পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৪ ফেব্রুয়ারি, ২০২৪সময়50 minutes৭৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (গ্রেড- পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত বেতন) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০২.২০২৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
বাংলা কাব্য রীতিকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলা কাব্য রীতিকে ২ ভাগে ভাগ করা যায়।

• বাংলা কাব্য: 
- বাংলা কাব্য রীতি ২ ভাগে বিভত।
যথা,
১। পদ্য কাব্য রীতি,
২। গদ্য কাব্য রীতি।

• পদ্য কাব্য রীতি:
- পদ্য কাব্য রীতিতে ছন্দ এবং মিল থাকে।
- ফলে তা ভাষার সাধারণ বাক্যগঠন থেকে আলাদা হয়।
- পদ্য কাব্য রীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি।
- বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত।

• গদ্য কাব্য রীতি:
- পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে।
- গঠন বিবেচিনায় গদ্য কাব্য রীতির বাক্য্ব সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০২২ সংস্করণ)। 
.
নিচের কোনটি শরৎ চন্দ্রের রাজনৈতিক উপন্যাস?
  1. গৃহদাহ
  2. শেষ প্রশ্ন
  3. পথের দাবি
  4. দত্তা
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো:
- অনিলা দেবী;
- অপরাজিতা দেবী;
- শ্রীকান্ত শর্মা ও
- সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজ বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- দত্তা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

- গৃহদাহ ও দত্তা - প্রেমের উপন্যাস।
- শেষ প্রশ্ন - বিতর্কপ্রধান ও সমস্যামূলক উপন্যাস।
- পথের দাবি রাজনৈতিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
প্রমথ চৌধুরী সম্পাদিত প্রত্রিকার নাম কোনটি?
  1. সবুজ পত্র
  2. কালের কণ্ঠ
  3. কল্লোল
  4. শিখা
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
- ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' তাঁর চলিত রীতিতে লিখিত প্রথম গ্রন্থ।
- এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- 'সবুজপত্র' পত্রিকা (১৯১৪) প্রমথ চৌধুরীর সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা। 
- এটি বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং ১৩ বছর চলে। 
- এটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।
- তিনি 'বিশ্বভারতী' পত্রিকার সম্পাদনা করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. উরগ
  2. পন্নগ
  3. দ্বিরদ
  4. ভুজগ
ব্যাখ্যা
• ‘সাপ' এর অন্যান্য সমার্থক শব্দ: 
সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ

- 'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

- দ্বিরদ ছাড়া বাকি তিনটিই সাপ এর সমার্থক শব্দ, তাই এটি বাকি তিনটি থেকে ভিন্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. ভারত চন্দ্র রায়গুণাকর
  3. মানিক দত্ত
  4. আব্দুল হাকিম
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে।
- ভারতচন্দ্র রায়গুনাকরের মৃত্যু (১৭৬০ খ্রি.) থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় যুগসন্ধিক্ষণ।
- মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
- ঘনরাম ও মুকুন্দরাম হল মধ্যযুগের কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’কারাগারের রোজনামচা’ বইটির প্রকাশকাল কত?
  1. ১৭ মার্চ ২০১৭
  2. ২১ ফেব্রুয়ারি ২০১৭
  3. ১৭ মার্চ ২০১২
  4. ১৬ মার্চ ২০১৭
ব্যাখ্যা
♦ কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।

উৎস: কারাগারের রোজনামচা।
.
তদ্ভব শব্দের উদাহরণ কোনটি?
  1. ঘোড়া
  2. আকাশ
  3. ঢেকি
  4. কলম
ব্যাখ্যা
•  তদ্ভব শব্দ - ঘোড়া

♦ বাংলা ভাষার শব্দভাণ্ডার:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

• তদ্ভব শব্দ: 
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। 
যথা: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

অন্যদিকে,
- আকাশ তৎসম শব্দ।
- ঢেঁকি দেশি শব্দ।
- কলম আরবি শব্দ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি?
  1. উপবর্ণ
  2. ফলা
  3. অনুবর্ণ
  4. বর্ণ সংক্ষেপ
ব্যাখ্যা
• ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে।
• অনুবর্ণ ৩ টি। যথা:
- ফলা
- রেফ
- বর্ণ সংক্ষেপ

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই। [২০২১ সংস্করণ]
.
ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
  1. উইলিয়াম কেরি
  2. রামমোহর রায়
  3. মনোএল দা আসসুম্পাসাঁও
  4. এন বি হ্যালহেড
ব্যাখ্যা
- 'নাথানিয়েল ব্রাসি হ্যালহেড' ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।

- প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানােএল দা আসসুম্পসাঁউ।
- এরপর ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ।
- বইটির নাম ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ'।
- ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমােহন রায় ইংরেজি ভাষায় আরাে দুটি উল্লেখযােগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
- ১৮৩৩ সালে প্রকাশিত হয় রামমােহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি। (সংস্করণ-২০২১)
১০.
শিব রাত্রির সলতে, বাগধারাটির অর্থ কী?
  1. শিবরাত্রির আলো
  2. একমাত্র সঞ্চয়
  3. একমাত্র সন্তান
  4. শিবরাত্রির গুরুত্ব
ব্যাখ্যা
• শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ - একমাত্র সন্তান বা বংশধর।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক। 
- ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ = অহঙ্কার। 
- ‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া। 
- ‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড। 
- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
অভিরাম শব্দের অর্থ কী?
  1. বিরামহীন
  2. বালিশ
  3. চলন
  4. সুন্দর
ব্যাখ্যা
অভিরাম (বিশেষণ):
অর্থ:
- মনোহর;
- সুন্দর (কমলকোরক অভিরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)।
- তৃপ্তিদায়ক (নয়নাভিরাম দৃশ্য)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
  1. চকচক
  2. পর পর
  3. ঢং ঢং
  4. এলোমেলো
ব্যাখ্যা
অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন: মোটাসোটা, আম টাম, এলোমেলো ইত্যাদি। 

ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস। 

পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ঘুম ঘুম ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১৩.
কোন শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না?
  1. দ্বিরুক্ত শব্দে
  2. সমাসবদ্ধ শব্দে
  3. বিদেশী শব্দে
  4. প্রত্যয়ান্ত শব্দে
ব্যাখ্যা
- সাধারণত সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব বিধান খাটে না।

• ণ-ত্ব বিধান:
• তৎসম শব্দের বানানে 'ণ'- এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় না।
- তাছাড়া সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে 'ন' হয়।
যেমন:
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. নুন্যতম
  2. নূন্যতম
  3. ন্যূনতম
  4. ন্যুনতম
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ন্যূনতম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৫.
’দুই সৈনিক’ উপন্যাসটি কার লেখা?
  1. সৈয়দ শামসুল হক
  2. আখতারুজ্জামান ইলিয়াস
  3. শওকত ওসমান
  4. আনোয়ার পাশা
ব্যাখ্যা
♦ শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
- ক্রীতদাসের হাসি
- সমাগম
- রাজা উপাখ্যান
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- পতঙ্গ পিঞ্জর
- রাজসাক্ষী
- জলাঙ্গী
- পুরাতন খঞ্জর
- বনি আদম
- জননী
- চৌরসন্ধি

• শওকত ওসমান রচিত নাটক -
• তস্কর নস্কর
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
আমলার মামলা।

- শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
ঈশ্বরের প্রতিদ্বন্দী, পিঁজরাপোল, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
  1. ৩টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৪টি
ব্যাখ্যা
বাংলা ভাষার মৌলিক রূপ - ২ টি।
ক. লৈখিক
খ. মৌখিক

কিন্তু বাংলা ভাষার মৌলিক অংশ - ৪ টি।
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. অর্থ

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’।
১৭.
নিচের কোনটিতে 'অ' বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে?
  1. অতি
  2. অণু
  3. অদ্য
  4. অনেক
ব্যাখ্যা
• 'অনেক' শব্দটিতে অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়।

• স্বরবর্ণ  অ বর্ণের উচ্চারণ দুই রকম: [অ] এবং [ও]।
- সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।

• অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: অনেক [অনেক্], কথা [কথা], অনাথ [অনাথ্]।
• অ বর্ণের [ও] উচ্চারণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোখো], অদ্য [ওদো], মন [মোন্]।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৮.
বাংলা উপসর্গ কয়টি?
  1. ১৫ টি
  2. ২০ টি
  3. ২১ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমনঃ
- আরবি উপসর্গঃ আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গঃ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গঃ হর।
- ইংরেজি উপসর্গঃ হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৯.
কোন রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর হয়?
  1. সাধু রীতি
  2. চলিত রীতি
  3. প্রমিত রীতি
  4. আঞ্চলিক রীতি
ব্যাখ্যা
• প্রমিত রীতি:
- বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়।
- এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়।
- এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে।
- প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো; দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়।
- বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়।
- একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি'।
- এটি ‘মান রীতি' নামেও পরিচিত।
- বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
২০.
অপারেশন ক্লিনহার্ট কত তারিখ শুরু হয়েছিল?
  1. ১০ জুন, ২০০২
  2. ১৫ জুলাই, ২০০২
  3. ১৭ অক্টোবর, ২০০২
  4. ১ নভেম্বর, ২০০২
ব্যাখ্যা
♦ অপারেশন ক্লিনহার্ট:
- দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
- এমন প্রেক্ষাপটে ২০০২ সালের ১৬ই অক্টোবর মধ্যরাত, কার্যত ১৭ই অক্টোবর থেকে সারাদেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী।
- মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয়।
- সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি। 
-  সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এটি সেনাবাহিনী-পুলিশ-বিডিআরের যৌথ অভিযান।
- প্রকৃতপক্ষে পুরো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
- তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রথম দিনের অভিযানে প্রায় ১৪০০ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপি নেতাকর্মী।
- ঢাকা সিটি কর্পোরেশনের তিনজন কমিশনারকেও আটক করা হয় এসময়।
- এছাড়া চট্টগ্রামেও দুজন ওয়ার্ড কমিশনারকে আটক করা হয়।
- বিরোধী দল আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ছিলেন গ্রেফতারের তালিকায়।
- অভিযানের প্রথম দিনে বগুড়ায় এক বিএনপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে তার সমর্থকরা। এ সময় সেনাবাহিনী গুলি চালালে একজন রিকশাচালক নিহত হন।
- গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অভিযান চালানোর সময় সেনা সদস্যরা আসবাবপত্র ভাংচুর এবং পরিবারের সদস্যদের মারধর করে।

উৎস: BBC News [Link]
২১.
The word Urbane is related _____?
  1. city life
  2. manners
  3. Village life
  4. slum dwellers
ব্যাখ্যা
Urbane (Adjective)
English Meaning: Courteous and refined in manner (typically used of a man)
Bangla Meaning: শিষ্ট; সুসংস্কৃত; মার্জিত; শিষ্টাচারী; শিষ্টাচারপূর্ণ; সুসভ্য।

Example Sentence: the supposedly urbane, restrained English gentleman.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) city life - শহুরে জীবন।
খ) manners - সামাজিক রীতিনীতি; আদবকায়দা; প্রথা; অভ্যাস।
গ) Village life - গ্রামীণ জীবন।
ঘ) slum dwellers - বস্তিবাসী, বস্তিতে বসবাসকারী।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - manners শব্দটি Urbane এর সাথে সম্পর্কিত।

Source: Oxford Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২২.
The girl sings here sings is a ______ হয়?
  1. Intransitive verb
  2. Transitive verb
  3. phrasal verb
  4. Causative verb
ব্যাখ্যা
• The girl sings, here sings is an - Intransitive verb.

