পরীক্ষা আর্কাইভ

Joint Recruitment Test for 4 Banks - Senior Officer (IT/ICT)

পরীক্ষাUnlistedতারিখ৩০ নভেম্বর, ২০১৮সময়28 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
Joint Recruitment Test for 4 Banks - 30.11.2018 Post Name: Senior Officer (IT/ICT) (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Joint Recruitment Test for 4 Banks - Senior Officer (IT/ICT)

Unlisted · ৩০ নভেম্বর, ২০১৮ · ৪৮ প্রশ্ন

.
He has no good cause _____ complaint. Darkness was the cause ______________ his losing his way.
  1. ক) about ............ in
  2. খ) at ............. about
  3. গ) for .............. of
  4. ঘ) of ............. with
ব্যাখ্যা
কোন particular feeling বা action বুঝানোর জন্য cause for ব্যবহৃত হয়।
যেমন:
- Only a few people can find any cause for celebration.
- He has no good cause for complaint.

কোন event (usually a bad event) সংঘটিত হওয়ার কারণ বুঝানোর জন্য cause of বসে।
যেমন:
- Smoking is the biggest preventable cause of death and disease.
- Darkness was the cause of his losing his way.

Source: Collins Dictionary [link]
.
He agreed __________ my proposal. He agreed _______ me on that question. They could not agree ________ themselves.
  1. ক) among, to, with
  2. খ) for, about, in
  3. গ) to, with, among
  4. ঘ) in, to, by
ব্যাখ্যা
• Agree to- কারো প্রস্তাবে রাজি হওয়া।
তাই প্রথম শূন্যস্থানে to হবে।
He agreed to my proposal. - তিনি আমার প্রস্তাবে রাজি হলেন।
 
• Agree with- কারো সাথে একমত হওয়া।
তাই দ্বিতীয় শূন্যস্থানে with বসবে।
He agreed with me on that question. - ঐ প্রশ্নে তিনি আমার সাথে একমত

দুয়ের মধ্যে বুঝাতে Between অনেকের মধ্যে বুঝাতে among হয়।
সে অনুসারে তৃতীয় শূন্যস্থানে among বসবে।
They could not agree  among themselves. - তারা নিজেদের মধ্যে একমত হতে পারেনি।
.
Synonym of 'Fastidious' :
  1. ক) Finicky
  2. খ) Quarrelsome
  3. গ) Meteoric
  4. ঘ) Modulate
ব্যাখ্যা
Fastidious - খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।
Finicky - আহার,পরিধেয় ইত্যাদি বিষয়ে অতিশয় খুঁতখুঁতে।
Quarrelsome - ঝগড়াটে; বদরাগী।
Meteoric - বায়ুমণ্ডলসংক্রান্ত বায়ুমণ্ডলীয় অবস্থা সংক্রান্ত; উল্কা সম্বন্ধীয়; উল্কাবৎ।
Modulate - নিয়ন্ত্রিত/নিয়ত করা; সমন্বিত/উপযোজিত করা। 

অর্থাৎ, Fastidious এর synonym হচ্ছে Finicky.

Source: Accessible Dictionary by Bangla Academy
.
Antonym of 'Myopia';
  1. ক) Naive
  2. খ) Narcotic
  3. গ) Farsighted
  4. ঘ) Formidable
ব্যাখ্যা
Myopia - দৃষ্টিক্ষীণতা; অদূরদর্শিতা।
Naive - কথাবার্তা এবং আচরণে সাদাসিধা ও ছলাকলাহীন (যেমন অর্বাচীনতা ও অনভিজ্ঞতার দরুন) কৌতুকজনকভাবে সরল; কাঁচা।
Narcotic - মাদকদ্রব্য; যা নিদ্রা উৎপাদন করে, ইন্দ্রিয়বোধকে ভোঁতা করে দেয় এবং মাত্রাতিরিক্ত সেবনে সম্পূর্ণ অসাড়তা সৃষ্টি করে; মাদক।
Farsighted - দূরদর্শী।
Formidable - ভয়ানক; ভয়ঙ্কর; ভীতিকর। দুর্জয়; দুর্ধর্ষ; দারুণ; বিপুল; দুর্দান্ত।

অর্থাৎ, Myopia এর antonym হচ্ছে Farsighted.

