পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা -২০] সাধারণ জ্ঞান পরীক্ষা - ৫ টপিক: ১. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বনাঞ্চল (ম্যানগ্রোভ, রেইন, পাহাড়ি ইত্যাদি), ২. ভৌগোলিক উপনাম, প্রণালি, ৩. দেশীয় ও বৈশ্বিক স্থান ও স্থাপনা (ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ), ৪. দেশীয় ও বৈশ্বিক ভাষা, জনমিতিক বিষয় ইত্যাদি, ৫. গুরুত্বপূর্ণ সূচক ও সমীক্ষা। উৎস: ভূগোল ও পরিবেশ সম্পর্কিত অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], বাংলাপিডিয়া, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, ব্রিটানিকা এবংযেকোনো গাইড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন কত?
  1. ৫১৪৯ বর্গ কিলোমিটার
  2. ৫৮৫৩ বর্গ কিলোমিটার
  3. ৬০১৭ বর্গ কিলোমিটার
  4. ৬৭৮২ বর্গ কিলোমিটার
সঠিক উত্তর:
৬০১৭ বর্গ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০১৭ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
'ব্ল‍্যাক ফরেস্ট' কোন দেশে অবস্থিত?
  1. মেক্সিকো
  2. ব্রাজিল
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
ব্ল‍্যাক ফরেস্ট:
- ব্ল‍্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে অবস্থিত।
- জার্মানির পশ্চিমাঞ্চলের ব্ল‍্যাক ফরেস্ট পর্বত দানিউব এবং নেকার নদীর উৎস।
- এটি ২,৩২০ বর্গমাইল (৬,০০৯ বর্গকিলোমিটার) এলাকা জুড়ে বিস্তৃত।
- ইউরোপের দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে দানিয়ুব নদী কৃষ্ণসাগরে পতিত হয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
.
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত -
  1. ডেনমার্ক
  2. নরওয়ে
  3. বেলজিয়াম
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
নরওয়ে:
- নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি।
- দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি।
- এর রাজধানী: অসলো।
- মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন।
- নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে।
- উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।

তথ্যসূত্র - Britannica.com
.
পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে কী ধরনের বনভূমি দেখা যায়?
  1. ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন
  2. সৃজিত বন
  3. ক্রান্তীয় চিরহরিৎ
  4. স্রোতজ বনভূমি
সঠিক উত্তর:
ক্রান্তীয় চিরহরিৎ
উত্তর
সঠিক উত্তর:
ক্রান্তীয় চিরহরিৎ
ব্যাখ্যা
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি:
- বাংলাদেশের খাগড়াঝড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে এ বনাঞ্চাল বিস্তৃত।
- পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়।

⇒ ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি:
- বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এ বনভূমি রয়েছে।
- এ বনভূমিকে দুই অংশে ভাগ করা হয়েছে-
(ক) ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি;
(খ) দিনাজপুর ও রংপুর জেলায় বরেন্দ্র বনভূমি অবস্থিত।
- শীতকালে এ বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায়।
- গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
'আমাজন বনভূমি' কোন ধরণের বনভূমি?
  1. উপক্রান্তীয় ঘনবর্ধন বনাঞ্চল
  2. ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি
  3. ম্যানগ্রোভ বনাঞ্চল
  4. গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
সঠিক উত্তর:
গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
ব্যাখ্যা
আমাজন বন:
- দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল।
- আমাজন পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট।
- এটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল।
- এর আয়তন প্রায় ২.৬ মিলিয়ন বর্গ মাইল।
- এটি ৯ টি দেশ যথা: ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফ্রে গায়ানা জুড়ে বিস্তৃত।
- আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস।