Intransitive verb
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb

• আলোচ্য বাক্য The girl sings.
- এখানে sings  what? প্রশ্ন করলে কোনো Object/ উত্তর পাওয়া যাবে না।
২৩.
The synonym of 'Panoramic' is.
  1. Scenic
  2. Narrow
  3. Limited
  4. Restricted
ব্যাখ্যা
• Panoramic
English Meaning: a view of a wide area:
Bangla Meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য। 

SYNONYMS:
- Wide-ranging, extensive, scenic, broad, far-reaching, overall, comprehensive, sweeping, all-encompassing, all-embracing, inclusive, general
ANTONYMS:
- Restricted, narrow, limited

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Scenic- মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত।
খ) Narrow -  সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
গ) Limited - নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।
ঘ) Restricted -  সীমিত করা; সীমাবদ্ধ রাখা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Scenic শব্দটি Panoramic এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২৪.
Antonym of the word 'Unwitting' is _______ ?
  1. Stupid
  2. Clever
  3. Intentional
  4. Unintentional
ব্যাখ্যা
• Unwitting (adjective): 
English Meaning - Without knowing or planning. 
Bangla Meaning - অনবহিত; অবিদিত; বেখবর; অজ্ঞ; অনভিপ্রায়িক; অনিচ্ছাকৃত।

Synonyms - Accidental (আকস্মিক), Inadvertent (অসাবধান), Unintentional (অনিচ্ছাকৃত)। 
Antonyms - Deliberate (ইচ্ছাকৃত), Intended (অভিপ্রেত), Intentional (ইচ্ছাকৃত), Premeditated (পূর্বপরিকল্পিত)। 

• Other options, 
- Clever - চালাক। 
- Stupid - বোকা।

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
A person with the same name as another is called ______?
  1. Anonymous
  2. Pseudonym
  3. Nickname
  4. Same sake
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Namesake 

English Meaning: A person or thing having the same name as another person or thing.
Bangla Meaning: একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তু; একনামা।

অন্যদিকে,
• Pseudonym
English meaning: A  name someone uses instead of their real name, especially on a written work
Bangla Meaning: ছদ্মনাম 

Nickname
English Meaning: an informal name for someone or something by friends or family besides original name.
Bangla Meaning: প্রকৃত নামের অতিরিক্ত। পরিবর্তে দেওয়া নাম; উপনাম।

• Anonymous
English Meaning: (of a person) not identified by name; of unknown name.
Bangla Meaning: নামহীন বা অপ্রকাশিত নাম।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Choose the synonym of the word 'Reimburse'?
  1. recollect
  2. refund
  3. return
  4. renowned
ব্যাখ্যা
• Reimburse (verb): 
English Meaning - To pay back money to someone who has spent it for you or lost it because of you. 
Bangla Meaning - ব্যয়িত অর্থ পরিশোধ করা। 

• Synonyms: Repay (ফেরত দেওয়া), Refund (ফেরত দেওয়া), Compensate (খেসারত দেওয়া)।

Other options, 
Recollect - স্মরণ করা; 
return - প্রত্যাবর্তন; ফিরে যাওয়া; 
Revamp - পুনর্গঠিত করা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
______ is it difficult _____ dispose ______ waste ?
  1. Whre, to, for
  2. Why, with, in
  3. Why, to, of
  4. When, for, such
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যের অর্থ হবে - বর্জ নিষ্কাশন এত কঠিন কেন?
- এই অর্থ পূরণ করার জন্য শূন্যস্থানের প্রথম শব্দটি হবে why, difficult এর সাথে হবে to এবং dispose এর সাথে of বসে।
- Complete sentence: Why is it difficult to dispose of waste?

• Difficult to sth - কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য
• Dispose of - অপসারণ করা, শেষ করা; পরিত্যাগ করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
'One who knows everything' is-
  1. Omnipotent
  2. Omnivorous
  3. Omniscient
  4. Omnipresent
ব্যাখ্যা
• One who knows everything - যে সব কিছু জানে এমন / সর্বজ্ঞ।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Omnipotent - (adjective) সর্বশক্তিমান
খ) Omnivorous - (adjective) সর্বভূক;
গ) Omniscient - সর্বজ্ঞ/ সর্বদর্শী।
ঘ) Omnipresent - সর্বব্যাপী, সর্বত্র বিদ্যামান

সুতরাং, সঠিক উত্তর হবে - Omniscient.
- One who knows everything is Omniscient

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Conflict is the feature of
  1. a poem
  2. a story
  3. a drama
  4. a novel
ব্যাখ্যা
• Conflict is the feature of a Drama.
- Drama is a literary fiction involving conflict, crisis, and atmosphere meant to be acted by players on a stage before an audience.
- অর্থাৎ একটি সাহিত্য  Drama হিসেবে বিবেচিত হতে হলে যেসব বৈশিষ্ট্যে থাকা প্রইয়োজন তার মধ্যে conflict অন্যতম।
- story বা novel এ মাঝে মাঝে conflict এর অস্তিত্ব দেখা যায় কিন্তু Conflict হচ্ছে Drama এর এক অবিচ্ছেদ অংশ। 
- একটি Drana তে story, action, plot এর পাশাপাশি conflict of one or the other kind is most important. 

