পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৩ [রাউন্ড – ৩] পরীক্ষার টপিক: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা । ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪০, ৫৩ ও ৬৬ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪০, ৫৩ ও ৬৬ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?

সমাধান:
যেহেতু ৪০, ৫৩ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ অবশিষ্ট থাকে সেহেতু ,
৪০ - ৪ = ৩৬
৫৩ - ৫ = ৪৮
৬৬ - ৬ = ৬০

এখন, ৩৬, ৪৮ ও ৬০ এর গ.সা.গু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। 
৩৬ = ২ × ২ × ৩ × ৩ 
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩ 
৬০ = ২ × ২ × ৩ × ৫

∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ২ × ৩ = ১২
.
এক ব্যক্তি ঘণ্টায় ৬ কি.মি. বেগে দৌড়ে কোন স্থানে গেলেন এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে ফিরে আসলেন। যাত্রাপথে তার গড় গতি কত হবে?
  1. ২ কি.মি./ঘণ্টা 
  2. ৩ কি.মি./ঘণ্টা 
  3. ৪ কি.মি./ঘণ্টা 
  4. ৬ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৬ কি.মি. বেগে দৌড়ে কোন স্থানে গেলেন এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে ফিরে আসলেন। যাত্রাপথে তার গড় গতি কত হবে?

সমাধান:
ধরি,
গন্তব্যস্থলের দূরত্ব = ক কি.মি. 
∴ ব্যক্তিটির মোট অতিক্রান্ত দূরত্ব = ক + ক = ২ক কি.মি. 

যাওয়ার সময় ব্যক্তিটির সময় লাগে = ক/৬ ঘণ্টা 
ফিরে আসতে ব্যক্তিটির সময় লাগে = ক/৩ ঘণ্টা 

∴ গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময় 
= ২ক/{(ক/৬) + (ক/৩)}
= ২ক/{(ক + ২ক)/৬}
= ২ক/(৩ক/৬)
= ২ক/(ক/২)
= ২ক × (২/ক)
= ৪ কি.মি./ঘণ্টা 

.
০.২ + ০.০৪ + ০.০০৮ + ০.০০১৬ + ............. ধারাটির পঞ্চম পদ কত?
  1. ০.৩২
  2. ০.০৩২
  3. ০.০০৩২
  4. ০.০০০৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ + ০.০৪ + ০.০০৮ + ০.০০১৬ + ............. ধারাটির পঞ্চম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির প্রথম পদ, a = ০.২
সাধারণ অনুপাত, r = ০.০৪/০.২ = ০.২

আমরা জানি, গুণোত্তর ধারার n-তম পদ = arn - ১

∴ গুণোত্তর ধারাটির,
৫ম পদ = ar৫ - ১
= ০.২ × (০.২)৫ - ১
= ০.২ × (০.২)
= ০.২ × ০.২ × ০.২ × ০.২ × ০.২
= ০.০০০৩২
.
একজন দোকানদার ১১০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা কিছু চিনির সঙ্গে ১০০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করে তা ১১৫ টাকা প্রতি কেজি দরে বিক্রয় করে মোট ১৪০০ টাকা লাভ করলেন। ঐ দোকানদার দ্বিতীয় প্রকারের চিনি কত কেজি মিশ্রিত করেছিলেন?
  1. ৪৫ কেজি
  2. ৬০ কেজি
  3. ৮০ কেজি
  4. ১০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১১০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা কিছু চিনির সঙ্গে ১০০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করে তা ১১৫ টাকা প্রতি কেজি দরে বিক্রয় করে মোট ১৪০০ টাকা লাভ করলেন। ঐ দোকানদার দ্বিতীয় প্রকারের চিনি কত কেজি মিশ্রিত করেছিলেন?

সমাধান:
ধরি,
প্রথম প্রকারের চিনি মিশ্রিত করেন = ক কেজি
দ্বিতীয় প্রকারের চিনি মিশ্রিত করেন = ২ক কেজি

∴ মোট মিশ্রিত চিনি = (ক + ২ক) কেজি = ৩ক কেজি 

প্রথম প্রকারের ক কেজি চিনির ক্রয়মূল্য = ১১০ক টাকা 
দ্বিতীয় প্রকারের ২ক কেজি চিনির ক্রয়মূল্য = (১০০ × ২ক) টাকা = ২০০ক টাকা 

∴ ৩ক কেজি চিনির ক্রয়মূল্য = (১১০ক + ২০০ক) টাকা = ৩১০ক টাকা 

১ কেজি চিনির বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ৩ক কেজি চিনির বিক্রয় মূল্য = (১১৫ × ৩ক) টাকা = ৩৪৫ক টাকা 

প্রশ্নমতে,
৩৪৫ক - ৩১০ক = ১৪০০ 
⇒ ৩৫ক = ১৪০০
⇒ ক = ১৪০০/৩৫
⇒ ক = ৪০

∴ দ্বিতীয় প্রকারের চিনি মিশ্রিত করেন = ২ক কেজি = (২ × ৪০) কেজি = ৮০ কেজি। 
.
যদি a + b = 9 এবং a2 + b2 = 41 হয়, তবে a3 + b3 এর মান কত?
  1. 121
  2. 151
  3. 172
  4. 189
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = 9 এবং a2 + b2 = 41 হয়, তবে a3 + b3 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
a2 + b2 = 41
এবং
a + b = 9
⇒ (a + b)2 = 92
⇒ a2 + 2ab + b2 = 81
⇒ a2 + b2 + 2ab = 81
⇒ 41 + 2ab = 81
⇒ 2ab = 81 - 41
⇒ 2ab = 40
⇒ ab = 40/2
⇒ ab = 20

এখন,
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= (9)3 - (3 × 20 × 9)
= 729 - 540
= 189
.
A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?
  1. B হলো K-এর বোন
  2. A হলো B-এর মামা
  3. A হলো D-এর ছেলে
  4. D হলো E-এর স্ত্রী
ব্যাখ্যা
প্রশ্ন: A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?

সমাধান:
অসত্য তথ্যটি হলো - (খ) A হলো B-এর মামা।

A, K-এর ভাই এবং D, B-এর মা। 
আবার ,
E, A-এর বাবা এবং B, E-এর কন্যা

A, K এবং B পরস্পর ভাইবোন।
E ও D হলেন A, K ও B এর পিতা-মাতা। 

অর্থাৎ B হলো K-এর বোন
A হলো B-ভাই 
A হলো D-এর ছেলে
D হলো E-এর স্ত্রী
.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪ মিটার
  2. ৮ মিটার
  3. ৪√৩ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২ 

প্রশ্নমতে,
(√৩/৪) × (বাহু) = ১৬√৩
⇒ (বাহু) = (১৬√৩ × ৪)/√৩
 ⇒ (বাহু) = ৬৪
 ⇒ বাহু = ৮ [ বর্গমূল করে ] 
.
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
  1. TOXIC
  2. STONE
  3. OPTIC
  4. PRONE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?

সমাধান:
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = OPTIC

CRUEL শব্দটিতে,
3 = C
18 = R
21 = U
5 = E
12 = L

অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.
.
যদি কোন মাসের ২ তারিখ রবিবার হয় তাহলে ঐ মাসের ১৮ তারিখ কী বার হবে?
  1. রবিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন মাসের ২ তারিখ রবিবার হয় তাহলে ঐ মাসের ১৮ তারিখ কী বার হবে?

