে মতি হোক ।

বিশেষণ রূপে - নিশীথ রাতে বাজছে বাঁশি ।
বিশেষ্য রূপে - গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।

বিশেষণ রূপে - শীতকালে কুয়াশা পড়ে
বিশেষ্য রূপে - শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার ।

বিশেষণ রূপে - সত্য পথে থেকে সত্য কথা বল।
বিশেষ্য রূপে - এ এক বিরাট সত্য

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), বাংলা একাডেমি অভিধান।
৪৯.
আবুল মনসুর আহমদের 'আয়না' কোন ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) ব্যঙ্গরচনা
  4. ঘ) প্রহসন
সঠিক উত্তর:
গ) ব্যঙ্গরচনা
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যঙ্গরচনা
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ রচিত 'আয়না'- 'ব্যঙ্গরচনা'।   

• আবুল মনসুর আহমদ: 
আবুল মনসুর আহমদ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- ১৮৯৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। 
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

• তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা হচ্ছে:
- আয়না  ও
- ফুড কনফারেন্স।   

• তাঁর রচিত উপন্যাস:
- সত্য মিথ্যা,
- জীবনক্ষুধা,
- আবে হায়াত।

আত্মচরিত:
- আত্মকথা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৫০.
'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবু ইসহাক
  2. খ) হাসান আজিজুল হক
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) আবুল হাসান
সঠিক উত্তর:
খ) হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) হাসান আজিজুল হক
ব্যাখ্যা
হাসান আজিজুল হক রচিত 'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।

হাসান আজিজুল হক:
- ১৯৩৯ সালে হাসান আজিজুল হক পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গ্রামে জন্মগ্রহণ করেন ।
- তিনি ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৭০ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক, ২০১৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
- ১৫ নভেম্বর ২০২১ সালে, হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন।

• তাঁর অন্যান্য গল্পগ্রন্থ হলো: 
- নামহীন গ্রোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫১.
'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতা কে লিখেছেন?
  1. ক) আবুল ফজল
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
'আমি কিংবদন্তীর কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত-'আমি কিংবদন্তীর কথা বলছি' কাব্যগ্রন্থের নাম কবিতা। 

• 'আমি কিংবদন্তীর কথা বলছি' কাব্য:
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।
- এই কাব্যগ্রন্থের নাম  কবিতায় আছে 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতা।  

• আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ: 
- সাতনরী হার (প্রথম প্রকাশিত),
- আমি কিংবদন্তির কথা বলছি,
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা, 
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত কবিতা: 
- 'আমি কিংবদন্তির কথা বলছি', 
- 'মাগো, ওরা বলে',
- কোন এক মাকে ইত্যাদি।

আমি কিংবদন্তির কথা বলছি- কবিতা
আবু জাফর ওবায়দুল্লাহ

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
আমি উচ্চারিত সত্যের মতো
স্বপ্নের কথা বলছি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৫২.
শামসুর রাহমানের প্রথম কাব্যের নাম কী?
  1. বিধ্বস্ত নীলিমা
  2. বুক তাঁর বাংলাদেশের হৃদয়
  3. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
  4. বন্দী শিবির থেকে
সঠিক উত্তর:
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
উত্তর
সঠিক উত্তর:
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
ব্যাখ্যা
• শামসুর রাহমানের প্রথম কাব্যের নাম- 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে'। 
- কাব্যটি ১৯৬০ সালে প্রকাশিত হয়।  

• শামসুর রাহমান: 
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী (তৎকালীন ঢাকা জেলা) জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

• শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস, 
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়, 
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।   

• শামসুর রাহমানের মুক্তিযুদ্ধের কবিতার মধ্যে বহুল প্রচারিত দুটো কবিতা হচ্ছে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ এবং ‘স্বাধীনতা তুমি’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৫৩.
'উত্তম ও অধম' কবিতাটির রচয়িতা কে?
  1. ক) কামিনী রায়
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্ত: 
- সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- ১৯২২ সালের ২৫ জুন তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত কাব্য: 
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর, 
- হসন্তিকা, 
- বেলা শেষের গান, 
- বিদায় আরতি ইত্যাদি।

• তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু
- মণি মঞ্জুষা
- অন্যদিকে 

উত্তম ও অধম- কবিতা 
- সত্যেন্দ্রনাথ দত্ত

কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তাই।
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
বাপেরে সে বলে র্ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাতঁ?
কষ্টে হাসিয়া আর্ত কহিল
“তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়ে
দংশি কেমন করে?”
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৪.
'হৃদয় মাঝে মেঘ উদয় করি
নয়নের মাঝে ঝরিল বারি'- এখানে কোন ধরনের অলঙ্কারের প্রয়োগ ঘটেছে?
  1. ক) অসঙ্গতি
  2. খ) বিভাবনা
  3. গ) বিষম
  4. ঘ) বিরোধাভাস
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
ব্যাখ্যা
কার্য এবং কারণের ঘটনাস্থান যদি ভিন্ন হয় অর্থাৎ একস্থানে কারণ ঘটেছে এবং অপর স্থানে তার ফল দেখা যাচ্ছে, তখন তাকে অসঙ্গতি অলঙ্কার বলে।

যেমন:
- হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি।
- ‘শ্রাবণের কালো মেঘ ছাইল গগনে / আঁখি জল বরষিল রাধিকা নয়নে।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৫.
'মহাপ্রস্থানের পথে' নামক ভ্রমণকাহিনির রচয়িতা-
  1. ক) প্রবোধকুমার সান্যাল
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) প্রবোধকুমার সান্যাল
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রবোধকুমার সান্যাল
ব্যাখ্যা
• প্রবোধকুমার সান্যাল: 
- প্রবোধকুমার সান্যাল (১৯০৫-৮৩) গল্প উপন্যাস ভ্রমণকাহিনি স্মৃতিকথা রচনা করেছেন।
- ‘মহাপ্রস্থানের পথে' নামক ভ্রমণকাহিনির জন্য তিনি বিশেষ খ্যাতিমান।
- তাঁর লেখনীতে জোর ছিল স্বতঃস্ফূর্ত; প্রকৃতির আপন গদ্যলেখক ছিলেন তিনি।
- অন্তরের অদম্য উচ্ছ্বাস তাঁর লেখার পেছনে কাজ করেছে।

