পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩ সেপ্টেম্বর, ২০২৪সময়35 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Sadharon Bima Corporation Post Name: Assistant Manager Exam Date: 20.04.2018 Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩ সেপ্টেম্বর, ২০২৪ · ৫০ প্রশ্ন

.
ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে -
  1. হীরক জয়ন্তী
  2. সুবর্ণ জয়ন্তী
  3. প্লাটিনাম জয়ন্তী
  4. রজত জয়ন্তী
ব্যাখ্যা
• 'ষাট বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব' এর এক কথায়- হীরকজয়ন্তী। 
----------------- 
অন্যদিকে,
• ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- সুবর্ণজয়ন্তী,
• ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- রজতজয়ন্তী,
• ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- প্লাটিনামজয়ন্তী।

অন্যদিকে,
 ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee),
১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial), 
২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিউজ, জাতীয় শিক্ষক বাতায়ন।
.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. মহত্ত, মহিয়সী, পক্ব
  2. মরুদ্যান, ভষ্ম, উচ্ছাস
  3. সমীচীন, সংস্রব, সত্তা
  4. অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সমীচীন, সংস্রব, সত্তা' - বানানগুলো শুদ্ধ।

• শব্দার্থ:
- ‘সমীচীন’ অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, উচিত।
- 'সংস্রব' অর্থ: সম্পর্ক; সম্বন্ধ; ছোঁয়াচ (নেতাদের সংস্রব)।
- 'সত্তা' অর্থ: নিত্যতা; অস্তিত্ব (অর্থ থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত)।

বাকি অপশনগুলোর মধ্যে বানান ভুল রয়েছে:

অন্যান্য অপশনের শুদ্ধ বানান:

ক) মহত্ত - মহত্ত্ব , মহিয়সী - মহীয়সী, পক্ব। 
খ) মরুদ্যান - মরূদ্যান, ভষ্ম - ভস্ম, উচ্ছাস - উচ্ছ্বাস।
ঘ) অপরাহ্ন - অপরাহ্ণ, সস্ত্রীক, পূণ্য - পুণ্য। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘ক্ষীয়মাণ’ এর বিপরীত শব্দ
  1. বর্ধিষ্ণু
  2. বৃদ্ধিপ্রাপ্ত
  3. বর্ধমান
  4. বৃহৎ
ব্যাখ্যা
• ‘ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ - বর্ধমান।

অন্যদিকে
- 'বৃহৎ' এর বিপরীত শব্দ - ক্ষুদ্র।
- 'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু।
- 'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর’ এই অমর পঙক্তির রচয়িতা -
  1. শেখ ফজলুল করিম
  2. গোবিন্দদাস
  3. মদনমোহন তর্কালঙ্কার
  4. জ্ঞানদাস
ব্যাখ্যা
• "কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?" - পঙ্‌ক্তিটির রচয়িতা - শেখ ফজলল করিম। 

- বাঙালি মুসলমানের ভাষা নিয়ে সঙ্কটের সময় 'বাসনা' পত্রিকা বাংলা ভাষার স্বপক্ষে দাঁড়িয়েছিল।
- হিন্দু-মুসলমান মিলনাকাঙ্ক্ষা ছিল এ পত্রিকার প্রধান লক্ষ্য।
- হিন্দু-মুসলমান সঙ্কটের সময় শেখ ফজলল করিম রচনা করেন:

স্বর্গ ও নরক- কবিতা,
- শেখ ফজলল করিম। 

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? 
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর! 
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, 
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। 
প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে, 
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

• শেখ ফজলল করিম:
- তিনি ১৮৮২ সালে রংপুর জেলার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সম্পাদক।
- তিনি হযরত মুহম্মদ (স) এর চারিত্র্য-মাহাত্ম্য ও ধর্মজীবন অবলম্বনে রচনা করেন 'পরিত্রাণ' নামক কাব্য।
- সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে সাহিত্যবিশারদ (১৯১৬) এবং কাব্যরত্নাকর (১৯১৭) উপাধি দিয়ে সম্মানিত করে।
- তাঁর মৃত্যু ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
- ভগ্নবীণা,
- ভক্তি পুষ্পাঞ্জলি,
- গাঁথা,
- প্রেমের স্মৃতি,
- পথ ও পাথেয়,
- উচ্ছ্বাস।

• তাঁর রচিত উপন্যাস:
- লায়লী মজনু,
- হারুন-অর-রশিদ।

উৎস: বাংলাপিডিয়া; 'স্বর্গ ও নরক' কবিতা, শেখ ফজলল করিম।
.
নিচের কোন দুটি সমার্থক শব্দ?
  1. কৃশানু : পাবক
  2. বারিদ : সুধাকর
  3. অম্বু : অহন
  4. বীচি : ওদন
ব্যাখ্যা
• অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

অর্থ্যাৎ, 
কৃশানু ও পাবক শব্দের অর্থ - আগুন ।
----------------- 
অপশন খ) - 
বারিদ অর্থ - মেঘ ; সুধাকর অর্থ - চাঁদ।

অপশন গ) - 
অম্বু অর্থ - জল; অহনা অর্থ - ঊষা ,

অপশন ঘ) -   
'বীচি' অর্থ - ঢেউ, 'ওদন' অর্থ - অন্ন বা ভাত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
.
‘রথদেখা’ কোন সমাস?
  1. নিত্য
  2. দ্বন্দ্ব
  3. সহার্থক বহুব্রীহি
  4. তৎপুরুষ
ব্যাখ্যা
• রথকে দেখা - রথদেখা — দ্বিতীয়া তৎপুরুষ সমাস।

• তৎপুরুষ সমাস: 
- পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে। 
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।

• দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।

• ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়।
যেমন,
চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী।
রথকে দেখা -রথদেখা।

এরকম : গা-ঢাকা,  বীজবােনা, ভাঁতরাধা, ছেলে-ভুলানাে (ছড়া), নভেল-পড়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
.
‘গোঁফ খেজুরে’ বলতে বুঝায় -
  1. প্রকৃতই অলস
  2. সাদাসিদে
  3. অকর্মণ্য
  4. অসহায়
ব্যাখ্যা
• 'গোঁফ-খেজুরে' বাগধারাটি  এর অর্থ — প্রকৃত/ নিতান্তই অলস।

