পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ ফেব্রুয়ারি, ২০২৪সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: এএনএস ইন্সপেক্টর (এটিএম)/ইন্সপেক্টর (এরোড্রাম)/ইন্সপেক্টর (এরোড্রাম/এ জি এ)/ সিনিয়র অফিসার/প্রকিউরমেন্ট অফিসার/ইন্সপেক্টর (অপস)/নিরাপত্তা কর্মকর্তা (৯ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০২.২০২৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
  1. ১৮
  2. ১৭
  3. ১৯
  4. ২০
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় ১৯ শতকে

বাংলা সাহিত্যের যুগবিভাগ:
- বাংলার শ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে -
• প্রাচীন যুগ (৯৫০ - ১২০০),
• মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।
অর্থাৎ আধুনিক পর্ব শুরু হয় ১৯ শতকে

- দীনেশ্চন্দ্র সেন, সুকুমার সেন, গোপাল হালদার, মুহম্মদ এনামুল হক প্রমুখের যুগ-সম্পর্কিত অভিমত উল্লিখিত যুগবিভাগকে সমর্থন করে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মধ্য ও আধুনিক যুগের এই সময় মেনে নিলেও, তাঁর মতে, প্রাচীন যুগের সময়সীমা - ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ।

• যুগের এই তিনটি ভাগের মধ্যে আবার ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
  1. বাংলাদেশ
  2. নেপাল
  3. উড়িষ্যা
  4. ভুটান
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
• চর্যাপদের প্রাপ্তিস্থান - নেপাল

চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- চর্যাপদ গানের সংকলন।
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'।
- চর্যাপদের টীকাকার - মুনি দত্ত।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন - কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন - প্রবোধচন্দ্র বাগচী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলাপিডিয়া।
.
'মর্সিয়া’ কী?
  1. আনন্দ গীতি
  2. চমাক গীতি
  3. শোক গীতি
  4. পল্লী গীতি
সঠিক উত্তর:
শোক গীতি
উত্তর
সঠিক উত্তর:
শোক গীতি
ব্যাখ্যা
• মর্সিয়া - শোক গীতি

মর্সিয়া কাব্য:
- মধ্যযুগের বাংলা সাহিত্যে 'মর্সিয়া সাহিত্য' নামে এক ধরনের শোককাব্য বিস্তৃত অঙ্গন জুড়ে ছড়িইয়ে আছে।
- ‘মর্সিয়া’ কথাটি আরবি এর অর্থ শোক প্রকাশ করা
- আরবি সাহিত্যে মর্সিয়ার উদ্ভব নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও পরে তা কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহীদকে উপজীব্য করে লেখা কবিতা মর্সিয়া নামে আখ্যাত হয়। 
- আরবি সাহিত্য থেকে মর্সিয়া কাব্য ফারসি সাহিত্যে স্থান পায়।
- ভারতে মোগল শাসন প্রতিষ্ঠিত হলে এদেশে ফারসি ভাষায় মর্সিয়া প্রচলিত হয় এবং পরে উর্দু ভাষাতেও তার প্রসার ঘটে।
- মর্সিয়া কাব্য বা শোক কাব্যের পটভূমিকা বর্ণনা করতে গিয়ে ড. আহমদ শরীফ লিখেছেন, ‘যুদ্ধ কাব্যের মধ্য কারবালাযুদ্ধ কাব্যই ষোল-সতের শতক থেকে বাংলার মুসলিম সমাজে বিশেষ জনপ্রিয় হতে থাকে।

উৎস : বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'লিপিমালা' রচনা করেছেন কে?
  1. কাশীরাম দাস
  2. রামরাম বসু
  3. দ্বিজরামদেব
  4. মুক্তরাম সেন
সঠিক উত্তর:
রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
রামরাম বসু
ব্যাখ্যা
• 'লিপিমালা' রচনা করেছেন - রামরাম বসু

রামরাম বসু:
- তিনি ১৭৫৭ সালে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। 
- ১৮০১ সালের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজে কেরীর অধীনে বাংলা বিভাগের সূচনা হলে, রামরাম বসু সেখানে সহকারী মুনশি হিসেবে নিযুক্ত হন।
- কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এই গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
- তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ 'লিপিমালা' (১৮০২)।
- তিনি ১৮১৩ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
’প্রাকৃত’ শব্দটির অর্থ -
  1. প্রকৃত
  2. যথার্থ
  3. যা করা হয়েছে
  4. স্বাভাবিক
সঠিক উত্তর:
স্বাভাবিক
উত্তর
সঠিক উত্তর:
স্বাভাবিক
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রাকৃত:
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: প্রকৃতিজাত; প্রজাসম্বন্ধীয়; লৌকিক; অনভিজাত।

অভিগম্য অভিধান অনুসারে,
নিসর্গ:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: স্বাভাবিক; প্রাকৃতিক; প্রকৃতিজাত; স্বাভাবিকভাবে উৎপন্ন বা সৃষ্ট। 

• 'প্রাকৃত' শব্দটির অর্থ 'প্রকৃতিজাত' এবং 'নিসর্গ' শব্দটির অর্থ 'প্রকৃতিজাত', 'স্বাভাবিক'।
তাই ’প্রাকৃত’ শব্দটির অর্থ 'স্বাভাবিক' নেওয়া হয়েছে।
.
সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?
  1. উষ্ম বর্ণ
  2. স্বর বর্ণ
  3. ব্যঞ্জন বর্ণ
  4. ঘোষ বর্ণ
সঠিক উত্তর:
স্বর বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
স্বর বর্ণ
ব্যাখ্যা
• সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ স্বরবর্ণের মধ্যে রক্ষিত।

স্বরবর্ণ:
- স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। 
- বাংলা বর্ণমালায় এগার (১১)টি স্বরবর্ণ রয়েছে।
যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, , এ, ঐ, ও, ঔ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘দুঃখ’ কোন প্রকার বিশেষ্য পদ?
  1. সংজ্ঞাবাচক
  2. গুণবাচক
  3. ভাববাচক
  4. জাতিবাচক
সঠিক উত্তর:
গুণবাচক
উত্তর
সঠিক উত্তর:
গুণবাচক
ব্যাখ্যা
• ‘দুঃখ’ গুণবাচক বিশেষ্য পদ।

গুণবাচক বিশেষ্য:
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যথা -
→ মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা,
→ তরল দ্রব্যের গুণ - তারল্য,
→ তিক্ত দ্রব্যের দোষ বা গুণ - তিক্ততা,
→ তরুণের গুণ - তারুণ্য ইত্যাদি।
তদ্রূপ - সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
  1. পরা
  2. ইতি
  3. অধি
  4. পরি
সঠিক উত্তর:
ইতি
উত্তর
সঠিক উত্তর:
ইতি
ব্যাখ্যা
• খাঁটি বাংলা উপসর্গ - ইতি

• বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। যথা:
১. বাংলা,
২. তৎসম (সংস্কৃত) এবং
৩. বিদেশি উপসর্গ।

বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
’ফোড়ন’ শব্দটি গঠিত হয়েছে-
  1. প্রত্যয়যোগে
  2. সমাসযোগে
  3. উপসর্গযোগে
  4. সন্ধিযোগে
সঠিক উত্তর:
প্রত্যয়যোগে
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়যোগে
ব্যাখ্যা
• ’ফোড়ন’ শব্দটি গঠিত হয়েছে - প্রত্যয়যোগে
- এটি 'অন' প্রত্যয়যোগে গঠিত শব্দ।

কৃৎ-প্রত্যয়:
- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন
(১) ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি; আর
(২) ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
যেমন -
→ √চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
→ √চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

বাংলা কৃৎ-প্রত্যয়: 
অন-প্রত্যয়:
ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয়ের ব্যবহার হয়।
যেমন -
- √কাঁদ্ + অন = কাঁদন (কান্নার ভাব)।
- √ফোড়্‌ + অন = ফোড়ন
এরূপ - নাচন, বাড়ন, ঝুলন, দোলন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোনটি প্রথমা বিভক্তির বহুবচন?
  1. এর
  2. এরা
  3. দিগকে
  4. দিগের
সঠিক উত্তর:
এরা
উত্তর
সঠিক উত্তর:
এরা
ব্যাখ্যা
• প্রথমা বিভক্তির বহুবচন - এরা

