পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।] উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'শুভ ক্ষণে জন্ম যার' বাগ্‌ধারার অর্থ কী?
  1. শিষ্য
  2. ক্ষণজন্মা
  3. ঘোড়শী
  4. শ্রুয়মান
ব্যাখ্যা

'শুভ ক্ষণে জন্ম যার' বাগ্‌ধারার অর্থ = ক্ষণজন্মা।

অন্যদিকে,
'শাসন করা যায় যাকে' বাগ্‌ধারার অর্থ = শিষ্য।
'ঘোল বছর বয়স্ক' বাগ্‌ধারার অর্থ = ঘোড়শী।
'শুনা হচ্ছে যা' বাগ্‌ধারার অর্থ = শ্রুয়মান।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।

.
’পর্বত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক্ষিতি
  2. শৈল
  3. উৎপল
  4. শৈবলিনী
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
→ ’পর্বত’ শব্দটির সমার্থক শব্দ- শৈল।
→ শৈল শব্দের অর্থ- পর্বত।

অন্যদিকে,
’ক্ষিতি’ শব্দের অর্থ- পৃথিবী।
’শৈবলিনী’ শব্দের অর্থ- নদী।
’উৎপল’ শব্দের অর্থ- পদ্ম।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
’উৎকণ্ঠা’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. আকণ্ঠ
  2. উপকণ্ঠ
  3. আশঙ্কা
  4. শান্তি 
ব্যাখ্যা

’উৎকণ্ঠা’ এর বিপরীত শব্দ - শান্তি ।

→ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

⇒ ’উৎকণ্ঠ’ শব্দের অর্থ- উদ্‌গ্রীব, ব্যগ্র; অপেক্ষমাণ।
⇒ শান্তি শব্দের অর্থ- প্রশান্তি, উৎকণ্ঠাশূন্যতা, চিত্তের স্থিরতা।

অন্যদিকে,
- আকণ্ঠ শব্দের অর্থ- গলা পর্যন্ত।
- উপকণ্ঠ শব্দের অর্থ- নগর গ্রাম প্রাভৃতির প্রান্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
’পদ্য’ অর্থ কবিতা; পদ্ম অর্থ কী?
  1. কড়ি
  2. কমল
  3. সতেজ
  4. সুন্দর
ব্যাখ্যা

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ’পদ্ম’ শব্দের অর্থ- 
- কমল
- অম্বুজ, 
- অরবিন্দ, 
- রাজীব, 
- শতদল, 
- উৎপল, 

অন্যদিকে,
- ’কড়ি' শব্দের অর্থ- শামুকজাতীয় সামুদ্রিক জীবের খোল। ২ কপর্দক, অর্থ, ধন।
- ’সতেজ’ শব্দের অর্থ- তেজি, বলবান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
‘যা প্রকাশ করা হয়নি’- এক কথায় কী হবে?
  1. অকথ্য
  2. অশ্রুতপূর্ব
  3. অনুক্ত
  4. অব্যক্ত
ব্যাখ্যা

• ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।

অন্যদিকে,
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

.
’যে সহ্য করতে পারে’- বাগ্‌ধারার অর্থ কী?
  1. সুহৃদ
  2. সরোজ
  3. সর্বাজ্ঞা
  4. সহিষ্ণু
ব্যাখ্যা

’যে সহ্য করতে পারে’- বাগ্‌ধারার অর্থ- সহিষ্ণু।

অন্যদিকে,
’সু হৃদয় যাঁর’- বাগ্‌ধারার অর্থ- সুহৃদ।
’যা সরোবরে জন্মে’- বাগ্‌ধারার অর্থ- সরোজ।
’যে সব জানে’- বাগ্‌ধারার অর্থ- সর্বাজ্ঞা।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।

.
’পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অখিল
  2. অটবি
  3. তটিনী
  4. অর্ণব
ব্যাখ্যা

’পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ-  অখিল।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- অখিল শব্দের অর্থ- বিশ্বজগৎ, বিরাট, সমগ্র, ইত্যাদি।

অন্যদিকে,
’তটিনী’ শব্দের অর্থ- নদী।
’অটবি’ শব্দের অর্থ- বৃক্ষ।
’অর্ণব’ শব্দের অর্থ- সাগর।

উল্লেখ্য
পৃথীবি শব্দের অন্যসব সমার্থক শব্দ- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা,ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল,।

