পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৯
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১৩ পরীক্ষার টপিক: ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১৯ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৯ প্রশ্ন

.
বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ কয়টি?
  1. ৩৭টি
  2. ৩২টি
  3. ৩৯টি
  4. ৩৮টি
সঠিক উত্তর:
৩৯টি
উত্তর
সঠিক উত্তর:
৩৯টি
ব্যাখ্যা
বর্ণ প্রকরণ:
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)

উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস -
  1. নৌকাডুবি
  2. ঘরে-বাইরে
  3. চোখেরবালি
  4. বউ ঠাকুরাণীর হাট
সঠিক উত্তর:
ঘরে-বাইরে
উত্তর
সঠিক উত্তর:
ঘরে-বাইরে
ব্যাখ্যা
'ঘরে-বাইরে' উপন্যাস: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। ১৯১৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- উপন্যাসটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত। ঘরে-বাইরে উপন্যাসের সাথে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ।
- তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক কিন্তু রবীন্দ্রনাথের কাহিনি সকরুণ, সিরিয়াস।

এই উপন্যাসের উল্লেখযােগ্য চরিত্রসমূহ: 
- নিখিলেশ,
- বিমলা ও
- সন্দীপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
চর্যাপদের ১নং পদ রচনা করেন -
  1. ভুসুকুপা
  2. কাহ্নপা
  3. লুইপা
  4. শবরপা
সঠিক উত্তর:
লুইপা
উত্তর
সঠিক উত্তর:
লুইপা
ব্যাখ্যা
লুইপা: 
- লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের একজন কবি।
- মুহাম্মদ শহীদুল্লার অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা জীবিত ছিলেন।
- হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক।
- লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন। 

• তাঁর রচিত চর্যার প্রথম পদটি হলো-

কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা জরুরি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
একটি আদর্শ বাক্যের জন্যে ৩টি গুণ থাকা জরুরি।

আকাঙ্ক্ষা: 
- বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙ্ক্ষা বলে।
উদাহরণ: কাজল নিয়মিত লেখাপড়া।
- উপরের বাক্যটি অসম্পূর্ণ। অর্থাৎ বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
- বাক্যটিকে এভাবে পরিপূর্ণ করা যায়- কাজল নিয়মিত লেখাপড়া করে। 

আসত্তি: 
- বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই হলো আসত্তি। 
উদাহরণ: নিয়মিত করে হাসান লেখাপড়া।
- বাক্যটির পদগুলো সন্নিবেশ না হওয়ায় অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি। তাই এটি আদর্শ বাক্য নয়।
- পরিপূর্ণ বাক্য গঠনে বাক্যের পদ্গুলো সাজাতে হবে- হাসান নিয়মিত লেখাপড়া করে। 

যোগ্যতা: 
- বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম হল যোগ্যতা।
উদাহরণ: বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
- বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে। কেননা রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না।
- তাই যোগ্যতাসম্পন্ন বাক্যটি হবে- ‘বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে’। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে?
  1. লর্ড মেকলে
  2. লর্ড ওয়েলেসলী
  3. লর্ড কার্জন
  4. লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তর:
লর্ড ওয়েলেসলী
উত্তর
সঠিক উত্তর:
লর্ড ওয়েলেসলী
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ:
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
- ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন।

ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন:
- উইলিয়াম কেরী,
- রামরাম বসু,
- গোলকনাথ শর্মা,
- মৃত্যুঞ্জয়‌ বিদ্যালঙ্কার,
- তারিণীচরণ মিত্র,
- রাজীবলােচন,
- চণ্ডীচরণ মুনশী,
- হরপ্রসাদ রায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
  1. বীরাঙ্গনা কাব্য
  2. মেঘনাদবধ কাব্য
  3. শকুন্তলা
  4. তিলোত্তমাসম্ভব কাব্য
সঠিক উত্তর:
শকুন্তলা
উত্তর
সঠিক উত্তর:
শকুন্তলা
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ, ১৮৫৪।

'তিলোত্তমাসম্ভব' কাব্য: 
- তিলোত্তমাসম্ভব কাব্য হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত কাব্য। 
- মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে অবলম্বন করে রচিত কাব্য ‘তিলোত্তমাসম্ভব কাব্য’।
- ১৮৬০ সালের এই কাব্যটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। 
- 'তিলোত্তমাসম্ভব কাব্য' অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধূসূদন দত্তের প্রথম কাব্য। 

মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য। 
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। 
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে। 
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি। 
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।

'বীরাঙ্গনা কাব্য':
- 'বীরাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য।
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
- পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- রোমান কাব্য ‘হেরোইদাইদ্স’ কাব্যের অনুসরণে ‘বীরাঙ্গনা’ কাব্যগ্রন্থটি বাংলায় রচিত।
- এই কাব্যে মোট ১১টি পত্র আছে।
- পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"জনৈক" শব্দটি কোন সন্ধির উদাহরণ?
  1. স্বরসন্ধি
  2. বিসর্গসন্ধি
  3. ব্যঞ্জনসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধি
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

