পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Subject - English Language and Grammar Topic - Adjective, Adverb. Prepostion. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Before submitting the project, the manager asked her assistant to ______ the final draft for any errors.
  1. look up
  2. look into
  3. look over
  4. look after
ব্যাখ্যা
→ Correct Answer: look over.

• Look over
English Meaning: to quickly examine something.
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা।

- কোন বিষয়ে পরীক্ষা করা বোঝাতে look এরপর over ব্যবহৃত হয়।
- Complete sentence: Before submitting the project, the manager asked her assistant to look over the final draft for any errors.
বাংলা অর্থ: প্রজেক্ট জমা দেওয়ার আগে, ম্যানেজার তার সহকারীকে খসড়া কপিটি কোনো ভুল আছে কি না তা দেখে নিতে বললেন।

অন্যদিকে,
Look after → দেখাশুনা করা।
Look into → গভীর পর্যবেক্ষণ।
look upon → বিবেচনা করা।
Look down upon → খারাপ দৃষ্টিভঙ্গি।
Look upto → শ্রদ্ধা করা।
Look out for → আশা করা।
Look to → সতর্ক করা।
Look on → বিবেচনা করা।
Look up → অভিধানে খোঁজা অর্থে ব্যবহৃত হয়।
Look in (on somebody) → অল্পক্ষণের জন্য আসা।

Source:
1. Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
2. Cambridge Dictionary.
.
Which dress do you want to wear? Here, 'Which' is a/an -
  1. Preposition
  2. Interrogative adverb
  3. Coordinate adjective
  4. Interrogative adjective
ব্যাখ্যা
→ Correct Answer: Interrogative adjective.

→ যদি Which বা What কোনো noun-এর আগে বসে এবং সেটি noun কে modify করে, তবে সেটি Interrogative adjective.
→ আর যদি এটি সরাসরি verb-এর আগে বসে এবং কোনো noun-এর সঙ্গে যুক্ত না থাকে, তবে সেটি Interrogative pronoun.
• বাক্যটিতে "Which dress" হিসেবে ব্যবহৃত হয়েছে, যেখানে "Which" শব্দটি "dress" (noun) কে modify করছে।
- অর্থাৎ, এটি নির্দিষ্ট করছে যে কোন পোশাকটি পরিধান করা হবে।
• সুতরাং এটি Interrogative adjective.

অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) Preposition → "Which" never functions as a preposition .
খ)
Interrogative adverb: যখন কোনো শব্দ প্রশ্নবোধক বাক্যে verb, adjective বা অন্য adverb-কে modify করে এবং স্থান, সময়, কারণ, পরিমাণ ইত্যাদি বোঝায়, তখন তা interrogative adverb হয়। প্রদত্ত বাক্যে "Which" noun-কে modify করছে, verb/adverb নয়, তাই adverb হবে না।
গ)  Coordinate adjective: একাধিক adjective যখন একই noun কে modify করে এবং কমা (,) বা "and" দিয়ে যুক্ত থাকে, তখন তাদের coordinate adjective বলে। প্রদত্ত বাক্যে শুধু একটি adjective ("Which") আছে, তাই coordinate adjective হবে না।

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
.
The train arrives _____ Dhaka _____ 7:30 AM _____ the 15th of July.
  1. at, on, in
  2. in, at, on
  3. at, in, on
  4. in, on, at
ব্যাখ্যা
→ Correct Answer: খ) in, at, on

সঠিক বাক্য: The train arrives in Dhaka at 7:30 AM on the 15th of July.

নিয়ম অনুযায়ী:
"in" Dhaka:
- বড় Place (শহর, দেশ) এর জন্য in ব্যবহৃত হয়।
উদাহরণ: I live in Dhaka. (আমি ঢাকায় থাকি।)

"at" 7:30 AM:
- নির্দিষ্ট সময় (ঘটা/মিনিট) এর জন্য at ব্যবহৃত হয়।
উদাহরণ: I will see you at 5 pm. (আমি তোমায় ৫টায় দেখব।)

"on" the 15th of July:
- নির্দিষ্ট তারিখ/দিন এর জন্য on ব্যবহৃত হয়।
উদাহরণ: The meeting was held on Monday. (সভাটি সোমবার অনুষ্ঠিত হয়েছিল।)

