পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৩ ফেব্রুয়ারি, ২০২৪সময়55 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (রাইন) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৮.১১.২০১৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
  1. লাল আলো
  2. হলুদ আলো
  3. বেগুনী আলো
  4. নীল আলো
সঠিক উত্তর:
বেগুনী আলো
উত্তর
সঠিক উত্তর:
বেগুনী আলো
ব্যাখ্যা
আলাের তরঙ্গদৈর্ঘ্য: 
- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল। 
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়। 
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়। 
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম। 
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম। 
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী। 
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম। 

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
.
গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ-
  1. সাদা কাপড়ের তাপ বিকিরণ ক্ষমতা বেশি
  2. সাদা কাপড় তাপ শোষণ করে না
  3. সাদা কাপড়ে তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
  4. সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি
সঠিক উত্তর:
সাদা কাপড় তাপ শোষণ করে না
উত্তর
সঠিক উত্তর:
সাদা কাপড় তাপ শোষণ করে না
ব্যাখ্যা
- সূর্যের সাদা আলো সাতটি বর্ণের সমম্বয়ে গঠিত। 
- সাদা বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম। 
- গ্রীষ্মকালে সাদা কাপড় আরামদায়ক হয়, কেননা সাদা কাপড় সূর্যের আলোর সব বর্ণকেই প্রতিফলিত করে এবং সামান্য অংশ জামা কর্তৃক শোষিত হয়। 
- সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম, এজন্যই গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক। 
 
অন্যদিকে, 
- কালো রঙের জামার তাপ শোষণ ক্ষমতা বেশি, সেজন্য তা গ্রীষ্মকালে ততটা আরামদায়ক হয় না। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা। 
.
শব্দ তরঙ্গ চলতে পারে না-
  1. শূন্য মাধ্যমে
  2. কঠিন মাধ্যমে
  3. তরল মাধ্যমে
  4. বায়বীয় মাধ্যমে
সঠিক উত্তর:
শূন্য মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
শূন্য মাধ্যমে
ব্যাখ্যা
শব্দ তরঙ্গ: 
১. শব্দ এক ধরনের যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। 
২. কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, অর্থাৎ শব্দের উৎস বস্তুর কম্পন। 
৩. শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যম প্রয়োজন। 
৪. শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতি (ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি)-এর ওপর নির্ভরশীল। 
৫. শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। 
৬. শব্দ তরঙ্গ প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন সম্ভব। 

শব্দের বেগ: 
- 0°C বা 273 K তাপমাত্রায় এবং প্রমাণ বায়ুচাপে, শুষ্ক বাতাসে শব্দের দ্রুতি 332 m/s। 
- তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি বেড়ে যায়। 
- বাতাসের আর্দ্রতা বাড়লেও শব্দের দ্রুতি বেড়ে যায়। হিসাব করে দেখা গেছে, প্রতি 1°C বা 1 K তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি প্রায় 0.6 m/s পরিমাণ বেড়ে যায়। 
- মাধ্যম ভেদে শব্দের দ্রুতির পরিবর্তন হয়। মাধ্যম যত ঘন ও স্থিতিস্থাপক হয় শব্দের দ্রুতি তাতে তত বেশি হয়। 
যেমন- বায়ু মাধ্যমে শব্দের দ্রুতি 332 m/s, পানি মাধ্যমে 1450m/s এবং লোহার মধ্যে 5220 m/s। 
- বায়ু চাপের পরিবর্তনে বাতাসে শব্দের বেগ প্রভাবিত হয় না। 

উল্লেখ্য, মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না। তাই শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 

উৎস: উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বৈদ্যুতিক ক্ষমতার একক-
  1. অ্যাম্পিয়ার
  2. ওহম
  3. ভোল্ট
  4. ওয়াট
সঠিক উত্তর:
ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ওয়াট
ব্যাখ্যা
ক্ষমতা: 
- বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। 
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। 
- একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। 
- ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। 
- ক্ষমতা = বল × বেগ। 

অন্যদিকে, 
- রোধের একক ওহম। 
- তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। 
- বৈদ্যুতিক বিভবের একক ভোল্ট। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
(a - 1/a) = 4 হলে, (a2 + 1/a2) = কত?
  1. 22
  2. 18
  3. 16
  4. 14
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: (a - 1/a) = 4 হলে, (a2 + 1/a2) = কত?

সমাধান:
দেওয়া আছে
a - 1/a = 4

এখন
a2 + 1/a2 = (a - 1/a)2 + 2.a.(1/a)
= 42 + 2
= 16 + 2
= 18
.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. আয়তক্ষেত্র
  2. বর্গক্ষেত্র
  3. রম্বস
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি -

সমাধান:
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি, প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ১০৮% বৃদ্ধি
  2. ১০৮% হ্রাস
  3. ৮% হ্রাস
  4. ৮% বৃদ্ধি
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি, প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান: 
ধরি,
দৈর্ঘ্য ১০০ মিটার ও প্রস্থ ১০০ মিটার 
ক্ষেত্রফল = ১০০০০ বর্গমিটার 

দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ২০ মিটার 
= ১২০ মিটার 

ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ =১০০ - ১০০ এর ১০%
= ১০০ -১০
= ৯০ মিটার

নতুন ক্ষেত্রফল
= ১২০ × ৯০ বর্গমিটার 
= ১০৮০০ বর্গমিটার 

ক্ষেত্রফল বৃদ্ধি = ১০৮০০ – ১০০০০ = ৮০০
শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= (৮০০ x ১০০)%/১০০০০
= ৮% 
.
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ১৮ দিনে
  2. ৩০ দিনে
  3. ৩৬ দিনে
  4. ৬০ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
কোন কাজ,
 ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে
১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে
∴ ৩৬ জন লোক করতে পারে  (৬০ × ১৮)/৩৬ দিনে
= ৩০ দিনে
.
'By all means' means-
  1. meaningless
  2. Meaningful
  3. Certainly
  4. Uncertainly
সঠিক উত্তর:
Certainly
উত্তর
সঠিক উত্তর:
Certainly
ব্যাখ্যা
• By all means
English Meaning: of course/ certainly (granting a permission).
Bangla Meaning: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বুঝাতে ; অবশ্যই, নিশ্চয়ই

• Synonym: certainly (নিশ্চিত) indeed, of course, definitely

Ex. Sentence: Can I come and have a look at your house?'—'Yes by all means'.
Bangla Meaning: ‘আমি কি এসে আপনার ঘরটি দেখতে পারি?’ - ‘হ্যা, অবশ্যই।’

• অন্য অপশন গুলোর অর্থ - 
ক) Meaningless - অর্থহীন
গ) Meaningful - অর্থপূর্ণ
ঘ) Uncertainly - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত

Source: Live MCQ Lecture.
১০.
Antonym of the word 'futile' is-
  1. Useful
  2. Useless
  3. Idle
  4. Comical
সঠিক উত্তর:
Useful
উত্তর
সঠিক উত্তর:
Useful
ব্যাখ্যা
• Futile (Adjective)
English Meaning: Achieving no result; not effective or successful.
Bangla Meaning:
(১) (কাজ) নিষ্ফল; বৃথা: a futile attempt.
(২) (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Useful - (দরকারি; কাজের
খ) Useless -অকাজের; মূল্যহীন
গ) Idle -  অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্কর্মা; নিশ্চেষ্ট।
ঘ) Comical - মজাদার; আনন্দদায়ক; হাস্যোদ্রেককর।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Useful শব্দটি Futile এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
Choose the correct sentence.
  1. He gave the examination.
  2. He appeared at the examination.
  3. He went for examination.
  4. He passed at examination.
সঠিক উত্তর:
He appeared at the examination.
উত্তর
সঠিক উত্তর:
He appeared at the examination.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He appeared at the examination - বাক্যটি শুদ্ধ।
- Appear at- পরীক্ষা দেওয়ার অর্থে appear at/take/sit for বসে।

অন্য অপশন,
- He gave the examination. 
- বাক্যটি ভুল।
- পরীক্ষা যখন examinee অংশগ্রহণ করে তখন এর সাথে give/gave এর ব্যবহার অপ্রাসঙ্গিক, examiner এর যখন পরীক্ষা নেয় তখন give এর ব্যবহার প্রচলিত।

- He went for examination.
- বাক্যটি ভুল।
- এই বাক্যটি সামঞ্জস্যপূর্ণ নয়। 

- He passed at examination
- বাক্যটি ভুল।
- কারণ passed এর পর the থাকলে বাক্যটি সঠিক হত। 
- সঠিক বাক্য: He appeared at examination
১২.
টেস্টিং সল্ট -এর রাসায়নিক নাম কি?
  1. সোডিয়াম বাই -কার্বনেট
  2. পটাশিয়াম বাই-কার্বনেট
  3. মনো সোডিয়াম গ্লুটামেট
  4. পটাশিয়াম গ্লুটামেট
সঠিক উত্তর:
মনো সোডিয়াম গ্লুটামেট
উত্তর
সঠিক উত্তর:
মনো সোডিয়াম গ্লুটামেট
ব্যাখ্যা
- খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। 
- টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ আছে যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বা মনো সোডিয়াম গ্লুটামেট। 
- এটি শুষ্ক খাবার যেমন পাউরুটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি (২০২০ শিক্ষাবর্ষ)। 
১৩.
বিলিরুবিন তৈরি হয়-
  1. পিত্ত থলিতে
  2. কিডনীতে
  3. প্লীহায়
  4. যকৃতে
সঠিক উত্তর:
যকৃতে
উত্তর
সঠিক উত্তর:
যকৃতে
ব্যাখ্যা
- বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং অস্থিমজ্জায়। আর জমা হয় প্লীহাতে। 
- যকৃতের মধ্যে অবস্থিত প্লীহা বিলিরুবিন উৎপন্ন হওয়ার প্রধান স্থান হিসেবে স্বীকৃত। 
- যা কনজুগেশনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। 
- হিমগ্লোবিনের লৌহযুক্ত প্রস্থেটিক গ্রুপ ভেঙে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় হলুদ বিলিরুবিন তাদের অন্যতম। 
- রক্তের বিলিরুবিন যকৃতে গ্লুকো-ইউরোনিক অ্যাসিডযুক্ত হয়ে জল দ্রাব্য হয় এবং পিত্তের মাধ্যমে ক্ষুদ্রান্ত্র পৌছায়। 
- সেখানে ব্যাক্টেরিয়া দ্বারা অর্ধেক বিলিরুবিন থেকে ইউরোবিলিনোজেন উৎপন্ন হয় যা অন্ত্র থেকে শোষিত হয়ে শেষে হলুদ ইউরোবিলিন হিসাবে মূত্রে পৌছায় বলে মূত্রের রং হলুদ। 
- দেহে বিলিরুবিন বেশি হলে তাকে জন্ডিস বলে। 

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে?
  1. আইবিএম ১৯৮৩
  2. এপসন, ১৯৮১
  3. অ্যাপল, ১৯৭৭
  4. কম্প্যাক, ১৯৮৫
সঠিক উত্তর:
এপসন, ১৯৮১
উত্তর
সঠিক উত্তর:
এপসন, ১৯৮১
ব্যাখ্যা
- ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ হচ্ছে দোয়েল। 
- একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ভ্রমণ উপযোগী। 
- Lap মানে হল ‘কোল’। 
- কোলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় বা হয় তাকে Laptop বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি। 
 
১৫.
জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
  1. ৬ ঘণ্টা ১৩ মিনিট
  2. ৮ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা ২০ মিনিট
  4. ১৩ ঘণ্টা ১৫ মিনিট
সঠিক উত্তর:
৬ ঘণ্টা ১৩ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৬ ঘণ্টা ১৩ মিনিট
ব্যাখ্যা
জোয়ার-ভাঁটা: 
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাঁটা হয়। 
- সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে। 
- উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাঁটা হয়। 
- উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট। 
- চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। 
অর্থাৎ সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু’বার জোয়ার ও দু’বার ভাঁটা হয়। 
- সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা বেশি অনুভূত হয়। 
- সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে। 
- তবে বিভিন্ন নদীপথে দেশের ভিতরে সমুদ্রের পানি যখন প্রবেশ করে এবং নেমে যায় তাকে জোয়ার ভাঁটা বলে না। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এইসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৬.
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
  1. অপবর্তনে
  2. আলোর বিচ্ছুরণে
  3. বায়ুমণ্ডলের প্রতিসরণে
  4. দৃষ্টিপ্রেমে
সঠিক উত্তর:
বায়ুমণ্ডলের প্রতিসরণে
উত্তর
সঠিক উত্তর:
বায়ুমণ্ডলের প্রতিসরণে
ব্যাখ্যা
- চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে। 
- দিগন্তের কাছে তা অধিক পরিমাণে বেঁকে যায় বলেই চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়। 