সমাধান:
যদি কোন মাসের ২ তারিখ রবিবার হয় তাহলে ঐ মাসের ১৮ তারিখ মঙ্গলবার হবে। 

দেওয়া আছে,
মাসের ২ তারিখ রবিবার। 
তাহলে (৭ × ২) = ১৪ দিন পর অর্থাৎ ১৪ + ২ = ১৬ তারিখ হবে রবিবার ।

সুতরাং ১৬ + ২ = ১৮ তারিখ হবে = রবিবার + ২ দিন = মঙ্গলবার
১০.
ড্রাই আইস কী? 
  1. হিমায়িত ভারি পানি
  2. হিমায়িত অক্সিজেন
  3. হিমায়িত কার্বন ডাই-অক্সাইড
  4. হিমায়িত কার্বন মনো-অক্সাইড
ব্যাখ্যা
ড্রাই আইস: 
- শুষ্ক বরফ (Dry ice) হলো হিমায়িত কার্বন ডাই-অক্সাইড (CO2)। 
- শুষ্ক বরফের উর্দ্ধপাতন ঘটে, অর্থাৎ এটি তার কঠিন অবস্থান থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। 
- "শুষ্ক বরফ" আসলে কঠিন হিমায়িত কার্বন ডাই-অক্সাইড, যা -78.5° C তাপমাত্রায় (বা -109.3° ফারেনহাইট) পরমানন্দ (sublimation) প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসে পরিণত হয়। 
- এ কারণে এর নাম 'শুষ্ক বরফ' বা 'ড্রাই আইস'। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
১১.
নিচের কোনটি ভাইরাস নির্মূল করার জন্য ব্যবহৃত হয়? 
  1. অ্যাভাস্ট
  2. ট্রোজান হর্স
  3. স্টোন ভাইরাস
  4. ওভার রাইটিং ভাইরাস
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেছেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়।
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি।  

কম্পিউটার এন্টি-ভাইরাস: 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। 
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। 
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
১২.
নিচের কোন উদ্ভিদটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ? 
  1. কুমড়া
  2. ধান
  3. পাতা শ্যাওলা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
পরাগায়নের মাধ্যম: 
- যার মাধ্যমে পুং রেণু গর্ভমুন্ডে পতিত হয়ে পরাগায়ন সম্পন্ন করে তাকে পরাগায়নের মাধ্যম বলা হয়। 
- পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ করা যায়। 
যেমন- 
• পতঙ্গ পরাগী ফুল: 
- পতঙ্গ পরাগী ফুল বড়, রঙ্গীন ও মধুগ্রন্থিযুক্ত এবং পরাগরেণু ও গর্ভমুণ্ড আঁঠালো সুগন্ধযুক্ত হয়। 
যেমন- জবা, কুমড়া, সরিষা ইত্যাদি। 

• বায়ু পরাগী ফুল: 
- অপরদিকে বায়ু পরাগী ফুল হালকা রঙের ও মধুগ্রন্থিহীন। এ সব ফুলের সুগন্ধ নেই। 
- এরা সহজেই বাতাসে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আঁঠালো ও শাখান্বিত, কখনও পালকের ন্যায় এবং কখনও কখনও দলমণ্ডল থেকে বাইরে বের হয়ে থাকে। 
যেমন- ধান। 

• পানি পরাগী ফুল: 
- পানি পরাগী ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা। এরা সহজেই পানিতে ভাসতে পারে। 
- এ সব ফুলের সুগন্ধ নেই। স্ত্রী পুষ্পে বৃন্ত লম্বা। 
যেমন- পাতা শ্যাওলা। 

• প্রাণী পরাগী ফুল: 
- প্রাণী পরাগী ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে। এদের রং আকর্ষণীয় হয়। 
- এ সব ফুলে গন্ধ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। 
যেমন- কদম, শিমুল, কচু ইত্যাদি। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
পিটুইটারী গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের মূল কাজ কী? 
  1. ডিম্বাণু উৎপাদন হ্রাস
  2. স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ
  3. জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
মানব প্রজননে হরমোন এর ভূমিকা: 
- হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 
- হরমোন নির্দিষ্ট অথচ স্বল্প মাত্রায় নিঃসৃত হয়ে নানাবিধ শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। 
- নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি বা কম নিঃসৃত হলে দেহের বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটে এবং দেহে নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। 
- মানব দেহে প্রজনন সংক্রান্ত হরমোনগুলো হলো- 

শুক্রাশয় এর অনাল গ্রন্থি: 
- এ অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম- টেস্টোস্টেরণ এবং অ্যান্ড্রোজেন। 
- এ হরমোন শুক্রাণু উৎপাদন করে। দাঁড়ি ও গোফ গজায়। গলার স্বর বদলায়। 

পিটুইটারী গ্রন্থি: 
- এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো- (ক) বৃদ্ধি উদ্ধীপক হরমোন এবং (খ) উৎপাদক হরমোন। 
- এ হরমোন জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ ও কাজ নিয়ন্ত্রণ করে। মাতৃদেহের স্তন দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে। 

থাইরয়েড গ্রন্থি: 
- এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো- থাইরক্সিন হরমোন। 
- এ হরমোন দৈহিক ও মানসিক বৃদ্ধি করে। যৌন লক্ষণ প্রকাশ ও বিপাকে সহায়তা করে। 

অ্যাড্রেনাল গ্রন্থি: 
- এ গুন্থি থেকে নিঃসৃত হরমোন হলো- অ্যাড্রানালিন হরমোন। 
- এ হরমোন যৌন অঙ্গের বৃদ্ধি করে। যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। 

ডিম্বাশয় এর অনাল গ্রন্থি: 
- এ অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো- (ক) ইস্ট্রোজেন, (খ) প্রোজেস্টেরন এবং (গ) রিলাক্সিন। 
- এ হরমোন নারী সুলভ লক্ষণগুলো সৃষ্টি করে। ঋতুচক্র নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ ও অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ডিম্বাণু উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। 