• The elements that make a drama: 
1. A Story/ Storyline.
2. Enactment on stage through action (physical movements) and dialogues.
3. Collaborative performance of the characters for the production.
4. Meant for a collective reception of an audience.
5. A plot comprising a beginning or exposition, middle or climax, and end or denouement.
6. Conflict of one or the other kind.
7. Prose or verse or a mixture of them is its medium.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman

• উল্লেখ্য যে, 
- Short story বা Novel এ conflict প্রায়ই দৃশ্যমান অপরদিকে,  Conflict হচ্ছে Drama এর এক অবিচ্ছেদ্য অংশ। 

Source: Live MCQ Lecture & An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
৩০.
The correct spelling is -
  1. attendence
  2. attendance
  3. attandance
  4. attendance.
ব্যাখ্যা
Attendance (noun)
- English meaning: the action or state of going regularly to or being present at a place or event.
- Bangla meaning: উপস্থিতি।
- Example: The large attendance at the meeting showed his popularity.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩১.
Fuzzy is similar to -
  1. confident
  2. smart
  3. disoriented
  4. unmuddled
ব্যাখ্যা
Fuzzy
English Meaning:
- having a frizzy texture or appearance, difficult to perceive; indistinct or vague
- (of a person or the mind) unable to think clearly; confused.
Bangla Meaning:
- আঁশের মতো; ঝাপসা; অস্পষ্ট; ঘোলাটে; আঁশ-আঁশ, ঝাপসা, অস্পষ্ট।

• Synonym: shaggy, hairy, rough, woolly, fluffy, wooly, vague, unclear, ambiguous, cryptic, indefinite, confusing.
• Antonym: clear, specific, explicit, definite, open, direct, obvious, candid, honest, straightforward.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) confident - আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত।
খ) smart - উজ্জ্বল; নবীনদর্শন; পরিচ্ছন্ন; সুবেশ।
গ) disoriented -  দিগ্‌ বিদিকজ্ঞানশূন্য, দিশেহারা, বিশৃঙ্খল করা, গুলিয়ে ফেলা, হতভম্ব করা। (confused and unable to think clearly)
ঘ) unmuddled -বিশৃঙ্খল নয় এমন।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - disoriented is similar to Fuzzy.

Source: Accessible Dictionary by Bangl Academy and Oxford Learner's Dictionary.
৩২.
The lady prides herself _____ her beauty.
  1. upon
  2. in
  3. of
  4. about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
Complete sentence: The lady prides herself upon her beauty.

• Pride oneself on/upon something
- English Meaning:  Be especially proud of (a particular quality or skill).
- Bangla Meaning: গর্ব/অহংকার বোধ করা।
- সুতরাং, কোন বিষয়ে গর্ব/ অহংকার করা বোঝাতে pride এরপর preposition হিসেবে on/upon বসে।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Plural form of the word 'Fish' is -
  1. Fish
  2. fishes
  3. fishs
  4. fissh
অনির্ধারিত
ব্যাখ্যা
• Fish - Noun টি বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে Singular/plural অথবা Countable/Uncountable যে কোনটিই হতে পারে।
- অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেওয়া সম্ভব হচ্ছে না।

• Singular Noun: Sanjay caught the biggest fish I've ever seen. 
• Plural Noun: (Fish or Fishes)
- Several large fish live in the pond.
- Three fishes have been segmented in these images.

• Countable Noun: How many fish live in the pond?
• Uncountable Noun: We had fish for dinner.

Source: Cambridge Dictionary
৩৪.
Neither he nor you ______ (be) found guilty.
  1. were
  2. have
  3. are
  4. is
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে একাধিক উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।

Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যের শেষের অংশে you – plural Noun আছে, তাই এখানে ‍are/ were হবে।
- Complete sentence: Neither he nor you are/were found guilty.
..............................................................................
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

• Either and neither are singular if they are not used with or and nor.
- If either of you takes a vacation now, we will not be able to finish the work.
৩৫.
I am tired I ______ (go) to bed now
  1. going
  2. will go
  3. am going
  4. go
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - am going 
- Complete sentence: I am tired I am going to bed now.

Now, at this moment, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে  present continuous tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continious Tense:
- বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
• Present Continuous tense এর structure: 
- Subject + am/is/are + sub + verb + ing + extension.
৩৬.
Antonym of the word 'rotate' is
  1. turn
  2. spin
  3. whirl
  4. stay
ব্যাখ্যা
Rotate (verb)
English Meaning: move or cause to move in a circle round an axis or center.
Bangla Meaning: চক্রাকারে আবর্তিত করানো বা হওয়া; পালাক্রমে রাখা বা থাকা; পালাক্রমে বা পর্যায়ক্রমে আসা; পালা-পরম্পরায় আবির্ভূত হওয়া।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
ক) Turn - ঘূর্ণন; মোচড়; পাক।
খ) Spin - কোনোকিছু ক্রমাগত ঘোরানো বা পাক খাওয়ানো।
গ) Whirl -  ঘুরপাক খাওয়া; দ্রুত পাক খেয়ে-খেয়ে ঘোরা বা ঘোরানো; দ্রুত আবর্তিত হওয়া বা আবর্তিত করা।
ঘ) Stay - থাকা; অবস্থান করা বা অনুরূপভাবে কোনো স্থানে সাময়িকভাবে বা দীর্ঘস্থায়ীভাবে অবস্থান করা বা অনুরূপভাবে কোনো শর্তের অনুগত থাকা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - 'Stay' শব্দটি 'Rotate' এর বিপরীত অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
What is the meaning of the Phrase 'At Large'.
  1. Confined
  2. Free
  3. Imprisoned
  4. chained
ব্যাখ্যা
• At large (phrase)
English Meaning: at liberty / free.
Bangla Meaning: স্বাধীন।