যেমন:
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, 
সূর্য + উদয় = সূর্যোদয়, 
মহা + ঋষি = মহর্ষি, 
শীত + ঋত = শীতার্ত, 
জন + এক = জনৈক
বন + ওষধি = বনৌষধি,
প্রতি + এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
‘কুলীন কুলসর্বস্ব’ নাটকের জন্য রামনারায়ণ তর্করত্ন কোন উপাধি লাভ করেন?
  1. নাট্যসম্রাট
  2. নাটুকে নারায়ণ
  3. নাট্যরত্ন
  4. নাট্যভূষণ
সঠিক উত্তর:
নাটুকে নারায়ণ
উত্তর
সঠিক উত্তর:
নাটুকে নারায়ণ
ব্যাখ্যা
'কুলীন কুলসর্বস্ব' নাটক:
- নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্ন প্রভূত খ্যাতিলাভের পশ্চাতে রয়েছে তাঁর সামাজিক নাটক ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪) সালে অভিনয় সাফল্য লাভ করে।
- তাঁর 'কুলীন কুলসর্বস্ব' নাটক তৎকালীন নাট্যসাহিত্যে প্রবল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
- সমকালীন সমাজব্যবস্থার কুসংস্কারাচ্ছন্ন দিকগুলো নাটকে রূপায়িত করতে গিয়ে আঙ্গিকগত দিক থেকে তাঁর চূড়ান্ত সার্থকতা লাভ করা সম্ভব হয় নি।
- 'কুলীন কুলসর্বস্ব' নাটক রচনার জন্য রামনারায়ণ রংপুরের জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী ঘোষিত পঞ্চাশ টাকা পুরস্কার লাভ করেন।
- এই নাটকের মাধ্যমে দর্শকদের প্রবলভাবে মাতিয়ে তোলা সম্ভব হয়েছিল। সে কারণে তিনি ‘নাটুকে নারায়ণ’ নামে খ্যাতি লাভ করেছিল।
- 'কুলীন কুলসর্বস্ব' নাটকে যে কৌতুকরস স্থান পেয়েছে তা কোথাও করুণ, আবার কোথাও প্রহসনধর্মী।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
সমাসের কাজ হলো -
  1. ভাষাকে সংক্ষপে করা
  2. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা
  3. শব্দ গঠন
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষপে করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১০.
কাজী ইমদাদুল হকের মৃত্যুর পর ‘আবদুল্লাহ’ উপন্যাসটি কে সম্পূর্ণ করেন?
  1. শেখ আবদুল হাকিম
  2. মোহাম্মদ ওয়াজেদ আলী
  3. কাজী আনোয়ারুল কাদির
  4. কাজী মোতাহার হোসেন
সঠিক উত্তর:
কাজী আনোয়ারুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
কাজী আনোয়ারুল কাদির
ব্যাখ্যা
'আবদুল্লাহ' উপন্যাস:
- 'আবদুল্লাহ' কাজী ইমদাদুল হক রচিত একটি উপন্যাস।
- এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি রচনাকালীন সময়ে কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।
- উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ৷
- শিল্পের বিচারে 'আবদুল্লাহ্‌' উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১১.
বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
  1. মহাভারত
  2. পদাবলী কীর্তন
  3. শ্রীকৃষ্ণকীর্তন
  4. গীতগোবিন্দ
সঠিক উত্তর:
শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর
সঠিক উত্তর:
শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত। এ গ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো -
- জন্ম খণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দান খণ্ড,
- নৌকা খণ্ড,
- ভার খণ্ড,
- ছত্র খণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
  1. মুর্শিদাবাদ
  2. ঢাকা
  3. কলকাতা
  4. রংপুর
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
'নীল-দর্পণ' নাটক:
- 'নীল-দর্পণ' (১৮৬০) দীনবন্ধু মিত্র রচিত শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও। নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- সমকালের নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু।
- নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
- মাইকেল মধুসূদন দত্ত ' A Native' ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেন ও নাম দেন 'Nil Darpan or The Indigo Planting Mirror' (1861) এবং পাদ্রি জেমস লং তা প্রকাশ করে আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল-দর্পণকে 'আঙ্কল টমস কেবিন'-এর সঙ্গে তুলনা করেন।
- নাটকটি রচনাকাল থেকে আজ পর্যন্ত জাতীয় চেতনার পথিকৃৎ হয়ে আছে। এটিই বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক।
- ১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ -
  1. তারাবাঈ
  2. রায়নন্দিনী
  3. অনল প্রবাহ
  4. ফিরোজা বেগম
সঠিক উত্তর:
অনল প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
অনল প্রবাহ
ব্যাখ্যা
'অনল প্রবাহ' কাব্যগ্রন্থ:
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্যগ্রন্থ 'অনল প্রবাহ' প্রকাশিত হয় ১৯০০ সালে।
- 'যা চলে গেছে তার জন্য শোক বৃথা বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য'-এই বাণীতে মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন ব্যক্ত করে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশ করা হয়েছে এই কাব্যটিতে।
- ১৩১৫ বঙ্গাব্দে (১৯০৮) পরিবর্তিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ বের হয়।
- প্রথম সংস্করণে কবিতা ছিল মাত্র নয়টি।
- এগুলো হচ্ছে: অনল-প্রবাহ, তুর্যধ্বনি, মূর্ছনা, বীর-পূজা, অভিভাষণ: ছাত্রগণের প্রতি, মরক্কো-সঙ্কটে, আমীর- আগমনে, দীপনা,  আমীর-অভ্যর্থনা।
- বইটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হলে তৎকালীন বাংলার সরকার এটি বাজেয়াপ্ত করে এবং তাঁর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সিরাজী তখন ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করে থাকেন।
- পরে আত্মসমর্পণ করলে বৃটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস:
- রায়নন্দিনী,
- তারাবাঈ,
- ফিরোজা বেগম।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪.
Mangoes are _____ tasty.
  1. excessive
  2. very
  3. much too
  4. too much
সঠিক উত্তর:
very
উত্তর
সঠিক উত্তর:
very
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - very. 
- Complete sentence: Mangoes are very tasty.
 
• Tasty হচ্ছে একটি adjective এবং এটিকে modify করার জন্য এর পূর্বে একটি adverb প্রয়োজন।
- এখানে very হচ্ছে একটি adverb.
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে very, adjective tasty কে modify করছে।
১৫.
He went to school _____ every day.
  1. by foot
  2. on their feet
  3. on foot
  4. by walking
সঠিক উত্তর:
on foot
উত্তর
সঠিক উত্তর:
on foot
ব্যাখ্যা
Correct sentence: He went to school on foot every day.
 
• On foot (walking)
- পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে 'on foot' ব্যবহৃত হয়।
- যেমন: She always goes home on foot.

• এছাড়া ভ্রমণের উপায় হিসেবে (riding a horse) বোঝাতে on horseback ব্যবহৃত হয়।
- যেমন: We made the first part of the journey on horseback.

• সুতরাং, সঠিক উত্তরে on foot ব্যবহার হবে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৬.
'Sky' is to 'cloud' as 'bird' is to -
  1. Lotus
  2. Boat
  3. Feather
  4. Fish
সঠিক উত্তর:
Feather
উত্তর
সঠিক উত্তর:
Feather
ব্যাখ্যা
'Sky' is to 'cloud' as 'bird' is to - Feather.

সম্পর্ক:
-  মেঘ (cloud) আকাশে (sky) ভেসে থাকে বা অবস্থান করে।
- পালক (feather) পাখির (bird) শরীরে থাকে বা পাখির একটি অংশ।

ব্যাখ্যা:
- যেভাবে মেঘ আকাশের মধ্যে অবস্থান করে বা আকাশের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক তেমনি পালক পাখির শরীরের অংশ এবং পাখির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।
- অর্থাৎ, Just as a cloud is a part of the sky or appears in the sky, a feather is a part of a bird.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Lotus: পদ্ম; জলপদ্ম।
- Boat: নৌকা; তরি; তরণী।
- Fish : মাছ; মৎস্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Neither Sarah nor her parents ____ agreed to the plan.
  1. are
  2. has
  3. is
  4. have
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা
• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে Are অথবা Have বসেবে। কিন্তু agreed শব্দটি Agree (Verb) এর Past Participle হওয়ায় এখানে are এর পরিবর্তে Have হবে। 

Correct Sentence: Neither Sarah nor her parents have agreed to the plan.

