পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Exam-05 [Video Section এ ভিডিও লেকচার ১ - ১২ দেখুন।] Exam Topics: Revision of The Exams 1 - 4
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Provided there are enough seats, anyone can come on the trip. Here the underlined part of the sentence is used as -
  1. ক) A noun
  2. খ) An adjective
  3. গ) A conjunction
  4. ঘ) A verb
ব্যাখ্যা

Provided (that); Conjunction
Bangla meaning: এই শর্তে (যে)।
এখনে Provided দ্বারা দুটি clause কে সংযুক্ত করা হয়েছে তাই এটি conjunction.
পর্যাপ্ত আসন থাকা সাপেক্ষে যে কেউ এই ভ্রমণে আসতে পারেন।

.
Human beings live alone as they dream alone. What kind of noun is the underlined words?
  1. ক) Proper Noun
  2. খ) Common noun
  3. গ) Collective Noun
  4. ঘ) Abstract Noun
ব্যাখ্যা

Common Noun: A common noun is one which is common to each member of a class of persons or things.
যে noun কোন এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
Human beings বলতে সমস্ত মানব জাতির সাধারণ নাম বুঝাচ্ছে তাই এটি common Noun.

.
Which sentence is the correct one?
  1. ক) One should do his duty.
  2. খ) These movies have lost its appeal now-a-days.
  3. গ) Everyone should respect one’s teacher.
  4. ঘ) His is an indomitable mind.
ব্যাখ্যা

His is an indomitable mind.
Double Possessive হিসেবে এখানে his বলতে his mind বুঝাচ্ছে। অর্থাৎ- His mind is an indomitable mind.
যেমন আমরা বলি Ours is a beautiful country. অর্থাৎ- Our country is a beautiful country.

অন্যান্য গুলোর সঠিক বাক্য হবে:
ক) One should do one’s duty.
খ) These movies have lost their appeal now-a-days.
গ) Everyone should respect his teacher / his or her teacher.

.
Which one is the feminine form of ‘Stag’?
  1. ক) Hind
  2. খ) Mare
  3. গ) Vixen
  4. ঘ) Nun
ব্যাখ্যা

Stag - পুরুষ হরিণ।
Hind - হরিণী; মৃগী।
Mare - ঘোটকী; মাদি ঘোড়া।
Vixen - শৃগালী।
Nun - সন্ন্যাসিনী।
Source: Accessible Dictionary by Bangla Academy

.
Which word is in Plural form:
  1. ক) Apex
  2. খ) Oasis
  3. গ) Loci
  4. ঘ) Datum
ব্যাখ্যা

Singular - Plural
Apex (শীর্ষ/ চূড়া) - Apices/Apexes
Oasis (মরুদ্যান) - Oases
Locus (সঞ্চারপাদ) - Loci/ Locuses
Datum (উপাত্ত) - Data

.
You look happy today. The verb used in this sentence is a/an –
  1. ক) Copulative verb
  2. খ) Factitive Verb
  3. গ) Reflexive Verb
  4. ঘ) Stative verb
ব্যাখ্যা

এই sentence এর verb ‘look’ হচ্ছে একটি Copulative verb বা Linking verb.
Copulative verb/ Linking verb বলতে বুঝায়, যা subject ও subjective complement এর মাঝে একটি link বা সম্পর্ক তৈরি করার জন্য আসে। এর দ্বারা কোন action বোঝায় না, বরং ‘হওয়া’, ‘পরিণত হওয়া’ এরূপ অর্থ প্রকাশ পায়।
বাক্যের অর্থ - তোমাকে আজ খুশি দেখাচ্ছে।

.
Hearing this, mother laughs with us. Here, laughs is a/an -
  1. ক) Causative verb
  2. খ) Transitive verb
  3. গ) Auxiliary verb
  4. ঘ) Intransitive verb
ব্যাখ্যা

যে verb এর object নেই তাকে intransitive verb বলে।
এখানে laugh - verb এর কোন object নেই, তাই এটি Intransitive verb.

.
Flying saucer is a mystery. Here ‘Flying’ is a/an -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Verb
  4. ঘ) Common noun
ব্যাখ্যা

এখানে flying দ্বারা saucer - noun কে modify করা হয়েছে। অতএব, এটি এখানে Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
Verb+ing যখন কোন noun কে modify করে অর্থাৎ adjective হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা Participle হয়।
যেমন:
Look at the flying bird.
Flying saucer is a mystery.

আবার verb+ing যখন নিজেই noun হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা Gerund হয়।
যেমন:
The old man was tired of walking.
Swimming is a good exercise.

.
I heard him sing a lovely song. Here the underlined word is -
  1. ক) Main verb
  2. খ) Infinitive
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা

Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive।
উপরের বাক্যে sing অংশটি to-বিহীন infinitive-এর উদাহরণ।
to-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।

১০.
Which ‘better’ is a noun?
  1. ক) I think yours is a better plan.
  2. খ) I know better.
  3. গ) Give place to your betters.
  4. ঘ) He tried to better the society.
ব্যাখ্যা

• I think yours is a better plan.
Plan - noun কে modify করার কারণে এখানে Adjective হবে।

• I know better.
Know - verb কে modify করার কারণে এখানে Adverb.

• Give place to your betters.
এখানে your betters এর অর্থ - তোমার চেয়ে যারা ভালো। অর্থাৎ, এখানে betters দ্বারা কিছু ব্যাক্তিদের বুঝানো হচ্ছে। তাই এটি Noun.
তাছাড়া, your - possessive case এর object হিসেবেও এটি noun.