আরও কিছু বাগধারা ও তার অর্থ: 
- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ, 
- ইচড়ে পাকা - অকালপক্ব, 
- উড়নচণ্ডি - বেহিসেবি, 
- কুয়োর ব্যাঙ - সংকীর্ণমনা লোক,
- খয়ের খাঁ - চটুকার ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি ‘নিত্য নারীবাচক’ শব্দ?
  1. সম্রাজ্ঞী
  2. গুণবতী
  3. সপত্নীক
  4. নন্দিনী
ব্যাখ্যা
• 'সপত্নীক'- নিত্য নারীবাচক শব্দ।
--------------------------- 
• নিত্য স্ত্রীবাচক শব্দ:

- বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে যেগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত। এদের পুরুষবাচক শব্দ হয় না।
যেমন-
সধবা, বিধবা, সপত্নী, সতিন, বিমাতা, ললনা, অঙ্গনা, এয়ো, দাই, কুলটা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী, বেশ্যা ইত্যাদি।

•  নিত্য পুরুষবাচক শব্দ:
যে শব্দের স্ত্রীবাচক হয় না তাকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন— রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, স্ত্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢুলি, চৌকিদার, দফাদার, পুলিশ, সিপাহি ইত্যাদি।

অন্যদিকে, 
সম্রাট - সম্রাজ্ঞী,
গুণবান - গুণবতী,
নন্দন - নন্দিনী। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. প্রদোষে প্রাকৃতজন
  2. চিলেকোঠার সেপাই
  3. ওঙ্কার
  4. জলাঙ্গী
ব্যাখ্যা
• 'জলাঙ্গী' উপন্যাস সম্পর্কিত আলোচনা:
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জলাঙ্গী'।
- স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠার দ্যোতক হিসেবে 'জলাঙ্গী' (১৯৭৪) উপন্যাসের মূল্য অপরিসীম।
- শওকত ওসমান রচিত এ উপন্যাসে বর্ণিত হয়েছে একজন মুক্তিযোদ্ধা ও তার প্রেমিকার ওপর নির্মম নির্যাতনের ঘটনা। এদের হাত-পা বেঁধে গলায় পাথর ঝুলিয়ে মেঘনা নদীতে ডুবিয়ে মারা হয়।
- এরা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েও মৃত্যুর আগ মুহূর্তে 'জয় বাংলা' তাদের অবিচলিত দেশপ্রেমকে মহিমান্বিত করেছে।

অন্যদিকে, 
• শওকত আলীর ঐতিহাসিক উপন্যাস 'প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪)।
- এর পটভূমি দ্বাদশ শতকের প্রথম ভাগের বাংলা। ১২০৪ সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাতের পটভূমিতে উপন্যাসটি রচিত হয়েছে।

• ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।

• ওঙ্কার উপন্যাসটি মূলত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে।
- আহমদ ছফা রচিত ওঙ্কার উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৫ সালে। 
---------------------- 
• শওকত ওসমান: 
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ - শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস: 
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি,

• শওকত ওসমান রচিত নাটক: 
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ: 
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে’ কোন ধরনের গান?
  1. চট্‌কা গান
  2. ভাটিয়ালি
  3. ঝুমুর গান
  4. ভাওয়াইয়া
ব্যাখ্যা
• ‘ওকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে’ - ভাওয়াইয়া গানের উদাহরণ।

• ভাওয়াইয়া গান: 
- ভাওয়াইয়া  উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার  লোকগীতি।
- রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গান সুরলালিত্যে ভরপুর এবং এর একটি নিজস্ব গীতরীতি আছে।
- এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়।
- মৈশাল, গাড়োয়ান, মাহুত প্রমুখ এই প্রণয়গীতির নায়ক।
- আধ্যাত্মিক চেতনাসমৃদ্ধ ভাওয়াইয়া গানও পরিলক্ষিত হয়।
যেমন:
‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘ছাড় রে মন ভবের খ্যালা’ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
He decided ____ put ____, _____ a job as a Probationary Officer.
  1. to, up, for
  2. to, in, for
  3. to, forward, for
  4. to, off, for
ব্যাখ্যা
• শূন্যস্থানসমূহে সঠিক উত্তর হবে - to, in, for.
- Complete sentence: He decided to put in, for a job as a Probationary Officer. 

• Decided to:
- সিদ্ধান্ত গ্রহণ অর্থে decided এর সাথে to বসে। 

• Put in for something:
- to make an official request to have or do something/ দরখাস্ত করা।

Source: Merriam-Webster Dictionary.
১২.
Ariyan was stabbed ____ a lunatic _____ a dagger.
  1. with, with
  2. by, by
  3. with, by
  4. by, with
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - by, with.
Complete sentence:- Ariyan was stabbed by a lunatic with a dagger.
-Bangla Meaning: আরিয়ান একজন পাগলের দ্বারা একটি ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিল।

• Stab - ছুরিকাঘাত; ছোরা বা তীক্ষ্ণাগ্র কোনোকিছু দ্বারা আঘাত করা বা ছিন্ন করা.
- এখানে, Lunatic এর দ্বারা ছুরিকাঘাত এর স্বীকার হয়েছে এই অর্থে শূন্যস্থানে সঠিক উত্তর হবে by.

• Dagger -অস্ত্ররূপে ব্যবহৃত খাটো, তীক্ষ্ণ, দুধারি ছুরিবিশেষ; ছোরা; খঞ্জর।
- আর Dagger দিয়ে আক্রমনের স্বীকার হয়েছে এই অর্থে এখানে with ব্যবহৃত হবে।
১৩.
The expression 'true to their salt' means
  1. very religious
  2. very honest
  3. faithful to their employers
  4. none of these
ব্যাখ্যা
• True to their salt - এই phrase টির অর্থ হলো নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত থাকা।
- অর্থাৎ Faithful to their employers.