অন্য অপশনগুলো ভুল:
ক) at, on, in → at Dhaka -বড় শহরের জন্য at ব্যবহার করা হয় না।
গ) at, in, on →  at Dhaka, in 7:30 AM ১. বড় শহরে at ব্যবহার অশুদ্ধ। ২. নির্দিষ্ট সময়ে in ব্যবহার করা হয় না।
ঘ) in, on, at →  on 7:30 AM, at the 15th of July ১. নির্দিষ্ট সময়ে on ব্যবহার অশুদ্ধ। ২. তারিখে at ব্যবহার করা হয় না।

Source: Applied English Grammar & Composition, P.C. DAS
.
Identify the quantitative adjective in the sentence:
"They need more resources to complete the project."
  1. They
  2. need
  3. more
  4. complete
ব্যাখ্যা
→ Correct Answer: more.

- "More" একটি Quantitative adjective কারণ এটি uncountable noun "resources"-এর পরিমাণ বৃদ্ধি বোঝায় (অর্থ: অতিরিক্ত)।

• Quantitative adjective:
- যে adjective কোনো uncountable noun-এর পরিমাণ নির্দেশ করে, তাকে Quantitative adjective বলে। এটি কোনো কিছুর পরিমাণ বা পরিমাণের ব্যাপারে তথ্য দেয়।
- Example: much (অনেক), a little (একটু), whole (পুরো), some (কিছু), enough (যথেষ্ট), all (সকল), half (অর্ধেক), sufficient (যথেষ্ট; পর্যাপ্ত)।

প্রশ্নের Sentence : They need more resources to complete the project.
বাংলা অর্থ: "প্রকল্পটি শেষ করতে তাদের আরও সম্পদ প্রয়োজন।" 

- "More" → সম্পদের অতিরিক্ত পরিমাণ বোঝাচ্ছে (How much/many? → More).
- এখানে "more" শব্দটি "resources" (noun) এর আগে বসে তার পরিমাণ বোঝাচ্ছে।
→ "They need more resources" = আরও কিছু resource প্রয়োজন।
→ তাই "more" হলো quantitative adjective।

Other Options:
ক) They → Pronoun (সর্বনাম), ব্যক্তি নির্দেশ করছে (যারা কাজ করছে)।
খ) need → Verb (ক্রিয়া), প্রয়োজন বোঝাচ্ছে (কাজটি কী করছে?)।
ঘ) complete → Verb (ক্রিয়া), শেষ করা বোঝাচ্ছে।

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
.
After hours of negotiation, the management finally ______ to the workers' demands for better wages.
  1. gave up
  2. gave in
  3. gave out
  4. gave away
ব্যাখ্যা
→ Correct Answer: gave in.

Complete Sentence: After hours of negotiation, the management finally gave in to the workers' demands for better wages.
বাংলা অর্থ: দীর্ঘ আলোচনার পর, কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে নতি স্বীকার করল।

• Give in 
English Meaning: to finally agree to something that someone wants after first refusing.
Bangla Meaning: আত্মসমর্পণ করা; মেনে নেওয়া, নতি স্বীকার করা।

→ give up = ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া।
→ give out = শেষ হয়ে যাওয়া, বিতরণ করা।
→ give away = দান করা, বিতরণ করা।

উল্লেখ্য,
• Give in (to somebody) = আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা।
• Give (something) in = যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।
• Give out = শেষ হওয়া; নিঃশোষিত হওয়া।
• Give (something) away = অন্যকে যাওয়ার সুযোগ করে দেওয়া; ত্যাগ করা; ছেড়ে দেওয়া।
• Give up = চেষ্টা পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
The chef prepared the dish delicately.
Here, the adverb 'delicately' is an example of –
  1. Adverb of place
  2. Adverb of time
  3. Adverb of manner
  4. Adverb of frequency
ব্যাখ্যা
→ Correct Answer: Adverb of manner.

