পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট- ১২ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
২০২২-২৩ সালের বাজেটের শিরোনাম কী? 
  1. ক) কোভিডের অভিঘাত পেরিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে
  2. খ) কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নে বাংলাদেশ
  3. গ) কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন
  4. ঘ) কোভিডের অভিঘাত পেরিয়ে ভয়হীন বাংলাদেশের যাত্রা
ব্যাখ্যা
২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট:
- বাজেটের ক্রম ৫১-তম  (অন্তর্বর্তীকালীনসহ ৫২-তম)।
- (আওয়ামী লীগ সরকারের ২৩-তম)
- বাজেটের স্লোগান/শিরোনাম ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’
- সংসদে বাজেট উত্থাপনের তারিখ ৯ জুন, ২০২২
- বাজেট উত্থাপনকারী অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল (তাঁর টানা চতুর্থ বাজেট পেশ)।
- এটি বর্তমান সরকারের টানা ১৪-তম বাজেট। 
- সংসদে বাজেট পাশ হয় ৩০ জুন, ২০২২

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।
.
‘বরেন্দ্র’ বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়?
  1. ক) দিনাজপুর
  2. খ) রংপুর
  3. গ) খুলনা
  4. ঘ) পাবনা
অনির্ধারিত
ব্যাখ্যা
দিনাজপুর ও রংপুর - অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• বরেন্দ্র অঞ্চল:

- বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের মোট ১১ জেলায় ৭ লাখ হেক্টর জমিজুড়ে রয়েছে বরেন্দ্র এলাকা।
- এর মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় ১,৬০,০০০ হেক্টর জমি উঁচু বরেন্দ্র অঞ্চল।
- রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগা জেলার অধিকাংশ এলাকা এবং নাটোরসহ বৃহত্তর রংপুর, দিনাজপুর, বগুড়া ও পাবনা জেলার কিয়দংশ এলাকা জুড়ে বরেন্দ্র অঞ্চল অবস্থিত। ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
.
‘নয় কুড়ি কান্দায় ছয় কুড়ি বিল' নামে পরিচিত কোনটি?
  1. ক) হাকালুকি হাওর
  2. খ) শনির হাওর
  3. গ) টাঙ্গুয়ার হাওর
  4. ঘ) চলন বিল
ব্যাখ্যা
• টাঙ্গুয়ার হাওর:
 - টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধরমপাশা ও তাহিরপুর উপজেলায় মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। 
- এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং দ্বিতীয় রামসার সাইট। 
- টাঙ্গুয়ার হাওর ‘নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত। 
-  এ হাওরে জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি। 
 
উৎস: প্রথম আলো ও নয়া দিগন্ত পত্রিকা নিউজ।
.
কোন দেশ মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায়?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে এবং সোভিয়েত ইউনিয়ন তিনবারই ভেটো দেয়।
- মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করলে তার পাল্টা ভারত মহাসাগরে অবস্থিত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়।যদিও তা পৌছানোর আগেই পাকিস্তান আত্মসমর্পন করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ যাদুঘর।
.
রাখাইন নৃ-গোষ্ঠী বসবাস করে -
  1. ক) বান্দরবান জেলায়
  2. খ) বরগুনা জেলায়
  3. গ) সিলেট জেলায়
  4. ঘ) ময়মনসিংহ জেলায়
ব্যাখ্যা
• রাখাইন:
- রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে।
- এদের আদিনিবাস মায়ানমারের আরাকান রাজ্য। এরা নিজেদের ‘রাক্ষাইন’ নামে পরিচয় দিতে পছন্দ করে।
- রাখাইনরা এক সময় ‘মগ’ নামে পরিচিত ছিলো।
- অনেক গবেষকের মতে রাখাইন এবং মারমারা একই সম্প্রদায়ভুক্ত।
- রাখাইনরা বৌদ্ধ ধর্মের অনুসারি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
.
বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
  1. ক) অষ্টম
  2. খ) সপ্তম
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
- বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়।

• জাতীয় সংসদ:
- ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে।
- এ সপ্তম জাতীয় সংসদে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়।
- সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন।
- প্রথম দিকে এ প্রশ্নোত্তর পর্বের জন্য সময় বরাদ্দ ছিল ১৫ মিনিট।
- পরে তা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়।
- সরকারি দলের সদস্যদের জন্য ১৫ মিনিট এবং বিরোধী দলের সদস্যদের জন্য ১৫ মিনিট ধার্য করা হয় ।

উৎস: জাতীয় সংসদের ওয়েবসাইট।
.
বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন -
  1. ক) শিবনারায়ণ রায়
  2. খ) কামরুল হাসান
  3. গ) জয়নাল আবেদীন
  4. ঘ) এ এন সাহা
ব্যাখ্যা
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার  এ.এন. সাহা।

• বাংলাদেশের জাতীয় বিষয়াবলি:

- বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধীকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 
- এই জানোয়ারদের হত্যা করতে হবে,দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ - তিন কন্যা ,কামরুল হাসানের এসব চিত্রকর্মের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক সচেতনতা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদী মানসিকতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমাজসচেতনতাই প্রকাশিত হয়েছে।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন রফিকুন্নবী।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিউইয়র্কে ‘Concert for Bangladesh’ অনুষ্ঠিত হয় -
  1. ক) ১ আগস্ট ১৯৭১
  2. খ) ৪ আগস্ট ১৯৭১
  3. গ) ৭ আগস্ট ১৯৭১
  4. ঘ) ১০ আগস্ট ১৯৭১
ব্যাখ্যা
• Concert for Bangladesh:
- বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার কারণে বন্ধুপ্রতিম দেশ ভারতে আশ্রয় গ্রহণকারী প্রায় ১ কোটি শরণার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গের বিখ্যাত সেতার শিল্পী পন্ডিত রবিশঙ্কর এবং তার বন্ধু জর্জ হ্যারিসনের উদ্যোগে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল।

-ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের অনুরোধে তখন সেই কনসার্টের উদ্যোগ নিয়েছিলেন দ্য বিটলস ব্যান্ডখ্যাত ব্রিটিশ সঙ্গীত তারকা জর্জ হ্যারিসন।

- স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে নিউইয়র্ক সেই ঐতিহাসিক মেডিসন স্কয়ারেই অনুষ্ঠিত হল ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্ট। 

উৎস: দৈনিক জনকণ্ঠ পত্রিকা নিউজ।
.
ECNEC এর পূর্ণ অভিব্যাক্তি কী?
  1. ক) Executive Committee of the National Economic Council
  2. খ) Executive Council of National Economic Committee
  3. গ) Economic Council of National Executive Committee
  4. ঘ) Executive Committee the Nation Economic Council
ব্যাখ্যা
ECNEC এর পূর্ণ অভিব্যাক্তি - Executive Committee of the National Economic Council.

• ECNEC:
- ECNEC ১৯৮২ সালে গঠিত হয়।
- একনেক (ECNEC)-এর প্রধান- প্রধানমন্ত্রী।
- একনেক 1982 সালে গঠিত হয়। এর চেয়ারম্যান বা সভাপতি হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
১০.
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় - 
  1. ক) ২০১৩ সালে
  2. খ) ২০১৪ সালে
  3. গ) ২০১৫ সালে
  4. ঘ) ২০১৬ সালে
ব্যাখ্যা
• ছিটমহল:
- একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকাই ছিটমহল নামে পরিচিত।
-  ২০১৫ সালের পূর্বে ভারত বাংলাদেশ এর মধ্যাকার সর্বমোট ১৬২ টি ছিটমহল ছিল।
- ০১ আগষ্ট, ২০১৫ সালের রাত ১২:০১ মিনিটে ভারত বাংলাদেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির অংশ হিসাবে নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে।
- ভারতের ১১১টি ছিটমহল ছিল বাংলাদেশের অভ্যন্তরে আর বাংলাদেশের ৫১টি ছিটমহল ছিল ভারতের অভ্যন্তরে।
- বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হন ভারতের ১১১টি ছিটমহলের নাগরিক।
- অন্যদিকে ভারতের সঙ্গে যুক্ত হন বাংলাদেশের ৫১টি ছিটমহলের নাগরিক।
- দাশিয়ারছড়া ভারত ও বাংলাদেশের মধ্যকার ১৬২টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে আয়তন ও লোকসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়।

উৎস: প্রথম আলো এবং  বিবিসি পত্রিকা রিপোর্ট।
১১.
সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় -
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮১ সালে
ব্যাখ্যা
• পঞ্চম সংশোধনী:
- ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয় - পঞ্চম সংশোধনী আইন।
- এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় ।
- ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে কাজ করা হয় ।
- এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয় ।
- পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম বারের মতো বাহাত্তরের সংবিধানের মূলনীতি থেকে সরে আসে।
- রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় এই সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়।

উৎস: বাংলাদেশের সংবিধানের ইতিহাস।
১২.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সংস্থা থেকে 'আজিজুল হক পল্লী উন্নয়ন পদক' লাভ করেন?
  1. ক) IDA
  2. খ) WMO
  3. গ) CIRDAP
  4. ঘ) BARD
ব্যাখ্যা
- ২০২২ সালের ২৯ মে, গ্রামীণ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ  'আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১' লাভ করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নে অবদানের জন্য আজিজুল হক পল্লী উন্নয়ন পদক প্রদান করে - CIRDAP.
 