উৎস: scientificamerican.com
১৭.
কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল-
  1. জিপসাম
  2. বালি
  3. সাজিমাটি
  4. চুনাপাথর
সঠিক উত্তর:
বালি
উত্তর
সঠিক উত্তর:
বালি
ব্যাখ্যা
- কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল বালি। 
- কাঁচ স্বচ্ছ পদার্থ এবং এটি স্বচ্ছ বলেই এর মধ্য দিয়ে আলোকরশ্মি ভেদ করে চলে যেতে পারে। 
- কাঁচ তৈরির প্রধান উপাদান হচ্ছে বালু এবং বালুর প্রধান উপাদান হলো সিলিকা অর্থাৎ সিলিকন-ডাই-অক্সাইড। 
- কাঁচ হচ্ছে মূলত সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণ। 
- রাসয়নিকভাবে কাঁচ একটি ক্ষারীয় দ্বি-লবণ।  
- সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণকে উত্তপ্ত করে সম্পূর্ণরূপে গলিয়ে শীতল করলে যে শক্ত, অনিয়তাকার স্বচ্ছ ও ভঙ্গুর কঠিন পদার্থ পাওয়া যায়, তাকে কাঁচ বলে। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৮.
পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
  1. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
  2. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
  3. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
  4. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
সঠিক উত্তর:
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
ব্যাখ্যা
- পরমাণুর একটি কেন্দ্র আছে, যার নাম নিউক্লিয়াস। 
- এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। 
- সুতরাং পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভরই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। 
- ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং তার চারদিকে ভ্রমণ করে।‌ 
- পরমাণু আধান নিরপেক্ষ, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
১৯.
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং -এর ছবি ব্যবহার করা হয়?
  1. ৩টি
  2. ২টি
  3. ৫টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
রঙিন টেলিভিশন: 
- রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়। 
- তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়। 
- রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে। 
- রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়।
- এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে। ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে।
- ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
২০.
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১ টাকা
সুদাসল = ৪ টাকা
সুদ = ৪ - ১ = ৩ টাকা
সময় = ১০ বছর

আমরা জানি,
সুদ = (আসল × সময় × সুদের হার)/১০০
৩ = (১ × ১০ × সুদের হার)/১০০
বা, সুদের হার = (১০০ × ৩)/(১ × ১০)
∴ সুদের হার = ৩০%
২১.
১০টি সংখ্যার যোগফল ৪৬২। তাদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৬৪
  2. ৬০
  3. ৫০
  4. ৬২
সঠিক উত্তর:
৬৪
উত্তর
সঠিক উত্তর:
৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৪৬২। তাদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টির গড় ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
 = ২০৮

শেষ ৫টির সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৮
= ১৯০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
 = ৩৯৮

∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪
২২.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৪২ বছর
  3. ৫২ বছর
  4. ৬২ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

সমাধান: 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর 
∴ ২০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ২০) বছর 
= ২০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১২ বছর 
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১২ × ২১) বছর 
= ২৫২ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর 
= ৫২ বছর 
২৩.
এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু’ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা হবে?
  1. ৫ : ৭
  2. ৭ : ৩
  3. ৩ : ৭
  4. ৪ : ৫
সঠিক উত্তর:
৭ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৭ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু’ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা হবে?

সমাধান:
ধরি, 
প্রথম ধরনের চা = ক কেজি 
দ্বিতীয় ধরনের চা = খ কেজি 

প্রতি কেজি ১৫ টাকা দরে ক কেজি চায়ের মূল্য = ১৫ক টাকা
প্রতি কেজি ২০ টাকা দরে খ কেজি চায়ের মূল্য = ২০খ টাকা

প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা দরে ক + খ কেজি চায়ের মূল্য = ১৬.৫০(ক + খ) টাকা

প্রশ্নমতে
১৫ক + ২০খ = ১৬.৫০(ক + খ)
বা, ১৫ক + ২০খ = ১৬.৫ক + ১৬.৫খ
বা,  ২০খ - ১৬.৫খ = ১৬.৫ ক - ১৫ক
বা, ৩.৫খ = ১.৫ক
বা, ১.৫ক = ৩.৫খ
বা, ক/খ = ৩.৫/১.৫
বা, ক/খ = ৩৫/১৫
ক : খ = ৭ : ৩
২৪.
A : B = 3 : 4, B : C = 5 : 6 ও C : D = 2 : 3 হলে , A : D = কত?
  1. 2 : 3
  2. 5 : 9
  3. 5 : 12
  4. 7 : 12
সঠিক উত্তর:
5 : 12
উত্তর
সঠিক উত্তর:
5 : 12
ব্যাখ্যা
প্রশ্ন: A : B = 3 : 4, B : C = 5 : 6 এবং C : D = 2 : 3 হলে, A : D = কত?

সমাধান: 
 A : B = (3 : 4) × 5 = 15 : 20
B : C = (5 : 6) × 4 = 20 : 24 
 C : D = (2 : 3) × 12 = 24 : 36
A : B : C : D = 15 : 20 : 24 : 36

∴ A : D = 15 : 36  = 5 : 12 
২৫.
(a - 2b)3 এর মান কত?
  1. a3 + 8b3 - 6a2b - 12ab2
  2. a3 - 8b3 - 6a2b - 12ab2
  3. a3 - 8b3 - 6a2b + 12ab2
  4. a3 - 8b3 - 12a2b - 6ab2
সঠিক উত্তর:
a3 - 8b3 - 6a2b + 12ab2
উত্তর
সঠিক উত্তর:
a3 - 8b3 - 6a2b + 12ab2
ব্যাখ্যা
প্রশ্ন: (a - 2b)3 এর মান কত?

সমাধান:
(a - 2b)3 = a3 - 3.a2.2b + 3.a.(2b)2 - (2b)3
(a - 2b)3 = a3 - 6a2b + 12ab2 - 8b3
২৬.
a + b + c = 9, ab + bc + ca = 31 হলে, a2 + b2 + c2 = কত?
  1. 49
  2. 39
  3. 29
  4. 19
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 9, ab + bc + ca = 31 হলে, a2 + b2 + c2 = কত?

সমাধান:
দেওয়া আছে
a + b + c = 9
ab + bc + ca = 31

আমরা জানি
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 92 = a2 + b2 + c2 + 2 × 31
⇒ 81 = a2 + b2 + c2 + 62
⇒ 81 - 62 = a2 + b2 + c2
a2 + b2 + c2 = 19
২৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. Commission
  2. Commision
  3. Comission
  4. Comision
সঠিক উত্তর:
Commission
উত্তর
সঠিক উত্তর:
Commission
ব্যাখ্যা
• Commission (noun)
(১) [uncountable noun] অন্যকে ক্ষমতা অর্পণ; [countable noun] ক্ষমতা অর্পণের ঘটনা; যে বিষয়ে ক্ষমতা দেওয়া হয়।
(২) [uncountable noun] সম্পাদন: commission of crimes.
(৩) দালালি কমিশন।
(৪) কর্তৃত্ব অর্পণকারী সনদ; সেনাবাহিনীতে নিয়োগের সরকারি সনদ।
(৫) নির্দিষ্ট কর্মসম্পাদনে নিযুক্ত ব্যক্তিবর্গ; কমিশন: Public Service Commission.

