পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বি.সি.এস. প্রিলি সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকসমূহের উপর বিশেষ পরীক্ষা - ০৯ টপিক-১: UNHCR, WHO, EU, NATO, Commonwealth, NAM, OIC, APEC, Arab League, ASEAN, BIMSTEC, BRICS, G-7, G-20, G-77, GCC, OPEC, SAARC ইত্যাদি। [৩০ নম্বর]; টপিক-২: English Grammar - Names of parts of paragraphs/letters/applications. and Sentence Transformation. [১০ নম্বর] দ্রষ্টব্য: ৭ জুন, ২০২২ তারিখ থেকে ৪৫তম বি.সি.এস. প্রস্তুতির নতুন রুটিন শুরু হবে। ডেইলি কুইজ ও নতুনদের বি.সি.এস. বাটনে একযোগে পরীক্ষা চলবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু ভিসামুক্ত অবাধ চলাচল খ্যাত "শেনজেন চুক্তির' অন্তর্ভুক্ত নয়?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) নরওয়ে
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
শেনজেন চুক্তি:
- অবাধ চলাচলের (ভিসামুক্ত ইউরোপ) জন্য ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়  (“The Schengen Agreement”)।
- ১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে ২৬টি দেশ শেনজেন এলাকাভুক্ত। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ।

-
শেনজেন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের ৫টি দেশ অন্তর্ভুক্ত নয়।
- দেশগুলো হলো- বুলগেরিয়া, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড ও রোমানিয়া। 
- Norway, Iceland, Switzerland and Lichtenstein ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কিন্তু ভিসামুক্ত অবাধ চলাচল খ্যাত "শেনজেন চুক্তির' অন্তর্ভুক্ত।
- প্রথমে এই চুক্তি স্বাক্ষর করেছিল ৫টি দেশ (France, Germany, Belgium, Luxemburg, and the Netherlands).

উৎস:- EU ওয়েবসাইট।
.
আসিয়ান প্রতিষ্ঠিত হয় কোন ডিক্লারেশনের মাধ্যমে?
  1. ক) ব্যাংকক ঘোষণা
  2. খ) বানদুং ঘোষণা
  3. গ) জাকার্তা ঘোষণা
  4. ঘ) ম্যানিলা ম্যানিলা
ব্যাখ্যা
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।

উৎস:- আসিয়ানের ওয়েবসাইট।
.
নিচের কোনটি ওআইসির দাপ্তরিক ভাষা?
  1. ক) জার্মান
  2. খ) ফরাসি
  3. গ) ডাচ
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ওআইসির দাপ্তরিক ভাষা তিনটি। যথা - আরবি, ইংরেজি, ফরাসি।
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) ওআইসির একটি বিশেষায়িত ব্যাংক।
- ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) নতুন ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন শাদের নাগরিক হুসাইন ইব্রাহিম তাহা।

তথ্যসূত্র- ওআইসি ওয়েবসাইট।
.
BRICS জোটের সর্বশেষ সদস্য দেশ-
  1. ক) ভারত
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) ব্রাজিল
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এর সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- এর কোনো স্থায়ী সদরদপ্তর নেই।
- BRICS জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক - New Development Bank (NDB)।

উৎস- ব্রিকসের ওয়েবসাইট।
.
জি-৭৭ জোটের বর্তমান সদস্য সংখ্যা-
  1. ক) ৭৭ টি
  2. খ) ৮৮ টি
  3. গ) ১১৫ টি
  4. ঘ) ১৩৪ টি
ব্যাখ্যা
- The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট।
- ১৯৬৪ সালের ১৫ জুন প্রথম আঙ্কটাড সম্মেলনে G-77 গঠিত হয়।
- G-77 জোটের প্রথম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে অনুষ্ঠিত হয়।
- শুরুতে ৭৭টি দেশের সমন্বয়ে এই জোট গঠিত হলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৪টি।

- এই জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- এই জোটের বর্তমান চেয়ারম্যান পাকিস্তান।
- বাংলাদেশ ১৯৮২-৮৩ মেয়াদে G-77 জোটের চেয়ারম্যান ছিলো।

তথ্যসূত্র:- জি-৭৭ ওয়েবসাইট।
.
উপসাগরীয় সহযোগীতা সংস্থা (GCC) গঠিত হয় কবে?
  1. ক) ১৯৬১ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৮১ সালে
ব্যাখ্যা
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সংস্থাটির সদস্য দেশ ৬ টি। দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
- এর সদরদপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
 - এর বর্তমান মহাসচিব ড. নায়েফ আল এম. আল হাজরাফ। তিনি কুয়েতের নাগরিক এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।