• আবার, Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
They said that they ___ arrive on time.
  1. will
  2. would
  3. shall
  4. should
সঠিক উত্তর:
would
উত্তর
সঠিক উত্তর:
would
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would.
- Complete sentence: They said that they would arrive on time.

• বাক্যটাকে Direct Narration এ চিন্তা করলে এ রকম হয় - They said, "We will arrive on time."
- Direct Speech এর Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech ও past tense এ হবে।
- reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে, can হবে could.
১৯.
We watched the sun ____ behind the hills.
  1. setting
  2. to setting
  3. was setting
  4. had setting
সঠিক উত্তর:
setting
উত্তর
সঠিক উত্তর:
setting
ব্যাখ্যা
• Collins Dictionary এবং Longman Dictionary অনুসারে Watch এর পর verb এর base form অথবা verb+ing দুটিই হতে পারে।
- এছাড়া, কোন simple sentence এ দুটি main verb ব্যবহার করা যায় না।
- তাই একটি verb এর সাথে ing যোগ করতে হয়।

• তাই, এখানে, setting সঠিক উত্তর।
- Complete sentence: We watched the sun setting behind the hills.

From Collins Dictionary,
• If you watch someone or something, you look at them, usually for a period of time, and pay attention to what is happening.
- The man was standing in his doorway watching him. 
- He watched the waiter prepare the coffee he had ordered. 
- Chris watched him sipping his brandy. 
- I watched as Amy ate a few nuts. 

From Longman Dictionary,
• watch somebody/something do/doing something
- I watched him go, then went home.
- Ruth could not bear to watch her parents arguing.

Source: Collins Dictionary and Longman Dictionary.
২০.
Who quoted the line: "Into the valley of Death rode the six hundred"?
  1. William Wordsworth
  2. Robert Frost
  3. Alfred, Lord Tennyson
  4. Rudyard Kipling
সঠিক উত্তর:
Alfred, Lord Tennyson
উত্তর
সঠিক উত্তর:
Alfred, Lord Tennyson
ব্যাখ্যা
The line "Into the valley of Death rode the six hundred" was quoted by - Alfred, Lord Tennyson.

- উল্লিখিত লাইন Alfred Tennyson লিখিত কবিতা "The Charge of the Light Brigade' হতে নেয়া হয়েছে।
- লাইনটি কবিতাটির প্রথম স্তবকের শেষ দুই লাইন।

The Charge of the Light Brigade
- Tennyson রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে এটি প্রকাশিত হয়।
- ১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধ চলাকালে বালাক্লাভা নামক এক রণক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের এক যুদ্ধ সংঘটিত হয়।
- এই 'Battle of Balaklava' এর প্রেক্ষিতেই কবি কবিতাটি রচনা করেন।

Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- He was a representative/ Lyric poet of the Victorian Age.

Best Works:
- Oenone,
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur,
- The Falcon,
- In Memoriam (Elegy),
- Queen Mary (Comedy),
- Harold, etc.

Source: Britannica.
২১.
'Botany' is to 'plants' as 'Floriculture' is to -
  1. Tree
  2. Animals
  3. Flowers
  4. Dear
সঠিক উত্তর:
Flowers
উত্তর
সঠিক উত্তর:
Flowers
ব্যাখ্যা
'Botany' is to 'plants' as 'Floriculture' is to - Flowers.

• গাছপালা (Plants) উদ্ভিদবিদ্যার (Botany) বিষয়।
- তেমনি ফুলদের (Flowers) নিয়ে আলোচনা করে পুষ্পোদ্যানবিদ্যা (Floriculture)।
- সুতরাং, 'Botany' is to 'plants' as 'Floriculture' is to - Flowers.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Trees - গাছপালা।
- Animals - প্রাণী।
- Dear - প্রিয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
What does the idiom "a bolt from the blue" mean?
  1. Something expected and planned
  2. Something that happens suddenly and unexpectedly
  3. Something related to the weather
  4. Something that is very slow
সঠিক উত্তর:
Something that happens suddenly and unexpectedly
উত্তর
সঠিক উত্তর:
Something that happens suddenly and unexpectedly
ব্যাখ্যা
The idiom "a bolt from the blue" means - Something that happens suddenly and unexpectedly.

A bolt from the blue
- English Meaning: 1. a sudden and unexpected event or piece of news.
- Bangla Meaning: ১. অপ্রত্যাশিত ঘটনা বা খবর।  বিনামেঘে বজ্রপাত।

Example Sentence: 1. The news of his accident was like a bolt from the blue.
- Bangla Meaning: ১. তার দুর্ঘটনার খবর একদম আকস্মিকভাবে এসে গেল।

- English Meaning: 2. a complete surprise.
- Bangla Meaning: ২. সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।

Example Sentence: 2. The job came like a bolt from the blue.
- Bangla Meaning: ২. চাকুরিটা হঠাৎ করে (অপ্রত্যাশিতভাবে) হয়ে গেলো।

Source: Live MCQ Lecture.
২৩.
What does the word "fussy" mean?
  1. Wasteful
  2. Finicky
  3. Productive
  4. Practical
সঠিক উত্তর:
Finicky
উত্তর
সঠিক উত্তর:
Finicky
ব্যাখ্যা
The word "fussy" means - Finicky.

• Fussy (Adjective)
- English meaning:
01. Too concerned about having things exactly as you want them; hard to please.
02. Doing something with small, quick, nervous movements.
- Bangla meaning: অস্থির; তিড়বিড়ে; খুঁতখুঁতে।

Synonym: Finicky, Picky, Careful, Nice.
Antonym: Undemanding, Carefree, Relaxed, Lackadaisical.

