পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা - ৩৩ বাংলা পরীক্ষা - ৮ (ব্যাকরণ) টপিক: ১. বাক্য প্রকরণ ও বাক্য শুদ্ধি, ২. যতিচিহ্ন, ৩. বানান, ৪. ছন্দ/অলঙ্কার
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কোনটি অশুদ্ধ বানান?
  1. কায়েমি
  2. ধড়মড়
  3. নুরানি
  4. আষ্টেপৃস্টে
সঠিক উত্তর:
আষ্টেপৃস্টে
উত্তর
সঠিক উত্তর:
আষ্টেপৃস্টে
ব্যাখ্যা
•  অশুদ্ধ বানান - 'আষ্টেপৃস্টে'

- শুদ্ধ বানান - 'আষ্টেপৃষ্ঠে'
- এটি একটি ক্রিয়া বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- সারাদেহ জুড়ে, সর্বাঙ্গে।

অন্যদিকে,
- নুরানি, ধড়মড়, এবং কায়েমি - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. নীরোগ লোক আসলে সুখী।
  2. অতিলোভে তাতী নষ্ট।
  3. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
  4. সব মাছগুলোর দাম কত।
সঠিক উত্তর:
নীরোগ লোক আসলে সুখী।
উত্তর
সঠিক উত্তর:
নীরোগ লোক আসলে সুখী।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: নীরোগ লোক আসলে সুখী।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অশুদ্ধ বাক্য: সব মাছগুলোর দাম কত।
শুদ্ধ বাক্য: মাছগুলোর দাম কত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বানানটি অশুদ্ধ?
  1. প্যান্ডেল
  2. পেন্সিল
  3. দুরবিন
  4. খিচুড়ি
সঠিক উত্তর:
পেন্সিল
উত্তর
সঠিক উত্তর:
পেন্সিল
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'পেন্সিল'
- এর শুদ্ধ বানান - 'পেনসিল'
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- কাঠপেনসিল।

অন্যদিকে,
- প্যান্ডেল, দুরবিন, এবং খিচুড়ি - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি অশুদ্ধ?
  1. সভায় অনেক ছাত্র এসেছিল।
  2. সময় বড় সংক্ষেপ।
  3. এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
  4. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
সঠিক উত্তর:
সময় বড় সংক্ষেপ।
উত্তর
সঠিক উত্তর:
সময় বড় সংক্ষেপ।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: সময় বড় সংক্ষেপ।
শুদ্ধ বাক্য: সময় বড় সংক্ষিপ্ত।

অন্যদিকে:
- আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
- এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
- সভায় অনেক ছাত্র এসেছিল।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'হাইফেন' চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
  1. এক সেকেন্ড
  2. এক বলার সময়
  3. এক বলার দ্বিগুণ সময়
  4. থামার দরকার নেই
সঠিক উত্তর:
থামার দরকার নেই
উত্তর
সঠিক উত্তর:
থামার দরকার নেই
ব্যাখ্যা
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
- কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
- সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
- দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
- প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
- বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
- কোলন - এক সেকেন্ড।
- ড্যাস - এক সেকেন্ড।
- কোলন ড্যাস - এক সেকেন্ড।
- হাইফেন - থামার প্রয়োজন নেই।
- ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
- একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
- যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
- ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
- ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কয় ভাগে বিভক্ত?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৬ ভাগে
সঠিক উত্তর:
৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
৪ ভাগে
ব্যাখ্যা
• বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য - ৪ ভাগে বিভক্ত।

বিবৃতিমূলক বাক্য:
- সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে।
- বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।
যেমন –
- আমরা রোজ বেড়াতে যেতাম ।
- তারা তোমাদের ভোলেনি ।

প্রশ্নবোধক বাক্য:
- বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন –
- তোমার নাম কী?
- সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?

অনুজ্ঞাসূচক বাক্য:
- আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় ।
যেমন -
- আমাকে একটি কলম দাও।
- তার মঙ্গল হোক ।

আবেগসূচক বাক্য:
- যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় বলা হয়- আবেগসূচক বাক্য।
যেমন:
বিস্ময় প্রকাশে: কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড।
আবেগ প্রকাশে: বাহ্‌ ! অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. সে এ মোকদ্দমায় সাক্ষি দিয়েছে।
  2. সুমাইয়া বুদ্ধিমান মেয়ে।
  3. কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
  4. মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
সঠিক উত্তর:
মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
উত্তর
সঠিক উত্তর:
মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
শুদ্ধ বাক্য: কেবল গায়ের জোরে সব কাজ হয় না।