• This phrase originates from the idea that someone who is "worth their salt" is loyal and deserving of the pay or benefits they receive from their employer.
- It originates from the practice of paying wages in salt in ancient times, as salt was a valuable commodity.
- Being "true to one's salt" meant being loyal to the person who provided your livelihood.
১৪.
The word 'amortization' is the antonym of
  1. amicable settlement
  2. full payback at a time
  3. write-off
  4. payback in installments
ব্যাখ্যা
• Amortization
English Meaning: the process of reducing a cost or total in regular small amounts.
Bangla Meaning:  ক্রমশোধ, ক্রমশ ঋণ পরিশোধ। 

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) amicable settlement - সৌহার্দ্যপূর্ণ মীমাংসা।
খ) full payback at a time - এককালীন সম্পূর্ণ পরিশোধ।
গ) write-off - বাতিল করা; কোনোকিছুকে আর গণ্য বলে বিবেচনা না-করা।
ঘ) payback in installments - কিস্তিতে পরিশোধ করা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, The word 'amortization' is the antonym of full payback at a time.
- কারণ, amortization দ্বারা ক্রমশ বা ধীরে টাকা বা ঋণ পরিশোধ বোঝায় অন্যদিকে, full payback at a time হচ্ছে এককালীন সম্পূর্ণ পরিশোধ।
১৫.
The idiomatic expression 'cut back' means
  1. return to previous position
  2. reducing expenditure
  3. stop production
  4. reducing interest rate
ব্যাখ্যা
• Cut back (phrasal verb) 
Meaning: To reduce the amount, size, cost etc of something; to reduce something
Bangla Meaning: ছেঁটে দেওয়া, কমানো; হ্রাস করা।

• Example:
- Several major hospitals are cutting back on staff at the moment.
- Excuses do not work. You should try and cut back on it.
- Local authorities have been forced to cut back on expenditure.

• অপশনগুলোর বাংলা অর্থ হলো:
ক) return to previous position - পূর্বের অবস্থানে ফিরে যাওয়া।
খ) reducing expenditure - খরচ কমানো।
গ) stop production - উৎপাদন বন্ধ করা।
ঘ) reducing interest rate - সুদের হার কমানো।

• সুতরাং, বুঝা যাচ্ছে উক্ত অপশনগুলোর মধ্যে - reducing expenditure সঠিক উত্তর হবে।
- কারোন এর দ্বারা সার্বিক ভাবে খরচ কমানোকে নির্দেশ করছে যার অর্থ Cut back এর সমার্থক।

Source: Longman Dictionary of Contemporary English and Oxford Learners’ Dictionary
১৬.
The word 'obtrusive' is synonymous with the word
  1. conspicuous
  2. unlikely
  3. unimpressive
  4. unforeseen
ব্যাখ্যা
• The word 'obtrusive' is synonymous with the word - conspicuous.
• Obtrusive (adjective)

English Meaning: Noticeable or prominent in an unwelcome or intrusive way.
Bangla Meaning: অনধিকারচর্চাপ্রবণ, অযথা চোখে পড়া বা বিরক্তিকরভাবে নজরকাড়া।

• Conspicuous (adjective)
English Meaning: attracting notice or attention.
bangla Meaning: - দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়, দৃষ্টি-আকর্ষণকারী।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর মধ্যে - 
খ) unlikely (adjective)
- অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়।

গ) unimpressive (adjective)
- ছাপ ফেলে না বা প্রভাব বিস্তার করে না এমন; অপ্রভবিষ্ণু।

ঘ) unforeseen (adjective)
• অভাবিত, অপরিণামদর্শী।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
১৭.
The active form of the sentence 'that house was built ten years ago' is
  1. Someone built the house ten years ago.
  2. We had built the house ten years ago.
  3. Somebody had built the house ten years ago.
  4. They built the house ten years ago.
ব্যাখ্যা
• Passive voice কে Active voice এ রূপান্তরিত করার নিয়ম:
- Passive voice এর object‌ টি Active Voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb বসে,
- মূল verb এর base form হয়,
- Passive voice এর subject টি Active voice এর object হয়,
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যায়।
- Passive voice এ ‘by+object’ অংশটি উহ্য থাকলে বা বাক্যে ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে passive থেকে active করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন- someone, somebody, people, the authority ইত্যাদি ধরে নিতে হবে।

• উক্ত প্রশ্নের ক্ষেত্রে house কে বানিয়েছে সেটা জানা না থাকায় Someone (কেউ) subject হিসেবে বসবে।
-  প্রদত্ত passive voice টি past indefinite tense এ আছে, তাই active এও তা past indefinite tense এ থাকবে।

• সঠিক উত্তর হবে - Someone built the house ten years ago.
১৮.
The indirect form of the sentence. He said, 'we cannot be quite happy in this life' should be
  1. He said that we could not be quite happy in this life.
  2. He said that we cannot be quite happy in this life.
  3. He said that they cannot be quite happy in this life.
  4. He said that they could not be quite happy in this life.
ব্যাখ্যা
• Direct: He said, 'we cannot be quite happy in this life'
• Indirect: He said that we cannot be quite happy in this life.

• Narration এর ক্ষেত্রে, Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের নিয়ম।
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।

• Narration এর নিয়মানুযায়ী,
- Reported speech দ্বারা যদি কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বা ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ পায়, তবে Indirect Narration এ Tense এর কোনো পরিবর্তন হয় না৷
- Reporting verb এর subject এবং verb অপরিবর্তিত ভাবে বসে।
- Inverted comma উঠে that বসে।
- বাকি অংশ অপরিবর্তিত থাকে।
১৯.
Choose the correct sentence.
  1. He, not I, am to be held responsible for the loss.
  2. He, not me, is to be held responsible for the loss.
  3. He, not I, is to be held responsible for the loss.
  4. He, not I, is to be hold responsible for the loss.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - He, not I, is to be held responsible for the loss.

• বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- He হচ্ছে subjective pronoun, তাই এর সঙ্গে সামমাঞ্জস্য রেখে এরপরের pronoun টিও subjective হবে।
- to be এর পর verb এর past participle হিসেবে held এর ব্যবহার সঠিক।
২০.
Choose the correct sentence.
  1. Each student of the class took part in the picnic.
  2. Each student of the class had taken part in the picnic.
  3. Every student of the class was taken part in the picnic.
  4. Every student of the class took part in the picnic.
অনির্ধারিত
ব্যাখ্যা
ক) Each student of the class took part in the picnic এবং ঘ) Every student of the class took part in the picnic.
উভয় বাক্যই grammatically correct.
অপশনে একাধিক উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।

• Each singular and plural উভয় হিসাবেই ব্যবহৃত হতে পারে।
- Singular এর সাথে বসলে singular এবং plural এর সাথে বসলে plural.
- বাক্যটি past tense এ আছে সে অনুযায়ী সঠিক উত্তর হবে took.
- Every এর সাথে singular এর ব্যবহার সঠিক, Every stresses all the members of the complete group.
২১.
Two foreign nationals, among others, who played valiant roles for Bangladesh during the Liberation War of 1971, are -
  1. Andre Marty and William AS Ouderland
  2. Andre Malraux and William AS Ouderland
  3. Marshal Zukuv and Andre Gide
  4. James Hilton and SE Finer
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি নাগরিকের অবদান:
- বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ফরাসী ঔপন্যাসিক Andre Malraux ও অস্ট্রেলিয় নাগরিক William AS Ouderland বিশেষ অবদান রেখেছিলেন।

⇒ আন্দ্রে মালরাক্স:
- আন্দ্রে মালরাক্স বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভিনদেশী এক সহযোদ্ধা।
- ফ্রান্সের খ্যাতিমান ঔপন্যাসিক ও লেখক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের প্রতিরোধ যোদ্ধা হিসেবেও অংশ নেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দ্রে মালরাক্স ফ্রান্সে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন।
- ফ্রান্স সরকারকে উদ্দেশ্য করে তাঁর আকুতি ছিল: আমাকে একটি যুদ্ধ বিমান দাও, আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য শেষ লড়াইটা করতে চাই।
- তাঁর এই আন্দোলন বক্তৃতা, বিবৃতি আন্তর্জাতিক প্রেরণা হয়ে সেসময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।
- বাংলাদেশ স্বাধীন হলে, ১৯৭৩ সালে তাঁকে বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়া হয়।

⇒ উইলিয়াম এ এস ওডারল্যান্ড:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিও এ এস ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ১৯৭০ সালে তিনি বাটা সু কোম্পানির নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশে আসেন।
- মুক্তিযুদ্ধে তিনি ২নং সেক্টরে কাজ করেন।
- তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের খাদ্যদ্রব্য সরবরাহ, আর্থিক সহায়তা এবং সকল সম্ভাব্য উপায়ে সাহায্য করতেন।
- দেশ স্বাধীন হলে ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ায় ফেরত যান।
- ওই বছরই বাংলাদেশ সরকার তাঁকে চতুর্থ সামরিক খেতাব 'বীরপ্রতীক' প্রদান করে।
- ১৮ মে, ২০০১ সালে তিনি মারা যান।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
২২.
What percent of share one must hold to be a director of a listed insurance company in Bangladesh?
  1. 2%
  2. 5%
  3. 10%
  4. 3%
ব্যাখ্যা
বিমা কোম্পানিগুলোর বিধিমালা:
- বীমাকারীর পরিচালক নির্বাচন বিধিমালা, ২০২৪ এর গেজেট প্রকাশ করেছে সরকার। 
- নতুন এই বিধিমালায় বীমা কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের ক্ষেত্রে পরিচালকদের শেয়ারধারণের সময় ৬ মাস থেকে বাড়িয়ে ১ বছর করা হয়েছে। 
- এর ফলে একজন শেয়ারহোল্ডারকে পরিচালক নির্বাচনে অংশগ্রহণ করতে হলে বীমা প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের নূন্যতম ২ শতাংশ শেয়ার কমপক্ষে ১ বছর ধারণ করতে হবে।

⇒ বীমাকারীর পরিচালক নির্বাচন বিধিমালা, ২০২৪ –এ বলা হয়েছে, বীমা কোম্পানির সংঘস্মারক বা সংঘবিধিতে যা কিছুই থাকুক না কেন, ধারা ৭৮ এ বর্ণিত বিধি-নিষেধ সাপেক্ষে, উদ্যোক্তা পরিচালকের শূন্যপদ পূরণের নিমিত্তে বীমাকারীর বার্ষিক সাধারণ সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা তাদের নিজেদের মধ্য থেকৈ উদ্যোক্তা পরিচালক নির্বাচন করবেন।
- উদ্যোক্তা পরিচালক পদে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অন্যূন ১ বছর পূর্ব থকে বীমা কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২% শেয়ারধারণ অব্যাহত রাখতে হবে।
- শেয়ারগ্রহীতা পরিচালক পদে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ১ বছর পূর্ব থেকে বীমা কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২% শেয়ারধারণ অব্যাহত রাখতে হবে।

উৎস: i) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
ii) Insurance News Bangladesh।
২৩.
The term 38th Parallel North refers to the border separating
  1. North Vietnam and South Vietnam
  2. Japan and South Korea
  3. Mongolia and China
  4. North Korea and South Korea
ব্যাখ্যা
আন্তর্জাতিক সীমারেখা:
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন,
- র‍্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান,
- তিন বিঘা করিডোর: ভারত ও বাংলাদেশ,
- লাইন অব কন্ট্রোল (LOC ): ভারত ও পাকিস্তান,
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC ): ভারত ও চীন,
- ১০ ডিগ্রী চ্যানেল: আন্দামান ও নিকোবর,
- ১৬তম প্যারালাল: নামিবিয়া ও অ্যাঙ্গোলা,
- ১৭তম প্যারালাল: উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম,
- ২৪তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান,
- ৩৭তম প্যারালাল: ভারত ও মায়ানমার,
- ৩৮তম প্যারালাল: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া,
- ৪৯তম প্যারালাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা,
- ৮⁰ চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ,
- ইংলিশ চ্যানেল: ইংল্যান্ড ও ফ্রান্স,
- ওডার-নাইসে লাইন: পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড,
- গ্রেট চ্যানেল: ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা,
- ডানকান প্যাসেজ: গ্রেট আন্দামান ও লিটন আন্দামান,
- ম্যাগিনট লাইন: জার্মানি ও ফ্রান্স,
- ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন,
- সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স,
- হিনডেন বার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ড।

উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
২৪.
Paul Romer, one of the joint recipients of the 2018 Nobel Prize in Economics, was awarded the prize for integrating into macroeconomic analysis issues relating to -
  1. climate change
  2. technological innovations
  3. poverty alleviation
  4. woman empowerment
ব্যাখ্যা
⇒ ২০১৮ সালের নোবেল বিজয়ী:
- ২০১৮ সালে ১২ জন ব্যক্তিকে নােবেল পুরস্কার দেওয়া হয়।
- ২০১৮ সালে উইলিয়াম নর্ডহাউসকে 'দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে জলবায়ু পরিবর্তনকে একীভূত করার' জন্য এবং পল রোমারকে ' দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে প্রযুক্তিগত উদ্ভাবনগুলিকে একীভূত করার ' জন্য যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়াও, 
⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
২৫.
Insurance companies of Bangladesh operate under the -
  1. Insurance Act 2010
  2. Insurance Act 1971
  3. Insurance Act 1973
  4. Insurance Act 2002
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বীমা হচ্ছে একজনের ঝুঁকিকে অনেকের কাঁধে বিস্তৃত করার একটি বৈধ ব্যবস্থা।
- ১৯৪৭-১৯৭১ সময়কালে পূর্ব পাকিস্তানে বীমা ব্যবসা ভাল অবস্থায় ছিল।
- এ সময় ৪৯টি জীবন ও সাধারণ বীমা কোম্পানি ব্যবসায় পরিচালনা করত।

⇒ বাংলাদেশ সরকার ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর ৯৫ দ্বারা বীমা শিল্পকে জাতীয়করণ করে। 
- এই আদেশবলে প্রতিরক্ষা, ডাক জীবন বীমা এবং বিদেশি জীবন বীমা কোম্পানিসমূহ ব্যতীত এদেশে ব্যবসারত সকল বীমা কোম্পানি ও সংস্থাকে সরকারি খাতের ৫টি কর্পোরেশনের অধীনে ন্যস্ত করা হয়।
- এগুলি হচ্ছে জাতীয় বীমা কর্পোরেশন, তিস্তা বীমা কর্পোরেশন, কর্ণফুলি বীমা কর্পোরেশন, রূপসা জীবন বীমা কর্পোরেশন এবং সুরমা জীবন বীমা কর্পোরেশন।

⇒ বাংলাদেশের বীমা কোম্পানিগুলি বীমা আইন-১৯৭৩ এর অধীনে কাজ করে।
- ১৯৭৩ সালের ১৪ মে বীমা কর্পোরেশন আইন ১৯৭৩-এর আওতায় বীমা শিল্পে অবকাঠামোগত পরিবর্তন আনা হয়।
- এই আইনের আওতায় ৫টি কর্পোরেশনের স্থলে ২টি কর্পোরেশন স্থাপন করা হয়।
- একটি হচ্ছে সাধারণ বীমা ব্যবসায়ের জন্য সাধারণ বীমা কর্পোরেশন, এবং অন্যটি জীবন বীমা ব্যবসায়ের জন্য জীবন বীমা কর্পোরেশন।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

⇒ বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমী বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে এটি বীমা বিষয়ে পেশাগত শিক্ষার উন্নয়ন, আয়োজন ও শিক্ষা প্রদান এবং বীমা বিষয়ে গবেষণা করার উদ্দেশ্যে স্থাপন করে।

⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন।
- এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট। 
২৬.
What is the size of Bangladesh national budget for 2024-25?
  1. Tk. 7,97,000 crore
  2. Tk. 7,79,000 crore
  3. Tk. 5,23,195 crore
  4. Tk. 5,13,190 crore
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪তম)।
- সংসদে বাজেট পাশ: ৩০ জুন, ২০২৪।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৪।
- ২০২৪-২৫ বাজেটের আকার: ৭,৯৭,০০০ কোটি টাকা।
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৫০%।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬%।
- রাজস্ব প্রাপ্তি: ৫,৪১,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,৫৬,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা।
- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।

⇒ পরিচালন বাজেট: ৪,৩৬,২৪৭ কোটি টাকা।
- উন্নয়ন বাজেট: ২,৮১,৪৫৩ কোটি টাকা।

⇒ ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের আকার: ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

⇒ সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। জনপ্রশাসন: ১,৭৫,৭৭৪ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ১,১১,১৫৭ কোটি টাকা,
৩। পরিবহন ও যোগাযোগ: ৮২,৯১৮ কোটি টাকা।

⇒ উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। পরিবহন ও যোগাযোগ: ৭৫,৮১৬ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ৪৬,৭৪৫ কোটি টাকা,
৩। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ৪২,০১৮ কোটি টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৪-২৫।
২৭.
What is the authorized capital of Sadharan Bima Corporation under the Insurance Corporation Act, 2019?
  1. Tk. 200 crore
  2. Tk. 1500 crore
  3. Tk. 1,000 crore
  4. Tk. 500 crore
ব্যাখ্যা
সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

⇒ সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ করে ।

⇒ সাধারণ বীমা কর্পোরেশন একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।
- সাধারণ বীমা কর্পোরেশন দেশের সবচেয়ে বড় বীমা প্রতিষ্ঠান।
- এর অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৯০০ কোটি টাকা।  

উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
২৮.
Which two countries have launched a common digital currency called 'Aber'?
  1. UAE and Saudi Arabia
  2. Turkey and Syria
  3. UAE and Iran
  4. Egypt and Saudi Arabia
ব্যাখ্যা
 ডিজিটাল মুদ্রা 'আবের':
- সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর কেন্দ্রীয় ব্যাংক 'আবের' নামে একটি সাধারণ ডিজিটাল মুদ্রা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। 

⇒ দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই মুদ্রা সহায়ক হবে।
- এখানে ব্লকচেইন প্রযুক্তি নিযুক্ত করা হবে।
- প্রাথমিকভাবে, এই মুদ্রার ব্যবহার নির্বাচিত ব্যাংকগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে।
- সেই ব্যাংকগুলিতে যথাযথ প্রয়োগের পরে এই মুদ্রার ব্যবহার প্রসারিত করা হবে।