Ex. Sentence: Corrupted govt. officials are still at large.
Bangla Meaning: দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা এখনো মুক্ত অবস্থায় আছে।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Confined - সীমাবদ্ধ করা; সীমিত করা; সীমার মধ্যে রাখা।
খ) Free - স্বাধীন; মুক্ত; স্বচ্ছন্দ; স্ববশ; স্বেচ্ছানুবর্তী; আত্মতন্ত্র; অনন্যপরতন্ত্র
গ) Imprisoned - কারারুদ্ধ /কয়েদ।
ঘ) Chained - শৃঙ্খলতায় বন্দি বা আবদ্ধ।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যায়, অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Free শব্দটি At large phrase টির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Live MCQ lecture and Accessible dictionary by Bangla Academy.
৩৮.
Which one is singular?
  1. Agenda
  2. Hypothesis
  3. Media
  4. Syllabi
ব্যাখ্যা
• Singular - Plural
- Agendum - Agenda
- Agenda - Agendas
- Medium - Media
- Hypothesis - Hypotheses
- Syllabus - Syllabuses/ Syllabi (less frequent) 

• Originally agenda was the plural of agendum, meaning ‘a thing to be done'.
- However, it became applied to a list of things to be done, and in this, the most usual modern sense, it has become firmly singular, with the plural agendas.
- সুতরাং, Hypothesis এবং Agenda উভয়েই Singular Form এ আছে।
- তবে, Agenda এর singular form এর ব্যবহার দুর্লভ, তাই সঠিক উত্তর হিসেবে Hypothesis নেয়া হয়েছে।

Source: Oxford Dictionary.
৩৯.
Habitually silent of talk less is -
  1. Taciturn
  2. Servile
  3. Unequivocal
  4. Quiet
ব্যাখ্যা
• Habitually silent or talk less - অভ্যাসগতভাবে চুপচাপ বা কম কথা বলা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Taciturn - অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।
খ) Servile - দাসোচিত; ক্রীতদাসসুলভ; দাস্য
গ) Unequivocal - স্পষ্ট; দ্ব্যর্থহীন।
ঘ) Quiet -  শান্ত; নীরব

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Taciturn শব্দটি Habitually silent or talk less এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে -  Taciturn.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪০.
The author of the book a 'A Thousand Splendid Sun' is -?
  1. Salman Rushdie
  2. Farah Ahamedi
  3. Khaled Hosseini
  4. Vikram Seth
ব্যাখ্যা
• The book 'A Thousand Splendid Suns' is written by Khaled Hosseini.
- এটি চারটি খন্ডে বিভক্ত।
-পার্ট 1 - 1950-এর দশকে আফগানিস্তানে জন্মগ্রহণকারী এক তরুণী মারিয়ামের গল্প বলে।
- Part 2 - 1970 এর দশকের শেষদিকে কাবুলে জন্মগ্রহণ করা লায়লার জীবপ্ন কাহিনীর বর্ণনা করে।
- The lives of the two women intersect in Part 3 - অর্থাৎ, part -3 তে এই দুইজন মহিলারকে এবং এদের জীবন কাহিনী একসঙ্গে উপস্থাপন করা হয়েছে।
- Part 4 এর বর্ণনা করা হয়েছে লায়লার দৃষ্টিকোণ থেকে।
Throughout the story, global and regional power struggles bring chaos and destruction to both women’s lives, and to the country of Afghanistan.

Source: Sparknotes.
৪১.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ৪৬৫০
  2. ৪৭৫০
  3. ৪৮৫০
  4. ৪৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
৪২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
  1. ১৪
  2. ১২
  3. ১০
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে।

এখানে,
২৭ - ৩ = ২৪
৪০ - ৪ = ৩৬
৬৫ - ৫ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু। 

২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২।
৪৩.
করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
  1. ২০%
  2. ১৫%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
প্রশ্নে ভাষাগত ত্রুটি আছে।
প্রশ্নটি হওয়ার কথা করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

সমাধান:
করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫

করিমের আয় = ২০ক
করিমের ব্যয় = ১৫ক

মাসিক সঞ্চয় = ২০ক - ১৫ক = ৫ক

∴ শতকরা সঞ্চয় (৫ক/২০ক) × ১০০%
= ২৫%
৪৪.
4x + 1 = 32 হলে x এর মান কত?
  1. 4
  2. 3
  3. 3/2
  4. 5/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে x এর মান কত?

সমাধান:
4x + 1 = 32
⇒ (22)x + 1 = 25
⇒ 2x + 2 = 5
⇒ 2x = 3
∴ x = 3/2
৪৫.
দুটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৩৫
  3. ৩০
  4. ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি ক
∴ ছোট সংখ্যাটি ক - ১০

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৭০
⇒ ২ক - ১০ = ৭০
⇒ ২ক = ৮০
∴ ক = ৪০

∴ বড় সংখ্যাটি ৪০
৪৬.
একটি সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?
  1. ৩০০
  2. ৪০০
  3. ২০০
  4. ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ৭০% - ৭০ = ৭০
⇒ (৭০ক)/১০০  = ৭০ + ৭০
⇒ ৭ক/১০ = ১৪০
⇒ ৭ক = ১৪০ × ১০
⇒ ক = (১৪০ × ১০)/৭
∴ ক = ২০০
৪৭.
২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ধারাটির পরের সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ১৩
  3. ৩৫
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ধারাটির পরের সংখ্যাটি কত?

সমাধান: 
ধারাটি
২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, .........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 

এখানে,
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
২১ + ১৩ = ৩৪ 
৩৪ + ২১ = ৫৫
৪৮.
বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r   
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2

∴ ৯ গুণ বৃদ্ধি পাবে।
৪৯.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭৩৫
  2. ৯৬০
  3. ৭৮৯
  4. ৬৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৮২০ - ক = ক - ৬৫০
বা, ৮২০ + ৬৫০ = ক + ক
বা, ২ক = ১৪৭০
বা, ক = ১৪৭০/২
∴ ক = ৭৩৫
৫০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?
  1. ৯০
  2. ৩০
  3. ৬০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ = ৩০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = (৩০ × ৪) = ১২০ মিটার
৫১.
logx324 = 4 হলে x এর মান কত?
  1. 2√2
  2. 4√2
  3. 3√2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: logx324 = 4 হলে x এর মান কত?

সমাধান:
logx324 = 4
⇒ x4 = 324
⇒ x4 = (3√2)4
∴ x = 3√2
৫২.
২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
= ২ × (৫ × ৫) × (৭ × ৭)
এখানে
২ জোড়াবিহীন। 
∴ ২৪৫০ এর সাথে ২ গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৫৩.
a - b = 7, ab = 60 হলে a2 + b2 = কত?
  1. 180
  2. 168
  3. 169
  4. 170
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 7, ab = 60 হলে a2 + b2 = কত?

সমাধান:
a2 + b2
= (a - b)2 + 2ab
= (7)2 + 2 × 60
= 49 + 120
= 169
৫৪.
দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
  1. সম্পূরক কোণ
  2. বিপ্রতীপ কোণ
  3. স্থুল কোণ
  4. প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-

সমাধান:
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৫৫.
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি?
  1. πr2
  2. 2πr
  3. 2πr - 1
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr2 
বৃত্তের পরিধি = 2πr
৫৬.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ তম পদ ৬০ হলে, ১২ তম পদ কত?
  1. ২৪
  2. ৩০
  3. ৩২
  4. ৩৬
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ তম পদ ৬০ হলে ১২ তম পদ কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে
n তম পদ = a + (n - 1)d

এখানে,
৭তম পদ, ৬০ = a + (৭ - ১)৯
বা, ৬০ = a + ৫৪
∴ a = ৬

১২তম পদ = ৬ + (১২ - ১)৯
= ৬ + ১১ × ৯
= ৬ + ৯৯
= ১০৫

প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই।
৫৭.
৫ এর কত শতাংশ ৭ হবে?
  1. ৪০
  2. ১২৫
  3. ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৭ হবে?

সমাধান:
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।

প্রশ্নানুসারে,
৭/৫ = ক/১০০
∴ ক = (৭/৫) × ১০০
= ১৪০
৫৮.
নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ০.৩
  2. √০.৩
  3. ১/৩
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
 ০.৩ = ০.৩
√০.৩ = ০.৫৪৭
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
৫৯.
৪, ৮, ১৩, ১৯, ২৬,.................. ধারাটির সপ্তম পদ কোনটি?
  1. ৪৩
  2. ৩৭
  3. ৩৪
  4. ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১৩, ১৯, ২৬,.................. ধারাটির সপ্তম পদ কোনটি?

সমাধান:
১ম পদ = ৪
২য় পদ = ৪ + ৪ = ৮
৩য় পদ = ৮ + ৫ = ১৩
৪র্থ পদ = ১৩ + ৬ = ১৯
৫ম পদ = ১৯ + ৭ = ২৬
৬ষ্ঠ পদ = ২৬ + ৮ = ৩৪
৭ম পদ = ৩৪ + ৯ = ৪৩
৬০.
৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান: 
মোট সৈন্য = ৯২২০ জন 
৯৬ এর বর্গ = ৯২১৬

সৈন্য সরাতে হবে = (৯২২০ - ৯২১৬) জন
= ৪ জন
৬১.
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
  1. ওয়াট আওয়ারে
  2. ওয়াটে
  3. ভোল্টে
  4. কিলোওয়াট ঘণ্টায়
ব্যাখ্যা
- বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক বা ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা।
- বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘণ্টায়।
- এক কিলোওয়াট ঘণ্টা সমান ৩.৬ × ১০৬ জুল।
- বৈদ্যুতিক মিটার যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ বিল হিসাব করা হয়। 
- যে বিদ্যুৎশক্তি খরচ হচ্ছে তা মিটার যন্ত্রটিতে লিপিবদ্ধ হতে থাকে।
- মিটার হতে তার দুইটি মেইন সুইচে যায় ।
- এই সুইচের সাহায্যে বাড়ির ভিতর প্রবাহ বন্ধ করা বা চালানো যায় ।
- মেইন সুইচের সঙ্গে ফিউজ থাকে। সুইচ হতে তার দুটি বণ্টন বাক্সে যায় এবং সেখান থেকে প্রধান তার দুইটি বিভিন্ন শাখা লাইনে বিভক্ত হয়ে যায়।

উৎস:
১. পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
২. সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
৬২.
বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নির্মাণে সহায়তাকারী দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. ভারত
  4. জার্মানি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২:
- দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’।
- এর ধরন নির্ধারণের জন্য ফ্রান্সের প্রাইস ওয়াটার হাউস কুপার্সকে (পিডব্লিউসি) নিয়োগ দিয়েছে বিএসসিএল। 
- এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট।
- এই স্যাটেলাইটটি আবহাওয়া, নজরদারি বা নিরাপত্তাসংক্রান্ত কাজে ব্যবহৃত হবে।
- ২০২৩ সালে মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। 

উল্লেখ্য,
- ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।

উৎস: ৬ মার্চ, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
৬৩.
মুজিববর্ষ ঘোষনা হয় কবে?
  1. ১২ জানুয়ারি ২০১৯
  2. ১৫ আগষ্ট ১৯৭৫
  3. ০৭ মার্চ ১৯৭১
  4. ১৬ ডিসেম্বর ২০২২
ব্যাখ্যা
মুজিববর্ষ:
- ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয় - ১২ জানুয়ারী, ২০১৯।
- ১৭ মার্চ ২০২০ — ৩১ মার্চ ২০২২ সাল মুজিব বর্ষের সময়কাল।
- সব্যসাচী হাজরা মুজিব বর্ষের লোগোর ডিজাইনার।
- মুজিববর্ষ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন।
- মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে।
- তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন।
- ১০ জানুয়ারি ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের লোগো উন্মোচন করেন।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০২০ ও দৈনিক যুগান্তর, ৮ জানুয়ারী, ২০২২।
৬৪.
কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে?
  1. RAM
  2. Hard Disk
  3. Cache
  4. Keyboard
ব্যাখ্যা
- উল্লেখিত অপশন সমূহের মধ্যে ক্যাশ মেমরি সবচেয়ে দ্রুত কাজ করে।

• ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। 

• মেমরির ধারণক্ষমতার ক্রম:

 
- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
পিতলের উপাদান হলো-
  1. তামা ও টিন
  2. তামা ও নিকেল
  3. তামা ও সিসা
  4. তামা ও দস্তা
ব্যাখ্যা
সংকর ধাতু: 
- দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। 
যেমন- 
- কাঁসা বা ব্রোঞ্জ হলো কপার ও টিনের সংকর ধাতু। 
- পিতল হলো তামা ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু। 
- সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা মিশ্রিত থাকে। 
- সংকর ধাতু পিতলের প্রধান উপাদান হলো তামা যা শতকরা ৬৫% থাকে। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৬.
জাতীয় শিশু দিবস কবে?
  1. ২২ জুন
  2. ১৭ মার্চ
  3. ১৮ জুলাই
  4. ২৫ মে
ব্যাখ্যা
- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম স্নেহ ও ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সাল হতে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চে জাতীয় শিশু দিবস পালন করা হয়।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- তবে ২০০২-২০০৮ সাল পর্যন্ত দিবসটি পালিত হয়নি।

সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলা ট্রিবিউন। 
৬৭.
পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
  1. ডায়োেট
  2. ট্রান্সফর্মার
  3. ট্রান্সজিস্টার
  4. অ্যামপ্লিফায়ার
ব্যাখ্যা
• পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় ট্রান্সফরমারে।
- এতে দুটি কুণ্ডলী থাকে।
- প্রথম কুন্ডলী কে মুখ্য কুণ্ডলী এবং দ্বিতীয়টিকে অর্থাৎ যার মধ্যে তড়িচ্চালক আবিষ্ট হয় তাকে গৌণ কুলী বলে।
- মুখ্য কুণ্ডলীতে তড়িপ্রবাহিত করলে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।
- যে যন্ত্রের সাহায্যে উচ্চবিত্ত নিম্নবিত্ত ও নিম্ন বিভক্তির ছবি ভাবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে। 
- তড়িৎ চৌম্বক আবেশ এর উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়।
- ট্রান্সফর্মার দুই প্রকার: স্টেপ আপ ট্রান্সফর্মার এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার ।
- ট্রান্সফরমারে মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা বেশী হলে সেটি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়।
- ট্রান্সফরমারের গৌণ কুন্ডলীর পাক সংখ্যা বেশী হলে সেটি স্টেপ আপ ট্রান্সফরমার হয়।

উৎস:  সাধারণ বিজ্ঞান অষ্টম শ্রেণি; এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
  1. প্রতিসরণ
  2. বিচ্ছুরণ
  3. অপবর্তন
  4. অভ্যন্তরীণ প্রতিফলন
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার: 
- অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাঁচতন্তু। 
- এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। 
- আলোক রশ্মিকে বহনের কাজে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। 
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তু তথা অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। 
- এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। 
- সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। 
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। 
- এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। 
- সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬৯.
SWIFT কোড সাধারণত ব্যবহার করে-
  1. CIBIL
  2. Stock Exchange
  3. Banks
  4. Credit Agencies
ব্যাখ্যা
- SWIFT হল আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফার সিস্টেম।
- বেলজিয়াম ভিত্তিক সুইফট বিশ্বের এগারো হাজার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখলেও কোন দেশের উপর অবরোধ আরোপের আইনি ক্ষমতা নেই প্রতিষ্ঠানটির। 
- সুইফ্‌ট কোডের সংখ্যা ৮।
- নিরাপদ ও দ্রুত আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানে এটি একটি বার্তা সেবাদানকারী মাধ্যম।
- SWIFT এর পূর্ণরুপ - Society for Worldwide Interbank Financial Telecommunication।
- SWIFT কোড ৮ অথবা ১১ ডিজিট নিয়ে গঠিত।

