পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
২০২০ সালের Live MCQ সাম্প্রতিক সমাচার সালতামামি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
১৭ মার্চ, ২০২০ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের নোট/মুদ্রা বাজারে ছাড়ে?
  1. ক) ২০০ টাকা মূল্যমান স্মারক নোট
  2. খ) ১০০ টাকা মূল্যমান স্মারক নোট
  3. গ) ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

১৭ মার্চ, ২০২০ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও (মোট ৪ ধরনের মুদ্রা) ছাড়া হয়।

প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাজারে ১০০ টাকা মূল্যমান স্মারক নোট, ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা ছাড়া হবে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত এবং ইউভি কিউরিং ভার্নিশযুক্ত গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মিমি/৬৩ মিমি। স্মারক ব্যাংক নোটটির সামনভাগের বাম পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে নোটের মূল্যমান ‘২০০’ ও ‘২০০’ ডিজাইন হিসেবে মুদ্রিত রয়েছে।
এছাড়া নোটের ওপরের অংশে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ‘১৯২০-২০২০’, ওপরে ডানদিকে কোনায় ইংরেজিতে মূল্যমান ‘২০০’ ও ডানদিকে নিচে কোনায় বাংলায় মূল্যমান ‘২০০’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে ডানদিকে গ্রামবাংলার বহমান নদী ও নদীর পারের দৃশ্য (নদীর বুকে নৌকা, নদীর পারে পাটক্ষেত ও নৌকায় পাট বোঝাইয়ের দৃশ্য) এবং এর বাম পাশে বঙ্গবন্ধুর যুক্তফ্রন্টের মন্ত্রী থাকাকালীন একটি ছবি মুদ্রিত রয়েছে।

.
করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় -
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৭০ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ২০২০ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬০ সালে
ব্যাখ্যা

করোনা সংক্রান্ত কতিপয় প্রয়োজনীয় তথ্যসমূহঃ
- করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় - ১৯৬০ সালে।
- 2019 Novel Corona Virus (2019-nCoV) করোনা ভাইরাসের - সপ্তম প্রজাতি।
- করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে - ২৮ টি
- Novel Corona Virus এর সংক্রমনে যে রোগ হয় তার নাম - COVID-19। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে রোগটির এই নামকরণ করেন।

.
মুজিব বর্ষ উপলক্ষে প্রবর্তিত ‘বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’ পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশী -
  1. ক) এম খোরশেদ আলম
  2. খ) এইচ টি ইমাম
  3. গ) গওহর রিজভী
  4. ঘ) নূর মোহাম্মদ
সঠিক উত্তর:
ক) এম খোরশেদ আলম
উত্তর
সঠিক উত্তর:
ক) এম খোরশেদ আলম
ব্যাখ্যা

বঙ্গবন্ধু কূটনৈতিক পুরস্কারঃ
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রবর্তিত হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স”। কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে প্রতিবছর পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রথমবারের মতো এ পুরস্কার লাভ করেন -
দেশি কূটনীতিকঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (UNCLOS) রিয়াল এডমিরাল (অব.) এম খোরশেদ আলম। তিনি মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিদেশি কূটনীতিকঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি। তিনি বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কোন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।

.
মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হয় –
  1. ক) ১০ জানুয়ারি, ২০২০ তারিখ থেকে
  2. খ) ১৯ মার্চ, ২০২০ তারিখ থেকে
  3. গ) ১৬ ডিসেম্বর, ২০১৯ তারিখ থেকে
  4. ঘ) ২৬ মার্চ, ২০২০ তারিখ থেকে
সঠিক উত্তর:
ক) ১০ জানুয়ারি, ২০২০ তারিখ থেকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ জানুয়ারি, ২০২০ তারিখ থেকে
ব্যাখ্যা

