পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আনোয়ার পাশা, আব্দুল কাদির, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দীন, আবুল কালাম শামসুদ্দীন। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
‘পঞ্চকবির গান' – এখানে পঞ্চকবির একজন হলেন-
  1. ক) অতুলপ্রসাদ সেন
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) অদ্বৈত মল্লবর্মণ
ব্যাখ্যা
পঞ্চকবির গানের পাঁচজন কবি হলেনঃ অতুলপ্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেলন্দ্রলাল রায়। এই পাঁচজন কবিই একাধারে সুরকার, গীতিকার ও গায়ক ছিলেন। তাই তাদের কে পঞ্চকবির গান এর কবি বলা হয়। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি আত্মজীবনী মূলক গ্রন্থ?
  1. ক) পথে প্রবাসে
  2. খ) বিনুর বই
  3. গ) প্রত্যয়
  4. ঘ) আমরা
ব্যাখ্যা

অন্নদাশঙ্কর রায়ের (১৯০৫ - ২০০২) আত্মজীবন তথা আত্মশিল্পমূলক রচনা বিনুর বই
এটি একটি প্রবন্ধ ধরনের গ্রন্থ।
এছাড়াও তার আরো কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে -
আধুনিকতা, তারুণ্য, জীবনশিল্পী, ইশারা, জীয়ন কাটি, প্রত্যয় ইত্যাদি।
‘পথে প্রবাসে’ – তার বিখ্যাত ভ্রমণ কাহিনি।
রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি স্মৃতিকথা নয়?
  1. ক) আমার বিশ্বাস
  2. খ) স্মৃতির নোটবুক
  3. গ) শ্রাবন্তীর দিনরাত্রি
  4. ঘ) ভেসেছিলাম ভাঙ্গা ভেলায়
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ এর রচিত স্মৃতিকথা হলোঃ আমার বিশ্বাস (১৯৮৮), স্মৃতির নোটবুক (২০০১), ভেসেছিলাম ভাঙ্গা ভেলায় (২০০৯), মিটিলনা সাধ ভালবাসিয়া তোমায়(২০১২)। শ্রাবন্তীর দিনরাত্রি হলো তার রচিত উপন্যাস। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ -এর অন্যতম প্রবক্তা ছিলেন-
  1. ক) আবদুল কাদির
  2. খ) আবদুল হাই
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
‘মুসলিম সাহিত্য সমাজ’ (১৯২৬) এর নেতৃত্বে ঢাকায় যে ‘বুদ্ধির মুক্তির আন্দোলন’ সূচিত হয়েছিল আবদুল কাদির ছিলেন তার অন্যতম প্রবক্তা। এ আন্দোলনের মুখপত্র ‘শিখা’ পত্রিকার লেখক ও প্রকাশক। তিনি ‘মাহে নও’ পত্রিকার সম্পাদক ছিলেন। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘তোষামোদ ও রাজনীতির ভাষা’- এর রচয়িতা কে?
  1. ক) অন্নদা শঙ্কর রায়
  2. খ) আবদুল হাই
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা
মুহম্মদ আবদুল হাই (১৯১৯- ১৯৬৯) প্রকাশিত গ্রন্থ ‘সাহিত্য ও সংস্কৃতি ‘ (১৯৫৪), তোষামদ ও রাজনীতির ভাষা (১৯৫৯), ভাষা ও সাহিত্য (১৯৬০), ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)। বিলাতে সাড়ে সাতশ দিন (১৯৫৮) আবদুল হাই রচিত ভ্রমণ কাহিনি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘কোন এক মাকে'- কবিতাটির রচয়িতা কে?
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) আবুল কালাম শামসুদ্দীন
  4. ঘ) আবদুল্লাহ আল মতী
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) রচিত বিখ্যাত কবিতা হলো কোন এক মাকে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তার রচিত কালজয়ী কবিতা ‘ আমি কিংবদন্তীর কথা বলছি' এবং ‘মাগো, ওরা বলে'। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘তারার দেশের হাতছানি'- গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) আবদুল্লাহ আল মতী
  3. গ) আবদুল হাই
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মতী শরফুদ্দূন (১৯০৩-১৯৯৮) রচিত গ্রন্থ হলো এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, সাগরের রহস্যপুরী, তারার দেশের হাতছানি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি ত্রয়ী উপন্যাস নয়?
  1. ক) ভাওয়ালগড়ের উপাখ্যান
  2. খ) পদ্মা মেঘনা যমুনা
  3. গ) প্রপঞ্চ
  4. ঘ) সংকর সংকীর্তন
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন রচিত ত্রয়ী উপন্যাস হলো ভাওয়ালগড়ের উপাখ্যান (১৯৬৩), পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), সংকর সংকীর্তন (১৯৮০)। তিনটি উপন্যাসের যোগসূত্র একটি পরিবার। প্রপঞ্চ – উপন্যাস। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
.
‘কৃষ্ণপক্ষ’- গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) আবদুল্লাহ আল মতী
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী রচিত গল্পগ্রন্থ হলোঃ কৃষ্ণপক্ষ (১৯৫৯), সম্রাটের ছবি (১৯৫৯), সুন্দর হে সুন্দর (১৯৬৯)। শিশুতোষ গ্রন্থঃ ডানপিঠে শওকত, আঁধার কুঠির ছেলেটি, ভয়ংকরের হাতছানি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১০.