অমরা গ্রন্থি: 
- অমরা থেকে নিঃসৃত হরমোন হলো- (ক) গোনাডোট্রপিক এবং (খ) প্রোজেস্টেরন। 
- এ হরমোন ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে। স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
নিচের কোনটি একটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম?
  1. এমএস ওয়ার্ড
  2. গুগল ক্রোম
  3. অ্যাডোবি ফটোশপ
  4. মাইএসকিউএল
ব্যাখ্যা
রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 
- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে। 
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়। 
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়। 
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়। 
- আধুনিক ডাটাবেজ  বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে। 
যথা- মাইক্রোসফ্‌ট একসিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য: 
• সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। 
• ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। 
• অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়। 
• সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়। 
• সংখ্যাবাচক ডাটাসমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। 
• সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়। 
• প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 
• এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। 
• বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়। 
• আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। 
• অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
প্রিজম ব্যবহার করে কোন ঘটনা বোঝানো যায় যা প্রকৃতিতে রংধনুর মাধ্যমে দেখা যায়? 
  1. আলোর প্রতিচ্ছায়া সৃষ্টি
  2. সাদা আলোতে রঙিন রশ্মির বিক্ষেপণ
  3. তাপ বিকিরণ
  4. আলোর ছায়া সৃষ্টি
ব্যাখ্যা
রংধনু: 
- রংধনু তৈরি হয় পানির কণায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে। 
- প্রিজমের সাহায্যে সাদা আলোকে বিভিন্ন রঙে বিভক্ত করে দেখা সম্ভব, তবে প্রকৃতিতেও এই ঘটনা রংধনুর মাধ্যমে পরিলক্ষিত হয়। 
- বৃষ্টির পর রোদ উঠলে বাতাসে থাকা পানির কণায় সূর্যের আলো প্রতিসরণ, প্রতিফলন এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ভিন্ন ভিন্ন রঙে বিভক্ত হয়, ফলে রংধনুর রঙিন ব্যান্ড তৈরি হয়। 
- রংধনু সর্বদা সূর্যের বিপরীত দিকের আকাশে দেখা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৬.
নিম্নের কোন জোড়া ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে? 
  1. সেন্ট্রোমিয়ার
  2. মাইটোকন্ড্রিয়াল ডিএনএ
  3. অটোজোম
  4. সেক্স ক্রোমোজোম
ব্যাখ্যা
ক্রোমোজোম: 
- বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। 
- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু। 
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু তিনি এর নামকরণ করেননি। 
- Weldeyer ১৮৮৮ সালে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন। 
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে। 
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। 
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। 
- লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই। 
- অপর এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। 
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। 
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল নয়? 
  1. SaaS
  2. PaaS
  3. HaaS
  4. IaaS
ব্যাখ্যা
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল নয়- HaaS । 

ক্লাউড কম্পিউটিং: 

- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ। আসলে ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল। 
- আকাশে সর্বত্র যেভাবে মেঘ ছড়িয়ে আছে, ইন্টারনেটও ঠিক তেমনিভাবে সর্বত্র জালের মত ছড়িয়ে আছে। 
- ইন্টারনেটের মেঘ থেকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা পাওয়ার উপায় বের করতে গিয়েই ক্লাউড কম্পিউটিং এর জন্ম হয়। 
- অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে। 

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল: 
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। 
- এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 
অর্থাৎ, SaaS ক্লাউড সার্ভিস মডেলটি ব্যবহারকারীদের সরাসরি সফটওয়্যার অ্যাপ্লিকেশন চালানোর সুযোগ দেয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
বায়ুপ্রবাহের প্রধান কারণ কী? 
  1. বায়ুচাপের পার্থক্য
  2. জলীয়বাষ্পের পরিমাণ
  3. সূর্যের আলো
  4. পৃথিবীর ঘূর্ণন
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ: 
- বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম প্রভাব। 
- প্রধান বায়ুপ্রবাহের গতি অনুসরণ করে সমুদ্রের প্রধান শ্রোতগুলো প্রবাহিত হয়। 
- অয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে সমুদ্রস্রোত পূর্ব হতে পশ্চিম দিকে এবং প্রত্যয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে পশ্চিম হতে পূর্ব দিকে প্রবাহিত হয়। 
- বায়ুর চলাচল নিয়ত পরিবর্তনশীল। 
- বায়ু সবসময়ই একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। 
- ভূ-পৃষ্ঠের সমান্তরাল অর্থাৎ আনুভূমিকভাবে বায়ুর এ সঞ্চালনকে বলা হয় বায়ুপ্রবাহ। 
- বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের কারণ। 
- বায়ু সাধারণত কয়েকটি বিশেষ নিয়ম দ্বারা পরিচালিত হয়- 
• নিম্নচাপমন্ডলের উত্তপ্ত ও হালকা বায়ু যখন উপরে উঠে যায় তখন বায়ুমন্ডলে চাপের অসমতা সৃষ্টি হয়। ফলে উচ্চ তাপমন্ডল থেকে শীতল ও ভারী বায়ু সবর্দা নিম্নচাপমন্ডলের দিকে প্রবাহিত হয়। 
• পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ফেরেলের সূত্রানুযায়ী, বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। 

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
বাংলা ভাষার প্রথম মৌলিক রচনার নাম - 
  1. ভ্রান্তিবিলাস
  2. সীতার বনবাস
  3. শকুন্তলা
  4. প্রভাবতী সম্ভাষণ
ব্যাখ্যা
প্রভাবতী সম্ভাষণ:
- বাংলা ভাষার প্রথম মৌলিক রচনার নাম প্রভাবতী সম্ভাষণ।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ একটি শোকগাঁথা।
- বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর অকাল মৃত্যুর শোকে বিদ্যাসাগর এটি রচনা করেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন। 
- প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
২০.
'জিজীবিষা' বলতে কী বোঝায়?
  1. জয়লাভ করার ইচ্ছা
  2. হনন করার ইচ্ছা
  3. বেঁচে থাকার ইচ্ছা
  4. যুদ্ধ করার অভিলাষ
ব্যাখ্যা
• 'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজীবিষা

অন্যদিকে,
যুদ্ধ করার অভিলাষ - যুযুৎসা।
বধ/হনন করার ইচ্ছা - জিঘাংসা।
জয়লাভ করার ইচ্ছা - জিগীষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
কোনটি বাংলা ধাতু?
  1. কথ্‌
  2. কাদ্‌
  3. বুধ্‌
  4. গঠ্‌
ব্যাখ্যা
বাংলা ধাতু:
- যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে।

যেমন: 
- কাদ্‌, কাট্‌, নাচ্‌, আক্‌ কহ্‌, কর্‌ ইত্যাদি।

অন্যদিকে,
সংস্কৃত ধাতু - কথ্‌, বুধ্‌, গঠ্‌।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২২.
মাইকেল মধুসূদন দত্ত রচিত সনেট সংকলন কোনটি?
  1. চতুর্দশপদী কবিতাবলী
  2. ব্রজাঙ্গনা কাব্য
  3. মেঘনাদবধ কাব্য
  4. তিলোত্তমাসম্ভব কাব্য
ব্যাখ্যা
‘চতুর্দশপদী কবিতাবলী':
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন
- মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি। সে বিচারে বাংলা সনেটের আদি গ্রন্থ এটি।
- গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা, অগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলি প্রবাসে রচিত।
- সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং বেশির ভাগ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
- মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয়বিদ ছন্দের চতুর্দশ পঙক্তিতে রচিত কবিতাসংকলন এটি।

মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
২৩.
'লাফ > ফাল' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. বিপ্রকর্ষ
  2. অন্তর্হতি
  3. স্বরসঙ্গতি
  4. ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়:
- যদি শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটে, তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে।

যেমন-
- পিশাচ > পিচাশ,
- বাক্স > বাসক,
- রিক্সা > রিসকা,
- লাফ > ফাল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
'বহুদিন পরে বঁধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে।' - কে বলেছেন?
  1. ভারতচন্দ্র রায়গুণাকর
  2. চণ্ডীদাস
  3. রামকৃষ্ণ পরমহংস
  4. বিদ্যাপতি
ব্যাখ্যা
চণ্ডীদাস: 
- চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন। 
- চণ্ডীদাসকে বাংলার ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়। 
- তিনি ‘শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ বলে জাত-পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেছেন বলে তাকে মানবতার কবি বলা হয়। তাছাড়া ব্যক্তি জীবনেও তিনি জাত-সংস্কারের ঊর্ধ্বে ছিলেন। 
- চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছেন “চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি-এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি”। 
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন। 