উৎস: Project Aber report.
২৯.
What amount of minimum paid-up capital is required for the non-life insurance in Bangladesh?
  1. BDT 250 million
  2. BDT 300 million
  3. BDT 400 million
  4. BDT 450 million
ব্যাখ্যা
বীমা কর্পোরেশন:
- বীমা হলো একটি চুক্তি।
- ইহা দুই পক্ষের মধ্যে একটি আইন সম্মত চুক্তি।
- এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিপূরণ দিবে বলে নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়।
- অন্যপক্ষ ক্ষতিপূরণ পাওয়ার জন্য নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়।

⇒ ১৯৮৪ সালে বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ এর সংশোধনী আনা হয়।
- এতে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তিমালিকানা খাতে বীমা কোম্পানি পরিচালনার ব্যবস্থা রাখা হয়।
- বীমা কর্পোরেশন (সংশোধনী) আইন ১৯৮৪, ব্যবসায় পরিচালনা এবং পুনঃবীমা সংক্রান্ত কয়েকটি বিধিনিষেধ সাপেক্ষে ব্যক্তিমালিকানা খাতে সাধারণ ও জীবন বীমা কোম্পানি স্থাপনের অনুমতি দেয়।

⇒ বীমা কর্পোরেশন আইন, ২০১৯ অনুযায়ী,
• জীবন বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন  ৩০ কোটি টাকা।
• সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৯০০ কোটি টাকা।
• বর্তমান বীমা আইন অনুযায়ী একটি নতুন জীবন এবং অ-জীবন বীমা প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন যথাক্রমে BDT ৩০০ মিলিয়ন (US$3.8 মিলিয়ন) এবং BDT ৪০০ মিলিয়ন (US$5.1 মিলিয়ন)।

উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৩০.
The anti-money laundering statute currently in force in Bangladesh was enacted in the year -
  1. 2002
  2. 2008
  3. 2009
  4. 2012
ব্যাখ্যা
Anti-money laundering Act:
- মানিলন্ডারিং প্রতিরোধ আইন প্রণীত হয় ২০১২ সালে।
- একে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ নামে অভিহিত করা হয়।

⇒ মানি লন্ডারিং প্রতিরোধ আইন -
- মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন ও অধ্যাদেশ রহিতক্রমে এতদসংক্রান্ত আইন পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন।
- এই আইন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ নামে অভিহিত হইবে।
- ইহা ৩ মাঘ, ১৪১৮ বঙ্গাব্দ/১৬ জানুয়ারি, ২০১২ খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

উৎস: আইন মন্ত্রণালয় ওয়েবসাইট।
৩১.
By selling a bicycle for Tk. 2,850 a shopkeeper gains 14%. If the profit is reduced to 8%, then the selling price will be
  1. Tk. 2,500
  2. Tk. 2,600
  3. Tk. 2,700
  4. Tk. 2,900
ব্যাখ্যা
Question: By selling a bicycle for Tk. 2,850, a shopkeeper gains 14%. If the profit is reduced to 8%, then the selling price will be

Solution:
Let Cost Price was x
ATQ,
x + 14% of x = 2850
⇒ x + 14x/100 = 2850
⇒ x + 0.14x = 2850
⇒ 1.14x = 2850
⇒ x = 2850/1.14
∴ x = 2500

So, Cost Price = 2500
Now, Selling Price When profit remains at 8%,
= 2500 + 8% of 2500
= 2500 + 200
= Tk. 2700
৩২.
Naizel is twenty years older than Neketa. In three years Naizel will be twice as old as Neketa will be. How old is Neketa now?
  1. 24
  2. 17
  3. 16
  4. 8
ব্যাখ্যা
Question: Naizel is twenty years older than Neketa. In three years Naizel will be twice as old as Neketa will be. How old is Neketa now?

Solution:
Let, 
The age of Neketa is x
∴ The age of Naizel is x + 20

ATQ,
x + 23 = 2(x + 3)
⇒ x + 23 = 2x + 6
⇒ x = 17
৩৩.
In recent survey of the students of a public university, it is found that 65% students are good in Mathematics and 45% students are good in Statistics. How many students are good in both Mathematics and Statistics of the public university?
  1. 20%
  2. 5%
  3. 15%
  4. 10%
ব্যাখ্যা
Question: In recent survey of the students of a public university, it is found that 65% students are good in Mathematics and 45% students are good in Statistics. How many students are good in both Mathematics and Statistics of the public university?

Solution:
Good at Mathematics n(M) = 65
Good at Statistics n(S) = 45
good in both Mathematics and Statistics n(M ∩ S)

We know that
n(M ∪ S) = n(M) + n(S) - n(M ∩ S)
⇒ n(M ∩ S) = n(M) + n(S) - n(M ∪ S) = 65 + 45 - 100 = 110 - 100 = 10
৩৪.
A wall 8 m long, 6 m high and 22.5 cm thick is made up of bricks, each measuring 25 cm × 11.25 cm × 6 cm. The number of bricks required is
  1. 7,200
  2. 6,400
  3. 6,000
  4. 5,600
ব্যাখ্যা
Question: A wall 8 m long, 6 m high and 22.5 cm thick is made up of bricks, each measuring 25 cm × 11.25 cm × 6 cm. The number of bricks required is

Solution: 
দেয়ালের দৈর্ঘ্য l = 8m = 800cm
দেয়ালের উচ্চতা h = 6m = 600cm
দেয়ালের প্রস্থ b = 22.5cm

দেয়ালের আয়তন = lbh
 =800 × 600 × 22.5
=10800000 cm3

ইটের দৈর্ঘ্য l = 25cm
ইটের প্রস্থ b = 11.25cm
ইটের উচ্চতা h = 6cm
ইটের আয়তন =lbh
=25 ×11.25 × 6
=1687.5cm3

ইটের সংখ্যা = 10800000/1687.5
= 6400 টি
৩৫.
The length of a rectangle is increased by 25%. By what percentage should the width be decreased so that the area of the rectangle remains unchanged?
  1. 30%
  2. 25%
  3. 20%
  4. 35%
ব্যাখ্যা
Question: The length of a rectangle is increased by 25%. By what percentage should the width be decreased so that the area of the rectangle remains unchanged?

Solution:
We can let the original length = 4, and the original width = 10.
So the original area is 40.

When the length increases by 25% we have 4 × 1.25 = 5
Thus, for the area to remain 40, the width must be 8.

