পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৮
সিলেবাস
[For iPad Mania] --------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন

.
'প্রবল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিরল
  2. খ) অচল
  3. গ) বহাল
  4. ঘ) দুর্বল
ব্যাখ্যা
• 'প্রবল' শব্দের বিপরীত শব্দ দুর্বল। 

• অন্যদিকে: 
- 'বহুল' শব্দের বিপরীত শব্দ বিরল।
- 'চালু' শব্দের বিপরীত শব্দ অচল।
- 'বরখাস্ত' শব্দের বিপরীত শব্দ বহাল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'বিয়ে পাগলা বুড়ো' প্রহসনের রচয়িতা -
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) দীনবন্ধু মিত্র
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• দীনবন্ধু মিত্র:
-  পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- এটি নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে দিনবন্ধু মিত্রের নাটক।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮৬১ সালে A Native ছদ্মনামে Nil Darpan or The Indigo Planting Mirror নামে “নীল- দর্পণ” নাটকটি অনুবাদ করেন।
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর “নীল দর্পন” নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় “নীল দর্পন” নাটকটিকে uncle toms cabin এর সাথে তুলনা করেছেন।
- ১৮৭৩ সালের ১ নভেম্বর তাঁর অকাল মৃত্যু ঘটে। 

• বিয়ে পাগলা বুড়ো: 
- 'বিয়ে পাগলা বুড়ো' মূলত এক ধরনের হাস্যরসাত্মক নাটক।  
- বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে এই নাটক কোনো 'জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল।
- ১৮৭২ সালে নাটকটি প্রথম অভিনীত হয়।

• উল্লেখযোগ্য চরিত্র:
→ নসিরাম,
→ রতা,
→ রাজীব,
→  রাজমণি,
→ কেশব,
→ বৈকুণ্ঠ ইত্যাদি।
------------------------------
• অন্যদিকে: 
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা। 
- মীর মশাররফ হোসেন রচিত প্রহসন- এর উপায় কি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
.
উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। - এই বাক্যে ‘ও’ কোন অব্যয়?
  1. ক) বিয়োজক অব্যয়
  2. খ) সংযোজক অব্যয়
  3. গ) সংকোচক অব্যয়
  4. ঘ) অনুগামী সমুচ্চায়ী অব্যয়
ব্যাখ্যা
• সংযোজক অব্যয়: 
- উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
- তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
- তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• অন্যদিকে: 
• বিয়োজক অব্যয়: 
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
- এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়। 
- এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।

• সংকোচক অব্যয়: 
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন।
- বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়।
- কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

• অনুগামী সমুচ্চায়ী অব্যয়: 
- যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থেকে।
- তাই তাদের অনুগামী সমুচ্চায়ী অব্যয় বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'সাবান' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফরাসি
  2. খ) পর্তুগিজ
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
• সাবান
- সোডা, ক্ষার, তেল, চর্বি প্রভৃতি সহকারে উৎপন্ন ময়লা দূর করার দ্রব্যবিশেষ।

⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'সাবান' আরবি ভাষার শব্দ।
⇒ বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ অনুসারে, 'সাবান' পর্তুগিজ ভাষার শব্দ।

[অধিক গ্রহণযোগ্য উৎস বিবেচনায়  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দিয়ে সাবান 'আরবি' ভাষার শব্দ উত্তর নেওয়া হয়েছে। পরীক্ষায় আসলে নিজস্ব বিবেচনায় উত্তর করবেন।]
.
'Espionage' এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) প্রান্তরেখা
  2. খ) গুপ্তচরবৃত্তি
  3. গ) অনশ্বরতা
  4. ঘ) বহিলিখিত
ব্যাখ্যা
'Espionage' এর সঠিক বাংলা পরিভাষা - গুপ্তচরবৃত্তি। 

• অন্যদিকে: 
- Indention - প্রান্তরেখা,
- Indestructibility - অনশ্বরতা,
- Escribed - বহিলিখিত। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) দশচক্রে ঈশ্বর ভূত।
  2. খ) সময় বড়ো সংক্ষেপ।
  3. গ) একথা প্রমাণিত হয়েছে।
  4. ঘ) তাকে বাড়ি যাইতে দাও।
ব্যাখ্যা
• একথা প্রমাণিত হয়েছে। - বাক্যটি সঠিক। 


• অন্যদিকে: 
অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।

অশুদ্ধ: সময় বড়ো সংক্ষেপ।
শুদ্ধ: সময় খুব সংক্ষেপ।

অশুদ্ধ: তাকে বাড়ি যাইতে দাও।
শুদ্ধ: তাকে বাড়ি যেতে দাও। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি মনসামঙ্গল কাব্যের চরিত্র নয়?
  1. ক) সায়বেন
  2. খ) চাঁদ সদাগর
  3. গ) সনকা
  4. ঘ) মুরারি শীল
ব্যাখ্যা
• মুরারি শীল চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র।
- কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাঁড়ুদত্ত, মুরারি শীল প্রমুখ হলো চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো।

• মনসামঙ্গল কাব্য:
- বাংলা মঙ্গলকাব্যের ইতিহাসে মনসামঙ্গল সম্বন্ধেই প্রাচীনতম অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়।
- এ কাব্যের কাহিনি বাংলার আদিম লোকসমাজে প্রচলিত সর্পপূজার ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত।
- সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা লৌকিক ভয়ভীতি থেকেই এ দেবীর উদ্ভব।
- তাঁর অপর নাম কেতকা ও পদ্মাবতী।
- এই দেবীর কাহিনি নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল নামে পরিচিত।
- কোথাও তা পদ্মাপুরাণ নামেও অভিহিত হয়েছে।
- চাঁদ সদাগরের প্রথম দিকে মনসা বিরূপতা, পরে মনসা দেবীর অলৌকিক শক্তির প্রভাব স্বীকার করে তার বশ্যতা স্বীকার করাই মনসামঙ্গল কাব্যসমূহের প্রধান আখ্যান। 
- মঙ্গলকাব্য ধারায় মনসামঙ্গল বিশিষ্টতা অর্জন করেছে নিয়তির বিরুদ্ধে মানুষের বিদ্রোহের কাহিনির জন্য। 
- মনসামঙ্গল মূলত পাঁচালি পালা।
- এর কবির সংখ্যা যেমন শতাধিক, মুদ্রিত ও অমুদ্রিত পুথির সংখ্যাও বহু।
চাঁদ সদাগর, বেহুলা, লখিন্দর, সনকা, সায়বেন (বেহুলার পিতা) মনসামঙ্গল কাব্যের গুরত্বপূর্ণ চরিত্র। 
 - কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।
- এছাড়াও বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ প্রমুখ মনসামঙ্গল কাব্য রচনা করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
.
কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ক) সিংহপুরুষ
  2. খ) বিষাদসিন্ধু
  3. গ) শশব্যস্ত
  4. ঘ) চিরুনদাঁতি
ব্যাখ্যা
• যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় বলে।

 যেমন:
- কাজলের মতো কালো = কাজলকালো
- শশের মতো ব্যস্ত = শশব্যস্ত।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

• অন্যদিকে: 
• যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলোকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন - পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ,
- আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি,
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্ৰমুখ।
- এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।

• কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন -
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- মন রূপ মাঝি = মনমাঝি। 

• যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
যেমন – চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি,
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
  1. ক) বনস্পতি
  2. খ) বনৌষধি
  3. গ) গোষ্পদ 
  4. ঘ) ষোড়শ
ব্যাখ্যা
• বনৌষধি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়। 
- এটি স্বরসন্ধি।
- সন্ধি বিচ্ছেদ: বন+ওষধি = বনৌষধি। 

• অন্যদিকে: 
- নিপাতনে সিদ্ধ সন্ধি: কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 
নিচে কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হল:
- বন + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য, 
- গো + পদ = গোষ্পদ, 
- পর + পর = পরস্পর, 
- ষট্ + দশ = ষোড়শ, 
- এক+ দশ = একাদশ, 
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সংস্করণ- ২০২২)।
১০.
'প্রতিবেশী' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) প্রতিবেশ+ই
  2. খ) প্রতিবেশ+ইন্
  3. গ) প্রতিবেশ+ঈ
  4. ঘ) প্রতিবেশ+ঈন্
ব্যাখ্যা
• প্রতিবেশী, 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিবেশ+ইন্। 
অর্থ:  নিকটবর্তী স্থানে বসবাসকারী, পড়শি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
নিচের কোনটি বাংলা উপসর্গ?
  1. ক) সম
  2. খ) দুর
  3. গ) আড়
  4. ঘ) অধি
ব্যাখ্যা
• বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• অন্যদিকে: 
•  সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
১২.
কোনটি মাহমুদুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) খেলাঘর
  2. খ) মাটি আর অশ্রু
  3. গ) জাহান্নাম হইতে বিদায়
  4. ঘ) একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা
• মাহমুদুল হক:
- তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। 
- তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
- তাঁর লিখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা ছিল চমকপ্রদ।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- কালো বরফ (এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে)।
- জীবন আমার বোন (এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত)।
- খেলাঘর (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস), 
- অনুর পাঠশালা,
- নিরাপদ তন্দ্রা,
- অশরীরী,
- পাতালপুরী,
- মাটির জাহাজ ইত্যাদি।

• অন্যদিকে: 
- 'মাটি আর অশ্রু' উপন্যাসের রচয়িতা সিকান্দার আবু জাফর।
- 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস।
- 'একটি কালো মেয়ের কথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) কবি ও কোলাহল
  2. খ) লোক লোকান্তর
  3. গ) বখতিয়ারের ঘোড়া
  4. ঘ) মায়াবী পর্দা দুলে ওঠো
ব্যাখ্যা
• আল মাহমুদ:
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

• কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- মায়াবী পর্দা দুলে ওঠো,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- কাবিলের বোন,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- কবি ও কোলাহল  ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
নিচের কোনটি 'ত' বর্গীয় বর্ণ?
  1. ক) ধ
  2. খ) ণ
  3. গ) ফ
  4. ঘ) ভ
ব্যাখ্যা
• ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ।
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০ টি।
- স্বরবর্ণ ১১টি ও
- ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

• ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বৰ্গীয় বৰ্ণ বলে। যথা:

- ক বর্গীয় বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ।
- চ বৰ্গীয় বর্ণ : চ, ছ, জ, ঝ, ঞ।
- ট বর্গীয় বর্ণ ট, ঠ, ড, ঢ,
- ত বৰ্গীয় বর্ণ : ত, থ, দ, , ন৷
- প বর্গীয় বর্ণ : প, , ব, , ম৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
'বাঞ্ছিত' শব্দের অর্থ-
  1. ক) কাঙ্ক্ষিত
  2. খ) বঞ্চিত
  3. গ) বহতা
  4. ঘ) বদর
ব্যাখ্যা
• ‘বাঞ্ছিত’ শব্দের অর্থ -  কাঙ্ক্ষিত, অভিলষিত; প্রিয়।
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি-প্রত্যয় = √বাঞ্ছ+ত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি কে লিখেছেন?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) আহসান হবীব
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
• শামসুর রাহমান: 
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে-র প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে।
- কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তাঁর ‘রূপালি স্নান’ প্রকাশ করে কবিতার বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে।
- ‘রূপালি স্নান’ কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা।
- শামসুর রাহমান ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে।
- ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ নামে বিখ্যাত কবিতা লিখেন তিনি। 

• শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• তাঁর রচিত কিছু কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- অন্ধকার থেকে আলোয়,
- হরিণের হাড়,
- না বাস্তব না দুঃস্বপ্ন।

‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’- কবিতা, 
-------------- শামসুর রাহমান। 
নক্ষত্রপুঞ্জের মতো জলজ্বলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়।
মমতা নামের প্রুত  প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড়
ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে
শিউলিশৈশবে ‘পাখী সব করে রব’ ব’লে মদনমোহন
তর্কালঙ্কার কী ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি,
অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন,
ঘুরেছি কাননে তাঁ নেচে নেচে, যেখানে কুসুম-কলি সবই
ফোটে, জোটে অলি ঋতুর সংকেতে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’- কবিতা ও বাংলাপিডিয়া।
১৭.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) শুচিস্মিত
  2. খ) প্রতিযোগীতা
  3. গ) নিশীথিনী
  4. ঘ) নির্নিমেষ
ব্যাখ্যা
• 'প্রতিযোগীতা' বানানটি শুদ্ধ নয়। 

 • শুদ্ধ বানান - প্রতিযোগিতা। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা। 

অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।

অন্যদিকে, 
• শুচিস্মিত (বিশেষণ) শব্দের অর্থ- উজ্জ্বল বা বিশুদ্ধ হাস্যময়। 
• নিশীথিনী (বিশেষ্য) শব্দের অর্থ- রাত্রি; রজনী।
• নির্নিমেষ (বিশেষণ) শব্দের অর্থ- নিমেষহীন; পলকহীন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
Find the odd man out.
  1. ক) Edmund Spenser
  2. খ) Christopher Marlowe
  3. গ) Thomas Kyd
  4. ঘ) Thomas Nashe
ব্যাখ্যা
• প্রশ্নটি মূলত 'University Wits' এর ভিত্তিতে করা হয়েছে।
- প্রশ্নে উল্লেখিত Edmund Spenser, Christopher Marlowe, Thomas Kyd এবং  Thomas Nashe  এই চারজন English Elizabethan Period তথা The Renaissance Period এর স্বনামধন্য লেখকগণ।
- এদের মধ্যে - Edmund Spenser ব্যাতীত বাকি তিনজন হচ্ছেন  'University Wits'.

 • Edmund Spenser:
-  Elizabethan Period এর বিখ্যাত সাহিত্যিক  Edmund Spenser, Poet of Poets নামে পরিচিত।
- He is Called the Poets of Poet because many later English poets followed his art of Poetry
- He is also known as 'the child of Renaissance and rebirth'.
-The Faerie Queene  তার বিখ্যাত মহাকাব্য এবং The Shepherd’s Calendar তার একটি  বিখ্যাত কবিতা। 

• University Wits:
- Elizabethan Period - এর একদল নাট্যকার (Dramatist) - কে একত্রে University Wits বলা হয়।
- এই নাট্যকারদের প্রায় সবাই Oxford বা Cambridge University এর গ্রাজুয়েট।
- তারা তাদের লেখনীতে গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা আনায়ন করেন।

• University Wits - রা হচ্ছেন:
1. Christopher Marlowe - (Cambridge)
2. Robert Greene - (Cambridge)
3. Thomas Nashe - (Cambridge)
4. Thomas Lodge - (Oxford)
5. George Peele- (Oxford)
6. John Lyly - (Oxford)
7. Thomas Kyd (not university-trained)

Source: Britannica.
১৯.
'Biographia Literaria' written by S. T. Coleridge is a/an -
  1. ক) Poem
  2. খ) Novel
  3. গ) Literary criticism
  4. ঘ) Short story
ব্যাখ্যা
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি  Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।

• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল। 
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.

S.T Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.

• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner
- Christabel
- Kubla Khan
- Frost at Midnight
- Dejection: An Ode
- On the Constitution of the Church and State
২০.
'The Pickwick Papers' is a creation of -
  1. ক) Jonathan Swift
  2. খ) Charles Dickens
  3. গ) Mark Twain
  4. ঘ) Oscar Wilde
ব্যাখ্যা
The Pickwick Papers, in full The Posthumous Papers of the Pickwick Club is the first published novel of Charles Dickens.
- - এই উপন্যাসটিকে ভ্রমন কাহিনী বা travelogue   হিসেবে গন্য করা হয়।
- উপন্যাস টি Dickens তাঁর ছদ্মনামে (Boz) প্রকাশ করেছিলেন।
- It was first published serially from 1836 to 1837 and in book form in 1837.
- This first fictional work by Dickens was originally commissioned as a series of glorified captions for the work of caricaturist Robert Seymour.

• Pickwick হচ্ছে লন্ডনের একটি ক্লাবের নাম এবং এর প্রধান হচ্ছেন Samuel Pickwick।
- তিনি তাঁর বন্ধুদের নিয়ে ভ্রমন ক্লাবটি গঠন করেন এবং ভ্রমণে বের হয়ে বিভিন্ন দূর্ঘটনা আর হাস্যরস এবং সশেষে এক তরুনীকে উদ্ধারের মাধ্যমে কাহিনী এগিয়ে যায়। 
- এই উপন্যাসটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে, এটি Charles Dickens কে সাহিত্য জগতে ঔপন্যাসিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করে।
- সেদিক বিবেচনায় এটি Dickens এর প্রথম সার্থক উপন্যাস। 

Important Character of 'The Pickwick Papers' -
- Samuel Pickwick
- Sam Weller
- Tracy Tupman
- Nathaniel Winkle
- Alfred Jingle
- Augustus Snodgrass

• Charles Dickens is considered the greatest novelist of the Victorian era.
- Boz' was the pseudonym of Charles Dickens.

• Best Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers

Source: Britannica.
২১.
Which of the following is not a novel written by Jane Austen?
  1. ক) The Professor
  2. খ) Lady Susan
  3. গ) Emma
  4. ঘ) Northanger Abbey
ব্যাখ্যা

• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 'The Professor' is not a novel written by Jane Austen.
- 'The Professor' is a novel written by Charlotte Bronte.
 - ১৮৫৭ সালে প্রকাশিত এটি তাঁর প্রথম উপন্যাস।
- The Professor was based on Brontë’s experiences in Brussels as a pupil and teacher at Constantin Héger’s school for girls.
- In the novel William Crimsworth, an Englishman, becomes a teacher in Brussels and falls in love with a fellow teacher.

• Charlotte Bronte (1816-55)
- She is one of greatest female novelists.
- She is the eldest Bronte sister.
-Her biography is written by Mrs. Gaskell.
-It is known as: The life of Charlotte Bronte. Her pen name was Currer Bell.

• Best works:
- Jane Eyre: (1847) It is a romantic novel.
- Shirley (1849)
- Villette (1853)
- The professor (first novel of her)

• অন্যদিকে, 
• Jane Austen:
- She was an anti-romantic novelist in the Romantic age. রোমান্টিক যুগের সাহিত্যিক হলেও তাকে বলা হয় anti-romantic novelist । 
- She is called so because of her stern attitude against youthful passion. অর্থাৎ তার লেখার মধ্যে তারুন্যের আবেগের প্রতি কঠোরতা কিংবা অনমনীয় ভাব পরিলক্ষিত করা যায়। অন্য ভাবে বলা যায়, তার লেখার মধ্যে রোমান্টিক উচ্ছাস নেই।

• Jane Austen মোট সাতটি উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন।
- এগুলো হল: 
- Sense and Sensibility,
- Pride and Prejudice,
- Mansfield Park,
- Emma,
- Northanger Abbey,
-  Persuasion,
- Lady Susan. 

- এই সাতটি উপন্যাসের মধ্যে Northanger Abbey এবং Persuasion প্রকাশিত হয় লেখিকার মৃত্যুর পর। 

Source: Britannica and SparkNotes.

২২.
“Murder in the Cathedral” is a famous play by -
  1. ক) Christopher Marlowe
  2. খ) T. S Eliot
  3. গ) Alexander Pope
  4. ঘ) John Dryden
ব্যাখ্যা
• “Murder in the Cathedral” is a famous play by - T. S. Eliot.
- এটা মূলত: T.S Eliot রচিত একটি  Poetic Drama
- নাটকটি দুইটি ভাগে বিভক্ত। 
- St. Thomas Becket কে Canterbury Cathedral বা গীর্জাতে রাজা হেনরি কর্তৃক অন্যায় ভাবে নিহত করার ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে।
- এজন্য এই নাটকটিকে Miracle Play বা Saint’s Play ও বলা হয়ে থাকে। 

• T.S. Eliot:
- He was an American-English poet, playwright, literary critic, and editor.

• Best Works:
- The Waste Land (1922)
- Four Quartets (1943).
- The Sacred Wood (Collection of Essays).

• His well-known plays:
- Murder in the Cathedral;
- The Cocktail Party;
- The Trail of a Judge etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
২৩.
'Laputans and Yahoos' are the characters created by -
  1. ক) Rudyard Kipling
  2. খ) Jonathan Swift
  3. গ) Charles Dickens
  4. ঘ) Daniel Defoe
ব্যাখ্যা
• 'Laputans and Yahoos' are the characters created by - Jonathan Swift.
- These characters are from - Gulliver's Travels.
- It is a famous satire of the - 18th century.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.

• Its important characters are:
- Gulliver,
- Blefuscudian,
- Yahoos,
- Houyhnhnms,
- Lilliputians,
- Laputans.