• তাঁর রচিত উপন্যাস:  
- 'যাযাবর',
- ‘দুই আর দুয়ে চার’,
- বাতাস দিল দোল',
- 'কাজললতা', 'কলরব',
- ‘প্রিয়বান্ধবী',
- আলো আর আগুন',
- ‘আকাবাঁকা’,
- ‘নদ ও নদী',
- 'জনম অবধি মে',
- 'জলকল্লোল', 'তুচ্ছ',
- 'নগরে অনেক রাত’,
- ‘নববোধন’,
- বনহংসী’,
- ‘পিয়া মুখচন্দা' ইত্যাদি  ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৫৬.
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) মোহাম্মদ আকরাম খাঁ
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) মোহাম্মদ নজিবর রহমান
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
• 'আনোয়ারা'- (১৯১৪) মোহাম্মদ নজিবর রহমান রচিত প্রথম ও জনপ্রিয় উপন্যাস। 
- ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামীনিষ্ঠা এ উপন্যাসের প্রতিপাদ্য বিষয়। 
- এ উপন্যাসের চরিত্র আনোয়ারা, নুরুল এসলাম, খাদেম, আজীমুল্লা, গোলাপজান ইত্যাদি। 
 
• মোহাম্মদ নজিবর রহমান রচিত অন্যান্য উপন্যাস: 
- প্রেমের সমাধি,
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি,
- পরিণাম,
- গরীবের মেয়ে,
- দুনিয়া আর চাইনা ও
- মেহেরুন্নিসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৭.
বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
  1. ক) বাখরাবাদ
  2. খ) সাঙ্গু ভেলী
  3. গ) সালদা
  4. ঘ) হরিপুর
সঠিক উত্তর:
ঘ) হরিপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হরিপুর
ব্যাখ্যা
• গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। 
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা-১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৫৮.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি ছিলেন -
  1. ক) অস্ট্রেলিয়ার নাগরিক
  2. খ) ফ্রান্সের নাগরিক
  3. গ) ব্রিটিশ নাগরিক
  4. ঘ) ইতালিয়ান নাগরিক
সঠিক উত্তর:
ঘ) ইতালিয়ান নাগরিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইতালিয়ান নাগরিক
ব্যাখ্যা
• মারিও ভেরেনজি: 
-  ইতালীয় ধর্মযাজক ফাদার ভেরেনজি।
- ফাদার ভেরেনজি যশোর ফাতিমা ক্যাথলিক হাসপাতালের চারজন ইতালীয় যাজকের একজন ছিলেন।
- সকলেই জাভেরিয়ান আদেশের সদস্য ছিলেন।
- বাংলাদেশের যশোর জেলায় স্থাপিত খ্রিস্টান চার্চের দায়িত্ব পালনকালে ৪ এপ্রিল, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে তিনি নিহত হন।
- তাকে যশোর ক্যাথলিক হাসপাতালের মাঠে সমাহিত করা হয়।

তথ্যসূত্র: ডেইলি স্টার (৮ মে, ২০২১)।
৫৯.
'বাহারীস্তান ই গায়েবী' কে লিখেছেন?
  1. ক) আবুল ফজল
  2. খ) মির্জা বুরহান
  3. গ) মির্জা কামরান
  4. ঘ) মির্জা নাথান 
সঠিক উত্তর:
ঘ) মির্জা নাথান 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মির্জা নাথান 
ব্যাখ্যা
• 'বাহারীস্তান ই গায়েবী:
- 'বাহারীস্তান ই গায়েবী' লিখেছেন - মির্জা নাথান।
- বাহারিস্তান-ই-গায়েবী বাংলার মুগল সেনাপতি আলাউদ্দীন ইসফাহান ওরফে মির্জা নাথান রচিত একটি গ্রন্থ।
- সম্রাট জাহাঙ্গীরের সময়ে মির্জা নাথানের লেখা বাহারীস্তান ই গায়েবী গ্রন্থে সতের শতকের প্রথম দশকে ভাটি অঞ্চলে স্বাধীন জমিদারদের যে তালিকা পাওয়া যায় এ মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বলা হয় মুসা খান ‘মসনদ-ই-আলা’কে। ১৫৯৯ সালে তিনি জমিদার হন।

- তার রাজ্যসীমা ছিল ঢাকা ও নারায়ণগঞ্জ, ত্রিপুরার কিছু অংশ এবং সুসঙ্গ ছাড়া ময়মনসিংহের সম্পূর্ণ এলাকা।
- এসময়ের আরেকজন শক্তিশালী জমিদার ছিলেন যশোরের রাজা প্রতাপাদিত্য। তাঁর রাজ্যের পরিধি বর্তমান যশোর, খুলনা ও বাখেরগঞ্জ জেলা নিয়েছিল।
- তার রাজ্য পশ্চিম দিকে ভাগিরথী নদী পর্যন্ত বিস্তৃত ছিল।

এ ছাড়াও সিলেট এলাকায় বায়জিদ কররানি ও তার অধীনস্থ আফগানদের নিয়ন্ত্রণ ছিল। এ সময় ভুলুয়া রাজ্য ছিল রাজা অনন্ত মানিক্যের নিয়ন্ত্রণে।
- এই রাজ্যটির অবস্থান বর্তমান বৃহত্তর নোয়াখালী। বানিয়াচঙ্গের জমিদার আনোয়ার গাজীও ছিলেন স্বাধীন জমিদারদের মধ্যে একজন। 

তথ্যসূত্র: ইতিহাস (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক -
  1. ক) মুন্সীগঞ্জের গজারিয়ায়
  2. খ) গাজীপুরের কালিয়াকৈরে
  3. গ) সাভারের কোনাবাড়িতে
  4. ঘ) ময়মনসিংহের ভালুকায়
সঠিক উত্তর:
ক) মুন্সীগঞ্জের গজারিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
ক) মুন্সীগঞ্জের গজারিয়ায়
ব্যাখ্যা
• ঔষধ পার্ক:
 - মুন্সীগঞ্জের গজারিয়ায় ২১৬ একর জমির ওপর গড়ে উঠেছে ওষুধ শিল্প পার্ক।
- ২০২৬ সালে এলডিসি থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ ঘটলে এ শিল্প পার্ক ওষুধ শিল্পকে সুরক্ষা দেবে।
- ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ‘অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই)’ বা ‘ওষুধ শিল্প পার্ক’ নির্মাণের যাত্রা শুরু হয়েছিল এক যুগ আগে। 

- রাজধানী থেকে ৩৭ কিলোমিটার দূরে মেঘনা নদীর পাড় ঘেঁষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২১৬ একর জমির ওপর গড়ে ওঠা এই শিল্প পার্কের ‘সরকারি অংশের অবকাঠামো উন্নয়নকাজ’ শেষ।