তথ্যসূত্র - WWF ওয়েবসাইট ও Worldatlas.com
.
'ষাট গম্বুজ মসজিদ' কে প্রতিষ্ঠা করেন?
  1. শাহ বায়েজীদ বোস্তামী
  2. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
  3. শাহ মখদুম রূপোশ
  4. খান জাহান আলী
সঠিক উত্তর:
খান জাহান আলী
উত্তর
সঠিক উত্তর:
খান জাহান আলী
ব্যাখ্যা
ষাট গম্বুজ মসজিদ:
- এটি বাগেরহাট জেলায় অবস্থিত।
- ১৫ শতকের দিকে খান জাহান আলী ঐতিহাসিক মসজিদের শহরটি প্রতিষ্ঠা করেন।
- ষাট গম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া।
- দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু।
- এ বিশাল মসজিদের চতুর্দিকে প্রাচীর ৮ফুট চওড়া, এর চার কোনে চারটি মিনার আছে।
- মসজিদটি ছোট ইট দিয়ে তৈরী, এর দৈর্ঘ্য ১৬০ফুট, প্রস্থ ১০৮ ফুট, উচ্চতা ২২ফুট।
- মসজিদের পশ্চিম দিকে প্রধান মেহরাবের পাশে একটি দরজাসহ মোট ২৬টি দরজা আছে।
- ইউনেস্কো এ মসজিদটি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

তথ্যসূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশটি সরু দেশ হিসেবে পরিচিত?
  1. চিলি
  2. পেরু
  3. বলিভিয়া
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা
চিলি:
- চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
- আয়তন: ২৯১,৯৩০ বর্গ মাইল (৭৫৬,০৯৬ বর্গ কিমি)।
- রাজধানী: সান্তিয়াগো।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক, এছাড়াও প্রোটেস্ট্যান্ট, অন্যান্য খ্রিস্টান)।
- মুদ্রা: চিলি পেসো।
- চিলি সরু দেশ হিসেবে পরিচিত।

তথ্যসূত্র - Britannica.com
.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, বাংলাদেশে মোট বনাঞ্চলের পরিমাণ কত?
  1. ৬২,৮৭,০০০ একর
  2. ৬৩,৬৩,০০০ একর
  3. ৬৫,১৪,০০০ একর
  4. ৬৯,৩৮,০০০ একর
সঠিক উত্তর:
৬৩,৬৩,০০০ একর
উত্তর
সঠিক উত্তর:
৬৩,৬৩,০০০ একর
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,০০০ একর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৬৪.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫৪১.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৬৪,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
.
কার নাম অনুসারে আইফেল টাওয়ারের নামকরণ করা হয়?
  1. স্টেফানো আইফেল
  2. রক ডি ফেলার
  3. গুস্তাভ আইফেল
  4. টাওয়ার হ্যামলেট
সঠিক উত্তর:
গুস্তাভ আইফেল
উত্তর
সঠিক উত্তর:
গুস্তাভ আইফেল
ব্যাখ্যা
আইফেল টাওয়ার:
- আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- গুস্তাভ আইফেলের নাম অনুসারে আইফেল টাওয়ারের নামকরণ করা হয়।
- আইফেল টাওয়ারের নির্মাণকাজ ১৮৮৭ এবং ১৮৮৯ সালের মধ্যে সম্পাদিত হয়েছিল।
- টাওয়ারটি ১৮৮৯ থেকে ১৯৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোর রেকর্ডটি দখল করেছিল কিন্তু বহু দশক ধরে ফ্রান্সের সবচেয়ে উঁচু কাঠামো হিসেবে রয়ে গেছে।
- টাওয়ারটি প্যারিসে অনুষ্ঠিত ১৮৮৯ সালের প্রদর্শনীর কেন্দ্রবিন্দু হিসাবে নির্মিত হয়েছিল।
- টাওয়ারের শীর্ষে রেডিও এরিয়ালটি যোগ করা হয়েছে ১৯৫৭ সালে।
- ১৯২৫ সালে টাওয়ারে আলোকিত সিট্রোয়েন সাইনেজ স্থাপন করা হয়েছিল।