• In commission (জাহাজ সম্বন্ধে) প্রয়োজনীয় লোকজন ও জিনিসপত্র নিয়ে সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত।
• Out of commission প্রয়োজনমতো নিয়োগের উদ্দেশ্যে পৃথক করে রাখা হয়েছে এমন; (লাক্ষণিক) কর্মবিরতি; সভ্য নয় এমন।
• Commission (verb transitive) ক্ষমতা অর্পণ করা, কর্মভার অর্পণ করা; নিযুক্ত করা: He has been commissioned to write a book.
• Commissioned (adjective) সরকারি সনদবলে নিযুক্ত: commission officer.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Who wrote 'Beauty is truth, truth is beauty'?
  1. Shakespeare
  2. Wordsworth
  3. Keats
  4. Eliot
সঠিক উত্তর:
Keats
উত্তর
সঠিক উত্তর:
Keats
ব্যাখ্যা
• "Beauty is truth, truth beauty,' is a famous quotation by - John Keats.
- অর্থাৎ সৌন্দর্য্যই সত্য, সত্য সুন্দর।

• অনেকেই এটাকে 'Beauty is truth, truth is beauty' এভাবে জানেন, যা সঠিক নয়।
- সঠিক উক্তিটি হচ্ছে -
'Beauty is truth, truth beauty'

• উক্তিটি Romantic period এর বিখ্যাত লেখক John Keats রচিত 'Ode on a Grecian Urn' নামক কবিতা হতে উদ্ধৃত। 
- এটি একটি 5 stanza বিশিষ্ট কবিতা যেটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে এই কবিতায়।
- যার মাধ্যমে কবি, শিল্প, সৌন্দর্য আর সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
- এই কবিতার শেষ দুই লাইন হচ্ছে - 
 ‘Beauty is truth, truth beauty, —that is all
 Ye know on earth, and all ye need to know."

Source: Britannica
২৯.
The accident took place long ago. Here the word 'ago' is a/an-
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. Pronoun
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• The accident took place long ago. Here the word 'ago' is an- Adverb. 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 
- প্রশ্নে উল্লেখিত ago হলো Adverb of time.
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
- একে কখন দ্বারা প্রশ্ন করলে 'ago' উত্তর পাওয়া যায়, যার অর্থ আগে।

• Adverb of time:
যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
- Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.
যেমন -
- I will go to the varsity today.
- Akash came here yesterday.
৩০.
'At least one of the students _________ full marks everytime' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. get
  2. gets
  3. are getting
  4. have got
সঠিক উত্তর:
gets
উত্তর
সঠিক উত্তর:
gets
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).

•  One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
৩১.
Choose the correct sentence.
  1. Go to fetch some water for me.
  2. Go and fetch some water for me.
  3. Fetch and bring some water for me.
  4. Fetch some water for me.
সঠিক উত্তর:
Fetch some water for me.
উত্তর
সঠিক উত্তর:
Fetch some water for me.
ব্যাখ্যা
Fetch (verb)
Meaning: Go for and then bring back (someone or something) for someone.
Bengali meaning: কোনো কিছু কাউকে গিয়ে নিয়ে আসা।

• Fetch এর অর্থ কোনো কিছু কাউকে গিয়ে নিয়ে আসা। তাই এখানে অতিরিক্ত go এবং bring ব্যবহার করার দরকার নাই।
- সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক বাক্য: Fetch some water for me.
- বাক্যের অর্থঃ আমার জন্য কিছু জল আনো।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৩২.
Which one is the correct sentence?
  1. I insist on your going there.
  2. I insist you to go there.
  3. I insist upon your to go there.
  4. I insist yourself go there.
সঠিক উত্তর:
I insist on your going there.
উত্তর
সঠিক উত্তর:
I insist on your going there.
ব্যাখ্যা
• Insist on/upon/ Insist on doing something:
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- বাংলায়, কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা  ।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
- তাই সঠিক বাক্যটি হবে - I insist on your going there.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) I insist you to go there - বাক্যটিতে you এর স্থলে yourself + to + infinitive বসলে বাক্যটি শুদ্ধ হত।
গ) I insist upon your to go there - বাক্যটিতে your এর স্থলে you হবে।
ঘ) I insist yourself go there - বাক্যে yourself + to হবে।
Source: Cambridge Dictionary Grammar Reference
৩৩.
Noun of the word 'rely' is -
  1. reliment
  2. reliance
  3. rely
  4. None
সঠিক উত্তর:
reliance
উত্তর
সঠিক উত্তর:
reliance
ব্যাখ্যা
• Rely (verb transitive) - নির্ভর/ভরসা করা।
- এর দুইটি noun form হতে পারে - 
1.  Reliance - আস্থা; ভরসা; বিশ্বাস।
2. Reliability(noun) [Uncountable noun] নির্ভরযোগ্যতা; বিশ্বাসযোগ্য

• Reliment - বলে কোনো শব্দ নেই।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?
  1. ইব্রাহীম খাঁ
  2. ডি. এল. রায়
  3. মীর মোশাররফ হোসেন
  4. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
দীনবন্ধু মিত্র
উত্তর
সঠিক উত্তর:
দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
'নীলদর্পণ': 
- দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ।
- এটি বাংলা সাহিত্যে একটি বিখ্যাত নাটক।
- ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়।
- তাই এটিকে বাংলাদেশের নাটক বলা হয়।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন।
- অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।

দীনবন্ধু মিত্র:
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে ১৮৩০ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ। 
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, যার জন্য সরকার তাঁকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৫.
মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কি?
  1. রামায়ণ
  2. মহাভারত
  3. ভগবৎ
  4. কুমারসম্ভব
সঠিক উত্তর:
রামায়ণ
উত্তর
সঠিক উত্তর:
রামায়ণ
ব্যাখ্যা
মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য। 
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'
- এটি তাঁর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'র ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। 
- ১৮৫৭ সালের সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেন।
- নয় সর্গে রচিত 'মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে। 
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।

মাইকেল মধুসূদন দত্ত: 
- মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্কুলজীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন।
- এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর তীব্র অনুরাগ জন্মে।
- ১৮৪৩ খ্রিষ্টাব্দে তিনি খ্রিষ্টধর্মে দীক্ষিত হন। তখন তাঁর নামের প্রথমে যোগ হয় 'মাইকেল'।
- পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাঁকে ইংরেজি ভাষায় সাহিত্যরচনায় উদ্‌বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তাঁর এই ভুল ভেঙেছিল।
- বাংলা ভাষায় কাব্যরচনার মধ্য দিয়ে তাঁর কবিপ্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে।

তাঁর অন্যান্য কাব্য:
→ তিলোত্তমাসম্ভব কাব্য,
→ বীরাঙ্গনা কাব্য,
→ ব্রজাঙ্গনা কাব্য ও
→ চতুর্দশপদী কবিতাবলী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৬.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
  1. মুক্তি
  2. বাউণ্ডেলের আত্মকাহিনী
  3. হেনা
  4. বিদ্রোহী
সঠিক উত্তর:
বাউণ্ডেলের আত্মকাহিনী
উত্তর
সঠিক উত্তর:
বাউণ্ডেলের আত্মকাহিনী
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা বা গল্প বাউণ্ডুলের আত্মকাহিনী।
- এটি ১৯১৯ সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।

কাজী নজরুল ইসলাম: 
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।  

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’। 
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। 
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’। 
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।

 কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ: 
- অগ্নিবীণা, 
- বিষের বাঁশি, 
- ভাঙার গান, 
- সাম্যবাদী, 
- সর্বহারা, 
- ঝিঙে ফুল, 
- ফণি-মনসা, 
- জিঞ্জির, 
- সন্ধ্যা, 
- নতুন চাঁদ, 
- প্রলয় শিখা ইত্যাদি।

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
’বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
  1. আ সি মজুমদার
  2. আবদুল করিম
  3. নীহাররঞ্জন রায়
  4. অধ্যাপক সুনীত
সঠিক উত্তর:
নীহাররঞ্জন রায়
উত্তর
সঠিক উত্তর:
নীহাররঞ্জন রায়
ব্যাখ্যা
 নীহাররঞ্জন রায়:
- তিনি ভারতের শেষ বহুশাস্ত্রজ্ঞদের মধ্যে অন্যতম একজন। 
- মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে নীহাররঞ্জন রায় এর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।

তাঁর রচিত গ্রন্থ:
- Maurya and Sunga Art,
- বাঙ্গালীর ইতিহাস,
- Nationalism in India, 
- Idea and Image of Indian Art.

তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে:
- Mughal Court Painting,
- The Sikh Gurus and the Sikh Society,
- Dutch Activities in the East,
- An Approach to Indian Art।

উৎস: বাংলাপিডিয়া।
৩৮.
পিত্রালয় শব্দের সন্ধি - বিচ্ছেদ হচ্ছে-
  1. পিতা + আলয়
  2. পিত্রা + লয়
  3. পিত্রি + আলয়
  4. পিতৃ + আলয়
সঠিক উত্তর:
পিতৃ + আলয়
উত্তর
সঠিক উত্তর:
পিতৃ + আলয়
ব্যাখ্যা
• 'পিত্রালয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = পিতৃ + আলয়।
এটি স্বরসন্ধির উদাহরণ। 
সূত্র - ঋ+অন্য স্বর = র্‌+স্বর।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৯.
‘বিদিত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অজ্ঞাত
  2. গৃহীত
  3. বিদীর্ণ
  4. বিসর্জন
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা
• 'বিদিত' শব্দের বিপরীত শব্দ- 'অজ্ঞাত'।

অন্যদিকে:
- 'গৃহিত' এর বিপরীত শব্দ- বর্জিত।
- 'বিসর্জন' এর বিপরীত শব্দ- আবাহন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪০.
নিচের কোন বাক্যটিতে নিম্নরেখ শব্দে কর্মকারকে প্র্রথমা বিভক্তি রয়েছে?
  1. বাবাকে ভয় পাই
  2. বাঁশি বাজে
  3. ফলে বৃক্ষের পরিচয়
  4. পাপে বিরত হও
সঠিক উত্তর:
বাঁশি বাজে
উত্তর
সঠিক উত্তর:
বাঁশি বাজে
ব্যাখ্যা
কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম- উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে- 'কে' বিভক্তি হয়।
যেমন:
- অসহায়কে সাহায্য করো। 
- শিক্ষককে জানাও।
- বাঁশি বাজে। ( কর্মকারকে প্র্রথমা বা শূন্য বিভক্তি)। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯ ও ২০২২)।
৪১.
‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি রয়েছে?
  1. করণ কারকে সপ্তমী
  2. অধিকরণে সপ্তমী
  3. কর্তৃকারকে সপ্তমী
  4. অপাদানে পঞ্চমী
সঠিক উত্তর:
কর্তৃকারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারকে সপ্তমী
ব্যাখ্যা
• 'বুলবুলিতে ধান খেয়েছে' বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কতৃকারকে সপ্তমী বিভক্তি।

• বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
(কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

• উদাহরণ-
- গরু ঘাস খায়। (কে খায়) : কর্তৃকারকে শূণ্য বিভক্তি
- বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কতৃকারকে সপ্তমী বিভক্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪২.
‘নন্দিত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিষন্ন
  2. বিষাদ
  3. প্রচ্ছন্ন
  4. এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
এর কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
এর কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ = নিন্দিত।

কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত,
- হর্ষ/হরিষ - বিষাদ,
- প্রসন্ন - বিষণ্ণ,
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট,
- সন্ধি - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৩.
কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
  1. কার্পাস
  2. লোহা
  3. কাগজ
  4. রসায়ন
সঠিক উত্তর:
কাগজ
উত্তর
সঠিক উত্তর:
কাগজ
ব্যাখ্যা
কানাডা:

- দেশটি কাগজ শিল্পের জন্য বিখ্যাত।
- কাগজ শিল্পের জন্য কানাডা বিশেষভাবে অগ্রণী একটি দেশ।
- নিউজপ্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
- কানাডার উত্তরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈগা বনভূমি।
- এই সরলবর্গীয় বনভূমি থেকে পর্যাপ্ত পরিমাণে নরম কাঠের যোগান পাওয়া যায়, যা কাগজের মন্ড ও নিউজপ্রিন্ট তৈরির প্রধান উপকরণ।

তথ্যসূত্র - Britannica.com
৪৪.
কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
  1. ১ সেকেন্ড
  2. ০.১ সেকেন্ড
  3. ০.০১ সেকেন্ড
  4. ০.০০১ সেকেন্ড
সঠিক উত্তর:
০.১ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
০.১ সেকেন্ড
ব্যাখ্যা
শব্দানুভূতির স্থায়িত্বকাল: 
- কোন শব্দ শোনার পর প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। 
- অর্থাৎ এই 0.1 সেকেন্ড সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। 
- এই সময়ের মধ্যে প্রতিধ্বনি হলে তা শোনা যাবে না। 
- অতএব প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড বা তার বেশি হতে হবে। 
- সুতরাং প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে দূরত্ব এমন হতে হবে যেন শব্দ তরঙ্গ উৎসের কাছে ফিরে আসতে 0.1 সেকেন্ড বা তার বেশি সময় লাগে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৫.
মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
  1. নাইজেরিয়া
  2. লেবানন
  3. নাইজার
  4. উগান্ডা
সঠিক উত্তর:
উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
উগান্ডা
ব্যাখ্যা
OIC:

- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- মুসলমান প্রধান না হয়েও উগান্ডা ইসলামী সম্মেলন সংস্থার সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৪৬.
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
  1. হাওয়াই
  2. আরিজোনা
  3. টেক্সাস
  4. ফ্লোরিডা
সঠিক উত্তর:
হাওয়াই
উত্তর
সঠিক উত্তর:
হাওয়াই
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র ইউনিয়ন:

- ১৯ শতকের শেষের দিকে আলাস্কা এবং হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চল ছিল।
- তারা ১৯৫৯ সাল পর্যন্ত ইউনিয়নে যোগ দেয়নি।
- ১৯৫৯ সালের জানুয়ারীতে, আলাস্কা ৪৯ তম রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগ দেয়।
- একই মাসে হাওয়াই ৫০ তম ও সর্বশেষ রাজ্য হিসাবে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগদান করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যুক্ত হওয়ার সাথে সাথে, ৫০-তারকা পতাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী পতাকা হয়ে ওঠে।

