পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কোন সংখ্যাটি মৌলিক?
  1. ক) ১৪৩
  2. খ) ৬৩
  3. গ) ২৫৩
  4. ঘ) ২৪১
ব্যাখ্যা

১৪৩ = ১১×১৩,
৬৩ = ৩×২১,
২৫৩ = ১১×২৩,
২৪১ = ১×২৪১

.
কোন সংখ্যা দু'টি সহমৌলিক?
  1. ক) (১৮, ২৫)
  2. খ) (২০৭, ১৬১)
  3. গ) (৯১, ১১৭)
  4. ঘ) (৫৭, ১৩৩)
ব্যাখ্যা

১৮, ২৫ এর গ.সা.গু. = ১

.
a, b দু'টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. ক) a2
  2. খ) b2
  3. গ) ab/2
  4. ঘ) a2b2
ব্যাখ্যা

a, b ক্রমিক পূর্ণ সংখ্যার জন্য a2b2 অবশ্যই জোড় হবে।

.
কোন সংখ্যাটি মূলদ?
  1. ক) √13
  2. খ) √(8)/2
  3. গ) √8/√2
  4. ঘ) √(27)/3
ব্যাখ্যা

√8/√2 = 2√2/√2 = 2 যা মূলদ।

.
তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি ২৩৭ হলে, এদের অন্তর্ভুক্ত জোড় সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) ১৫৭
  2. খ) ১৫৮
  3. গ) ১৫৯
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা

২৩৭÷৩ = ৭৯
∴ ক্রমিক সংখ্যাত্রয় ৭৮, ৭৯,৮০
∴ জোড় সংখ্যাদ্বয়ের যোগফল = ৭৮+৮০
= ১৫৮

.
একটি সংখ্যা ৬৫০ থেকে যতবড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭৩৪
  2. খ) ৭৩৫
  3. গ) ৭৩৭
  4. ঘ) ৭৩৬
ব্যাখ্যা

সংখ্যাটি, (৬৫০+৮২০)/২ = ৭৩৫

.
কোন সংখ্যার তিন পঞ্চমাংশের এক চতুর্থাংশ এর মান ৬০ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৩০০
  2. খ) ৩৫০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

সংখ্যাটি x,
∴ ৩x/৫ × ১/৪ = ৬০
∴ x = ৪০০

.
একটি সংখ্যার দ্বিগুণের সাথে ৯ যোগ করলে ফলাফল ৭৫ এর তিন পঞ্চমাংশের সমান হয় সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২১
  4. ঘ) ২৩
ব্যাখ্যা

সংখ্যাটি x হলে,
২x+৯ = ৭৫×৩/৫
বা, ২x = ৪৫-৯ = ৩৬
∴ x = ১৮

.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯, অংক দু'টি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ বেশি। সংখ্যাটি কত হবে?
  1. ক) ৭২
  2. খ) ২৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

এখানে, ২+৭ = ৯, ৭২ - ২৭ = ৪৫

১০.
দু'টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১১ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা

সংখ্যাদ্বয়  x, x +১
∴ ( x +১) - x = ১১
বা,  x+২x+১- x = ১১
বা, ২x = ১০
∴ x = ৫
সুতরাং বৃহত্তম সংখ্যা = ৬

১১.
কতজন শিশুর মাঝে ২৭৩ টি লিচু এবং ২২১ টি চকলেট সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৫
  4. ঘ) ১৭
ব্যাখ্যা

এখানে,
২৭৩ = ১৩×৭×৩ এবং ২২১ = ১৩×১৭
∴ গ.সা.গু. = ১৩
অর্থাৎ ১৩ জন শিশুর মাঝে।

১২.
সর্বমোট কতসংখ্যক গাছ একটি বাগানে ১৪, ২১, ৩৫, ৪৯ সারিতে লাগালে একটিও কম বেশী হবে না?
  1. ক) ১৪০০
  2. খ) ১৪৫০
  3. গ) ১৪৭০
  4. ঘ) ১৪৯০
ব্যাখ্যা

৭[১৪, ২১, ৩৫, ৪৯
২, ৩, ৫, ৭

∴ ল.সা.গু. = ৭ × ২ × ৩ × ৫ × ৭ = ১৪৭০
∴ ১৪৭০টি গাছ লাগালে একটিও কম বেশি হবে না।

১৩.
দু'টি সংখ্যার ল.সা.গু. ৯৬ এবং গুণফল ১৫৩৬ হলে গ.সা.গু কত?
  1. ক) ১২
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

গ.সা.গু. a হলে,
a×৯৬ = ১৫৩৬
∴ a = ১৬

১৪.
দু'টি সংখ্যার অনুপাত ৭ঃ৩ এবং এদের ল.সা.গু. ১৭০১ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৫৬৭
  2. খ) ২৪৩
  3. গ) ৮১০
  4. ঘ) ৮১
ব্যাখ্যা

ধরি, সংখ্যাদ্বয় ৭ক, ৩ক
∴ গ.সা.গু. = ক এবং ল.সা.গু. = ১৭০১
∴ ৭ক×৩ক = ১৭০১×ক
বা, ক = ৮১
∴ বৃহত্তম সংখ্যা = ৭ক
= ৭×৮১
= ৫৬৭

১৫.
২(২/৫), ৩/৫, ৬/১৫ এর গ.সা.গু. -
  1. ক) ১/৫
  2. খ) ২/৫
  3. গ) ৩/৫
  4. ঘ) ৪/৫
ব্যাখ্যা

ভগ্নাংশগুলো = ২(২/৫), ৩/৫, ৬/১৫
= ১২/৫, ৩/৫, ৬/১৫

∴ গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
= ৩/১৫
= ১/৫

১৬.
৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু. -
  1. ক) ১/৬
  2. খ) ৬
  3. গ) ১/৬০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
= ৬/১
= ৬