তথ্যসূত্র: নিউজ বাংলা (৯ মার্চ, ২০২২)।
৬১.
সোনা মসজিদ স্থল বন্দরের সাথে ভারতের কোন জেলা সংযুক্ত?
  1. ক) নদিয়া
  2. খ) মুর্শিদাবাদ
  3. গ) মালদা
  4. ঘ) হুগলি
সঠিক উত্তর:
গ) মালদা
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদা
ব্যাখ্যা
• সোনা মসজিদ স্থল বন্দর:
- সোনা মসজিদ স্থল বন্দরটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপেজলার সোনা মসজিদ সীমান্তে অবস্থিত।
- সোনা মসজিদ স্থল বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার ইংলিংশ থানার মহাদীপুর ইউনিয়ন অবস্থিত।
 -স্থলপথে আমদানি- রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ১২/০১/২০০২ খ্রি: তারিখে সোনা মসজিদ শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ।
৬২.
'শতাব্দী' ও 'সোনালিকা' হচ্ছে উন্নত জাতের -
  1. ক) আলু
  2. খ) টমেটো
  3. গ) মরিচ
  4. ঘ) গম
সঠিক উত্তর:
ঘ) গম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গম
ব্যাখ্যা
• গম:
- গমের উন্নত জাত: বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, শতাব্দী। 

এছাড়াও - 
- বেগুনের উন্নত জাত: শুকতারা, তারাপুরী, ইওরা ,ইসলামপুর্‌, খটখটিয়া, শিংনাথ, ঝুমকো, মুক্তকেশী, কাজলা, নয়নতারা, বিজয়, চমক এফ১।
- টমেটোর উন্নত জাত: বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা। 
- আলুর উন্নত জাত: ডায়মন্ড, কার্ডিনাল, সিন্দুরী। 

উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।
৬৩.
'এলিফ্যান্ট পয়েন্ট' কোথায় অবস্থিত?
  1. ক) সুন্দরবন
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) কক্সবাজার
  4. ঘ) টেকনাফ
সঠিক উত্তর:
গ) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
গ) কক্সবাজার
ব্যাখ্যা
• কক্সবাজার জেলা:
- কক্সবাজারের প্রাচীন নাম পালংকী ।
- একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল।
- প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।
- অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো হলুদ ফুলে ঝকমক করত।
- 'এলিফ্যান্ট পয়েন্ট' অবস্থিত এ জেলায়।

- এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 
- ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন ।
- কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি ।
- প্রধান নদনদী: মাতামুহুরী, বাঁকখালী, রেজু, কোহালিয়া ও নাফ ।
- প্রধান দ্বীপ: মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহ্পরীর দ্বীপ, ছেডাঁ দ্বীপ ও সেন্টমার্টিন।

তথ্যসূত্র: কক্সবাজার জেলার ওয়েবসাইট।
৬৪.
সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য ই- ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করে কোন দেশ?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) সৌদি আরব
  3. গ) কাতার
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরব বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করে।
- বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরব যাত্রা সহজতর করতে ১ মে, ২০২৩ থেকে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।
- সৌদি আরবের নতুন ই-ভিসা ব্যবস্থা চালুর পর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশকে দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো।

তথ্যসূত্র: যুগান্তর পত্রিকা (৩ মে, ২০২৩)।
৬৫.
বাংলাদেশের নতুন রাজনৈতিক দল (৪১ তম) হিসেবে নিবন্ধন পায় -
  1. ক) গণতান্ত্রিক ফ্রন্ট
  2. খ) খেলাফতে মজলিশ
  3. গ) ইনসানিয়াত বিপ্লব
  4. ঘ) ইসলামিক ইউনিটি ফোরাম
সঠিক উত্তর:
গ) ইনসানিয়াত বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনসানিয়াত বিপ্লব
ব্যাখ্যা
• নতুন রাজনৈতিক দল:
- বাংলাদেশের নতুন রাজনৈতিক দল (৪১ তম) হিসেবে নিবন্ধন পায় 'ইনসানিয়াত বিপ্লব'।
- এই রাজনৈতিক দল যাঁরা প্রতিষ্ঠা করেছেন, তাঁরা মূলত চট্টগ্রামভিত্তিক সুন্নি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
- দলটি নিবন্ধন পায় ৮ মে, ২০২৩ সালে।
- ইসির গেজেট অনুযায়ী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় গুলশান-১ নম্বরে অবস্থিত। 

- ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ২০১০ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
- ধর্মভিত্তিক রাজনৈতিক দলে ইনসানিয়াত বিপ্লব বিশ্বাস করে না।’ যদিও এই দলের নেতারা চট্টগ্রামভিত্তিক সুন্নি আন্দোলনেরও নেতৃত্বে রয়েছেন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো (১৪ মে, ২০২৩)।
৬৬.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
  1. ক) ১৯৯৯ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
ব্যাখ্যা
 • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়:
- ২০০১ সালের ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়।
- এই মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন রেদোয়ান আহমেদ।
- সর্বপ্রথম বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে ৩ টি কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরম্ভ হয়।

- ২০০২ সালে বিআরটিবি ভবন, এলেনবাড়ী, তেজগাঁও-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্থানান্তরিত হয়।
- পরবর্তীতে কাজের কলেবর ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় বর্তমান ঠিকানা সচিবালয় লিংক রোড, ঢাকার সরকারি পরিবহন পুলভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায়  ১০-১০- ২০০৬ তারিখ হতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এই মন্ত্রণালয়ের অধীন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬৭.
‘চরগোলা এক্সোডাস’ বা ‘মুলুক চলো’ আন্দোলন কিসের সাথে সর্ম্পকিত?
  1. ক) পোষাক শ্রমিকদের সাথে
  2. খ) চা শ্রমিকদের সাথে
  3. গ) ভাষা আন্দোলনের সাথে
  4. ঘ) ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে
সঠিক উত্তর:
খ) চা শ্রমিকদের সাথে
উত্তর
সঠিক উত্তর:
খ) চা শ্রমিকদের সাথে
ব্যাখ্যা
• ‘মুলুক চলো’ আন্দোলন:
- ১৯২০ সালে বাংলার চা–শ্রমিকেরা ‘মুলুক চলো’ নামে একটি আন্দোলন গড়ে তোলেন।
- চা–শিল্পের ইতিহাসে এই আন্দোলনের তাৎপর্য অনেক। 
- চা–শিল্পের এক রক্তাক্ত অধ্যায় হলো ‘চরগোলা এক্সোডাস’। যাকে বাংলায় বলে ‘মুলুক চলো আন্দোলন’। 

- ১৯২০ সালে রাউলাট আইন বাতিলের দাবিতে এবং খিলাফত আন্দোলনের সমর্থনে ভারতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এতে লোকজন দলে দলে ব্রিটিশের চাকরি ও পণ্য পরিত্যাগ করা শুরু করেন। এ সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দালালের মাধ্যমে ছোটনাগপুর, সাঁওতাল পরগনা, বিহার, ওডিশা, যুক্ত প্রদেশ (উত্তর প্রদেশ), অন্ধ্র প্রদেশ থেকে হাজার হাজার শ্রমিক আনা হয় জনবিরল আসামে। তাঁদের প্রথমে আনা হয় তিন বছরের চুক্তিতে।
- কিন্তু বছরের পর বছর কেটে যাওয়ার পরও তাঁদের মুক্তির অনুমতি মেলে না।