অশুদ্ধ বাক্য: সুমাইয়া বুদ্ধিমান মেয়ে।
শুদ্ধ বাক্য: সুমাইয়া বুদ্ধিমতী মেয়ে।

অশুদ্ধ বাক্য: সে এ মোকদ্দমায় সাক্ষি দিয়েছে।
শুদ্ধ বাক্য: সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'গুরু কাছে লব গুরু দুখ।' - এখানে কী ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে?
  1. যমক
  2. শ্লেষ
  3. ধ্বন্যুক্তি
  4. পুনরুক্তবদাভাস
সঠিক উত্তর:
যমক
উত্তর
সঠিক উত্তর:
যমক
ব্যাখ্যা
যমক:
- যমক শব্দের অর্থ 'যুগ্ম'।
- একই শব্দ বা প্রায় একই রকম উচ্চার্য শব্দ যদি নির্দিষ্টক্রমে দুই বা তার বেশিবার আলাদা, আলাদা অর্থে বসে, তবে সে অলঙ্কার হবে যমক।
যথা -
'গুরু কাছে লব গুরু দুখ।'
- রবীন্দ্রনাথ ঠাকুর
→ ১ম গুরু = পুরোহিত।
→ ২য় গুরু = কঠিন / বড়।

অন্যদিকে,
শ্লেষ:
চরণে একটিমাত্র শব্দ একাধিক অর্থ প্রকাশ করলে এবং পাঠকও যদি একাধিক অর্থেই তাকে গ্রহণ করে তবে তাকে শ্লেষ বলে।
যথা -
'মধুহীন করোনা মা তব মনঃ কোকনদে।'
- মাইকেল মধুসূদন দত্ত
(এখানে 'মধুহীন' বলতে মিষ্টিহীন ও মধুসূদনহীন-এ দুই অর্থ প্রকাশিত)

ধ্বন্যুক্তি:
- ধ্বনির উচ্চারণে যদি বিষয়বস্তুকে দৃশ্যমান করা যায়, এমন অলঙ্কার।
- অর্থাৎ কবিতার চরণে ধ্বনিরূপ দিয়ে যদি অর্থের অবতারণা করা যায় তবে তাকে ধ্বন্যুক্তি বলে।
যেমন -
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বাজছে বাদল গামুর-গুমুর।
টাপুর-টুপুর গামুর-গুমুর
গামুর-গুমুর টাপুর-টুপুর।
ঝাপুর-ঝুপুর ছাপুর-ছুপুর
ছাপুর-ছুপুর ছাপুর-ঝুপুর।'
- অবনীন্দ্রনাথ ঠাকুর
(এখানে শব্দ দিয়ে এমন ধ্বনিসৃজন হয়েছে, যেন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে।)

পুনরুক্তবদাভাস:
- একই চরণে একার্থক একাধিক শব্দ যদি বিভিন্নরূপে ব্যবহৃত হয় কিন্তু বিশ্লেষণে যদি সেই পুনরাবৃত্তির বিভিন্ন অর্থ প্রতীয়মান হয় তাহলে তাকে পুনরুক্তবদাভাস বলা হয়।
- বাংলা সাহিত্যে এর দৃষ্টান্ত অল্প।
যেমন -
'নিশীথ রাতে একা বসে গান গাই।'
- রবীন্দ্রনাথ ঠাকুর
(এখানে নিশীথ ও রাত একার্থ হলেও নিশীথ 'গভীর' অর্থে ব্যবহৃত হয়েছে।) 'তনু দেহটি সাজাব তব আমার আভরণে।' -রবীন্দ্রনাথ (এখানে তনু ও দেহ একার্থ হলেও তনু 'ছিপছিপে' অর্থে ব্যবহৃত হয়েছে।)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি অধীন খণ্ডবাক্য?
  1. সবার খাওয়া হয়ে গেছে।
  2. একলা চলো রে।
  3. যারা ভালো ছেলে।
  4. তারা শিক্ষকের আদেশ পালন করে।
সঠিক উত্তর:
যারা ভালো ছেলে।
উত্তর
সঠিক উত্তর:
যারা ভালো ছেলে।
ব্যাখ্যা
অধীন খণ্ডবাক্য:
- একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্যটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল, তাকে অধীন খণ্ডবাক্য বা আশ্রিত বা অপ্রধান খণ্ডবাক্য বলে। অধীন খণ্ডবাক্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না, আকাঙ্ক্ষা থেকে যায়।

যেমন:
- যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
• এ বাক্যের 'যারা ভালো ছেলে' খণ্ডবাক্যকে আলাদা করে লিখলে 'আকাঙ্ক্ষা' গুণের বিঘ্ন ঘটে।