Source: Accessible Dictionary by Bangla Academy
.
The timely rain _________ good crops.
  1. ক) brings in
  2. খ) brings about
  3. গ) bring up
  4. ঘ) bring forth
ব্যাখ্যা
Bring in
- to introduce something new such as a product or a law.
- উপস্থাপন করা: আনয়ন করা: গ্রেফতার করা: (আদালত) রায় দেওয়া:

bring about
- to cause something to happen.
- ঘটানো

bring up
- to care for a child until they are an adult, often giving them particular beliefs.
- লালনপালন করা

Bring forth
- to cause something to happen or be seen or known
- উৎপন্ন করা; প্রসব করা।

তাই, context অনুসারে শূন্যস্থানে bring forth বসাতে হবে।

Source: Accessible Dictionary and Cambridge Dictionary
.
What is the meaning of 'White Elephant"?
  1. ক) A very costly or troublesome possession
  2. খ) An elephant of white color
  3. গ) A black marketer
  4. ঘ) A hoarder
ব্যাখ্যা
White elephant    
English Meaning: something that has cost a lot of money but has no useful purpose.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন    

Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।

Source: Live MCQ Lecture
.
Translate into English: চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে।
  1. ক) A still tongue makes a wise head
  2. খ) A scalded dog fears cold water
  3. গ) A square peg in a round hole
  4. ঘ) A pet lamb makes a cross ram
ব্যাখ্যা
• A still tongue makes a wise head.
- জ্ঞানীরা স্বল্পভাষী হয়।

• A scalded dog fears cold water.
- চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে
- নেড়ে বেলতলা একবারই যায় ।

• A square peg in a round hole (An Impossibility).
- কাঁঠালের আমসত্ত্ব।

• A pet lamb, makes a cross ram.
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাঁশট্যাঁশ।
.
Choose the correct spelling:
  1. ক) Seycheles
  2. খ) Seychelles
  3. গ) Sayshelles
  4. ঘ) Sayshells
ব্যাখ্যা
The correct spelling is: Seychelles (একটি দেশ)

Seychelles, island republic in the western Indian Ocean, comprising about 115 islands, with lush tropical vegetation, beautiful beaches, and a wide variety of marine life.

Source: Britannica
.
Choose the correct spelling:
  1. ক) Reminisce
  2. খ) Reminise
  3. গ) Reminis
  4. ঘ) Reminees
ব্যাখ্যা
The correct spelling is: Reminisce
English Meaning: to talk or write about past experiences that you remember with pleasure
Bangla Meaning: স্মৃতিচারণ করা; অতীত স্মরণ করা।

Source: Cambridhe dictionary and Accessible Dictionary
১০.
"In spite of all his brag he had to eat humble pie". Choose the correct meaning of the idiom to eat humble pie.
  1. ক) To force someone
  2. খ) To yield under humiliating
  3. গ) To say negative things about someone
  4. ঘ) To eat a tasty pie
ব্যাখ্যা
Eat humble pie
English Meaning: make a humble apology and accept humiliation.
Bangla Meaning: অপমান হজম করে ক্ষমা চাওয়া

Ex. Sentence: At last the boss ate humble pie before the employees.
Bangla Meaning: অবশেষে বস কর্মচারিদের অপমান হজম করে ক্ষমা চাইলেন।

Source: Live MCQ Lecture
১১.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন) The slogan of World Population Day 2018 was -
  1. ক) Family planning is a Human Right
  2. খ) Investing in Young People
  3. গ) Empower people, Develop Nations
  4. ঘ) Investing in Teenage Girl
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে এটি গুরুত্বহীন। তাই উত্তর তুলে দেয়া হয়েছে।

প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।
২০২২ সালে বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয়ঃ
A world of 8 billion: Towards a resilient future for all – Harnessing opportunities and ensuring rights and choices for all.