চণ্ডীদাসের বিখ্যাত উক্তি:
- ‘বহুদিন পরে বঁধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে।
- ‘শোন হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’
- ‘সখি কেমনে ধরিব হিয়া, আমারি বধূয়া আনবাড়ী যায় আমারি আঙিনা দিয়া।’

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 
২৫.
'গো + অক্ষ = গবাক্ষ' - এটি কোন সন্ধির উদাহরণ?
  1. স্বর সন্ধি
  2. ব্যঞ্জন সন্ধি
  3. নিপাতনে সিদ্ধ সন্ধি
  4. বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
 
কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৬.
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ -
  1. মিহির
  2. দিবাকর
  3. পাবক
  4. সবিতা
ব্যাখ্যা
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ: 
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
'ছেলেটি গরিব কিন্তু মেধাবী।' - এটি কোন প্রকার বাক্যের উদাহরণ?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
যৌগিক বাক্য: 
- দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে যৌগিক বাক্য বলে। 

যেমন:
- ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
- এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না।
- তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না।
 
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২৮.
'ভাঁড়ুদত্ত' - এটি কোন মঙ্গলকাব্যের চরিত্র?
  1. মনসামঙ্গল
  2. ধর্মমঙ্গল
  3. চণ্ডীমঙ্গল
  4. কালিকামঙ্গল
ব্যাখ্যা
'চণ্ডীমঙ্গল' কাব্য:
- 'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে লিখিত কাব্য।
- এই কাব্যের আদি কবি মানিক দত্ত।
- চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী৷ এবং এই কাব্যের কবি দ্বিজ মাধবকে 'স্বভাব কবি' বলা হয়।
- চণ্ডীমঙ্গল কাব্যে অন্যান্য কবি গুলো হলো: দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, লালা জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী।

চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
২৯.
'উচ্ছৃঙ্খল' - শব্দটি কোন সমাসের উদাহরণ?
  1. বহুব্রীহি সমাস
  2. নিত্য সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. কর্মধারয় সমাস
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।

যেমন:
শৃঙ্খলাকে অতিক্রান্ত =  উচ্ছৃঙ্খল
- অনতিক্রম্যতা (যথা) অর্থে:  রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য,
- ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি। 

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
বিদ্যাপতি কোন শতকের কবি ছিলেন?
  1. সপ্তদশ শতক
  2. ষোড়শ শতক
  3. পঞ্চদশ শতক
  4. চতুর্দশ শতক
ব্যাখ্যা
বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন পঞ্চদশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ।
- এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন। ‘মৈথিল কোকিল’ বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়।
- কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩১.
কোনটি গুজরাটি শব্দ?
  1. হরতাল
  2. চেহারা
  3. দারোয়ান
  4. কাগজ
ব্যাখ্যা
• গুজরাটি শব্দ - হরতাল
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট। দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহূত ধর্মঘট। 

অন্যদিকে,
ফারসি শব্দ - কাগজ, দারোয়ান এবং চেহারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২.
'শনিবারের চিঠি' পত্রিকাটি প্রথমে কোন ধরনের পত্রিকা হিসেবে প্রকাশিত হতো?
  1. ত্রৈমাসিক
  2. দৈনিক
  3. সাপ্তাহিক
  4. বার্ষিক
ব্যাখ্যা
'শনিবারের চিঠি' পত্রিকা:
- শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা।
- প্রথম প্রকাশিত হয় - ১৯২৪ সালে।
- পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল।
- পত্রিকার প্রাণপুরুষ ছিলেন - সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন পত্রিকাটি সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
৩৩.
The sentence that brings the paragraph to a conclusion means -
  1. Topic Sentence
  2. Body
  3. Terminator
  4. None of these
ব্যাখ্যা
The sentence that brings the paragraph to a conclusion means - Terminator.

Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ, একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

• প্যারাগ্রাফের 'Terminator' হলো সমাপ্তি বাক্য, যা প্যারাগ্রাফের মূল ভাবনাকে সংক্ষিপ্তভাবে উপসংহার করে।
- এটি প্যারাগ্রাফের শেষে এসে পাঠকের কাছে পরিষ্কার ও নির্দিষ্ট ধারণা প্রদান করে, যাতে মূল বিষয় বা থিম স্পষ্টভাবে বোঝা যায়।
- Terminator পাঠককে প্যারাগ্রাফ শেষ হওয়ার সংকেত দেয় এবং প্যারাগ্রাফের সমাপ্তি শক্তিশালী ও সুস্পষ্ট করে তোলে।
- এটি প্যারাগ্রাফের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পুরো প্যারাগ্রাফকে কার্যকর ও সম্পূর্ণ করে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
Topic Sentence:
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়।
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

Body:
- প্রথম sentence এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে paragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

Source: High School English Grammar and Composition by Wren & Martin.
৩৪.
What is the synonym of 'Honorary'?
  1. Official
  2. Honorable
  3. Commemorative
  4. Literary
ব্যাখ্যা
Honorary (Adjective)
- English Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
- Bangla meaning: অবৈতনিক।

Synonym: Commemorative, Commemorating, Memorial, Memorializing.

• উল্লিখিত অপশনগুলো,
- Official - আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable - সম্মানিত।
- Commemorative - স্মৃতিরক্ষামূলক স্মারক।
- Literary - সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।

Example sentences:
- He received an honorary degree from the university.
- She holds an honorary position on the committee.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩৫.
What is the antonym of 'Incite'?
  1. Restrain
  2. Permit
  3. Urge
  4. Deceive
ব্যাখ্যা
• Incite (Verb).
- English meaning: To encourage somebody to do something violent, illegal, or unpleasant, especially by making them angry or excited.
- Bangla meaning: প্ররোচিত/ উত্তেজিত করা।

Synonym: Provoke, Promote, Encourage, Raise.
Antonym: Discourage, Restrain, Regulate, Inhibit.

উল্লিখিত অপশনগুলো,
- Restrain - ধরে রাখা, সংযত রাখা;
- Permit - অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা;
- Urge - তাড়া করা/ দেওয়া; তাড়ানো;
- Deceive - প্রতারিত করা; ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা।

Example sentence: 
- He was accused of inciting violence.
- The speech incited the crowd to riot.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩৬.
Who can save our country? (make it passive)
  1. Whom can our country be saved by?
  2. By whom can our country be saved?
  3. By whom can be our country saved?
  4. By whom can our country being saved?
ব্যাখ্যা
Who যুক্ত Interrogative Sentence এর Active voice কে Passive voice এর রুপান্তরের নিয়ম:
- Who এর পরিবর্তে By whom দিয়ে বাক্য শুরু হবে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে। (এখানে, Can Modal Auxiliary.)
- Active voice এর object টি passive voice এ subject হিসেবে বসে।
- অনেক সময় be/ being/ been বসাতে হয়। 
- Modal Auxiliary এর সাথে be বসে।
- মূল verb এর past participle হয়।
- Question mark (?) হয়।

Active voice: Who can save our country?
Passive voice: By whom can our country be saved?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৭.
In Shakespeare's Macbeth, who says the line "What’s done cannot be undone"?
  1. Macbeth
  2. King Duncan
  3. Three Witches
  4. Lady Macbeth
ব্যাখ্যা
The line "What’s done cannot be undone" is said by Lady Macbeth in William Shakespeare’s tragedy Macbeth.