মুজিববর্ষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নিম্নে মুজিববর্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোকপাত করা হল -
সময়কালঃ ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।
- প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
- মুজিববর্ষ ঘোষণা করা হয় – ১২ জানুয়ারি, ২০১৯ তারিখে।
- মুজিববর্ষ পালনের উদ্দেশ্যে একটি ‘‘জাতীয় কমিটি’’ গঠিত হয় যার সভাপতি হচ্ছেন – মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আবার, ‘জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটি’র সভাপতি হচ্ছেন – জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
- মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় – ১০ জানুয়ারি, ২০২০ তারিখ থেকে।
- ১৭ মার্চ, ২০২০ তারিখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানটির নাম – মুক্তির মহানায়ক। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতাটির নাম – “বাবা”। কবিতাটির রচয়িতা – বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ প্রদান করেন।

.
দেশের সবচেয়ে বড় রেল সেতু (একক) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু' কোন নদীর উপর তৈরি হবে?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) যমুনা
  4. ঘ) ব্রহ্মপুত্র
সঠিক উত্তর:
গ) যমুনা
উত্তর
সঠিক উত্তর:
গ) যমুনা
ব্যাখ্যা

দেশের সবচেয়ে বড় রেল সেতু ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু':
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে নির্মাণ করা হচ্ছে একটি রেল সেতু। নতুন সেতুটির নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু'। ২৯ নভেম্বর ২০২০ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতুটি জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১৬,৭৮১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। এর মধ্যে জাপানের সরকারি সাহায্য সংস্থা জাইকার কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ১২,০০০ কোটি টাকার বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ধরা হলেও ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
বাংলাদেশে তিন হাজারের বেশি রেল সেতু রয়েছে যেগুলো সবই ছোট। এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় রেল সেতু হলো শতাধিক বছরের পুরোনো হার্ডিঞ্জ ব্রিজ। পাবনা জেলার পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী রেলসেতু এটি। কিন্তু ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’ নির্মাণ হলে এটি হবে দেশের সবচেয়ে বড় রেলসেতু (একক)।

.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
  1. ক) ৪৪
  2. খ) ৪৫
  3. গ) ৪৬
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
গ) ৪৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৬
ব্যাখ্যা

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনঃ
৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হয় ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান দলীয় প্রার্থী ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা সংক্ষেপে জো বাইডেন। এই নির্বাচনে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প পান ২৩২টি ইলেক্টোরাল ভোট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। ২০ জানুয়ারি ২০২১ শপথ গ্রহণের দিন তার বয়স হবে ৭৮ বছর ৬১ দিন। এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি পপুলার ভোট পাওয়ার রেকর্ড গড়েন এই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের সিনেটর ছিলেন তিনি।

মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু হয় ২০ জানুয়ারি দুপুর ১২টায়। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি। প্রেসিডেন্টের চূড়ান্ত ফল ঘোষণা এবং শপথের আগের মাঝের সময়টিকে বলা হয় Transition।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা দেবী হ্যারিস। ১৯৬৪ সালের ১০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করা কমলা হ্যারিসের বাবা জ্যামাইকান বংশোদ্ভুত অর্থনীতিবিদ ডোনান্ড জে হ্যারিস এবং মা ভারতীয় বংশোদ্ভূত বায়োমেডিকেল গবেষক শ্যামলা গোপালান। কমলা হ্যারিস ছিলেন ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল। দ্বিতীয় আফ্রিকান আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় নারী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন কমলা হ্যারিস। এর আগে ১৯৮৪ সালে ও ২০০৮ সালে দুইজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন। কিন্তু তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত, যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের একটি থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টের স্ত্রী হন 'ফার্স্ট লেডি' আর ভাইস প্রেসিডেন্টের স্ত্রী হন 'সেকেন্ড লেডি'। সেই হিসেবে ফার্স্ট লেডি হচ্ছেন জো বাইডেনের স্ত্রী কলেজ শিক্ষিকা জিল বাইডেন। কিন্তু কমলা হ্যারিস এই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ায় তার স্বামী ডগ এমহোফ হতে যাচ্ছেন মার্কিন রাজনীতির ইতিহাসে প্রথম 'সেকেন্ড জেন্টলম্যান'। কমলা হ্যারিস রচিত আত্মজীবনী 'The Truths We Hold'।