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।
১২.
Subarnagrama is -
  1. ক) A police station in Noakhali
  2. খ) Ancient name of Chittagong
  3. গ) Ancient name of Sonargaon
  4. ঘ) Ancient name of Laxmipur
ব্যাখ্যা
প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র :  বাংলাপিডিয়া।
১৩.
The scientist who has invented genome of jute is:
  1. ক) Dr. Abul Husain
  2. খ) Dr. Maksudul Alam
  3. গ) Dr. Jamal Najrul Islam
  4. ঘ) Siddiqullah
ব্যাখ্যা
- মাকসুদুল আলম বাংলাদেশের একজন প্রথিতযশা বিজ্ঞানী। তিনি ২০১০ সালে পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন।
এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন।
- ২০১৪ সালের ২০ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।

- বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। তার এই ঢেউটিন জুটিন নামে পরিচিত।
- তিনি পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতিও আবিষ্কার করেন যা সোনালী ব্যাগ নামে পরিচিত। 

- পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।

সূত্র: বিবিসি বাংলা
১৪.
First Cyber City of Bangladesh is:
  1. ক) Chittagong
  2. খ) Sylhet
  3. গ) Rajshahi
  4. ঘ) Khulna
ব্যাখ্যা
-  দেশের প্রথম ডিজিটাল জেলা : যশোর।
- প্রথম সাইবার সিটি : সিলেট

উৎসঃ প্রথম আলো
১৫.
Kukri Mukri is an island located in ________ district.
  1. ক) Cox's Bazar
  2. খ) Bhola
  3. গ) Noakhali
  4. ঘ) Chittagong
ব্যাখ্যা
- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
বাংলাদেশের বিভিন্ন চরের অবস্থান:
- ভোলা জেলা : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
- লক্ষ্মীপুর জেলা : চর গজারিয়া ও চর আলেকজান্ডার।
- নোয়াখালী জেলা : ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
- ফেনী জেলা : মুহুরীর চর
- রাজশাহী জেলা : নির্মল চর
- সুন্দরবন : দুবলার চর, পাটনী চর।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
১৬.
Hall of Fame Championships is popular in _________ sport.
  1. ক) Cricket
  2. খ) Basketball
  3. গ) Football
  4. ঘ) Tennis
ব্যাখ্যা
- Hall of Fame Championships হলো আন্তর্জাতিক টেনিস ক্রীড়া প্রতিযোগিতা।
- ১৯৭৬ সাল থেকে প্রতিবছর জুলাই মাসে এই খেলার আয়োজন  হয়।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
১৭.
Bitcoin uses ____________ technology.
  1. ক) P2P
  2. খ) Neural
  3. গ) A1
  4. ঘ) Datamining
ব্যাখ্যা
বিটকয়েন Peer-to-Peer (P2P) প্রযুক্তি ব্যবহার করে।

- বিটকয়েন একটি ক্রিপটোকারেন্সি, যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি (বা একাধিক ব্যক্তির একটি দল) ২০০৮সালে তৈরি করেন।
- বিটকয়েন ২০০৯ সালে এর প্রচলন শুরু হয়।  
- বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার (peer-to-peer) ট্রানজেকশন করা যায়।
- বিটকয়েন বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি। 

সূত্র: Investpedia Webswite [লিঙ্ক]
১৮.
According to International Diabetes Federation, which day is observed as "World Diabetes Day"?
  1. ক) 4th April 
  2. খ) 7th June
  3. গ) 14th November
  4. ঘ) 9th May
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে সবচেয়ে উদ্বেগজনক ১০টি স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম ডায়াবেটিস।
- বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয় ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়। 

তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট।
১৯.
The parliament of ___ is well known as Westminster Parliament.
  1. ক) Norway
  2. খ) USA
  3. গ) UK
  4. ঘ) Poland
ব্যাখ্যা
- যুক্তরাজ্য এর পার্লামেন্টকে প্যালেস অব ওয়েস্টমিনিস্টার বলা হয়ে থাকে। 
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় : হোয়াইট হল। 
- যুক্তরাজ্য এর ধর্মীয় গির্জার নাম : ওয়েস্টমিনিস্টার অ্যাবে। 
- যুক্তরাজ্যের রাজপরিবারের বাস ভবন : বাকিংহাম প্যালেস। 

উৎস: ব্রিটানিকা।
২০.
Which of the following is full form of BIDA ?
  1. ক) Bangladesh International Disaster Authority
  2. খ) Bangladesh International Diabetic and Association
  3. গ) Bangladesh Investment Department & Authority
  4. ঘ) Bangladesh Investment Development Authority
ব্যাখ্যা
- BIDA এর পূর্নরূপ Bangladesh Investment Development Authority বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ২০১৬ সালে গঠিত হয়।
- এটির কাজ হলো বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধাদি প্রদান করা।