Macbeth
- এটি Shakespeare এর সবচেয়ে ছোট Tragedy.
- এই Tragedy টি হচ্ছে William Shakespeare এর অন্যতম শ্রেষ্ঠ tragedy এবং Macbeth হল এর মূল চরিত্র বা tragic hero.
- নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan এর হত্যা ও তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
- এটি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General.

Characters in Macbeth:
- Macbeth,
- Lady Macbeth,
- King Duncan,
- Banquo,
- Macduff,
- Malcolm,
- The Three Witches.

সার-সংক্ষেপ:
- স্কটল্যান্ডের বীর সেনানায়ক Macbeth তিন ডাইনের কাছ থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
- Lady Macbeth এর প্ররোচনায় সে রাজা King Duncan কে হত্যা করে সিংহাসনে বসে।
- একবার ক্ষমতায় ওঠার পর সে অপরাধ ঢাকতে একের পর এক খুন করতে থাকে।
- হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth ও Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে এবং Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
- Macbeth ধ্বংসের পথে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত যুদ্ধে মারা যায়।
- Macbeth নাটকটি দেখায়, কীভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।

Some other famous quotations of Macbeth:
- "Fair is foul, and foul is fair."
- "All the perfumes of Arabia will not sweeten this little hand."
- "Life is but a walking shadow."

 • William Shakespeare
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.

- Shakespeare wrote 37 Plays.

Notable works:
Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.

Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
৩৮.
She has been absent _____ Monday morning.
  1. in
  2. from
  3. since
  4. on
ব্যাখ্যা
Complete sentence: She has been absent since Monday morning.

Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/ মাস/ বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

Example sentences:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.
- I have been waiting since two hours.

• অন্যদিকে,
- 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।

Example sentences:
- He has been ill for three months.
- It is raining for two hours.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৯.
Identify the function of the underlined word in the sentence below
He is fond of reading historical novels.
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Conjunction
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Reading' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (of) এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: He is fond of reading historical novels. Here, the underlined word is a/ an - Gerund.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৪০.
Identify the kind of the sentence:
"Wish you a happy journey."
  1. Assertive Sentence
  2. Imperative Sentence
  3. Exclamatory Sentence
  4. Optative Sentence
ব্যাখ্যা
"Wish you a happy journey." It is an Optative Sentence.

Optative Sentence:
- মনের ইচ্ছা বা প্রার্থনা বুঝালে তা Optative Sentence.
- Sentence এর প্রথমে May/ Wish verb টি বসে।
- যার জন্য কামনা করা হয় তার Noun বা Pronoun form বসে।
- যে কাজটি করা হবে বলে কামনা করা হচ্ছে (bare infinitive; s/es/ing/ed ছাড়া) বসে।
- প্রয়োজনীয় Word যুক্ত করে Sentence শেষ করা। যেমন:
- "Wish you all the best for your examination."

• অনেক সময় May / Wish উহ্য থাকে। যেমন:
- Long live the king.

অর্থানুসারে বাক্য ৫ ধরনের হয়ে থাকে। যথা-

1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- structure: “subject + verb + object/complement/adverb”.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।

3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।
- যেমন - Never tell a lie.

4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
- যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
- যেমন -May Allah bless you.

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
- এই ধরণের বাক্য দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
- How charming the sight is!

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪১.
The novel 'A Farewell to Arms' was written by a writer of which country?
  1. American writer
  2. Irish writer
  3. French writer
  4. Russian writer
ব্যাখ্যা

The novel 'A Farewell to Arms' was written by - American writer.
- এটি Ernest Hemingway রচিত উপন্যাস।

A Farewell to Arms
- Ernest Hemingway রচিত তৃতীয় উপন্যাস।
- প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এই উপন্যাসের মাঝে আত্মজৈবনিক অনেক উপাদান পাওয়া যায়। এই novel এ arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।

Characters:
- Lieutenant Frederic Henry (Protagonist);
- Henry Catherine Barkley;
- Helen Ferguson;
- Lieutenant Rinaldi, etc.

সার-সংক্ষেপ:
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুজন: আমেরিকান লেফটেন্যান্ট Frederic Henry এবং ইংরেজ নার্স Catherine Barkley.
- প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ তাদের দুজনকে একত্রিত করে ইটালিতে।
- যদিও Catherine ছিলেন সদ্য বিধবা; তাদের মধ্যে প্রেমের এবং সহানূভুতির সম্পর্ক গড়ে উঠে।
- Frederic গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেবা শুশ্রুষা করে তাকে সারিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে Catherine.
- দুজন দুজনার আরো কাছাকাছি হয় এসময়। একপর্যায়ে Catherine গর্ভবতী হয়ে পড়ে।
- এমন সময় Frederic কে যুদ্ধক্ষেত্রে চলে যেতে হয়। যুদ্ধে বিপর্যয়ের মুখোমুখি হয়ে ফিরে আসে Frederic, এসে দেখে Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
- তাকে খুঁজে বের করে Frederic এবং দুজনে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
- বাচ্চার জন্ম দিতে মরে যায় Catherine Barkley.

Ernest Hemingway (1899-1961)
- Ernest Hemingway ছিলেন একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
- তার পুরো নাম Ernest Miller Hemingway.
- তার লেখার সহজ ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ তাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 1954 সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- এছাড়া The Old Man and the Sea উপন্যাসের জন্য 1953 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

Notable works:
- The Sun Also Rises,
- The Old Man and the Sea,
- A Farewell to Arms,
- Green Hills of Africa
- In Our Time, etc.

Source: Britannica.

৪২.
What does the idiom "Hold water" mean?
  1. To retain or keep liquid without leaking
  2. To drink water eagerly
  3. To stand up under criticism or analysis
  4. To collect and store water
ব্যাখ্যা
The idiom "Hold water" means - To stand up under criticism or analysis.

Hold water 
- English Meaning: If a reason, argument, or explanation holds water, it is true.
- Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে না টেকা।

Example Sentence:
- His explanation didn't hold water when we examined it closely.
- The theory sounded good at first, but it doesn't hold water under scrutiny.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪৩.
Delay: Retard ::
  1. Slow down: Hold up
  2. Postpone: Promote
  3. Adjourn: Start
  4. Defer: Accelerate
ব্যাখ্যা
The correct analogy is – Slow down: Hold up.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ের অর্থ হলো:
- Delay - বিলম্ব করা;
- Retard - ধীর করা বা বিলম্বিত করা;

• অর্থাৎ, এই শব্দজোড়টি একটি সম্পর্ক প্রকাশ করে যেখানে দুটি শব্দের অর্থ প্রায় সমান বা কাছাকাছি, অর্থাৎ Delay ও Retard দুটোই বিলম্বের অর্থ প্রকাশ করে।

অনুরূপভাবে:
- Slow down – মন্থর হওয়া বা ধীর হওয়া;
- Hold up – বিলম্ব করা বা রোধ করা;

