পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Exam - 17 Subject: General Knowledge (Bangladesh Affairs) Topic: National Issues of Bangladesh, Resources of Bangladesh, Economic Issues of Bangladesh, Bank related terms and issues, Geography (related to Bangladesh) . ------------------- i) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ ii) শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ iii) শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। iv) উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। v) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট। vi) জাতীয় তথ্যবলি vii) সাম্প্রতিক বিষয়াবলি (বাংলাদেশ) viii) ভূগোল (বাংলাদেশের সাথে সম্পর্কিত বিষয়)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
The regulatory authority of insurance companies in Bangladesh is- 
  1. Insurance Association
  2. Financial Institutions Division
  3. IDRA
  4. Bangladesh Bank
সঠিক উত্তর:
IDRA
উত্তর
সঠিক উত্তর:
IDRA
ব্যাখ্যা

আইডিআরএ: 
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
- এটি ২০১১ সালের ২৬ জানুয়ারি "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০" অনুযায়ী গঠিত হয়।
- বাংলাদেশ সরকার "বীমা আইন, ২০১০" প্রণয়ন করে বীমা ব্যবসাকে উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে।
- আইডিআরএ গঠনের মূল উদ্দেশ্য হলো বীমা ব্যবসার তদারকি করা এবং বীমা গ্রহীতার স্বার্থ রক্ষা করা।

উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ  ওয়েবসাইট।

.
In which district did the country’s first organic tea production begin?
  1. Sylhet
  2. Kurigram
  3. Panchagarh
  4. Moulvibazar
সঠিক উত্তর:
Panchagarh
উত্তর
সঠিক উত্তর:
Panchagarh
ব্যাখ্যা

অর্গানিক চা:
- অর্গানিক বা ভেষজ চা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনোরকম ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম উপাদান ছাড়া উৎপাদন প্রক্রিয়া।
- অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না।
- বাংলাদেশে পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়।
- ২০০০ সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে চায়ের আবাদ শুরু হয়।
- উৎপাদন শুরু হয় ২০০৪ সালে।
- বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে।


উল্লেখ্য,
- দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান ১৭০ টি। [আগস্ট,২০২৫]
- মৌলভীবাজার জেলায় অবস্থিত ৯০টি চা বাগান,
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান,
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান,
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ০২টি চা বাগান,
- খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ০১টি চা বাগান।

উৎস: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

.
The first exporting garments industry of Bangladesh is-
  1. Nova Garments
  2. Reaz Garments
  3. Desh Garments
  4. Dhaka Apparel Ltd.
সঠিক উত্তর:
Reaz Garments
উত্তর
সঠিক উত্তর:
Reaz Garments
ব্যাখ্যা

রিয়াজ গার্মেন্টস:
- বর্তমানে মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি এই খাতটি থেকেই আসে।
- ১৯৭৮ সালের ২৮ জুলাই মোহাম্মদ রিয়াজউদ্দিন ১০ হাজার শার্ট ফরাসি ক্রেতা হলান্ডার ফ্রঁসের কাছে রপ্তানি করেন।
- শার্টের ওই চালানের ফরাসি মুদ্রায় দাম ছিল ১৩ মিলিয়ন ফ্রাঁ, বাংলাদেশি টাকায় যা ছিল ৪ লাখ ২৭ হাজার টাকা।
- সেটিই ছিল বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি।
- রিয়াজ গার্মেন্টস দেশের প্রথম রপ্তানিকারক গার্মেন্টস।
- বর্তমানে প্রতিষ্ঠানটি টিকে না থাকলেও পোশাকশিল্পের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মোহাম্মদ রিয়াজউদ্দিন ও তাঁর রিয়াজ গার্মেন্টসের নাম।

উৎস: প্রথম আলো।[Link]

.
Which is the only agriculture-based EPZ (Export Processing Zone) in Bangladesh?
  1. Karnaphuli EPZs
  2. Comilla EPZs
  3. Uttara EPZs
  4. Mongla EPZs
সঠিক উত্তর:
Uttara EPZs
উত্তর
সঠিক উত্তর:
Uttara EPZs
ব্যাখ্যা

