পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
সুশাসন একটি দেশের কোন ধরণের উন্নয়ন ঘটায়?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সামাজিক
  3. গ) সাংস্কৃতিক
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

সাধারণভাবে সুশাসন বলতে এমন এক আদর্শ শাসন ব্যবস্থাকে বুঝায় যা একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটায়।
অন্যভাবে, সুশাসন বলতে এমন এক ধরণের শাসন ব্যবস্থাকে বোঝায় যা জবাবদিহিতা, স্বচ্ছতা, প্রশাসনিক দক্ষতা, আইনের অনুশাসন, মানবাধিকার ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেয়।
সুশাসন আইনের শাসনেরই আরেক নাম।
উৎসঃ নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বই (উন্মুক্ত)।

.
কোন অধিকারের আইনগত ভিত্তি নেই?
  1. ক) রাজনৈতিক অধিকারের
  2. খ) ব্যক্তিগত অধিকারের
  3. গ) সামাজিক অধিকারের
  4. ঘ) নৈতিক অধিকারের
ব্যাখ্যা
নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না। যার ফলে এর কোন আইনগত ভিত্তি নেই।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
'Nazism and War' বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) Richard Bessel
  2. খ) Anthony Storr
  3. গ) Michael Foley
  4. ঘ) Adam Alter
ব্যাখ্যা
মূল্যবোধ নিয়ে বিখ্যাত কিছু বইয়ের নাম-
'Nazism and War' গ্রন্থের রচয়িতা Richard Bessel,
'Irresistible' গ্রন্থের রচয়িতা Adam Alter,
Solitude গ্রন্থের রচয়িতা Anthony Storr,
The Age of Absurdity গ্রন্থের রচয়িতা Michael Foley।
.
মূল্যবোধের বৈশিষ্ট্য নয়-
  1. ক) নৈতিকতা
  2. খ) সামাজিক মাপকাঠি
  3. গ) বিভিন্নতা
  4. ঘ) আইনের শাসন
ব্যাখ্যা

আইনের শাসন মূল্যবোধের বৈশিষ্ট্য নয় এটি সুশাসনের একটি উপাদান।
যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তা ই মূল্যবোধ।
সামাজিক ন্যায়বিচার, নীতি ও ঔচিত্যবোধ, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক চেতনা ও কর্তব্যবোধ ইত্যাদি - মূল্যবোধের উপাদান।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
সুশাসনে কোনটি থাকবে না?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) আইনের অনুশাসন
  3. গ) বাক স্বাধীনতা
  4. ঘ) স্বজনপ্রীতি ও দুর্নীতি
ব্যাখ্যা
সুশাসনে প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে, এতে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতাসহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকে তাহলেই সেই প্রশাসন ব্যবস্থায় সুশাসন গড়ে উঠে।
স্বজনপ্রীতি ও দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সামাজিক
  3. গ) অর্থনৈতিক
  4. ঘ) সাংস্কৃতিক
ব্যাখ্যা
পৌরনীতি ও সুশাসন হলো সামাজিক বিজ্ঞান। সমাজবদ্ধ মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি, আশা আকাঙ্ক্ষা, কার্যাবলী ইত্যাদি বিষয় পৌরনীতির আলোচনার বিষয়।
রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি ও সমাজবিজ্ঞান প্রভৃতি অপর সামাজিক বিজ্ঞানগুলোও মানুষের সমাজ ও রাষ্ট্রীয় জীবন নিয়ে আলোচনা করে। সুতরাং সব সামাজিক বিজ্ঞান পরস্পর সম্পর্কযুক্ত।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
কোনটি সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা নয়?
  1. ক) আমলাতন্ত্রের অদক্ষতা
  2. খ) সংবাদ মাধ্যমের স্বাধীনতা
  3. গ) জনঅংশগ্রহণের অভাব
  4. ঘ) বাক স্বাধীনতায় হস্তক্ষেপ
ব্যাখ্যা
সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা নয়। সুশাসন প্রতিষ্ঠায় সমস্যাগুলো হলো-
১. বাক স্বাধীনতায় হস্তক্ষেপ,
২. রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা,
৩. সরকারের জবাবদিহিতার অভাব,
৪. আমলাদের জবাবদিহিতার অভাব,
৫. আমলাতন্ত্রের অদক্ষতা,
৬. আইনের শাসনের অভাব,
৭. সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা,
৮. দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা,
৯. রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ,
১০. স্বজনপ্রীতি,
১১. বিচার বিভাগের স্বাধীনতা না থাকা,
১২. জনঅংশগ্রহণের অভাব,
১৩. জনসচেতনতার অভাব
১৪. ক্ষমতার ভারসাম্যের অভাব,
১৫. স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব,
১৬. সংবাদমাধ্যমের স্বাধীনতার অভাব ইত্যাদি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সরকারের কার্যকারিতা নষ্ট হয়-
  1. ক) দাতা দেশগুলোর সাহায্য না দেওয়ার কারণে
  2. খ) বিরোধীদলের সহিংস আচরণের জন্য
  3. গ) নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে
  4. ঘ) বড় বড় অট্টালিকার অভাবে
ব্যাখ্যা
সরকারের কার্যকারিতা নষ্ট হয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে। তাই কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন প্রশাসনের দক্ষতা, প্রশাসনের নীতি প্রণয়নের দূরদর্শিতা, সম্মোহনী নেতৃত্ব, স্বজনপ্রীতি ও দুর্নীতি না থাকা ইত্যাদি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়?
  1. ক) শ্রমের মর্যাদা
  2. খ) নীতি ও ঔচিত্যবোধ
  3. গ) সহনশীলতা
  4. ঘ) নাগরিক অসচেতনতা
ব্যাখ্যা
গণতান্ত্রিক সমাজব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান বলে স্বীকার করা হয় তা হলো- নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সরকার ও রাষ্ট্রের দায়দায়িত্ব ও জবাবদিহিতা ইত্যাদি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১০.
শিক্ষাকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
ব্যাখ্যা
শিক্ষাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। যথা-
১. আনুষ্ঠানিক শিক্ষা,
২. অনানুষ্ঠানিক শিক্ষা এবং
৩. উপ-আনুষ্ঠানিক শিক্ষা।
১১.
আইডিএ (IDA) এর মতে কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. ক) স্বচ্ছতা
  2. খ) জবাবদিহিতা
  3. গ) অংশগ্রহণ
  4. ঘ) দক্ষ প্রশাসন
ব্যাখ্যা

১৯৯৮ সালে বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা IDA সুশাসনের চারটি উপাদানের কথা বলেছেন।‌
যথাঃ জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও অংশগ্রহণ।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বই (উন্মুক্ত)

১২.
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা ১৯৯৮ সালে সুশাসনের ৪টি উপাদান ঘোষণা করে?
  1. ক) IFC
  2. খ) IBRD
  3. গ) IDA
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
১৯৯৮ সালে বিশ্বব্যাংক গ্রুপের আইডিএ (IDA) সুশাসনের ৪টি উপাদান ঘোষণা করে। এই চারটি উপাদান হলো-
১. জবাবদিহিতা,
২. অংশগ্রহণ,
৩. স্বচ্ছতা এবং
৪. ভবিষ্যতবাণী।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
১৩.
সামাজিক মূল্যবোধ পরিবর্তনের কারণ কোনটি?
  1. ক) শিল্পায়ন
  2. খ) শিক্ষা উন্নয়ন
  3. গ) নগরায়ন
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
সমাজ পরিবর্তনের সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। এর অন্যতম কারণ হলো শিক্ষার উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন, প্রযুক্তির বিকাশ ইত্যাদি।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১৪.
আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসাবে গ্রহণ করে-
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বোর্ড অব ডিরেক্টরস ১৯৯৭ সালে The Role of the IMF in Governance Issues নামে সুশাসন সম্পর্কিত পলিসি গ্রহণ করে। এটি পরবর্তীতে ২০১৭ সালের ২১ জুলাই IMF এর বোর্ড অব ডিরেক্টরসগণ রিভিউ করে।
- পরবর্তীতে ২০১৮ সালে পলিসিটির সহায়ক হিসেবে Framework for Enhanced Engagement on Governance নামে আারেকটি নতুন ফ্রেমওয়ার্ক গ্রহণ করে।
- সংস্থাটি আইনের শাসন, সরকারি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি রোধের মাধ্যমে দেশের উন্নয়নের সকল স্তরে সুশাসনের উপর গুরুত্ব দিয়ে থাকে।
(তথ্যসূত্র: আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়েবসাইট)
১৫.
'ভিক্ষুককে ভিক্ষা দেওয়া' এটা কোন আইনের সাথে সম্পৃক্ত?
  1. ক) ধর্মীয় আইন
  2. খ) সামাজিক আইন
  3. গ) নৈতিক আইন
  4. ঘ) প্রথাভিত্তিক আইন
ব্যাখ্যা
'ভিক্ষুককে ভিক্ষা দেওয়া' এটি একটি নৈতিক আইন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৬.
কোনটি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য?
  1. ক) প্রশাসন
  2. খ) আইন
  3. গ) সমিতি
  4. ঘ) সত্তা
ব্যাখ্যা
আইনের সাধারণ অর্থ হলো নিয়ম-কানুন বা বিধি-বিধান। ফার্সি 'আইন' শব্দটির অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অধ্যাপক ডাইসির মতে, 'আইনের দৃষ্টিতে সবাই সমান'।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৭.
প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে কোনটি?
  1. ক) প্রতিযোগিতা
  2. খ) নেতৃত্ব
  3. গ) পেশাদারিত্ব
  4. ঘ) সততা
ব্যাখ্যা
সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পেশাদারিত্ব। আর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে পেশাদারিত্ব। সুশাসন প্রতিষ্ঠায় সততা আবশ্যক।
১৮.
Empathy হলো-
  1. ক) ঔচিত্যবোধ
  2. খ) শ্রদ্ধাবোধ
  3. গ) সহনশীলতা
  4. ঘ) সহমর্মিতা
ব্যাখ্যা
Empathy শব্দটির অর্থ হলো- সহমর্মিতা।
Patience শব্দের অর্থ হলো সহনশীলতা।
Advisability শব্দের অর্থ হলো- ঔচিত্য।
Respect শব্দের অর্থ হলো- শ্রদ্ধা