অর্থাৎ, Slow down ও Hold up শব্দদুটি প্রায় সমার্থক এবং বিলম্ব বা ধীর হওয়ার অর্থ প্রকাশ করে, যা Delay-Retard এর সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ

বাকি অপশনগুলো:
Postpone: Promote
- Postpone মানে স্থগিত/মুলতবি রাখা/করা; Promote মানে পদোন্নতি দান করা; সংবর্ধিত করা। দুইটার অর্থ এক নয়।

Adjourn: Start
- Adjourn মানে স্থগিত করা বা বিলম্ব করা; Start মানে শুরু করা। একে অপরের বিপরীত অর্থ।

• Defer: Accelerate
- Defer মানে বিলম্ব করা; Accelerate মানে গতি বাড়ানো; ত্বরান্বিত করা। একে অপরের বিপরীত অর্থ।

সুতরাং, Delay: Retard এর মতো অর্থাৎ সাদৃশ্যপূর্ণ অর্থসম্পন্ন শব্দজোড় হলো – Slow down: Hold up.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪৪.
She distributed the sweets ____ the five children.
  1. between
  2. among
  3. in between
  4. over
ব্যাখ্যা
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between ব্যবহার হয়।
- Example: The decision was made to distribute the tasks evenly between the two teams.

• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
- Example: The cookies were shared among the children at the party.

যেহেতু প্রশ্নে পাঁচজনের মধ্যে মিষ্টি ভাগ করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - among.

• Complete Sentence: She distributed the sweets among the five children.
- Bangla Meaning: সে পাঁচজন শিশুর মধ্যে মিষ্টিগুলো বিতরণ করেছিল।
৪৫.
The movie was a global hit and earned ________ millions of dollars worldwide.
  1. exactly
  2. usually
  3. truly
  4. literally
ব্যাখ্যা
Complete sentence: The movie was a global hit and earned literally millions of dollars worldwide.
- Bangla meaning: সেই সিনেমাটি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় হয়েছিল এবং আসলেই কোটি কোটি ডলার আয় করেছিল।

উল্লিখিত অপশনগুলো,
ক) exactly:
- নির্ভুলভাবে; যথাযথভাবে।

খ) usually:
- সচরাচর; সাধারণত।

গ) truly:
- সত্যিই; সত্যিকারের; যথার্থভাবে; সত্যিকারভাবে।

ঘ) literally:
-  অক্ষরে অক্ষরে; আক্ষরিক অর্থে; সহজেই; সোজাসাপ্টা ভাবে; বাস্তবিক ভাবে।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে literally বসালে বাক্যটি পরিপূর্ণ হয়

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪৬.
Nobody can _____ that the Earth is round.
  1. defy
  2. admire
  3. deny
  4. denounce
ব্যাখ্যা
Complete sentence: Nobody can deny that the Earth is round.
- Bangla meaning: কেউ অস্বীকার করতে পারে না যে পৃথিবী গোলাকার।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Defy:
- প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।

খ) Admire:
- মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা

গ) Deny:
- সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা

ঘ) Denounce:
- (১) (কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা: to denounce a sacrilege; to denounce somebody as a traitor. (২) (চুক্তি বা সংবিদা) বাতিল করার বিজ্ঞপ্তি দেওয়া।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে deny বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪৭.
Who is known as a prominent mock-heroic poet in English literature?
  1. William Wordsworth
  2. John Milton
  3. Alexander Pope
  4. T. S. Eliot
ব্যাখ্যা
Alexander Pope is known as a prominent mock-heroic poet in English literature.

Alexander Pope:
- তাকে 'Mock Heroic Poet' বলা হয়।
- He was also famous for his "Translation of Homer"
- তিনি Neo-Classical Period এর Augustan Age যুগের কবি।
- The Augustan Age is also known as The Age of The Pope.
- কারন এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope. যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।

His Notable Poems:
- An Essay on Man,
- The Dunciad,
- An Essay on Criticism,
- The Imitation of Horace.
- Epistle to Dr. Arbuthnot.

Source: Britannica.
৪৮.
Who wrote the short story 'The Ant and the Grasshopper'?
  1. Guy de Maupassant
  2. W. Somerset Maugham
  3. J. K. Rawlings
  4. O' Henry
ব্যাখ্যা
The short story 'The Ant and the Grasshopper' was written by - W. Somerset Maugham.

The Ant and the Grasshopper:
- এটি একটি Short Story, যা লিখেছেন William Somerset Maugham.
- গল্পে, লেখক আমাদের শেখাতে চেয়েছেন যে জীবনে পরিশ্রম ও ভবিষ্যতের প্রস্তুতির গুরুত্ব।

সার-সংক্ষেপ:
- গ্রীষ্মের এক উজ্জ্বল দিনে এক Grasshopper (ফড়িং) গান গাইছিল, নাচছিল আর আনন্দে সময় কাটাচ্ছিল। পাশেই একটি Ant (পিঁপড়ে) কঠোর পরিশ্রম করে তার জন্য শীতের খাদ্য সংগ্রহ করছিল।
- Grasshopper মজা করে বলল, "তুমি এত কাজ করছো কেন? এসো, গান গাই আর উপভোগ করো!"
- Ant বলল, "আমি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন তোমার খাবার থাকবে না।"
- Grasshopper হাসল আর গানে মেতে রইল।
- কিন্তু যখন শীত এল, সবকিছু বরফে ঢেকে গেল। Grasshopper খিদেতে কষ্ট পাচ্ছিল, তার খাওয়ার কিছুই ছিল না। তখন সে Ant-এর কাছে সাহায্য চাইতে এল।
- Ant বলল, "গ্রীষ্মে তুমি শুধু গান গেয়েছ, এখন শীতেও তাই করো!"

William Somerset Maugham (1874 – 1965):
- William Somerset Maugham একজন ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্পকার ছিলেন। 
- তিনি ২৫ জানুয়ারী ১৮७৪ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৬৫ সালে মারা যান।
- তার লেখায় মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক, এবং জীবনের জটিলতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়।

Famous Novels:
- Of Human Bondage,
- The Sacred Flames,
- The Razor's Edge,
- Cakes and Ale,
- The Musician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.

Short Stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.
৪৯.
একজন মানুষের প্রাথমিক মূল্যবোধের বিকাশ কোথায় ঘটে?
  1. সমাজে
  2. পরিবারে
  3. বিদ্যালয়ে
  4. রাষ্ট্রে
ব্যাখ্যা
• মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।
- মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস হলো পরিবার।
- মানুষের পরিবার থেকেই প্রাথমিক মূল্যবোধের বিকাশ ঘটে।
- মূল্যবোধ শিক্ষার প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয়।
এছাড়া সামাজিক রীতিনীতি, প্রথা, ধর্ম, আদর্শ ইত্যাদি মূল্যবোধের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত।