তথ্যসূত্র - Worldatlas.com
১০.
পৃথিবীর জ্বালানি তেলের কত ভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী।
- আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।
- হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে। কিন্তু জ্বালানী তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য বিখ্যাত হরমুজ প্রণালী।
- পৃথিবীতে যে পরিমাণ জ্বালানী তেল রপ্তানি হয়, তার পাঁচ ভাগের এক ভাগ বা ২০% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
১১.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশটি 'চির বসন্তের দেশ' নামে পরিচিত?
  1. ইকুয়েডর
  2. চিলি
  3. ব্রাজিল
  4. পেরু
সঠিক উত্তর:
ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
ইকুয়েডর
ব্যাখ্যা
ইকুয়েডর:
- দেশটির নামের অর্থ ‘নিরক্ষীয় অঞ্চল’।
- ইকুয়েডর উত্তর-পশ্চিম দক্ষিণ আমেরিকার দেশ।
- দেশটির আয়তন ৯৯,১১২ বর্গ মাইল (২৫৬,৭০০ বর্গ কিমি)।
- এর রাজধানীর নাম কুইটো।
- বর্তমানে ইকুয়েডর যা আছে তার বেশিরভাগই ইনকা সভ্যতার অন্তর্ভুক্ত।
- ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত , সিয়েরা ব্যতীত বেশিরভাগ দেশই আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অনুভব করে।
- ওরিয়েন্ট সারা বছর ধরে একটি অস্থির সামুদ্রিক গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা প্রভাবিত হয়।
- এটি দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ।

তথ্যসূত্র - Britannica.com
১২.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. শামীম শিকদার
  2. আবদুর রাজ্জাক
  3. হামিদুর রহমান
  4. মঈনুল হোসেন
সঠিক উত্তর:
মঈনুল হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মঈনুল হোসেন
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে ৩৫ কিমি উত্তর-পশ্চিমে সাভারে অবস্থিত।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের অসামান্য ত্যাগ ও শৌর্যের স্মৃতি হিসেবে সৌধটি দাঁড়িয়ে আছে।
- ১৯৭৮ সালে স্মৃতিসৌধের নকশা নির্বাচন করা হয়।
- এর স্থপতি মঈনুল হোসেন।
- অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে মূল সৌধটি গঠিত।
- কাঠামোটির সর্বোচ্চ বিন্দু বা শীর্ষ ৪৫.৭২ মিটার উঁচু।
- সমগ্র কমপ্লেক্সটি ৩৪ হেক্টর (৮৪ একর) জমি জুড়ে বিস্তৃত।
- স্মৃতিসৌধের নির্মাণ তত্ত্বাবধান করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৩.
'পিংক সিটি' নামে পরিচিত কোন শহর?
  1. থিম্পু
  2. জয়পুর
  3. হ্যানয়
  4. সান্টিয়াগো
সঠিক উত্তর:
জয়পুর
উত্তর
সঠিক উত্তর:
জয়পুর
ব্যাখ্যা
জয়পুর:
- জয়পুর 'পিংক সিটি' নামে পরিচিত।
- জয়পুর শহর রাজস্থান রাজ্যের রাজধানী।
- এটি রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর।
- শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসাবে প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- জয়পুরে মিশ্র হিন্দু-মুসলিম জনসংখ্যা রয়েছে।
- জয়পুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
- জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে গয়না, এনামেল, ধাতুর কাজ, এবং মুদ্রিত কাপড়, সেইসাথে পাথর, মার্বেল এবং হাতির দাঁত খোদাই করা।

তথ্যসূত্র - Britannica.com
১৪.
স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
  1. টেক্সাসে
  2. নিউইয়র্কে
  3. ওয়াশিংটনে
  4. ক্যালিফোর্নিয়ায়
সঠিক উত্তর:
নিউইয়র্কে
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্কে
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি'।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট।
- বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া।
- ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র - Britannica.com
১৫.
'বাতাসের শহর' নামে পরিচিত কোনটি?
  1. সিডনি
  2. মেলবোর্র
  3. শিকাগো
  4. নিউ ইয়র্ক
সঠিক উত্তর:
শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো
ব্যাখ্যা
শিকাগো:
- শিকাগো সিটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৮৩৭ সালে শিকাগোকে আনুষ্ঠানিকভাবে একটি শহর করা হয়েছিল।
- মিশিগান হ্রদের তীরে এর অবস্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর।
- শিকাগো শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com