তথ্যসূত্র - LIBRARY OF CONGRESS অফিসিয়াল ওয়েবসাইট।
৪৭.
বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. মালয়োশিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বান্দুং:

- বান্দুং ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ ফুট (৭৩০ মিটার) উপরে অবস্থিত।
- বান্দুং ইন্দোনেশিয়ার ২য় বৃহত্তম শহর।
- শহরটির জনসংখ্যা ২.৬ মিলিয়ন এবং এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল শহর হিসাবে তৃতীয় স্থানে রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৪৮.
বঙ্গবন্ধু (যমুনা) বহুমুখী সেতুর পিলার কয়টি?
  1. ৭৫টি
  2. ৫৯টি
  3. ৫০টি
  4. ৪৫টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
যমুনা সেতু:

- বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের জুনে উন্মুক্ত করা হয়।
- এই সেতুর যমুনা নদীর পূর্ব পাড়ের ভুয়াপুর এবং পশ্চিম পাড়ে সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- এটি ১৯৯৮ সালে নির্মাণকালীন সময়ে পৃথিবীর ১১তম বৃহত্তম সেতু এবং বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ বৃহত্তম সেতু।
- এটি যমুনা নদীর উপর দিয়ে নির্মিত যা বাংলাদেশের প্রধান তিনটি সেতুর একটি এবং পানি প্রবাহের উপর ভিত্তি করে বিশ্বের পঞ্চম বৃহত্তম।
- সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কি.মি এবং প্রস্থ ১৮.৫ মিটার।
- এর ৫০টি পিলার রয়েছে।
- সেতুটি নির্মাণে মোট খরচ হয় ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- আইডিএ, এডিবি, জাপানের ওইসিএফ প্রত্যেকে ২২ শতাংশ তহবিল সরবরাহ করে এবং বাকি ৩৪ শতাংশ ব্যয় বহন  করে বাংলাদেশ।

তথ্যসূত্র - বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৪৯.
সতীদাহ প্রথা কবে রহিত হয়?
  1. ১৮২৯
  2. ১৮১৯
  3. ১৮৩৯
  4. ১৮৪৯
সঠিক উত্তর:
১৮২৯
উত্তর
সঠিক উত্তর:
১৮২৯
ব্যাখ্যা
সামাজিক সংস্কার:

- সংস্কারপন্থী বাঙালি নেতা ও শিক্ষিত শ্রেণির উদারবাদীদের সহযোগিতায় ইংরেজ শাসকরা সামাজিক ধর্মীয় অনেক অমানবিক প্রথা কুসংস্কার দূর করতে সক্ষম হন।
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মতো উদারপন্থী হিন্দু নেতৃবর্গ এবং সদর নিজামত আদালতের জজদের অকুণ্ঠ সমর্থনে ১৮২৯ খ্রিস্টাব্দে ডিসেম্বরে সতীদাহ প্রথা রহিত করতে সক্ষম হন।
- স্বামীর মৃত্যুর পর কোনো বিধবাকে স্বামীর সঙ্গে মরতে বাধ্য করলে তা আইনত দণ্ডনীয় বলে আইন জারি করা হয়।
- লর্ড এলেনবরা-এর সময়ে ১৮৪৩ খ্রিস্টাব্দে দাস প্রথা উচ্ছেদ করা হয়।
- লর্ড ডালহৌসি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় হিন্দু বিধবা বিবাহ আইন পাস করে বিধবা বিবাহের প্রচলন করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
  1. বাবর
  2. হুমায়ূন
  3. আকবর
  4. জাহাঙ্গীর
সঠিক উত্তর:
হুমায়ূন
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ূন
ব্যাখ্যা
হুমায়ুন:

- হুমায়ুন (১৫৩০-১৫৫৬) মুগল সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন 'জান্নাতাবাদ'।
- হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫১.
যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. √48
  2. 0
  3. √24
  4. 1
সঠিক উত্তর:
√24
উত্তর
সঠিক উত্তর:
√24
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
 x2 + px + 6 = 0 
যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিশ্চয়ক হবে b2 - 4ac = 0 হবে। 

∴ (p)2 - 4.1.6 = 0 
বা, p2 -24 = 0 
বা, p2 = 24 
∴ p = √24 
৫২.
একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ১০%
  2. ৮%
  3. ৫%
  4. ৪%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = ১.৩০ - ১.২৫
= ০.০৫ টাকা

১.২৫ টাকায় লাভ ০.০৫ টাকা
১ টাকায় লাভ ০.০৫/১.২৫ টাকা
১০০ টাকায় লাভ (০.০৫ × ১০০)/১.২৫ টাকা
= ৪ টাকা
৫৩.
ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রয় করে। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয়মূ্ল্যে বিক্রয় করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?
  1. (৪৯/৩)%
  2. (৫০/৩)%
  3. (২০/৩)%
  4. (১৯/৩)%
সঠিক উত্তর:
(৫০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
(৫০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রয় করে। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয়মূ্ল্যে বিক্রয় করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?

সমাধান:
ধরি,
ক এর ক্রয়মূল্য = ১০০ টাকা
ক এর বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০% টাকা
= ১০০ + ১০০ এর ২০/১০০ টাকা
= ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা

আবার,
খ এর ক্রয়মূল্য = ১২০ টাকা
খ এর বিক্রয়মূল্য = ১০০ টাকা
ক্ষতি = (১২০ - ১০০) টাকা
= ২০ টাকা

১২০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা 
১ টাকায় ক্ষতি হয় ২০/১২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/১২০ টাকা 
= ৫০/৩ টাকা 
৫৪.
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
  1. ৯৬ ফুট
  2. ৭২ ফুট
  3. ১৯২ ফুট
  4. ৪৪ ফুট
সঠিক উত্তর:
৯৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৯৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?

সমাধান:
যখন ৪ ফুট ছায়া হয় তখন বাঁশের উচ্চতা = ৬ ফুট
যখন ১ ফুট ছায়া হয় তখন বাঁশের উচ্চতা = ৬/৪ ফুট
যখন ৬৪ ফুট ছায়া হয় তখন বাঁশের উচ্চতা = (৬ × ৬৪)/৪
= ৯৬ ফুট
৫৫.
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছ। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
  1. (২৫/৪)% বেড়েছে
  2. (৯/২)% কমেছে
  3. (২৫/৪)% কমেছে
  4. (৯/২)% বেড়েছে
সঠিক উত্তর:
(২৫/৪)% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
(২৫/৪)% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছ। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?