(তথ্যসূত্রঃ BIDA ওয়েবসাইট)
২১.
If Tk. 5,000 is invested at 12% annual rate of interest, how much will the investment be worth after 2 years?
  1. ক) 5,785
  2. খ) 6,272
  3. গ) 7,190
  4. ঘ) 8,225
ব্যাখ্যা
এখানে 
আসল P = 5000 টাকা 
মুনাফার হার r = 12% = 12/100
সময় n = 2 বছর 
আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 
মুনাফা আসল = P(1 + r)n
                     = 5000(1 + 12/100)2
                      = 5000{(100 + 12)/100}2
                      = 5000(112/100)2
                      = 5000 × (1.12)2
                     = 5000 × 1.2544
                      = 6272 টাকা 

উল্লেখ্য সরল সুদে বিনিয়োগ করলে সুদাসলে ৬২০০ টাকা হবে। 
অপশনে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে উত্তর দেয়া আছে। 
তাই সমাধান চক্রবৃদ্ধি মুনাফা ধরে করা হয়েছে।
২২.
Find the simplified value of: (6 + 2x) (4 - 2x).
  1. ক) 24 + 12x + 4x2
  2. খ) 24 + 20x - 4x2
  3. গ) 24 - 4x - 4x2
  4. ঘ) 24 + 4x - 4x2
ব্যাখ্যা
(6 + 2x) (4 - 2x) = 24 - 12x + 8x - 4x2
                            = 24 - 4x - 4x2
২৩.
If 62 = 34 + 4x. What is the value of x?
  1. ক) x = 16
  2. খ) x = - 16
  3. গ) x = 7
  4. ঘ) x = 5
ব্যাখ্যা
Question: If 62 = 34 + 4x. What is the value of x?

Solution:
 
62 = 34 + 4x
4x = 62 - 34 
4x = 28
x = 28/4
x = 7
২৪.
Find the value of 95 × 9-3 × 94
  1. ক) 912
  2. খ) 96
  3. গ) 9- 60
  4. ঘ) 94
ব্যাখ্যা
Question: Find the value of 95 × 9-3 × 94

Solution: 
 95 × 9-3 × 94
=95 + (- 3) + 4
=95 - 3 + 4
=96
২৫.
If an investor gets Tk. 19,500 as interest after 5 years on his savings of Tk. 13,000. What is the rate of interest?
  1. ক) 8%
  2. খ) 5%
  3. গ) 10%
  4. ঘ) 30%
ব্যাখ্যা
Question: If an investor gets Tk. 19,500 as interest after 5 years on his savings of Tk. 13,000. What is the rate of interest?

Solution: 

এখানে
মুনাফা I = 19,500 টাকা 
আসল P = 13,000 টাকা 
সময় n = 5 বছর 
মুনাফার হার r  = ? 

আমরা জানি,
I = Pnr
r = I/Pn
  = {(19500 × 100)/(13000 × 5)}%
  = 30%
২৬.
A person saves Tk. 5,000 in his bank account. If the bank gives 10% annual profit, how will be his balance after 6 years ?
  1. ক) Tk. 3,000
  2. খ) Tk. 5,000
  3. গ) Tk. 7000
  4. ঘ) Tk. 8,000
ব্যাখ্যা
Question: A person saves Tk. 5,000 in his bank account. If the bank gives 10% annual profit, how will be his balance after 6 years ?

Solution: 

আসল P = 5,000 টাকা 
মুনাফার হার r = 10% = 1/100 = 1/10
সময় n = 6 বছর 

সরল মুনাফার ক্ষেত্রে,
I = Pnr
  = ( 5000 × 6 × 1/10)
  = 3000 টাকা

মুনাফা আসল = ( 5000 + 3000) টাকা = 8000 টাকা
২৭.
If 18 is 15 percent of 30 percent of a certain number, what is the number?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 81
  4. ঘ) 400
ব্যাখ্যা
Question: If 18 is 15 percent of 30 percent of a certain number, what is the number?