Since {(8 - 10)/10} × 100 = - 20, we see that 8 is 20 percent less than 10. In other words, the width has to decrease by 20%.
৩৬.
The average age of 12 children is 15 years. If another child comes the average age comes to 13. What is the age of the new child?
  1. 11 years
  2. 7 years
  3. 9 years
  4. 5 years
ব্যাখ্যা
Question: The average age of 12 children is 15 years. If another child comes the average age comes to 13. What is the age of the new child?

Solution: 
Sum of 12 children ages = 12 × 15 = 180
Sum of the 13 children ages = 13 × 13 = 169
So age of new children = 180 - 169
= 11

[বাস্তবিকভাবে নতুন একজনের বয়স যুক্ত হওয়ার পর বয়সের গড় কম-বেশি হতে পারে তবে ১২ জনের মোট বয়স (১৮০ বছর) অপেক্ষা ১৩ জনের মোট বয়স (১৬৯ বছর) কম হতে পারে না।  এই প্রশ্নটি যেহেতু জব সল্যুশনের প্রশ্ন তাই গাণিতিক নিয়ম অনুযায়ী ১১ বছর উত্তর রাখা হয়েছে] 
৩৭.
A train 150 meter long and running at a speed of 60 km per hour takes 30 seconds to cross a bridge. What is the length of the bridge?
  1. 450 meter
  2. 500 meter
  3. 350 meter
  4. 650 meter
ব্যাখ্যা
Question: A train 150 meters long and running at a speed of 60 km per hour takes 30 seconds to cross a bridge. What is the length of the bridge?

Solution: 
সেকেন্ডে ট্রেনের গতিবেগ = (60 × 1000)/(60 × 60) মিটার/সেকেন্ড 
= 16.67 মিটার/সেকেন্ড
∴ 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব = (30 × 16.67)m = 500m

ব্রিজের দূরত্ব = 500 - 150 = 350 m
৩৮.
Find the value of n, if 27n-(1/3) = 243.
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
Question: Find the value of n, if 27n - (1/3) = 243.

Solution:
27n - (1/3) = 243 
⇒ (33)n - (1/3) = 35
⇒ 33n - 1 = 35
⇒ 3n - 1 = 5
⇒ 3n = 5 + 1
⇒ 3n = 6
∴ n = 2
৩৯.
5-3 + 5-3 + 5-3 + 5-3 + 5-3=?
  1. 25-25
  2. 25-3
  3. 5-2
  4. 5-15
ব্যাখ্যা
Question: 5-3 + 5-3 + 5-3 + 5-3 + 5-3=?

Solution:
5-3 + 5-3 + 5-3 + 5-3 + 5-3
= 5.5- 3
= 51 + (- 3)
= 5- 2
৪০.
If the difference between the circumference and diameter of a circle is 60 cm, then the radius of the circle is
  1. 7cm
  2. 9cm
  3. 10cm
  4. 14cm
ব্যাখ্যা
Question: If the difference between the circumference and diameter of a circle is 60 cm, then the radius of the circle is

Solution:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr - 2r = 60
⇒ 2r(π - 1) = 60
⇒ r = (60/2)/{(22/7) - 1}
⇒ r = 30/{(22 - 7)/7}
⇒ r = (30 × 7)/15
∴ r = 14

∴ বৃত্তের ব্যাসার্ধ = r = 14 সে.মি.
৪১.
Which of the following is not a fossil fuel?
  1. Petrol
  2. Coal
  3. Natural Gas
  4. Biogas
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি:
- যে সব পদার্থ থেকে রাসায়নিক বিক্রিয়া দ্বারা প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপাদিত হয় তাকে জ্বালানি বলে।
- তাপশক্তির উৎস হলো জ্বালানি।
- জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়।
- মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে উচ্চ চাপ ও উচ্চ তাপে পরিবর্তিত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়।
- জীবাশ্ম জ্বালানিসমূহ অনবায়নযোগ্য।
- অর্থাৎ এসব জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের মজুদ সীমিত।

⇒ বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে:
- খনিজ তেল
- কয়লা
- প্রাকৃতিক গ্যাস প্রভৃতি।

অন্যদিকে,
- বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানী নয়।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪২.
The first ever image of a Black Hole at the centre of the M87 Galaxy could be photographed using a telescope system called
  1. Hubble Telescope
  2. Mount Palomar Telescope
  3. Mount Palomar Observatory
  4. Event Horizon Telescope
ব্যাখ্যা
• The first-ever image of a black hole at the center of the M87 galaxy was captured using a telescope system called the Event Horizon Telescope (EHT).

• কৃষ্ণগহব্বর (Black Hole):
- কৃষ্ণগহবর বা কৃষ্ণবিবরে মহাকর্ষজনিত আকর্ষণ থাকে প্রবল।
- কৃষ্ণবিবরের আয়তন সসীম। ঘনত্ব, ভর, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ প্রায় অসীম।
- একটি মিল্কীওয়েতে ১০০ মিলিয়নের বেশি ব্ল্যাকহোল থাকতে পারে।

- মহাকাশে কৃষ্ণগহব্বর থাকার কথা প্রথম ধারণা করেন - আলবার্ট আইনস্টাইন। ১৯১৬ সালে তিনি তাঁর general theory of relativity তে এই ধারণা তুলে ধরেন।
- আমেরিকান মহাকাশ বিজ্ঞানী জন হুইলার সর্বপ্রথম ১৯৬৭ সালে "black hole" শব্দটি ব্যবহার করেন। তিনিই মূলত কৃষ্ণগহবরের আবিষ্কারক।
- ২০১৯ সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয় Event Horizon Telescope (EHT).

উৎস: নাসা ও ব্রিটানিকা ওয়েবসাইট।
৪৩.
Solar energy is due to
  1. fission reactions
  2. combustion reactions
  3. fusion reactions
  4. chemical reactions
ব্যাখ্যা
• The Sun generates energy through nuclear fusion reactions, where hydrogen atoms fuse to form helium, releasing a tremendous amount of energy in the process.

- ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে এবং প্রচন্ড তাপশক্তি উৎপন্ন করে।
- পরমাণুর নিউক্লিয়াস হতে দুটি প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। যথা-
১. নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন:
- যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে।

২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন:
- যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে।
- জার্মান বিজ্ঞানী বেথের মতে সূর্য রশ্মি কোনো কোনো ক্ষেত্রে অত্যাধুনিক উচ্চ তাপমাত্রায় সব সময় হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিবর্তিত হচ্ছে এবং শক্তি নির্গত হচ্ছে। প্রকৃতি এ শক্তি ব্যবহার করছে।
- সূর্যে এ বিক্রিয়া স্বচ্ছন্দে ঘটে।

উৎস:
১. সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২. রসায়ন, নবম-দশম শ্রেণি।
৩. নাসা।
৪৪.
Contact lenses are made from
  1. Polymers
  2. Polyvinyl chloride
  3. Polystyrene
  4. Teflon
ব্যাখ্যা
• কন্টাক্ট লেন্স:
- এটা একটি চোখের লেন্স, যা চোখের কালো মনির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিৎসা করা হয়।
- চোখের অন্যান্য রোগের চিকিৎসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়।
- যারা চশমা পড়তে চায়না তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারে।
- লেন্স সাধারণত তিন ধরনের হয়:
1. হার্ড কন্টাক্ট লেন্স,
2. আর জি পি কন্টাক্ট লেন্স,
3. সফট কন্টাক্ট লেন্স।
- কন্টাক্ট লেন্সগুলি সাধারণত হাইড্রোজেল দিয়ে তৈরি।
- কন্টাক্ট লেন্সগুলি সাধারণত পলিভিনাইল অ্যালকোহল হাইড্রোজেল দিয়ে তৈরি করা হয়।

উৎস: National Institutes of Health Website.
৪৫.
Insects that can transmit diseases to humans are referred to as
  1. Vectors
  2. Carriers
  3. Reservoirs
  4. Incubators
ব্যাখ্যা
• Insects that can transmit diseases to humans are referred to as vectors.

- ভেক্টর হলো এমন জীবন্ত প্রাণী যা মানুষের মধ্যে বা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামক রোগজীবাণু বহন করতে পারে।
- এই ভেক্টরগুলির মধ্যে অনেকগুলি রক্তচোষক কীট, যারা সংক্রামিত হোস্ট (মানুষ বা প্রাণী) থেকে রক্ত খাওয়ার সময় রোগ সৃষ্টিকারী অণুজীব গ্রহণ করে এবং পরে, রোগজীবাণুর বিস্তার ঘটার পর, তা নতুন হোস্টে সঞ্চালিত করে।
- প্রায়শই, একবার একটি ভেক্টর সংক্রামক হয়ে গেলে, তারা তাদের জীবনের বাকি সময় প্রতিটি পরবর্তী কামড়/রক্তপান করার সময় রোগজীবাণু সঞ্চালন করতে সক্ষম হয়।

উৎস: World Health Organization. [Link]
৪৬.
FORTRAN is a programming language which stands for?
  1. Floppy Translation
  2. Format Translation
  3. Formula Translation
  4. File Translation
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫৭ সালেএটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে ফোরট্রান I, ফোরট্রান II, ফোরট্রান iv, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৪৭.
The size of a computer memory is measured in
  1. Bytes
  2. Millimeters
  3. Meters
  4. Bits
ব্যাখ্যা
• মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity):
- কম্পিউটারের মেমরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- B বিটবিশিষ্ট W টি শব্দ ধারণে সক্ষম কোনো মেমরির ধারণক্ষমতা W × B বিট। যেমন- ৪ বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমরির ধারণক্ষমতা হলো (1024 × 8)টি বিট = 8192 বিট।
- মেমরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।
- মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপ-

- মেমরি ধারণক্ষমতা প্রকাশের সময় 1024 = 210 কে ‘1k' দ্বারা প্রকাশ করা হয়।
- একটি মেমরি যদি ৪ বিটের 4096টি 8 ওয়ার্ড ধারণে সক্ষম হয় তাহলে 4096 X 8 ধারণক্ষমতা সম্পন্ন মেমরিকে 4k x 8 হিসেবেও প্রকাশ করা যায়।

- [কম্পিউটারের মেমরির ধারন ক্ষমতার সর্বনিম্ন একক - বাইট। কেননা, একটি অক্ষর মেমরিতে সংরক্ষণের জন্য নূনতম ১ বাইট মেমরি দরকার হয়। তবে, মেমরির ধারণক্ষমতার জনপ্রিয় একক হচ্ছে - মেগাবাইট।]

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
What is required when more than one person uses a central computer at the same time?
  1. Light pen
  2. Mouse
  3. Terminal
  4. Digitizer
ব্যাখ্যা
• When more than one person uses a central computer at the same time, a terminal is required to allow multiple users to interact with the computer.

• টার্মিনাল:
- টার্মিনাল একটি জনপ্রিয় ইনপুট/আউটপুট ডিভাইস।
- টার্মিনাল সিপিইউ বা অন্যান্য টার্মিনালের সাথে দুই-দিকের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যা কয়েক ফুট থেকে হাজার হাজার মাইল দূরে হতে পারে।
- টার্মিনালের সাহায্যে একজন ব্যবহারকারী পৃথিবীর যেকোনো স্থানের কম্পিউটারে প্রবেশ করতে পারেন।
- টার্মিনালকে ওয়ার্কস্টেশনও বলা হয়, এটি একটি কম্পিউটারের সাথে মিথস্ক্রিয়া করার অনুমতি দেয়।
- এটি ব্যবহার করতে একটি কীবোর্ড প্রয়োজন ডেটা প্রবেশ করার জন্য এবং আউটপুট প্রাপ্তির জন্য যা একটি ক্যাথোড রে টিউব (সিআরটি) ডিসপ্লে স্ক্রিন বা মনিটরে -

উৎস: Computer Basics, Open University.
৪৯.
Which of the following command is used to undo the last command in MS Word?
  1. Ctrl + A
  2. Ctrl + Z
  3. Ctrl + C
  4. Ctrl + V
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

Source: Microsoft Support.
৫০.
What is the shortcut key for spelling check in a document?
  1. F7
  2. Shift + F7
  3. Ctrl + F7
  4. Alt + F7
ব্যাখ্যা
• ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে স্পক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্তারনেট ব্রাইজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 এর সাহায্যে বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।]
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা