পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন
সিলেবাস
জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম: UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT. জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা: IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম নয় কোনটি?
  1. ক) United Nations Development Programme (UNDP)
  2. খ) United Nations Environment Programme (UNEP)
  3. গ) United Nations Population Fund (UNFPA)
  4. ঘ) United Nations Industrial Development Organization (UNIDO)
ব্যাখ্যা

- জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি।
যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

.
UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক-
  1. ক) ডেভিড এম. বিসলে
  2. খ) চু ডংইয়ো
  3. গ) ক্যাথরিন রাসেল
  4. ঘ) হুয়ান কার্লোস সালাজার
ব্যাখ্যা

- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF (United Nations Children's Fund) হলো জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল। এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিলো United Nations International Children's Emergency Fund যা ১৯৫৩ সালে United Nations Children's Fund নামধারণ করে।
- ১৯৫৩ সালে জাতিসংঘ সিস্টেমের স্থায়ী এজেন্সি হিসেবে স্বীকৃতি লাভ করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
বাংলাদেশ CTBT-তে স্বাক্ষর করে কত সালে?
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশ বিশ্বের ১২৯ তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি গৃহিত হয়।
- একই বছরের ২৪ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০তম।

তথ্যসূত্র - CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
UN-Habitat বর্তমানে কতটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে?
  1. ক) ১২০ টি
  2. খ) ১৯৪ টি
  3. গ) ৯০ টি
  4. ঘ) ৮০ টি
ব্যাখ্যা

- The mission of the United Nations Human Settlements Programme (UN-HABITAT) is to promote socially and environmentally sustainable human settlements development and the achievement of adequate shelter for all.
- কার্যক্ষেত্র - ৯০টি দেশ
- এর সদরদপ্তর নাইরোবি , কেনিয়া।
- নির্বাহী পরিচালক -মাইমনা মোহম্মদ শরীফ
- জাতিসংঘ আমাদের শহর ও শহরগুলির অবস্থা এবং সকলের জন্য পর্যাপ্ত আশ্রয়ের অধিকারের বিষয়টিতে আলোকপাত করার জন্য প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবারকে বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) হিসাবে মনোনীত করেছে।

তথ্যসূত্র - UN এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে কোন মহাসচিব?
  1. ক) কফি আনান
  2. খ) বান কি মুন
  3. গ) উথান্ড
  4. ঘ) হেমারশোল্ড
ব্যাখ্যা

- ১৯৬৯ সালে সাধারণ পরিষদের রিপোর্ট পেশকালে জাতিসংঘের মহাসচিব উথান্ড জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে।
- General Assembly বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি প্যানেল গঠণ করার আদেশ করে।
- এই প্যানেল ১৯৭২ সালে রিপোর্ট পেশ করে।
- General Assembly ১৯৭৩ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় Charter and Resolution গ্রহণ করে।
- United Nations University জাপানের টোকিও শহরে অবস্থিত।

তথ্যসূত্র- UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) পূর্বনাম কী ছিল?
  1. ক) United Nations Population Fund
  2. খ) United Nations Fund for Population Activities
  3. গ) United Nations Population Fund Authority
  4. ঘ) United Nations Fund for Population Organization
ব্যাখ্যা

- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) সংস্থাটির পূর্বনাম - United Nations Fund for Population Activities যা ১৯৮৭ সালে পরিবর্তন করে বর্তমান নাম United Nations Population Fund রাখা হয়।
- ১৯৬৯ সাlলে প্রতিষ্ঠিত হয়।
- UNFPA থেকে “বিশ্ব জনসংখ্যা রিপোর্ট” প্রকাশ করা হয়।
- এছাড়া সংস্থাটি “United Nations Population Award” প্রদান করে।

তথ্যসূত্র- জাতিসংঘ ও UNFPA এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
UNAIDS মূলত কী নিয়ে কাজ করে?
  1. ক) দারিদ্র বিমোচন
  2. খ) শরণার্থী
  3. গ) এইডস
  4. ঘ) বিশ্ব শান্তি
ব্যাখ্যা

- Since the first cases of HIV were reported more than 35 years ago, 78 million people have become infected with HIV and 35 million have died from AIDS-related illnesses. Since it started operations in 1996,
- UNAIDS has led and inspired global, regional, national and local leadership, innovation and partnership to ultimately consign HIV to history.
- UNAIDS is leading the global effort to end AIDS as a public health threat by 2030 as part of the Sustainable Development Goals.

Source - UNAIDS Website.

.
“United Nations Population Award” প্রদান করে কোন সংস্থা?
  1. ক) UNESCO
  2. খ) UNPF
  3. গ) UNICEF
  4. ঘ) UNFPA
ব্যাখ্যা

- জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা হলো জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা UNFPA (United Nations Population Fund)।
- UNFPA প্রতিবছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।
- নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম।
- UNFPA “United Nations Population Award” প্রদান করে।

তথ্যসূত্র- UNFPA এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
CTBT চুক্তিতে অনুমোদনকারী সর্বশেষ দেশ কোনটি?
  1. ক) কিউবা
  2. খ) কমোরোস
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) উত্তর কোরিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা

CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত CTBT চুক্তির সর্বশেষ অবস্থা:
- সদস্য দেশ/স্বাক্ষরকারী দেশ - ১৮৫টি
- সর্বশেষ স্বাক্ষরকারী দেশ - কিউবা (৪ ফেব্রুয়ারি, ২০২১)

পরিশিষ্ট - ২ (Annex - 2) স্বাক্ষরকারী দেশের সংখ্যা - ৩৬টি

- অনুমোদনকারী দেশ - ১৭২টি
- সর্বশেষ অনুমোদনকারী দেশ - টুভ্যালু (৩১ মার্চ, ২০২২)
- টুভ্যালু ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ১৮৪তম দেশ হিসাবে চুক্তিটি স্বাক্ষর করে।

বাংলাদেশ CTBT চুক্তি - 
- স্বাক্ষর করে - ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে
- অনুমোদন করে - ৮ মার্চ, ২০০০ সালে (৫৪তম দেশ)


তথ্যসূত্র- CTBTO - এর অফিসিয়াল ওয়েবসাইট।