ব্যাখ্যা
ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে 1617 খ্রিস্টাব্দে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি পায়। কিন্তু বাংলায় বাণিজ্য শুরু করার অনুমতি তারা পায় পরবর্তীতে।
বাংলায় প্রথমে ইংরেজরা হুগলি অঞ্চলে ব্যবসার চেষ্টা করলেও পর্তুগিজ ও স্থানীয় কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে। পরে শাহজাহানের আমলে ১৬৫১ সালে ইংরেজদের বাংলায় ব্যবসার অনুমতি দেওয়া হয়। তাঁর শাসনামলে বাংলার সুবাদার শাহ সুজা (শাহজাহানের পুত্র) ইংরেজদের হুগলি নদীর তীরে কারখানা স্থাপনের অনুমতি প্রদান করেন। এর ফলে ইংরেজরা বাংলায় স্থায়ীভাবে বাণিজ্য শুরু করার সুযোগ পায়।
উৎস (Sources):
সুমিত সরকার, Modern India
রোমিলা থাপার, A History of India