• উত্তরা ইপিজেড: 
- এটি একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড।
- উত্তরা ইপিজেড নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিত।
- প্রতিষ্ঠা জুলাই, ১৯৯৯ এবং উদ্বোধন জুলাই, ২০০১।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড,
- এটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- দ্বিতীয় ইপিজেড হলো ঢাকা ইপিজেড, এটি ঢাকার সাভারে অবস্থিত।
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে।
- দেশের ৯ম সরকারী ইপিজেড পটুয়াখালী জেলায় নির্মিত হচ্ছে।
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।

উৎস: বেপজা ওয়েবসাইট।

.
What is the inflation target in the 2025–26 fiscal year budget?
  1. 6.5%
  2. 5.5%
  3. 8.5%
  4. 7.5%
সঠিক উত্তর:
6.5%
উত্তর
সঠিক উত্তর:
6.5%
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

.
Which one is the largest haor (wetland) in Bangladesh?
  1. Ujan Bil 
  2. Tangua Haor
  3. Hakaluki Haor
  4. Baikka Bil
সঠিক উত্তর:
Hakaluki Haor
উত্তর
সঠিক উত্তর:
Hakaluki Haor
ব্যাখ্যা

হাকালুকি হাওর: 
- হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর।
- মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর পশ্চিমে হাকালুকি হাওড় অবস্থিত।
- পূর্বে পাথারিয়া পাহাড়,
- এবং পশ্চিমে ভাটেরা পাহাড়,
- এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর।
- এটি মৌলভীবাজার জেলার বড়লেখা , কুলাউড়া এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে, গোলাপগঞ্জ  এবং বিয়ানীবাজার জুড়ে বিস্তৃত।
- ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশ।
- হাকালুকি হাওরকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা বিবেচনা করা হয়।

অন্যদিকে,
- টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। 
- চায়ের দেশ শ্রীমঙ্গল উপজেলায় বাইক্কা বিলের অবস্থান। 
- নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

.
In which district of Bangladesh was the presence of arsenic in groundwater first detected?
  1. Chapai Nawabganj 
  2. Faridpur
  3. Bagerhat
  4. Satkhira
সঠিক উত্তর:
Chapai Nawabganj 
উত্তর
সঠিক উত্তর:
Chapai Nawabganj 
ব্যাখ্যা

-  চাঁপাইনবাবগঞ্জ সর্বপ্রথম ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়।

আর্সেনিক (Arsenic):
- আর্সেনিক দূষণ একটি Global Problem.
- তাইওয়ানে প্রথম শনাক্তকরণ হয়।
- পৃথিবীর সকল মহাদেশের ৫০ টির মতো দেশে ভূগর্ভস্থ বা ভূউপরিস্থ পানিতে উচ্চমাত্রার আর্সেনিক শনাক্ত করা হয়েছে।
- বাংলাদেশের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর ১৯৯৩ খ্রিষ্টাব্দে চাঁপাই নবাবগঞ্জ উপজেলার বড়ঘরিয়া মৌজায় কয়েকটি কূপে পরীক্ষা চালিয়ে সর্বপ্রথম ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি লক্ষ্য করে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে, পানিতে নির্ধারিত মান অনুযায়ী ০.০১ পিপিএম আর্সেনিকের মাত্রা গ্রহণযোগ্য। 
- তবে যখন কোন এলাকার পানিতে ০.০১ পিপিএম এর চেয়ে বেশি পরিমাণ আর্সেনিক থাকে তখন সেই এলাকার পানিকে আর্সেনিক দূষণযুক্ত বলে।
- বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আর্সেনিক দূষণের মাত্রা বেশি।
- এবং উত্তর-পূর্ব অঞ্চলে এ দূষণের মাত্রা কম।
- সর্বোচ্চ দূষণযুক্ত জেলাগুলো হচ্ছে চাঁদপুর (৯০%), মুন্সিগঞ্জ (৮৩%), গোপালগঞ্জ (৭৯%), মাদারীপুর (৬৯%), নোয়াখালী (৬৯%), সাতক্ষীরা (৬৭%), কুমিল্লা (৬৫%), ফরিদপুর (৬৫%), শরিয়তপুর (৬৫%), মেহেরপুর (৬০%) ও বাগেরহাট (৬০%)।

উৎস: ভূগোল ও পরিবেশ প্রশিক্ষণ, বিএড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
What is the government’s export earnings target for the 2025–26 fiscal year?
  1. 60 billion USD
  2. 63.5 billion USD
  3. 70 billion USD
  4. 55 billion USD
সঠিক উত্তর:
63.5 billion USD
উত্তর
সঠিক উত্তর:
63.5 billion USD
ব্যাখ্যা

- ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 
- এর মধ্যে পণ্য থেকে ৫৫ বিলিয়ন ডলার আর সেবা থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয় হবে বলে সরকার আশা করছে।
- চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানি আয়ের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- পণ্যের মধ্যে তৈরি পোশাকের ওভেন খাত থেকে ২০.৭৯ বিলিয়ন ডলার ও নিট পোশাক থেকে ২৩.৭০ বিলিয়ন ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১.২৫ বিলিয়ন ডলার, পাট ও পাটপণ্য থেকে ৯০০ মিলিয়ন ডলার এবং কৃষিপণ্য থেকে ১.২১ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

.
Payra Sea Port is the country’s which number sea port?
  1. Fourth
  2. Second
  3. First
  4. Third
সঠিক উত্তর:
Third
উত্তর
সঠিক উত্তর:
Third
ব্যাখ্যা

• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।

উল্লেখ্য, 
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১০.
Where is Madhabkunda Waterfall located?
  1. Rajnagar, Moulvibazar
  2. Kamalganj, Moulvibazar
  3. Barlekha, Moulvibazar
  4. Sreemangal, Moulvibazar
সঠিক উত্তর:
Barlekha, Moulvibazar
উত্তর
সঠিক উত্তর:
Barlekha, Moulvibazar
ব্যাখ্যা

মাধবকুন্ড জলপ্রপাত: 
- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজলোয় মাধবকুন্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত।
- প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য নয়নাভিরাম।
- প্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস।
- তাছাড়া এ মাধবকুন্ড জলপ্রপাত সংলগ্ন কুন্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান হয় এবং মেলা বসে।
- হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থ স্থান।


উৎস: জাতীয় তথ্য বাতায়ান।

১১.
For the first time, how many districts in the country have been declared water-stressed areas? [September,2025]
  1. 5 Districts 
  2. 4 Districts 
  3. 3 Districts 
  4. 2 Districts 
সঠিক উত্তর:
4 Districts 
উত্তর
সঠিক উত্তর:
4 Districts 
ব্যাখ্যা

- বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর আওতায় দেশে প্রথমবারের মতো ৪ অঞ্চলকে 'অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে। 
- বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- একইভাবে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

১২.
The only hilly island of Bangladesh is- 
  1. Moheskhali 
  2. Saint Martin
  3. Kutubdia
  4. Bhola
সঠিক উত্তর:
Moheskhali 
উত্তর
সঠিক উত্তর:
Moheskhali 
ব্যাখ্যা

মহেশখালী:
- বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী।
-  দ্বীপ সৃষ্টি: ১৫৫৯ খ্রিস্টাব্দে সংঘটিত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপ সৃষ্টি হয়।
- এটি কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা মহেশখালী।
- আয়তন: ৩৬২.১৮ বর্গ কিমি।
- ১৯৮৩ সালের ১৫ ডিসেম্বর প্রশাসন মহেশখালী থানাকে উপজেলায় রুপান্তরিত করে।
- এখানে কিছু দর্শনীয় স্থান: আদিনাথ মন্দির, মৈনাক পর্বত, সোনাদিয়া দ্বীপ, রাখাইনদের কেয়াং।

অপরদিকে, 
- শাহপরীর দ্বীপ: টেকনাফের সর্ব দক্ষিণে ভূ-ভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ।
- সেন্টমার্টিন: বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ।
- ভোলা: ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গেয় ব-দ্বীপ।

উৎস: জাতীয় তথ্যবাতায়ন। 

১৩.
Where was natural gas first extracted in Bangladesh?
  1. Bakhrabad
  2. Haripur
  3. Kailashtila
  4. Titas
সঠিক উত্তর:
Haripur
উত্তর
সঠিক উত্তর:
Haripur
ব্যাখ্যা

• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [ সেপ্টম্বর, ২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।

১৪.
The first Ramsar site of Bangladesh is-
  1. Sundarbans
  2. Hail Haor
  3. Chalan Beel
  4. Tangua Haor
সঠিক উত্তর:
Sundarbans
উত্তর
সঠিক উত্তর:
Sundarbans
ব্যাখ্যা

রামসার সাইট:
- রামসার কনভেনশন রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট  হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।
- বাংলাদেশের প্রথম রামসার সাইট সুন্দরবন।
- ১৯৯২ সালের ২১ মে সুন্দরবনকে রামসার সাইট (রামসার কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলাভূমি) হিসেবে ঘোষণা করা হয়।
- বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট টাঙ্গুয়ার হাওর।
- এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
- ২০০০ সালের ২৯ জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট' হিসেবে ঘোষণা করা হয়েছে।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

১৫.
When was the Digital Bank Guidelines formulated in Bangladesh?
  1. July, 2025
  2. June, 2023
  3. June, 2022
  4. January, 2022
সঠিক উত্তর:
June, 2023
উত্তর
সঠিক উত্তর:
June, 2023
ব্যাখ্যা

ডিজিটাল ব্যাংকের নীতিমালা:
 - ২০২৩ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে।
- সেই নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ছিল ১২৫ কোটি টাকা।
- বর্তমানে বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স (অনুমোদন) দেওয়ার পরিকল্পনা করছে।
- এ জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে।
- তবে প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে প্রয়োজন ৫০০ কোটি টাকা।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১৬.
Where is the Bangladesh Machine Tools Factory located?
  1. Chattogram
  2. Khulna
  3. Gazipur
  4. Jessore
সঠিক উত্তর:
Gazipur
উত্তর
সঠিক উত্তর:
Gazipur
ব্যাখ্যা

• বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি: 
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- এটি গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
- বিএমটিএফ-এ রয়েছে ১৯টি কার্যকরী কারখানা।
- সেনাবাহিনী প্রধান এর বোর্ড চেয়ারম্যান ।
- সেনাবাহিনী প্রধান বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালক দ্বারা পরিচালিত হয়।

উৎস: বিএমটিএফ ওয়েবসাইট।

১৭.
Which of the following is a scheduled specialized bank in Bangladesh?
  1. Janata Bank PLC
  2. Rupali Bank PLC
  3. Agrani Bank PLC
  4. Bangladesh Krishi Bank
সঠিক উত্তর:
Bangladesh Krishi Bank
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Krishi Bank
ব্যাখ্যা

• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি। [মে, ২০২৫]
• বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
- বাংলাদেশ কৃষি ব্যাংক,
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, 
- প্রবাসী কল্যাণ ব্যাংক।

অপরদিকে,
- রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
• ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।

• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১৮.
How many times has agricultural census been conducted in independent Bangladesh? [September, 2025]
  1. 4 times
  2. 7 times
  3. 5 times
  4. 8 times
সঠিক উত্তর:
5 times
উত্তর
সঠিক উত্তর:
5 times
ব্যাখ্যা

কৃষিশুমারি: 
- স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি ১৯৭৭ সালে।
- পাকিস্তান আমলে ১৯৬০ সালে হয়েছিল।
- স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে।  
- ১৯৭৭ সালে প্রথম, এরপর ১৯৮৩-৮৪, ১৯৯৬ এবং ২০০৮, ২০১৯ সালে শুমারি অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ শুমারিটি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। 

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

১৯.
Bangladesh first exported ships to which country?
  1. Sweden
  2. Denmark
  3. Hong Kong
  4. Iraq
সঠিক উত্তর:
Denmark
উত্তর
সঠিক উত্তর:
Denmark
ব্যাখ্যা

জাহাজ রপ্তানি: 
- বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ।
- সময়: ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর।
- ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয়।
- প্রথম রপ্তানি হওয়া জাহাজটির নাম ছিল এমভি স্টেলা ম্যারিস।
- কনটেইনার পরিবহনের উপযোগী করে তৈরি জাহাজটির রপ্তানিমূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ৪৯ লাখ টাকা।
- জাহাজ রপ্তানির দুই বছর আগে ২০০৬ সালে প্রতিষ্ঠানটি মোজাম্বিকে ফেরি রপ্তানি করেছিল। 
- এরপর ২০১০ সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নাম।
- ওই বছরের ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটি জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে।
- জাহাজটির রপ্তানিমূল্য ছিল ১২৩ কোটি টাকা। 

উৎস: প্রথম আলো রিপোর্ট।

২০.
The single largest market for Bangladesh’s export products is- [September 2025]
  1. United Kingdom
  2. United States
  3. Russia
  4. China
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

রপ্তানী বাজার: 
- বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
- মোট পণ্য রপ্তানির ১৭ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
- উল্লেখ্য, এই বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৭শতাংশই তৈরি পোশাক।
- তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।


উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

২১.
In which district is the ‘Carew & Co. Ltd.’ sugar mill located?
  1. Brahmanbaria
  2. Sylhet
  3. Rajshahi
  4. Chuadanga
সঠিক উত্তর:
Chuadanga
উত্তর
সঠিক উত্তর:
Chuadanga
ব্যাখ্যা

কেরু এন্ড কোং লিমিটেড:
- অবস্থান: দর্শনা, দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা, বাংলাদেশ।
- ১৮০৫ সালে মি. জন ম্যাকসওয়েল ভারতের কানপুরের জাগমু নামক স্থানে প্রথম মদের কারখানা প্রতিষ্ঠা করেন।
- ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ চলাকালে উত্তর ভারতের রোজা এলাকায় অবস্থিত কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়।
- পরে কারখানাটি পুনর্গঠন করে Joint Stock Company হিসেবে "কেরু অ্যান্ড কোং লিমিটেড” নামকরণ করা হয়।
- ১৯৩৮ সালে নদীয়া জেলার অন্তর্গত দর্শনায় দৈনিক ১,০০০ টন আখ মাড়াই ও ১৮,০০০ প্রুফ লিটার স্পিরিট উৎপাদনের লক্ষ্যে নতুন শাখা প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৬৮ সালে নতুন নামে আত্মপ্রকাশ "কেরু অ্যান্ড কোং (পাকিস্তান) লিমিটেড"।
- ১৯৭১ সালের পরবর্তীকাল: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
- তখন থেকে এটি "কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড" নামে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (BSFIC) অধীনে পরিচালিত হচ্ছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২২.
When was Bangladesh included in the list of Least Developed Countries (LDCs)?
  1. In 1972
  2. In 1975
  3. In 1974
  4. In 1976
সঠিক উত্তর:
In 1975
উত্তর
সঠিক উত্তর:
In 1975
ব্যাখ্যা

স্বল্পোন্নত দেশের তালিকা: 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- ১৯৭৫ সালে এলডিসি তালিকায় যুক্ত হয় বাংলাদেশ।
- এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য-সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ।
- ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ।
-সম্প্রতি, এলডিসি তালিকা থেকে উত্তরণ আরও তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দেশের ১৬টি শীর্ষ বাণিজ্য সংগঠন।

উৎস: প্রথম আলো।