- এই বাস্তবতায় ব্রাহ্মসমাজের মিশনারি ও কংগ্রেসের কর্মীদের গোপন কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়।
- এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন সিলেটের বিপিনচন্দ্র পাল।

- ৩ মে প্রথম আনিপুর চা–বাগানের ৭৫০ জন শ্রমিক স্ত্রী–পুত্রের হাত ধরে বেরিয়ে পড়েন কর্তৃপক্ষের বাধা উপেক্ষা করে।
- শুরু হয় চা–শ্রমিকদের মহানিষ্ক্রমণ অধ্যায়, যা ভারতের ইতিহাসের ‘চরগোলা এক্সোডাস’ নামে পরিচিত।
- শ্রমিকেরা এর নাম দিয়েছিল ‘মুলুক চলো’ আন্দোলন। অর্থাৎ চা–বাগানের বন্দিত্ব ঘুচিয়ে নিজের দেশে ফিরে যাওয়ার আন্দোলন।

তথ্যসূত্র: প্রথম আলো (৪ জুন, ২০২৩)।
৬৮.
শেখ মুজিবুর রহমান কখন ‘অস্থায়ী সংবিধান আদেশ‘ জারি করেন?
  1. ক) ১১ জানুয়ারি, ১৯৭২
  2. খ) ১৪ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ২২ মার্চ, ১৯৭২
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭২
সঠিক উত্তর:
ক) ১১ জানুয়ারি, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা
• সংবিধান:
- বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।
- ২৩শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।
- ১১ই এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠন করা হয়।

- এই কমিটি ১৭ই এপ্রিল তাদের প্রথম বৈঠকে বসে এবং ১২ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।



তথ্যসূত্র- বাংলাদেশের সংবিধান , আরিফ খান।
৬৯.
‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয় কত সালে?
  1. ক) ১৬৬৪ খ্রিস্টাব্দে
  2. খ) ১৬৬৫ খ্রিস্টাব্দে
  3. গ) ১৬৬৬ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১৬৬৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
ক) ১৬৬৪ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬৬৪ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
• ফরাসি:
- উপমহাদেশে ফরাসিদের আগমন সবার শেষে।
- ১৬৬৪ খ্রিস্টাব্দে ফরাসি মন্ত্রী কোলবার্টের পৃষ্ঠপোষকতায় ‘ফরাসি ইস্ট  ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয় এবং ভারতবর্ষে বাণিজ্য শুরু করে।
- প্রথমে তারা মুম্বাইয়ের সুরাটে ও পরে পন্ডিচেরীতে কুঠি স্থাপন করে। অল্পদিনের মধ্যেই তারা বাংলার চন্দননগরে আরও একটি কুঠি স্থাপন করে। ফরাসিরা উপমহাদেশে প্রায় একশ বছর বাণিজ্য করে।

- ইংরেজগণ ১৭৫৭ খ্রিস্টাব্দে ফরাসিদের চন্দননগর এবং ১৭৬০ খ্রিস্টাব্দে পন্ডিচেরী কুঠি দখল করে নেয়।
- স্বদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিবাদের জের হিসেবে এখানেও বিবাদ চলতে থাকে। কিন্তু ইংরেজগণ উন্নততর সামরিক শক্তি ও ষড়যন্ত্রের মাধ্যমে উপমহাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়।
- পরপর তিনটি কর্ণাটক যুদ্ধে ফরাসিরা পরাজিত হলে ফরাসিদের সাম্রাজ্য ও বাণিজ্য বিস্তারের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ফলে তাদের উপমহাদেশ থেকে বিদায় নিতে হয়। 

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল?
  1. ক) পানিপথের প্রথম যুদ্ধে
  2. খ) পানিপথের দ্বিতীয় যুদ্ধে
  3. গ) দ্বিতীয় তরাইনের যুদ্ধে
  4. ঘ) পানিপথের দৃতীয় ‍যুদ্ধে
সঠিক উত্তর:
ক) পানিপথের প্রথম যুদ্ধে
উত্তর
সঠিক উত্তর:
ক) পানিপথের প্রথম যুদ্ধে
ব্যাখ্যা
• পানিপথের যুদ্ধ:
- পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত।
- দিল্লি হতে পানি পথের দূরত্ব- ৯০ কি.মি.
- পানি পথে এ পর্যন্ত তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছে। যথা:

• পানিপথের প্রথম যুদ্ধ:
- সময়কাল-১৫২৬ খ্রিস্টাব্দ
- পক্ষ- বারব বনাম ইব্রাহিম লোদী
- ফলাফল- ইব্রাহিম লোদী পরাজিত হন এবং নিহত হন্
- এই যুদ্ধে প্রথম কামানের ব্যাবহার হয়।
- এই যুদ্ধের ফলে ভারতে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লাভ করে এবং দিল্লি সালতানাতের পতন হয়।

• পানিপথের ‍দ্বিতীয় যুদ্ধ: 

 - সময়কাল-১৫৫৬ খ্রিস্টাব্দ 
- পক্ষ - আকবরের সেনাপতি বৈরাম খাঁ বনাম আফগান নেতা হিমু।
- ফলাফল - হিমু পরাজিত ও নিহত হন।

• পানিপথের তৃতীয় যুদ্ধ:
- সময়কাল - ১৪ জানুয়ারি, ১৭৬১ সালে।
- আহমদ শাহ আবদালি বনাম মারাঠা।
- ফলাফল - মারাঠা বাহিনী পরাজিত হন।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৭১.
বহিঃবিশ্বে জনমত গঠনের উদ্দেশ্যে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
  1. ক) বাংলাদেশ
  2. খ) জয়বাংলা
  3. গ) সৈনিক
  4. ঘ) প্রবাসী
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা
• মজিবনগর সরকারের প্রকাশিত পত্রিকা:
- মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পত্র-পত্রিকা প্রকাশ করা হয়। গণমাধ্যম হিসেবে মূল্যবান অবদান রেখেছে এসব পত্র-পত্রিকা।
- সে সময় বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় ‘সাপ্তাহিক জয়বাংলা’।
- আব্দুল মান্নান এম.এন.এ. ছিলেন এর সম্পাদক মন্ডলীর সভাপতি এবং জিল্লুর রহমান এম.এন.এ. ছিলেন প্রধান সম্পাদক।
- ১১ মে থেকে ১৬ ডিসেম্বর এটি প্রকাশিত হতো।

