পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
নিচের কোনটি একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়?
  1. শব্দ
  2. পদ
  3. শব্দ জোড়
  4. বাগধারা
ব্যাখ্যা

উৎস: নবম-দশম শ্রেনি, বাংলা ব্যাকরণ ( ২০২১ সংস্করণ )
.
ভাববাচ্যে নিচের কোনটি বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে?
  1. কর্ম
  2. বিভক্তি
  3. ক্রিয়া-বিশেষ্য
  4. কর্তা
ব্যাখ্যা
যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্রণ করে, তাকে ভাব বাচ্য  বলে।
যেমন:
- আমার যাওয়া হলো না। 
- কোথা থেকে আসা হলো। 
- এখানে আসা, যাওয়া হলো ক্রিয়া-বিশেষ্য।

উৎস: নবম-দশম শ্রেনি, বাংলা ব্যাকরণ ( ২০২১ সংস্করণ )।
.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অংশু
  2. শম্পা
  3. কমল
  4. আরতি
ব্যাখ্যা
পদ্ম শব্দের সমার্থক শব্দঃ
তামরস,
নলিনী,
উৎপল,
কমল,
শতদল,
সরসিজ,
পঙ্কজ,
সরোজ,
অরবিন্দ।
.
'বাজার শেষ করে বাড়ি' - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
  1. যোগ্যতা
  2. আকাঙ্ক্ষা
  3. আসত্তি
  4. মাধুর্য
ব্যাখ্যা
‘বাজার শেষ করে বাড়ি'— বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। বাজার শেষ করে বাড়ি যাব’ লেখা হলে বাক্যটি দ্বারা সম্পূর্ণ মনােভাব প্রকাশ পেত। যােগ্যতা- 'বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে' বললে বাক্যটি ভাবপ্রকাশের যােগ্যতা হারায়। কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না। আসক্তি- ‘শেষ বাজার করে যাব বাড়ি’ লিখলে বাক্যের আসত্তি গুণ হারায়। তাই বাক্যের আসত্তি গুণ রক্ষা করতে লিখতে হবে- বাজার শেষ করে বাড়ি যাব।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
Neither of the accusations is true. Here, ‘Neither’ is a/an -
  1. Reflexive pronoun
  2. Distributive pronoun
  3. Emphatic pronoun
  4. Relative pronoun
ব্যাখ্যা
Distributive pronoun: এই Pronoun একজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বুঝায়।
যেমনঃ each, either, neither, etc.
.
Where there is a will there's a way. Here ''will'' is -
  1. a verb
  2. a noun
  3. an adjective
  4. an adverb
ব্যাখ্যা
Articles (a, an, the) এর পর একটি মাত্র word থাকলে তা নিশ্চিত Noun হবে৷
প্রদত্ত বাক্যে Where there is a will-অংশে article 'a' এর পর will বসাতে এটি একটি Noun.
.
The idioms 'To show the white feather' means -
  1. to act like a gentleman
  2. to act like a coward
  3. to act like a hero
  4. to act like a devil
ব্যাখ্যা
To show the white feather (idioms):
Meaning: behave in a cowardly fashion.
Example: He showed the white feather and ordered a general retreat.
সুত্রঃ Oxford Dictionary.
.
Roni’s work pleased me. (Passive)
  1. I was pleased with Roni’s work.
  2. I was pleased by Roni’s work.
  3. We were pleased by Roni’s work.
  4. Roni’s work was pleased by me.
ব্যাখ্যা
Pleased এর পর preposition হিসেবে with বসে।
.
'বাইরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা চলে না।' - এর ইংরেজি প্রবাদ কোনটি?
  1. Beauty is only skin-deep
  2. All that glitters is not gold
  3. Make hay while the sun shines
  4. All that glistens is not gold
ব্যাখ্যা
'বাইরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা চলে না।' - এর ইংরেজি প্রবাদ হলো Beauty is only skin-deep.
Source: Bangla Academy Dictionary
১০.
Nobody knows when he will die. Identify the underlined clause.
  1. principal clause
  2. noun clause
  3. adjective clause
  4. dverbial clause
ব্যাখ্যা
Transitive verb এর object হিসেবে noun clause বসে।
সাধারণত, Transitive verb এর পরে that/WH word দ্বারা শুরু কোনো clause থাকলে সেটি noun clause হবে।
১১.
Choose the correct synonym of the word: 'Ingenious'
  1. Brave
  2. Esoteric
  3. perceptive
  4. Inveigle
ব্যাখ্যা
Ingenious ( Adjective)
Meaning: (of a person) clever, original, and inventive.
Bangla Meaning: (ব্যক্তি) উদ্ভাবনকুশল; উপায়জ্ঞ; বিচক্ষণ; উদ্ভাবনচতুর); an ingenious mind.
Example: We are ingenious and we make great things, be it art, music, or inventions.
Synonym: inventive, creative, imaginative, original, innovative, resourceful, enterprising, insightful, inspired, perceptive, intuitive
Antonym: unimaginative