অন্যদিকে,
স্বাধীন খণ্ডবাক্য:
- একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খন্ডবাক্যের ওপর নির্ভরশীল নয়, তাকে স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য বলে।

যেমন:
- যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
• এ বাক্যের 'তারা শিক্ষকের আদেশ পালন করে'- এ খণ্ডবাক্যটিকে আলাদা বাক্য হিসেবেও লেখা যেতে পারে। স্বাধীন খণ্ডবাক্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলেও তার পূর্ণ অর্থ প্রকাশ পায়।

এরূপ - সবার খাওয়া হয়ে গেছে। এবং একলা চলো রে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১০.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  2. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  3. ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
  4. আমি সন্তোষ হলাম।
সঠিক উত্তর:
ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
উত্তর
সঠিক উত্তর:
ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।
শুদ্ধ বাক্য: ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ভদ্রোচিত
  2. ভদ্রাচিত
  3. ভদ্রতাচিত
  4. ভদ্রচিত
সঠিক উত্তর:
ভদ্রোচিত
উত্তর
সঠিক উত্তর:
ভদ্রোচিত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ভদ্রোচিত'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- ভদ্রলোকের পক্ষে শোভনীয়, ভদ্রজনোচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
"আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া হয়ে গেছে।" - বাক্যের "আমি বাড়ি গিয়ে দেখলাম" কোন ধরনের খণ্ডবাক্য?
  1. বিশেষণস্থানীয় খণ্ডবাক্য
  2. বিশেষ্যস্থানীয় খণ্ডবাক্য
  3. ক্রিয়াবিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিশেষ্যস্থানীয় খণ্ডবাক্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্যস্থানীয় খণ্ডবাক্য
ব্যাখ্যা
বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য:
- যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যেকোনো পদের অধীন থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। যেমন:
- আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া হয়ে গেছে।
 
অন্যদিকে,
বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য:
- যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে।
যেমন:
- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে। (অধীন খণ্ডবাক্যটি 'সে-ই' সর্বনামের অবস্থা প্রকাশ করছে)।

ক্রিয়া-বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য:
- যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে ক্রিয়া-বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে।
যেমন:
- 'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।'

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৩.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. এটি লজ্জাস্কর ব্যাপার।
  2. শশিভূষণ কি আসে নাই?
  3. হস্তীটি অত্যন্ত স্থূল।
  4. কালিদাস বিখ্যাত কবি।
সঠিক উত্তর:
এটি লজ্জাস্কর ব্যাপার।
উত্তর
সঠিক উত্তর:
এটি লজ্জাস্কর ব্যাপার।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ বাক্য: এটা লজ্জাকর ব্যাপার।

তাছাড়া,
- কালিদাস বিখ্যাত কবি।
- হস্তীটি অত্যন্ত স্থূল।
- শশিভূষণ কি আসে নাই?
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. চ্যাচামেচি
  2. চ্যাঁচামেচি
  3. চ্যাঁচামেছি
  4. চ্যাঁছামেচি
সঠিক উত্তর:
চ্যাঁচামেচি
উত্তর
সঠিক উত্তর:
চ্যাঁচামেচি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'চ্যাঁচামেচি'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- একাধিক ব্যক্তির একসঙ্গে চিৎকার, হট্টগোল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
‘আমি বহু কষ্টে সাঁতার শিখেছি।’ - এটি কোন ধরনের বাক্য?
  1. যৌগিক বাক্য
  2. জটিল বাক্য
  3. সরল বাক্য
  4. খণ্ড
সঠিক উত্তর:
সরল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
সরল বাক্য
ব্যাখ্যা
সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- আমি বহু কষ্টে সাঁতার শিখেছি।
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।

অন্যদিকে,
মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যথা:
• আশ্রিত বাক্য:
- যে পরিশ্রম করে,
- সে যে অপরাধ করেছে,

• প্রধান খণ্ডবাক্য
- সে-ই সুখ লাভ করে।
- তা মুখ দেখেই বুঝেছি।

যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণবাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
  2. আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
  3. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
  4. রবীন্দ্রনাথ ভয়ঙ্কর কবি ছিলেন।
সঠিক উত্তর:
আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: রবীন্দ্রনাথ ভয়ঙ্কর কবি ছিলেন।
শুদ্ধ বাক্য: রবীন্দ্রনাথ বিখ্যাত কবি ছিলেন।

অশুদ্ধ বাক্য: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ বাক্য: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

অশুদ্ধ বাক্য: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।