Adverb of Manner:
- যে adverb কোনো কাজ কিভাবে (how) সম্পন্ন হয় তা ব্যাখ্যা করে, তাকে Adverb of manner বলে।
→ উল্লিখিত বাক্যে "delicately" ক্রিয়া "prepared" কে modify করছে এবং কাজটি কীভাবে (সূক্ষ্মভাবে) সম্পন্ন হয়েছে তা বোঝাচ্ছে।
- এটি "The chef prepared the dish how?" প্রশ্নের উত্তর দেয় (উত্তর: delicately/সূক্ষ্মভাবে)।
- বেশিরভাগ Adverb of manner "-ly" প্রত্যয়ে শেষ হয় (যেমন: clearly, delicately, quickly), তবে fast, hard, well ইত্যাদিও এর অন্তর্ভুক্ত।
- এখানে, 'delicately' বলছে "কীভাবে" (how) the chef prepared the dish → অর্থাৎ, he prepared it in a delicate manner.
→ তাই এটি Adverb of Manner.

অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
খ) Adverb of place: স্থান বোঝায় (যেমন: outside, here).
গ) Adverb of frequency: পুনরাবৃত্তি বোঝায় (যেমন: often, never).
ঘ) Adverb of time: সময় বোঝায় (যেমন: yesterday, now).

Source: A Passage to the English Language by S. M Zakir Hussain.
.
Choose the correct sentence:
  1. The book is lying in the table.
  2. The book is lying on the table.
  3. The book is lying at the table.
  4. The book is lying by the table.
ব্যাখ্যা
Correct Answer: The book is lying on the table.
 
• যখন কোনো বস্তু table-এর উপর অবস্থান করে, তখন "on" ব্যবহার করা হয়। এটি surface বোঝাতে ব্যবহৃত হয়।
- অর্থাৎ বই/প্লেট/ফোন ইত্যাদি টেবিলের উপরে থাকলে "on" ব্যবহার করতে হবে।

- নিয়ম অনুযায়ী:
সঠিক বাক্য: The book is lying on the table.
বাংলা অর্থ: বইটি টেবিলের উপরে পড়ে আছে।

অন্যান্য অপশনগুলো কেন ভুল?
ক) "In the table" → ভুল, কারণ "in" ব্যবহৃত হয় যখন কিছু ভিতরে থাকে ("The keys are in the drawer.").
গ) "At the table" → ভুল, কারণ "at" টেবিলের পাশে/কাছে অবস্থান বোঝায় ("She is sitting at the table.").
ঘ) "By the table" → ভুল, কারণ "by" টেবিলের পাশে বা কাছাকাছি অবস্থান বোঝায় (যেমন: The chair is by the table).

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
"The meeting was held ___ Monday."
Fill in the blank with the correct preposition.
  1. at
  2. in
  3. by
  4. on
ব্যাখ্যা
→ Correct Answer: on.
 
• Day/Date-এর ক্ষেত্রে "On" ব্যবহার করা হয়:
- অর্থাৎ দিন বা তারিখের পূর্বে on বসে।
উদাহরণ:
- The meeting was held on Monday.
- I was born on 16th December.
- We will meet on Friday.

অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) At: নির্দিষ্ট সময় বা স্থানের জন্য (যেমন: at 5 PM, at the station).
খ) In: মাস, বছর বা ঋতুর জন্য (যেমন: in July, in 2023).
গ) By: নির্দিষ্ট সময়ের মধ্যে (যেমন: by Monday).

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
The cat jumped ______ the pool to catch the fish.
  1. in
  2. at
  3. on
  4. into
ব্যাখ্যা
→ Correct Answer: Into.

বাক্যটি হবে: The cat jumped into the pool to catch the fish.
বাংলা অর্থ: "বিড়ালটি মাছ ধরতে পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল।"

• Into ব্যবহৃত হয় যখন কোনো স্থানের ভিতরে প্রবেশ (entry/movement) বোঝানো হয়।
- এখানে "jumped" (ক্রিয়া) একটি আন্দোলন (movement) নির্দেশ করছে যা পুকুরের অভ্যন্তরে প্রবেশ করছে।
 
অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) in: স্থির অবস্থান (static position) বোঝায়।
গ) at: নির্দিষ্ট বিন্দু বা লক্ষ্য (specific point/target) বোঝায়।
ঘ) on: কোনো পৃষ্ঠতলের উপরে অবস্থান (on a surface) বোঝায়।

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
১০.
She bought three apples. Here, 'three' is a/an -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
→ Correct Answer: Adjective.

• Adjective of Number বা Numeral Adjective: যে adjective noun-এর সংখ্যা (number) নির্দেশ করে, তাকে adjective of number বলে।
→ উল্লিখিত বাক্যে "three" noun "apples" কে modify করছে এবং কতগুলো আপেল কেনা হয়েছে তার সংখ্যা বোঝাচ্ছে।
- "Three" একটি definite numeral adjective যা পরিমাণ নির্দিষ্ট করে।
- তাই এখানে 'three' একটি Adjective.

অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
ক) Noun: ব্যক্তি, স্থান বা বস্তু বোঝায় (যেমন: Three is a lucky number)। এখানে "three" সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু noun "apples"-এর বর্ণনা দিচ্ছে।
গ) Adverb: ক্রিয়া সংশোধন করে (যেমন: She ran quickly)। "Three" কোনো ক্রিয়া সংশোধন করছে না।
ঘ) Preposition: Preposition হলো এমন শব্দ যা noun বা pronoun-এর সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায় (যেমন: in, on, at), কিন্তু 'three' সে কাজ করছে না।

Example Sentences:
There are five fingers in a hand.
He ate two mangoes.

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
১১.
"He died _____ a snake bite." Which preposition fits best?
  1. at
  2. in
  3. from
  4. within
ব্যাখ্যা
Correct answer: from.

• “Die from” ব্যবহার করা হয় যখন মৃত্যুর কারণটি কোনো নির্দিষ্ট বাহ্যিক কারণ, যেমন রোগ, দুর্ঘটনা বা বিষক্রিয়া।
- এখানে snake bite একটি বাহ্যিক কারণ — অর্থাৎ, সে মারা গেছে সাপের কামড়ের কারণে।

Die এর সাথে অন্য preposition-গুলির ব্যবহার:
→ দ্বারা মৃত্যুর কারণ বা প্রভাব বোঝাতে die from ব্যবহৃত হয়:
Example: He died from a snake bite. / He died from overeating.
→ সময় নির্দেশ করতে die at ব্যবহৃত হয়:
Example: He died at 9:30 am.
→ দুর্ঘটনায় মারা যাওয়ার জন্য die in ব্যবহৃত হয়:
Example: He died in an accident.
→ জায়গা, মাস বা বছরের উল্লেখ করতে die in ব্যবহৃত হয়:
Example: He died in 1950. / He died in London.
→ সীমিত সময়ের মধ্যে মৃত্যুর জন্য die within ব্যবহৃত হয়:
Example: He died within five minutes.
→ রোগে ভুগে বা অভ্যন্তরীণ কারণে মারা যাওয়া বোঝাতে die of ব্যবহৃত হয়:
Example: He died of cholera. / Karim died of cancer.
→ কোনো আদর্শ বা কারণে মৃত্যুর জন্য die for ব্যবহৃত হয়:
Example: He died for his country.
→ নির্দিষ্ট দিনে বা তাৎক্ষণিক মৃত্যুর জন্য die on ব্যবহৃত হয়:
Example: He died on the spot. / He died on Monday.
→ সময় সীমার মধ্যে মৃত্যুর জন্য die between ব্যবহৃত হয়:
Example: He died between 9 a.m. to 9:30 a.m.

Source:  Applied English Grammar and Composition by P C Das.
১২.
She sings better than her sister. Here, 'Better' is a/an -
  1. noun
  2. verb
  3. adverb
  4. adjective
ব্যাখ্যা
→ Correct Answer: adverb.

• "Better" শব্দটি এখানে verb 'sings' কে modify বা বিশেষিত করছে।
 - প্রশ্ন করা যায়: "She sings how?" — উত্তর: better
-  অর্থাৎ, সে কীভাবে গান গায় — তার মান বা উপায় বোঝাচ্ছে।
 - তাই এখানে 'better' হলো একটি comparative adverb of manner (ক্রিয়ার তুলনামূলক রূপে ব্যবহৃত manner নির্দেশক ক্রিয়া বিশেষণ)।

- অর্থাৎ বাক্যে 'better' হলো adverb, কারণ এটি ক্রিয়া 'sings' কে modify করছে এবং গাওয়ার উপায় বা মান বোঝাচ্ছে।
-  সঠিক উত্তর: গ) adverb.