জো বাইডেনের প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তা –
১. পররাষ্ট্রমন্ত্রী - অ্যান্টনি ব্লিনকেন
২. অর্থমন্ত্রী - জ্যানেট ইয়েলেন; মার্কিন ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।
৩. ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক - এভ্রিল হাইনেস
৪. হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী - আলেহান্দ্রো মায়োর্কাস
৫. হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা - জ্যাক সুলিভান
৬. জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত - লিন্ডা থমাস-গ্রীনফিল্ড
৭. জলবায়ু পরিবর্তন বিষয়ক দূত - জন কেরি
৮. প্রতিরক্ষা সচিব - লয়েড অস্টিন

.
কয়টি সূচকের উপর ভিত্তি করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্বল্পোন্নত দেশ বা Least Development Country (LDC) থেকে বের হওয়ার চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশঃ
২০২১ সালের ফেব্রুয়ারিতে স্বল্পোন্নত দেশ বা Least Development Country (LDC) থেকে বের হওয়ার চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। যে তিনটি সূচকের ওপর ভিত্তি করে এ স্বীকৃতি দেয়া হবে তা অনেক আগেই পূরণ করেছে বাংলাদেশ। ১৫ নভেম্বর ২০২০ জাতিসংঘকে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ। একই সাথে ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে ‘উন্নয়নশীল দেশের মর্যাদা’ পাবে বাংলাদেশ।

LDC বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া মানে দরিদ্র বা গরিব দেশের তালিকা থেকে বের হওয়া। দরিদ্র দেশ হিসেবে আমাদের আর কেউ দুর্বল ভাববে না। এটা যেকোনো দেশের জন্য গৌরবের বিষয়, গর্বের বিষয়, মর্যাদার বিষয়। উন্নয়নশীল দেশ হওয়ার কারণে বিশ্বের সব দেশের কাছে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাবে। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হিসেবে বিশ্বের কাছে বিবেচিত হয়। এর ফলে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে যে ঝুঁকি বিবেচনা করা হয়, সেটা অনেকাংশেই কমে যাবে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে আগ্রহী হবে।

উন্নয়নশীল দেশে রূপান্তরের প্রক্রিয়ায় তিন বছরের ব্যবধানে জাতিসংঘের দুটি মূল্যায়নে উত্তীর্ণ হতে হয় স্বল্পোন্নত দেশগুলোকে।
প্রথম মূল্যায়নে একটি দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে (LDC) পরিণত হতে গেলে যে তিনটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় বাংলাদেশ সেই তিনটি শর্তই পূরণ করেছে।
-  প্রথম শর্ত অনুযায়ী দেশে মাথাপিছু আয় ১,২৩০ মার্কিন ডলার হতে হয়, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ১,২৭৪ মার্কিন ডলার। আর এখন বা বর্তমানে দেশে মাথাপিছু আয় ২,০৬৪ মার্কিন ডলার।
-  দ্বিতীয় শর্তে মানবসম্পদের উন্নয়ন অর্থাৎ দেশের ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ অর্জন করেছে ৭৩.২ ভাগ।
-  আর তৃতীয় শর্তে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ার মাত্রা ৩২ ভাগের নিচে থাকতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই মাত্রা ২৫.২ ভাগ।

দ্বিতীয় মূল্যায়নটি হবে আগামী ফেব্রুয়ারিতে, সিডিপির প্ল্যানারি সভায়। সবকিছু ঠিক থাকলে ২২-২৬ ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠেয় এ সম্পর্কিত জাতিসংঘ সংস্থা The Committee for Development Policy (CDP)-এর ২৩তম প্ল্যানারি সেশনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্য বলে সুপারিশ করবে। এরপর তিন বছরের ট্রানজিশন পিরিয়ড শেষে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ।

.
বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA)। এই চুক্তি স্বাক্ষরের তারিখঃ
  1. ক) ৬ ডিসেম্বর ২০২০
  2. খ) ১৬ ডিসেম্বর ২০২০
  3. গ) ৪ ডিসেম্বর ২০২০
  4. ঘ) ৪ নভেম্বর ২০২০
সঠিক উত্তর:
ক) ৬ ডিসেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ ডিসেম্বর ২০২০
ব্যাখ্যা

বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA):
বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দান করে ভুটান। দিনটি ছিল ৬ ডিসেম্বর ১৯৭১। এই ঐতিহাসিক দিনকে সামনে রেখে ৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA)। এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। সেই সাথে ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে।

.
১১ নভেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ -
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) জিবুতি
  3. গ) জাম্বিয়া
  4. ঘ) গাম্বিয়া
সঠিক উত্তর:
ঘ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গাম্বিয়া
ব্যাখ্যা
১১ নভেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।
১০.
২৫ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?
  1. ক) Saint Kitts and Nevis
  2. খ) Republic of Kosovo
  3. গ) Commonwealth of Dominica
  4. ঘ) Commonwealth of Dominican Island
সঠিক উত্তর:
গ) Commonwealth of Dominica
উত্তর
সঠিক উত্তর:
গ) Commonwealth of Dominica
ব্যাখ্যা

গত ২৫ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশের সাথে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ‘ডোমিনিকা’ (Commonwealth of Dominica) এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
এই নিয়ে বর্তমানে বিশ্বের (জাতিসংঘভুক্ত) ১৫৫টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হল।
এর আগে ৩১ আগস্ট, ২০২০ তারিখে ক্যারিবিয়ান আরেক দেশ - সেন্ট কিটস অ্যান্ড নেভিস - এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১১.
বর্তমানে বিশ্বের (জাতিসংঘভুক্ত) কয়টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে?
  1. ক) ১৩৯
  2. খ) ১৪৫
  3. গ) ১৫৫
  4. ঘ) ১৫৯
সঠিক উত্তর:
গ) ১৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৫
ব্যাখ্যা
গত ২৫ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশের সাথে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ‘ডোমিনিকা’ (Commonwealth of Dominica) এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এই নিয়ে বর্তমানে বিশ্বের (জাতিসংঘভুক্ত) ১৫৫টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হল। এর আগে ৩১ আগস্ট, ২০২০ তারিখে ক্যারিবিয়ান আরেক দেশ - সেন্ট কিটস অ্যান্ড নেভিস - এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১২.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯ অনুসারে ধান উৎপাদনে শীর্ষ জেলা -
  1. ক) ভোলা
  2. খ) ময়মনসিংহ
  3. গ) বরিশাল
  4. ঘ) যশোর
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯:
‘কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯’ প্রকাশিত হয় মে, ২০২০।
এই পরিসংখ্যান অনুযায়ী দেশের কয়েকটি ফসল উৎপাদনে শীর্ষ জেলা -
ধান - ময়মনসিংহ
গম - ঠাকুরগাঁও
চা - মৌলভীবাজার
পাট - ফরিদপুর
আলু - বগুড়া
আম - রাজশাহী
তুলা - ঝিনাইদহ
আনারস - টাঙ্গাইল
পেঁয়াজ - পাবনা
তামাক - কুষ্টিয়া

১৩.
বাংলাদেশের মৎস উৎপাদনে শীর্ষ তিন জেলার একটি নয় -
  1. ক) ময়মনসিংহ
  2. খ) যশোর
  3. গ) কুমিল্লা
  4. ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর:
ঘ) মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৌলভীবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের মৎস উৎপাদনে শীর্ষ তিন জেলা - ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা।
১৪.
অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা

জেনে রাখা ভালোঃ
- বাংলাদেশের মৎস উৎপাদনে শীর্ষ তিন জেলা - ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা।
- ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - প্রথম।
- অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - চতুর্থ। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - পঞ্চম। বাংলাদেশ বর্তমানে মৎস ও মৎসজাত পণ্য রপ্তানি করে ৫৮টি দেশে।
- Electronic Fiscal Device (EFD) - মূলত একপ্রকার Electronic Cash Register - এর উন্নত সংস্করণ। এই যন্ত্রের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানা যায়। এতে কর বা ভ্যাট ফাঁকি দেওয়া যায় না। পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু হোটেল, রেস্তোরা, ডিপার্টমেন্টাল স্টোরসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে EFD - মেশিন বসানো হয়েছে।
- “Type 054A/P” - চীনের তৈরী আধুনিক যুদ্ধজাহাজ। “ডিএসল্ট রাফায়েল (Dassault Rafale)” - ফ্রান্সের তৈরী যুদ্ধবিমান।
- শিপিং বিষয়ক লন্ডনভিত্তিক সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় সংবাদ মাধ্যম - “Lloyd’s List” - এর বিশ্বের ১০০ বন্দর নিয়ে করা এক জরিপে ব্যস্ততম সমুদ্র বন্দর - চীনের সাংহাই; সবচেয়ে কম ব্যস্ততম বন্দর - তাইওয়ানের তাইপে। চট্টগ্রাম বন্দর - ৫৮তম ব্যস্ত সমুদ্রবন্দর।
- বগুড়ার গাবতলী উপজেলা নেপালতলী ও সোনারায় ইউনিয়ন ভেঙ্গে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে, যার নাম সুখানপুকুর। দেশের বর্তমানে মোট ইউনিয়ন সংখ্যা - ৪৫৩৭টি।
- চাল উৎপাদনে শীর্ষ দেশ চীন। বাংলাদেশের অবস্থান চতুর্থ।
- কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান ২১তম। শীর্ষ দেশ চীন।
- নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ বাংলাদেশ।
- জাহাজভাঙ্গা শিল্পে শীর্ষ দেশ বাংলাদেশ, ২য় ভারত।
- অভিবাসনে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ (৭৮ লাখ)। সবচেয়ে বেশি অভিবাসী ভারতের, প্রায় পৌনে ২ কোটি।
- মৎস্যসম্পদ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৮ম। চীন সবার শীর্ষে।

১৫.
করোনার টিকার সুষম বণ্টনের জন্য বৈশ্বিক উদ্যোগের নাম -
  1. ক) COVAC
  2. খ) COVEX
  3. গ) COVAX
  4. ঘ) COVD
সঠিক উত্তর:
গ) COVAX
উত্তর
সঠিক উত্তর:
গ) COVAX
ব্যাখ্যা

COVAX:
করোনার টিকার সুষম বণ্টনের জন্য বৈশ্বিক উদ্যোগের নাম COVAX। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই উদ্যোগের সহযোগী। বর্তমানে ১৮৪টি দেশের সরকার এই উদ্যোগের সঙ্গে কাজ করছে। ধনী দেশগুলোর কাছ থেকে লজিস্টিক সহায়তাপ্রাপ্তি নিশ্চিতেও কাজ করছে COVAX।

১৬.
যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা -
  1. ক) Covaccine
  2. খ) Covishield
  3. গ) Covac
  4. ঘ) CoviDefender
সঠিক উত্তর:
খ) Covishield
উত্তর
সঠিক উত্তর:
খ) Covishield
ব্যাখ্যা

বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচিঃ
১৩ ডিসেম্বর ২০২০ যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড (Covishield)' পেতে ভারতের সিরাম ইনষ্টিটিউটের সাথে ক্রয় চুক্তি স্বাক্ষর করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যাকসিন প্রাপ্যতার নিশ্চয়তা, গুণগতমান, কার্যকারিতা ও উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ বিবেচনায় রেখে প্রথম ধাপে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনা হবে। এতে সরকারের খরচ হবে ১,৫৮৯ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি ডোজ ভ্যাকসিনে খরচ হবে ৬.২৫ ডলার, অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৬০ টাকা।
১৩ কোটির বেশি মানুষকে বিনামূল্যে টিকা দেয়ার কথা ভাবছে সরকার। সারা দেশে করোনা টিকা দেয়ার খসড়া জাতীয় পরিকল্পনায় বলা হয়, সুষ্ঠুভাবে টিকা কেনা, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি করা হবে। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭,২৮,০৯,৩৮৫। টিকা পাবে ১৩,৮২,৪৭,৫০৮ (মোট জনসংখ্যার ৮০%)।