উল্লিখিত  অপশনগুলো,
- Wasteful -  অপচয়ী; অপব্যয়ী।
- Finicky - আহার,পরিধেয় ইত্যাদি বিষয়ে অতিশয় খুঁতখুঁতে
- Productive - শক্তিশালী; পরাক্রান্ত; প্রবল; বলিষ্ঠ; জোরালো।
- Practical -  প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৪.
If I ___ in your place, I would do the same.
  1. was
  2. shall be
  3. were
  4. am
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
The correct answer is - If I were in your place, I would do the same.
- বাক্যটির অর্থ: "যদি আমি তোমার জায়গায় থাকতাম, আমি একই কাজ করতাম।"

• এই বাক্যটি একটি অবিশ্বাস্য বা কাল্পনিক শর্তের (unreal condition) ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
- ইংরেজি ব্যাকরণে, যদি কোনো শর্ত বা পরিস্থিতি কাল্পনিক হয় এবং বর্তমান বা ভবিষ্যৎ সময় বোঝায়, তখন আমরা subjunctive mood ব্যবহার করি।

• Subjunctive mood এ, "I" এর সাথেও "were" ব্যবহার হয় (যদিও সাধারণত "I" এর সাথে "was" ব্যবহৃত হয়)।

• Subjunctive Mood is used to express wishes, suggestions, hypothetical situations, or actions that are not certain or real. It is typically used after certain verbs (like "suggest," "wish," "recommend"), and in conditional sentences that express hypothetical or unreal situations.
• Subjunctive Mood ব্যবহার করা হয় যখন কোনো সম্ভাব্য বা কাল্পনিক পরিস্থিতি, ইচ্ছা বা পরামর্শ ব্যক্ত করা হয়। এটি সাধারণত কিছু নির্দিষ্ট ক্রিয়ার পর ব্যবহৃত হয় (যেমন wish, suggest, if, ইত্যাদি)।
২৫.
What is the meaning of the term "maiden speech"?
  1. A person’s first formal speech, especially in Parliament
  2. A speech given by a maid servant
  3. A speech delivered in the middle of a debate
  4. A farewell or final speech
সঠিক উত্তর:
A person’s first formal speech, especially in Parliament
উত্তর
সঠিক উত্তর:
A person’s first formal speech, especially in Parliament
ব্যাখ্যা
The meaning of the term "maiden speech" is - A person’s first formal speech, especially in Parliament.

Maiden speech:
- English meaning:
01. A politician's maiden speech is the first speech that he or she makes in parliament after becoming a member of it.
02. The first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
- Bangla meaning: প্রথম বক্তৃতা বা প্রথম ভাষণ।

Example:
- I am most grateful for the opportunity to make my maiden speech in this debate.
- I spoke about referendums in my maiden speech and have done so on a number of other occasions.

Source: Cambridge Dictionary, Collins Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
২৬.
What does the abbreviation "N.B." stand for?
  1. Note Before
  2. No Bar
  3. Nota Bene
  4. Non Bearing
সঠিক উত্তর:
Nota Bene
উত্তর
সঠিক উত্তর:
Nota Bene
ব্যাখ্যা
• The abbreviation "N.B." stands for - Nota Bene.

• Nota Bene (Latin phrase) (in short N.B)
- English Meaning: used to call attention to something important/ pay attention.
- Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

- That's the basic meaning of N.B. — the abbreviated form of the Latin phrase "nota bene" (literally, "note well").
- N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

Source: Merriam-Webster Dictionary
২৭.
In which Shakespearean play do the characters "Hermia" and "Titania" appear?
  1. Much Ado About Nothing
  2. Love's Labour's Lost
  3. The Tempest
  4. A Midsummer Night’s Dream
সঠিক উত্তর:
A Midsummer Night’s Dream
উত্তর
সঠিক উত্তর:
A Midsummer Night’s Dream
ব্যাখ্যা
The characters "Hermia" and "Titania" appear in - A Midsummer Night’s Dream.

A Midsummer Night’s Dream:
- এটি William Shakespeare রচিত একটি Comedy.
- 5 acts বিশিষ্ট এই comedy টি ১৫৯৫-৯৬ সালের দিকে লেখা এবং ১৬০০ সালে প্রকাশিত হয়।

- A Midsummer Night’s Dream, প্রেম এবং তার নানা দিক নিয়ে বহুস্তর বিশ্লেষণের জন্য দীর্ঘদিন ধরে Shakespeare এর অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
- নাটকের মূল কাহিনীটি আথেন্সের শাসক Theseus এবং অ্যামাজন রানী Hippolyta এর বিয়ের প্রস্তুতি থেকে শুরু হয়।
- নাটকের দুই প্রধান প্রেমিক যুগল, হেরমিয়া এবং লিসান্ডার প্রেমে বাধা সৃষ্টি হয় যখন হেরমিয়ার বাবা তাকে ডেমেট্রিয়াসের সঙ্গে বিয়ে করতে বলে।

Characters:
- Hermia,
- Oberon,
- Puck,
- Titania,
- Lysander,
- Hippolyta,
- Helena,
- Nick Bottom,
- Egeus,
- Demetrius,
- Philostrate,
- Francis Flute,
- Falstaff,
- Theseus, etc.

William Shakespeare
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.

• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
২৮.
What type of literary work is "David Copperfield"?
  1. A novel
  2. A drama
  3. A poem
  4. A short story
সঠিক উত্তর:
A novel
উত্তর
সঠিক উত্তর:
A novel
ব্যাখ্যা
"David Copperfield" is - A novel

David Copperfield:
- David Copperfield is a novel by Charles Dickens.
- উপন্যাসটির পুরো নাম: The Personal History of David Copperfield.
- পূর্নাঙ্গ বই আকারে এটি প্রকাশিত হয় ১৮৫০ সালে।

- লেখকের মতে এটা তার শ্রেষ্ঠ উপন্যাস। তিনি এটাকে আখ্যায়িত করতেন তার “favorite child.” হিসেবে।
- The work is semi-autobiographical বা আত্মজীবনী মূলক উপন্যাস। এই উপন্যাস লেখার প্রেরণা লেখক তার নিজের জীবন থেকেই সংগ্রহ করেছিলেন।
- কাহিনীর সময়কাল হিসেবে দেখানো হয়েছে রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথমদিকের সময়।

সার-সংক্ষেপ:
- উপন্যাসে দেখা যায় মাঝ বয়সী David Copperfield তার ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করছে। David এর বাবা মারা যায় তার জন্মের আগেই। তার মা Mrs. Clara Copperfield আবার বিয়ে করে। আট বছর বয়সে তার ঠিকানা হয় বোর্ডিং স্কুলে। বোর্ডিং হাউজটির নাম ছিল Salem House.
- David Copperfield এর সাথে খুব ভাল সম্পর্ক ছিল তাদের বাড়ীর গৃহ পরিচারিকা Peggotty এর। Peggotty এর বাড়ীতেও যায় সে বোর্ডিং স্কুলে যাবার আগে। তার জীবনের অন্যতম সেরা একটি সময় ছিল সেখানে কাটানো সময়গুলো।
- বোর্ডিং স্কুলে তার দুইজন খুব ভালো বন্ধু হয়। তারা হল, Tommy Traddles এবং Steerforth.