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific. 
- CIRDAP কার্যালয়ের নাম চামেলি হাউজ। এটির অবস্থান ঢাকায় জাতীয় প্রেসক্লাবের পাশে।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।

 
উৎস: CIRDAP অফিসিয়াল ওয়েবসাইট, কালের কন্ঠ পত্রিকা নিউজ)
১৩.
কোন জেলায় মহান মুক্তিযুদ্ধের মহাপরিকল্পনার প্রথম গোপন বৈঠক অনুষ্ঠিত হয়?
  1. ক) কুমিল্লা জেলায়
  2. খ) হবিগঞ্জ জেলায়
  3. গ) ঢাকা জেলায়
  4. ঘ) চট্রগাম জেলায়
ব্যাখ্যা
তেলিয়াপাড়া বাংলোয় মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক:
- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে ১৯৭১ সালের ৪ এপ্রিল আমাদের মহান মুক্তিযুদ্ধের মহাপরিকল্পনার প্রথম গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।
- সেই গোপন বৈঠক থেকেই মুক্তিযুদ্ধের সামরিক সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের শপথবাক্য পাঠ করা হয় এবং তিনি নিজের পিস্তল থেকে ফাঁকা গুলি করে পাকবাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা করেন।

- এ ছাড়া ৪ এপ্রিল থেকে ওই বাংলোটি প্রথমে মুক্তিবাহিনীর সদর দপ্তর এবং পরবর্তী সময়ে ৩ ও ৪ নম্বর সেক্টরের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।
- শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রকৃতির নয়নাভিরাম পরিবেশে তেলিয়াপাড়া চা বাগানের পাশেই স্থাপন করা হয় 'তেলিয়াপাড়া স্মৃতিসৌধ।

তেলিয়াপাড়া আরো কয়েকটি কারণে স্মরণীয়:
- তেলিয়াপাড়াকে মুক্তিযুদ্ধের অগ্নিসাক্ষী হিসেবে পরিচিত করার মূল ভূমিকা পালন করেন ৪র্থ ইস্ট বেঙ্গলের অধিনায়ক মেজর খালেদ মোশাররফ। ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানরত ৪র্থ বেঙ্গলের মেজর শাফায়াত জামিল কর্তৃক অবাঙ্গালি অধিনায়ক লেঃ কর্নেল খিজির হায়াত খানসহ ৩জন পাকঅফিসারকে বন্দী এবং সাধারণ অবাঙালি সেনাদের হত্যার পর পরই শমসেরনগর থেকে ফিরে এসে সহ-অধিনায়ক মেজর খালেদ মোশাররফ ইউনিটের অধিনায়কত্ব গ্রহণ করেন।
- তেলিয়াপাড়ার বিদ্রোহী সামরিক অফিসারদের বৈঠকেই যুদ্ধের সুবিধার্থে বাংলাদেশকে কৌশকলগতভাবে ৪টি সামরিক অঞ্চলে ভাগ করা হয়।


উৎস: মাধবপুর উপজেলা ওয়েবসাইট এবং যায় যায় দিন পত্রিকা নিউজ।
১৪.
'টুপাক আমারু’ কোন দেশের গেরিলা সংস্থা?
  1. ক) প্যারাগুয়ে
  2. খ) উরুগুয়ে
  3. গ) সুদান
  4. ঘ) পেরু
ব্যাখ্যা
• টুপাক আমারু:
- টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলাে পেরুর কমিউনিস্ট সশস্ত্র সংগঠন।
- এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
- শাইনিং পাথ পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং কাউন্সিল অন ফরেন রিলেশন এর ওয়েবসাইট।
১৫.
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয় -
  1. ক) ফেডারেল রিজার্ভ সিস্টেম
  2. খ) ব্যাংক অব ভেনিস
  3. গ) ব্যাংক অব সুইডেন
  4. ঘ) ব্যাংক অব ইংল্যান্ড
ব্যাখ্যা
• ব্যাংক ব্যবস্থা:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয়ব্যাংক 'স্ভেরিজেস রিকস ব্যাংক' হলেও প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয়  ‘ব্যাংক অব ইংল্যান্ড’।
- ‘ব্যাংক অব ইংল্যান্ড’কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।
- ব্যাংকিং কার্যক্রমের ধারণা প্রাচীন আমলেও বিদ্যমান ছিল।
- ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় - মুদ্রাকে।
- তবে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ধরা হয় ১১৫৭ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব ভেনিসকে।
- ১৪০১ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব বার্সিলোনা ছিল প্রথম আধুনিক ব্যাংক।
- ১৬৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব সুইডেন ছিল সনদপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক ব্যাংক।
 
উৎস: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেনি।
১৬.
পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা -
  1. ক) সিনহুয়া
  2. খ) বিবিসি
  3. গ) রয়টার্স
  4. ঘ) তাস
ব্যাখ্যা
- পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালে।
- প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার।
- সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরে।
- British Broadcasting Corporation (BBC) বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন এবং বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা ফ্রান্সের এজেন্সি ফ্রান্স প্রেস (AFP)।
- তাস যথাক্রমে সিরিয়া ও রাশিয়ার সংবাদ সংস্থা।

উৎস:  বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েবসাইট।
১৭.
সিরডাপ (CIRDAP) - এর উদ্যোক্তা -
  1. ক) IMF
  2. খ) FAO
  3. গ) IDA
  4. ঘ) ILO
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP) The Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- CIRDAP- 'বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা'র (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৯ সালে।
- প্রতিষ্ঠাকালীন মূল সদস্য দেশ ছিল ছয়টি।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 
- CIRDAP এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।

উৎস: সিরডাপের ওয়েবসাইট
১৮.
ইন্দোচীন অঞ্চলের দেশ নয় -
  1. ক) লাওস
  2. খ) কম্বোডিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
- ইন্দোচীন হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অঞ্চল।
- ইন্দোচীন একটি ভৌগোলিক শব্দ যা ঊনবিংশ শতাব্দীতে জনপ্রিয় ছিল।
- এই মহাদেশীয় অঞ্চলটি বর্তমানে দক্ষিণপূর্ব এশিয়া হিসাবে অধিক পরিচিত।
- এই অঞ্চল ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া দেশ নিয়ে গঠিত। 
- এই অঞ্চলগুলিতে ভারত ও চীন সভ্যতার প্রভাব আছে।

অন্যদিকে,
- ইরাক মধ্যপ্রাচ্যের দেশ।

উৎস: world atlas.
১৯.
'ডার্টি বোম' কী ধরনের অস্ত্র?
  1. ক) মুঘল অস্ত্র
  2. খ) গণবিধ্বংসী অস্ত্র
  3. গ) গণবিঘ্ন সৃষ্টিকারী অস্ত্র
  4. ঘ) ওয়াগনার অস্ত্র
ব্যাখ্যা
- 'ডার্টি বোম' হচ্ছে - গণবিঘ্ন সৃষ্টিকারী অস্ত্র।

• ডার্টি বোম:

- মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিয়ন্ত্রণ কমিশন ডার্টি বোম সম্পর্কে বলেছে, বোমাটি গণবিধ্বংসী অস্ত্র নয়; বরং এটি একটি ‘গণবিঘ্ন সৃষ্টিকারী অস্ত্র’, যেখানে দূষণ ও উদ্বেগ সৃষ্টি প্রধান উদ্দেশ্য।
- এর মানে হলো, কেবল বিস্ফোরণ স্থলের লোকেরাই তাৎক্ষণিক বিকিরণের সংস্পর্শে আসবে ও গুরুতর অসুস্থতায় পড়বে।
- ডার্টি বোম থেকে বাচতে হলে এলাকা থেকে পালানো ছাড়া রক্ষা পাওয়া দুষ্কর।
- তবে এটি পরমাণু বোমার মতো নয়। কেননা, পরমাণু বোমা তৈরিতে তেজস্ক্রিয় উপাদান যে উচ্চমাত্রায় পরিশোধন করা হয়, ডার্টি বোমের ক্ষেত্রে তেমনটি করা হয় না।
- হাসপাতাল,পরমাণু বিদ্যুৎকেন্দ্র বা পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান যে মাত্রায় পরিশোধন করা হয়, ডার্টি বোমের ক্ষেত্রেও সেই মাত্রা একই। 
- বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধে ডার্টি বোম পলিটিক্স ও চলমান শীতকে মস্কোর অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

উৎস:
নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট এবং সময় নিউজ।
২০.
কোন আদিবাসী সম্প্রদায় ‘কুকুরের গাড়ি বা স্লেজ ' যোগাযোগের বাহন হিসেবে ব্যবহার করে-
  1. ক) হার্সাই
  2. খ) এস্কিমো
  3. গ) নর্ডিকরা
  4. ঘ) জিয়ান্তে
ব্যাখ্যা
• আদিবাসী সম্প্রদায়:
- এস্কিমো বা ইনুইট জাতির বসবাস উত্তর গোলার্ধের উত্তর আলাস্কা, কানাডা এবং সাইবেরিয়ায় অবস্থিত আর্কটিক তুন্দ্রা অঞ্চলে।
- সারা বছরই এই অঞ্চলসমূহ ঢাকা থাকে বরফে। বরফের নিচে বইছে সমুদ্র।
- এস্কিমো বা ইনুইট জাতি বরফ এলাকায় যোগাযোগের অন্যতম বাহন হলো নৌকা এবং কুকুরের গাড়ি বা স্লেজ।
- এ গাড়িকে তারা বলে কামুতিক।
- পশুর চামড়া, শক্ত হাড়— এসব সাধারণ জিনিস দিয়েই তারা তৈরি করে একেকটি গাড়ি।
- এই গাড়িকে জুড়ে দেয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের গলায়। এরা নদীতে শিকারে যায় ছোট নৌকায় চড়ে। নাম কায়াক।
- মালামাল পরিবহন, লোক আনানেওয়া এবং অন্যান্য জিনিসপত্র পরিবহনের সময় এরা বড় নৌকা ব্যবহার করে, যাকে ‘উমিয়াক’ বলে।

উৎস: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
২১.
'ফকল্যান্ড দ্বীপ' কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরোপ
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

• দক্ষিণ আমেরিকা: 
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির । 
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান সেরো আকাঙ্কাগুয়া। 
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১২টি দেশ নিয়ে গঠিত। 
- এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল। যার আয়তন ৮৫,১৫,৭৯৯ বর্গ কিলোমিটার।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ সুরিনাম। 
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী 'আমাজন'। আমাজন নদীর উৎস স্থল আন্দিজ নেভাদা মিসমি পর্বতের চূড়া থেকে।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ' বলা হয়।

উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও World Atlas.
২২.
'Emissions Gap Report-2022' অনুসারে মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ -
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• Emissions Gap Report-2022:
- UNEP এর Emissions Gap Report-2022 অনুসারে মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন,
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র,
- তৃতীয় : ভারত, 
- চতুর্থ : ইউরোপিয়ান ইউনিয়ন, 
- পঞ্চম : ইন্দোনেশিয়া।

এছাড়াও,
- UNEP এর Emissions Gap Report-2022 অনুসারে মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র,
- দ্বিতীয় : রাশিয়া, 
- তৃতীয় : চীন, 
- চতুর্থ : ব্রাজিল, 
- পঞ্চম : ইন্দোনেশিয়া।