• He tried to better the society.
এখানে better অর্থ - উন্নতিসাধন করা। এটি Verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

১১.
At present, cricket is the most popular game in our country. (Make it Positive).
  1. ক) At present, no other game in our country is as popular as cricket.
  2. খ) At present, very few games in our country are as popular as cricket.
  3. গ) At present, cricket is more popular than any other game in our country.
  4. ঘ) At present, no other games in our country are as popular as cricket.
ব্যাখ্যা

Comparative / Superlative কে Positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative - Negative হয়, Negative Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator (the/ than --> so...as, as...as) Change হয়।

Structure: One of the ছাড়া শুধু Superlative Degree থাকলে -
No other + Object – Subject হয়ে বসবে + Verb + as/ so + Positive Degree + as + Subject- Object এর জায়গায় বসবে।

১২.
Subaita is one of the most intelligent girls in the class. (Make it Comparative)
  1. ক) Subaita is most intelligent than many other girls in the class.
  2. খ) Subaita is more intelligent than many other girls in the class.
  3. গ) Subaita is more intelligent than most other girls in the class.
  4. ঘ) Both খ & গ
ব্যাখ্যা

Superlative এ One of the থাকলে Comparative করার সময় -
than many other + Plural Noun অথবা than most other + Plural Noun বসে।

সুতরাং Comparative করার ক্ষেত্রে খ) Subaita is more intelligent than many other girls in the class. এবং গ) Subaita is more intelligent than most other girls in the class. উভয়ই সঠিক।

১৩.
Common people know him to be a kind-hearted leader. (Make it passive)
  1. ক) A kind-hearted leader is known him by common people.
  2. খ) He is known to be a kind-hearted leader by common people.
  3. গ) He is known to be a kind-hearted leader with common people.
  4. ঘ) He is known to be a kind-hearted leader to common people.
ব্যাখ্যা

Passive Voice এ known এর পর Object এর আগে to বসে।

১৪.
'The glass must have been broken by Jony.' (Make it active)
  1. ক) Jony must have broken the glass.
  2. খ) The glass was broken by Jony.
  3. গ) Jony must have been broken by the glass.
  4. ঘ) Jony might have broken the glass.
ব্যাখ্যা

Passive structure যদি Subject + Modal auxiliary + have been + v3 + by + object হয় তাহলে active form হবে -
Subject (object থেকে আসা) + Modal auxiliary + have + v3 + object.
অতএব, প্রদত্ত বাক্যটির active form: Jony must have broken the glass.

১৫.
The noun form of the word ‘Civilize’ is -
  1. ক) Civil
  2. খ) Civilization
  3. গ) Civilizeness
  4. ঘ) All of these
ব্যাখ্যা

Verb এর শেষে s/se/ze থাকলে e বাদ দিয়ে Suffix - ation যোগ করে Noun গঠন করতে হয়।

Civilize (verb transitive)
আদিম বা অজ্ঞ অবস্থা থেকে উন্নততর অবস্থায় তুলে এনে সভ্য করা।
Civil (Adjective)
নাগরিক সংক্রান্ত, বেসামরিক
Civilization (noun)
(১) [uncountable noun] সভ্যতা: the civilization of mankind.
(২) [countable noun] সমাজবিকাশের পদ্ধতি বা পর্যায়বিশেষ: the civilizations of ancient Egypt, Babylon and Persia.
(৩) [uncountable noun] (সামষ্টিক অর্থনির্দেশে) সভ্য দুনিয়া

Source: Accessible Dictionary by Bangla Academy

১৬.
Which Suffix will be added to the word ‘child’ to make it an adjective and the newly formed word will express a negative sense?
  1. ক) - like
  2. খ) - ish
  3. গ) - ly
  4. ঘ) - hood
ব্যাখ্যা

কিছু Noun এর শেষে Suffix - ish যোগ করে Adjective গঠন করতে হয়। তবে এ ধরনের Adjective নেতিবাচক ধারণা প্রকাশ করে।
যেমন:
Boy - Boyish (বালকসুলভ)
Woman - Womanish (নারীসুলভ)
Child - Childish (ছেলেমি)
Book - Bookish (কেবল বই থেকে আহরিত)
Fool - Foolish (বোকা সুলভ, বোকা)

১৭.
Which prefix or suffix will be added with the word ‘Black’ to make it a verb?
  1. ক) Prefix - en
  2. খ) Suffix - en
  3. গ) Suffix - ise
  4. ঘ) Prefix - im
ব্যাখ্যা

Black (কালো) adjective এর সাথে suffix- en যুক্ত হয়ে সেটাকে verb এ রূপান্তরিত করে।
Blacken (verb) - কালিমা লেপন।

১৮.
Last night I _____ a lucid dream.
  1. ক) dreamt
  2. খ) was dreamed
  3. গ) have dreamt
  4. ঘ) had dreamt
ব্যাখ্যা

বাক্যে last night উল্লেখ থাকায় বুঝা যাচ্ছে এটি past indifinite tense এ হবে।
তাই শূন্যস্থানে dreamt বসবে।

was dreamed বসালে বাক্যটি passive হয়ে যায়, কিন্তু বাক্যটি active sense প্রকাশক। তাই was dreamed হবে না।

১৯.
I _____ a piano now.
  1. ক) play
  2. খ) have played
  3. গ) am playing
  4. ঘ) am played
ব্যাখ্যা

‘Now’ adverb of time টি present continuous tense নির্দেশ করে।
তাই, শূন্যস্থানে am playing বসবে।