উৎস- জিসিসির ওয়েবসাইট।
.
নিচের কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য?
  1. ক) সৌদি আরব
  2. খ) আলবেনিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) মিসর
ব্যাখ্যা
-  আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- NATO একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং বর্তমান সদস্য ৩০টি।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্থানান্তর করা হয়।
- উত্তর মেসিডোনিয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে ২০২০ সালে ন্যাটোতে যোগদান করে।
- ন্যাটোর গঠনতন্ত্রের আর্টিকেল ১০ অনুযায়ী শুধুমাত্র ইউরোপীয়ান কোন দেশ ন্যাটোর সদস্য হওয়ার জন্য যোগ্য।

তথ্যসূত্র- ন্যাটোর ওয়েবসাইট।
.
BIMSTEC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৬৮ সালে
  3. গ) ১৯৮৭ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
- BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
- বিমসটেক সদরদপ্তর ঢাকার গুলশানে অবস্থিত।
- ১৩ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে ঢাকায় বিমস্টেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়।

উৎস- বিমসটেকের ওয়েবসাইট।
.
NAM প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট নয় কে?
  1. ক) আনোয়ার সাদাত
  2. খ) যোসেফ মার্শাল টিটো
  3. গ) জওহরলাল নেহেরু
  4. ঘ) ড. আহমেদ সুকর্ণ
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।

- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্র- ন্যাম ওয়েবসাইট।
১০.
ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকারী প্রথম দেশ-
  1. ক) সুইডেন
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) লিথুয়ানিয়া
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউতে যোগ দেয়।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস:- ইইউ ওয়েবসাইট।
১১.
নিচের কোন সংস্থাটি জি-২০ এর সদস্য?
  1. ক) ইউরোপীয় ইউনিয়ন
  2. খ) আরব লীগ
  3. গ) ওপেক
  4. ঘ) আসিয়ান
ব্যাখ্যা

- ১৯৯৯ সালে বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট হচ্ছে জি-২০।
- এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ টি সদস্য নিয়ে জি-২০ জোট গঠিত হয়েছে।
- ২০২২ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। 
- ২০২৩ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। 
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র- জি-২০ ওয়েবসাইট।

১২.
SAARC Agriculture Centre (SAC) এর অবস্থান-
  1. ক) কলম্বো
  2. খ) ঢাকা
  3. গ) কাঠমুন্ডু
  4. ঘ) ইসলামাবাদ
ব্যাখ্যা

- সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় অবস্থিত।
- এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করা হয়।
- এটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কৃষি তথ্য বিতরণ।
- সার্ক শক্তি কেন্দ্র – ইসলামাবাদ।
- সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র – কাঠমুন্ডু।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।

উৎস:- সার্কের ওয়েবসাইট।

১৩.
OIC প্রতিষ্ঠিত হয় কোন প্রেক্ষাপটে?
  1. ক) ইরাক-ইরান যুদ্ধ
  2. খ) প্রথম উপসাগরীয় যুদ্ধ
  3. গ) জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা
  4. ঘ) ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ওআইসির দাপ্তরিক ভাষা তিনটি। যথা - আরবি, ইংরেজি, ফরাসি।
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) ওআইসির একটি বিশেষায়িত ব্যাংক।
- ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) নতুন ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন শাদের নাগরিক হুসাইন ইব্রাহিম তাহা।
১৪.
১৭তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) রিয়াদ, সৌদি আরব
  2. খ) রোম, ইতালি
  3. গ) বালি , ইন্দোনেশিয়া
  4. ঘ) নয়া দিল্লি , ভারত
ব্যাখ্যা
- ২০২২ সালে ১৭তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে
- ২০২৩ সালে ১৮তম জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।
- ২০২৪ সালে ১৯তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে।
- ১৫তম জি-২০ সম্মেলন ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রিয়াদে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।

তথ্যসূত্র:- জি-২০ জোট ওয়েবসাইট।
১৫.
নিচের কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
  1. ক) WHO
  2. খ) GCC
  3. গ) NAM
  4. ঘ) OPEC
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্র- ন্যাম ওয়েবসাইট। 
১৬.
ন্যাটোর বর্তমান মহাসচিবের দায়িত্বে রয়েছেন-
  1. ক) জেন্স স্টলেনবার্গ
  2. খ) লয়েড অস্টিন
  3. গ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  4. ঘ) ক্রিস্টোফার রেই
ব্যাখ্যা

- ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।
- তিনি ২০১৪ সালের অক্টোবরে ন্যাটো মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।

তথ্যসূত্র- ন্যাটোর ওয়েবসাইট।

১৭.
Paragraph is a group of sentences that contains____
  1. ক) Single theme
  2. খ) Multiple themes
  3. গ) Multiple topics
  4. ঘ) Both B+C
ব্যাখ্যা
Paragraph:
- A subdivision of a written composition that consists of one or more sentences, deals with one point or gives the words of one speaker, and begins on a new usually indented line.
- A short composition or note that is complete in one paragraph.
- একটি নির্দিষ্ট বিষয়ের উপর এক প্যারায় সমাপ্য সংক্ষিপ্ত বিবরণ দেয়া থাকে একটি Paragraph এ। 

