পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
বাংলাদেশে উৎপাদিত প্রধান রাসায়নিক সার কোনটি?
  1. ক) ইউরিয়া
  2. খ) টিএসপি
  3. গ) ডিএপি
  4. ঘ) জিপসাম
সঠিক উত্তর:
ক) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউরিয়া
ব্যাখ্যা
বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সার প্রধান। মোট উৎপাদিত সারের ৮৫ ভাগের অধিক ইউরিয়া সার।
২০১৮-২০১৯ সালে দেশের সার কারখানাগুলোতে ৭.৮৪ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত। তবে দেশের ইউরিয়া সারের বার্ষিক চাহিদা ২৫ লক্ষ মেট্রিক টনের অধিক।
(সূত্রঃ বিসিআইসি ওয়েবসাইট)
.
প্রথম স্থাপিত পাটকল কোনটি?
  1. ক) আদমজী জুট মিল
  2. খ) আমিন জুট মিল
  3. গ) গুল আহম্মদ জুট মিল
  4. ঘ) স্টার জুট মিল
সঠিক উত্তর:
ক) আদমজী জুট মিল
উত্তর
সঠিক উত্তর:
ক) আদমজী জুট মিল
ব্যাখ্যা
বাংলাদেশ ভূখণ্ডে স্থাপিত প্রথম পাটকল হলো আদমজী জুটমিল। এটি ১৯৫১ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থাপিত হয়। এটি এক সময় বিশ্বের বৃহত্তম পাটকল ছিলো।
দেশ স্বাধীনের পর ক্রমাগত লোকসানের কারণে ২০০২ সালের ৩০ জুন তৎকালীন সরকার আদমজী পাটকল বন্ধ করে দেয়। পরবর্তীতে ২০০৬ সালে আদমজী জুটমিলের জায়গায় ২৪৫ একর জমির উপর আদমজী ইপিজেড প্রতিষ্ঠা করা হয়।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল ও বাংলাপিডিয়া)
.
বাংলাদেশ চা বোর্ড কবে গঠিত হয়?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৮০ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে অবস্থিত। ১৯৫১ সালে প্রথম পাকিস্তান টি বোর্ড গঠিত হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে চা অধ্যাদেশ-১৯৭৭ এর মাধ্যমে ১৯৭৭ সালে বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়। চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। চা বোর্ডের অধীনে দেশে বর্তমানে ১৬৭টি চা বাগান রয়েছে।
(সূত্র: বাংলাদেশ চা বোর্ড)
.
বাংলাদেশে কোন ব্যাংকটি মুদ্রা ছাপিয়ে থাকে?
  1. ক) সোনালি ব্যাংক
  2. খ) আইএফআইসি ব্যাংক
  3. গ) বাংলাদেশ ব্যাংক
  4. ঘ) রূপালি ব্যাংক
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের অন্যতম দায়িত্ব হলো মুদ্রা ছাপানো ও সরবরাহ করা। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের অধীন সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন মুদ্রা ছাপানোর কাজ করে থাকে।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
.
বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৩য়
  2. খ) ৪র্থ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
সঠিক উত্তর:
খ) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪র্থ
ব্যাখ্যা
২০১৯ সালে বিশ্বে টেক্সটাইল সামগ্রী বা বস্ত্র আমদানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৪র্থ। বাংলাদেশ ১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের টেক্সটাইল সামগ্রী আমদানি করে।
বস্ত্র আমদানিতে ১ম, ২য় ও ৩য় অবস্থানে যথাক্রমে মার্কিন ‍যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও চীন। তবে অঞ্চল হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন শীর্ষে।
(সূত্র: স্ট্যাটিস্টা)
.
ডাক বিভাগ প্রবর্তিত ডিজিটাল আর্থিক সেবা কোনটি?
  1. ক) ইউক্যাশ
  2. খ) নগদ
  3. গ) পরিচয়
  4. ঘ) রকেট
সঠিক উত্তর:
খ) নগদ
উত্তর
সঠিক উত্তর:
খ) নগদ
ব্যাখ্যা
ডাক বিভাগ প্রবর্তিত মোবাইল আর্থিক সেবা হলো নগদ। ২০১৯ সালের ২৬শে মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নগদ সেবা উদ্বোধন করেন।
রকেট, বিকাশ ও ইউক্যাশ হলো যথাক্রমে ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইউসিবিএল ব্যাংক প্রবর্তিত মোবাইল আর্থিক সেবা। পরিচয় হলো নির্বাচন কমিশনের ভেরিফিকেশন গেটওয়ে।
(সূত্র: নগদ ও প্রথম আলো)
.
বর্তমানে বেজার অনুমোদনপ্রাপ্ত অর্থনৈতিক অঞ্চল কতটি?
  1. ক) ৫৫টি
  2. খ) ৬৮টি
  3. গ) ৭৭টি
  4. ঘ) ৮৮টি
সঠিক উত্তর:
ঘ) ৮৮টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৮টি
ব্যাখ্যা
বর্তমানে বেজা বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত অর্থনৈতিক অঞ্চলের সংখ্যা ৮৮টি। এর মধ্যে সরকারি ৫৯টি এবং বেসরকারি ২৯টি। সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হলো চট্টগ্রাম ও ফেনী জেলায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী।
(সূত্র: বেজা ওয়েবসাইট)
.
বাংলাদেশ রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে কোথায়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইইউ
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
খ) ইইউ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইইউ
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ ইইউ ভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কানাডা, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, লিচেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
ইউরোপীয়ান ইউনিয়নে ‘Everything But Arms’ স্কিমের আওতায় অস্ত্র ব্যতীত সকল পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)
.
হাজারীবাগের ট্যানারী শিল্প স্থানান্তর করা হয়েছে কোথায়?
  1. ক) ভালুকা
  2. খ) হেমায়েতপুর
  3. গ) রূপগঞ্জ
  4. ঘ) টঙ্গী
সঠিক উত্তর:
খ) হেমায়েতপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) হেমায়েতপুর
ব্যাখ্যা
পুরাতন ঢাকার হাজারীবাগে অপরিকল্পিতভাবে গড়ে উঠা ট্যানারিসমূহকে সাভারের হেমায়েতপুরে স্থাপিত চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। ২০০ একর জমির উপর প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে ২০৫টি প্লট রয়েছে। তবে চামড়া শিল্পনগরীর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
(সূত্রঃ শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইট এবং সারাবাংলা)
১০.
দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কোথায়?
  1. ক) কক্সবাজার
  2. খ) ফেনী
  3. গ) পটুয়াখালী
  4. ঘ) নোয়াখালী
সঠিক উত্তর:
গ) পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
গ) পটুয়াখালী
ব্যাখ্যা
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা সমুদ্রবন্দর নির্মাণাধীন। ২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা সমমুদ্রবন্দর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। ২০২৩ সালে পায়রা সমুদ্রবন্দর পুরোপুরি চালু করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
(সূত্র: পায়রা সমুদ্রবন্দর ওয়েবসাইট)
১১.
গত অর্থবছরে দেশে মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির শতকরা কত ভাগ?
  1. ক) ৩৫.৬০ ভাগ
  2. খ) ৩১.৭৫ ভাগ
  3. গ) ২৫.১১ ভাগ
  4. ঘ) ১৯.২০ ভাগ
সঠিক উত্তর:
খ) ৩১.৭৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১.৭৫ ভাগ
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে দেশের মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির ৩১.৭৫ ভাগ। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩.৬৩ ভাগ এবং সরকারি বিনিয়োগ ৮.১২ ভাগ।
একই সময়ে মোট দেশজ সঞ্চয় ছিলো জিডিপির ২৫.৩১ ভাগ এবং জাতীয় সঞ্চয় ছিলো জিডিপির ৩০.১১ ভাগ।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
১২.
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশের অর্থায়নে নির্মিত হচ্ছে?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) জাপান
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
কক্সবাজার জেলায় অবস্থিত ১২শ মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুকেন্দ্র জাপান সরকারের আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। প্রকল্পের মোট ব্যয়ের ৩৬ হাজার কোটি টাকার মধ্যে জাইকা ২৯ হাজার কোটি টাকা অর্থায়ন করছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এটি বাস্তবায়ন করছে। এ বিদ্যুৎকেন্দ্রের জন্যে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হবে। ২০২৩ সালের মধ্যে এর নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা।
(সূত্র: সিপিজিসিবিএল ওয়েবসাইট)
১৩.
তৈরি পোশাক খাতে নিয়োজিত শ্রমিক সংখ্যা কত?
  1. ক) ২০ লক্ষ
  2. খ) ৩০ লক্ষ
  3. গ) ৪০ লক্ষ
  4. ঘ) ৫৫ লক্ষ
সঠিক উত্তর:
গ) ৪০ লক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ লক্ষ
ব্যাখ্যা
তৈরি পোশাক শিল্প দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত। এই খাতে নিয়োজিত জনশক্তি বা শ্রমিকের সংখ্যা ৪০ লক্ষের অধিক যাদের অধিকাংশই হলো নারী শ্রমিক।
(সূত্র: বিবিএস পরিসংখ্যান পকেটবুক-২০১৯)