Charles Dickens:
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers

Source: Live MCQ lecture and Britannica.
২৯.
The Tempest is widely considered Shakespeare’s -
  1. First tragedy
  2. Only historical play
  3. Swan song
  4. Longest play
সঠিক উত্তর:
Swan song
উত্তর
সঠিক উত্তর:
Swan song
ব্যাখ্যা
The Tempest is widely considered Shakespeare’s - Swan Song.

• Swan Song - A final gesture or performance before dying or retirement.
- William Shakespeare এর Swan Song বা শেষ নাটক হচ্ছে- The Tempest.
- 'The Tempest' অর্থ দুরন্ত ঝড় / Violent strom.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।

Main Characters: 
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।

সার-সংক্ষেপ:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

Some quotations from The Tempest: 
- Hell is empty and all the devils are here.
- We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
- This thing of darkness, I acknowledge mine.
- O, brave new world, that has such people in it!
- Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
- Misery acquaints a man with strange bedfellows.

Source: Britannica.
৩০.
পরিবাহীতার একক কী? 
  1. ওহম
  2. ভোল্ট
  3. সিমেন্স
  4. অ্যাম্পিয়ার
সঠিক উত্তর:
সিমেন্স
উত্তর
সঠিক উত্তর:
সিমেন্স
ব্যাখ্যা
পরিবাহিতা: 
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। 
অর্থাৎ, কোনো পরিবাহীর স্থির তাপমাত্রায় দুই প্রান্তের বিভব পার্থক্য V থাকা অবস্থায় এর ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হলে ও'মের সূত্রানুসারে, 
I ∝ V 
বা, I = GV 
এখানে, G একটি সমানুপাতিক ধ্রুবক। 
- একে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা (conductance) বলে। 
- পরিবাহীতায় একক সিমেন্স (Siemens), একে সংক্ষেপে S দিয়ে প্রকাশ করা হয়। 
- একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তত বেশি। 
- আবার একই বিভব পার্থক্যে যে পরিবাহীর ভিতর দিয়ে যত কম তড়িৎ প্রবাহিত হবে সে পরিবাহীর রোধ তত বেশি। 
- প্রকৃতপক্ষে কোনো পরিবাহীর তড়িৎ পরিবাহিতা তার রোধের মানের বিপরীত সংখ্যা। 
- উপাদান, তাপমাত্রা এবং আকার আকৃতির উপর পরিবাহীর তড়িৎ পরিবাহিতা নির্ভর করে। 
- তাপমাত্রা বৃদ্ধি পেলে সকল পরিবাহীর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। 
- সকল ধাতুই উত্তম পরিবাহী কিন্তু একই আকার আকৃতির সকল ধাতুর তড়িৎ পরিবাহিতা সমান নয়। 
যেমন- রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। 
- অপরদিকে জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদির তড়িৎ পরিবাহিতা সাধারণ তাপমাত্রায় খুবই কম। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারকে কী বলা হয়? 
  1. সুপার কম্পিউটার
  2. মাইক্রোকম্পিউটার
  3. মিনিকম্পিউটার
  4. মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর:
মাইক্রোকম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকম্পিউটার
ব্যাখ্যা
ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer): 
- পূর্বে কম্পিউটার তৈরি করতে অসংখ্য ট্রানজিস্টর, রেজিষ্ট্যান্স, ডায়োড ইত্যাদি ব্যবহার করা হতো। 
- কিন্ত ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ (Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে। 
- এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার নামে অভিহিত করা হয়। 
- ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়। 
- এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন। 
- এজন্য এই কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়। 
- IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রোকম্পিউটারের উদাহরণ। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
পরমাণুর কেন্দ্রকে কী বলা হয়?
  1. প্রোটন
  2. নিউট্রন
  3. ইলেকট্রন
  4. নিউক্লিয়াস
সঠিক উত্তর:
নিউক্লিয়াস
উত্তর
সঠিক উত্তর:
নিউক্লিয়াস
ব্যাখ্যা
মৌলিক কণিকা: 
- যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। 
- পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা থাকে। 
যেমন- 
১। ইলেকট্রন, 
২। প্রোটন ও 
৩। নিউট্রন। 
- পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়।
- পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। 
- আর পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। 
- ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং তার চারদিকে ঘূর্ণায়মান থাকে।‌ 
- পরমাণু আধান নিরপেক্ষ, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
সূর্য কী?
  1. একটি গ্রহ
  2. একটি উপগ্রহ
  3. একটি নক্ষত্র
  4. একটি ধূমকেতু
সঠিক উত্তর:
একটি নক্ষত্র
উত্তর
সঠিক উত্তর:
একটি নক্ষত্র
ব্যাখ্যা
সূর্য (Sun): 
- সূর্য একটি নক্ষত্র। 
- সূর্যের পৃষ্ঠের উত্তাপ প্রায় ৬০০০° সেলসিয়াস। 
- এটি হলো জ্বলন্ত গ্যাসপিন্ড। 
- হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। 
- এটি মাঝারি আকারের হলুদ বর্ণের। 
- এর ব্যাস প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। 
- পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। 
- সূর্যের বিকিরণকৃত তাপের মাত্র ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে। 
- আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। 
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড। 
- সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৪.
ইউরিয়া সার উদ্ভিদে মূলত কোন উপাদান সরবরাহ করে? 
  1. পটাশ
  2. নাইট্রোজেন
  3. ফসফরাস
  4. ক্যালসিয়াম
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
ইউরিয়া সার: 
- বাংলাদেশে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যেও ইউরিয়া প্রধান। 
- নাইট্রোজেন জাতীয় সারের মধ্যে ইউরিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। 
- গৃহপালিত পশুর মূত্রে ইউরিয়া থাকে এবং মাটি এ উৎস থেকেও ইউরিয়া পায়। 
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ প্রধানত নাইট্রোজেন লাভ করে। 
- এ সার জমিতে প্রয়োগ করলে মাটিতে রাসায়নিক বিক্রিয়া ছাড়া অনেক ফসলই সরাসরি ইউরিয়া হিসেবে এটি পরিশোষণ করতে পারে। 
- তাছাড়া গাছে নাইট্রোজেনের অভাজনিত লক্ষণ পরিলক্ষিত হলে ইউরিয়ার দ্রবণ তৈরি করে সিঞ্চন যন্ত্রের সাহায্যে সরাসরি উদ্ভিদের পাতায় প্রয়োগ করলে উদ্ভিদ পত্র - রন্ধ্রের মাধ্যমে ইউরিয়া পরিশোষণ করতে পারে। 
- ফলে রোগাক্রান্ত ও বিনষ্ট শিকড়যুক্ত উদ্ভিদ সতেজ হয়ে যায়। 

উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
২৪ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ৩/৫ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ১১ ফুট
  2. ১০ ফুট
  3. ৯ ফুট
  4. ৮ ফুট
সঠিক উত্তর:
৯ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৯ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ৩/৫ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য ক ফুট
ছোট অংশের দৈর্ঘ্য ৩ক/৫ ফুট।

প্রশ্নমতে,
ক + (৩ক/৫) = ২৪
⇒ (৫ক + ৩ক)/৫ = ২৪
⇒ ৮ক = ১২০
⇒ ক = ১২০/৮
∴ ক = ১৫

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (৩ × ১৫)/৫ = ৯ ফুট
৩৬.
(5n + 1 + 35 × 5n - 1)/(4 × 5n) এর মান কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: (5n + 1 + 35 × 5n - 1)/(4 × 5n) এর মান কত?

সমাধান:
(5n + 1 + 35 × 5n - 1)/(4 × 5n)
=(5n . 5 + 7 × 5 × 5n - 1)/(4 × 5n)
= (5n. 5 + 7 × 51 + n - 1)/(4 × 5n)
= (5n. 5 + 7 × 5n)/(4 × 5n)
= 5n (5 + 7)/(4 × 5n)
= 12/4
= 3
৩৭.
কোন সংখ্যার ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ০.৫ হলে, সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ৯০
  3. ১০০
  4. ১০
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ০.৫ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

এখানে,
= ১/৯

প্রশ্নমতে
(ক/৯) - (ক/১০) = ০.৫
⇒ (১০ক - ৯ক)/৯০ = ৫/১০
⇒ ক/৯০ = (৫ × ৯০)/১০
∴ ক = ৪৫
৩৮.
৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
  1. ১/২ অংশ
  2. ১/৫ অংশ
  3. ৪/৫ অংশ
  4. ৫/৮ অংশ
সঠিক উত্তর:
৫/৮ অংশ
উত্তর
সঠিক উত্তর:
৫/৮ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট = (৫ × ১) + (১০ × ২) = ২৫ টাকা
৮ টি ৫ টাকার নোট = (৮ × ৫) = ৪০ টাকা

অতএব, ২৫/৪০ = ৫/৮ অংশ
৩৯.
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
  1. ১৫ জন
  2. ১২ জন
  3. ১১ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

সমাধান:
বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে তিন দম্পতি, অর্থাৎ ৪টি দম্পতি মিলে= ৪ × ২ = ৮ জন
মোট সন্তান = ৩ দম্পতি × ২ জন করে সন্তান = ৬ জন
আমি নিজে = ১ জন

∴ মোট লোকসংখ্যা = ৮ + ৬ + ১ = ১৫ জন
৪০.
একটি সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি 540° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 4 টি
  2. 7 টি
  3. 6 টি
  4. 5 টি
সঠিক উত্তর:
5 টি
উত্তর
সঠিক উত্তর:
5 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি 540° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) × 90°

প্রশ্নমতে,
(2n - 4) × 90° = 540°
⇒ (2n - 4) = 540° ÷ 90°
⇒ 2n - 4 = 6
⇒ 2n = 10
∴ n = 5

∴ বহুভুজটির বাহুর সংখ্যা = 5 টি
৪১.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি কত?
  1. ৯৯৯৯
  2. ১০০০৯
  3. ১৯৯৯৯
সঠিক উত্তর:
১৯৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

∴ সমষ্টি = ১০০০০ + ৯৯৯৯ = ১৯৯৯৯
৪২.
মামুন 312 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম কম পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 2 টাকা বেশি পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. 15 টি
  2. 13 টি
  3. 12 টি
  4. 10 টি
সঠিক উত্তর:
13 টি
উত্তর
সঠিক উত্তর:
13 টি
ব্যাখ্যা
প্রশ্ন: মামুন 312 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম কম পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 2 টাকা বেশি পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

সমাধান:
ধরি,
সে কলম কিনেছিলো x টি
∴ 1 টি কলমের দাম= 312/x টাকা

আবার, 1 টি কলম কম পেলে প্রতিটি কলমের দাম হত = 312/(x - 1) টাকা

প্রশ্নমতে,
312/(x - 1) - (312/x) = 2
⇒ (312x - 312x + 312)/{x(x - 1)} = 2
⇒ 2x2 - 2x = 312
⇒ 2x2 - 2x - 312 = 0
⇒ x2 - x - 156 = 0
⇒ x2 - 13x + 12x - 156 = 0
⇒ x(x - 13) + 12(x - 13) = 0
⇒ (x - 13)(x + 12) = 0
হয় x - 13 = 0
∴ x = 13

অথবা x + 12 = 0
⇒ x = - 12 [যা গ্রহণযোগ্য নয়]

∴ সে 13 টি কলম কিনেছিলো।
৪৩.
x + y = 2, এবং x3 + y3 = 8 হলে, x2 + y2 = ?
  1. 0
  2. 2
  3. 4
  4. 8
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 2, এবং x3 + y3 = 8 হলে, x2 + y2 = ?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 2,
এবং x3 + y3 = 8

আমরা জানি,
(x + y)3 = x3 + y3 + 3xy(x + y)
⇒ 23 = 8 + 3xy. 2
⇒ 8 - 8 = 6xy
⇒ 6xy = 0
∴ xy = 0

প্রদত্ত রাশি = x2 + y2
= (x + y)2 - 2xy
= 22 - 2. 0
= 4
৪৪.
০.০৫, ০.২০, ০.৮০,____ শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
  1. ৩.২০
  2. ২.২৪
  3. ২.০৫
  4. ১.৮০
সঠিক উত্তর:
৩.২০
উত্তর
সঠিক উত্তর:
৩.২০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৫, ০.২০, ০.৮০,____ শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা।
যার প্রথমপদ = ০.০৫
এবং এর সাধারণ অনুপাত = ০.২০/০.০৫ = ৪

১ম পদ = ০.০৫
২য় পদ = ০.০৫ × ৪ = ০.২০
৩য় পদ = ০.২০ × ৪ = ০.৮০
৪র্থ পদ = ০.৮০ × ৪ = ৩.২০
৪৫.
১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে, "গতকাল” তার জন্মদিন ছিল। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কত তারিখ?
  1. ৭ তারিখ
  2. ৬ তারিখ
  3. ৫ তারিখ
  4. ৪ তারিখ
সঠিক উত্তর:
৫ তারিখ
উত্তর
সঠিক উত্তর:
৫ তারিখ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে, "গতকাল” তার জন্মদিন ছিল। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কত তারিখ?