সমাধান:
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে
শেয়ারের মূল্য হয় = ১০০ + ১০০ এর ২৫%
=১০০ + ২৫ টাকা
= ১২৫ টাকা

২৫% হ্রাসে
শেয়ারের বর্তমান মূল্য = ১২৫ - ১২৫ এর ২৫%
= ১২৫ - ৩১.২৫
= ৯৩.৭৫ টাকা

∴ দাম কমেছে = ১০০- ৩৭৫/৪ টাকা
= (৪০০ - ৩৭৫)/৪ টাকা
= ২৫/৪ টাকা
= ৬.২৫ টাকা
৫৬.
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী ‍পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
  1. ৬০ জন
  2. ৮০ জন
  3. ১০০ জন
  4. ১২০ জন
সঠিক উত্তর:
৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী ‍পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

সমাধান: 
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে।
ফেল করেছে = (১০০ - ৩০)%
= ৭০%

যারা পাশ  করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি।
অর্থাৎ, (১২ + ৩০) বা ৪২ জন পাশ করে নি

ধরি, মোট পরীক্ষার্থী ক জন
ক এর ৭০% = ৪২
⇒ ক × ৭০/১০০ = ৪২
∴ ক = (৪২ × ১০০)/৭০
= ৬০ জন
৫৭.
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ১৪৪
  2. ২৫৬
  3. ৪০০
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান: 
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০
= ৪০০০ টাকা 

৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০ 
=  ৩৬০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা 
= ৬৪০০ টাকা 
এর ৪% কমতি =  ৬৪০০ × ৪/১০০
=  ২৫৬ টাকা 

মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা 
= ৩৮৫৬ টাকা 

∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা 
= ১৪৪ টাকা
৫৮.
∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ । ∠A = 115° হলে, ∠B = কত?
  1. ৬৫°
  2. ৭৫°
  3. ৮৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৬৫°
উত্তর
সঠিক উত্তর:
৬৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ । ∠A = 115° হলে, ∠B = কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি 180° হলে, কোণ দুইটি একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ
∠A + ∠B = 180°
115° + ∠B = 180°
 ∠B =180° - 115°
 ∠B = 65°
৫৯.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
  1. ৮ গুণ
  2. ৪ গুণ
  3. ১২ গুণ
  4. ১৬ গুণ
সঠিক উত্তর:
১৬ গুণ
উত্তর
সঠিক উত্তর:
১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ = (x/4)2
= x2/16

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের 16 গুণ।
৬০.
The synonym of 'Tedious' is-
  1. Amusing
  2. Quick
  3. Dull
  4. Exciting
সঠিক উত্তর:
Dull
উত্তর
সঠিক উত্তর:
Dull
ব্যাখ্যা
• Tedious (Adjective)
English Meaning: too long, slow, or dull; tiresome or monotonous.
Bangla Meaning: ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Amusing - মজার; মজাদার।
খ) Quick -  দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন।
গ) Dull - একঘেয়ে; নীরস; নিরানন্দ।
ঘ) Exciting - উত্তেজনাপূর্ণ।

• সুতরাং,  বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Dull শব্দটি Tedious এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source: Oxford Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৬১.
'To keep the wolf away from the door' means-
  1. to keep away from extreme poverty.
  2. To keep off an unwanted and undesirable person.
  3. to keep alive.
  4. To keep the difficulties and dangers in check.
সঠিক উত্তর:
to keep away from extreme poverty.
উত্তর
সঠিক উত্তর:
to keep away from extreme poverty.
ব্যাখ্যা
• Keep the wolf from the door
English Meaning: to have just enough money to be able to eat and live.
Bangla Meaning: খেয়ে পড়ে বাঁচার জন্য পর্যাপ্ত অর্থ থাকা।

Ex. Sentence: I work part-time to pay the mortgage and keep the wolf from the door.
Bangla Meaning: বন্ধকগুলো পরিশোধ ও খেয়ে পড়ে বাঁচার জন্য আমাকে একটা খন্ডকালীন চাকুরীও করতে হয়।

Source: Live MCQ Lecture.
৬২.
'Throw cold water on' means-
  1. Damp the spirits
  2. Throwing of cold water
  3. lee water
  4. None
সঠিক উত্তর:
Damp the spirits
উত্তর
সঠিক উত্তর:
Damp the spirits
ব্যাখ্যা
• Throw / Pour cold water on
English Meaning: be discouraging or negative about.
Bangla Meaning: আগ্রহে পানি ঢালা / নিরুৎসাহিত করা

Ex. Sentence: You're always throwing cold water on my doings.
Bangla Meaning: তুমি সবসময়ই আমার কাজ কর্মকে নিরুৎসাহিত করো।

• সুতরাং, বোঝা যাচ্ছে, 'Throw cold water on' means - Damp the spirits
- Damp -  হতোদ্যম করা; উৎসাহ ভঙ্গ করা।

Source: Live MCQ Lecture.
৬৩.
What is the noun form of 'Accept'
  1. Acceptable
  2. Acceptably
  3. Acceptance
  4. Acceptablying
সঠিক উত্তর:
Acceptance
উত্তর
সঠিক উত্তর:
Acceptance
ব্যাখ্যা
• Accept (verb transitive), (verb intransitive)
-  নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া/ একমত হওয়া; রাজি হওয়া/ স্বীকার করা/ মেনে নেওয়া।
- এর noun form হচ্ছে acceptance-  গ্রহণ; স্বীকার।
- অথবা Acceptability - গ্রহণযোগ্যতা।

অন্যদিকে,
• Acceptable (adjective) গ্রহণযোগ্য; সন্তোষজনক।
• Acceptably বলে কোনো শব্দ হয় না।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৪.
A rolling stone gathers on moss. What 'rolling' is?
  1. Gerund
  2. Verbal noun
  3. Participle
  4. Adjective
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
 • ‘A rolling stone gathers no moss'. Here 'rolling' is - Participle.

• Participle: কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যখন একই সাথে verb এবং adjective এর কাজ করে তখন তাকে Participle বলে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে 'roll' verb এর সাথে ing যোগ হয়ে adjective হিসেবে কাজ করেছে।
• তাই 'rolling' একটি  Participle.

• উল্লেখ্য, যদি প্রশ্নে Participle না থাকে তখন Adjective উত্তর হবে।
৬৫.
Report the following in indirect speech : Nafisa said, 'I must write a letter.'
  1. Nafisa said that she had to write a letter.
  2. Nafisa said that she had been to write a letter.
  3. Nafisa said that she has to write a letter.
  4. None of these
সঠিক উত্তর:
Nafisa said that she had to write a letter.
উত্তর
সঠিক উত্তর:
Nafisa said that she had to write a letter.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,
- Direct speech এ reporting verb টি past tense এ থাকলে এবং reported speech এ must থাকলে তা indirect speech এ পরিবর্তিত হয়ে 'had to' হয়
- এবং ‘said’ verb এর পর ‘that’ বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Nafisa said that she had to write a letter.
৬৬.
'What is wanted by him'? বাক্যের পরিবর্তিত voice হবে-
  1. What do he want?
  2. What did he want?
  3. What does he want?
  4. What is he wants?
সঠিক উত্তর:
What does he want?
উত্তর
সঠিক উত্তর:
What does he want?
ব্যাখ্যা
• Passive voice কে Active voice এ রূপান্তরিত করার নিয়ম:
- Passive voice এর object‌ টি Active Voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb বসে,
- মূল verb এর base form হয়,
- Passive voice এর subject টি Active voice এর object হয়,
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যায়।