সূত্রঃ Merriam Webster Dictionary
১৮.
"When I was watching TV, she came." What kind of sentence is this?
  1. ক) Simple
  2. খ) Complex
  3. গ) Compound
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
- This is a complex sentence. 
- সাধারণত complex sentence এ একটা অসম্পূর্ণ বাক্য এবং একটি সম্পূর্ণ বাক্য থাকে থাকে।
এই বাক্যে When I was watching TV অংশটুকু অসম্পূর্ণ বাক্য এবং she came সম্পূর্ণ বাক্য।
- অর্থাৎ একটি sub ordinate clause এবং একটি Main Clause থাকায় এটি একটি complex sentence. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hossain
১৯.
Generally, a Paragraph has____
  1. ক) Topic sentence
  2. খ) Supporting sentence
  3. গ) Concluding sentence
  4. ঘ) all of the above
ব্যাখ্যা
- Paragraph is a unit of writing that expresses a certain topic. 
Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র idea বর্ণিত হয় এবং যা নিজের মধ্যেই স্বয়ংসম্পূর্ণ।  

Basic Paragraph Structure: 
- Most paragraphs have: 
1. A Topic sentence 
2. Supporting sentences. 
3. Concluding sentences.

- এগুলো ছাড়াও একটি আরো থাকে, Unity, Coherence ইত্যাদি। 
- একটা Paragraph কতখানি লম্বা হবে, তার নির্দিষ্ট কোন নিয়ম নেই। 
- A general rule of thumb is to begin with a topic sentence; develop that topic well with evidence, examples, and explanations; and conclude the paragraph appropriately.

সূত্র: A Passage to the English Language by S.M Zakir Hossain
২০.
"If this room was tidy, I could find things." The meaning of this sentence implies:
  1. ক) The room was tidy enough.
  2. খ) The room was very neat and clean.
  3. গ) The room was not lighted.
  4. ঘ) The room isn't tidy.
ব্যাখ্যা
- A sentence with if has an if clause (i.e. subordinate clause) and a main clause. 
if যুক্ত বাক্য ব্যবহারের কিছু উদাহরণ:

if+ present tense+ will= If you post the letter today, it'll get there by Thursday. 
if + past tense + would= If I had a million pounds, I would probably buy a Plane. 
if + past perfect + would have= If we had taken your advice, we would have saved a lot of time. 

- প্রদত্ত বাক্যের বাংলা অর্থ হচ্ছে, যদি ঘরটা পরিষ্কার থাকতো তাহলে আমি আমার জিনিসগুলো খুঁজে পেতাম।
- সুতরাং এই বাক্যের সঠিক উত্তর হবে:  The room isn't tidy. 

Source: Oxford Practice Grammar
২১.
He is rich but unhappy. (Make it complex)
  1. ক) He is rich and unhappy at the same time.
  2. খ) As he is rich, he is happy.
  3. গ) Though he is rich, he is unhappy.
  4. ঘ) He is rich and unhappy.
ব্যাখ্যা
- সাধারণত, Compound sentence এ but থাকলে তাকে Complex sentence এ রূপান্তর করতে though/although ব্যবহার করতে হয়।

- সুতরাং, Complex বাক্যটি হবে Though he is rich, he is unhappy.

সূত্র: Cliff's TOEFL
২২.
Which one is the most important part of a Letter?
  1. ক) Heading
  2. খ) Body
  3. গ) Signature
  4. ঘ) Salutation
ব্যাখ্যা
There are six parts in a letter. These are -
1. Heading of the letter,
2. Salutation or Greetings,
3. The body of the letter,
4. The subscription,
5. The signature of the writer and
6. The superscription of address.

- The most important part of a letter is its main body.
২৩.
Everyone knows that the earth is round. (Change it to compound)
  1. ক) The earth is round and everyone knows it.
  2. খ) Everyone knows that earth is circular in shape.
  3. গ) The Earth is round is a known fact.
  4. ঘ) The Earth is round is known to everyone.
ব্যাখ্যা
- The correct answer is: The earth is round and everyone knows it.
- Among the options, only this sentence has two independent clauses.
২৪.
Dhaka is becoming one of the ___________ cities in South Asia.
  1. ক) noisy
  2. খ) noisiest
  3. গ) nosiest
  4. ঘ) noisier
ব্যাখ্যা
- Noisiest যা noisy - adjective এর সঠিক superlative form.
শূন্যস্থানে একটি superlative form এর word বসবে। 
তাই সঠিক উত্তর হবে - noisiest.