এছাড়াও -
- বহিঃবিশ্বে জনমত গঠনের উদ্দেশ্যে মুজিবনগর সরকার 'বাংলাদেশ' নামক একটি পত্রিকা প্রকাশ করে।
- গেরিলা আক্রমণ ও সম্মুখ সমরসহ মুক্তিযোদ্ধাদের নানা ধরনের তৎপরতার খবরের পাশাপাশি এই পত্রিকাগুলোতে থাকতো বাংলাদেশ সরকারের কার্যক্রম ও নির্দেশাবলী, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের বিবৃতি ও তৎপরতা, প্রবাসী বাঙালিদের সংগঠন ও আন্দোলনের খবর এবং বাঙালি কুটনীতিকদের কার্যক্রমের বিস্তারিত বিবরণী।

[নোট: বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় ‘সাপ্তাহিক জয়বাংলা’। বহিঃবিশ্বে জনমত গঠনের উদ্দেশ্যে মুজিবনগর সরকার 'বাংলাদেশ' নামক একটি পত্রিকা প্রকাশ করে।]

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
বায়ুমন্ডলের ওজোনের শতকরা ৭৫ ভাগ স্তর বহন করে -
  1. ক) স্ট্রাটোমন্ডল
  2. খ) ট্রপোমন্ডল
  3. গ) মেসোমণ্ডল
  4. ঘ) তাপমণ্ডল
সঠিক উত্তর:
খ) ট্রপোমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রপোমন্ডল
ব্যাখ্যা
বায়ুমণ্ডল:
• প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলকে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
১. ট্রপোমণ্ডল,
২. স্ট্রাটোমণ্ডল,
৩. মেসোমণ্ডল,
৪. তাপমণ্ডল ও
৫. এক্সোমণ্ডল।

• ট্রপোমন্ডল (Troposphere):
- বায়ুমন্ডলের যে স্তরটি ভূ-ত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমন্ডল।
- ট্রপোমন্ডলে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদির সৃষ্টি হয়।
- ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ।
- ট্রপোবিরতি এলাকায় তাপমাত্রা ৫৪° সেলসিয়াসের নিচে থাকে।
- ট্রপোমন্ডলের গভীরতা পৃথিবীর চারিদিকে সবসময় সমান থাকে না।
- ভিন্ন ভিন্ন অক্ষাংশে ও ঋতুভেদে এই গভীরতার পার্থক্য হয়।

• ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য:
- ট্রপোমন্ডল ভূ-পৃষ্ঠ হতে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
- ট্রপোস্ফিয়ারের উর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে যার গভীরতা অনেক কম।
- এই স্তরে উচ্চতা যত বাড়তে থাকে বায়ুর ঘনত্ব ও উষ্ণতা ততই কমতে থাকে। এই উচ্চতা বৃদ্ধির সাথে তাপ কমে যাওয়ার প্রবনতাকে বলা হয় স্বাভাবিক তাপ হ্রাস।
- ট্রপোমন্ডলে সাধারণত প্রতি ১,০০০ মিটার উচ্চতায় ৬০ সেলসিয়াস তাপমাত্রা কমে যায়।
- ট্রপোমন্ডলের উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায় ও নিচের দিকের বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি বেশি পাওয়া যায়।
- এ স্তরেই আবহাওয়া ও জলবায়ুজনিত সকল প্রক্রিয়া সাধারণত ঘটে।
- ট্রপোমন্ডলে ধূলিকণা থাকে এবং বায়ুমন্ডলের ওজোনের শতকরা ৭৫ ভাগ এই স্তর বহন করে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
নিচের কোন জেলায় টারশিয়ারি যুগের পাহাড় আছে?
  1. ক) বগুড়া
  2. খ) মৌলভীবাজার
  3. গ) কুমিল্লা
  4. ঘ) রাজশাহী
সঠিক উত্তর:
খ) মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌলভীবাজার
ব্যাখ্যা
টারশিয়ারি যুগের পাহাড় আছে - মৌলভীবাজার জেলায়।

বাংলাদেশের ভূ-প্রাকৃতিক শ্রেণিবিভাগ:
- অবস্থান, ভূমির গঠন ও ভূ-তাত্ত্বিক সময়কাল অনুসারে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে প্রধানত তিনটি বৃহৎ শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা-
১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
- প্রায় ৭০ মিলিয়ন বছর পূর্বে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ পাহাড়গুলো গঠিত হয়েছে বলে এগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়।
- এ পাহাড়গুলো বেলেপাথর, শ্লেট জাতীয় প্রস্তর এবং কর্দম দ্বারা গঠিত।
- এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়।

• টারশিয়ারি যুগের পাহাড়ের অবস্থান:
- রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অবস্থিত ছোট-বড় পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত। 

এছাড়াও - 
- কুমিল্লা, রাজশাহী এবং বগুড়ায় আছে প্লাইস্টোসিনকালের পাহাড়।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
'কানকুন' শহরটি কোথায় অবস্থিত?
  1. ক) কিউবা
  2. খ) মেক্সিকো
  3. গ) মিশর
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
ব্যাখ্যা
- কানকুন শহরটি মেক্সিকোতে অবস্থিত।

এছাড়াও -
 -ফালুজা শহরটি ইরাকে অবস্থিত।
- ক্রেমলিন শহরটি মস্কোতে অবস্থিত।
- গুয়ান্তানামো বে বন্দিশালা কিউবায় অবস্থিত।
- তাহরিয়ার স্কোয়ার কায়রো, মিশরে অবস্থিত।
- ট্রাফালগার স্কোয়ার শহরটি লন্ডনে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৭৫.
বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র কোনটি?
  1. ক) BCSIR
  2. খ) BCSCL
  3. গ) SPARRSO
  4. ঘ) NIPORT
সঠিক উত্তর:
গ) SPARRSO
উত্তর
সঠিক উত্তর:
গ) SPARRSO
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো - SPARRSO
- এর পূর্ণরুপ - (Space Research and Remote Sensing Organisations)।
- এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।

অন্যদিকে
- BCSIR (Bangladesh Council of Scientific and Industrial Research) হলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
- BCSCL (Bangladesh Communication Satellite Company Limited) হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।
- NIPORT (National Institute of Population Research and Training) জনসংখ্যা গবেষণা বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট।
৭৬.
লন্ডনের ''Fleet Street'' কিসের জন্য বিখ্যাত?
  1. ক) ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সেখানে অবস্থিত
  2. খ) ব্রিটিশ পার্লামেন্ট ভবন সেখানে অবস্থিত
  3. গ) সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক
  4. ঘ) মাদাম তুসোর Wax মিউজিয়ামে সেখানে অবস্থিত
সঠিক উত্তর:
গ) সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক
উত্তর
সঠিক উত্তর:
গ) সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার প্রধান - প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান - রানি বা রাজা।
- বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন - ১০ নং ডাইনিং স্ট্রিট।

- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন - ১১ নং ডাইনিং স্ট্রিট।
- বৃটিশ রাজপরিবারের বাসভবন - বাকিংহাম প্যালেস (লন্ডন)।
-  সংবিধান - অলিখিত।
- রাষ্ট্রপ্রধান - রাজা তৃতীয় চার্লস।