উৎস:
ক) বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।
খ) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

.
'চেতন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সচেতন 
  2. অচেতন 
  3. অবচেতন 
  4. অসচেতন
ব্যাখ্যা

'চেতন' শব্দের বিপরীতার্থক শব্দ- অচেতন।

• চেতন শব্দের অর্থ ; জ্ঞান. সজাগ, ।
• অচেতন শব্দের অর্থ-  চেতনাশূন্য, সংজ্ঞাহীন। ২ জড় (অচেতন পদার্থ)।

অন্যদিকে,
- ’সচেতন’ শব্দের অর্থ- সতর্ক।
- ’অসচেতন' শব্দের অর্থ- অসতর্ক।
- 'অবচেতন' শব্দের অর্থ- অস্পষ্ট চেতনাযুক্ত/ অর্ধসচেতন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
"নীর ও নীড়" - শব্দ যুগলের অর্থ কোনটি?
  1. বাসা ও আবাস
  2. আবাস ও পানি
  3. পাখির বাসা ও আবাস
  4. পানি ও পাখির বাসা
ব্যাখ্যা

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• ’নীর’ শব্দের অর্থ- পানি, জল, রস।
• নীড় শব্দের অর্থ- পাখির বাসা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০.
’পানি’ শব্দের অর্থ জল; ’পাণি’ শব্দের অর্থ কী?
  1. দোকান
  2. কপাল
  3. হাত
  4. চামড়া
ব্যাখ্যা

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

‘পাণি’ শব্দের অর্থ-
- হাত (বীণাপাণি)।

অন্যদিকে,
আপণ- দোকান।
চামড়া -ত্বক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
’ঢাকঢোল পেটানো’- বাগ্‌ধারার অর্থ কী?
  1. প্রচারণা
  2. দুর্নাম রটনা
  3. লুকোচুরি
  4. হুলুস্থুল অবস্থা
ব্যাখ্যা

’ঢাকঢোল পেটানো’- বাগ্‌ধারার অর্থ - প্রচারণা।

অন্যদিকে,
’টি টি পড়া’- বাগ্‌ধারার অর্থ - দুর্নাম রটনা।
’ঢাক ঢাক গুড় গুড়’- বাগ্‌ধারার অর্থ - লুকোচুরি।
’তুর্কি নাচন’- বাগ্‌ধারার অর্থ - হুলুস্থুল অবস্থা।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।

১২.
’যা দমন করা কষ্টকর’ -এক কথায় প্রকাশ কী?
  1. অদম্য
  2. দুর্জয়
  3. দুর্নিবার
  4. দুর্দমনীয়
ব্যাখ্যা

- ’যা দমন করা কষ্টকর’ এক কথায় প্রকাশ-  দুর্দমনীয়।

অন্যদিকে,
- ’যা দমন করা যায় না’ এক কথায় প্রকাশ- অদম্য।
- ’যা নিবারণ করা কষ্টকর’ এক কথায় প্রকাশ-  দুর্নিবার।
- ’যা কষ্টে জয় করা যায়’ এক কথায় প্রকাশ- দুর্জয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৩.
'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী?
  1. টঙ্কার
  2. ঝংকার
  3. নিক্বণ
  4. শিঞ্জন
ব্যাখ্যা

- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।

এছাড়াও
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'ঝংকার' 
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার' 
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'নিক্বণ' 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।  
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
’অশীত ও অসিত’ শব্দ যুগলের অর্থ কোনটি?
  1. উষ্ণ ও কৃষ্ণ
  2. তলোয়ার ও কৃষ্ণ
  3. কালো ও কৃষ্ণ
  4. কৃষ্ণ ও সুন্দর
ব্যাখ্যা

- অশীত শব্দের অর্থ- উষ্ণ বা শীত নয় ।
- অসিত শব্দের অর্থ - কৃষ্ণ, কালো, ।

অন্যদিকে,
- ‘অসি’ শব্দের অর্থ- তলোয়ার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নীলাম্বর
  2. নীলাঞ্জনা
  3. নীলাম্বুধি
  4. নীলাম্বরি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
→ ’সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ - নীলাম্বুধি।

অন্যদিকে,
’নীলাম্বরি’ শব্দের অর্থ- নীল রঙ্গের শাড়ী।
’নীলাঞ্জনা’ শব্দের অর্থ- বিদ্যুৎ।
’নীলাম্বর’ শব্দের অর্থ- নীল আকাশ।