উৎস: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী।
৫০.
সুশাসনের ধারণা সর্বপ্রথম কে প্রবর্তন করেন?
  1. UNESCO
  2. IMF
  3. World Bank
  4. UNDP
ব্যাখ্যা
• সুশাসন (Good Governance.):
- সুশাসন  অর্থ নির্ভুল, দক্ষ, কার্যকারী শাসন।
- সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় বিশ্বব্যাংক।
- বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
- ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম ”সুশাসন” প্রত্যয়টি ব্যবহার করা হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৫১.
নিম্নের কোনটি প্রাকৃতিক দুর্যোগের অন্তর্ভুক্ত?
  1. রাসায়নিক দূষণ
  2. পারমাণবিক বোমার বিস্ফোরণ
  3. অগ্ন্যুৎপাত
  4. খাদ্যে কীটনাশক ব্যবহার
ব্যাখ্যা
• প্রাকৃতিক দুর্যোগ:
- প্রাকৃতিক কারণে যে সকল দুর্যোগ সৃষ্টি হয়, সেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে।
• এ ধরনের দুর্যোগের মধ্যে রয়েছে:
- ভূমিকম্প, 
- অগ্ন্যুৎপাত, 
- ঘূর্ণিঝড়, 
- বন্যা, 
- খরা, 
- নদীভাঙন, 
- লবণাক্ততা, 
- তুষারপাত ইত্যাদি।

• মানবসৃষ্ট দুর্যোগ:
- মানবসৃষ্ট দুর্যোগ বলতে মানুষের অবহেলা, ভুলভ্রান্তি বা কোনো বিশেষ অভিপ্রায়ের ফলে সৃষ্ট দুর্যোগকে বুঝায়। অর্থাৎ এ ধরনের দুর্যোগ মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্টি হয়।
- যুদ্ধ, 
- পারমাণবিক বোমার বিস্ফোরণ, 
- রাসায়নিক দূষণ, 
- খাদ্যে কীটনাশক ব্যবহার, 

উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫২.
 মানুষের ’ভুল’ ও ’শুদ্ধ’ -এর পার্থক্য নির্ধারণ করতে পারে-
  1. কর্তব্যবোধ
  2. মূল্যবোধ
  3. সদাচার
  4. মানবিকতা
ব্যাখ্যা
• মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
- এটি এমন একটি গুণ যা মানুষের ভুল ও শুদ্ধ, ভালো-মন্দ, দোষ-গুণের পার্থক্য নির্ধারণ করে।
- মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো পরিবার এবং প্রাতিষ্ঠানিক উৎস হলো শিক্ষালয়।
- মূল্যবোধ হলো ঐসব চিন্তাভাবনা, আশা-আকাঙ্খা, লক্ষ্য-উদ্দেশ্য, যা মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কার্যাবলীকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে। মূল্যবোধ স্থায়ী নয় বরং পরিবর্তনশীল।
- শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ ও মানবিক সুবিবেচিত আচরণের সমষ্টিগত রূপই হলো মূল্যবোধ।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৫৩.
বেনিন প্রজাতন্ত্রের রাজধানী কোনটি?
  1. পোর্তো-নোভো
  2. ওয়াগাদুগু
  3. ইয়াউন্দে
  4. ব্রিজটাউন
ব্যাখ্যা
বেনিন প্রজাতন্ত্র:
• অবস্থান: পশ্চিম আফ্রিকায়, আটলান্টিক মহাসাগরের গিনি উপসাগরের তীরে অবস্থিত।
• দৈর্ঘ্য: উত্তর-দক্ষিণে প্রায় ৪২০ মাইল (৬৭৫ কিমি) বিস্তৃত।

• সীমান্তবর্তী দেশ:
- উত্তর-পশ্চিমে বুরকিনা ফাসো
- পূর্বে নাইজেরিয়া
- পশ্চিমে টোগো

• রাজধানী: পোর্তো-নোভো (সরকারি রাজধানী)
• বৃহত্তম শহর: কোটোনো (প্রধান বন্দর ও কার্যত প্রশাসনিক রাজধানী)

অন্যদিকে,
ক্যামেরুনের রাজধানী- ইয়াউন্দে।
বুর্কিনা ফাসোর রাজধানী- ওয়াগাদুগু।
বার্বাডোজ এর রাজধানী-  ব্রিজটাউন।

উৎস: ব্রিটানিকা।
৫৪.
বাংলাদেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
  1. ৪৯টি
  2. ৪৭টি
  3. ৫০টি
  4. ৪৩টি
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
- দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৫০টি।
- জনসংখ্যায় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
- জনসংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী যথাক্রমে মারমা (২,২৪,২৯৯ জন) ও ত্রিপুরা (১,৫৬,৬২০ জন)।
- জনসংখ্যায় সবচেয়ে ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী বিল (৯৫জন)।
- ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি যে জেলায় -রাঙ্গামাটি (৩,৭২,৮৭৫ জন)।
- ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম যে জেলায় লালমনিরহাট (১১৮ জন)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৫৫.
বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
  1. এস.এম. সুলতান
  2. মনিরুল ইসলাম
  3. মুস্তফা মনোয়ার
  4. কামরুল হাসান
ব্যাখ্যা

• জাতীয় প্রতীক:
- জাতীয় প্রতীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীক।
- বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল হাসান।
- এ প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে তারকা।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। 

উৎস: বাংলাপিডিয়া।

৫৬.
প্রথম Earth Summit কোথায় অনুষ্ঠিত হয়?
  1. রিও ডি জেনিরিও
  2. মেক্সিকো সিটি
  3. কায়রো
  4. জেনেভা
ব্যাখ্যা

• Earth Summit:
- ১৯৯২ সালে, ব্রাজিলের রিও ডি জেনিরিওতে পরিবেশ সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নের জরুরি সমস্যাগুলি সমাধানের জন্য আয়োজিত প্রথম আন্তর্জাতিক আর্থ  বা ধরিত্রী  সম্মেলনে।
- সমবেত নেতারা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনভেনশন এবং জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেন,
-  রিও ঘোষণাপত্র এবং বন নীতিমালা অনুমোদন করেন 
- একবিংশ শতাব্দীতে টেকসই উন্নয়ন অর্জনের জন্য ৩০০ পৃষ্ঠার পরিকল্পনা, এজেন্ডা ২১ গ্রহণ করেন।

- টেকসই উন্নয়ন কমিশন ( CSD) তৈরি করা হয়েছিল আর্থ সামিট চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং প্রতিবেদন করার জন্য।
- ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে আর্থ সামিটের অগ্রগতির পাঁচ বছরের পর্যালোচনা করার বিষয়ে একমত হয়েছিল।
- জাতিসংঘের সাধারণ পরিষদের এই বিশেষ অধিবেশনে দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের ক্ষেত্রগুলি আর্থ সামিটের চ্যালেঞ্জের প্রতি কতটা ভালোভাবে সাড়া দিয়েছে তা পর্যালোচনা করা হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।

৫৭.
বাংলাদেশের ফরিদপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. পুণ্ড্র
  2. সমতট
  3. বঙ্গ
  4. হরিকেল
ব্যাখ্যা

বঙ্গ: 
- বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ।
- বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল।
- অনুমান করা হয়, এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করতো। তাই জনপদটি পরিচিত 'বঙ্গ' নামে।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়-একটি বিক্রমপুর ও আরেকটি নাব্য।
- ধারণা করা হয়, ফরিদপুর, ঢাকা, বাখেরগঞ্জ ও পটুয়াখালির নিচু জলাভূমি এ নব্য অঞ্চলের অন্তর্ভুক্ত। 