অন্যান্য অপশন ব্যাখ্যা:
ক) noun: → 'Better' এখানে কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার নাম নয়, তাই noun নয়।
খ) verb: → 'Better' নিজে কোনো কাজ করছে না, বরং ক্রিয়াকে modify করছে।
ঘ) adjective: → যদি বলত: "She is a better singer", তখন 'better' হতো adjective, কারণ 'singer' নামের মান বোঝাচ্ছে।

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
১৩.
Fill in the blank:
He eventually ascended ____ the position of chief executive.
  1. of
  2. to
  3. on
  4. from
ব্যাখ্যা
Correct Answer: to.

Complete Sentence: He eventually ascended to the position of chief executive.
বাংলা অর্থ: শেষ পর্যন্ত সে প্রধান নির্বাহী পদে উন্নীত হয়েছিল / পৌঁছেছিল।

• Ascend to → এর অর্থ হলো উচ্চতর পদ, মর্যাদা, বা স্তরে পৌঁছানো।
- Ascend to something (figurative)

আরও উদাহরণ:
- She ascended to the throne after her father’s death.
- He ascended to fame through hard work.

অন্য অপশনের ব্যাখ্যা:
- of – মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়; এখানে সম্পূর্ণ ভুল।
- on – কোনো কিছুর উপরে অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু “ascend on” সঠিক collocation নয়।
- from – কোথা থেকে ওঠা বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এখানে গন্তব্য (position) বোঝানো হয়েছে।

Source:  Cambridge dictionary.
১৪.
In the sentence, "The discussion concerning the project was productive."  the underlined word is a/an -
  1. Adjective
  2. Preposition
  3. Adverb of manner
  4. Adverb of frequency
ব্যাখ্যা
Correct Answer: Preposition.

• Complete sentence: "The discussion concerning the project was productive."
বাংলা অর্থ: "প্রকল্প সম্পর্কে আলোচনাটি ফলপ্রসূ ছিল।"
→ এখানে "concerning" শব্দটি "the project" এর সাথে "discussion" শব্দটির সম্পর্ক বোঝাচ্ছে।

• Concerning (preposition):
English meaning: about / regarding.
Bangla meaning: সম্পর্কে / বিষয়ে। 
- এটি একটি Participle Preposition, কারণ:
- এটি দেখতে present participle (verb-এর -ing ফর্ম) হলেও এখানে preposition-এর মত ব্যবহার হয়েছে।
- এটি noun phrase ("the project") এর সাথে বাক্যের অন্য অংশ ("discussion") এর সম্পর্ক স্থাপন করছে।

অন্যান্য অপশন ব্যাখ্যা:
ক) Adjective: → ‘Concerning’ কোনো noun-এর গুণ বা অবস্থা বোঝাচ্ছে না, তাই এটি adjective নয়।
গ) Adverb of manner: → এটি verb কিভাবে ঘটছে তা বোঝায় না, manner বোঝায় না।
ঘ) Adverb of frequency: → Frequency বোঝায়: যেমন, always, often, never কিন্তু 'concerning' তা নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৫.
I prefer walking ___ driving in the city.
  1. to
  2. by
  3. than
  4. of
ব্যাখ্যা

Correct Answer: to.

→ Complete Sentence: I prefer walking to driving in the city.

• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা। 
- দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদাই to বসবে।
- “Prefer” এর সঠিক grammatical structure হলো: prefer + [verb/gerund/noun] + to + [verb/gerund/noun]
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে walking অপেক্ষা driving কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.

অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা:
খ) by → মাধ্যম বোঝাতে ব্যবহৃত হয় (e.g., by car, by train)। এখানে প্রযোজ্য নয়।
গ) than → "prefer" নয়, "rather than" বা comparative structure এর সাথে ব্যবহৃত হয়।
ঘ) of → ownership বা অংশ বোঝাতে ব্যবহৃত হয়। এখানে অনুপযুক্ত।

• Example:
- I prefer writing to reading.
- He prefers milk to tea.
- Elmee prefers mutton to beef.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 

১৬.
In the sentence, "She is singing beautifully," the word "beautifully" is a/an -
  1. Pronoun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
Correct Answer: Adverb.