উৎস: UNEP এর Emissions Gap Report-2022।[লিঙ্ক]
২৩.
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সিরিয়া
  4. ঘ) লিবিয়া
ব্যাখ্যা
- ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান ইরাকে অবস্থিত।
- এটি পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্যের একটি।
- খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার তার রাণীর সন্তুষ্টির জন্যে এটি নির্মাণ করেন।
- ব্যাবিলন নগরের দেয়ালের উপর মনোরম এই বাগানটি তৈরি করা হয়।

উৎস: ব্রিটানিকা।
২৪.
কোনটিকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ভুটান
  4. ঘ) চিলি
ব্যাখ্যা
- বজ্র ড্রাগনের দেশ : ভুটান
- ল্যান্ড অব পয়েটস : চিলি
- মুক্তভূমি/শ্বেত হস্তির দেশ : থাইল্যান্ড
- হাজার দ্বীপের দেশ : ইন্দোনেশিয়া।

উৎস: ব্রিটানিকা ও দেশগুলোর ওয়েবসাইট।
২৫.
‘ভোম্বল’ শব্দের অর্থ কী?
  1. ক) নির্বোধ
  2. খ) বিভোর
  3. গ) শেষরাত
  4. ঘ) ভ্রমর
ব্যাখ্যা
• ভোম্বল (বিশেষণ)
- দেশি শব্দ
অর্থ: হাঁদা, নির্বোধ

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬.
‘ভোর’ কোন ভাষার শব্দ?
  1. ক) উর্দু
  2. খ) বাংলা
  3. গ) হিন্দি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
⇒ ‘ভোর’ শব্দটি হিন্দি ও সংস্কৃত উভয় ভাষা থেকে আগত শব্দ তবে উৎস হিসেবে অর্থের ভিন্নতা রয়েছে। যেমন-

• ভোর (বিশেষণ)
- হিন্দি শব্দ
অর্থ: প্রাতঃকাল, উষা, প্রত্যুষ, প্রভাত।

• ভোর (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
অর্থ: বিভোর, অভিভূত, মুগ্ধ, তন্ময়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) ভ্যাবাচ্যাকা
  2. খ) ভেজষ
  3. গ) ভোগ্যপণ্য
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
• অশুদ্ধ - ভেজষ
• শুদ্ধ - ভেষজ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় = [ভেষ+√জ+অ]
অর্থ: ওষুধ, রোগ নিরাময়ের গুণবিশিষ্ট গাছগাছড়া।

এছাড়া ভ্রষ্টাচার, ভোগ্যপণ্য, ভ্যাবাচ্যাকা শব্দগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮.
‘আঁখিমণি’ কোন সমাস?
  1. ক) মিলনার্থক দ্বন্দ্ব সমাস
  2. খ) উপমান কর্মধারয় সমাস
  3. গ) মধ্যপদলোপী বহুব্রহী সমাস
  4. ঘ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।

ষষ্ঠী তৎপুরুষ সমাস:
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লােপ পায় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন:
- আঁখির মণি = আঁখিমণি।
- ধানের ক্ষেত = ধানক্ষেত।
- চায়ের বাগান = চাবাগান।
- রাজার পুত্র = রাজপুত্র।
- খেয়ার ঘাট= খেয়াঘাট।
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ।
- দেশের সেবা = দেশসেবা।
- দিল্লীর ঈশ্বর = দিল্লীশ্বর।
- ছবির ঘর = ছবিঘর।
- বিড়ালের ছানা = বিড়ালছানা।
- মৃগীর শিশু = মৃগশিশু।

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ); মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) হিল্লোল
  2. খ) বারীন্দ্র
  3. গ) কল্লোলিনী
  4. ঘ) তোয়ধি
ব্যাখ্যা
⇒ ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ - হিল্লোল।

• ‘ঊর্মি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে,
• ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ হলো: তোয়ধি, বারীন্দ্র, অম্বুধি, দরিয়া, পারাবার, উর্মিমালা, নীরধি ইত্যাদি।
• ‘নদী’ শব্দের সমার্থক শব্দ হলো: কল্লোলিনী, মান্দাকিনী, স্রোতোবহা, সরিৎ, গাঙ, শৈবলিনী ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩০.
‘সেইদিন এই মাঠ’ কবিতাটির রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) এস ওয়াজেদ আলি
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক (প্রথম প্রকাশিত),
- ধূসর পান্ডুলিপি,
- বনলতা সেন,
- রূপসী বাংলা,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

‘সেইদিন এই মাঠ’ কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থভুক্ত প্রথম কবিতা। ‘রূপসী বাংলা’ প্রকাশিত হয় কবির মৃত্যুর পর, ১৯৫৭ সালে। গ্রন্থটি উৎসর্গ করা হয় ‘আবহমান বাংলা, বাঙালী’কে।
• ‘রূপসী বাংলা’ ১৯৫৭ সালে প্রকাশিত হয়। কবিতাগুলির গঠন সনেটের। এদের বিষয় বাংলার গ্রাম-প্রিকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান। এ কাব্যের একটি বিখ্যাত পঙক্তি হলো-

‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
৩১.
"ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা"- গানটির রচয়িতা কে?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) সমরেশ বসু
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• "ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা"- গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়
- তাঁর রচিত ঐতিহাসিক 'সাজাহান' নাটকে এই গানটি পাওয়া যায়।

• দ্বিজেন্দ্রলাল রায়:
- বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একাধারে কবি, নাট্যকার ও গীতিকার।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।  
- তিনি কিশোর কাল থেকে কাব্যচর্চা শুরু করেন।
- বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে ১৯০৫ সালে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলাল রায়ের অসামান্য অবদান ছিল। 

• দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গান:
- ‘বঙ্গ আমার জননী আমার’।
- ‘ধন ধান্য পুষ্প ভরা’ ইত্যাদি।

 • তাঁর রচিত সামাজিক নাটক:
- পরপারে।
- বঙ্গনারী।

নকশা-প্রহসন:
- একঘরে।
- পুনর্জন্ম।
- ত্র্যহস্পর্শ।
- প্রায়শ্চিত্ত।
- আনন্দ বিদায়।

• তাঁর কয়েকটি গ্রন্থ:
- আর্য্যগাথা।
- মন্দ্র।
- আলেখ্য।
- ত্রিবেণী ইত্যাদি। 

• ঐতিহাসিক নাটক:
- রানা প্রতাপসিংহ।
- মেবার-পতন।
- নূরজাহান।
- সাজাহান।
- চন্দ্রগুপ্ত।
- সিংহল বিজয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।
৩২.
‘কেউকেটা’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) বেহায়া
  2. খ) কদাচিৎ
  3. গ) তুচ্ছ
  4. ঘ) অসাবধান
ব্যাখ্যা
• ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ - তুচ্ছ।
উদাহরণ: এমন কেউকেটা  লোকের সাথে ঝামেলায় জড়াতে নেই।

অন্যদিকে,
• ‘কালেভাদ্রে’ বাগধারার অর্থ - কদাচিৎ।
• ‘কান কাটা’ বাগধারার অর্থ - বেহায়া।
• ‘কাছা ঢিলা’ বাগধারার অর্থ - অসাবধান।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৩.
‘বিশেষ্য ও সর্বনাম’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ক) বাক্যতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) ধ্বনিতত্ত্ব
  4. ঘ) রূপতত্ত্ব
ব্যাখ্যা
⇒ ‘বিশেষ্য ও সর্বনাম’ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়।

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 
 
অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়, 
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ)।
৩৪.
‘Vocation’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) লঙ্ঘন
  2. খ) খণ্ড
  3. গ) বৃত্তি
  4. ঘ) অবকাশ
ব্যাখ্যা
‘Vocation’ শব্দের বাংলা পারিভাষা - বৃত্তি

এছাড়া,
‘Vacation’ শব্দের বাংলা পরিভাষা - অবকাশ
‘Violate’ শব্দের বাংলা পরিভাষা - লঙ্ঘন।
‘Volume’ শব্দের বাংলা পরিভাষা - খণ্ড।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩৫.
‘বাহুল্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সংকীর্ণ
  2. খ) সংক্ষেপ
  3. গ) বিযুক্ত
  4. ঘ) সংশ্লেষণ
ব্যাখ্যা
• ‘বাহুল্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - সংক্ষেপ/ স্বল্পতা

অন্যান্য বিপরীতার্থক শব্দ হলো:
বিস্তৃত = সংকীর্ণ
যুক্ত = বিযুক্ত
বিশ্লেষণ = সংশ্লেষণ

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৬.
‘জমীরউদ্দীন মোল্লা’ ছদ্মনাম ব্যবহার করতেন-
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) মোহাম্মদ জহিরুল্লাহ
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা
• জমীরউদ্দীন মোল্লা’ ছদ্মনাম ব্যবহার করতেন - জসীমউদ্দীন

অন্যদিকে,
• মীর মশাররফ হোসেন ব্যবহৃত ছদ্মনাম হলো: গৌড়তটবাসী মশা, উদাসীন পথিক, গাজী মিয়াঁ।
• ‘মোহাম্মদ জহিরুল্লাহ’ জহির রায়হানের প্রকৃত নাম।
• লেখক আবুল ফজল ‘শমসের উল আজাদ’ ছদ্মনামে লিখতেন।

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
আবুল ফজলের গড়ে তোলা ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের মুখপত্র ছিল-
  1. ক) কল্লোল
  2. খ) শিখা
  3. গ) ক্রান্তি
  4. ঘ) কণ্ঠস্বর
ব্যাখ্যা
• আবুল ফজল মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন।
- এ আন্দোলনের মুখপত্র শিখা পত্রিকা
- আবুল ফজল শিখা পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন।
- আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।