বাংলা শব্দ-বিভক্তি:
- শূন্য (০) বিভক্তি (অথবা অ-বিভক্তি), এ, (য়), তে (এ), কে, রে,) র, (এরা) এ কয়টিই খাঁটি বাংলা শব্দ বিভক্তি।
- এ ছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দও কারক-সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত রয়েছে।
যেমন - দ্বারা, দিয়ে, হতে, থেকে ইত্যাদি।

- বাংলা শব্দ-বিভক্তি সাত প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী।
- একবচন এবং বহুবচন ভেদে বিভক্তিগুলোর আকৃতিগত পার্থক্য দেখা যায়।

বিভক্তির আকৃতি:
একবচন:
- প্রথমা: ০, অ, এ, (য়), তে, এতে।
- দ্বিতীয়া: ০, অ, কে, রে (এরে), এ, য়, তে।

বহুবচন:
- প্রথমা: রা, এরা, গুলি (গুলো), গণ।
- দ্বিতীয়া: দিগে, দিগকে, দিগেরে, *দের।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
’বঙ্গীয় শব্দকোষ’ এর প্রণেতা-
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. মুহাম্মদ হাবিবুর রহমান
  3. হরিচরণ বন্দ্যোপাধ্যায়
  4. ফাদার মানুএল
সঠিক উত্তর:
হরিচরণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
হরিচরণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• ’বঙ্গীয় শব্দকোষ’ এর প্রণেতা - হরিচরণ বন্দ্যোপাধ্যায়

বঙ্গীয় শব্দকোষ:
- হরিচরণ বন্দ্যোপাধ্যায় (১৮৬৭-১৯৫৭) ১৩০৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসে রবীন্দ্রনাথের জমিদারির অন্তর্গত পতিসরের কাচারিতে সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন।
- পতিসরে জমিদারি পরিদর্শনে এসে রবীন্দ্রনাথ হরিচরণের জ্ঞানচর্চায় আগ্রহ লক্ষ করে উক্ত সনের শেষে তাঁকে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ে সংস্কৃতের শিক্ষক নিযুক্ত করেন।
- এ স্কুলে তিনি তিরিশ বছর (১৩০৯-১৩৩৯) শিক্ষকতা করেন।
- শিক্ষকতায় নিষ্ঠা এবং বাংলা ও সংস্কৃত ভাষায় দক্ষতার কারণে রবীন্দ্রনাথ তাঁকে অভিধান রচনায় অনুপ্রাণিত করেন।
- তাঁর অভিপ্রায় ও পৃষ্ঠপোষকতায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটি কোষগ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। এরই ফসল বিখ্যাত 'বঙ্গীয় শব্দকোষ'।

- বাংলা অভিধানের গুরুত্ব বিবেচনায় জ্ঞানেন্দ্রমোহন দাস ও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধান দুটিই সর্বাপেক্ষা পরিচিত।
- তবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধান শব্দার্থের গভীর ও ব্যাপকতর অর্থ নির্ণয় করার ক্ষেত্রে অধিকতর উপযোগী।
- বাংলা, সংস্কৃত, আরবি, ফারসি প্রভৃতি ভাষার শব্দ ছাড়াও এ অভিধানে আছে ইংরেজি, পর্তুগিজ, হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষার শব্দ।
- তিনি শব্দার্থ স্পষ্ট করতে বাংলা সাহিত্য থেকে প্রয়োজনীয় উদ্ধৃতির সাহায্য নিয়েছেন; আবার একটি শব্দের পূর্ণ পরিচিতির জন্য সংস্কৃত থেকেও আবশ্যকীয় উদ্ধৃতির সমাবেশ ঘটিয়েছেন।

- এ অভিধান প্রথমে পাঁচ খণ্ডে প্রকাশিত হয় (১৯৩২-১৯৫১), পরে দুখণ্ডে।
- 'বঙ্গীয় শব্দকোষ' ছাড়াও হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন -
→ রবীন্দ্রনাথের কথা,
→ সংস্কৃত-প্রবেশ,
→ ব্যাকরণ-কৌমুদী,
→ Hints on Sanskrit Composition & Translation,
→ পালিপ্রবেশ,
→ শব্দানুশাসন,
→ কবির কথা প্রভৃতি গ্রন্থ।

উৎস: বাংলাপিডিয়া।
১২.
'Amplitude' বাংলা পরিভাষা কোনটি?
  1. বিস্তৃত
  2. বিস্তার
  3. প্রসার
  4. প্রসারিত
সঠিক উত্তর:
বিস্তার
উত্তর
সঠিক উত্তর:
বিস্তার
ব্যাখ্যা
• 'Amplitude' বাংলা পরিভাষা - বিস্তার

অন্যদিকে,
• 'Expanded' বাংলা পরিভাষা - প্রসারিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৩.
ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয়, তাকে কি বলে?
  1. অয়নবায়ু
  2. প্রত্যয়ন বায়ু
  3. মৌসুমী বায়ু
  4. স্থানীয় বায়ু
সঠিক উত্তর:
মৌসুমী বায়ু
উত্তর
সঠিক উত্তর:
মৌসুমী বায়ু
ব্যাখ্যা
মৌসুমি জলবায়ু: 
- মৌসুমি শব্দটি এসেছে আরবি শব্দ “মওসুম” থেকে যার অর্থ ঋতু। 
- ঋতু পরিবর্তনের সাথে সাথে এ বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় বলে একে মৌসুমি জলবায়ু বলা হয়। 
- কর্কটক্রান্তি ও মকরক্রান্তির নিকটবর্তী অঞ্চল জুড়ে যে জলবায়ু বিস্তৃত তা মৌসুমি জলবায়ু। 

মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য: 
- গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে লম্বভাবে কিরণ দেয় এবং এই সময় দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম ভারত প্রভৃতি স্থানে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। 
- দক্ষিণ গোলার্ধের উচ্চচাপ বলয় থেকে আসা দক্ষিণ পূর্ব অয়ন বায়ুএশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবলবেগে ছুটে যায়। 
- এই বায়ুকেই বলা হয় উত্তর গোলার্ধের মৌসুমি বায়ু। 
- ফেরেলের সূত্রানুযায়ী একে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়, কারণ নিরক্ষরেখা অতিক্রম করলে ডানদিকে বেঁকে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। 

উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয় কবে?
  1. ৮ জুলাই ২০১৮
  2. ১২ জুলাই ২০১৮
  3. ৮ আগস্ট ২০১৮
  4. ১২ আগস্ট ২০১৮
সঠিক উত্তর:
৮ জুলাই ২০১৮
উত্তর
সঠিক উত্তর:
৮ জুলাই ২০১৮
ব্যাখ্যা
১৭তম সংশোধনী:
- বাংলাদেশের সংবিধানে বর্তমান পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়েছে৷
- সর্বশেষ ২০১৮ সালের ৮ জুলাই জাতীয় সংসদে সংবিধানের ১৭তম সংশোধনী পাস হয়।
- এর বিষয়বস্তু ছিলো নারীদের জন্যে সংরক্ষিত ৫০টি আসন আরও ২৫ বছরের জন্যে সংরক্ষণ করা।

অন্যদিকে,
- ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হওয়া সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়।
- প্রথম সংশোধনীর (১৯৭৩ সালে) মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সংবিধানে যুক্ত করা হয়।
- পঞ্চদশ সংশোধনীর (২০১১ সালে) মাধ্যমে সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য হিসেবে বিধান গৃহীত হয়।

তথ্যসূত্র - আইন মন্ত্রণালয় ও বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১৫.
’দেশান্তর’ কোন সমাসের উদাহরণ?
  1. বহুব্রীহি
  2. কর্মধারয়
  3. নিত্য সমাস
  4. অলুক তৎপুরুষ
সঠিক উত্তর:
নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
নিত্য সমাস
ব্যাখ্যা
• ’দেশান্তর’ নিত্য সমাসের উদাহরণ।

নিত্য সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে।
- তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
যেমন -
→ অন্য গ্রাম = গ্রামান্তর,
→ কেবল দর্শন = দর্শনমাত্র,
→ অন্য গৃহ = গৃহান্তর,
→ অন্য দেশ = দেশান্তর,
→ (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ,
→ তুমি আমি ও সে = আমরা,
→ দুই এবং নব্বই = বিরানব্বই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ);  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
’অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অহ + রহ
  2. অহঃ + রহ
  3. অহঃ + অহ
  4. অহ + অহ
সঠিক উত্তর:
অহঃ + অহ
উত্তর
সঠিক উত্তর:
অহঃ + অহ
ব্যাখ্যা
• ’অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ - অহঃ + অহ