উল্লেখ্য,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
→ ’সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।

১৬.
’শাপে বর’ -বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভীষণ শত্রুতা
  2. বৃহৎ বিষয়
  3. অমঙ্গলে মঙ্গল ঘটা
  4. সম্পূর্ণ
ব্যাখ্যা

’শাপে বর’ -বাগ্‌ধারার অর্থ- অমঙ্গলে মঙ্গল ঘটা।

অন্যদিকে,
’সাপে নেউলে’- বাগ্‌ধারার অর্থ- ভীষণ শত্রুতা।
’সপ্তকাণ্ড রামায়ণ’- বাগ্‌ধারার অর্থ- বৃহৎ বিষয়।
’ঘোল কলা’- বাগ্‌ধারার অর্থ- সম্পূর্ণ।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।

১৭.
'সিক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. উগ্র
  2. শুষ্ক
  3. নির্ভীক
  4. বিনীত
ব্যাখ্যা

 • ’সিক্ত’ শব্দের অর্থ- ভেজা।
• ’শুষ্ক’ শব্দের অর্থ- নীরস, রসশূন্য।

⇒ 'সিক্ত' এর বিপরীত শব্দ- শুষ্ক।

অন্যদিকে,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- 'বিনীত'। 
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'উগ্র'।
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 

১৮.
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. জিজীবিষা
  2. জিগমিষা
  3. জিগীষা
  4. বিজিগীষা
ব্যাখ্যা

• 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

• এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯.
’সংসারের প্রতি বিরাগ’-এর এক কথায় প্রকাশ কী?
  1. নির্বেদ
  2. নির্মোক
  3. ভীতু
  4. বাউল
ব্যাখ্যা

’সংসারের প্রতি বিরাগ’-এর এক কথায় প্রকাশ- নির্বেদ।

অন্যদিকে,
- সাপের খোলস- নির্মোক।
- সহজে ভয় পায় যে- ভীতু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
’অংশ’ শব্দের অর্থ ভাগ; ’অংস’ শব্দের অর্থ কী?
  1. হাত
  2. কাঁধ
  3. মাথা
  4. চোখ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘অংস’ শব্দের অর্থ- 
- স্কন্ধ, 
- কাঁধ।

অন্যদিকে,
’পাণি’ শব্দের অর্থ- হাত।
চোখ শব্দের অর্থ- নজর, দৃষ্টি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১.
’অনাবৃষ্টি’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. অতিবৃষ্টি 
  2. খরা
  3. ইলশেগুঁড়ি 
  4. জলোচ্ছ্বাস 
ব্যাখ্যা

’অনাবৃষ্টি’ এর বিপরীত শব্দ- অতিবৃষ্টি ।

→ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

’অনাবৃষ্টি’ শব্দের অর্থ- খরা, পর্যাপ্ত বৃষ্টির অভাব।
’অতিবৃষ্টি’ শব্দের অর্থ- অতিরিক্ত বর্ষণ।
’ইলশেগুঁড়ি’  শব্দের অর্থ- ঝিরঝিরে বৃষ্টি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২২.
’লহরি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. সমুদ্র
  3. ঢেউ
  4. পানি
ব্যাখ্যা

→ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’লহরি’ শব্দের অর্থ- ঢেউ, তরঙ্গ।

⇒ ‘ঢেউ’ এর অন্য সমর্থক শব্দ:

তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরি, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

অন্যদিকে,
- 'নদী' শব্দের সমার্থক শব্দ - প্রণালি, শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ ,গাঙ, তটিনী।
- ’সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ - অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।
- পানি শব্দের সমার্থক শব্দ - জল, সলিল, নীর, পয়ঃ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।

২৩.
'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. একমাত্র অবলম্বন
  2. নির্জীব
  3. অপদার্থ
  4. শ্রমবিমুখ
ব্যাখ্যা

• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- শ্রমবিমুখ

অন্যদিকে,
• ’আমড়া কাঠের ঢেঁকি’ বাগ্‌ধারার অর্থ- অপদার্থ।
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারার অর্থ-  নির্জীব, অসার।
• ’অন্ধের যষ্ঠি, অন্ধের নড়ি’ বাগ্‌ধারার অর্থ- একমাত্র অবলম্বন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।