•  তাঁর প্রধান কয়েকটি রচনাবলি হলো:
- চৌচির
- প্রদীপ ও পতঙ্গ
- মাটির পৃথিবী
- বিচিত্র কথা
- রাঙ্গা প্রভাত
- রেখাচিত্র
- মৃতের আত্মহত্যা প্রভৃতি।
• ‘রেখাচিত্র’ (১৯৬৬) আবুল ফজল রচিত একটি দিনিলিপি। তিনি রেখাচিত্রের জন্য আদমজি পুরস্কার (১৯৬৬) লাভ করেন।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
রামনারায়ণ তর্করত্ন ‘নাটুকে নারায়ণ’ নামে খ্যাতি লাভ করেন কোন নাটকটি রচনার মাধ্যমে?
  1. ক) মালতীমাধব
  2. খ) রত্নাবলী
  3. গ) শকুন্তলা
  4. ঘ) কুলীনকুলসর্বস্ব
ব্যাখ্যা
কুলীনকুলসর্বস্ব নাটক:
- নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্ন প্রভূত খ্যাতিলাভের পশ্চাতে রয়েছে তাঁর সামাজিক নাটক ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪) সালে অভিনয় সাফল্য লাভ করে।
- তাঁর ‘কুলীনকুলসর্বস্ব’ নাটক তৎকালীন নাট্যসাহিত্যে প্রবল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
- সমকালীন সমাজব্যবস্থার কুসংস্কারাচ্ছন্ন দিকগুলো নাটকে রূপায়িত করতে গিয়ে আঙ্গিকগত দিক থেকে তাঁর চূড়ান্ত সার্থকতা লাভ করা সম্ভব হয় নি।
- ‘কুলীনকুলসর্বস্ব’ নাটক রচনার জন্য রামনারায়ণ রংপুরের জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী ঘোষিত পঞ্চাশ টাকা পুরস্কার লাভ করেন।
- এই নাটকের মাধ্যমে দর্শকদের প্রবলভাবে মাতিয়ে তোলা সম্ভব হয়েছিল। সে কারণে তিনি ‘নাটুকে নারায়ণ’ নামে খ্যাতি লাভ করেছিল

• সংস্কৃতে সুপণ্ডিত রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত থেকে কতিপয় নাটক বাংলায় অনুবাদ করেন:
- শকুন্তলা
- মালতীমাধব
- রত্নাবলী

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৯.
‘বিড়াল' রম্যরচনাটির রচয়িতা কে?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
‘বিড়াল':
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বিড়াল' একটি আকর্ষণীয় রম্যরচনা। এটি 'কমলাকান্তের দপ্তর' গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
- রূপকের মাধ্যমে লেখক আমাদের সমাজের দরিদ্র, বঞ্চিত ও শোষিত মানুষের প্রতি ধনী সমাজের প্রভাবের কথা তুলে ধরেছেন।
- সমাজে শৃঙ্খলা আনতে হলে মানুষকে যে বিচারবুদ্ধি নিয়ে চলতে হবে এবং বৈষম্য দূর করতে হলে যে মানুষকেই প্রধান ভূমিকা পালন করতে হবে তা লেখক সুস্পষ্টভাবে তুলে ধরেছেন।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৪০.
‘যে তুমি হরণ করো’ কাব্যগ্রন্থটি কার রচনা?
  1. আবুল হাসান
  2. আল মাহমুদ
  3. আহমদ ছফা
  4. আবুল হুসেন
ব্যাখ্যা
•  ‘যে তুমি হরণ করো’ আবুল হাসান রচিত কাব্যগ্রন্থ।
- কাব্যগ্রন্থটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়।

আবুল হাসান:

- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া
- আবুল হাসান তাঁর সাহিত্যিক নাম।
- তিনি একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- যে তুমি হরণ করাে,
- রাজা যায় রাজা আসে,
- পৃথক পালঙ্ক।
• তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্যনাট্য 'ওরা কয়েকজন' (১৯৮৮);
• গল্প সংকলন: আবুল হাসান গল্প সংগ্রহ (১৯৯০)।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
পৃথিবীতে মানুষই সব গ্রন্থ এনেছে, কোন গ্রন্থই মানুষ আনে নি- বিপ্লবাত্মক বক্তব্যটি কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) সাম্যবাদী
  2. খ) দোলন-চাঁপা
  3. গ) ভাঙার গান
  4. ঘ) অগ্নি-বীণা
ব্যাখ্যা
⇒ সাম্যবাদী কাব্যগ্রন্থ:
• ১৯২৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে নজরুলের অসাধারণ ও মানবতাবাদী কাব্যগ্রন্থ 'সাম্যবাদী' প্রকাশিত হয়।
- সাম্যবাদী,
- ঈশ্বর
- মানুষ
- পাপ
- চোর-ডাকাত
- বারাঙ্গনা
- কুলি-মজুর ইত্যাদি এর উল্লেখযোগ্য কবিতা।

• এ গ্রন্থে কতিপয় বিপ্লবাত্মক বক্তব্য দিয়েছেন নজরুল । তিনি বলেছেন, পৃথিবীতে মানুষই সব গ্রন্থ এনেছে, কোন গ্রন্থই মানুষ আনে নি :

 ‘মানুষেরে ঘৃণা করি / ও কারা কোরান বেদ বাইবেল চুম্বিছে মরি মরি / ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে/ যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে / পূজিছে গ্রন্থ ভণ্ডের দল- মূর্খরা সব শোনো / মানুষ এনেছে গ্রন্থ;- গ্রন্থ আনে নি মানুষ কোনো।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৪২.
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." This extract is taken from -
  1. ক) As You Like It
  2. খ) Don Juan
  3. গ) The Love Song of J. Alfred Prufrock
  4. ঘ) Of Love
ব্যাখ্যা
• "Pleasure's a sin, and sometimes sin's a pleasure." This extract is taken from - Don Juan by Lord Byron. 

Romantic period এর অন্যতম poet and satirist Lord Byron এর অনবদ্য সৃষ্টি Don Juan হচ্ছে  a satire in the form of a picaresque verse tale. 
- এই কবিতার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Don Juan যাকে ঘিরে কবিতার মূল কাহিনী আবর্তিত হয়েছে এবং তার নামেই কবিতাটির নামকরণ করা হয়েছে।
- তবে কবিতার প্রধান চরিত্রটির নাম একজন স্প্যানীশ কিংবদন্তির নাম থেকে থেকে নেয়া হয়েছে তবে কাহিনী সম্পুর্ন আলাদা।
- Don Juan কে এখানে চিত্রায়িত করা হয়েছে womanizer এবং easily seduced by women হিসেবে।
-কবিতাটি প্রায় পাঁচ হাজার লাইন বিশিষ্ট। 

Several quotes from the poem Don Juan by Lord Byron - (Oxford References)
• "Sweet is revenge—especially to women."
• "Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
• "Man's love is of man's life a thing apart,
'Tis woman's whole existence."

• এই কবিতার গুরুত্বপুর্ন চরিত্র সমুহ - 
- Don Juan
- Donna Inez
- Donna Julia
- Don Alfonso

• Lord Byron:
- তিনি একজন British poet.
-  তার পুরো নাম George Gordon Byron.
-  তিনি একজন Romantic poet এবং satirist যার poetry ও personality Europe এর image কে ধারণ করে।

• His Best Works:
- Beppo,
- Childe Harold’s Pilgrimage,
- Don Juan,
- English Bards and Scotch Reviewers,
- Giaour,
- Hours of Idleness,
- Lara,
- Manfred,
- Sardanapalus,
- The Bride of Abydos,
- The Corsair,
- The Prisoner of Chillon,
- The Two Foscar, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
৪৩.
'Rachel Vinrace' is the protagonist of Virginia Woolf's which novel?
  1. ক) To the Light House
  2. খ) The Voyage Out
  3. গ) Mrs. Dalloway
  4. ঘ) The Waves
ব্যাখ্যা
• 'Rachel Vinrace' is the protagonist of Virginia Woolf's famous novel 'The Voyage Out'.
- এটি তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস। 
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে  Rachel Vinrace.
- Rachel Vinrace (female) embarks for South America on her father's ship and is launched on a course of self-discovery in a kind of modern mythical voyage.
- Woolf এর এই উপন্যাসে পাঠক আর একটি বিখ্যাত চরিত্রে সঙ্গে পরিচিত হয় যার নাম 'Clarissa Dalloway', the central character of Woolf's later novel, Mrs Dalloway.

• Important characters of the novel - 
- Helen Ambrose,
- Ridley Ambrose,
- Willoughby Vinrace,
- Rachel Vinrace,
- St. John Hirst,
- Terrence Hewet, etc.

Virginia Woolf (1882–1941) is recognized as one of the most innovative British writers of the 20th century.
- Perhaps best known as the author of Mrs Dalloway (1925) and To the Lighthouse (1927), she was also a prolific writer of essays, diaries, letters and biographies

• Notable works:
-The Voyage Out (1915) (first full-length novel)
-Mrs. Dalloway (1925) (best known novel)
-To the Lighthouse (1927) (best known novel)
-The Waves (1931)
-Flush (1933)
-The Years (1937)

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
৪৪.
What is the synonym of the word 'Chicanery'?
  1. ক) Relieve
  2. খ) Timid
  3. গ) Fraud
  4. ঘ) Enthusiasm
ব্যাখ্যা
Chicanery (noun)

English Meaning: Dishonest but attractive talk or behavior that is used to deceive people.
Bangla Meaning: [uncountable noun] প্রতারণা; বৈধ চাতুরী; এর ব্যবহার; [countable noun] চোরা যুক্তি।

Synonyms: Trickery (চালাকি; প্রতারণা), Deception (প্রতারণা; চাতুরী;), Fraud (ছলনা; প্রবঞ্চনা), Guile(ছলনা), Deceit (শঠতা)। 
Antonyms: Candor (সারল্য), Directness (সরাসরিতা), Openness (অকপটতা), Receptiveness (গ্রহন করার মানসিকতা), Frankness (স্পষ্টতা)।

Example Sentence: 
1. The investigation has revealed political chicanery and corruption at the highest levels.
2. The two schemers fall for each other but there's a lot of revenge-fueled chicanery before love wins through.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Timid (ভীরু; লাজুক; মুখচোরা)
• Relieve (স্বস্তি দেওয়া)
• Enthusiasm (প্রবল উৎসাহ)

Source: Live MCQ lecture.
৪৫.
Identify the correct sentence.
  1. ক) I had finished reading that book yesterday.
  2. খ) I finished reading that book yesterday.
  3. গ) I have finished reading that book yesterday.
  4. ঘ) The day before yesterday i have finished reading that book.
ব্যাখ্যা
• Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই এরপর verb এর past indefinite tense বসে,
- নিয়মানুযায়ী সঠিক বাক্য - I finished reading that book yesterday.
৪৬.
Pick out the correct antonym of the word 'Vague'.
  1. ক) Lucid
  2. খ) Sad
  3. গ) Harsh
  4. ঘ) Shameless
ব্যাখ্যা
• The correct antonym of the word ' Vague' is 'Lucid'.