Source: Britannica.
২৪.
“So farewell hope, and with hope farewell fear" is a quotation taken from the writings of -
  1. ক) Christopher Marlowe
  2. খ) John Milton
  3. গ) P. B Shelley
  4. ঘ) Lord Byron
ব্যাখ্যা

• “So farewell hope, and with hope farewell fear' is a quotation taken from the writings of - John Milton.
- এটি তাঁর বিখ্যাত epic 'Paradise Lost' হতে উদ্ধৃত।

Full Quotation:
"So farewell hope, and with hope farewell fear, Farewell remorse: all good to me is lost; Evil be thou my good; by thee at least Divided empire with heaven’s King I hold, By thee, and more than half perhaps will reign; As man ere long, and this new world shall know."
Quoted by Satan.
Paradise Lost (IV, 107–113)

• Paradise lost  কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই epic টি Blank Verse এ রচিত।
-  It tells the biblical story of the fall from grace of Adam and Eve.
- The theme of 'Paradise Lost' is 'To Justify the way of God to man.

এই  Epic এর আরো বিখ্যাত কিছু উক্তি - 
- 'Better to reign in Hell than serve in Heaven’
- “Solitude sometimes is best society.”
- “Awake, arise or be forever fall'n.”

এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Adam
- Eve
- Satan
- Beelzebub
- Raphael 
- Michael
- Mamoon
- Belial
- Gabriel, etc.
- John Milton is one of the famous literary figures from the Neo- classical age. 
- তার লেখা Paradise lost  কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- Lycidas a poem by John Milton, written in 1637.
- Paradise Regained published in 1671.
- Samson Agonistes - tragedy by John Milton, published in the same volume as his epic Paradise Regained in 1671, the greatest English drama based on the Greek model and is known as a closet tragedy. It confirms Milton’s reputation as one of the greatest English poets.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

২৫.
What is the synonym of the word 'Perpetual'?
  1. ক) Ceasing
  2. খ) Timeless
  3. গ) Temporary
  4. ঘ) Obsolete
ব্যাখ্যা
• Perpetual
English Meaning: never ending or changing/ occurring repeatedly; so frequent as to seem endless and uninterrupted.
Bangla Meaning: অনন্ত; অন্তহীন; বিরতিহীন; ধারাবাহিক; পুনঃপুন ঘটনশীল।
  
Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perennial ( দীর্ঘস্থায়ী), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)।
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)। 

Source: Oxford Learners Dictionary and Bangla Academy Dictionary.
২৬.
Identify the correct sentence.
  1. ক) I had been practicing the piano diligently since I had joined the music academy.
  2. খ) We are friends since we had attended the same elementary school.
  3. গ) He had known her for a long time since they meet in college.
  4. ঘ) The city has been experiencing rapid growth since it invested heavily in infrastructure.
ব্যাখ্যা
1) Any Present tense + since (সময় বুঝাতে) + Past Indefinite
Example:
- It is ten years since his father died.
- Many years have passed since his father died.

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে since এর পূর্বের clause টি present perfect continuous tense এ আছে, তাই এর পরের cluse এ verb টি past indefinite এ হবে।
- Complete sentence: The city has been experiencing rapid growth since it invested heavily in infrastructure.

অন্যদিকে,
2) Past tense + since + Past Perfect
Example:
- It was ten years since his father had died.
২৭.
The teacher helped the students ___________ the science project.
  1. ক) complete
  2. খ) completed
  3. গ) completing
  4. ঘ) to completing
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে Causative Verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত Causative Verb.

Causative Verb 'Help' এর ব্যবহার-
- Help এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।
যেমন-
- He helped me do the work.
- He helped me to do the work.

- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর - complete.
- Complete sentence: The teacher helped the students complete the science project.
২৮.
Akash is facing a delightful dilemma as he has to choose ______________ a telescope, a painting kit, a harmonica, and a quadcopter for his anniversary gift.
  1. ক) from
  2. খ) over
  3. গ) between
  4. ঘ) among
ব্যাখ্যা
• দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between এবং 
- দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে।
- যেমন:
- Distribute these mangoes between Arif and Babu.
- Bangladesh will win among 30 countries.

• স্বতন্ত্র কোনো জিনিসের মধ্যে একটি বেছে নেয়া বা তুলনা করা বোঝাতে অর্থাৎ, গ্রুপ হিসেবে না বোঝালে তখন between ব্যবহৃত হয়।
- অন্য ভাবে বলা যায়,
- Use 'between' when referring to one-to-one relationships.
- Use 'among' when referring to indistinct or nonspecific relationships.

• প্রদত্ত প্রশ্নে কিছু স্বতন্ত্র জিনিসে মধ্যে থেকে যেকোনো একটিকে বেছে নেয়া বোঝানো হয়েছে বিধায় শূন্যস্থানে between বসবে।
- complete sentence: He's facing a delightful dilemma as he has to choose between a telescope, a painting kit, a harmonica, and a quadcopter for his anniversary gift.
২৯.
Samia behaved like she was angry with me. (Make it Complex)
  1. ক) Samia behaves as if she is angry with me.
  2. খ) Samia behaved as if she was angry with me.
  3. গ) Samia had behaved as if she had been angry with me.
  4. ঘ) Samia behaved as if she had been angry with me.
ব্যাখ্যা
• Sentence Transformation এর নিয়মানুযায়ী, 
Simple: Subject + verb + like+ phrase doing sth.
Complex:  Subject + verb + as if/ as though + clause.

আবার, 
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite হয়।
এবং be verb থাকলে সবসময় were হয়।
• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Samia behaved as if she had been angry with me.
৩০.
People say that knowledge is power. (Make it passive)
  1. ক) It is said by the people that knowledge is power.
  2. খ) knowledge is power is said by the people.
  3. গ) It is said that knowledge is power.
  4. ঘ) It is said knowledge is power by the people.
ব্যাখ্যা
• Active voice এ people + stative verb (know, think, understand, know, find, say, etc) + that + clause থাকলে, passive করার নিয়ম হচ্ছে - 
- It is /was (tense অনুযায়ী) + প্রদত্ত verb এর past participle form + that + clause টি।

সুতরাং, নিয়মানুযায়ী, 
• Active: People say that knowledge is power.
• Passive: It is said that knowledge is power.
৩১.
We brought some snacks in case ___________________.
  1. ক) we were getting hungry on the road trip.
  2. খ) we got hungry on the road trip.
  3. গ) we would get hungry on the road trip.
  4. ঘ) we may got hungry on the road trip.
ব্যাখ্যা
• বাক্যে In case 'conjunction' or 'adverb' হিসেবে ব্যবহৃত হতে পারে।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।

• In case এর অর্থ যদি।
- in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।
- অতীতে কোন কাজ কেন করা হয়েছে বুঝাতে in case-এর পরের অংশ past form-এ করতে হয়।
- তাই সঠিক উত্তর - we got hungry on the road trip.
-Complete sentence: We brought some snacks in case  we got hungry on the road trip.


Source: Intermediate English Grammar by Raymond Murphy
৩২.
My friend said to me, “Why were you absent from class?”
  1. ক) My friend asked me why I was absent from class.
  2. খ) My friend asked me why I had been absent from class.
  3. গ) My friend enquired why did I was absent from class.
  4. ঘ) My friend enquired why did I had absented from class.
ব্যাখ্যা
• Interrogative sentence এর narration -
- said to এর পরিবর্তে Reporting verb টি ask, demand of, enquire of, want to know, wonder এ পরিবর্তন হবে।
- WH question থাকলে reporting speech এ কমা উঠে গিয়ে WH question হবে।
- reporting verb এর subject অনুসারে reporting speech এর sub এর পরিবর্তন হবে।
- reporting speech past indefinite tense এ থাকলে Indirect speech এ Reported speech পরিবর্তিত হয়ে past perfect tense এ হবে।
- Reported speech যদি Interrogative Pronoun (Who, Whom, Whose, What, Which ইত্যাদি) বা Interrogative Adverb (Why, How, Where ইত্যাদি) দ্বারা শুরু হয়, তবে if/whether বসে না, ঐ word টিই বসে।
• এক্ষেত্রেও sentence টির Assertive form বসে।

•  এই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে My friend asked me why I had been absent from class. 
৩৩.
Identify the correct sentences.
  1. ক) One of the most significant phenomena of our time have been the development of cinema.
  2. খ) One of the most significant phenomenons of our time has been the development of cinema.
  3. গ) Emily is one of the few employees who has consistently exceeded sales targets.
  4. ঘ) Emily is one of the few employees who have consistently exceeded sales targets.
ব্যাখ্যা
 One of the এরপর যদি relative pronoun আসে, তবে verb হবে এর আগের antecedent অনুযায়ী।
- প্রদত্ত বাক্যে who এর antecedent হচ্ছে employees.
- এটি যেহেতু plural তাই সে অনুসারে verb ও plural হবে।
- সুতরাং, এর পরে verb হিসেবে have বসবে।
তাই সঠিক উত্তরটি হবে - Emily is one of the few employees who have consistently exceeded sales targets.

কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
Example:
- One of my favorite books is "To Kill a Mockingbird."
- One of the students won the science fair competition.

• ক) এবং খ) নামাব্র অপশন টি ভুল কারণ - বাক্য দুইটিতে one of the এরপর plural noun হিসেবে phenomena বসবে এবং singular form হিসেবে verb হবে has.
- phenomena হচ্ছে phenomenon এর plural form.
৩৪.
He will practice playing the guitar whenever he has free time. Here the underline part is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverb clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
• He will practice playing the guitar whenever he has free time. Here the underline part is an -Adverb clause.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- Before, wherever, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।
- প্রদত্ত বাক্যে 'whenever he has free time' দ্বারা সময় নির্দেশ করছে বিধায় এটি Adverbial clause.
৩৫.
What is the plural form of the word 'Spouse'?
  1. ক) Spouse
  2. খ) Spouses
  3. গ) Spice
  4. ঘ) Spices
ব্যাখ্যা
• Spouse
English Meaning: a husband or wife, considered in relation to their partner.
Bangla Meaning: স্বামী বা স্ত্রী।
- এর plural form হচ্ছে - Spouses.
৩৬.
Afra is as good as Eshat. (Make it Comparative)
  1. ক) Afra is not worst than Eshat.
  2. খ) Eshat is not less better than Farabi.
  3. গ) Afra is less good than Eshat.
  4. ঘ) Eshat is not better than Afra.
ব্যাখ্যা
• Structure: as + adjective/as যুক্ত positive sentence কে দুইভাবে comparative করা যায়: 
- Subject ঠিক থাকে এবং not less+ positive degree বসে।
- যেমন: 
Positive: Afra is as good as Eshat. 
Comparative: Afra is not less good than Eshat.

• অথবা, 
Object- Subject হয়ে বসে  + not + comparative degree বসে।
Positive: Afra is as good as Eshat. 
Comparative: Eshat is not better than Afra.
৩৭.
I commute to work ________ my bike every day.
  1. ক) on
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) through
ব্যাখ্যা
• সাধারণত যাতায়াত মাধ্যম বুঝাতে by বসে।
- কিন্তু যাতায়াত মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (my/a/the) থাকলে এদের পূর্বে on বসে।
- ব্যতিক্রম- car, taxi এর পূর্বে determiner থাকলে in বসে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যে যেহেতু Bike এর পূর্বে my আছে, তাই শূন্যস্থানে on বসবে।
- Complete sentence: I commute to work on my bike every day.
৩৮.
একটি শ্রেণির  A  শাখায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। B শাখায় ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জন উত্তীর্ণ হয়। কোন শাখায় বেশি শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে?
  1. ক) A শাখায়
  2. খ) B শাখায়
  3. গ) উভয় শাখায় সমান
  4. ঘ) ক, খ, গ কোনটিই সঠিক নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির  A  শাখায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। B শাখায় ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জন উত্তীর্ণ হয়। কোন শাখায় বেশি শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে?

সমাধান:
A শাখায় শতকরা উত্তীর্ণ হয় = (২৪/৩০) × ১০০%
= ৮০% 

B শাখায় শতকরা উত্তীর্ণ হয় = (২৮/৩৫) × ১০০%
= ৮০%

∴ A ও B উভয় শাখাতেই সমান শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
৩৯.
loga√(a3) × 2 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 3/2
  3. গ) 2/3
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: loga√(a3) × 2 এর মান কত?

সমাধান: 
loga√(a3) × 2 
= loga(a3)1/2 × 2 
= logaa3/2 × 2 
= (3/2)logaa × 2 
= (3/2) × 2 
= 3
৪০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর ৮ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২৪ সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩১২ বর্গ সে.মি. হয় তবে সমান্তরাল বাহু দুইটির সমষ্টি কত?
  1. ক) ৯ সে.মি.
  2. খ) ১৭ সে.মি.
  3. গ) ২৬ সে.মি.
  4. ঘ) ২৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর ৮ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২৪ সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩১২ বর্গ সে.মি. হয় তবে সমান্তরাল বাহু দুইটির সমষ্টি কত?

সমাধান:
মনে করি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি বাহু x সে.মি.
∴ ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহু = x + ৮ সে.মি.

সমান্তরাল বাহু দুইটির লম্ব দূরত্ব, h = ২৪ সে.মি.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ৩১২ সে.মি.
 
প্রশ্নমতে,
(১/২) × (x + x + ৮) × ২৪ = ৩১২
বা, ১২ × (২x + ৮) = ৩১২
বা, ২৪x + ৯৬ = ৩১২
বা, ২৪x = ৩১২ - ৯৬
বা, ২৪x = ২১৬
বা, x = ২১৬/২৪
∴ x = ৯

∴  ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি বাহু ৯ সে.মি.
এবং ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহু  ৯ + ৮ = ১৭ সে.মি.

∴ সমান্তরাল বাহু দুইটির সমষ্টি = ৯ + ১৭ সে.মি.
= ২৬ সে.মি.
৪১.
'TRIANGLE' শব্দটির অক্ষরগুলি কত রকমে সাজানো যায়?
  1. ক) ৪০৩২০টি
  2. খ) ৪০৩০০টি
  3. গ) ৪০০০০টি
  4. ঘ) ৪০৩৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: 'TRIANGLE' শব্দটির অক্ষরগুলি কত রকমে সাজানো যায়?

সমাধান:
'TRIANGLE' শব্দটিতে মোট ৮টি অক্ষর আছে। এ অক্ষরগুলি সবই ভিন্ন।
∴ সবগুলি অক্ষর একবারে নিয়ে এদেরকে মোট P = ৮!
= ৪০৩২০ রকমে সাজানো যায়।
৪২.
3x - 2y = 5 এবং 2x + 3y = 12 হলে, (x , y) = ?
  1. ক) (1, 3)
  2. খ) (2, 3)
  3. গ) (3, 1)
  4. ঘ) (3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2y = 5 এবং 2x + 3y = 12 হলে, (x , y) =?

সমাধান: 
3x - 2y = 5 .............(1)
2x + 3y = 12 ............(2)

(1)নং × 3 + (2) নং × 2 হতে পাই,
9x - 6y + 4x + 6y = 15 + 24
বা, 13x = 39
∴ x = 3 

x  এর মান (2) নং এ বসিয়ে পাই,
2 × 3 + 3y = 12
বা, 3y = 12 - 6
বা, 3y = 6
∴ y = 2 

∴ নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)
৪৩.
একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬৬০ জন এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ১৩ : ৯। কিছুদিন পর ৩০ জন নতুন ছাত্রী স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র স্কুল পরিত্যাগ করে, ফলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৬ : ৫ হয়। কতজন ছাত্র স্কুল পরিত্যাগ করেছিল?
  1. ক) ৩৫ জন
  2. খ) ৩০ জন
  3. গ) ৪০ জন
  4. ঘ) ২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬৬০ জন এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ১৩ : ৯। কিছুদিন পর ৩০ জন নতুন ছাত্রী স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র স্কুল পরিত্যাগ করে, ফলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৬ : ৫ হয়। কতজন ছাত্র স্কুল পরিত্যাগ করেছিল?

সমাধান: 
ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ১৩ : ৯ 
অনুপাতের যোগফল = ১৩ + ৯ = ২২

ছাত্র সংখ্যা = ৬৬০ × (১৩/২২) জন 
= ৩৯০ জন 

ছাত্রী সংখ্যা = (৬৬০ - ৩৯০) জন 
= ২৭০ জন

ধরি,
স্কুল পরিত্যাগ করা ছাত্র সংখ্যা ক জন 

প্রশ্নমতে,
(৩৯০ - ক)/(২৭০ + ৩০) = ৬/৫
বা, (৩৯০ - ক)/৩০০ = ৬/৫
বা, ১৯৫০ - ৫ক = ১৮০০
বা, ৫ক = ১৯৫০ - ১৮০০
বা, ৫ক = ১৫০
∴ ক = ৩০ 

∴ ৩০ জন ছাত্র স্কুল পরিত্যাগ করে। 
৪৪.
32 + 16 + 8 + ……….ধারাটির ৭ম পদ কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 32 + 16 + 8 + ……….ধারাটির ৭ম পদ কত? 

সমাধান: 
এখানে
16/32 = 1/2
8/16 = 1/2
∴ ইহা একটি গুনোত্তর ধারা। যার,
প্রথম পদ, a = 32
সাধারণ অনুপাত, r = 1/2 

সুতরাং ধারাটির ৭ম পদ = ar7 - 1
= 32 × (1/2)6 
= 32 × (1/64)
= 1/2 
৪৫.
কোনো গোলকাকৃতির গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ৭ সে.মি. থেকে ২১ সে.মি. হলে বেলুনটির ফোলাবার পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. ক) ১ : ৯
  2. খ) ১ : ৩
  3. গ) ১ : ২
  4. ঘ) ২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গোলকাকৃতির গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ৭ সে.মি. থেকে ২১ সে.মি. হলে বেলুনটির ফোলাবার পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
প্রাথমিক অবস্থায় বেলুনটির ব্যাসার্ধ r1 = 7 সে.মি.
সম্পূর্ণ ফোলানর পরে বেলুনটির ব্যাসার্ধ, r2 = 21 সে.মি.

∴ বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত
= 4πr12 : 4πr22
= r₁2 : r22
= (7)2 : (21)2
= 49 : 441
= 1 : 9

∴ পূর্বে ও পরে বেলুনটির ক্ষেত্রফলের অনুপাত 1 : 9
৪৬.
২৩, ১১, ২৫, ২১, ১২, ১৭ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ক) ১৮.১৬
  2. খ) ২৩
  3. গ) ২৫
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২৩, ১১, ২৫, ২১, ১২, ১৭ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই = ১১, ১২, ১৭, ২১, ২৩, ২৫
এখনে n = ৬। যা জোড় সংখ্যা

∴ মধ্যক = {(৬/২)তম পদ + (৬/২ + ১) তম পদ }/২
= ( ৩ তম পদ + ৪ তম পদ)/২
= (১৭ + ২১)/২
= ৩৮/২
= ১৯ 
৪৭.
কোন সংখ্যার ৪ গুণের সাথে ১২ যোগ করলে যোগফল ৩৬ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪ গুণের সাথে ১২ যোগ করলে যোগফল ৩৬ হয়। সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
4x + 12 = 36
⇒ x + 3 = 9 
⇒ x = 9 - 3
∴ x = 6 

∴ সংখ্যাটি ৬
৪৮.
x2 - √5x + 1 = 0 হলে, x2 - 1/x2 এর মান কত?
  1. ক) 5
  2. খ) √5
  3. গ) 5√5
  4. ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - √5x + 1 = 0 হলে, x2 - 1/x2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 - √5x + 1 = 0
বা, x2 + 1 = √5x
বা, x + 1/x = √5

এখন,
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4x(1/x)
বা, (x - 1/x)2 = (√5)2 - 4
বা, (x - 1/x)2 = 5 - 4
∴ x - 1/x = 1

প্রদত্ত রাশি, 
x2 - 1/x2
= (x + 1/x)(x - 1/x)
= √5 × 1
= √5
৪৯.
  1. ক) 7/3
  2. খ) 3
  3. গ) 27
  4. ঘ) 1/27
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৫০.
A = {a, b}, B = {a, b, c} এবং C = A ∪ B হলে, C এর প্রকৃত উপসেট কয়টি হবে?
  1. ক) ৩টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b}, B = {a, b, c} এবং C = A ∪ B হলে, C এর প্রকৃত উপসেট কয়টি হবে?

সমাধান: 
C = A ∪ B 
= {a, b} ∪ {a, b, c}
= {a, b, c}

এখানে C এর উপাদান সংখ্যা n = 3 
C এর প্রকৃত উপসেট 23 - 1টি
= 8 - 1টি
= 7টি 
৫১.
প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪,(?)
  1. ক) ২৪৩
  2. খ) ১৪৩
  3. গ) ৭২৯
  4. ঘ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪,(?)

সমাধান: 
এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।

বিজোড় স্থানীয় ধারা,
৩, ৯, ২৭, ৮১, (?)
প্রতি ক্ষেত্রে প্রতিটি পদ তার পূর্ব পদের ৩ গুণ 
∴ প্রশ্নবোধক স্থানে হবে, ৮১ × ৩ = ২৪৩ 

অপর দিকে জোড় স্থানীয় ধারা,
১০, ৮, ৬, ৪
৫২.
যদি PAINT = 74128 এবং EXCEL = 93596 হয় তাহলে ACCEPT =?
  1. ক) 457958
  2. খ) 459758
  3. গ) 455978
  4. ঘ) 455998
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PAINT = 74128 এবং EXCEL = 93596 হয় তাহলে ACCEPT =?

সমাধান:
PAINT = 74128 
∴ P = 7
A = 4
I = 1
N = 2
T = 8

EXCEL = 93596
E = 9
X = 3
C = 5
E = 9 
L = 6

∴ ACCEPT = 455978
৫৩.
নিচের কোনটি 'তিমির' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অন্ধকার
  2. খ) তমসা
  3. গ) তমঃ
  4. ঘ) তিতির
ব্যাখ্যা
তিমির (বিশেষ্য পদ): অন্ধকার, তমসা; চক্ষুর রোগবিশেষ, ছানি, দৃষ্টিহীনতা।
তমঃ (বিশেষ্য): অন্ধকার; তমসা; তিমির 

তিতির (বিশেষ্য): এক জাতীয় পাখি; তিত্তির পাখি।

উৎস: Accessible Dictionary. 
৫৪.
আবুল একজন মানসিক প্রতিবন্ধী। আবুলের বুদ্যঙ্ক কত হতে পারে?
  1. ক) ১৩৫
  2. খ) ৮৯
  3. গ) ৭৫
  4. ঘ) ৬৮
ব্যাখ্যা
সঠিক উত্তর: ৬৮, কারণ ৬৮, ৭০ এর চেয়ে ছোট।

• বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

• তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো - 
- বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০। 

⇒ যাদের বুদ্ধ্যঙ্ক ৭০ এর কম তাদের বলা হয় মানসিক প্রতিবন্ধী। 


উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৫.
হিমেল একটি ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সারিতে দাঁড়াল। ঐ সারিতে সামনে থেকে হিমেল ২১ তম এবং পিছন থেকেও ২১ তম অবস্থানে আছে। ঐ সারিতে মোট কতজন লোক আছে?
  1. ক) ৪২ জন
  2. খ) ৪১ জন
  3. গ) ৪০ জন
  4. ঘ) ৪৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেল একটি ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সারিতে দাঁড়াল। ঐ সারিতে সামনে থেকে হিমেল ২১ তম এবং পিছন থেকেও ২১ তম অবস্থানে আছে। ঐ সারিতে মোট কতজন লোক আছে?

সমাধান: 
সামনে থেকে হিমেল ২১ তম
∴ সামনে থেকে হিমেল পর্যন্ত লোক ২১ জন 

পিছন থেকেও ২১ তম অবস্থানে আছে
∴ হিমেল বাদে পিছনে আছে ২০ জন 

∴ ঐ সারিতে মোট লোক আছে ২১ + ২০ জন
= ৪১ জন 
৫৬.
প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি?
  1. ক) ২০টি
  2. খ) ২২টি
  3. গ) ২৪টি
  4. ঘ) ২৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি?

সমাধান:

১টি করে ঘর নিয়ে ত্রিভুজ AHB, HBJ, JBC, CJG, GEF, FID, DIA, AIH মোট ৮টি।
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ AIB, AJB, BHC, BGC, FDA, DAH মোট ৬টি
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ ADB, AEJ, AFC, ACB, BGD, BEI, CHD মোট ৭টি
৫টি করে ঘর নিয়ে ত্রিভুজ AEB, ADC, BDC মোট ৩টি 
∴ মোট ত্রিভুজ আছে (৮ + ৬ + ৭ + ৩) = ২৪টি
৫৭.
ক, খ এর বোন। গ, খ এর মা। ঘ, গ এর বাবা। ঙ, ঘ এর মা। ক, ঘ এর -?
  1. ক) নানী
  2. খ) দাদী
  3. গ) নাতনী
  4. ঘ) নাতি
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর বোন। গ, খ এর মা। ঘ, গ এর বাবা। ঙ, ঘ এর মা। ক, ঘ এর -?

সমাধান: 
ক, খ এর বোন। ⇒ ক একজন মেয়ে। 
গ, খ এর মা।
∴ গ, (ক ও খ এর মা)

ঘ, গ এর বাবা।
∴ ঘ, (ক ও খ এর নানা) ⇒ ক, ঘ এর নাতনী 

ঙ, ঘ এর মা।
∴ ঙ, গ এর দাদী।

৫৮.
একটি যাত্রী ছাউনিতে আমি ও তোফায়েল বসে গল্প করছিলাম। এমন সময় এক বৃদ্ধ দম্পতি তোফায়েলের পাশে এসে বসল। কিছুক্ষণ পর অন্য এক দম্পতি সাথে একজন কন্যা সন্তান নিয়ে আমার পাশে বসল। যাত্রী ছাউনিতে মোট কতজন লোক হল?
  1. ক) ৭ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যাত্রী ছাউনিতে আমি ও তোফায়েল বসে গল্প করছিলাম। এমন সময় এক বৃদ্ধ দম্পতি তোফায়েলের পাশে এসে বসল। কিছুক্ষণ পর অন্য এক দম্পতি সাথে একজন কন্যা সন্তান নিয়ে আমার পাশে বসল। যাত্রী ছাউনিতে মোট কতজন লোক হল?

সমাধান: 
আমি ও তোফায়েল = ২ জন 
বৃদ্ধ দম্পতি = ২ জন 
অন্য দম্পতি ও তাদের কন্যা সন্তান = ৩ জন 

∴ যাত্রী চাউনিতে মোট ২ + ২ + ৩ = ৭ জন লোক হল।
৫৯.
জাহিদ ২ কিলোমিটার পূর্ব দিকে হেঁটে বাম দিকে ঘুরলো এবং ২ কিলোমিটার হাঁটল তারপর আবার বাম দিকে ঘুরলো। সে এখন কোন দিকে মুখ করে আছে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ ২ কিলোমিটার পূর্ব দিকে হেঁটে বাম দিকে ঘুরলো এবং ২ কিলোমিটার হাঁটল তারপর আবার বাম দিকে ঘুরলো। সে এখন কোন দিকে মুখ করে আছে?

সমাধান: 
৬০.
আগস্ট মাসের ১ তারিখ মঙ্গলবার হলে আগস্ট মাসের ২৮ তারিখ কী বার?
  1. ক) মঙ্গলবার
  2. খ) সোমবার
  3. গ) রবিবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগস্ট মাসের ১ তারিখ মঙ্গলবার হলে আগস্ট মাসের ২৮ তারিখ কী বার?

সমাধান: 
১ তারিখ থেকে ২৮ তারিখ এর মধ্যে মোট ২৮ - ১ দিন = ২৭ দিন
২৭ ÷ ৭ = ভাগফল ৩, ভাগশেষ ৬
যেহেতু, ভাগশেষ ৬ তাহলে ২৮ তারিখের বার হবে মঙ্গলবার + ৬ দিন অর্থাৎ, সোমবার।
৬১.
৫ : ১০ বাজলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন  কোণের মান কত?
  1. ক) ১০০°
  2. খ) ১০৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ৯৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ১০ বাজলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন  কোণের মান কত?

সমাধান: 
│(১১×মিনিট - ৬০×ঘন্টা)/২│°
=│(১১×১০ - ৬০×৫)/২│°
=│(১১০ - ৩০০)/২│°
=│- ১৯০/২│°
= ৯৫°
৬২.
কোন অঙ্কটি ক্ষুদ্রতম?
  1. ক) ৫/৮
  2. খ) ২/৯
  3. গ) ১/৪
  4. ঘ) ৭/১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অঙ্কটি ক্ষুদ্রতম?
ক) ৫/৮
খ) ২/৯
গ) ১/৪
ঘ) ৭/১২

সমাধান:
এখানে,
৫/৮ = ০.৬২৫
২/৯ = ০.২২২
১/৪ = ০.২৫
৭/১২ = ০.৫৮৩

উপরোক্ত অঙ্কগুলো হতে দেখা যায় যে, ২/৯ ক্ষুদ্রতম।
৬৩.
কেলাসিত পদার্থ নয় কোনটি?
  1. ক) মাইকা
  2. খ) সালফার
  3. গ) তামা
  4. ঘ) কোয়ার্টজ
ব্যাখ্যা
কেলাসিত পদার্থ: 
- যে সকল কঠিন বস্তুর অণু ও পরমাণুগুলো নির্দিষ্ট ও নিয়মিত ভাবে সুসজ্জিত থাকে, তাকে কেলাসিত কঠিন বস্তু বলে। 
- কেলাসিত কঠিন বস্তুর কয়েকটি উদাহরণ হলো- কোয়ার্টজ, মাইকা, চিনি, তামা, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। 

কেলাসিত পদার্থর বৈশিষ্ট্য: 
১. কেলাসিত পদার্থতে অণু বা পরমাণুগুলো নির্দিষ্ট ক্রমে সুসজ্জিত থাকে। 
২. কেলাসিত পদার্থগুলো সমতল তল দ্বারা আবদ্ধ থাকে। 
৩. কেলাসিত পদার্থ হলো অসমসত্ত্বক। কেলাসিত পদার্থের ভৌত ধর্ম অর্থাৎ‍ তাপীয় পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, সঙ্কোচনশীলতা ইত্যাদি বিভিন্ন দিকে বিভিন্ন। 
৪. কেলাসিত পদার্থগুলো সুষম রাসায়নিক যৌগ দিয়ে গঠিত। 
৫. কেলাসিত পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় হঠাৎ তরলে রূপান্তরিত হয়। 

অকেলাসিত পদার্থ: 
- যে সকল কঠিন বস্তুর অণু ও পরমাণুগুলো অনির্দিষ্ট ও অনিয়মিত ভাবে সজ্জিত থাকে তাকে অকেলাসিত কঠিন বস্তু বলে। 
- অকেলাসিত কঠিন বস্তুর কয়েকটি উদাহরণ হলো- কাচ, রবার, সালফার ইত্যাদি। 

উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
গুণের জন্য কোন অপারেশন কোড ব্যবহৃত হয়?
  1. ক) ADD
  2. খ) SUB
  3. গ) MUL
  4. ঘ) JMU
ব্যাখ্যা
অপারেশন কোড:
অপারেশন কোডে নির্দেশ নেমোনিক থাকে। এই নেমোনিকগুলো বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন হতে পারে, তবে সাধারণত নিচের মত হয় ।

LDA(লোড) : প্রধান মেমরির কোন নির্দিষ্ট অবস্থানের (অপারেন্ডে দেওয়া) সংখ্যা অ্যাকিউমুলেটরে রাখে (Load Accumulator) !
STA(স্টোর) : STore Accumulator (মেশিনভাষার অনুরূপ)।

ADD(যোগ) : ADD, প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকিউমুলেটরের সংখ্যার সঙ্গে যোগ করে যোগফল অ্যাকিউমুলেটরে রাখ ।
SUB(বিয়োগ) : SUBtract, প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকিউমুলেটরের সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগফল অ্যাকিউমুলেটরে রাখ।

MUL(গুণ): MULtiple প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা দিয়ে অ্যাকিউমুলেটরের সংখ্যাকে গুণ করে গুণফল অ্যাকিউমুলেটরে রাখ।

DIV (ভাগ) : DIVide, প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা দিয়ে অ্যাকিউমুলেটরের সংখ্যাকে ভাগ করে ভাগফল অ্যাকিউমুলেটরে রাখ।

JMU(নিশর্ত জাম্প) : পরবর্তী নির্দেশের জন্য প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানে (লেবেলে) যাও ।

JAZ(জাম্প) : অ্যাকিউমুলেটরের সংখ্যা ০ হলে পরবর্তী নির্দেশের জন্য প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানে
যাও নতুবা স্বাভাবিকভাবে অগ্রসর হও।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৬৫.
ক্যাশ মেমরি ব্যবহৃত হয়-
  1. ক) দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ডেটা সংরক্ষণ করতে
  2. খ) দ্রুত পুনরুদ্ধারের জন্য ঘন ঘন অ্যাক্সেস করা ডেটা সংরক্ষণ করতে
  3. গ) গণিত এবং যৌক্তিক ক্রিয়া সম্পাদন করতে
  4. ঘ) ইনপুট এবং আউটপুট ডিভাইস পরিচালনা করতে
ব্যাখ্যা
• ইন্টারনাল মেমরি (Internal Memory):
- কম্পিউটারের ইন্টারনাল মেমরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমরিকে বোঝানো হয়।

• রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

• ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
আইপি এড্রেসের অংশগুলোকে ডট দ্বারা ভাগ করা প্রতিটি অংশকে কী বলে?
  1. ক) সেল
  2. খ) অক্টেট
  3. গ) সেক্টর
  4. ঘ) নোটেশন
ব্যাখ্যা
ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি আইডিন্টিটি থাকে, যা আইপি এড্রেস নামে পরিচিত।
আইপি হল একধরনের প্রটোকল। বিশ্বে যেমন মানুষকে আলাদা করার জন্য নাম আছে, তেমনি প্রতিটি কম্পিউটার কে শনাক্ত করার জন্য থাকে আইপি এড্রেস।
আইপি এড্রেস ৪ টি অংশে ভাগ থাকে, যা ডট দিয়ে ভাগ করা থাকে, প্রতিটি অংশকে বলা হয় অকটেট। 

আইপি এড্রেসকে তিনভাবে প্রকাশ করা যায়।
১. ডটেড ডেসিমল নোটেশন -  যেমন: 192.165.68.5
২. হেক্সাডেসিমল নোটেশন-যেমন: C0.A8.0F.05
৩. বাইনারি নোটেশন - যেমন: 11000000.10101000.00001111.00000101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬৭.
কোন গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে?
  1. ক) অর গেইট
  2. খ) অ্যান্ড গেইট
  3. গ) নট গেইট
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
♦ অর গেইট
- এই গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট 1 হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। 

♦ অ্যান্ড গেইট
- এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
- সবগুলো ইনপুট 1 হলে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে; অন্যথায় আউটপুট 0 হবে।

♦ নট গেইট
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৮.
নিচের কোনটি DBMS-এর উদাহরণ?
  1. ক) MICROSOFT Access
  2. খ) ORACLE
  3. গ) MySQL
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
DBMS
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS:
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৬৯.
কোন দেশে সড়কের নাম 'বাংলাদেশ স্ট্রিট' রাখা হয়েছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সিয়েরালিওন
  3. গ) মোজাম্বিক
  4. ঘ) মৌরিতানিয়া
ব্যাখ্যা
• 'বাংলাদেশ স্ট্রিট':
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে ফেলা হয়েছে। এখন থেকে সড়কটি 'বাংলাদেশ স্ট্রিট' নামে পরিচিত।
- আনুষ্ঠানিকভাবে সড়কটির নতুন নামকরণ কর হয় বাংলাদেশ স্ট্রিট।
- অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ২৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান।

- জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়।
- জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন।

তথ্যসূত্র: প্রথম আলো (২৭ মার্চ, ২০২৩)।
৭০.
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি?
  1. ক) ব্রিটেন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের ভেটো ক্ষমতাধারী ২ টি দেশ মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো।
- মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ দুটি হলো - যুক্তরাষ্ট্র ও চীন।
- জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিলো - চীন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেন - জর্জ হ্যারিসন, সাইমন ড্রিং, পণ্ডিত রবি শঙ্কর।
- ১৯৭১ সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল - নিউইয়র্কে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৭১.
বাংলাদেশের কোন হাওর ‘নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত?
  1. ক) শনির হাওর
  2. খ) হাকালুকি হাওর
  3. গ) হাইল হাওর
  4. ঘ) টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
• টাংগুয়ার হাওর:
- টাঙ্গুয়ার হাওর ‘নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত। 
- ‘নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত ও ‘রামসার সাইট’ হিসেবে ঘোষিত এ হাওরে জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো
টাংগুয়ার হাওর।
- বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহালগুলোর অন্যতম।
- বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাস্থিত জীববৈচিত্রে সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা।

- ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ শোভিত, পাখিদের কলকাকলি মুখরিত টাংগুয়ার হাওর মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম।
- বর্তমানে এ হাওরে রয়েছে ছোট বড় ১৪১ প্রজাতির ২০৮ প্রজাতির পাখি, ১ প্রজাতির উভচর প্রাণী, ৩৪ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির কচ্ছপ, ৭ প্রজাতির গিরগিটি এবং ২১ প্রজাতির সাপ।
- বিলুপ্ত প্রায় প্যালাসেস ঈগল, বৃহদাকার গ্রে-কিংষ্টর্ক, শকুন এবং বিপুল সংখ্যক অতিথি পাখি ছিল টাঙ্গুয়ার হাওরের অবিস্মরণীয় দৃশ্য।

তথ্যসূত্র: সুনামগঞ্জ জেলার ওয়েবসাইট।
৭২.
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ঈরশ্বদী, পাবনা
  2. খ) মির্জাপুর, টাঙ্গাইল
  3. গ) শ্রীমঙ্গল, সিলেট
  4. ঘ) সাভার, ঢাকা
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।

- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম - ২৩৫।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৭৩.
'বাংলার সুয়েজখাল' নামে পরিচিত কোনটি?
  1. ক) গাবখান চ্যানেল
  2. খ) চর ফ্যাশন
  3. গ) মুহুরীর চর
  4. ঘ) নিঝুম দ্বীপ
ব্যাখ্যা
• গাবখান চ্যানেল:
- ৫ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু। যেটি প্রতিষ্ঠিত হয়েছে গাবখান চ্যানেলের উপর দিয়ে।
- এ সেতুর নির্মাণশৈলী একে দেশের অন্যান্য সেতু থেকে আলাদা করেছে।
- গাবখান চ্যানেলটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ যা বাংলার সুয়েজখাল নামে পরিচিত।
- এ জেলার মাঝখান দিয়ে বয়ে চলা গাবখান নদীর উপর নির্মিত এই সেতু টি ৫ম বাংলাদেশ-চীনমৈত্রী সেতু হিসেবে পরিচিত। যেটি প্রতিষ্ঠিত হয়েছে গাবখান চ্যানেলের উপর দিয়ে।

তথ্যসূত্র: ঝালকাঠি জেলার ওয়েবসাইট।
৭৪.
বাংলাদেশী পণ্যের দ্বিতীয় প্রধান আমদানিকারক দেশ হচ্ছে -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) জার্মানি
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
• দেশভিত্তিক রপ্তানি:
- ২০২২-২০২৩ অর্থবছরে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশী পণ্যের প্রধান আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। 
নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে জুলাই- ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত পণ্য রপ্তানির চিত্র তুলে ধরা হলো -

→ প্রথম - যুক্তরাষ্ট্র।
→ দ্বিতীয় - জার্মানি।
→ তৃতীয় - যুক্তরাজ্য।
→ চতুর্থ - ফ্রান্স।
→ পঞ্চম - নেদারল্যান্ডস।
→ ষষ্ঠ - ইতালি।
→ সপ্তম - জাপান।

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো, জুলাই-ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত।
৭৫.
১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষেদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
  1. ক) ধীরেন্দ্রনাথ দত্ত
  2. খ) আবুল কাশেম
  3. গ) মাওলানা ভাসানী
  4. ঘ) যোগেশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
• ধীরেন্দ্রনাথ দত্ত (১৮৮৬-১৯৭১):
- ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বাংলা সালের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তরে রামরাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা জগবন্ধু দত্ত ছিলেন মুনসেফ কোর্টের সেরেস্তাদার।
- তিনি ১৯০৪ সালে নবীনগর হাই স্কুল হতে প্রবেশিকা, ১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ হতে বি.এ এবং ১৯১০ সালে একই কলেজ হতে বি.এল পরীক্ষা পাস করেন।

-  ১৯১১ সালে তিনি কুমিল্লা জেলা বারে যোগদান করেন।
- তিনি ১৯০৭ সালে ত্রিপুরা হিতসাধনী সভা’র সেক্রেটারি নির্বাচিত হন।
- মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণে তিনি মুক্তি সংঘ নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা গঠন করেন। 
- ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।

- আওয়ামীলিগের জাতীয় পরিষদ সদস্য আদেল উদ্দিন আহমেদ জাতীয় পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার বিল উত্থাপন করেন। 
- ১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংরাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
- ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- সরকারী কাগজে বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান – ধীরেনদ্রনাথ দত্ত।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।
৭৬.
'সত্যপীরের ভিটা' কোথায় অবস্থিত?
  1. ক) সোমপুর, নওগাঁ
  2. খ) পুঠিয়া, রাজশাহী
  3. গ) ময়নামতি, কুমিল্লা
  4. ঘ) মহাস্থানগড়, বগুড়া
ব্যাখ্যা
• সত্যপীরের ভিটা:
- সত্যপীরের ভিটা, পাহাড়পুর নওগাঁ জেলার বদলগাছি উপজেলার অধীনে পাহাড়পুর বিহার থেকে ৩৬৫ মিটার পূর্বে অবস্থিত। 
- সত্যপীরের ভিটা বর্তমান নামের উৎপত্তি ষোল-সতের শতকের পূর্বে হয়েছে বলে মনে হয় না। 
- এ ভিটায় একটি তারা মন্দির এবং বিভিন্ন আকার ও আয়তনের প্রচুর নিবেদন স্তূপের ধ্বংসাবশেষ বিদ্যমান।

- মন্দির অঙ্গনের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি পোড়ামাটির ফলক, আটহাত বিশিষ্ট দেবীমূর্তি ও বৌদ্ধ ধর্মীয় মতবাদ লিপি খোদিত পোড়ামাটির গোল সীলগুলি থেকেই এই ভিটা ও তারা মন্দিরের অভিন্নতা প্রতিপন্ন হয়েছে।
- আবিষ্কৃত দেবী মূর্তিটি বৌদ্ধদেবী শীতাতপত্র তারা বলেই মনে হয়।
- মন্দির এলাকায় ১৩২টি নিবেদন স্তূপ আছে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৭৭.
মূল্য সংযোজন কর বা (VAT) কোন ধরণের কর?
  1. ক) প্রত্যক্ষ কর
  2. খ) পরোক্ষ কর
  3. গ) পরিপূরক কর
  4. ঘ) সম্পূরক কর
ব্যাখ্যা
• মূল্য সংযোজন কর (ভ্যাট):
- বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূল্য সংযোজন কর (ভ্যাট)।
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।

• বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত সমূহ:
→ প্রথম - মূল্য সংযোজন কর।
→ দ্বিতীয় - আয়কর।
→ তৃতীয় - সম্পূরক শুল্ক।
→ চতুর্থ - আমদানি শুল্ক।
→ পঞ্চম - আবগারি শুল্ক।
→ ষষ্ঠ - রপ্তানি শুল্ক।
→ উল্লেখ্য, দেশে বর্তমানে কর প্রদানকারীর সংখ্যা – ৮৮ লক্ষ প্রায়।

উৎস: বাজেট ২০২৩-২৪
৭৮.
ব্যাংক রেট নির্ধারণ করে -
  1. ক) বাণিজ্যিক ব্যাংক
  2. খ) কৃষি ব্যাংক
  3. গ) কেন্দ্রীয় ব্যাংক
  4. ঘ) বিশেষায়িত ব্যাংক
ব্যাখ্যা
ব্যাংক:
- ব্যাংক রেট নিধারণ করে - কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক - বাংলাদেশ ব্যাংক।
- ট্রেজারি বিল ইস্যু করে - সরকার (বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে)।
- ট্রেজারি বিল এক ধরনের স্বল্পমেয়াদি শর্তহীন সরকারি ঋণপত্র।
- ট্রেজারি বিল বিক্রি করে - বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশে ব্যাংক নোট - ৭ টি।
- সরকারি নোট - ৩টি।
- সরকারি নোটে স্বাক্ষর থাকে - অর্থ সচিবের।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৭৯.
উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে?
  1. ক) পঞ্চগড়
  2. খ) দিনাজপুর
  3. গ) বগুড়া
  4. ঘ) ঠাকুরগাঁও
ব্যাখ্যা
চা-বাগান:
- উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় চা বাগান আছে।
- চা বোর্ড কর্তৃক নিবন্ধকৃত দেশে মোট চা-বাগানের সংখ্যা - ১৬৭ টি।
- মৌলভীবাজার জেলায় চা-বাগানের সংখ্যা - ৯২ টি।
- হবিগঞ্জ জেলায় চা-বাগানের সংখ্যা - ২৫ টি।
- সিলেট জেলায় চা-বাগানের সংখ্যা - ১৭ টি।
- চট্টগ্রাম জেলায় চা-বাগানের সংখ্যা - ২২ টি।
- রাঙ্গামাটি জেলায় চা-বাগানের সংখ্যা - ১ টি।
- পঞ্চগড় জেলায় চা-বাগানের সংখ্যা - ৮ টি।
- ঠাকুরগাওঁ জেলায় চা-বাগানের সংখ্যা - ২ টি।

তথ্যসূত্র: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৮০.
জাতিসংঘের কোন সংস্থা থেকে ইউক্রেনে হামলার ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়?
  1. ক) UNHCR
  2. খ) UNIDO
  3. গ) UNHRC
  4. ঘ) UNADO
ব্যাখ্যা
- ইউক্রেনে হামলার ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে (UNHRC)  রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
- ৭ এপ্রিল ২০২২ সালে সংস্থার সাধারণ পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়।
- উত্থাপিত রেজুলেশনে ১৯৩ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ২৪টি এবং ৫৮ দেশ ভোটদানে বিরত ছিল।
- তবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
৮১.
‘দ্য চেয়ারম্যান অব এভরিথিং’ নামে পরিচিত -
  1. ক) জো বাইডেন
  2. খ) শেখ হাসিনা
  3. গ) শি জিনপিং
  4. ঘ) নরেন্দ্র মোদী
ব্যাখ্যা
• প্রেসিডেন্ট শি জিনপিং:
- চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা শি চিনপিংকে ‘দ্য চেয়ারম্যান অব এভরিথিং’ উপাধি দেওয়া হয়েছে।
- ২০১২ সালে ক্ষমতায় আসার পর চিনপিং শুধু দেশের বা ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির এবং সশস্ত্র বাহিনীর প্রধানই হননি;  বরং তিনি দলীয় বহু সুপার কমিটিরও প্রধান নিযুক্ত হয়েছেন।
- ১৯৮০ সালে চীন যখন অর্থনীতি উন্মুক্ত করতে শুরু করে, তখনই চীনা নেতারা ইংরেজিতে সরকারি উপাধি পান।
- শি চিনপিং চীনে প্রধানত তিনটি উপাধিতে পরিচিত। তা হলঃ রাষ্ট্রীয় চেয়ারম্যান (চীনা ভাষায় গুওজিয়া ঝুশি), সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান (চীনা ভাষায় ঝংইয়াং জুনওয়েই ঝুশি), চীনা কমিউনিস্ট পার্টির (জং শুজি) জেনারেল সেক্রেটারি।

অন্যদিকে,
- চীনের ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
- শি জিনপিংয়ের অভিনব কূটনৈতিক দর্শন থেকে এই পরিভাষাটি বেছে নেয়া হয়েছে।
- নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন।

উৎস:- কালের কণ্ঠ এবং এবং দেশ রূপান্তর পত্রিকা রিপোর্ট [লিঙ্ক] ।
৮২.
নিচের কোন ব্যক্তি 'ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ গ্রন্থটি রচনা করেন?
  1. ক) টলস্টয়
  2. খ) বারাক ওবামা
  3. গ) ক্লাউস শোয়েব
  4. ঘ) হিলারি ক্লিনটন
ব্যাখ্যা
- বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লাউস শোয়েব তার ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ বইতে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করেছেন।
- ওয়ালি-উল-মারূফ মতিন কর্তৃক বাংলাভাষায় একমাত্র অনুমোদিত অনুবাদ গ্রন্থ।
- ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশনে মূল নিয়ামকরূপে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষতা, সর্বেোপরি ডিজিটাল, ফিজিক্যাল ও বায়োলজিক্যাল সিস্টেমের এক অপূর্ব সমন্বয়।
- পূর্বের শিল্প বিপ্লবগুলো ছিল বেশিরভাগ ফিজিক্যাল সিস্টেমনির্ভর, অথচ ইতিহাসে এই প্রথম মানসিক দক্ষতা ও ডিজিটাল সিস্টেমকে প্রাধান্য দিয়ে একটি শিল্প বিপ্লবের সূচনা হয়েছে।

উৎস: বিশ্ব অর্থনীতি ফোরামের ওয়েবসাইট।[লিঙ্ক]
৮৩.
লুজান চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
  1. ক) ২০২৩ সালে
  2. খ) ২০২৪ সালে
  3. গ) ২০২৫ সালে
  4. ঘ) ২০২৬ সালে
ব্যাখ্যা
• লুজান চুক্তি:
- ১৯২৩ সালের ২৪ জুলাই সেভার্স চুক্তির স্থলে লুজান চুক্তি সম্পাদিত হয়। সুইজারল্যান্ডের লুজান শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- লুজান চুক্তি স্বাক্ষরের সময়  চুক্তির কোনো মেয়াদের উল্লেখ ছিল না। তবে যেকোনো আন্তর্জাতিক চুক্তির কার্যকারিতার মেয়াদ ধরা হয় ১০০ বছর।
- আন্তর্জাতিক নিয়মানুসারে ২০২৩ সালে লুজান চুক্তির মেয়াদ অবসান হবে।

- লুজান চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তদানীন্তন মিত্রশক্তি- ব্রিটেন, ফ্রান্স, গ্রিস, ইতালি, জাপান, রোমানিয়া ও যুগোশ্লোভিয়া এবং তৎকালীন অটোমান সাম্রাজ্যের।
- অটোমান সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করেন মোস্তফা কামাল আতাতুর্কের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসমেত ইনোনু।
- এই চুক্তির ফলে তুরস্কের নতুন প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়।
- তুরস্কের নতুন সীমানা চিহ্নিত ও স্বীকৃত হয়।
- তবে একই সাথে এর মাধ্যমে খিলাফত বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে মোস্তফা কামালের অধীনে তুর্কি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়া হয়।
- অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন আরব প্রদেশ, আর্মেনিয়া, সাইপ্রাস, ঈজিয়ান সাগরের দ্বীপসমূহের উপর থেকে তুরস্ক তার অধিকার তুলে নেয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com এবং নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট।
৮৪.
ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়?
  1. ক) বাংলারকীর্তন
  2. খ) বাংলার বে ওয়ান
  3. গ) বাংলার সমৃদ্ধি
  4. ঘ) বাংলার অর্জন
ব্যাখ্যা
- ২ মার্চ ২০২২ সালে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলা হয়েছে।
- এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন।
- বাংলাদেশ শিপিং কর্পোরেশন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা।
- জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক ছিল।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮৫.
'বিশ্ব জলাভূমি দিবস’ পালিত হয় -
  1. ক) ২ ফেব্রুয়ারি
  2. খ) ২ এপ্রিল
  3. গ) ২ জুন
  4. ঘ) ২ আগস্ট
ব্যাখ্যা
দিবস:
- প্রতি বছরের ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়,
- “সময়ের অঙ্গীকার, জলভূমি পুনরুদ্ধার” এই প্রতিপাদ্য সামনে রেখে  জনগণ ও জেলে-মাঝিদের সঙ্গে বিশ্ব জলাভূমি দিবস ২০২৩ উদযাপন করা হয়।

এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস:
- ২ এপ্রিল - বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।
- ১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।
- ১৮ জুলাই - নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ।
- ২৩ জুলাই - জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
- ২৬ জুলাই - বিশ্ব ম্যানগ্রোভ দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮৬.
চীনে ‘শতফুল ফুটতে দাও’ নীতি গৃহীত হয় -
  1. ক) ১৯৫৪ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৫৮ সালে
  4. ঘ) ১৯৬০ সালে
ব্যাখ্যা
মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং (বর্তমান সংস্করণ মাও জে ডং) ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- তিনি চীনে এক দলের শাসন শুরু করেন যা বর্তমানে চলমান রয়েছে।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।
- ১৯৫৬ সালে সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের নীতি অনুসৃত হলে এর প্রতিক্রিয়া হিসেবে মাও-সেতুং চীনে ‘শত ফুল ফুটতে দাও’ নীতির আওতায় বুদ্ধিজীবীদের কাছ থেকে আমলাতন্ত্র ও প্রশাসনের সমালোচনা আহবান করেন। 
- ১৯৫৮ সালে তিনি ‘বৃহৎ উল্লম্ফন কর্মসূচী’ নীতিমালার মাধ্যমে আমলাতান্ত্রিক রাষ্ট্রকে স্থানীয় স্বায়ত্বশাসিত কমিউনের মাধ্যমে প্রতিস্থাপিত করার উদ্যোগ গ্রহণ করেন।

উৎস: Britannica & history.com এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮৭.
অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) আসিম স্টেইনার
  3. গ) পাউলি নারভেজ
  4. ঘ) রাফায়েল মারিয়ানো গ্রোসি
ব্যাখ্যা
• ECOSOC:
 - ECOSOC এর বর্তমান  প্রেসিডেন্ট (৭৯তম)  পাউলি নারভেজ
- তিনি চিলির নাগরিক এবং ২৭ জুলাই, ২০২৩ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

উল্লেখ্য, 
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।
- তিন বছরের জন্যে নির্বাচিত ৫৪টি সদস্যের সমন্বয়ে ECOSOC গঠিত।
- IAEA এর মহাপরিচালক - রাফায়েল মারিয়ানো গ্রোসি (আর্জেন্টিনা)

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮৮.
২০২৩ অনুযায়ী 'বৈশ্বিক সামরিক ব্যয় সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
•বৈশ্বিক সামরিক ব্যয় সূচক:
২০২৩ সালে Stockholm International Peace Research Institute (SIPRI) বৈশ্বিক সামরিক ব্যয় সংক্রান্ত ‘SIPRI Fact Sheet April 2023: Trends in world military expenditure, 2022' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

- প্রথম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে- চীন। 
- তৃতীয় অবস্থানে রয়েছে - রাশিয়া। 
- চতুর্থ অবস্থানে রয়েছে - ভারত। 
- পঞ্চম অবস্থানে রয়েছে - সৌদি আরব। 
- ষষ্ঠ অবস্থানে রয়েছে- যুক্তরাজ্য।  

উৎস: Stockholm International Peace Research Institute (SIPRI) website report.
৮৯.
নিচের কোন দেশে চ্যাটজিপিটির এন্ড্রয়েড ভার্সন চালু রয়েছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
চ্যাটজিপিটি:
- ChatGPT এর পূর্ণরূপ: Chat Generative Pre- trained Transformer.
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
- সম্প্রতি বিশ্বের ৪টি দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু হয়েছে।
- তা হলো: বাংলাদেশ, ব্রাজিল, ভারত ও যুক্তরাষ্ট্র

উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট ।
৯০.
RCEP এর পূর্ণরুপ কী?
  1. ক) Regional prehensive Economic Partnership
  2. খ) Regional Comprehensive Economiss Partnership
  3. গ) Regional Comprehensive Economic Partnership
  4. ঘ) Region Comprehen Economic Partnership
ব্যাখ্যা
• Regional Comprehensive Economic Partnership:
- Regional Comprehensive Economic Partnership (RCEP) হল Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র ।
- মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) অংশীদারদের মধ্যে একটি প্রস্তাবিত বাণিজ্য চুক্তি।
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ যেমনঃ ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।

- সম্প্রতি বাংলাদেশ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক ব্লক আরসেপ-এ যোগদানের পক্ষে নীতিগত সিন্ধান্ত নিয়েছে।

উৎস: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট।
৯১.
কোন দেশ মুদ্রাস্ফীতি ঠেকাতে স্বর্ণমুদ্রা চালু করে?
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) পর্তুগাল
  3. গ) কেনিয়া
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
• জিম্বাবুয়ে:
- ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা।
- জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি। 
- জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন এ মুদ্রার নামকরণ করা হয়েছে ‘মোসি-ওয়া-তুনিয়া গোল্ড কয়েন’।
- নতুন চালু যাওয়া স্বর্ণমুদ্রার প্রতিটিতে রয়েছে এক টরি আউন্স (৩১.১০ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ। প্রতিটি স্বর্ণমুদ্রা শনাক্ত করা হবে একটি সিরিয়াল নাম্বার দিয়ে।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৯২.
২০২৩ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) তাইওয়ান
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) সুদান
  4. ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে। ।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা গত বছর ছিল ১৩৭তম।

- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়েছে বাংলাদেশ, যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি।
- বাংলাদেশের সামগ্রিক স্কোর আঞ্চলিক ও বিশ্ব গড়ের চেয়ে কম।
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।

উৎস: দৈনিক কালের কণ্ঠ।
৯৩.
কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
  1. ক) ১২ কিলোমিটার
  2. খ) ১৪ কিলোমিটার
  3. গ) ১৮ কিলোমিটার
  4. ঘ) ২৪ কিলোমিটার
ব্যাখ্যা
- কুয়াকাটা স্থানীয়ভাবে 'সাগরকন্যা' নামে পরিচিত।
-  বাংলাদেশের সর্ব দক্ষিণে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে কুয়াকাটার অবস্থান।
- কুয়াকাটা সাগর-সৈকতের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার আর প্রস্থে প্রায় ৩ কিলোমিটার। 
- কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের নিকট একটি তীর্থ স্থান।

উৎস: বাংলাপিডিয়া।
৯৪.
চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
  1. ক) আত্রাই
  2. খ) মহানন্দা
  3. গ) বাঙ্গালি
  4. ঘ) করতোয়া
ব্যাখ্যা
• চলন বিল:
- চলনবিলের মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে।
- চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আত্রাই নদী হুরাসাগর নদীর সাথে মিলিত হয়ে বাঘাবাড়ির নিকট যমুনা নদীতে পতিত হয়েছে।
- চলন বিল (Chalan Beel) বাংলাদেশের সবচেয়ে বড় বিল এবং সমৃদ্ধতম জলাভূমিগুলির একটি।
- বিলটি সংলগ্ন তিনটি জেলা রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ-এর অংশবিশেষ জুড়ে অবস্থান করছে।
- এটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও পাবনা জেলার চাটমোহর উপজেলা দুটির অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত।
- এটি নাটোর জেলার সিংড়া উপজেলা ও গুমনী নদীর উত্তর পাড়ের মধ্যে অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।
৯৫.
নদী প্রবাহের কোন পর্যায়ে স্রোতের গতিবেগ সর্বাধিক থাকে?
  1. ক) ধীরগতি
  2. খ) মধ্যগতি 
  3. গ) উর্ধ্বগতি
  4. ঘ) নিম্নগতি 
ব্যাখ্যা
• নদী প্রবাহ:
- পর্বতের উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রবাহকে তিনভাগে ভাগ করা হয়।
এগুলো হলো:
- উর্ধ্বগতি, মধ্যগতি এবং নিম্নগতি।
- উর্ধ্বগতি হলো প্রাথমিক অবস্থা যেখানে ক্ষয় সাধন হলো প্রধান কাজ এবং এতে নদীর স্রোতের গতিবেগ সবচেয়ে বেশি থাকে।
- মধ্যগতি শুরু হয় যখন নদী সমভূমি দিয়ে প্রবাহিত হয়। এ সময় সঞ্চয় সাধন প্রধান কাজ। স্রোতের বেগ পূর্বের তুলনায় অনেক কমে যায়।
- সর্বশেষ হলো নিম্নগতি যেখানে স্রোতের বেগ একেবারেই কমে যায়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।
৯৬.
গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণে নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি ''the Kyoto Protocol'' জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
  1. ক) ১৯৯৭ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ওই সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১৯২টি দেশের মধ্যে কানাডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৯৭.
ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. ক) হালমাহেরা
  2. খ) সুমাত্রা
  3. গ) জাভা
  4. ঘ) সুলাওয়েসি
ব্যাখ্যা
• ইন্দোনেশিয়া:
- নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ (১৯৪৯ সালে)।
- ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি (স্বাধীনতার নেতৃত্ব প্রদান) সুকর্ণ।
- অন্য নাম - বাংকর্ণ 
- জেনারেল সুহার্তো (১৯৬৮-১৯৯৮) মোট ৩২ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন।

- মেঘবতী সুকর্ণপুত্রী (২০০১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত)।
- তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধান।

- বৃহত্তম দ্বীপ - সুমাত্রা।
- আচেহ প্রদেশ অবস্থিত ইন্দোনেশিয়ায়।
- জনবহুল দ্বীপ - জাভা (রাজধানী জাকার্তা অবস্থিত)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা।
৯৮.
'Logic and knowledge' গ্রন্থটির লেখক কে?
  1. ক) জ্যাক রুশো
  2. খ) টমাস হবস
  3. গ) বার্ট্রান্ড রাসেল
  4. ঘ) ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা
• বার্ট্রান্ড রাসেল:
- জম্ম - ১৮ মে, ১৮৭২ সালে।
- মৃত্যু - ২ ফেব্রুয়ারি, ১৯৭০ সালে।
- নোবেল পুরস্কার পায় - ১৯৫০ সালে।
▪ Power : A New Social Analysis গ্রন্থটির রচয়িতা ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল।
▪ বইটি ১৯৩০ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের মূল বিষয় হচ্ছে মানুষের চূড়ান্ত লক্ষ্য হলো ক্ষমতা অর্জন করা।

তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে:
- The Problem of Philosophy
- The Conquest of Happiness
- Religion and Science
- The Principles of Mathematics
- The Analysis of Mind
- Marriage and Morals
- Philosophical Essays
- Political Ideals
- Principles of Social Reconstruction
- The Analysis of Matter
- Logic and knowledge.

তথ্যসূত্র: ব্রিটানিকা।