সমাধান:
আজ ২৩ তারিখ হলে ১ দিন আগে ছিল ২৩ - ১ = ২২ তারিখ
২ দিন আগে ছিল ২৩ - ২ = ২১ তারিখ

একইভাবে,
১৭ দিন আগে ছিল ২৩- ১৭ = ৬ তারিখ

তাহলে,
৬ তারিখ বলেছিল "গতকাল” তার জন্মদিন ছিল।
অর্থাৎ, ৬ - ১ = ৫ তারিখ তার জন্মদিন।
৪৬.
নিচের কোনটি D-৮ ভুক্ত দেশ নয়? [মে,২০২৫]
  1. নাইজেরিয়া
  2. মালয়েশিয়া
  3. পাকিস্তান
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [মে,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- ভারত Developing Eight (D-8) এর সদস্য নয়।

উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।

উৎস: D-8 ওয়েবসাইট।
৪৭.
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. দিল্লী
  2. ইসলামাবাদ
  3. কাঠমান্ডু
  4. থিম্পু
সঠিক উত্তর:
কাঠমান্ডু
উত্তর
সঠিক উত্তর:
কাঠমান্ডু
ব্যাখ্যা
• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।
৪৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? [মে,২০২৫]
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. কমলা-হ্যারিস
  3. জেডি ভ্যান্স
  4. জেমস শেরম্যান
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
ব্যাখ্যা
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড জন ট্রাম্প। (মে, ২০২৫)।
- বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

• ডোনাল্ড জন ট্রাম্প:
-ডোনাল্ড জন ট্রাম্প (Donald John Trump) ১৪ জুন, ১৯৪৬ সালে।
- জন্মস্থান: কুইন্স, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
-জাতীয়তা: আমেরিকান।
- পেশা: ব্যবসায়ী, টিভি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ।
- প্রধান ব্যবসা: রিয়েল এস্টেট (Trump Organization)।
- টেলিভিশন: 'The Apprentice' নামে রিয়েলিটি শো-এর হোস্ট ছিলেন (২০০৪-২০১৫)।

রাজনৈতিক জীবন:
- রাজনৈতিক দল: রিপাবলিকান পার্টি।
- প্রেসিডেন্ট পদে অভিষেক: ২০ জানুয়ারি, ২০১৭।
- ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট।
- ২০২০ নির্বাচনে পরাজয় জো বাইডেনের কাছে হেরে যান।

উৎস: Britannica.
৪৯.
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে?
  1. ১৭৫৭ সালে
  2. ১৮৫৭ সালে
  3. ১৭৯৩ সালে
  4. ১৯০৫ সালে
সঠিক উত্তর:
১৭৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৯৩ সালে
ব্যাখ্যা
চিরস্থায়ী বন্দোবস্ত:
- ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- এমতাবস্থায় লর্ড ওয়ারেন হেস্টিংসকে কোম্পানির গভর্নর জেনারেল করে পাঠানো হয়।
- তিনি বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান।
- অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য জমিদারদের সাথে 'পাঁচসালা ভূমি বন্দোবস্ত করেন।
- তিনি ১৭৭৭ সালে 'একসালা বন্দোবস্ত' করেন।
- ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিশকে গভর্নর জেনারেল নিয়োগ করা হয়।
- 'দশসালা বন্দোবস্ত' করেন লর্ড কর্নওয়ালিশ।
- ১৭৯০ সালে তিনি 'দশসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন।
- কর্নওয়াশি ১৭৯৩ সালের ২২ মার্চ 'দশসালা বন্দোবস্ত'কে 'চিরস্থায়ী বন্দোবস্ত' বলে ঘোষণা করেন।

অপরদিকে,
- ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
- পাঁচসালা বন্দোবস্তের মূল লক্ষ্য ছিল রাজস্ব আদায় করা।
- জমি বন্দোবস্তের নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা অর্থ আদায়ের জন্য কৃষকদের প্রতি চরম নির্যাতন মূলক ব্যবস্থা নিতো।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
নিচের কোনটি পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত নয়?
  1. কক্সবাজার
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
• পার্বত্য চট্টগ্রাম:
- বাংলাদেশে মোট ৬৪টি জেলা।
- এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
- উন্নয়নমূলক কর্মকান্ডের দেখভাল ও সমন্বয় সাধন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়।
- ১৯৯৮ সালের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনানুসারে, ১৯৯৯ সালের ২৭শে মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার পুরো এলাকার স্থানীয় শাসনের কাজকর্ম তদারকি করার জন্য এই বিশেষ ধরনের আঞ্চলিক পরিষদ গঠন করা হয়।
- ১ জন চেয়ারম্যান, ১২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্য, ৬ জন অ-ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্য, ২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সদস্য, ১ জন অ- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সদস্য এবং তিন পার্বত্য জেলা পরিষদের ৩ চেয়ারম্যানসহ সর্বমোট ২৫ জন সদস্য সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হবে।
- চেয়ারম্যান হবেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে।
- তিন পার্বত্য জেলার চেয়ারম্যানগণ পদাধিকার বলে এর সদস্য হবেন এবং তাদের ভোটাধিকার থাকবে।
- আঞ্চলিক পরিষদে সরকারের যুগাসচিব পদমর্যাদার একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকবেন।
- আঞ্চলিক পরিষদের মেয়াদ হবে ৫ বছর।
- কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত নয়।

উৎস: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।
৫১.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
 ২০২৬ ফুটবল বিশ্বকাপ:
- প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ।
- প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে।
- ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের,
- ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি।
- বর্তমান ফিফা সভাপতি: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।[মে,২০২৫]
- ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ,
- ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