Vague (adjective)

English Meaning: uncertain, indefinite, or unclear character or meaning.
Bangla Meaning:
(১) অস্পষ্ট; ভাসাভাসা; আবছা, অস্পষ্ট।
(২) (ব্যক্তি, তার দৃষ্টি ও আচরণ) (প্রয়োজন, অভিপ্রায় ইত্যাদি) অনিশ্চিত; অনিশ্চয়তাসূচক; ভাসাভাসা; ঘোলাটে।

Other forms: 
vagueness (noun) অস্পষ্টতা।
vaguely (adverb) অস্পষ্টভাবে; ভাসাভাসা ইত্যাদি। 


• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Harsh (তীক্ষ্ম)
• Sad ( অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ।)
• Shameless (লজ্জাহীন)

Source: Bangla Academy Dictionary.
৪৭.
Choose the correct sentence.
  1. ক) I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
  2. খ) I don't mind to help with the cooking but I am not going to wash the dishes.
  3. গ) I don't mind help with the cooking but I am not going to wash the dishes.
  4. ঘ) I don't mind for helping with the cooking but I am not going to wash the dishes.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.

• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ mind + Verb+ ing 
- যেহেতু প্রদত্ত প্রশ্নে would you mind আছে, তাই এরপরের verb এর সাথে ing যুক্ত হবে।
- সুতরাং সঠিক বাক্যটি হবে - I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
৪৮.
'Charity begins at home and Justice begins next door' is a quotation taken from Charles Dicken's which novel?
  1. ক) Oliver Twist
  2. খ) Great Expectations
  3. গ) A Tale of Two Cities
  4. ঘ) David Copperfield
ব্যাখ্যা
• 'Charity begins at home and Justice begins next door' is a quotation taken from Charles Dicken's novel - Great Expectations.
-এটি এই উপন্যাসের একটি বিখ্যাত উক্তি এবং পরিচিত একটি প্রবাদ বাক্য হিসাবে প্রচলিত।

 • Great Expectations - the classic novel was one of its author’s greatest critical and popular successes.
- It chronicles the coming of age of the orphan Pip while also addressing such issues as social class and human worth.

এই উপন্যাসের চরিত্র সমূহ - 
- Pip (narrator/protagonist)
- Estella 
- Miss Havishan
- Abel Magwitch

• Charles Dickens (1812-1870) is generally considered the greatest novelist of the Victorian era.

• His famous novels:
- A Tale of Two Cities,
- David Copperfield,
- Bleak House,
- Hard Times,
- A Christmas Carol,
- All the Year Round,
- Barnaby Rudge,
- Dombey and Son,
- Little Dorrit,
- Nicholas Nickleby,
- Oliver Twist,
- Our Mutual Friend,
- Sketches by ‘Boz’ ,
- The Pickwick Papers, etc.
 
Source: Britannica and Enotes.com.
৪৯.
'Houyhnhnms' character is found in the literary work -
  1. ক) Gulliver's Travels
  2. খ) The Jungle Book
  3. গ) Robinson Crusoe
  4. ঘ) Lord JIm
ব্যাখ্যা
• 'Houyhnhnms' character is found in the literary work - Gulliver's Travels.

• Gulliver's Travels is written by - Jonathan Swift
- It is a famous satire of the - 18th century.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.

• Its important characters are:
- Gulliver,
- Blefuscudian,
- Yahoos,
- Houyhnhnms,
- Lilliputians,
- Laputans.

Source: Britannica.
৫০.
‘I am one who loved not wisely but too well.' -This quotation is taken from Shakespeare's which tragedy?
  1. ক) Julius Caeser
  2. খ) Romeo and Juliet
  3. গ) King Lear
  4. ঘ) Othello
ব্যাখ্যা
• ‘I am one who loved not wisely but too well.' -This quotation is taken from Shakespeare's famous tragedy Othello.
- এই tragedy এর একদম শেষভাগে Othello এই উক্তিটি করে।
- It is one of the most memorable parts of Othello’s final speech.
- By this quotation he suggests that the reason he acted so rashly and killed his wife with no real proof she was cheating on him was that his love was strong, but not wise.

Othello is a Shakespearean Tragedy that tells the story of Othello, A moor of Venice.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine.
- Iago রয়েছে Villan চরিত্রে। 
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villian Iago এর প্ররোচনায় Othello Desdemona কে হত্যা করে।

• Important characters of the tragedy- 
- Othello
- Desdemona
- Iago
- Emilia
- Brabantio,
- Cassio, etc.

Source: Britannica and SparkNotes.
৫১.
Mitu is one of the tallest girls in the class. (Make it comparative)
  1. ক) Mitu is taller than any other girls in the class.
  2. খ) Mitu is taller than all the other girls in the class.
  3. গ) Mitu is taller than most other girls in the class.
  4. ঘ) Mitu is more taller than all other girls in the class.
ব্যাখ্যা
• One of the যুক্ত superlative sentence কে comparative এ রূপান্তরিত করার নিয়ম হলো - 
- Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে
- verb বসবে
- এরপর one of the বাদ যাবে
- superlative degree এর comparative form বসে
- than most other বসবে এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 
- সুতরাং নিয়মানুযায়ী, Mitu is taller than most other girls in the class - বাক্যটি সঠিক।
৫২.
They were so close to each other that they preferred death to separation. This sentence is an example of -
  1. ক) Simple sentence
  2. খ) Compound sentence
  3. গ) Complex sentence
  4. ঘ) Optative Sentence
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি - Complex sentence.

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
৫৩.
What is the noun form of the word 'Verbose'?
  1. ক) Verbosely
  2. খ) Verbosity
  3. গ) Verbotion
  4. ঘ) Verbose
ব্যাখ্যা
Verbose (adjective)
English Meaning: Using or expressed in more words than are needed.
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ: a verbose speech/speaker/style.

Synonyms: Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত), Talkative (বাচাল), Jabbering (দ্রুত এবং এলোমেলো কথা বলা).
Antonyms: Succinct (সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত), Laconic (অল্পকথায় প্রকাশিত).

Other Forms:
- Verbosely (adverb) বাগাড়ম্বরপূর্ণরূপে।
- Verboseness, verbosity (noun(s)) [uncountable noun] বাগাড়ম্বর; শব্দাড়ম্বর; বাগ্বিস্তার; বাগ্বাহুল্য।

Source: Live MCQ Lecture.
৫৪.
Which one is not related to the letter?
  1. ক) Body
  2. খ) Signature
  3. গ) Corrigendum
  4. ঘ) Salutation
ব্যাখ্যা
• Corrigendum is not related to letter.
- Corrigendum - A thing to be corrected, typically an error in a printed book.

অন্যদিকে,
• Formal Letter: একটি Formal/ Official Letter/ Application এর ৬টি অংশ থাকে।
যথা -
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient
2. Salutation (সম্বোধন) : যেমন- Dear Sir/ Madam
3. Body (মূল বক্তব্য)
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir
5. Signature of the Writer
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
৫৫.
Fill in the gap. There are ______ rules regarding this matter.
  1. ক) much
  2. খ) many
  3. গ) little
  4. ঘ) a little
ব্যাখ্যা
• Much/Many/ Little/ A Little ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমান নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
- Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- rules শব্দটি countable noun.
- তাই rules - এর পূর্বে uncountable determiner many এর ব্যবহার সঠিক।
৫৬.
Akash said that "I must write a letter." ( Make it indirect)
  1. ক) Akash said that he must had to write a letter.
  2. খ) Akash told that he must have to write a letter.
  3. গ) Akash said that he had to write a letter.
  4. ঘ) Akash told that he would have to write a letter.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,
- Direct speech এ reporting verb টি past tense এ থাকলে এবং reported speech এ must থাকলে তা indirect speech এ পরিবর্তিত হয়ে 'had to' হয়
- এবং ‘said’ verb এর পর ‘that’ বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Akash said that he had to write a letter.
৫৭.
যে ম্যালওয়ারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয় তা -
  1. ক) Avast
  2. খ) Ransomware
  3. গ) Keylogger
  4. ঘ) Adware
ব্যাখ্যা
Malware (ম্যালওয়ার) 
• Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.

• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware)
- Keyloggers
- Rootkits
- ওয়ার্ম (Worms) প্রভৃতি।

• র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
• বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware).

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
৫৮.
হেক্সাডেসিমাল সংখ্যার ধারার পরবর্তী পদটি নির্ণয় করুন: 1, 8, F.....
  1. ক) 14
  2. খ) 1F
  3. গ) 16
  4. ঘ) 2F
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (১২০৯A)১৬। - হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।  
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভূল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

হেক্সাডেসিমাল সংখ্যা:
0, 1,  2,  3,  4,  5,  6,  7,   8,  9,   A,  B,  C,  D,  E,   F,  10,  11,  12,  13,  14,   15,  16..................