• Adverb of manner: যে ধরনের adverb কোনো কাজ কীভাবে (how) সম্পন্ন হয়েছে তা নির্দেশ করে।
"How?" বা "কীভাবে?" প্রশ্নের উত্তর যেসব শব্দ দেয়, সেগুলো Adverb of manner।
→ বাক্যের "beautifully" শব্দটি গান গাওয়ার ধরন বা কীভাবে (how) গান গাওয়া হচ্ছে তা নির্দেশ করছে।
- এটি "She is singing how?" প্রশ্নের উত্তর হিসেবে কাজ করে এবং কাজটি সম্পন্ন হওয়ার ধরন নির্দেশ করে।
→ এই বাক্যে, "beautifully" শব্দটি "singing" ক্রিয়াকে বর্ণনা করছে (কেমনভাবে গান গাওয়া হচ্ছে?)।
- তাই এটি Adverb of manner।
- সুতরাং, "beautifully" একটি Adverb।

Example Sentences:
They danced gracefully.
He answered the question confidently.
We walked slowly to the park.

Source:  Applied English Grammar and Composition by P C Das.
১৭.
"She is very good ___ playing the piano"
Which preposition is most appropriate to complete the sentence?
  1. in
  2. at
  3. on
  4. with
ব্যাখ্যা
→ Correct Answer: at.

- Good at - অর্থ হলো দক্ষ।
- কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।

The complete sentence is: "She is very good at playing the piano.
"বাক্যটির অর্থ হবে: "সে পিয়ানো বাজানোতে খুবই দক্ষ।"

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
১৮.
All children must be vaccinated.
"All" is a/an -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
Correct Answer: Adjective.
→  “All” modifies the noun “children” by showing how many. So, it acts as an adjective.

• প্রশ্নের বাক্যটি: All children must be vaccinated.
- এখানে “all” শব্দটি “children” (noun) কে modify বা বর্ণনা করছে।
- এটি জানাচ্ছে “সকল শিশু” — অর্থাৎ কতজন বা কতটা পরিমাণ শিশুকে বোঝানো হচ্ছে।
- যখন “all” কোনো noun (বিশেষত plural বা uncountable noun) এর আগে বসে এবং সেই noun-এর পরিমাণ বা পরিসর বোঝায় — তখন এটি adjective হিসেবে কাজ করে।

উদাহরণ:
- All students passed the exam. → adjective modifying "students".
- All water is not drinkable. → adjective modifying "water".

অতএব, “All children must be vaccinated.” বাক্যে "all" একটি adjective, কারণ এটি “children” নামক noun কে বর্ণনা করছে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৯.
She never misses her morning walk. Here, 'never' is -
  1. Adverb of Place
  2. Adverb of Manner
  3. Adverb of Quantity
  4. Adverb of Frequency
ব্যাখ্যা
→ Correct Answer: Adverb of Frequency.

Adverb of Frequency:
- এই ধরনের adverb কোনো কাজ কতবার ঘটে বা ঘনঘন ঘটে কি না তা বোঝায়।
- যেমন: always, usually, often, sometimes, rarely, never ইত্যাদি।
"Never" মানে কখনো না → এটা বোঝাচ্ছে সে কখনোই morning walk মিস করে না।
→ উল্লিখিত বাক্যে "never" ক্রিয়া "misses" কে modify করছে এবং কাজটি কখনও হয় না (zero frequency) তা বোঝাচ্ছে।
→ কাজটি ঘনঘন না হওয়ার পরিমাণ বোঝাচ্ছে, তাই এটি Adverb of Frequency।
 
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
ক) Adverb of Place: স্থান বোঝায় (যেমন: She walks outside)। "Never" স্থান বোঝায় না।
খ) Adverb of Manner: কীভাবে কাজ হয় তা বোঝায় (যেমন: She walks briskly)। "Never" কাজের ধরন বোঝায় না।
গ) Adverb of Quantity: পরিমাণ বোঝায় (যেমন: She has little time)। "Never" পরিমাণ বোঝায় না, বরং ঘটনার পুনরাবৃত্তি বোঝায়।

Source: A Passage to the English Language by S. M Zakir Hussain.
২০.
She added some salt to the soup. Here, 'some' is a/an -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
→ Correct Answer: Adjective.

→ "She added some salt to the soup" বাক্যটিতে 'some' শব্দটি 'salt' (Noun) কে modify করেছে।
- অর্থাৎ 'some' শব্দটি 'salt' noun কে বর্ণনা করছে বা কতটুকু লবণ যোগ করা হয়েছে তার অনির্দিষ্ট পরিমাণ নির্দেশ করছে।
- যে শব্দগুলি Noun কে বর্ণনা করে বা পরিবর্তন করে, সেগুলি বিশেষণ বা Adjective হয়।
সুতরাং সঠিক উত্তর হল: Adjective.
 