- বর্তমান প্রধানমন্ত্রী - ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- প্রথম নারী প্রধানমন্ত্রী - মার্গারেট থ্যাচার।
- ''Fleet Street'' সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক।

- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব - ভিক্টোরিয়া ক্রস।
- যুক্তরাজ্যের পতাকে বলা হয় - ইউনিয়ন জ্যাক।
- ''Trafalgar Square'' এর অবস্থান - লন্ডন, যুক্তরাজ্য।
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় - ম্যাগনাকার্টাকে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
৭৭.
সিরডাপ (CIRDAP) প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮১ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৯ সালে
ব্যাখ্যা
• CIRDAP:
- এর পূর্ণরুপ - Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- CIRDAP- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় - ১৯৭৯ সালে।
- প্রতিষ্ঠাকালীন মূল সদস্য দেশ ছিল - ৬টি।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা - ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 
- এর সদর দপ্তর রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।

উৎস: সিরডাপের ওয়েবসাইট।
৭৮.
কোন দেশকে ‘রেইনবো নেশন‘ বলা হয়?
  1. ক) জাপান
  2. খ) সাউথ আফ্রিকা
  3. গ) নরওয়ে
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) সাউথ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) সাউথ আফ্রিকা
ব্যাখ্যা
রেইনবো নেশন:
-  নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ‘রেইনবো নেশন‘ হিসেবে অভিহিত রংধনুর সাতটি রঙের সুষম সম্মিলনের মতো করে জাতিগত বৈচিত্র্যের দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে ঐক্যের সুর প্রতিধ্বনিত করতে চেয়েছেন। 
-  রেইনবা নেশন শব্দটি প্রথম প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ধর্মযাজক ডেসমন্ড টুটু।

তথ্যসূত্র: দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল ওয়েবসাইট।
৭৯.
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমি‘ কোন দেশের অধিবাসী?
  1. ক) কঙ্গো
  2. খ) নামিবিয়া
  3. গ) উথিওপিয়া
  4. ঘ) হাইতি
সঠিক উত্তর:
ক) কঙ্গো
উত্তর
সঠিক উত্তর:
ক) কঙ্গো
ব্যাখ্যা
পিগমি উপজাতি:
- পৃথিবীর সবচেয়ে খর্বকায় উপজাতি - পিগমি।
- এদের অবস্থান - মধ্য আফ্রিকার কঙ্গো, রুয়ান্ড, বুরুন্ডি।

এছাড়াও - 
- চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম - উইঘুর।
- দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের বলা হয় -  জুলু।
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় - মাউরি।
- যুক্তরাষ্ট্রের আদিবাসীদের বলা হয় - রেড ইন্ডিয়ান।

তথ্যসূত: ব্রিটানিকা।
৮০.
প্রথম বিশ্বযুদ্ধে ‘বিগ ফোর‘ এর অন্তর্ভুক্ত নন -
  1. ক) উড্রো উইলসন
  2. খ) জর্জেস ক্ল্যামেনকু
  3. গ) ডেভিড লয়েড জর্জ
  4. ঘ) ফ্রাঞ্জ জোসেফ
সঠিক উত্তর:
ঘ) ফ্রাঞ্জ জোসেফ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্রাঞ্জ জোসেফ
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধে কে ‘বিগ ফোর‘ এর অন্তর্ভুক্ত ছিলনা - ফ্রাঞ্জ জোসেফ।

প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৯১৮):

- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয় - ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়- ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট ছিল- জার্মান, অস্ট্রিয়া, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল- মিত্র শক্তির বিজয়।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

প্রথম বিশ্ব যুদ্ধে বিগ ফোর এর অন্তর্ভুক্ত চারজন ব্যক্তি হলেন:
- উড্রো উইলসন - মার্কিন প্রেসিডেন্ট
- জর্জেস ক্ল্যামেনকু - ফ্রান্সের প্রধানমন্ত্রী
- ভিট্টোরিও অরল্যান্ডো - ইতালির প্রধানমন্ত্রী
- ডেভিড লয়েড জর্জ  - ব্রিটেনের প্রধানমন্ত্রী

তথ্যসূত্র: Britannica & History.com
৮১.
রবিন একটি দালানের ৫ তলায় সিঁড়ি বেয়ে উঠল। প্রতি তলায় ০.৫ মিটার উচ্চতা বিশিষ্ট ২০টি করে সিঁড়ির ধাপ থাকলে, সে মোট কত উচ্চতায় উঠল? 
  1. ক) ৪০ মিটার
  2. খ) ২৫ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ৫০ মিটার
সঠিক উত্তর:
ক) ৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রবিন একটি দালানের ৫ তলায় সিঁড়ি বেয়ে উঠল। প্রতি তলায় ০.৫ মিটার উচ্চতা বিশিষ্ট ২০টি করে সিঁড়ির ধাপ থাকলে, সে মোট কত উচ্চতায় উঠল? 

সমাধানঃ
প্রতি তলায় সিঁড়ির ধাপ ২০টি
∴ ৫তলা পর্যন্ত সিঁড়ির ধাপ (২০ × ৪)টি [৫ তলায় উঠতে হলে সিঁড়ি অতিক্রম করতে হয় ৪তলার ছাদ পর্যন্ত] 
= ৮০টি

১টি ধাপের উচ্চতা ০.৫ মিটার 
∴ ৮০টি ধাপের উচ্চতা (৮০ × ০.৫) মিটার 
= ৪০মিটার
৮২.
যদি PASS = 55 হয় তাহলে FAIL =?
  1. ক) 27.5
  2. খ) 32
  3. গ) 28
  4. ঘ) 26
সঠিক উত্তর:
গ) 28
উত্তর
সঠিক উত্তর:
গ) 28
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PASS = 55 হয় তাহলে FAIL =?

সমাধান: 

এখানে,
P + A + S + S
16 + 1 + 19 + 19
= 55 

তাহলে,
F + A + I + L 
6 + 1 + 9 + 12
= 28 
৮৩.
৭, ১০, ৮, ১১, ৯, ১২, ... ধারার পরের সংখ্যাটি কত হবে?
  1. ক) ৭
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৩
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১০, ৮, ১১, ৯, ১২, ... ধারার পরের সংখ্যাটি কত হবে? 

সমাধান: 
এখানে,
বিজোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
৭, ৮, ৯,...
প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ১ বেশি।

আবার,
জোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
১০, ১১, ১২,... 
প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ১ বেশি।

যে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে সেটি বিজোড় অবস্থানের 
তাই সংখ্যাটি হবে, ৯ + ১ = ১০ 
৮৪.
LOADSHEDDING শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
প্রশ্ন: LOADSHEDDING শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি? 