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
কোন ইনপুটের ক্ষেত্রে ন্যান্ড গেইটের আউটপুট ০ হবে?
  1. ক) ১, ১
  2. খ) ০, ১
  3. গ) ১, ০
  4. ঘ) ০, ০
ব্যাখ্যা
• ন্যান্ড গেইট (NAND Gate):
- ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।
- অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট।
- অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
BTCL এর পূর্ণরূপ -
  1. ক) Bangladesh Telecoms and Connectivity Limited
  2. খ) Bangladesh Telecommunications Corporation Limited
  3. গ) Bangladesh Telecommunications Company Limited
  4. ঘ) Bangladesh Technology and Communications Limited
ব্যাখ্যা
BTCL
- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL.
- BTCL এর পূর্ণরূপ - Bangladesh Telecommunications Company Limited.
- The Bangladesh Telegraph and Telephone Board Ordinance, 1979 এর বিধান অনুসারে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) গঠিত হয়। 
- পরবর্তীতে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিটিবিকে বিলুপ্ত করে কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীনে যথাক্রমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)  গঠন করা হয়। 
- BTCL এর OTT (Over The Top) কলিং সেবা 'আলাপ'।
 
উৎস: টেলিযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট। 
৬১.
গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) আন্তঃকণা আকর্ষণ শক্তি > গতি শক্তি
  2. খ) আন্তঃকণা আকর্ষণ শক্তি < গতি শক্তি
  3. গ) আন্তঃকণা আকর্ষণ শক্তি = গতি শক্তি
  4. ঘ) আন্তঃকণা আকর্ষণ শক্তি ≅ গতি শক্তি
ব্যাখ্যা
• আন্তঃকণা আকর্ষণ শক্তি ও গতি শক্তি-এ দু প্রকারের শক্তির উপর পদার্থের ভৌত অবস্থা নির্ভর করে।  এ দুটি শক্তি পরস্পর বিপরীতমুখী। তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বৃদ্ধি পায় কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হ্রাস পায়।

• কঠিন পদার্থের ক্ষেত্রে: আন্তঃআণবিক শক্তি > গতি শক্তি। 
• তরল পদার্থের ক্ষেত্রে: আন্তঃআণবিক শক্তি ≅ গতি শক্তি।
• গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে: আন্তঃআণবিক শক্তি < গতি শক্তি। 

আন্ত:কণা আকর্ষণ শক্তি:
পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ হলেও এতে কতকগুলো চার্জ বাহী মৌলিক কণা যেমন- ইলেকট্রন ও প্রোটন থাকে। এ দুটি কণা পরস্পর বিপরীত চার্জ বহন করে। এ কারনে পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোর অবস্থান, আবেশ ও বিন্যাসের উপর নির্ভর করে সংশ্লিষ্ট অণুর দুপ্রান্তে ধনাত্নক ও ঋণাত্নক আধান বা চার্জের উদ্ভব ঘটে। ফলে কখনো ডাইপোল-ডালপোল জাতীয় শক্তিশালী আকর্ষণ এবং কখনো ভ্যান ডার ওয়ালস জাতীয় দুর্বল আকর্ষণ বলের সৃষ্টি হয়। এ ধরনের অন্তর্নিহিত বলকে পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তআণবিক বল বলা হয়। সাধারণভাবে ক্ষুদ্রতম কণাগুলোর দূরত্ব ও বিন্যাসের উপর এই বলের মান নির্ভর করে। এ বলের কারনে বস্তুর ক্ষুদ্রতম কণাগুলো পরস্পরের সাথে আবদ্ধ থাকে। এ বলের মান যথেষ্ট বেশি হলে বস্তুর ভৌত অবস্থা কঠিন হয়, অপেক্ষাকৃত কম হলে ভৌত অবস্থা তরল এবং যথেষ্ট কম হলে বস্তুর ভৌত অবস্থা গ্যাসীয় হয় ।

গতিশক্তি:
পরমশূন্য তাপমাত্রা ব্যতীত যে কোন তাপমাত্রায় সকল পদার্থের অণুসমূহে তিন ধরণের গতি বিরাজ করে। যথা:
(১) চলমান গতি (translational motion),
(২) ঘূর্ণায়মান গতি (rotational motion) এবং
(৩) কম্পন গতি (vibrational motion).

অণুসমূহ এ সকল গতিবেগের কারনে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গতি শক্তির মান বেড়ে যায়। উল্লেখ্য যে শূন্য কেলভিন তাপমাত্রায় পদার্থের অণুগুলোর গতি শক্তির মান শূন্য হয়।

উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
শ্রেণি বিন্যাসের জনক কে?
  1. ক) গ্রেগর জোহান মেন্ডেল
  2. খ) কেরোলাস লিনিয়াস
  3. গ) অ্যাারিস্টটল
  4. ঘ) উইলিয়াম হার্ভে
ব্যাখ্যা
শ্রেণিবিন্যাস:

- বিশাল প্রাণিজগৎকে সহজে সুশৃঙ্খলভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।
- প্রাণিদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়। 
- বর্তমানে প্রয়োজনের তাগিতে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম শ্রেণিবিন্যাসবিদ্যা।
- Taxonomy শাখায় জীবের শ্রেণিবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয়। 
- শ্রেণিবিন্যাসের ইতিহাসে অ্যাারিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
- প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।
- তিনিই সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন।
- একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম - Homo Sapiens.
- বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬৩.
কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহৃত হয়?
  1. ক) অ্যামিটার
  2. খ) ভোল্টামিটার
  3. গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
  4. ঘ) ক্যালরিমিটার
ব্যাখ্যা

• তড়িৎবীক্ষণ যন্ত্র:
কোনো বস্তুতে চার্জ বা আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলাে তড়িৎবীক্ষণ যন্ত্র। 

• অ্যামিটার:
অ্যামিটার বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপ করে।

• ভোল্টামিটার:
ভোল্টামিটার বৈদ্যুতিক বর্তনীর বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহমাত্রা ও বৈদ্যুতিক নির্ণয়ে ব্যবহৃত হয়।

• ক্যালরিমিটার:
তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালরিমিটার। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৪.
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কোনটি?
  1. ক) পরিপাকে সহায়তা করা
  2. খ) শ্বসনে সহায়তা করা
  3. গ) সালোকসংশ্লেষণে সহায়তা করা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• শ্বসনে সহায়তা করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। 
মাইটোকন্ড্রিয়া হল প্রকৃত জীবকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে থাকে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। এতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইত্যাদি সংঘটিত হয়।

মাইটোকন্ড্রিয়ার কাজ:
১। কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে।
২। শ্বসনের জন্য বিভিন্ন ধরনের এনজাইম ও কোএনজাইম ধারণ করে।
৩। শ্বসন এর বিভিন্ন পর্যায় যেমন- ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি এখানে হয়।
৪। কিছু পরিমাণ DNA ও RNA উৎপন্ন করে।
৫। ADP কে ATP তে রূপান্তর করার মাধ্যমে ATP তে শক্তি সঞ্চয় করে রাখতে সহায়তা করে।

শ্বসন: 
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের কোষে অবস্থিত জটিল খাদ্যদ্রব্য জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত হয় এবং সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয় তাকে শ্বসন বলে। এ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি ও শক্তি উৎপন্ন হয়।

শ্বসনের তাপমাত্রা:
• শ্বসনের জন্য সাধারণত উত্তম তাপমাত্রা ২০°C - ৪৫°C সেলসিয়াস।
• ১০°C  সেলসিয়াসের নিচে এবং ৪৫°C  সেলসিয়াসের উপরের তাপমাত্রায় শ্বসনের হার কমে যায়।

সূত্র: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান।
৬৫.
বরফের গলণাঙ্ক কত?
  1. ক) 0K
  2. খ) -273K
  3. গ) 273K
  4. ঘ) 373k
ব্যাখ্যা
• যে তাপমাত্রায় বরফ গলে যায়, সেটিই হচ্ছে বরফের গলনাংক।
• বরফের গলনাংক ০° সেলসিয়াস বা ২৭৩ কেলভিন। 
• অন্যদিকে বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলে।
• আর পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস।
• ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। আর সেটি হচ্ছে ১ গ্রাম/ সি.সি বা ১০০০ কেজি/মিটার কিউব।
----------------------
সেলসিয়াস স্কেলের সাথে ২৭৩.১৫ যোগ করলেই কেলভিন স্কেল পাওয়া যায়৷
কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ২৭৩ এবং ঊর্ধ স্থিরাঙ্ক ৩৭৩ ধরে মৌলিক দৈর্ঘ্যকে ১০০ ভাগে ভাগ করা হয়েছে।
তাই ০ ডিগ্রী সেলসিয়াস আর ২৭৩ কেল্ভিন একই তাপমাত্রা নির্দেশ করে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৬.
সুপরিবাহী পদার্থে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড -
  1. ক) আলাদা থাকে
  2. খ) উপরিলেপন থাকে
  3. গ) অনেক দূরে থাকে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• পরিবাহী: যে সব পদার্থের মধ্যে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে এবং যেগুলোর মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে সে সব পদার্থকে পরিবাহী বলে। যেমন: তামা, অ্যালুমিনিয়াম, রূপা, লোহা ইত্যাদি পরিবাহী।

• পরিবাহীতে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে কোন শক্তি ব্যবধান থাকে না। অর্থাৎ Ep এর মান শূন্য হয়। 
এক্ষেত্রে পরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড এর মধ্যে আংশিক উপরিলেপন ঘটে, কাজেই যোজন ইলেকট্রন খুব সহজেই পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারে। এই উপরিলেপনের জন্য, পরিবাহীর দুই প্রান্ডে খুব সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করলেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। 
পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকার ফলে এদের রোধ খুব কম হয় অর্থাৎ তড়িৎ পরিবাহিতা বেশি হয়।
 
উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৭.
অ্যামিবার চলনে সহায়তা করে -
  1. ক) পিল্লি
  2. খ) ফ্ল্যাজেলা
  3. গ) শীথ
  4. ঘ) ক্ষণপদ
ব্যাখ্যা
• অ্যামিবা ও এন্টামিবা এককোষী প্রাণি।
- সকল জীবিত প্রাণী কোষ নামক এক বা একাধিক একক নিয়ে গঠিত। 
- শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত জীবগুলোকে এককোষী জীব বলা হয়।
- এদের চলন অঙ্গ ক্ষণপদযুক্ত। 
- এদের দেহে কোনো অক্ষীয় তন্তু থাকে না।

অ্যামিবা:
- প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার।
- অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায়না। ক্ষণপদ এর সাহায্যে অ্যামিবা গ্রহণ ও চলাচল করে।
- এদের দেহে পানিগহ্বর, খাদ্যগহ্বর ও সংকোচন গহ্বর থাকে।
- এদের সারা দেহ একটি পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমালেমা বলা হয়।
- আ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে।

• এন্টামিবা:
এন্টামিবা প্রোটিস্টা রাজ্যভূক্ত আরেক ধরনের এককোষী জীব।
- খালি চোখে এদের দেখা যায়না।
- এদের দেহ কোন নির্দিষ্ট আকৃতি নাই।
- এদের দেহ স্বচ্ছ জেলীর ন্যায়। 

