পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা - ১৫ Part – 1: English Grammar Topics: 1. Idioms and Phrases [Meaning of Phrases, Kinds of Phrases and Identifying Phrases] 2. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc. পার্ট – ২: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। ২. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, বাংলাদেশ ব্যাংক বা রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট পড়তে হবে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
The house with the red door stood out on the street. The underlined part is an example of -
  1. Phrase preposition
  2. Adverb phrase
  3. Noun phrase
  4. None of these
ব্যাখ্যা
• The house with the red door stood out on the street. The underlined part is an example of - Preposition phrase and Adjective phrase.
- যেহেতু অপশনে এই দুটির কোনোটিই উল্লেখ নেই, তাই সঠিক উত্তর হবে None of these.

• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।

• Adjective phrase:
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-  Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।

- The house with the red door stood out on the street. (Prepositional Phrase/ Adjective Phrase)
- এই বাক্যে 'with the red door' phrase টি preposition with দিয়ে শুরু হয়ে তার পূর্ববর্তী noun The house কে modify করছে।
- অর্থাৎ, একই সাথে Prepositional Phrase ও Adjective Phrase এর কাজ করছে।
.
Which one is not considered a part of a formal letter?
  1. Heading
  2. Signature of the Writer
  3. Subject
  4. Superscription
ব্যাখ্যা
• Application এর ক্ষেত্রে subject লিখতে হয়, কিন্তু এটাকে Letter এর part হিসেবে বিবেচনা করা হয় না।
- Formal Letter : একটি Formal/ Official Letter/ Application এর ৬টি অংশ থাকে।

• যথা:
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient
2. Salutation (সম্বোধন) : যেমন- Dear Sir/ Madam
3. Body (মূল বক্তব্য)
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir
5. Signature of the Writer
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
.
The team played in an aggressive manner. The underlined part is an example of -
  1. Adjetive phrase
  2. Adverb phrase
  3. Noun phrase
  4. Verb phrase
ব্যাখ্যা
• The team played in an aggressive manner. The underlined part is an example of - Adverb phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• The team played in an aggressive manner.
- এই বাক্যে কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
- যেমন: 'কিভাবে খেলেছিল' এর উত্তর পাওয়া যায় 'in an aggressive manner'.
- তাই এটি Adverbial Phrase.
.
"A letter of condolence to a bereaved person" is considered as -
  1. Business letter
  2. Circular letter
  3. Memorandum
  4. Social letter
ব্যাখ্যা
• আত্মীয় - স্বজন, বন্ধুবান্ধব, নিকট আত্মীয়দের কাছে যে চিঠি দেয়া হয় তাকে Personal letter বলে।
- ”A letter of condolence to a bereaved person” - অর্থাৎ শোকাহত ব্যক্তির প্রতি সমবেদনা পত্র, Social letter/ Personal letter হিসেবে গণ্য হবে।

• High School English Grammar and Composition by Wren and Martin অনুযায়ী,
- Social Letter এর অংশ হচ্ছে personal/private letters.
- সেক্ষেত্রে দুটি একসাথে অপশনে থাকলে Social letter কে উত্তর হিসেবে গ্রহণ করতে হবে।

• অন্যদিকে,
- Circular letter হলো নির্দেশিকা/ বিজ্ঞপ্তি সম্পর্কিত চিঠি।
- Business letter হলো ব্যবসা সম্পর্কিত চিঠি।
- Memorandum - A short written report prepared specially for a person or group of people that contains information about a particular matter.

Source: High School English Grammar and Composition by Wren and Martin.
.
They traveled to Paris to see the Eiffel Tower. Here, the infinitive phrase is -
  1. to Paris
  2. to see
  3. to Paris to see
  4. to see the Eiffel Tower
ব্যাখ্যা
• Infinitive Phrase মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
- বাক্যের subject হিসেবে এরা noun phrase এবং কারন নির্দেশ করলে adverb phrase হিসেবে বিবেচত হয়।

যেমন:
He went to America to earn more money. (Infinitive Phrase/ Adverb Phrase)
To tell a lie is a great sin. (Infinitive Phrase/ Noun phrase).

• প্রশ্নে উল্লেখিত বাক্যে to see the Eiffel Tower অংশটুকু paris যাবার কারণ নির্দেশ করছে  এবং 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase.
- তাই, এটি Adverb and Infinitive phrase হিসেবে বিবেচিত হবে।
.
She placed the keys on the kitchen counter. Here, 'the kitchen counter' is an example of -
  1. Adverb phrase
  2. Noun phrase
  3. Adjective phrase
  4. Prepositional phrase
ব্যাখ্যা
• She placed the keys on the kitchen counter. Here, 'the kitchen counter' is an example of - Noun phrase.
- Preposition'on' এর object হিসাবে এখানে the kitchen counter noun phrase হয়েছে।

• Noun phrase:

- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে।
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।

যেমন:
- Subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে। 
.
Which kind of letter is a 'Round-robin' letter?
  1. A personal invitation.
  2. A letter, usually of demands or complaints.
  3. A memo about policy changes.
  4. A letter requesting individual responses.
ব্যাখ্যা
• Round-robin (Noun)
English Meaning: A letter, usually of demands or complaints, that is signed by many people; a written petition, memorial, or protest to which the signatures are affixed in a circle so as not to indicate who signed first
Bangla Meaning: সাধারণত দাবি বা অভিযোগে সম্বলিত একটি চিঠি, যা অনেক লোক স্বাক্ষর করে বা যে দরখাস্তে বৃত্তাকারে স্বাক্ষর থাকে যার ফলে বোঝা না-যায় কার পরে কে স্বাক্ষর করছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
.
They recommended the new restaurant. The underlined part is an example of -
  1. Noun phrase
  2. Infinitive phrase
  3. Adjective phrase
  4. Adverb phrase
ব্যাখ্যা
• They recommended the new restaurant. The underlined part is an example of - Noun phrase.
- কারণ Article + Adjective + Noun = Noun Phrase.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে the(article) + beautiful (adjective) + girl (noun), তাই এটি noun phrase হবে।

• Noun phrase:

- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে।
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।

যেমন:
- Subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
.
They could have helped with the arrangements if they had known. Here 'could have helped' is an example of -
  1. Verb phrase
  2. Phrasal verb
  3. Adjective phrase
  4. Adverb phrase
ব্যাখ্যা
• They could have helped with the arrangements if they had known. Here 'could have helped' is an example of - Verb phrase.

• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
- A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- অর্থাৎ, verb phrase verb এর নিয়ম মেনে tense অনুসারে গঠিত হয়।
- The main verb always comes last in the verb phrase. 
যেমন - have been waiting, am going, is working.

• অন্যদিকে, 
• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
১০.
What is the name of the part that summarizes the main idea?
  1. Topic sentence
  2. Body
  3. Terminator
  4. Linkers
ব্যাখ্যা
• Terminator is the name of the part that summarizes the main idea.

• Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
• Topic Sentence: 
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

• Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

• অন্যদিকে,
• Linkers are often used in a paragraph.
- Linker Words or Word Connectors are used to link large groups of words: phrases and sentences.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১১.
Learning a new language can be challenging but rewarding. The underlined part is an example of -
  1. Adjective phrase
  2. Adverb Phrase
  3. Participle Phrase
  4. Gerundial Phrase
ব্যাখ্যা
Learning a new language can be challenging but rewarding. The underlined part is an example of - Gerundial Phrase.

• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
- Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।

• Learning a new language can be challenging but rewarding.
- এই বাক্যে "Learning a new language" অংশটি Gerundial Phrase.
- "Learning" হলো একটি gerund (verb+ing), যা এখানে noun হিসেবে কাজ করছে।
- "a new language" হলো Gerundial Phrase এর extension, যা "Learning" এর সাথে যুক্ত হয়ে বাকি তথ্য প্রদান করছে।
- অর্থাৎ, "Learning a new language" is a gerundial phrase, where "Learning" is a gerund acting as the subject of the sentence.

Gerundial Phrase এর আরো কিছু উদহারন:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies.
- Cycling on the hill tracks is not easy.
১২.
He finished the race, in spite of his injuries. The underlined part is an example of -
  1. Prepositional phrase
  2. Adverb phrase
  3. Adjective phrase
  4. Phrase preposition
ব্যাখ্যা
• He finished the race, in spite of his injuries. The underlined part is an example of - Phrase preposition.

Phrase preposition:
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন - in front of, because of, according to, in spite of ইত্যাদি।

• যেহেতু, in spite of এর শুরুতে  এবং শেষে preposition আছে তাই এটি phrase preposition.

অন্যদিকে,
• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- A prepositional phrase consists of a preposition followed by its object (usually a noun phrase).
- Example: A singer with passion.

• Prepositional phrases function as either adjective-modifying nouns or adverbs-modifying verbs.
- Prepositional Phrase এর শুরুতে preposition এবং শেষে noun থাকে।
- In the room.
- With long hair.
- for the train.
- with a heavy heart.
১৩.
I need to find out the schedule for the meeting. Here 'find out' is used as -
  1. Phrase preposition
  2. Phrasal verb
  3. Verb phrase
  4. Prepositional phrase
ব্যাখ্যা
• I need to find out the schedule for the meeting. Here 'find out' is used as - Phrasal verb.

• Phrasal Verb:

- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.

• প্রদত্ত প্রশ্নে find out (verb + preposition) হচ্ছে Phrasal verb.
- এর অর্থ discover a fact or piece of information.
- Bangla Meaning: অধ্যয়ন করে, হিসাব করে বা তদন্ত করে শেখা বা জানা।

Source: Oxford Learner's Dictionary.
১৪.
Letters are mainly -
  1. Two types
  2. Four Types
  3. Six Types
  4. Eight Types
ব্যাখ্যা
 • Letter দুই প্রকার।
যথা -
i) Informal Letter : যা ব্যক্তিগতভাবে আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের কাছে পাঠানো হয়।
ii) Formal Letter: Official বা Business সংক্রান্ত চিঠিপত্র. যেমন - Application, Memorandum ইত্যাদি।
 
• The types of formal letters are mentioned below.
- Letter of Enquiry.
- Order Letter.
- Letter of Complaint.
- Reply to a Letter of Complaint.
- Promotion Letter.
- Sales Letters.
- Recovery Letters.
১৫.
You can go out to play as long as you finish your homework. Here 'as long as' is an example of -
  1. Phrase preposition
  2. Conjunctional phrase
  3. Prepositional phrase
  4. Adjective phrase
ব্যাখ্যা
• You can go out to play as long as you finish your homework. Here' as long as' is an example of - - Conjunctional phrase

• Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- কোনো phrase বা শব্দ সমষ্টি যখন conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
-  as much as, as long as, as soon as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.
১৬.
Running through the rain, Sarah made it to the bus just in time. 'Running through the rain' is an example of -
  1. Phrasal verb
  2. Prepositional phrase
  3. Participle phrase
  4. Gerundial phrase
ব্যাখ্যা
• Running through the rain, Sarah made it to the bus just in time. 'Running through the rain' is an example of - Participle phrase.

• Participle phrase
- যে phrase, participle দিয়ে শুরু হয় এবং noun দিয়ে শেষ হয়, তাকে participle phrase বলে।
- Participle phrase মূলত sentence এ adjective/adverb এর মতো কাজ করে।
- Participle Phrase + Comma + Whole Sentence.

• Participle Phrase মূলত তিন প্রকারের হয়ে থাকে,যথা: 
1. Present Participle Phrase (Verb+ing + Extension):
Example: Going home, I will take rest.

2. Past Participle Phrase (Past Participle + Extension):  
Example: Deprived of rights, they left the job, made of wood.

3. Perfect Participle Phrase (Having + Past Participle (+ Extension)):
Example: Having returned home, he met his father first.

- প্রশ্নে উল্লেখিত বাক্যটির গঠন - 
- Present Participle (Running) + Whole Sentence এবং phrase টি participle দিয়ে শুরু এবং noun (rain) দিয়ে শেষ।
- তাই এটি Present participle phrase.
১৭.
Oh my goodness, I forgot my keys at home! Here 'Oh my goodness' is an example of -
  1. Noun phrase
  2. Relative phrase
  3. Phrasal verb
  4. Interjection phrase
ব্যাখ্যা
• Oh my goodness, I forgot my keys at home! Here 'Oh my goodness' is an example of - - Interjection phrase.

• Interjectional Phrase - যে শব্দসমষ্টি interjection এর কাজ করে তাকে interjectional phrase বলে।
- এটি মনের আকস্মিক ভাব প্রকাশ করে।
- যেমন -
- What a pity! He is ruined.
- What a pity! You have failed.
- Oh dear me! What shall I do now?
১৮.
The match was canceled because of the rain. Here ' because of the rain' is an example of -
  1. Phrase preposition
  2. Adverb phrase
  3. Adjective phrase
  4. Noun phrase
ব্যাখ্যা
• The match was canceled because of the rain. Here ' because of the rain' is an example of - Adverb phrase.
- এখানে, এখানে because of দ্বারা verb - canceled কে modify করা হয়েছে।
- এই ধরনের adverb কে বলা হয় Adverb of cause & effect.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverbial phrase.
১৯.
The car with the broken window belongs to my neighbor. Here, 'with the broken window' is an example of -
  1. Adverb phrase
  2. Adjective phrase
  3. Prepositional phrase
  4. Both B + C
ব্যাখ্যা
• The car with the broken window belongs to my neighbor. Here, 'with the broken window' is an example of - Adjective phrase & Prepositional phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।

• Prepositional Phrase:
- Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে।
যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)

• উল্লিখিত প্রশ্নে with the broken window এর part টুকু noun the car কে modify করছে এবং এটি preposition 'with' দিয়ে শুরু হয়েছে। 
- অর্থাৎ, এটি একই সঙ্গে Prepositional phrase এবং Adjective phrase.
২০.
বিজিএমইএ কত সালে যাত্রা শুরু করে?
  1. ১৯৮৩ সালে
  2. ১৯৮৪ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৬ সালে
ব্যাখ্যা
বিজিএমইএ:
- বিজিএমইএ এর পূর্ণরূপ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
- দেশের অন্যতম বৃহৎ ট্রেড অ্যাসোসিয়েশন যা তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করে।
- সংগঠনটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার পর থেকে, বিজিএমইএ সরকারের কাছে নীতি সমর্থন, সদস্যদের সেবা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং কারখানায় সামাজিক সম্মতির মাধ্যমে পোশাক শিল্পের প্রচার ও সুবিধার জন্য নিবেদিত।
- বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের পথ প্রশস্ত করতে ব্র্যান্ড এবং উন্নয়ন অংশীদার সহ স্থানীয় এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা করে।
- বর্তমানে বিজিএমইএর নিবন্ধিত পোশাক কারখানা রয়েছে প্রায় চার হাজার।

তথ্যসূত্র - বিজিএমইএ অফিসিয়াল ওয়েবসাইট।
২১.
উচ্চ ফলনশীল ভুট্টার জাত কোনটি?
  1. কাঞ্চন
  2. সৌরভ
  3. ইরাটম
  4. বর্ণালি
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

উচ্চ ফলনশীল ভুট্টার জাত:
- বর্ণালি, শুভ্রা, খই, মোহর।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
২২.
বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
  1. নোয়াখালী
  2. হবিগঞ্জ
  3. সিলেট
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
• কৈলাশটিলা গ্যাসক্ষেত্র: এটি সিলেট জেলায় অবস্থিত; বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র। পাকিস্তান শেল অয়েল কোম্পানি ১৯৬২ সালে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। এর মোট অনুমিত মজুত ৩.৬৫ টিসিএফ যার মধ্যে উত্তোলনযোগ্য মজুত ২.৫২ টিসিএফ গ্যাস। কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে কনডেনসেটও উৎপাদিত হয়ে থাকে। ১৯৮৩ সাল থেকে এই গ্যাসক্ষেত্রের গ্যাস উত্তোলন করা হচ্ছে।

• হবিগঞ্জ গ্যাসক্ষেত্র: এটি ১৯৬৩ সালে আবিষ্কৃত দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র। এটি ১১ কিমি দীর্ঘ এবং ৪.৫ কিমি প্রশস্ত। প্রায় ৩০ শতাংশ সচ্ছিদ্রতাবিশিষ্ট হবিগঞ্জ গ্যাসক্ষেত্র একটি উন্নতমানের গ্যাসাধার হিসেবে খ্যাত। বর্তমানে এটি দেশের অন্যতম একটি গ্যাস উৎপাদনক্ষেত্র। আজ পর্যন্ত এই গ্যাসক্ষেত্রে ১০টি কূপ খনন করা হয়েছে।

• বাখরাবাদ গ্যাসক্ষেত্র: এটি কুমিল্লা জেলায় অবস্থিত। ১৯৬৯ সালে শেল অয়েল কোম্পানি এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। ১৯৮৪ সালে এখান থেকে গ্যাস উৎপাদন শুরু হয় এবং ১৯৯৩ সালে এর উৎপাদন সর্বোচ্চে পৌঁছে (দৈনিক ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস)। তখন থেকে এই গ্যাসক্ষেত্রের চাপ ও উৎপাদনে দ্রুত পতন ঘটে। ২০০০ সালের শেষদিকে এখান থেকে প্রতিদিন মাত্র ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি দ্রুত নিঃশেষ হয়ে যাবে।

• সেমুতাং গ্যাসক্ষেত্র: এটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম এলাকার একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় তেল কোম্পানি ও.জি.ডি.সি এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। খননকৃত ৪টি কূপের মধ্যে ৩নং ও ৪নং কূপে কোন গ্যাস পাওয়া যায় নি। এই গ্যাসক্ষেত্র থেকে কোন গ্যাস উত্তোলিত হয় নি।

• কুতুবদিয়া গ্যাসক্ষেত্র: এটি চট্টগ্রাম বন্দরের প্রায় ৯২ কিমি দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ইউনিয়ন অয়েল কোম্পানি ১৯৭৬ সালে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। যদিও গ্যাসক্ষেত্রটি ছোট আকৃতির, তবুও এর উন্নয়নে এখন পর্যন্ত কোন পরিকল্পনা গ্রহণ করা হয় নি।

• বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র: এটি নোয়াখালী জেলায় অবস্থিত। পেট্রোবাংলা ১৯৭৭ সালে এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রটি একটি ছোট আকৃতির গ্যাসক্ষেত্র এবং এর উন্নয়নে এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। এখানে খননকৃত দুটি গ্যাসক্ষেত্রের মধ্যে একটি শুষ্ক পাওয়া যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৩.
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয় -
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৪ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ১৯৯৩ সালে।
উত্তরপত্রের অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
-------------------------------

স্টক এক্সচেঞ্জ:
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- বাংলাদেশের পুঁজি বাজার পরিচালনা করে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কিমিশন বা Bangladesh Securities and Exchange Commission.
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ দুইটি।
- একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ:
- ঢাকার শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত।
- এটি দেশের বৃহত্তম শেয়ার বাজার।
- এটি রাজধানী ঢাকার প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত।
- ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৪ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালের ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্যগণ ১৯৯৫ সালের জানুয়ারিতে সরকারের কাছে আবেদন করলে সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে এর অনুমোদন দেন।

তথ্যসূত্র - ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।

২৪.
দেশের প্রথম সিমেন্ট কারখানা কোনটি?
  1. লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা
  2. মেঘনা সিমেন্ট কারখানা
  3. ছাতক সিমেন্ট কোম্পানি
  4. আকিজ সিমেন্ট কারখানা
ব্যাখ্যা
ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড:
- দেশের প্রথম সিমেন্ট কারখানা বর্তমান সুনামগঞ্জ জেলার ছাতকে স্থাপিত হয়।
- ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সনে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সনে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হলে ১৯৬৬ সন হতে উহা ইপিআইডিসি’র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, পরে বিএমইডিসি এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণে আসে।

তথ্যসূত্র - বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন।
২৫.
বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি?
  1. পায়রা গভীর সমুদ্র বন্দর
  2. চট্টগ্রাম সমুদ্র বন্দর
  3. মংলা সমুদ্র বন্দর
  4. পটুয়াখালী সমুদ্র বন্দর
ব্যাখ্যা
সমুদ্র বন্দর:
- বাংলাদেশে সামুদ্রিক বন্দর ৩টি।
- এগুলো হলো:
১. চট্টগ্রাম সমুদ্র বন্দর:
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।

২. মংলা সমুদ্র বন্দর:
- মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত।
- এটা দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর।
- বন্দরটি প্রতিষ্ঠিত হয় ১ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- এটি পশুর নদী ও মংলা নদীর সংযোগস্থলে অবস্থিত।

৩. পায়রা গভীর সমুদ্র বন্দর:
- বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর 'পায়রা বন্দর' পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত।
- এটি বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
২৬.
কৃষিক্ষেত্রে রবি মৌসুম ধরা হয় -
  1. চৈত্র - আষাঢ়
  2. শ্রাবণ - আশ্বিন
  3. কার্তিক - ফাল্গুন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
কৃষিক্ষেত্রে মৌসুম:
- ফসল উৎপাদনের জন্য সারাবছরকে দুইটি মৌসুমে ভাগ করা যায়।
- যথা:
i) রবি মৌসুম:
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- কার্তিক থেকে ফাল্গুন হচ্ছে রবি মৌসুম।
- অক্টোবর ও নভেম্বর মাসে রবি শস্য বপন করা হয়।
- কম তাপমাত্রায় বপন করা হয়।
- ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফসল তোলা হয়।
- বোরো ধান, গম, মসুর ডাল, যব, সরিষা, পেঁয়াজ, মটরশুঁটি ইত্যাদি ফসলকে এ মৌসুমের প্রধান শস্য হিসেবে বিবেচনা করা হয়।
- এ ছাড়া ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, টমেটো, আলু ইত্যাদিও এ মৌসুমে চাষ করা হয়।

ii) খরিপ মৌসুম:
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য।
- চৈত্র থেকে আষাঢ় এবং শ্রাবণ থেকে আশ্বিন হলো খরিপ মৌসুম।
- খরিপ মৌসুমকে আবার দু ভাগে ভাগ করা হয়।
- যেমন- খরিফ-১ ও খরিফ-২ মৌসুম।