উৎস: ফিফা ওয়েবসাইট ও প্রথম আলো।
৫২.
বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
  1. ষাট
  2. আশি
  3. একাশি
  4. সাতটি
সঠিক উত্তর:
একাশি
উত্তর
সঠিক উত্তর:
একাশি
ব্যাখ্যা
• ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- তবে নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি ১৫শ শতাব্দীতে খান জাহানের আমলে তৈরি।
- এটি বাংলার সুলতানি স্থাপত্যশৈলীর একটি চমৎকার নিদর্শন।
- নাম ষাট গম্বুজ হলেও বাস্তবে মসজিদটির ছাদে ৭৭টি ছোট গম্বুজ এবং কেন্দ্রে চারটি বৃহৎ গম্বুজসহ মোট ৮১ টি গম্বুজ রয়েছে।
- ৬০টি পাথরের স্তম্ভের উপর এ মসজিদটি স্বমহিমায় দাঁড়িয়ে আছে।
- ষাট গম্বুজ মসজিদের পাশেই রয়েছে 'ঘোড়া দীঘি' ।
- ১৯৮৫ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- প্রাচীন খলিফাতাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান (র) এর মাজারটি ষাট গম্বুজ মসজিদ থেকে আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বাসস ওয়েবসাইট।
৫৩.
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
  1. ১১ টি
  2. ১০ টি
  3. ৭ টি
  4. ৩টি
সঠিক উত্তর:
১১ টি
উত্তর
সঠিক উত্তর:
১১ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ পরিচালনা:
- ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়।
- ১০ই এপ্রিল সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে।
- ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এ ছাড়া বেশ কিছু সাব-সেক্টর এবং জেড, কে এবং এস নামে তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫৪.
গুলট্রাম কোন দেশের মুদ্রার নাম?
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. ভুটান
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
- ভুটানের মুদ্রার নাম -গুলট্রাম।
- মিয়ানমারের মুদ্রার নাম -কিয়াট।
- থাইল্যান্ডের মুদ্রার নাম- বাথ।
- নরওয়ে মুদ্রার নাম- নরওয়েজিয়ান ক্রোন 
- ডেনমার্ক মুদ্রার নাম- ড্যানিশ ক্রোন 
- সুইডেন মুদ্রার নাম- সুইডিশ ক্রোনা।
- নেদারল্যান্ড মুদ্রার নাম- ইউরো।

উৎস: ব্রিটানিকা।
৫৫.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
  1. আলতাফ মাহমুদ
  2. আব্দুল গাফফার চৌধুরী
  3. আব্দুল লতিফ
  4. প্রিন্স মাহমুদ
সঠিক উত্তর:
আব্দুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক গান:
- "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।”
- এটি রচনা করেছিলেন ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফ্ফার চৌধুরী।
- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্রমিছিলে গুলি চালানোর প্রেক্ষাপটেই রচিত হয়েছিল কবিতাটি।
- এটি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও মোহাম্মদ সুলতান কর্তৃক প্রকাশিত "একুশে ফেব্রুয়ারি" সংকলনে 'একুশের গান' হিসেবে ছাপা হয় ১৯৫৩ সালের মার্চ মাসে।
- এটি প্রথমে সুর করেন আবদুল লতিফ এবং বর্তমানে যে সুরে গাওয়া হয়, তা করেছেন- আলতাফ মাহমুদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য ড সৌমিত্র শেখর।
৫৬.
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
  1. লর্ড কার্জন
  2. লর্ড ওয়েলেসলি
  3. লর্ড ডালহৌসি
  4. লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তর:
লর্ড কার্জন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড কার্জন
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ:
- বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন।
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- অপর দিকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমপ্রদায়ের মধ্যে।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে।
- রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- বঙ্গভঙ্গ রদে হিন্দু সম্প্রদায় খুশি হয়, অপর দিকে মুসলমান সম্প্রদায় মর্মাহত এবং হতাশ হয়।
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

অন্যদিকে,
- লর্ড ওয়েলেসলি ১৭৯৮ থেকে ১৮০৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।
- ভারতীয় উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- তাঁর সময় ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল।
- লর্ড ডালহৌসি ১৮৪৮ সালে স্বত্ব বিলোপ নীতির (ডকট্রিন অব ল্যান্স) প্রবর্তন করেন।
- তবে ডালহৌসির পূর্বেও ব্রিটিশ ভারতে এই নীতির প্রয়োগ ছিলো।
- ডালহৌসি এই নীতির সর্বাধিক প্রয়োগ করেন।

উৎস: বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫৭.
বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
  1. বলাকা
  2. শাপলা
  3. কাছিবেষ্টিত নোঙর
  4. রণতরী
সঠিক উত্তর:
কাছিবেষ্টিত নোঙর
উত্তর
সঠিক উত্তর:
কাছিবেষ্টিত নোঙর
ব্যাখ্যা
- বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কাছিবেষ্টিত নোঙর।
- ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
- স্বাধীনতা যুদ্ধের সময় কিছু সংখ্যক নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা হয় নৌ কমান্ডো দল।
- মাত্র ২টি গান বোট "পদ্মা" ও "পলাশ” এর প্রত্যক্ষ অংশগ্রহণ এবং তাদের দ্বারা পরিচালিত অপারেশানসমূহ
- বাংলাদেশের সবাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৫৮.
নিচের কোন অঞ্চলটি হরিকেল জনপদের অন্তর্গত ছিল?
  1. ঢাকা
  2. দিনাজপুর
  3. ফরিদপুর
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
প্রাচীন বাংলার জনপদ:
- হরিকেল:
- সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন।
- এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে।
- সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।

অপরদিকে,
- সমতট:
- পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান।
- কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম।
- গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতো সমতট।
- কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল।
- কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে।
- শালবন বিহার এদের অন্যতম।

বরেন্দ্র:
- বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়।
- এটিও উত্তরবঙ্গের একটি জনপদ।
- অনুমান করা হয়, পুন্ড্রের একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল।
- বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।

উৎস: বাংলাদেশের ইহিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫৯.
কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
  1. ডেনমার্ক
  2. বেলজিয়াম
  3. ভিয়েতনাম
  4. সুইডেন
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
ডেনমার্ক:
- ইউরোপের উত্তর-পশ্চিমের দেশ ডেনমার্ক।
- ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয়র একটি অংশ।
- দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন।
- এছাড়া আরাফাস, আলব্রোগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম।
- ডেনমার্কের আয়তন ৪২,৯২৪ বর্গকিলোমিটার।
- ডেনমার্কের রাষ্ট্র ভাষা 'ডেনীয়'।
- ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে প্রচলিত।

অন্যদিকে -
- বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
- ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
- আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান।
- সুইডেনের রাজধানী স্টকহোমে।

উৎস: Britannica.