উৎস:
১. World Bank.
২. বিবিসি বাংলা নিউজ।
৭০.
মাশরুম এক ধরনের-
  1. অপুষ্পক উদ্ভিদ
  2. পরজীবী উদ্ভিদ
  3. ফাঙ্গাস
  4. অর্কিড
অনির্ধারিত
ব্যাখ্যা
- ফানজাই (ছত্রাক) রাজ্যভুক্ত অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।
- দেহ এককোষী বা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত।
- এদের নিউক্লিয়াস সুগঠিত ও কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। যেমন- ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি।
- মাশরুম মূলত এক ধরনের ছত্রাক বা ফাংগাস।
- মাশরুম এক ধরনের ছত্রাক আর ছত্রাক হলো একটি অপুষ্পক উদ্ভিদ। 

• অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি তুলে রাখা হলো।

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭১.
২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে কত?
  1. ৬.৫%
  2. ৭.৮%
  3. ৭.৫%
  4. ৮%
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় ৬ জুন, ২০২৩।
- জিডিপির আকার -৫০,০৬,৭৮২ কোটি টাকা।
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৫%।
- বাজেটের আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৭২.
বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
  1. ১৪০ টি
  2. ১৪৫ টি
  3. ১৫৩ টি
  4. ১৬০ টি
ব্যাখ্যা
♦ সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে। 
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালরে ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৭৩.
সর্বজনীন পেনশন বিল ২০২৩ জাতীয় সংসদে পাস হয় কবে?
  1. ১৭ আগস্ট, ২০২৩
  2. ১৪ আগস্ট, ২০২৩
  3. ২৪ জানুয়ারি ২০২৩
  4. ২৫ জুন, ২০২৩
ব্যাখ্যা
♦ সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম):
- ২৪ জানুয়ারি, ২০২৩ জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল ২০২৩’ পাস হয়।
- দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।
- চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন দেওয়া হবে।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৪টি স্কিম রাখা হয়েছে।
- এগুলো হলো যথাক্রমে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা ও সমতা স্কিম।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- জাতীয় পরিচয়পত্র ভিত্তি ধরে ১৮ বছরে থেকে শুরু করে ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রণ করতে পারবে।
- পেনশনে থাকাকালে ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি বাকি সময়ের (মূল পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন পাবেন।

উৎস:
১. ১৭ আগস্ট, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
২. বাসস। [[Link}
৭৪.
পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি 'জগদ্দল বিহার' কোথায় অবস্থিত?
  1. বগুড়া
  2. কুমিল্লা
  3. নওগাঁ
  4. রাজশাহী
ব্যাখ্যা
- রাজা রামপাল কর্তৃক নির্মিত পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি 'জগদ্দল বিহার'।
- এটি নওগাঁ জেলায় অবস্থিত।
- শালবন বিহার (সর্বপ্রাচীন) কুমিল্লার ময়নামতিতে অবস্থিত।
- বাসু বিহার অবস্থিত বগুড়ার শিবগঞ্জে।
- উয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদীতে।

উৎস: বাংলাপিডিয়া।
৭৫.
ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি?
  1. চন্দ্রযান-৩
  2. চন্দ্রযান-২
  3. বিক্রম
  4. অশোক
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:
- চাঁদে অভিযানে গিয়ে ২০২৩ সালে ইতিহাস গড়েছে ভারত।
- ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩।
- ওই সময় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় চন্দ্রযান-৩।
- এর আগে আর কোনো দেশের নভোযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি।
- চন্দ্রযান–৩–এর দুটি অংশ। ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’।
- চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় ১০ দিন অবস্থান করে বিক্রম ও প্রজ্ঞান।
- চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে ও ছবি তুলে পৃথিবীতে পাঠায়।
- এসব তথ্য ও ছবি গবেষণার কাজে ব্যবহার করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৩ সেপ্টেম্বর ২০২৩।
৭৬.
আসিয়ান রিজিওনার ফোরাম (ARF) এর সদস্য কত?
  1. ২৬
  2. ২৭
  3. ২৮
  4. ২৯
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।

আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

তথ্যসূত্র:-  ASEAN ওয়েবসাইট।
৭৭.
ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৮
  2. ১৯৫০
  3. ১৯৬৭
  4. ১৯৭০
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।

উল্লেখ্য,
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল। 
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।

উৎস:
i) Britannica.
 ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.
৭৮.
আন্তরর্জাতিক পরিবেশ দিবস কবে?
  1. ৫ জুলাই
  2. ২১ মার্চ
  3. ৫ জুন
  4. ২১ জুন
ব্যাখ্যা
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

তথ্যসূত্র;- জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
৭৯.
পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
  1. ২৫ মে,২০২২
  2. ২৫ জুন, ২০২২
  3. ১৬ ডিসেম্বর ২০২২
  4. ১৭ মে ২০২২
ব্যাখ্যা
• পদ্মা সেতু:
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২।
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা
- সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
-  পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- পদ্মা সেতু মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরিয়তপুর জেলার জাজিরা ও মাদারিপুর জেলার শিবচর পয়েন্টে নির্মিত হয়েছে।

উৎস: ইত্তেফাক, ইনকিলাব এবং সেতু বিভাগ ওয়েবসাইট ।
৮০.
বাংলাদেশে কয়টি বিদ্যুৎবিতরণকারী প্রতিষ্ঠান আছে?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা
দেশে বিদ্যুৎ বিতরণের কাজটি করে চারটি কোম্পানি ও দুটি সংস্থা। এদের গ্রাহক ৩ কোটি ৫০ লাখ।

বিতরণের কাজটি করে:
১) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি),
২) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো),
৩) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো),
৪) পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি),
৫) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও
৬) ঢাকা ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি লিমিটেড (ডেসকো)।

উৎস: প্রথম আলো (২৮মে, ২০১৯)