Solution: 
ধরি 
সংখ্যাটি x 
x এর 30% = 30x/100 = 3x/10

আবার,
3x/10 এর 15% = 18
 (3x/10) এর (15/100)= 18
9x/200 = 18
9x = 18 × 200
x = (18 × 200)/9
x = 400
২৮.
If a cube has a length of 8cm, what is its total surface area?
  1. ক) 64
  2. খ) 96
  3. গ) 384
  4. ঘ) 256
ব্যাখ্যা
Question: If a cube has a length of 8cm, what is its total surface area?

Solution:
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 8 সে.মি. 
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2 বর্গ সে.মি.
                                              = 6 × 82 বর্গ সে.মি.
                                              = 384 বর্গ সে.মি.
২৯.
√(16 + 16) =?
  1. ক) 4√2
  2. খ) 8√2
  3. গ) 16√2
  4. ঘ) 8
ব্যাখ্যা
Question: √(16 + 16) =?

Solution: 
√(16 + 16) = √32
                  = √(2 × 16)
                   = 4√2
৩০.
What is the ratio of 3/4 to the product 4(3/4)?
  1. ক) 1/3
  2. খ) 1/4
  3. গ) 4/9
  4. ঘ) 9/4
ব্যাখ্যা
Question: What is the ratio of 3/4 to the product 4(3/4)? 

Solution:
ratio = (3/4)/{4(3/4)}
         = (3/4)/{(4 × 3)/4}
         = (3/4)/(3/1)
         = (3/4) × (1/3)
         = 1/4
৩১.
The full form of "Wi-fi" is -
  1. ক) Wireless Internet
  2. খ) Wireless Fidelity
  3. গ) Wireless Field
  4. ঘ) Wireless Fiction
ব্যাখ্যা
ওয়াই-ফাই এর পূর্ণরূপ হচ্ছে - Wireless Fidelity. 

- ওয়াই-ফাই হলো একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি।

ওয়াই-ফাই এর সুবিধাসমূহ- 
- দ্রুতগতির ইন্টারনেটের জন্য ব্যবহারকারী দিন দিন বাড়ছে।
- রাউটারের মাধ্যমে একাধিক ডিভাইসে একসাথে সংযোগ করা যায় ।
- রাউটারের সিগন্যাল অনুযায়ী যেকোনো জায়গা থেকে ইন্টারনেট এক্সেস করা যায়।
- ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়াইফাই জনপ্রিয় ইন্টারনেট হিসেবে পরিচিত।
- খুব সহজে ব্যবহার করা যায়।
- বিভিন্ন ধরণের ডিভাইসে (যেমন: স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ,কম্পিউটার ইত্যাদি) ব্যবহার করা যায়।
- কোনও জায়গা থেকে অ্যাক্সেস করা যায়।

সূত্র: ১২৯ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩২.
USB stands for -
  1. ক) Universal Serial Bus
  2. খ) Universal Series Bus
  3. গ) Universal Serial Bits
  4. ঘ) Universal Series Bits
ব্যাখ্যা
USB এর পূর্ণরূপ হচ্ছে - Universal Serial Bus. 

- USB বিভিন্ন ধরণের ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহারিত হয়। 
- USB  পোর্ট USB  ডিভাইসকে সংযুক্ত করে তাদের মধ্যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা করে। এবং এটি প্রয়োজনীয়  পাওয়ার সাপ্লাই দিতেও সক্ষম।

কম্পিউটারে নিম্ন ডিভাইসের ক্ষেত্রেও USB ব্যাবহার করা হয়ে থাকে - 
Digital Camera
External drive
Gamepad
Headset
iPod or other MP3 players
Keyboard
Keypad
Microphone
Mouse
Printer
Joystick
Jump drive aka thumb drive
Scanner
Smartphone
Speakers
Tablet
Webcams

সূত্র: Computer Hope
৩৩.
Which of the following is not a malware?
  1. ক) Virus
  2. খ) Worm
  3. গ) Bug
  4. ঘ) Trojan horse
ব্যাখ্যা
কম্পিউটার বা স্মার্ট ডিভাইসের হার্ডওয়্যার ও সফ্টওয়্যারগত ত্রুটিই ‘বাগ’ নামে পরিচিত।

- এই ধরণের ত্রুটির ফলে কম্পিউটারেরর স্বাভাবিক কাজে কোনো সমস্যা হয় না।
- ম্যালওয়্যার হলো ‘Malicious Software’ এর সংক্ষিপ্ত রূপ৷
- ‘Malicious’ অর্থ দূষিত বা ক্ষতিকর।
- ‘Malicious Software’ হলো দূষিত বা ক্ষতিকর সফটওয়্যার, যা ডিভাইসের ক্ষতিসাধন করে থাকে।  

সূত্র: McAfee Website
৩৪.
When two variables are logically compared, the logic gate that tests the equivalence is
  1. ক) XNOR
  2. খ) XOR
  3. গ) AND
  4. ঘ) NOR
ব্যাখ্যা
দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে।

- যৌগিক গেইট মৌলিক গেইটের উপর নির্ভরশীল।
- যৌগিক গেইট চার ধরণের হয়ে থাকে।
যথা: 
১. ন্যান্ড গেইট(NAND Gate)
২. নর গেইট(NOR Gate)
৩. এক্স-অর গেইট(X-OR Gate)
৪. এক্স-নর গেইট(X-NOR Gate)

- বুলিয়ান অ্যালজেবরার বিশেষ যোগের বিপরীত কাজ সম্পাদনের জন্য যে লজিক গেইট ব্যবহার করা হয় তাকে X-NOR Gate বলে।
- X-OR Gate কে NOT Gate এর মধ্য দিয়ে প্রবেশ করালে যে গেটের কাজ সম্পাদিত হয় সেটাই X-NOR গেট।
- X-NOR Gate এ দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে।
- এই বিশেষ যৌগিক গেটটি OR, AND এবং NOT গেটের সমন্বয়ে তৈরি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৩৫.
Which of the following statements is the negative of the statements "4 is odd or -9 is positive"?
  1. ক) 4 is even or-9 is not negative
  2. খ) 4 is odd and -9 is not negative
  3. গ) 4 is even and -9 is negative
  4. ঘ) 4 is odd and -9 is not negative
ব্যাখ্যা
4 is odd or -9 is positive হলো একটি statements
এর negative statements হলো 4 is even and -9 is negative
৩৬.
If A = {1, 2, 3} and B = {1, 2, 5} then A - B _____.
  1. ক) {1}
  2. খ) {5}
  3. গ) {3}
  4. ঘ) {2}
ব্যাখ্যা
Quetion: If A = {1, 2, 3} and B = {1, 2, 5} then A - B _____. 
Solution: 
A = {1, 2, 3}
B = {1, 2, 5}
A - B = {1, 2, 3} - 1, 2, 5}
         = { 3 }
৩৭.
If set A = {1, 2} and B = {3, 4} then A × B (Cartesian product of set A and B) is
  1. ক) {1, 2, 3, 4}
  2. খ) {(1,3), (2,4)}
  3. গ) {(1,3), (2, 4), (1, 4), (2, 3)}
  4. ঘ) {(3, 1), (4, 1)}
ব্যাখ্যা
Question: If set A = {1, 2} and B = {3, 4} then A × B (Cartesian product of set A and B) is

Solution: 
A = {1, 2} 
B = {3, 4}

 A × B = {1, 2} × {3, 4}
            = {(1,3), (1,4), (2,3), (2,4)}
৩৮.
If determinant of a matrix A is Zero than
  1. ক) First & last columns of the matrix must be same
  2. খ) A is a non-singular matrix
  3. গ) First and last rows of the matrix must be same
  4. ঘ) A is a singular matrix
ব্যাখ্যা
যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয় তবে ঐ ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়।
৩৯.
নিম্নের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) প্রসংশা
  2. খ) পরাধিন
  3. গ) রপ্তানী
  4. ঘ) দুঃশীল
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
• প্রশংসা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: স্তুতি, গুণকীর্তন, সাধুবাদ, সুখ্যাতি। 

• পরাধীন (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: অন্যের অধীন। 

• রপ্তানি (বিশেষ্য) 
- ফারসি শব্দ 
অর্থ: বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বিদেশ প্রেরণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪০.
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ কি?
  1. ক) সৌভাগ্য লাভ
  2. খ) সৌভাগ্যের বিষয়
  3. গ) পুরোপুরি
  4. ঘ) নগদ উপার্জন
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
উদাহরণ: ব্যাবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ 'সারারাত বৃষ্টি হয়েছে'
  1. ক) করণে ৩য়া
  2. খ) কর্তৃকারকে ৩য়া
  3. গ) অধিকরণে শূন্য
  4. ঘ) কর্মে শূন্য
ব্যাখ্যা
অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

'সারারাত বৃষ্টি হয়েছে' - বাক্যে 'সারারাত' বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
কিন্তু এতে কোন বিভক্তি যুক্ত হয় নি। তাই বাক্যটি = অধিকরণে শূন্য প্রকাশ করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
'ভূত' এর বিপরীত অর্থ কি?
  1. ক) ভীরু
  2. খ) বোকা
  3. গ) নিৰ্ভীক
  4. ঘ) ভবিষ্যৎ
ব্যাখ্যা
'ভূত' শব্দের অর্থ 'অতীত'।
- তাই এর বিপরীত শব্দ 'ভবিষ্যৎ'।

আরও কিছু বিপরীত শব্দের উদাহরণ-
- রুষ্ট - তুষ্ট
- উদ্ধত - বিনীত 
- লিপ্ত - নির্লিপ্ত
- লগ্ন - চ্যুত
- মরমি - নিষ্ঠুর
- লেশ - যথেষ্ঠ 
- হৃদ্যতা - কপটতা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৪৩.
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলোঃ
  1. ক) মৎস + ধার
  2. খ) মসী + আধার
  3. গ) মৎস + আধার
  4. ঘ) মাছ + আধার
ব্যাখ্যা
মস্যাধার শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো = মসী+আধার

ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। 
যেমন,
ইতি + অন্ত = অত্যন্ত 
ইতি + আদি = ইত্যাদি
অতি + উক্তি = অত্যুক্তি 
প্রতি + ঊষ = প্রত্যূষ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৪.
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) হীনতা অর্থে
  2. খ) বিপরীত অর্থে
  3. গ) সম্যক ভাবে অর্থে
  4. ঘ) বিশেষ অর্থে
ব্যাখ্যা
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে

যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)
৪৫.
'গুদাম' কোন শব্দ?
  1. ক) ইংরেজি
  2. খ) তুর্কি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
গুদাম (বিশেষ্য) 
- পর্তুগিজ শব্দ 
অর্থ: 
- মালখানা, 
- ভাঁড়ার 
- বদ্ধ কামরা

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৬.
কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো
  1. ক) বীরবল
  2. খ) ধূমকেতু
  3. গ) গাজী মিঞা
  4. ঘ) নীল উপাধ্যায়
ব্যাখ্যা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক গুলি ছদ্মনাম রয়েছে।

কাজী নজরুল ইসলামের ছদ্মনামগুলি হল: ধূমকেতু, নুরু, নরুল ইসলাম, ব্যাঙাচি ইতাদি।
৪৭.
'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো______।
  1. ক) চাঁদের ন্যায় মুখ
  2. খ) চাঁদ রূপ মুখ
  3. গ) চাঁদ মুখ যার
  4. ঘ) বাঁদ মাখা মুখ
ব্যাখ্যা
'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো = চাঁদের ন্যায় মুখ
এটি একটি কর্মধারয় সমাস। 

• যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪৮.
'মামা গো!' নাটকটির রচয়িতা কে?
  1. ক) আসাদ চৌধুরী
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) শামসুর রহমান
ব্যাখ্যা


সুকুমার রায়ের প্রধান অবদান শিশু-কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম। কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুকরস সঞ্চার করতে পারতেন। তাঁর কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজচেতনাও প্রতিফলিত হয়েছে। 
তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো: আবোল-তাবোল (১৯২৩), হ-য-ব-র-ল (১৯২৪), পাগলা দাশু (১৯৪০), বহুরূপী (১৯৪৪), খাইখাই (১৯৫০), অবাক জলপান, শব্দকল্পদ্রুম, ঝালাপালা ইত্যাদি। 
এছাড়া বাংলা ও ইংরেজিতে রচিত তাঁর কিছু গুরুগম্ভীর প্রবন্ধও রয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।