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা-৯ম-১০ম শ্রেণি।

৫৮.
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে?
  1. NPT
  2. SALT
  3. CТВТ
  4. AFTA
ব্যাখ্যা

• Comprehensive Test Ban Treaty - CТВТ:
- সমন্বিত পারমাণবিক পরীক্ষা-নিষেধ চুক্তি (CTBT) সামরিক বা বেসামরিক উদ্দেশ্যে সকল পারমাণবিক পরীক্ষা বিস্ফোরণ নিষিদ্ধ করে।
- নতুন পারমাণবিক অস্ত্রের উন্নয়ন বন্ধ করতে এবং বিদ্যমান অস্ত্রের আপগ্রেড রোধ করতে চুক্তিটি ১৯৯৬ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল, যা অ-প্রসারণ এবং নিরস্ত্রীকরণের বিশ্বব্যাপী প্রচেষ্টাকে সমর্থন করে।
- ১৯ নভেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির দ্বারা গৃহীত প্রস্তাব, যা ব্যাপক পারমাণবিক পরীক্ষা-নিষেধ চুক্তি সংস্থার (CTBTO) প্রস্তুতিমূলক কমিশন প্রতিষ্ঠা করে।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।

৫৯.
The North Atlantic Treaty Organization (NATO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা

• The North Atlantic Treaty Organization (NATO):
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- সর্বশেষ ন্যাটোর সদস্য - সুইডেন ( ২০২৪)।
- ন্যাটোর বর্তমান মহাসচিব -সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। (১ অক্টোবর ২০২৪ তিনি দ্বায়িত্ব গ্রহণ করেন)

উৎস: ন্যাটো ওয়েবসাইট।

৬০.
’আইনের দৃষ্টিতে সমতা’ বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদের অন্তর্ভুক্ত?
  1. ২১ নং
  2. ২৭ নং
  3. ২৪ নং
  4. ১৫ নং
ব্যাখ্যা

• সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ ‘আইনের দৃষ্টিতে সমতা’ সম্পর্কিত।

অন্যদিকে,
- সংবিধানের ২১ নং অনুচ্ছেদের বিষয়বস্তু - নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
- সংবিধানের ২৪ নং অনুচ্ছেদের বিষয়বস্তু - জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি।
- সংবিধানের ১৫ নং অনুচ্ছেদ ‘মৌলিক প্রয়োজনের ব্যবস্থা’ সম্পর্কিত।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৬১.
চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? (আগস্ট - ২০২৫)
  1. ১৭২ টি
  2. ১৬৯ টি
  3. ১৭০ টি
  4. ১৭১ টি
ব্যাখ্যা

চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান - ১৭১ টি। (আগস্ট - ২০২৫)
- মৌলভীবাজার জেলায় অবস্থিত - ৯০ টি চা বাগান।
- হবিগঞ্জ জেলায় অবস্থিত - ২৫টি চা বাগান।
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান।
- চট্টগ্রাম জেলায় অবস্থিত ২২ টি চা বাগান।
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান।
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ২ টি চা বাগান।
- ঠাকুরগাঁও জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
- খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ১ টি চা বাগান।

উৎস: বাংলাদেশ চা বোর্ড।

৬২.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ কতটি?
  1. ১২টি
  2. ৯টি
  3. ৫টি
  4. ১৫টি
ব্যাখ্যা

• নিরাপত্তা পরিষদ:
- নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিতে পারে।
- সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।
- তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
- মোট সদস্য দেশ ১৫ তারমধ্যে ১০টি দেশ অস্থায়ী। 
- অস্থায়ী দেশের সদস্য দেশের মেয়াদ ২ বছর।

উল্লেখ্য,
- ২০২৬-২৭ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুনভাবে জায়গা পেয়েছে পাঁচটি দেশ। 
- এগুলো হলো- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হবে দেশগুলো।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬৩.
২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার কত?
  1. ৩.৩২%
  2. ২.২২%
  3. ৩.২১%
  4. ৪.২২%
ব্যাখ্যা

২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব:
 - চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ৪.২২%,
-  কৃষি খাতে প্রবৃদ্ধি ৩.৩০% ।
- শিল্প খাতের প্রবৃদ্ধি ৩.৫১% ।
- সেবা খাতের প্রবৃদ্ধি ৫.০৯% ।

উল্লেখ্য,
সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭%। 

উৎস: বিবিএস।

৬৪.
ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে খ্যাত-
  1. ইতালি
  2. ইউক্রেন
  3. জার্মানি
  4. আর্মেনিয়া
ব্যাখ্যা

- ইউক্রেন সর্বদা বিশ্ব বাজারে শস্যের অন্যতম বৃহত্তম সরবরাহকারী দেশ।
- বিংশ শতাব্দীর শুরুতে গমের বিশ্বব্যাপী রপ্তানিতে এর অংশ ছিল ২০%, যব ৪৩% এবং সাধারণভাবে শস্য ২১%।
- এতে অবাক হওয়ার কিছু নেই যে এটি 'ইউরোপের রুটির ঝুড়ি' ডাকনাম অর্জন করেছে: 
- শস্য ফসল সর্বদা ইউক্রেনীয় কৃষির প্রধান রপ্তানি।

উৎস: The World Economic Forum.

৬৫.
নিচের কোন দেশটি ASEAN -এর অন্তর্ভুক্ত নয়?
  1. শ্রীলঙ্কা
  2. কম্বোডিয়া
  3. ভিয়েতনাম
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা

The Association of Southeast Asian Nations, or ASEAN
- এটি দক্ষিণ-পূর্ব এশীয় জাতিগোষ্ঠীর সংগঠন
- ৮ আগস্ট ১৯৬৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়, 
- আসিয়ানের প্রতিষ্ঠাতা  রাষ্ট্র: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড 
- আসিয়ান ঘোষণাপত্র (ব্যাংকক ঘোষণা) স্বাক্ষরের মাধ্যমে। 
- সদস্য রাষ্ট্র- ১০ টি।
যথা:
- ব্রুনাই দারুসসালাম;
- কম্বোডিয়া;
- ইন্দোনেশিয়া;
- লাওস;
- মালয়েশিয়া;
- মায়ানমার;
- ফিলিপাইন;
- সিঙ্গাপুর;
- থাইল্যান্ড;
- ভিয়েতনাম;

উৎস: আসিয়ান এর অফিসিয়াল ওয়েবসাইট।

৬৬.
বাংলাদেশের সরকার পদ্ধতি কী ধরনের?
  1. রাষ্ট্রপতি শাসিত
  2. যুক্তরাষ্ট্রীয়
  3. রাজতন্ত্র 
  4. এককেন্দ্রিক
ব্যাখ্যা

• এককেন্দ্রিক ব্যবস্থা:
- এককেন্দ্রিক রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়।
- ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়।
- শাসনকার্যের সুবিধার জন্য দেশকে বিভিন্ন প্রদেশে বা অঞ্চলে ভাগ করে কিছু ক্ষমতা তাদের হাতে অর্পণ করা হয়।
- তবে প্রয়োজনবোধে কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা ফিরিয়ে নিতে পারে। 
- এ ধরনের সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণে থেকে কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে।
-  বাংলাদেশ, যুক্তরাজ্য প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ।

উৎস:  পৌরনীতি ও নাগরিকতা-৯ম শ্রেণি।