আবুল কালাম শামসুদ্দীন রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) পলাশী থেকে ধানমন্ডি
  2. খ) দৃষ্টিকোণ
  3. গ) শেষ রাত্রির তারা
  4. ঘ) কমলে চোখ
ব্যাখ্যা
আবুল কালাম শামসুদ্দীন(১৮৯৭-১৯৭৮) রচিত গ্রন্থ হলোঃ ত্রিস্রোতা, খরতরঙ্গ, দৃষ্টিকোণ, নতুন দেশ নতুন চীন, পলাশী থেকে পাকিস্তান, অতীত জীবনের স্মৃতি (আত্মজীবনী) রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১১.
আবদুল্লাহ আল মামুন রচিত উপন্যাস নয় কোনটি?
  1. ক) এখনও ক্রীতদাস
  2. খ) মানব তোমার সারা জীবন
  3. গ) হায় পার্বতী
  4. ঘ) খলনায়ক
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মামুন রচিত উপন্যাস হলোঃ’ মানব তোমার সারা জীবন’, ‘হায় পার্বতী’, ‘খলনায়ক’। ‘এখনও ক্রীতদাস’ হলো নাটক।রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১২.
‘অবাক পৃথিবী,- গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) আবদুল্লাহ আল মতী
  3. গ) আবদুল হাই
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মতী শরফুদ্দীন (১৯০৩-১৯৯৮) রচিত গ্রন্থ হলো এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, সাগরের রহস্যপুরী, তারার দেশের হাতছানি। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৩.
বাংলা সাহিত্যের অন্যতম বৃহৎ উপন্যাস ‘ সত্যাসত্য’ -কয়টি খণ্ডে প্রকাশিত হয়?
  1. ক) ৪ টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায় রচিত বাংলা সাহিত্যের অন্যতম বৃহৎ উপন্যাস ‘সত্যাসত্য’ ৬টি খণ্ডে প্রকাশিত হয়। ১ম খণ্ড-যার যেথা দেশ। ২য় খন্ড- অজ্ঞাত বাস। ৩য় খণ্ড- কলঙ্কবতী। ৪ র্থ খণ্ড- দঃখমোচন। ৫ম খন্ড- মর্ত্যের স্বর্গ। ৬ষ্ঠ খণ্ড- অপসারণ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৪.
পঞ্চপাণ্ডবদের একজন হলেন-
  1. ক) অতুল প্রসাদ সেন
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যে ত্রিশের দশকের পাঁচজন প্রধান কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলে। তারা হলেন অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, বুদ্বদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত ও বিষ্ণু দে। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৫.
নিচের কোনটি উপন্যাস ?
  1. ক) আমার বিশ্বাস
  2. খ) স্মৃতির নোটবুক
  3. গ) পোড়ামাটির কাজ
  4. ঘ) ভেসেছিলাম ভাঙ্গা ভেলায়
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ এর রচিত স্মৃতিকথা হলোঃ আমার বিশ্বাস (১৯৮৮), স্মৃতির নোটবুক (২০০১), ভেসেছিলাম ভাঙ্গা ভেলায় (২০০৯), মিটিলনা সাধ ভালবাসিয়া তোমায়(২০১২)। উপন্যাসঃ কলকাতা, পোড়ামাটির কাজ, ক্ষুদা প্রেম আগুন, গভীর গভীরতর অসুখ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৬.
রাইফেল রোটি আওরাত' -কোন প্রেক্ষাপটে রচিত ?
  1. ক) ৫২ এর ভাষা আন্দোলন
  2. খ) ৬৬ এর ছয় দফা
  3. গ) ৬৯ এর গণঅভ্যুত্থান
  4. ঘ) ৭১ এর মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
আনোয়ার পাশা এর মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস। একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে এপ্রিলে উপন্যাসটি লেখা শুরু হয় আর শেষ হয় জুনে। ১৯৭৩ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উপন্যাসঃ নীড় সন্ধানী (১৯৬৮), নিষুতি রাতের গাথা (১৯৬৮)। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৭.
‘মাটির দেয়াল’- কাব্যগ্রন্থের রচয়িতা কে?.
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) আবদুল গাফফার চৌধুরী
  4. ঘ) আবদুল কাদির
ব্যাখ্যা
অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ হলোঃ কবিতাবলি, উপহার, খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার। পালাবদল, হারানো আর্কিড, অমরাবতী, অনিঃশেষ, পুষ্পিত ইমেজ ইত্যাদি। রেফারেন্সঃশীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৮.
আবদুল্লাহ গাফফার চৌধুরী রচিত উপন্যাস কোনটি?
  1. ক) নাম না জানা ভোর
  2. খ) দিলরুবা
  3. গ) কলকাতা
  4. ঘ) উত্তর বসন্ত
ব্যাখ্যা
আবদুল্লাহ গাফফার চৌধুরী রচিত উপন্যাস হলোঃ ‘নাম না জানা ভোর’ (১৯৬২) এতে ভাগ্যান্বেষী এক গ্রাম্য যুবকের শহুরে উচ্চবিত্ত শ্রেণিতে উত্তরণের ইতিকথা বর্ণিত হয়েছে। ‘ দিলরুবা’ ও ‘ উত্তর বসন্ত’ হলো আবদুল কাদির রচিত কাব্য। ‘কলকাতা’ হলো আবদুল মান্নান সৈয়দ এর উপন্যাস। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
১৯.
‘মোদের গরব, মোদের আসা আ মরি বাংলা ভাষা’- গানটির রচয়িতা কে?
  1. ক) অতুলপ্রসাদ সেন
  2. খ) অন্নদাশঙ্কর রায়
  3. গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
অতুলপ্রসাদ সেন এর রচিত গানের সংখ্যা প্রায় ২০৬ টি। এর মধ্য অনেক জনপ্রিয় কিছু গান রয়েছে। যেমনঃ মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভাল, একা মোর গানের তরী, মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা ইত্যাদি।রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।