• প্রশ্ন প্রদত্ত passive voice টি present tense এ আছে, তাই active এও তা present tense এ থাকবে, আর he আছে সেই অনুসারে does বসবে। 
- সুতরাং, 'What is wanted by him'? বাক্যের পরিবর্তিত voice হবে - What does he want?
৬৭.
Identify the correct passive form of 'He is going to open a shop.'
  1. He is being gone to open a shop.
  2. A shop is being gone opened by him.
  3. A shop will be opened by him.
  4. A shop is going to be opened by him.
সঠিক উত্তর:
A shop is going to be opened by him.
উত্তর
সঠিক উত্তর:
A shop is going to be opened by him.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:

- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

• Going to যুক্ত বাক্যের passive করার সময় Going to + be + verb এর past participle হয়।

• তাই নিয়মানুযায়ী -
- Active: He is going to open a shop - এর passive হবে
- Passive: A shop is going to be opened by him.
৬৮.
'The man died ____ over eating' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. by
  2. from
  3. of
  4. for
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• Die from
- সাধারণত, Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
যেমন:
- The man died from over eating.
- He died from the injury.
- He died from over exercise.

• অন্যান্য অপশনগুলো হলো:
• Die for = দেশের জন্যে আত্মত্যাগ করা।
- He died for his country.

• Die of = রোগে মারা যাওয়া।
- The man died of cholera.
========================

die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country .
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.
৬৯.
'He hankered ___ fame' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. after
  2. upon
  3. in
  4. with
সঠিক উত্তর:
after
উত্তর
সঠিক উত্তর:
after
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - after.
- Complete sentence: 'He hankered after fame'.

Hanker after/for something - কোনোকিছুর জন্য অত্যন্ত লালায়িত হওয়া।
- What did you hanker after most when you were in prison?
- Even after all these years, I still hanker for a motorbike.

Source: Accessible Dictionary by Bangla Academy
৭০.
‘তাসের ঘর’ এর অর্থ কি?
  1. বিশৃঙ্খলা
  2. এলোমেলো
  3. তাস খেলার ঘর
  4. ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
• 'তাসের ঘর' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

আধুনিক বাংলা অভিধান অনুসারে,
তাসের ঘর 
(বিশেষ্য) অর্থ: তাস দিয়ে তৈরি ঘর। 
(বিশেষণ) আলংকারিক অর্থ: অত্যন্ত ক্ষণস্থায়ী ও ভঙ্গুর।
৭১.
‘কুল কাঠের আগুন’ এর প্রকৃতি অর্থ কি?
  1. কাঠের পুতুল
  2. কুপমণ্ডুক
  3. তীব্র জ্বালা
  4. কেতাদুরস্ত
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
উত্তর
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
ব্যাখ্যা
• কুল কাঠের আগুন - তীব্র জালা।

অন্যদিকে:
- 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - ব্যক্তিত্বহীন মানুষ।
- 'কূপমণ্ডূক' বাগধারাটির অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- 'কেতাদুরস্ত' বাগধারাটির অর্থ পরিপাটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭২.
নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচ্যবাচক?
  1. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
  2. আকাশে তোলা, আষাঢ়ে গল্প
  3. অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
  4. অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস
সঠিক উত্তর:
অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
উত্তর
সঠিক উত্তর:
অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
ব্যাখ্যা
• অহিনকুল সম্বন্ধ ও আদায় কাচকলায় বাগধারার অর্থ- ভীষন শত্রুতা/ঘাের শত্রুতা।

অন্যদিকে:
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)। 
৭৩.
‘ঘোটক’ শব্দের অর্থ কি?
  1. ঘটক
  2. ঘোড়া
  3. উপদেশ
  4. গতি
সঠিক উত্তর:
ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়া
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ:
- ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ:
- 'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
- 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
- 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
- কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
৭৪.
পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে-
  1. অলুক সমাস
  2. রূপক সমাস
  3. নিত্য সমাস
  4. প্রাদি সমাস
সঠিক উত্তর:
প্রাদি সমাস
উত্তর
সঠিক উত্তর:
প্রাদি সমাস
ব্যাখ্যা
প্রাদি সমাস:
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে।
যেমন:
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ,
- অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭৫.
‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি?
  1. নয় ধর্ম
  2. র্ধম নেই যার
  3. ধর্মহীন যে
  4. ধর্মের অভাব
সঠিক উত্তর:
নয় ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
নয় ধর্ম
ব্যাখ্যা
নঞ্‌ তৎপুরুষ সমাস:
- না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্‌ তৎপুরুষ সমাস বলে।
যথা-
- ন আচার = অনাচার,
- ন কাতর= অকাতর।
- ন কাল = অকাল বা আকাল।
- নয় ধর্ম = অধর্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
৭৬.
‘চাঁদ মুখ’ কোন সমাস?
  1. অব্যয়ীভাব
  2. রূপক
  3. উপমিত
  4. উপমান
সঠিক উত্তর:
উপমিত
উত্তর
সঠিক উত্তর:
উপমিত
ব্যাখ্যা
• 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো = চাঁদের ন্যায় মুখ।
- এটি একটি কর্মধারয় সমাস। 

• যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।
- আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি।
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. অহংকার
  2. অহঙ্কার
  3. অহঞ্ঝার
  4. ক ও খ দুটিই
সঠিক উত্তর:
ক ও খ দুটিই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ দুটিই
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অহংকার, অহঙ্কার'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: অহম্ + √কৃ + অ।
 অর্থ: 
- অহমিকা; গর্ব।
- আত্মচেতনা; অহংজ্ঞান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান। 
৭৮.
বিশুদ্ধ বানান কোনট?
  1. দূষণীয়
  2. দোষণীয়
  3. দূষণিয়
  4. দোষণিয়
সঠিক উত্তর:
দূষণীয়
উত্তর
সঠিক উত্তর:
দূষণীয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'দূষণীয়'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √দূষি + অনীয়।
 অর্থ: 
- নিন্দনীয়,
- দূষ্য,
- দোষযুক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭৯.
কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
  1. কথ্য ভাষায়
  2. আঞ্চলিক ভাষায়
  3. সাধু ভাষায়
  4. চলিত ভাষায়
সঠিক উত্তর:
সাধু ভাষায়
উত্তর
সঠিক উত্তর:
সাধু ভাষায়
ব্যাখ্যা
সাধু ভাষারীতির বৈশিষ্ট্য: 
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় ।

উৎস: অষ্টম শ্রেণীর ব্যকরণ বই।
৮০.
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
  1. সারদা দেবী
  2. চন্দ্রাবতী
  3. স্বর্ণকুমারী দেবী
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
ব্যাখ্যা
- মধ্যযুগ তথা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী।
- তিনি পিতার আদেশে 'রামায়ণ' অনুবাদে হাত দেন।
- কিন্তু তা সমাপ্ত করার পূর্বেই তিনি মারা যান।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।