Source: Oxford Dictionary, Bangla Academy
১২.
The phrase 'Bite your tongue' means -
  1. be good
  2. be well-mannered
  3. be silent
  4. to soften your voice
ব্যাখ্যা
The phrase 'Bite your tongue' means be silent or keep quiet.
১৩.
বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির নাম কি?
  1. FTA
  2. PTA
  3. TCA
  4. BFTA
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হয় দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA)।
০৬ ডিসেম্বর ২০২০, প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে ভুটানের স্বাধীনতার স্বীকৃতি দেয়ার ঐতিহাসিক দিনে (০৬ ডিসেম্বর ১৯৭১) দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ (Preferential Trade Agreement) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভুটান।
এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ভুটানের বাজারে ১০০টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে। আর ভুটান বাংলাদেশের বাজারে তাদের ৩৪ পণ্যে একই সুবিধা পাবে।

উৎসঃ দৈনিক প্রথম আলো।
১৪.
ওয়াশিংটনে অবস্থিত মার্কিন কংগ্রেস ভব্নের নাম কি?
  1. ক্যাপিটল হিল
  2. পেন্টাগন
  3. কংগ্রেস হাউজ
  4. সিনেট হাউজ
ব্যাখ্যা
ওয়াশিংটন ডিসির ‘ক্যাপিটল হিলে’ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস ভবন অবস্থিত।
- গত ৬ জানুয়ারি ২০২১ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান উগ্র সমর্থকরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ক্যাপিটল হিলের মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায়।
অন্যদিকে,
- জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর (পেন্টাগন) ভার্জিনিয়ায় অবস্থিত।
- ‘স্ট্যাচু অব লিবার্টি’ নিউইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত।
(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
১৫.
দশম D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. নয়া দিল্লি
  2. ঢাকা
  3. আঙ্কারা
  4. ইস্তাম্বুল
ব্যাখ্যা
- ২০২১ সালের ৮ এপ্রিল বাংলাদেশের ঢাকায় ভার্চুয়াল পদ্ধতিতে D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের মধ্যদিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা D-8 জোটের নতুন চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন।
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন গঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
(তথ্যসূত্রঃ D-8 ওয়েবসাইট)
১৬.
'ফিশার ভিলেজ' কোন দুটি জেলায় অবস্থিত?
  1. শরীয়তপুর ও নেত্রকোনা
  2. মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
  3. ফরিদপুর ও বরিশাল
  4. খুলনা ও কিশোরগঞ্জ
ব্যাখ্যা
২১ জুন ২০২১ সালে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ‘হাইলসার’ গ্রাম ও নেত্রকোনার ‘দক্ষিণ বিশিউড়া’ গ্রামকে ‘ফিশার ভিলেজ’ হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।
সোর্স: দৈনিক পত্রিকা
১৭.
কোপা আমেরিকা ২০২১'র শিরোপা জয় করে কোন দেশ?
  1. আর্জেন্টিনা
  2. কলম্বিয়া
  3. চিলি
  4. ব্রাজিল
ব্যাখ্যা
১০ জুলাই ২০২১ সালে, ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ২০২১'র শিরোপা জয় করে আর্জেন্টিনা।
উৎস: বিবিসি
১৮.
দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়?
  1. সিলেট
  2. ভোলা
  3. কুমিল্লা
  4. হবিগঞ্জ
ব্যাখ্যা
৯ আগস্ট, ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেয় জ্বালানি বিভাগ।
সূত্র: দৈনিক পত্রিকা
১৯.
সম্প্রতি ভারতের কোন রাজ্যে ‘গো-সুরক্ষা বিল, ২০২১’ পাশ হয়?
  1. বিহার
  2. ঝাড়খন্ড
  3. উত্তর প্রদেশ
  4. আসাম
ব্যাখ্যা
১৪ আগস্ট ২০২১ সালে, ভারতের আসাম বিধানসভায় ‘The Assam Cattle Preservation Bill, 2021’ বা ‘গো-সুরক্ষা বিল, ২০২১’ পাশ হয়।
সূত্র: দৈনিক পত্রিকা
২০.
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল কে?
  1. নাজমা বেগম
  2. ফেরদৌসী কাদরী
  3. সুলতানা রাজিয়া
  4. নাজনীন আহমেদ
ব্যাখ্যা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল - নাজমা বেগম।
উৎস: ডেইলি ষ্টার
২১.
‘আভুরা সড়ক’ কোন জেলায় অবস্থিত?
  1. পাবনা
  2. কিশোরগঞ্জ
  3. সিলেট
  4. সুনামগঞ্জ
ব্যাখ্যা
- ‘আভুরা সড়ক’ অবস্থিত কিশোরগঞ্জ জেলায়।
- এটি হাওরের ভেতর দিয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- ৮ অক্টোবর, ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন।
- বর্ষায় হাওরের যে সড়ক পানির নিচে তলিয়ে যায় এবং শুকনো মৌসুমে চলাচলের উপযোগী থাকে তাকে স্থানীয় ভাষায় ‘ভুরা সড়ক’ এবং
- বর্ষায়ও যে সড়ক ডুবে যায় না তাকে ‘আভুরা সড়ক’ বলা হয়।
২২.
বাংলাদেশে পরমাণু শক্তি কেন্দ্র কয়টি?
ব্যাখ্যা
বাংলাদেশে পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে ২টি। প্রথম পরমাণু শক্তি কেন্দ্রটি ১৯৬৪ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। আর দ্বিতীয় পরমাণু শক্তি কেন্দ্রটি ২০১৩ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়।
উৎস: http://www.baec.gov.bd/
২৩.
মানুষের দেহে অটোজোমের সংখ্যা কতটি?
  1. ৪৪ টি
  2. ২২ টি
  3. ২টি
  4. ৪৬ টি
অনির্ধারিত
ব্যাখ্যা
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালী ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই।
- বাকি এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স-ক্রোমোজোম। যা মানবদেহে লিঙ্গ নির্ধারণ করে।

সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।

লাইভ প্রশ্নের অপশনে দুই বার ৪৪টি থাকায় বাতিল করা হয়েছে।
২৪.
কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়?
  1. মাইটোকন্ড্রিয়া
  2. নিউক্লিয়াস
  3. ক্রোমোজোম
  4. রাইবোজোম
ব্যাখ্যা
- নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণশক্তি বলা হয়।
- রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
- জীবদেহের প্রধান উপাদান ক্রোমোজোম।
- মাইটোকনড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বলা হয়।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৫.
দুইটি রাশির অনুপাত ৬ : ১১, উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?
  1. ৫৪
  2. ৬৩
  3. ৪৯
  4. ৬০
ব্যাখ্যা
এখানে পূর্ব রাশি : উত্তর রাশি = ৬ : ১১
বা, পূর্ব রাশি/উত্তর রাশি = ৬/১১
বা, পূর্ব রাশি/৯৯ = ৬/১১
সুতরাং পূর্ব রাশি = ৫৪
২৬.
একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হত?
  1. ১৭৫
  2. ১৮৫
  3. ১৬৫
  4. ১৯৫
ব্যাখ্যা
২০% লাভে,
বিক্রয় মূল্য ১২০ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৮০ টাকায় ক্রয় মূল্য = (১৮০×১০০)/১২০
= ১৫০ টাকা
∴ ৩০% লাভে, বিক্রয়মূল্য = (১৩০×১৫০)/১০০
= ১৯৫ টাকা
২৭.
একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি -
  1. বিষমবাহু
  2. সুক্ষ্মকোণী
  3. সমদ্বিবাহু
  4. সমকোণী
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান (উপপাদ্য)
আবার, সমবাহু ত্রিভুজ একটি সুক্ষ্মকোণী ত্রিভুজ।
২৮.
অপশনে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৪,৫,৬ সে.মি.
  2. ৫,৬,৮ সে.মি.
  3. ২,৩,৫ সে.মি.
  4. ৩,৫,৭ সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে একমাত্র ২ + ৩ = ৫ বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
২৯.
পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে কোন অঙ্ক বসতে পারে?
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে ০, ১, ৪, ৫, ৬ বা ৯ বসতে পারে।
যেমন - ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬ ইত্যাদি।

পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানে কখনোই ২, ৩, ৭ বা ৮ বসতে পারবে না। 
কিন্তু যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয় তাদের একক স্থানে ২, ৩, ৭ বা ৮ অবশ্যই বসবে।
৩০.
একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে ২ ও ১২৮ হলে মধ্য সমানুপাতি কত?
  1. ১২
  2. ১৬
  3. ২৪
ব্যাখ্যা
(দ্বিতীয় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (দ্বিতীয় রাশি ) = ২ × ১২৮
বা, (দ্বিতীয় রাশি) = ২৫৬
বা,  দ্বিতীয় রাশি  = ১৬

দ্বিতীয় রাশি হচ্ছে মধ্য সমানুপাতি
সুতরাং মধ্য সমানুপাতি = ১৬
৩১.
রহিমের মাসিক মূল বেতন ৩৮৫০০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম ৩০০০০০ টাকার কোন আয়কর দিতে হয় না। পরবর্তী টাকার উপর আয়করের হার ২০% হলে, রহিম সাহেব কত টাকা আয়কর দেন?
  1. ১৬,২০০
  2. ৩২,৪০০
  3. ৪৮,৬০০
  4. ৬৪,৮০০
ব্যাখ্যা
রহিমের বার্ষিক মূল বেতন (৩৮৫০০ × ১২) বা ৪৬২,০০০ টাকা। (১ বছর = ১২ মাস)
আয়কর দেন = (৪৬২০০০ - ৩০০০০০) টাকার ২০% = ৩২,৪০০ টাকা।
৩২.
a + b = 4 এবং a - b = 2 হলে, a2 + b2 এর মান কত?
  1. 3
  2. 10
  3. 16
  4. 20
ব্যাখ্যা
2(a2 + b2
= (a + b)2 + (a - b)2
= 42 + 22
= 20
সুতরাং a2 + b= 20/2
= 10
৩৩.
কোন একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজারদরের ৮০% এতে কত শতাংশ লাভ বা ক্ষতি?
  1. ২০% লাভ
  2. ২৫% লাভ
  3. ২৫% ক্ষতি
  4. ২০% ক্ষতি
ব্যাখ্যা
ধরি, বাজার দর = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য = ১০০ × ৮০%
= ৮০টাকা
∴ লাভ = ১০০ টাকা - ৮০ টাকা
= ২০ টাকা
∴ লাভের হার = (২০ × ১০০)/৮০
= ২৫ টাকা
৩৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ১২ ও গ.সা.গু ৪। একটি সংখ্যা ৩ হলে, অপর সংখ্যা কত?
  1. ১২
  2. ১৬
  3. ১৮
  4. ২৪
ব্যাখ্যা
একটি সংখ্যা × অপর সংখ্যা = লসাগু গসাগু
বা, ৩ × অপর সংখ্যা = ১২ × ৪
বা, অপর সংখ্যা = ৪৮/৩ = ১৬
৩৫.
২০ এর ৭৫% = ?
  1. ১০
  2. ১৫
  3. ২০
ব্যাখ্যা
২০ এর ৭৫% 
= ২০ × (৭৫/১০০)
= ১৫
৩৬.
একটি বৃত্তের পরিধির উপর কতগুলো বিন্দু থাকতে পারে?
  1. ১টি
  2. ২টি
  3. ৫০০০টি
  4. অসংখ্য
ব্যাখ্যা
একটি বৃত্তের পরিধির উপর অসংখ্য বিন্দু থাকে।
বৃত্তের কেন্দ্রে শুধু একটি বিন্দু থাকে।
৩৭.
যে কোন ত্রিভুজের দুইটি অন্তঃস্থ কোণের যোগফল কত হবে?
  1. ১৮০ ডিগ্রী অপেক্ষা কম
  2. ০ ডিগ্রীর চেয়ে বেশি
  3. বিপরীত বহিঃস্থ কোণের সমান
  4. সবগুলো হতে পারে
ব্যাখ্যা
যে কোন ত্রিভুজের দুইটি অন্তঃস্থ কোণের যোগফল ০ ডিগ্রী অপেক্ষা বেশি, ১৮০ ডিগ্রী অপেক্ষা কম এবং বিপরীত বহিঃস্থ কোণের সমান।
৩৮.
a° = ?
  1. 0
  2. 1
  3. -1
  4. 2
ব্যাখ্যা
a° = 1 [সূত্র]
৩৯.
একজন দোকানদার তিন হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে, প্রতিহালি ২৮ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. লাভ ১০%
  2. লাভ ১২%
  3. লাভ ১৫%
  4. লাভ ৮%
ব্যাখ্যা
৩ হালি ডিমের ক্রয়মূল্য ৭৫ টাকা হলে ৪ হালি ডিমের ক্রয়মূল্য ১০০ টাকা
১ হালি ডিমের বিক্রয়মূল্য ২৮ টাকা
অর্থাৎ, ৪ হালি ডিমের বিক্রয়মূল্য ১১২ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১১২ - ১০০ = ১২ টাকা
৪০.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির ওজনের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির ওজনের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৪২ লিটার
  2. ৪০ লিটার
  3. ৪৫ লিটার
  4. ৪৯ লিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক = ৩ : ৭
⇒ ক = (২১ × ৭)/৩ = ৪৯
∴ পানি মিশ্রিত করতে হবে (৪৯ - ৯) = ৪০ লিটার।