তথ্যসূত্র - কৃষি শিক্ষা, নবম- দশম শ্রেণি।
২৭.
বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ ‘এমভি আনসু’ কোন দেশে রপ্তানি করা হয়?
  1. ডেনমার্ক
  2. পোল্যান্ড
  3. অস্ট্রিয়া
  4. জার্মানী
ব্যাখ্যা
জাহাজ শিল্প:
- বিশ্ববাজারে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ ‘এমভি আনসু’ ০৭ ফেব্রুয়ারি ২০১৯ আনুষ্ঠানিকভাবে রপ্তানি হলো।
- ‘এমভি আনসু’ জাহাজটি কিনেছেন জার্মান কোম্পানি এইচএস সিফার্টস জিএমবিএইচ অ্যান্ড কোং কেজিএমএস।নারায়নগঞ্জের মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনসুর ক্যাপ্টেন পিয়োট বুজনাস্কিকে জাহাজটি বুঝিয়ে দেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী।
- আনসু ৫৫০০ ডিডব্লিউটিএ ধারণ ক্ষমতাসম্পন্ন একটি মাল্টি পারপাস মালবাহী জাহাজ।
- জাহাজটির দৈর্ঘ্য ৩৪২ ফুট, প্রস্থ ৫০ ফুট, গভীরতা ২৪ দশমিক ২৭ ফুট, ইঞ্জিনের ক্ষমতা ২৭৫০ হর্সপাওয়ার এবং ঘন্টায় গতিবেগ ১২ নটিক্যাল মাইী।
- গত ২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ ‘স্টেলা মারিস’ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির স্বর্ণদ্বার উন্মোচন করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শিপওয়েজ লিমিটেড।
- আনন্দ শিপইয়ার্ড এ পর্যন্ত দেশি-বিদেশি ৩৬৫টি জলযান নির্মাণ করেছে।
- এর মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিতি পায়।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ০৭ ফেব্রুয়ারি ২০১৯।
২৮.
বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' বলা হয় কোনটিকে?
  1. চা
  2. চিংড়ি
  3. তামাক
  4. ইলিশ
ব্যাখ্যা
হোয়াইট গোল্ড:
- বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- তাই চিংড়িকে 'সাদা সোনা' বা 'হোয়াইট গোল্ড' বলা হয়।
- বাংলাদেশে বর্তমানে বিশ্বের মোট চিংড়ির একটা উল্লেখযোগ্য অংশ উত্পাদিত হচ্ছে, তবে বছরভেদে এর পরিমান ওঠানামা করে।
- ২০২১-২২ অর্থবছরে ৪১ কোটি ডলারের চিংড়ি রপ্তানি হয়।
- প্রবৃদ্ধি দাড়ায় ২৩.৮৪ শতাংশ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, দৈনিক প্রথম আলো, ১৬ আগস্ট ২০২৩ ও ২০ সেপ্টেম্বর ২০২৩।
২৯.
বাংলাদেশের কোথায় জুম চাষ হয়?
  1. ময়মনসিংহ
  2. খাগড়াছড়ি
  3. টাঙ্গাইল
  4. রাজশাহী
ব্যাখ্যা
জুম চাষ:
- পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি।
- জুম চাষ বিশেষ শব্দে "ঝুম চাষ" নামেও পরিচিত।
- জুম চাষ এক ধরনের স্থানান্তরিত কৃষিপদ্ধতি।
- এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে।
- পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়।
- এই পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়।
- জুম চাষ ভারতে পোড়ু, বীরা, পোনম, প্রভৃতি নামেও পরিচিত।
- রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই তিন জেলায় জুম চাষের পরিমাণ সবচেয়ে বেশি।
- পাহাড়ীদের সমাজে জুম চাষ বেশ জনপ্রিয়।
- পাহাড়ী জুমিয়ান নারীরা অতি যত্নের সহিত জুম চাষে ব্যস্ত থাকে সব সময়।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র কোনটি?
  1. জার্মানি
  2. পোল্যান্ড
  3. ডেনমার্ক
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।