• অন্যদিকে, ব্যাকটেরিয়ার গতিশীলতার তার যে গঠন দায়ী হলো ফ্ল্যাজেলা

উৎস: বিজ্ঞান, ৭ম শ্রেণি।
৬৮.
একটি সংখ্যা এবং সংখ্যাটির দুই-পঞ্চমাংশের মানের পার্থক্য 552। সংখ্যাটির 10 শতাংশের মান কত?
  1. ক) 102
  2. খ) 85
  3. গ) 92
  4. ঘ) 62
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা এবং সংখ্যাটির দুই-পঞ্চমাংশের মানের পার্থক্য 552। সংখ্যাটির 10 শতাংশের মান কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x - (2x/5) = 552
বা, (5x - 2x)/5 = 552
বা, 3x/5 = 552
বা, 3x = 552 × 5
বা, 3x = 2760
বা, x = 2760/3
∴ x = 920

∴ সংখ্যাটির 10% = 920 × (10/100)
= 92
৬৯.
x + (1/x) = 2 এবং y - (1/y) = 3 হলে x2 + y2 + (1/x2) + (1/y2) এর মান কত?
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2 এবং y - (1/y) = 3 হলে x2 + y2 + (1/x2) + (1/y2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 2
y - (1/y) = 3

প্রদত্ত রাশি = x2 + y2 + (1/x2) + (1/y2)
= x2 + (1/x2) + y2 + (1/y2)
= {(x + 1/x)2 - 2 . x . 1/x} + {(y - 1/y)2 + 2 . y . 1/y}
= (22 - 2) + (32 + 2)
= (4 - 2) + (9 + 2)
= 2 + 11
= 13
৭০.
কোন গুণোত্তর অনুক্রমের চতুর্থ পদ 54 এবং অষ্টম পদ 4374 হলে প্রথম পদের মান নিচের কোনটি?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গুণোত্তর অনুক্রমের চতুর্থ পদ 54 এবং অষ্টম পদ 4374 হলে প্রথম পদের মান নিচের কোনটি? 

সমাধান: 
ধরি,
গুণোত্তর অনুক্রমে প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r

প্রশ্নমতে,
চতুর্থ পদ, ar3 = 54 ..................(1)
অষ্টম পদ, ar7 = 4374 ....................(2)

(2) ÷ (1) করে পাই,
ar7/ar3 = 4374/54
বা, r4 = 81
বা, r4 = 34
∴ r = 3

r এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
ar3 = 54
বা, a × 33 = 54
বা, a = 54/27
∴ a = 2
৭১.
৮, ১২, ৫, ৬, ৭, ১০, ৯, ১১, ১৫, ১৪, ১৩ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১২, ৫, ৬, ৭, ১০, ৯, ১১, ১৫, ১৪, ১৩ উপাত্তগুলোর মধ্যক কত?
 
সমাধান:
আমরা জানি,
পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো যেসকল উপাত্ত সমান দুইভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক

প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫।

যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় 
আমরা জানি,
মধ্যক = (n + 1)/2 তম পদের মান।
= (১১ + ১)/২ = ৬ তম পদের মান।

∴ উপাত্তগুলোর মধ্যক হবে = ১০।
৭২.
'COURAGE' শব্দটির বর্ণগুলো নিয়ে কতকগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে?
  1. ক) 1440
  2. খ) 4880
  3. গ) 2880
  4. ঘ) 5760
ব্যাখ্যা
প্রশ্ন: 'COURAGE' শব্দটির বর্ণগুলো নিয়ে কতকগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় × করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে?

সমাধান:
'COURAGE' শব্দটিতে মোট বর্ণ 7টি। তন্মধ্যে 4টি স্বরবর্ণ (O, U, A, E) ও 3টি ব্যাঞ্জনবর্ণ।
স্বরবর্ণ 4টি প্রথম স্থান দখল করবে এরূপ বিন্যাসে স্বরবর্ণ এটি থেকে প্রথম স্থান পূরণ করতে হবে।

O, U, A, E এটি স্বরবর্ণ থেকে প্রথম স্থান পূরণের উপায় = 4P1 = 4

অবশিষ্ট 6টি বর্ণ দ্বারা 6টি স্থান পূরণের উপায় = 6!

∴ নির্ণেয় বিন্যাস = 4 × 6! = 2880
৭৩.
যদি log10(a/b)+ log10b - log10a = log10(a + b) হয়,তাহলে কোনটি সঠিক?
  1. ক) ab = 1
  2. খ) a + b = 1
  3. গ) a = b
  4. ঘ) a - b = 1
ব্যাখ্যা
প্রশ্নঃ যদি log10(a/b)+ log10b - log10a = log10(a + b) হয়,তাহলে কোনটি সঠিক?

সমাধানঃ
log10(a/b)+ log10b - log10a = log10(a + b)
⇒ log10(a/b) + log10(b/a) = log10 (a + b)
⇒ log10 {(a/b) × (b/a )} = log 10(a + b)
⇒ log101= log10(a + b)
⇒ (a + b) = 1
৭৪.
০.০৪, ০.৮, ০.০১৬ এর ল.সা.গু কত?
  1. ক) ৫/৪
  2. খ) ৪/৫
  3. গ) ৪/২৫
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৪, ০.৮, ০.০১৬ এর ল.সা.গু কত?

সমাধান:
এখানে,
০.০৪ = ৪/১০০ = ১/২৫
০.৮ = ৮/১০ = ৪/৫
০.০১৬ = ১৬/১০০০ = ২/১২৫

১, ৪, ২ এর ল.সা.গু = ৪
২৫, ৫, ১২৫ এর গ.সা.গু = ৫

∴ ১/২৫, ৪/৫ ও ২/১২৫ এর ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
= ৪/৫
৭৫.
a2 + 6a + 8 - m2 + 2m এর উৎপাদক কত?
  1. ক) (a + m - 2) (a - m + 4)
  2. খ) (a - m + 2) (a + m + 4)
  3. গ) (a + m + 2) (a - m + 4)
  4. ঘ) (a + m + 4) (a - m + 6)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + 8 - m2 + 2m এর উৎপাদক কত?

সমাধান:
a2 + 6a + 8 - m2 + 2m
= a2 + 2 . a . 3 + 32 - 1 - m2 + 2m
= (a + 3)2 - (m2 - 2m + 1)
= (a + 3)2 - (m - 1)2
= (a + 3 + m - 1) (a + 3 - m + 1)
= (a + m + 2) (a - m + 4)
৭৬.
একটি ঝুড়িতে ৪টি লাল, ৫টি নীল এবং ৩টি সবুজ বল আছে। দৈবভাবে ২টি বল নির্বাচন করা হলে উভয়টি লাল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৩/৪
  2. খ) ২/৩৩
  3. গ) ১/১১
  4. ঘ) ১/৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ৪টি লাল, ৫টি নীল এবং ৩টি সবুজ বল আছে। দৈবভাবে ২টি বল নির্বাচন করা হলে উভয়টি লাল হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
লাল বল = ৪টি 
নীল বল = ৫টি 
সবুজ বল = ৩টি 

মোট বল = (৪ + ৫ + ৩)টি 
= ১২ টি 

১২টি বল থেকে ২টি বল বাছাইয়ের উপায় = ১২C  = ৬৬
৪টি বল থেকে ২টি বল বাছাইয়ের উপায় = C = ৬

৪টি বল লাল হওয়ার সম্ভাব্যতা = ৬/৬৬
= ১/১১
৭৭.
x পূর্ণ সংখ্যা এবং হলে x এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?
  1. ক) 1, 13
  2. খ) - 1, 13
  3. গ) - 13, 1
  4. ঘ) 4, 7
ব্যাখ্যা
প্রশ্ন: x পূর্ণ সংখ্যা এবং হলে x এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?

সমাধান:
- 1 ≤ (3x - 4)/7 ≤ 5
⇒ - 7 ≤ 3x - 4 ≤ 35
⇒ - 7 + 4 ≤ 3x - 4 + 4 ≤ 35 + 4
⇒ - 3 ≤ 3x ≤ 39
⇒ - 1 ≤ x ≤ 13

∴ x এর ক্ষুদ্রতম মান = - 1
∴ x এর বৃহত্তম মান = 13
৭৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 2 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 90 বর্গমিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 17 মিটার
  2. খ) 21 মিটার
  3. গ) 15 মিটার
  4. ঘ) 19 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 2 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 90 বর্গমিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 2) মিটার এবং লম্ব দূরত্ব 5 মিটার।

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
= (1/2) × (x + x + 2) × 5
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (5/2) (x + x + 2)
= (5/2) × (2x + 2) বর্গ মিটার।

প্ৰশমতে,
বা, (5/2) × (2x + 2) = 90
বা, (5/2) × 2(x + 1) = 90
বা, 5(x + 1) = 90
বা, x + 1 = 18
বা, x = 18 - 1
বা, x = 17

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (17 + 2) = 19 মিটার।
৭৯.
4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?
  1. ক) 4(π - 16 )
  2. খ) 4(4 - π)
  3. গ) 4π2 - 2
  4. ঘ) 4(4 - π2)
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?

সমাধান: 

বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 42 = 16 বর্গ সে.মি. 

তাহলে, বৃত্তের ব্যাসার্ধ = 4/2 = 2 সেমি
 বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π22
= 4π
সুতরাং অনধিকৃত অংশের ক্ষেত্রফল = 16 - 4π = 4(4 - π)
৮০.
INTELLIGENCE শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
  1. ক) NEGLECT
  2. খ) INCITE
  3. গ) TELL
  4. ঘ) CANCLE
ব্যাখ্যা
 INTELLIGENCE শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

সমাধান:
INTELLIGENCE শব্দটির বর্ণ ব্যবহার করে CANCLE শব্দটি গঠন করা যাবে না। 
কারণ 
 CANCLE শব্দের A বর্ণটি INTELLIGENCE  শব্দে অনুপস্থিত।
 
৮১.
যদি √2 : (1 + √3) = √6 : x হলে, x এর মান কত? 
  1. ক) √3 - 3
  2. খ) 2√3 + 3
  3. গ) √3 - 6
  4. ঘ) √3 + 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি √2 : (1 + √3) = √6 : x হলে, x এর মান কত? 

সমাধান:
√2 : (1 + √3) = √6 : x 
⇒ √2/(1 + √3) = √6/x 
⇒ x√2 = √6(1 + √3) 
⇒ x =√6(1 + √3)/√2
⇒ x = √3(1 + √3)
x  = √3 + 3
৮২.
যদি 'NIGHT' দিয়ে 'PKIJV' এবং 'DARK' দিয়ে 'FCTM 'বোঝায়, তাহলে 'GREEN' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) HTGGO
  2. খ) ITFFP
  3. গ) ISFFP
  4. ঘ) ITGGP
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'NIGHT' দিয়ে 'PKIJV' এবং 'DARK' দিয়ে 'FCTM 'বোঝায়, তাহলে 'GREEN' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
'NIGHT' এর প্রতিটি বর্ণের পরবর্তী একটি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসেছে। 
N - O - P
I - J - K
G - H - I
H - I - J
T- U -V

এবং 
D -E - F
A - B- C
R - S -T
K - L - M

একইভাবে 
GREEN = ITGGP
৮৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 158
  2. খ) 164
  3. গ) 172
  4. ঘ) 178
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান:
92 + 82 + 72 + 62 = 81 + 64 + 49 + 36 = 230
62 + 72 + 32 + 42 = 36 + 49 + 9 + 16 = 110
92 + 62 + 52 + 42 = 81 + 36 + 25 + 16 = 158
৮৪.
'তৃষ্ণা, গরম, ঘাম, তাপ, রোদ, অস্বস্তি' শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিলে কোন ধারাটি পাওয়া যাবে?
  1. ক) তৃ ঘা গ তা অ রো
  2. খ) তৃ গ ঘা তা রো অ
  3. গ) তৃ গ তা অ ঘা রো
  4. ঘ) তৃ রো গ তা ঘা অ
ব্যাখ্যা
তৃষ্ণা, গরম, ঘাম, তাপ, রোদ, অস্বস্তি  শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিলে হয়: তৃ গ ঘা তা রো অ
৮৫.
একটি মেয়েকে দেখিয়ে আতিক বললো ' সে আমার ছেলের বোনের দাদার একমাত্র ছেলের বোনের মেয়ে।' আতিক মেয়েটির কী হয়?
  1. ক) দাদা
  2. খ) ভাই
  3. গ) মামা
  4. ঘ) খালু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মেয়েকে দেখিয়ে আতিক বললো ' সে আমার ছেলের বোনের দাদার একমাত্র ছেলের বোনের মেয়ে।' আতিক মেয়েটির কী হয়?

সমাধান:
আমার ছেলের বোনের দাদা মানে আতিকের বাবা 
আতিকের বাবার একমাত্র ছেলে মানে আতিক নিজেই
আতিকের বোনের মেয়ে হলো আতিকের ভাগ্নি 
আতিক মেয়েটির মামা হয়। 
৮৬.
চিত্রভিত্তিক ধারাটির প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
এখানে 
ভিতরের উপাদানটি ঘড়ির কাঁটার দিকে ৪৫° কোণে ঘুরছে। 
এই ধারাবাহিকতায় অপশন ক এর চিত্রটি সঠিক উত্তর। 

৮৭.
২০১২ সালের ৩ জানুয়ারি মঙ্গলবার হয়, তবে ২০১৩ সালের ২ জানুয়ারি কী বার ছিল? 
  1. ক) রবিবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার 
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১২ সালের ৩ জানুয়ারি মঙ্গলবার হয়, তবে ২০১৩ সালের ২ জানুয়ারি কী বার ছিল? 

সমাধান: 
২০১২ সালের ৩ জানুয়ারি মঙ্গলবার
২০১২ সালের ২ জানুয়ারি সোমবার  
২০১২ সালের ১ জানুয়ারি রবিবার 
২০১২ সালের ৩১ ডিসেম্বর সোমবার 

২০১৩ সালের ১ জানুয়ারি মঙ্গলবার 
২০১৩ সালের ২ জানুয়ারি বুধবার 
৮৮.
জাহিদ একটি কক্ষে বসে আছে। ঐ কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ প্রবেশ করলেন। ঐ কক্ষে মোট কতজন লোক হলো?
  1. ক) ১৪ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ১৬ জন
  4. ঘ) ১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ একটি কক্ষে বসে আছে। ঐ কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ প্রবেশ করলেন। ঐ কক্ষে মোট কতজন লোক হলো?

সমাধান: 
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।

জাহিদ সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
৮৯.
প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন গ 

৯০.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) 9টি 
  2. খ) 10টি 
  3. গ) 11টি 
  4. ঘ) 12টি 
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 


২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ABKJ, BCLK, CDEL, LEFG, KLGH এবং JKHI = 6টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে  বর্গ আছে = CEGK =1টি 
৮টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ACGI এবং BDFH = 2টি 

মোট বর্গ আছে =  6 + 1 + 2 = 9টি
৯১.
'কয়লা' কোন ধরণের শিলা?
  1. ক) পাললিক শিলা
  2. খ) প্রাথমিক শিলা
  3. গ) আগ্নেয় শিলা
  4. ঘ) রূপান্তরিত শিলা
ব্যাখ্যা
 • শিলা:
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা।
- এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে।
- পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
- এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।
- পাললিক শিলার উদাহরণ- চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, বেলেপাথর, পলিপাথর, কর্দমপাথর, চক, কোকিনা, লবণ, জিপসাম, ডায়াটম, ডোলোমাইট ইত্যাদি।

অন্যদিকে,
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়,
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয় , 
- বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়, 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯২.
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
  1. ক) আন্দিজ পর্বতমালা
  2. খ) হিমালয় পর্বতমালা
  3. গ) কারাকোরাম পর্বতমালা
  4. ঘ) রকি পর্বতমালা
ব্যাখ্যা
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম পর্বতশ্রেণী হলো উত্তর আমেরিকার রকি পর্বতমালা।
- এই পর্বতমালা ভঙ্গিল পর্বতের উদাহরণ।
- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে।

• পর্বতমালা:

- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা।
- এর দৈর্ঘ্য প্রায় ৭ হাজার কিলোমিটার।
- এটি দক্ষিণ আমেরিকার সাতটি দেশজুড়ে বিস্তৃত।

- দৈর্ঘ্যে বিশ্বে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে  হিমালয় পর্বতমালা।
- তবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’ হিমালয়ে অবস্থিত।
- কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৯৩.
ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বোঝাতে কোন সংকেত ব্যবহৃত হয়?
  1. ক) ১২ নং
  2. খ) ১১নং
  3. গ) ১০নং
  4. ঘ) ৯নং
ব্যাখ্যা
• সমুদ্রবন্দরের জন্য বিভিন্ন সংকেত:
- ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত: জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল রয়েছে, যেখানে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬১ কিলোমিটার, যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে।

- ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত: দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ছেড়ে যাওয়া জাহাজ পথে বিপদে পড়তে পারে।

- ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত: বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগে পড়ার শঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।

- ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত: বন্দর ঘূর্ণিঝড় কবলিত। ঘণ্টায় বাতাসের সম্ভাব্য গতিবেগ ৫১ থেকে ৬১ কিলোমিটার, তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

- ৫ নম্বর বিপদ সংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ছাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

 - ৬ নম্বর বিপদ সংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতর ঝঞ্ছাবহুল সামুদ্রিক ঝড়ের কবলে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

- ৭ নম্বর বিপদ সংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ছাবহুল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরের ওপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

- ৮ নম্বর মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ছাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

- ৯ নম্বর মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ছাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

- ১০ নম্বর মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ছাবিক্ষুব্ধ সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে।

- ১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত: আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তা আবহাওয়াকে অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করছেন।

উৎস: নিউজ বাংলা 24 এবং বাংলা ট্রিবিউন।
৯৪.
নদী অধিক বিস্তৃত মোহনাকে বলা হয় -
  1. ক) দোয়াব
  2. খ) নদীসঙ্গম
  3. গ) খাঁড়ি
  4. ঘ) মোহনা
ব্যাখ্যা
 খাঁড়ি - নদীর অধিক বিস্তৃত মোহনাকে বলা হয় খাঁড়ি।

• নদী সম্পর্কিত:
- মোহনাঃ নদী যখন কোন হ্রদ বা সাগরে এসে পতিত হয়, তখন সেই পতিত স্থানকে মোহনা বলে।
- দোয়াবঃ প্রবাহমান দুইটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে।
- নদী উপত্যকাঃ উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে উক্ত নদী উপত্যকা বলে।

উৎস:- ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি এবং ভূগোল ও পরবিশে এসএসসি পোগ্রাম (উন্মুক্ত)।
৯৫.
ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সঙ্গে কয় ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত?
  1. ক) ৩ ধরনের
  2. খ) ৪ ধরনের
  3. গ) ৫ ধরনের
  4. ঘ) ৬ ধরনের
ব্যাখ্যা
- ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সঙ্গে তিন ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত।

• ভূমিকম্প:

- ১৫৪৮ সাল থেকে বাংলাদেশে এবং তৎসংলগ্ন এলাকাতে ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগ্রহ শুরু হয়।                 
- ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সঙ্গে তিন ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত।
- অগভীর কেন্দ্র (০-৭০ কিলােমিটার), মধ্য পর্যায়ের কেন্দ্র (৭০- ৩০০ কিলােমিটার) এবং গভীর কেন্দ্র (১,৩০০ কিলােমিটার)।
- বাংলাদেশের অভ্যন্তরে উপকেন্দ্র না থাকলেও সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হলে তার প্রভাব হিসেবে বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়।

এছাড়াও,
- সমগ্র বাংলাদেশকে ৪টি ভূ-কম্পন অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
- ২০২০ সালের 'Bangladesh National Building Code' (BNBC) রিপোর্টে ৪টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
- অঞ্চলগুলো হলো -
১) খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল।)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.36
২) গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ-পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.28
৩) মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল -- নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.2
৪) কম ভূমিকম্প প্রবন অঞ্চল -- দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯৬.
সক্রেটিসের মতে ন্যায়বোধের উৎস কোনটি?
  1. ক) মূল্যবোধ
  2. খ) জ্ঞান
  3. গ) নৈতিকতা
  4. ঘ) সুশাসন
ব্যাখ্যা
- নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ ‘Morality'।
- ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন ‘Moralitas’ থেকে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
- গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরােপ করেন।

- সক্রেটিস বলেছেন, সৎগুণই জ্ঞান’ (Virtue is knowledge)।
- তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বােধের উৎস হচ্ছে ‘জ্ঞান’ (knowledge) এবং অন্যায়বােধের উৎস হচ্ছে ‘অজ্ঞতা’ (ignorance)।

উৎস: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক।