পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
শতকরা, সরল ও যৌগিক মুনাফা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
ক- এর বেতন খ- এর বেতন অপেক্ষা শতকরা ২০ টাকা বেশি হলে খ- এর বেতন ক- এর বেতন অপেক্ষা কত টাকা কম?
  1. ক) ৫০/৩
  2. খ) ১০০/৩
  3. গ) ৫০/৬
  4. ঘ) ২৫/৩
সঠিক উত্তর:
ক) ৫০/৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০/৩
ব্যাখ্যা
ক- এর বেতন খ- এর বেতন অপেক্ষা শতকরা ২০ টাকা বেশি
অর্থাৎ খ এর বেতন ১০০ টাকা হলে, ক এর বেতন (১০০ + ২০ ) = ১২০ টাকা
 অতএব,
খ- এর বেতন কম
= (১০০/১২০) × ২০
=  ২০০০/১২০
= ১০০/৬
= ৫০/৩
.
একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৫০% কমতি এবং পরপর ৩০% এবং ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ক) ১২৪০ টাকা
  2. খ) ১৫৪০ টাকা
  3. গ) ১২৬০ টাকা
  4. ঘ) ১৭২০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৭২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭২০ টাকা
ব্যাখ্যা
১০,০০০ টাকার ৫০% কমতি = ১০০০০ এর ৫০/১০০ = ৫০০০ টাকা
১০,০০০ টাকার ৩০% কমতি = ১০০০০ এর ৩০/১০০ = ৩০০০ টাকা
∴ অবশিষ্ট থাকে = ১০০০০ - ৩০০০ = ৭০০০ টাকা
৭০০০ টাকার ৪% কমতি = ৭০০০ এর ৪/১০০ = ২৮০ টাকা
∴ কমতির পার্থক্য = ৫০০০ - (৩০০০ + ২৮০) = ১৭২০ টাকা
.
চালের মূল্য ২৫% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
  1. ক) ৭২০ টাকা
  2. খ) ১২৫০ টাকা
  3. গ) ১২২০ টাকা
  4. ঘ) ১৬৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ১২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৫০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় চালের মূল্য কমে ২৫ টাকা
৫০০০ 〃 〃 〃 〃 (২৫ × ৫০০০)/১০০〃
= ১২৫০ টাকা
১২৫০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। সুতরাং ১ কুইন্টাল চালের দাম ১২৫০ টাকা।
.
একজন চাকরিজীবির বেতন একমাসে ২০% বৃদ্ধি পেলে, আবার পরবর্তী মাসে তার বেতন ২০% কমে গেল। এর ফলে চাকরিজীবির বেতনে কত পরিবর্তন হবে?
  1. ক) ৪০%
  2. খ) ২%
  3. গ) ৪%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
গ) ৪%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪%
ব্যাখ্যা
ধরি, মূল বেতন ১০০ টাকা
২০% বৃদ্ধি পেয়ে বেতন হয় ১২০ টাকা
২০% বেতন কমালে
১০০ টাকায় কমে ২০ টাকা
∴১২০ টাকায় কমে (২০ ×১২০)/১০০ =২৪ টাকা
∴ বেতন কমেছে (২৪ - ২০) = ৪%
------------------------------------------------
সংক্ষেপে,
বেতন হ্রাস পায় = (২০ × ২০/১০০) % = ৪%
.
কোনো স্কুলে ৬০% শিক্ষার্থী ধর্ম এবং ৭০% শিক্ষার্থী গণিতে পাশ করেছে। কিন্তু ৫% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৭০০ জন শিক্ষার্থী পাশ করে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ক) ১২০০ জন
  2. খ) ২০০০ জন
  3. গ) ১৪০০ জন
  4. ঘ) ১৬২০ জন
সঠিক উত্তর:
খ) ২০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০ জন
ব্যাখ্যা
শুধু ধর্মে ফেল করে = ১০০ - ৬০ = ৪০%
শুধু গণিতে ফেল করে = ১০০ - ৭০ = ৩০%
মোট ফেল করে = ৪০ + ৩০ - ৫ = ৬৫%
উভয় বিষয়ে পাশ করে = ১০০ - ৬৫ = ৩৫%

অতএব, ৩৫% = ৭০০
১০০% = ৭০০ × ১০০/৩৫ = ২০০০ জন
.
একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. ক) ১২%
  2. খ) ১৫%
  3. গ) ১৮%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ঘ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০%
ব্যাখ্যা
মোট ব্যায় = (১/১০) + (১/২) + (১/৫) = ৮/১০ অংশ = ৪/৫ অংশ 

বাকি থাকে = [১ - (৪/৫)]  = ১/৫ অংশ

শতকরা বাকী থাকে = [(১/৫) × ১০০]℅ = ২০%
.
৬০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) ৩০%
  2. খ) ৫০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
গ) ৭০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০%
ব্যাখ্যা
মোট ছাত্র = ৬০ জন,
ফেল করে = ১৮ জন,
পাশ করে = (৬০ - ১৮) বা ৪২ জন

∴ শতকরা পাশ করে
= (৪২ X  ১০০)/৬০
= ৭০%
.
১/২০ এর ৪০% = কত?
  1. ক) ৫০
  2. খ) ১/৭৫
  3. গ) ১/৫০
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
গ) ১/৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৫০
ব্যাখ্যা
১/২০ এর ৪০%
= ১/২০ এর ৪০/১০০
= ১/২০ এর ২/৫
= ১/৫০
.
নিচের কোনটি সত্য? যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।
  1. ক) A = P(1 + nr)
  2. খ) C = P(1 + n)r
  3. গ) চক্রবৃদ্ধি মুনাফা = P - C
  4. ঘ) I = P - A
সঠিক উত্তর:
ক) A = P(1 + nr)
উত্তর
সঠিক উত্তর:
ক) A = P(1 + nr)
ব্যাখ্যা
C = P(1 + n)r এর পরিবর্তে C = P(1 + r)rn
I = P - A এর পরিবর্তে I = A - P
চক্রবৃদ্ধি মুনাফা = P - C এর পরিবর্তে চক্রবৃদ্ধি মুনাফা = C - P
মুনাফা-আসল, A = P(1 + nr)

এখানে,
C = চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, সবৃদ্ধি মূল
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল
১০.
5% হারে মুনাফায় 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা 1261 টাকা। উক্ত হারে কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হবে 61 টাকা?
  1. ক) 8000 টাকা
  2. খ) 7000 টাকা
  3. গ) 6000 টাকা
  4. ঘ) 6400 টাকা
সঠিক উত্তর:
ক) 8000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) 8000 টাকা
ব্যাখ্যা
প্রশ্নমতে,
চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা = 61
বা, 1261 - I = 61
বা, 1261 - 61 = I
বা, I = 1200
বা, Pnr = 1200
বা, P = 1200/(3 × 5/100) = 8000 টাকা।
১১.
বার্ষিক 6% মুনাফায় কত বছরের 10000 টাকার মুনাফা 6000 টাকা হবে?
  1. ক) 10 বছর
  2. খ) 6 বছর
  3. গ) 4 বছর
  4. ঘ) 5 বছর
সঠিক উত্তর:
ক) 10 বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) 10 বছর
ব্যাখ্যা
আমরা জানি, I= prn
n = I/pr
যেখানে মুনাফা, I = 6000 টাকা, ও মূলধন p, = 10000 টাকা,
মুনাফার হার r = 6%, সময় n = ?
∴ সময় = মুনাফা/(আসল×মুনাফার হার)
=6000/{10000 × (6/100)} বছর
= (6000 × 100)/(10000 × 6)
= 10 বছর
∴ সময় লাগবে 10 বছর
১২.
বার্ষিক 5% মুনাফায় 10000 টাকার 2 বছরের মুনাফা, বার্ষিক 10% মুনাফার কত টাকায় 5 বছরের মুনাফার সমান?
  1. ক) 2000 টাকা
  2. খ) 3000 টাকা
  3. গ) 4000 টাকা
  4. ঘ) 5000 টাকা
সঠিক উত্তর:
ক) 2000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) 2000 টাকা
ব্যাখ্যা
মনে করি, বার্ষিক 5% মুনাফায় 10000 টাকার 2 বছরের মুনাফা, বার্ষিক 10% মুনাফার P টাকায় 5 বছরের মুনাফার সমান
এখানে, 10000 × 2 × 5% = P × 5 × 10% 
P = 2000 টাকা
১৩.
৫% হার মুনাফায় ৫০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ক) ৫১.২৫ টাকা
  2. খ) ২.৫০ টাকা
  3. গ) ১.২৫ টাকা
  4. ঘ) ১.৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ১.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১.২৫ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, মূলধন,
P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০
আমরা জানি সরল মুনাফা,
I = Pnr = ৫০০ × ২ × ৫/১০০ = ৫০ এবং
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1+r)n
= ৫০০(১+৫/১০০)
= ৫০০ × ১০৫/১০০ × ১০৫/১০০
= ৫৫১.২৫ এখন,
চক্রবৃদ্ধি মুনাফা = ৫৫১.২৫ - ৫০০
= ৫১.২৫ টাকা।
সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৫১.২৫ - ৫০) টাকা
= ১.২৫ টাকা।
১৪.
বার্ষিক ২০% মুনাফায় ৫০০০ টাকা এবং বার্ষিক ৫% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করা হল। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
  1. ক) ১৫.৪১%
  2. খ) ১৫.৭১%
  3. গ) ১৫.৮১%
  4. ঘ) ১৫.৬১%
সঠিক উত্তর:
খ) ১৫.৭১%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫.৭১%
ব্যাখ্যা
মোট আসল
= (৫০০০ + ২০০০) টাকা
= ৭০০০ টাকা

২০% হারে ৫০০০ টাকার মুনাফা 
= ২০ × ১ × ৫০০০/১০০ টাকা 
= ১০০০ টাকা।

৫% হারে ২০০০ টাকার মুনাফা 
= ৫ × ১ × ২০০০/১০০ টাকা 
= ১০০ টাকা।

মোট মুনাফা 
= (১০০০ + ১০০) টাকা 
= ১১০০ টাকা।

নির্ণেয় মুনাফার হার 
= (১১০০ × ১০০/৭০০০) টাকা 
= ১৫.৭১ টাকা।
১৫.
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত?
  1. ক) ১৩.৫%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১২.৫%
সঠিক উত্তর:
ঘ) ১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২.৫%
ব্যাখ্যা
ধরি, আসল = ৮ টাকা
তাহলে, মুনাফা = ৩ টাকা
সুতরাং, মুনাফা-আসল = ১১ টাকা
এখন,
মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
∴ মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = (৩ × ৫৫০০)/১১ টাকা
= ১৫০০ টাকা
তাহলে আসল = ৫৫০০ - ১৫০০ = ৪০০০ টাকা।
মুনাফার হার = (১৫০০ × ১০০) / (৪০০০ × ৩) = ১২.৫%
১৬.
শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল মুনাফার ৬৫০ টাকার ১২ বছরের মুনাফা কত টাকা?
  1. ক) ২৭৩ টাকা
  2. খ) ৩৯০ টাকা
  3. গ) ৩৪০ টাকা
  4. ঘ) ৪৯০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৫ টাকা
৬৫০ টাকার ১২ বছরের মুনাফা (৬৫০ X ৫ X ১২)/১০০ = ৩৯০ টাকা।
১৭.
কবির সাহেব তার 56000 টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফায় ও অবশিষ্ট টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর মোট 6400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন?
  1. ক) 16,000
  2. খ) 64,000
  3. গ) 40,000
  4. ঘ) 32,000
সঠিক উত্তর:
ক) 16,000
উত্তর
সঠিক উত্তর:
ক) 16,000
ব্যাখ্যা
মনে করি, তিনি 10% মুনাফায় x টাকা বিনিয়োগ করেছেন। 
সুতরাং তিনি 12% মুনাফায় (56000 - x) টাকা বিনিয়োগ করেছেন।
x টাকার 1 বছরের মুনাফা = 10x/100 টাকা 
(56000 - x) টাকার 1 বছরের মুনাফা = 12(56000 - x)/100 টাকা।
প্রশ্নানুসারে,
10x/100 + 12(56000 - x)/100 = 6400
or, 10x + 672000 - 12x = 640000
or, 2x = 32000
∴ x = 16000