বিসর্গ সন্ধি:
সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্‌ ও স্‌ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) রূপে লেখা হয়।
- র্‌ ও স্‌ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত।
- বস্তুত বিসর্গ র্‌ এবং স্‌ এর সংক্ষিপ্ত রূপ।
- বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
১. র্‌ - জাত বিসর্গ ও 
২. স্‌ - জাত বিসর্গ।
বিসর্গের সাথে অর্থাৎ র্‌ ও স্‌ - এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
- বাচঃ + পতি = বাচস্পতি,
- ভাঃ + কর = ভাস্কর,
- অহঃ + নিশা= অহর্নিশ,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
  1. ৭টি
  2. ৯টি
  3. ৮টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা - ১০টি

বর্ণ:
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ।
- এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়।
- স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ।
- ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ।
- বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।

মাত্রাহীন বর্ণ:
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা - ১০টি
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা - ৪টি।
যথা: এ, ঐ, ও, ঔ।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা - ৬টি।
যথা: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
’মনীষা’ শব্দের বিপরীত শব্দ-
  1. নির্বোধ
  2. প্রভা
  3. মনস্বিতা
  4. স্থিরতা
সঠিক উত্তর:
নির্বোধ
উত্তর
সঠিক উত্তর:
নির্বোধ
ব্যাখ্যা
• ’মনীষা’ শব্দের বিপরীত শব্দ - নির্বোধ

• 'মনীষা' শব্দের অর্থ = প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।
• 'নির্বোধ' শব্দের অর্থ = বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য

• 'মনীষা' শব্দের অর্থ 'তীক্ষ্ণবুদ্ধি' এবং 'নির্বোধ' শব্দের অর্থ 'বুদ্ধিশূন্য'।
তাই, ’মনীষা’ শব্দের বিপরীত শব্দ 'নির্বোধ' নেওয়া হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
শব্দ ও ধাতুর মূলকে বলে-
  1. বিভক্তি
  2. ধাতু
  3. প্রকৃতি
  4. কারক
সঠিক উত্তর:
প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃতি
ব্যাখ্যা
• শব্দ ও ধাতুর মূলকে বলে - প্রকৃতি

প্রকৃতি:
- ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি
- পদ থেকে বিভক্তি ও প্রত্যয় বাদ দিলে প্রকৃতি অংশ পাওয়া যায়।
- অর্থাৎ শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি৷
যেমন - চলা।
এখানে √চল্ হলো ধাতু বা প্রকৃতি, আর বিভক্তি হলো 'আ'৷

- প্রকৃতি দুই প্রকার।
যথা -
১. নামপ্রকৃতি: নামপদের মূল অংশকে বলে নামপ্রকৃতি।
২. ক্রিয়াপ্রকৃতি: ক্রিয়াপদের মূল অংশকে বলে ক্রিয়া-প্রকৃতি। একে ধাতুও বলা হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
২০.
কোন বাক্যে ক্রিয়া অনুক্ত?
  1. খুব শীত লাগছে।
  2. মনটা ভাল নেই আমার।
  3. করিম স্কুলে যায়।
  4. আজ প্রচণ্ড গরম।
সঠিক উত্তর:
আজ প্রচণ্ড গরম।
উত্তর
সঠিক উত্তর:
আজ প্রচণ্ড গরম।
ব্যাখ্যা
আজ প্রচণ্ড গরম। - বাক্যে ক্রিয়া অনুক্ত।

অনুক্ত ক্রিয়াপদ:
- ক্রিয়াপদ বাক্যগঠনের অপরিহার্য অঙ্গ।
- ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না।
- তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে।
যেমন -
→ ইনি আমার ভাই = ইনি আমার ভাই (হন)।
আজ প্রচণ্ড গরম = আজ প্রচণ্ড গরম (অনুভূত হচ্ছে)।
→ তোমার মা কেমন? = তোমার মা কেমন (আছেন)?
- বাক্যে সাধারণত 'হ্' এবং 'আছ' ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
xyz = 280 হলে কোনটি y এর মান হতে পারে না?
  1. 0
  2. 5
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: xyz = 280 হলে কোনটি y এর মান হতে পারে না?

সমাধান: 
দেওয়া আছে, 
 xyz = 280 
এখানে, 
y এর মান শূন্য (0) হতে পারে না, 
কারণ 0 হলে সেক্ষেত্রে সমীকরণের গুণফল হবে 0।
২২.
x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?
  1. xy
  2. x + y
  3. x + y + 1
  4. xy + 4
সঠিক উত্তর:
x + y
উত্তর
সঠিক উত্তর:
x + y
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
অপশন অনুসারে, 
ক) xy = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা)।
খ) x + y = (3 + 5) = 8 (জোড় সংখ্যা)।
গ) x + y + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)। 
ঘ) xy + 4 = (3 × 5) + 4 = 15 + 4 = 19 (বিজোড় সংখ্যা)।
২৩.
০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-
  1. ০.০০০০৯
  2. ০.০০০১
  3. ০.০০১৮
  4. ০.০০০১৮
সঠিক উত্তর:
০.০০০০৯
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০৯
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১, ০.০০০৯, ০.০২০ এবং ০.০০১ সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল হবে-

সমাধান:
বৃহত্তম সংখ্যা =০.১ 
ক্ষুদ্রতম সংখ্যা=০.০০০৯

নির্ণেয় গুণফল = ০.১ × ০.০০০৯ 
=০.০০০০৯
২৪.
একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?
  1. ১৪ : ১৫
  2. ১৬ : ২৫
  3. ১৩ : ২৫
  4. ১২ : ২৪
সঠিক উত্তর:
১৬ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?

সমাধান:
একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০%
∴ একটি রাশি : অপর রাশি = ৬৪ : ১০০
= ১৬ : ২৫
২৫.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৩৪০
  2. ৩৪২
  3. ৩৪৪
  4. ৩৪১
সঠিক উত্তর:
৩৪১
উত্তর
সঠিক উত্তর:
৩৪১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৩৮১ - ক  =ক  - ৩০১
ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
বা ক  = ৩৪১
২৬.
তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল ২০, ২৭ এবং ২৩ হয়। সংখ্যা তিনটি কত?
  1. ৬, ৪ এবং ১৫
  2. ৯, ১১ এবং ১৪
  3. ১০, ৮ এবং ১৭
  4. ৮, ১২ এবং ১৫
সঠিক উত্তর:
৮, ১২ এবং ১৫
উত্তর
সঠিক উত্তর:
৮, ১২ এবং ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল ২০, ২৭ এবং ২৩ হয়। সংখ্যা তিনটি কত?

সমাধান:
এখানে
অপশন ঘ)
৮ + ১২ = ২০
৮ + ১৫ = ২৩
১২ + ১৫ = ২৭

অপশন ক)
৬, ৪ এবং ১৫
৬ + ১৫ = ২১
৬ + ৪ = ১০
৪ + ১৫ = ১৯

অপশন খ)
৯, ১১ এবং ১৪
৯ + ১১ = ২০
৯ + ১৪ = ২৩
১১ + ১৪ = ২৫

অপশন গ)
১০, ৮ এবং ১৭
১০ + ৮ = ১৮
১০ + ১৭ = ২৭
৮ + ১৭ = ২৫

সঠিক উত্তর: ঘ
২৭.
x এর মান 2 থেকে হ্রাস পেয়ে - 2 হলে, নিচের কোনটি অবশ্যই বৃদ্ধি পাবে?
  1. 1/(x - 3)
  2. 1 + (1/x)
  3. 5 - x2
  4. 2 + x
সঠিক উত্তর:
1/(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
1/(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান 2 থেকে হ্রাস পেয়ে - 2 হলে, নিচের কোনটি অবশ্যই বৃদ্ধি পাবে?

সমাধান:
x এর মান 2 হলে
ক) 1/(x - 3) = 1/(2 - 3) = 1/-1 = - 1

খ) 1 + (1/x) = 1 + 1/2 = 3/2

গ) 5 - x2 = 5 - 22 = 1

ঘ) 2 + x = 2 + 2 = 4

x এর মান - 2 হলে
ক) 1/(x - 3) = 1/( - 2 - 3) = 1/(- 5) = - 1/5

খ) 1 + (1/x) = 1 + 1/(- 2) = 1 - 1/2 = (2 - 1)/2 = 1/2

গ) 5 - x2 = 5 - (- 2)2 = 5 - 4 = 1

ঘ) 2 + x = 2 + ( - 2) = 2 - 2 = 0
২৮.
√2 সংখ্যাটি একক-
  1. স্বাভাবিক সংখ্যা
  2. মূলদ সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √2 সংখ্যাটি একক-

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।  
যেমন: 1.1010010001.............
২৯.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে, সংখ্যাটি কত হবে?
  1. ৩৯
  2. ৫৭
  3. ৯৩
  4. ৭৫
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে, সংখ্যাটি কত হবে?
সমাধান: 
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y

প্রশ্নমতে,
১০y + x + ৫৪ = ১০x + y
⇒৯x - ৯y = ৫৪
⇒৯(x - y) = ৫৪
∴ x - y = ৬
এবং x + y = ১২
এখন,
২x = ১৮
x = ৯
এবং y = ৩

∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৯
= ৩৯
৩০.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরীর ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তূকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভতূর্কি দেয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরীর ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তূকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?

সমাধান:
৮০% বইয়ের মূল্য = ২৪ টাকা
১% বইয়ের মূল্য = ২৪/৮০ টাকা
১০০% বইয়ের মূল্য = ২৪ × ১০০/৮০ টাকা
= ৩০ টাকা

সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় = (৩০ - ২৪) টাকা
= ৬ টাকা
৩১.
x2 + x - 20 এর উৎপাদকে বিশ্লেষণ কত হবে?
  1. (x - 5)(x - 4)
  2. (x + 5)(x - 4)
  3. (x - 5)(x + 4)
  4. (x + 5)(x + 4)
সঠিক উত্তর:
(x + 5)(x - 4)
উত্তর
সঠিক উত্তর:
(x + 5)(x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 20 এর উৎপাদকে বিশ্লেষণ কত হবে?

সমাধান:
x2 + x - 20
= x2 + 5x - 4x - 20
= x(x + 5) - 4(x + 5)
= (x + 5)(x - 4)
৩২.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
  1. ৭ ও ১১
  2. ১২ ও ১৮
  3. ১০ ও ২৪
  4. ১০ ও ১৬
সঠিক উত্তর:
১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪ 
ক = ২ 

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০  ও ৮ × ২ = ১৬ 
৩৩.
২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?
  1. ২৫০
  2. ০.২৫
  3. ২.৫০
  4. ২৫.৫০
সঠিক উত্তর:
০.২৫
উত্তর
সঠিক উত্তর:
০.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?

সমাধান:
১০০০ মি.লি. = ১ কেজি
১ মি.লি. = ১/১০০০ কেজি
২৫০ মি.লি. =২৫০/১০০০ কেজি
= ০.২৫ কেজি
৩৪.
১৮ কেজি ভরের বস্তুর ওজন চাঁদে কত নিউটন হবে?
  1. ২৯.৪
  2. ১৯.৪
  3. ৩৯.৪
  4. ৪৯.৪
সঠিক উত্তর:
২৯.৪
উত্তর
সঠিক উত্তর:
২৯.৪
ব্যাখ্যা
- কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর ওজন বলে। 
- পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে। 
- এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়। 
- পৃথিবীতে কোন বস্তুর ওজন ৬০ নিউটন হলে চাঁদে ঐ জিনিসের ওজন ১০ নিউটন হবে অর্থাৎ কমবে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

- চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ট হতে ৬ গুণ কম।
আমরা জানি, 
W = mg 
= 18 (g/6) 
= 3g 
= 3 × 9.8 [g এর মান 9.8 ms-2
= 29.4 নিউটন
৩৫.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
  1. ৩১৪৭
  2. ২২৮৭
  3. ২৯৮৭
  4. ২১৮৭
সঠিক উত্তর:
২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
২১৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

সমাধান: 
০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের ‍বৃহত্তম সংখ্যা =৩২১০
০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের ‍ক্ষুদ্রতম সংখ্যা =১০২৩
বিয়োগফল = (৩২১০ - ১০২৩) = ২১৮৭
৩৬.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ১০৫
  2. ৫৩
  3. ২১
  4. ১২৪
সঠিক উত্তর:
৫৩
উত্তর
সঠিক উত্তর:
৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

৫৩ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
৩৭.
১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে:মি:। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
  1. ১৫.৫ সে: মি:
  2. ১৫.৪ সে: মি:
  3. ১৫.৯৫ সে: মি:
  4. ১৬.৫৫ সে: মি:
সঠিক উত্তর:
১৫.৯৫ সে: মি:
উত্তর
সঠিক উত্তর:
১৫.৯৫ সে: মি:
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে:মি:। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

সমাধান:
১৯৯৬ সাল ৪ দ্বারা বিভাজ্য। তাই ১৯৯৬ Leap year.
Leap Year এ ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হয়।

∴ ঐ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ = (২৯ × ০.৫৫)  সে.মি.
= ১৫.৯৫ সে.মি.
৩৮.
১ + ৫ + ৯ + ১৩ + ......... ধারাটির ১৫তম পদ হবে?
  1. ৫৭
  2. ৬১
  3. ৪৭
  4. ৬৫
সঠিক উত্তর:
৫৭
উত্তর
সঠিক উত্তর:
৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ১৩+ ......... ধারাটির ১৫ তম পদ হবে?

সমাধান: 
এখানে,
a = ১
d = ৫ - ১ = ৪
n = ১৫ 

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
১৫ তম পদ = a + (১৫ - ১)d
= a + ১৪d
= ১ + ১৪ × ৪
= ১ + ৫৬
= ৫৭
৩৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?
  1. ২০০
  2. ২২৪
  3. ২৪৮
  4. ২৪০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬

মনে করি,
একটি সংখ্যা ৫ক  এবং
অপর সংখ্যাটি ৬ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক

শর্তমতে, 
ক = ৮

সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
= ৩০ × ৮ = ২৪০ 
৪০.
আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মানে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোন লাভ বা লোকসান না করলে খেজুরের ক্রয়মূল্য কত টাকা?
  1. ২৮৮
  2. ২৬৭
  3. ২৭৬
  4. ৩১০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মানে ১০% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোন লাভ বা লোকসান না করলে খেজুরের ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
দেওয়া আছে,
বিক্রয়মূল্য = ৩০০ টাকা

১০% কমে
বিক্রয় করলে বিক্রয়মূল্য হলো ৩০০ - ৩০০ × ১০%
= ৩০০ - ৩০০ × ১০/১০০
= ৩০০ - ৩০
= ২৭০ টাকা

 ১০০০ গ্রামের বিক্রয়মূল্য ২৭০ টাকা
১ গ্রামের বিক্রয়মূল্য ২৭০/১০০০ টাকা।
৯০০ গ্রামের বিক্রয়মূল্য (২৭০ × ৯০০)/১০০০ = ২৪৩ টাকা

যেহেতু ১০% মূল্য হ্রাসে খেজুর
বিক্রি করে আসাদের লাভ বা লোকশান হয় নাই,
সেহেতু ক্রয়মূল্য=বিক্রয়মূল্য
অতএব, খেজুরের ক্রয়মূল্য = ২৪৩ টাকা

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৪১.
Choose the appropriate pronoun: Any of you may take it; I don't care-
  1. which
  2. what
  3. who
  4. whom
সঠিক উত্তর:
who
উত্তর
সঠিক উত্তর:
who
ব্যাখ্যা
• Any of you may take it; I don't care who.
→ প্রদত্ত বাক্যটির অর্থ - তোমাদের যে কেউ এটা নিতে পারো; কে নিবে এটা নিয়ে আমার আগ্রহ বা উদ্বেগ নেই।

→ Subjective pronoun = Any of you কে নির্দেশ করতে who বসবে।
→ অর্থাৎ, who কে subjective pronoun নিয়ে আসে।
৪২.
The plural number of 'Oasis' is-
  1. oasies
  2. oasises
  3. oases
  4. oasisees
সঠিক উত্তর:
oases
উত্তর
সঠিক উত্তর:
oases
ব্যাখ্যা
• The plural number of 'Oasis' is- oases.

• Oasis:
- অর্থ - মরূদ্যান।
- এর plural form হচ্ছে Oases.

ইংরেজি ব্যতীত অন্য ভাষার কিছু কিছু noun এর plural অনিয়মিত হয়ে থাকে। যেমন:
Agendum ↔ Agenda.
Analysis ↔ Analyses.
Oasis ↔ Oases.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪৩.
Which expression is correct?
  1. ten cattles
  2. one cattles
  3. ten head of cattle
  4. ten heads of cattle
সঠিক উত্তর:
ten head of cattle
উত্তর
সঠিক উত্তর:
ten head of cattle
ব্যাখ্যা
• The correct expression is - ten head of cattle.
→ এক ঝাঁক পাখি বা একদল পশু বোঝাতে head ব্যবহৃত হলে head এর plural অপরিবর্তিত থাকে।

• head of cattle (collocation in English)
• head of cattle/sheep etc → a particular number of cows, sheep, etc.

Example Sentence: 
1. Some 40,000 head of cattle were treated in eight months, and by the end of the year, only two known foci of infection were left.
2. There were 50 herds with 3300 head of cattle on the island.

Source: Cambridge Dictionary.
৪৪.
............. of what he said was very sensible.
  1. many
  2. much
  3. a few
  4. few
সঠিক উত্তর:
much
উত্তর
সঠিক উত্তর:
much
ব্যাখ্যা
• Complete Sentence: Much of what he said was very sensible.
→ “what he said” uncountable noun, তাই শূন্যস্থানে much বসবে।

• অনেকের মধ্যে বুঝাতে, plural countable noun এর ক্ষেত্রে structure: Many of + plural countable noun. যেমন : 
- Many of them know English.

• অনেকের মধ্যে বুঝাতে, plural uncountable noun এর ক্ষেত্রে structure: Much of + uncountable noun.
- Much of the water has flowed under the bridge since we last met.
৪৫.
The pen is inferior ............. your pen.
  1. than
  2. that
  3. to
  4. from
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: The pen is inferior to your pen.

• inferior (adjective)
English Meaning: not good, or not as good as someone or something else.
Bangla Meaning: নিকৃষ্ট; অধস্তন; ন্যূন; হীন।

Example:
1. The quality of the replica was inferior to that of the original artwork.
2. The budget accommodations were inferior to the luxury hotels we had stayed in before.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
Can this machine be adapted ........... farm work?
  1. in
  2. to
  3. into
  4. for
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Complete Sentence: Can this machine be adapted to farm work?
→ adapted- এর পরে preposition 'to' বসে।

• adapt (verb)
English Meaning: to change, or to change something, to suit different conditions or uses.
Bangla Meaning: খাপ খাওয়ানো; অভিযোজিত করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৭.
। shall ring you up as soon as .........
  1. I will arrive
  2. I shall arrive
  3. I arrive
  4. I shall be arriving
সঠিক উত্তর:
I arrive
উত্তর
সঠিক উত্তর:
I arrive
ব্যাখ্যা
• Complete Sentence: । shall ring you up as soon as I arrive.

• as soon as (conjunction)
• Future Indefinite Tense + as soon as + Present Indefinite Tense
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - I arrive.

Example Sentence:
1. I'll send you the documents as soon as I finish scanning them.
2. As soon as the sun sets, we'll start the bonfire.
3. I'll let you know as soon as I hear back from the client.
৪৮.
All the books have been sold. There ........ left.
  1. are none
  2. is none
  3. none
  4. not any
সঠিক উত্তর:
are none
উত্তর
সঠিক উত্তর:
are none
ব্যাখ্যা
• Complete Sentence: All the books have been sold. There are none left.

"None" শব্দটি দেখতে গেলে singular মনে হলেও, এটি singular এবং plural উভয় context এ ব্যবহৃত হতে পারে।
যখন এটি কোনো plural noun এর সাথে ব্যবহার হয়, তখন verb ও plural form নেয়।
এখানে "Books" যেহেতু plural noun, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হলো, are none.

এখানে "are none" ব্যবহার করা হয়েছে কারণ "books" এর সাথে মিল রেখে verb টি plural form নিয়েছে। তাই, "is none" এর পরিবর্তে "are none" ব্যবহার করা সঠিক।
৪৯.
অন্ধজনে দেহ আলো-
  1. The body of the blind gives light.
  2. The blind holds the light.
  3. Give light to the body of the blind.
  4. Give light to the blind.
সঠিক উত্তর:
Give light to the blind.
উত্তর
সঠিক উত্তর:
Give light to the blind.
ব্যাখ্যা
• অন্ধজনে দেহ আলো।
→ English Translation: Give light to the blind.

→ এটা রবীন্দ্রনাথের একটা কবিতার অংশ,
"অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ।"

→ অন্ধ জনে দেহ আলো বলতে কবি বোঝাতে চেয়েছেন যে মূর্খকে জ্ঞান দান কর।
৫০.
The idiomatic expression 'hold good' means-
  1. respectable
  2. praiseworthy
  3. up-to-date
  4. valid
সঠিক উত্তর:
valid
উত্তর
সঠিক উত্তর:
valid
ব্যাখ্যা
• The idiomatic expression 'hold good' means- valid.

• Hold good/true (Idiom) 
English Meaning: remain true or valid.
Bangla Meaning: বৈধ হওয়া।

প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - 
→ Respectable - সম্মানিত; সামাজিক মর্যাদাসম্পন্ন
→ Praiseworthy - প্রশংসনীয়; শ্লাঘনীয়; প্রশংসাযোগ্য।
→ Up-to-date - হালনাগাদ।
→ Valid - সিদ্ধপ্রমাণ; বৈধ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫১.
Choose the correct spelling:
  1. aumature
  2. ammateur
  3. amatear
  4. amateur
সঠিক উত্তর:
amateur
উত্তর
সঠিক উত্তর:
amateur
ব্যাখ্যা
অপশন (ঘ) amateur is the properly spelled word.

• amateur (verb)
English Meaning: one who engages in a pursuit, study, science, or sport as a pastime rather than as a profession.
Bangla Meaning: অপেশাদার ক্রীড়াবিদ; আনাড়ি; ত্রুটিপূর্ণ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫২.
Antonym of word 'native' is-
  1. alien
  2. congenial
  3. inborn
  4. local
সঠিক উত্তর:
alien
উত্তর
সঠিক উত্তর:
alien
ব্যাখ্যা
• Antonym of word 'native' is- alien.

• native (adjective) (noun)
English Meaning: belonging to a particular place by birth/an original or indigenous inhabitant.
Bangla Meaning: কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি; জাতক।

অপশন আলোচনা:
→ alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশী।
→ congenial - সদৃশ; সমপ্রকৃতি সম্পন্ন; সমমনোভাবাপন্ন।
→ inborn - সহজ; সহজাত; স্বভাবজ; অন্তর্জাত।
→ local -  স্থানীয়; আঞ্চলিক।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৩.
'Come to light' means-
  1. to publish
  2. in danger
  3. valid
  4. lighting
সঠিক উত্তর:
to publish
উত্তর
সঠিক উত্তর:
to publish
ব্যাখ্যা
• 'Come to light' means- to publish.

• Come to light (idiom)
English Meaning: to become known.
Bangla Meaning: প্রকাশ পাওয়া/প্রকাশ হওয়া।

Example Sentence:
1. The truth about the scandalous affair didn't come to light until years later.
2. After extensive investigation, the facts behind the mysterious disappearance finally came to light.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৪.
'Theology' is a term related to-
  1. study of education
  2. study of vote
  3. study of religion
  4. study of politics
সঠিক উত্তর:
study of religion
উত্তর
সঠিক উত্তর:
study of religion
ব্যাখ্যা
• 'Theology' is a term related to- study of religion.
• Theology - ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিসম্পর্কিত জ্ঞানশাখা।

অপশন আলোচনা:
• study of education is - Pedagogy.
→ Pedagogy - শিক্ষণবিজ্ঞান।

• study of vote is - Psephology.
→ Psephology - নির্বাচনের প্রবণতাবিষয়ক বৈজ্ঞানিক পর্যেষণা; নির্বাচনতত্ত্ব; নির্বাচনবিজ্ঞান।

• study of politics is - Political Science.
→ Political Science - রাজনৈতিক বিজ্ঞান।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৫.
The young man seems very.............
  1. sensible
  2. sensibly
  3. sensiblely
  4. sensitively
সঠিক উত্তর:
sensible
উত্তর
সঠিক উত্তর:
sensible
ব্যাখ্যা
• Complete Sentence: The young man seems very sensible.
→ এখানে, the young person তার better judgment দেখিয়েছে তাই, sensible শব্দটি বাক্যের context অনুযায়ী উপযুক্ত।
→ very = adverb এর পর adjective হিসেবে sensible বসেছে।
→ Sensitive refers to someone's feelings.

• sensible (adjective) (noun)
English Meaning: having, containing, or indicative of good sense or reason/ something that can be sensed.
Bangla Meaning: বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; সুবোধ; ক্রিয়াসিদ্ধ; ব্যবহারসিদ্ধ।
→ sensibly (adverb).
→ sensitively (adverb).
→ 'sensiblely' নামে কোনো word নেই।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৬.
He is a man ........... letters.
  1. about
  2. off
  3. of
  4. in
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Complete Sentence: He is a man of letters.

• man of letters (phrase)
English Meaning: a person who creates a written work.
Bangla Meaning: বিদ্বান বা পণ্ডিত ব্যক্তি; সাহিত্যিক।

Example Sentence:
1. The esteemed author was not just a man of letters but also a philosopher.
2. In literary circles, he was revered as a true man of letters due to his prolific writing.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৭.
The judge ........ my objection.
  1. set forth
  2. set down
  3. set in
  4. set off
সঠিক উত্তর:
set down
উত্তর
সঠিক উত্তর:
set down
ব্যাখ্যা
• Complete Sentence: The judge set down my objection.

• set down (phrasal verb)
English Meaning:
- to write something down on paper in order to record it.
​- to give something as a rule, principle, etc.
Bangla Meaning: 
- লিখে রাখা।
- আরোপ করা।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
set forth
Bangla Meaning: যাত্রা শুরু করা।
Example: Columbus set forth with three small ships.

set in
Bangla Meaning: শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া।
Example: Winter is setting in and the population is facing food and fuel shortages. 

set off
Bangla Meaning: (যাত্রা, দৌড় ইত্যাদি) শুরু করা।
Example: The President's envoy set off on another diplomatic trip.

Source:
1. Collins Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৮.
Sweet ...... the uses of adversity.
  1. is
  2. are
  3. has
  4. have
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা

• Complete Sentence: Sweet are the uses of adversity.
→ এটি Paradox- র একটি উদাহরণ।
→ It comes from the Shakespeare play, As You Like It.

• Paradox:
→ A self-contradictory statement that hides a rational meaning is called - Paradox.
→ Paradox হচ্ছে আপাত বিরোধী কিন্তু সত্য। 
→ এর একটি চমৎকার উদাহরণ হচ্ছে - "Sweet are the uses of adversity." যেখানে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে লাইনটির অর্থ contradictory মনে হয় যে adversity is bitter.
→ কিন্তু, এর Depper meaning এ বোঝা যায় যে adversity carries within itself the sweetness of achievement.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

৫৯.
Neither Bulbul nor his parents .......... come.
  1. have
  2. has
  3. has to
  4. have to
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা
Complete Sentence: Neither Bulbul nor his parents have come.

• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
• অথবা দুই বা ততোধিক Subject যদি or/nor/but দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে -
→ or/ nor/ but এদের পরে উপস্থিত Subject অনুযায়ী verb ব্যবহৃত হয়ে থাকবে।
→ অর্থাৎ, Subject যদি plural হয় তবে verb ও plural হবে, যদি Subject singular হয় তবে verb হবে singular.
৬০.
She told that she (visit) London next month.
  1. visited
  2. will visit
  3. had visited
  4. would visit
সঠিক উত্তর:
would visit
উত্তর
সঠিক উত্তর:
would visit
ব্যাখ্যা
• She told that she would visit London next month.

• Main clause এর verb টি past tense হলে এবং পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে might/would/could বসে এবং এরপর verb এর base form বসে।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would visit.

Example Sentence:
1. Sarah told Marzia that she would visit her parents the next week.
2. Jason told Benson that he would complete the project the next month.
3. Pori told Mahiya that she would join the gym the next day.
4. Emma told Lima that she would buy a new car the next year.
৬১.
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয়?
  1. আব্দুল মতিন
  2. গাজীউল হক
  3. কাজী গোলাম মাহবুব
  4. অলি আহাদ
সঠিক উত্তর:
গাজীউল হক
উত্তর
সঠিক উত্তর:
গাজীউল হক
ব্যাখ্যা
একুশে ফেব্রুয়ারির ঘটনাবলি:
- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল বৃহষ্পতিবার, ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ।
- পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা জমায়েত হতে থাকে।
- সরকার ১৪৪ ধারা জারি করায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা দুজন দুজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে থাকে।
- বেলা ১১ টায় ছাত্রসভা শুরু হয়। সভায় ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত গৃহীত হয়।
- এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীউল হক। 
- বক্তব্য রাখেন শামসুল হক, মোহাম্মদ তোয়াহা, কাজী গোলাম মাহবুব, খালেক নেওয়াজ ও আবদুল মতিন।
-  সভাপতি ১০ জন করে ১৪৪ ধারা ভঙ্গের নির্দেশ দেন।
- পুলিশ মিছিলকারীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। কিন্তু সব বাধা উপেক্ষা করে ছাত্ররা মেডিকেল হোস্টেলের প্রধান ফটকের কাছে জমায়েত হন।
- মেডিকেল হোস্টেলের নিকটেই ছিল জগন্নাথ হলের অডিটোরিয়াম যেখানে পূর্ব বাংলা আইন পরিষদের সভা বসত।
- আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্য ছিল পূর্ববাংলা আইন পরিষদে যোগদানকারী সদস্যদের কাছে বাংলা ভাষার দাবির কথা পৌঁছে দেয়া যেন তাঁরা অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে সুপারিশ গ্রহণ করেন।
- ছাত্ররা দলবদ্ধ হয়ে শ্লোগান দিতে থাকলে পুলিশ বাহিনী এসে তাদের তাড়া করে এবং ছাত্রদের উপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। প্রতিবাদে ছাত্ররা ইট পাটকেল ছুঁড়তে থাকে।
- এক পর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই আব্দুল জব্বার ও রফিকউদ্দিন আহমদ শহীদ হন। ১৭ জনের মত গুরুতর আহত হয়। তাদের মধ্যে রাত আটটায় আবুল বরকত শহীদ হন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও দৈনিক ইত্তেফাক, ২১ ফেব্রুয়ারি ২০২১।
৬২.
একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে?
  1. ১৯৭২
  2. ১৯৭৭
  3. ১৯৭৮
  4. ১৯৮৩
সঠিক উত্তর:
১৯৮৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৩
ব্যাখ্যা
বইমেলা:

- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগকে জাগরূক রাখতে এই মেলার নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’।
- সে কারণে পুরো ফেব্রুয়ারি মাস ধরে এর আয়োজন।  
- ১৯৭২ সালের ৮  ফেব্রুয়ারি জনপ্রিয় প্রকাশক চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমি প্রাঙ্গণের বটতলায় কলকাতা থেকে আনা নিজের প্রকাশিত কিছু বই নিয়ে মেলার সূচনা করেন।
- ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত স্বল্পপরিসরে মেলা চলতে থাকে।
- ১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক  বাংলা একাডেমিকে বইমেলার সঙ্গে সমন্বিত করেন।
- ১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক কাজী মনজুরে মওলা প্রাতিষ্ঠানিকভাবে বইমেলার আয়োজনের দায়দায়িত্ব গ্রহণ করেন।
- কিন্তু এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের তোড়ে সে বছর মেলা অনুষ্ঠিত হয়নি।
- ১৯৮৪ সাল থেকে পুরো উদ্যমে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
- বাংলা একাডেমি চত্বরে জায়গা না হওয়ায় ২০১৪ সাল থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।

তথ্যসূত্র - দৈনিক জনকন্ঠ, ২৩ ফেব্রুয়ারি ২০২৩।
৬৩.
বাংলাদেশে বর্তমানে উচ্চ শিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ?
  1. ৩৪
  2. ৩৮
  3. ৪৮
  4. ৪৯
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
উচ্চ শিক্ষায় নারী:
- অধিভুক্ত কলেজ-মাদ্রাসাসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৪৪ লাখ ১৫ হাজার ৬৪৯ জন।
- শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৩ লাখ ১ হাজার ৮১৮ ও ছাত্রী ২১ লাখ ১৩ হাজার ৮২৬ জন।
-  ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রীদের গড় হার ৪৮ এবং ছাত্রদের হার ৫২। 

[অপশন বিবেচনায় ৪৮ অধিক গ্রহনযোগ্য হওয়ায় (গ) উত্তর নেওয়া হয়েছে।]
-----------------
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা সমান হতে চললেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা এখনো বেশ পিছিয়ে। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪১ হাজার ৯৮ জন। এর মধ্যে ২৯ শতাংশ ছাত্রী। আর ছাত্র ৭১ শতাংশ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৬৪.
সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
  1. পূর্ণ
  2. বর্ণ
  3. উচ্চারণ
  4. কথা
সঠিক উত্তর:
পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণ
ব্যাখ্যা
- অমর একুশের শহীদদের স্মরণে বাংলা ভাষায় তৈরি তিনটি সফটওয়্যার ও বাংলা ফন্ট উন্মুক্ত করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। 
- আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘উচ্চারণ’, ‘কথা’ ও ‘বর্ণ’ সফটওয়্যারসহ ‘পূর্ণ’ নামের বাংলা ফন্ট উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। 
- ‘পূর্ণ’ ফন্টটি মূলত ইউনিকোডভিত্তিক ফন্ট। 
- স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিরাম চিহ্ন, ইংরেজি বর্ণ, গাণিতিক চিহ্নসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকায় প্রাতিষ্ঠানিক ব্যবহারের পাশাপাশি মুদ্রণ কাজেও ব্যবহার করা যাবে ফন্টটিতে। 

অন্যদিকে, 
- ‘উচ্চারণ’ নামের টেক্সট টু স্পিচ সফটওয়্যারটি ওয়েবসাইট বা যন্ত্রের পর্দায় থাকা সব তথ্য পড়ে শোনাতে পারে। 
- মুখের কথাকে লেখায় রূপান্তর করতে পারে ‘কথা’ সফটওয়্যারটি। 
- ‘বর্ণ’ হলো বাংলা ওসিআর সফটওয়্যার।
- পিডিএফ বা ছবিতে থাকা বার্তা লেখায় রূপান্তরের সুযোগ থাকায় সফটওয়্যারটির মাধ্যমে সহজেই সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির তথ্য লিখিত আকারে সংরক্ষণ করা যাবে। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা (প্রকাশ: ২১শে ফেব্রুয়ারি, ২০২৪)।
৬৫.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল?
  1. ১৯২০
  2. ১৯৫০
  3. ১৯৭০
  4. ২১২০
সঠিক উত্তর:
১৯৭০
উত্তর
সঠিক উত্তর:
১৯৭০
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে।
- দ্বাদশ সংসদ নির্বাচনে ২৮টি দল অংশ নেয়।
- মোট প্রার্থী সংখ্যা ১৯৭০ জন।
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে দলটি।
- টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য সেদিন শপথ নেন ১০ জানুয়ারি।
- নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী।

তথ্যসূত্র - কালের কন্ঠ পত্রিকার রিপোর্ট ও বিডি নিউজ।
৬৬.
এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে?
  1. ৩ নভেম্বর
  2. ৪ নভেম্বর
  3. ৫ নভেম্বর
  4. ৭ নভেম্বর
সঠিক উত্তর:
৫ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৫ নভেম্বর
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন:

- ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।
- নির্বাচনি লড়াইটা হবে দুই দলের প্রতীক হাতি ও গাধার মধ্যে।
- ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দল থেকে প্রার্থী হিসেবে দেখা যাবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
- জো বাইডেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ১৫ জানুয়ারি ২০২৪।
৬৭.
International Civil Aviation Organization প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৪৫
  2. ১৯৪৭
  3. ১৯৫০
  4. ১৯৬১
সঠিক উত্তর:
১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭
ব্যাখ্যা
ICAO:

- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
৬৮.
কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না?
  1. গড়ান
  2. গামার
  3. বাইন
  4. পশুর
সঠিক উত্তর:
গামার
উত্তর
সঠিক উত্তর:
গামার
ব্যাখ্যা
সুন্দরবন:

- সুন্দরবন  বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম এলাকার লবণাক্ত পানির বনভূমিতে গেওয়া, গরান, কেওড়া, ওড়া, পশুর, ধুন্দুল, বাইন এবং অন্যান্য ঠৈসমূলবাহী উদ্ভিদ প্রধান।
- বনের মধ্যভাগে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যমূলক বৃক্ষ প্রজাতির প্রাধান্য বেশি।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৯.
বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?
  1. ১২
  2. ১৩
  3. ১৫
  4. ১৯
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৪,৯৬৬ মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৬,৭৯৪ মিলিয়ন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.০৩%।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +) ৭৬.৪%।
- দারিদ্র্যের হার ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
• কৃষি: ১১.২০%।
• শিল্প: ৩৭.৫৬%।
• সেবা: ৫১.২৪%।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৭০.
দেশের প্রথম নারী উপাচার্য কে?
  1. আনোয়ারা বেগম
  2. ফারজানা ইসলাম
  3. খালেদা একরাম
  4. সাদেকা হালিম
সঠিক উত্তর:
আনোয়ারা বেগম
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ারা বেগম
ব্যাখ্যা
প্রথম মহিলা উপাচার্য:
 - অধ্যাপক আনোয়ারা বেগম দেশের প্রথম নারী উপাচার্য।
- বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।
- তিনি সাবেক রাষ্ট্রপতি ইয়াজদ্দিন আহমেদের স্ত্রী।

অন্যদিকে,
- বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। 
- অধ্যাপক ড. ফারজানা ইসলাম একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক।
- তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপচার্য হিসেবে ২ মার্চ, ২০১৪ তারিখে নিয়োগ পেয়েছেন।
- তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য।

তথ্যসূত্র - প্রথম আলো ও বিডি নিউজ পত্রিকার রিপোর্ট।
৭১.
বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. হল্যান্ড
  2. ব্রাজিল
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বায়ু বিদ্যুৎ:

- বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন।
- বৃহৎ জনসংখ্যা এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বিবেচনায় দেশটির বিপুল শক্তির চাহিদা থাকায় চীন বায়ু বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানীয়।
- চীন সরকার কার্বন নিঃসরণ কমাতে গত এক দশকে নবায়নযোগ্য শক্তি উৎপাদন বাড়ানোর জন্য ভর্তুকি প্রয়োগ করেছে।
- চীনে প্রায় ২৬ গিগাওয়াট অফশোর উইন্ড ইনস্টল করা আছে।

তথ্যসূত্র - EV Wind ওয়েবসাইট।
৭২.
কোন দেশের কাছে সবচাইতে বেশি পারমাণবিক চুল্লি আছে?
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি:
- পারমাণবিক চুল্লি একটি যন্ত্র, যা একটি স্বনির্ভর নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন এবং পারমাণবিক শক্তি ভিত্তিক সামুদ্রিক জলযানের ইঞ্জিন চালনায় ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লি। 
- সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে,
- ২য় স্থানে রয়েছে ফ্রান্স।
- ৩য় স্থানে রয়েছে চীন।
- ৪র্থ স্থানে রয়েছে রাশিয়া।
- ৫ম স্থানে রয়েছে জাপান।

তথ্যসূত্র - Statista. (লিংক)
৭৩.
সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণীকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয় অবনতি ঘটে কোন দেশের?
  1. গায়ানা
  2. জর্ডান
  3. ইন্দোনেশিয়া
  4. এল সালভাদর
সঠিক উত্তর:
জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
জর্ডান
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গ্রুপ বিশ্বের অর্থনীতিকে চারটি ভাগে ভাগ করে – নিম্ন, নিম্ন-মধ্য, উচ্চ-মধ্য এবং উচ্চ।
- বিশ্বব্যাংক তার শ্রেণিবিন্যাস তথ্যের সাম্প্রতিক সংশোধনে জর্ডানকে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের অবস্থানে রাখা হয়েছে।
- প্রতিবেদনে জাতিসংঘের জনসংখ্যা বিভাগ দ্বারা জর্ডানের জনসংখ্যা অনুমানের উপর 8.6 শতাংশ উর্ধ্বমুখী সংশোধনকে নিম্নগামী শ্রেণিবিন্যাসের প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও,
- গায়ানা এবং আমেরিকান সামোয়া উভয়ই এ বছর উচ্চ-মধ্যম থেকে উচ্চ আয়ের  দেশের মর্যাদা পেয়েছে।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৭৪.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানী?
  1. গ্রামীণফোন
  2. রবি
  3. বাংলালিংক
  4. টেলিটক
সঠিক উত্তর:
রবি
উত্তর
সঠিক উত্তর:
রবি
ব্যাখ্যা
জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর:
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড
- সাড়ে তিন বছরের জন্য টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছে।
- চুক্তির মেয়াদ ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আগামী ২০২৭ সালের জুলাই পর্যন্ত।
- বিসিবির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ।
- চুক্তি অনুসারে, দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে রবি প্রদান করবে ৫০ কোটি টাকা।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪।
৭৫.
’পারকি’ সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
  1. কক্সবাজার
  2. পটুয়াখালি
  3. চট্টগ্রাম
  4. ভোলা
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
’পারকি’ সমুদ্র সৈকত:
- পারকী সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ার থানায় অবস্থিত একটি উপকূলীয় সমুদ্র সৈকত।
- স্থানীয়দের কাছে এর পরিচয় পারকীর চর হিসেবে।
- চট্টগ্রাম শহর থেকে দৃষ্টিনন্দন এই বিচটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
- এটি মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্বদক্ষিণ তীরে এই পারকী সমুদ্র্র সৈকত।

তথ্যসূত্র - বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
৭৬.
মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে?
  1. ১৮৬৩
  2. ১৮৭২
  3. ১৮৭৭
  4. ১৮৮৩
সঠিক উত্তর:
১৮৬৩
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৩
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন:
- তিনি ১২ ফেব্রুয়ারী ১৮০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হজেনভিলে জন্মগ্রহন করেন।
- আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।
- ২২শে সেপ্টেম্বর, ১৮৬২ সালে লিংকন দাস প্রথা প্রাথমিক ভাবে মুক্তির ঘোষণা জারি করেন।
- ১ জানুয়ারী, ১৮৬৩ সালে তিনি এটিকে সরকারী ভাবে দাস প্রথা চুড়ান্ত ভাবে বিলুপ্ত হয়।
- এ লক্ষে ১৮৬৩ সালে তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।

এছাড়াও,
- ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
- গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
- ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনফেডারেট ও ইউনিয়নিস্টদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা মার্কিন গৃহযুদ্ধ নামে পরিচিত। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আব্রাহাম লিংকন।
- তিনি ১৫ এপ্রিল ১৮৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: Britannica.com & History.com
৭৭.
কোন দুই রঙের মিশ্রনে বেগুনি রঙ তৈরি হয়?
  1. লাল ও আকাশী
  2. নীল ও সাদা
  3. সবুজ ও নীল
  4. সাদা ও আকাশী
সঠিক উত্তর:
লাল ও আকাশী
উত্তর
সঠিক উত্তর:
লাল ও আকাশী
ব্যাখ্যা
রং সম্পর্কিত জ্ঞান: 
- লাল, নীল, সবুজ এ তিনটি মূল বর্ণ। 
- মূল তিনটি বর্ণ থেকে যেকোন দুটি মিশালে যে রং হয় তাকে বলা হয় গৌণ বর্ণ। 
যেমন- 
লাল ও নীল (আকাশী) রং মিশালে বেগুনী
• হলুদ রং মিশালে সবুজ এবং 
• হলুদ ও লাল রং মিশালে কমলা রং হয়। 
- তাহলে বেগুনী, সবুজ, ও কমলা এ তিনটি গৌণ বর্ণ। 
- মূল ও গৌন বর্ণের নিজ নিজ প্রখরতা কমিয়ে হয় আকাশী, গোলাপী, সবুজ কলা পাতার রং, হালকা বেগুনী ও হাল্কা কমলা রং। 
- কিন্তু একটি মূল বর্ণ ও একটি গৌণ মিশালে সে বর্ণে দুটি বর্ণের সংমিশ্রণের আভা থাকবে। 
যেমন- 
•  লাল ও কমলা মিশালে লালচে কমলা, 
• লাল ও বেগুনী মিশালে লালচে-বেগুনী ও 
• নীল মিশালে নীল-বেগুনী রং হয়। 
- এগুলোকে বলা হয় প্রান্তিক রং। 
- যে রং দৃষ্টিতে প্রখর লাগে এবং গরম অনুভূতি দেয় তাকে বলা হয় উষ্ণ বর্ণ বা গরম রং। 
যেমন- গাঢ় হলুদ ইত্যাদি। 
- আবার যে রং দেখে ঠান্ডা বোধ হয় তাকে শীতল রং বলা হয়। 
যেমন - আকাশী, হালকা বেগুনী ইত্যাদি ঠান্ডা রং। 

উৎস: গার্হস্থ্য অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি?
  1. সুরমা
  2. সাঙ্গু
  3. কর্ণফুলী
  4. পদ্মা
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

নদীর উৎপত্তি:
- কর্ণফুলি: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে।
- পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- সাঙ্গু : সাঙ্গু নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত আরাকান পাহাড়ে উৎপন্ন হয়েছে।
- সুরমা নদীর উৎপত্তি হয়েছে নাগামনিপুর পাহাড়ের দক্ষিণাংশ থেকে।

অন্যদিকে,
মাতামুহুরী নদী: 
- চট্টগ্রাম থেকে আরাকানকে বিভক্তকারী পর্বতমালায় ২১°১৪´ উত্তর অক্ষাংশ ও ৯২°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশ উদ্ভূত একটি নদী।
- উৎস স্থান সাঙ্গু নদীর উৎস থেকে মাত্র ১° উত্তর ও ১° পূর্বে অবস্থিত।
- মগ ভাষায় নদীটির নাম মামুরি, যার বাংলা সংস্করণ মাতামুহুরী।
- নদীটির দৈর্ঘ্য প্রায় ২৮৭ কিমি।

হালদা নদী:
- হালদা নদী (Halda River)  পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎসারিত হয়ে ফটিকছড়ি উপজেলার উত্তর-পূর্ব কোণ দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে।
- কালুরঘাটের কাছে এটি কর্ণফুলী নদীতে এসে মিশেছে।
- এর মোট দৈর্ঘ্য ৮০.৪৫ কিমি।

[হালদা ও মাতামুহুরি দুটি নদী বাংলাদেশের অভ্যন্তরে উৎপন্ন ও সমাপ্ত হয়েছে।]


উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

৭৯.
৫০ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশযান প্রেরণ করেছে?
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মার্কিন মহাকাশযান:
- ৫০ বছর পর আবারও চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান।
- স্থানীয় সময় ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে এই মহাকাশযান।
- এই প্রথম ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র।
- টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ এই মহাকাশযান তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে।
- ষড়ভুজ আকৃতির রোবট ‘অডিসিয়াস’ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৩ ফেব্রুয়ারি ২০২৪।
৮০.
শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি ভারতের কোন পদক পেয়েছেন?
  1. পদ্মভূষণ
  2. পদ্মশ্রী
  3. বঙ্গবিভূষণ
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
পদ্মশ্রী
উত্তর
সঠিক উত্তর:
পদ্মশ্রী
ব্যাখ্যা
পদ্মশ্রী’ পদক:
- রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত করা হয়েছে।
- ভারতের প্রজাতন্ত্র দিবসের আগেরদিন ২০২৪ সালের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।
- ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বছর ১৩২জন বিশিষ্ট ব্যক্তিকে ‘পদ্ম’ সম্মাননার জন্য মনোনীত করেছেন।
- মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন।
- বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ২০১৬ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার-স্বাধীনতা দিবস পদকসহ অনেক পুরস্কার পেয়েছেন।
- ‘পদ্মশ্রী’ পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে একটি।
- ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী’ নামে তিনটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ২৬ জানুয়ারি ২০২৪।