• Adjective of quantity:
- এই ধরনের adjective কোনো বস্তুর পরিমাণ (Quantity) নির্দেশ করে, বিশেষত material বা abstract noun-এর ক্ষেত্রে।
যেমন: some, much, little, enough, all, half, no, any, sufficient.
 
অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) Noun: 'Some' কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণা নির্দেশ করে না। এটি noun-এর বৈশিষ্ট্য বর্ণনা করে, স্বয়ং noun নয়।
খ) Adverb: 'Some' কোনো verb, adjective বা অন্য adverb-কে modify করে না (যেমন: She works quickly). এটি noun-এর পরিমাণ বোঝায়।
ঘ) Preposition: 'Some' কোনো noun/pronoun এবং sentence-এর অন্য শব্দের মধ্যে সম্পর্ক (যেমন স্থান, সময়) দেখায় না (যেমন: The book is on the table).

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
২১.
What is the correct preposition for "I have been living here ___ 2020"?
  1. For
  2. Since
  3. From
  4. During
ব্যাখ্যা

→ Correct Answer: since.

"since" ও "for" এর ব্যবহারের নিয়ম:
• Since-এর ব্যবহার:
- Structure: Subject + has/have + been + verb(+ing) + since + point of time.
- "Since" ব্যবহৃত হয় যখন কোনো নির্দিষ্ট সময়ের (point of time) শুরু থেকে কিছু চলছে, সেটি এখনো চলছে।
- Point of time মানে এমন সময় যা নির্দিষ্টভাবে বোঝানো যায়, যেমন:
- I have been living here since 2020.
- She has been sick since yesterday.

• For-এর ব্যবহার:
- Structure: Subject + has/have + been + verb(+ing) + for + period of time.
- "For" ব্যবহৃত হয় যখন কোনো কাজ কত সময় ধরে চলছে তা বোঝাতে হয়, অর্থাৎ সময়ের দৈর্ঘ্য/পরিমাণ (period of time) বোঝায়।
- Period of time যেমন:
- I have been reading for two hours.
- They have been living here for five years.

Sentence: "I have been living here ___ 2020."
এখানে 2020 একটি নির্দিষ্ট সময় (point of time), এবং বাক্যটি Present Perfect Continuous Tense-এ আছে ("have been living")।
তাই "since" এর ব্যবহারের নিয়ম অনুযায়ী বাক্যটি হবে: "I have been living here since 2020."  

অন্য preposition-এর ব্যবহার:
ক) For - সময়ের পরিমাণ (period of time) বোঝাতে ব্যবহৃত হয়।
গ) From - শুরু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু Perfect Tense-এর সঙ্গে ব্যবহার হয় না।
ঘ) During - কোনো ঘটনার সময়ের মধ্যে কিছু ঘটে বোঝাতে ব্যবহৃত হয়।

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.

২২.
Which of the following is a possessive adjective?
  1. me
  2. my
  3. mine
  4. he
ব্যাখ্যা
→ Correct Answer: my.

Possessive Adjective:
-  যে adjective noun-এর আগে বসে এবং কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বোঝায়, তাকে possessive adjective বলে।
- অর্থাৎ Possessive Adjective এমন একটি শব্দ যা noun-এর আগে বসে এবং উক্ত noun-এর মালিকানা বা অধিকার বোঝায়।
যেমন: my, our, your, his, her, their, its
উদাহরণ: My book is on the table. 
→ এখানে "my" শব্দটি "book" নামের (noun) মালিকানা বোঝাচ্ছে। তাই "my" একটি possessive adjective।

অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
ক) me → এটি একটি objective pronoun (উদাহরণ: He called me yesterday.) এটি মালিকানা বোঝায় না এবং noun-এর আগে বসে না।
গ) mine → এটি একটি possessive pronoun। এটি noun-এর জায়গায় বসে, noun-এর আগে নয়।
ঘ) he → এটি একটি subjective pronoun (উদাহরণ: He is my friend.) এটি মালিকানা বোঝায় না এবং noun-এর আগে বসে না।

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
২৩.
"The teacher praised ______ students for their hard work."
Which possessive adjective should fill the blank?
  1. he
  2. her
  3. she
  4. him
ব্যাখ্যা
Correct Answer: খ) her.
Complete Sentence: "The teacher praised her students for their hard work."