সমাধান: 
৮৫.
নজরুল তানভীরকে একটি মেয়ে দেখিয়ে বলল,''সে আমার দাদার একমাত্র ছেলের মেয়ে''। মেয়েটি নজরুলের কী হয়?
  1. ক) বোন
  2. খ) ফুফু
  3. গ) চাচী
  4. ঘ) মা
সঠিক উত্তর:
ক) বোন
উত্তর
সঠিক উত্তর:
ক) বোন
ব্যাখ্যা
প্রশ্ন: নজরুল তানভীরকে একটি মেয়ে দেখিয়ে বলল,''সে আমার দাদার একমাত্র ছেলের মেয়ে''। মেয়েটি নজরুলের কী হয়?

সমাধান:
দাদার ছেলে ⇒ নজরুলের বাবা
বাবার মেয়ে ⇒ নজরুলের বোন 

∴ মেয়েটি নজরুলের বোন। 
৮৬.
বক্সের চিত্রগুলো দ্বারা নিচের কোন বক্সের চিত্রটি আঁকা যাবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
প্রশ্ন: বক্সের চিত্রগুলো দ্বারা নিচের কোন বক্সের চিত্রটি আঁকা যাবে?


সমাধান:

৮৭.
A এর চেয়ে C চিকন। B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। কে সবচেয়ে মোটা?
  1. ক) B
  2. খ) C
  3. গ) D
  4. ঘ) E
সঠিক উত্তর:
গ) D
উত্তর
সঠিক উত্তর:
গ) D
ব্যাখ্যা
 প্রশ্ন: A এর চেয়ে C চিকন। B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। কে সবচেয়ে মোটা?

সমাধান: 
A এর চেয়ে C চিকন।
A > C
B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন।
A < B < D
∴ C < A < B < D
E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন।
B < E < D
∴C < A < B < E < D

∴ সবচেয়ে মোটা D.
৮৮.
নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা নয়?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
মূলদ সংখ্যা:
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75

এখানে,
√১৮ মূলদ নয়। কারণ ১৮ পূর্ণবর্গ সংখ্যা নয়। 
৮৯.
Magpie : Bangladesh : : Peacock : ?
  1. ক) India
  2. খ) Pakistan
  3. গ) Bhutan
  4. ঘ) Nepal
সঠিক উত্তর:
ক) India
উত্তর
সঠিক উত্তর:
ক) India
ব্যাখ্যা
প্রশ্ন: Magpie : Bangladesh : : Peacock : ?

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।
ভারতের জাতীয় পাখি ময়ূর। 

পাকিস্তানের জাতীয় পাখি - চিকুর
ভুটানের জাতীয় পাখি - কাক
নেপালের জাতীয় পাখি - হিমালয়ান মোনাল
৯০.
যদি - দ্বারা +, + দ্বারা ×, × দ্বারা ÷, ÷ দ্বারা - বুঝায়, তাহলে
১৫ - ৩ ÷ ২ × ১ + ৮ = ?
  1. ক) ৫.৫
  2. খ) ৪
  3. গ) ২
  4. ঘ) ২.৫
সঠিক উত্তর:
গ) ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - দ্বারা +, + দ্বারা ×, × দ্বারা ÷, ÷ দ্বারা - বুঝায়, তাহলে
১৫ - ৩ ÷ ২ × ১ + ৮ = ? 

সমাধান: 
১৫ - ৩ ÷ ২ × ১ + ৮
≅ ১৫ + ৩ - ২ ÷ ১ × ৮
= ১৫ + ৩ - ২ × ৮
= ১৫ + ৩ - ১৬
= ১৮ - ১৬
= ২
৯১.
কম্পিউটারের নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গাণিতিক ও যুক্তি নির্ণয় কেন্দ্র একসাথে একটা মাইক্রোচিপ এর ভিতরে প্রস্তুত করা হয়। সেই মাইক্রোচিপকে কী বলা হয়?
  1. ক) CPU
  2. খ) Memory
  3. গ) SIM card
  4. ঘ) Modem
সঠিক উত্তর:
ক) CPU
উত্তর
সঠিক উত্তর:
ক) CPU
ব্যাখ্যা
নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গাণিতিক ও যুক্তি নির্ণয় কেন্দ্র একসাথে একটা মাইক্রোচিপ (Microchip) এর ভিতরে প্রস্তুত করা হয় এবং তাকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা CPU (Central Processing Unit) বলা হয়।
- এটাকে কম্পিউটারের Brain-ও বলা হয়।

- প্রথম দিকের কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট ও স্মৃতি ভিন্ন ভিন্ন ভাবে থাকতো। সংযোগের মাধ্যমে এ দুটি অংশের মধ্যে তথ্য বিনিময়ের কাজ চলতো।

- সমন্বিত (Integrated Circuit) বর্তনী আবিষ্কারের ফলে বর্তমানে পার্সোনাল কম্পিউটারগুলোতে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিট এবং গাণিতিক/যুক্তি ইউনিটগুলো একই সংগে মাইক্রোপ্রসেসরে থাকে। ফলে আধুনিক কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলতে মাইক্রোপ্রসেসরকেই বুঝায়।

মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
১. ইনপুট ও আউটপুট অংশগুলোর সংগে কাজের সমন্বয় সাধন করা।
২. গাণিতিক/যুক্তির কাজ করা।
৩. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
৪. স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

উৎস: কম্পিউটার শিক্ষা (এস.এস.সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
৯২.
(৫৫৩৫)৮ = ('?')১৬ 
  1. ক) B৫D
  2. খ) C৫E
  3. গ) B৬D
  4. ঘ) C৬E
সঠিক উত্তর:
ক) B৫D
উত্তর
সঠিক উত্তর:
ক) B৫D
ব্যাখ্যা
প্রশ্ন: (৫৫৩৫)৮ = ('?')১৬ 

সমাধান: 
• অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য প্রথমে অক্টাল থেকে বাইনারি এবং পরবর্তীতে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রুপান্তর করে সহজেই তা সমাধান করা যায়।

• (5535)8 কে বাইনারি রূপান্তর: অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্টাল অংককে ৩ বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়।

এখানে,
অক্টাল 5 = বাইনারি 101
অক্টাল 3 = বাইনারি 11 



• (101101011101)2 হেক্সাডেসিমেলে রূপান্তর: কোন বাইনারি পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটির অংকগুলোকে ডান দিক থেকে ৪ বিট বিশিষ্ট এক একটি গ্রুপে ভাগ করা হয়।

এখানে,
বাইনারি 1011 = হেক্সাডেসিমেল B
বাইনারি 0101 = হেক্সাডেসিমেলে 5
বাইনারি 1101 = হেক্সাডেসিমেলে D

∴ (5535)8 = (B5D)16
৯৩.
প্রথম সফল মাইক্রোকম্পিউটার বাজারে ছেড়েছিল কোন কোম্পানি?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) স্যামসাং
  3. গ) এপল
  4. ঘ) ইনটেল
সঠিক উত্তর:
গ) এপল
উত্তর
সঠিক উত্তর:
গ) এপল
ব্যাখ্যা
- পার্সোনাল কম্পিউটারের অপর নাম মাইক্রোকম্পিউটার।
- ১৯৫৮ সালে অনেক ট্রানজিস্ট্রার, রেজিস্ট্যান্স ও ক্যাপাসিটরের সমন্বয়ে তৈরি হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)।
- ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল কোম্পানি অনেক আইসির সমন্বয়ে ইনটেল-৪০০৪ (Intel-4004) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে। এই মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে ধারণ করা সম্ভব হয় এবং কম্পিউটার জগতে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হয়।

- মাইক্রো (Micro) শব্দের অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকৃতি কম্পিউটারকে তাই মাইক্রোকম্পিউটার (Microcomputer) বলা হয়।
- একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন। এজন্য মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC)- ও বলা হয়।

- প্রথম সফল মাইক্রোকম্পিউটার বাজারে ছেড়েছিল ১৯৭৬ সালে এপল নামে একটি আমেরিকান কোম্পানি। এই কম্পিউটারকে বলা হয় এপল গোত্রের ডেস্কটপ বা এপল পিসি।

- এরপর ১৯৮১ সালে আইবিএম নামক আমেরিকান আর একটি কোম্পানি ভিন্ন ধরনের আর একটি মাইক্রোকম্পিউটার তৈরি করে। তারা তাদের এই কম্পিউটারের নাম দেন পিসি। 

- এরপর ১৯৮৪ সালে এপল কোম্পনি তাদের তৈরি মেকিনটোশ নামে মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে।

উৎস: কম্পিউটার শিক্ষা (এস.এস.সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৪.
একটি n বিটের কোডিং পদ্ধতি দ্বারা কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ক) 2n
  2. খ) 2n
  3. গ) n2
  4. ঘ) 2n2
সঠিক উত্তর:
খ) 2n
উত্তর
সঠিক উত্তর:
খ) 2n
ব্যাখ্যা
ASCII-7 ৭টি বিট নিয়ে গঠিত হয়। তাই এর সাহায্যে ২ = ১২৮টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

ASCII-8 ৮টি বিট নিয়ে গঠিত হয়। তাই এর সাহায্যে ২ = ২৫৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। 

ইউনিকোড মূলত ১৬ বিটের কোড, তাই এর সাহায্যে ২১৬ = ৬৫৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। 

∴ একটি n বিটের কোডিং পদ্ধতি দ্বারা ২n টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান। 
৯৫.
1KB কত বিটের সমান?
  1. ক) 1000 bits
  2. খ) 1024 bits
  3. গ) 211 bits
  4. ঘ) 213 bits
সঠিক উত্তর:
ঘ) 213 bits
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 213 bits
ব্যাখ্যা
প্রশ্ন: 1KB কত বিটের সমান?

১ বিট(bit) হলো ০ বা ১ এবং এদেরকে 'b' দ্বারা প্রকাশ করা হয়।
১ বাইট (Byte) হলো ৮ বিট যাকে 'B' দ্বারা প্রকাশ করা হয়।

তাহলে,
1KB
= 1024 B
= 1024 × 8 bits 
= 210 × 23 bits
= 213 bits

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৬.
ChatGPT এক ধরনের-
  1. ক) Browser
  2. খ) Operating System
  3. গ) Chatbot
  4. ঘ) Interpreter
সঠিক উত্তর:
গ) Chatbot
উত্তর
সঠিক উত্তর:
গ) Chatbot
ব্যাখ্যা
চ্যাটবট:
চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা আর্টিফিশিয়্যাল ইনটেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়।

•এটি এমন এক ধরনের চ্যাট ইন্টারফেস যেখানে আগে থেকেই প্রোগ্রামিং এর সাহায্যে বিভিন্ন তথ্য যুক্ত করা হয়। যেগুলোর মাধ্যমে সে পরবর্তীতে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে।

উদাহরণ: 
ফেসবুক পেজে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, পণ্য বা সেবার ক্ষেত্রে বিস্তারিত তথ্য জানার জন্য বার্তা পাঠানো হয়ে থাকে। নিয়মিত জিজ্ঞাসা করা হয়, এমন প্রশ্নগুলোর জন্য আগে থেকেই উত্তর নির্ধারণ করে রাখা যেতে পারে এবং প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত উত্তর পাঠিয়ে দেওয়া যায়। ফেসবুক মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে এই চ্যাট করার কাজটি সম্ভব হয় রোবটের মাধ্যমে। এটি মেসেঞ্জার বট বা চ্যাট বট নামে পরিচিত।

চ্যাটজিপিটি (ChatGPT):
চ্যাটজিপিটি একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাট বট, যা মানুষের সঙ্গে খুব স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারে। এটি দিয়ে সাধারণ নিবন্ধ থেকে শুরু করে গল্প-কবিতার মতো সৃজনশীল রচনাও লেখা যায়। 
- ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। 

উৎস: দৈনিক প্রথম আলো।
৯৭.
কম্পিউটার এর অনুবাদক প্রোগ্রাম নয় কোনটি?
  1. ক) কম্পাইলার
  2. খ) ইন্টারপ্রেটার
  3. গ) ট্রান্সলেটর
  4. ঘ) অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
গ) ট্রান্সলেটর
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রান্সলেটর
ব্যাখ্যা
অনুবাদক প্রোগ্রাম:
যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
• হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে
১) কম্পাইলার: সম্পূর্ন প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।

২) ইন্টারপ্রেটার: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুর হয়।

৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৯৮.
RAM সম্পর্কে নিচের কোন তথ্যটি ভূল?
  1. ক) কম্পিউটারের কর্ম এলাকা
  2. খ) তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে
  3. গ) র‍্যামকে ভোলাটাইল বলা হয়
  4. ঘ) র‍্যাম স্থায়ী মেমোরি
সঠিক উত্তর:
ঘ) র‍্যাম স্থায়ী মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) র‍্যাম স্থায়ী মেমোরি
ব্যাখ্যা
র‍্যাম (RAM):
কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়।
- র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়। এজন্য কাজ করার সময় কিছুক্ষণ পর পর তথ্য সংরক্ষণ (Save) করতে হয়। সংরক্ষণ করা তথ্য জমা হয় সহায়ক স্মৃতিতে ।

রম (ROM):
রম হচ্ছে কম্পিউটারের নিজস্ব স্মৃতি কেন্দ্র।
- কম্পিউটার রম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে।
- রমের স্মৃতিতে সংরক্ষিত কোন তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য রমকে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বলা হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা (এস.এস.সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।