• Possessive adjective:
- A possessive adjective indicates possession or ownership.
- It suggests the belongingness of something to someone.
• অর্থাৎ Possessive Adjective কোনো কিছু কারো মালিকানা বা অধিকার বোঝায়। এটি এমন কিছু নির্দেশ করে যা অন্য কিছুর অন্তর্গত।

• My, our, his, her ইত্যাদি শব্দ Possessive Pronoun.
- তবে যখন এই শব্দগুলোর পরে একটি noun বসে, তখন সেগুলো Possessive Adjective হয়ে যায়।
যেমন: My pen (আমার কলম)।

• কিছু প্রচলিত Possessive Adjective হলো:
- My (আমার)।
- His (তার, পুরুষের জন্য)।
- Her (তার, নারীর জন্য)।
- Our (আমাদের)।
- Their (তাদের)।
- Your (তোমার/আপনার)।

• এই শব্দগুলো সবসময় noun-এর আগে বসে। এ কারণেই এগুলোকে adjective হিসেবে বিবেচিত হয়।
- উদাহরণ: Their house (তাদের বাড়ি)।

• পার্থক্য: Possessive Pronoun (mine, yours) noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু possessive adjective (my, your) noun-এর আগে বসে।

• উল্লিখিত প্রশ্নের বাক্যে “______ students” বলা হয়েছে, অর্থাৎ noun “students”-এর মালিকানা বোঝাতে একটি possessive adjective প্রয়োজন।
- এখানে একটি possessive adjective (অধিকারবোধক বিশেষণ) প্রয়োজন "Her" হল possessive adjective.
- যা noun-এর আগে বসে মালিকানা বা সম্পর্ক বোঝায় "Her students" মানে হল "তার ছাত্রছাত্রীরা" (মহিলা শিক্ষকের)।

Other Options:
ক) he = pronoun (subject).
গ) she = pronoun (subject).
ঘ) him = pronoun (object).

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
২৪.
An adverb does not modify -
  1. a noun
  2. a verb
  3. an adjective
  4. another adverb
ব্যাখ্যা
→ Correct Answer: a noun.

Adverb:
- যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।
→ Adverb-এর মূল কাজ হলো noun বা pronoun ছাড়া অন্য যেকোনো part of speech-কে modify করা।
- এটি "কখন, কোথায়, কীভাবে, কেন" প্রশ্নের উত্তর দেয়।

- অর্থাৎ adverb কখনো কোনো noun (বিশেষ্য) কে modify করে না।
→ Nouns are modified by adjectives, not adverbs.
 
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
খ) a verb: Adverb পারে verb modify করতে।
গ) an adjective: Adverb পারে adjective modify করতে।
ঘ) another adverb: Adverb পারে অন্য adverb modify করতে।

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
২৫.
The scholarship was divided ____ the top three students.
  1. with
  2. among
  3. between
  4. in between
ব্যাখ্যা
→ Correct Answer: Among.

•"Among" ব্যবহার করা হয় যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু ভাগ করা হয়।
Complete sentence: "The scholarship was divided among the top three students."
বাংলা অর্থ: "বৃত্তিটি শীর্ষ তিন শিক্ষার্থীর মধ্যে ভাগ করা হয়েছিল।"

-"Among" ব্যবহৃত হয় তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে বণ্টন বোঝাতে, যেখানে "Between" শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য।
Examples:
Among: The cake was shared among all guests. (অধিক সংখ্যক অতিথি)
Between: The responsibility was split between two managers. (দুই ব্যক্তি)
 
অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) with: সঙ্গ বা অংশগ্রহণ বোঝায় (যেমন: "She studied with friends"), বণ্টনের ক্ষেত্রে অপ্রযোজ্য।
গ) between: শুধুমাত্র দুইটি সত্তার মধ্যে বণ্টনে ব্যবহৃত হয় (যেমন: "The land was divided between two brothers"), তিন বা ততোধিকের ক্ষেত্রে ভুল।
ঘ) in between: দুইটি জিনিসের মাঝখানের অবস্থান বোঝায় (যেমন: "The shop is in between the bank and the post office"), বণ্টনের অর্থে ব্যবহার হয় না।

Source:  Applied English Grammar and Composition by P C Das.